চট্টগ্রাম বোর্ড ২০২৫

এসএসসি · বিজ্ঞান

চট্টগ্রাম বোর্ড ২০২৫

৪১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. $\text{HIV}$ ভাইরাস কোন ধরনের শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে?
  1. ক
    নিউট্রোফিল
  2. খ
    ইওসিনোফিল
  3. গ
    মনোসাইট
  4. $\mathrm{T}-$লিম্ফোসাইট
ব্যাখ্যা

সঠিক উত্তর : (ঘ)

তথ্য: $\mathrm{HIV}$ ভাইরাস মানবদেহের রক্তে প্রবেশ করে শ্বেত রক্তকণিকার $\mathrm{T}$-লিম্ফোসাইটকে আক্রমণ করে ধ্বংস করে, যার ফলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।

২. বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনে-
  1. ক
    প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে
  2. পরনির্ভরতা পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হয়
  3. গ
    দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হয়
  4. ঘ
    শরীরের বিভিন্ন অংশে লোম গজায়
ব্যাখ্যা

প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা আচরণগত পরিবর্তন পরনির্ভরতা পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হওয়া → মানসিক পরিবর্তন

দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া → আচরণগত পরিবর্তন

শরীরের বিভিন্ন অংশে লোম গজানো → শারীরিক পরিবর্তন

৩. পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা কত ভাগ?
  1. ১
  2. খ
    ২
  3. গ
    ৭৫
  4. ঘ
    ৯৭
৪. হাসির সাহেবের বয়স ৫০ বছর, ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১৬০ সে.মি. হলে তাঁর বি.এম.আই কত?
  1. ২৩.৪৪
  2. খ
    ২২.৫
  3. গ
    ১৯.৫৩
  4. ঘ
    ১৫.৬৩
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক (২৩.৪৪)

ব্যাখ্যা:

বি.এম.আই (BMI বা Body Mass Index) হলো মানবদেহের গড়ন ও ওজনের একটি আন্তর্জাতিক সূচক, যা দেহের ওজন ও উচ্চতার অনুপাতের মাধ্যমে সুস্বাস্থ্য নির্দেশ করে।

দেওয়া আছে:

  • দেহের ওজন = $৬০\text{ কেজি}$

  • দেহের উচ্চতা = $১৬০\text{ সে.মি.} = \frac{১৬০}{১০০}\text{ মিটার} = ১.৬\text{ মিটার}$

বি.এম.আই নির্ণয়ের সূত্র:

$$\text{BMI} = \frac{\text{দেহের ওজন (কেজি)}}{(\text{দেহের উচ্চতা (মিটার)})^২}$$

মান বসিয়ে পাই:

$$\text{BMI} = \frac{৬০}{(১.৬)^২} = \frac{৬০}{২.৫৬} = ২৩.৪৩৭৫ \approx ২৩.৪৪$$

সুতরাং, হাসির সাহেবের বি.এম.আই হলো ২৩.৪৪ (যা সুস্বাস্থ্যের আদর্শ মান $১৮.৫ - ২৪.৯$-এর অন্তর্ভুক্ত)।

চট্টগ্রাম বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।