যশোর বোর্ড ২০২৫
০০:০০
০ সঠিক
০ / ০
উত্তর
১. প্রদেয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ৫,০০০ টাকা, সমাপনী উদ্বৃত্ত ৮,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা এবং পাওনাদারদের পরিশোধ ২০,০০০ টাকা হলে ধারে ক্রয়ের পরিমাণ হবে কত টাকা?
২. নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়?
সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা; যার বাজারমূল্য ছিল ক্রয়মূল্য অপেক্ষা ৮,০০০ টাকা কম। উক্ত সমাপনী মজুদপণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি ২,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে।
৩. সমাপনী মজুদ পণ্যের মূল্য হবে কত টাকা?
সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা; যার বাজারমূল্য ছিল ক্রয়মূল্য অপেক্ষা ৮,০০০ টাকা কম। উক্ত সমাপনী মজুদপণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি ২,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে।
৪.

যদি সমাপনী মজুদপণ্যের বাজারমূল্য, ক্রয়মূল্য অপেক্ষা ৫,০০০ টাকা বেশি হয় তবে আর্থিক অবস্থার বিবরণীতে-

i. চলতি সম্পদ বাড়বে

ii. নীট মুনাফা বাড়বে

iii. মালিকানা তহবিল বাড়বে

নিচের কোনটি সঠিক?

৫. পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এমন চেককে কী বলে?
৬. "যন্ত্রপাতি বসানো খরচ" ভুলবশত মেশিন হিসাবে ক্রেডিট করায় সংশোধন জাবেদায়-
৭.

সাধারণত ভুল সংশোধিত হয়-

i. রেওয়ামিল তৈরির পূর্বে

ii. রেওয়ামিল তৈরির পর

iii. জাবেদা ভুক্তকরণের পর

নিচের কোনটি সঠিক?

৮. পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ-
৯. সমাপনী জাবেদা প্রস্তুতের পর নিচের কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হয়?
১০. নির্দিষ্ট হিসাবকালের মোট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং বিক্রয় ফেরত ১০,০০০ টাকা। মোট লাভের হার ৪০% এবং নিট লাভের হার মোট লাভের ৩০% হলে পরোক্ষ খরচের পরিমাণ কত?
নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ৮০,০০০ টাকা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে দেখা যায় ব্যাংকে জমাকৃত ২০,০০০ টাকা নগদান বইয়ে ২,০০০ লেখা হয়েছে।
১১. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ-বিয়োগ হবে?
১২.

উপরোক্ত গড়মিলের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?

i. স্থায়ী সম্পদের বৃদ্ধি

ii. চলতি সম্পদের বৃদ্ধি

iii. ব্যাংক উদ্বৃত্তের বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

১৩. দালানকোঠা, আসবাবপত্র ও কলকব্জা ইত্যাদি স্থায়ী সম্পত্তির উপর অবচয় নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি নিচের কোনটি?
১৪. সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত রেওয়ামিলে থাকলে নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না?
১৫. ব্যাংক সুদ ৩৫০ টাকা ভুলবশত নগদান বইয়ে ৫৩০ টাকা ক্রেডিট করা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ হবে?
১৬. "মালিক কর্তৃক পণ্য উত্তোলন"- লেনদেনের ফলে হিসাব সমীকরণে এর কী প্রভাব হবে?
১৭. হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ ১২,০০০ টাকা এবং স্বত্বাধিকার ১০,০০০ টাকা ছিল। সারা বছর সম্পদ ৫,০০০ টাকা এবং দায় ২,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সমাপনী স্বত্বাধিকারের পরিমাণ হবে কত টাকা?
১৮. কোনো নামিক হিসাব শিরোনামের সাথে বকেয়া বা অগ্রিম ইত্যাদি যুক্ত থাকলে সেটি কোন ধরণের হিসাব বলে গণ্য হবে?
১৯. সকল প্রকার লেনদেনের স্থায়ী ভাণ্ডার হলো-
২০. ক্রেডিট নোট কে কাকে প্রেরণ করে?
মি. আবেদ ০১ এপ্রিল ৪০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় বাকিতে বিক্রয় করেন। ০৯ এপ্রিল তারিখে উক্ত বিক্রয়ের দুই-তৃতীয়াংশ টাকা ২% বাট্টায় নগদে প্রাপ্ত হয়।
২১. মি. আবেদ বাট্টা বাবদ কত টাকা হিসাবভুক্ত করবেন।
২২.

৯ তারিখের লেনদেনটি মি. আবেদ তার নগদান বহিতে কীভাবে লিপিবদ্ধ করবেন?

i. ডেবিট পাশে নগদ কলামে

ii. ডেবিট পাশে ব্যাংক কলামে

iii. ডেবিট পাশে বাট্টা কলামে

নিচের কোনটি সঠিক?

২৩. খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?
২৪. নিচের কোনটি 'কন্ট্রা আয়' হিসাবে নির্দেশ করে?
২৫. প্রাথমিক খরচ কোন ধরণের সম্পদ?
সান ট্রেডার্স ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখ মেশিনক্রয় ও সংস্থাপন বাবদ খরচ করেন যথাক্রমে ৬,০০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। মেশিনের আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর ও ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা ধরেন। তিনি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করেন।
২৬. মেশিনের বার্ষিক অবচয়ের পরিমাণ হবে কত টাকা?
২৭. যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য হয় তবে প্রথম বছর সরলরৈখিক পদ্ধতির অবচয়ের তুলনায় আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের পরিমাণ কত টাকা হ্রাস পাবে?
২৮. প্রাপ্ত ভ্যাট ও প্রদত্ত ভ্যাট, এর মধ্যে প্রাপ্ত ভ্যাট বেশি হলে এর পার্থক্যকে কী বলে?
২৯. নিচের কোন লেনদেনের দ্বারা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ হ্রাস পায়।
৩০. পণ্যের বিক্রয়মূল্য ৫০,০০০ টাকা, পরিচালনা খরচ ৩,২০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৩০,০০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ২,০০০ টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত টাকা হবে?