কুমিল্লা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

বরপক্ষ অনেক টাকা ও দানসামগ্রী যৌতুক দাবি করলেও পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে রামসুন্দর মেয়ের বিয়ের জন্য তাতেই রাজি হয়ে যান। নিজের সম্পদ বিক্রি ও বন্ধক রাখার পরও বিয়ের দিন যৌতুকের কিছু টাকা বাকি থেকে যায়। পুরো যৌতুক বুঝে না নিয়ে বরের পিতা রায়বাহাদুর সন্তানকে বিয়ের আসরে বসতে দিতে রাজি নন। কিন্তু বর বিয়ে না করে বিয়ের আসর ছাড়বেন না ঘোষণা দেওয়ায় রায়বাহাদুর পুত্রের বিয়ে সম্পন্ন করার অনুমতি দিতে বাধ্য হন।
উত্তর 'অপরিচিতা' গল্পটি প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
উত্তর মামার সিদ্ধান্তে চলতে হয় বলে অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে।
'অপরিচিতা' গল্পে অনুপমের বাবার মৃত্যুর পর থেকে মামাই পরিবারের হাল ধরেছেন। তাছাড়া অনুপম নিজেই মামার সিদ্ধান্ত মেনে চলতেই অভ্যস্ত ছিল। তাদের বাড়িতে মামার সিদ্ধান্তের বাইরে কোনোকিছুই হতো না। এমতাবস্থায় অনুপমের বিয়ের বিষয়েও মামার সিদ্ধান্তই শেষ কথা। অনুপম কিছুতেই তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারবে না। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মামার উপর নিজের এই অতি নির্ভরশীলতার বিষয়টিকে ইঙ্গিত করেই অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে।
উত্তর দৃঢ়চেতা মনোভাব ও ব্যক্তিত্বের দিক থেকে উদ্দীপকের বর ও 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
'অপরিচিতা' 'গল্পের অনুপম যেকোনো ক্ষেত্রে মামার সিদ্ধান্তকেই মাথা পেতে নিয়েছে। এ কারণে মামার যৌতুকলোভী মানসিকতা ও অসদাচরণের কারণে কল্যাণীর সাথে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলেও সে কোনো প্রতিবাদ করতে পারেনি। অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতার কারণেই কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়।
উদ্দীপকের বরের পিতা রায়বাহাদুর যৌতুকের কিছু টাকা বাকি থাকায় ছেলেকে বিয়ের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় বর পিতার সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং বিয়ে না করে আসর ছাড়বেন না বলে ঘোষণা দেন। পক্ষান্তরে, 'অপরিচিতা' গল্পের অনুপম তার মামার যৌতুকলোভী মানসিকতা ও কনের গায়ের গহনা পরীক্ষার মতো হীন আচরণের প্রতিবাদ করতে পারেনি। এমনকি নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। ফলে কল্যাণীর সাথে তার বিয়ে ভেঙে যায়। অর্থাৎ উদ্দীপকের বরের মধ্যে প্রকাশিত দৃঢ়চেতা মনোভাব ও ব্যক্তিত্বের দিকটি অনুপমের মধ্যে পরিলক্ষিত হয় না। এ দিক থেকে উদ্দীপকের বর ও গল্পের অনুপম চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
উত্তর যৌতুকলোভী মানসিকতার দিক বিবেচনায় “উদ্দীপকের রায়বাহাদুর এবং 'অপরিচিতা' গল্পের মামা দুটো নর-নারীর হৃদয়ের মিলনের চেয়ে বৈষয়িক লাভ-ক্ষতিকেই প্রাধান্য দিয়েছেন”- মন্তব্যটি যথার্থ।
'অপরিচিতা' গল্পের অনুপমের মামা যৌতুকলোভী ও দাম্ভিক প্রকৃতির মানুষ। এ কারণেই তিনি অনুপম-কল্যাণীর বিয়ের দিন কনের গায়ের গহনা খুলে পরীক্ষা করানোর মতো হীন আচরণ করেন। তার কাছে অনুপম-কল্যাণীর বিয়ের চেয়ে যৌতুকের পরিমাণ এবং আত্মদম্ভই বড় বিষয় ছিল।
উদ্দীপকে বরপক্ষের দাবি অনুযায়ী কন্যার পিতা রামসুন্দর সব ব্যবস্থা করেন। কিন্তু যৌতুকের টাকার সামান্য বাকি থেকে যায়। এমতাবস্থায় বরের পিতা রায়বাহাদুর বেঁকে বসেন। যৌতুকের সম্পূর্ণ টাকা না পেয়ে তিনি কিছুতেই ছেলেকে বিয়ের অনুমতি দিতে রাজি নন। পরিস্থিতি আন্দাজ করে বর পিতার সেই সিদ্ধান্তে প্রতিবাদ জানান এবং বিয়ে না করে আসর ছাড়বেন না বলে ঘোষণা দেন। তার এমন মনোভাব প্রত্যক্ষ করে রায়বাহাদুর তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন এবং বিয়ের অনুমতি দেন। উদ্দীপকের রায়বাহাদুরের মতো এমন বৈষয়িক মানসিকতা 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মধ্যেও পাওয়া যায়।
'অপরিচিতা' গল্পে লেখক অনুপম-কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে যৌতুকপ্রথার ভয়াবহতার দিকটিকে উন্মোচন করেছেন। সেখানে অনুপমের মামার হীন আচরণ ও যৌতুকলোভী মানসিকতার কারণেই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন অনুপমের সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন। অন্যদিকে, উদ্দীপকের বরের পিতা রায়বাহাদুর যৌতুকের টাকা বাকি থাকায় ছেলেকে বিয়ের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ আলোচ্য গল্প এবং উদ্দীপক উভয় ক্ষেত্রে অনুপমের মামা এবং বরের পিতা সন্তানদের বিয়ের চেয়ে যৌতুকের বিষয়টিকেই - অধিক গুরুত্ব দিয়েছেন। সেই দিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

২. উদ্দীপক

মানুষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন তার পক্ষে বড়ো অর্জন সম্ভব হয়। আর আত্মবিশ্বাস তখনই গড়ে ওঠে যখন মানুষ স্বার্থবুদ্ধি ত্যাগ করে কেরল সত্যের অনুসরণ করে। সত্যের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। তাই অপশক্তি সত্যের মোকাবিলা করতে সবচেয়ে বেশি ভয় পায়।
উত্তর 'সম্মার্জনা' শব্দের প্রধান অর্থ হলো পরিষ্কার করা, সাফ করা ইত্যাদি।
উত্তর

'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মজাগরণ ও আত্মোপলব্ধির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। মানুষ যখন নিজেকে চিনতে পারে এবং নিজের ভেতরের সত্যকে গভীরভাবে অনুধাবন করতে পারে, তখন তার মন থেকে অন্যের ওপর নির্ভর করার বা পরমুখাপেক্ষী হওয়ার প্রবণতা দূর হয়ে যায়।

নিজের আত্মার শক্তিকে চিনতে পারলে মানুষের ভেতর থেকে সব ধরনের ভয়, সংশয় ও হীনম্মন্যতা কেটে যায়।

নিজের প্রতি এই অবিচল বিশ্বাস মানুষকে সাহসী করে তোলে এবং অন্তরে এক অদম্য শক্তির সঞ্চার করে। এই আত্মবিশ্বাসই মানুষকে যেকোনো অন্যায়, মিথ্যা ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনভাবে নিজের পথে চলতে শেখায়। তাই প্রাবন্ধিক মনে করেন, নিজের আত্মাকে বা ভেতরের সত্যকে সঠিকভাবে চিনতে পারলেই কেবল মানুষের মধ্যে প্রকৃত আত্মনির্ভরতা গড়ে ওঠে।

উত্তর

উদ্দীপকের 'আত্মবিশ্বাস' এবং প্রবন্ধের 'আত্মসত্যকে চেনা'—উভয়ই মানুষের অভ্যন্তরীণ শক্তির বিকাশের কথা বলে।

'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মজাগরণের প্রতি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তাঁর মতে, নিজেকে বা নিজের আত্মাকে চেনার মাধ্যমেই মানুষের মনে সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জন্ম নেয়। যে মানুষ নিজের ভেতরের সত্যকে চিনেছে, সে কখনো অন্যের ওপর নির্ভর করে না বা কোনো মিথ্যাকে ভয় পায় না। যার ভেতরে সত্যের জোর আছে, সে কোনো অপশক্তির কাছে মাথা নত করে না এবং সমাজ ও জাতির অনেক বড় কল্যাণ সাধন করা যায়।

অন্যদিকে, উদ্দীপকে বলা হয়েছে— মানুষ যখন ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে কেবল সত্যের অনুসরণ করে, তখনই তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। এই আত্মবিশ্বাস তাকে বড় বড় অর্জনে সহায়তা করে। সত্যের চেয়ে শক্তিশালী আর কিছু নেই, তাই যেকোনো অপশক্তি বা অন্যায়কারী সত্যকে মোকাবিলা করতে ভয় পায়।

উদ্দীপকের এই ভাবনার সাথে 'আমার পথ' প্রবন্ধের মূল সুরের পুরোপুরি মিল রয়েছে। প্রবন্ধটিতে নজরুল যেমন নিজের সত্যকে চিনে আত্মবিশ্বাসী হওয়ার ডাক দিয়েছেন, উদ্দীপকেও তেমনি সত্য অনুসরণের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে ওঠার কথা বলা হয়েছে। প্রাবন্ধিকের মতে, মিথ্যা বা ভণ্ডামি কখনোই সত্যের আত্মবিশ্বাসের কাছে টিকতে পারে না। উদ্দীপকের 'অপশক্তি সত্যকে ভয় পায়' কথাটি নজরুলের সেই 'মিথ্যার ভয় জয় করার' ধারণাকেই সমর্থন করে।

পরিশেষে বলা যায়, সত্যের শক্তিতে বলীয়ান হয়ে আত্মবিশ্বাসী মানুষই পারে সব অন্যায় দূর করে বড় কিছু অর্জন করতে— এই অমোঘ সত্যটিই উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধে একসূত্রে গাঁথা হয়েছে।

উত্তর

উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের মূলভাবের যথাযথ প্রতিনিধিত্ব করে—এই বক্তব্যের সাথে আমি পূর্ণমাত্রায় একমত। নিচে এর সপক্ষে যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরা হলো-

'আমার পথ' প্রবন্ধে নজরুল বলেছেন, নিজের ভেতরের সত্যকে চিনলে মানুষের মনে যে আত্মনির্ভরতা আসে, তা-ই তার প্রকৃত পথ। উদ্দীপকেও একইভাবে বলা হয়েছে যে, স্বার্থবুদ্ধি ত্যাগ করে সত্যের অনুসরণই আত্মবিশ্বাস তৈরির প্রধান শর্ত। অর্থাৎ, উভয়ের মূল লক্ষ্য হলো সত্যকে অবলম্বন করে আত্মশক্তি অর্জন।

নজরুল তাঁর প্রবন্ধে দেখিয়েছেন যে, যারা মিথ্যার আড়ালে থাকে, তারাই কেবল ভয় পায়। সত্যের পথে চলা মানুষ কখনোই কোনো অপশক্তি বা ভণ্ডামিকে ভয় পায় না। উদ্দীপকেও এই ধারণার পুনরাবৃত্তি ঘটে—'অপশক্তি সত্যের মোকাবিলা করতে সবচেয়ে বেশি ভয় পায়'। অর্থাৎ, সত্যের অজেয় শক্তির প্রতি প্রাবন্ধিক ও উদ্দীপকের লেখক—উভয়েরই অটল বিশ্বাস রয়েছে।

প্রাবন্ধিক নজরুল চেয়েছেন মানুষ যেন পরাধীনতা ও ভণ্ডামি দূর করে আত্মবিশ্বাসের সাথে একটি উন্নত সমাজ গড়ার কাজে নামে। উদ্দীপকেও বলা হয়েছে, মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠলেই তার পক্ষে বড় অর্জন সম্ভব। এই বড় অর্জন মূলত সেই সামাজিক বা জাতীয় মুক্তি, যা নজরুল তাঁর প্রবন্ধে বারবার চেয়েছেন।

পরিশেষে বলা যায়, উদ্দীপকের প্রতিটি লাইন 'আমার পথ' প্রবন্ধের মূল দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রবন্ধের 'আত্মশক্তি' এবং উদ্দীপকের 'সত্যের শক্তি' অভিন্ন। তাই নিঃসংকোচে বলা যায়, উদ্দীপকটি প্রবন্ধের মূলভাবকে চমৎকারভাবে ধারণ ও প্রতিনিধিত্ব করেছে।

৩. উদ্দীপক

মানব-কল্যাণ

ধাপ বামদিক ডানদিক
১ উপলব্ধিহীন মহৎ চিন্তা-ভাবনার ফসল
২ স্রেফ দান-খয়রাত স্বাবলম্বী হওয়ার ক্ষেত্র রচনা
৩ মনুষ্যত্বের অবমাননা মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানবিক চেতনার বিকাশ

মানব-কল্যাণ থেকে বামদিক ও ডানদিক— দুটি শাখা নেমেছে। প্রতিটি শাখায় ধাপ ১ → ধাপ ২ → ধাপ ৩ ক্রমে নিচের দিকে প্রবাহ দেখানো হয়েছে।

উত্তর এই কথাটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর।
উত্তর 'মানব-কল্যাণ' প্রবন্ধ অনুসারে, মানবকল্যাণ কোনো বিচ্ছিন্ন বা সম্পর্ক-রহিত বিষয় নয়। বিভত্তিকরণের মনোভাব নিয়ে সাহায্য করলে দাতা ও গ্রহীতার মধ্যে মর্যাদাগত ব্যবধান তৈরি হয়, যা প্রকৃত মানবকল্যাণের পরিবর্তে কেবল দয়া বা করুণা প্রদর্শন করে এবং মানুষের মনুষ্যত্বের অবমাননা ঘটায়।
উত্তর

উদ্দীপকের বামদিকের বিষয়বস্তু 'উপলব্ধিহীন' মানবকল্যাণের নেতিবাচক দিকগুলোর সাথে সম্পর্কযুক্ত:

এখানে 'শ্রেফ দান-খয়রাত'-এর কথা বলা হয়েছে, যা প্রবন্ধের লেখক আবুল ফজলের মতে প্রকৃত কল্যাণ নয়।

এই ধরনের সাহায্য কোনো সুদূরপ্রসারী চিন্তা বা পরিকল্পনা ছাড়াই দেওয়া হয়, যা শেষ পর্যন্ত অসহায় মানুষের 'মনুষ্যত্বের অবমাননা' ঘটায়।

উত্তর

উদ্দীপকের ডানদিকে বর্ণিত বিষয়বস্তুতে 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।" উক্তিটি অত্যন্ত যথার্থ:

উদ্দীপকের ডানদিকে 'মহৎ চিন্তা-ভাবনার ফসল'-এর মাধ্যমে মানুষকে 'স্বাবলম্বী হওয়ার ক্ষেত্র রচনা' করার কথা বলা হয়েছে।

প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন, প্রকৃত মানবকল্যাণ হলো মানুষকে কর্মসংস্থান ও স্বাবলম্বিতার পথে পরিচালিত করা।

এই কর্মপদ্ধতি বা উপায়টিই শেষ পর্যন্ত মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি ও প্রকৃত মানবিক চেতনার বিকাশ ঘটাতে সক্ষম, যা লেখকের মূল আকাঙ্ক্ষার প্রতিফলন।

৪. উদ্দীপক

১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনসহ ঢাকার বেশকিছু জায়গায় একযোগে হত্যাযজ্ঞ চালানোর পরদিন অর্থাৎ ২৬শে মার্চের ঢাকা ছিল স্তম্ভিত, শোকার্ত ও ভয়াল এক নগরী। কারফিউ থাকলেও তার মধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন অলিগলি পাড়ি দিয়ে শহর ছাড়তে শুরু করেছিল। শহরে কোনো ধরনের পরিবহণ ছিল না। মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছিল। কারও সাথে দেখা হলেও মুখ দিয়ে কথা বের হচ্ছিল না।
উত্তর 'রেইনকোট' গল্পের কথকের নাম নুরুল হুদা।
উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীত রুশ বাহিনীর পক্ষে যেমন অনুকূল হয়েছিল তেমনই আমাদের দেশে বর্ষা মৌসুমও মুক্তিযোদ্ধাদের জন্য অনুকূল ছিল- এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী প্রচণ্ড শীতের কারণে রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে প্রবল বর্ষায় পাকিস্তানি হানাদার বাহিনী তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল। নদীমাতৃক বাংলাদেশের ছেলেরা বর্ষার সঙ্গে পরিচিত থাকলেও পাকিস্তানি বাহিনীর কাছে তা ছিল সম্পূর্ণ অজানা বিপদস্বরূপ। কুলির ছদ্মবেশে কলেজে আলমারি দিতে এসে এক গেরিলা মুক্তিযোদ্ধা বলেছিলেন "বর্ষাকালেই তো জুৎ।” নুরুল হুদার কোনো এক কলিগও একদিন না দুদিন ফিসফিস করে বলেছিলেন, "বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।" এ কথার মধ্য দিয়ে আসলে বোঝানো হয়েছে যে, মুক্তিযুদ্ধের সময় বর্ষা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য উপকারী ভূমিকা রেখেছিল।
উত্তর

উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতনের প্রেক্ষাপটে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা।
'রেইনকোট' গল্পের পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এ গল্পে লেখক মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরেছেন। সেখানে তিনি পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন থেকে শুরু করে মিলিটারি বেষ্টিত ঢাকা শহরে জনজীবনের দুর্বিষহ অবস্থার বিবরণ দিয়েছেন।

উদ্দীপকে ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতের গণহত্যার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। ওইদিন পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসহ অনেক জায়গায় ভয়াবহ গণহত্যা চালায়। যার প্রেক্ষাপটে ছাব্বিশে মার্চ ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। ওই সময় সমগ্র ঢাকাজুড়ে এক অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। একইভাবে, 'রেইনকোট' গল্পেও গল্পকার মুক্তিযুদ্ধকালীন হানাদারদের হত্যা-নির্যাতনের বিবরণ দিয়েছেন। এ সময় ঢাকাজুড়ে এক ভীতিকর অবরুদ্ধ অবস্থা তৈরি হয়। অর্থাৎ আলোচ্য গল্প এবং উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ এবং ঢাকার অবরুদ্ধ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। এটিই উদ্দীপকের সাথে 'রেইনকোট' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক।

উত্তর

মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা এবং নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত হওয়ার দিকটি অনুপস্থিত থাকায় "উদ্দীপকে 'রেইনকোট' গল্পের সামগ্রিক চিত্র প্রকাশিত হয়নি"- মন্তব্যটি যথার্থ।

'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে' ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। স্বাধীনতাকামী মানুষের সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়েই যে আমরা স্বাধীনতা লাভ করেছি সেই বিষয়টি গল্পে প্রতিফলিত হয়েছে।

উদ্দীপকে ১৯৭১ সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিবরণ দেওয়া হয়েছে। সেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনসহ অনেক জায়গায় ভয়াবহ গণহত্যা চালায়। চোখের সামনে এমন ভয়াবহ হত্যাযজ্ঞ ও নিপীড়ন দেখে সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়ে। সংগত কারণেই জীবনের ভয়ে পরদিন মানুষ ঢাকা শহর ছেড়ে পালাতে শুরু করে। যার মধ্য দিয়ে ঢাকা শহরজুড়ে এক ভীতিকর অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। 'রেইনকোট' গল্পেও পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে ঢাকা শহরের থমথমে পরিবেশের চিত্র তুলে ধলা হয়েছে।

'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতনের কথা বর্ণিত হয়েছে, যা উদ্দীপকের বর্ণনায়ও এসেছে। কিন্তু আলোচ্য গল্পে এর বাইরেও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। তাছাড়া মিলিটারির অত্যাচারের মুখে। ভীতু নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার হওয়া এবং তার সাহসী ও প্রতিবাদী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। একজন দেশদ্রোহী অর্থাৎ রাজাদের ঘৃণ্য কর্মেরও চিত্র গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। উদ্দীপকে এসব বিষয়ের উল্লেখ পাওয়া যায় না। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

৫. উদ্দীপক

""আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,

পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!

নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,

মুছালে পরের অশ্রু- ঘুচালে পরের ব্যথা!

আপনাকে বিলাইয়া দীন-দুঃখীদের মাঝে,

বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।

তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি,

যা রুপিবে- তাই পাবে, সংসার যে কর্মভূমি!"

উত্তর 'মালঞ্চ' শব্দের অর্থ ফুলের বাগান।
উত্তর "কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর" বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- "কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।"
উত্তর উদ্দীপকের 'আমিত্ব'কে বলি দেওয়া 'প্রতিদান' কবিতার পরার্থপরতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
'প্রতিদান' কবিতায় কবি আত্মকেন্দ্রিকতার বিপরীতে পরার্থপরতার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মতে, পরার্থপরতার মাঝেই প্রকৃত সুখ নিহিত। আর তাই সমাজ-সংসারে বিদ্যমান ঘৃণা ও হানাহানিতে আক্রান্ত হওয়ার পরও তিনি এক প্রীতিপূর্ণ পরিবেশ কামনা করেছেন।
উদ্দীপকের কবিতাংশে পরার্থপরতার মাঝেই সুখ খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা, আমিত্বকে বলি দিয়ে অপরের কল্যাণে আত্মনিবেদনের মাধ্যমেই সুখ লাভ সম্ভব। একইভাবে, 'প্রতিদান' কবিতায়ও কবি পরার্থপর মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি তাঁর ঘর যে ব্যক্তি ভেঙেছে বা যে তাঁকে নিয়ত আঘাত করেছে, সেই শত্রুকে তিনি ভালোবাসার মাধ্যমে আপন করে নিতে চেয়েছেন, যা উদ্দীপকের পরার্থপরতার আদর্শকেই তুলে ধরে। এভাবেই উদ্দীপকের 'আমিত্ব'কে বলি দেওয়া আলোচ্য কবিতার পরার্থপরতার দিকটির সাথেই সাদৃশ্যপূর্ণ।
উত্তর

পরার্থপরতার আদর্শ ধারণ করায় "উদ্দীপকটি চেতনাগত দিক থেকে 'প্রতিদান' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে"- মন্তব্যটি যথার্থ।

'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার আদর্শ তুলে ধরেছেন। তিনি মনে করেন, ভালোবাসার চেয়ে বড় অন্য কোনো শক্তি নেই। এর মাধ্যমে পরম শত্রুকেও বন্ধুতে রূপান্তরিত করা যায়। তাই তিনি আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পরম শত্রুকেও ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছেন।

উদ্দীপকের কবিতাংশে নিজের ক্ষুদ্র স্বার্থকে বলি দিয়ে অপরের কল্যাণের কথা ভাবতে বলা হয়েছে। তাঁর মতে, আত্মকেন্দ্রিকতা কখনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। তাই তিনি আমিত্বকে জলাঞ্জলি দিয়ে পরার্থে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি অপরের সুখ-দুঃখে নিজেকে বিলিয়ে দিতে 'বলেছেন। কেননা, তিনি এতেই প্রকৃত সুখ নিহিত বলে মনে করেন। উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা পরার্থপরতার এ দিকটি 'প্রতিদান' কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়।

'প্রতিদান' কবিতায় কবি পরার্থপর মানসিকতার প্রতিফলন ঘটিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি শত্রুতাকে ভালোবাসা দিয়ে জয় করতে চেয়েছেন। এ কারণে যে ব্যক্তি কবির ঘর ভেঙেছে বা যে তাঁকে ব্যথাহত করেছে তিনি তাকে ভালোবাসার ডোরে বাঁধতে চেয়েছেন। একইভাবে, উদ্দীপকের কবিতাংশেও কবি 'পরার্থপরতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন। উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা এমন ভাবনা 'প্রতিদান' কবিতার কবির ভাবনার সমান্তরাল। এ দিক বিচারে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ অর্থবহ।

৬. উদ্দীপক

প্রকৃতিপ্রেমী আরিবা কলেজ ছুটির সময় গ্রামে বেড়াতে এলেই বন্ধুদের সাথে ঘুরতে যায়। গ্রামীণ নিসর্গ-প্রকৃতি নিয়ে সে কবিতাও লেখে। কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে তার সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। এবার গ্রামে এলে মন ভালো করার জন্য বন্ধুরা তাকে জোর করে নৌকা ভ্রমণে নিয়ে যায়। কিন্তু আজ নদীর তীরের অপরূপ সৌন্দর্যও তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। চিরচেনা প্রকৃতিকেও আজ যেন অচেনা লাগে।
উত্তর 'পাথার' শব্দের অর্থ সমুদ্র।
উত্তর প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। - শোকানুভূতি, তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।
উত্তর উদ্দীপকের আরিবার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনোবেদনা প্রিয়জন হারানোর দিক থেকে সম্পর্কযুক্ত।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আলোচ্য কবিতায় কবির সেই শোকানুভূতিই বিশেষভাবে ফুটে উঠেছে।
উদ্দীপকের আরিবা নিসর্গ ভালোবাসে। গ্রামে বেড়াতে এলে নিসর্গ প্রকৃতির সংস্পর্শে সে কবিতাও লেখে। কিন্তু কিছুকাল পূর্বে মায়ের মৃত্যু তার মনে গভীর রেখাপাত করে। শোকানুভূতির তীব্রতার কারণে আজ গ্রামে এসে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েও চিরচেনা প্রকৃতি যেন তার কাছে অচেনা ঠেকে। একইভাবে, 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও প্রিয়তম স্বামীর মৃত্যুতে কবি শোকে মুহ্যমান। এ ঘটনা তাঁর জীবনে এতটা গভীরভাবে রেখাপাত করেছে যে, বসন্তের আগমনও. তাঁর মনে সেভাবে সাড়া জাগাতে পারছে না। এ দিক থেকে উদ্দীপকের আরিবা আলোচ্য কবিতার কবির মনোবেদনার সাথে সম্পর্কযুক্ত।
উত্তর প্রিয়জন হারানোর মর্মবেদনার দিক থেকে "উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথাযথ।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বস্তুত, প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। শোকের তীব্রতা অনেক সময় ব্যক্তিকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে তার জীবনে বিষণ্ণতা নেমে আসে। এমতাবস্থায় কোনো সৌন্দর্য বা আনন্দ অনুষঙ্গই ব্যক্তিমনে সাড়া জাগাতে পারে না।
উদ্দীপকে আরিবা নামের এক প্রকৃতিপ্রেমী মেয়ের কথা বলা হয়েছে। গ্রামের নিসর্গ-প্রকৃতিকে সে খুব ভালোবাসে। এমনকি এসব নিয়ে সে মাঝে মাঝে কবিতাও লেখে। কিন্তু মায়ের আকস্মিক মৃত্যু তার মনে গভীর শোকানুভূতির জন্ম দেয়। আরিবা কোনোভাবেই সেই ঘটনাকে বিস্মৃত হতে পারে না। এ কারণে বন্ধুদের সাথে গ্রামে নৌকা ভ্রমণে গেলেও গ্রামীণ প্রকৃতি ও কাশফুলের সৌন্দর্য তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। উদ্দীপকের আরিবার মতো 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা পরিলক্ষিত হয়।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির প্রকাশ ঘটেছে। বস্তুত, কবির সাহিত্য সাধনার প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন। তাঁর অকাল প্রয়াণে কবি শোকে মুহ্যমান হয়ে পড়েন। এ ঘটনা তাকে এতটাই প্রভাবিত করে যে, চারপাশের জগৎ থেকেই যেন তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে বসন্তের আগমনও তার মনে রেখাপাত করে না। প্রিয়জনের জন্য শোকানুভূতির এ দিকটি উদ্দীপকের আরিবার ক্ষেত্রেও একইভাবে পরিলক্ষিত হয়েছে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৭. উদ্দীপক

"হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো

আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো

মাটিতে আমার গন্ধ, আমার শরীরে

লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।

আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।”

উত্তর কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
উত্তর "সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা” বলতে অধিকার আদায় ও মুক্তির জন্য বুকের মধ্যে তেজোদীপ্ত চেতনা লালনকে বোঝানো হয়েছে।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি এ কবিতা বিভিন্ন বিষয় অনুষঙ্গ সহযোগে বাংলার মানুষের সাহসী চেতনাকে উজ্জীবিত করেছেন। সাধারণভাবে সূর্য সব শক্তির উৎস। কবি ভেবেছেন এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। আর মুক্তি যদি অর্জিত হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধারণায় কবি প্রত্যেকের হৃদয়ে সূর্যের শক্তির মতো তেজোদীপ্ত চেতনার লালন প্রত্যাশা করেছেন। তাই তিনি অধিকার আদায় ও অধিকার রক্ষার জন্য সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কথা বলেছেন।
উত্তর মৃত্তিকাসংলগ্ন মানুষ হিসেবে আত্মপরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য রয়েছে।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের মৃত্তিকাসংলগ্ন ও শ্রমনির্ভর জীবনযাপনের কথা উল্লেখ করেছেন। বস্তুত, বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পুরনো। হাজার বছরের এই পথ পরিক্রমায় বাঙালিরা নিজেদের শ্রম-ঘামেই এ অঞ্চলে সভ্যতার সূচনা করেছে। আর তাই সুদীর্ঘকাল ধরেই বাংলা অঞ্চলে কৃষিভিত্তিক সভ্যতা বিকশিত হয়েছে।
উদ্দীপকের কবিতাংশে করি আত্মপরিচয় দিতে গিয়ে বৈঠায়, লাঙলে হাতের স্পর্শ লেগে থাকার কথা বলে তাঁর মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের কথা তুলে ধরেছেন। একইভাবে, 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও কবি নিজের তথা বাঙালি জাতির পূর্বপুরুষ যে কৃষিজীবী ছিলেন সেই কথা গর্বের সাথে উচ্চারণ করেছেন। শ্রমনিষ্ঠার মাধ্যমেই। তারা বিরূপ পরিবেশেও নিজেদের টিকিয়ে রেখেছিলেন। আলোচ্য কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই আত্মপরিচয়ের সূত্র ধরে কবিদ্বয় তাদের মৃত্তিকাসংলগ্নতার কথা উল্লেখ করেছেন। এ দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্য রয়েছে।
উত্তর

পূর্বপুরুষদের কথা ও তাঁদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা বর্ণিত না হওয়ায় "উদ্দীপকটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি"- মন্তব্যটি যথার্থ।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি এদেশের হাজার বছরের ঐতিহাসিক ও ঐতিহ্যিক নানা অনুষঙ্গের কথা উত্থাপন করেছেন। বাঙালিদের পূর্বপুরুষরা মূলত কৃষিজীবী ছিলেন। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে আর শ্রমনিষ্ঠার মাধ্যমেই বিরূপ পরিবেশেও তারা টিকে ছিলেন। সেই সংগ্রামী মনোভাবই বাঙালিদের স্বাধীনতা লাভে অনুপ্রাণিত করেছে।

উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর মৃত্তিকাসংলগ্ন মনোভাবকে ব্যক্ত করেছেন। সেখানে বৈঠায়, লাঙলে কবি তাঁর হাতের স্পর্শের কথা বলে শ্রমজীবী মানুষের সঙ্গে নিজের একাত্মতাকে তুলে ধরেছেন। কবির ভাবনায় তিনি সেই শ্রমজীবীদেরই একজন প্রতিনিধি। এ-কারণেই তিনি শ্রমজীবীদের কাজের নানা উপকরণের সঙ্গে সম্পৃক্ততার কথা নির্দেশ করে আত্মপরিচয় তুলে ধরেছেন। উদ্দীপকে ফুটে ওঠা এই মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের দিকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় আত্মপরিচয়ের সূত্র ধরে কবি আমাদের পূর্বপুরুষদের কথা এবং তাঁদের অনাদি অতীতের বিভিন্ন সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, আমাদের পূর্বপুরুষরা যেকোনো অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধেই সোচ্চার ছিলেন। এমনকি পরবর্তীতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল, যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। উদ্দীপকে এসব বিষয় নেই। সেখানে কেবল আলোচ্য কবিতায় উল্লিখিত কবির পূর্বপুরুষদের মৃত্তিকাসংলগ্ন জীবনযাপনের দিকটিই প্রতিফলিত হয়েছে, অন্যান্য বিষয় নয়। সেই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

৮. উদ্দীপক

বিয়ের সাত বছর পরও রশিদ ও মেরিনার কোনো সন্তান নেই। তারা পাশের গ্রামের এক কামেল পিরের কাছে যায়। পির সাহেব রশিদকে বলে যে, "আপনাদের ইচ্ছা পূরণ হবার নয়; আপনি আবার বিয়ে করেন।" রশিদ তার নির্দেশ অমান্য করে স্ত্রীকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় পরের বছর তাদের ঘর আলো করে সন্তান আসে।
উত্তর 'লালসালু' উপন্যাসে উল্লিখিত হাসপাতালটি করিমগঞ্জে অবস্থিত।
উত্তর

"তাই তারা ছোটে, ছোটে" বলতে অভাব-অনটন দূর করার প্রত্যাশা নিয়ে শস্যহীন অঞ্চলের মানুষের জীবিকার তাগিদে নিরন্তর ছুটে বেড়ানোকে বোঝানো হয়েছে।

'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সুখ-দুঃখের কথা তুলে ধরা হয়েছে। এই অঞ্চলের বাসিন্দারা সুখে থাকার আশা নিয়ে দিন কাটায়। ঘরে খাদ্য না থাকলেও দূরে তাকিয়ে থেকে অভাব মেটানোর দুরাশায় মত্ত হয় তারা। কিন্তু কেবল আশায় বুক বেঁধে অভাব মিটবে না বুঝতে পেরে তারা দিন-ক্ষণের, হিসাব না করেই অজানার উদ্দেশ্যে ছুটে চলে। প্রশ্নোক্ত উক্তিটিতে জীবিকার সন্ধানে, কর্মের সন্ধানে এই অবিরাম ছুটে চলাকেই বোঝানো হয়েছে।

উত্তর স্বামীর সমর্থন ও ভালোবাসা লাভের দিক থেকে উদ্দীপকের মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র আমেনা বিবি। সন্তান না থাকায় সে স্বামীর মনোযোগ পায় না। উপরন্তু তার স্বামী খালেক ব্যাপারী দ্বিতীয় বিয়ে করে। শুধু তাই নয়, মজিদের পরামর্শে সে স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা না করেই তাকে তালাক দেয়।
উদ্দীপকের মেরিনা সন্তান লাভের আশায় স্বামীর সাথে পাশের গ্রামের এক পিরের কাছে যায়। কিন্তু সেই পির তাদের সন্তান হবে না জানিয়ে মেরিনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বলে। কিন্তু স্বামী রশিদ এসব কথায় গুরুত্ব না দিয়ে স্ত্রীর পাশে থাকে। অবশেষে ডাক্তারের চিকিৎসায় তারা সন্তান লাভ করে। 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির স্বামী তার কথা চিন্তা না করে দ্বিতীয় বিয়ে করে। এমনকি ত্রিশ বছর সংসার করার পরও কুচক্রী মজিদের কথামতো তাকে তালাক দিয়ে দেয়। অর্থাৎ উদ্দীপকের মেরিনার মতো স্বামীর সমর্থন ও ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। এ দিক থেকে মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য রয়েছে।
উত্তর স্ত্রীর প্রতি দায়িত্বশীলতার দিক বিবেচনায় “উদ্দীপকের রশিদ এবং 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী দুজন দুই মেরুর বাসিন্দা" মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র খালেক ব্যাপারী। প্রথম স্ত্রী বর্তমান থাকতেও দ্বিতীয় বিয়ে করে সে। শুধু তাই নয়, নির্দোষ হওয়া সত্ত্বেও কূটকৌশলী মজিদের কথায় সে আমেনা বিবিকে তালাক দেয়। এক্ষেত্রে স্ত্রীর ভবিষ্যতের কথা পর্যন্ত সে চিন্তা করেনি।
উদ্দীপকে রশিদ নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। তার স্ত্রী মেরিনার সন্তান হচ্ছিল না। এ কারণে সন্তান লাভের আশায় প্রথমে সে পাশের গ্রামের এক পিরের কাছে যায়। সেখানে পির তাকে হতাশ করে তার স্ত্রীর সন্তান হবে না বলে জানায়। এমনকি তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেয়। তবে বুদ্ধিমান ও মানবিক রশিদ এ অবস্থায় দ্বিতীয় বিয়ের চিন্তা পরিহার করে স্ত্রীর পাশে থাকে এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। অবশেষে ডাক্তারের চিকিৎসায় তারা সন্তান লাভে সমর্থ হয়। কিন্তু 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর ক্ষেত্রে এর ভিন্নরূপ পরিলক্ষিত হয়।
'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রী আমেনা বিবির প্রতি দায়িত্বজ্ঞানহীন আচরণ করে। মূলত, সন্তান হয়নি বলে বিবির দিকে তার মনোযোগ কম। তাছাড়া তাকে খুব একটা গুরুত্বও দেয় না সে। এ কারণেই কুচক্রী মজিদের কথায় আমেনা বিবিকে তালাক দিতে পিছপা হয় না সে। পক্ষান্তরে, উদ্দীপকের রশিদ একজন আদর্শ স্বামী। সন্তান হয়নি বলে স্ত্রীর প্রতি সে রুষ্ট নয়। এমনকি পাশের গ্রামের পির তার স্ত্রীর সন্তান হবে না বলে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করেনি সে। যেকোনো অবস্থায় সে নিজের স্ত্রীকেই গুরুত্ব দিয়েছে, যা আলোচ্য উপন্যাসের খালেক ব্যাপারীর মনোভাবের বিপরীত। সেই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

৯. উদ্দীপক

ডাক্তারি পেশায় যশ কামিয়ে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েও নিজ গ্রামের মানুষকে ভুলে যাননি ডা. সামি। তিনি সেখানে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গ্রামের প্রভাবশালী হোমিওপ্যাথিক ডাক্তার সামাদ মিয়ার আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার কথা ভেবে ডা. সামিকে দাতব্য হাসপাতাল স্থাপনে সহযোগিতা করেন।
উত্তর "তোমার জন্য আমার মায়া হয়”- মজিদ জমিলাকে এ কথাটি বলেছিল।
উত্তর প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে অত্যাচারী মজিদের ভয়ে জমিলার সতর্ক হয়ে ওঠাকে বোঝানো হয়েছে।
'লালসালু' উপন্যাসে ধর্মব্যবসায়ী মজিদের দ্বিতীয় বউ কিশোরী জমিলা। তার মাঝে কৈশোরের চাঞ্চল্য বিদ্যমান এবং তার কাছে মজিদ কর্তৃক ধর্মের কঠোরতা অত্যাচারতুল্য। মজিদ তাকে নানান বিষয়ে জোর করে, অনেক বিধি মানতে বাধ্য করে, তার দোষ ধরে। এ কারণে সে সব সময় মজিদের ভয়ে তটস্থ থাকে। তাই মজিদের হঠাৎ আগমনে তার চোখ হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে।
উত্তর উদ্দীপকের ডা. সামির উদ্যোগ 'লালসালু' উপন্যাসের প্রগতিশীল যুবক আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ঘটনার কথা মনে করিয়ে দেয়।
'লালসালু' উপন্যাসের আক্কাস গ্রামের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল স্থাপন করতে চাইলে মজিদ, গ্রামের মোড়ল খালেক ব্যাপারীসহ সবাই তাকে বাধা দেয়। ফলে শেষপর্যন্ত তাঁর স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেস্তে যায়।
উদ্দীপকের ডা. সামি একজন সুচিকিৎসক। প্রচুর অর্থ-বিত্ত উপার্জন করলেও তিনি নিজের গ্রামকে ভুলে যাননি। তাই গ্রামের মানুষের সুচিকিৎসার জন্য তিনি সেখানে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলার চেষ্টা করেন। একইভাবে 'লালসালু' উপন্যাসের আত্মসচেতন ও প্রগতিশীল এক যুবক আক্কাস। গ্রামের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য সে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। মূলত উদ্দেশ্যগত দিক থেকে উদ্দীপকের ডা. সামির উদ্যোগ আলোচ্য উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ঘটনাকেই মনে করিয়ে দেয়।
উত্তর মনোভাবের দিক বিবেচনায় "উদ্দীপকের সামাদ মিয়া আর 'লালসালু' উপন্যাসের মজিদ ভিন্ন চেতনার মানুষ"- মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসে আধুনিকমনস্ক ও যুক্তিবাদী তরুণ আক্কাস। সে মহব্বতনগর গ্রামের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে একটি স্কুল স্থাপন করতে চায়। কিন্তু মজিদের নেতৃত্বে গ্রামের মোড়ল খালেক ব্যাপারীসহ মুরব্বিরা তাকে এ কাজে বাধা দেয়। এ কারণে তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন নস্যাৎ হয়ে যায়।
উদ্দীপকে ডা. সামি নামের এক স্বনামধন্য চিকিৎসকের কথা বলা হয়েছে। তিনি চিকিৎসা করে খ্যাতি অর্জনের পাশাপাশি প্রচুর অর্থবিত্তেরও মালিক হন। আর সেই অর্থকে কাজে লাগিয়ে নিজ গ্রামে তিনি একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। এতে হোমিওপ্যাথ চিকিৎসক সামাদ মিয়ার আয় কমে যাওয়ার 'সম্ভাবনা তৈরি হয়। তবে উদার মনের সামাদ মিয়া জনকল্যাণের কথা ভেবে ডা. সামিকে এ কাজে সাহায্য করেন। এদিকে 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যে ভিন্নরূপ পরিলক্ষিত হয়। সে সব সময় নিজের স্বার্থের কথাই ভেবেছে।
'লালসালু' উপন্যাসের এক কূটকৌশলী চরিত্র মজিদ। মানুষের অন্ধবিশ্বাস ও ভাবভক্তিকে পুঁজি করে নিজের আখের গুছিয়েছে সে।
এমতাবস্থায় গ্রামের মানুষ শিক্ষিত হয়ে উঠলে তার ধর্মব্যাবসার পথ কঠিন হয়ে পড়বে। তাই ধর্মের দোহাই দিয়ে কৌশলে সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার পথকে রুদ্ধ করে দেয়। পক্ষান্তরে, উদ্দীপকের সামাদ মিয়া উদার চিত্তের একজন মানুষ। এ কারণে ডা. সামাদ গ্রামে দাতব্য চিকিৎসালয় গড়তে চাইলে নিজের আয় কমে যাবে জেনেও তাকে সাহায্য করেন। মানুষের কল্যাণের কথা ভেবেই তিনি এমনটি করেন, যা আলোচ্য উপন্যাসের মজিদের ভাবনার বিপরীত। সেই বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

১০. উদ্দীপক

পানিপথের তৃতীয় যুদ্ধে স্বামী-স্ত্রী হয়েও ইব্রাহিম কার্দি ও জোহরা যথাক্রমে মারাঠা ও মুসলিম বাহিনীর পক্ষে লড়াইয়ে অবতীর্ণ হন। স্ত্রী জোহরা ছদ্মবেশে মারাঠা শিবিরে প্রবেশ করে ইব্রাহিম কার্দিকে মুসলিম শিবিরে যোগ দেয়ার অনুরোধ করেন। কিন্তু ইব্রাহিম কার্দি স্পষ্ট জানিয়ে দেন- “যে ফিরে যাবে সে আমি হব না। সে হবে বিশ্বাসঘাতক। সে হবে ইব্রাহিম কার্দির লাশ। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে সেই মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকব? পদত্যাগ করব? সে হয় না, জোহরা।"
উত্তর পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
উত্তর "ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।"- উক্তিটি সিরাজউদ্দৌলা মিরজাফরের প্রতি করেছেন।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সবার সম্মিলিত শক্তি দিয়ে দেশকে রক্ষা করার অভিপ্রায়। তাই তিনি দেশের স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আর সেই কারণেই সন্দেহ-বিদ্বেষের ঊর্ধ্বে উঠে প্রকৃত সম্প্রীতির ভিত্তিতে দেশের কল্যাণে কাজ করার জন্য বিশ্বাসঘাতক সিপাহসালার মিরজাফরকে তিনি কাছে আসার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, শুধু দেশের কল্যাণের জন্য তারা আবার একসঙ্গে কাজ করতে পারেন। একে অন্যের কাছাকাছি আসতে পারেন।
উত্তর বিশ্বস্ততার দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর এক আত্মকেন্দ্রিক ও বিশ্বাসঘাতক চরিত্র। বাংলার মসনদের অধিকার লাভের আশায় সে বিদেশি ইংরেজদের সাথে আঁতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। তার বিশ্বাসঘাতকতার কারণে শুধু নবাবের পরাজয়ই হয় না, বাংলার স্বাধীনতাও অস্তমিত হয়।
উদ্দীপকের ইব্রাহিম কার্দি মারাঠা শিবিরের বিশ্বাসী ও অকুতোভয় এক যোদ্ধা। অসময়ে মারাঠারা তাকে আশ্রয় ও সম্মান দিয়েছে। তাই মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময়ও সে মারাঠাদের সঙ্গ ত্যাগ করে না। এদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর এক বিশ্বাসঘাতক ও কূটকৌশলী চরিত্র। তার বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে নবাব বাহিনী পরাজিত হয়, যার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের ইব্রাহিম কার্দির আচরণের সম্পূর্ণ বিপরীত। এ দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
উত্তর পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের কারণ বিবেচনায় "সেনাপতি ও অমাত্যরা উদ্দীপকের ইব্রাহিম কার্দির মতো বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিলে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি অন্যরকম হতে পারত"- মন্তব্যটি যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং এর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মর্মন্তুদ কাহিনি বর্ণিত হয়েছে। নবাবের নিজের লোকদের ষড়যন্ত্রই তাঁর পরাজয়ের মূল কারণ, যেখানে বাংলার মসনদের লোভে তাঁর পরিবারের লোকজনই এই পরাজয়ে মুখ্য ভূমিকা রাখে।
উদ্দীপকে ইব্রাহিম কার্দি নামের এক মহান বীরের কথা বলা হয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধে মুসলিম হয়েও তিনি মারাঠা বাহিনীর হয়ে যুদ্ধ করেন। এমতাবস্থায় তার স্ত্রী জোহরা তাকে মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করার কথা বললে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কেননা, বিপদের দিনে যারা তাকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে তাদের সঙ্গে তিনি কোনোমতেই বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিলেন না। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি ও অমাত্যরা যদি ইব্রাহিম কার্দির মতো এমন সৎ থাকতেন তাহলে নবাবের করুণ পরিণতি হতো না।
'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধে পরাজয় এবং এর পেছনের প্রাসাদ ষড়যন্ত্রকে তুলে ধরেছেন। সেখানে সিরাজউদ্দৌলা নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হন। এ ঘটনার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। এক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরসহ সভাসদরা দেশপ্রেমিক হলে এবং বাংলার স্বাধীনতার জন্য বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিয়ে নবাবের পক্ষে অবস্থান নিলে এই যুদ্ধে নবাবকে পরাজিত হতে হতো না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি। যথাযথ অর্থবহ।

১১. উদ্দীপক

বাংলাদেশে একসময় ইংরেজরা চাষিদের দিয়ে জোর করে নীলচাষ করাত। নীলচাষে বাধ্য হওয়ার ফলে চাষিরা তাদের প্রয়োজনীয় ফসল ফলাতে পারত না। অত্যাচারী ইংরেজদের জোর করে নীলচাষ করানোর বিরুদ্ধে ১৮৫৯ খ্রিষ্টাব্দে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। ধীরে ধীরে বিস্তৃত অঞ্চলজুড়ে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
উত্তর সিরাজউদ্দৌলার নানার নাম আলিবর্দি খাঁ।
উত্তর ষড়যন্ত্রকারীরা ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত রাখার জন্য শওকতজঙ্গকে নবাব হিসেবে চেয়েছিল।
ঘসেটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎশেঠ ও রায়দুর্লভশওকতজঙ্গকে নবাব করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। কেননা, শওকতজঙ্গ ছিল নেশাগ্রস্ত ও অকর্মণ্য। সে সারাদিন ভাঙের নেশায় বুঁদ হয়ে থাকত। তাছাড়া তাকে নাচনেওয়ালিদের নিয়ে পড়ে থাকতেও দেখা যেত। এমতাবস্থায় শওকতজঙ্গ নবাব হলে রাজ্যের আসল ক্ষমতা থাকত ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজ সভাসদদের হাতে। তাই কৌশলে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতেই যড়যন্ত্রকারীরা শওকতজঙ্গকে নবাব করতে চেয়েছিল।
উত্তর উদ্দীপকের ইংরেজদের আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের কর্তৃক লবণচাষিদের ওপর অত্যাচারের ঘটনাকে মনে করিয়ে দেয়।
'সিরাজউদ্দৌলা' নাটকে এদেশের সাধারণ মানুষের ওপর ইংরেজ বণিকদের অন্যায়-অত্যাচার ও শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, সুযোগ পেলেই তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাত। লবণচাষিরা ছিল তাদের অন্যতম।
উদ্দীপকে নীল চাষের জন্য চাষিদের ওপর ইংরেজদের অন্যায়-অত্যাচারের দিকটিকে তুলে ধরা হয়েছে। তাদের অত্যাচারের ভয়ে সেসময় ইচ্ছে না থাকা সত্ত্বেও চাষিরা নীল চাষে বাধ্য হতো। একইভাবে, 'সিরাজউদ্দৌলা' নাটকেও নাট্যকার এদেশের সাধারণ মানুষের ওপর ইংরেজ বণিকদের অন্যায়-অত্যাচার ও শোষণের চিত্র তুলে ধরেছেন। সেখানে কম দামে লবণ বিক্রি করেনি বলে ইংরেজরা এক লবণচাষি ও. তার স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন চালায়। সংগত কারণেই উদ্দীপকের ইংরেজদের আচরণ আলোচ্য নাটকের ইংরেজদের । কর্তৃক লবণচাষিদের ওপর অত্যাচারের ঘটনাকে মনে করিয়ে দেয়।
উত্তর কেবল ইংরেজদের অন্যায়-অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরায় "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের খন্ডাংশের প্রতিনিধিত্ব কবে"-মন্তব্যটি যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল সুর হলো দেশপ্রেম। এ নাটকের পুরোভাগজুড়ে প্রাসাদ ষড়যন্ত্র ও ইংরেজদের আগ্রাসনের বিপরীতে নবাব সিরাজউদ্দৌলা ও তাঁর অনুগত সেনাদের অপরিসীম আত্মত্যাগ ও প্রাণপণ লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
উদ্দীপকে নীলচাষিদের ওপর দখলদার ইংরেজদের অন্যায়-অত্যাচার ও শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। তাদের অত্যাচার-নির্যাতনের ভয়ে এদেশের সাধারণ চাষিরা নীল চাষে বাধ্য হতো। শুধু তাই নয়, নীল চাষের কারণে চাষিরা তাদের প্রয়োজনীয় ফসল ফলাতে পারত না। এভাবে শোষিত ও নির্যাতিত হতে হতে একসময় তারা বিদ্রোহী হয়ে ওঠে এবং ১৮৫৯ সালে সংঘটিত হওয়া সেই কৃষক বিদ্রোহ ধীরে ধীরে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। 'সিরাজউদ্দৌলা' নাটকে শোষিত-নির্যাতিত হওয়ার চেয়ে নবাবের করুণ পরিণতি ও দেশপ্রেমের স্বরূপ প্রকটিত হয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বীরোচিত ভূমিকাকে তুলে ধরা হয়েছে। তা সত্ত্বেও নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে তিনি পরাজিত হন। এছাড়াও নাটকটিতে নবাবের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র, বিদেশি শক্তির অপতৎপরতা, তৎকালীন সমাজচিত্রসহ নানা বিষয় ফুটে উঠেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। সেখানে কেবল এ নাটকে উল্লিখিত এদেশের সাধারণ মানুষের ওপর ইংরেজদের অন্যায়-অত্যাচারের প্রসঙ্গই এসেছে, অন্যান্য বিষয় নয়। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।