ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

"কেউ মালা, কেউ তসবি গলায়

তাইতে কি জাত ভিন্ন বলায়

যাওয়া কিংবা আসার বেলায়

জাতের চিহ্ন রয় কার রে।।"

উত্তর 'বিলাসী' গল্পে মোগল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ আছে।
উত্তর "গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।"- কথাটি 'বিলাসী' গল্পের অকৃতজ্ঞ লোকদের এবং মৃত্যুঞ্জয়ের প্রতি লেখকের ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে।
'বিলাসী' গল্পে লেখক 'সুনাম' শব্দটিকে ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন। সহপাঠীদের খাওয়ানো, স্কুলের বেতনের টাকা হারিয়ে যাওয়া এবং বই চুরি হয়ে যাওয়ার নাম করে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা আদায় ইত্যাদির মাধ্যমে তার মানবীয় গুণাবলির পরিচয় পাওয়া যায়। তৎকালীন সমাজের সংকীর্ণমনারা তা মনে রাখেনি। তাই লেখক মৃত্যুঞ্জয় সম্পর্কে প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে সমাজের অকৃতজ্ঞ -লোকদের নির্দেশ করেছেন।
উত্তর উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটিকে নির্দেশ-করা হয়েছে।
'বিলাসী' গল্পের জাতিভেদ প্রথার স্বরূপ উন্মোচন করা হয়েছে। সেখানে সাপুড়েকন্যা বিলাসীকে বিয়ে করা এবং তার হাতে ভাত খাওয়ার অপরাধে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত হতে হয়। মূলত বর্ণবিভক্ত সমাজের সংকীর্ণতাই তার এমন পরিণতির কারণ।
উদ্দীপকে মানবধর্মের কথা বলা হয়েছে। একেক ব্যক্তি একেক ধর্মের অনুসারী হতেই পারে, তাতে ক্ষতি নেই। সবার একটাই-পরিচয়, আর তা হলো- তারা সবাই মানুষ। কারণ সবার জন্ম-মৃত্যু-রহস্য এক ও অভিন্ন। জন্ম-মৃত্যুর মতো সত্যের কাছে কোনো জাতিভেদের অস্তিত্ব থাকে না। 'বিলাসী' গল্পে বিলাসী অসুস্থ-মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় এর প্রতিদানে বিলাসীকে বিয়ে করে। সে জাতিগত বিভেদকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কিন্তু সমাজ এ বিষয়টিকে স্বীকৃতি দেয় না। কারণ বিলাসী-নিচু জাতের, আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের। এ কারণেই বিলাসীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়। শুধু জাতিগত বৈষম্যের কারণেই বিলাসীকে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হয়, তাদেরকে সমাজ ছাড়তে বাধ্য করা হয়। এভাবে উদ্দীপকটি 'বিলাসী'-গল্পের জাতিগত বিভেদের দিকটিকে নির্দেশ করে।
উত্তর

কেবল জাতিভেদের দিকটি তুলে ধরায় উদ্দীপকটি 'বিলাসী' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।
'বিলাসী' গল্পে গল্পকার বর্ণপ্রথার ভয়াবহতা তুলে ধরেছেন। সেখানে বিলাসী-মৃত্যুঞ্জয়ের মানবিক প্রেমের সম্পর্কও সেই সমাজের জাঁতাকলে পিষ্ট হয়েছে বারবার। সংকীর্ণ সেই সমাজ তাদের সম্পর্ককে মেনে নেয়নি, উপরন্তু অন্নপাপের দোহাই দিয়ে তাদের সমাজচ্যুত করেছে।
উদ্দীপকে জাতিভেদের অসারতা তুলে ধরা হয়েছে। ধর্ম আলাদা হলেও সবার পরিচয় একটাই, আর তা হলো- তারা সবাই মানুষ। কারণ জাতিভেদ সৃষ্টি করা হলেও জন্ম ও মৃত্যুর ক্ষেত্রে এই ভেদাভেদের কোনো স্থান নেই। 'বিলাসী' গল্পে জাতিভেদের এই রূপটিই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে বিলাসী সেবা-যত্ন করে তাকে সুস্থ করে তোলে। একপর্যায়ে তারা ভালোবেসে বিয়ে করে। সমাজ এই বিয়ে মেনে নিতে পারে না। কারণ বিলাসী নিচু জাতের সামান্য সাপুড়ের মেয়ে। ফলে তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং তাদের গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। এ বিষয়টি উদ্দীপকের মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বিষয়টি ছাড়াও 'বিলাসী' 'গল্পে মৃত্যুঞ্জয়ের খুড়ার ষড়যন্ত্র, মৃত্যুঞ্জয়ের সমাজ ছেড়ে চলে যাওয়া, গ্রামবাসীর অমানবিকতা, মৃত্যুঞ্জয়ের সাপুড়ে জীবন, সাপের কামড়ে তার মৃত্যু, স্বামীর মৃত্যুশোকে বিলাসীর মৃত্যু ইত্যাদি বিষয় উঠে এসেছে, যেগুলো উদ্দীপকে নেই।

উদ্দীপকে ধর্মের দোহাই দিয়ে জাতিভেদ সৃষ্টি না করার কথা বলা হয়েছে। এখানে জন্ম-মৃত্যুর কাছে সবাই সমান এ কথা বলা হয়েছে। 'বিলাসী' গল্পে জাতিভেদের রূপটি স্পষ্ট হয়ে উঠলেও এ গল্পের বড় শিক্ষা 'হলো অসাম্প্রদায়িক মনোভাব ও মানবিক হওয়া। তবে গল্পের অন্যান্য বিষয় যেমন- তৎকালীন সমাজব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, সমাজের নানা অসংগতি ইত্যাদি উদ্দীপকে অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকটি 'বিলাসী' গল্পের আংশিক ভাব ধারণ করেছে।

২. উদ্দীপক

গ্রামের প্রভাবশালী ব্যক্তি জহির মাতব্বর দরিদ্র ঘরের মেয়ে স্কুলপড়ুয়া রহিমাকে জোরপূর্বক পুত্রবধূ বানাতে চায়। এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে রহিমার বান্ধবীরা পাশে এসে দাঁড়ায়। বান্ধীবরা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে দমে যায় মাতব্বর। সম্মিলিত প্রচেষ্টায় রক্ষা পায় রহিমা।
উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
উত্তর

"বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে।"-উক্তিটির মাধ্যমে বলা হয়েছে যে বুড়ো রহমান ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায় তার মরে যাওয়া মেয়ের কথা মনে পড়ায়।

'মাসি-পিসি' গল্পে বুড়ো রহমানের মেয়ে আহ্লাদির চেয়ে বয়সে ছোট এবং রোগাটে ছিল। অবুঝ ছোট সেই মেয়েটি শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে সেখানে যেতে চাইত না; কান্নাকাটি করত। তবু মেয়ের ভালোর কথা ভেবে বুড়ো রহমান তাকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলে মেয়েটি সেখানে মানসিক যন্ত্রণায় মারা যায়। 'মাসি-পিসি' গল্পে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদিও শ্বশুরবাড়ি থেকে মাসি-পিসির কাছে চলে আসে। তাই আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের নিজের মেয়ের কথা মনে পড়ে এবং সে ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায়।

উত্তর আহ্লাদির প্রতি গোকুলের লোলুপদৃষ্টির দিক থেকে উদ্দীপকের রহিমার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির তুলনা করা যায়।
, 'মাসি-পিসি' গল্পের কেন্দ্রীয় চরিত্র আহ্লাদি। আর গল্পের এক স্বার্থলোলুপ ও কূটকৌশলী চরিত্র গোকুল। আহ্লাদির বাবার মৃত্যুর পর সে তাদের বসতভিটের অনেকটাই দখল করে নিয়েছে। শুধু তাই নয়, অসহায় আহ্লাদির ওপরও তার কুদৃষ্টি পড়ে। তাই যেকোনোভাবেই আহ্লাদিকে সে করায়ত্ত করতে চায়।
উদ্দীপকের জহির মাতব্বর এক প্রভাবশালী ব্যক্তি। সে দরিদ্র ঘরের - মেয়ে রহিমাকে জোর করে পুত্রবধূ করতে চায়। এমনকি তাকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদিও স্বামীর অত্যাচারে বাবার বাড়িতে চলে আসা একজন নারী। এমন পরিস্থিতিতে গ্রামের নারীলোলুপ গোকুলের দৃষ্টি আহ্লাদির ওপরে পড়ে। যেকোনো উপায়ে সে আহ্লাদিকে পেতে চায়, বারবার চেষ্টা করে -ব্যর্থ হলেও সে হাল ছাড়ে না। তাই আহ্লাদিকে তুলে নিয়ে যেতে ওসমান, বৈদ্য, কানাই, সাধুকে দিয়ে চেষ্টা করে। আহ্লাদিকে তুলে নিয়ে যাওয়ার সব চেষ্টা করে তারা হীন মানসিকতার পরিচয় দেয়। এভাবেই আহ্লাদির অসহায়ত্ব এবং উদ্দীপকের রহিমার অসহায়ত্ব একসূত্রে গাঁথা।
উত্তর

উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের আলোকে "সামাজিক সচেতনা ও সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব"-মন্তব্যটি যথার্থ।
'মাসি-পিসি' গল্পের গোকুল অত্যন্ত লোভী ও স্বার্থপর চরিত্র। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে ফিরে আসা আহ্লাদির ওপর কুদৃষ্টি পড়ে তার। এ কারণে সাধু, বৈদ্য ও ওসমানদের সঙ্গে করে জোর করে আহ্লাদিকে সে তুলে নিতে চায়। এমতাবস্থায় মাসি-পিসির প্রতিরোধ এবং প্রতিবেশীদের তৎপরতায় আহ্লাদি সেই যাত্রায় রক্ষা পায়।
উদ্দীপকের রহিমা এক দরিদ্র ঘরের মেয়ে। গ্রামের প্রভাবশালী ব্যক্তি জহির মাতব্বর তার পুত্রের সঙ্গে রহিমার জোরপূর্বক বিয়ে দিতে চায়। এ পরিস্থিতিতে রহিমার বান্ধবীরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তারা রহিমার পাশে দাঁড়ায় এবং সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রহিমাকে আগলে রাখে। ফলে জহির মাতব্বর রহিমার - কোনো ক্ষতি করতে পারে না। 'মাসি-পিসি' গল্পে গ্রামের খারাপ লোকেরা আহ্লাদির দিকে কুনজর দিলে মাসি-পিসি অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাকে আগলে রাখে। এক মুহূর্তের জন্যও তারা আহ্লাদিকে কাছছাড়া করে না। এমনকি আহ্লাদিকে কৌশলে তুলে নিতে এলে মাসি-পিসি অস্ত্র হাতে তুলে নেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা বের হয়ে আসে। তখন ভয়ে কানাইয়ের দল পালিয়ে যায়।

উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্প উভয় ক্ষেত্রেই অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলে তারা রক্ষা করে রহিমা ও আহ্লাদির জীবন। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

৩. উদ্দীপক

"আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।"- এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হবো, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্কিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকত না।
উত্তর ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি আবুল ফজলের ‘মানবতন্ত্র’ গ্রন্থে সংকলিত।
উত্তর

রাষ্ট্র একটি জাতির সম্মিলিত জীবনযাত্রা ও সামাজিক আকাঙ্ক্ষার সাংগঠনিক প্রকাশ। এজন্য রাষ্ট্রকে জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক বলা হয়েছে।

ব্যক্তির কল্যাণকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় না। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র যখন মানুষের সম্মিলিত প্রয়োজন ও মর্যাদাবোধকে ধারণ করে কাজ করে, তখন জাতীয় চেতনা বাস্তব কল্যাণের রূপ পায়।

উত্তর

উদ্দীপকে “মানব-কল্যাণ” প্রবন্ধের আত্মনির্ভর ও কর্মক্ষম মানুষ গড়ে তোলার দিকটি প্রতিফলিত হয়েছে।

প্রবন্ধে মানুষের মর্যাদা অক্ষুণ্ন রেখে তার সামগ্রিক বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষকে পরমুখাপেক্ষী করে রাখা প্রকৃত কল্যাণ নয়; নিজের শক্তি কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করাই প্রয়োজন।

উদ্দীপকে আত্মাকে চেনা ও নিজের শক্তির ওপর আস্থা রাখার কথা বলা হয়েছে। নিজে নিষ্ক্রিয় থেকে শুধু কোনো মহাপুরুষকে ভক্তি করে মুক্তি পাওয়া যায় না— এই বক্তব্য মানুষকে কর্মে উদ্বুদ্ধ করে। আত্মনির্ভরতার এই মূল্যবোধই আলোচ্য প্রবন্ধের মর্যাদাভিত্তিক কল্যাণচিন্তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকটি “মানব-কল্যাণ” প্রবন্ধের আত্মনির্ভরতার দিক ধারণ করেছে, তবে তার সমগ্র কল্যাণচিন্তাকে ধারণ করেনি।

প্রবন্ধে ব্যক্তিমানুষের মর্যাদা, মানসিক-নৈতিক-সামাজিক বিকাশ এবং সামগ্রিক কল্যাণের কথা বলা হয়েছে। প্রকৃত কল্যাণ ব্যক্তিগত উদারতায় সীমিত নয়; সমাজ ও রাষ্ট্রের দায়িত্বের সঙ্গেও যুক্ত।

উদ্দীপকে নিজের শক্তিকে চেনা, নিষ্ক্রিয়তা ত্যাগ এবং পরনির্ভরতা থেকে বেরিয়ে আসার প্রয়োজন বোঝানো হয়েছে। এই চেতনা মানুষকে মর্যাদাপূর্ণ ও কর্মক্ষম করে, যা মানবকল্যাণের একটি গুরুত্বপূর্ণ শর্ত।

কিন্তু উদ্দীপকে বৃহত্তর সামাজিক পরিকল্পনা, রাষ্ট্রীয় দায়িত্ব বা মানুষের সব ধরনের বিকাশের আলোচনা নেই। তাই এটিকে প্রবন্ধের একটি মূল্যবান দিকের প্রতিফলন বলা যায়; সম্পূর্ণ মূলভাবের সমার্থক বলা যায় না।

৪. উদ্দীপক

"তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

সাকিনা বিবির কপাল ভাঙল,

সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো

দানবের মতো চিৎকার করতে করতে।

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,

ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।"

উত্তর 'রেইনকোট' গল্পে প্রিন্সিপালের পিওনের নাম ইসহাক।
উত্তর "এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।"- কথাটি প্রিন্সিপাল সাহেব বলেছেন পাকিস্তানি সেনাদেরকে এ দেশের শহিদ মিনার ধ্বংস করার পরিকল্পনা প্রসঙ্গে।
. 'রেইনকোট' গল্পে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধিপরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন এ দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” ওই কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে। এরা ছিল এদেশের স্বাধীনতাবিরোধী।
উত্তর উদ্দীপক ও 'রেইনকোট' গল্প ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিশেষ সময়ের ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
'রেইনকোট' গল্পটিতে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এ দেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে। তাদের অত্যাচারে সারা দেশের মতো ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র এবং মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা দেখা যায়।
উদ্দীপকের কবিতাংশে সাকিনা বিবি ও হরিদাসীরা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে স্বজন হারিয়েছে, নির্যাতিত হয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে। হানাদাররা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাদের অত্যাচার-নির্যাতন ও গণহত্যার দিকটি 'রেইনকোট' গল্পেও প্রতিফলিত হয়েছে। মসজিদের মুয়াজ্জিন-সাহেবকে তারা আজানরত অবস্থায় গুলি করে মেরে ফেলে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, শহরের বস্তিতে আগুন লাগিয়ে দেয়, মেয়েদের ধরে নিয়ে যায়। এভাবেই উদ্দীপক ও 'রেইনকোট' গল্প মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
উত্তর উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের বিষয়বস্তুর দিক থেকে "বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের মূল উপজীব্য" মন্তব্যটি যথার্থ।
'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। এ গল্পে বিধৃত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকার মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র। তবে গেরিলা পদ্ধতিতে প্রতিরোধের মাধ্যমে বাংলার দামাল ছেলেদের সাহসিকতার চিত্রও দেখা যায়।
উদ্দীপকে পরম আকাঙ্ক্ষার বিষয় স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষের অবর্ণনীয় ত্যাগ স্বীকারের কথা বলা হয়েছে। সাকিনা বিবি ও হরিদাসীরা পাকিস্তানি বাহিনীর অত্যাচারে স্বজন হারিয়েছে, নির্যাতিত হয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে। হানাদার সেনারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে। ছাত্রাবাস, বস্তি সবকিছুতেই সেনারা মেশিনগান তাক করেছে। 'রেইনকোট' গল্পের হানাদার বাহিনীর অত্যাচারের চিত্র এখানে প্রকাশিত হয়েছে। পাশাপাশি স্বাধীনতাকে পেতে মানুষের ত্যাগের মহিমাও প্রকাশিত হয়েছে।
'রেইনকোট' গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্যে নুরুল হুদার মধ্যে সঞ্চারিত উষ্ণতা, সাহস ও দেশপ্রেম তুলে ধরা হয়েছে। নুরুল হুদার শ্যালক মিন্টু মুক্তিযোদ্ধা। তার দেশমাতৃকার জন্য ত্যাগ নুরুল হুদার মধ্যেও চেতনা সঞ্চার করে। তাই তো কলেজে মিলিটারি ক্যাম্পে গেরিলা হামলারকারীর সহযোগী সন্দেহে নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক অত্যাচারেও তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার আঁতাঁতের কথা প্রকাশ করেন না। তাই বলা যায় যে, উদ্দীপকে বাঙালিদের আত্মত্যাগের কথা আছে আর 'রেইনকোট' গল্পে আত্মত্যাগ ও স্বদেশপ্রেমের নজির স্থাপিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৫. উদ্দীপক

"তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো

অস্বীকার করো বশ্যতাকে।

চলো শুকনো হাড়ের বদলে

সন্ধান করি তাজা রক্তের।
তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য

শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক

সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।"

উত্তর 'বিদ্রোহী' কবিতা কবির 'অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
উত্তর

পঙ্‌ক্তিটির মাধ্যমে কবি পৌরাণিক মুনিদের অসীম তেজ, ক্রোধ ও বিদ্রোহী চেতনাকে নিজের মধ্যে ধারণ করার বিষয়টি বুঝিয়েছেন।

ভারতীয় পুরাণে মহর্ষি দুর্বাসা তাঁর প্রচণ্ড ক্রোধ ও অভিশাপ দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত। অন্যদিকে, বিশ্বামিত্র ছিলেন কঠোর তপস্যায় সিদ্ধ এক তেজস্বী ঋষি, যিনি দেবতাদের নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের তপোবলে নতুন জগৎ সৃষ্টি করেছিলেন। 'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম অন্যায় ও শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি দুর্বাসার মতো ক্রোধে অন্যায়কারীদের ভস্ম করতে চান এবং বিশ্বামিত্রের মতো প্রচলিত অশুভ নিয়ম ভেঙে নতুন পৃথিবী গড়তে চান। তাই নিজের এই প্রচণ্ড ধ্বংস ও সৃষ্টির ক্ষমতা বোঝাতেই কবি নিজেকে তাঁদের শিষ্য বলে দাবি করেছেন।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার মূল সাদৃশ্য হলো— পরাধীনতার শৃঙ্খল ভেঙে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এবং আত্মজাগরণের আহ্বান।

'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি নিজেকে কখনো নটরাজ, কখনো পরশুরাম, আবার কখনো ইস্রাফিলের শিঙ্গার সঙ্গে তুলনা করে পরাধীনতার অবসান ঘটাতে চেয়েছেন। উৎপীড়িতের ক্রন্দন-রোল যতদিন শান্ত না হবে, ততদিন তিনি এই বিদ্রোহ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মানুষের হৃত অধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আনাই তাঁর এই বিদ্রোহী সত্তার মূল লক্ষ্য।

উদ্দীপকের কবিতাতেও বশ্যতা বা পরাধীনতাকে অস্বীকার করার আহ্বান জানানো হয়েছে। এখানে পোষ মানার বদলে সিংহের মতো কেশর ফুলিয়ে গর্জে ওঠার কথা বলা হয়েছে, যা মূলত পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন ও তেজস্বী হওয়ারই ইঙ্গিত দেয়। শুকনো হাড়ের বদলে তাজা রক্ত এবং লাল আগুনে ঝলসানো খাদ্যের সন্ধান আসলে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের অধিকার ছিনিয়ে আনারই রূপক। 'বিদ্রোহী' কবিতায় কবি যেমন দাসত্বের শৃঙ্খল ভেঙে হুংকার দিয়েছেন, উদ্দীপকেও তেমনি শিকলের দাগ ঢেকে সিংহের মতো বিদ্রোহী হওয়ার কথা বলা হয়েছে। চেতনাগত আত্মজাগরণের এই জায়গাতেই উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার গভীর সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

"উদ্দীপকে প্রতিফলিত কবির মনোভাব যেন 'বিদ্রোহী' কবিতার ভাবসত্যেরই সংহত রূপ"— মন্তব্যটি সর্বাংশে যথার্থ।

'বিদ্রোহী' কবিতায় কবি নজরুল পরাধীন ভারতবর্ষের মানুষের মনে আত্মজাগরণ ঘটাতে চেয়েছেন। তিনি পরাধীনতার গ্লানি মুছে ফেলতে একাই একশ হয়ে প্রলয়ংকরী রূপ ধারণ করেছেন। তাঁর বিদ্রোহ কেবল শাসকের বিরুদ্ধে নয়, সমাজ, ধর্ম ও ঐতিহ্যের নামে চাপিয়ে দেওয়া সকল শৃঙ্খলের বিরুদ্ধে। তিনি চান মানুষ তার নিজের শক্তিতে বলীয়ান হয়ে উঠুক এবং মাথা উঁচু করে বাঁচুক।

উদ্দীপকেও আমরা একই বিদ্রোহী চেতনার প্রকাশ দেখতে পাই। এখানে পোষ মানা বা বশ্যতা স্বীকার করাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। পরাধীনতার প্রতীক 'শিকলের দাগ' ঢেকে দিয়ে সেখানে স্বাধীনতার প্রতীক 'সিংহের কেশর' গজিয়ে ওঠার যে প্রত্যাশা করা হয়েছে, তা মূলত দাসত্বের শৃঙ্খল ভেঙে জেগে ওঠারই উদাত্ত আহ্বান।

'বিদ্রোহী' কবিতায় নজরুল পৌরাণিক, ঐতিহাসিক ও ইসলামি ঐতিহ্যের অসংখ্য অনুষঙ্গ ব্যবহার করে যে বিশাল ও সর্বগ্রাসী বিদ্রোহের চিত্র এঁকেছেন, উদ্দীপকে মাত্র কয়েকটি চরণের মাধ্যমে সেই একই শৃঙ্খল ভাঙার ডাক দেওয়া হয়েছে। উদ্দীপকের 'বশ্যতাকে অস্বীকার' করা এবং 'সিংহের কেশর' গজিয়ে ওঠার আকাঙ্ক্ষা যেন নজরুলের "বল বীর-/বল উন্নত মম শির!" চেতনারই এক সংক্ষিপ্ত অথচ অত্যন্ত শক্তিশালী প্রকাশ। তাই নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকটি ক্ষুদ্র পরিসরে হলেও এটি নজরুলের 'বিদ্রোহী' কবিতার বিশাল ও চিরন্তন ভাবসত্যকেই নিপুণভাবে ধারণ করেছে।

৬. উদ্দীপক

"নদী কভু পান নাহি করে নিজ জল

তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।
গাভি কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত

বংশী করে নিজ সুরে অপরে মোহিত।

উত্তর কবি জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে 'কবর' কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন।
উত্তর কবিকে যে ব্যক্তি নিষ্ঠুর বাণী শুনিয়েছে কবি তার মুখ নিরন্তর সাজান।
'প্রতিদান' কবিতায় কবির সর্বংসহা মনোভাব ব্যক্ত হয়েছে। কবিকে যে আঘাত করে তিনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চান। এভাবেই কবিকে কেউ যদি নিষ্ঠুর কথা বলে তাহলে প্রতিদানে তিনি তার মুখ সাজিয়ে দিতে চান। তিনি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে নিষ্ঠুর কথা বলা ব্যক্তির মুখ সাজিয়ে দিতে চান।
উত্তর

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটি প্রতিফলিত হয়েছে।
'প্রতিদান' কবিতায় কবি প্রত্যেক মানুষকে নিজের ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথা বলেছেন। কারণ ব্যক্তিস্বার্থে নিমজ্জিত মানুষ আত্মকেন্দ্রিক, যারা প্রকৃত মানবতাকে খর্ব করে। প্রত্যেক মানুষের উচিত পরার্থপরতায় নিজেকে নিয়োজিত করে প্রকৃত মানবিকতার নির্যাস আস্বাদন করা।

উদ্দীপকের কবিতাংশে কবি প্রকৃতির সমস্ত উপাদান যে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে সে কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। 'প্রতিদান' কবিতায়ও এ বিষয়টি লক্ষণীয়। কবি দিন-রাত তাঁকে আঘাতকারী মানুষের জন্য ব্যাকুল হন। যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে ওঠেন; এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার অপরের কল্যাণ সাধনের দিকটি এভাবেই ফুটে উঠেছে।

উত্তর পরোপকারী মনোভাবের দিক থেকে "উদ্দীপকের কবির চেতনা 'প্রতিদান' কবিতার কবির চেতনার সমান্তরাল" মন্তব্যটি যথার্থ।
'প্রতিদান' কবিতায় কবি পরোপকারী মনোভাবের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। কেননা ব্যক্তি যখন নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করে তখনই ব্যক্তির প্রকৃত সুখ ও সার্থকতা অর্জিত হয়। মানুষে মানুষে পারস্পরিক প্রীতিময়. সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিকতার জয় ঘোষিত হয়।
উদ্দীপকে প্রকৃতির নানা উপাদানের পরার্থপরতার বিষয়টি উঠে এসেছে। উদ্দীপকের কবির মূল চেতনা হলো অপরের কল্যাণ সাধন একটি মানবিক গুণ। কারণ এ পৃথিবীতে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আসেনি। সবার জন্য সবাই, প্রত্যেকে প্রত্যেকের জন্য। কবির এই পরার্থপরতার চেতনাটি 'প্রতিদান' কবিতার কবির চেতনারই সংহত রূপ। তিনি কবিতায় সর্বংসহা মনোভাব ব্যক্ত করেছেন। কবি মনে করেন নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য।
'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত পেয়েও - মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে। এ বিষয়টি উদ্দীপকের প্রকৃতির নানা অনুষঙ্গের পরের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যেও রয়েছে। এখানে কবির পরার্থপর মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা আলোচ্য কবিতার কবির চেতনার নামান্তর। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৭. উদ্দীপক

সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গির আক্রমণ থেকে শুরু করে বারবার শত্রুর লোলুপদৃষ্টিতে পড়েছে। বিপর্যন্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয়-সাংস্কৃতিক বৈচিত্র্য। কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের মানুষ। তাই তো যুগে যুগে আমরা দেখি নূরলদীন-তিতুমীর-হাজী শরীয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-সালাম রফিকের বিস্ময়কর শক্তি-সাহস এবং শৌর্যবীর্য। অতি সম্প্রতি ২০২৪ সালের জুলাই বিপ্লবেও আমরা দেখি আবু সাঈদদের অদম্য সাহসিকতা ও বীরত্বগাথা।
উত্তর "উনোনের আগুনে আলোকিত" একটি উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে।
উত্তর

'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা আপনজনের স্নেহ-মমতা ও উৎকণ্ঠার বিষয়টি বোঝানো হয়েছে।

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। তিনি বাঙালি জাতির সংগ্রামের এবং জাতিগত ঐতিহ্যের দিক সম্পর্কে আলোকপাত করেছেন। এসবের মাঝে কবিতায় আপনজনের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ দেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের আপনজনের উৎকণ্ঠা ও ভালোবাসায় এক সত্তা তৈরি হয়েছিল। কবি কবিতায় এই সত্তা ও ভালোবাসাকে 'বিচলিত স্নেহ' নামে আখ্যায়িত করেছেন। প্রশ্নোক্ত উক্তিতে স্বজনদের প্রতি এই উৎকণ্ঠিত ভালোবাসার কথাই বলা হয়েছে।

উত্তর

অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে উদ্দীপকে বর্ণিত ব্যক্তিগণ ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার পূর্বপুরুষগণ মানবমুক্তির জন্য কাজ করেছেন।

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি হাজার বছর ধরে সংগ্রাম করে টিকে থাকা পূর্বপুরুষদের কথা তুলে ধরেছেন। মুক্তিপ্রত্যাশী এই পূর্বপুরুষেরা বাঙালি জাতিকে অগ্রসর করে বর্তমান অবস্থানে নিয়ে আসার কথা কবি নির্দ্বিধায় ব্যক্ত করেছেন।

উদ্দীপকে বলা হয়েছে যে, সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর দেশটি বারবার বিদেশি শক্তির লোলুপ-দৃষ্টিতে আক্রান্ত হয়েছে। তবে এ দেশের মানুষ শত্রুর কাছে কখনই পরাজয় মানেনি। তাই যুগে যুগে আমরা দেখি নূরলদীন-তিতুমীর, হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা, আবু সাঈদদের মতো সংগ্রামীদের বিস্ময়কর শক্তি-সাহস ও শৌর্যবীর্য। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন। তাঁরা শোষকের অত্যাচার-নিপীড়নের মুখোমুখি হলেও কখনই তাদের কাছে মাথা নত করেননি। অনেক অত্যাচার সহ্য করলেও অধিকারের প্রশ্নে তাঁরা আপসহীন ছিলেন। তাদের এই সংগ্রামী জীবন পরবর্তী প্রজন্মকে অনেক কিছু শিখিয়েছে।

উত্তর

পূর্বপুরুষদের সংগ্রামী সত্তার প্রকাশ ঘটায় উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূলভাব ধারণ করতে পেরেছে।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন। কবিতায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ পূর্বপুরুষদের লড়াই, সংগ্রাম করে টিকে থাকা এবং সবশেষে বিজয়ীর বেশে ইতিহাসে স্থান করে নেওয়ার কথা বলা হয়েছে।

উদ্দীপকে এ দেশের সুখ-সমৃদ্ধিতে ভরপুর সৌন্দর্যের পাশাপাশি বিদেশি শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে বিদেশি শত্রুদের বাঙালি কখনই মেনে নেয়নি। এ দেশের সূর্যসন্তানেরা মানবমুক্তির দূত হিসেবে যুগে যুগে আবির্ভূত হয়েছেন। উদ্দীপকের এই হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা মূলত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনাকেই নির্দেশ করে। কবিতায়ও কবি এই একই চেতনাকে ধারণ করেছেন।

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি স্বদেশ ও স্বজাতির ইতিহাস ও ঐতিহ্যের কথা বলেছেন। বাঙালি জাতির পূর্বপুরুষদের শ্রম ও সংগ্রামে ফলানো শস্যের কথা বলেছেন। বাঙালি জাতির গৌরবের কথা এ দেশের পলিমাটির সঙ্গে মিশে আছে। এখানে কবি বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম,, বিজয় এবং মানবিক উদ্ভাসন তুলে ধরেছেন। এখানে কবির এই চেতনা উদ্দীপকের চেতনার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মূলভাব ধারণ করতে পেরেছে।

৮. উদ্দীপক

বিদেশ ফেরত রফিক গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে। এক পর্যায়ে সে চিন্তা করে গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার। এই লক্ষ্যে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির বিরোধিতার কারণে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগটি ভেস্তে যায়।
উত্তর 'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম Tree without Roots.
উত্তর "ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?"- কথাটি রহিমা বলেছে মজিদের উদ্দেশে জমিলার জান বাঁচানো প্রসঙ্গে।
'লালসালু' উপন্যাসে মজিদ অত্যন্ত কূটকৌশলী, ধর্মব্যবসায়ী, প্রতারক। সে তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে শাস্তি দিতে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ওই রাতে বাইরে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ওই সময় জমিলার কথা না ভেবে মজিদ মাঠের ধান নষ্ট হওয়ার কথা বলে। তখন রহিমা ক্ষোভ প্রকাশ করে জমিলাকে ঘরের ভেতরে নিয়ে আসতে মজিদকে উদ্দেশ করে প্রশ্নোক্ত কথাটি বলে।
উত্তর

উদ্দীপকের রফিক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। কারণ তারা দুজনেই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায়।

'লালসালু' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে। ওই গ্রামে শিক্ষার আলো নেই। গ্রামের সবাই কুসংস্কার ও অন্ধবিশ্বাসে বুঁদ হয়ে থাকে। গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে হলো আক্কাস।
উদ্দীপকের রফিক গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে। একপর্যায়ে সে গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির বিরোধিতার কারণে উদ্যোগটি ভেস্তে যায়। 'লালসালু' উপন্যাসে শহর থেকে উচ্চশিক্ষা নিয়ে আক্কাস গ্রামে আসে স্কুল প্রতিষ্ঠা করে অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে শিক্ষিত করে তুলতে। মহব্বতনগর গ্রামের মানুষ মজিদের কথার ওপর নির্ভর করে আক্কাসের পক্ষে রায় না দিয়ে স্কুলের পরিবর্তে গ্রামে পাকা মসজিদ স্থাপনের পক্ষে রায় দেয়। এখানেও আক্কাসের মহৎ উদ্দেশ্য ভেস্তে যায়। এভাবেই উদ্দীপকের রফিক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর

উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে "প্রভাবশালী ব‍্যক্তিদের নেতিবাচক মনোভাব, সমাজের অগ্রযাত্রা থামিয়ে দেয়" মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতারক ও ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ তার দৌরাত্ম্য টিকিয়ে রাখার জন্য নানা কৌশলের আশ্রয় নেয়। এক্ষেত্রে সে গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীকেও বশ করে রাখে। তাদের দুজনের কেউই চায় না গ্রামে স্কুল প্রতিষ্ঠা হোক।

'লালসালু' উপন্যাসে আক্কাস স্বার্থপর মজিদের রোষানলের শিকার। আক্কাস যখন মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করতে চায় তখন মজিদ কৌশলে তা নস্যাৎ করে দেয়। মজিদ উপলব্ধি করে যে, গ্রামে যদি স্কুল প্রতিষ্ঠিত হয় তাহলে তার ভণ্ডামি আর বেশিদিন টিকবে না। তাই সে আক্কাসের দাড়ি নেই, ইমান নেই এসব নানা কথা বলে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করে দিয়ে পাকা মসজিদ প্রতিষ্ঠা করতে চায়। গ্রামের লোকজন কেউ আক্কাসের পাশে দাঁড়ায়নি বলে তার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয় না। এক্ষেত্রে খালেক ব্যাপারীও মজিদের সঙ্গে হাত মেলায়। তাদের এ ধরনের আচরণের কারণে মহব্বতনগর গ্রাম পিছিয়ে পড়ে। উদ্দীপকেও একই রূপ পরিলক্ষিত হয়।
উদ্দীপকের রফিক গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে প্রভাবশালী ব্যক্তিরা বাধা দেয়। এভাবেই উদ্দীপকের গ্রাম ও উপন্যাসের গ্রাম শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। তাই বলা যায়, প্রভাবশালী ব্যক্তিদের নেতিবাচক মনোভাব সমাজের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

৯. উদ্দীপক

ধর্মব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদেরকে জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে। ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও তাদের অধীন হয়ে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্মব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়।
উত্তর 'নিরাক পড়া' শব্দের অর্থ বাতাসহীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া।
উত্তর "গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ"- কথাটি দ্বারা মহব্বতনগর গ্রামবাসী মজিদের প্রথম স্ত্রী রহিমার মতোই সহজ, সরল এবং মাজার ও মজিদকে ভয় পাওয়াকে বোঝানো হয়েছে।
'লালসালু' উপন্যাসে রহিমা স্বভাবে ধর্মভীরু, স্বামীভক্ত, কুসংস্কারে বিশ্বাসী এবং সহজ-সরল। রহিমার এই ভীতিবিহ্বল স্বভাব স্বত মজিদের কর্মকাণ্ডের অনুকূল। রহিমা নিজে মাজার সম্পর্কে যেমন বিশ্বাস করে, তেমনই সে অন্যকেও বিশ্বাস করতে অনুপ্রাণিত করে। রহিমার মতো মহব্বতনগর গ্রামের মানুষেরা সহজ-সরল, ধর্মভীরু। ফলে তারাও রহিমার মতো কুসংস্কারাচ্ছন্ন। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উত্তর উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর ওপর মজিদের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
'লালসালু' উপন্যাসে মজিদ একজন ভন্ড, প্রতারক ও ধর্মব্যবসায়ী। সে ধর্মের নামে মহব্বতনগর গ্রামে নানা কুসংস্কার ছড়ায়। নিজের আধিপত্য বজায় রাখার জন্য সে গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপরীকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
উদ্দীপকে ধর্মব্যবসায়ীরা অত্যন্ত কূটকৌশলী হয়ে নিজেদের শোষণের সুবিধার্থে প্রভাবশালী ব্যক্তিবর্গকেও হাত করে নেয়। একসময় তারা জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। 'লালসালু' উপন্যাসে মজিদও নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার সাজিয়ে ধর্মব্যবসায় শুরু করে। অল্পদিনের মধ্যেই সে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীকে হাতে নিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করে এবং একাধিক বিয়ে করে। খালেক ব্যাপারী মজিদের সব কাজেই সমর্থন দেয়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে মজিদ গ্রামে পাকা মসজিদ করার কথা বললে খালেক ব্যাপারী তাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এভাবেই নিজের আধিপত্য বজায় রাখার জন্য প্রভাবশালী ব্যক্তিদেরও অধীন করার দিকটি উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে সাদৃশ্যপূর্ণ।
উত্তর

উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে “ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে" মন্তব্যটি যথার্থ।

লালসালু' উপন্যাসে মজিদ নামের এক ব্যক্তির অস্তিত্ব রক্ষার লড়াই উঠে এসেছে। তবে তার অস্তিত্ব রক্ষার পথটি নেতিবাচক। সে গ্রামের সহজ-সরল মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের আখের গোছায়।

লালসালু' উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী, প্রতারক। সে মহব্বতনগর গ্রামে এসে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার আখ্যা দিয়ে ধর্মব্যবসায় শুরু করে। নিজের সুবিধার্থে সে মহব্বতনগর গ্রামের প্রভাবশালী খালেক ব্যাপারীকে সঙ্গে নেয়। গ্রামের সব রকম সালিশ-বিচারের সিদ্ধান্তে বাইরের কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায় না। এর মূল কারণ গ্রামবাসীর অজ্ঞতা ও কুসংস্কারে বিশ্বাস এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া। উদ্দীপকে এ বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে।

'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামবাসীর ধর্মান্ধতার সুযোগেই মজিদ নারীদের প্রতি অমানবিক আচরণ, অসম বিয়ে এবং মনগড়া উদ্ভট চিকিৎসা পদ্ধতি চালু করে এবং আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দেয়। মজিদের কূটকৌশলের কাছে আক্কাস টিকতে পারে না। উদ্দীপকেও এরূপ ধর্মব্যবসায়ীর কথা বলা হয়েছে। তারা সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করে। ধর্মব্যবসায়ীদের এরূপ নেতিবাচক আচরণ উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে তুলে ধরা হয়েছে যা সহজেই উপলব্ধি করা যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

১০. উদ্দীপক

তৎকালীন বেশিরভাগ জমিদার ছিল অত্যাচারী, প্রজাপীড়ক। এদের মধ্যে ব্যতিক্রম ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি ছিলেন প্রজাঅন্তঃপ্রাণ। কৃষ্ণচন্দ্র কোমল হৃদয়ের রাজা হলেও দেশের স্বাধীনতার প্রশ্নে ছিলেন আপসহীন।
উত্তর "Victory or death"- এটি ক্লেটনের সংলাপ।
উত্তর "ভীরু প্রতারকের দল চিরকালই পালায়।”- উক্তিটিতে ভীরু ও প্রতারকেরা যে কখনো সাহস নিয়ে শত্রুর সামনে দাঁড়াতে পারে না এবং সম্মুখ সমরে আসতে পারে না সে কথাই বলা হয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে সেনা সংগ্রহের জন্য অনেকেই টাকা নিয়েছিল। তারা টাকা নিয়ে পালিয়েছিল। এমনকি সিরাজউদ্দৌলার শ্বশুর মুহম্মদ ইরিচ খাঁও সেনাবাহিনী সংগঠনের কথা বলে নবাবের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারা পালিয়েছিল প্রাণের ভয়ে, প্রতারণা করে। এ প্রসঙ্গটি বোঝাতেই নবাব বলেছিলেন, "ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। আর তাতে প্রকৃত বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না।"
উত্তর

সিরাজউদ্দৌলার আপসহীন মনোভাবের দিক থেকে উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা। দেশমাতৃকার প্রতি তাঁর গভীর ভালোবাসা' ছিল। যেকোনো কিছুর বিনিময়ে দেশমাতৃকাকে রক্ষা করার জন্য তিনি ছিলেন বদ্ধপরিকর।
উদ্দীপকে রাজা কৃষ্ণচন্দ্রের কথা বলা হয়েছে। তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তবে দেশের স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশের প্রতি এমন গভীর টান 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের মধ্যেও দেখা যায়। তিনি হাজারো উৎপাত সত্ত্বেও দেশকে কখনো ইংরেজদের হাতে তুলে দেননি। এমনকি রাজ কর্মকর্তা-কর্মচারীরা তাঁর বিরুদ্ধে গেলেও তিনি দেশমাতৃকার জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন। দেশপ্রেমের এরূপ দৃষ্টান্ত উদ্দীপকেও রয়েছে। এভাবেই উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর দেশের প্রতি অপার টানের দিক থেকে "স্বাধীনতার প্রশ্নে আপসহীন" কথাটির আলোকে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকটি বিশ্লেষণ করা যায়।
'সিরাজউদ্দৌলা' নাটকটি সিরাজউদ্দৌলার অমোঘ দেশপ্রেমের আখ্যান। তৎকালে বাংলা-বিহার-উড়িষ্যার ওপর ইংরেজদের থাবা পড়ে। নানা ধরনের সমস্যা ও সংশয় থাকার পরও সিরাজউদ্দৌলা তাদের হাতে বাংলাকে তুলে দেননি।
উদ্দীপকে কোমল হৃদয়ের অধিকারী রাজা কৃষ্ণচন্দ্রের কথা বলা হয়েছে। তিনি ছিলেন প্রজাঅন্তঃপ্রাণ। তিনি কোমল হৃদয়ের রাজা হলেও দেশের স্বাধীনতার প্রশ্নে ছিলেন আপসহীন। উদ্দীপকের রাজার মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজও দেশের প্রতি ছিলেন আবেগী। তিনি কোনোকিছুর বিনিময়েই দেশের স্বাধীনতা খর্ব করেননি। বরং শক্ত হাতে দেশকে রক্ষা করার চেষ্টা করেছেন।
'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ জানতেন রাজ্যের সভাসদরা তাঁর বিপক্ষে। তারপরও তিনি তাদের অনুরোধ করেন দেশকে রক্ষা করার। মাত্র কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন। তিনি তাঁর জীবনের শেষ নিশ্বাস থাকা পর্যন্ত লড়ে যান, তারপরও ইংরেজদের সঙ্গে আপস করেননি। এসব বিবেচনায় বলা যায়, স্বাধীনতার প্রশ্নে সিরাজ ও রাজা কৃষ্ণচন্দ্র আপসহীন।

১১. উদ্দীপক

অঢেল সম্পত্তির মালিক রহমান সাহেব বিশ্বাস করে তার জমিজমা দেখাশোনার ভার দেন সেলিম মিয়াকে। রহমান সাহেব একদিন দেখেন তার সম্পত্তি সেলিম মিয়ার নামে হয়ে গেছে। এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস - কখনো কখনো মানুষকে পথে বসিয়ে দেয়।
উত্তর সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নেসা।
উত্তর

"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-উক্তিটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বেদনাদায়ক অবস্থা বোঝাতে চেয়েছেন।

বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ায় ঘসেটি বেগমের মধ্যে প্রচণ্ড ক্ষোভবিরাজমান ছিল- নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ ও সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর সেই বেদনায়ক অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

বিশ্বাসঘাতকতা করার কারণে উদ্দীপকের সেলিম মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম একটি চরিত্র হলো মিরজাফর। তিনি বিশ্বাসঘাতক ছিলেন। তার বিশ্বাসঘাতকতার কারণেই সিরাজের পরাজয় হয় আর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।

উদ্দীপকে রহমান সাহেব বিশ্বাস করে সেলিম মিয়াকে তার জমিজমা দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু সেলিম মিয়া জমিজমা নিজের করে নেয়। অর্থাৎ সে রহমান সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব বিশ্বাস করে মিরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দেন। কিন্তু তিনি এই বিশ্বাসের মর্যাদা রাখেননি। অর্থ ও ক্ষমতার লোভে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজদের সহায়তায় তিনি নবাবকে হটিয়ে নিজে মসনদে আরোহণ করেন, যা উদ্দীপকের সেলিম মিয়ার বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর সিরাজউদ্দৌলা ও রহমান সাহেবের পরিণতির পরিপ্রেক্ষিতে "অন্ধবিশ্বাস মানুষকে কখনো কখনো পথে বসিয়ে দেয়”- মন্তব্যটি যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ বিশ্বাসঘাতকতার শিকার। তিনি জানতেন যে রাজ্যের অধিকাংশ সভাসদ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারপরও তিনি তাদের অন্ধের মতো বিশ্বাস করেছেন। যার ফলস্বরূপ দেশের স্বাধীনতা ও তাঁর প্রাণ দুটোই চলে যায়।
উদ্দীপকে রহমান সাহেব বিশ্বাসঘাতকতার শিকার। তিনি সেলিম মিয়াকে জমিজমা দেখাশোনার দায়িত্ব দিলে সেলিম মিয়া সব নিজের নামে করে নেয় এবং রহমান সাহেবকে পথে বসিয়ে দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ তাঁর প্রধান সেনাপতি মিরজাফরকে বিশ্বাস করতেন এবং দেশের স্বার্থে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শপথও করিয়েছিলেন। বিভিন্ন ঘটনাচক্রে তিনি - বহুবার নবাবের ক্ষতি করার চেষ্টা করেন যা নবাবের দৃষ্টিগোচর হয়। শেষ পর্যন্ত পলাশি যুদ্ধের দায়িত্ব মিরজাফরের হাতে সমর্পণ করে তিনি শোচনীয় পরাজয়বরণ করেন। এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা রাজ অমাত্যদের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার শিকার হন। মিরজাফরকে বিশ্বাস করার দিক থেকে উদ্দীপকের বিষয়টি সম্পর্কিত। মিরজাফরের প্রতি অন্ধবিশ্বাসের কারণেই নবাব পরাজিত হন। এদিক বিচারে বলা যায়, - প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।