১. উদ্দীপক
"সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল।"-বাক্যটি দ্বারা বিবাহ ভেঙে যাওয়ার পর অনুপমের মনের অনুভূতি ব্যক্ত করা হয়েছে।
'অপরিচিতা' গল্পে অনুপম আশীর্বাদের সময় কনে দেখতে যেতে চেয়েছিল। সেই ইচ্ছার কথাটি মামাকে সাহস করে বলতে পারেনি। এরপর বিয়ে করতে গিয়ে কনের গহনা পরিমাপের বাদানুবাদের জের ধরে কনে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন কন্যা সম্প্রদান না করে তাদেরকে আপ্যায়ন করিয়ে বিয়ে ভেঙে দেন। ফলে কল্যাণীকে চোখের দেখাও আর হয়ে ওঠেনি অনুপমের পক্ষে। বিয়ে ভেঙে যাওয়ার পরও কল্যাণীর প্রতি জমানো অনুরাগের জন্য অনুপম কল্যাণীকে স্মরণ করে, ভুলতে পারে না। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
লোভী ও হীন মানসিকতার দিক দিয়ে "উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।"- মন্তব্যটি যথার্থ।
'অপরিচিতা' গল্পে অনুপমের মামা একজন অর্থলিপ্স মানুষ। তিনি অনুপমের বিয়েতে নগদ টাকা ও গহনা পণ হিসেবে দাবি করেন। কনের পিতা শম্ভুনাথ সেন এতে সম্মত হন। বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামা কন্যার বাবাকে তার মেয়ের গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন সেকরা দিয়ে সেগুলো যাচাই করার জন্য। অনুপমের মামার এ ধরনের আচরণ ও হীন মানসিকতার জন্য শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দিয়ে কৌশলে তাকে খাবার খাইয়ে বিদায় করে দেন।
উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি অত্যন্ত সজ্জন ব্যক্তি। জেরিনের বাবা-মায়ের দেওয়া সামান্য উপহারও তারা শ্রদ্ধাভরে নিতে অস্বীকৃতি জানান। তারা জেরিনকে নিজের সন্তানের মতো আদর-স্নেহ করেন, যা দেখে জেরিন বিমোহিত। অন্যদিকে, 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা আগে থেকেই দেনা-পাওনা ঠিক করে নেন। গহনা কত ভরি দেওয়া হবে, স্বর্ণ কত দরের হবে- সব পাকাপাকি করে নোট করে রাখেন। এ দিক থেকে উদ্দীপকের শ্বশুর-শাশুড়ি ও 'অপরিচিতা' গল্পের মামা ভিন্ন জগতের মানুষ।
"শম্ভুনাথ ও কল্যাণীর কাঙ্ক্ষিত সমাজের ইঙ্গিত রয়েছে উদ্দীপকে।"- উক্তিটির পক্ষে আমার মতামত তুলে ধরা হলো।
'অপরিচিতা' গল্পে লেখক ব্যক্তিত্ববোধে জাগ্রত বাবা শম্ভুনাথ সেন ও মেয়ে কল্যাণীর বলিষ্ঠ ব্যক্তিত্বের সম্মিলিত প্রতিরোধ উপস্থাপন করেছেন। শম্ভুনাথ সেন ও তার মেয়ে কল্যাণী এমন এক সমাজ প্রত্যাশা করেন যেখানে আর কোনো মেয়ে যৌতুকপ্রথার শিকার হবে না। অনুপমের মতো ব্যক্তিত্বহীন শিক্ষিত আর তার মামার মতো লোভী মানসিকতা সম্পন্ন মানুষও কারো জীবনে প্রভাব ফেলবে না। তাই তো কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।
উদ্দীপকের জেরিনের শ্বশুর-শাশুড়ি আধুনিক মানসিকতার ধারক। ছেলের বিয়েতে তারা কোনো প্রকার যৌতুক তো দাবি করেননি, বরং কনের বাবা-মায়ের দেওয়া কিছু আসবাবপত্র নিতেও তারা শ্রদ্ধাভরে অস্বীকৃতি জানিয়েছেন। তারা জেরিনকে নিজ মেয়ের মতো স্নেহ করেন। 'অপরিচিতা' গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর এমন প্রাগ্রসর চিন্তা বা আকাঙ্ক্ষাই প্রকাশ ঘটেছে।
অপরিচিতা' গল্পের শম্ভুনাথ সেন ও কল্যাণী আধুনিক মানসিকতার ধারক। অনুপমের মামার যৌতুকের দাবিকে তারা স্বীকার করে নিলেও বিবাহসভায় কনের গা থেকে গহনা খুলে পরিমাপ করার মতো নীচতাকে তারা প্রশ্রয় দেননি। বরপক্ষকে আপ্যায়ন করিয়ে কৌশলে বিদায় করে দিয়েছেন। কল্যাণী বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে। তাদের বলিষ্ঠ প্রত্যাখানের মধ্য দিয়ে নতুন এক সময়ের আশু - আবির্ভাব কামনা করেছেন তারা। তাদের সেই পরিবর্তিত সমাজব্যবস্থায় গড়ে ওঠা আধুনিক মানসিকতার ধারক ব্যক্তিত্ব হলেন উদ্দীপকের জেরিনের শ্বশুর-শাশুড়ি। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।
২. উদ্দীপক
"ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাই রাখা বাসি ফুলের মতো।"- এ কথাটি বিলাসীর শারীরিক অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে।
'বিলাসী' গল্পের কথক ন্যাড়া মৃত্যুঞ্জয়ের অসুস্থতা এবং তাকে সেবাদানকারী বিলাসীর অবস্থা বর্ণনা করতে গিয়ে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ন্যাড়া একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে বনের মধ্যে পোড়োবাড়িতে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যান। বিলাসী তখন 'মৃত্যুঞ্জয়ের শিয়রে বসে পাখা দিয়ে বাতাস করছিল। ন্যাড়া তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে, খাটতে খাটতে আর রাত জাগতে জাগতে বিলাসীর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে সামান্য স্পর্শ করলে, একটু নাড়াচাড়া করতে গেলে ঝরে পড়বে। বিলাসীর সেই দুর্বল অবস্থা নির্দেশ করতেই লেখক 'বিলাসী' গল্পের কথক ন্যাড়ার জবানিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
অন্ধকারাচ্ছন্ন বর্ণপ্রথার তথা উঁচু-নিচু প্রভেদের দিক থেকে উদ্দীপকের সমাজের সঙ্গে 'বিলাসী' গল্পের সমাজের তুলনামূলক সাদৃশ্য রয়েছে।
'বিলাসী' গল্পে মৃতপ্রায় মৃত্যুঞ্জয়কে সেবাশুশ্রুষা দিয়ে বাঁচিয়ে তোলে সাপুড়ের মেয়ে বিলাসী। কৃতজ্ঞতা স্বরূপ মৃত্যুঞ্জয় ভালোবেসে 'বিলাসীকে বিয়ে করে। সমাজ তা মেনে নিতে পারেনি। তারা অন্নপাপের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে। জাতভঙ্গের দোহাই দিয়ে বিলাসীকে তারা অত্যাচার করে তাড়িয়ে দেয়।
উদ্দীপকের দুর্ঘটনা বাবা-মাকে হারানো আহত রাইহানকে সেবা, সাহস ও ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলে হাতেম চৌকিদারের মেয়ে বিউটি। এর বিনিময়ে বিউটি রক্ষণশীল সমাজ দ্বারা কলঙ্ক, বঞ্চনা ও শারীরিক নির্যাতনের শিকার হয়। 'বিলাসী' গল্পেও সাপুড়ের মেয়ের হাতে ভাত খাওয়ার অপবাদে জাতভঙ্গের দোহাই দিয়ে মৃত্যুঞ্জয়ের খুড়ো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিলাসীকে নির্যাতন করে। সমাজ কর্তৃক নির্যাতনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'বিলাসী' গল্পের রক্ষণশীল সমাজের সাদৃশ্য বিদ্যমান। বিলাসীর মতোই উদ্দীপকের হাতেম চৌকিদারের মেয়ে বিউটিও নির্যাতনের শিকার হয়েছে।
উদ্দীপকের বিউটি 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের অনুরূপ-আমি এ মত সমর্থন করি না।'
'বিলাসী' গল্পের বিলাসী মুমূর্ষু মৃত্যুঞ্জয়ের সেবা করে কলঙ্ক ও নির্যাতনের শিকার হয়েও মৃত্যুঞ্জয়ের সঙ্গে সংসার গড়েছে। মৃত্যুঞ্জয়ও তাকে ভালোবেসে বিয়ে করে সমাজ ও সম্পত্তি সব ছেড়ে সাপুড়ে পেশা গ্রহণ করেছে। সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে বিষক্রিয়ায় সে মৃত্যুবরণ করেছে। এরপর বিলাসী মৃত্যুঞ্জয়ের বিরহ সইতে না পেরে একদিন আত্মহত্যা করেছে।'
উদ্দীপকের বিউটি আহত রাইহানের সেবা-শুশ্রুষা করে সুস্থ করে তুলেছে। বিনিময়ে পেয়েছে রক্ষণশীল সমাজের কলঙ্ক, বঞ্চনা ও শারীরিক নির্যাতন, যা বিলাসী চরিত্রের মৃত্যুঞ্জয়ের সেবার বিনিময়ে রক্ষণশীল সমাজের জাতভঙ্গের অপবাদ ও নির্যাতনের বিষয়টিকে ধারণ করে।
উদ্দীপকের বিউটি 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের একটি দিককে ধারণ করলেও সম্পূর্ণ চরিত্রকে ধারণ করেনি। শত কলঙ্ক-বঞ্চনা মাথায় নিয়েও বিলাসী মৃত্যুঞ্জয়ের জীবনসঙ্গিনী হয়েছে, দুজনে একসঙ্গে ঘর বেঁধেছে। নিয়তি মৃত্যুঞ্জয়কে বিলাসীদের কাছ থেকে কেড়ে নেয়। বিলাসী মৃত্যুঞ্জয়কে ছাড়া বেশিদিন বাঁচতে পারেনি। সে মৃত্যুঞ্জয়ের শোকে আত্মহত্যা করেছে। বিলাসী চরিত্রের এই প্রেম উদ্দীপকের বিউটি চরিত্রে স্পষ্ট হয়নি। তাই আমি মনে করি, উদ্দীপকের বিউটি বিলাসী চরিত্রের অনুরূপ নয়।
৩. উদ্দীপক
মানবকল্যাণ কোনো একক, বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং তা মানবসমাজের সার্বিক জীবনবোধ ও পারস্পরিক সম্পর্কের সাথে গভীরভাবে যুক্ত— এ কথা বোঝাতেই প্রাবন্ধিক উক্তিটি করেছেন।
মানবজীবন অত্যন্ত জটিল ও পারস্পরিক সম্পর্কযুক্ত। সমাজের প্রতিটি মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। তাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বা খণ্ডিত আকারে কোনো নির্দিষ্ট মানুষের কল্যাণ সাধন করা সম্ভব নয়। সামগ্রিক সমাজকাঠামো, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারিপার্শ্বিক অবস্থার সমন্বিত উন্নয়নের মাধ্যমেই কেবল প্রকৃত মানবকল্যাণ নিশ্চিত করা যায়।
উদ্দীপকের আমিনুর রহমান 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখক আবুল ফজলের আদর্শ ও দর্শনের বাস্তব প্রতিচ্ছবি হওয়ায় তাকে প্রাবন্ধিকের 'মানস-পুত্র' বলা হয়েছে।
'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন যে, সস্তা করুণা বা দান-খয়রাতের মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ হয় না; বরং এতে মানুষের মর্যাদাহানি ঘটে। প্রকৃত মানবকল্যাণ হলো মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে স্বাবলম্বী করে তোলা, যাতে সে জীবনভর কারও করুণার ওপর নির্ভরশীল না থাকে।
উদ্দীপকের আমিনুর রহমান বিদেশ থেকে ফিরে গ্রামের অভাবী মানুষদের সস্তা করুণা বা নগদ অর্থ সাহায্য করেননি। কারণ তিনি প্রাবন্ধিকের মতোই বিশ্বাস করতেন যে, এতে মানুষের মর্যাদা ক্ষুণ্ন হবে এবং ভাগ্যের কোনো স্থায়ী পরিবর্তন হবে না। তাই তিনি গ্রামবাসীদের নিয়ে সমবায় ভিত্তিতে মাছ চাষ ও খামার গড়ে তুলে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেন। আমিনুর সাহেবের এই দীর্ঘমেয়াদি ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির দর্শনটি মূলত প্রাবন্ধিক আবুল ফজলের 'মানব-কল্যাণ' ভাবনারই হুবহু প্রতিফলন। তাই তাকে প্রাবন্ধিকের 'মানস-পুত্র' বলা সম্পূর্ণ যৌক্তিক।
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল বক্তব্য অর্থাৎ সস্তা করুণা বা দানের পরিবর্তে কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তোলার দিকটি সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে।
'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক আবুল ফজল প্রচলিত দান-খয়রাতকে মানবকল্যাণ বলতে নারাজ। তাঁর মতে, ভিক্ষা বা আর্থিক সাহায্য মানুষের আত্মমর্যাদাকে ধ্বংস করে এবং সমাজকে পরনির্ভরশীল করে তোলে। লেখকের দৃষ্টিতে প্রকৃত মানবকল্যাণ হলো কর্মসংস্থান ও উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের ভেতরের সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটানো, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।
উদ্দীপকের আমিনুর সাহেবও সমাজের অভাবী মানুষদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে হেঁটেছেন। গ্রামের মানুষ তার কাছে আর্থিক সাহায্য চাইতে এলে তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সামান্য কিছু টাকা দিলে তারা কেবল সাময়িকভাবে উপকৃত হবে, কিন্তু চিরকাল পরনির্ভরশীল ও মর্যাদাহীন থেকে যাবে। তাই তিনি সমবায়ভিত্তিতে মাছ চাষ ও গবাদিপশুর খামার গড়ে তুলে গ্রামের মানুষের স্থায়ী আয়ের পথ তৈরি করে দেন, যার ফলে তারা স্বাবলম্বী হয়ে ওঠে।
আমিনুর সাহেবের এই উদ্যোগ প্রমাণ করে যে, মানুষকে সাময়িক সাহায্য করার চেয়ে তাকে কর্মমুখী করে তোলাই শ্রেয়। প্রবন্ধে প্রাবন্ধিক মানবকল্যাণের যে মানবিক, মর্যাদাপূর্ণ ও দীর্ঘস্থায়ী রূপের কথা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, উদ্দীপকে আমিনুর সাহেবের সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ঠিক সেই আদর্শেরই বাস্তব প্রয়োগ ঘটেছে। তাই নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকটিতে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল বক্তব্য শতভাগ প্রতিফলিত হয়েছে।
৪. উদ্দীপক
প্রিন্সিপালের বাড়ি আর মিলিটারি ক্যাম্প পাশাপাশি হওয়ার প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারির ক্যাম্প অ্যাটাক করা।
মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা কলেজে এসে ক্যাম্প স্থাপন করে। মুক্তিবাহিনীর আকস্মিক আক্রমণ থেকে বাঁচার জন্য তারা ক্যাম্প নিরাপদ দূরত্বে রাখে। কলেজের দেয়াল ঘেঁষেই বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান এবং খেলার মাঠ; মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার এবং তার পাশে মিলিটারি ক্যাম্প। এভাবে প্রিন্সিপালের বাড়ি এবং মিলিটারি ক্যাম্প পাশাপাশি অবস্থিত। আর গেরিলা মুক্তিযোদ্ধারা গ্রেনেড ছুড়ে প্রিন্সিপালের বাড়ির গেট ভেঙ্গে দিয়েছে। এ জন্যই বলা হয়েছে- প্রিন্সিপালের বাড়ি আক্রমণ করা মানে মিলিটারি ক্যাম্প আক্রমণ করা।
উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের প্রতিনিধিত্ব করে।
'রেইনকোট' গল্পে নুরুল হুদা ঢাকা কলেজের রসায়ন শিক্ষক। ঢাকা কলেজের ট্রান্সফরমারে বোমা হামলার ঘটনার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁতের অভিযোগে তাকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। তবুও নুরুল হুদা কোনো তথ্য দেননি।
উদ্দীপকের সালেহীন সরকারি চাকরিজীবী। ছোট সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়া হয় না তার। প্রতিদিন অফিসের পরে সে কোথায় যেন যায়। এক রাতে মিলিটারি তাদের বাড়িতে হানা দিলে তার স্ত্রীর অনুমান অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁতের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। বিষয়টি 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁতের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবেই উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের প্রতিনিধিত্ব করে।
মুক্তিযুদ্ধের সামগ্রিক দিক উঠে না আসায় উদ্দীপকে 'রেইনকোট' গল্পের বিষয়বস্তু আংশিক প্রতিফলিত হয়েছে।
'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের একটি ঘটনা বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকার অবস্থা এবং গেরিলা মুক্তিযোদ্ধাদের আক্রমণে ঢাকায় মিলিটারির কোণঠাসা হয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে এ গল্পে। ঢাকা কলেজের রসায়ন শিক্ষক নুরুল হুদার জবানিতে গল্পকার মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরেছেন।
উদ্দীপকে সালেহীনের মুক্তিযোদ্ধাদের সঙ্গে গোপন আঁতাঁতের বিষয়টি ফুটে উঠেছে। সরকারি চাকরিজীবী, ছোট ছোট সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। ঘটনাচক্রে এক রাতে তাদের বাড়িতে মিলিটারি আক্রমণ করলে জানা যায় তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক রয়েছে। 'রেইনকোট' গল্পের নুরুল হুদাও গ্রেফতার হন মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁত রাখার অভিযোগে।
উদ্দীপকের সালেহীন 'রেইনকোট' গল্পের নুরুল হুদার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার দিক থেকে সাদৃশ্যপূর্ণ হলেও 'রেইনকোট' গল্পের মুক্তিযুদ্ধের সামগ্রিক দিক ফুটে ওঠেনি। এ গল্পে নুরুল হুদার শ্যালক মিন্টুর মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার প্রসঙ্গ, প্রিন্সিপাল আফাজ আহমদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, পঁচিশে মার্চ রাতের ঘটনা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মকাণ্ড ও নুরুল হুদার মধ্যে দেশপ্রেমের সঞ্চার প্রভৃতি বিষয় গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'রেইনকোট' গল্পের আংশিক প্রতিফলন ঘটেছে।
৫. উদ্দীপক
"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।"-চরণটিতে কবি প্রেম ও দ্রোহের সমন্বয়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরেছেন।
'বিদ্রোহী' কবিতায় শোষণ-নির্যাতন থেকে নিপীড়িত জাতিকে মুক্তিদানের জন্য কবি বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। তিনি মানবপ্রেম ও সাম্যচেতনার কথা বলেছেন। অসাম্য ও অনাচার লক্ষ করে তিনি ব্যথিত হয়েছেন। তাঁর বিদ্রোহ মূলত পরাধীনতার শৃঙ্খল এবং অসাম্যের বিরুদ্ধে, যার মুখ্য উদ্দেশ্য মানবমুক্তি। নিপীড়িত মানুষের ক্রন্দন বন্ধ করা। কবিসত্তার এই বিদ্রোহী রূপ এবং তার অন্তরালে মানবপ্রেমের বিষয়টি বোঝাতেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার শাসকের ও সমাজের সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কবির সদন্ড আত্মপ্রকাশের দিকটি সাদৃশ্যপূর্ণ।
'বিদ্রোহী' কবিতায় কবি ঔপনিবেশিক রাজশক্তির সমস্ত অন্যায়-অবিচারের বিরোধিতা করেছেন। তিনি সমাজের চলমান অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাঁর এ বিদ্রোহের মূলে রয়েছে সমস্ত অনিয়মের অবসান ঘটিয়ে মানুষের সার্বিক মুক্তির পথ পরিষ্কার করে দেওয়ার বাসনা। অত্যাচারীর অত্যাচারের চির অবসান- এ কবিতার কবির একান্ত কাম্য।
উদ্দীপকে বক্তা স্বাচ্ছন্দ্যচিত্তে প্রকাশ করেছেন- কেবল ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ নয়, তাঁর বিদ্রোহ সমাজের সকল অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে। সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে তার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। 'বিদ্রোহী' কবিতায়ও কবি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। আত্মজাগরণে উন্মুখ কবি সদম্ভ আত্মপ্রকাশ ঘোষণা করেছেন। তাই বলা যায় 'বিদ্রোহী' কবিতার কবির সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর সদম্ভ- আত্মপ্রকাশের দিকের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।
"উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার মূল সুরকে ধারণ করেনি।"-মন্তব্যটি যথার্থ।
'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী সত্তার জাগরণে কাঁপিয়ে দেন ঔপনিবেশিক শাসকের ক্ষমতার ভিত। তিনি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না।
উদ্দীপকের প্রাবন্ধিক ঘোষণা করেছেন যে, তিনি শুধু শাসকের বিরুদ্ধে বিদ্রোহী নন। সমাজ, জাতি ও দেশের সকল অনিয়মের বিরুদ্ধে তাঁর সত্য-কঠিন-তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। এ জন্য তিনি বারবার উপহসিত, অপমানিত, লাঞ্ছিত, আঘাতপ্রাপ্ত হয়েছেন।
উদ্দীপকে প্রাবন্ধিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবানবন্দিতে সত্য-স্বীকারোক্তি বর্ণিত হয়েছে। 'বিদ্রোহী' কবিতার কবিও নিজেকে বিদ্রোহী বলে ঘোষণা করেছেন। এই দিক দিয়ে উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার মিল থাকলেও উদ্দীপকটি কবিতার মূল সুরকে সর্বাংশে ধারণ করতে পারেনি। 'বিদ্রোহী' কবিতায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ছাড়াও বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের উৎস থেকে উপাদান গ্রহণ, অত্যাচারীর অত্যাচারের অবসান কামনার দীপ্ত বাসনা ধ্বনিত হয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার মূল সুরকে ধারণ করেনি।
৬. উদ্দীপক
বৈষ্ণব সেইজন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জান রে
পরের তরে শত উপকারে
গর্ব থাকে না কোনোখানে রে
সকল লোকের বন্দনায় রত
নিন্দা কথা না জান রে
মিথ্যা বচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে,
এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।
কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার বুকে ভালোবাসায় রঙিন ফুলের বাগান রচনা করেন।
'প্রতিদান' কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি অত্যন্ত মহানুভব ও ক্ষমাশীল। কেউ তাকে আঘাত করলে, কবি তাকে প্রতিঘাত করেন না। যারা কবির ক্ষতি করেছেন, কবিকে বিষেভরা কথায় যন্ত্রণা দিয়ে তাঁর হৃদয়কে ক্ষতবিক্ষত করেছেন, যারা কবির হৃদয়ে কবর রচনা করেছেন- কবি তাদের হৃদয়ে রঙিন ফুলের সোহাগ জড়ানো বাগান তৈরি করেন, অর্থাৎ তাদের ভালোবাসায় ভরিয়ে দেন।
"যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ/আমি দেই তারে বুকভরা গান।"- কবিতার এই পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের 'পরের বেদনা-ব্যথা জান রে' পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে।
'প্রতিদান' কবিতায় কবি সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হয়েও প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এ কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানরের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছে আঘাত পেয়েও তিনি মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে।
উদ্দীপকে বলা হয়েছে- যিনি আজীবন মানবসেবায় মানুষের পাশে থাকেন, পরের বেদনা-ব্যথা জানেন, অন্যের শত উপকার করেও যাঁর গর্ব থাকে না তিনিই প্রকৃত বৈষ্ণব। 'প্রতিদান' কবিতায়ও কবি ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনিষ্টকারীর উপকার করতে প্রস্তুত। কবি উদারচিত্তে মানুষকে ক্ষমা করে, ভালোবাসা দিয়ে তাঁদের কূল বাঁধেন। যাতে তারা সমাজে প্রতিহিংসা ছড়াতে না পারে। এ দিকটি কবিতার উক্ত পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের 'পরের বেদন-ব্যথা জান রে' পঙ্ক্তির যোগসূত্র তৈরি করেছে।
"ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য অভিন্ন।”- মন্তব্যটি যথার্থ কেননা উভয় কবিতার মূল সুর পরার্থপরতা।
প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। স্বার্থপর নিষ্ঠুর মানুষ তাঁর ক্ষতি করলেও তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং আগলে রেখেছেন। মানুষের মঙ্গলচিন্তা ছাড়া তিনি কখনো নিজের কথা ভাবেননি, তিনি অত্যন্ত সহিষ্ণু, উদার ও মানবিক।
উদ্দীপকে বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব হওয়া সহজ কথা নয়। অন্যের সুখে-দুঃখে আজীবন পাশে থেকে, অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রেখে, লোভ-শঠতা ভুলে তবেই বৈষ্ণব হতে হয়। আর কখনো উপকারের প্রতিদান আশা করা বৈষ্ণবের ধর্ম নয়।
উদ্দীপকে প্রকৃত বৈষ্ণব হওয়ার যে প্রক্রিয়া বর্ণিত হয়েছে তার মূল সুর পরার্থপর মানসিকতা অর্জন। 'প্রতিদান' কবিতার কবিও পরার্থপরতার মাঝেই প্রকৃত সুখ ও জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানির বিপরীতে কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা, কবি জানেন, ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারেন সুন্দর, নিরাপদ পৃথিবী। তাই বলা যায় যে, ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য অভিন্ন।
৭. উদ্দীপক
"আঠারো বছর বয়স কী দুঃসহ" দ্বারা কবি আঠারো বছর বয়স তথা কৈশোর থেকে যৌবনে পদাপর্ণের কঠিন ও দুঃসহ অবস্থাকে নির্দেশ করেছেন।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আঠারো বছর বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়। এ বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। তাকে অন্যদের ওপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয়। এই সময় থেকে তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থার মুখোমুখি হতে হয়। তাই কবি আঠারো বছর বয়সকে দুঃসহ বলে উল্লেখ করেছেন।
'আঠারো বছর বয়স' কবিতার তরুণদের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি এই বয়সের তরুণদের মধ্যকার সকল দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তির কথা বলেছেন। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এই বয়সকে উজ্জীবিত রাখে। এ বয়সের ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, রক্তশপথ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা এবং তা প্রতিকারের জন্য প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে ঝাঁপিয়ে পড়া। উদ্দীপকেও আমরা এমন তারুণ্যশক্তিকে স্তুতিই দেখতে পাই।
উদ্দীপকে বর্ণিত হয়েছে তারুণ্যের অফুরন্ত প্রাণশক্তির কথা। এই বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তি পেরিয়ে যেতে রক্তশপথ নিয়ে এগিয়ে আসে। ৫২'র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ২৪-এর জুলাই-আগষ্ট আন্দোলন- সব ক্ষেত্রে তরুণরা সামনে থেকে লড়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তরুণরাও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী। তারা রক্তদানের মন্ত্রে উজ্জীবিত। উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার এই সংগ্রামী চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকের বক্তব্য ও কবির প্রত্যাশা এক হওয়ায় "এ দেশের বুকে আঠারো আসুক নেমে"- কবির এই স্বপ্নই যেন রূপায়িত হয়েছে আলোচ্য উদ্দীপকে- মন্তব্যটি আমি স্বীকার করি।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। কবি প্রার্থনা করেন, এসব বৈশিষ্ট্যসম্পন্ন তরুণরা যেন জাতীয় জীবনে চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। এ বয়সি তরুণরা সবচেয়ে বেশি দুঃসাহসী হয়। তারা সবচেয়ে বেশি আঘাত সহ্য করতে পারে এবং তা প্রতিহত করতেও জানে।
উদ্দীপকে লেখক তারুণ্যকে অপরাজেয় ও নির্ভীক বলে উল্লেখ করেছেন। তরুণরা অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তি অতিক্রম করতে রক্তশপথ নিয়ে এগিয়ে যায়। ৫২-র ভাষা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান' থেকে শুরু করে ২৪শের জুলাই-আগস্ট আন্দোলন- সব ক্ষেত্রে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতার কবি এমনই তারুণ্যের প্রত্যাশা করেছেন বা স্বপ্ন দেখেছেন।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি দেখিয়েছেন, এই বয়সের তরুণরা জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি ইত্যাদি ইতিবাচক বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করে। তাই কবি প্রার্থনা করেন, এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকের লেখকও বাঁক বদলের ইতিহাসে তারুণ্যকে অনিবার্য হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। কেননা, তারুণ্যশক্তি বিভিন্ন আন্দোলনে ও গণঅভ্যুত্থানে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তাই বলা যায় যে, “এ দেশের বুকে আঠারো আসুক নেমে।"- কবির এই স্বপ্নই যেন রূপায়িত হয়েছে আলোচ্য উদ্দীপকে।
৮. উদ্দীপক
"মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।”- এ উক্তি দ্বারা লেখক পুরুষতান্ত্রিক কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি স্পষ্ট করেছেন।
'লালসালু' উপন্যাসে মজিদ মহব্বতনগরের নীতিনির্ধারকে পরিণত হয়। মজিদকে রেখে আমেনা বিবি আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া নেওয়ার জের ধরে মজিদ তার ওপর প্রতিশোধ নেয়। আমেনা বিবি রোজা রেখে মাজারে পাক দিতে যাওয়ার আগে ভীত হয়। তার সন্তান হবে কিনা সেই ভবিষ্যৎ জানতে ইচ্ছে করে না আর। কিন্তু মনের ইচ্ছায় না হলেও লোকদেখানোর খাতিরে সে এগিয়ে চলে। কারণ সব আয়োজন সম্পন্ন হওয়ার পর সে আর পিছাতে পারে না, - সমাজ তা মানবে না। সমাজে নারীর ইচ্ছা বা অনিচ্ছার দাম নেই। - সেই প্রসঙ্গেই ঔপন্যাসিক সমাজকে কটাক্ষ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা মূলত নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্যমূলক আচরণ প্রকাশ পেয়েছে।
সমাজ সংস্কারমূলক কাজের মনোভাব থাকা সত্ত্বেও সমাজপতিদের চক্রান্তের মুখে ব্যর্থ হওয়ার দিক থেকে উদ্দীপকের আইমানের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের তুলনা করা যায়।
'লালসালু' উপন্যাসের নবীন যুবক আক্কাস গ্রামের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। অত্যন্ত ধূর্ত মজিদ অত্যন্ত সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যর্থ করে দেয়। মজিদের কথার বাইরে কেউ কথা বলতে সাহস করে না। ফলে তার চক্রান্তে আক্কাসকে ব্যর্থ হতে হয়।
উদ্দীপকের আইমানও উচ্চশিক্ষিত যুবক। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে সে তার গ্রামে যুবকদের সংগঠিত করে সংস্কারমূলক কর্মকাণ্ড শুরু করে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। শেষ পর্যন্ত, প্রভাবশালীদের চক্রান্তে আইমানের স্বপ্ন ব্যর্থ হয়। সে মিথ্যা মামলায় জেলে যায়। এ বিষয়টি 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠা মজিদের চক্রান্তে ব্যর্থ হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজারকেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়। প্রভাবশালী মজিদের কূটকৌশলে আক্কাস গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি।" মন্তব্যটি আমি স্বীকার করি।
'লালসালু' উপন্যাসে লেখক মজিদ চরিত্রটির মাধ্যমে সমাজের মুখোশধারী এবং ধর্মের নামে ব্যাবসা করা মানুষের চিত্র তুলে ধরেছেন। এখানে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীর পির ও মাজারে বিশ্বাস, নারীর প্রতি অমানবিক আচরণ, পুরুষের একাধিক বিয়ে, সন্তান লাভে নারীর চেষ্টা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। উপন্যাসের প্রধান উপজীব্য শিকড়হীন মজিদের অস্তিত্ব রক্ষায় ধর্মকে ব্যাবসার অবলম্বন হিসেবে নিয়ে নিজের স্বার্থসিদ্ধি ও সমাজের প্রধান হয়ে বসা।
উদ্দীপকের আইমান সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূর করার লক্ষ্যে যুবসংগঠন তৈরি করে। সে নানা সামাজিক সংস্কার ও উন্নয়মূলক কাজে নিয়োজিত হয়। নির্বিচারে গাছ কাটা, অবৈধ ইটভাটা, অবৈধভাবে বালি তোলা প্রভৃতি অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালীদের চক্রান্তে তারা ব্যর্থ হয়।
উদ্দীপকের আইমানের কর্মকাণ্ডের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ সংস্কারের ইচ্ছাশক্তির সাদৃশ্য রয়েছে, যা 'লালসালু' উপন্যাসের একটিমাত্র দিক। এছাড়াও এই উপন্যাসে ধর্মান্ধতা, সংস্কারাচ্ছন্নতা, ধর্মব্যাবসা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অসমবয়সের বিবাহ, ধূর্ত পির ও মাজার প্রথা, নারীর প্রতি সহিংসতা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র ভাব ধারণ করেনি।
৯. উদ্দীপক
"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।”- শিলাবৃষ্টির পর মজিদসহ মহব্বতনগরবাসী সম্পর্কে বলা হয়েছে “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।"
'লালসালু' উপন্যাসের শেষাংশে দেখা যায়, মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধানখেত ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধানখেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য পরিলক্ষিত হয় না। এই পরিস্থিতিতে মজিদ সবাইকে খোদার ওপর বিশ্বাস রাখতে বলে। তখন সবার দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আশা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে।
অসচেতনতা ও সরল বিশ্বাসের দিক থেকে উদ্দীপকের সাধারণ মানুষের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের ধর্মব্যবসায়ী ভণ্ড মজিদ তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে মহব্বতনগর গ্রামে আধিপত্য বিস্তার করে। এ গ্রামের কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষিত, দরিদ্র মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে মজিদ তাদের সঙ্গে প্রতারণা করে। এ গ্রামের মানুষ প্রকৃতিঘনিষ্ঠ, সহজ-সরল ও অসচেতন প্রকৃতির। এই কুসংস্কারাচ্ছন্ন সমাজজীবনে ধূর্ত মজিদ শঠতার জাল ফেলে নিজের স্বার্থ হাসিল করে।
উদ্দীপকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত সাধারণ মানুষ অসচেতন ও সহজ-সরল। তারা জানে না এসব মাধ্যম কীভাবে. তাদের ক্ষতিসাধন করছে। সামাজিক এসব যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী কোম্পানিগুলো জনজীবনের জন্য ক্ষতিকর জেনেও এগুলোর প্রচার-প্রসারের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। নীতি, আদর্শ কিংবা স্বাস্থ্য নয়- মুনাফা অর্জনই তাদের একমাত্র উদ্দেশ্য। 'লালসালু' উপন্যাসের সাধারণ মানুষও মজিদের চক্রান্ত বুঝতে না . পেরে তাকে ভয়' করে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করে। কারণ মজিদের প্রতি তাদের অন্ধবিশ্বাস। এভাবে সারল্য ও অসচেতনার দিক থেকে উদ্দীপকের সাধারণ জনগণের সঙ্গে 'মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের সাদৃশ্য বিদ্যমান।
"পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন।”- অন্তব্যটি আমি স্বীকার করি।
'লালসালু' উপন্যাসের শস্যহীন অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া মজিদ মহব্বতনগর গ্রামের সরল মানুষের জীবনে শঠতার জাল। বিস্তার করে। মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে মজিদ অল্প দিনের মধ্যেই অর্থ-বিত্তের মালিক হয় এবং একাধিক বিয়ে করে। এ গ্রামে সে প্রধান ব্যক্তি ও সমস্ত সিদ্ধান্তদাতা হিসেবে পরিগণিত হয়।
উদ্দীপকের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও মজিদের ন্যায় নিজেদের স্বার্থসিদ্ধিতে অটুট। তারা সরল-অসচেতন মানুষকে কাজে লাগিয়ে নিয়ত তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যায়। নীতি, আদর্শ, স্বাস্থ্য কিংবা মানুষের জীবন নয়- কোম্পানিগুলোর কাছে মুখ্য তাদের মুনাফা। ও অস্তিত্ব। কারণ তারা মানুষ অপেক্ষা মুনাফাকে বেশি গুরুত্ব দেয়।
'লালসালু' উপন্যাসের মজিদও নিজের অস্তিত্ব রক্ষায় শঠতার পথ বেছে নেয়। মহব্বতনগরের কুসংস্কারাচ্ছন্ন সরল সমাজব্যবস্থায় সে ধর্মব্যাবসার জাল ফেলে। সাধারণ মানুষকে নানাভাবে কূটকৌশলের মাধ্যমে অপমান-অপদস্থ করে সে তার ব্যাবসা টিকিয়ে রাখে। কোনো প্রকার মানবিকতা নয়- তার মুখ্য উদ্দেশ্য এই ব্যাবসার উত্তরোত্তর সাফল্য আর অস্তিত্ব টিকিয়ে রাখার প্রচেষ্টা। উদ্দীপকের কোম্পানিগুলোও স্বার্থরক্ষায় সরল মানুষের মাঝে ব্যাবসার জাল বিস্তার করেছে এবং মুনাফা অর্জন করে অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া তাই বলা যায় যে, পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন।
১০. উদ্দীপক
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?"— উক্তিটি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মিরজাফর ইংরেজদের সাথে গোপন চুক্তিতে স্বাক্ষর করার মুহূর্তে বিবেকের দংশনে বা অপরাধবোধ থেকে করেছিল।
'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের বাড়িতে নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজ প্রতিনিধি ও দেশীয় বিশ্বাসঘাতকদের একটি গোপন বৈঠক হয়। সেখানে স্থির হয়, নবাবের পতনের পর মিরজাফর বাংলার মসনদ পাবে, বিনিময়ে কোম্পানি এক কোটি এবং ক্লাইভ দশ লাখ টাকা পাবে। নিজের চরম স্বার্থসিদ্ধির এই দলিলটিতে স্বাক্ষর করার ঠিক আগমুহূর্তে মিরজাফরের মনে ক্ষণিকের জন্য দেশপ্রেম বা অপরাধবোধ জেগে ওঠে, যার ফলে সে সংশয় প্রকাশ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছিল।
সাহসিকতা ও স্বাধীনতা রক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার মনোভাবের দিক থেকে উদ্দীপকে শহিদের সঙ্গে দেশপ্রেমিক মোহনলালের সাদৃশ্য রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মিরজাফর, রায়দুর্লভ, ক্লাইভ গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশির যুদ্ধে কোরান স্পর্শ করে শপথ নিয়েও মিরজাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে অপরাজেয় মানসিকতার অধিকারী দেশপ্রেমিক বীর মোহনলাল। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় হয়েছে- এই খবর জেনেও দেশের জন্য মোহলাল আবার যুদ্ধে যান।
উদ্দীপকের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ব্যক্তিটি বাবা-মায়ের নিষেধ অমান্য করে দেশের মানুষের পক্ষে আন্দোলনে যোগ দেয়। দেশের সংকটলগ্নে হাত গুটিয়ে স্বার্থপরের মতো বসে থাকতে পারেনি সে। সবার সঙ্গে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামে যুক্ত হয়ে সংগ্রাম করতে করতে সে শহিদ হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমকি বীর মোহনলালও পলাশির প্রান্তরে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং বন্দি হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিক থেকে উদ্দীপকে শহিদের মানসিক দৃঢ়তার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক যোদ্ধা মোহনলালের মানসিক দৃঢ়তার তুলনামূলক সাদৃশ্য রয়েছে।
"উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেম নবাব পক্ষের সব সেনাপতির মনে থাকলে বাংলাকে দুইশ বছর ইংরেজদের গোলামি করতে হতো না।”- মন্তব্যটির সঙ্গে আমি একমত।
'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা বিদেশি বণিক ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধে নবাবের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোরান স্পর্শ করে শপথ নিয়েও মিরজাফর যুদ্ধ করেনি। নিজে নবাব হওয়ার লোভে সে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।
উদ্দীপকের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ব্যক্তিটি দেশের সংকটকালে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারেনি। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সামনে থেকে আন্দোলনে অংশগ্রহণ করে সে। বাবা-মায়ের নিষেধ উপেক্ষা করে দেশের জন্য জীবন উৎসর্গ করে। সে বাঙালির সংগ্রামী চেতনার পথ ধরে চেতনাদীপ্ত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে সাহস ও অনুপ্রেরণা পেয়েছে। এই শহিদের মতো নবাব সিরাজের পক্ষের সব সেনাপতির মনে দেশপ্রেম থাকলে বাংলা দুইশ বছরের জন্য পরাধীন হতো না।
'সিরাজউদ্দৌলা' নাটকে মিরমর্দান মোহনলাল প্রমুখ সেনাপতি নবাবের পক্ষে যুদ্ধ করে প্রাণ দেন। বাকিরা যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবাবের প্রধান সেনাপতি মিরজাফর ইংরেজদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে হাত মেলায় এবং তার অধীন সেনাপতিদের যুদ্ধ থেকে বিরত থাকতে বলে। ফলে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। নবাবের সকল সেনাপতি উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলে নবাবের সুনিশ্চিত জয় হতো। তাহলে বাংলাকে দুইশ বছর ইংজেরদের গোলামি করতে হতো না।
১১. উদ্দীপক
করতে পারেন না।
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই - সম্ভব”- নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মিরজাফরের অপকর্ম প্রসঙ্গে এ কথাটি বলেছেন।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার রাজ-অমাত্যরা নবাবকে রক্ষায় জীবন উৎসর্গ করবেন বলে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেছিলেন। কিন্তু তাদের অনেকেই নবাবকে পরাজিত করতে ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছেন প্রধান সেনাপতি মিরজাফর। অমাত্যদের এই বিশ্বাসঘাতকতার দিকটিই প্রশ্নোক্ত মন্তব্যে প্রকাশ পেয়েছে।
বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের আব্দুল কাদেরের সঙ্গে মিরজাফর চরিত্রের সাদৃশ্য বিদ্যমান।
'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বার্থ রক্ষায় বণিক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। সেই যুদ্ধে মিরজাফর কুরান স্পর্শ করে শপথ নিয়েও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলান। তার বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে। তিনি নির্মম হত্যাকান্ডের শিকার হন।
উদ্দীপকে আব্দুল কাদেরের বিশ্বাসঘাতকতা বর্ণিত হয়েছে। জননী এগ্রোর মালিক হাবিব সাহেব তার ব্যবস্থাপক কাদেরকে সন্তানের মতো স্নেহ করলেও কাদের সেই স্নেহের মূল্য না দিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। হাবিব সাহেবের অনুপস্থিতিতে তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত দলিল জাল করে নিজেই প্রতিষ্ঠানের মালিক হয়। মিরজাফরও নবাবের সঙ্গে তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। গোপনে সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করে নিজেই মসনদের মালিক হয়। এভাবে বিশ্বাসঘাতকতার দিক থেকে আব্দুল কাদেরের সঙ্গে মিরজাফরের সাদৃশ্য রয়েছে।
"উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বক্তব্য পরিপূর্ণরূপে প্রতিফলিত হয়েছে।"- আমি এ মতকে সমর্থন করি না।
'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের বিশ্বাসঘাতকতা ছাড়াও নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম, ইংরেজ বণিকদের অত্যাচারের বিরুদ্ধে নবাব বাহিনীর রুখে দাঁড়ানো, আত্মীয়-পরিজনদের প্রাসাদ ষড়যন্ত্র, ইংরেজদের শঠতা, রাজ অমাত্যদের ষড়যন্ত্র ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
উদ্দীপকে আব্দুল কাদেরের বিশ্বাসঘাতকতার কাহিনি বর্ণিত হয়েছে। জননী, এগ্রোর মালিক হাবিব সাহেব তাকে সন্তানের মতো স্নেহ করলেও তার প্রতিদানে সে তাকে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছে। হাবিব সাহেবের অবর্তমানে তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত দলিল জাল করে সে জননী এগ্রোর মালিক বনে গেছে। সে নিজের স্বার্থে হাবিব সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতা- 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতক মিরজাফরের কথা মনে করিয়ে দেয়, যে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবের পতন ঘটিয়ে নবাব হয়।
উদ্দীপকের আব্দুল কাদেরের আচরণ ও কর্মকাণ্ড 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতার দিকটিকে উন্মোচন করে। তবে এটিই 'সিরাজউদ্দৌলা' নাটকের একমাত্র দিক নয়। এ নাটকে নবাবের দেশপ্রেম ও প্রজাবাৎসল্য; মিরমর্দান ও মোহনলালের সংগ্রামে আত্মত্যাগ, ইংরেজদের শঠতা, নবাবের সভাসদদের অর্থলোভ, নবাবের আপন খালা ঘসেটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র প্রভৃতি বিষয় উঠে এসেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বক্তব্য সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি।