সিলেট বোর্ড ২০২৫

১. উদ্দীপক

আশফাক সাহেব নিজের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তার একমাত্র ছেলে তন্ময়ের জন্য তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের প্রস্তাব মেনে নেন। মেয়েটি মেধাবী, আত্মবিশ্বাসী এবং উচ্চশিক্ষিত। তবে, বিয়ের অনুষ্ঠানের পূর্বমুহূর্তে মেয়েটি জানতে পারে, আশফাক সাহেব তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেছেন। তখন মেয়েটি পরিবারের সকলের আপত্তি উপেক্ষা করে নিজেই সামনে এসে ঘোষণা করে, "একজন মানুষের মর্যাদা এবং সম্পর্ক অর্থের উপর নির্ভরশীল হতে পারে না। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না, যেখানে আত্মসম্মান নেই।" মেয়েটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে।
উত্তর 'অপরিচিতা' গল্পে কথকের নাম অনুপম।
উত্তর প্রশ্নোক্ত কথাটি দ্বারা সমাজে বিয়ের বাজারে যোগ্য পাত্রের কদর এবং পণের টাকার পরিমাণকে নির্দেশ করা হয়েছে।
'অপরিচিতা' গল্পে যোগ্য পাত্রের জন্য কনের অভিভাবকদের অবস্থা নির্দেশিত হয়েছে। সেকালে শিক্ষিত পাত্রের অতিমাত্রায় কদর থাকায় পণের টাকার পরিমাণও বেশি ছিল। আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই ধনুক-ভাঙা পণ দিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন মেয়েকে যেন-তেন পাত্রের হাতে তুলে দিয়ে দায় সারতে চাননি। তিনি ধৈর্য ধারণ করে উপযুক্ত পাত্রের জন্য অপেক্ষায় থেকেছেন। এর ফলে দিন দিন মেয়ের বয়স বেড়েই গিয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে উপযুক্ত পাত্রের অত্যধিক কদর ও অত্যধিক পণের বিষয়টি বোঝানো হয়েছে।
উত্তর

উদ্দীপকের আশফাকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে।

'অপরিচিতা' গল্পে অনুপমের মামা যৌতুকলোভী ও দাম্ভিক প্রকৃতির এক চরিত্র। পণের অঙ্ক বেশি হওয়ায় কল্যাণীর সঙ্গে তিনি অনুপমের বিয়ে ঠিক করেন। শুধু তাই নয়, বিয়েবাড়িতে গিয়েও তিনি কনের গায়ের গহনা খুলে সেকরা দিয়ে তা পরীক্ষা করান। তার এমন হীন আচরণের কারণেই অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে ভেঙে যায়।
উদ্দীপকের আশফাক সাহেব একমাত্র ছেলে তন্ময়ের বিয়েতে কনেপক্ষের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেন। তার এমন হীন মানসিকতা 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মধ্যেও দেখা যায়। গল্পে অনুপমের বিয়ের সময় তার ব্যক্তিত্বহীন মানসিকতা এবং মামার নীচতা প্রকাশ পায়। কনের বাবার দেওয়া গহনাগুলো তিনি পরখ করে দেখার জন্য সঙ্গে করে সেকরা নিয়ে আসেন। মামার এমন লোভী ও নীচ মানিসকতার কারণে কনের বাবা শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন।

উত্তর উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে বলে আমি মনে করি।
'অপরিচিতা' গল্পে অনুপম-কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে লেখক যৌতুকপ্রথার ভয়াবহতাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেখানে অনুপমের মামার যৌতুকলোভী মনোভাব ও আত্মদম্ভের কারণে শেষ মুহূর্তে শম্ভুনাথ সেন. অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকার করেন। এছাড়াও গল্পটিতে কল্যাণী চরিত্রের মাধ্যমে লেখক ভবিষ্যৎ নারীজাগরণের দিকটির প্রতিও ইঙ্গিত করেছেন।
উদ্দীপকে আশফাক সাহেবের লোভী মনোভাব ও হীন মানসিকতার জন্য মেয়েটি পরিবারের সবার আপত্তি উপেক্ষা করে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে ঘোষণা করে, একজন মানুষের মর্যাদা ও সম্পর্ক অর্থের ওপর নির্ভরশীল হতে পারে না। অন্যায় ও যৌতুকের বিরুদ্ধে এমন বলিষ্ঠ প্রতিবাদ ও নারীজাগরণের বার্তাই 'অপরিচিতা' গল্পের মূলভাব। গল্পেও অনুপমের মামার হীন ও লোভী মাসিকতার বিরুদ্ধে কল্যাণী ও তার বাবা শম্ভুনাথ সেনের জোরালো প্রতিবাদ লক্ষ করা যায়। আবার কল্যাণীর মাধ্যমেও লেখক নারীজাগরণের স্বরূপ দেখিয়েছেন।
'অপরিচিতা' গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর কাহিনি বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, কর্মীর ভূমিকায় তার উত্তরণের মধ্য দিয়ে লেখক নারীর আত্মজাগরণের পথও প্রশস্ত করেছেন। এর বাইরে যৌতুকপ্রথার বীভৎসতা, কন্যাদায়গ্রস্ত পিতার আত্মাভিমানের জয়, যৌতুকের বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের মতো বিষয় ফুটে উঠেছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এতসব বিষয় না থাকলেও গল্পের মূল বক্তব্য হিসেবে সেখানে যৌতুকপ্রথা ও এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি নারীর আত্মজাগরণের বিষযটিও' তুলে ধরা হয়েছে। এদিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য পুরোপুরি প্রতিফলিত হয়েছে।

২. উদ্দীপক

শহরের এক তরুণ চিকিৎসক রাফি। তার সফল ক্যারিয়ার ছেড়ে গ্রামের দরিদ্র মানুষের সেবা করতে একটি গ্রামে চলে যায়। ঐ গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাব অনুভব করছিল। রাফি নিজের উপার্জনের টাকা দিয়ে সেখানে একটি ছোট্ট ক্লিনিক তৈরি করে। সে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করতে থাকে। সময়ের সাথে তার এই উদ্যোগের কথা আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তাকে মানবতার চিকিৎসক বলে ডাকতে শুরু করে। রাফি মনে করে, মানব-কল্যাণ মানে শুধু দান-খয়রাত নয়; মানব-কল্যাণ মানে মানুষের স্বাস্থ্যের উন্নতি, মর্যাদা রক্ষা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
উত্তর ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি আবুল ফজলের ‘মানবতন্ত্র’ গ্রন্থে সংকলিত।
উত্তর

প্রকৃত মানবকল্যাণের জন্য মানুষের প্রয়োজন, সামর্থ্য ও মর্যাদা সম্পর্কে গভীর চিন্তা এবং সুষ্ঠু কর্মপরিকল্পনা দরকার। তাই এটি মহৎ চিন্তা-ভাবনার ফসল।

সাময়িক দান কাউকে কিছুদিন সাহায্য করতে পারে, কিন্তু তার অভাবের কারণ দূর করে না। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার ব্যবস্থা করলে স্থায়ী কল্যাণ হয়। এভাবে মানুষকে ছোট না করে তার সম্ভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি করাই মানবকল্যাণের লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে “মানব-কল্যাণ” প্রবন্ধের মর্যাদাপূর্ণ ও স্থায়ী মানবসেবার দিকটি প্রতিফলিত হয়েছে।

প্রবন্ধে মানুষের সামগ্রিক উন্নয়ন ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন সাহায্যের পরিবর্তে এমন উদ্যোগ প্রয়োজন, যা মানুষকে নিজের জীবনের সমস্যা মোকাবিলায় সক্ষম করে।

রাফি গ্রামের চিকিৎসাহীন মানুষের প্রয়োজন বুঝে নিজের অর্থে ক্লিনিক গড়ে তুলেছে। তার সেবা অসুস্থ মানুষের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষা করছে। সে মানবকল্যাণকে দান-খয়রাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মনির্ভরতা ও উন্নত জীবনের সঙ্গে যুক্ত করেছে। এই চিন্তাশীল ও বাস্তব উদ্যোগই প্রবন্ধের কল্যাণদর্শনের প্রতিফলন।

উত্তর

আত্মনিবেদন, প্রয়োজনবোধ ও পরিকল্পিত উদ্যোগ একত্র হলে সমাজের স্থায়ী উন্নয়নের পথ তৈরি হয়। উদ্দীপকের রাফির কাজ “মানব-কল্যাণ” প্রবন্ধের আলোকে তারই দৃষ্টান্ত।

প্রকৃত মানবকল্যাণের লক্ষ্য মানুষকে অনুগ্রহনির্ভর করে রাখা নয়; তার জীবন, সামর্থ্য ও মর্যাদা উন্নত করা। এজন্য ব্যক্তিগত সদিচ্ছাকে বাস্তব প্রয়োজন ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করতে হয়।

রাফি সফল কর্মজীবনের সুবিধা ছেড়ে চিকিৎসাবঞ্চিত গ্রামে যায়। নিজের অর্থে ক্লিনিক তৈরি করে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়। এতে মানুষের জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণ হয় এবং সেবার সুযোগ বাড়ে।

তবে একটি ক্লিনিক স্থাপনই সমাজের সব সমস্যার সমাধান নয়। তার ধারাবাহিকতা, জনসম্পৃক্ততা ও মানুষের সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা থাকলে উদ্যোগটির প্রভাব গভীর হয়। রাফির আত্মনির্ভরতা ও মর্যাদাবোধের চিন্তা সেই বৃহত্তর উন্নয়নের পথ নির্দেশ করে।

৩. উদ্দীপক

চারিদিকে যখন আকালের ভয়াবহতা তখন জয়গুন তার সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। সন্তানদের কথা ভেবে সমস্ত সংকোচ ও লোকলজ্জা পেছনে ফেলে কাজ খুঁজতে থাকে জয়গুন। গ্রামে কোনো কাজ না পেয়ে সে শহরে একটি খাবার হোটেলে কাজ নেয়। দিন-রাত পরিশ্রম করে যা পায়, তা দিয়ে সে সন্তানদের লেখাপড়ার খরচ চালায়। সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। কাজ শেষে অনেক রাতে সে বাড়িতে ফেরে। নানা লোকের নানা কথা, তাদের হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমান কিছুই তাকে তার সংকল্প থেকে সরাতে পারেনি।
উত্তর 'সালতি' হচ্ছে শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।
উত্তর

"মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি।"- উক্তিটি দ্বারা লেখক দুর্ভিক্ষের সময় মাসি-পিসির জীবনীশক্তি ফুরিয়ে যাওয়ার বিষয়টিকে নির্দেশ করেছেন।

'মাসি-পিসি' গল্পে দুর্ভিক্ষ-মহামারির সময় আহ্লাদি পিতা-মাতার মৃত্যুর পর বিধবা নিঃস্ব মাসি-পিসির আশ্রয়ে বেঁচে থাকে। অভাবের কারণে তারা তখন খাবার পেলে খায়, আর খাবার না পেলে না খেয়েই থাকে। না খেয়ে চারদিকে তখন মানুষ মরতে শুরু করেছে। সেই মরণ ঠেকাতে মাসি-পিসি বেঁচে থাকার সংগ্রাম চালাতে থাকে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে সর্বপ্রথম যে চাহিদা খাদ্য তা -থেকেও তারা বঞ্চিত। তখন মাসি-পিসির অবস্থা ছিল অত্যন্ত করুণ। কোনোভাবেই তারা খাদ্যের সংস্থান করতে পারছিল না। দুর্ভিক্ষের মর্মস্পর্শী এই স্মৃতি নিয়ে মাসি-পিসি পরে সালতি বেয়ে গ্রাম থেকে তরিতরকারি ও ফলমূল নিয়ে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহের সংগ্রাম শুরু করে।

উত্তর তরুণী আহ্লাদিকে আগলে রাখা এবং সামাজিক অবস্থানের কারণে উদ্দীপকের জয়গুনের উপার্জনের পথ ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জনের পথ ভিন্নতর।
'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নিয়ে মাসি-পিসির জীবনসংগ্রাম বর্ণিত হয়েছে। আহ্লাদির মাসি-পিসি দুজনেই বিধবা ও নিঃস্ব। তারা দুজনেই দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। তবু তারা পিতৃ-মাতৃহীন আহ্লাদিকে মাতৃস্নেহে আগলে রাখে। জীবিকা নির্বাহের জন্য তারা অন্যের বাড়িতে ধান ভানে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গাঁথে, শাক-পাতা বিক্রি করে। গ্রাম থেকে শাকসবজি-ফলমূল কিনে নিয়ে সালতি বেয়ে শহরের বাজারে বিক্রি করে তারা আহ্লাদিকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যায়।
উদ্দীপকে আকালের ভয়াবহতার মধ্যে এক নারীর সন্তানদের নিয়ে বেঁচে থাকার জীবনসংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে সন্তানদের নিয়ে, খেয়ে-পরে বেঁচে থাকার জন্য জয়গুন জীবনসংগ্রাম শুরু করে। শহরে গিয়ে খাবার হোটেলে কাজ নিয়ে দিন-রাত পরিশ্রম করে জয়গুন যা আয় করে তা দিয়ে সে সন্তানদের নিয়ে বেঁচে থাকে। সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনের স্বপ্ন দেখে সে। এতে নানা লোকে নানা কথা বলে তাকে নিয়ে হাসি-তামাশা করে, তুচ্ছতাচ্ছিল্য করে। লোকেদের সেই অপমান জয়গুন গায়ে মাখে না। তার এই জীবনসংগ্রাম 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির জীবনসংগ্রামের সঙ্গে মিল থাকলেও উপার্জনের পথ ভিন্ন। তারা গ্রাম থেকে শহরে তরিতরকারি ও ফলমূল নিয়ে আসে। বিক্রি করে আবার গ্রামে চলে যায়। এর জন্য বাজারের তোলা নিয়ে প্রায়ই ঝগড়া করতে হয় সরকার বাবুর সঙ্গে। ফলে সব মিলিয়ে তাদের উপার্জনের পথটি খুবই সংগ্রামমুখর। আহ্লাদির গুন্ডা-বদমাশদের নজর থাকে বলে তাকেও নিরাপদে রাখতে তারা নিজেদের সঙ্গে নিয়ে যায়। উদ্দীপকের এসব কারণে জয়গুন ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জনের পথ ভিন্নতর।
উত্তর বিষয়বস্তু বিবেচনায় "উদ্দীপকের জয়গুনের সংগ্রামী জীবনের -কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান আর মাসি-পিসির জীবন-সংগ্রামের কেন্দ্র বিন্দুতে হলো আহ্লাদি" উক্তিটি যথার্থ।
'মাসি-পিসি' গল্পে দুর্ভিক্ষ মহামারিতে পিতা-মাতার মৃত্যুর পর থেকে 'মাসি-পিসি' আহ্লাদিকে আগলে রাখতে শুরু করে। স্বামীর ঘরে নির্মম নির্যাতনের শিকার হলে তারা আহ্লাদিকে নিজেদের কাছে রাখে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর থেকে আহ্লাদিকে রক্ষা করতে তার কৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাদের সংগ্রামমুখর জীবন-যাপনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় আহ্লাদিকে নিরাপদে রাখা।
উদ্দীপকে জয়গুন অভাবের মধ্যে সন্তানদের নিয়ে বাঁচার জন্য জীবনসংগ্রাম চালায়। সে গ্রামে কোনো কাজ না পেয়ে শহরের পথে পা বাড়ায়। লোকলজ্জার কথা বিবেচনা না করে সে তার সন্তানদের কথা ভাবে। তাদেরকে খাইয়ে-পরিয়ে, শিক্ষার ব্যবস্থা করে ভালো একটা জীবন উপহার দিতে সে রাতদিন কঠোর পরিশ্রম করে। খাবারের হোটেলে কাজ করেও সে সন্তানদের লেখা-পড়ার ব্যবস্থা করে। সন্তানদের জন্য জয়গুনের এ চেষ্টা 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মাতৃস্নেহে আহ্লাদিকে আগলে রাখার সঙ্গে একসূত্রে গাঁথা।
'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি গুন্ডা-বদমাশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আহ্লাদিকে জোতদার ও দারোগা বাবু লালসা থেকে নিরাপদ রাখতে। তারা আহ্লাদিকে নিতে না পারার কারণে মাসি-পিসির ঘরে আবার আক্রমণ করতে পারে, আগুন দিতে পারে ভেবে মাসি-পিসি ভয়ে কাঁথা কম্বল চুরিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। তারা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে সারা রাত। উদ্দীপকের জয়গুণও সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দিতে, পরিশ্রম করে। কাজ শেষে অনেক রাতে বাড়ি ফেরে, নানা লোকের নানা রকম হাসি-তামাশা সহ্য করে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৪. উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় কিশোরী রাবেয়া মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়। চারিদিকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব, লুটপাট আর নারীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। একদিন গ্রামে হানাদার বাহিনী হানা দেয়। রাবেয়ার মা তাকে বলে "তুই পালা, মা! তুই বাঁচতে পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে।” রাবেয়া পালিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন তাকে বারবার সাহস যোগায়।
উত্তর উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।
উত্তর

'রেইনকোট' গল্পে ইসহাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ পাকিস্তানের ঘোর সমর্থক হওয়ায় এবং উর্দু বলতে পারায়।

'রেইনকোট' গল্পে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভীতিকর পরিস্থিতি বর্ণিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচার-নির্যাতনের ভয়ে এদেশের মানুষ সব সময় তটস্থ থাকত। সেই সময় পাকিস্তানিদের সহযোগীদের তারা ভীষণ ভয় করত। কারণ পাকিস্তানের সমর্থক হলেই সে যে শ্রেণি-পেশারই হোক না কেন, বাঙালির ওপর তার ক্ষমতার অপব্যবহার শুরু করেছে এবং তার সেই অপকর্মের সমর্থন করেছে পাকিস্তানি সেনারা। 'রেইনকোট' গল্পের প্রিন্সিপালের সামান্য পিয়ন ইসহাক উর্দু বলতে পারায় এবং পাকিস্তানের ঘোর সমর্থক হওয়ায় তার ভয়ে সবাই ভীত থাকত।

উত্তর উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সঙ্গে পাকিস্তানি মিলিটারিদের নির্মম অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর দিক দিয়ে সাদৃশ্য রয়েছে।
'রেইনকোট' গল্পে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি মিলিটারির নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। এ গল্পে কলেজ শিক্ষক নুরুল হুদার -জবানিতে পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতার দিকটি তুলে ধরা হয়েছে। -গেরিলা মুক্তিযোদ্ধারা শ্রমিকের ছদ্মবেশে ঢাকা কলেজের সামনে আক্রমণ করে সেখানকার বৈদ্যুতিক ট্র্যান্সফর্মার ধ্বংস করে দিয়েছে। এতে কলেজ শিক্ষক নুরুল হুদাকে সন্দেহ করে পাকিস্তানি সেনা অফিসাররা তাকে সন্দেহ করে।
উদ্দীপকে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডব ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে কিশোরী রাবেয়া তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি, গ্রামে আশ্রয় নেয়। চারদিকে পাকিস্তানি বাহিনীর নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। তারা লুটপাট ও মানুষ হত্যা করে এক অমানবিক তাণ্ডব শুরু করে। উদ্দীপকের এই বিষয়টি 'রেইনকোট' গল্পের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা নুরুল হুদাকে কলেজে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ছাদের আংটায় ঝুলিয়ে তাকে নির্মম নির্যাতন চালায়। নির্যাতন - করলেও কোনো তথ্য ও দেয়নি। তখন ঢাকায় পাকিস্তানিরা মিলিটারিরা যেখানে সেখানে মানুষকে হত্যা করে ফেলে রাখে।
উত্তর দেশের প্রতি গভীর- অনুরাগ ও ভালোবাসার দিক বিচেনায় "মুক্তিযুদ্ধে 'রেইনকোট' গল্পের নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া চরিত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে" মন্তব্যটি যথার্থ।
'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। এ গল্পে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে ট্র্যান্সফর্মার ধ্বংসের ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার জন্য কলেজের অধ্যক্ষ পিয়ন পাঠিয়ে শিক্ষক নুরুল হুদাকে জরুরিভাবে কলেজে উপস্থিত হতে বলেন। সকাল থেকে বৃষ্টি' থাকায় মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরে নুরুল হুদা কলেজে যাওয়ার পথে পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতন ও নিষ্ঠুরতা বুঝতে পারে। কলেজে যাওয়ার পাকিস্তানি সেনারা ক্যাম্পে নিয়ে মুক্তিযোদ্ধাদের খবর জানতে নুরুল হুদাকে নির্মম নির্যাতন করে। ছাদের আংটার সঙ্গে ঝুলিয়ে চাবুক মেরে রক্তাক্ত করলেও নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্য দেয় না।
উদ্দীপকে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণিত হয়েছে। এখানে পাকিস্তানি হানাদারদের নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে কিশোরী রাবেয়া তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়া। একদিন সেই গ্রামে হানাদার বাহিনী হানা দিলে রাবেয়ার মা রাবেয়াকে পালিয়ে যেতে বলে। রাবেয়ার বেঁচে থাকার মধ্যে তাঁর মা স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকার কথা ভাবে। বাবেয়া তখন পালিয়ে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ, স্বাধীনতার স্বপ্ন রাবেয়াকে সাহসী করে তোলে। উদ্দীপকের রাবেয়ার এই সাহসী চেতনা, 'রেইনকোট' গল্পের নুরুল হুদার হঠাৎ সাহসী হওয়ার সঙ্গে একসূত্রে গাঁথা।
'রেইনকোট' গল্পে নুরুল হুদার শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় তাদেরকে অনেকবার বাসা বদল করতে হয়েছে। ভীতু নুরুল হুদা আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনকে হত্যা করা প্রত্যক্ষ করেছেন দেশের লোকদের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন। দ্বিতীয় ভীতু নুরুল হুদা ভেতরে ভেতরে নিজেকে মুক্তিযোদ্ধা ভেবে সাহসী হয়ে ওঠেন। তখন তার কাছে চাবুকের আঘাত স্রেফ উৎপাত বলে মনে হয়। তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হয়ে ওঠেন। এসব ঘটনা তাকে দেশের প্রতি অনুরাগী করেছে। উদ্দীপকের রাবেয়াও দেশের প্রতি ভালোবাসা থেকেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৫. উদ্দীপক

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়। এমনই একজন অমর শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তাঁর আঁকা অনেকগুলো চিত্রকর্মের মধ্যে একটি মোনালিসা, যা আজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে রাখে। ১৫১৯ সালে লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেও আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর আঁকা মোনালিসার ভুবনমোহিনী অবিনশ্বর হাসি আজও তাঁর সৃষ্টির এক বিরাট রহস্য।
উত্তর 'খরপরশা' শব্দের অর্থ ধারালো বর্শা।
উত্তর "সকলি দিলাম তুলে থরে-বিথরে"- কথাটি দ্বারা কৃষকের রাশি রাশি সোনার ধান সোনার তরিতে তুলে দেওয়াকে বোঝানো হয়েছে।
'সোনার তরী' একটি রূপক কবিতা। এই কবিতার কৃষক প্রতীকী অর্থে কবি নিজে। আর তার উৎপাদিত সোনার ধান হলো কবির কল্যাণময় কর্ম। মাঝি এখানে মহাকালের প্রতীক। কৃষক তার উৎপাদিত ধান নিয়ে দ্বীপসদৃশ ধানখেতে অপেক্ষারত। মহাকালের প্রতীক মাঝি তরি নিয়ে এলে কৃষক তার সমস্ত ফসল ওই তরিতে স্তরে স্তরে সাজিয়ে দেয়। এই বিষয়টি বোঝানোর জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উত্তর উদ্দীপকে লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তিজীবনের মধ্য দিয়ে 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং তার মহৎকর্ম টিকে থাকার বিষয়টি ফুটে উঠেছে।
'সোনার তরী' কবিতায় মানবজীবনের এক চরম সত্য প্রতফলিত হয়েছে। এ কবিতায় দেখা যায়, কৃষকরূপী কবি তাঁর সোনার ফসল তরিতে তুলে দিতে পারলেও নিজের স্থান সেই তরিতে হয় না। মহাকাল কেবল তাঁর মহৎ কর্মকে ধারণ করেছে, তাঁকে নয়। কারণ জগৎ সংসারে ব্যক্তিমানুষের মূল্য নেই, কর্মকে রেখে ব্যক্তিকে চির বিদায় নিতে হয়। ব্যক্তিকে মৃত্যুর মধ্যে দিয়ে হারিযে যেতে হয়। শুধু তার কর্ম টিকে থাকে।
উদ্দীপকের লিওনার্দো দা ভিঞ্চি একজন অমর শিল্পী। তিনি ১৫১৯ সালে মারা গেলেও আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তিনি মূলত তাঁর চিত্রকর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যদিও মহাকাল তাঁর শরীরকে ধারণ করেনি, শুধু তাঁর মহৎকর্মকে ধারণ করেছে। 'সোনার তরী' কবিতায়ও একজন কৃষক তার অক্লান্ত পরিশ্রমে উৎপন্ন ফসল মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরিতে তুলে দিলেও। সেই তরিতে কৃষকের স্থান হয় না। এখানে কৃষক' মূলত শিল্পস্রষ্টা কবি নিজে, যিনি তাঁর মহৎকর্ম মহাকালের তরিতে তুলে দিলেও তাঁর নিজের স্থান সেখানে হয়নি। অর্থাৎ মহাকাল তাঁর - কর্মকে ধারণ করলেও তাকে গ্রহণ করেনি।
উত্তর

সৃজনশীল মহৎকর্মের মধ্য দিয়ে মানুষের বেঁচে থাকার দিক বিবেচনায় 'মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়'-উদ্দীপকের এই উক্তিতে 'সোনার তরী' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে- মন্তব্যটি যথার্থ।

'সোনার তরী' কবিতার মূলভাবে আমরা দেখি যে, মানুষ তার কর্মের মধ্য দিয়েই বেঁচে থাকে। এ কবিতায় দেখা যায়, এক কৃষক রাশি রাশি ধান কেটে তীরে বসে আছে নদী পার হবে বলে। এখানে কৃষক হলো প্রতীকী অর্থে কবি এবং রাশি রাশি ধান হলো কবির সৃষ্টিকর্ম। কিন্তু দেখা যায়, মাঝি শুধু সোনার ধান রুপী কবির সৃষ্টিকর্ম নিয়ে চলে যায়, কৃষকরূপী কবিকে নেয় না। তাঁকে অপেক্ষা করতে হয় মহাকালের স্রোতে বিলীন হওয়ার জন্য।
উদ্দীপকের লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন অমর শিল্পী যিনি মোনালিসার মতো অসংখ্য চিত্রকর্মের মাধ্যমে শিল্পপ্রেমীদের মুগ্ধ করেছেন। তাই মৃত্যুর পরও তিনি সবার মাঝে বেঁচে আছেন। তাঁর মহৎকর্মের মাধ্যমে এভাবে অমর হয়ে থাকাই 'সোনার তরী' কবিতার মূলভাব। 'সোনার তরী' কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনদর্শন। তিনি বুঝিয়েছেন মহাকালের স্রোতে মানুষের মৃত্যুর মাধ্যমে বিলীন হয়ে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার। একজন মানুষ তাঁর মহৎকর্মের মাধ্যমে বেঁচে থাকে যুগ যুগ ধরে।
উদ্দীপকের লিওনার্দো দা ভিঞ্চি যেমন তাঁর মহৎকর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন, তেমনই 'সোনার তরী' কবিতার কৃষকরূপী কবি টিকে থাকেন তাঁর ধানরূপী সৃষ্টি কর্মের মধ্য দিয়ে। মহাকালের স্রোতে মানুষের অস্তিত্ব বিলীন হলেও বেঁচে থাকে মানুষের কর্ম। এসব - দিক বিবেচনায় তাই বলা যায় যে, 'সোনার তরী' কবিতার মূলভাব এবং উদ্দীপকের মূলভাব হলো- 'মানুষ বাঁচে কর্মের মধ্যে।'

৬. উদ্দীপক

অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী হিসেবে সুহাস তার প্রতিবেশীদের কাছে সুপরিচিত। বয়স্করা বলতেন, "আহা! এমন সোনার টুকরো ছেলে যদি ঘরে ঘরে জন্মাত!” কিন্তু হঠাৎ একদিন মাদক গ্রহণের অপরাধে সুহাসকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনায় সকলে বিস্মিত। কান্নাজড়িত কণ্ঠে সুহাসের মা বলেন, "কিছুদিন ধরে অপরিচিত একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। আমার ছেলের এত বড় সর্বনাশ হবে ভাবতে পারিনি।"
উত্তর সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম হলো 'আকাল'।
উত্তর

"এ বয়স জানে রক্তদানের পুণ্য।"- উক্তিটির মাধ্যমে দেশ, জাতি ও মানবতার সুন্দর ও কল্যাণে তরুণদের রক্তমূল্য দেওয়ার সাহসী চেতনাকে বোঝানো হয়েছে।

আঠারো বছর বয়স' কবিতায় কবি মানবজীবনের আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অদম্য দুঃসাহসে সব বাধাবিপত্তি পেরিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর তারুণ্যশক্তিই প্রগতি ও পরিবর্তনের ধারক। তারুণ্যশক্তিই জরাগ্রস্ত সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে পারে। দেশ, জাতি ও মানবতার জন্য তরুণরাই যুগে যুগে এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়। প্রাণ দিয়েছে অজানাকে জানার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তরুণরাই সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে।

উত্তর "এ বয়সে কানে আসে কত মন্ত্রণা"- পঙ্ক্তিটি উদ্দীপকের সুহাসের ক্ষেত্রে তরুণ বয়সে বিপথগামী হওয়ার ক্ষেত্রে গভীরভাবে প্রযোজ্য।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরে এর জয়গান গেয়েছেন। আঠারো বছরের বয়সটি মূলত জীবনের এক সন্ধিক্ষণ। কৈশোর থেকে যৌবণে পদার্পণের এ সময়টিতে মানুষ নানা ইতিবাচক-নেতিবাচক তত্ত্ব, মতবাদ ও ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। কবি তাই তরুণদের জীবনে অপরিসীম সম্ভাবনার পাশাপাশি নানা আশঙ্কার কথাও বলেছেন। তিনি মনে করেন এ বয়সের তরুণরা কুমন্ত্রণায় পড়ে দুর্বিষহ জীবনের দিকে ধাবিত হতে পারে।
উদ্দীপকে অন্য ছেলের প্ররোচনায় সুহাসের মাদকাসক্ত হয়ে পড়ার কথা বলা হয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। অথচ সে ছিল সাহসী, প্রতিবাদী ও পরোপকারী। অন্যের প্ররোচনায় নিজের গতিপথ ঠিক রাখতে পারেনি। তার মধ্যে তারুণ্যের নেতিবাচক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতায় প্রতিফলিত তারুণ্যের নেতিবাচক মনোভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বয়সে তরুণরা শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে গিয়ে অসতর্কতাবশত বিপথে চলে যায়। এভাবে অনেকেই সুন্দর জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুর্যোগে হাল ঠিকমতো রাখতে না পারলে শত-সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়। উদ্দীপকের সুহাসও তাই করেছে। তার কানে যে কুমন্ত্রণা এসেছে তাতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে মাদকাসক্ত হয়ে পড়েছে।
উত্তর

"এ দেশের বুকে আঠারো আসুক নেমে। -কবির এ বক্তব্যই যেন ধ্বনিত হয়েছে উদ্দীপকের বয়স্কদের কথায়" উক্তিটি যৌক্তিক, কারণ উভয় ক্ষেত্রে তারুণ্যশক্তিকে জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কামনা করা হয়েছে।

'আঠারো বছর বয়স' কবিতার কবির মতে, তরুণরা অফুরান জীবনীশক্তির অধিকারী। তারা পূর্ণ প্রাণের উচ্ছ্বাসে মানবকল্যাণে ব্রতী হয়ে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করে। তাদের চিন্তা-চেতনা ও কর্মের মাধ্যমে জাতীয় উন্নতি সূচিত হয়।
'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যশক্তির দুর্বার এগিয়ে চলার বিষয় বর্ণিত হয়েছে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং কল্যাণব্রত রয়েছে এ বয়সের তরুণদের মধ্যে। এ বয়সেই তরুণরা ভালো-মন্দ, ইতিবাচক-নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তারা অফুরান প্রাণশক্তি নিয়ে কল্যাণ কাজে ব্রতী হয়। তারুণ্যের এই সাহসী চেতনার প্রতিফলন ঘটেছে উদ্দীপকে উল্লিখিত বয়স্কদের বক্তব্যে যা 'আঠারো বছর বয়স' কবিতায় প্রতিফলিত কবির প্রত্যাশার সঙ্গে একসূত্রে গাঁথা।
'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের যৌবনদীপ্ত পথচলা, কর্মকান্ড ও তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যা একটি দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। একইভাবে উদ্দীপকের অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী সুহাসকে দেখেও প্রতিবেশী বয়স্করা তার মতো ছেলে তারা ঘরে ঘরে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। কেননা এমন ছেলেরা জাতিকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।

৭. উদ্দীপক

মা'কে হারিয়ে মিজানের মন খুব খারাপ। প্রিয় বন্ধু জাহিন এসে বলল, "তুমি নৌকায় ঘুরতে খুব পছন্দ কর, চলো আমরা দুদিনের জন্য নৌকা-ভ্রমণে যাই। ভরা তিস্তায় ঘুরতে ভালো লাগবে। দুধারে কাশফুল, শুভ্র মেঘের আড়ালে নির্মল জ্যোৎস্নায় আমরা নৌকায় রাত্রিযাপন করব।” মিজান নির্বাক হয়ে তাকিয়ে থাকল জাহিনের দিকে। একটু থেমে বলল, "আকাশের চাঁদ, নদীর কুলুধ্বনি কিছুই ভাবতে পারি না বন্ধু! আমার সমস্ত ভালোলাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।"
উত্তর 'পুষ্পারতি' অর্থ ফুলের বন্দনা বা নিবেদন।
উত্তর "ওগো কবি, অভিমান করেছ কি তাই" - কথাটি প্রকৃতির সৌন্দর্যে নিরাসক্ত কবির প্রতি কবিভক্ত বলেছেন।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ছাপাত ঘটেছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবিমন নিরাসক্ত। তাই কবিভক্ত এ ব্যাপারে জানতে চাইলে কবি বলেন তিনি বসন্তকে বরণ না করলেও প্রকৃতি ঠিকই তার আপন গতিতে চলছে। কবির স্থবিরতা প্রকৃতির গতিময়তাকে থামাতে পারেনি বলে কবি তাঁর ভক্তকে বলেন। এরই পরিপ্রেক্ষিতে কবিভক্ত প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে জানতে চান সে কারণে কবি অভিমান করেছেন কি না।
উত্তর উদ্দীপকের জাহিন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিভক্তের কথা স্মরণ করিয়ে দেয়।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি তাঁর প্রিয়জন হারানোর বেদনায় কাতর হওয়ায় প্রকৃতিতে বসন্ত এলেও সেদিকের প্রতি তিনি নিরাসক্ত। ফলে কবিভক্ত কবির এমন অস্বাভাবিক আচরণে ব্যথিত হয়ে এর কারণ জানার জন্য উদগ্রীব হয়ে পড়েন। ফলে কবির কাছে নানা জিজ্ঞাসা ব্যক্ত করেন।
উদ্দীপকের মিজান তার মাকে হারিয়ে মন খারাপ করে থাকে। ফলে তার প্রিয় বন্ধু জাহিন তার ভালো লাগার বিষয় নৌকায় ঘুরতে যাওয়ার কথা বলে। সেখানে নির্মল প্রকৃতির নানা দিক সে মিজানের কাছে তুলে ধরে। মিজান নির্বাক হয়ে জাহিনের দিকে তাকিয়ে থাকে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে প্রকৃতির প্রতি উদাসীন হয়ে পড়েন। ফলে কবিভক্ত তাঁর পূর্বের ভালো লাগার বিভিন্ন দিক তুলে ধরে বন্দনা গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়ার কথা বলেন। প্রকৃতির সঙ্গে কবিকে যুক্ত করতে চান। কবি তাঁর প্রিয়জন হারানোর শোকে কাতর। তাই এখানে উদ্দীপকের জাহিন উক্ত কবিতার কবিভক্তের কথাই স্মরণ করিয়ে দেয়।
উত্তর

"উদ্দীপকের মিজানের কথায় 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনোভাব ব্যক্ত হয়েছে।"- উক্তিটি যথার্থ। কেননা তার কথায় আলোচ্য কবিতার শোকাচ্ছন্ন কবির, মনোভাবই ফুটে উঠেছে।

তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। প্রিয় স্বামীর অকাল মৃত্যুতে কবি এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েন যে প্রকৃতি বসন্তে সুসজ্জিত হলেও সেদিকে তাঁর কোনো মনোযোগ নেই। কবিমন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে আছে। স্বামী বিচ্ছেদে শোকাচ্ছন্ন হয়ে থাকার কারণে কবি প্রকৃতিতে বসন্ত এলেও বসন্তকে বন্দনা করে কোনো সাহিত্য রচনা করেননি। কবির ভক্তকূল কবির কাছে এর কারণ জানতে চায়। কবি তাদেরকে তাঁর শোকাচ্ছন্ন হৃদয়ে শীতের শুন্যতা বিরাজমান থাকার কথা বলেন।

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রিয়জন হারানোর বেদনার ছায়াপাত ঘটেছে। শীতের প্রভাবে প্রকৃতির শূন্যতা যেমন স্পষ্ট হয়ে ওঠে, কবির বেলায়ও তাই হয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর বিরহকাতর মনকে জাগাতে পারেনি। কবিতায় প্রতিফলিত কবির এই হৃদয় বেদনার সঙ্গে উদ্দীপকের মিজানের বেদনার মিল লক্ষ করা যায়। মিজানও তার মাকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে সে তার বন্ধু জাহিনের প্রস্তাবে সায় দিতে পারেনি। মায়ের মৃত্যু যেন তার সমস্ত ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মিজানের এমন মনোবেদনা আলোচ্য কবিতায় কবির মনোভাবকেই নির্দেশ করে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় 'কবি তাঁর অন্তর বেদনার কারণে বসন্ত প্রকৃতিকে অভ্যর্থনা জানাতে পারেন না। কারণ প্রিয়জন হারানোর স্মৃতি তাঁকে দুঃখভারাক্রান্ত করে রেখেছে। তাঁর হৃদয়ে - প্রকৃতির বসন্তের রূপবৈচিত্র্যের পরিবর্তে শীতের শূন্যতা বিরাজ করে। উদ্দীপকের মিজানের বেলায়ও অনুরূপ ঘটনা ঘটেছে। প্রিয় মায়ের মৃত্যুতে সে গভীর বেদনায় আচ্ছন্ন বলে কোনোকিছুতেই তার মন বসে না। এইসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৮. উদ্দীপক

শিক্ষিত মেয়ে রাশেদা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখতে পায় গ্রামের লোকেরা নানা কু-সংস্কারে আচ্ছন্ন। অশিক্ষিত ও সরল ধর্মপ্রাণ মানুষগুলো নানাভাবে সিরাজ মাতব্বরের শোষণের শিকার। পূর্বপুরুষের একটি কবরকে মাজার ঘোষণা দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ মানুষদের শোষণ করে। নারীর স্বাধীনতা কেড়ে নেয় এবং নারীকে ঘরে বন্দি থাকতে বাধ্য করে। এসব দেখে রাশেদা প্রতিবাদী হয়ে উঠে। একদিন সিরাজ এক নিরীহ নারীকে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে রাশেদা তারও বিরুদ্ধে দাঁড়ায়। তার সাহস আর দৃঢ়তায় গ্রামের মানুষজন একত্রিত হয় এবং সিরাজের ভণ্ডামি ও ষড়যন্ত্রের মুখোশ খুলে দেয়।
উত্তর আক্কাস মহব্বতনগর গ্রামে স্কুল খুলতে চায়।
উত্তর "খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে"- এ উক্তিটির মাধ্যমে মজিদের জন্মস্থানের অভাবী মানুষের ধর্মানুভূতি ও তাদের দুরবস্থাকে নির্দেশ করা হয়েছে।
'লালসালু' উপন্যাসে মজিদ অভাবের কারণে নিজের' এলাকা ছেড়ে ঘুরতে ঘুরতে মহব্বতনগর গ্রামে এসে উপস্থিত হয়। সেখানে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে নিজের ধর্মীয় ব্যাবসা শুরু করে। সে তার অঞ্চলের কথা ভুলতে পারে না। সেখানে ক্ষুধার্ত মানুষ এলেম শিক্ষা করে। ক্ষুধায় কাতর হয়ে পড়া মানুষের কাছে সেই এলেম ম্লান হয়ে আসে। শস্যশূন্য দেশ, দীনতা আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে মানুষ। তাদের পেটে ক্ষুধা। সেই ক্ষুধা তাদের এতটাই প্রকট হয়ে ওঠে যে, খোদার এলেমে তাদের বুক আর তৃপ্ত হয় না। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ কথাই বোঝানো হয়েছে।
উত্তর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কারণে উদ্দীপকে রাশেদা 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সঙ্গে তুলনীয়।
'লালসালু' উপন্যাসে জমিলা একটি প্রতিবাদী চরিত্র। সে ভন্ড ও কপট মজিদের অন্যায় সিদ্ধান্তকে মেনে নেয়নি। বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মজিদের বিরুদ্ধাচরণ করেছে। মজিদ, জোর করে জমিলাকে নিজের বশে আনার চেষ্টা করেছে। সে রহিমাকে দিয়ে জমিলার, আচার-আচরণের পরিবর্তন আনার চেষ্টাও চালিয়েছে। মহব্বতনগর গ্রামের সবাই মজিদকে মান্য করলেও কিশোরী জমিলা তা করেনি।
উদ্দীপকের শিক্ষিত মেয়ে রাশেদা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখতে পায় গ্রামের লোকেরা নানা কুসংস্কারে আচ্ছন্ন। অশিক্ষিত ও সরল ধর্মপ্রাণ মানুষগুলো নানাভাবে সিরাজ মাতব্বরের শোষণের শিকার। মাজারের দোহাই দিয়ে সে মানুষদের ভয় দেখায় এবং নারীর স্বাধীনতা কেড়ে নেয়। ফলে রাশেদা সিরাজ মাতব্বরের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। রাশেদার এমন প্রতিবাদী মনোভাব 'লালসালু' উপন্যাসের জমিলার মধ্যেও লক্ষ করা যায়। মজিদ অসম বয়সের জমিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে নিয়ে এলে মজিদের অন্যায় আচরণে সে ক্ষুব্ধ হয়। মজিদের অন্যায় সিদ্ধান্তকে সে মেনে নেয়নি, বরং তার মুখে রাগে-ক্ষোভে থুথু নিক্ষেপ করেছে। মজিদের শক্তির উৎস মাজারেও সে পা লাগিয়েছে। এভাবে 'লালসালু' উপন্যাসে মজিদের বিরুদ্ধে জমিলার প্রতিবাদ লক্ষ করা যায়।
উত্তর কুসংস্কারাচ্ছন্ন সমাজের নানা দিক উঠে আসায় "উদ্দীপকে মহব্বতনগর গ্রামের সমাজচিত্র অনেকখানি প্রতিফলিত হয়েছে" মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসে অশিক্ষিত ও সরল ধর্মপ্রাণ মানুষের জীবনযাপন তুলে ধরা হয়েছে। 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষ অন্ধবিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন। তারা পীর মাজার, পানিপড়া, ঝাঁড়ফুঁক, তাবিজে বিম্বাস করে। এর ফলে মজিদ অতিসহজেই বোকা বানিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছে। গ্রামের মানুষকে অন্ধবিশ্বাস ও এবং মাজারের ভয় দেখিয়ে তাদেরকে শোষণ করেছে।
উদ্দীপকে এমন একটি সমাজের চিত্র তুলে ধরা হয়েছে যারা অশিক্ষিত, কুসংস্কারে আচ্ছন্ন ও সরল ধর্মপ্রাণ। ফলে সিরাজ মাতব্বর তাদেরকে সহজেই শোষণ করতে পেরেছে। পূর্বপুরুষের একটি কবরকে মাজার ঘোষণা দিয়ে তাদের ভয় দেখিয়েছে। নারীর স্বাধীনতা কেড়ে নেয় ও তাদেরকে ঘরে বন্দি থাকতেও বাধ্য করে সিরাজ। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মানুষগুলোও অশিক্ষিত ও অন্ধবিশ্বাসে আচ্ছন্ন। ফলে মজিদ ধর্মের অপব্যাখ্যা দিয়ে, তাদেরকে কাবু করেছে। পরিত্যক্ত কবরকে কথিত মোদাচ্ছের পিরের মাজার বানিয়ে গ্রামের মানুষগুলোকে ভয় দেখিয়ে স্বার্থ হাসিল করেছে সেই মজিদ।
'লালসালু' উপন্যাসে একদিকে রয়েছে কুসংস্কারাচ্ছন্ন, ধর্মভীরু, শোষিত, দরিদ্র গ্রামবাসীর সরলতা, অন্যদিকে রয়েছে শঠ, প্রতারক, ধর্মব্যবসায়ী ও শোষক মজিদের কর্মকাণ্ড। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তার করে গ্রামের মানুষগুলোকে শাসন ও শোষণ করেছে। উপন্যাসের এমন সমাজচিত্রই উদ্দীপকের বর্ণনায় ফুটে উঠেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৯. উদ্দীপক

তিস্তা নদীর চরাঞ্চলের মানুষেরা নিত্যই অভাব-অনটন নিয়ে বসবাস করে। দিনের পর দিন আসে কিন্তু হতভাগ্য এ অঞ্চলের মানুষদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। বৎসরান্তে তিস্তার অপ্রতিরোধ্য ভাঙন মানুষকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। শস্যহীন মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার, সব মিলে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। এদের মধ্যে সলেমান ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। সলেমান উত্তরবঙ্গে কৃষিসমৃদ্ধ একটি গ্রামে কবিরাজি ব্যবসায় শুরু। করে। গাছপালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে সে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। সরল গ্রামবাসী তাকে 'জিনের বাদশা' মনে করে।
উত্তর 'তোয়াক্কল' শব্দের অর্থ ভরসা।
উত্তর "খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে?"- এ কথাটি দ্বারা তাহের-কাদেরের বাপের চলে যাওয়ায় তাদের মায়ের চুপচাপ থাকার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে।
'লালসালু' উপন্যাসে মজিদের চক্রান্তে তাহের-কাদেরের বাপকে নিজ মেয়ের কাছে অপমানিত হতে হয়। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইবে এ লজ্জা সে সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তার চলে যাওয়ার ফলে তার স্ত্রী একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে। প্রতিপক্ষ হিসেবে স্বামী না থাকায় এখন সে আর ঝগড়া করে না, কারণ তার ঝগড়া করার কেউ নেই। তার এই অসহায় অবস্থা বোঝানোর জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উত্তর উদ্দীপকের সলেমান 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
'লালসালু' উপন্যাসে মজিদের জন্ম 'ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন এক জনবহুল অঞ্চলে। সেখানে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। সেখান থেকে অস্তিত্বরক্ষার আশায় মহব্বতনগরের একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পীরের মাজার আখ্যা দিয়ে, তাকে কেন্দ্র করে মজিদ ধর্মব্যাবসা শুরু করে। লালসালু আবৃত মাজারটি মজিদের সব অপশাসন ও ক্ষমতার উৎস।
উদ্দীপকের সলেমান এমন এক হতভাগ্য অঞ্চলে থেকে এসেছে যেটি অভাব-অনটনে ক্লিষ্ট। ওই অঞ্চলের মানুষ মানবেতর জীবন অতিবাহিত করলেও সলেমান এক্ষেত্রে ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। তাই কবিরাজি ব্যাবসা শুরু করে সে গাছপালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। 'লালসালু' উপন্যাসের মজিদও শস্যহীন জনবহুল অঞ্চল থেকে মহব্বতনগরে এসে একটি 'কবরকে মাজার বানিয়ে নিজের প্রভাব-প্রতিপত্তি ও অর্থবিত্ত অর্জন করে। মাজারের ভয় দেখিয়ে এবং সাধারণ মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের সহায়-সম্পদ ও অর্থ হাতিয়ে নেয়। সরল গ্রামবাসীও তাকে মাজারের জন্য ভয় পায়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের সলেমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উত্তর

উভয় ক্ষেত্রেই মানুষ অভাব-অনটনে বসবাস করায় "উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ 'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের কথাই স্মরণ করিয়ে দেয়" উক্তিটি যথার্থ।

'লালসালু' উপন্যাসের মজিদ এমন এক অঞ্চলে বেড়ে উঠেছে যেখানে অভান-অনটন, দুঃখ-দারিদ্র্য সব সময় লেগেই থাকে। তাদের ঘরে কিছুই নেই। ফলে খাদ্যের জন্য তাদের মধ্যে ভাগাভাগি, লুটালুটি, আবার স্থানবিশেষে খুনাখুনি পর্যন্ত হয়ে থাকে। সেখানে খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে। তাই তারা দেশ ত্যাগ করে। নানা পেশায় নিজেদের নিযুক্ত করে তারা জীবন বাঁচায়। কেউ জাহাজের খালাসি হয়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, কেউ মসজিদের ইমাম, কেউ মোয়াজ্জিন হয়।
উদ্দীপকে তিস্তা নদীর চরাঞ্চলের মানুষদের নিত্য অভাবঅনটনে বসবাস করার চিত্র তুলে ধরা হয়েছে। নদীর অপ্রতিরোধ্য ভাঙন তাদেরকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। ফলে শস্যহীন এ মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার সব মিলিয়ে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসের মজিদের অঞ্চলটিও শস্যহীন জনবহুল এক অঞ্চল। তাদের কোনো শস্য নেই, যা আছে তা যৎসামান্য। ফলে তাদের মধ্যে অভাব-অনটন লেগেই থাকে। আর এজন্য অন্য এলাকায় তাদের বেরিয়ে পড়ার ব্যাকুলতা লক্ষ করা যায়। ফলে তাদের দুর্দশাগ্রস্ত জীবন যেন উদ্দীপকের দুর্দশাগ্রস্ত জীবনের সঙ্গে মিলে যায়।
'লালসালু' উপন্যাসে মজিদের জন্মস্থানকে শস্যহীন জনবহুল এক মরার দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেখানে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি। পর্যাপ্ত শস্য না থাকায় তারা খেয়ে না-খেয়ে জীবন কাটায়। তাদের এমন দুর্দশাগ্রস্ত জীবনই উদ্দীপকের বর্ণনায় ফুটে উঠেছে। উভয় ক্ষেত্রেই মানুষগুলোকে অভাবগ্রস্ত ও মানবেতর জীবনযাপন করতে দেখা যায়। এদিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

১০. উদ্দীপক

রায়বাড়ির অভিজাত নারী বনশ্রী ছিলেন পরিবারের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি পরিবারের ঐতিহ্য ও সম্মান রক্ষায় ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু ধীরে ধীরে ক্ষমতা ও সম্পদের প্রতি তার লোভবেড়ে যায়। সম্পত্তির দখল নেওয়ার জন্য তিনি তার আপন ভাই সতীশকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলেন। স্নেহ-ভালোবাসার মুখোশ পরে সে প্রথমে সতীশকে আপন করে নেয়। সতীশের সরলতার সুযোগ নিয়ে প্রভাবশালীদের নিজের দলে টানে। আপন বোনের বিশ্বাসঘাতকতায় সতীশ পৈতৃক ভিটা থেকে বিতাড়িত হয়।
উত্তর 'অন্ধকূপ হত্যা'র কাহিনি প্রচার করেছিলেন হলওয়েল।
উত্তর "আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে।"- উক্তিটি নবাব সিরাজউদ্দৌলা করেছেন ইংরেজদের নিপীড়নে ক্ষোভ প্রকাশ করে।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা মিরজাফর, রাজবল্লভ, জগৎশেঠের পরামর্শে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছিলেন দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত করার জন্য। তিনি মনে করেছিলেন এতে রাজস্ব বাড়বে এবং দেশের উন্নতি হবে। অথচ কোম্পানি বাণিজ্য করার নামে নিরীহ প্রজাদের ওপর অত্যাচার শুরু করে। তারা পাইকারি দরে লবণ কিনে স্থানীয় লোকদের কাছে বেশি দামে বিক্রি করে। কেউ লৰণ বিক্রি না করলে ইংরেজরা তার ওপর অত্যাচার করে। ফলে নবাব তাঁর সিদ্ধান্তকে ভুল অনুধাবন করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
উত্তর আপনজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার দিক থেকে উদ্দীপকের বনশ্রী ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের তুলনা করা যায়।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব আলিবর্দি খাঁ তাঁর ছোট মেয়ের পুত্র সিরাজকে নবাব নির্বাচিত করেন। সিরাজের নবাব হওয়ার বিষয়টিকে ভালোভাবে নেননি নবাবের বড় মেয়ে ঘসেটি বেগম। রাজমাতা হওয়ার লোভে ঘসেটি বেগম সিরাজকে পদচ্যুত করতে প্রাসাদ ষড়যন্ত্র গড়ে তোলেন। অবশেষে প্রধান রাজ অমাত্য ও ইংরে সঙ্গে হাত মিলিয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় সফল হয়। সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত বন্দি ও নির্মমভাবে নিহত হন।
উদ্দীপকের রায়বাড়ির অভিজাত নারী বনশ্রী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হয়েও ক্ষমতা ও সম্পদের লোভে আপন ভাই সতীশকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলেন। সতীশের সরলতার সুযোগ নিয়ে তাকে পৈতৃক ভিটা থেকে বিতাড়িত করেন। 'সিরাজউদ্দৌলা' নাটকেও এমন চরিত্র রয়েছে। তিনি সিরাজের বড় খালা ঘসেটি বেগম। তিনি চেয়েছিলেন তার বাবা নবাব আলিবর্দি খাঁ তার পুত্রের হাতে ক্ষমতা অর্পণ করবেন। অথচ সিরাজকে নবাব করা হয়। তখন থেকেই তিনি সিরাজের ধ্বংস কামনা করতে থাকেন এবং নানা রকম ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অমাত্যবর্গ ও ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত করেছেন। এভাবে উভয় ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার প্রতি লোভের দিকটির মিল রয়েছে।
উত্তর "বিশ্বাসঘাতকতা ছাড়াও সতীশের মতো সিরাজের চারিত্রিক সরলতা তার পতনের জন্য দায়ী।"- উক্তিটি যথার্থ। কারণ সিরাজউদ্দৌলা শত্রুদের সরল মনে বিশ্বাস করে নিজের পতন ডেকে এনেছেন।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পরাজয়ের অন্যতম কারণ চারিত্রিক সরলতা। নবাবের আত্মীয়স্বজন, রাজ-অমাত্যবর্গ সবাই তাঁর বিরুদ্ধাচরণ করে বিদেশিদের সঙ্গে আঁতাঁত করে। নবাব তবুও তাদের সরল মনে বিশ্বাস করেন নবাব সিরাজউদ্দৌলা কঠোর হস্তে ষড়যন্ত্র দমন করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান করেন। তারা ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেও বিশ্বাসঘাতকতা করে।
উদ্দীপকের সতীশ তার বোনকে সরল মনে বিশ্বাস করেছে। ফলে তার বোন বনশ্রী সেই সরলতার সুযোগ নিয়ে প্রভাবশালীদের নিজের দলে টেনে সতীশকে পৈতৃক ভিটা থেকে বিতাড়িত করেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও মিরজাফরের মতো ভুল মানুষকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে মিরজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। এর ফলে নবাব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন। পরে তাঁকে মৃত্যুর করুণ পরিণতির সম্মুখীন হতে হয়।
'সিরাজউদ্দৌলা' নাটকে স্বার্থান্ধ বিশ্বাসঘাতকেরা নবাবের বিশ্বাসের সুযোগ নিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে। উদ্দীপকেও দেখা যায়, সতীশের চারিত্রিক সরলতার জন্যই তার বোন বনশ্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছেন। তাই নিঃসন্দেহে বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

১১. উদ্দীপক

নীলকরদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করতে গিয়ে দেশপ্রেমী অনেক বাঙালি জমিদার সর্বস্বান্ত হয়েছেন। সে সময়ে স্বরপুর গ্রামের কৃষকদের রক্ষা করার ব্রত নিয়েছিলেন কৃষকপুত্র নবীন মাধব। কখনো মামলা করে, কখনো বা অসীম সাহসে লড়াই করে অত্যাচারী নীলকরদের হাত থেকে তিনি কৃষকদের রক্ষা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নীলকর সর্দার উড সাহেব গোপীনাথ নামক এক বাঙালি কর্মচারীকে ঘাতক হিসেবে নিযুক্ত করেন। বিপুল অর্থ আর উচ্চ পদমর্যাদা লাভের আশায় গোপীনাথ নবীন মাধবকে নির্মমভাবে হত্যা করে। এভাবে ঘরের শত্রুর কাছে দেশপ্রেমের পরাজয় ঘটে।
উত্তর নন্দকুমার হলো একজন ঘুসখোর ব্যক্তি যার সহায়তায় ক্লাইভও ওয়াটসন চন্দননগর ধ্বংস করে।
উত্তর নবাব সিরাজের পতনের পর মিরজাফর নবাব হলে রাজবল্লভজানতে চান নতুন নবাবের পোশাকটা নিয়ে দর্জি ঠিক সময়ে পৌছেছে কি না। তার কথার পরিপ্রেক্ষিতে জগৎশেঠ প্রশ্নোক্ত কথাটি বলেন।
'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার করুণ পতন ঘটে। ইংরেজ বেনিয়াদের সিদ্ধান্তে বাংলার পরবর্তী নবাব হন মিরজাফর আলি খান। তার দরবারে বসে অপেক্ষা করার সময় রাজবল্লভ ও জগৎশেঠ নতুন নবাবের পোশাক নিয়ে কথা বলেন। রাজবল্লভ জানতে চান দর্জি নতুন নবাবের পোশাকটা সময় মতো পৌঁছে দিয়েছে কি না। পরে জগৎশেঠ বলেন, সে বিষয়ে কোনো ভাবনা নেই, কেননা নবাব আলিবর্দি ইন্তেকালের আগের দিন থেকেই পোশাকটি তৈরি।
উত্তর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বিসর্জন দেওয়ার দিক দিয়ে উদ্দীপকের নবীন মাধবের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম একটি চরিত্র মোহনলাল। নবাবের অত্যন্ত বিশ্বস্ত এই সেনাপতি বীরদর্পে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শেষ নিশ্বাস থাকা পর্যন্ত ন্যায় ও সত্যের পথে লড়ে যান। নবাবের অধিকাংশ অমাত্য ও নিকটাত্মীয় বিশ্বাসঘাতকতা করলেও সেনাপতি মোহনলাল ছিলেন ন্যায়ের পক্ষে অটল। তিনি নবাব সিরাজউদ্দৌলার পক্ষে প্রাণপণ লড়াই করে প্রাণ উৎসর্গ করেন।
উদ্দীপকের নবীন মাধব স্বরপুর গ্রামের কৃষকদের রক্ষা করার ব্রত। নিয়েছিলেন। ফলে তিনি কখনো মামলা করে, কখনো বা অসীম সাহসে লড়াই করে অত্যাচারী নীলকরদের হাত থেকে কৃষকদের রক্ষা করেন। শেষ পর্যন্ত দেশের জন্য তাকে জীবন দিতে হয় শত্রুর হাতে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলালও ছিলেন দেশপ্রেমিক বীর। নবাবের নির্দেশে পলাশির প্রান্তরে প্রাণপণ লড়াই করেছেন তিনি। মোহনলাল শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মুক্তির জন্য নবাবের পক্ষে অস্ত্রধারণ করে মৃত্যুবরণ করেন। এভাবে উদ্দীপকের নবীন মাধব 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উত্তর আত্মীয়-পরিজন ও প্রধান রাজ অমাত্যদের প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার দিকটি উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রতিফলিত হওয়ার দিক থেকে “এভাবে ঘরের শত্রুর কাছে দেশপ্রেমের পরাজয় ঘটে”- উক্তিটি যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমিক নাবব। তিনি এখানে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অথচ নবাবের কিছু অর্থলিপ্স, ক্ষমতাপিপাসু আত্মীয় ও সভাসদ মিলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা অর্থ ও ক্ষমতার লোভে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ফলে ইংরেজদের সঙ্গে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ঘটে। নবাব বন্দি ও নির্মমভাবে নিহত হন।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাস, ঔদার্য ও মানবিকতার সুযোগ নিয়ে মিরজাফর আলি খান নবাবের বিরোধিতা করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের পরাজয়ের পক্ষে কাজ করেছে নিজে নবাব হওয়ার লোভে। মিরজাফরের সঙ্গে এক হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন নবাবের খালা ঘসেটি বেগম। ফলে ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজউদ্দৌলা ও দেশপ্রেমিক সেনাপতিদের মৃত্যুবরণ করতে হয়। অন্যদিকে উদ্দীপকের নবীন মাধব অত্যাচারী নীলকরদের কবল থেকে গ্রামের কৃষকদের রক্ষা করেন। অথচ গোপীনাথ নামক এক বাঙালি কর্মচারী বিপুল অর্থ আর উচ্চ পদমর্যাদার লোভে নবীন মাধবকে নির্মমভাবে হত্যা করে।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা রাজ-অমাত্যদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত ও বন্দি হন। বন্দি অবস্থায় তাঁকে হত্যা করার জন্য মিরজাফরের পুত্র মিরন যাকে পাঠায় সে নবাবের বাবা-মায়ের পালিত পুত্র মোহাম্মদি বেগ। তাছাড়া দেশপ্রেমিক সেনাপতিদের জীবনও কেড়ে নেয় ইংরেজরা। এভাবেই ঘরের শত্রুর কাছে একজন দেশপ্রেমিক শাসকের পরাজয় ঘটে, যা উদ্দীপকের নবীন মাধবের ক্ষেত্রেও লক্ষ করা যায়। এ দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।