যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

নয়া জমিদার আদিলদ্দীন ধরি সকিনারে হাত,

কহিল, চল গো সোনার বরণী, মোর ঘরে মোর সাথ!
পঙ্খী করিয়া পুষিব তোমারে উড়াব আকাশ ভরি,

আমার দুনিয়া রঙিন করিব তোমারে মেহেদী করি।
সকিনা কহিল, আপনি মহান, হতভাগিনীর তরে

যাহা করেছেন জিন্দেগী যাবে ঋণ পরিশোধ করে।
তবুও আমারে ক্ষমা করিবেন, আপনার ঘরে গেলে,

বসিতে হইবে হতভাগিনীরে কলঙ্ক কালি মেলে।
আসমান সম আপনার কুল, মোর জীবনের মেঘে,

যত চান আর সুরয তারকা সকল ফেলিবে ঢেকে।

উত্তর মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।
উত্তর

"সাপের বিষ যে বাঙালির বিষয় নয়”- কথাটি দ্বারা বাঙালির ক্রোধ ও বিদ্বেষের বিষের তুলনায় সাপের বিষের অব্যর্থ প্রভাবের বিষয়টিকে নির্দেশ করা হয়েছে।

'বিলাসী' গল্পের কথক ন্যাড়া সাপের বিষের প্রভাব সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলে। অসুস্থ মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে অকৃত্রিম সেবা দিয়ে সুস্থ করে তোলার কারণে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া ও সমাজ এ বিয়ে মেনে না নেওয়ায় মৃত্যুঞ্জয় সাপুড়ে পেশা গ্রহণ করে। একদিন সাপ ধরতে গিয়ে সে সাপের ছোবলের শিকার হয় এবং বিষক্রিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। তখন ন্যাড়া বুঝতে পারে যে, সাপের বিষ বাঙালির হিংসা-বিদ্বেষের বিষের মতো নয়। এ বিষ একেবারেই অব্যর্থ। তা মন্ত্র, তন্ত্র, মাদুলি, বিষহরির আজ্ঞা কিছুই মানে না। অন্যদিকে বাঙালির বিষ তথা হিংসা-বিদ্বেষ, ক্ষোভ ক্ষণস্থায়ী। গল্পকথক ন্যাড়া ব্যঙ্গাত্মকভাবে সাপের বিষের সঙ্গে বাঙালির এ বিষের তুলনা করেছে।

উত্তর

ভালোবাসা ও অনুরাগের প্রগাঢ়তায় উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের মিল দেখা যায়।

'বিলাসী' গল্পে দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা বর্ণিত হয়েছে। এ প্রেম জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা ছাপিয়ে উঠেছে। প্রেমের কারণে মৃত্যুঞ্জয় নিজের জাত-বংশের মর্যাদাকে উপেক্ষা করেছে। উদ্দীপকে প্রেমের এ দিকটি প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের কবিতাংশে মহান জমিদার আদিলদ্দীন সকিনার হাত ধরে বলেন তার সঙ্গে গেলে তাকে পাখির মতো অনেক আদর-যত্নে পুষবেন, মনের আকাশ ভরে তাকে উড়াবেন। তাকে মেহেদি রঙে রাঙিয়ে দুনিয়া রঙিন করে তুলবেন। নয়া জমিদার আদিলদ্দীনের এ প্রেমানুরাগ 'বিলাসী' গল্পের নিচু জাতের সাপুড়ে মেয়ে বিলাসীকে ভালোবেসে মৃত্যুঞ্জয়ের নিজের জাত-বংশ-গোষ্ঠী ছেড়ে সাপুড়ে পেশা গ্রহণের চেতনা ও অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে ভালোবাসা ও অনুরাগের প্রকাশের দিক থেকে উদ্দীপকের আদিলদ্দীনের সঙ্গে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রের মিল রয়েছে।

উত্তর

মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে ভালোবেসে সেবা-শুশ্রুষার মাধ্যমে সুস্থ করে তোলার দিক বিচারে "উদ্দীপকের সকিনার ভেতরে দোদুল্যমানতা থাকলেও 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে তা নেই-মন্তব্যটি যথার্থ।"

'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় নিম্নবর্ণের সাপুড়ের মেয়ে বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে। তার প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসীও তাতে অমত করে না। কারণ সেও মৃত্যুঞ্জয়কে ভালোবেসেই সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বিলাসীর হাতে ভাত খাওয়ার অপরাধে তাদেরকে সমাজচ্যুত করা হলে মৃত্যুঞ্জয় পুরোদস্তুর সাপুড়ে হয়ে ওঠে। বিলাসী তাকে নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করে।

উদ্দীপকে নয়া জমিদার আদিলদ্দীনের প্রেমানুরাগের কথা শুনে সকিনা কলঙ্ক কালির ভয় করেছে। নিজে হতভাগিনী হয়ে মহান ব্যক্তি জমিদারকে সে গ্রহণ করতে সাহস পায়নি। জমিদারের ঋণ শোধ করতে জীবন কেটে যাবে তবুও সকিনা জমিদারের কাছে ক্ষমা চেয়েছে। সে বলেছে জমিদারের বংশমর্যাদা আকাশচুম্বী আর তার জীবন অন্ধকার মেঘে ঢাকা, হীন জীবনের অন্ধকার সূর্য-তারাকেও অন্ধকার করে ফেলবে। তাই সে নয়া জমিদারের সঙ্গে যেতে দ্বিধা প্রকাশ করেছে। এই দিকটি 'বিলাসী' গল্পের বিলাসীর মধ্যে পরিলক্ষিত হয় না।

'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য যে গভীর অনুরাগ অনুভব করেছে তা উদ্দীপকের আদিলদ্দীনের জন্য সকিনার ক্ষেত্রে ঘটেনি। গ্রামের লোকজন বিলাসীকে টেনে-হিঁচড়ে গ্রামের বাইরে রেখে আসার সময় বিলাসী তাদের বলেছে- "বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে-রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না।" মৃত্যুঞ্জয়ের প্রতি 'বিলাসী'র এহেন ভালোবাসা উদ্দীপকের সকিনার মাঝে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

২. উদ্দীপক

এবারের বন্যায় ছাত্ররা বানভাসি মানুষের সাহায্যের জন্য সচ্ছল মানুষের ঘরে ঘরে যায়। বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তারা সংগ্রহ করে। একসময় তরুণদের উপলব্ধি হয় কেবল অর্থ সাহায্য করে মানুষের উপকার করলেই হবে না, একটা সংগঠন গড়ে তুলে সেটার মাধ্যমে স্থায়ী পরিবর্তন করে অসহায়দের স্বাবলম্বী করা সম্ভব।
উত্তর এই কথাটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর।
উত্তর

"সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তাভাবনারই ফসল।" - এ বাক্যের মর্মার্থ লেখ।

প্রকৃত মানবকল্যাণ কেবল আবেগ বা সাময়িক দয়া দিয়ে হয় না, বরং এর পেছনে প্রয়োজন গভীর ও মহৎ চিন্তাভাবনা। মানুষের দুঃখ মোচনের জন্য কোনো পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে হলে তা সুচিন্তিত হতে হয়, যাতে অসহায় মানুষটি অন্যের ওপর নির্ভর না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।

উত্তর

উদ্দীপকে ছাত্রদের প্রাথমিক অর্থসাহায্য সাময়িক অভাব মোচনের উদ্যোগকে নির্দেশ করে।

‘মানব-কল্যাণ’ প্রবন্ধে আবুল ফজল শুধু দান-খয়রাতের মধ্যে কল্যাণকে সীমাবদ্ধ রাখার সমালোচনা করেছেন। প্রকৃত কল্যাণের লক্ষ্য মানুষের মর্যাদা ও আত্মশক্তির বিকাশ; সে জন্য সুচিন্তিত স্থায়ী ব্যবস্থা প্রয়োজন।

ছাত্রদের সংগৃহীত ত্রাণ বন্যার্তদের তাৎক্ষণিক সংকট লাঘবে প্রয়োজনীয়। কিন্তু তাতেই কাজ শেষ হলে দীর্ঘমেয়াদি নির্ভরতা দূর হয় না। এ সীমাবদ্ধতা উপলব্ধি করেই তারা সংগঠিত উদ্যোগে মানুষকে স্বাবলম্বী করার কথা ভেবেছে। তাই জরুরি সহায়তার মূল্য অস্বীকার না করেও তাকে পূর্ণাঙ্গ ও স্থায়ী মানবকল্যাণ থেকে আলাদা করতে হয়।

উত্তর

"ছাত্রদের নতুন উপলব্ধি ও 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল বক্তব্য একই।" - আলোচনা কর।

এই উক্তিটি যথার্থ ও যৌক্তিক।

ছাত্ররা শুরুতে শুধু অর্থ সাহায্য করেছিল, কিন্তু পরে তারা উপলব্ধি করে যে কেবল অর্থ সাহায্য যথেষ্ট নয়, বরং সংগঠন গড়ে তুলে স্থায়ী পরিবর্তনের মাধ্যমে অসহায়দের স্বাবলম্বী করা প্রয়োজন।

আবুল ফজল তাঁর 'মানব-কল্যাণ' প্রবন্ধে একইভাবে মানুষকে অলস দান বা ভিক্ষা না দিয়ে কর্মসংস্থান ও স্থায়ী স্বাবলম্বিতার পথে এগিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উদ্দীপকের ছাত্রদের এই নতুন চিন্তাধারা 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল দর্শনের সাথে হুবহু মিলে যায়, যা প্রকৃত মানবিক উন্নয়নের মূল ভিত্তি।

৩. উদ্দীপক

আমার এখন তৈরি হবার সময়।

... ... ...

বড়ো দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম

উত্তাল উনসত্তর আমাকে ডেকে এনেছে রাস্তায়

প্রণয়ীর মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখা চাষ।

তার ঔরসে আমার জন্ম

প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ শড়কির হিংসা

পলাশীর আম্রকাননে আমি ছিলাম মীরমর্দনের তলোয়ার

১৮৫৭'র সিপাহী বিদ্রোহে বিদ্রোহীর কার্তুজ

আমি ছিলাম তীতুমীরের বাঁশের কেল্লা

... ... ...

আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে

এখন আমার আর ফেরার উপায় নেই।

উত্তর 'মহা-প্রলয়ের' আমি নটরাজ।
উত্তর

"আমি সেই দিন হব শান্ত"- কবি সেদিনই শান্ত হযেন যেদিন উৎপীড়িত জনতার কান্না প্রশমিত হবে এবং অত্যাচারীর অত্যাচারের অবসান হবে।

'বিদ্রোহী' কবিতায় কবি সমস্ত অন্যায়-অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এতে একজন বিদ্রোহীর স্বভাববৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। যত দিন শাসকরা তাদের অন্যায় নিয়ম-কানুন দ্বাঙ্গ মানুষের ন্যায্য অধিকার হরণ করতে থাকবে, তত দিন কবি তাদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাবেন। পৃথিবীতে অন্যায়-অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত তাঁর সেই বিদ্রোহ থামবে না। কবি সেই দিনই শান্ত হবেন যেদিন উৎপীড়িতের ক্রন্দন থেমে যাবে, অত্যাচারীর অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে না। কবি তাঁর এই প্রত্যয় প্রসঙ্গে বলেছেন, "আমি সেই দিন হব শান্ত।” কবি শান্ত হওয়া বলতে এখানে মুক্তি, অধিকার ও ন্যায্যতা প্রাপ্তির পর বিদ্রোহের পথ থেকে সরে দাঁড়ানোকে বুঝিয়েছেন।

উত্তর

উদ্দীপকের 'আমি' 'বিদ্রোহী' কবিতার 'আমি'র সঙ্গে বাঙালির আপসহীন সংগ্রামী চেতনার দিক দিয়ে তুলনীয়।

'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সগর্বে নিজের কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই কবিতায় কবি 'আমি' শব্দটি বিভিন্ন রূপে, নানা প্রসঙ্গে অনেকবার ব্যবহার করেছেন যা কবিতার মূল বক্তব্যকে ধারণ করেছে। এই 'আমি' দিয়ে আত্মপরিচয়ের পাশাপাশি কবি বিদ্রোহ, আত্মমর্যাদা, অসীম শক্তি এবং সমাজের প্রচলিত বিধিনিষেধের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠকে বুঝিয়েছেন। তবে 'আমি' দিয়ে প্রধানত প্রকাশ করেছেন এক বিপ্লবী সত্তাকে যিনি সমাজের অন্যায়-অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার।

উদ্দীপকের কবিতাংশের কবি নিজেকে বিভিন্ন সময়ে সংঘটিত প্রতিবাদ-সংগ্রামের অংশীদার হিসেবে 'আমি' শব্দটি ব্যবহার করেছেন। তিনি প্রতিটি কৃষক বিদ্রোহে ছিলেন উলঙ্গ সড়কির হিংসাম্বৰূপ; আবার পলাশির যুদ্ধে দেশপ্রেমিক মিরমর্দানের তলোয়ার স্বরূপ। তিনি 'আমি' দ্বারা নিজেকে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে বিদ্রোহীর কার্তুজ এবং তীতুমীরের বাঁশের কেল্লার সঙ্গে তুলনা করেছেন। উত্তাল উনসত্তরেও তিনি রাস্তায় নেমেছেন। এভাবে তিনি বাঙালির বিপ্লব সংগ্রামে সংগ্রামী চেতনায় 'আমি' হয়ে মিশে গিয়েছেন। বাঙালির বিভিন্ন সংগ্রামে তিনি তাঁর আমিত্ব শক্তি তথা ব্যক্তিসত্তার আপসহীন শক্তিকে বোঝাতে 'আমি' শব্দটি ব্যবহার। করেছেন। তিনি আত্মপরিচয়ে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংলগ্ন সংগ্রামী চেতনাকে ধারণ করেছেন যা 'বিদ্রোহী' কবিতার 'আমি'র চেতনার শামিল। 'বিদ্রোহী' কবিতায় কবি 'আমি' দ্বারা বিদ্রোহী সত্তার প্রতীক হয়ে উঠেছেন, যে সকল প্রকার অন্যায়, অবিচার ও শোষণের। বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। আসলে তাঁর এই 'আমি' সমগ্র জাতির সংগ্রামী চেতনার ঐক্যবদ্ধ শক্তির মহাজাগরণ শক্তি। অন্যায়-অবিচার, শোষণের বিরুদ্ধে এই 'আমি' দণ্ডায়মান। এই সংগ্রামী চেতনার দিক দিয়ে উদ্দীপকের 'আমি' 'বিদ্রোহী' কবিতার 'আমি'র সঙ্গে তুলনীয়।

উত্তর

"বিষয়ের ভিন্নতা সত্ত্বেও উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতা চেতনাগতভাবে অভিন্ন।"- মন্তব্যটির সঙ্গে আমি একমত, কেননা, দুটি কবিতায়ই অন্যায়, অনাচার ও শোষণের বিরুদ্ধে বাঙালির বিদ্রোহী চেতনা প্রকাশ পেয়েছে।

'বিদ্রোহী' কবিতায় কবি নিজের শক্তির 'বহুমাত্রিকতাকে বিভিন্ন অনুষঙ্গে তুলে ধরেছেন। সেগুলো দিয়ে তিনি মানবসমাজে চলমান সমস্ত অনিয়ম উচ্ছৃঙ্খলতার অবসান করতে চেয়েছেন। কারণ তারা মানুষের অধিকার হরণ করে, মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে। কবি সেই শত্রুদের করা কোনো নিয়ম মানেন না। কারণ সেই নিয়ম মানুষের জন্য অমঙ্গলের, অকল্যাণের। তাই তিনি সেসবের অবসান চান। তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে শোষকের জারি করা বিধি-বিধানের বিরুদ্ধাচরণ করেন। তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ, করেন। তাঁর বিদ্রোহের মূলে রয়েছে এদেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রামী চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা।

উদ্দীপকের কবিতাংশে, যুগে যুগে এদেশের মানুষের ন্যায্য অধিকারের দাবি, আন্দোলন-সংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। কবি এখানে যুগে যুগে সংঘটিত হওয়া বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে নির্দেশ করেছেন। কৃষকরা তাদের ন্যায্য হিস্যার দাবিতে সংগ্রাম করেছে, বিদ্রোহ করেছে, বিদেশি শাসক-শোষকদের বিরুদ্ধে পলাশিতে। যুদ্ধ করে এদেশের দেশপ্রেমিক যোদ্ধারা জীবন দিয়েছে। বাঁশের কেল্লা তৈরি করে শত্রুকে প্রতিহত করার শিক্ষা দিয়ে বীর তীতুমীর জীবন উৎসর্গ করেছে। তাদের সংগ্রামী চেতনার পথ ধরেই আমরা উনসত্তরে উত্তাল হয়েছি। অধিকার আদায়ে সোচ্চার হয়েছি। বাঙালির সংগ্রামী চেতনার এই দিকটিতে বিষয়ের ভিন্নতা থাকলেও সংগ্রামী চেতনার দিক থেকে 'বিদ্রোহী' কবিতার চেতনা একসূত্রে গাঁথা।

'বিদ্রোহী' কবিতায় কবির নিজের বিদ্রোহী কবিসত্তা ব্যক্তি কবির নয়, তা জাতির ঐক্যশক্তির চেতনাসত্তা। এখানে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ এবং তাদের দ্বারা নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ পেয়েছে। এ দিকটি উদ্দীপকের কবিতাংশে যুগে যুগে বীরের আগমন এবং বিপ্লব-বিদ্রোহের চেতনায় প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকে কবির সংগ্রামী চেতনা 'বিদ্রোহী' কবিতার সঙ্গে একসূত্রে গাঁথা। এসব দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৪. উদ্দীপক

ওরে নবীন ওরে আমার কাঁচা

ওরে সবুজ, ওরে অবুঝ

আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্তে আলোর মদে মাতাল ভোরে

আজকে যে যা বলে বলুক তোরে,

সকল তর্ক হেলায় তুচ্ছ করে

পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা

আয় দুরন্ত আয়রে আমার কাঁচা

উত্তর আঠারো বছর বয়সের 'ভয়' নেই।
উত্তর

"এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়" বলতে আঠারো বছর বয়সের তরুণদের ভয়শূন্য সাহসী চেতনাকে বোঝানো হয়েছে।

'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান করেছেন। তিনি দেশের মুক্তি ও উন্নতির জন্য এদেশের বুকে আঠারো বছর বয়সি তরুণদের নেমে আসার প্রত্যাশা করেছেন। কারণ এ বয়স বাধা-বন্ধনহীন, দুর্বার, গতিশীল। প্রচণ্ড সাহস ও শক্তি নিয়ে তারা ছুটে চলে। তাদের এ চলায় ভীরুতা, কাপুরুষতার কোনো স্থান নেই। তারা এ বয়সে মনের স্থবিরতা, নিশ্চলতা, জরা-জীর্ণতা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। মানুষের অকল্যাণ ও দুঃখ-দুর্দশায়, দুর্যোগে শক্ত হাতে হাল ধরার বয়স আঠারো। মূলত এই বয়সেই মানুষ নতুন কিছু করে। তাই এই বয়সের বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়ে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রক্তের প্রসঙ্গ 'আঠারো বছর বয়স' কবিতায় আঠারো বছর বয়সের তরুণদের প্রাণবন্ত বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।

'আঠারো বছর বয়স' কবিতায় কবি মানবজীবনের আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অদম্য দুঃসাহসে সব বাধা-বিপদ পেরিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর তারুণ্যশক্তিই প্রগতি ও পরিবর্তনের ধারক। তারুণ্যশক্তিই জরাগ্রস্ত সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে পারে। দেশ, জাতি ও মানবতার জন্য তরুণরাই যুগে যুগে এগিয়ে গেছে সবচেয়ে বেশি। তারা অজানাকে জানার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে প্রাণ দিয়েছে। তরুণরাই সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে।

উদ্দীপকের কবিতাংশে তারুণ্যশক্তির প্রকাশ ঘটেছে। তরুণরা প্রাণের উদ্দামতায় পৃথিবীর সব বাধা-বিপত্তি দূর করে এগিয়ে চলে। উদ্দীপকের কবিতাংশের 'রক্তে আলোর মদে মাতাল ভোরে' কথাটি দ্বারা কবি নতুন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠা প্রাণবন্ত এক অনুভূতির কথা বলেছেন, যেখানে রক্তে তারুণ্যের জোয়ার এবং আলোর উন্মাদনা একসঙ্গে মিশে গেছে। এই প্রাণবন্ত দৃপ্ত চেতনা 'আঠারো বছর বয়স' কবিতার কবিও আঠারো বছর বয়সি তরুণদের মাঝে প্রত্যক্ষ করেছেন। এভাবে উদ্দীপকে বর্ণিত রক্তের প্রসঙ্গ 'আঠারো বছর বয়স' কবিতায় আঠারো বছর বয়সি তরুণদের প্রাণবন্ত বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতার কবির প্রত্যাশা এবং উদ্দীপকের। কবিতাংশের কবির আহ্বান ও প্রতিফলিত চেতনা একসূত্রে গাঁথা বলে "ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতাটি একই প্রেরণাজাত-" মন্তব্যটি যথার্থ।

'আঠারো বছর বয়স' কবিতায় কবির তারুণ্যের নানা বৈশিষ্ট্য তুলে ধরে তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি- এসব আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। তারা অদম্য দুঃসাহসে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়, মানবকল্যাণে আত্মনিয়োগ করে। কবি তাই এদেশের বুকে আঠারোর নেমে আসার প্রত্যাশা করেছেন।

উদ্দীপকের কবিতাংশে কবি নবীনদের আহ্বান করেছেন। তিনি মনে করেন- সব জীর্ণতা দূর করে নবীনরা নতুন পৃথিবী গড়ে তুলবে। এখানে নবীন ও সতেজ সবুজদের কবি এগিয়ে আসার আহ্বান করেছেন। তরুণরা তাদের মধ্যে থাকা প্রাণশক্তি ও সাহসকে কাজে লাগিয়ে পুরাতন ও স্থবিরতাকে ভেঙে নতুন কিছু করবে বলে তিনি চান তরুণরা আধ-মরাদের ঘা মেরে বাঁচিয়ে তুলুক। অর্থাৎ তারা তারুণ্যের চেতনায় নতুন সকালের উদ্ভাসিত আলোয় তাদের প্রাণবন্ত করে তুলুক। যারা পুরাতন রীতিনীতি ও সংস্কারের মধ্যে আবদ্ধ তারা তরুণ প্রাণকে ভয় দেখাতে পারে। কিন্তু তাদের ভয় না পেয়ে নিজের মতো করে জীবনকে উপভোগ করতে এবং সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করা হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতার কবিও আঠারো বছর বয়সি তরুণদের স্তুতি গেয়েছেন এবং ইতিবাচক তারুণ্যশক্তিকে আহ্বান করেছেন।

'আঠারো বছর বয়স' কবিতায় কবি সমস্ত দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলা করার প্রাণশক্তিসম্পন্ন আঠারো বছর বয়সি তরুণদের বৈশিষ্ট্য তুলে ধরে এদেশের চালিকাশক্তি হিসেবে তাদের আগমন প্রত্যাশা করেছেন। উদ্দীপকেও কবি তরুণদের সাহসী ও প্রাণবন্ত 'পদক্ষেপ কামনা করে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরুণদের কাছে তাদের প্রত্যাশা এক ও অভিন্ন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৫. উদ্দীপক

ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,

ওড়ে না পাখি আঁকা বাঁকা সাদা ঝাঁক,

নদী জলের ঢেউগুলো নির্বাক,

ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।

উত্তর 'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুর আগমন ঘটেছে।
উত্তর

"ভুলিতে পারি না কোনো মতে-” কবি ভুলতে পারছেন না, কারণ তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা প্রিয় স্বামীকে হারানোর শোকে তিনি আচ্ছন্ন হয়ে আছেন।

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত জীবনের 'দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত। প্রকৃতির কোনো পরিবর্তনেই তাঁর শোক প্রশমিত হয় না। তাই প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর মনজুড়ে প্রিয়জন হারানোর শূন্যতা বিরাজ করে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের মৃত্যু তাঁকে গভীরভাবে বিরহকাতর করে তোলে। প্রিয়জনকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান। তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি চারপাশের সবকিছু ভুলে গেছেন। শুধু প্রিয় স্বামীকে ভুলতে পারছে না। এই কারণেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কবির মানসিক পরিস্থিতির সঙ্গে 'তাহারেই 'পড়ে মনে' কবিতার কবির মানসিক পরিস্থিতির তুলনা করা যায় উদাসীনতায় ও বিষণ্ণতায়।

’তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত শোক ও দুঃখবোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তাঁর প্রথম স্বামী ও কাব্যসাধনার প্রেরণা- পুরুষ সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর অন্তরজুড়ে শীতের রিক্ততা বিরাজ করে। তিনি কোনোমতেই তাঁকে ভুলতে পারেন না। তাঁর জীবন শীতের রিক্ত পরিবেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে।

উদ্দীপকের কবিতাংশে কবির ব্যক্তিগত জীবনের বেদনাবোধের প্রকাশ ঘটেছে। তাঁর ভেতরে কোনো আনন্দ-আয়োজন নেই। সেখানে তাঁর আনন্দের সুরধ্বনি হয় না। বাঁশি বাজে না। তাঁর হৃদয়ে শান্তি নেই। শান্তির প্রতীক শুভ্রতাও নেই, হৃদয়ে আঁকাবাঁকা সাদা পাখির ঝাঁকও ওড়ে না। প্রকৃতিজগতে নির্বাক ঢেউ নিয়ে নির্বাক নদীর পাড় ভেঙ্গে পড়ে যেন তাঁর মনে। কবির এই বেদনাদীর্ণ মনের অবস্থা 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনের অবস্থার সঙ্গে এক সূত্রে গাঁথা। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বেদনায় কাতর, তাঁর হৃদয়জুড়ে যেন সমস্ত শূন্যতা বিরাজ করছে। তিনি বসন্তের ফুলের সৌরভ অনুভব করতে পারেন না এবং তাঁর ভক্তকুলের বিনীত অনুরোধও রক্ষা করতে পারেন না। শীতের প্রকৃতি যেন বিরাজ করছে তাঁর জীবনে। এভাবে কবিতায় কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাই বলা যায়, আনন্দহীন, বেদনাহত হওয়ার দিক থেকে তাদের মানসিক পরিস্থিতি পরস্পর তুলনীয়।

উত্তর

উদ্দীপকে কবিতার পূর্ণভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে"-মন্তব্যটি যথার্থ।

'তাহারেই পড়ে মনে' 'কবিতায় কবির প্রিয়জন হারানোর স্মৃতিকাতরতা ও শোকাচ্ছন্ন হৃদয়ের আর্তি প্রকাশ পেয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা দোলা দেয় না, আনন্দ জাগায় না। কারণ প্রিয়জন হারানোর বেদনায় তাঁর মনে শীতের শূন্যতা বিরাজমান। ভক্তকুল কবির উদাসীনতা দেখে তাঁকে বসন্তবরণ করতে বলে। তিনি ভক্তদের অনুরোধও রক্ষা করতে পারেন না। কারণ তিনি স্বামী হারানোর শোকে মুহ্যমান।

উদ্দীপকের কবিতাংশে কবির বেদনাহত হৃদয়ের পরিচয় পাওয়া যায়। সেখানে কবির মনে আর বাঁশিটা না বাজার কথা বলা হয়েছে। তাঁর মনে আনন্দহীন অবস্থা বিরাজমান। আঁকাবাঁকা সাদা পাখির ঝাঁক সেখানে ওড়ে না অর্থাৎ শান্তির ছোঁয়াও সেখানে নেই। নদীর জলের ঢেউগুলোও কবির কাছে নির্বাক। এটা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজের মতো।

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবির ভক্তকুলের মধ্যে যে সংলাপ বিনিময় হয়েছে তা উদ্দীপকে প্রকাশ পায়নি। স্বামীর মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে থাকার কারণে কবি প্রকৃতিতে বসন্ত এলেও তাকে বন্দনা করে কোনো সাহিত্য রচনা করেননি। এ কারণে তাঁর ভক্তকুল উৎকণ্ঠিত হয়ে ওঠে। এ ধরনের অবস্থা ও নাটকীয় সংলাপ উদ্দীপকে প্রকাশ পায়নি। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবিভক্ত কথোপকথনের মধ্য দিয়ে ঘটনার বিস্তৃতি ঘটেছে এবং কবিহৃদয়ের নির্মম সত্য উদঘাটিত হয়েছে। এ বিষয়টিও উদ্দীপকে নেই। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৬. উদ্দীপক

উদরাজপুর একটি ছোট গ্রামীণ বাজার। ফসলের মৌসুমে মানুষের হাতে টাকা থাকে। তখন দোকানগুলোতে ভিড় থাকে। এ সময়ে ভিক্ষুকের আনা-গোনাও বেড়ে যায়। ভিখারির দল বিচিত্র কণ্ঠে গান করে ভিক্ষা চায়। মানুষের মনে দয়া জন্মায়। মানুষ টাকা-পয়সা দিয়ে সাহায্য করে। কিন্তু স্থানীয় ভিক্ষুকরা এতে বঞ্চিত হওয়ার ভয়ে লাঠিসোঁটা নিয়ে বহিরাগত ভিক্ষুকদের ওপর হামলা চালায়।
উত্তর "মরা মানুষ জিন্দা হয় কেমনে?"- উক্তিটি মজিদের।
উত্তর

"যতসব শয়তানি, বেদাতি কাজ করবার।"- কথাটি মজিদ বলেছিল। আওয়ালপুরের পিরের নির্দেশে সেখানকার লোকদের জোহরের নামাজ অসময়ে পড়া প্রসঙ্গে।

'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ কূটকৌশলী, ধর্মব্যবসায়ী ও প্রতারক। আওয়ালপুরে আগত পির সাহেবের খ্যাতির কথা শুনে মজিদ ঈর্ষাকাতর হয়ে পড়ে। মজিদের প্রতারণার ফাঁদ মাজারটির ওপর মহব্বতনগর গ্রামবাসীর আনুগত্য যদি কমে আসে সেই ভয়ে মজিদ চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে লোকজন মজিদের মোদাচ্ছের পিরের মাজার রেখে আওয়ালপুরের পিরের কাছে ছুটে যেতে থাকে। এতে মজিদের ক্রোধ বেড়ে যায়। সে একদিন আওয়ালপুরে গিয়ে দেখে যে, শত শত লোক পিরের নির্দেশে মাঠে জোহরের নামাজ পড়ছে। ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর। জোহরের নামাজের সময়জ্ঞান প্রসঙ্গে মজিদ সেখানে তখন চিৎকার করে প্রশ্নোক্ত কথাটি বলে। বেলা গড়িয়ে যাওয়ার পর জোহরের নামাজ পড়াকে মজিদ শয়তানি ও বেদাতি কাজকারবার বলে উল্লেখ করেছে।

উত্তর

বহিরাগতদের উপর হামলা চালানোর দিক দিয়ে উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদের অনুসারীদের তুলনা করা চলে।

'লালসালু' উপন্যাসে প্রতারক ধর্মব্যবসায়ী মজিদের প্রতি অন্ধবিশ্বাস ও আনুগত্যের জন্য তার অনুসারীরা আওয়ালপুরে আগত পিরের আস্তানায় হামলা চালায়।

উদ্দীপকে উদরাজপুর নামে ছোট একটি গ্রামীণ বাজারের কথা বলা হয়েছে; যেখানে ফসলের মৌসুমে মানুষের হাতে টাকা আসে এবং দোকানগুলোতে ভিড় হয়। এ সময় ভিক্ষুদের আনাগোনা বেড়ে যায় এবং মানুষও টাকা-পয়সা দিয়ে সাহায্য করে। তাই স্থানীয় ভিক্ষুকরা বঞ্চিত হওয়ার ভয়ে লাঠিসোঁটা নিয়ে বহিরাগত ভিক্ষুকদের উপর হামলা চালায়। 'লালসালু' উপন্যাসেও মজিদের অনুসারী কিছু যুবক সেই অঞ্চলে আগত বহিরাগত পিরের উপর হামলা চালাতে যায়। ধর্মব্যবসায়ী মজিদ নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সেই পিরের আধিপত্যকে ম্লান করতে চায় এবং জরুরি বৈঠকে সবাইকে বলে যে, ওই পিরের উদ্দেশ্য সবাইকে বিপথে নেওয়া এবং জাহান্নামের পথে পরিচালিত করা। তাই সিদ্ধান্ত হয়- এ গ্রামের কেউ পিরের কাছে যাবে না। কিন্তু মজিদের অনুসারী কিছু যুবক জেহাদি জোশে বলীয়ান হয়ে সেই পির সাহেবের সভায় গিয়ে উপস্থিত হয়। মজিদের প্রতি অন্ধ আনুগত্যের জন্য ও ধর্মান্ধতার কারণে মজিদের অনুসারী যুবকরা বহিরাগত পিরের সভায় হামলা চালানোর দিকটি উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সঙ্গে তুলনীয়। কেননা উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকরা তাদের প্রাপ্য ভিক্ষা থেকে বঞ্চিত হবে ভেবে বহিরাগতদের উপর হামলা চালায়। বহিরাগতদের উপর হামলা চালানোর দিক দিয়ে তারা তুলনীয়।

উত্তর

"উদ্দীপকের ভিক্ষুক ও 'লালসালু'র পির উভয়েই ব্যক্তিস্বার্থে অন্ধ।”- মন্তব্যটি যথার্থ, কেননা মানুষের সচ্ছল সময়ে তাদের আগমন ঘটে এবং আর্থিক স্বার্থই তাদের কাছে মুখ্য।

'লালসালু' উপন্যাসে বহুকাল থেকে বাংলার অশিক্ষিত সমাজে পিরপ্রথার জেঁকে বসার চিত্র তুলে ধরা হয়েছে। সহজ-সরল মানুষের অন্ধ ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে পিরেরা তাদের স্বার্থ হাসিল করে। তারা মুরিদদের সুখের দিনে অর্থাৎ সচ্ছলতার সময়ে তাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়।

উদ্দীপকের উদরাজপুর গ্রামীণ বাজারের মানুষের হাতে ফসলের মৌসুমে টাকা থাকে। তখন দোকানগুলোতে ভিড় থাকে এবং ভিক্ষুকদের আনাগোনা বেড়ে যায়। উদ্দীপকের এই ভিক্ষুকরা স্বার্থান্ধ। ফসলের মৌসুমে তাদের আনাগোনা বাড়ে। আর্থিক স্বার্থই এখানে মুখ্য। উদ্দীপকের এই ভিক্ষুকের মতো 'লালসালু' উপন্যাসের পিরও স্বার্থান্ধ। 'লালসালু' উপন্যাসে দেখা যায়, গৃহস্থদের গোলায় গোলায় যখন ধান ওঠে তখন দেশময় পিরদের সফর শুরু হয়। কারণ এই সময় খাতির-যত্ন ভালো হয়, মানুষের মেজাজ খোলাসা থাকে। যেবার আকাল পড়ে সেবার অতি ভক্ত মুরিদের ঘরেও দুদিন গা ঢেলে থাকতে ভরসা হয় না পিরদের। মহব্বতনগর অঞ্চলে যেবার অনেক ফসল হলো সেবার মহব্বতনগরের কাছেই আওয়ালপুরে এক খ্যাতিমান পিরের আগমন ঘটে। আসলে এই পির ব্যক্তিস্বার্থে অন্ধ।

উদ্দীপকের উদরাজপুরে আগত ভিক্ষুকরা আসে অর্থের লোভে। এরা আসলে ব্যক্তিস্বার্থে অন্ধ। 'লালসালু' উপন্যাসে বর্ণিত আওয়ালপুরের পিরও তেমনই ব্যক্তিস্বার্থে অন্ধ। সে নিজের স্বার্থ হাসিলের জন্য যখন ভালো ফসল হয় তখন ধনবান মুরিদদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। তারা ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষিত লোকদের ঠকিয়ে ধর্মের নাম স্বার্থ হাসিল করে। শুধু তাই নয়, তারা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নানা রকম অলৌকিক ক্ষমতার মিথ্যে কাহিনি ও গুজব ছড়ায়। তাই বলা যায় যে, উদ্দীপকের ভিক্ষুক ও 'লালসালু' উপন্যাসের পির উভয়েই ব্যক্তিস্বার্থে অন্ধ- একথা যথার্থ।

৭. উদ্দীপক

দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। পদ্মার ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা- ইহাদের পূজা কোনো দিন সাঙ্গ হয় না।
উত্তর মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা।
উত্তর

"আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূতপ্রেতও রক্ষা পায় নাই।"-উক্তিটি মজিদ জমিলাকে ভয় দেখানোর জন্য করেছে।

'লালসালু' উপন্যাসে ধর্মব্যবসায়ী, প্রতারক মজিদ কিশোরী জমিলাকে বিয়ে করার পর জোর করে তাকে বশে আনতে চায়। জমিলা তা মানতে চায় না, সে প্রতিবাদ করে। নামাজ পড়তে গিয়ে জমিলা ঘুমিয়ে পড়ে। গ্রামের সবাই মজিদকে ভয় পেলেও সে ভয় পায়। না। মজিদ জোর করে মাজারে নেওয়ার সময় জমিলা মজিদের মুখে থুথু ছিটিয়ে দেয়। তাই মজিদ জোর করে জমিলার অন্তরে ভীতির সঞ্চার করার চেষ্টা করে। মজিদ জমিলাকে মাজার ঘরে নিয়ে বসিয়ে দেয় এবং ঝড়ের বেগে দোয়া-দরুদ পড়তে থাকে। একটু পরে হঠাৎ জমিলা প্রচণ্ড ভীতিজড়িত গলায় আর্তনাদ করে উঠলে মজিদ দোয়া- দরুদ পড়া থামিয়ে প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সূচনা অংশের মানুষের অভাব দুঃখ-দারিদ্র্যের বর্ণনা এবং তা থেকে তাদের উত্তরণ না ঘটার দিকটির মিল পাওয়া যায়।

'লালসালু' উপন্যাসের সূচনা অংশে শস্যহীন জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে। সেই অঞ্চলের বাসিন্দাদের ঘরে কিছুই নেই। ভাগাভাগি, লুটালুটি আর স্থানবিশেষে খুনাখুনি করে তারা একেবারে নিঃশেষ। তারা এখন নদীর ওপারে ছুটে গিয়ে জীবন বাঁচাতে চায়। ভাগ্য বদলানোর আশায় তারা ছোটোছুটি করে। তাদের সামনে বিরান মাঠ, সর-ভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত। তাতে শস্য নেই। দেশটা মরার দেশ।

উদ্দীপকের শেষ বাক্যে মানুষের দুঃখ-দুর্দশার কথা প্রতিফলিত হয়েছে। এখানে পদ্মাপাড়ের মানুষের কষ্টকর জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। পদ্মাপাড়ের জেলেপাড়ায় শিশুর কান্না কখনো বন্ধ হয় না, ক্ষুধা-তৃষ্ণা সব সময় লেগে থাকে, মানুষের মাঝে অন্ধবিশ্বাস ও কুসংস্কারও দানা বেঁধে আছে। সেখানকার মানুষের জীবনের দুঃখ-কষ্টের ইতি কখনো ঘটে না। এই দুঃখময় ঘটনা ও অভাবের দিকটি 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে বর্ণিত মানুষের অভাব-অনটনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শস্য যাই-বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য। এরা তাই দেশ ত্যাগ করে। জাহাজের খালাসি, কারখানার শ্রমিক, বাসাবাড়ির চাকর, দফতরির এটকিনি হয়ে তারা খেয়ে-পরে বাঁচতে চায়।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বিষয়ের তাৎপর্য বিবেচনায় “উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি”- মন্তব্যটি যথার্থ।

'লালসালু' সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব প্রতিফলিত হয়ছে। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ শস্যশূন্য মরার দেশ থেকে ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে মহব্বতনগর গ্রামে আসে। গ্রামের এক প্রান্তে একটি পুরনো কবরকে তথাকথিত মোদাচ্ছেদ পিরের মাজার সাজিয়ে সে ধর্মব্যাবসা শুরু করে। অন্ধ ধর্মবিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীকে সে ধোঁকা দিয়ে নিজের আখের গোছায়।

উদ্দীপকে পদ্মাপাড়ের মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে নদীভাঙনে মানুষ কীভাবে নিঃস্ব হয়ে পড়ে চর জাগলেও যে তা তাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে না তা তুলে ধরা হয়েছে। এখানে মানুষের যে দুঃখ-দুর্দশা প্রকাশ পেয়েছে তার সঙ্গে 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে উল্লিখিত শস্যশূন্য আগাছার দেশের মানুষের জীবনের মিল রয়েছে। কিন্তু উদ্দীপকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে প্রতিষ্ঠা লাভের বিষয়টি নেই। যা 'লালসালু' উপন্যাসে শস্যশূন্য দেশ থেকে গিয়ে মজিদ মহব্বতনগর গ্রামে প্রতিষ্ঠালাভের ক্ষেত্রে ঘটেছে। উদ্দীপকের মানুষের মধ্যে অভাব, অশিক্ষা, কুসংস্কার আছে। তবে 'লালসালু' উপন্যাসে যুগ যুগ ধরে থাকা পিরপ্রথার বিষয়টি নেই।

'লালসালু' উপন্যাসে নারীর অমর্যাদা, বহুবিবাহ প্রথা, অসমবয়সি বিয়ে, নিজের স্বার্থে মানুষকে শিক্ষার আলোক থেকে বঞ্চিত করে রাখার ক্ষেত্রে মজিদের অপচেষ্টা, সন্তানহীন নারীর প্রতি অমানবিক আচরণ ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৮. উদ্দীপক

ওই দেখ, ওই যেন চিত্রিত প্রাচীর
ওই তব সৈন্যগণ
দাঁড়াইয়া অকারণ,
গনিতেছে লহরী কি রণ-পয়োধির?
দেখিছ না সর্বনাশ সম্মুখে তোমার?
যায় বঙ্গ সিংহাসন
যায় স্বাধীনতা-ধন
যেতেছে ভাসিয়া সব, কি দেখিছ আর?
উত্তর "আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।"- উক্তিটি রবার্ট ক্লাইভের।
উত্তর

"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-উক্তিটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বেদনাদায়ক অবস্থা বোঝাতে চেয়েছেন।

বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ায় ঘসেটি বেগমের মধ্যে প্রচণ্ড ক্ষোভবিরাজমান ছিল- নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ ও সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর সেই বেদনায়ক অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের 'ওই তব সৈন্যগণ/দাঁড়াইয়া অকারণ' প্রসঙ্গটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সঙ্গে পলাশি যুদ্ধের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে মিরজাফরের হুকুমে সেনাদের নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার দিক দিয়ে সংগতিপূর্ণ।

'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের অমাত্যবর্গ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার যুদ্ধ হয়। সিরাজের সেনাবাহিনী শক্তিশালী থাকলেও তাদের একটা বিশাল অংশ ইংরেজদের সঙ্গে গোপনে হাত মেলায়, যার পরিপ্রেক্ষিতে যুদ্ধের ময়দানে গিয়ে মোহনলাল, মিরমর্দান ও সাঁফ্রে ছাড়া প্রায় সবাই দর্শকের ভূমিকা পালন করে। তারপরও তারা যুদ্ধে জয়ী হতেন যদি মিরজাফরের কুচক্রান্তে যুদ্ধ বন্ধ করা না হতো। আর সেজন্যই বলা হয়েছে- 'পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়।'

উদ্দীপকের কবিতাংশে যুদ্ধ না করে সেনাদের অকারণে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। কবিতাংশের কবি জানতে চেয়েছেন, তারা কি সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রণ-পয়োধির লহরী গণনা করবে? তারা কি তাদের সামনে আসন্ন সর্বনাশ সম্পর্কে ধারণা করতে পারছে না? বাংলার সিংহাসন যে হারিয়ে যেতে বসেছে, শ্রেষ্ঠ ধন স্বাধীনতা যে হারিয়ে যাচ্ছে তা কি তারা দেখছে না? তাদের চোখের সামনে সব ভেসে যাচ্ছে; আর তারা অকারণে দাঁড়িয়ে আছে। শত্রুর মোকাবিলা করছে না। সেনাদের এইভাবে দাঁড়িয়ে থাকার এই বিষয়টি পলাশিতে যুদ্ধের ময়দানে মিরজাফরের নির্দেশে সেনাদের দাঁড়িয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের কবিতাংশের মূলভাব বিচারে "উদ্দীপকে নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই যেন বর্ণিত হয়েছে" মন্তব্যটি যথার্থ।

'সিরাজউদ্দৌলা' নাটকে মহান শাসক, দেশপ্রেমিক নবাব ও অকুতোভয় বীর নবাব সিরাজ প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এবং সেনাপতি, অমাত্যদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও বন্দি হন। পরে কারাগারের ভিতরেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর এই করুণ পরিণতির অর্থাৎ সিংহাসন ও স্বাধীনতা হারানোর জন্য দায়ী মিরজাফরের বিশ্বাসঘাতকতা।

উদ্দীপকের কবিতাংশে সেনাদের নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার যে বিষয়টি তুলে ধরা হয়েছে তাতে ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর বিষয়ের দিকটির মিল রয়েছে। পলাশির প্রান্তরে এদেশের সেনারা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকেছে। স্বদেশ, স্বদেশের স্বাধীনতার ধ্বংস আসন্ন জেনেও তারা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। তারা দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে যায়নি। তারা অকারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেশের ধ্বংস, স্বাধীনতা হারিয়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছে। উদ্দীপকের কবি তাই প্রশ্ন ছুড়েছেন- "সম্মুখে যে সর্বনাশ তা কি তারা দেখছে না? বাংলার সিংহাসন ও স্বাধীনতা যে ভেসে যাচ্ছে।" উদ্দীপকের কবি যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই কবিতায় ব্যক্ত করেছেন।

'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নির্মম পরিণতির ঘটনা বর্ণিত হয়েছে। তাঁর এই পরিণতির পেছনে কাজ করেছে তাঁর নিকট আত্মীয় ও অমাত্যদের হীন চক্রান্ত ও বিশ্বাসঘাতকতা; যা পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে। এই বিষয়টি উদ্দীপকের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

৯. উদ্দীপক

ট্র্যাজেডি বিয়োগাত্মক সাহিত্য। ট্র্যাজেডিতে মহৎ চরিত্রের পতন ঘটে। 'ইডিপাসে' আমরা দেখি ইডিপাসের পতন। সেটা ছিল নিয়তি নির্ধারিত। 'ওথেলো' নাটকে নিজের ভুলে স্ত্রীকে অবিশ্বাস করে নিজের নির্মম পরিণতি ডেকে আনে। ওথেলোর অধীনস্থ সৈনিক ইয়াগো তার স্ত্রীর সহযোগিতায় ওথেলোর মনে স্ত্রী সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করে।
উত্তর ইংরেজদের পক্ষে মোট সৈন্যসংখ্যা ছিল তিন হাজার।
উত্তর

“দেশবাসীকে আশ্বাস দিচ্ছি যে, তাঁদের দুর্ভোগের অবসান হয়েছে।”- সিরাজউদ্দৌলা সম্পর্কে এই উক্তিটি সিংহাসনে আরোহণ করে নতুন নবাব মিরজাফর করেন।

'সিরাজউদ্দৌলা' নাটকে প্রধান সেনাপতি মিরজাফর নবাবের পক্ষে যুদ্ধ না করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাব সিরাজের পতন ঘটান এবং নিজে নবাব হন। এরপর মিরজাফর ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসে দরবারে সবার উদ্দেশ্যে প্রশ্নোক্ত কথাটি বলেন। বিশ্বাসঘাতক মিরজাফরের মতে, নবাব সিরাজের শাসন দেশবাসীর জন্য দুর্ভোগের ছিল। মিরজাফর নবাব হওয়ার ফলে সেই দুর্ভোগের অবসান হয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বাস দিয়েছেন।

উত্তর

উদ্দীপকের ইয়াগো হিসেবে 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম, মিরজাফর, উমিচাঁদরে চিহ্নিত করা যায়।

'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম এবং তাঁর নিকটাত্মীয় ও রাজ-অমাত্যদের বিশ্বাসঘাতকতার দিকটি প্রতিফলিত হয়েছে। নবাব আলিবর্দির মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসার পর থেকেই ষড়যন্ত্রের শিকার হন। খালা ঘসেটি বেগম তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে নিজে নবাব হওয়ার স্বপ্ন পূরণ করতে চান মিরজাফর। তাই ষড়যন্ত্র করে নবাবের পক্ষে যুদ্ধ না করে পলাশিতে ইংরেজদের জয়লাভের সুযোগ করে দিয়েছেন এবং নিজে নবাব হয়েছেন। ধূর্ত ও স্বার্থপর উমিচাঁদ ইংরেজদের কথা নবাবের কাছে এবং নবাবের কথা ইংরেজদের কাছে বলে দুই পক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে গভীর ষড়যন্ত্র করেছে।

উদ্দীপকে ওথেলোর অধীন সৈনিক ইয়াগো ওথেলোর মনে স্ত্রী সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করেছে। ফলে ওথেলো তা বিশ্বাস করে নিজের করুণ পরিণতি ডেকে এনেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজ তাঁর অধীন সেনাপতি মিরজাফরকে কোরান স্পর্শ করে শপথ করিয়ে বিশ্বাস করে পলাশির যুদ্ধে নিজের পরাজয় ও করুণ পরিণতি ডেকে আনেন। রাজ অমাত্যদের ষড়যন্ত্র সম্পর্কে জেনেও তা প্রতিকার না করাই নবাবের করুণ পরিণতির কারণ। উদ্দীপকে ইয়াগো যেমন ষড়যন্ত্র করে ওথেলোর জীবনে সর্বনাশ ডেকে আনে, 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম, মিরজাফর, উমিচাঁদ ব‍্যক্তিবর্গ নবাব সিরাজের জীবনে করুণ পরিণতি সৃষ্টি করে। তাই উদ্দীপকে ইয়াগো যেন ঘসেটি বেগম, মিরজাফর ও উমিচাঁদের প্রতিরূপ।

উত্তর

"নিয়তি ও বিশ্বাসঘাতকতা হচ্ছে ট্র্যাজেডির মূল।"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটিকে যথার্থ বলা যায়, কেননা, উদ্দীপকের ইডিপাসের পতন ছিল নিয়তি নির্ধারিত আর সিরাজউদ্দৌলার ট্র্যাজেডির মূলে ছিল বিশ্বাসঘাতকতা।

সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকটি করুণরসাত্মক বা ট্র্যাজেডি ভাবাপন্ন। নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজের ব্যক্তিত্ব ও প্রজ্ঞা ট্র্যাজেডির শিল্পমানকে স্পর্শ করেছে। এক অপরিসীম যন্ত্রণার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে নাটকটি। ট্র্যাজেডি সদৃশ বেদনাবহতা এই নাটকে বিদ্যমান।

উদ্দীপকে ট্র্যাজেডি নাটক সম্পর্কে বলা হয়েছে যাতে মহৎ চরিত্রের পতন ঘটে। বিখ্যাত 'ইডিপাস' নাটকে ইডিপাসের পতন ছিল নিয়তি নির্ধারিত। আবার 'ওথেলো' নাটকে ওথেলোর অধীনস্থ সৈনিক ইয়াগোর বিশ্বাসঘাতকতার কারণে ওথেলো স্ত্রীকে অবিশ্বাস করে নিজের নির্মম পরিণতি ডেকে এনেছে। এখানে ওথেলোর ট্র্যাজেডির মূলে আছে বিশ্বাসঘাতকতা। 'সিরাজউদ্দৌলা' নাটকেও বিশ্বাসঘাতকতা, পরিলক্ষিত হয়, যা নবাব সিরাজের পতন ডেকে এনেছে।

উদ্দীপকে বলা হয়েছে, ট্র্যাজেডিতে মহৎ চরিত্রের পতন ঘটে। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ ছিলেন একজন দেশপ্রেমিক মহৎ চরিত্রের নবাব। রাজ অমাত্যদের বিশ্বাসঘাতকতায় তাঁর পতন ঘটেছে। নিকটজনদের পরিত্যাগ করতে না পারা কিংবা কঠোর শাস্তি। প্রদান করতে ব্যর্থ হওয়ায় তাঁর চরিত্রে error of judgement বা বিবেচনাগত ভুল অন্বিত হয়েছে। এভাবেই 'সিরাজউদ্দৌলা' নাটকটি ট্র্যাজেডি সদৃশ বৈশিষ্ট্যে উন্নীত হয়েছে। উদ্দীপকেও ওথেলো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বিবেচনাগত ভুলের মাধ্যমে ট্র্যাজেডির শিকার হয়েছে। 'সিরাজউদ্দৌলা' এবং 'ওথেলো' শেকসপিয়রীয় ট্র্যাজেডিকে ধারণ করেছে। আর প্রাচীন গ্রিক ট্র্যাজেডির নিয়তিনির্ভর পতন দেখা যায় উদ্দীপকের ইডিপাস চরিত্রে। সুতরাং "নিয়তি ও বিশ্বাসঘাতকতা ট্র্যাজেডির মূল"- বিষয়টি উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রতীয়মান হয়েছে।

১০. উদ্দীপক

এতিম ডলি বড় হয়েছে মামা-মামির কাছে। ডলির মামাও দরিদ্র মানুষ। বড় হওয়ার পর ডলির বিয়ে হয়। মামা বিয়ের সময়ের যৌতুকের দাবি মেটাতে পারে না। ফলে তার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে ডলি একদিন নির্যাতক স্বামীর সংসার ফেলে আবার মামার বাড়িতে আশ্রয় নেয়।
উত্তর বুড়ো রহমানের মেয়ে শ্বশুরবাড়িতে মারা গেছে।
উত্তর "যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবিলায় মাসি-পিসি প্রস্তুতির কথা বলা হয়েছে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বঁটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।
উত্তর

উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য রয়েছে।

'মাসি-পিসি' গল্পে আহ্লাদি স্বামীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তার মাতাল স্বামী জগু আহ্লাদিকে খেতে দেয় না, খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি মাসি-পিসির কাছে চলে আসে। তার মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি পিতৃ-মাতৃহীন আহ্লাদির দায়িত্ব নিয়েছে। তাকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচাতে, নিজেদের আশ্রয়ে রেখেছে। সেখানে সমাজের দুর্বৃত্ত ও হীনব্যক্তিদের লোলুপদৃষ্টি থেকে তারা আহ্লাদিকে নিরাপত্তা দিয়েছে।

উদ্দীপকের এতিম ডলি মামার কাছে বড় হয়েছে। ডলির মামা দরিদ্র বলে বিয়ের সময় যৌতুকের দাবি মেটাতে পারেনি। এ কারণে স্বামীর ঘরে ডলি নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়। নির্যাতন সইতে না পেরে সে একদিন মামার বাড়ি ফিরে আসে। এই নির্যাতনের দিকটি 'মাসি-পিসি' গল্পের স্বামীর গৃহে আহ্লাদির নির্যাতন ভোগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি যেমন স্বামীর ঘর ছেড়ে মাসি-পিসির কাছে চলে যায় এবং আশ্রয় লাভ করে তেমনই ডলিও স্বামীর ঘর ছেড়ে মামা-মামির আশ্রয় লাভ করেছে। এভাবে উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য রয়েছে।

উত্তর

'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে আগলে রাখার জন্য মাসি-পিসিকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে সেদিক বিবেচনায় "উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি-” মন্তব্যটির সঙ্গে আমি একমত।

'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নির্যাতন এবং মাসি-পিসিকে হয়রানি করার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের ঘৃণ্য মানসিকতার প্রতিফলন ঘটেছে। এ গল্পে পিতৃমাতৃহীন তরুণী আহ্লাদির বিয়ে হয় মাদকাসক্ত জগুর সঙ্গে। স্বামীর নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি তার মাসি-পিসির কাছে চলে আসে। বিধবা মাসি-পিসি তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে তাকে আগলে রাখে।

উদ্দীপকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে ডলি তার মামা-মামির আশ্রয় লাভ করেছে। মামা তাকে স্থান দিয়েছে। এখানে ডলিকে সমাজের হীনলোকদের হাত থেকে রক্ষার জন্য তার বিশেষ কোনো কর্মকাণ্ড দেখা যায় না। কারণ এ ধরনের বিষয় উদ্দীপকে নেই, যা 'মাসি-পিসি' গল্পে প্রতিফলিত হয়েছে। মাসি-পিসি আহ্লাদির স্বামী জগু, তার বন্ধু কৈলাশ, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ও সাহসী ভূমিকা পালন করেছে।

'মাসি-পিসি' গল্পে মাসি-পিসির অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম এবং সমাজের হীন ব্যক্তিদের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। 'মাসি-পিসি' গল্পে জগ্ন, কৈলাশ, গোকুল, দারোগা বাবু চরিত্রের মাধ্যমে সমাজের হীন চরিত্রের মানুষের যে কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে তা উদ্দীপকে নেই। এ গল্পে নারী হয়েও, নিঃস্ব বিধবা হয়েও মাসি-পিসি যে ভূমিকায় অবতীর্ণ এবং উত্তীর্ণ তা উদ্দীপকে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি যথার্থ মনে করি।

১১. উদ্দীপক

বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলার হুকুম আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে।..... কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।
উত্তর রেইনকোট' গল্পে আসমা নুরুল হুদার স্ত্রী।
উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীত রুশ বাহিনীর পক্ষে যেমন অনুকূল হয়েছিল তেমনই আমাদের দেশে বর্ষা মৌসুমও। মুক্তিযোদ্ধাদের জন্য অনুকূল ছিল- এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী প্রচণ্ড শীতের কারণে রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে প্রবল বর্ষায় পাকিস্তানি হানাদার বাহিনী তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল। নদীমাতৃক বাংলাদেশের ছেলেরা বর্ষার সঙ্গে পরিচিত থাকলেও পাকিস্তানি বাহিনীর কাছে তা ছিল সম্পূর্ণ অজানা বিপদস্বরূপ। কুলির ছদ্মবেশে কলেজে আলমারি দিতে এসে এক গেরিলা মুক্তিযোদ্ধা বলেছিলেন "বর্ষাকালেই তো জুৎ।" নুরুল হুদার কোনো এক কলিগও একদিন না দুদিন ফিসফিস করে বলেছিলেন, "বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।" এ কথার মধ্য দিয়ে আসলে বোঝানো হয়েছে যে, মুক্তিযুদ্ধের সময় বর্ষা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য উপকারী ভূমিকা রেখেছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে 'রেইনকোট' গল্পে বর্ণিত কলেজের পরিস্থিতির মিল রয়েছে।

'রেইনকোট' গল্পে লেখক মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা বর্ণনা করেছেন। কলেজে পাকিস্তানি মিলিটারি ক্যাম্প স্থাপন করেছে। ক্লাস বন্ধ, কেননা শিক্ষার্থীরা কলেজে যায় না। তবুও কলেজ খোলা। শিক্ষকদের হাজিরা দিতে হয়। তাও বহু শিক্ষক গাঢাকা দিয়েছেন। কিন্তু নুরুল হুদা প্রতিদিন সময় মতো কলেজে যান।

উদ্দীপকে এদেশের কোনো এক জায়গায় ইউনিয়ন বোর্ড অফিস খোলা রাখার বিষয় বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন খোলা থাকা এই বোর্ড অফিসের কর্মচারী কলিমদ্দি দফাদার। যদিও এমন অবস্থায় বা যুদ্ধ পরিস্থিতিতে ইউনিয়ন বোর্ড অফিস খোলা থাকার কথা নয়, তবুও জোর করেই তা খোলা রাখা হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বাররা কেউ সেখানে আসেন না। তাদের অনেকেই আত্মগোপন করে আছেন। অথচ সেখানে কলিমদ্দি দফাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে অফিস খোলা রাখার। উদ্দীপকের বোর্ড অফিস খোলা রাখার এ বিষয়টি 'রেইনকোট' গল্পে কলেজ খোলা রাখার সঙ্গে একসূত্রে গাঁথা। কারণ উভয় ক্ষেত্রেই পাকিস্তানি মিলিটারির প্রভাব রয়েছে। এ দিক থেকে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে 'রেইনকোট' গল্পে বর্ণিত কলেজ খোলা রাখার পরিস্থিতির মিল রয়েছে।

উত্তর

"উদ্দীপকের কলিমদ্দি দফাদারের মতো 'রেইনকোট' গল্পের নুরুল হুদা শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।"- মন্তব্যটি যথার্থ, কেননা, কলিমদ্দি দফাদার বিজয়ে অংশগ্রহণ করতে পেরেছে, - কিন্তু নুরুল হুদা মিলিটারির হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কালে ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। ঢাকা কলেজের রসায়ন শিক্ষক নুরুল হুদাকে গেরিলা মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে মিলিটারির জনৈক পান্ডা ডেকে নিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ছাদের আংটার সঙ্গে ঝুলিয়ে বর্বর নির্যাতন করা হয়।

উদ্দীপকে মুক্তিযুদ্ধকালীন এদেশের একটি বাজারে মিলিটারি এসে অবস্থান নেয় এবং ইউনিয়ন বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার নির্দেশ দেয়। আর বোর্ড অফিস খোলা রাখার দায়িত্বটা পড়ে কলিমদ্দি দফাদারের উপরে। কেননা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে এদিকে আসেন না। মেম্বাররাও আত্মগোপন করেছেন। কলিমদ্দিকেই খান সেনারা সঙ্গী করে নেয় এবং সরকারি লোক হিসেবে সে যা হুকুম হয় তা পালন করে। তবে কলিমদ্দি দফাদারকে ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে দেখা যায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে অর্থাৎ সে বাহ্যিকভাবে মিলিটারির সঙ্গে থাকলেও আসলে সে ছিল মুক্তিযোদ্ধাদের সঙ্গী। তাই সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ষোলই ডিসেম্বর বিজয় পালন করছিল। কলিমদ্দি দফাদারের মতো 'রেইনকোট' গল্পের নুরুল হুদা মুক্তিযুদ্ধ চলাকালীন নিয়মিত কলেজে যেত। কলেজে মিলিটারি ক্যাম্পের কাছে ট্রান্সফর্মার ধ্বংসকারী মুক্তিযোদ্ধাদের সঙ্গে আঁতাঁত আছে বলে তাকে সন্দেহ করা হয়। তাকে গ্রেফতার করে বর্বর নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে চায় মিলিটারির জনৈক পান্ডা। কিন্তু নুরুল হুদা নির্মম-নির্যাতনেও মুক্তিযোদ্ধাদরে ঠিকানা জানান না। উদ্দীপকের কলিমদ্দি দফাদার মিলিটারির কাছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার সম্পৃক্ততা লুকিয়ে রাখতে পেরেছিল। তাই তাকে তাদের নির্যাতন ভোগ করতে হয়নি।

উদ্দীপকে কলিমদ্দি দফাদার মিলিটারির সঙ্গী হয়ে থেকেছে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার যোগাযোগ বুঝতে দেয়নি, এজন্য সে অত্যাচার থেকে রক্ষা পেয়েছে। কিন্তু নুরুল হুদা নিজেকে রক্ষা করতে পারেননি। মিলিটারির জনৈক পান্ডা তাকে সন্দেহ করেছে এবং সে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।