ঢাকা বোর্ড ২০২৫

১. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের চিত্র দুটি লক্ষ কর-

বিভাজন মাতৃকোষ প্রথম বিভাজনের ফল পরবর্তী বিভাজনের ফল
E 2n দুটি 2n কোষ —
F 2n দুটি n কোষ প্রতিটি n কোষ থেকে দুটি n; মোট চারটি n কোষ
উত্তর দুটি হোমোলোগাস ক্রোমোসোমের জোড় বাঁধার প্রক্রিয়াই হলো সিন্যাপসিস।
উত্তর মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে যদি সাইটোকাইনেসিস না ঘটে কিন্তু ক্যারিওকাইনেসিস চলতে থাকে, তাহলে একটি কোষে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হয়। এ ধরনের বিভাজনকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যেমন: ডাবের পানি এই বিভাজনের একটি উদাহরণ। কিছু শৈবাল ও প্রাণিকোষেও এই ধরনের ঘটনা দেখা যায়, যেখানে ক্যারিওকাইনেসিস ঘটলেও সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় সিনোসাইটিক কোষ।
উত্তর

প্রদত্ত বিভাজন E হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি ধাপ হলো প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। স্পিন্ডল যন্ত্র প্রোফেজে গঠিত হতে শুরু করে, প্রো-মেটাফেজ ও মেটাফেজে সুগঠিত থাকে এবং অ্যানাফেজে ক্রোমাটিড পৃথক করে। টেলোফেজে এটি বিলুপ্ত হয়। নিচের দুটি চিত্র প্রো-মেটাফেজ ও মেটাফেজের; অ্যানাফেজেও স্পিন্ডল সক্রিয় থাকে। নিচে এদের সচিত্র বর্ণনা দেয়া হলো-

প্রো-মেটাফেজ: এটি মাইটোসিসের দ্বিতীয় ও স্বল্পস্থায়ী ধাপ। এর বৈশিষ্ট্যগুলো হলো-

১. এ-দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং প্রোটিন নির্মিত ও দুইমেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়।

২. স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তাদের স্পিন্ডল তন্তু বলা হয়। আর স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর। সাথে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার-এর সাথে যুক্ত থাকে তাকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন তন্তু বলে।

৩. প্রতিটি ক্রোমোসোম একটি আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোসোমীয় নৃত্য প্রদর্শন করে। এই সময় ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে।

মেটাফেজ: মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় দশাটি হলো মেটাফেজ পর্যায়। নিচে চিত্রসহ মেটাফেজ পর্যায় বর্ণনা করা হলো-

১. এ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে।

২. স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয় এবং ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে আকর্ষণ তন্তুর সাথে লেগে যায়।

অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পরে স্পিন্ডল তন্তুর সাহায্যে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে যায়। টেলোফেজে মেরুতে পৌঁছানোর পর স্পিন্ডল ভেঙে যায়।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকে প্রদর্শিত বিভাজন E হচ্ছে মাইটোসিস এবং বিভাজন F হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। জীবজগতে ক্রোমোসোম সংখ্যার ভারসাম্য রক্ষা এবং বংশগতির ধারা বজায় রাখার জন্য মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুটি পরস্পরের উপর নির্ভরশীল।

মাইটোসিস মূলত দেহকোষে ঘটে এবং এটি জীবের দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও অযৌন জননের জন্য দায়ী। এই প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুটি হুবহু অপত্য কোষের সৃষ্টি হয়, যেখানে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান (2n) থাকে। এর ফলে, প্রতিটি নতুন কোষে সঠিক সংখ্যক ক্রোমোসোম এবং জিনগত তথ্য অপরিবর্তিত থাকে, যা জীবের অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক গঠন ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

অন্যদিকে, মিয়োসিস প্রক্রিয়াটি জনন কোষে ঘটে এবং এর মূল উদ্দেশ্য হলো গ্যামেট বা জননকোষ সৃষ্টি। মিয়োসিসে একটি ডিপ্লয়েড (2n) জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড (n) অপত্য কোষ তৈরি হয়, যেখানে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এই হ্রাসকৃত ক্রোমোসোম সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের (নিষেক) মাধ্যমে যখন জাইগোট গঠিত হয়, তখন ক্রোমোসোম সংখ্যা আবার প্রজাতির নির্দিষ্ট ডিপ্লয়েড অবস্থায় (2n) ফিরে আসে। যদি মিয়োসিস না ঘটত, তাহলে প্রতি প্রজন্মে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণ হতে থাকত, যা জীবের স্বাভাবিক অস্তিত্বের জন্য মারাত্মক হতো।

অতএব, মাইটোসিস জীবের দৈহিক স্থায়িত্ব ও বৃদ্ধি নিশ্চিত করে, আর মিয়োসিস বংশপরম্পরায় প্রজাতির ক্রোমোসোম সংখ্যাকে ধ্রুবক রেখে জীবের ধারাবাহিকতা বজায় রাখে। ফলে, মাইটোসিস ও মিয়োসিসের এই পরস্পর নির্ভরশীলতাই ক্রোমোসোমের ভারসাম্য এবং জীবজগতের স্থিতিশীলতা নিশ্চিত করে।

২. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

টিস্যুতন্ত্র কাজ
P গ্যাসীয় বিনিময়
Q সঞ্চয়
R পরিবহন
উত্তর পানিরন্দ্র বা হাইডাথোডে একটি গহ্বর থাকে। গহ্বরের নিচে কতগুলো অসংলগ্ন প্যারেনকাইমা কোষ থাকে, এগুলোকে এপিথেম বা এপিথেলিয়াম বলে।
উত্তর মূলের অন্তঃত্বকের কোষের অরীয় ও অনুপ্রস্থ প্রাচীরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। এটি প্রধানত লিগনিনসমৃদ্ধ জলরোধী অঞ্চল; পরবর্তী পর্যায়ে সুবেরিন স্তরও তৈরি হতে পারে। এই প্রতিবন্ধক কর্টেক্স থেকে স্টিলের দিকে কোষপ্রাচীর ও আন্তঃকোষীয় ফাঁক দিয়ে পানির অ্যাপোপ্লাস্টিক চলন বন্ধ করে। ফলে পানি ও দ্রবীভূত আয়নকে নির্বাচনী কোষঝিল্লি অতিক্রম করে যেতে হয়; এতে খনিজ গ্রহণ নিয়ন্ত্রিত হয় এবং বিপরীত দিকে অনিয়ন্ত্রিত প্রবাহও বাধাপ্রাপ্ত হয়।
উত্তর

উদ্দীপকে উল্লেখিত টিস্যুতন্ত্র-P হলো ত্বকীয় টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্র হলো উদ্ভিদের বাইরের স্তর যা উদ্ভিদকে রক্ষা করে এবং পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে। এটি মূলত দুই ধরনের টিস্যু নিয়ে গঠিত এবং কাজ ও অবস্থানের ভিত্তিতে এদের দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. এপিডার্মিস এবং ২. পেরিডার্ম। নিচে তা আলোচনা করা হলো-

১. এপিডার্মিস :
অবস্থান: উদ্ভিদের কান্ড, পাতা, মূল এবং ফুলের বাইরের স্তরে।
গঠন: একক স্তরের জীবন্ত কোষ, বেশিরভাগ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না (পাতার গার্ড সেল ছাড়া)।
কাজ:
i. উদ্ভিদকে যান্ত্রিক ক্ষতি, রোগজীবাণু এবং অতিরিক্ত পানিক্ষয়ের হাত থেকে রক্ষা করা।
ii. পাতায় গ্যাসের আদান-প্রদান এবং জলীয় বাষ্প নিষ্কাশনে সহায়তা করা (স্টোমাটা বা রন্দ্রের মাধ্যমে)।
iii. কিউটিকল নামক এক প্রকার মোমজাতীয় আবরণ সৃষ্টি করে যা পানিধারণে সহায়তা করে।

২.পেরিডাম:
অবস্থান : পূর্ণবিকশিত দ্বিবীজপত্রী কাষ্ঠল উদ্ভিদের কান্ড এবং মূলের বাইরের স্তর, যেখানে এপিডার্মিস ধ্বংস হয়ে যায়।
গঠন :
কর্ক বা ফেলেম: মৃতকোষ, সুবেরিনে আবৃত।
কর্ক ক্যাম্বিয়াম: দ্বিপার্শ্বিকভাবে কোষ বিভাজন করে বাইরে ফেলেম ও ভিতরে ফেলোডার্ম সৃষ্টি করে।
ফেলোডার্ম: জীবন্ত প্যারেনকাইমা কোষ, কর্ক ক্যাম্বিয়ামের ভিতরের দিকে সৃষ্টি হয়।
কাজ:
i. গাছকে যান্ত্রিক রক্ষা প্রদান করা।
ii. অতিরিক্ত পানিক্ষয় প্রতিরোধ করা।
iii. লেন্টিসেল নামক ছিদ্র পথে গ্যাসের আদান-প্রদান সম্ভব করে তোলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত টিস্যুতন্ত্র-R দ্বারা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত যে টিস্যুতন্ত্রের প্রতিনিধিত্ব করে তা হলো উদ্ভিদের সংবহনে অংশগ্রহণকারী টিস্যুগুচ্ছকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলে। উদ্ভিদ শনাক্তকরণে জাইলেম ও ফ্লোয়েমের অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. সংযুক্ত ভাস্কুলার বান্ডল, ২. অরীয় ভাস্কুলার বান্ডল এবং ৩. কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। নিচে চিত্রসহ ব্যাখ্যা করা হলো-

১. সংযুক্ত ভাস্কুলার বান্ডল: জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা: ক. সমপার্শ্বীয় এবং খ. সমদ্বিপার্শ্বীয়

ক. সমপার্শ্বীয়: বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। আবার, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে যখন ক্যাম্বিয়াম থাকে তখন তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল এবং ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- সপুষ্পক উদ্ভিদের কান্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
খ. সমদ্বিপার্শ্বীয়: যে সংযুক্ত ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন-দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড (লাউ, কুমড়া ইত্যাদি)।

২. অরীয় ভাস্কুলার বান্ডল: জাইলেম বান্ডল ও ফ্লোয়েম বান্ডল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার, বান্ডল বলে। যেমন- সপুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা দেয়।
৩. কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল: এক্ষেত্রে জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে অবস্থান করে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা-

ক. হ্যাড্রোসেন্ট্রিক: এক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে ঘিরে রাখে।
খ. লেপ্টোসেন্ট্রিক: এক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে।

উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর অবস্থানের ভিত্তিতে পরিবহন টিস্যুতন্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে।

উত্তরের ছবি

৩. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

অঙ্গাণু '$X$' আদিকোষী এবং প্রকৃতকোষী উভয় জীবেই বিদ্যমান।
অঙ্গাণু '$Y$' কেবল সবুজ কোষে পাওয়া যায়।
উত্তর মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটি (অন্তঃপর্দা) নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে, তাকে ক্রিস্টি ($\text{Cristae}$) বলে।
উত্তর জেনেটিক কোড ($\text{Genetic code}$) হলো জিনের এমন একটি সাংকেতিক সজ্জারূপ, যা প্রোটিন সংশ্লেষণের সময় একটি নির্দিষ্ট অ্যামাইনো এসিডকে নির্দেশ করে। একে $\text{mRNA}$ কোডও বলা হয়। এই কোডনসমূহকে সার্বজনীন বা $\text{Universal}$ বলা হয় কারণ পৃথিবীর প্রায় সকল জীবে একই কোডন একইভাবে কাজ করে। অর্থাৎ প্রায় সর্বত্র একই কোডন একই সংকেত দেয়; তবে মাইটোকন্ড্রিয়াসহ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। উদাহরণস্বরূপ, $\text{AUG}$ কোডনটি মানুষ, উদ্ভিদ বা ব্যাকটেরিয়া সব ক্ষেত্রেই 'মিথিওনিন' ($\text{Methionine}$) অ্যামাইনো এসিডকে নির্দেশ করে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত '$\text{Y}$' অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট ($\text{Chloroplast}$), কারণ উদ্দীপক অনুযায়ী এটি কেবল সবুজ কোষে পাওয়া যায়। নিচে এর রাসায়নিক গঠন ও শারীরবৃত্তীয় কার্যাবলি ব্যাখ্যা করা হলো:

রাসায়নিক গঠন:

  • রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত।

  • এর শুষ্ক ওজনের প্রায় ৩৫-৫৫% প্রোটিন এবং ১০-২০% লিপিড।

  • প্রোটিনের মধ্যে ৮০% হচ্ছে অদ্রবণীয় এবং বাকি ২০% দ্রবণীয় ও এনজাইম হিসেবে থাকে।

  • ক্লোরোফিল-a ও ক্লোরোফিল-b থাকে; তাদের অনুপাত প্রজাতি ও পরিবেশভেদে পরিবর্তিত হয়।

  • এছাড়াও এতে সামান্য পরিমাণ ক্যারোটিনয়েড ($\text{Carotenoids}$), নিউক্লিক এসিড ($\text{DNA}$ ও $\text{RNA}$) এবং বিভিন্ন খনিজ পদার্থ ও কো-এনজাইম ($\text{Co-enzyme}$) উপস্থিত থাকে।

শারীরবৃত্তীয় কার্যাবলি:

  • সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করা এর প্রধান কাজ। এজন্য একে কোষের রান্নাঘর বা $\text{Kitchen of cell}$ বলা হয়।

  • এর গ্রানা ($\text{Grana}$) অঞ্চলে সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের বিক্রিয়া এবং স্ট্রোমা ($\text{Stroma}$) অঞ্চলে অন্ধকার পর্যায়ের বিক্রিয়া সংঘটিত হয়।

  • ফটোফসফোরাইলেশন ($\text{Photophosphorylation}$) প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে $\text{ADP}$ থেকে $\text{ATP}$ উৎপন্ন করে।

  • ক্লোরোপ্লাস্টে নিজস্ব রাইবোজোম থাকায় এরা নিজেদের প্রয়োজনীয় কিছু প্রোটিন সংশ্লেষণ করতে পারে এবং পারঅক্সিসোম ও মাইটোকন্ড্রিয়ার সঙ্গে আলোকশ্বসনের কয়েকটি ধাপে অংশ নেয়।

উত্তর

উদ্দীপকের '$\text{X}$' অঙ্গাণুটি হলো রাইবোজোম ($\text{Ribosome}$), যা আদিকোষী এবং প্রকৃতকোষী উভয় ধরনের জীবেই বিদ্যমান। প্রোটিন সংশ্লেষণ বা ট্রান্সলেশন ($\text{Translation}$) প্রক্রিয়ায় রাইবোজোম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা নিচে ব্যাখ্যা করা হলো:

  • রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। এজন্য একে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়।

  • রাইবোজোম দুটি উপ-একক ($\text{Sub-unit}$) নিয়ে গঠিত—একটি ছোট এবং একটি বড়।

  • প্রোটিন তৈরির সময় ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থেকে উৎপন্ন হওয়া বার্তাবাহক বা $\text{mRNA}$ সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাথে যুক্ত হয়।

  • এরপর $\text{tRNA}$ (ট্রান্সফার $\text{RNA}$) নির্দিষ্ট অ্যামাইনো এসিড বহন করে রাইবোজোমে নিয়ে আসে।

  • রাইবোজোম $\text{mRNA}$-এর কোডন অনুযায়ী সঠিক অ্যামাইনো এসিডগুলোকে একটার পর একটা যুক্ত করে একটি দীর্ঘ পলিপেপটাইড চেইন ($\text{Polypeptide chain}$) তৈরি করে। এই পুরো প্রক্রিয়াটি ট্রান্সলেশন নামে পরিচিত।

  • রাইবোজোম অ্যামাইনো এসিডগুলোকে পেপটাইড বন্ড ($\text{Peptide bond}$) দ্বারা যুক্ত করে প্রোটিন শৃঙ্খল তৈরি করে, যা পরে ভাঁজ হয়ে কার্যকরী প্রোটিনে রূপান্তরিত হয়।

  • সুতরাং, রাইবোজোম ছাড়া কোষের পক্ষে প্রোটিন তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়, যা জীবনের মৌলিক কার্যাবলি সম্পাদনের জন্য অত্যাবশ্যক।

৪. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

গ্লুকোজ → পাইরুভিক অ্যাসিড → দুটি বিকল্প শাখা:

  • প্রক্রিয়া-I → ৩৬০ kCal
  • প্রক্রিয়া-II → ২০ kCal

(চিত্রে উৎসের আনুমানিক শক্তিমান দেওয়া হয়েছে; শক্তি গণনার ভিত্তি উল্লেখ নেই।)

উত্তর বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণের প্রক্রিয়াই হলো সক্রিয় শোষণ।
উত্তর যে কোনো যৌগের সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটলে তাকে ফটোফসফোরাইলেশন বলে। অর্থাৎ সালোকসংশ্লেষণের সময় আলোক শক্তির সহায়তায় ADP ও অজৈব ফসফেট (Pi)-এর সমন্বয়ে ATP সৃষ্টির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। ফটোফসফোরাইলেশন দুই প্রকার যথা- অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন।
উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া-। এবং প্রক্রিয়া-II দ্বারা শ্বসন প্রক্রিয়ার দুটি ধাপ সবাত শ্বসন ও অবাত শ্বসনকে বুঝানো হয়েছে। সবাত ও অবাত শ্বসনের উভয়েরই প্রথম ধাপ বা সমমান হলো গ্লাইকোলাইসিস। প্রবাহ চিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপসমূহ নিচে উপস্থাপন করা হলো-

গ্লুকোজ (6C)
↓ হেক্সোকাইনেজ; ATP → ADP
গ্লুকোজ-6-ফসফেট
↓ ফসফোগ্লুকোজ আইসোমারেজ
ফ্রুক্টোজ-6-ফসফেট
↓ ফসফোফ্রুক্টোকাইনেজ; ATP → ADP
ফ্রুক্টোজ-1,6-বিসফসফেট
↓ অ্যালডোলেজ
গ্লিসারালডিহাইড-3-ফসফেট (G3P) + ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট (DHAP)
↓ ট্রায়োজ ফসফেট আইসোমারেজ: DHAP → G3P
2 G3P
↓ G3P ডিহাইড্রোজিনেজ; 2 NAD⁺ + 2 Pi → 2 NADH + 2 H⁺
2 (1,3-বিসফসফোগ্লিসারেট)
↓ ফসফোগ্লিসারেট কাইনেজ; 2 ADP → 2 ATP
2 (3-ফসফোগ্লিসারেট)
↓ ফসফোগ্লিসারেট মিউটেজ
2 (2-ফসফোগ্লিসারেট)
↓ ইনোলেজ; 2 H₂O নির্গত
2 ফসফোইনলপাইরুভেট
↓ পাইরুভেট কাইনেজ; 2 ADP → 2 ATP
2 পাইরুভেট (3C)

প্রতি গ্লুকোজে নিট ফল: 2 ATP, 2 NADH ও 2 পাইরুভেট।

উত্তর প্রক্রিয়া-II হলো ফার্মেন্টেশন। খাদ্যশিল্পে ইস্টের অ্যালকোহলীয় ফার্মেন্টেশনে CO₂ উৎপন্ন হয়ে পাউরুটির খামির ফুলে ওঠে; ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধ থেকে দই ও কিছু পনির তৈরিতে ব্যবহৃত হয়। পানীয়শিল্পে ইস্ট শর্করাকে ইথানল ও CO₂-তে রূপান্তরিত করে। শিল্পক্ষেত্রে ফার্মেন্টেশন শব্দটি নিয়ন্ত্রিত অণুজীব-চাষের বিস্তৃত অর্থেও ব্যবহৃত হয়; এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক, ভিটামিন ও অন্যান্য চিকিৎসা-উপযোগী পদার্থ তৈরি করা যায়। তবে পেনিসিলিনসহ বহু অ্যান্টিবায়োটিক উৎপাদনে অক্সিজেন লাগে; এগুলোকে উদ্দীপকের কঠোর অর্থে অবাত শ্বসনের উদাহরণ বলা যাবে না। চা-পাতার প্রচলিত ফার্মেন্টেশনও প্রধানত এনজাইমীয় জারণ; সেটি অবাত শ্বসনের সরাসরি উদাহরণ নয়।

৫. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

$\left.\left|\begin{matrix}\mathrm{A}=\mathrm{T} \\ \mathrm{G} \equiv \mathrm{C} \\ \mathrm{T}=\mathrm{A}\end{matrix}\right| \xrightarrow\{\mathrm{M}\} \right\rvert\, \begin{aligned} & \mathrm{U} \\ & \mathrm{C} \\ & \mathrm{A}\end{aligned} \xrightarrow\{\mathrm{N}\}(\text { Amino acid })_{\mathrm{n}}$

উত্তর পিউরিন হলো পরস্পর যুক্ত একটি ছয় সদস্যের ও একটি পাঁচ সদস্যের বলয়বিশিষ্ট নাইট্রোজেনঘটিত ক্ষারকগোষ্ঠী। অ্যাডেনিন ও গুয়ানিন পিউরিন ক্ষারক।
উত্তর DNA প্রতিলিপনের সময় ভুল নিউক্লিওটাইড যুক্ত হলে সংশ্লেষণকারী DNA পলিমারেজের প্রুফরিডিং ক্ষমতা ভুল শনাক্ত করে। এর ৩′→৫′ এক্সোনিউক্লিয়েজ ক্রিয়া ভুল নিউক্লিওটাইডটি অপসারণ করে; এরপর পলিমারেজ সঠিক নিউক্লিওটাইড যোগ করে সংশ্লেষণ চালায়। একে DNA প্রুফরিডিং বলে। সব পলিমারেজে এই ক্ষমতা থাকে না; একে সাধারণভাবে DNA পলিমারেজ-II-এর কাজ বলা সঠিক নয়।
উত্তর

উদ্দীপকের 'M' প্রক্রিয়াটি হলো DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া অর্থাৎ, 'M' দ্বারা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত ৩টি ধাপে ভাগ করা যায়। যথা-

১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এ ধাপে DNA অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও RNA-পলিমারেজ এনজাইম যুক্ত হয়। প্রোমোটারই RNA-পলিমারেজকে নির্দেশ দেয় DNA অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA-পলিমারেজ DNA অণুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটিকে আলাদা করে ফেলে।

২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP ও CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। এভাবে সূচনা স্থান থেকে mRNA-এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5' → 3' অভিমুখে) এবং RNA-পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA-পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অণুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়।

৩. সমাপ্তিকরণ বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA-পলিমারেজ সমাপ্তি স্থানে পৌছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।

উত্তর

উদ্দীপকের 'M' ও 'N' প্রক্রিয়া দ্বারা যথাক্রমে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। নিচে এদের মধ্যে তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হলো-

বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন
প্রক্রিয়া DNA ছাঁচ অনুসারে RNA তৈরি mRNA কোডন অনুসারে পলিপেপটাইড তৈরি
উপকরণ ATP,GTP,CTP,UTP অ্যামিনো এসিড,tRNA ও শক্তি
স্থান প্রোক্যারিওটে সাইটোপ্লাজমীয় অঞ্চলে; ইউক্যারিওটে প্রধানত নিউক্লিয়াস সাইটোপ্লাজমের রাইবোসোম; অঙ্গাণুর নিজস্ব রাইবোসোমেও ঘটে
প্রধান যন্ত্র RNA পলিমারেজ ও প্রয়োজনীয় নিয়ামক ফ্যাক্টর রাইবোসোম ও সূচনা,দীর্ঘায়ন,সমাপ্তি ফ্যাক্টর
রাইবোসোম প্রয়োজন নেই অপরিহার্য
প্রমোটার RNA পলিমারেজ প্রমোটার অঞ্চলে যুক্ত হয় প্রমোটারের সরাসরি ভূমিকা নেই

৬. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

মুনা ও কণা কয়েকদিন যাবত অসুস্থ। মুনার শরীরে লাল রঙের র‍্যাশ দেখা দিয়েছে এবং রক্ত জমাট বাঁধাগ্রস্ত হয়। অপরদিকে কণার শরীরে রক্তশূন্যতা ও কাঁপুনি হয়।
উত্তর নিউক্লিক এসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন একটি সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে।
উত্তর জীবনচক্রে বহুকোষী ডিপ্লয়েড স্পোরোফাইট ও হ্যাপ্লয়েড গ্যামিটোফাইট জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। স্পোরোফাইটে মিয়োসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়; রেণু মাইটোসিসে গ্যামিটোফাইট সৃষ্টি করে। গ্যামিটোফাইট মাইটোসিসে গ্যামেট তৈরি করে; নিষেকে জাইগোট হয় এবং তা থেকে ডিপ্লয়েড স্পোরোফাইট গড়ে ওঠে।
উত্তর উদ্দীপকের কাঁপুনি ও রক্তশূন্যতা ম্যালেরিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আক্রান্ত স্ত্রী Anopheles মশার মাধ্যমে Plasmodium সংক্রমিত হয়। যকৃতে প্রাথমিক বংশবৃদ্ধির পরে মেরোজয়েট লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং সেখানে বংশবৃদ্ধি করে। সংক্রমিত রক্তকণিকা ফেটে মেরোজয়েট বের হয় ও নতুন রক্তকণিকায় প্রবেশ করে। সংক্রমিত কণিকার ধ্বংস, প্লীহায় সংক্রমিত ও কিছু অসংক্রমিত কণিকার অপসারণ এবং লোহিত কণিকা উৎপাদন ব্যাহত হওয়ায় অ্যানিমিয়া হয়। পরজীবীর উপাদানে দেহের প্রদাহজনিত প্রতিক্রিয়া ও জ্বর-উদ্দীপক সাইটোকাইন নিঃসরণ কাঁপুনি ও জ্বর সৃষ্টি করে; শ্বেতকণিকা পরজীবী মারার জন্য পাইরোজেন নামের বিষ ছোড়ে—এভাবে বলা সঠিক নয়।
উত্তর

উদ্দীপকে উল্লেখিত লক্ষণ থেকে প্রতীয়মান হয়, মুনা এবং কণা হচ্ছে যথাক্রমে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে মশা নিধন নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটিই একমাত্র বা যথেষ্ট সমাধান নয়। এর জন্য ব্যাপক ও বহুমুখী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। যেমন-

১. ব্যক্তিগত সুরক্ষা: মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত সতর্কতা জরুরি। যেমন: মশারির নিচে ঘুমানো, লম্বা হাতাযুক্ত পোশাক পরা, মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করা ইত্যাদি।

২. পরিবেশগত ব্যবস্থাপনা: মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে বাড়ির আশেপাশে ও পাত্রে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করা, ঝোপঝাড় পরিষ্কার রাখা, ড্রেন ও নর্দমা সচল রাখা যাতে পানি জমে না থাকে।

৩. জনসচেতনতা ও অংশগ্রহণ: সাধারণ মানুষের মধ্যে মশাবাহিত রোগ, এর লক্ষণ, প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে সঠিক জ্ঞান থাকা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

৪. দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা: আক্রান্ত ব্যক্তিদের দ্রুত রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিশ্চিত করা হলে রোগের বিস্তার রোধ করা যায় এবং জটিলতা কমানো যায়।

সুতরাং, মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা, পরিবেশগত ব্যবস্থাপনা এবং জনসচেতনতার মতো বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সমান গুরুত্বরোপ করতে হবে।

৭. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের চিত্র দুটি লক্ষ কর-
উদ্দীপকের ছবি
উত্তর যে কোষ বা উদ্ভিদে একটি জনকের নিউক্লিয়াস থাকে কিন্তু সাইটোপ্লাজমীয় জিনগত উপাদান উভয় জনক থেকে আসে, তাকে সাইব্রিড বা সাইটোপ্লাজমিক হাইব্রিড বলে। এটি সাধারণ সোমাটিক হাইব্রিডের সমার্থক নয়; সোমাটিক হাইব্রিডে উভয় জনকের নিউক্লীয় জিনগত উপাদান মিলিত হয়।
উত্তর জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরির পদ্ধতিই হলো In-vitro কালচার। অর্থাৎ In-vitro বলতে বোঝায় কোনো জীবের দেহের বাইরে, সাধারণত পরীক্ষাগারে কৃত্রিম পরিবেশে সম্পন্ন হওয়া জৈব প্রক্রিয়া বা বিক্রিয়া। এটি ল্যাটিন শব্দ, যার অর্থ “কাচের ভিতরে” - কারণ সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো টেস্ট টিউব, পেট্রি ডিশ বা কাচের পাত্রে করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়- In-vitro fertilization (IVF), In-vitro প্রোটিন সংশ্লেষণ বলা যায়, In-vitro পরীক্ষা হলো এমন একটি গবেষণা বা প্রক্রিয়া যা জীবন্ত কোষ বা জীবের বাহিরে, কৃত্রিম পরিবেশে সম্পন্ন হয়।
উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-M প্রযুক্তিটি হলো টিস্যু কালচার প্রযুক্তি।নিচে টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো-
টিস্যু কালচার প্রযুক্তির সুবিধাসমূহ:

১. অল্প জায়গায় অধিক চারা উৎপাদন।
২. উদ্ভিদের উপযুক্ত ও পুনর্জন্মক্ষম টিস্যু থেকে চারা উৎপাদন।
৩. একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ থেকে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন।
৪. নিয়ন্ত্রিত পরিবেশে মাতৃ উদ্ভিদের প্রজাতিগত চারিত্রিক গুণাবলি অক্ষুন্ন রেখে চারা উৎপাদন।
৫. মেরিস্টেম কালচার ও প্রয়োজনীয় পরীক্ষার সাহায্যে ভাইরাসমুক্ত চারা উৎপাদন সম্ভব।
৬. ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়া যায়।
৭. বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন ও ঐ প্রজাতিকে সংরক্ষণ করা যায়।

৮. কলমে, অক্ষম ও বীজের মাধ্যমে বংশবিস্তার করে না এমন উদ্ভিদের চারা উৎপাদন।
৯. বিদেশী জাতের উদ্ভিদ থেকে দেশী আবহাওয়া, উপযোগী জাত সৃষ্টি করা।
১০. সঠিক বীজ সংগ্রহ ও মজুদ করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়।
১১. উপযুক্ত ব্যবস্থাপনায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন।

টিস্যু কালচার প্রযুক্তির অসুবিধাসমূহ:

১. মূল্যবান যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ ও ব্যয়বহুল গবেষণাগারের অভাব।
২. বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাব।
৩. 'গবেষণাগারে আবাদ টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হলে টিস্যু কালচার সম্পন্ন করা সম্ভব হয় না।
৪. টিস্যু কালচারের ফলে উৎপন্ন চারা ক্ষুদ্রাকৃতির হওয়ায় পরিবহনে অসুবিধা।
৫. প্রথম অবস্থায় উৎপন্ন চারার মূল্য অনেক বেশি পড়ে।
৬. প্রজননগত সমস্যার কারণে দেরিতে ফল আসা উদ্ভিদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া।
৭. অঙ্গজ প্রজননের ফলে উদ্ভিদের সাধারণত মাতৃবৈশিষ্ট্য বজায় থাকে, তবে সোমাক্লোনাল প্রকরণ ঘটতে পারে।

উত্তর N চিত্রটি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির বাহক প্লাসমিড নির্দেশ করে। চিকিৎসাবিজ্ঞানে এ প্রযুক্তি ব্যবহার করে মানব ইনসুলিনসহ বিভিন্ন চিকিৎসা-উপযোগী প্রোটিন ও রিকম্বিনেন্ট টিকার অ্যান্টিজেন তৈরি করা যায়। DNA-ভিত্তিক পরীক্ষায় জিনগত পরিবর্তন ও রোগজীবাণু শনাক্ত করা হয়। নির্দিষ্ট কিছু রোগে জিন থেরাপি প্রয়োগ করা যায়; তবে সব বংশগত রোগ এতে নিরাময় হয়—এমন দাবি সঠিক নয়। গর্ভাবস্থায় জিনগত রোগ শনাক্তকরণ ও রোগ নিরাময় পৃথক বিষয়; ফেনিলকেটোনুরিয়া গর্ভেই রিকম্বিনেন্ট DNA দিয়ে নিরাময় হয় বলা অনির্ভরযোগ্য। ইউরোকাইনেজ একটি এনজাইম, বংশগত রোগের নাম নয়।

৮. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের চিত্রগুলো লক্ষ কর-
উদ্দীপকের ছবি
উত্তর Cycas এর পাতায় প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা সংবহন টিস্যু থাকে তাকেই বলা হয় ট্রান্সফিউশন টিস্যু।
উত্তর অধিগর্ভ গর্ভাশয় পুষ্পাক্ষের ওপর অবস্থিত; বৃতি, দল ও পুংকেশর গর্ভাশয়ের নিচ থেকে উৎপন্ন হয়। এ ধরনের ফুল গর্ভপাদ বা হাইপোগাইনাস। যেমন জবা, ধুতুরা ও সরিষা।
উত্তর

এ উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গ্রুপ-“P” হলো Cycas এর মাইক্রোস্পোরোফিল যা নগ্নবীজী উদ্ভিদগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। নিচে নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

১. উদ্ভিদ বহুবর্ষজীবী চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
২. পুংরেণুপত্র ঘনভাবে সজ্জিত হয়ে পুংস্ট্রোবিলাস গঠন করতে পারে; Cycas-এর স্ত্রী মেগাস্পোরোফিল প্রকৃত স্ত্রীকোণ গঠন করে না।
৩. মেগাস্পোরোফিল-এ কোনো গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। এর ফলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়।
৪. ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে।
৫. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।
৬. ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।
৭. সাধারণত জাইলেমে ট্রাকিড প্রধান এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না; গ্নিটালিসে ভেসেল পাওয়া যায়।
৮. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই সস্য হ্যাপ্লয়েড (n) এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।

উত্তর Q-তে পালকসদৃশ গর্ভমুণ্ড দেখা যায়, যা Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। R-তে বৃক্কাকার পরাগধানী দেখা যায়, যা Malvaceae গোত্রের বৈশিষ্ট্য। খাদ্যনিরাপত্তায় উভয় গোত্রের অবদান আছে; তবে Poaceae-তে ধান, গম, ভুট্টা, যব ও আখের মতো প্রধান খাদ্য ও অর্থকরী ফসল অন্তর্ভুক্ত হওয়ায় এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ধান থেকে ভাত, চিড়া ও মুড়ি; গম থেকে আটা ও রুটি; ভুট্টা থেকে মানুষের খাদ্য ও পশুখাদ্য পাওয়া যায়। আখ থেকে চিনি ও গুড় হয়। এসব ফসল বিপুল জনগোষ্ঠীর ক্যালরি ও শর্করার চাহিদা পূরণ করে। মালভেসির ঢেঁড়সসহ খাদ্য-উপযোগী উদ্ভিদও গুরুত্বপূর্ণ, তবে প্রধান খাদ্যশস্যের উৎস হিসেবে Poaceae বেশি বিস্তৃত।