১. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
নিচের চিত্র দুটি লক্ষ কর-
চিত্র A: দ্বিসূত্রক প্যাঁচানো অণু; দুটি সূত্র বিপরীতমুখী—একটি ৫′→৩′, অন্যটি ৩′→৫′।
A → চিত্র B: একসূত্রক অণু, ৫′→৩′।
B —প্রক্রিয়া X→ Protein।
২. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
মানুষের জনন মাতৃকোষের এক প্রকার বিভাজনের রেখচিত্র নিম্নরূপ:
৪৬ ক্রোমোজোমবিশিষ্ট কোষ
↓ পর্ব-১
২৩ ক্রোমোজোমবিশিষ্ট দুটি কোষ
↓ পর্ব-২ (প্রতিটি কোষ একবার বিভাজিত)
মোট চারটি কোষ, প্রতিটিতে ২৩ ক্রোমোজোম।
উদ্দীপকে প্রদর্শিত রেখাচিত্রটিতে ২য় পর্বটি হলো মিয়োসিস-২।মিয়োসিস-২ যা সমীকরণিক বিভাজন নামেও পরিচিত। এটি মিয়োসিস প্রক্রিয়ার দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়। এর বিভাজন প্রক্রিয়া অনেকটাই মাইটোসিস বিভাজনের মতো। মিয়োসিস-১ এর ফলে সৃষ্ট দুটি হ্যাপ্লয়েড কোষে (n) এই বিভাজন ঘটে।মিয়োসিস-২ কে চারটি উপ-পর্যায়ে ভাগ করা যায়। যথা-
প্রোফেজ-২: এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যায় এবং স্পিন্ডল ফাইবার গঠিত হয়।
মেটাফেজ-২: ক্রোমোসোমগুলো কোষের বিষুবীয় তলে বিন্যস্ত হয়।
অ্যানাফেজ-২: সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং সিস্টার ক্রোমাটিডগুলো স্পিন্ডল ফাইবারের টানে বিপরীত মেরুতে চলে যায়। এই পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে এখন পূর্ণাঙ্গ ক্রোমোসোম ধরা হয়।
টেলোফেজ-২: প্রতিটি মেরুতে ক্রোমোসোমগুলো একত্রিত হয়, নিউক্লিয়ার এনভেলপ পুনরায় গঠিত হয় এবং সাইটোকাইনেসিস ঘটে। এই বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, যা জনন কোষ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিসের মতোই ক্রোমোসোম সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই একে সমীকরণিক বিভাজন বলা হয়।
৩. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকে উল্লেখিত রোগটি হলো ম্যালেরিয়া। এটি স্ত্রী অ্যানোফিলিস মশকীবাহিত একটি জ্বরজনিত রোগ। যেহেতু ম্যালেরিয়ার সংক্রমণ মশার মাধ্যমে ঘটে, তাই মশকী প্রতিরোধের মাধ্যমে এ রোগের সংক্রমণ প্রতিহত করা সম্ভব। ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপগুলো প্রধানত তিনটি ভাগে বিভক্ত-
১. মশককুল নিয়ন্ত্রণ,
২. মশকীর দংশন থেকে আত্মরক্ষা ও
৩. ম্যালেরিয়া রোগের চিকিৎসা।
মশককুল নিয়ন্ত্রণ: ম্যালেরিয়া প্রতিরোধের প্রধান উপায় হলো রোগবাহক স্ত্রী অ্যানোফিলিস মশকী নিধন এবং তাদের প্রজননক্ষেত্র ধ্বংস। মশকী বদ্ধ পানিতে ডিম পাড়ে, তাই জমে থাকা পানি অপসারণ, ডোবা-নালা ভরাট এবং ঝোঁপ-ঝাড় পরিষ্কার করা অপরিহার্য। অনুমোদিত জনস্বাস্থ্য কর্মসূচির অধীনে উপযুক্ত লার্ভা-নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায়; পানিতে নির্বিচারে কেরোসিন দেওয়া উচিত নয়। জৈবিকভাবে, কৈ, তেলাপিয়া, গাপ্পি ইত্যাদি লার্ভাখাদক মাছের চাষও মশা নিয়ন্ত্রণে কার্যকর।
মশকীর দংশন থেকে আত্মরক্ষা: উঁচু ভূমিতে বাসস্থান নির্মাণ করে,মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে, কয়েল বা কীটনাশক স্প্রে বা অ্যারোসল বা ধূপ ব্যবহার করে, দরজা, জানালায় ঘন তারের নেট লাগাতে হবে, দেহের অনাবৃত অংশে মশা নিরোধক ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে, ইত্যাদি উপায়ে মশকীর দংশন থেকে আত্মরক্ষা করা যায়।
ম্যালেরিয়া রোগের চিকিৎসা: ম্যালেরিয়ায় আক্রান্ত সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা নিশ্চিত করলে রোগের জটিলতা কমে এবং সংক্রমণ বিস্তারও রোধ করা যায়।
৪. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
নিচের উদ্দীপকটি লক্ষ কর-
P: সমঞ্জরীপত্র, উপমঞ্জরীপত্রযুক্ত, অসমাঙ্গ, উভলিঙ্গ; পুষ্পপুট ২; পুংকেশর ৩+৩; অধিগর্ভ স্ত্রীস্তবক ১।
Q: অরীয় প্রতিসম, উভলিঙ্গ, উপবৃতি উপস্থিত; যুক্ত বৃতি ৫, দল ৫, যুক্ত পুংকেশর অসংখ্য, অধিগর্ভ যুক্ত গর্ভপত্র ৫।
উদ্দীপকের "Q" দ্বারা নির্দেশিত পুষ্প সংকেতটি হলো Malvaceae গোত্রের। Malvaceae গোত্রের উদ্ভিদসমূহ অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. শাক-সবজি: ঢেঁড়সের কচি ফল সবজী হিসেবে, নাপা উদ্ভিদ শাক হিসেবে ব্যবহৃত হয়।
২. তুলা: বস্ত্র শিল্পের অন্যতম কাচামাল হিসেবে বিশ্বব্যাপী কার্পাস তুলার ব্যবহার সুবিদিত। আর এর সাথে জড়িত আছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং বাংলাদেশের মতো অনেক দেশের অর্থনীতি।
৩. তন্তু: কেনাফ ও মেস্তা পাট থেকে প্রাপ্ত তন্তু দ্বারা চট, দড়ি ইত্যাদি প্রস্তুত করা হয়।
৪. তেল: তুলার বীজের তেল দ্বারা প্রদীপ জ্বালানো হয়। এছাড়া ভোজ্য তেল হিসেবেও এর ব্যবহার আছে।
৫. ওষুধ: বন ওকড়া, বেরেলা ও জবা ফুল এর নির্যাস থেকে আহরিত তেল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
৬. শোভাবর্ধন: জবা, পদ্মা, পেতারী, হলিহক, মরিচ ফুল প্রভৃতি উদ্ভিদ শোভা বর্ধনের জন্য বাগানের চাষ করা হয়।
৭. চুলের যত্নে: জবা ফুল ও পাতার নির্যাস ঐতিহ্যগতভাবে চুলের প্রসাধনী ও জবাকুসুম তেলে ব্যবহৃত হয়। তবে নতুন চুল গজানো বা চুল পড়া বন্ধ করার নিশ্চিত চিকিৎসা-ফল হিসেবে এই ব্যবহারকে উপস্থাপন করা যাবে না।
৮. বিভিন্ন উপকরণ তৈরিতে: এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ বা পরশ পিপুলা (Thespesia populnea) এর কাষ্ঠ থেকে পেনসিল, খেলনা ও কৃষিকাজের উপকরণ তৈরি হয়। জবা ফুল পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
৫. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
নমুনা-১: প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা বিশিষ্ট।
নমুনা-২: কিউটিকলবিহীন ত্বক এবং অন্তঃত্বকবিশিষ্ট।
নমুনা-৩: কিউটিকলবিশিষ্ট এবং অন্তঃত্বকবিহীন।
নমুনা-২ মূল ও নমুনা-৩ কাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শুধু উল্লিখিত বৈশিষ্ট্য দিয়ে একবীজপত্রী পরিচয় নিশ্চিত হয় না। একবীজপত্রী উদ্ভিদ ধরে তুলনাটি নিচে দেওয়া হলো; এই অনুমানটি উৎসে স্পষ্ট নয়।
| বৈশিষ্ট্য | একবীজপত্রী কাণ্ড | একবীজপত্রী মূল |
|---|---|---|
| বহিস্তর | কিউটিকলযুক্ত এপিডার্মিস; সাধারণত মূলরোম নেই | এপিব্লেমায় সাধারণত কিউটিকল নেই; এককোষী মূলরোম থাকে |
| অধস্ত্বক | সাধারণত স্ক্লেরেনকাইমা | এক্সোডার্মিসের বিকাশ প্রজাতিভেদে ভিন্ন |
| অন্তঃত্বক | সাধারণত সুস্পষ্ট নয় | সুস্পষ্ট অন্তঃত্বক থাকে |
| পরিচক্র | সাধারণত পৃথকভাবে চেনা যায় না | পরিচক্র থাকে |
| পরিবহন গুচ্ছ | বিক্ষিপ্ত,সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ | অরীয়; জাইলেম ও ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে; সাধারণত পলিআর্ক |
| জাইলেম | এন্ডার্ক:প্রোটোজাইলেম ভিতরে,মেটাজাইলেম বাইরে | এক্সার্ক:প্রোটোজাইলেম বাইরে,মেটাজাইলেম ভিতরে |
৬. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
নিচের উদ্দীপকটি লক্ষ কর-
প্রক্রিয়া-A: $\mathrm{C_6H_{12}O_6+6O_2+6H_2O}\xrightarrow\{\text{এনজাইম}\}\mathrm{6CO_2+12H_2O}+\text{শক্তি}$।
প্রক্রিয়া-B: $\mathrm{C_6H_{12}O_6}\xrightarrow\{\text{এনজাইম}\}\mathrm{2C_2H_5OH+2CO_2}+\text{শক্তি}$।
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুটি হলো শ্বসন প্রক্রিয়ার দুটি ধাপ সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়া। প্রক্রিয়া দুটির অভিন্ন ধাপ হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। নিচে গ্লাইকোলাইসিস ধাপটি রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো-
গ্লুকোজ (6C)
↓ হেক্সোকাইনেজ; ATP → ADP
গ্লুকোজ-6-ফসফেট
↓ ফসফোগ্লুকোজ আইসোমারেজ
ফ্রুক্টোজ-6-ফসফেট
↓ ফসফোফ্রুক্টোকাইনেজ; ATP → ADP
ফ্রুক্টোজ-1,6-বিসফসফেট
↓ অ্যালডোলেজ
গ্লিসারালডিহাইড-3-ফসফেট (G3P) + ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট (DHAP)
↓ ট্রায়োজ ফসফেট আইসোমারেজ: DHAP → G3P
2 G3P
↓ G3P ডিহাইড্রোজিনেজ; 2 NAD⁺ + 2 Pi → 2 NADH + 2 H⁺
2 (1,3-বিসফসফোগ্লিসারেট)
↓ ফসফোগ্লিসারেট কাইনেজ; 2 ADP → 2 ATP
2 (3-ফসফোগ্লিসারেট)
↓ ফসফোগ্লিসারেট মিউটেজ
2 (2-ফসফোগ্লিসারেট)
↓ ইনোলেজ; 2 H₂O নির্গত
2 ফসফোইনলপাইরুভেট
↓ পাইরুভেট কাইনেজ; 2 ADP → 2 ATP
2 পাইরুভেট (3C)
প্রতি গ্লুকোজে নিট ফল: 2 ATP, 2 NADH ও 2 পাইরুভেট।
৭. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের ড. কবির এর প্রযুক্তিটি হলো টিস্যু কালচার প্রযুক্তি। নিচে টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো-
১. এক্সপ্লান্ট নির্বাচন: অবশ্যই নীরোগ ও উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ হতে এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে।
২. কালচার মিডিয়াম তৈরি: উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য কালচার মিডিয়াম প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন প্রভৃতি এ মিডিয়ামে থাকা দরকার।
৩. জীবাণুমুক্তকরণ: কালচার মিডিয়াম জীবাণু মুক্ত রাখার জন্য পাত্রটিকে নির্জীবকরণ যন্ত্র দিয়ে জীবাণুমুক্ত করা হয়।
৪. মিডিয়ামে এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন: এক্সপ্ল্যান্টের পৃষ্ঠ জীবাণুমুক্ত করে জীবাণুমুক্ত পরিবেশে কাচপাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করতে হবে।
৫. ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি: মিডিয়ামে এক্সপ্ল্যান্ট তথা টিস্যু বৈদ্যুতিক আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে বারবার বিভাজিত হয়ে একটি কোষীয় মণ্ডে পরিণত হয়। এই কোষীয় মণ্ডকে ক্যালাস বলে। ক্যালাস থেকে একসময়ে অসংখ্য মুকুল সৃষ্টি হয়।
৬. চারা উৎপাদন: মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখা হলে সেখানে প্রতিটি মুকুল, মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারায় পরিণত হয়।
৭. চারা টবে স্থানান্তর: উপযুক্ত সংখ্যক সুগঠিত মূল সৃষ্টি হলে পূর্ণাঙ্গ চারাগাছ কালচার করা পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীর প্রক্রিয়ায় সাবধানতার সাথে টবে স্থানান্তর করা হয়। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে চারাগাছ উৎপাদন কাজ সম্পন্ন করা হয়।
৮. প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর: টবে রোপিত চারাগাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়।
৮. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের A অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। ফায ভাইরাস যা ব্যাকটেরিওফায নামে পরিচিত। উদ্দীপকের শেষ বাক্যটি হলো ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করলে টেম্পারেট ফাযের ক্ষেত্রে দুটি ভিন্ন ধরনের জীবনচক্র লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র দেখা যায়। নিচে বাক্যটি বিশ্লেষণ করা হলো-
১ . লাইটিক চক্র: এই চক্রে ফায ভাইরাস প্রথমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সংযুক্ত হয় এবং তার জেনেটিক উপাদান (DNA) ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করায়। এরপর ফাযের DNA ব্যাকটেরিয়ার বিপাকীয় প্রক্রিয়া ব্যবহার করে নিজের অসংখ্য প্রতিলিপি তৈরি করে এবং প্রোটিন সংশ্লেষণ ঘটায়। নতুন তৈরি হওয়া ভাইরাসের উপাদানগুলো একত্রিত হয়ে নতুন ফায ভাইরাস গঠন করে। সবশেষে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হয়ে নতুন ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আসে, যা অন্য ব্যাকটেরিয়া কোষকে সংক্রমিত করতে সক্ষম। এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া কোষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
২. লাইসোজেনিক চক্র: এই চক্রে ফায ভাইরাস ব্যাকটেরিয়াকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে না, বরং ব্যাকটেরিয়ার সাথে সহাবস্থান করে। ফায ভাইরাস তার DNA ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করানোর পর, এই DNA ব্যাকটেরিয়ার নিজস্ব DNA-এর সাথে একত্রিত হয়ে প্রোফায গঠন করে। এই প্রোফায ব্যাকটেরিয়ার DNA-এর অংশ হিসেবে সুপ্ত অবস্থায় থাকে এবং ব্যাকটেরিয়া বিভাজিত হলে এর সাথে প্রতিলিপিত হয়ে অপত্য কোষে স্থানান্তরিত হয়। প্রতিকূল পরিবেশে প্রোফায সক্রিয় হয়ে লাইটিক চক্রে প্রবেশ করে এবং নতুন অপত্য ফায গঠন করে।