১. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের চিত্র '$A$' ও '$B$' উভয়ই হলো ভাইরাস। জীবজগতে ভাইরাসের অবস্থান নিয়ে দ্বিধার কারণ ভাইরাসের কিছু বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন আবার কিছু বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন। নিচে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো-
ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য:
১. গাঠনিকভাবে ভাইরাস নিউক্লিক এসিড ($\mathrm{DNA}$ বা $\mathrm{RNA}$) এবং প্রোটিন দ্বারা গঠিত।
২. উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যাবৃদ্ধি করতে সক্ষম।
৩. ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী।
৪. ভাইরাসে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়।
৫. ভাইরাসে প্রকরণ ও পরিব্যক্তি দেখা যায়।
৬. এদের বংশগত পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অভিযোজন এবং ওষুধ-প্রতিরোধী প্রকরণ সৃষ্টি হতে পারে।
৭. একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে।
ভাইরাসের জড়-রাসায়নিক বৈশিষ্ট্য:
১. ভাইরাস অকোষীয়। অতি-আণুবীক্ষণিক ও সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ।
২. পোষক দেহের বাইরে এরা কোনো জৈবনিক কার্যকলাপ ঘটায় না।
৩. জীবকোষের বাইরে সংখ্যাবৃদ্ধি করতে পারে না।
৪. ভাইরাস আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশিত উদ্দীপনায় সাড়া দেয় না।
৫. এদের স্বাধীন কোষীয় বিপাকযন্ত্র নেই; খাদ্যগ্রহণ করে না। তবে কিছু ভাইরাস প্রয়োজনীয় নিজস্ব এনজাইম বহন বা জিনে সংকেতায়িত করতে পারে।
৬. এদের মধ্যে কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া (শ্বসন, রেচন, চলন, বৃদ্ধি ইত্যাদি) নেই।
অর্থাৎ ভাইরাসে জীবীয় ও জড় উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান।
এজন্যই ভাইরাসকে জীব ও জড়ের যোগসূত্র বলা হয়।
২. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকে উল্লেখিত শেষ বাক্যে নির্দেশিত গোত্রটি হলো Poaceae। Poaceae গোত্রের একটি ফুল হলো ধান। নিচে ধান ফুলের পুষ্প সংকেত ব্যাখ্যা করা হলো-
ধান ফুলের পুষ্প সংকেত হলো- মপ, উমপ.
পুষ্পসংকেত: অসমাঙ্গ, উভলিঙ্গ; পুষ্পপুট ২, পুংকেশর ৩+৩, অধিগর্ভ স্ত্রীস্তবক ১।
ব্যাখ্যা: মঞ্জুরীপত্র ও উপমঞ্জরীপত্র উপস্থিত। ফুলটি এক প্রতিসম ও উভলিঙ্গ। উপবৃতি, বৃতি ও দল অনুপস্থিত। পুষ্পপুট ২টি, মুক্ত, পুংকেশর ৬টি, মুক্ত, দুই আবর্তে সজ্জিত, গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।
উদ্দীপকে উল্লেখিত গ্রুপ দুটির (A ও B) বৈশিষ্ট্য হলো যথাক্রমে। নগ্নবীজী উদ্ভিদ Cycas এর কোরালয়েড মূল এবং আবৃতবীজী উদ্ভিদ ধান গাছের গর্ভকেশর। নিচে গ্রুপ দুটির উদ্ভিদের মধ্যে কী ধরনের পার্থক্য আছে তা বিশ্লেষণ করা হলো-
| নগ্নবীজী উদ্ভিদ | আবৃতবীজী উদ্ভিদ |
|---|---|
| অধিকাংশ বহুবর্ষজীবী কাষ্ঠল গুল্ম/বৃক্ষ | বীরুৎ,গুল্ম,বৃক্ষ; একবর্ষী থেকে বহুবর্ষজীবী |
| গর্ভাশয় ও গর্ভমুণ্ড নেই | গর্ভাশয় ও গর্ভমুণ্ড থাকে |
| গর্ভাশয় না থাকায় প্রকৃত ফল নেই | গর্ভাশয় ফলে পরিণত হয় |
| ডিম্বক ও বীজ গর্ভাশয়/ফলের আবরণে আবৃত নয় | ডিম্বক গর্ভাশয়ে এবং বীজ ফলের ভিতরে থাকে |
| Cycas-এ আর্কিগোনিয়াম থাকে | আর্কিগোনিয়াম নেই |
| সাধারণত সপুষ্পকের বৈশিষ্ট্যপূর্ণ দ্বিনিষেক নেই | দ্বিনিষেকে জাইগোট ও প্রাথমিক শস্যনিউক্লিয়াস তৈরি হয় |
| পুষ্টিকর স্ত্রীগ্যামিটোফাইট টিস্যু হ্যাপ্লয়েড ও নিষেকের আগে তৈরি | শস্য সাধারণত ট্রিপ্লয়েড ও নিষেকের পরে তৈরি |
| প্রধানত বায়ুপরাগী | বায়ু,পানি ও প্রাণীর মাধ্যমে পরাগায়ন হতে পারে |
| পরাগরেণু ডিম্বকরন্ধ্রের কাছে পৌঁছায় | পরাগরেণু গর্ভমুণ্ডে পড়ে |
৩. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
৪. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের শেষ বাক্যে উল্লেখিত চক্রটি হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। নিচে ক্রেবস চক্রটি চিত্রের সাহায্যে দেখানো হলো-
পাইরুভেট (3C) + CoA + NAD⁺ → অ্যাসিটাইল-CoA (2C) + CO₂ + NADH + H⁺ (ক্রেবস চক্রের পূর্বধাপ)।
ক্রেবস চক্র, প্রতি অ্যাসিটাইল-CoA:
অক্সালোঅ্যাসিটেট (4C) + অ্যাসিটাইল-CoA (2C) + H₂O → সাইট্রেট (6C) + CoA (সাইট্রেট সিনথেজ)
→ সিস-অ্যাকোনিটেট → আইসোসাইট্রেট (অ্যাকোনিটেজ; জল অপসারণ ও সংযোজন)
→ α-কিটোগ্লুটারেট (5C) + CO₂; NAD⁺ → NADH + H⁺ (আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ)
→ সাকসিনাইল-CoA (4C) + CO₂; CoA যুক্ত, NAD⁺ → NADH + H⁺ (α-কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ)
→ সাকসিনেট + CoA; GDP + Pi → GTP (বা ADP → ATP) (সাকসিনাইল-CoA সিনথেটেজ)
→ ফিউমারেট; FAD → FADH₂ (সাকসিনেট ডিহাইড্রোজিনেজ)
→ ম্যালেট; H₂O যুক্ত (ফিউমারেজ)
→ অক্সালোঅ্যাসিটেট; NAD⁺ → NADH + H⁺ (ম্যালেট ডিহাইড্রোজিনেজ)।
প্রতি গ্লুকোজে চক্র দুবার: ৪ CO₂, ৬ NADH, ২ FADH₂ ও ২ GTP/ATP।
প্রতি অ্যাসিটাইল-CoA-এর জন্য চক্র একবার ঘুরে ২CO₂, ৩NADH, ১FADH₂ এবং ১GTP/ATP তৈরি হয়। একটি গ্লুকোজ থেকে পাওয়া দুই অ্যাসিটাইল-CoA-এর জন্য মোট ৪CO₂ হয়।
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ দুটি হলো, আখ যা $C_4$ উদ্ভিদ এবং কাঁঠাল গাছ যা $C_3$ উদ্ভিদ নামে পরিচিত। $C_4$ উদ্ভিদ হ্যাচ ও স্ল্যাক চক্র বা $C_4$ চক্র এবং $C_3$ উদ্ভিদ ক্যালভিন চক্র বা $C_3$ চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে। $C_3$ এবং $C_4$ উদ্ভিদের কার্বন আত্তীকরণ প্রক্রিয়া ভিন্ন। নিচে প্রথম বাক্যটির আলোকে তা বিশ্লেষণ করা হলো-
$C_4$ উদ্ভিদের কার্বন আত্তীকরণ: যেসব উদ্ভিদে $C_4$ চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয় তাদেরকে $C_4$ উদ্ভিদ বলে। ভুট্টা অর্থাৎ $C_4$ উদ্ভিদে প্রথমে মেসোফিল কোষে অবস্থিত ৩-কার্বনবিশিষ্ট ফসফোইনল পাইরুভিক এসিড এর সাথে বায়ুস্থ $CO_2$ মিলিত হয়ে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড সৃষ্টি হয়। কার্বোক্সিলেজ এনজাইম এর সহায়তায় উৎপন্ন এই অক্সালো এসিড পরে ম্যালিক বা অ্যাস্পার্টিক এসিড-এ পরিণত হয়। পরবর্তীতে ম্যালিক এসিড এক অণু $CO_2$ উৎপন্ন করে ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক এসিডে পরিণত হয়।
$C_3$ উদ্ভিদের কার্বন আত্তীকরণ: অপরদিকে, যেসব উদ্ভিদে $C_3$ চক্রের মাধ্যমে $CO_2$ বিজারণ সম্পন্ন হয় তাদেরকে $C_3$ উদ্ভিদ বলে। আম, কাঁঠাল $C_3$ চক্রের মাধ্যমে $CO_2$ বিজারণ বা আত্তীকরণ সম্পন্ন করে তাই আম, কাঁঠাল গাছ একটি $C_3$ উদ্ভিদ। এই উদ্ভিদে প্রথমে বায়ুস্থ $CO_2$ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ ১, ৫-বিসফসফেট এর সাথে যুক্ত হয়ে ৬-কার্বনবিশিষ্ট সম্পূর্ণ অস্থায়ী কিটো এসিড সৃষ্টি করে। এরপর ৬-কার্বনবিশিষ্ট কিটো এসিড এক অণু $\mathrm{H}_2 \mathrm{O}$ গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার সাথে সাথেই ২-অণু ৩- ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন করে। পরবর্তীতে $C_3$ চক্রে ফসফেট, হাইড্রোজেন ইত্যাদি যোগ হয় এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে $CO_2$ আত্তীকরণ সম্পন্ন হয়।
অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায় যে, নিঃসেন্দেহে প্রথম ও দ্বিতীয় অর্থাৎ আখ ও কাঁঠাল উদ্ভিদের কার্বন আত্তীকরণ ভিন্ন।
তবে C₄ উদ্ভিদেও বান্ডলসিথ কোষে মুক্ত CO₂ ক্যালভিন চক্রে স্থিরীকৃত হয়ে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। C₄ প্রক্রিয়াটি ক্যালভিন চক্রের বিকল্প নয়; তার আগে CO₂ ঘনীভূত করার ব্যবস্থা।
৫. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
নিচের চিত্রটি লক্ষ কর-
একটি উদ্ভিদের কাণ্ডের শীর্ষাংশের চিত্র:
A—শীর্ষবিন্দুর কালো অংশ।
B—তার নিচের কাণ্ডাংশ, যেখানে ক্যাম্বিয়ামবিহীন ভাস্কুলার বান্ডল আছে। কাণ্ডের দুই পাশে পাতা/অঙ্গের গোড়া সংযুক্ত।
উদ্দীপকে উল্লেখিত 'A' তে বর্ণিত টিস্যুটি হলো ভাজক টিস্যু।নিচে ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস ছকের সাহায্যে দেখানো হলো-
ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস:
- উৎপত্তি অনুসারে: প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি।
- অবস্থান অনুসারে: শীর্ষস্থ, নিবেশিত, পার্শ্বীয়।
- কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে: মাস, প্লেট, রিব।
- কাজ অনুসারে: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম।
উদ্দীপকে উল্লেখিত “B” অংশটি দ্বারা ক্যাম্বিয়ামবিহীন ভাস্কুলার বান্ডলবাহী একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডকে বুঝানো হয়েছে। নিচে এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের সাথে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত পার্থক্য উল্লেখ করা হলো-
| বৈশিষ্ট্য | একবীজপত্রী কাণ্ড | একবীজপত্রী মূল |
|---|---|---|
| বহিস্তর | কিউটিকলযুক্ত এপিডার্মিস; সাধারণত মূলরোম নেই | এপিব্লেমায় সাধারণত কিউটিকল নেই; এককোষী মূলরোম থাকে |
| অধস্ত্বক | সাধারণত স্ক্লেরেনকাইমা | এক্সোডার্মিসের বিকাশ প্রজাতিভেদে ভিন্ন |
| অন্তঃত্বক | সাধারণত সুস্পষ্ট নয় | সুস্পষ্ট অন্তঃত্বক থাকে |
| পরিচক্র | সাধারণত পৃথকভাবে চেনা যায় না | পরিচক্র থাকে |
| পরিবহন গুচ্ছ | বিক্ষিপ্ত,সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ | অরীয়; জাইলেম ও ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে; সাধারণত পলিআর্ক |
| জাইলেম | এন্ডার্ক:প্রোটোজাইলেম ভিতরে,মেটাজাইলেম বাইরে | এক্সার্ক:প্রোটোজাইলেম বাইরে,মেটাজাইলেম ভিতরে |
৬. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের বনির সকালের খাবারের উৎস উদ্ভিদটি হলো গমের আটার রুটি। গম একটি একবীজপত্রী উদ্ভিদ যা Poaceae গোত্রের অন্তর্ভুক্ত। Poaceae গোত্রের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য চিত্রের সাহায্যে নিচে দেখানো হলো-
Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য-
১. পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউলবিশিষ্ট।
২. পুষ্পবিন্যাস স্পাইকলেট।
৩. গর্ভমুণ্ড পালকের ন্যায়।
উদ্দীপকে উল্লেখিত বনির দুপুরে খাদ্য তালিকায় ছিল ভাত এবং ঢেঁড়স ভাজি। এই দুটি উদ্ভিজ্জ উপাদানের মধ্যে ঢেঁড়স হলো Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত। ঢেঁড়স Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত নিচে তা কারণসহ বিশ্লেষণ করা হলো-
১. কাণ্ডের কচি অংশে রোম এবং মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল) রস বিদ্যমান।
২. উপপত্র মুক্তপার্শ্বীয়।
৩. পুষ্প একক ও সাধারণত উপবৃতিযুক্ত।
৪. পুংকেশর বহু, এক গুচ্ছক।
৫. পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।
৬. পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।
৭. পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।
৮. অমরাবিন্যাস অক্ষীয়।
৯. দলমণ্ডলের পুষ্পপত্রবিন্যাস টুইস্টেড।
উপরের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো ঢেঁড়স উদ্ভিদে লক্ষ্য করা যায় তাই ঢেঁড়স Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত।
৭. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের চিত্রে 'A' ও 'B' দ্বারা যথাক্রমে ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। ট্রান্সলেশন কোষের সাইটোপ্লাজমে ঘটে, অন্যদিকে ট্রান্সক্রিপশন ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে সংঘটিত হয়ে থাকে। নিচে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো-
| বিষয় | ট্রান্সক্রিপশন | ট্রান্সলেশন |
|---|---|---|
| প্রক্রিয়া | DNA ছাঁচ অনুসারে RNA তৈরি | mRNA কোডন অনুসারে পলিপেপটাইড তৈরি |
| উপকরণ | ATP,GTP,CTP,UTP | অ্যামিনো এসিড,tRNA ও শক্তি |
| স্থান | প্রোক্যারিওটে সাইটোপ্লাজমীয় অঞ্চলে; ইউক্যারিওটে প্রধানত নিউক্লিয়াস | সাইটোপ্লাজমের রাইবোসোম; অঙ্গাণুর নিজস্ব রাইবোসোমেও ঘটে |
| প্রধান যন্ত্র | RNA পলিমারেজ ও প্রয়োজনীয় নিয়ামক ফ্যাক্টর | রাইবোসোম ও সূচনা,দীর্ঘায়ন,সমাপ্তি ফ্যাক্টর |
| রাইবোসোম | প্রয়োজন নেই | অপরিহার্য |
| প্রমোটার | RNA পলিমারেজ প্রমোটার অঞ্চলে যুক্ত হয় | প্রমোটারের সরাসরি ভূমিকা নেই |
৮. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্দীপকের প্রক্রিয়াটি হলো মাইক্রোপ্রোপাগেশন বা টিস্যু কালচার, যেখানে একটি উদ্ভিদের ক্ষুদ্র অংশ (যেমন পার্শ্ব মুকুল) থেকে অসংখ্য হুবহু মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন চারা তৈরি করা হয়। এই প্রক্রিয়ার কিছু সম্ভাব্য সমস্যা নিচে উল্লেখ করা হলো-
১. টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে টিস্যু মাল্টিপ্লিকেশনের সময় প্রাথমিক অবস্থায় আবাদকৃত টিস্যু যদি ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত জীবাণু দ্বারা সংক্রমিত হয়, তবে ফলস্বরূপ বহুসংখ্যক সম্ভাবনাময় চারা নষ্ট হয়ে যেতে পারে।
২. মাইক্রোপ্রোপাগেশন একটি শ্রমসাধ্য এবং ব্যয়বহুল প্রক্রিয়া, যার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ এবং দক্ষ জনবলের প্রয়োজন হয়।
৩. টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন চারাগুলো বেশ ক্ষুদ্রাকৃতির হওয়ায় এদের স্থানান্তর প্রক্রিয়ায় বেশ অসুবিধা হয়ে থাকে।
৪. চারাগুলোর জিনগত বৈচিত্র্য সাধারণত কম থাকে, ফলে একই রোগে একযোগে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘদিন কালচার করলে অনাকাঙ্ক্ষিত সোমাক্লোনাল প্রকরণও হতে পারে; কালচার থেকে বাইরের পরিবেশে অভ্যস্ত করাও প্রয়োজন।
উদ্দীপকের প্রক্রিয়া, অর্থাৎ মাইক্রোপ্রোপাগেশন মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ হলো প্রোফেজ এবং তৃতীয় ধাপ হলো মেটাফেজ। এই দুটি ধাপের মধ্যে প্রধান পার্থক্যগুলো নিচে তুলে ধরা হলো-
১. প্রোফেজ মাইটোসিসের প্রথম এবং দীর্ঘতম ধাপ। অন্যদিকে, মেটাফেজ মাইটোসিসের তৃতীয় এবং অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী ধাপ।
২. প্রোফেজ ধাপে ক্রোমোসোমগুলো ঘনীভূত হওয়া শুরু করে এবং আস্তে আস্তে মোটা ও খাটো হয়, কিন্তু কোষের মধ্যে এলোমেলোভাবে থাকে। অপরদিকে, মেটাফেজ ধাপে ক্রোমোসোমগুলো সর্বাধিক ঘনীভূত হয় এবং কোষের ঠিক মাঝ বরাবর সজ্জিত হয়।
৩. প্রোফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। কিন্তু মেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়।
৪. প্রোফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হয় এবং স্পিন্ডল তন্তুগুলো সংগঠিত হতে থাকে; অধিকাংশ উচ্চতর উদ্ভিদে প্রচলিত সেন্ট্রোসোম থাকে না। অন্যদিকে, মেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র সম্পূর্ণরূপে গঠিত হয় এবং প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সাথে আকর্ষণ তন্তু সংযুক্ত থাকে।
৫. প্রোফেজ ধাপে ক্রোমোসোমগুলো নিউক্লিয়াসের অভ্যন্তরে অনিয়মিতভাবে বিন্যস্ত থাকে এবং নির্দিষ্ট কোনো দিকে চলে না। অপরদিকে, মেটাফেজ ধাপে স্পিন্ডল তন্তুর টানে ক্রোমোসোমগুলো কোষের বিষুবীয় তলে সারিবদ্ধভাবে বিন্যস্ত হয়।