চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

প্যারাপোডিয়া ও নালিকা পদ প্রাণীদের চলন কাজে ব্যবহৃত হয়।
উত্তর জাইগোটের আয়তন উল্লেখযোগ্যভাবে না বাড়িয়ে পরপর মাইটোসিস বিভাজনে অসংখ্য ছোট ব্লাস্টোমিয়ার সৃষ্টির প্রক্রিয়াকে ক্লিভেজ বলে।
উত্তর Arthropoda পর্বভুক্ত প্রাণীর দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত হলেও অধিকাংশ ক্ষেত্রে খণ্ডকগুলো স্পষ্ট নয় বরং দেহের বিভিন্ন জায়গায় কিছু খণ্ডক একত্রিত হয়ে দেহে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল গঠন করে। এভাবে সৃষ্ট প্রত্যেকটি অঞ্চল ট্যাগমা নামে পরিচিত। ট্যাগমা সৃষ্টির মাধ্যমে দেহের অঞ্চলীকরণকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলে।
উত্তর

উদ্দীপকে উল্লেখিত ১ম ধরনের চলনাঙ্গটি হলো প্যারাপোডিয়া।প্যারাপোডিয়া চলন অঙ্গটি Annelida পর্বভুক্ত প্রাণীদের মধ্যে দেখা যায়। নিচে Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-

১. দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এপিথেলিয়াল নিঃসৃত পাতলা কিউটিকল দ্বারা আবৃত।

২. প্রকৃত সিলোমযুক্ত।

৩. প্রকৃত খণ্ডায়ন উপস্থিত এবং এদের চলন অঙ্গ কাইটিনময় সিটা অথবা প্যারাপোডিয়া।

৪. নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ।

৫. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল।

৬. পৌস্টিকনালি নলাকার ও সম্পূর্ণ এবং মুখ ও পায়ুছিদ্র সমন্বিত।

৭. পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সাঁতারু ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে।

৮. অ্যানিলিড সদস্যরা মিঠা পানি, লোনা পানি বা স্থলে বাস করে। অনেকে স্বাধীনজীবী, কিছুসংখ্যক পরজীবীও বটে।

উত্তর

প্যারাপোডিয়া অ্যানিলিডার এবং নালিকাপদ একাইনোডার্মাটার পরিচিত চলনাঙ্গ। একাইনোডার্মাটায় পানি-সংবহনতন্ত্র ও নালিকাপদ চলন, খাদ্যগ্রহণ ও গ্যাসবিনিময়ে বিশেষায়িত। তাদের ক্যালসিয়ামসমৃদ্ধ অন্তঃকঙ্কাল এবং ডিউটেরোস্টোম বিকাশও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

অ্যানিলিডার দেহ প্রকৃত খণ্ডায়িত, সাধারণত বদ্ধ সংবহনতন্ত্র এবং স্নায়ুরজ্জু-গ্যাংলিয়ন থাকে। এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে অনুন্নত বৈশিষ্ট্য বলা যায় না। একাইনোডার্মাটার প্রাপ্তবয়স্কে মস্তিষ্ক নেই; তাদের স্নায়ুবলয় ও অরীয় স্নায়ু ভিন্ন সংগঠনের উদাহরণ।

তাই পাঠ্য প্রশ্নে একাইনোডার্মাটার বিশেষায়িত পানি-সংবহনতন্ত্র, অন্তঃকঙ্কাল ও ভ্রূণীয় বৈশিষ্ট্য বিশ্লেষণ করা যায়। কিন্তু এক সম্পূর্ণ পর্বকে অন্যটির চেয়ে সব দিক থেকে বেশি উন্নত বা বেশি সংবেদনশীল বলা যথাযথ নয়; উভয়ের নিজ নিজ অভিযোজন রয়েছে।

২. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

শ্বাসরঞ্জন না থাকায় পতঙ্গ বিশেষ ধরনের নালি দ্বারা গঠিত তন্ত্রের মাধ্যমে কোষ পর্যন্ত অক্সিজেন পৌছে দেয়।
উত্তর ঘাসফড়িংয়ের অগ্রান্ত্র ও মধ্যান্ত্রের সংযোগস্থলে অবস্থিত অন্ধপ্রান্তবিশিষ্ট নলাকার পরিপাকগ্রন্থিগুলোকে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা বলে।
উত্তর

সিলোম ও হিমোসিলের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো-

বৈশিষ্ট্য সিলোম হিমোসিল
প্রকৃতি মেসোডার্মজাত পেরিটোনিয়াম দিয়ে সম্পূর্ণ আবৃত দেহগহ্বর উন্মুক্ত সংবহনতন্ত্রে হিমোলিম্ফপূর্ণ প্রধান গহ্বর
সংবহনে ভূমিকা নিজে উন্মুক্ত রক্তপ্রবাহের স্থান নয় হিমোলিম্ফ অঙ্গের চারপাশে প্রবাহিত হয়
পুষ্টি পরিবহণ সিলোমীয় তরল কিছু প্রাণীতে স্থানীয় পরিবহণে অংশ নিতে পারে হিমোলিম্ফ পুষ্টি ও অন্যান্য উপাদান বহন করে
তরল সিলোমীয় তরল হিমোলিম্ফ
উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফড়িং এবং বিশেষ ধরনের নালি শ্বসনতন্ত্রকে বুঝানো হয়েছে। ঘাসফড়িং-এর শ্বসনতন্ত্রকে ট্রাকিয়ালতন্ত্র বলা হয়। ট্রাকিয়ালতন্ত্রের মাধ্যমেই ঘাসফড়িং শ্বসনকার্য সম্পন্ন করে।নিচে নালিটির অর্থাৎ ট্রাকিয়ালতন্ত্রের গঠন বর্ণনা করা হলো-

১. শ্বাসরন্দ্র: ঘাসফড়িং-এর বক্ষদেশে দুইজোড়া এবং উদর অঞ্চলে আটজোড়া অর্থাৎ মোট ১০ জোড়া শ্বাসরন্দ্র অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে। রন্দ্রগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত ছাঁকনি থাকায় ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি ভেতরে প্রবেশ করতে পারে না। শ্বাসরন্দ্রগুলো পেশি দ্বারা নিয়ন্ত্রিত কপাটিকার সক্রিয়তায় বদ্ধ ও উন্মুক্ত হয়।

২. শ্বাসনালি বা ট্রাকিয়া: শ্বাসরন্দ্রগুলো দেহমধ্যস্থ অ্যাট্রিয়াম গহ্বর পথে যে স্থিতিস্থাপক, সূক্ষ্মনালিতে উন্মুক্ত হয় তাদের ট্রাকিয়া বলে। ট্রাকিয়াগুলো পরবর্তীতে শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে সমগ্র দেহে জালিকাকারে বিন্যস্ত হয়। শাখা-প্রশাখা সৃষ্টিকারী ট্রাকিয়াকে ট্রাকিয়াল কান্ড বলা হয়ে থাকে। ঘাসফড়িং-এর দেহে তিন জোড়া ট্রাকিয়াল কাণ্ড থাকে।

৩. ট্রাকিওল: ট্রাকিয়া থেকে সৃষ্ট অতিসূক্ষ্ম শ্বাসনালিকাকে ট্রাকিওল বলে। ট্রাকিওলের বর্ণ অস্বচ্ছ, প্রাচীর পাতলা এবং অন্তঃপ্রাচীর টিনিডিয়াবিহীন। ট্রাকিওলের সূক্ষ্ম প্রান্তের লুমেনে তরল থাকতে পারে। এ তরলের মাধ্যমে দেহকোষে গ্যাসীয় আদান-প্রদান ঘটে।

৪. বায়ুথলি: ঘাসফড়িং-এর কতকগুলো ট্রাকিয়া প্রসারিত হয়ে পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুথলি সৃষ্টি করে। বায়ুথলিতে বাতাস সঞ্চিত থাকে, যা শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত পতঙ্গটি হলো ঘাসফড়িং, যা Arthropoda পর্বের প্রাণী। ঘাসফড়িং এর শ্বসন পদ্ধতি রুইমাছের শ্বসন পদ্ধতি হতে ভিন্নতর নিচে তা ব্যাখ্যা করা হলো-

ঘাসফড়িং এর রক্তে কোনো শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন না থাকায় এর রক্ত দেহের বিভিন্ন অংশে $O_2$ পরিবহন করতে পারে না। $O_2$ পরিবহনের এই অক্ষমতা পূরণের জন্য পরিবেশ থেকে গৃহীত $O_2$ সরাসরি দেহকোষে প্রবেশের ক্ষেত্রে ট্রাকিয়া নামক শ্বাসনালির উদ্ভব ঘটেছে। এই শ্বাসনালিগুলোর মাধ্যমে $O_2$ দেহের প্রতিটি কোষে পৌছায় এবং শ্বসন ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন $CO_2$ দেহের বাইরে নির্গত হয়। শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গাণুর মাধ্যমে শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ প্রক্রিয়ায় উল্লিখিত ঘটনাটি সূচারুরূপে ঘটে থাকে। শ্বাস গ্রহণে ট্রাকিয়ার আয়তন বৃদ্ধি পায় ফলে $O_2$ যুক্ত বায়ু শ্বাসরন্দ্রের মাধ্যমে অ্যাট্রিয়ামে ও পরে ট্রাকিয়ার মধ্য দিয়ে তা ট্রাকিওল হয়ে প্রান্তীয় থলিতে পৌছায়। সেখানে ট্রাকিওল রসে বায়ুস্থ $O_2$ দ্রবীভূত হয়ে দেহ কোষে প্রবেশ করে।

অপরদিকে, রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুলকা। এ অঙ্গটি দ্বারা রুই মাছ শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। প্রশ্বাসের সময় রুই মাছের মুখের পেশি প্রসারিত হয় বলে গলবিল ও মুখ গহ্বরের প্রসারণ ঘটে। এ সময় ফুলকা আর্চ বাইরের দিকে প্রসারিত হয় এবং মুখের সম্মুখে অবস্থিত কপাটিকা খুলে যায়। মুখ গহ্বরের প্রকোষ্ঠের আয়তন বৃদ্ধি ঘটায়, $O_2$ সমৃদ্ধ পানি বাইরের পরিবেশ থেকে মুখছিদ্রের মধ্য দিয়ে মুখবিবর ও গলবিলে প্রবেশ করে এবং অন্তঃফুলকা ছিদ্রের মাধ্যমে পানি ফুলকা প্রকোষ্ঠের ফুলকার সংস্পর্শে আসে। ফুলকা সূত্রের উপর দিয়ে পানি প্রবাহের সময় ফুলকাতে অবস্থিত কৈশিক জালিকার রক্তের সাথে পানির গ্যাসীয় বিনিময় ঘটে ফলে পানি থেকে রক্তে $O_2$ প্রবেশ করে এবং রক্ত থেকে 'পানিতে $CO_2$ মুক্ত হয়। $O_2$ এবং $CO_2$ গ্যাসের বিনিময় সম্পাদনের পর পেশি সংকোচনের ফলে মুখবিবর ও ফুলকা প্রকোষ্ঠ সংকুচিত হতে থাকে। ফলে $CO_2$ 'যুক্ত পানি ফুলকা প্রকোষ্ঠ থেকে অপারকুলার ছিদ্রের দিকে যায়। এ সময় মুখছিদ্রের কপাটিকা দুটি বন্ধ থাকে এবং মুখবি বরের আয়তন হ্রাস পায়। ফলে অপারকুলাম এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খুলে যায় এবং বহিঃফুলকা ছিদ্র পথে $CO_2$ যুক্ত পানি দেহের বাইরে বের হয়ে আসে। উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, ঘাসফড়িং এর শ্বসন পদ্ধতি রুই মাছের শ্বসন পদ্ধতি হতে ভিন্নতর।

৩. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের চিত্রটি লক্ষ কর-
উদ্দীপকের ছবি
উত্তর মাছের দেহত্বক যেসব পাত-সদৃশ পাতলা অস্থিময় গঠনে আবৃত যা মাছের দেহকে রক্ষা করে এবং পানিতে চলাচল সহজ করে, তাদেরকে আঁইশ বলে।
উত্তর যে সংবহনে রক্ত একবার মাত্র হৃৎপিণ্ডে প্রবেশ করে একটি মাত্র চক্র সম্পন্ন করে তাকে একচক্রী রক্ত সংবহন বলে। যেমন- মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে $CO_2$ যুক্ত রক্ত অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনির মাধ্যমে ফুলকায় যায়, যেখানে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় হয় এবং $O_2$ যুক্ত রক্ত বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি দিয়ে দেহ কোষে পৌছে। দেহে বিপাকীয় কাজের পর উৎপন্ন $CO_2$ যুক্ত রক্ত শিরাতন্ত্রের মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। এক্ষেত্রে রক্ত একটি চক্রে আবর্তিত হয়। হৃৎপিণ্ড শুধু $CO_2$ যুক্ত রক্ত বহন করে।
উত্তর

রুই মাছের হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত। এর প্রধান দুটি প্রকোষ্ঠ হলো পাতলা প্রাচীরের অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং পুরু পেশিবহুল নিলয় বা ভেন্ট্রিকল। প্রধান প্রকোষ্ঠের সঙ্গে সাইনাস ভেনোসাস ও বাল্বাস আর্টারিওসাস যুক্ত থাকে।

সাইনাস ভেনোসাস দেহ থেকে আসা অক্সিজেনস্বল্প রক্ত গ্রহণ করে অলিন্দে পাঠায়। অলিন্দ থেকে রক্ত নিলয়ে যায়। নিলয় সংকুচিত হয়ে রক্ত বাল্বাস আর্টারিওসাস হয়ে ভেন্ট্রাল অ্যাওর্টা ও ফুলকায় পাঠায়। বাল্বাস আর্টারিওসাসের স্থিতিস্থাপক প্রাচীর রক্তপ্রবাহের চাপের পরিবর্তন মসৃণ করতে সাহায্য করে।

সংযোগপথের কপাটিকাগুলো রক্তের বিপরীতমুখী প্রবাহ প্রতিরোধ করে। তাই প্রবাহের ধারা হলো সাইনাস ভেনোসাস → অলিন্দ → নিলয় → বাল্বাস আর্টারিওসাস → ভেন্ট্রাল অ্যাওর্টা।

উত্তরের ছবি
উত্তর

রুই মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র, নদী-জলাভূমির সংযোগ ও পানির মান রক্ষা প্রয়োজন। জলাশয় ভরাট, দূষণ, অপরিকল্পিত কীটনাশক ব্যবহার এবং প্রজননমৌসুমে ডিমওয়ালা মাছ-পোনা নির্বিচারে আহরণ কমাতে হবে।

দেশীয় জিনগত বৈচিত্র্য রক্ষায় প্রাকৃতিক জনসংখ্যা সংরক্ষণের পাশাপাশি হ্যাচারিতে পর্যাপ্ত ও বৈচিত্র্যময় প্রজননক্ষম মাছ ব্যবহার এবং ইনব্রিডিং নিয়ন্ত্রণ জরুরি। সব হ্যাচারির মাছ স্বভাবতই স্বাদহীন, রোগাক্রান্ত বা জিনগতভাবে নিকৃষ্ট—এমন সাধারণীকরণ করা যায় না।

বাসস্থান সুরক্ষা, বৈজ্ঞানিক মৎস্যব্যবস্থাপনা, স্থানীয় মানুষের অংশগ্রহণ ও প্রজননসম্পদের সঠিক ব্যবস্থাপনার সমন্বয়েই প্রাকৃতিক রুই সংরক্ষণ কার্যকর হতে পারে।

৪. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

A —অ্যামাইলেজ→ মল্টোজ + ডেক্সট্রিন
উত্তর চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বেরিয়াট্রিকস বলে।
উত্তর

BMI বা বডি মাস ইনডেক্স হলো দেহের ভরকে মিটারে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে পাওয়া মান: BMI = ভর (kg) ÷ [উচ্চতা (m)]²।

প্রাপ্তবয়স্কদের প্রচলিত সাধারণ শ্রেণিবিভাগে ২৫ থেকে ৩০-এর কম অতিরিক্ত ওজন এবং ৩০ বা বেশি স্থূলতা নির্দেশ করে। বয়স ও জনগোষ্ঠীভেদে মূল্যায়নের মানদণ্ডে পার্থক্য থাকতে পারে; BMI একাই শরীরের মেদের সরাসরি পরিমাপ নয়।

উত্তর

উদ্দীপকের A শর্করাজাত খাদ্য। ক্ষুদ্রান্ত্রে অগ্ন্যাশয় অ্যামাইলেজ শ্বেতসার ও অনুরূপ জটিল শর্করার α-১,৪ বন্ধন ভেঙে মল্টোজ, মল্টোট্রায়োজ ও লিমিট ডেক্সট্রিন তৈরি করে।

পরে ক্ষুদ্রান্ত্রের ব্রাশ-বর্ডারের মল্টেজ-গ্লুকোঅ্যামাইলেজ ও সুক্রেজ-আইসোমল্টেজ এসবের পরিপাক সম্পূর্ণ করে। সুক্রেজ ও ল্যাকটেজ সংশ্লিষ্ট দ্বিশর্করাও ভাঙে। ফলে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজের মতো মনোস্যাকারাইড শোষিত হয়।

মল্টেজকে অগ্ন্যাশয়ের এনজাইম অথবা পেপসিন-ট্রিপসিনকে শর্করা-পরিপাককারী বলা ঠিক নয়। মানুষের নিজস্ব সেলুলেজও নেই।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত "A" দ্বারা শর্করা জাতীয় খাদ্যকে বুঝানো হয়েছে। শর্করা বিপাকে যকৃৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

১. গ্লাইকোজেনেসিস: যকৃৎ গ্যালাক্টোজ, ফ্রুক্টোজসহ সমস্ত হেক্সোজ চিনিকে গ্লুকোজে পরিবর্তিত করে গ্লাইকোজেন নামক অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে জমা রাখে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাইকোজেনেসিস বলে। প্রক্রিয়াটি ইনসুলিনের উপস্থিতিতে উদ্দীপ্ত হয়।

২. গ্লুকোনিয়োজেনেসিস: গ্লুকোজের চাহিদার তুলনায় যদি গ্লাইকোজেনের ঘাটতি হয়, তখন নন-কার্বোহাইড্রেট (অশর্করা) উৎস যেমন- অ্যামিনো এসিড, ল্যাকটিক এসিড, পাইরুভিক এসিড এবং গ্লিসারল থেকে গ্লুকোনিয়োজেনেসিস প্রক্রিয়ায় যকৃতে গ্লুকোজ সংশ্লেষিত হয়। এ প্রক্রিয়াটি গ্লুকাগন হরমোন দ্বারা উদ্দীপ্ত হয়।

৩. গ্লাইকোজেনোলাইসিস: রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পেলে দেহের প্রয়োজনে অনেক সময় যকৃৎ গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সঞ্চিত গ্লাইকোজেনের বিপাক ঘটিয়ে গ্লুকোজ তৈরি করে শক্তির চাহিদা পূরণ করে।

৪. লাইপোজেনেসিস: রক্তে গ্লুকোজের মাত্রা প্রয়োজনের তুলনায় অতি মাত্রায় বেড়ে গেলে যকৃৎ লাইপোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন হরমোনের প্রভাবে অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে। যা কোষে চর্বি হিসেবে জমা থাকে।

৫. যকৃৎ ক্রেবস চক্রের মাধ্যমে শর্করার বিপাক ঘটিয়ে $CO_2$ পানি ও প্রচুর শক্তি উৎপন্ন করে।

৬. যকৃৎ রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে।

৫. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের চিত্রটি লক্ষ কর-
উদ্দীপকের ছবি
উত্তর হৃৎপিণ্ডের কোনো অংশে দীর্ঘ সময়ব্যাপী রক্ত সরবরাহ বন্ধ থাকলে ঐ অংশের পেশিগুলো অকেজো হয়ে কিংবা মরে গিয়ে যে সমস্যা সৃষ্টি করে তাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন।
উত্তর এনজিওপ্লাস্টি করা হয় কারণ- এনজিওপ্লাস্টি হচ্ছে এক ধরনের চিকিৎসা, যার সাহায্যে ধমনির যে অংশে কোলেস্টেরল জমে ব্লকেজ ও রক্ত চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সে জায়গাটিকে প্রসারিত করা। এক্ষেত্রে হৃৎপিণ্ডের বড় ধরনের অস্ত্রোপাচারের প্রয়োজন পড়ে না, কেবল করোনারি ধমনির ভেতর ক্যাথেটার প্রবেশ করিয়ে ধমনিকে প্রশস্ত রাখার ব্যবস্থা করা হয়। এনজিওপ্লাস্টির ফলে করোনারি ধমনি দিয়ে স্বাভাবিক রক্তপ্রবাহ ঘটে এবং হৃৎপিণ্ড সচল থাকে।
উত্তর

হৃৎপিণ্ডের চারটি প্রধান কপাটিকা চাপের পার্থক্যে খোলে-বন্ধ হয় এবং রক্তের বিপরীত প্রবাহ প্রতিরোধ করে।

কপাটিকা অবস্থান ও প্রবাহ
ট্রাইকাসপিড ডান অলিন্দ থেকে ডান নিলয়
বাইকাসপিড/মাইট্রাল বাম অলিন্দ থেকে বাম নিলয়
পালমোনারি সেমিলুনার ডান নিলয় থেকে পালমোনারি ট্রাঙ্ক
অ্যাওর্টিক সেমিলুনার বাম নিলয় থেকে অ্যাওর্টা

প্রধান কপাটিকাগুলো অলিন্দ-নিলয় ও নিলয়-মহাধমনির একমুখী প্রবাহ বজায় রাখে। থিবেসিয়ান ও ইউস্টেশিয়ান ভাঁজকে প্রাপ্তবয়স্কের প্রধান চার কপাটিকার সমতুল্য সক্রিয় নিয়ন্ত্রক বলা ঠিক নয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত “A” দ্বারা SAN কে নির্দেশ করা হয়েছে। SAN হলো হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার।

হৃৎপিণ্ডের এই প্রাকৃতিক পেসমেকার কোনো কারণে কাজ না করলে বা অনিয়ন্ত্রিত হয়ে গেলে দেহে কৃত্রিম বা যান্ত্রিক পেসমেকার স্থাপন করা হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

অসুস্থ ও দুর্বল হৃৎপিণ্ড বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরের চামড়ার নিচে পেসমেকার নামক এই ছোট যন্ত্রকে স্থাপন করা হয়। একটি লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও শীর্ষে সেন্সরযুক্ত কতগুলো তার নিয়ে একটি পেসমেকার গঠিত হয়। সেন্সরগুলোকে ইলেকট্রোড বলে। ব্যাটারি জেনারেটরকে শক্তি সরবরাহ করে। এ দুটি জিনিস একটি পাতলা ধাতব বাক্সে আবৃত থাকে। তারগুলোর সাহায্যে জেনারেটরকে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। ইলেকট্রোডগুলো হৃৎপিন্ডের বৈদ্যুতিক কর্মকান্ড শনাক্ত করে তারের মাধ্যমে জেনারেটরে প্রেরণ করে। যখন পেসমেকারটি হৃদস্পন্দন খুঁজে না পায়, তখন এটি সংক্ষিপ্ত ক্ষুদ্র ভোল্টের স্পন্দন দ্বারা নিলয়কে উত্তেজিত করে গতি সঞ্চার করে। ফলে হৃদস্পন্দন স্বাভাবিক থাকে। এভাবেই, ছকের অংশগুলো স্বাভাবিকভাবে কাজ না করলে পেসমেকারের মাধ্যমে হৃদস্পন্দন সংশোধন করা যায় এবং স্বাভাবিক রক্ত সঞ্চালন বজায় রাখা যায়।

তবে সব ছন্দবিকার বা সব ধরনের হৃৎপেশির দুর্বলতার সমাধান পেসমেকার নয়। সাইনাস নোড বা পরিবহনব্যবস্থার নির্দিষ্ট ত্রুটিতে প্রয়োজনীয়তা চিকিৎসক মূল্যায়ন করেন।

৬. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

আমাদের বক্ষপিঞ্জরের ইন্টারকোস্টাল পেশি ও ডায়াফ্রাম সংকোচন প্রসারণের মাধ্যমে একটি অঙ্গকে সক্রিয় রাখে।
উত্তর লোহিত কণিকা থেকে $\mathrm{HCO}_3^{-}$ আয়নের বের হয়ে আসার ফলে ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয় প্লাজমার ক্লোরাইড ($Cl^{-}$) আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে সে ঘাটতি পূরণ করে। একে ক্লোরাইড শিফট বলা হয়।
উত্তর ফুসফুসের ভেতরের বায়ু চলাচলের পথকে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ বলে। শ্বাসনালি ফুসফুসে প্রবেশ করে প্রাইমারি ব্রঙ্কাস গঠন করে। এই প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস এবং তারপর টার্সিয়ারি ব্রঙ্কাস গঠন করে। টার্সিয়ারি ব্রঙ্কাসগুলো আরও সূক্ষ্ম নালিতে বিভক্ত হয়, যাদের ব্রঙ্কিওল বলা হয়।ব্রঙ্কিওলগুলো শেষ পর্যন্ত ক্ষুদ্র অ্যালভিওলাই বা বায়ুথলি পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে গ্যাস বিনিময় ঘটে। এই সম্পূর্ণ বায়ুপ্রবাহের পথটি একটি উল্টানো গাছের শাখার মতো দেখতে হওয়ায় একে শ্বসন বৃক্ষ বলা হয়।
উত্তর

ফুসফুসের গ্যাসবিনিময়কারী ক্ষুদ্র বায়ুথলি হলো অ্যালভিওলাস। অসংখ্য অ্যালভিওলাস মিলে বড় আদান-প্রদানতল সৃষ্টি করে।

অ্যালভিওলাসের প্রাচীর প্রধানত পাতলা, চ্যাপ্টা টাইপ-I এপিথেলিয়াল কোষের এক স্তর দিয়ে গঠিত এবং বাইরে ঘন কৈশিক জাল থাকে। এ পাতলা শ্বসনঝিল্লি দিয়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ব্যাপন ঘটে। স্থিতিস্থাপক তন্তু প্রসারণ ও প্রত্যাবর্তনে সাহায্য করে।

টাইপ-II কোষ সারফেকট্যান্ট ক্ষরণ করে পৃষ্ঠটান কমায় এবং অ্যালভিওলাস চুপসে যাওয়া প্রতিরোধ করে।

উত্তরের ছবি
উত্তর

মেডুলা ও পন্সের শ্বসন-নিয়ন্ত্রক স্নায়ুজাল শ্বাসের ছন্দ ও গভীরতা নিয়ন্ত্রণ করে। ফ্রেনিক স্নায়ু দিয়ে ডায়াফ্রামে এবং ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে বক্ষের পেশিতে মোটর সংকেত যায়। এগুলোকে শুধু করোটিক স্নায়ু বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পেশির কাজ বলা ঠিক নয়; শ্বাসের কিছু স্বেচ্ছানিয়ন্ত্রণও সম্ভব।

CO₂ বেড়ে গেলে মস্তিষ্কমেরুরসের H⁺ বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় কেমোরিসেপ্টর সক্রিয় হয়। ক্যারোটিড ও অ্যাওর্টিক বডির প্রান্তীয় কেমোরিসেপ্টর রক্তের O₂, CO₂ ও H⁺-এর পরিবর্তন শনাক্ত করে। বিশেষত O₂ কমে গেলে প্রান্তীয় রিসেপ্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসব তথ্যের ভিত্তিতে শ্বাসের হার ও গভীরতা বদলে গ্যাস ও অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা হয়। ব্যায়াম, বিশ্রাম ও অন্যান্য অবস্থায় এই প্রতিক্রিয়া প্রয়োজন অনুযায়ী শ্বাসচলাচল সামঞ্জস্য করে।

৭. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

নিচের চিত্রটি লক্ষ কর-
উদ্দীপকের ছবি
উত্তর হাঁটুর সম্মুখে কোয়াড্রিসেপস পেশির টেনডনের মধ্যে অবস্থিত ত্রিকোণাকার বৃহত্তম সেসাময়েড অস্থিকে প্যাটেলা বলে; এটি পশ্চাৎপৃষ্ঠে ফিমারের সঙ্গে সন্ধি গঠন করে।
উত্তর হ্যামস্ট্রিং পেশি হলো উরুর পেছনের দিকের তিনটি প্রধান পেশির সমষ্টি। এই পেশিগুলো হলো- সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস এবং বাইসেপস ফিমোরিস। এদের প্রধান কাজ হলো হাঁটু ভাঁজ করা এবং নিতম্ব প্রসারণ করা। দৌড়ানো, লাফানো, এবং হাঁটার মতো দৈনন্দিন গতিবিধির জন্য এই পেশিগুলোর ভূমিকা অপরিহার্য।
উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্রে 'A' চিহ্নিত অংশটি হলো অস্থি। নিচে অস্থির গঠন বর্ণনা করা হলো-

নিরেট অস্থির গঠন ও কার্যরত একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র।নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে। স্তরগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলি একটি সুস্পষ্ট নালির চারদিকে চক্রাকারে বিন্যস্ত। কেন্দ্রীয় এ নালিটি হলো হ্যাভারসিয়ান নালি। প্রতিটি হ্যাভারসিয়ান নালি এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন গড়ে ওঠে। প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার ভিতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালিকা বেরোয়। এদের ক্যানালিকুলি বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে। এসব নালিকে ভকম্যানস ক্যানাল বলে।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি মানুষের হাত। হাত সঞ্চালন ও কনুই বাঁকানোর ক্ষেত্রে 'A' ও 'B' অর্থাৎ অস্থি ও সংশ্লিষ্ট কঙ্কাল পেশির ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-

মানবদেহের কঙ্কাল পেশি চলনে অংশগ্রহণ করে। এসব পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেনডনে পরিণত হয়। টেনডন অস্থির সাথে লেগে থেকে পেশির কাজ সম্পন্ন করে।
মস্তিষ্ক থেকে একটি উত্তেজনা পেশিতে গেলে পেশি সংকুচিত হয়। এ সংকোচনের ফলে টেনডনে টান পড়ে এবং টেনডনের সাথে লাগানো অস্থিটির সঞ্চালন ঘটে। পেশিতে শুধু টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। বিভিন্ন ধরনের চলনের জন্য একটি অস্থির বিভিন্ন জায়গায় অনেকগুলো পেশি লাগানো থাকে। ফ্লেক্সর পেশিগুলো অস্থিসন্ধিকে ভাঁজ করে, যেমন কনুই বাঁকাতে বাইসেপস পেশি কাজ করে। এর বিপরীতে এক্সটেনসর পেশিগুলো অস্থিসন্ধিকে প্রসারিত করে, যেমন কনুই সোজা করতে ট্রাইসেপস পেশি ব্যবহৃত হয়। অ্যাবডাক্টর পেশিগুলো অস্থিকে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে, আর অ্যাডাক্টর পেশিগুলো এটিকে দেহ অক্ষের কাছে ফিরিয়ে আনে। এছাড়া, রোটেটর পেশিগুলো অস্থিকে তার অক্ষ বরাবর ঘোরায়। এই পেশিগুলো জোড়ায় জোড়ায় বিপরীত কাজ করে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন সম্ভব হয়।

তাই বলা যায় যে, অস্থি এবং সংশ্লিষ্ট ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশির সমন্বিত কার্যক্রমেই হাতের সঞ্চালন হয়।

৮. উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

সাদা ♂ CcIi × সাদা ♀ CcIi → F₂।
উত্তর প্রজন্মের পর প্রজন্মে জীবগোষ্ঠীর বংশগত বৈশিষ্ট্য ও অ্যালিলের ঘনত্বের পরিবর্তনকে বিবর্তন বলে।
উত্তর বিগত শতাব্দীতে জিন, ক্রোমোসোম ও মিউটেশন সম্পর্কে চর্চা ও অনুশীলনের ধারাবাহিক পর্যায়ে ভাইজম্যান ও তার অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন। ভাইজম্যান ও তার অনুগামীদের ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের এই নব মূল্যায়নকে নব্য ডারউইনিজম বলে।
উত্তর

উদ্দীপকটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অন্তর্ভুক্ত, যা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র নামে পরিচিত।এ সূত্রানুযায়ী, একটি জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো (জিনগুলো) গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন বা মুক্তভাবে বিন্যস্ত হয়। এক্ষেত্রে একজোড়া অন্যজোড়ার উপর নির্ভরশীল নয়। মেন্ডেল দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে তাঁর দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা করেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা নিচে উপস্থাপন করা হলো-

মটরশুঁটি উদ্ভিদ বীজের গোলাকার বৈশিষ্ট্যের জিনকে R, হলুদ বর্ণের জিনকে Y, কুঞ্চিত বৈশিষ্ট্যের জিনকে r এবং সবুজ বর্ণের জিনকে y প্রতীকে চিহ্নিত করলে,

বিশুদ্ধ গোলাকার-হলুদ বীজবিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ = RRYY
এবং বিশুদ্ধ কুঞ্চিত-সবুজ বীজবিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ = rryy

P: গোলাকার হলুদ ♀ RRYY × কুঞ্চিত সবুজ ♂ rryy। সঠিক গ্যামেট RY ও ry; F₁ সব RrYy গোলাকার-হলুদ।

F₁ ক্রস: RrYy × RrYy; উভয়ের গ্যামেট RY, Ry, rY, ry।

নিচে চেকার বোর্ডের মাধ্যমে $F_2$ জনুর ফলাফল দেখানো হলো-

গ্যামেট RY Ry rY ry
RY RRYY গোল-হলুদ RRYy গোল-হলুদ RrYY গোল-হলুদ RrYy গোল-হলুদ
Ry RRYy গোল-হলুদ RRyy গোল-সবুজ RrYy গোল-হলুদ Rryy গোল-সবুজ
rY RrYY গোল-হলুদ RrYy গোল-হলুদ rrYY কুঞ্চিত-হলুদ rrYy কুঞ্চিত-হলুদ
ry RrYy গোল-হলুদ Rryy গোল-সবুজ rrYy কুঞ্চিত-হলুদ rryy কুঞ্চিত-সবুজ

ফলাফল:
$F_2$ জনুর ফিনোটাইপিক অনুপাত
= গোলাকার-হলুদ: গোলাকার-সবুজ : কুঞ্চিত হলুদ : কুঞ্চিত সবুজ
= ৯ : ৩ : ৩ : ১।

উদ্দীপকের মুরগির উদাহরণে দুটি অসংযুক্ত লোকাস স্বাধীনভাবে বিন্যস্ত হলেও জিনের বাধাদানকারী আন্তঃক্রিয়ার কারণে ফিনোটাইপ ১৩:৩ হতে পারে। উপরের মটরশুঁটির উদাহরণটি সূত্রের সাধারণ ব্যাখ্যা; মুরগির ক্ষেত্রে সরাসরি ৯:৩:৩:১ ফিনোটাইপ আশা করা ঠিক নয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত $F_1$ জনুর সাদা পিতা-মাতা হতে রঙিন সন্তান পাওয়া সম্ভব। নিচে ক্রসের মাধ্যমে $F_2$ জনুর ফলাফল বিশ্লেষণ করা হলো-

$F_1$ জনুর মধ্যে ক্রস :

F₁-এর ক্রস: সাদা ♂ CcIi × সাদা ♀ CcIi; উভয়ের গ্যামেট CI, Ci, cI, ci।

গ্যামেট CI Ci cI ci
CI CCII সাদা CCIi সাদা CcII সাদা CcIi সাদা
Ci CCIi সাদা CCii রঙিন CcIi সাদা Ccii রঙিন
cI CcII সাদা CcIi সাদা ccII সাদা ccIi সাদা
ci CcIi সাদা Ccii রঙিন ccIi সাদা ccii সাদা

$F_2$ জনুর ফিনোটাইপের অনুপাত = ১৩ (সাদা): ৩ (রঙিন)।

অতএব, উদ্দীপকের $F_1$ জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে $F_2$ - জনুতে সাদা ও রঙিন উভয় ধরনের মোরগ-মুরগিরই আবির্ভাব ঘটেছে এবং এদের অনুপাত দাঁড়ায় ১৩ : ৩।