বরিশাল বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জারা একাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যতে সে একজন রাজনীতিবিদ হতে চায়। রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভের জন্য একটি বিষয় বেছে নেয়। জনাব ওমর ফারুক যিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ জারার এ বিষয়টি বেছে নেওয়ার জন্য তার প্রশংসা করেন এবং এ বিষয়ের উদ্ভবের ঐতিহাসিক পটভূমি আলোচনা করেন। ফলে জারা খুব অনুপ্রাণিত হয়।
উত্তর 'Civics' শব্দের উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ Civis ও Civitas থেকে। Civis অর্থ 'নাগরিক' আর Civitas অর্থ 'নগররাষ্ট্র'।
উত্তর নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতাকেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
উত্তর

উদ্দীপকে জারা অধ্যয়নের জন্য 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি বেছে নিয়েছে।

পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতাসংক্রান্ত বিজ্ঞান। এটি নাগরিকের কর্মকান্ড ও নাগরিকতার বিষয়ে সঠিক নির্দেশনা দেয়। পৌরনীতি ও সুশাসন নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। এটি রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলে। এছাড়াও রাষ্ট্রের ধারণা, কার্যাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য। সম্পর্কে আলোচনা করে। আধুনিক যুগে নাগরিকতা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি নিয়ে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে। অর্থাৎ নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জ্ঞান কেবল পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমেই লাভ করা সম্ভব।

উদ্দীপকে জারা একাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যতে সে একজন রাজনীতিবিদ হতে চায়। রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়, যা পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে নির্দেশ করে।

তাই বলা যায়, জারা অধ্যয়নের জন্য পৌরনীতি ও সুশাসন বিষয়টি বেছে নিয়েছে।

উত্তর "উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক।"- কথাটি যথার্থ ও সঠিক।
পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এক্ষেত্রে পৌরনীতি নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের কার্যাবলি, অভ্যাস ও আচরণ বিশ্লেষণ এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দিয়ে থাকে। নাগরিক জীবনের সামগ্রিক পর্যালোচনা পৌরনীতির বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু কেবল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। নাগরিকের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত। এটি নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি, জাতি, গোত্র, সম্প্রদায় ইত্যাদি বিষয়ের আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পর্যালোচনা করে। আবার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নাগরিকতার ব্যাখ্যাও প্রদান করে। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি পৌরনীতি ও সুশাসন বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলি যেমন- আইনের ধারণা, উৎস, প্রয়োজনীয়তা, নৈতিকতার ধারণা, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার ধারণা, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।
তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধি ব্যাপক কথাটি যথার্থ।

২. উদ্দীপক

মরিয়ম একজন কলেজ ছাত্রী। সে সবার সাথে উত্তম আচরণ করে। নববর্ষে ও অন্যান্য উৎসবে সবাইকে সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সে তার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের নিয়মকানুন মেনে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে। সমাজের কিশোর-কিশোরীরা তাকে অনুসরণ করে। অন্যদিকে, শিক্ষার্থী রহিম রাষ্ট্রীয় আইন মেনে চলে, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। তার মধ্যে ধর্মীয় সহনশীল্তা ও পরমতসহিষ্ণুতাও বিদ্যমান। উভয়ের শিক্ষক জনাব হাবিবুল্লাহ বললেন, "এ ধরনের আচরণ সমাজও ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা করে।"
উত্তর যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
উত্তর 'সুযোগ-সুবিধার সমতাই হলো সাম্য'- কথাটির অর্থ হলো সাম্য এমন এক সামাজিক অবস্থাকে বোঝায়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং সে সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ
সাম্য বলতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণির বিশেষ সুযোগ-সুবিধা বাতিল করে, প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ প্রদান করে। এ অর্থে সাম্য বলতে সুযোগ-সুবিধার সমতাকে বোঝায়।
উত্তর উদ্দীপকে মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকান্ডের মধ্যে 'সামাজিক মূল্যবোধের' বিষয়টি ফুটে উঠেছে।
'সামাজিক মূল্যবোধ' হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন ও চিন্তার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। এক্ষেত্রে শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, দানশীলতা, ইত্যাদি বিষয়াবলি সামাজিক মূল্যবোধের অংশ হিসেবে বিবেচিত হয়। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ, বন্ধুবান্ধব প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে।
উদ্দীপকে মরিয়ম একজন কলেজ ছাত্রী। সে সবার সাথে উত্তম আচরণ করে। নববর্ষে ও অন্যান্য উৎসবে সে সবাইকে সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সে তার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের নিয়মকানুন মেনে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে। সমাজের কিশোর-কিশোরীরা তাকে অনুসরণ করে। তাদের এসব কর্মকান্ড সামাজিক মূল্যবোধকে নির্দেশ করে।
সুতরাং বলা যায়, মরিয়ম ও কিশোর-কিশোরীদের কর্মকান্ডের মধ্যে সামাজিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে।
উত্তর হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।
সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার যথাযথ প্রয়োগ পদ্ধতিই হলো সুশাসন। সুশাসনের ফলে গণতন্ত্র শক্তিশালী হয়। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। ক্ষমতার অপব্যবহার রোধ, কাজের দীর্ঘসূত্রতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব ইত্যাদি দূরকরণে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক সংহতি, গণমানুষের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, নাগরিক সেবা বৃদ্ধি, গণমাধ্যম ও বাক-স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন, সিটিজেন চার্টার প্রণয়ন ইত্যাদি। এছাড়াও জনপ্রশাসনের নিরপেক্ষ আচরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরপেক্ষ প্রশাসন, দুর্নীতিমুক্ত সরকারব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সামাজিক সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে শিক্ষার্থী রহিম রাষ্ট্রীয় আইন মেনে চলে, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তার মধ্যে ধর্মীয় সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা বিদ্যমান। এসব বিষয় পর্যালোচনা করে বলা যায়, রহিমের আচরণ সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে সহায়ক।

৩. উদ্দীপক

ছক-১ ছক-২ ছক-৩
মানুষের ন্যায়বোধ থেকে উদ্ভব। মানুষ তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশের সুযোগ পায়। সব মানুষের সুযোগ-সুবিধা সমানভাবে প্রদান করা হয়।
ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ থেকে তৈরি হয়। স্বীয় প্রতিভার বিকাশ সাধন হয়। সকলের পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত থাকে।
সুকুমার বৃত্তির অনুশীলন। মতামত প্রকাশের সুযোগ পায়। সুষম পরিবেশ গড়ে ওঠে।
উত্তর রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে।
উত্তর 'সহনশীলতা গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মূল্যবোধ', যা গণতান্ত্রিক সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি রচনা করে। সহনশীলতা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস গড়ে তোলে। এটি রাজনীতিতে সহাবস্থান নিশ্চিত করে এবং বিরোধী মতকে দমন না করে যুক্তি দিয়ে মোকাবিলা করতে শেখায়। এই ভিন্নমতকে সম্মান জানানো এবং বিরুদ্ধ মতকে সহ্য করার মনোভাবই সহনশীলতা। সহনশীলতা না থাকলে গণতন্ত্র কেবল বিভেদ, সংঘাত ও বিশৃঙ্খলায় পরিণত হয়। গণতন্ত্রের সফলতা নিশ্চিত করতে আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে সহনশীলতার চর্চা অপরিহার্য।
উত্তর উদ্দীপকে ছক-১ এ চিহ্নিত বিষয়টি আমার পাঠ্যবইয়ে পঠিত নৈতিকতার ধারণাকে নির্দেশ করে।
নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা অপরের মঙ্গল কামনা ও সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। বিশেষ অর্থে নৈতিকতা হলো বিজ্ঞান ও দর্শনের সেই সকল কাজ, যা মানুষের নৈতিক আচরণ, কর্তব্য ও বিচার-বিবেচনা বিশ্লেষণ করে। নৈতিকতা অভ্যন্তরীণ চিন্তাভাবনা ও মানসিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। নৈতিকতা সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ হতে উৎপন্ন। এটি মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণের পাশাপাশি চিন্তাকেও নিয়ন্ত্রণ করে। নৈতিকতার ধারণা সার্বজনীন।
উদ্দীপকে ছক-১ এ তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। যথা- মানুষের ন্যায়বোধ থেকে উদ্ভব। ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ থেকে তৈরি সুকুমার বৃত্তির অনুশীলন। সুতরাং উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, উদ্দীপকে ছক-১ এ উল্লিখিত বিষয়টি নৈতিকতার সাথে সম্পর্কিত।
উত্তর উদ্দীপক ছক-২ এ স্বাধীনতা এবং ছক-৩ এ সাম্য বিষয়টিকে নির্দেশ করছে। স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক।
সাম্য ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বস্তুত সাম্য ছাড়া স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যায়। বৃহৎ দৃষ্টিভঙ্গিতে দেখলে, স্বাধীনতা ও সাম্যকে একই রূপ মনে হয়। মূলত স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার দুই পিঠ। স্বাধীনতা ও সাম্যের আদর্শের সমন্বয়ের বিষয়টি সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র থেকে বাস্তব রূপ লাভ করে। সাম্য ও স্বাধীনতা পরস্পরের সম্পূরক। সাম্যের অস্তিত্ব ছাড়া স্বাধীনতার উপলব্ধি অসম্ভব। স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য সাম্যের পরিবেশ প্রয়োজন। রাষ্ট্র আইনের মাধ্যমে স্বাধীনতা সৃষ্টি ও সংরক্ষণ করে। আবার রাষ্ট্র স্বাধীনতা সংরক্ষণের জন্য আইনের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা বিলোপ সাধন করে সাম্যের পরিবেশ সৃষ্টি করে। স্বাধীনতা ও সাম্যের ফলে সব মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করার মাধ্যমে তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। সাম্যের ফলে সকলের পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত থাকে। স্বাধীনতার মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশের সুযোগ পায়।
সুতরাং আমরা বলতে পারি, স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক।

৪. উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব শরাফত মনে করেন যে, 'ক' বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 'পরিবেশের বিপর্যয় সৃষ্টি করছে। তিনি এ প্রকল্প স্থাপন করার কঠোর 'সমালোচনা করেন এবং এ প্রকল্প বন্ধ করার জন্য জনমত তৈরি করেন। এ কারণে তিনি হয়রানির শিকার হন।
দৃশ্যকল্প-২: জনাব মনজুর আহমেদ জাতীয় নির্বাচনে ভোটদানের জন্য ভোটকেন্দ্রে যান। কিন্তু ভোটকেন্দ্রে গোলযোগের কারণে তিনি ভোট দিতে পারলেন না। তিনি মনে করেন, একটি গুরুত্বপূর্ণ অধিকার থেকে বঞ্চিত হলেন। অন্যদিকে, জনাব আইরিন বেগম একটি খামারে সারাদিন কাজ করে পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পান।
উত্তর তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয় ও যথার্থ উপাত্ত।
উত্তর অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সুনিশ্চিত হয়। অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বোঝায় তেমনি ঐ সমস্ত শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়। যেমন- ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়, আবার শিক্ষালাভ করার অধিকার, আর সন্তানদের শিক্ষিত করা কর্তব্য। এ থেকে বোঝা যায়, অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র। এ প্রসঙ্গে কাল মার্কস বলেন, "কর্তব্য ছাঁড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই।” সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত।
উত্তর উদ্দীপকে জনাব শরাফত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কেননা রাজনৈতিক অধিকারের অন্যতম দুইটি ধরন হলো জনমত গঠন ও সরকারের সমালোচনা করার অধিকার।
রাজনৈতিক অধিকার হলো সে সকল অধিকারের সমষ্টি, যেগুলোর মাধ্যমে সুনাগরিকগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ সরকারের সকল কাজের সমালোচনা করতে পারেন। সরকার নাগরিকের অধিকার বা স্বার্থবিরোধী কোনো কাজ করলে নাগরিকগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিক সরকারের সমালোচনা করার ও যেকোনো বিষয়ে প্রতিবাদ ও এর বিরুদ্ধে জনমত গঠনের অধিকার রাখেন। সরকার এক্ষেত্রে কোনোরূপ বাধা সৃষ্টি কিংবা হয়রানি করতে পারবে না।
উদ্দীপকে একটি বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয় সৃষ্টি করলে জনাব শরাফত প্রকল্পটির কঠোর সমালোচনা করেন এবং এ প্রকল্প বন্ধ করার জন্য জনমত তৈরি করেন। এর ফলে তিনি সরকারের হয়রানির শিকার হন, যা তাকে তার রাজনৈতিক অধিকার ভোগ থেকে বঞ্চিত করে।
উত্তর উদ্দীপকে জনাব মনজুর আহমদ এবং আইরিন বেগম আলাদা দুটি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জনাব মনজুর আহমদ রাজনৈতিক অধিকার এবং আইরিন বেগম অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক ভোট দেওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণ করার ও প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থার সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকের এই অধিকার ভোগের সুযোগ তৈরি করে- এটি নাগরিকের রাজনৈতিক অধিকার। অন্যদিকে, অর্থনৈতিক অধিকার হলো দৈনন্দিন অন্নসংস্থানের ব্যাপারে যুক্তিসংগত অর্থ খুঁজে পাওয়ার সুযোগ ও নিরাপত্তা। ব্যক্তি তার যোগ্যতা ও দক্ষতা অনুসারে কর্মে নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সকল শ্রমিক ও কর্মী সমান সুযোগ-সুবিধা লাভ করবে। নারী-পুরুষ সমান বেতন পাওয়ার অধিকার অর্থনৈতিক অধিকারভুক্ত।
উদ্দীপকে জনাব মনজুর আহমদ জাতীর নির্বাচনে ভোট দিতে পারেননি ফলে তিনি তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে, জনাব আইরিন বেগম একই পরিমাণ সময় কাজ করে পুরুষের তুলনায় কম মজুরি পান, যা তাকে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।

৫. উদ্দীপক

ছক-১ ছক-২ ছক-৩
রাষ্ট্রীয় নিয়মকানুন প্রণয়ন করে। ছক-১ এর নিয়মকানুনসমূহ বাস্তবায়ন করে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করে।
বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করে। বিদেশি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করে। সংবিধানের সংরক্ষক ও অভিভাবক।
জনস্বার্থে প্রণয়নকৃত নিয়মকানুন সংশোধন, পরিবর্তন ও সংযোজন করে। জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করে। ছক-১ এর প্রণয়নকৃত নিয়মকানুন-এর ব্যাখ্যাপ্রদান করে।
উত্তর যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিক নয় এবং রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।
উত্তর একনায়কতন্ত্রী শাসনব্যবস্থা এমন একটি রাজনৈতিক কাঠামো, যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা একটি ব্যক্তি বা একটি ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে। এই শাসনব্যবস্থায় জনগণের মতামত, মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং আইনের শাসন প্রায় অনুপস্থিত থাকে। ফলে এটি ব্যক্তিস্বাতন্ত্র্য ও গণতন্ত্রের মূল মূল্যবোধের পরিপন্থি। ফলে ব্যক্তি তার স্বাধীন মত প্রকাশ করতে ভয় পায়। সংবাদপত্র, সামাজিক মাধ্যম, সাহিত্য ও শিক্ষাব্যবস্থাও সরকারের নিয়ন্ত্রণে থাকে। এ পরিস্থিতিতে ব্যক্তি নিজস্ব চিন্তা বা মত গঠন ও প্রকাশ করতে পারে না। এজন্য একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী।
উত্তর উদ্দীপকে উল্লিখিত ছক-১ আমার পাঠ্যবইয়ে পঠিত সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।
শাসন কাজ পরিচালনার জন্য সরকারের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। রাষ্ট্রের শাসন কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন আইনসভার অন্যতম প্রধান কাজ। সংসদীয় গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হলো আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আইনসভা গঠিত হয়। আইনসভার সদস্যগণ জনমতের ভিত্তিতে আইন প্রণয়ন করেন। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়, আইনসভা জাতীয় অর্থ তহবিলের রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও নিয়ন্ত্রণ করে। সরকারের বার্ষিক বাজেট আইনসভায় গৃহীত না হলে তা কার্যকর হয় না। আইনসভা রাষ্ট্রের ব্যয় বরাদ্দ অনুমোদনের ক্ষেত্রে যথেষ্ট ক্ষমতা ভোগ করে। এছাড়াও আইনসভা দেশের ও সমাজের প্রয়োজনে নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন ও পরিবর্তনের মধ্যে যুগোপযোগী করে তুলে। উদ্দীপকে ছক-১ এ তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে তা হলো- রাষ্ট্রের নিয়মকানুন প্রণয়ন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, প্রণয়নকৃত আইন সংশোধন ও সংযোজন, যা আইনসভার কার্যাবলিকে নির্দেশ করে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ছক-১ এ আমার পাঠ্যবইয়ে পঠিত আইনসভার সাথে সাদৃশ্যপূর্ণ।
উত্তর

উদ্দীপকে ছক-২ এ সরকারের শাসন বিভাগ ও ছক-৩ এ সরকারের বিচার বিভাগকে নির্দেশ করা হয়েছে। উক্ত বিভাগ দুটির পৃথকীকরণ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারের তিনটি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ শাসন বিভাগ। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনসমূহ বাস্তবায়ন করে। আইন অনুযায়ী অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য পরিচালনা শাসন বিভাগের কাজ। আধুনিক রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক তৈরি ও রক্ষার কাজটি সরকারের শাসন বিভাগ করে থাকে। অন্যদিকে, বিচার বিভাগ রাষ্ট্রের অপরাধীদের শাস্তি নিশ্চিত করে। এছাড়াও প্রণীত আইনের ব্যাখ্যা প্রদান করে। এভাবে বিচার বিভাগে সংবিধানের সংরক্ষক ও অভিভাবকের দায়িত্ব পালন করে। এক্ষেত্রে বিচার বিভাগ ও শাসন বিভাগের স্বাধীনতা বা পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসন বিভাগ ও বিচার বিভাগ তাদের স্ব-স্ব কাজে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য বিভাগের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করবে না। শাসন বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণের ফলে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে রাখা যায়। এছাড়াও সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা যায়। প্রত্যেক বিভাগ নিজেদের কাজ দক্ষতার সাথে সম্পাদন করতে পারে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ফলে রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এবং জনগণের অধিকার নিশ্চিত করা যায়।

তাই উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, শাসন বিভাগ ও আইন বিভাগের পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব মাহাতাব বিশ্বাস একজন সৎ মানুষ। তিনি বড়দের সম্মান করেন ও ছোটদের স্নেহ করেন। সামাজিক নিয়মকানুন ও প্রথা মেনে চলেন। অন্যদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি চিকিৎসাসেবা সংঘ, প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন।
দৃশ্যকল্প-২: জনাব আফতাব একজন সুশিক্ষিত মানুষ। তিনি প্রকাশ্যে ধূমপান করেন না, যৌতুক দেন না, নেন না। বিভিন্ন নির্বাচনে তিনি ভোটদান করেন। অন্যদিকে, জনাব বুলবুল আহমেদ একজন কৃষক। তিনি ফসল উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন। অবসর সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার পরিচর্যা করেন।
উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়।
উত্তর

মানবাধিকার সর্বজনীন, কারণ মানুষ হিসেবে প্রত্যেক ব্যক্তি এসব অধিকারের দাবিদার।

জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা রাষ্ট্র ও সরকারের ধরন বদলালেও মানুষের মর্যাদা ও মানবাধিকারের নীতিগত দাবি বিলুপ্ত হয় না। বাস্তবে অধিকার লঙ্ঘিত হতে পারে; সর্বজনীনতা বলতে লঙ্ঘন কখনো ঘটবে না—এমন নিশ্চয়তা বোঝায় না।

উত্তর উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব মাহাতাব বিশ্বাস 'সামাজিক কর্তব্য' পালন করছেন।
সমাজের অংশ হিসেবে রাষ্ট্রের নাগরিকদের অনেকগুলো সুযোগ-সুবিধা ভোগের বিনিময়ে কতকগুলো কর্তব্য পালন করতে হয় এসব কর্তব্য কয়েকটি ভাগে বিভক্ত। এর মধ্যে সামাজিক কর্তব্য অন্যতম। মানুষ সামাজিক জীব। সমাজের প্রয়োজনে নাগরিকদের অনেক সামাজিক কর্তব‍্য পালন করতে হয়। সমাজে বসবাসরত অবস্থায় সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গঠন ও পরিচালনা, সামাজিক অনুষ্ঠানাদি আয়োজন ও অংশগ্রহণ, সন্তানাদিকে শিক্ষিত ও সামাজিক করে গড়ে তোলা। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা ইত্যাদি সামাজিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এছাড়াও সামাজিক নিয়মকানুন মেনে চলাও সামাজিক কর্তব্য হিসেবে বিবেচিত।
উদ্দীপকে জনাব মাহাতাব বিশ্বাস একজন সৎ মানুষ। তিনি বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন। সামাজিক নিয়মকানুন ও প্রথা মেনে চলেন। অন্যদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি চিকিৎসাসেবা সংঘ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং বলা যায়, জনাব মাহাতাব বিশ্বাস সামাজিক কর্তব্য পালন করেছেন।
উত্তর উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জনাব আফতাব ও জনাব বুলবুল একই ধরনের দায়িত্ব পালন করেননি। বরং জনাব আফতাব রাজনৈতিক কর্তব্য এবং জনাব বুলবুল নৈতিক কর্তব্য পালন করেছেন।
কর্তব্য বলতে করণীয় কাজ বোঝায়। অধিকার ভোগের বিনিময়ে নাগরিকগণ কতকগুলো কর্তব্য পালন করেন। রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য নাগরিকের আইনগত কর্তব্যের অংশ। রাষ্ট্রীয় আইন দ্বারা যে সকল কর্তব্য আরোপিত ও কার্যকরী হয় সেগুলো হচ্ছে নাগরিকের আইনগত কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা রাষ্ট্রীয় আইন ও বিধিবিধান মান্য করা, সততার সাথে ভোটাধিকার প্রদান করা, সকল প্রকার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ইত্যাদি রাজনৈতিক কর্তব্যের অংশ। অন্যদিকে, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কতকগুলো নৈতিক কর্তব্যও পালন করতে হয়। এসব কর্তব্য নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেন। এগুলো সম্পাদনে তাদের বলপ্রয়োগ করা যায় না।উদ্দীপকে জনাব আফতাব প্রকাশ্যে ধূমপান করেন না, তিনি যৌতুক দেন না, নেন না, ভোটাধিকার প্রদান করেন, যা রাজনৈতিক কর্তব্যের অংশ। অন্যদিকে, জনাব বুলবুল আহমেদ একজন কৃষক। তিনি ফসল উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন। অবসর সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার পরিচর্যা করেন, যা নৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।
তাই উপরের আলোচনার আলোকে আমরা বলতে পারি, জনাব আফতাব এবং জনাব বুলবুল আহমেদ আলাদা ধরনের দুটি কর্তব্য অর্থাৎ রাজনৈতিক ও নৈতিক কর্তব্য পালন করেন।

৭. উদ্দীপক

দৃশ্যকল্প-১: ফরহাদ স্থানীয় একটি সংগঠনের সদস্য। সেই প্রতিষ্ঠানে সকলের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়মনীতি লিখিত আছে। উক্ত নিয়মকানুন সবাই মেনে চলে। ফলে সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না।
দৃশ্যকল্প- ২: সারাহ গ্রামে বাস করে। তার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে সে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। অসহায়দের সাহায্য করা এবং ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া তার জীবনের একটি ভালো গুণ।
উত্তর ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মধ্যে যে মূল্যবোধ জন্মায়, তাই মূলত ধর্মীয় মূল্যবোধ।
উত্তর অতিশাসন হলো এমন এক শাসনব্যবস্থা, যেখানে শাসকের হাতে অগাধ ক্ষমতা থাকে এবং নাগরিকদের স্বাধীনতা সীমিত থাকে। এ ব্যবস্থায় মৃত প্রকাশ, সংগঠন গঠন ও রাজনৈতিক অংশগ্রহণ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এর বিপরীত ব্যবস্থা হলো স্বাধীনতাভিত্তিক শাসনব্যবস্থা, যেমন- গণতন্ত্র, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার, যেমন- বাক-স্বাধীনতা, ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হয়। ফলে স্বাধীনতার পরিবেশে ব্যক্তির চিন্তা, মত ও কার্যকলাপ স্বাধীনভাবে বিকাশ লাভ করে, যা সমাজে ন্যায়, মানবিক মর্যাদা ও সামাজিক অগ্রগতির পথ তৈরি করে। তাই অতিশাসনের প্রতিকারে স্বাধীনতা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বিকল্প।
উত্তর

দৃশ্যকল্প-১-এর লিখিত নিয়মনীতি মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে—এ দিক থেকে আইনের ধারণার সঙ্গে সাদৃশ্য রয়েছে।

আইন হলো রাষ্ট্রীয় কর্তৃত্বে স্বীকৃত ও কার্যকর নিয়ম, যা সমাজে শৃঙ্খলা রক্ষায় মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। একটি সংগঠনের অভ্যন্তরীণ বিধিও আচরণ নিয়ন্ত্রণ করতে পারে।

উদ্দীপকে সংগঠনের লিখিত নিয়ম মানার ফলে শৃঙ্খলা বজায় থাকার কথা আছে। পাঠ্যবইয়ের প্রত্যাশিত ধারণা আইন হলেও, কেবল কোনো সংগঠনের নিয়ম হলেই সেটি রাষ্ট্রীয় আইন হয়ে যায় না; রাষ্ট্রীয় স্বীকৃতি ও কর্তৃত্বের শর্তটিও বিবেচ্য।

উত্তর উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সারাহ সামাজিক মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ, আমি মনে করি সামাজিক মূল্যবোধ সমাজের ভিত।
মূল্যবোধ হলো এক ধরনের মানসিক অবস্থা, যা সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আধুনিক সমাজ গবেষকরা মূল্যবোধকে 'কয়েকটি শ্রেণিতে ভাগ করেছেন। তার মধ্যে সামাজিক মূল্যবোধ অন্যতম। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা, আতিথেয়তা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণ বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সামাজিক মূল্যবোধের মানের ওপর সমাজের ও রাষ্ট্রের মান নির্ভর করে। তাই বলা যায়, সামাজিক মূল্যবোধ সমাজের ভিত্তি।
উদ্দীপকে, সারাহ গ্রামে বসবাস করে। সে আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। সে অসহায়দের সহায়তা করে, ভিক্ষুকদের ভিক্ষা দেয়। সারাহর আচরণে সামাজিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়। আর তাই সামাজিক মূল্যবোধ সমাজের ভিত হিসেবে পরিগণিত হয়।

৮. উদ্দীপক

নিচের প্রতিটি বৈশিষ্ট্য থেকে ডানদিকের '?' চিহ্নিত ঘরের দিকে তীর নির্দেশ করা হয়েছে।

ক্রম বৈশিষ্ট্য নির্দেশিত ঘর
১ সংগঠিত জনগোষ্ঠী ?
২ সম আদর্শে বিশ্বাসী ?
৩ নির্বাচনে প্রার্থী মনোনয়ন ?
৪ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ ?
উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি, যা কোনো জাতি বা সমাজকে ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।
উত্তর উদারতা নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ। নেতা সকলকে ভালোবাসেন, স্নেহ করেন এবং সকলের উপকার করার মহান ইচ্ছা পোষণ করবেন। পরের জন্য তিনি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেকে 'উৎসর্গ করার মতো মানসিকতার অধিকারী হবেন। কেবল মহৎ ও উদারমনা ব্যক্তির পক্ষে সাধারণ জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করা সম্ভব। পরশ্রীকাতরতা, হীনতা-দীনতা, সংকীর্ণতা থেকে তিনি থাকবেন বহুদূরে। নেতৃত্বের উদারতা একজন নেতাকে সমান চোখে দেখতে শেখায়। যে কারণে উদারতাকে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ বলা হয়।
উত্তর উদ্দীপকে (?) চিহ্নিত স্থানটি আমার পাঠ্যবইয়ের 'রাজনৈতিক দল' বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ।
আধুনিক গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ উপাদান। মূলত আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা রাজনৈতিক দলের শাসনব্যবস্থা। তাই বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার সফলতা অনেকাংশে নির্ভর করে রাজনৈতিক দলের ওপর। রাজনৈতিক দল জনগণকে সংঘবদ্ধ করে। রাজনৈতিক দলের সদস্যগণ একই মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও জাতির কল্যাণে ঐকমত্য পোষণ করে। রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। এছাড়াও নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থী মনোনয়ন করে। রাষ্ট্র ক্ষমতা লাভের পর জনগণের কল্যাণে সরকার পরিচালনা করে।
উদ্দীপকে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেমন- সংগঠিত জনগোষ্ঠী, সম আদর্শে বিশ্বাসী, নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং রাষ্ট্রপরিচালনায় অংশগ্রহণ। এর সবকয়টি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বা কার্যাবলিকে ইঙ্গিত করে। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে 'রাজনৈতিক দল' যথার্থ।
উত্তর এই গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম।
রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। গণতন্ত্র ও রাজনৈতিক দল একে অপরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। রাজনৈতিক দল ছাড়া আধুনিক গণতন্ত্র অসম্পূর্ণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই জনগণ পরোক্ষভাবে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। রাজনৈতিক দলগুলো সভা-সমিতি, আলাপ-আলোচনা, দলীয় মিছিল ইত্যাদি কাজের মাধ্যমে জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। রাষ্ট্রপরিচালনায় রাজনৈতিক দলের ভূমিকা মুখ্য। সুসংগঠিত রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তনে সহায়তা করে। সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও রাজনৈতিক দল নাগরিকদের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তোলে এবং গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন ও পরিচালনা করে।
পরিশেষে বলা যায়, গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

৯. উদ্দীপক

জনাব ফয়সাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। উক্ত প্রতিষ্ঠানে প্রায় ৫০০ জন কর্মী চাকরি করেন। জনাব ফয়সাল কর্মীদের স্বার্থরক্ষার জন্য এবং কর্মীদের কল্যাণের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের উদ্দেশ্য হচ্ছে কর্মীদের কর্মপরিবেশ, সঠিক মজুরি, চাকরির নিশ্চয়তা, পেনশন সুবিধা নিশ্চিত করা। স্থানীয় সুশীল সমাজের সদস্যগণ মনে করেন, "এ ধরনের সংগঠন প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে।"
উত্তর সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
উত্তর লক্ষ্য অর্জনের জন্য জনগণকে অনুপ্রাণিত করার ক্ষমতাকে নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের মূল উদ্দেশ্য হলো সঠিক লক্ষ্য অর্জন এবং জটিল সমস্যাসমূহের সমাধান। কেবল দূরদৃষ্টিসম্পন্ন নেতার পক্ষেই এ সকল লক্ষ্য অর্জন সম্ভব। কেবল দূরদৃষ্টিসম্পন্ন নেতা যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলা করে রাষ্ট্র ও সমাজকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারে। তাই নেতৃত্বের অপরিহার্য গুণ হলো দূরদৃষ্টি।
উত্তর

উদ্দীপকে জনাব ফয়সালের প্রতিষ্ঠিত সংগঠনটি হচ্ছে 'চাপসৃষ্টিকারী গোষ্ঠী', অর্থাৎ জনাব ফয়সাল সাহেব সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রতিষ্ঠা করেছেন।
সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্য হাসিলের জন্য সংগঠিত জনগোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানীর চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করেছেন এর মধে সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী অন্যতম। কোনো একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ ও স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া পেশ করার জন সংগঠিত গোষ্ঠীকে সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। এ ধরনের গোষ্ঠী পরিকল্পিত ও নির্দিষ্ট পদ্ধতিতে নিজেদের দাবি উপস্থাপন করে। এ ধরনের গোষ্ঠীগুলো রাজনৈতিক ব্যবস্থার ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো শ্রমিক সংগঠন, শিল্পীদের সংগঠন, কর্মচারী সমিতি ইত্যাদি।

উদ্দীপকে জনাব ফয়সাল তার কর্মরত প্রতিষ্ঠানের কর্মীদের স্বার্থরক্ষা ও কর্মীদের কল্যাণের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের উদ্দেশ্য হচ্ছে কর্মীদের সঠিক কর্মপরিবেশ, সঠিক মজুরি, চাকরির নিশ্চয়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যা সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকাকে ইঙ্গিত করে।
সুতরাং আমরা বলতে পারি, জনাব ফয়সাল সাহেবের প্রতিষ্ঠিত সংগঠনটি হলো 'সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী'।

উত্তর উদ্দীপকে উল্লিখিত জনাব ফয়সাল সাহেবের সংগঠনটি অর্থাৎ 'সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীটি' বিভিন্নভাবে সুশীল সমাজের বক্তব্যকে বাস্তবায়ন করতে পারে বলে আমি মনে করি।
সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সমাজের বিভিন্ন পেশাজীবী, নাগরিক ও অধিকারভিত্তিক সংগঠন নিয়ে গঠিত হয় এবং জনস্বার্থে নীতিনির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করে। তারা সুশীল সমাজের বক্তব্য প্রচার, জনমত গঠন ও সরকারের দৃষ্টি আকর্ষণের কাজ করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময় বিদ্যমান নীতি সংস্কার অথবা বিকল্প নীতির প্রস্তাব করে। তারা সুশীল সমাজ ও সরকারের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করে, যা সমঝোতার ভিত্তি গড়ে তোলে। যার মাধ্যমে পরস্পরের অবস্থান বোঝা ও সমাধান খোঁজা সহজ হয়। সুশীল সমাজের মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার কিংবা দুর্নীতিবিরোধী বার্তা বাস্তবায়নের জন্য চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো কাজ করে। নাগরিক অধিকারভিত্তিক সংগঠনগুলো রাজনৈতিক স্বচ্ছতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো বিভিন্ন গণমাধ্যম, সেমিনার, জনসভা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সুশীল সমাজের বক্তব্য জনগণের সামনে তুলে ধরে এবং এ সম্পর্কে জনমত গঠন করে। সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশীল সমাজের দাবিকে সংগঠিতভাবে উপস্থাপন করে এবং তার বাস্তবায়নের জন্য রাষ্ট্রের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করে।

১০. উদ্দীপক

“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি;

স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ;
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।"

এ ধরনের জনপ্রিয় গানসমূহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারের ফলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করে দেশকে শত্রুমুক্ত করতে সমর্থ হয়। তারই প্রেক্ষাপটে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ স্থান করে নেয়।

উত্তর জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
উত্তর 'জাতীয়তা' একটি মানসিক ধারণা। এটি জাতীয়তাবোধ সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। সেজন্য অনেক সময় দেখা যায়, বিভিন্ন বিষয়ে মিল থাকা সত্ত্বেও জাতীয়তার সৃষ্টি হয় না। আবার শুধু মনের। ঐক্যের কারণে জাতীয়তার সৃষ্টি হয়। তাই অধ্যাপক স্পেঙ্গলার বলেছেন, "The element of nationalism is neither biological nor linguistic unity but a spiritual unity".
উত্তর উদ্দীপকে উল্লিখিত গানসমূহের মধ্যে দেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।
মাতৃভূমির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের নামই হলো দেশপ্রেম। দেশের মাটি, সম্পদ, পরিবেশ, ভাষা-সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও একাত্মতা প্রকাশ করাই দেশপ্রেমের অংশ। বর্তমান আধুনিক বিশ্বের রাষ্ট্রের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা নির্ভর করে জাতির দেশপ্রেমের ওপর। বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এক্ষেত্রে তাদের প্রেরণা, যুগিয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার করা গানসমূহ।
উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি;" "স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ" ও "আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।” এ গানগুলো প্রচারের ফলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করতে সমর্থ হয়, যা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেয়।
সুতরাং বলা যায়, উপরোল্লিখিত গানসমূহের মাধ্যমে বাংলাদেশের মানুষের দেশপ্রেমের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল।
উত্তর হ্যাঁ, আমি মনে করি স্বধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার সমন্বয় ঘটিয়েছিল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই বেতার কেন্দ্র ছিল জনগণ ও মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রতিরোধের অন্যতম প্রচার মাধ্যম। কিছু দেশাত্মবোধক গান ছিল। এ প্রচারের অন্যতম শক্তিশালী অস্ত্র। “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"; "স্বাধীন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ" ও "আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।" এমন, গান শুধু আবেগের জোগান, দেয়নি বরং জাতির স্বাধীনসত্তা প্রতিষ্ঠার রাজনৈতিক প্রত্যাশাকে শব্দ ও সুরে রূপ দিয়েছে। একই সাথে এসব গানে গ্রামীণ মানুষের দুঃখ-দুর্দশা, অর্থনৈতিক বঞ্চনা ও স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। গানগুলো ছিল দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামের এক আবেগী আহ্বান, যা লক্ষ লক্ষ মানুষের অন্তরে সাহস ও আশা জুগিয়েছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ গানগুলো কেবল বিনোদন বা মনোবল বৃদ্ধির উপকরণ ছিল না- বরং বাঙালির রাজনৈতিক চেতনা জাগানো, অর্থনৈতিক সাম্য ও মুক্তির স্বপ্ন দেখানো এবং বাঙালির আবেগগত ঐক্যগড়ার অনন্য মাধ্যম।
তাই আমি' মনে করি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানসমূহ জনগণের মধ্যে ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটিয়েছিল।

১১. উদ্দীপক

ফিলিস্তিন একটি মুসলিম জনপদ। তারা জাতীয়তার একটি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল ধরে সংগ্রামরত। অন্যদিকে, 'ক' অঞ্চলের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সংস্কৃতি ধারণ করে। তারাও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য সংগ্রামরত। আবার 'খ' অঞ্চল একই রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করে এবং এই সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
উত্তর জাতীয়তা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি, যার সদস্যরা ভাষা, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাধারা এবং ঐতিহ্যের দ্বারা সংঘবদ্ধ এবং অন্যদের থেকে নিজেদের আলাদা মনে করে থাকে।
উত্তর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা বিকশিত হয় তখন জাতির উদ্ভব ঘটে। একই জাতীয়তার জনসমাজ তখনই জাতিতে পরিণত হয় যখন তারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। পরাধীনতার যন্ত্রণায় মানুষ সংগঠিত হয়। অতঃপর জাতীয়তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। এ জাতীয় চেতনা যখন সর্বোচ্চ সীমায় পৌছে তখন মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও কুণ্ঠিত হয় না। এভাবেই জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ পরাধীন জাতিগোষ্ঠীগুলো চরম আত্মত্যাগের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতিতে পরিণত হয়।
উত্তর

উদ্দীপকের ফিলিস্তিন-সংক্রান্ত বর্ণনায় জাতীয়তার ধর্মীয় ঐক্য উপাদানটির ইঙ্গিত রয়েছে।

ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের অভিন্নতা কোনো জনসমষ্টির মধ্যে ঐক্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। তবে জাতীয়তা গঠনে ধর্ম একমাত্র বা অপরিহার্য উপাদান নয়; ভাষা, সংস্কৃতি, ভূখণ্ড ও রাজনৈতিক চেতনাও ভূমিকা রাখে।

উদ্দীপকে মুসলিম জনপদের কথা উল্লেখ করে ঐক্য ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার উদাহরণ দেওয়া হয়েছে। তাই প্রশ্নের বর্ণনা অনুসারে ধর্মীয় ঐক্যের দিকটি ব্যাখ্যা করা যায়; এই সংক্ষিপ্ত উদাহরণ থেকে বাস্তব জাতীয়তাবাদের সব কারণ নির্ধারণ করা যায় না।

উত্তর উদ্দীপকে 'ক' ও 'খ' অঞ্চলের জনগণ একই উপাদান দ্বারা প্রভাবিত হয়ে নয় বরং জাতীয়তার ভিন্ন ভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় বলে আমি মনে করি।
উদ্দীপকে 'ক' অঞ্চলের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সংস্কৃতি ধারণ করে। তারা তাদের এই ভাষা ও সংস্কৃতিগত ঐক্য ব্যবহার করে স্বাধীন হতে চায়, যা জাতীয়তার 'ভাষা ও সংস্কৃতির ঐক্য'র বিষয়কে ইঙ্গিত করে। অন্যদিকে, 'খ' অঞ্চলের জনগণ একই রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে। তারা এই সম্পর্কের ভিত্তিতে স্বাধীন হতে চায়, যা জাতীয়তার বংশগত ঐক্যর বিষয়টি নির্দেশ করে।
জাতীয়তার গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা ও সাংস্কৃতিক ঐক্য। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে ভাবের বিনিময় হয়। এই ভাবের বিনিময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক। আবার বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। বংশগত ঐক্য তথা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলে, যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুত জাতীয়তার অন্যান্য উপাদানের সাথে ভাষা ও সাংস্কৃতিক ঐক্য ও বংশগত ঐক্য একই সূত্রে কাজ করে।
তাই আমরা বলতে পারি, 'ক' এবং 'খ' অঞ্চলের জনগণ জাতীয়তার একই উপাদান নয় বরং ভিন্ন দুটি অর্থাৎ "ভাষা ও সাংস্কৃতিক ঐক্য ও বংশগত ঐক্যর” নামক উপাদান দ্বারা প্রভাবিত হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।