১. উদ্দীপক
উদ্দীপকে বলা হয়েছে, নবীন উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। তার শিক্ষক তাকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করতে বলেন। কারণ দায়িত্বসম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এ বিষয় থেকে পাওয়া যায়। এরূপ বৈশিষ্ট্যগুলো পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে উপস্থাপন করে।
পৌরনীতি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। এক্ষেত্রে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। অধিকার ও কর্তব্যের এসব বিষয় পৌরনীতি আলোচনা করে।
শুধু তাই নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিংবা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ভূমিকা কী হবে সে বিষয়েও পৌরনীতি ধারণা প্রদান করে ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। ফলে একজন নাগরিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা পায়। এসব কারণে পৌরনীতি ও সুশাসনের পরিধি অত্যন্ত ব্যাপক।
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসন বিদ্যমান। এক্ষেত্রে সুশাসন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে- উক্তিটি যথার্থ।
উদ্দীপকে বলা হয়েছে, নবীনদের রাষ্ট্রে বর্তমানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কার্মকান্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অর্থাৎ তাদের রাষ্ট্রে সুশাসন বিদ্যমান। আর অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন হলো একটি রাষ্ট্র পরিচালনার এমন প্রক্রিয়া যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, দুর্নীতি দমন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে। এর মূল লক্ষ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, যা একটি টেকসই ও স্থিতিশীল সমাজ গঠনে সহায়তা করে।
সুশাসনের মাধ্যমে রাষ্ট্রে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়, যা বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে আয় বণ্টনের ভারসাম্য রক্ষা করা যায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায়সংগত আর্থিক নীতি প্রণয়নের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পায়। এটি উদ্যোক্তাদের উৎসাহিত করে এবং একচেটিয়া কারবার রোধ করে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব কমে এবং রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। এছাড়া প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে অর্থনৈতিক খাতে একটি স্থায়ী কাঠামো তৈরি হয়, যা দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করে। সুশাসন জনগণের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালিত করে, ফলে জনসেবা কার্যক্রম আরও ফলপ্রসূ হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে জাতীয় আয় বৃদ্ধি এবং তা জনগণের কল্যাণে ব্যবহৃত হয়।
সুতরাং, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের উপস্থিতি রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে এবং রাষ্ট্রকে বৈদেশিক নির্ভরশীলতা থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলে।
২. উদ্দীপক
অন্যদিকে, গোলাপ গ্রুপ লিখল, "প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।"
সামাজিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যা মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করে। এই অধিকারগুলোর মধ্যে রয়েছে জীবনধারণ, মত প্রকাশ, চলাফেরা, ধর্ম পালন, শিক্ষা, চিকিৎসা, পরিবার গঠন ইত্যাদি। নাগরিকদের ন্যায়সঙ্গত ও নিরাপদ জীবন - নিশ্চিত করতে সামাজিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
উদ্দীপকে দেখা যায়, জমশেদ স্যার শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে অধিকার সম্পর্কে লিখতে বলেন। শাপলা গ্রুপ তাদের লেখায় উল্লেখ করে, "প্রতিটি নাগরিককে জীবনরক্ষার ও মত প্রকাশের অধিকার রাষ্ট্রকে দিতে হবে' এবং বিনা বিচারে সরকার কাউকে আটকাতে পারবে না।" তাদের এই বক্তব্য থেকে বোঝা যায়, তারা সামাজিক অধিকারের ওপর গুরুত্ব দিয়েছে। কারণ, জীবনরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা এমন অধিকার যা ব্যক্তি ও সমাজের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে। কোনো নাগরিক যাতে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, মত প্রকাশে বাধা না পায় এবং বিচার ছাড়া যেন কেউ আটক না হয়, তা নিশ্চিত করা সামাজিক অধিকারের আওতায় পড়ে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে 'শাপলা গ্রুপ' সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে।
উদ্দীপকের গোলাপ গ্রুপ তাদের লেখায় বলেছে, “প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।" এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অধিকারের রূপ প্রকাশ পেয়েছে।
রাজনৈতিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, আবেদন করার অধিকার ইত্যাদি। এ অধিকারগুলো নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তোলে।
রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য -অপরিহার্য। কারণ, একজন নাগরিক যখন ভোট দেয়, তখন সে রাষ্ট্রের শাসক নির্বাচন করে এবং নিজের মতামত প্রকাশ করে। আবার যখন প্রার্থী হওয়ার সুযোগ পায়, তখন সে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিতে পারে। এভাবে রাজনৈতিক অধিকার মানুষের মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি করে। একজন সচেতন নাগরিক শুধু ভোট দেয় না, বরং রাষ্ট্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে, সরকারের ভালো-মন্দ মূল্যায়ন করে এবং প্রয়োজন হলে প্রতিবাদ বা আবেদন জানায়। এর মাধ্যমে রাষ্ট্রের জবাবদিহিতা রাড়ে এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। তাছাড়া, রাজনৈতিক অধিকারের চর্চা নাগরিককে অনেক সচেতন করে। ফলে সে জানতে পারে, রাষ্ট্র কেমনভাবে পরিচালিত হচ্ছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে-এবং তা কতটা জনকল্যাণমূলক। এই সচেতনতা সমাজে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ করে তোলে।
অতএব বলা যায়, রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক 'সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য এবং এর মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।
৩. উদ্দীপক
'নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সচেতন, সংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য অপরিহার্য। নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্র, সমাজ ও অপর নাগরিকের প্রতি কিছু নির্দিষ্ট দায়িত্বও রয়েছে। এই দায়িত্ব পালন, করলেই সুশাসন, শান্তি ও সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। তাই প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত থাকা আবশ্যক।
উদ্দীপকে দেখা যায়, জনাব মুশফিক খান এক জনসভায় সবাইকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কিছু দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি দলীয় নেতা-কর্মীদের রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কাজ না করার নির্দেশ দেন এবং রাষ্ট্রের প্রদত্ত দায়িত্ব পালনের মাধ্যমে সেবাবোধ জাগ্রত করার কথা বলেন। তার এই বক্তব্য নাগরিক কর্তব্যের প্রতিই ইঙ্গিত করে। প্রতিটি নাগরিকের উচিত-আইন মেনে চলা, শৃঙ্খলা রক্ষা করা, কর প্রদান করা, অন্যের অধিকার রক্ষা করা এবং জাতীয় সম্পত্তির সুরক্ষা করা। এছাড়া দুর্যোগকালীন সময়ে রাষ্ট্রের পাশে দাঁড়ানো, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করাও নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। জনাব মুশফিক খানের বক্তব্যে, এই সব দায়িত্ব পালনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।
নাগরিকের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সেবা করা এবং তার প্রতি দায়িত্বশীল থাকা। প্রতিটি নাগরিক রাষ্ট্র থেকে নানা সুবিধা ভোগ করে-নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার। সেই সুবিধার বিনিময়ে রাষ্ট্রের আইন মানা, শৃঙ্খলা বজায় রাখা, কর প্রদান করা, ভোটাধিকার প্রয়োগসহ নানা দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। এভাবেই রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করে নাগরিকরা রাষ্ট্রের সেবা করে।
উদ্দীপকে জনাব মুশফিক খান জনগণের উদ্দেশে বলেছেন, "রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি নাগরিকদের কর্তব্য পালনের গুরুত্ব তুলে ধরেছেন। যদি প্রতিটি নাগরিক নিয়মিত কর প্রদান করে, আইন মেনে চলে, ভোটাধিকার প্রয়োগ করে এবং জাতীয় সম্পদ রক্ষা করে, তাহলে রাষ্ট্র কার্যকরভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারবে। উদাহরণস্বরূপ, দুর্যোগের সময় 'স্বেচ্ছায় সাহায্যে এগিয়ে আসা, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও রাষ্ট্রের সেবার অংশ। আবার যদি কেউ নিজের দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে 'রাষ্ট্রে বিশৃঙ্খলা, দুর্নীতি ও ন্যায়বিচারের অভাব দেখা দেয়, যা সুশাসনকে ব্যাহত করে। কাজেই মুশফিক খানের বক্তব্যটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক ও যৌক্তিক, কারণ রাষ্ট্রের অগ্রগতি নাগরিক দায়িত্ব পালনের উপর নির্ভর করে।
সবশেষে বলা যায়, নাগরিকরা যদি সচেতনভাবে নিজেদের কর্তব্য পালন করে, তবে রাষ্ট্র হবে সুসংগঠিত, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী। জনগণের কর্তব্যপরায়ণতা মানেই রাষ্ট্রের শক্ত ভিত্তি।
৪. উদ্দীপক
রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।
উদ্দীপকে তৌফিক রহমান দেশের একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা গ্রহণ করে এবং তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই অনুমান করা যায়, তিনি একটি রাজনৈতিক দলের সদস্য। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। আর সে লক্ষ্যেই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে থাকেনি
রাজনৈতিক সংগঠনের জনকল্যাণমুখী নীতি ও কর্মসূচি অনুসরণ জাতীয় স্বার্থ সংরক্ষণে সহায়ক হতে পারে; তবে শুধু দলের প্রতি অন্ধ আনুগত্যেই জাতীয় স্বার্থ রক্ষিত হয় না।
রাজনৈতিক দল জনগণের মতামত সংগঠিত করে এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়। ক্ষমতা লাভের পর দলের কর্মসূচিকে সংবিধান, আইন ও সমগ্র জনগণের কল্যাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাস্তবায়ন করতে হয়।
তৌফিক রহমানের বক্তব্য সদস্যদের নীতি, আদর্শ ও কর্মসূচির প্রতি দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেয়। এসব নীতি যদি অধিকার রক্ষা, সুষম উন্নয়ন ও জবাবদিহিতাকে গুরুত্ব দেয়, তবে তা জাতীয় স্বার্থে ভূমিকা রাখবে।
কিন্তু দলীয় স্বার্থ ও জাতীয় স্বার্থ এক নয়। রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ভিন্নমত দমন বা সংকীর্ণ সুবিধা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই বক্তব্যটি জনকল্যাণ, সাংবিধানিকতা ও জবাবদিহিতার শর্তে গ্রহণযোগ্য।
৫. উদ্দীপক
উদ্দীপকে দেখা যায়, সরকারপ্রধান শমসের দায়িত্ব নেওয়ার পর তাঁর বন্ধু আজমল হোসেন নিজস্ব সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এটি স্পষ্টভাবে একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যকলাপকে নির্দেশ করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত গোষ্ঠী, যারা রাষ্ট্রক্ষমতা দখলের না চেষ্টা করে বরং সরকারি নীতি ও সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে আনার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করে। এরা সাধারণত বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা গঠিত হয় এবং সরকার ও জনগণের মধ্যে একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে।
আজমল হোসেনের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সরকারি নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ আদায় করা। এ সংগঠনটি রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা না করে বরং রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে নীতিনির্ধারকদের আচরণ ও সিদ্ধান্ত প্রভাবিত করতে চায়। এ ধরনের সংগঠন সাধারণত নির্দিষ্ট কোনো আদর্শে আবদ্ধ না থেকে সময় ও পরিস্থিতির উপর ভিত্তি করে নিজেদের অবস্থান নির্ধারণ করে থাকে। তাই বলা যায়, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিজেদের স্বার্থরক্ষায় সরকারের ওপর প্রভাব বিস্তার করা।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের 'প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠীগুলো গণতন্ত্র বিকাশে ও সুশাসনের শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৌঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকান্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতারোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। তারা দুর্যোগে সক্রিয় থাকে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়।
সুতরাং বলা যায়, জনগণের প্রতিনিধিত্বকারী ও রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাবশালী এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
৬. উদ্দীপক
আইন ও নৈতিকতা উভয়ই মানুষের সমাজজীবন পরিচালনার গুরুত্বপূর্ণ নিয়ামক। আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত বাধ্যতামূলক বিধান, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। অপরদিকে, নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায়ের ধারণার ভিত্তিতে গঠিত বিধিবিধান, যা মানুষের মনোজগত ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে।
আইন ও নৈতিকতা পরস্পরের পরিপূরক এবং এদের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। উভয়েরই উদ্দেশ্য হলো সমাজে শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করা। আইন সমাজের প্রথা, ধর্ম, ন্যায়বোধ থেকে উৎসারিত, যা নৈতিকতারও উৎস। মানুষের নৈতিক মান যত উন্নত হয়, আইন তত কার্যকর হয়। আইন প্রণয়ন ও প্রবর্তনে সমাজের নীতিবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার কখনো কখনো আইনই সমাজের প্রচলিত নৈতিকতাকে প্রভাবিত করে এবং পরিবর্তনের পথ দেখায়। উদাহরণ হিসেবে, আগে কোনো কাজ সমাজে নীতিসম্মত মনে হলেও আইন করে তা নিষিদ্ধ করার ফলে সমাজেও সেই কাজকে নীতিবিরোধী মনে করা হয়। আইন বাহ্যিক নিয়ন্ত্রণ আরোপ করলেও তা কার্যকর হয় মানুষের নীতিবোধের মাধ্যমে। আবার নৈতিকতা যদি একেবারে অবহেলিত হয়, তবে আইনের শাসনও প্রশ্নবিদ্ধ হয়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উভয়ের সমন্বয় অপরিহার্য।
অতএব বলা যায়, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে আইন ও নৈতিকতার সম্পর্ক অবিচ্ছেদ্য এবং একে অন্যের পরিপূরক শক্তি হিসেবে কাজ করে।
৭. উদ্দীপক
উদ্দীপকে জনাব রেদোয়ানের বিভাগের সাথে আমার পঠিত সরকারের আইন বিভাগের মিল রয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব রেদোয়ান বিভাগ প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যাবতীয় নীতিমালা প্রণয়ন করে থাকে। এসব নীতিমালার আলোকে সারোয়ার হোসেনের বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব রেদোয়ানের বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে সরকারের আইন বিভাগের চিত্র প্রকাশ পায়। আইন বিভাগ অনেক কাজ করে থাকে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন, সংবিধান প্রণয়ন ও সংশোধন এবং শাসন সংক্রান্ত কাজ। আইন বিভাগের অন্যতম কাজ হলো আইন প্রণয়ন, যার মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্যক্রম পরিচালনার জন্য নতুন আইন তৈরি করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পুরনো আইন সংশোধন করা হয়। দ্বিতীয়ত, সংবিধান প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে আইনসভা রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণ করে এবং সময় ও প্রেক্ষাপট অনুযায়ী তা পরিবর্তন করে থাকে। তৃতীয়ত, শাসনসংক্রান্ত কার্যাবলির মাধ্যমে আইনসভা প্রশাসনের কার্যক্রম তদারকি করে ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যাতে শাসনব্যবস্থা জবাবদিহিমূলক থাকে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা যায়। এসব কাজ আইন বিভাগের কার্যকর ভূমিকার প্রতিফলন।
উদ্দীপকের সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। 'বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে'- উক্তিটি যথার্থ।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব সারোয়ার হোসেন আইন বিভাগের প্রণীত নীতিমালার আলোকে তার বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব আকমলের আইন বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এ থেকে বোঝা যায় সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়।দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন- স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বেড়ে যাওয়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়সময়ই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে।
আলোচনার প্রেক্ষিতে, তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।
৮. উদ্দীপক
উদ্দীপকের রবার্ট বলল, তার দেশের সরকারব্যবস্থা বিপরীতধর্মী। তার দেশে একজনের আদেশ নির্দেশই আইনতুল্য এবং সবাই তা মান্য করতে বাধ্য। এমনকি তার দেশে বাক্-স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা নিরর্থক। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থা যেখানে ব্যক্তিস্বাধীনতার কোনো সুযোগ নেই।
একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক ধরনের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা করায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করে থাকে। এ শাসনব্যবস্থায় আইনসভা তার ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে না, বরং একনায়কের ইচ্ছানুযায়ী আইন প্রণীত হয় অর্থাৎ একনায়কতন্ত্রে একনায়কের আদেশই আইন। একনায়কতন্ত্র এক জাতি, এক দেশ ও এক নেতা- এ নীতিতে বিশ্বাসী। এ ধরনের শাসনব্যবস্থা মূলত এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা। এ দলের নেতাই সরকারপ্রধান, একনায়কতন্ত্রে গণমাধ্যমগুলো নেতা ও তার দলের নিয়ন্ত্রণে থাকে। এগুলো নিরপেক্ষভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হয় না। বরং সরকারি দলের গুণকীর্তনে ব্যবহৃত হয়। এতে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। এরূপ শাসনব্যবস্থায় ব্যক্তি ও ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই নেই। একনায়কের ইচ্ছাই শেষ ইচ্ছা।
উদ্দীপকের জনগণের প্রত্যক্ষ ভোটে রফিকের বাবা নির্বাচিত হয়েছেন এবং তার দেশে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এমনকি জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। এখানে মূলত গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে।
ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে সরকারের দুটি রূপ দেখা যায়। এর একটি হলো একনায়কতান্ত্রিক এবং অপরটি হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা গণতন্ত্রের বিপরীত। এখানে সরকার প্রধানের ইচ্ছাই সবকিছু। এটি একটি স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা।
গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে, একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশস্ত্রিতে বেশি বিশ্বাস করে। ফলে জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না।
উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে, করি গণতান্ত্রিক সরকার একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
৯. উদ্দীপক
সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়।
নাগরিকদের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগ জনগণের অধিকার নিশ্চিত করে। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতাব ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। তাছাড়া বিচার বিভাগ নাগরিকের ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বিভাগটি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তিও প্রদান করে।
উদ্দপকের জনাব ফজলে এলাহীর বাসায় ছোট বোন আসমা বেড়াতে এলো। রাতের খাবারের পর জনাব ফজলে এলাহী বোনের সাথে নিজের কর্মপ্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলেন। সম্প্রতি তিনি একটি জটিল মামলার নিষ্পত্তি করেছেন। প্রকৃত দোষী ব্যক্তির সাজা হয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টত বিচার বিভাগের চিত্র প্রকাশ পায়। কেননা বিচার বিভাগ একটি রাষ্ট্রের আইন অনুযায়ী বিচারকার্য পরিচালনা করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করে।
বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন একটি বিচারব্যবস্থাকে বোঝায়, যেখানে বিচারকরা নির্বিঘ্নে, নিরপেক্ষভাবে এবং কোনোরূপ রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত প্রভাব ছাড়াই আইন অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি, যা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করে।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রথমেই প্রয়োজন যোগ্য, সৎ ও নিরপেক্ষ বিচারপতির নিয়োগ। শাসন বিভাগ কর্তৃক বিচারপতি নিয়োগের পদ্ধতিতে সতর্কভাবে প্রার্থীদের গুণগত যোগ্যতা বিবেচনা করতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা দরকার। বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, যেন তারা নিশ্চিন্তে ও নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি তাদের অপসারণের ক্ষেত্রে এমন ব্যবস্থা নিতে হবে যাতে তারা অযথা রাজনৈতিক বা প্রশাসনিক চাপে না পড়েন। পর্যাপ্ত বেতন, ভাতা ও মর্যাদা প্রদান করে তাদের দুর্নীতিমুক্ত রাখা সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের নিরাপত্তা, সুরক্ষিত আদালত ভবন, উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগও গুরুত্বপূর্ণ। শাসন ও আইন বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখার মাধ্যমে বিচারকরা আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হন। বিচারপতিদের আদেশ কার্যকর করার ক্ষমতাও থাকতে হবে। একইসঙ্গে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সচেতন সমর্থন প্রয়োজন, যাতে কোনো বাহ্যিক চাপ বা প্রভাব বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে।
পরিশেষে বলা যায়, বিচার বিভাগের স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় কাঠামোর একটি শর্ত নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের ভিত্তি। তাই এটি নিশ্চিত করা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য।
১০. উদ্দীপক
স্বাধীনতা একটি মৌলিক রাজনৈতিক ধারণা, যা ব্যক্তির চিন্তা, মতপ্রকাশ ও কাজ করার সুযোগ নিশ্চিত করে। তবে এটি কোনো স্বেচ্ছাচার বা অবাধ ইচ্ছাপূরণের নাম নয়। প্রকৃত স্বাধীনতা হলো, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করার সুযোগ। অর্থাৎ, স্বাধীনতা মানেই নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল স্বাধীনতা।
উদ্দীপকে দেখা যায়, প্রবল বর্ষণে বাড়িঘর ডুবে যাওয়ায় ইব্রাহিম রাস্তা কেটে পানি নিষ্কাশন করতে থাকে। তখন তার প্রতিবেশী শিক্ষক রহমত স্যার তাকে বাধা দেন। ইব্রাহিম বলে, সে স্বাধীন দেশের নাগরিক, যা খুশি করতে পারে। কিন্তু স্যার তাকে বোঝান, স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়; যদি সে রাস্তা কাটে তবে অন্যদের যাতায়াতে বিঘ্ন ঘটবে, যা অন্যের অধিকার লঙ্ঘন করে। 'এই ঘটনায় স্পষ্টভাবে স্বাধীনতার স্বরূপ প্রকাশ পেয়েছে। কারণ, স্বাধীনতা মানে নিজের সুবিধার জন্য সমাজের ক্ষতি করা নয়। প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয়, যখন ব্যক্তি নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকে এবং তার স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত না করে। সুতরাং, দায়িত্বশীল আচরণই স্বাধীনতার প্রকৃত রূপকে প্রতিফলিত করে।
"আইনের সাথে উক্ত বিষয়টির তথা স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত গভীর"- বক্তব্যটি যথার্থ।
আইন হলো রাষ্ট্রকর্তৃক নির্ধারিত ন্যায়ভিত্তিক নিয়মাবলি, যা সকল নাগরিককে মেনে চলতে হয়। অন্যদিকে, স্বাধীনতা হলো ব্যক্তির মতপ্রকাশ, বিশ্বাস, কর্ম এবং জীবনধারণের নির্ধারিত সীমার মধ্যে নির্বাচনের অধিকার। একটি সুশৃঙ্খল সমাজে স্বাধীনতা উপভোগের জন্য আইন অপরিহার্য ভূমিকা পালন করে।
স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক অত্যন্ত গভীর ও পারস্পরিক নির্ভরশীল। আইন না থাকলে স্বাধীনতা নিরাপদ নয় এবং স্বাধীনতা না থাকলে আইনের প্রভাবও অপূর্ণ থাকে। আইন ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষণ করে স্বাধীনতার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। এটি সরকারের ক্ষমতা ও ব্যক্তির অধিকারকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে, যার ফলে কেউ কারও ওপর অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করতে পারে না। আইন দুর্বল ও সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষা করে এবং সকলকে সমানভাবে স্বাধীনতা উপভোগের সুযোগ দেয়। একই সঙ্গে আইন স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রকে সুদৃঢ় করে তোলে। আইন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক চাহিদা-নিশ্চিত করে স্বাধীনতার বাস্তব রূপায়ণ ঘটায়। একজন নাগরিক যাতে নিজের আত্মবিকাশ ও মর্যাদার সাথে বাঁচতে পারে, তা আইন দ্বারা সুনিশ্চিত হয়।
সুতরাং বলা যায়, আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। আইন ছাড়া স্বাধীনতা নিরাপত্তাহীন এবং স্বাধীনতা ছাড়া আইন নিষ্প্রাণ। দুটিই মানবিক সমাজ গঠনের ভিত্তি।
১১. উদ্দীপক
উদ্দীপকে জাতীয়তার ভৌগোলিক ঐক্য, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য এবং ভাবগত ঐক্য উপাদানগুলো লক্ষণীয়।
জাতীয়তা হলো একটি জাতিগোষ্ঠীর মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি ও অনুভূতির একতা। এটি এমন একটি মানসিক বন্ধন, যা ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে এক জনগোষ্ঠীকে অভিন্ন জাতি হিসেবে গড়ে তোলে। জাতীয়তার অনেকগুলো উপাদানের মধ্যে ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক ও ভাবগত ঐক্য জাতির পরিচয় ও চেতনাকে সুদৃঢ় করে।
উদ্দীপকে দেখা যায়, কেনিয়ার একটি হোটেলে প্রবাসী এক বাঙালি ছেলে আরেক বাঙালির সঙ্গে দেখা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও জাতিগত গৌরবের কথা উল্লেখ করে। তার এই উক্তি জাতীয়তার ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাবগত ঐক্য প্রতিফলিত করে। যদিও তারা ভিন্ন দেশে অবস্থান করছে, তবুও মাতৃভাষায় কথা বলার আনন্দ এবং ঐতিহাসিক গৌরবের স্মৃতি তাদের মাঝে এক অনুভবজনিত ঐক্য তৈরি করে। এই ভাবগত ঐক্যই তাদের জাতিগত আত্মপরিচয়কে মজবুত করে তোলে। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য তাদের সংযুক্ত রেখেছে এবং দেশের জন্য ত্যাগের মানসিকতা তাদের মধ্যে গভীর জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এটি জাতীয়তার প্রকৃত রূপকে তুলে ধরে।
উদ্দীপকের শেষাংশে উল্লিখিত বিষয়টি হলো দেশপ্রেম। দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক অবিচ্ছেদ্য।
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং এক প্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে। আর জাতীয়তা গঠনের জন্য অনুঘটক হিসেবে কাজ করে হলো দেশের মানুষ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা যা দেশপ্রেম হিসেবে পরিচিত।
জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং জাতীয়তাবোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলীয়ান ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতেও নাগরিকরা পিছপা হন না। দেশপ্রেমে গড়ে উঠে ঐক্যবোধ, যা জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশও ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন- বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়।
তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।