১. উদ্দীপক
পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিকতাবিষয়ক বিজ্ঞান, তাই এর পরিধি ততটা বিস্তৃত- যতটা নাগরিক জীবন বিস্তৃত রয়েছে। রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির আলোচনার ক্ষেত্র। পৌরনীতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ, রাষ্ট্রের কার্যাবলি এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করে। পৌরনীতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন ও কার্যাবলি সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে।
সুতরাং বলা যায়, পৌরনীতির পরিধি অত্যন্ত বিস্তৃত।
পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিক তার দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এ থেকে অর্জিত জ্ঞান ও তার সফল প্রয়োগ স্বাভাবিক, সুস্থ ও সুন্দর সমাজজীবন গঠনে নাগরিককে উদ্বুদ্ধ করে। সমাজব্যবস্থাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মেধা এবং দূরদৃষ্টিসম্পন্ন সুনাগরিক প্রয়োজন। পৌরনীতির জ্ঞান এরূপ নাগরিক সৃষ্টির নিমিত্তে ভূমিকা পালন করে থাকে। এর পাঠ নাগরিকদের গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে, যা সুনাগরিক হতে সাহায্য করে। পৌরনীতি ও সুশাসনে সুনাগরিকতার শিক্ষা দেওয়া হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলি যেমন-বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও মূল্যবোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসনের পাঠ সুনাগরিক সৃষ্টি করে। তাছাড়া পৌরনীতির জ্ঞান মানুষের মাঝে দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে। এক্ষেত্রে পৌরনীতি নাগরিকের অধিকার, রাষ্ট্রের প্রতি কর্তব্য ও তদসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্বরূপ বিশ্লেষণ করে বলে এর পাঠ দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিকতাবোধসম্পন্ন নাগরিক সৃষ্টির সহায়ক। সর্বোপরি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত বিষয়গুলো পাঠের মাধ্যমে নাগরিকদের মধ্যে জীবনের সর্বস্তরে ও বিভিন্ন পর্যায়ে সুনাগরিকতার গুণ বিকশিত হয়। আর তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত হালিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত।
অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধনসম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থাৎ যোগ্যতানুযায়ী সম্পদ ও সুযোগের সমতাই অর্থনৈতিক সাম্য। নারী-পুরুষ, ধনী-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্থ উৎপাদন ও অর্থ বণ্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করলেই অর্থনৈতিক সাম্য নিশ্চিত হবে। এক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-জাতি ইত্যাদির কারণে কোনো বৈষম্য করা যাবে না।
উদ্দীপকের হামিম ও হালিমা একটি পাথর খনিতে কাজ করে। দুজনে একই ধরনের কাজ করা সত্ত্বেও হালিমা হামিমের চেয়ে কম মজুরি পায়। এরূপ চিত্রে অর্থনৈতিক সাম্যের বৈষম্য প্রতিফলিত হয়েছে। কেননা, এখানে হালিমা ও হামিম একই কাজ করলেও শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণেই মজুরি পার্থক্য পরিলক্ষিত হয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকের হালিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।
উদ্দীপকে বর্ণিত সাম্য অর্থাৎ অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন- উক্তিটি যথার্থ।
জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে সব মানুষেরই সম্পাদিত কাজের ন্যায্য মজুরি পাওয়ার সুবিধা লাভই অর্থনৈতিক সাম্য। অর্থাৎ অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধনসম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়।
অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। কেননা, ব্যক্তিত্ব বিকাশের জন্য সবার আগে প্রয়োজন অর্থনৈতিক সাম্য। রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণের নিমিত্তে নাগরিকগণ যে স্বাধীনতা ভোগ করে, তা-ই রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্জিত হয় যখন অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সুযোগ-সুবিধা অর্জন করার মধ্য দিয়ে রাষ্ট্রের নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন হয় এবং রাজনৈতিক স্বাধীনতা দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য থাকলে জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ফলে তারা নিজেদেরকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহী হয়। সেই সাথে তারা রাষ্ট্রের প্রতি অর্থনৈতিক দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথভাবে পালন করে। সেজন্য রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করতে হলে অর্থনৈতিক সাম্য নিশ্চিত করতে হবে।
সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, অর্থনৈতিক সাম্য ও রাজনৈতিক স্বাধীনতা উভয়ই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অর্থনৈতিক সাম্য রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে।
৩. উদ্দীপক
| মূল ধারণা | বাম শাখা | ডান শাখা |
|---|---|---|
| অধিকার | ? | নৈতিক অধিকার |
সংবিধানে বিশেষভাবে স্বীকৃত এবং আইনগতভাবে সুরক্ষিত অধিকারগুলোকে মৌলিক অধিকার বলে।
এই অধিকার ব্যক্তির মর্যাদা, স্বাধীনতা ও বিকাশের সুরক্ষা দেয়। প্রয়োগ, প্রতিকার ও সংবিধানসম্মত সীমা সংশ্লিষ্ট রাষ্ট্রের সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত হয়; শুধু জরুরি অবস্থাই সব অধিকারের একমাত্র সীমা নয়।
ছকের প্রদত্ত '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার নির্দেশ করে।
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। আইনগত অধিকারের ক্ষেত্রে থাকে রাষ্ট্রীয় স্বীকৃতি। এই অধিকার বিনষ্টকারীকে শাস্তি দেওয়া হয়। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাকস্বাধীনতার অধিকার ইত্যাদি আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। পৌরনীতি ও সুশাসনে আইনগত অধিকারই অধিক গুরুত্ব ও মর্যাদা লাভকরে। আইনগত অধিকারের কয়েকটি রূপ পরিলক্ষিত হয়। যেমন- সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার।
উদ্দীপকের ছকচিত্রে '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার বসবে। কারণ একটি রাষ্ট্রে নাগরিক যেসব অধিকার ভোগ করে তার একটি হলো নৈতিক অধিকার এবং অন্যটি হলো আইনগত অধিকার। আবার সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার, আইনগত অধিকারেরই ভিন্নরূপ।
সুতরাং এ থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার যথোপযুক্ত।
উদ্দীপকে নাগরিকের আইনগত অধিকারের কথা বলা হয়েছে। উক্ত অধিকার ভোগের জন্য নাগরিককে রাষ্ট্রের প্রতি বিভিন্ন কর্তব্যসমূহ পালন করতে হয়।
আইনগত অধিকার ভোগ করতে হলে নাগরিককে বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। কারণ, অধিকার ও কর্তব্য নাগরিকতার দুটি দিক। - নাগরিকের যেমন অধিকার আছে তেমন কর্তব্যও আছে। তাই আইনগত অধিকার ভোগ করার পাশাপাশি নাগরিকদের বেশকিছু নৈতিক ও আইনগত কর্তব্যও পালন করে থাকে। নাগরিকদের নৈতিক কর্তব্যের মধ্যে রয়েছে- সন্তানদের শিক্ষা প্রদান, সততার সাথে ভোটদান, রাষ্ট্রের সেবা করা, বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে যাওয়া ইত্যাদি। আইনগত কর্তব্যের আবার কিছু ভাগ রয়েছে-সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য। পরিবার, সন্তান ও সমার্জের প্রতি কর্তব্য, প্রতিবেশীদের সাহায্য করা, সামাজিক প্রতিষ্ঠান গঠন করা, সামাজিক নীতিমালার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা ইত্যাদি হলো নাগরিকদের সামাজিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগে সৎ থাকা, রাষ্ট্রের কল্যাণে সেবামূলক কাজ করা, সরকারি কাজ যথাযথভাবে পালন করা, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি হলো নাগরিকগণের রাজনৈতিক কর্তব্য। এছাড়া নাগরিকদের বেশকিছু অর্থনৈতিক কর্তব্যও পালন করতে হয়। যেমন- খাজনা ও কর প্রদান করা, ব্যবসায়-বাণিজ্য করা, কৃষি উৎপাদনে অংশগ্রহণ করা, শিল্পকারখানা গড়ে তোলা, জনকল্যাণে অর্থের যোগান দেওয়া ইত্যাদি।
আলোচনা শেষে বলা যায়, নাগরিক অধিকার ভোগ করার জন্য নাগরিককে অবশ্যই বিভিন্ন কর্তব্য পালন করতে হয়।
৪. উদ্দীপক
মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না, সেসব সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন অধিকারই হলো মানবাধিকার।
উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত, যা ১৯৪৮ সালে জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের পরিপন্থি। কেননা জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্বে স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তির ভিত্তি হচ্ছে সব মানুষের সহজাত মর্যাদা ও সব অবিচ্ছেদ্য অধিকারের স্বীকৃতি। এর মাধ্যমে সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের সার্বজনীন স্বীকৃতি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে রোহিঙ্গাদের নিজ দেশ থেকে বিতাড়িত করার ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেননা উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, কাউকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা, দেশ ত্যাগে বাধ্য করা মানবাধিকারের চরম লঙ্ঘন।
মানবাধিকারের নীতিগুলোর কার্যকর বাস্তবায়ন রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে; কেবল ঘোষণাপত্রের অস্তিত্বেই প্রত্যাবাসন নিশ্চিত হয় না।
১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র মানুষের জীবন, স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার নীতি তুলে ধরে। নিজ দেশ থেকে নির্বিচারে বিতাড়ন এবং নিরাপদ জীবনযাপনের সুযোগ হারানো এসব নীতির পরিপন্থী।
উদ্দীপকের বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য নিপীড়ন বন্ধ, নিরাপত্তা, অধিকার ও বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রয়োজন। সংশ্লিষ্ট রাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজের সহযোগিতায় অধিকার সুরক্ষার পরিবেশ তৈরি হলে স্বেচ্ছামূলক প্রত্যাবাসন সম্ভব হওয়ার সুযোগ বাড়ে।
তাই প্রত্যাবাসনের জন্য ঘোষণাপত্রের নীতির বাস্তব প্রয়োগ ও বাস্তব নিরাপত্তা-ব্যবস্থা জরুরি। শর্ত পূরণ হয়েছে কি না তা যাচাই ছাড়া কাউকে ফিরতে বাধ্য করা বা প্রত্যাবাসন অবধারিত বলা যথাযথ নয়।
৫. উদ্দীপক
কোনো ব্যক্তি বা কোনো দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতখানি প্রভাবিত করতে পারে পৌরনীতিতে তাকেই নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের প্রকৃতি, উৎস, নেতার ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য ও কার্যাবলির ওপর ভিত্তি করে নেতৃত্বকে বিভিন্নভাবে ভাগ করা যায়। সম্মোহনী নেতৃত্ব এর মধ্যে অন্যতম।
উদ্দীপকের জনাব জামাল আহমেদ তার নানান গুণাবলির জন্য জনসাধারণের কাছে বিশেষ সম্মানিত ব্যক্তিত্বে সুপরিচিত। চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও বাগ্মিতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ। এর মাধ্যমে সম্মোহনী নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে 'সম্মোহনী নেতৃত্ব' বা 'জাদুকরী নেতৃত্ব' বলা হয়। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। সম্মোহন বলতে কোনো ব্যক্তির বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলিকে বোঝানো হয়। এ বিশেষ গুণাবলিই সম্মোহনী শক্তিসম্পন্ন নেতাকে সাধারণ জনগণের থেকে পৃথক করে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সম্মোহনী নেতৃত্বের অধিকারী।
উদ্দীপকে বর্ণিত সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি একমত পোষণ করি।
উদ্দীপকের জামাল আহমেদের চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও বাগ্মিতা জনগণকে সহজেই প্রভাবিত করে থাকে। তার এ গুণাবলির মাধ্যমে সম্মোহনী নেতৃত্বের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়।
যেকোনো সমাজব্যবস্থায় বা রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নেতৃত্ব হলো এমন একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে একজন নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজের ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন। এ ধরনের নেতৃত্বে জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এক্ষেত্রে শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ প্রমাণ। তিনি তার সম্মোহনী নেতৃত্বের গুণেই বাঙালি জাতিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। নেতৃত্ব এমন একটি গুণ, যা অন্যকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। নেতাই পারেন সাধারণ জনগণকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করতে। নেতৃত্বের গুণাবলিসম্পন্ন ব্যক্তিই হলেন জনগণের অভিভাবক, পরিচালক, উৎসাহ প্রদানকারী এবং পথপ্রদর্শক। নেতৃত্বের অনুপ্রেরণায় জনগণ উদ্বুদ্ধ হয়। এক আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে তৎপর হয়। তার বিশিষ্ট গুণই তাকে জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ফলে তিনি সাধারণ জনগণকে প্রভাবিত করে জাতি গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
৬. উদ্দীপক
রাজনৈতিক ব্যবস্থা, প্রতিষ্ঠান ও কার্যক্রম সম্পর্কে জনগণের মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ ও অনুভূতির সমষ্টিকে রাজনৈতিক সংস্কৃতি বলে।
নাগরিকেরা রাজনৈতিক কর্তৃত্বকে কীভাবে গ্রহণ করে, কতটা অংশ নেয় এবং রাজনৈতিক মতভেদ ও সিদ্ধান্তের প্রতি কী দৃষ্টিভঙ্গি পোষণ করে—এসবের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি প্রকাশ পায়।
গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল হলো জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের মধ্যে যোগসূত্র স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
একটি দেশ ও তার জনগণের সার্বিক কল্যাণের জন্য রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য, রাজনৈতিক দলগুলো নানাভাবে জাতীয় স্বার্থরক্ষায় কাজ করে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করে। তারা দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তোলে। এর ফলে জনগণ নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় এবং জাতীয় স্বার্থের পক্ষে অবস্থান নিতে পারে।
প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ, নীতি ও কর্মসূচি থাকে। নির্বাচনের আগে তারা ইশতেহারের মাধ্যমে এসব নীতি জনগণের সামনে তুলে ধরে। ক্ষমতায় এসে তারা এই নীতিগুলো বাস্তবায়নের চেষ্টা করে, যা জাতীয় উন্নয়নের জন্য সহায়ক হতে পারে। এক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকার ভুলত্রুটি ধরিয়ে দেয় এবং জবাবদিহিতা নিশ্চিত করে। ফলে সরকার আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে বাধ্য হয়, যা দেশের জন্য মঙ্গলজনক। তাছাড়া রাজনৈতিক দলগুলো সবাইকে এক ছাতার নিচে এনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করার প্রেরণা জোগায়। বিভিন্ন জাতীয় সংকটে যেমন- যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, রাজনৈতিক দলগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের শাসনভার গ্রহণ করে এবং বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধমে জাতীয় স্বার্থরক্ষা ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে।
মি. 'খ'-এর সংগঠনটি মূলত এক ধরনের চাপসৃষ্টিকারী বা স্বার্থগোষ্ঠী। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক ধরনের গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হন। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যগণ বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টিবিশেষ। এসব স্বার্থকামী গোষ্ঠী নিজেদের নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন হিসেবে মনে করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী অরাজনৈতিক চরিত্র নিয়েই বেঁচে থাকতে চায়। একারণে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো, সুসংগঠিত এবং তাদের লক্ষ্য সুনির্দিষ্ট। এভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠী শুধু নিজেদের অধিকার বা দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে।
তাদের মধ্যে জাতীয় স্বার্থের বিষয়টি গৌণ হিসেবে উপস্থিত থাকে। তাদের মূল লক্ষ্যই থাকে গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ করা।
সুতরাং উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. 'খ'-এর সংগঠনটি অর্থাৎ চাপসৃষ্টিকারী গোষ্ঠী গোষ্ঠীস্বার্থ রক্ষায় বেশি তৎপর।
৭. উদ্দীপক
| প্রশ্নচিহ্নিত কেন্দ্র | কেন্দ্র থেকে তীরনির্দেশিত বিষয় |
|---|---|
| ? | আইনসভা |
| ? | বিচারকের রায় |
| ? | ধর্ম |
| ? | প্রথা |
উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিষয়টি হলো আইন; চিত্রের শাখাগুলো আইনের কয়েকটি উৎস তুলে ধরেছে।
আইনসভা প্রণীত বিধান, বিচারকের রায়, ধর্ম ও প্রথা আইনের বিকাশে ভূমিকা রাখতে পারে। এগুলো আইনের উৎস হিসেবে আলোচিত হয়।
উদ্দীপকে প্রশ্নচিহ্নিত কেন্দ্র থেকে আইনসভা, বিচারকের রায়, ধর্ম ও প্রথার দিকে তীর দেওয়া হয়েছে। তাই কেন্দ্রের বিষয়টি আইন এবং শাখাগুলো তার উৎসের পরিচয় দিচ্ছে।
সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে আইন তৈরি হয়ে থাকে। দেশে প্রচলিত আইন আছে বিধায় আমরা স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারি না। কারণ আইন প্রণীত হয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মানুষ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য। কারণ আইন স্বাধীনতার রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়। সংবিধানে উল্লিখিত মৌলিক। অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে শাসনতান্ত্রিক আইন রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে সরকার বা অন্য কেউ নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। এ প্রসঙ্গে জন লক যথার্থই বলেছেন, "যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না।”
আইন নাগরিক স্বাধীনতাকে রক্ষা করে। কেননা আইনের উপস্থিতি ছাড়া রাষ্ট্রে যদি শুধু ক্ষমতাসীনদের শাসন প্রতিষ্ঠা পেত তবে তারা যা খুশি ইচ্ছা করতে পারত। অপেক্ষাকৃত দুর্বলরা তাদের স্বেচ্ছাচারিতার শিকার হতো। কিন্তু দেশে প্রচলিত আইন থাকায় কোনো ব্যক্তি কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। সকলেই সকলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে। এ কারণে আইনের উপস্থিতি সর্বোচ্চ নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে থাকে। তাই আইন নাগরিক স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়।
৮. উদ্দীপক
সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো আইন বিভাগ। রাষ্ট্রের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন করে এবং বিদ্যমান আইন সংশোধন ও. পরিবর্তন করে থাকে তাকে সরকারের আইন বিভাগ বা আইনসভা বলা হয়। সংসদীয় গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিভাগ হলো আইন বিভাগ। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকারের আইনসভা গঠিত হয়। জনকল্যাণকামী আইন প্রণয়ন করা আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
উদ্দীপকের মি. 'X' জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি এবং সরকারি আইন প্রণয়নে অংশগ্রহণ করে। এরূপ বর্ণনায় সরকার কাঠামোর আইন বিভাগের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে।
তাই নির্দ্বিধায় বলা যায়, মি. 'X' আইন বিভাগের সাথে জড়িত।
উদ্দীপকে মি. 'X' জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে সরকারি আইন প্রণয়নে ভূমিকা রাখেন। অর্থাৎ তিনি আইন বিভাগের সদস্য। অন্যদিকে, মি. 'Y' সরকারি নীতি বাস্তবায়নে ভূমিকা রাখেন। অর্থাৎ মি. 'Y' সরকারের শাসন বিভাগের সদস্য। আর আমিও মনে করি, উভয় একে অপরের সহযোগী ও পরিপূরক।
একটি দেশে আইনসভা যে আইন প্রণয়ন করে সে অনুযায়ী শাসন রিভাগ দেশ পরিচালনা করে থাকে। বিচার বিভাগ কর্তৃক প্রণীত রায় বাস্তবায়ন করতে গিয়ে শাসন বিভাগ আইন বিভাগের নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আবার আইনসভার সদস্যরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। আইনসভা তাদের কাজের জন্য শাসন বিভাগের ওপর নির্ভরশীল থাকে। কেননা, প্রণীত আইন বা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সবসময় শাসন বিভাগের হাতেই ন্যস্ত থাকে। আবার শাসন বিভাগ আইনসভা প্রণীত নির্দেশনা বাস্তবায়নে বাধ্য থাকে। গণতান্ত্রিক দেশে সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ যৌথভাবে আইনসভার নিকট তাদের কাজের জন্য বাধ্য থাকে। শাসন ও আইন বিভাগ উভয় উভয়ের প্রতি নির্ভরশীল ও আস্থাশীল। এ দুই বিভাগের মধ্যে কাজের সমন্বয়ের অভাব ঘটলে সুশাসন ব্যাহত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. 'X' ও মি. 'Y'-এর কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক।
৯. উদ্দীপক
গণতান্ত্রিক সরকার → দুটি শাখা: বামে ‘ক’ রাষ্ট্র, ডানে ‘খ’ রাষ্ট্র।
| ‘ক’ রাষ্ট্র (বামে) | ‘খ’ রাষ্ট্র (ডানে) |
|---|---|
| নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান | রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক |
| মন্ত্রিগণ আইনসভার সদস্য | রাষ্ট্রপতির অনুগত মন্ত্রিসভা |
| আইনসভার প্রাধান্য | ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি |
প্রশাসনিক জবাবদিহিতা হলো প্রশাসনিক কর্মকর্তা বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কাজ ও সম্পদ ব্যবহারের ব্যাখ্যা দেওয়া এবং বিধিবহির্ভূত কাজের জন্য দায়িত্ব বহনের বাধ্যবাধকতা।
উর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনসভা, নিরীক্ষা, বিচারিক পর্যালোচনা ও নাগরিক অভিযোগের মতো প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা যায়। এটি কেবল জনমত যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার নাম নয়; কাজের যথার্থতা পরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনও এর অংশ।
জনপ্রতিনিধিদের কাছে নির্বাহী বিভাগের নিয়মিত জবাবদিহিতার বিবেচনায় উদ্দীপকের ক রাষ্ট্রের সংসদীয় ব্যবস্থাকে আমি অধিকতর উপযোগী মনে করি।
সংসদীয় সরকার আইনসভার আস্থার ওপর নির্ভর করে। প্রশ্নোত্তর, আলোচনা, সংসদীয় কমিটি ও অনাস্থার মতো প্রক্রিয়া সরকারের কাজ পর্যালোচনার সুযোগ দেয়।
ছকে ক রাষ্ট্রে প্রধানমন্ত্রীকে প্রকৃত শাসক এবং শাসন বিভাগকে আইন বিভাগের কাছে দায়ী বলা হয়েছে। খ রাষ্ট্রে রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শাসন বিভাগ আইন বিভাগের কাছে রাজনৈতিকভাবে দায়ী নয়। এ পার্থক্যের কারণে ক ব্যবস্থায় আইনসভার প্রত্যক্ষ রাজনৈতিক নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে বেশি।
তবে রাষ্ট্রপতিশাসিত সরকারেও সংবিধান, আইনসভা ও বিচার বিভাগের নিয়ন্ত্রণ থাকতে পারে; রাষ্ট্রপতি স্বভাবতই স্বেচ্ছাচারী নন। জনকল্যাণ নির্ভর করে কার্যকর প্রতিষ্ঠান, অধিকার রক্ষা ও জবাবদিহিতার ওপর। এই শর্তে সংসদীয় ব্যবস্থার পক্ষে উল্লিখিত যুক্তি দেওয়া যায়।
১০. উদ্দীপক
উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে।
মাতৃভূমির প্রতি ভাবাবেগ, মমত্ববোধ ও অনুভূতিই হলো দেশপ্রেম। এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবলভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষার জন্য শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যেকোনো স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতি-নীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন।
উদ্দীপকে জনাব 'ক' প্রবাসী জীবনযাপন করলেও বাংলাদেশের জাতীয় দিবসসমূহ, যেমন- শহিদ দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ ইত্যাদি তাকে গভীরভাবে রেখাপাত করে। এরূপ বর্ণনার মাঝে দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজ মাতৃভূমিকেই বুকে ধারণ করে পরম আনন্দ লাভ করে।
তাই বলা যায়, জনাব 'ক'-এর মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে।
জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং জাতীয়তাবোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলীয়ান ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতেও নাগরিকরা পিছপা হন না। দেশপ্রেমে গড়ে উঠে ঐক্যবোধ, যা জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশও ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন- বাঙালি জাতীয়তাবাদের 'অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়।
তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।
১১. উদ্দীপক
ক্ষমতার ভারসাম্য নীতি হলো সরকারের বিভাগগুলোর মধ্যে এমন পারস্পরিক নিয়ন্ত্রণের ব্যবস্থা, যাতে কোনো বিভাগ সীমাহীন ক্ষমতা প্রয়োগ করতে না পারে।
সংবিধান অনুযায়ী আইন, শাসন ও বিচার বিভাগ নিজেদের দায়িত্ব পালন করে এবং নির্দিষ্ট ক্ষেত্রে অন্য বিভাগের সিদ্ধান্ত পর্যালোচনা বা নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমতা বণ্টন একে অপরের থেকে পৃথক করার বিষয়; ভারসাম্য সেই পৃথক ক্ষমতার অপব্যবহার ঠেকানোর ব্যবস্থা।
দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধকে দেশপ্রেম বলে। দেশপ্রেম মানুষের স্বভাবগত প্রবৃত্তি। এ বিশাল পৃথিবীর যে ভূখণ্ডে মানুষ জন্ম নেয়, যে দেশের আলো, বাতাস, মাটি ও পানিতে সে বড় হয়, সেই মাটির প্রতি, সেই দেশের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত একটি বিষয়। নিজ দেশের প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে দেশপ্রেমের উদ্ভব। আমাদের মাতৃভূমি আমাদেরকে মায়ের মতোই আদর-সোহাগ-মমতা দিয়ে, ভালোবাসায় জড়িয়ে, অন্ন-বস্ত্র-বাসস্থান দিয়ে লালন-পালন করে। তাই তারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী হয়েও সবাই একত্রে স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। স্বাধীনতা পরবর্তী সময়েও তারা নিজেদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত করে।
উদ্দীপকেও আমরা দেখতে পাই, 'ক' অঞ্চলের জনগণ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। তারা একই ভাষায় মনের ভাব প্রকাশ করে এবং অভিন্ন সাহিত্য ও সংস্কৃতি লালন করে। অঞ্চলটির স্বাধীনতা যুদ্ধে সকল ধর্ম-বর্ণের জনগণ অংশগ্রহণ করে এবং পরাধীনতা হতে মুক্তি লাভ করে। স্বাধীনতা লাভের পরেও সকল শ্রেণির জনগণ দেশ গড়ার কাজে-আত্মনিয়োগ করে, যা দেশপ্রেমকেই নির্দেশ করে। তাই বলা যায়, 'ক' অঞ্চলের জনগণ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও দেশপ্রেম বিষয়টি তাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
যখন কোনো একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে জাতি সৃষ্টিতে সহায়তা করে। ভৌগোলিক ঐক্য জাতীয়তাবোধের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারীরা সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। ধর্মীয় ঐক্যও জাতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতির সৃষ্টি হয়েছে। এছাড়াও জাতি সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয়, যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতি সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতিগত ঐক্য এবং সমম্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অতএব, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।