ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

একাদশ শ্রেণির ছাত্র আসিফ লক্ষ করল, দেশের অধিকাংশ মানুষ তাদের করণীয়গুলো সম্পর্কে উদাসীন এবং অধিকারের বিষয়েও সচেতন নয়। তাই সে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং এসব বিষয়ে আরও অধিক জ্ঞানার্জনের জন্য পাঠ্য হিসেবে নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয় বেছে নিয়েছে।
উত্তর 'পুর' শব্দের অর্থ নগর।
উত্তর সুশাসনের বৈশিষ্ট্যসমূহ হলো- জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, আইনের শাসন, কার্যকারিতা, ন্যায়বিচার ও অংশীদারিত্ব।
সুশাসন হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা, যাতে দুর্নীতি রোধ করা যায় এবং জনগণ ন্যায্য সেবা পায়। আইনের শাসনের মাধ্যমে নাগরিকের অধিকার নিশ্চিত হয়। অংশীদারিত্ব নিশ্চিত করলে সকল স্তরের মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে, যা সুশাসনকে কার্যকর করে।
উত্তর উদ্দীপকে আসিফ পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে পাঠ্য হিসেবে বেছে নিয়েছে।
পৌরনীতি হলো নাগরিকতাবিষয়ক একটি মৌলিক সামাজিক বিজ্ঞান। এটি এমন একটি শাস্ত্র, যা রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার-আচরণ, রীতিনীতি ও কার্যাবলি নিয়ে আলোচনা করে। পৌরনীতির বিষয়বস্তু সামগ্রিক নাগরিক জীবনকেন্দ্রিক। নাগরিক জীবন যতটুকু স্পর্শ করে তার সবটুকুই পৌরনীতির আলোচ্য বিষয়বস্তু। নাগরিকের অধিকার-কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতায় বিভিন্ন রূপ ও মাত্রা, আইন ও শাসনতান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি বিস্তারিত আলোচনা করে। ফলে পৌরনীতি ও সুশাসন পাঠে নাগরিকগণ সুনাগরিক হয়ে আদর্শ রাষ্ট্রীয় জীবনে পদার্পণের সুযোগ লাভ করে।
উদ্দীপকের একাদশ শ্রেণির ছাত্র আসিফ লক্ষ্য করলো দেশের অধিকাংশ মানুষ তাদের করণীয়গুলো সম্পর্কে উদাসীন এবং অধিকারের বিষয়েও সচেতন নয়। তাই সে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং এসব বিষয়ে আরও অধিক জ্ঞানার্জনের জন্য পাঠ্য হিসেবে নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয় বেছে নিয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে পৌরনীতি ও সুশাসন বিষয়টির সংশ্লিষ্টতা প্রকাশ পায়। কারণ এটি একটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান।
উত্তর "নাগরিক জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত উদ্দীপকের বিষয়টির পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর বিস্তৃত"- উক্তিটি যথার্থ।
পৌরনীতি ও সুশাসন এমন একটি শাস্ত্র, যা নাগরিকের জীবনযাত্রা ও কার্যক্রমের প্রতিটি পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ব্যক্তি কেবল একটি রাষ্ট্রের অধিবাসী নয়, সে একই সঙ্গে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও আন্তর্জাতিক জগতে সক্রিয় ভূমিকা পালন করে। তাই নাগরিক জীবনের পরিধি যতদূর বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুও ততদূর সম্প্রসারিত হয়।
উদ্দীপকের আসিফের পঠিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। নাগরিকতার ধারণা, বিকাশ ও কার্যাবলি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক সংস্থাসমূহে নাগরিকের ভূমিকা পর্যন্ত সবই পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান- সবস্তরে নাগরিক যেসব অধিকার ভোগ ও কর্তব্য পালন করে, তা এই শাস্ত্র বিশ্লেষণ করে। নাগরিকের সঙ্গে সংশ্লিষ্ট মৌলিক প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক কাঠামো এবং বিমূর্ত নীতি-আদর্শ-সবই এর আলোচনায় স্থান পায়। এছাড়া রাষ্ট্রের সাংবিধানিক অগ্রগতি, নির্বাচন, রাজনৈতিক আন্দোলন ও ঐতিহাসিক ঘটনা এই শাস্ত্রের বিশ্লেষণকে আরও বিস্তৃত করে। নাগরিকের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে তার দায়িত্ব, নৈতিকতা ও আইনগত অবস্থানের সম্পর্ক তুলে ধরে এ শাস্ত্র। অর্থাৎ নাগরিকের জীবন যতদূর বিস্তৃত, এই শাস্ত্রের পরিধিও ততদূর বিস্তৃত ও সমৃদ্ধ।
সুতরাং বলা যায়, নাগরিক জীবন যত জটিল ও বিস্তৃত হচ্ছে, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুও ততই সম্প্রসারিত হচ্ছে। কারণ, এই শাস্ত্রই নাগরিক জীবনকে নৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পথ দেখায়।

২. উদ্দীপক

'ক' রাষ্ট্রের সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং রাষ্ট্রীয় নানা কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সরকারি কর্মকর্তাগণ দক্ষ এবং জনস্বার্থে কাজ করে। সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিদ্যমান।
উত্তর 'মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব।'- উক্তিটি অ্যারিস্টটলের।
উত্তর রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কারণ এটি একটি রাজনৈতিক কাঠামোর মাধ্যমে পঠিত ও সুসংহত, যা জনগণের স্বার্থরক্ষা, শাসনব্যবস্থা পরিচালনা এবং নীতি নির্ধারণের দায়িত্ব পালন করে। তাছাড়া রাষ্ট্রের মাধ্যমে আইন, বিচার, সরকারব্যবস্থা ও প্রশাসন কার্যকর করা হয়, যা সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করে। তাই রাষ্ট্রকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়।
উত্তর উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সুশাসন বিষয়টি ফুটে উঠেছে।
একটি রাষ্ট্রে সুশাসনের উপস্থিতি বোঝাতে কিছু মূল বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। যেমন- অংশগ্রহণ, স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা। যখন জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় থাকে, তখনই বুঝা যায় যে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের পরিস্থিতি একটি কল্যাণমুখী রাষ্ট্রের পথ সুগম করে।
উদ্দীপকে যে রাষ্ট্রের কথা বলা হয়েছে, সেখানে জনগণের মতামত গুরুত্ব পাচ্ছে, তারা সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নিচ্ছে এবং সরকারি কর্মকর্তারা দক্ষতার সাথে জনস্বার্থে কাজ করছেন। এসব দিক বিশ্লেষণ করলে বোঝা যায়, 'ক' রাষ্ট্রে সুশাসনের বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কেননা, অংশগ্রহণমূলক ব্যবস্থার মাধ্যমে নাগরিকের ক্ষমতায়ন ঘটছে, যা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ দিক। একইসাথে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় শাসনব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়। জবাবদিহিতার ফলে প্রশাসনের কার্যক্রম নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, যা দুর্নীতি প্রতিরোধে সহায়ক। এসব উপাদানের সম্মিলন একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। ফলে বলা যায়, উদ্দীপকে একটি সুশাসনভিত্তিক রাষ্ট্রের বৈশিষ্ট্য অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।
উত্তর গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকের বিষয়টির অর্থাৎ সুশাসনের ভূমিকা অপরিসীম।
গণতন্ত্রের মূল লক্ষ্য হলো জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা। এটি তখনই বাস্তবায়নযোগ্য হয়, 'যখন রাষ্ট্রীয় ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠিত থাকে। সুশাসন আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ এবং মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে গণতান্ত্রিক চেতনাকে কার্যকর করে তোলে। ফলে গণতন্ত্র মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলে।
উদ্দীপকে 'ক' রাষ্ট্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থার ইঙ্গিত দেয়। গণতন্ত্র তখনই সুসংহত হয়, যখন রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসনের চর্চা হয়। যেমন- আইনের শাসনের মাধ্যমে সব নাগরিক আইনের সমান সুবিধা ভোগ করতে পারে, অংশগ্রহণের সুযোগ থাকলে নাগরিকেরা রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব রাখতে পারে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সরকার মানুষের প্রয়োজন ও মতামত বুঝে সিদ্ধান্ত নেয়। একইভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে ক্ষমতার অপব্যবহার রোধ হয় এবং প্রশাসনের কার্যকারিতা বাড়ে। দক্ষ প্রশাসন ও বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় জনগণ রাষ্ট্রের নীতিনির্ধারণ ও বাস্তবায়নে যুক্ত হতে পারে। পক্ষান্তরে স্বেচ্ছাচারী ক্ষমতা ও দলীয়করণ গণতন্ত্রকে দুর্বল করে দেয় এবং সুশাসনের পরিপন্থী হয়ে ওঠে। সুতরাং গণতন্ত্রকে কার্যকর করতে হলে রাষ্ট্রীয় সবক্ষেত্রে সুশাসন অপরিহার্য।
পরিশেষে বলা যায়, গণতন্ত্র কেবল নির্বাচননির্ভর নয়; বরং তা টিকিয়ে রাখতে হলে সুশাসনের উপাদানগুলোকে প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে হবে। তাহলেই গণতন্ত্র হবে টেকসই ও অর্থবহ।

৩. উদ্দীপক

সম্প্রতি ফেনীতে ঘটে যাওয়া ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত সহযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়েছিল। এমনকি ছোট শিশুরাও তাদের জমানো টিফিনের টাকা, মাটির ব্যাংকের রক্ষিত অর্থ দান করেছিল, যার ফলে রাষ্ট্র খুব দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছিল।
উত্তর আইনের আনুষ্ঠানিক উৎস হলো রাষ্ট্রের ইচ্ছা বা অনুমোদন।
উত্তর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।
উত্তর উদ্দীপকে আমার পঠিত মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে।
মানুষের মধ্যে মূল্যবোধের উপস্থিতি তার আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে প্রতিফলিত হয়। যখন কোনো ব্যক্তি বা সমাজ একটি সংকটে সম্মিলিতভাবে এগিয়ে আসে, তখন তা কেবল দয়া নয়, বরং সুসংবদ্ধ মূল্যবোধের বাস্তব প্রকাশ। এমন মূল্যবোধই নাগরিক চেতনা গড়ে তোলে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখে।
উদ্দীপকে বর্ণিত ফেনীর বন্যাদুর্গতদের সাহায্যে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থী থেকে শুরু করে শিশুরাও তাদের সঞ্চিত অর্থ দান করে প্রমাণ করেছে যে, সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও ঐক্যের মূল্যবোধ সক্রিয়ভাবে বিরাজমান। এই ঘটনাটি সমাজে প্রচলিত মূল্যবোধের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে তা হলো- একতা, নাগরিক চেতনা এবং সামাজিক নৈতিকতা। এখানে আইন বা কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু মানসিক প্রেরণা ও মূল্যবোধের ভিত্তিতে সকলে এগিয়ে এসেছে। মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে একটি বৃহত্তর সামাজিক কল্যাণের অনুভব থেকে, যা মূলত মূল্যবোধের ভিতরকার উৎস। এটি প্রমাণ করে যে, মূল্যবোধ ব্যক্তির ভেতরের চেতনা, যা সমাজে দায়িত্বশীল আচরণের ভিত্তি হিসেবে কাজ করে এবং নাগরিক দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।
উত্তর সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত বিষয়টির তথা মূল্যবোধের ভূমিকা অপরিসীম।
সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য এবং সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাগরিকদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হলে তারা সমাজ ও রাষ্ট্রের সংকটে এগিয়ে আসে, দায়িত্ব নেয় এবং সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করে। এভাবে নাগরিকদের সক্রিয় ভূমিকা সুশাসনের বাস্তবায়নে সহায়ক হয়।
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাহায্য করার ঘটনা নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সহযোগিতা একদিকে মানবিক মূল্যবোধ যেমন- সহমর্মিতা, দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধকে তুল্লে ধরে, অন্যদিকে এটি সুশাসনের উপাদান অর্থাৎ নাগরিক অংশগ্রহণ, দায়-দায়িত্ব ও স্বচ্ছতার প্রতিফলন ঘটায়। নাগরিকরা যদি রাষ্ট্রীয় দুর্যোগে এমন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, তবে তা সরকারের দায়িত্বকে সহজতর করে এবং সরকার দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এটি সমাজে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। উপরন্তু, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়তা করে, যা সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ছোট শিশুদের সাহায্য করার ঘটনাও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গঠনের ইঙ্গিত বহন করে, যা দীর্ঘমেয়াদে সুশাসনের ভিত্তি মজবুত করে।
সার্বিকভাবে বলা যায়, এমন মূল্যবোধভিত্তিক নাগরিক অংশগ্রহণ একটি সুশৃঙ্খল, ন্যায়নিষ্ঠ এবং কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনে সহায়তা করে, যা সুশাসনের মূল লক্ষ্য।

৪. উদ্দীপক

জনাব কামাল একজন বিচারক। তিনি একটি মামলা পরিচালনা করতে গিয়ে আইন অস্পষ্ট থাকায় নিজস্ব বিচারবুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে রায় দেন। পরবর্তীতে সেই রায় আইনে পরিণত হয়।' তিনি আইনসংক্রান্ত একটি গ্রন্থও রচনা করেন। বিচারসংক্রান্ত কোনো জটিলতায় পড়লে বিচারকরা তার গ্রন্থটির সাহায্য নিয়ে থাকেন।
উত্তর সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতিমূলক, নীতি সম্বন্ধীয়। কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা।
উত্তর স্থায়ীভাবে বসবাস করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে যেকোনো নাগরিকের রাষ্ট্রের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাসের অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত না হলে ব্যক্তি চিরস্থায়ীভাবে কোথাও বসবাস করতে পারবে না, ফলে তার শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ অন্যান্য মৌলিক সুবিধা ব্যাহত হতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিককে এমন পরিবেশ প্রদান করা যেখানে সে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং নিরাপদ জীবন গড়তে পারে।
উত্তর উদ্দীপকে আইনের উৎস হিসেবে বিচারকের রায় ও বিজ্ঞানসম্মত আলোচনা উৎস দুটির প্রতিফলন ঘটেছে।
আইন একটি চলমান প্রক্রিয়া, যা কেবল প্রণয়নকারী সংস্থার মাধ্যমে নয়, বিচারক ও বিশেষজ্ঞদের চিন্তা-চেতনার মাধ্যমেও গড়ে ওঠে। কোনো একটি মামলা বা আইনি সমস্যার সমাধান করতে গিয়ে 'যখন প্রচলিত আইন অপর্যাপ্ত হয়, তখন বিচারক ও আইনবিদদের বিশ্লেষণ নতুন আইন গঠনে ভূমিকা রাখে।
উদ্দীপকে দেখা যায়, জনাব কামাল বিচারক হিসেবে একটি মামলায় প্রচলিত আইন অস্পষ্ট থাকায় নিজ সিদ্ধান্ত ও প্রজ্ঞার আলোকে রায় প্রদান করেন, যা পরবর্তীতে আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ থেকে স্পষ্ট যে এখানে 'বিচারকের রায়' বা 'বিচারক প্রণীত আইন'-এর প্রতিফলন ঘটেছে। এটি বিচার বিভাগের এক ধরনের আইন প্রণয়ন প্রক্রিয়া, যেখানে প্রয়োজনের খাতিরে বিচারক নতুন ব্যাখ্যা বা নিয়ম তৈরি করেন। একইসঙ্গে তিনি একটি গ্রন্থ রচনা করেন, যা পরবর্তীতে অন্যান্য বিচারক আইনি ব্যাখ্যার ক্ষেত্রে অনুসরণ করেন। এটি আইনবিদদের 'বিজ্ঞানসম্মত আলোচনার' একটি উদাহরণ, যা আদালতে মর্যাদার সঙ্গে গৃহীত হয় এবং আইনের বিকাশে ভূমিকা রাখে। কাজেই, উদ্দীপকে আইনের দুটি উৎসেরই-বিচারকের রায় ও বিজ্ঞানসম্মত আলোচনা-প্রতিফলন ঘটেছে।
উত্তর 'উদ্দীপকে বর্ণিত উৎসগুলো ছাড়াও আইনের আরো অনেক উৎস রয়েছে'- উক্তিটি যথার্থ।
আইনের উৎসসমূহ বৈচিত্র্যময় ও বহুমুখী। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আইনের যে ধারাবাহিক বিকাশ ঘটেছে, তার পেছনে রয়েছে একাধিক উৎসের অবদান। শুধু একটি বা দুইটি উৎস নয়, সময়, পরিবেশ ও প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন উৎস থেকে আইন উদ্ভব হয়েছে এবং আইনপ্রণয়ন ও প্রয়োগে এই উৎসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে আইনের গুরুত্বপূর্ণ দুটি উৎস বিচারকের রায় ও বিজ্ঞানসম্মত আলোচনা- প্রতিফলিত হয়েছে। তবে এগুলো ছাড়াও আইনের আরো উৎস রয়েছে। যেমন, প্রথা-সমাজে দীর্ঘদিন ধরে চালু থাকা রীতিনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আইন; ধর্মীয় বিধান-যা ব্যক্তিগত আইনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; এবং আইনসভা-যা রাষ্ট্রীয়ভাবে প্রণীত আইন তৈরি করে। আধুনিককালে নির্বাহী বিভাগের ঘোষণাও প্রশাসনিক আইনের রূপ নেয়। এসব উৎস আইনকে সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। তাছাড়া জনমত একটি প্রভাবশালী উৎস, যা আইন প্রণয়নের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সবশেষে বলা যায়, আইনের উৎস একাধিক এবং এসব উৎসের সম্মিলিত প্রয়োগেই একটি সমাজে কার্যকর ও মানবিক আইনব্যবস্থা গড়ে ওঠে।
আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আইনের উৎসসমূহ যত বেশি পরিপূর্ণ ও বাস্তবভিত্তিক হবে, আইন ততটাই জনগণের নিকট গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক হবে।

৫. উদ্দীপক

গোপাল, রহিম ও মাইকেল একই রাষ্ট্রের নাগরিক। তারা বিভিন্ন ধর্মাবলম্বী হলেও সামাজিক ক্ষেত্রে তাদের মধ্যে কোনো বৈষম্য নেই। রাষ্ট্রপ্রদত্ত সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করে। কেউ বিশেষ সুযোগ-সুবিধা প্রত্যাশা করে না।
উত্তর আইন হচ্ছে সমাজকর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
উত্তর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণের অধিকারকেই রাজনৈতিক স্বাধীনতা বলে। এ প্রসঙ্গে হ্যারল্ড জে. লাস্কির মতে, "রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকেই রাজনৈতিক স্বাধীনতা বলে।" ভোটদানের অধিকার, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার ইত্যাদিই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা।
উত্তর উদ্দীপকে আমার পঠিত সাম্যের ধারণা প্রতিফলিত হয়েছে।
রাষ্ট্রে সাম্যের ধারণা একটি গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক নীতি, যা নাগরিকদের মাঝে বৈষম্য দূর করে সমান সুযোগ নিশ্চিত করে। এটি এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাই ন্যায্য আচরণ ও ব্যক্তিত্ব বিকাশের সমান সুযোগ পায়।
উদ্দীপকে বর্ণিত তিনজন নাগরিক-যারা ভিন্ন ধর্মের অনুসারী হলেও সমাজে তারা সমান সুযোগ-সুবিধা ভোগ করে এবং কেউই বিশেষ সুবিধা প্রত্যাশা করে না-এই পরিস্থিতি সাম্যের বাস্তবায়নকে প্রতিফলিত করে। সমাজে বৈষম্য না থাকা এবং সুযোগ-সুবিধা সকলের জন্য উন্মুক্ত থাকা সাম্যের মৌলিক লক্ষণ। এই ধরনের পরিবেশে কারো প্রতি কোনো প্রকার পক্ষপাত বা বৈষম্যমূলক আচরণ থাকে না, বরং প্রত্যেকেই নিজস্ব যোগ্যতা ও প্রয়াস অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ পায়। এই বিশ্লেষণে স্পষ্ট যে, সাম্য মানে সবাইকে একইরকম করে দেওয়া নয়, বরং সবাইকে সমান সুযোগ দেওয়া। এখানেই লাস্কি, মিল ও কেরির মতো রাষ্ট্রদার্শনিকদের ব্যাখ্যার প্রতিফলন দেখা যায়, যারা মনে করেন সাম্য হলো বিশেষ সুযোগ-সুবিধার অনুপস্থিতি এবং সকলের জন্য সুযোগের উন্মুক্ততা। কাজেই উদ্দীপকের ঘটনাটি সাম্যের আধুনিক ও বাস্তবধর্মী রূপকে প্রতিফলিত করে।
উত্তর 'উদ্দীপকের বিষয়টি তথা সাম্য ছাড়া পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করা যায় না'- উক্তিটি যথার্থ।
স্বাধীনতা ও সাম্য মানবাধিকার প্রতিষ্ঠার দুটি প্রধান স্তম্ভ। প্রকৃত অর্থে স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন সমাজে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা হয়। যদি কোনো ব্যক্তি ধর্ম, বর্ণ, ভাষা বা পেশাগত কারণে বৈষম্যের শিকার হয়, তবে তার স্বাধীনতা বাস্তবে কার্যকর হয় না।
উদ্দীপকের অনুরূপ একটি রাষ্ট্রে নাগরিকরা বিভিন্ন ধর্ম ও পরিচয়ে বিভক্ত হলেও, যদি তারা সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা সমানভাবে ভোগ করে এবং কেউ অন্যের তুলনায় বাড়তি সুবিধা প্রত্যাশা না করে-তাহলে সেখানে একটি সাম্যভিত্তিক সমাজব্যবস্থা গড়ে ওঠে। এই পরিবেশেই প্রকৃত স্বাধীনতার চর্চা সম্ভব হয়। কেননা, স্বাধীনতা মানেই শুধু মতপ্রকাশ বা চলাফেরার অধিকার নয়; বরং তার সাথে সম্পৃক্ত হয় সমান সুযোগ, ন্যায়বিচার এবং মর্যাদার নিশ্চয়তা। যদি রাষ্ট্র নিরপেক্ষ নীতির মাধ্যমে সকল নাগরিককে সমান মর্যাদা ও সুবিধা দেয়, তবে স্বাধীনতার চর্চা হয় বাধাহীন এবং সর্বজনীন। এই বাস্তবতাই বুঝিয়ে দেয় যে সাম্য না থাকলে স্বাধীনতার ব্যাখ্যা অসম্পূর্ণ থাকে। রাষ্ট্র যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বেশি সুবিধা দেয়, তবে অন্যদের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়, যা সমাজে বৈষম্য সৃষ্টি করে। তাই স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক-একটির অনুপস্থিতিতে অপরটি অকার্যকর হয়ে পড়ে।
সবশেষে বলা যায়, নাগরিকদের মধ্যে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত না হলে স্বাধীনতা নিছক ধারণাতেই সীমাবদ্ধ থাকে। সুতরাং পরিপূর্ণ স্বাধীনতার জন্য সাম্যের উপস্থিতি অপরিহার্য।

৬. উদ্দীপক

রাফাত সাহেব একটি সংগঠনের সদস্য। ব্যক্তিত্ব, বক্তৃতা ও বুদ্ধিমত্তার মতো গুণের কারণে খুব অল্প সময়ের মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন এবং সংগঠনের সদস্যরা তার অন্তর্ভুক্ত। তার সংগঠনটি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে জনমত সৃষ্টির চেষ্টা করছে।
উত্তর দল বা দলগুলো নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করতে পারেনি এবং সরকারের কোনো কার্যক্রম ভুল হলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয় তাকে বিরোধী দল বলে।
উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস - পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
উত্তর উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনেতিক দল একটি রাষ্ট্রে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল কেবলমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং রাষ্ট্র পরিচালনা, জনমত গঠন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে কার্যকর ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়।
রাফাত সাহেবের সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও জনমত তৈরির মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সক্রিয় রাজনৈতিক দলের মূল কার্যাবলির প্রতিফলন। রাজনৈতিক দল, - নির্বাচনের পূর্বে প্রার্থী মনোনয়ন, নীতি ও কর্মসূচি নির্ধারণ, প্রচারণা পরিচালনা এবং ভোটারদের সচেতন করার দায়িত্ব পালন করে। তারা জাতীয় সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে এবং সমস্যাগুলোর সমাধানে দলীয় দর্শনের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায় এবং স্বৈরাচার প্রতিরোধে ভূমিকা রাখে। জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দল সরকার পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে। এভাবে রাজনৈতিক দলের কার্যাবলি রাষ্ট্র পরিচালনার ধারাকে গণমুখী ও স্থিতিশীল করে তোলে, যা গণতন্ত্রকে সুসংহত করে। তাই রাফাত সাহেবের সংগঠনের কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক দলের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির অন্তর্গত।
উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় জনাব রাফাতের গুণাবলির ভূমিকা অনস্বীকার্য।
সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ, নৈতিক ও জনআস্থাভাজন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নেতার বক্তৃতা, চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব যদি জনসাধারণকে প্রভাবিত করতে পারে এবং তাদের আস্থা অর্জনে সক্ষম হয়, তবে তিনি সুশাসনের পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন। এই গুণাবলি নেতৃত্বকে জনকল্যাণে নিয়োজিত রাখে।

উদ্দীপকের রাফাত সাহেব তাঁর বুদ্ধিমত্তা, বক্তৃতা ও ব্যক্তিত্ব দিয়ে সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এই গুণাবলি নেতৃত্বের জন্য অপরিহার্য। কারণ, জনপ্রিয়তা, আস্থাভাজনতা ও নেতৃত্বের প্রতি নিষ্ঠা- এই তিনটি উপাদান নেতৃত্বের বৈধতা অর্জনে সহায়ক হয়। যখন একজন নেতা জনগণের আস্থাভাজন হন, তখন তিনি তাদের মতামত, চাহিদা ও কল্যাণকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, যা সুশাসনের মূল উপাদান। যদি রাফাত সাহেব তার গুণাবলি ব্যবহার করে স্বজনপ্রীতি, চাটুকারিতা বা স্বার্থপরতা থেকে বিরত থেকে দায়িত্ব পালন করেন, তাহলে তিনি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি নেতৃত্বের সদিচ্ছা থাকলে আইনের শাসন, মানবাধিকার রক্ষা ও বিকেন্দ্রীকরণ সম্ভব হয়, যা একটি রাষ্ট্র বা সংগঠনের সুপরিচালনার জন্য অপরিহার্য। রাফাত সাহেবের মতো গুণী নেতার নেতৃত্বে একটি সংগঠন সুশাসনের মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে।
সুতরাং বলা যায়, সুসংহত নেতৃত্ব এবং নৈতিকতা সম্পন্ন গুণাবলিই একটি সংগঠন বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। জনাব রাফাত সে ধরনের নেতৃত্ব প্রদানে সক্ষম বলে মনে হয়।

৭. উদ্দীপক

ধাপ (উপর থেকে নিচে) ক রাষ্ট্র (বামে) খ রাষ্ট্র (ডানে)
১ আইনসভার প্রাধান্য রাষ্ট্রপতি প্রকৃত শাসক
২ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
৩ সরকারের জবাবদিহিতা আজ্ঞাবহ মন্ত্রিসভা
উত্তর যে শাসনব্যবস্থায় শাসনক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে রাষ্ট্রের জনগণের ওপর ন্যস্ত থাকে তাকে গণতন্ত্র বলে।
উত্তর

সংবিধানে নির্ধারিত শর্তে আইনসভার অধিবেশন না থাকাকালে রাষ্ট্রপতি যে অস্থায়ী আইনগত বিধান জারি করেন, তাকে অধ্যাদেশ বলে।

এটি জরুরি অবস্থা ঘোষণার সমার্থক নয় এবং স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী আইন হয়ে যায় না। এর স্থায়িত্ব ও আইনসভার অনুমোদনের বিষয় সংবিধান অনুযায়ী নির্ধারিত হয়।

উত্তর উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহী প্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। আইনসভায় কোনো সদস্য মন্ত্রী হলে আইনসভায় তার সদস্যপদ বাতিল হয়ে যায়। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। উদ্দীপকের 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রকৃত শাসক, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি এবং আজ্ঞাবহ মন্ত্রিসভা। এরূপ তথ্যগুলোয় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি হলেন শাসন বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।
উত্তর উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা এবং 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার তুলনায় অধিক জবাবদিহিতামূলক। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় শাসকদের কার্যক্রম সরাসরি আইনসভার নজরে থাকে। এই কারণে তারা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের প্রতিনিধিদের কাছে জবাবদিহির বাধ্যবাধকতায় থাকে। ফলে এই সরকারব্যবস্থা অধিক জবাবদিহিতামূলক বলে বিবেচিত হয়। সংসদীয় ব্যবস্থায় সরকার আইনসভার আস্থা ও সমর্থনের ওপর নির্ভর করে পরিচালিত হয়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা আইনসভার সদস্যদের মধ্য থেকে গঠিত হওয়ায় তারা আইনসভার প্রতি দায়বদ্ধ থাকে। কোনো সিদ্ধান্তে ব্যর্থ হলে বা আস্থা হারালে তাদের পদত্যাগ করতে হয়। এর ফলে সরকারের প্রতিটি কাজ জনসম্পৃক্ত হয় এবং দায়বদ্ধতার পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় নির্বাহী বিভাগ আইনসভার কাছে সরাসরি দায়বদ্ধ নয়। রাষ্ট্রপতি নিজেই রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তার পদে থাকা সংবিধান দ্বারা সুরক্ষিত থাকে। তাই আইনসভা তাকে সরাসরি জবাবদিহি করাতে পারে না। এই ব্যবস্থায় শাসকের কর্তৃত্ব কিছুটা স্বাধীন এবং আইনি বাধা ব্যতীত তাকে সহজে প্রতিস্থাপনও করা যায় না। ফলে তুলনামূলক বিচারে সংসদীয় সরকারে জবাবদিহিতা অধিক কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়। সবশেষে বলা যায়, সংসদীয় শাসনব্যবস্থায় সরকারের কার্যক্রম জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি আইনসভার মাধ্যমে যথাযথভাবে তদারকির সুযোগ থাকায় এটি অধিক জবাবদিহিতামূলক সরকারব্যবস্থা হিসেবে পরিগণিত হয়।

৮. উদ্দীপক

ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর শাজাবাসি খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে।
উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।
উত্তর আইনগত অধিকার বলতে সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।
উত্তর উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার।
উদ্দীপকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর গাজাবাসি খাদ্য, ঔষধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কেননা, মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন।
উত্তর উদ্দীপকে বর্ণিত অধিকার তথা মানবাধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের নানা রকম করণীয় রয়েছে।
মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। যখন কোনো জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বৈশ্বিক মানবতার ওপরও আঘাত। তাই ব্যক্তির জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র ও সমাজকে সচেতন, সক্রিয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্দীপকে বর্ণিত গাজা নগরীতে চলমান সংকট মানবাধিকার লঙ্ঘনের এক জ্বলন্ত উদাহরণ। খাদ্য, পানি, চিকিৎসা ও চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে হাজারো মানুষ, বঞ্চিত হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এমন পরিস্থিতি মোকাবিলায় সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বহুমাত্রিক। সর্বপ্রথম, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও চুক্তিগুলো অনুসরণ করে আক্রান্ত জনগণের পাশে দাঁড়ানো জরুরি। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধবিরোধী কূটনৈতিক তৎপরতা চালানো হতে পারে তাৎক্ষণিক করণীয়। পাশাপাশি, নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বজুড়ে জনমত গঠন ও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াও মানবাধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে দোষীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নারী ও শিশুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। সর্বোপরি, মানবাধিকারের বিষয়ে শিক্ষা, সচেতনতা এবং দারিদ্র্য দূরীকরণ এসব উদ্যোগ একটি সহনশীল সমাজ গঠনে সহায়ক।
অতএব এটা বলা সমীচীন যে, মানবাধিকারের সুরক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক নৈতিকতার প্রশ্ন। রাষ্ট্র ও সমাজের সমন্বিত পদক্ষেপেই মানবিক বিপর্যয় রোধ এবং মানবতার কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

৯. উদ্দীপক

'ক' রাষ্ট্রে সরকারের একটি বিভাগ আইন প্রণয়ন, সংশোধন এমনকি শাসন বিভাগকেও নিয়ন্ত্রণ করে। বিভাগটিতে সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দল সরকার গঠন করে। রাষ্ট্রপতি বিভাগটির সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তিকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন।
উত্তর সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।
উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।
উত্তর উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে সরকারের আইন বিভাগকে ইঙ্গিত করা হয়েছে। একটি আধুনিক রাষ্ট্রে উক্ত বিভাগের গুরুত্ব অনস্বীকার্য। সংসদীয় সরকারব্যবস্থায় আইনসভা শুধু আইন প্রণয়নেই সীমাবদ্ধ নয়; এটি শাসন বিভাগকে গঠনে ও নিয়ন্ত্রণেও মুখ্য ভূমিকা পালন করে। সরকারপ্রধানের বৈধতা ও কার্যকারিতা এই আইনসভার আস্থার ওপর নির্ভরশীল। ফলে আইনসভা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। উদ্দীপকে উল্লেখিত 'ক' রাষ্ট্রে যে বিভাগের কথা বলা হয়েছে, তা হলো আইনসভা বা সংসদ। এখানে সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দল সরকারের নেতৃত্ব গ্রহণ করে এবং রাষ্ট্রপতি সেই দলের নেতা বা আস্থাভাজন ব্যক্তিকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন-এটি স্পষ্টভাবে একটি সংসদীয় সরকারব্যবস্থার বৈশিষ্ট্য। এই ব্যবস্থায় আইনসভা শুধু আইন প্রণয়ন ও সংশোধন করে না, বরং নির্বাহী বিভাগ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে সরকারকে পরিবর্তন করা সম্ভব হয়, যা শাসন বিভাগে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আইনসভা জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হওয়ায় সরকারের কার্যক্রম জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। সুতরাং, আইনসভা সংসদীয় সরকারে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
উত্তর আধুনিক রাষ্ট্রে উদ্দীপকে বর্ণিত বিভাগটির তথা আইন বিভাগের কার্যাবলি ব্যাপক। আধুনিক রাষ্ট্রে আইন বিভাগ তথা আইনসভা একটি মৌলিক ও অপরিহার্য অঙ্গ, যা শাসনব্যবস্থার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনপ্রতিনিধিদের মাধ্যমে গঠিত এই বিভাগটি শুধু আইন প্রণয়নই নয়, বরং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ ও দিকনির্দেশনা প্রদানেও কার্যকর ভূমিকা রাখে। তাই রাষ্ট্র পরিচালনায় আইনসভার কার্যাবলি ও ক্ষমতা অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক রাষ্ট্রে আইনসভা বহুমুখী কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি আইন প্রণয়ন, সংশোধন ও পরিবর্তনের মাধ্যমে দেশের শাসনকার্যকে সুষ্ঠু ও সময়োপযোগী রাখে। আইনসভা সংবিধান প্রণয়ন ও সংশোধন করে রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণ করে দেয়। সংসদীয় শাসনব্যবস্থায় এটি শাসন বিভাগকে সরাসরি নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায় পরোক্ষভাবে প্রভাব ফেলে। আইনসভা বাজেট অনুমোদন, কর আরোপ ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি বিচারসংক্রান্ত কার্যক্রম যেমন রাষ্ট্রপ্রধান বা সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের অভিশংসন এবং অপসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নীতিনির্ধারণ, জনমত গঠন, অনুসন্ধান পরিচালনা ও সরকার ও জনগণের মধ্যে সংযোগ রক্ষায় আইনসভা কাজ করে। নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালনের মাধ্যমেও এটি রাষ্ট্রীয় ভারসাম্য বজায় রাখে। এসব কাজের মধ্য দিয়ে আইনসভা শুধু আইন প্রণেতাই নয়, বরং একটি দায়িত্বশীল নিয়ামক শক্তি হিসেবে রাষ্ট্রে কাজ করে। সর্বশেষে বলা যায়, আইনসভা রাষ্ট্র পরিচালনায় নৈতিক কর্তৃত্ব, গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এর কার্যকারিতা ও শক্তি গণতান্ত্রিক রাষ্ট্রের স্থিতিশীলতা ও বিকাশের মূলভিত্তি।

১০. উদ্দীপক

'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি পাঁচ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে।
উত্তর সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে, সেটিই শাসন বিভাগ।
উত্তর

যে রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিক নয় এবং তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

রাষ্ট্রের কর্তৃত্ব জনগণের নামে পরিচালিত হয়। প্রজাতন্ত্র ও গণতন্ত্র সমার্থক নয়; কোনো প্রজাতন্ত্র কতটা গণতান্ত্রিক তা অধিকার, অংশগ্রহণ ও জবাবদিহিতার বাস্তব অবস্থার ওপর নির্ভর করে।

উত্তর উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদে কোনো অনাস্থাসূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। এছাড়া সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে। এটি প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার উৎকৃষ্ট প্রমাণ। জনগণের চূড়ান্ত সার্বভৌমত্বকে এ ব্যবস্থা স্বীকার করে নেয়। জনমত এ ব্যবস্থার মূলভিত্তি। এ ব্যবস্থায় জনগণ সরকার গঠন করে এবং পরিচালনা করে।
উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে। দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি পাঁচ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দানুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
উত্তর 'উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা তথা সংসদীয় সরকারব্যবস্থা জনপ্রিয় হলেও ত্রুটিমুক্ত নয়'- উক্তিটি যথার্থ।
সংসদীয় সরকারব্যবস্থা জনপ্রিয় হলেও এ ধরনের সংসদীয় শাসনব্যবস্থায় কিছু অন্তর্নিহিত ত্রুটি রয়েছে। যেমন-এ ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের অভাব স্পষ্ট; মন্ত্রীরা একযোগে আইন ও শাসন বিভাগে নিয়োজিত থাকায় প্রশাসনের ওপর সুনির্দিষ্ট মনোযোগ দেওয়া কঠিন হয়। মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ কর্তৃত্ব এক ধরনের একনায়কত্ব সৃষ্টি করতে পারে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। নির্বাচনে যোগ্যতার বদলে জনপ্রিয়তা মুখ্য হয়ে ওঠায় অযোগ্য ব্যক্তিরা আইনসভায় প্রবেশ করতে পারে। জরুরি পরিস্থিতিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করে, যা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তদুপরি জোট সরকার গঠনের কারণে সরকার দুর্বল ও অস্থির হয়ে পড়ে, যা নীতিনির্ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপাশি, আমলাতান্ত্রিক প্রভাব, প্রশাসনিক অজ্ঞতা ও দুর্নীতিও সংসদীয় সরকারের দুর্বল দিকগুলোর অন্যতম। এ কারণে সংসদীয় সরকারব্যবস্থা অনেক সময় জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।
অতএব বলা যায়, গণতান্ত্রিক কাঠামোর কারণে সংসদীয় সরকার জনপ্রিয় হলেও এর কার্যকারিতা ব্যবস্থার প্রয়োগকারীর উপর নির্ভর করে। সঠিকভাবে প্রয়োগ না হলে এর ত্রুটিগুলো স্পষ্ট হয়ে ওঠে এবং সরকার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়।

১১. উদ্দীপক

ফ্লাইট ল্যাফটেনেন্ট জাওয়াদ একটি প্রশিক্ষণ বিমান নিয়ে চট্টগ্রামের জহুরুল হক খাঁটি থেকে উড্ডয়ন করে। জনবহুল এলাকায় এসে বিমানটিতে আগুন ধরে যায়। তিনি নিজের জীবন বাজী রেখে বিমানটিকে কর্ণফুলী নদীর মোহনায় নিয়ে আসলে তা বিধ্বস্ত হয়। তার আত্মত্যাগে রক্ষা পায় অনেক মানুষের জীবন এবং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।
উত্তর জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান।
উত্তর একই ভৌগোলিক এলাকার মধ্যে বহুকাল ধরে বাস করার ফলে একটি জনসমাজের মধ্যে এক ধরনের ঐক্যবোধ গড়ে ওঠে। নির্দিষ্ট ও অভিন্ন সীমারেখার মধ্যে বসবাসকারী জনসমষ্টির মধ্যে সাধারণ স্বার্থ ও সংস্কৃতিগত ঐক্যবোধের সৃষ্টি হয় এবং সেই ঐক্যবোধের ওপর ভিত্তি করে জাতীয়তার বিকাশ ঘটে। পাকিস্তানি জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তর হতে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ভৌগোলিক অনৈক্যের ফলশ্রুতি। ভৌগোলিক নির্দিষ্ট সীমারেখা না থাকার ফলে যাযাবরগণ জাতি গঠন করতে পারেনি। তবে একথাও সত্য, ভৌগোলিক ঐক্য জাতীয়তার অপরিহার্য উপাদান নয়। তারপরও জাতীয়তা গঠনে ভৌগোলিক ঐক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।
উত্তর উদ্দীপকে দেশপ্রেম নামক অনুভূতির প্রতিফলন ঘটেছে।
নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম,। তাই দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই, দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের একধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি, সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা।
উদ্দীপকের ফ্লাইট ল্যাফটেনেন্ট জাওয়াদ একটি প্রশিক্ষণ বিমান নিয়ে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে। জনবহুল এলাকায় এসে বিমানটিতে আগুন ধরে যায়। তিনি নিজের জীবন বাজী রেখে বিমানটিকে কর্ণফুলী নদীর মোহনায় নিয়ে আসলে তা বিধ্বস্ত হয়। তার আত্মত্যাগে রক্ষা পায় অনেক মানুষের জীবন এবং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। ফ্লাইট ল্যাফটেনেন্ট জাওয়াদ এর এরূপ দেশের মানুষের ও সম্পদের প্রতি যে গভীর অনুভূতি তা দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।
উত্তর উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো দেশপ্রেম। দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক অবিচ্ছেদ্য।
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং এক প্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে। আর জাতীয়তা গঠনের জন্য অনুঘটক হিসেবে কাজ করে হলো দেশের মানুষ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা যা দেশপ্রেম হিসেবে পরিচিত।
দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলীয়ান 'ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতেও নাগরিকরা পিছপা হন না। দেশপ্রেমে গড়ে উঠে ঐক্যবোধ, যা' জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশও ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন- বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়।
তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।