সিলেট বোর্ড ২০২৫

১. উদ্দীপক

মানবিক বিভাগের ক্লাসে শিক্ষক জনাব আরিন বলেন, "আজ আমি তোমাদের এমন একটি বিষয় পড়াব, যা নাগরিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিষয়টি পড়ে তোমরা অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও বিষয়টি আলোচনা করে থাকে।"
উত্তর নিয়মনীতি মেনে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা এবং সংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে উন্মুক্ত ও সহজলভ্য রাখাকে স্বচ্ছতা বলে।
উত্তর সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।
উত্তর উদ্দীপকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি প্রতিফলিত হয়েছে।
নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে।
যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে আলোচনা করে। অতএর যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতাকেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়।
উদ্দীপকের মানবিক বিভাগের ক্লাসে শিক্ষক জনাব আরিন বলেন, "আজ আমি তোমাদের এমন একটি বিষয় পড়াব, যা নাগরিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিষয়টি পড়ে তোমরা অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও বিষয়টি আলোচনা করে থাকে।" এক্ষেত্রে শিক্ষক জনাব আরিনের এ বক্তব্যে পৌরনীতি ও সুশাসন বিষয়টির সুষ্পষ্ট প্রতিফলন দেখা যায়। কেননা পৌরনীতি ও সুশাসন এমন একটি বিষয়, যা নাগরিকের অধিকার ও কর্তব্যসহ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।
উত্তর উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। এটি পাঠের প্রয়োজনীয়তা অত্যধিক।
পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সর্বাধিক কল্যাণ সাধন করাই এর মূল উদ্দেশ্য। পৌরনীতি ও সুশাসনের জ্ঞান মানুষকে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন করে।
এছাড়া পৌরনীতি পাঠ মানুষের গোঁড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা প্রভৃতি দূর করে দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত করে। পৌরনীতি ও সুশাসন নাগরিক জ্ঞানকে সমৃদ্ধ করে বুদ্ধিসম্পন্ন, বিবেকবান. ও আত্মসংযমী নাগরিক সৃষ্টি করে। পৌরনীতির আওতাভুক্ত নাগরিকের কর্তব্য, আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ প্রভৃতির জ্ঞান পাঠককে আত্মসংযমী ও বিবেকবান করে তোলার ক্ষেত্রে অপরিহার্য। এসব জ্ঞান নাগরিক তার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাঙ্ক্ষিত আচরণ করতে সমর্থ হয়। তাছাড়া পৌরনীতির জ্ঞান মানুষের মাঝে দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে। পৌরনীতি পাঠের মাধ্যমে একজন নাগরিক খুব সহজেই দেশের চলমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারে। সরকার ও রাষ্ট্রের সাথে একজন 'নাগরিকের সম্পর্ক কী হওয়া উচিত, সামাজিক ও জাতীয় সংকটের সময় একজন নাগরিক কীভাবে ভূমিকা রাখতে পারে এবং কোন পরিস্থিতিতে কোন ধরনের সরকারব্যবস্থা থাকা প্রয়োজন, এ বিষয়গুলো পৌরনীতি পাঠের মাধ্যমে জানা যায়।
তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য।

২. উদ্দীপক

জাতীয় স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে ফাহিমের রাষ্ট্রে কিছুদিন আগে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। অল্পদিনের মধ্যেই সংগঠনটি সারাদেশে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে। পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের জন্য সংগঠনটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
উত্তর 'Civitas' শব্দের অর্থ নগররাষ্ট্র।
উত্তর

বিশেষ ব্যক্তিত্ব, বক্তব্য ও কর্মের আকর্ষণে কোনো নেতা যখন অনুসারীদের আস্থা ও সমর্থন অর্জন করেন, তখন তাকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়।

এ নেতৃত্বে অনুসারীরা নেতার অসাধারণ গুণ ও সক্ষমতার ওপর গভীর বিশ্বাস রাখে। তবে অন্ধ আনুগত্য সম্মোহনী নেতৃত্বের অপরিহার্য গুণ নয়; গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে যুক্তিবোধ ও জবাবদিহিও গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে রাজনৈতিক দলের ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজনৈতিক দল অভিন্ন আদর্শ, নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত জনগোষ্ঠী, যা জনসমর্থন অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে। নির্বাচনি গণতন্ত্রে দল নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন বা বিরোধী ভূমিকা পালন করতে পারে।

ফাহিমের রাষ্ট্রের সংগঠনটি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, সারাদেশে সাংগঠনিক কাঠামো তৈরি করেছে এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এসব বৈশিষ্ট্য রাজনৈতিক দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রাজনৈতিক দল বিভিন্ন জনস্বার্থ ও দাবি সমন্বয় করে কর্মসূচি তৈরি করে, প্রার্থী মনোনয়ন দেয় এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করে।

ক্ষমতাসীন দল কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে; বিরোধী দল সরকারের কাজের সমালোচনা, বিকল্প প্রস্তাব এবং সংসদীয় তদারকির মাধ্যমে জবাবদিহিতে সহায়তা করে। দল জনমত গঠন ও রাজনৈতিক শিক্ষারও মাধ্যম।

তবে এসব সুফল পেতে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, আইন মানা, সহনশীলতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা প্রয়োজন। কেবল রাজনৈতিক দল থাকলেই কার্যকর গণতন্ত্র নিশ্চিত হয় না।

৩. উদ্দীপক

এলাকার ছোট-বড় সবার পছন্দের ব্যক্তি জনাব 'X' এমন কিছু আদর্শ বা রীতিনীতি মেনে চলেন, যা সমাজকর্তৃক সমর্থিত। এসব রীতিনীতি বা গুণাবলি মানুষের মধ্যে শুভ বুদ্ধি, শুভ চিন্তার বিকাশ ঘটায়। সমাজের নিকট তাই এসব গুণাবলি খুবই প্রত্যাশিত।
উত্তর আইন হচ্ছে সমাজকর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
উত্তর অর্থনৈতিক সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের রণ্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বণ্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।
উত্তর উদ্দীপকে আমার পঠিত মূল্যবোধের ধারণা প্রতিফলিত হয়েছে।
মূল্যবোধ হলো সমাজে ভালো-মন্দ, উচিত-অনুচিত সম্পর্কে প্রচলিত মানদণ্ড ও নীতিকাঠামো, যা মানুষের চিন্তাভাবনা, আচরণ ও কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে। এটি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সঠিক, ও গ্রহণযোগ্য আচরণ বাছাইয়ে সাহায্য করে। মূল্যবোধ সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতার ভিত্তি তৈরি করে এবং ব্যক্তিকে দায়িত্বশীল নাগরিক হতে প্রেরণা দেয়।
উদ্দীপকে জনাব 'X'-এর যে আদর্শ বা রীতিনীতি অনুসরণের কথা বলা হয়েছে, তা সমাজের কাছে গৃহীত ও সম্মানিত। সমাজের ছোট-বড় সবাই তাকে পছন্দ করে কারণ তিনি এমন কিছু আচরণ ও গুণাবলি ধারণ করেন, যা সমাজে শুভবোধ ও শুভচিন্তা ছড়িয়ে দেয়। এ থেকেই বোঝা যায়, তার আচরণ মূল্যবোধ দ্বারা পরিচালিত এবং তিনি সমাজে একটি আদর্শিক দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে মূল্যবোধ ব্যক্তির আচরণে প্রতিফলিত হয় এবং সেই আচরণ যখন সমাজের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা সামাজিকভাবে সমাদৃত হয়। মূল্যবোধের এই প্রকাশ শুধু ব্যক্তির নয়, গোটা সমাজের ইতিবাচক বিকাশে ভূমিকা রাখে।
উত্তর সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে প্রতিফলিত ধারণা তথা মূল্যবোধের গুরুত্ব অত্যধিক।
সুশাসন হলো একটি শাসনব্যবস্থা যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এটি এমন এক প্রক্রিয়া যা নাগরিকদের অধিকার রক্ষা করে এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করে। সুশাসনের মূল লক্ষ্য হলো একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক সমাজ গঠন করা।
সুশাসন প্রতিষ্ঠার জন্য এই মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। কারণ মূল্যবোধের উপাদানসমূহ যেমন নৈতিকতা, ন্যায়বিচার, কর্তব্যবোধ ও জনকল্যাণমুখিতা সরাসরি সুশাসনের বিভিন্ন উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত। উদাহরণস্বরূপ, আইনের শাসন কেবল আইন প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কার্যকর হয় যখন নাগরিকরা ন্যায়বোধে উদ্বুদ্ধ হয়ে আইন মেনে চলে এবং রাষ্ট্রও আইন প্রয়োগে পক্ষপাতহীন থাকে। আবার নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান, যা অংশগ্রহণমূলক শাসনের ভিত্তি। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত হয় না। একইভাবে, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসনের ভিত্তি হিসেবে কাজ করে, যা মূল্যবোধের মাধ্যমেই বিকাশ লাভ করে। উপরন্তু, রাষ্ট্র ও সরকারের জনকল্যাণমুখী আচরণ তখনই সম্ভব, যখন তা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ সুশাসনের প্রতিটি স্তরে মূল্যবোধ মৌলিক ভূমিকা পালন করে।
সুতরাং বলা যায়, সুশাসন একটি গঠিত কাঠামো হলেও তার প্রাণশক্তি হলো মূল্যবোধ। তাই টেকসই সুশাসন প্রতিষ্ঠার জন্য সমাজে মূল্যবোধের চর্চা ও সংরক্ষণ অপরিহার্য। মূল্যবোধের অভাব হলে সুশাসনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

৪. উদ্দীপক

মানুষ হিসেবে আমাদের কারও পক্ষেই পরাধীনতাকে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকেই তাই নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারা বা না পারার অধিকার প্রত্যাশা করি। তবে সতর্ক থাকতে হবে যেন আমাদের এরূপ কাজ দ্বারা অন্যের ক্ষতি সাধিত না হয়।
উত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ।
উত্তর নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি বা উৎকৃষ্ট নীতিকে, ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো 'কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজকর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।
উত্তর উদ্দীপকে আমার পঠিত স্বাধীনতা ধারণার প্রতিফলিত হয়েছে।
স্বাধীনতা একটি মৌলিক রাজনৈতিক ধারণা, যা ব্যক্তির চিন্তা, মতপ্রকাশ ও কাজ করার সুযোগ নিশ্চিত করে। তবে এটি কোনো স্বেচ্ছাচার বা অবাধ ইচ্ছাপূরণের নাম নয়। প্রকৃত স্বাধীনতা হলো, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করার সুযোগ। অর্থাৎ, স্বাধীনতা মানেই নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল স্বাধীনতা।
উদ্দীপকে বলা হয়েছে, মানুষ হিসেবে আমাদের কারো পক্ষেই পরাধীনতাকে মেনে নেয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকেই তাই নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারা বা না পারার অধিকার প্রত্যাশা করি। তবে সত্বর্ক থাকতে হবে যেন আমাদের এরূপ কাজ দ্বারা অন্যের ক্ষতি সাধিত না হয়। এরূপ বক্তব্যে স্পষ্টভাবে স্বাধীনতার স্বরূপ প্রকাশ পেয়েছে। কারণ, স্বাধীনতা মানে নিজের সুবিধার জন্য সমাজের ক্ষতি করা নয়। প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয়, যখন ব্যক্তি নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকে এবং তার স্বাধীনতা অন্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত না করে। সুতরাং, দায়িত্বশীল আচরণই স্বাধীনতার প্রকৃত রূপকে প্রতিফলিত করে।
উত্তর 'আইনের সাথে উক্ত বিষয়টির তথা স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত গভীর'- বক্তব্যটি যথার্থ।
আইন হলো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ন্যায়ভিত্তিক নিয়মাবলি, যা সকল নাগরিককে মেনে চলতে হয়। অন্যদিকে, স্বাধীনতা হলো ব্যক্তির মতপ্রকাশ, বিশ্বাস, কর্ম এবং জীবনধারণের নির্ধারিত সীমার মধ্যে নির্বাচনের অধিকার। একটি সুশৃঙ্খল সমাজে স্বাধীনতা উপভোগের জন্য আইন অপরিহার্য ভূমিকা পালন করে।
উদ্দীপকের আবহে স্বাধীনতার বিষয়টি স্পষ্ট। এই স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক অত্যন্ত গভীর ও পারস্পরিক নির্ভরশীল। আইন না থাকলে স্বাধীনতা নিরাপদ নয় এবং স্বাধীনতা না থাকলে আইনের প্রভাবও অপূর্ণ থাকে। আইন ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষণ করে - স্বাধীনতার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে। এটি সরকারের ক্ষমতা ও ব্যক্তির অধিকারকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে, যার ফলে কেউ কারও ওপর অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করতে পারে না। আইন দুর্বল ও সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষা করে এবং সকলকে সমানভাবে স্বাধীনতা উপভোগের সুযোগ দেয়। একই সঙ্গে আইন স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রকে সুদৃঢ় করে তোলে। আইন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক চাহিদা নিশ্চিত করে স্বাধীনতার বাস্তব রূপায়ণ ঘটায়। একজন নাগরিক যাতে নিজের আত্মবিকাশ ও মর্যাদার সাথে বাঁচতে পারে, তা আইন দ্বারা সুনিশ্চিত হয়।
অতএব বলা যায়, আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। আইন ছাড়া, স্বাধীনতা নিরাপত্তাহীন, এবং স্বাধীনতা ছাড়া আইন নিষ্প্রাণ। দুটিই মানবিক সমাজ গঠনের ভিত্তি।

৫. উদ্দীপক

পৌরনীতি ক্লাসে জনাব 'Y' বলেন, "এমন কিছু অধিকার আছে, যা সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। এসব অধিকারের সাথে জাতিসংঘের একটি সম্পর্ক আছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এসব অধিকার বাস্তবায়ন করা অপরিহার্য।"
উত্তর নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি, যা মানুষের বিচারবুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।
উত্তর যেসব কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকরী করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আইনগত কর্তব্য নাগরিকের সেসব দায়িত্বকে বোঝায়, যা রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং নাগরিকের কল্যাণের জন্য অত্যাবশ্যক। এসব কর্তব্য ভঙ্গ করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি ভোগ করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নিয়মিত কর দেওয়া, সততার সাথে ভোট প্রদান করা ইত্যাদি আইনগত কর্তব্য। রাষ্ট্রের নাগরিকগণ আইনগত কর্তব্য পালনে বাধ্য থাকে।
উত্তর জনাব 'Y'-এর বক্তব্যে আমার পঠিত মানবাধিকার ধারণা প্রতিফলিত হয়েছে।
মানবাধিকার হলো মানুষের জন্মগত, স্বাভাবিক ও সার্বজনীন অধিকার। এসব অধিকার ব্যক্তি হিসেবে মানুষের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে। মানবাধিকার মানুষের চিন্তা, মতপ্রকাশ, প্রতিবাদ এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারকে সমর্থন করে। জাতি, ধর্ম, বর্ণ কিংবা নাগরিকতা নির্বিশেষে সবাই এসব অধিকারের সমান দাবিদার।
উদ্দীপকের পৌরনীতি ক্লাসে জনাব 'Y' বলেন, এমন কিছু অধিকার আছে, যা সারা বিশ্বের মানুষের জন্য প্রযোজ্য এবং এর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক রয়েছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি মানবাধিকারের সার্বজনীন ও বৈশ্বিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মানবাধিকার কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্র বা সমাজের নয় বরং তা সমগ্র মানবজাতির। এগুলো এমন কিছু মৌলিক দাবি, যা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। বিশ্বশান্তি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য মানবাধিকারের প্রয়োগ অপরিহার্য। কিন্তু অনেক সময় রাষ্ট্রীয় স্বার্থ, রাজনৈতিক স্বেচ্ছাচার কিংবা সামাজিক বৈষম্যের কারণে এই অধিকারগুলো লঙ্ঘিত হয়। সে পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার ভূমিকা পালন করে থাকে। তাই বিশ্বব্যাপী মানবাধিকারের প্রতিষ্ঠা না হলে সত্যিকার অর্থে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়।
উত্তর হ্যাঁ, আমি মনে করি যে উদ্দীপকে প্রতিফলিত ধারণাটি তথা মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন অপরিহার্য।
মানবাধিকার রক্ষায় সুশাসন একটি অপরিহার্য পূর্বশর্ত। কারণ, সুশাসনের মাধ্যমে রাষ্ট্রে ন্যায়বিচার, আইনের শাসন, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠিত হয়, যা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে। সুশাসনই মানবাধিকারের ভিত্তি হিসেবে কাজ করে।
উদ্দীপকে জনাব 'Y' যে বিশ্বজনীন অধিকারের কথা বলেছেন, তা মানবাধিকারের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অধিকারসমূহের বাস্তবায়নে সুশাসন অপরিহার্য, কারণ সুশাসনের অভাব হলে আইনের শাসন, বাকস্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ ও সাম্যের মতো মৌলিক মানবিক মূল্যবোধ গুণগতভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, "যদি আইনের শাসন না থাকে তবে দুর্বলের প্রতি বিচার নিশ্চিত হবে না; যদি বাকস্বাধীনতা না থাকে তবে মতপ্রকাশের অধিকার খর্ব হবে; যদি ভোটাধিকারের সুযোগ না থাকে তবে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না; যদি সাম্য না থাকে তবে কিছু মানুষ সুবিধাবঞ্চিত থেকে যাবে। এগুলোর প্রতিটি মানবাধিকার পরিপন্থী। ফলে একমাত্র সুশাসনের মাধ্যমেই এসব অধিকারের সুরক্ষা দেওয়া সম্ভব। যে রাষ্ট্রে সুশাসনের মানদণ্ড বজায় থাকে, সেখানে মানুষের মর্যাদা ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়ন সহজ হয়। অর্থাৎ উদ্দীপকে প্রতিফলিত ধারণা কার্যকর করার জন্য সুশাসনের বিকল্প নেই।
তাই সার্বিকভাবে বলা যায়, মানবাধিকারের পূর্ণ বাস্তবায়নের জন্য সুশাসন অপরিহার্য। এটি মানব মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেয় এবং সকল মানুষের জন্য ন্যায্য ও সমান সুযোগ নিশ্চিত করে।

৬. উদ্দীপক

কেন্দ্রে ‘?’; এটি থেকে বাম ও ডানদিকে নির্দেশিত বিষয়সমূহ:

বামদিকে ডানদিকে
দায়িত্বশীলতা আইনের শাসন
স্বচ্ছতা বৈধতা
বিচার বিভাগের স্বাধীনতা জবাবদিহিতা
উত্তর 'Civis' শব্দের অর্থ নাগরিক।
উত্তর স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।
উত্তর উদ্দীপকে প্রশ্নচিহ্নিত [?] স্থান 'সুশাসন' ধারণাকে নির্দেশ করে।
সুশাসন হলো রাষ্ট্র পরিচালনার একটি নৈতিক ও কার্যকর পদ্ধতি, যা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচারের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালনা করে। এটি জনকল্যাণমূলক শাসন প্রতিষ্ঠার অন্যতম উপায়, যা শাসক ও শাসিতের মধ্যে একটি দায়িত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা ও ন্যায়ের ভিত্তি সুদৃঢ় করে।
উদ্দীপকে উল্লিখিত "?" চিহ্ন স্থানটি সুশাসন ধারণাকেই নির্দেশ করে। কেননা, এখানে সুশাসনের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ যেমন দায়িত্বশীলতা, স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বৈধতা ও জবাবদিহিতা উল্লেখ করা হয়েছে। এগুলোর উপস্থিতি একটি রাষ্ট্রে কার্যকর ও গ্রহণযোগ্য শাসনব্যবস্থা নিশ্চিত করে। দায়িত্বশীলতা প্রশাসন জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে, স্বচ্ছতা দুর্নীতির পথ রোধ করে, আইনের শাসন ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং স্বাধীন বিচার বিভাগ নাগরিক অধিকারের নিরাপত্তা দেয়। বৈধ সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। তাই এগুলো সম্মিলিতভাবে সুশাসনের পরিচায়ক, যা একটি কল্যাণকামী, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনার পথ সুগম করে।
উত্তর

আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উদ্দীপকের প্রশ্নচিহ্নিত (?) বিষয়টির তথা সুশাসনের গুরুত্ব অত্যধিক।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের মতামত, অধিকার এবং অংশগ্রহণই হলো মূলভিত্তি। এই ভিত্তি টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ন্যায়ভিত্তিক, -স্বচ্ছ এবং দায়িত্বশীল প্রশাসন- যা নিশ্চিত হয় সুশাসনের মাধ্যমে।-সুশাসন গণতন্ত্রকে শুধু কার্যকরই করে না, বরং রাষ্ট্র পরিচালনায়। জনআস্থা, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠার পথ সুগম করে।
আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উদ্দীপকে উল্লিখিত সুশাসনের গুরুত্ব অতুলনীয়। কারণ সুশাসনের অভাবে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, নীতির অপপ্রয়োগ এবং প্রশাসনের সমন্বয়হীনতা দেখা দেয়, যা গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানে। অপরদিকে, সুশাসন নিশ্চিত হলে নাগরিকদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, দারিদ্র্য বিমোচনের পথ প্রশস্ত হয় এবং দুর্নীতির অবসান ঘটে। এটি প্রশাসন ও নীতিনির্ধারণে জনঅংশগ্রহণকে উৎসাহিত করে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যাবশ্যক। জনপ্রতিনিধির নেতৃত্বে পরিচালিত কার্যকর সুশাসন সমাজে মানবাধিকার, সমতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, ফলে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার-এবং উন্নয়ন নিশ্চিত হয়। তদুপরি, জনসাধারণ রাষ্ট্রের অংশীদার হিসেবে নিজেদের ভূমিকা নিয়ে সচেতন হয় এবং সমাজে বিশৃঙ্খলা বা অস্থিরতা রোধে সহায়ক ভূমিকা পালন করে। এর অনুপস্থিতিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয় এবং অপশাসনের শিকার হয়ে সমাজের ভারসাম্য নষ্ট হয়।
পরিশেষে বলা যায়, সুশাসন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। গণতান্ত্রিক রাষ্ট্রের টেকসই উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সুশাসন একটি অপরিহার্য শর্ত।

৭. উদ্দীপক

ক খ
নিজ দেশের প্রতি অনুরাগ, মমত্ববোধ ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য
উত্তর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ যে জনসমষ্টি রাজনৈতিকভাবে স্বাধীন অথবা স্বাধীনতা অর্জনে সচেষ্ট, তাকে জাতি বলে।
উত্তর জাতীয়তা নির্ধারণে সাংস্কৃতিক নীতি হলো এমন ধরনের প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জাতীয় পরিচয় নির্ধারণে সংস্কৃতিকে একটি প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। এই নীতির মূল উদ্দেশ্য হলো একটি দেশের নাগরিকদের মধ্যে একটি সাধারণ সাংস্কৃতিক বন্ধন তৈরি করা এবং সেই বন্ধনের মাধ্যমে তাদের জাতীয় পরিচয়কে সুসংহত করা। এই নীতি অনুযায়ী জাতীয়তা শুধু জন্মস্থান বা আইনি অবস্থানের ওপর নির্ভর করে না বরং একজন ব্যক্তির ভাষা, ঐতিহ্য, ধর্ম, রীতিনীতি এবং জীবনযাত্রার মতো সাংস্কৃতিক উপাদানের সাথে তার সম্পর্ক কতটা গভীর তার ওপর নির্ভর করে।
উত্তর উদ্দীপকের 'ক' কলামে আমার পঠিত দেশপ্রেম ধারণা প্রতিফলিত হয়েছে।
নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আরেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম,। তাই দেশের মাটি ও মানুষকে - একাত্ম করে ভাবার অনুভূতিই, দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি সম্পর্কে, যে-ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা।
উদ্দীপকের 'ক' কলামে; প্রদত্ত তথ্যগুলো হলো নিজ দেশের প্রতি অনুরাগ, মমত্ববোধ, যা দেশপ্রেমকে নির্দেশ করে। কেননা দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়। দেশপ্রেম নাগরিকের একটি পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছু দেশপ্রেমের অংশ। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম।
উত্তর উদ্দীপকে 'ক' কলামে উপস্থাপিত নিজ দেশের প্রতি অনুরাগ, মমত্ববোধ দেশপ্রেমকে এবং 'খ' কলামের ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য উপাদানগুলো জাতীয়তা ধারণাটিকে উপস্থাপন করে। আর দেশপ্রেমের সাথে জাতীয়তা গভীর সম্পর্ক রয়েছে।
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং এক প্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে। আর জাতীয়তা গঠনের জন্য অনুঘটক হিসেবে কাজ করে হলো দেশের মানুষ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা যা দেশপ্রেম হিসেবে পরিচিত।.
জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং জাতীয়তাবোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলীয়ান ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতেও নাগরিকরা পিছপা হন না। দেশপ্রেমে গড়ে উঠে ঐক্যবোধ, যা জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশও ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন- বাঙালি জাতীয়তাবাদের, অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়।
তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।

৮. উদ্দীপক

‘?’ থেকে নির্দেশিত বিষয়সমূহ (বাম থেকে ডানে):

১ ২ ৩ ৪
আইনের ব্যাখ্যা প্রদান ন্যায়বিচার প্রতিষ্ঠা নাগরিক অধিকার সংরক্ষণ সংবিধানের ব্যাখ্যা প্রদান
উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি, যা কোনো জাতি বা সমাজকে ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।
উত্তর সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।
উত্তর উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।
সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ। আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজনে সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।
উদ্দীপকের প্রশ্নচিহ্নিত [?] স্থানটির তথ্যগুলো হলো এটি আইনের ব্যাখ্যা প্রদান করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, নাগরিক অধিকার সংরক্ষণ করে এবং সংবিধানের ব্যাখ্যা প্রদান করে। এরূপ তথ্যগুলো সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করে। কেননা সরকারের এ অঙ্গটির মূল দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সেই সাথে আইনের ব্যাখ্যা প্রদান এবং শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদানও করে থাকে।
উত্তর নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় উদ্দীপকে প্রতিফলিত বিভাগের তথা বিচার বিভাগের তাৎপর্য ব্যাপক।
বিচার বিভাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান অঙ্গ হিসেবে ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আইন ও সংবিধানের ব্যাখ্যাকারী এবং প্রয়োগকারী হিসেবে কাজ করে, ফলে শাসন ও আইন বিভাগের অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে নাগরিকদের সুরক্ষা প্রদান করে।
উদ্দীপকে বর্ণিত বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণে সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে কাজ করে। সংবিধানের গণ্ডির মধ্যে থেকে আইন ও শাসন বিভাগ যেন পরিচালিত হয়, তা নিশ্চিত করার মাধ্যমে এটি ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। যখন রাষ্ট্র বা কোনো সংস্থা নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে, তখন আদালত সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার 'ব্যবস্থা করে। বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার মাধ্যমে সংবিধানবিরোধী আইন বা শাসন বিভাগীয় সিদ্ধান্ত বাতিল করার অধিকার বিচার বিভাগের হাতেই ন্যস্ত। এতে নাগরিকেরা তাদের অধিকার লঙ্ঘিত হলে আদালতের দ্বারস্থ হয়ে সুবিচার পায়। পাশাপাশি রাজনৈতিক বা শাসন কাঠামোর ভেতরে যেকোনো বিরোধ মীমাংসার মাধ্যমে বিচার বিভাগ রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করে। আদালত নিজস্ব নীতিমালা প্রণয়ন করে, তদন্তের মাধ্যমে অন্যায় বা অপরাধ উদ্ঘাটন করে এবং জনগণের জানমাল ও চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করে।
সব মিলিয়ে বিচার বিভাগ ব্যক্তি অধিকার ও স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী। এটি আইন, ন্যায় ও সংবিধানের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী ও টেকসই করে তোলে। বিচার বিভাগের কার্যকরী ভূমিকা ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

৯. উদ্দীপক

'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনায় তিনি প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী। তিনি মন্ত্রীদের অপসারণ করতে পারেন। তিনি আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য নন।
উত্তর সরকারের অঙ্গ তিনটি। যথা- ১. আইন বিভাগ;
২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।
উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য - পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।
উত্তর উদ্দীপকের 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহী প্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। আইনসভায় কোনো সদস্য মন্ত্রী হলে আইনসভায় তার সদস্যপদ বাতিল হয়ে যায়। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে।
উদ্দীপকে 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনায় তিনি চরম ক্ষমতার অধিকারী। তিনি মন্ত্রীদের অপসারণ করতে পারেন। তিনি আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এরূপ বর্ণনার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিরূপ প্রকাশ পেয়েছে। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকার একটি গণতান্ত্রিক সরকার যার রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনি একইসাথে সরকার ও রাষ্ট্রপ্রধান। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কারণে রাষ্ট্রপতিকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রিগণ তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।
উত্তর উদ্দীপকে 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। এ সরকার ব্যবস্থার বহু গুণাবলি বিদ্যমান।
রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা একটি স্থিতিশীল, সংগঠিত ও দক্ষ শাসন কাঠামো দ্বারা গঠিত হয়ে থাকে। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হন এবং শাসন বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে। ফলে প্রশাসনে স্থায়িত্ব, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত হয়।
রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার অন্যতম গুণ হলো এর স্থায়িত্ব ও পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা। শাসন বিভাগের উপর আইনসভার সরাসরি নিয়ন্ত্রণ না থাকায় দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কারণে আইন ও শাসন বিভাগ একে অপরের ওপর প্রভাব না ফেলেই কাজ করে, যা প্রশাসনিক স্বচ্ছতা ও ভারসাম্য নিশ্চিত করে। রাজনৈতিক দলগুলোর প্রভাব তুলনামূলক কম থাকায় সরকার দলীয় সংকট বা মতভেদের মুখোমুখি হয় না। রাষ্ট্রপতি মন্ত্রী নিয়োগে দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেন, যা যোগ্য নেতৃত্ব নিশ্চিত করে। ব্যক্তিস্বাধীনতা রক্ষায় পৃথক বিভাগের স্বাধীনতা একটি শক্তিশালী প্রভাব রাখে। একইসঙ্গে একক কর্তৃত্বের কারণে রাষ্ট্রপতি জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া দলীয় চাপ ও স্বজনপ্রীতি থেকে মুক্ত থেকে কাজ করার সুযোগ থাকায় দুর্নীতিও তুলনামূলকভাবে কম হয়।
সার্বিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা দক্ষ, স্থিতিশীল ও স্বচ্ছ প্রশাসন গঠনের উপযোগী। এটি পরিকল্পিত শাসন, ব্যক্তিস্বাধীনতা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এক কার্যকর মডেল হিসেবে বিবেচিত হয়।

১০. উদ্দীপক

'A'-এর রাষ্ট্রে ২০টি প্রদেশ আছে এবং এদের প্রতিটিতেই রয়েছে পৃথক পৃথক সরকার। কোনো হস্তক্ষেপ ছাড়াই এ সরকারগুলো স্বাধীনভাবে প্রদেশের শাসন পরিচালনা করতে পারছে। অন্যদিকে, 'P'-এর রাষ্ট্রে শাসন ক্ষমতা ন্যস্ত করা হয়েছে মন্ত্রিসভার হাতে যারা আইনসভার নিকট সবসময় জবাবদিহি করে থাকেন।
উত্তর এককেন্দ্রিক সরকার বলতে বোঝায় যেখানে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়।
উত্তর সরকারের তিনটি বিভাগ যথা- আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি' বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলির ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রিত ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।
উত্তর 'A'-এর রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান।
যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বষ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন, করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে।
উদ্দীপকের 'A'-এর রাষ্ট্রে ২০টি প্রদেশ আছে এবং এদের প্রতিটিতেই রয়েছে পৃথক পৃথক সরকার। কোনো হস্তক্ষেপ ছাড়াই এ সরকারগুলো স্বাধীনভাবে প্রদেশের শাসন পরিচালনা করতে পারছে। এরূপ বর্ণনায় বোঝা যায়, উক্ত দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। ফলে প্রদেশগুলো স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে পারে। এ ধরনের সরকারব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে।
উত্তর 'P'-এর রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান। এ সরকারব্যবস্থার বহুবিধ সুবিধা রয়েছে।
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো এমন একটি শাসনব্যবস্থা, যেখানে কার্যনির্বাহী বিভাগ সংসদের প্রতি দায়বদ্ধ থাকে এবং শাসনব্যবস্থা পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই সরকারব্যবস্থায় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা সরকারের নেতৃত্বে থাকে, যা গণতন্ত্রের মূল চেতনাকে বাস্তবায়িত করে। এই ব্যবস্থায় জনগণের মতামতই শাসনের মূলভিত্তি।
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থার অন্যতম বড় সুবিধা হলো আইন ও শাসন বিভাগের মধ্যে সহযোগিতা ও সমন্বয়। জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত মন্ত্রিসভা সংসদের প্রতি দায়বদ্ধ থাকায় শাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। মন্ত্রিসভার স্থায়িত্ব সংসদের আস্থার ওপর নির্ভর করায় সরকার জনগণের মতামত উপেক্ষা করতে পারে না। প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভার পরিবর্তন কিংবা রদবদল সম্ভব হওয়ায় নমনীয়তা বজায় থাকে। এই ব্যবস্থায় জনস্বার্থ রক্ষা করা হয় এবং স্বৈরশাসনের কোনো সুযোগ থাকে না। বিরোধী দল ও গণমাধ্যমের কারণে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয় এবং গণতন্ত্র চর্চার সুযোগ পায়। এমনকি রাজতান্ত্রিক দেশে এই ব্যবস্থায় ঐতিহ্য ও গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। সবশেষে সরকার জনগণের সম্মতিতে পরিচালিত হওয়ায় সুশাসনের পরিবেশ গড়ে ওঠে।
অতএব, সংসদীয় শাসনব্যবস্থা একটি গণতান্ত্রিক জবাবদিহিতামূলক ও জনমুখী শাসনব্যবস্থা, যা সুশাসনের পথ প্রশস্ত করে এবং জনগণের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখে।

১১. উদ্দীপক

কমলের বক্তব্য: রাষ্ট্রে নাগরিকগণ এমন কিছু সুযোগ-সুবিধা পায়, যা ছাড়া তাদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। এ ধরনের সুযোগ-সুবিধা রাষ্ট্র নিজেই সংরক্ষণ করে থাকে।
লাবিবের বক্তব্য: রাষ্ট্রের সদস্য হিসেবে প্রত্যেক নাগরিককে কিছু দায়-দায়িত্ব পালন করতে হয়। এসব দায়-দায়িত্ব ছাড়া নাগরিকগণ কোনো সুযোগ-সুবিধা দাবি করতে পারে না।
উত্তর তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়।
উত্তর

অপরাধের সংজ্ঞা, অপরাধের জন্য শাস্তি এবং অপরাধের বিচারসংক্রান্ত বিধান নিয়ে যে আইন আলোচনা করে, তাকে ফৌজদারি আইন বলে।

এ আইন অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে প্রয়োগ করা হয়। বিচার বিভাগের সব কাজ পরিচালনার আইনই ফৌজদারি আইন নয়।

উত্তর কমলের বক্তব্যে আমার পঠিত নাগরিকের অধিকার ধারণা প্রতিফলিত হয়েছে।
অধিকার হলো ব্যক্তির জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ-সুবিধা। এটি একটি ব্যাপক ধারণা। একজন নাগরিকের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই এর অন্তর্ভুক্ত। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ও সর্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্র কোনো বিষয়কে অধিকার হিসেবে তখনই বিবেচনায় নেয়, যখন সেটি সবার জন্য কল্যাণকর মনে হয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, এমন কোনো দাবি অধিকার হিসেবে বিবেচিত হবে না।
উদ্দীপকের কমলের বক্তব্য হলো- রাষ্ট্রে নাগরিকগণ এমন কিছু সুযোগ-সুবিধা পায়, যা ছাড়া তাদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। এ ধরনের সুযোগ-সুবিধা রাষ্ট্র। নিজেই সংরক্ষণ করে থাকে। এরূপ বর্ণনায় নাগরিকের অধিকার প্রকাশ পায়। কেননা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল সুযোগ-সুবিধা নাগরিকের অধিকারকে নির্দেশ করে। এসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্রের সকল নাগরিক এগুলো ভোগ করতে পারে।
উত্তর কমল, ও লাবিবের বক্তব্যে নাগরিকের অধিকার ও কর্তব্য প্রতিফলিত হয়েছে। অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান।
নাগরিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সেই সুবিধাসমূহ, যা নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। আর কর্তব্য হলো রাষ্ট্র ও সমাজের প্রতি নাগরিকের দায়বদ্ধতা। একটি সুশৃঙ্খল ও সমবেত সমাজ গঠনে অধিকার ও কর্তব্য উভয়েরই গুরুত্ব অপরিসীম।। এই দুইটি ধারণা পরস্পরের পরিপূরক ও অবিচ্ছেদ্য।
অধিকার ও কর্তব্য একই বিষয়ের দুটি দিক। একজন নাগরিক যেমন রাষ্ট্রের কাছ থেকে ভোটাধিকার, শিক্ষা, নিরাপত্তা ইত্যাদি পায়, তেমনি এই অধিকার বাস্তবায়নে কর প্রদান, আইন মান্য করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের মতো কর্তব্য পালন করতে হয়। যদি কেউ কর্তব্য পালন না করে, তবে তার অধিকারের দাবি ন্যায্যতা হারায়। এক ব্যক্তির অধিকার বাস্তবায়নের মাধ্যমে অন্যের কর্তব্যও নির্ধারিত হয়, যেমন একজনের চলাচলের অধিকার মানেই অন্যের চলার সুযোগ সৃষ্টি করা। অধিকারের সীমা নির্ধারিত হয় কর্তব্যের দ্বারা, নইলে তা স্বেচ্ছাচারে পরিণত হতে পারে। অধিকার ও কর্তব্য সমাজের মধ্যেই বিকাশমান এবং উভয়ের লক্ষ্যই সামাজিক মঙ্গল সাধন। রাষ্ট্রের কাছ থেকে অধিকার পেতে হলে' নাগরিককে রাষ্ট্রীয় কর্তব্য সঠিকভাবে পালন করতে হয়, যেমন কর প্রদান করে রাষ্ট্রকে সমৃদ্ধ করা।
সুতরাং বলা যায়, অধিকার ও কর্তব্য পরস্পরের উপর নির্ভরশীল। একটি ব্যতীত অপরটি অসম্পূর্ণ। তাই সচেতন নাগরিক হতে হলে উভয় ধারণা সমান গুরুত্ব দিয়ে মেনে চলা প্রয়োজন। তখনই সমাজ ও রাষ্ট্রে ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব।