১. উদ্দীপক
বিংশ শতকের শুরুতে লর্ড কার্জনের একটি সিদ্ধান্ত পূর্ব বাংলার মুসলিমদের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি করলেও অন্য একটি সম্প্রদায় এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। স্বদেশি আন্দোলনের নামে তাদের সশস্ত্র বিরোধিতার কারণে ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়।
উত্তর
সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর
১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।
উত্তর
উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি হলো ১৯০৫ সালে সংঘটিত বঙ্গভঙ্গ। এ ঘটনার পেছনে মুসলিমদের উচ্ছ্বসিত হবার বহুবিধ কারণ ছিল।
বঙ্গভঙ্গ ছিল ১৯০৫ সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের দ্বারা গৃহীত একটি প্রশাসনিক পুনর্বিন্যাস, যার মাধ্যমে বাংলা প্রদেশকে 'পূর্ববঙ্গ ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ'-এই দুইটি ভাগে ভাগ করা হয়। এই বিভাজনের, ফলে পূর্ব বাংলার জনগণ, বিশেষত মুসলমানরা নতুন সুযোগ-সুবিধার আশা দেখতে পায়।
উদ্দীপকে বর্ণিত লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে গভীর উৎসাহ ও জাগরণ দেখা দেয়। কারণ, এই সিদ্ধান্তের ফলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সূচনা ঘটে। নবনির্মিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে মুসলমানরা সরকারি চাকরি, শিক্ষা ও ব্যবসায়িক সুযোগ লাভের ক্ষেত্র তৈরি করতে শুরু করে। ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের গঠন মুসলমানদের দীর্ঘদিনের অবহেলিত অবস্থান থেকে উত্তরণের পথ করে দেয়। এই ঘটনাকে মুসলমানরা তাদের গৌরব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করে। ফলে তারা এই পরিবর্তনকে নিজেদের সামাজিক ও রাজনৈতিক জাগরণের সূচক হিসেবে দেখেছিল। এই জাগরণই তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে এবং ভবিষ্যৎ সংগঠিত রাজনৈতিক চেতনার ভিত রচনা করে।

উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের তথা বঙ্গভঙ্গের প্রভাব ছিল সুদূরপ্রসারী।
বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজে বিভেদ সৃষ্টি করে ঔপনিবেশিক শাসনকে সুসংহত করা। এই সিদ্ধান্ত ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক বিভাজন, রাজনৈতিক আন্দোলনের গতি ও ঐক্যের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এর ফলে ভারতীয় সমাজে যে বিভাজনের বীজ রোপিত হয়, তা পরবর্তীতে ভারত বিভাগের মতো ঐতিহাসিক ঘটনার পথ প্রশস্ত করে।
উদ্দীপকে বর্ণিত ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ কার্যকর করলে তা একদিকে মুসলমানদের মাঝে প্রশাসনিক স্বীকৃতির আশ্বাস জাগায়, অন্যদিকে হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে করে হিন্দু-মুসলিম সম্পর্কের অবনতি ঘটে এবং রাজনৈতিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশদের 'ভাগ কর ও শাসন কর' নীতি কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়, যার ফলে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। হিন্দু সম্প্রদায়ের অসন্তোষ থেকে স্বদেশি আন্দোলনের সূত্রপাত ঘটে, যা উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ হিসেবে পরিচিতি পায়। অন্যদিকে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে মুসলিম লীগের জন্ম হয়, যা মুসলিম জাতীয়তাবাদকে সুসংগঠিত করে তোলে। এভাবে বঙ্গভঙ্গ একদিকে রাজনৈতিক সচেতনতা ও আন্দোলনের সূচনা ঘটালেও অপরদিকে ভারতীয় জনগণের ঐক্যে চিরস্থায়ী বিভক্তির রেখা টেনে দেয়, যার ফলস্বরূপ ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতা গভীরতর হয় এবং হিন্দু জাতীয়তাবাদের সশস্ত্র বিরোধী তার কারণে ব্রিটিশ সরকার ১৯১১ সালে তা রদ করতে বাধ্য হয়।
সব মিলিয়ে বলা যায়, বঙ্গভঙ্গ কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস ছিল না; এটি ছিল একটি রাজনৈতিক কৌশল, যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বিভাজনের সূচনা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

২. উদ্দীপক
ব্রিটিশ ভারতে শাসকদের প্রতি জনগণের অসন্তোষ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এসময় একজন সাবেক ব্রিটিশ আমলা ভারতে ব্রিটিশ অনুগত রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার চেষ্টা চালান এবং তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
উত্তর
সিপাহী বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়।
উত্তর
বারাসাত বিদ্রোহ ছিল ১৮৩১ সালে তিতুমীরের নেতৃত্বে বাংলায় সংঘটিত একটি কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহের মূল কারণ ছিল জমিদারদের শোষণ ও নীলকরদের অত্যাচার। তিতুমীর ছিলেন একজন ধর্মীয় নেতা। তিনি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন।
উত্তর
উদ্দীপকে যে রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণমূলক নীতি ও একের পর এক বৈষম্যমূলক আইন ভারতবাসীর মধ্যে যখন তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল তখন সেই পরিস্থিতিতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণির উচ্চশিক্ষিত নেতারা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অধিকার আদায়ের পথ খুঁজতে থাকেন। এই প্রেক্ষাপটে এক ইংরেজ প্রশাসকের উদ্যোগে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস, যার লক্ষ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তুলে রাজনৈতিকভাবে ভারতবাসীকে সংগঠিত করা।
উদ্দীপকে উল্লিখিত রাজনৈতিক দলটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, যা ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম এ সংগঠনের প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন। এর প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক অসন্তোষকে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করা এবং ইংরেজ সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা ও প্রতিনিধিত্বের মাধ্যমে অধিকার আদায়ের সুযোগ সৃষ্টি করা। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারটি উদ্দেশ্য ঘোষণা করেন- ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য গড়ে তোলা, সমাজ ও রাজনীতির সমস্যাগুলো শনাক্ত করে সমাধানে চেষ্টা করা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি নির্ধারণ করা। এ উদ্দেশ্যগুলো থেকেই বোঝা যায়, কংগ্রেস শুরুতে ইংরেজ শাসকদের বিরোধিতা নয়, বরং সহনশীল উপায়ে ভারতীয় স্বার্থ রক্ষার পথ প্রশস্ত করতে চেয়েছিল।

উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক দলটি তথা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। মন্তব্যটি যথার্থ।
ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবিচার ও শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিল তৎকালীন শিক্ষিত ও সচেতন শ্রেণি। এই প্রেক্ষাপটে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি এমন রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, যা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক হয়। ব্রিটিশ অনুগত রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের মুখ্য বাহনে পরিণত হয়। সাবেক ব্রিটিশ আমলা অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক প্রতিষ্ঠিত কংগ্রেস শুরুতে সরকারের প্রতি অনুগত অবস্থান নিলেও শিগগিরই শাসনতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে। কংগ্রেস ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের প্রতিনিধিত্ব করলেও সময়ের সাথে হিন্দু নেতৃত্বের প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে। তবুও মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির নেতৃত্বে সংগঠনটি প্রশাসনিক ব্যর্থতা, অর্থনৈতিক শোষণ, নাগরিক অধিকার হরণ ইত্যাদি বিষয়ে শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে প্রতিবাদ জানাতে থাকে। তারা ব্রিটিশ শাসনের দারিদ্র্যসৃষ্টিকারী নীতির বিরুদ্ধে কথা বলে এবং শিল্প, বাণিজ্য ও কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি তোলে। সংবাদপত্রের স্বাধীনতা, শিক্ষার প্রসার, সিভিল সার্ভিসে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাও কংগ্রেসের দাবি ছিল। এসব কার্যক্রম ধীরে ধীরে জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায়। পরিণামে ১৯২৯ সালের পর থেকে কংগ্রেস 'পূর্ণ স্বাধীনতা' অর্জনের লক্ষ্য স্থির করে এবং নানা আন্দোলনের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভকরে। কংগ্রেস কেবল একটি দল নয়, বরং স্বাধীনতা আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।
সুতরাং বলা যায়, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে-এটি সম্পূর্ণরূপে যথার্থ ও ঐতিহাসিকভাবে প্রমাণিত।

৩. উদ্দীপক
'৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনাকে' বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন প্রণয়ন করে। এই আইনটি ছিল উপমহাদেশের দৃশ্যপট পরিবর্তনকারী একটি আইন।
উত্তর
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬০০ সালে।
উত্তর
১৯১৯ সালের আইনসভাকে সীমিত ক্ষমতাসম্পন্ন বলা হয় কারণ, এটি ব্রিটিশ শাসকদের পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হতো এবং এর হাতে প্রকৃত আইন প্রণয়নের পূর্ণ স্বাধীনতা ছিল না। এ আইন অনুযায়ী আইনসভার সদস্যদের একটি বড় অংশ ছিল গভর্নর জেনারেলের মনোনীত, যার ফলে প্রস্তাবিত আইনগুলো ব্রিটিশ সরকারের ইচ্ছার বাইরে যেতে পারত না। এছাড়া গুরুত্বপূর্ণ বাজেট, সামরিক ও বৈদেশিক নীতির মতো বিষয়গুলো আইনসভার হাতে না দিয়ে ব্রিটিশ প্রশাসনের কর্তৃত্বে রাখা হয়। এমনকি নির্বাচিত সদস্যরাও বাস্তবে কোনো কার্যকর ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। এসব সীমাবদ্ধতার ফলে এটি প্রকৃতপক্ষে একটি পরামর্শমূলক এবং সীমিত ক্ষমতাসম্পন্ন আইনসভা হিসেবে বিবেচিত হয়।
উত্তর
উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন।
উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান এবং' ভারত ও পাকিস্তানের জন্ম একটি ঐতিহাসিক মোড়। ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে প্রণীত ১৯৪৭ সালে প্রনীত ভারত স্বাধীনতা আইন এই পরিবর্তনের পথ সুগম করে। আইনটি শুধু দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি নয়, বরং ক্ষমতার রূপান্তর ও নতুন রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করে।
উদ্দীপকের উল্লিখিত ৩ জুন পরিকল্পনার আলোকে প্রণীত আইনটি ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন, যা ভারত বিভাজন ও স্বাধীনতা অর্জনের প্রক্রিয়াকে বাস্তব রূপ দেয়। এই আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। উভয় রাষ্ট্রের জন্য পৃথক গণপরিষদ
গঠিত হয়, যাদের ওপর ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়। দেশীয় রাজ্যগুলোকে নিজেদের ইচ্ছামতো ভারত বা পাকিস্তানে যোগদান বা স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়। ডোমিনিয়ন শাসনের অধীনে গভর্নর জেনারেল নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিসভার পরামর্শ অনুসারে কাজ করবেন। এ আইনে ভারত সচিব পদ বিলুপ্ত হয় এবং কমনওয়েলথ সেক্রেটারিকে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সংশোধিত রূপ সাময়িকভাবে কার্যকর থাকে। সব মিলিয়ে, এই আইন উপমহাদেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনে।

১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ছিল ব্যাপক।
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি ছিল দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দুটি রাষ্ট্র-ভারত ও পাকিস্তানের অভ্যুদয়ের মূল ভিত্তি। উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে এই আইনের প্রভাব ছিল সুদূরপ্রসারী।
উদ্দীপকে উল্লিখিত ৩ জুনের পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্ট যে আইনটি পাস করে, তা ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রায় ১৯০ বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এবং জন্ম নেয় স্বাধীন ভারত ও পাকিস্তান। এ আইন শুধু ব্রিটিশ উপনিবেশের সমাপ্তি ঘটায়নি, বরং ভবিষ্যতের জন্য একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিও গড়ে দেয়। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করে সংসদীয় ও দায়িত্বশীল সরকার গঠনের পথ প্রশস্ত হয়। এ আইন রক্তপাতহীনভাবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয়, যার ফলে জনগণের মধ্যে এক নবীন আশাবাদ ও আত্মপরিচয়ের চেতনার বিকাশ ঘটে। পাশ্চাত্য ঘরানার গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূত্রপাত হয় উভয় রাষ্ট্রে। এই আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচিত হয়, যা পরবর্তীকালে এই অঞ্চলের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার ভিত্তি হয়ে ওঠে।
সার্বিকভাবে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন শুধু দুটি রাষ্ট্রের জন্মই দেয়নি, এটি ছিল উপমহাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তব পরিণতি ও একটি নতুন যুগের সূচনা।

৪. উদ্দীপক
পাকিস্তানের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
উত্তর
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।
উত্তর
হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃবৃন্দ সূচনালগ্ন থেকে বিভিন্নভাবে বঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশি আন্দোলনের আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশি রীতিনীতি পরিহার এবং স্বদেশি পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটিই ছিল স্বদেশি আন্দোলন।
উত্তর
উদ্দীপকে যে নির্বাচনের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে বিজয় লাভ করে।
উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে অনুষ্ঠিত প্রথম প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করে এবং নিরংকুশ বিজয় অর্জন করে। এরূপ বর্ননায় ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন ছিল পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং পূর্ববর্তী শাসনের প্রতি অসন্তোষের প্রকাশ ঘটায়। যুক্তফ্রন্টের বিজয় ছিল শুধুমাত্র দলীয় নয়, বরং একটি নতুন রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ, যা পূর্ব বাংলার মানুষের স্বার্থ রক্ষার প্রত্যাশার সঙ্গে জড়িত ছিল। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের পেছনে ছিল মুসলিম লীগ সরকারের একাধিক ব্যর্থতা। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার এবং নৈতিক স্কলনের কারণে জনগণের মধ্যে গভীর অসন্তোষ জন্ম নেয়। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি বুঝতে পারে, মুসলিম লীগ তাদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ। এর বিপরীতে যুক্তফ্রন্ট তাদের ২১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে একটি স্বচ্ছ ও বাস্তবভিত্তিক রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করে। এ ছাড়া সংবিধান প্রণয়নে মুসলিম লীগের ব্যর্থতা এবং গণপরিষদের স্বেচ্ছাচারী ব্যবহার জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। এসব কারণেই জনগণ মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং যুক্তফ্রন্টকে বিপুল ভোটে বিজয়ী করে।

ইঙ্গিতকৃত নির্বাচনের তথা ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী।
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পূর্ব বাংলার ইতিহাসে এক যুগান্তকারী রাজনৈতিক মোড় পরিবর্তনের সূচনা করে। এ নির্বাচন ছিল নিপীড়িত বাঙালি জাতির গণতান্ত্রিক চেতনার প্রথম বড় অভ্যুত্থান। দীর্ঘ রাজনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক অবমূল্যায়ন এবং অর্থনৈতিক শোষণের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন পূর্ব বাংলার মানুষের স্বাধীন মতপ্রকাশ ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ জানায়। দীর্ঘ সাত বছরের শাসনে মুসলিম লীগ বাঙালিদের উপর যেভাবে শোষণ ও বঞ্চনার নীতি চালিয়েছে, যুক্তফ্রন্টের বিজয় তার সরাসরি প্রতিক্রিয়া। এই নির্বাচনের মাধ্যমে বাঙালিরা নিজেদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর আধিপত্য থেকে মুক্তির স্পষ্ট বার্তা দেয়। তরুণ নেতাদের জয় ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে নতুন দ্বার উন্মোচন করে। বাঙালিদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় যে, সংগঠিত ও সচেতন হলে তারা আর উপেক্ষিত থাকবে না। তাই এই নির্বাচন ছিল স্বশাসনের পথ প্রশস্ত করার প্রথম রাজনৈতিক ভিত্তি।
আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচন পূর্ব বাংলায় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও নেতৃত্ব বিকাশের পথে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়।

৫. উদ্দীপক
১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ একটি গুরুত্বপূর্ণ দাবির পক্ষে পশ্চিম পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ও প্রাণ দেয়। দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন বিষয়ের একজন শিক্ষক বিষয়টির গুরুত্ব আলোচনা করতে গিয়ে বলেন, "উক্ত আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।”
উত্তর
মর্লে-মিন্টো সংস্কার আইনবলে মুসলমানদের জন্য সর্বপ্রথম 'পৃথক নির্বাচন' ব্যবস্থা প্রবর্তন করা হয়।
উত্তর
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের পর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার. নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক এন্থনি ম্যাসকারেনহার্স বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই 'অপারেশন সার্চলাইট' হিসেবে পরিচিত।
উত্তর
উদ্দীপকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইঙ্গিত রয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ।
উদ্দীপকে ১৯৫২ সালের যে গুরুত্বপূর্ণ দাবির জন্য আন্দোলনের কথা বলা হয়েছে, তা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মনে করে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। ভাষার অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠে আন্দোলন, যা ২১ ফেব্রুয়ারি ১৯৫২-এ চূড়ান্ত রূপ নেয়। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহীদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে এবং স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে।

উদ্দীপকের শিক্ষকের মন্তব্য, “উক্ত আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।” ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে তার এ মন্তব্য পুরোপুরি সঠিক ও যথার্থ।
ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূলভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার' অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।

৬. উদ্দীপক
পাকিস্তানের প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে যে সংবিধান রচিত হয়, সেটি লাহোর প্রস্তাবকে স্মরণীয় করে রাখার জন্য ২৩ মার্চ থেকে কার্যকর করা হয়।
উত্তর
১৯৭০ সালের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
উত্তর
মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী বলতে সেসব বাহিনীকে বোঝায়, যেসব বাহিনী সংগঠিতভাবে সামরিক কৌশলে যুদ্ধ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে নিয়মিত বাহিনী গঠিত হয় ১১ নম্বর সেক্টরকে ভিত্তি করে, যা পরে 'মুক্তিবাহিনী' নামে পরিচিত হয়। এই বাহিনীতে সাবেক ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), সেনাবাহিনী, পুলিশ, আনসার ও শিক্ষিত তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়। তারা ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় পরিকল্পিতভাবে সম্মুখযুদ্ধে অংশ নেয়। যুদ্ধ পরিচালনার জন্য তাদের নিজস্ব ইউনিফর্ম, অস্ত্র, রসদ ও নেতৃত্ব ছিল।
উত্তর
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংবিধান হলো ১৯৫৬ সালের সংবিধান। এটি নানা বৈশিষ্ট্যসমৃদ্ধ ছিল।
পাকিস্তানে একটি স্থায়ী সংবিধান প্রণয়নের দাবি বহুদিনের। ১৯৫৬ সালের সংবিধান ছিল সেই দাবির প্রতিফলন, যা একটি স্বাধীন, প্রজাতান্ত্রিক ও ইসলামি ভাবধারাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়। এটি শুধু পাকিস্তানের প্রথম সংবিধান নয়, বরং সে সময়কার রাজনৈতিক সমঝোতা, সংখ্যাসাম্য এবং জাতীয় ঐক্যের প্রতীকও ছিল।
উদ্দীপকে উল্লিখিত ২৩ মার্চ থেকে কার্যকর হওয়া সংবিধান হলো ১৯৫৬ সালের সংবিধান। এই সংবিধানটি গণতান্ত্রিক ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ও অংশগ্রহণের স্বীকৃতি দেয়। এটি ছিল লিখিত ও দুষ্পরিবর্তনীয়, যাতে কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা বিভাজন, সুপ্রিম কোর্টের সংবিধান ব্যাখ্যার অধিকার, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়। ইসলামি ভাবধারা অনুসরণ করলেও এতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথাও বলা হয়। সংখ্যাসাম্যের নীতি গ্রহণ করে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সাম্য আনয়নের চেষ্টা করা হয়। নাগরিকদের মৌলিক অধিকার, যেমন বাকস্বাধীনতা, ধর্মচর্চা, শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগ সংরক্ষিত ছিল। সর্বোপরি, ১৯৫৬ সালের সংবিধান একটি প্রজাতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করেছিল, যদিও শাসকগোষ্ঠীর আন্তরিকতার অভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

ঐ সংবিধানের তথা ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থতার বহুবিধ কারণ ছিল।
১৯৫৬ সালের সংবিধান পাকিস্তানের প্রথম লিখিত সংবিধান হলেও এটি দীর্ঘস্থায়ী হয়নি। নানা রাজনৈতিক সংকট, কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর অনীহা ও পূর্ব-পশ্চিম বৈষম্য এ সংবিধানের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং সংবিধান বাস্তবায়নের আগেই তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
উদ্দীপকে উল্লিখিত লাহোর প্রস্তাবের স্মরণে ২৩ মার্চ থেকে কার্যকর হওয়া ১৯৫৬ সালের সংবিধান গণতান্ত্রিক ও সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে পাকিস্তানকে প্রজাতন্ত্রে রূপান্তর করেছিল। তবে শাসকশ্রেণির আন্তরিকতার অভাব, রাজনৈতিক অস্থিরতা ও সংবিধান অমান্যের প্রবণতা এর ব্যর্থতার মূল কারণ ছিল। পূর্ব বার্ধদীর জনসংখ্যা বেশি হলেও সংখ্যাসাম্যের নামে বৈষম্য সৃষ্টি হয়, যা পূর্বাঞ্চলের জনমনে অসন্তোষ সৃষ্টি করে। সংবিধানে মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃত হলেও বাস্তবে তা উপেক্ষিত হয়। ইসলামি ভাবধারায় রচিত সংবিধানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা থাকলেও, সেটিও আন্তরিকভাবে বাস্তবায়িত হয়নি।
সর্বোপরি, সামরিক হস্তক্ষেপ, গণপরিষদ ভাঙন ও ক্ষমতা দখলের রাজনীতি এই সংবিধানকে কার্যকর হওয়ার সুযোগ দেয়নি। তাই একে প্রাকৃতিকভাবে ব্যর্থ না বলে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করা হয়েছে বলাই যথার্থ।

৭. উদ্দীপক
পাক-ভারত উপমহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রটিতে দুই অঞ্চলের মধ্যে ব্যাপক বৈষম্য গড়ে ওঠে। তারই প্রেক্ষিতে জন্মের প্রায় ২২ বছর পর এক ব্যাপক আন্দোলন গড়ে ওঠে।
উত্তর
যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
উত্তর
রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।
উত্তর
উদ্দীপকে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকে উল্লেখ রয়েছে, পাক-ভারত উপমহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রটিতে দুই অঞ্চলের মধ্যে ব্যাপক বৈষম্য গড়ে ওঠে। তারই প্রেক্ষিতে জন্মের প্রায় ২২ বছর এক ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। অর্থাৎ উদ্দীপকটি আমার পঠিত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকেই ইঙ্গিত করছে।
১৯৪৭ সালে ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র গঠনের পর পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য প্রকট হয়ে ওঠে। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও অধিকারহীনতার ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ জন্ম নেয়। এই ক্ষোভপরিণত হয় গণপ্রতিরোধে, যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়। কেননা, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের প্রায় ২২ বছর পর এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ সময় পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পারে যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রে তাদের আত্মপরিচয়, অধিকার ও মর্যাদা অবনমিত হচ্ছে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক অধিকার হরণ এবং সামাজিক নিরাপত্তার অভাবে জনজীবন সংকটময় হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানের প্রাপ্ত রাজস্ব পশ্চিম পাকিস্তানে ব্যয় হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত থাকে উন্নয়ন থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে সামরিক শাসন, মৌলিক গণতন্ত্রের নামে অধিকার হরণ এবং ছয় দফার মতো ন্যায্য দাবিতে দমন-পীড়ন চালানো জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। গ্রামীণ সমাজে মনোনীত প্রতিনিধিদের দুর্নীতিও জনবিরোধী মনোভাব আরও বাড়িয়ে তোলে। এসব কারণেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে।

ঐ আন্দোলনের তথা ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব অত্যধিক।
১৯৬৯ সালের গণআন্দোলন উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনাপূর্ণ অধ্যায়। পাকিস্তানি রাষ্ট্রে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালির দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ এই আন্দোলন। এটি শুধু তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদই ছিল না, বরং ছিল একটি নতুন জাতিরাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের প্রথম সাহসী পদক্ষেপ।
উদ্দীপকে উল্লিখিত বৈষম্যের বাস্তবতা এবং পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের উপেক্ষা থেকে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তা-ই ১৯৬৯ সালের গণআন্দোলনে রূপ নেয়। এ সময় আন্দোলন এতটাই তীব্র ছিল যে শাসকগোষ্ঠীর দমনপীড়ন ব্যর্থ হয়ে যায়, প্রশাসন অচল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইয়ুব খান গোলটেবিল বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সমাধানের চেষ্টা করেন। সেখানে জনগণের দাবির প্রেক্ষিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মন্ত্রিপরিষদ শাসন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিশ্রুতি দিলেও আওয়ামী লীগের ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যাত হয়। এর ফলে আওয়ামী লীগ বৈঠক বর্জন করে এবং আন্দোলন জোরদার করে তোলে। পরিস্থিতির চাপে পড়ে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ইয়াহিয়া খানের হাতে শাসনভার হস্তান্তর করেন। এই আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের নেতারা সাহস ও আত্মবিশ্বাস অর্জন করেন এবং জনগণের মন জয় করেন। বিশেষ করে শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন। জনগণের মনে পাকিস্তানি দমননীতি সম্পর্কে ভয় কমে যায় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীরতর হয়।
সার্বিকভাবে, ১৯৬৯ সালের গণআন্দোলন একটি ঐতিহাসিক সিঁড়ি হিসেবে কাজ করে, যার পরিণতিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

৮. উদ্দীপক
তৎকালীন বাঙালি মুসলিমদের অগ্রগতিতে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এদের একজন ব্রিটিশ সরকার কর্তৃক 'নবাব' উপাধিপ্রাপ্ত হয়েছিলেন এবং অন্যজন জন্মেছিলেন নবাব পরিবারে।
উত্তর
'কৃষক-প্রজা পার্টি' প্রতিষ্ঠা করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
উত্তর
পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের সংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।
উত্তর
উদ্দীপকের প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্ব হলেন নওয়াব আবদুল লতিফ। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অবিস্মরণীয় দাঙ্গীর
ব্রিটিশ শাসনামলে বাঙালি মুসলমানদের শিক্ষা ও সামাজিক অগ্রগতি প্রায় থমকে গিয়েছিল। ইংরেজি শিক্ষার প্রতি অনাগ্রহ, ভাষাগত পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের কারণে মুসলিম সমাজ পিছিয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে এক দূরদর্শী সমাজসংস্কারক হিসেবে নওয়াব আবদুল লতিফ শিক্ষার আলো জ্বালাতে অগ্রণী ভূমিকা পালন করেন।
উদ্দীপকে উল্লিখিত 'নবাব' উপাধি পাওয়া ব্যক্তি হলেন নওয়াব আবদুল লতিফ। মুসলমানদের পশ্চাৎপদ অবস্থা দেখে তিনি উপলব্ধি করেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে জাতি হিসেবে মুসলমানরা আরও পিছিয়ে পড়বে। তাই তিনি সভা-সমিতির মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা প্রচার করেন। তার উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ গঠিত হয়, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা পায় এবং কলকাতা আলিয়া মাদরাসায় অ্যাংলো-পার্সিয়ান বিভাগ খোলা হয়। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার জন্য তিনি সক্রিয় ছিলেন এবং উচ্চ ও নিম্ন শ্রেণির মুসলমানদের জন্য উপযুক্ত ভাষা নির্ধারণে সরকারকে প্রস্তাব দেন। শিক্ষানুরাগ ও সমাজসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 'নবাব বাহাদুর' উপাধিতে ভূষিত করে। তার এ অবদান মুসলিম সমাজের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উদ্দীপকের দ্বিতীয় ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন নবাব স্যার সলিমুল্লাহ। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অসমান্য।
ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের অধিকার ও স্বার্থ রক্ষায় যারা কার্যকর নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে, নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম। তিনি ১৮৭১ সালে ঢাকার সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। মুসলিম সমাজের সামাজিক ও রাজনৈতিক পশ্চাৎপদতার প্রেক্ষিতে তিনি রাজনৈতিক জাগরণে নেতৃত্ব দিয়েছেন। তার দূরদর্শী চিন্তা, সাহসী ভূমিকা ও সংগঠন গঠনের ক্ষমতা মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উদ্দীপকে বর্ণিত 'নবাব পরিবারে জন্ম নেওয়া' দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন নবাব স্যার সলিমুল্লাহ, যিনি বাঙালি মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির পথিকৃত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা শিক্ষা, প্রশাসন, ব্যবসা ও সমাজব্যবস্থায় পিছিয়ে ছিল। এই বাস্তবতায় তিনি বঙ্গভঙ্গ সমর্থন করেন, যাতে মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ে। বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ গঠিত হলে 'তিনি ঢাকাকে তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন, যার ফলে মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের মাধ্যমে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয় তারই প্রস্তাবনায়, যা মুসলমানদের সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। এছাড়া তিনি স্বতন্ত্র নির্বাচকমণ্ডলীর দাবিতে সক্রিয় ছিলেন, যার ফলে মুসলমানরা আইনসভায়, উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে। এসব উদ্যোগের মাধ্যমে তিনি মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও রাজনৈতিক চেতনার জাগরণ ঘটান।
আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহর অবদান শুধু তার সময়ে সীমাবদ্ধ ছিল না; বরং মুসলমানদের রাজনৈতিক ঐক্য ও দাবি আদায়ের পথ তৈরির মাধ্যমে তিনি ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন।

৯. উদ্দীপক
দ্বাদশ শ্রেণির ক্লাসরুমে শিক্ষক 'গ' রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, লিখিত, মৌলিক অধিকার সন্নিবেশিত এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবলিত এই সংবিধানটি বিশ্বের অন্যতম সংবিধান।
উত্তর
মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
উত্তর
পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য বাংলার কতিপয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল যেমন-মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে বামপন্থি গণতন্ত্রী দল এবং আবুল হাশিমের নেতৃত্বে পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে রাজনৈতিক জোট গঠন করা হয় তাকে 'যুক্তফ্রন্ট' বলা হয়।
উত্তর
উদ্দীপকে বর্ণিত সংবিধানটি হলো বাংলাদেশের সংবিধান। এ সংবিধানের অনেক অনন্য বৈশিষ্ট্য রয়েছে।
১৯৭২ সালের সংবিধান স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো, নাগরিকের অধিকার এবং জাতীয় আদর্শসমূহ সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্র, মৌলিক অধিকার এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম সেরা সংবিধানের মর্যাদা দিয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে যে, রাষ্ট্র 'গ'-এর সংবিধান লিখিত, মৌলিক অধিকার সন্নিবেশিত এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অন্তর্ভুক্ত। এটি মূলত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য নির্দেশ করে। এটি একটি লিখিত সংবিধান, যেখানে রাষ্ট্রের কাঠামো ও শাসনব্যবস্থা সুসংগঠিতভাবে লিপিবদ্ধ হয়েছে। এতে মৌলিক অধিকার যেমন বাকস্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। এ সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা রাষ্ট্র পরিচালনায় একটি আদর্শিক ভিত্তি প্রদান করে। এসব বৈশিষ্ট্য সংবিধানটিকে শুধু একটি আইনি দলিল নয়, বরং একটি জাতির নৈতিক, সামাজিক ও রাজনৈতিক রূপরেখা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই ১৯৭২ সালের সংবিধান আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ একটি সংবিধানে পরিণত হয়েছে।

জনগণের অধিকার রক্ষায় উক্ত সংবিধানের তথা ১৯৭২ সালের সংবিধানের কার্যকারিতা অপরিসীম।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান শুধু রাষ্ট্র পরিচালনার রূপরেখাই নির্ধারণ করে না, বরং জনগণের অধিকার রক্ষার মৌলিক সুরক্ষাও নিশ্চিত করে। বাংলাদেশের সংবিধানের তৃতীয়, ভাগে মৌলিক অধিকারসমূহ অন্তর্ভুক্ত করে নাগরিকদের জীবন, স্বাধীনতা ও মর্যাদার ভিত্তি গড়ে তুলেছে। এটি জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিকার পাওয়ার সাংবিধানিক সুযোগও দেয়। এটি নাগরিকদের আইনের দৃষ্টিতে সমান অধিকার, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, বিনা কারণে গ্রেফতার ও নির্যাতন থেকে সুরক্ষা, চিন্তা ও বাকস্বাধীনতা, ধর্মপালনের স্বাধীনতা, চলাফেরা ও পেশা বেছে নেওয়ার অধিকার এবং সম্পত্তির অধিকার প্রদান করে। প্রতিটি অধিকার রাষ্ট্রের আইন দ্বারা সংরক্ষিত এবং কোনো রকম লঙ্ঘন ঘটলে নাগরিকরা সুপ্রিম কোর্টে মামলা করে প্রতিকার চাইতে পারে। এতে করে ক্ষমতার অপব্যবহার রোধ হয় এবং জনগণ সচেতন ও সুরক্ষিত থাকে। সংবিধান নাগরিকদের গোপনীয়তা রক্ষা, সভা-সমাবেশ ও সংগঠন গঠনের অধিকারও নিশ্চিত করেছে, যা একটি স্বাধীন ও মানবিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। এসব অধিকার রক্ষার সাংবিধানিক নিশ্চয়তা থাকায় সাধারণ মানুষ রাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারে এবং মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে সজাগ থাকতে পারে।
সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সংবিধান নাগরিকদের অধিকার রক্ষায় একটি কার্যকর, সুসংগঠিত ও ন্যায়ভিত্তিক দলিল হিসেবে কাজ করে যাচ্ছে। এটি একটি দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।

১০. উদ্দীপক
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব অপরিসীম। এজন্যই পৃথিবীর অধিকাংশ দেশের মতো বাংলাদেশেও কর্মচারী নিয়োগের জন্য সাংবিধানিকভাবে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে।
উত্তর
অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
উত্তর
মহাহিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রকের কার্যের শর্ত হলো-তিনি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করেন। মহাহিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রক (CAG) একজন সাংবিধানিক কর্মকর্তা, যিনি সরকারের আয়-ব্যয়ের হিসাব যাচাই ও নিরীক্ষার দায়িত্ব পালন করেন। তিনি সংসদের প্রতি জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থব্যবস্থার -স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন। তার কার্যসম্পাদনে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশ সংবিধানের ১২৭ থেকে ১৩২ অনুচ্ছেদে তার ক্ষমতা ও দায়িত্ব নির্ধারিত রয়েছে, যা তাকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেয়।
উত্তর
উদ্দীপকে যে প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেটি হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন। এটি মূলত সাংবিধানিক ক্ষমতা ভোগ করে।
আধুনিক রাষ্ট্র পরিচালনায় দক্ষ জনবল নিশ্চিত করা সরকারের একটি মৌলিক দায়িত্ব। এই লক্ষ্যে বাংলাদেশে সরকারি কর্মকমিশন গঠিত হয়েছে, যা রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করে। তাই এ কমিশন প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে তার কাজ পরিচালনা করে থাকে।
উদ্দীপকে বলা হয়েছে, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে সেই প্রয়োজন পূরণে গঠিত হয়েছে সরকারি কর্মকমিশন, যা সংবিধান দ্বারা নির্ধারিত একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই কমিশনের মূল দায়িত্ব হলো প্রজাতন্ত্রের কাজে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন ও নিয়োগের ব্যবস্থা করা। এ জন্য তারা প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তসহ নানা স্তরের যাচাই-বাছাই পরিচালনা করে। রাষ্ট্রপতি প্রয়োজন অনুসারে কমিশনের কাছে পরামর্শ চাইলে কমিশন সঠিক মতামত প্রদান করে থাকে। কমিশন প্রতি বছর তাদের কার্যাবলি সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপন করে। রাষ্ট্রীয় কর্মসংস্থানের যোগ্যতা, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি নির্ধারণে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে প্রজাতন্ত্রে দক্ষ, নিরপেক্ষ ও ন্যায়সংগত জনবল নিশ্চিতকরণে এ কমিশনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেধাভিত্তিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে ঐ প্রতিষ্ঠানের তথা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভূমিকা অনন্য।
আধুনিক রাষ্ট্রে মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের কল্যাণ ও রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্ম কমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, যা প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে। বাংলাদেশেও সে প্রয়োজন পূরণে সাংবিধানিকভাবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সৃষ্টি করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও গোপনীয় ব্যবস্থা নিশ্চিত করে থাকে। এটি প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি - পরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন ও স্বতন্ত্র, যাতে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ সম্ভব নয়। গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি স্বচ্ছতা বজায় রাখে। পিএসসি সদস্যরা উচ্চমাত্রার সততা ও দক্ষতা নিয়ে কাজ করেন, ফলে দুর্নীতি, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ কম থাকে। ফলে, এ কমিশনের কার্যক্রম মেধাভিত্তিক প্রশাসন গঠনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং দক্ষ মানবসম্পদ গঠনের পথ সুগম করে তোলে।
সবশেষে বলা যায়, সরকারি কর্মকমিশন দেশের প্রশাসনকে মেধাভিত্তিক ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে গতিশীল করে তোলে, যা একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গঠনের পূর্বশর্ত।

১১. উদ্দীপক
রহিম তার শ্রেণিতে একটি সংক্রামক রোগের সাথে পরিচিত হয়েছে যার লক্ষণগুলো হলো- দ্রুত ওজন হ্রাস, বদহজম, রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। এই রোগের জন্য এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।
উত্তর
দুদক/ দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
উত্তর
প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির শক্তির কারণে সৃষ্ট ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিবেশগত ঘটনাকে বোঝায়। প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি অবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে প্রকৃতির আচমকা রূপ পরিবর্তনের ফলে ঘটে এবং জীবন, সম্পদ ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। যেমন: ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, খরা, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস প্রভৃতি। এসব দুর্যোগ সাধারণত হঠাৎ করে সংঘটিত হয় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম অত্যন্ত জরুরি।
উত্তর
উদ্দীপকে ইঙ্গিতকৃত রোগটি হলো এইডস। এই রোগে আক্রান্তদের সাথে আমাদের আচরণ হতে হবে মানবিক ও সহানুভূতিশীল।
এইডস একটি মরণব্যাধি, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। এই রোগের জন্য কোনো নিরাময় বা টিকা এখনো আবিষ্কৃত হয়নি। ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। তাই তাদের প্রতি সমাজের সহানুভূতিশীল ও মানবিক আচরণ অত্যন্ত প্রয়োজন। উদ্দীপকে রহিম এমন একটি সংক্রামক রোগ সম্পর্কে জানতে পেরেছে, যার লক্ষণ দ্রুত ওজন হ্রাস, বদহজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়া। এ থেকে ধারণা করা যায়, রহিম এইডস রোগ সম্পর্কে জেনেছে। এইডস রোগীর প্রতি ভয় নয়, বরং সহানুভূতির মনোভাব দেখানো জরুরি। তাদের এড়িয়ে না গিয়ে ভালোবাসা, সঠিক যত্ন ও মানসিক সহযোগিতা প্রদান করতে হবে। কারণ এই রোগ স্পর্শ বা একসাথে বসবাসের মাধ্যমে ছড়ায় না। তাই তাদেরকে পরিবার, বিদ্যালয় ও সমাজে সম্মানজনকভাবে বাঁচতে দিতে হবে। বৈষম্যমূলক আচরণ তাদের মানসিক কষ্ট বাড়িয়ে তোলে এবং সমাজে বিচ্ছিন্ন করে দেয়। সচেতনতা ও মানবিকতা দিয়ে আমরা একদিকে যেমন এইডস রোগীদের পাশে দাঁড়াতে পারি, তেমনি সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি।

ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ দায়িত্বশীল আচরণ, সহমর্মিতা ও বৈষম্য পরিহারে সহায়তা করতে পারে। তবে HIV প্রতিরোধে শুধু এ উপদেশ যথেষ্ট নয়।
HIV প্রতিরোধে নিরাপদ যৌনাচার ও কনডম ব্যবহার, পরীক্ষিত রক্ত গ্রহণ, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং সুচ-সিরিঞ্জ ভাগাভাগি না করা প্রয়োজন। পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং গর্ভাবস্থা ও প্রসবের সময় চিকিৎসকের পরামর্শ সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে।
সাধারণ সামাজিক মেলামেশা, একসঙ্গে খাওয়া, হাত মেলানো বা আলিঙ্গনে HIV ছড়ায় না। তাই আক্রান্ত ব্যক্তিকে বর্জন না করে চিকিৎসা, গোপনীয়তা, মর্যাদা ও সহমর্মিতা নিশ্চিত করতে হবে। শুধু নৈতিক উপদেশ বা অস্পষ্ট লক্ষণের ওপর নির্ভর করা যথেষ্ট নয়।