দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত ছিল। তাই প্রশাসনিক সুবিধার কথা বলে তারা 'ভাগ কর ও শাসন কর' নীতির ভিত্তিতে বঙ্গপ্রদেশকে বিভক্ত করে। এতে করে পূর্বাঞ্চলের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণের তীব্র বিরোধিতার কারণে পুনরায় তা বাতিল হয়ে যায়।
উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।
উত্তর

ভারতীয়দের মধ্যে সর্বভারতীয় রাজনৈতিক যোগাযোগ গড়ে তোলা, দাবি-দাওয়া সংগঠিত করা এবং প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণ ও শাসনতান্ত্রিক সংস্কার দাবি করা ছিল কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য।

১৮৮৫ সালে হিউম ও ভারতীয় নেতাদের উদ্যোগে দলটি গড়ে ওঠে। এর প্রথম দিকের নেতৃত্ব শান্তিপূর্ণ সাংবিধানিক আবেদন ও আলোচনা গুরুত্ব দিত। পরবর্তী সময়ে কংগ্রেসের লক্ষ্য ও আন্দোলনের ধরন বদলে পূর্ণ স্বাধীনতার দাবিতে বিস্তৃত হয়।

উত্তর উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ এ দুটি ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে উল্লেখ রয়েছে, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত ছিল। তাই প্রশাসনিক সুবিধার কথা বলে তারা 'ভাগ কর ও শাসন কর' নীতির ভিত্তিতে বঙ্গ প্রদেশকে বিভক্ত করে। এতে করে পূর্বাঞ্চলের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণের তীব্র বিরোধিতার কারণে পুনরায় তা বাতিল হয়ে যায়। এ ঘটনায় ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদের মিল রয়েছে।
১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ 'ছিল, যার মধ্যে 'ভাগ কর ও শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এ বিভক্তিকে স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।
উত্তর উদ্দীপকে উল্লিখিত ঘটনার তথা বঙ্গভঙ্গের ফলাফল পূর্ব ও পশ্চিম উভয় প্রদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
বঙ্গভঙ্গ ছিল ১৯০৫ সালে ব্রিটিশদের দ্বারা বাংলাকে পূর্ববঙ্গ-আসাম ও পশ্চিমবঙ্গ শাসিত বাংলায় বিভক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। এটি মূলত 'ভাগ কর ও শাসন কর' নীতির কৌশলগত প্রয়োগ ছিল, যা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে।
উদ্দীপকে উল্লিখিত বঙ্গভঙ্গের ফলে পূর্বাঞ্চলের জনগণ নতুন প্রদেশ গঠনে নিজেদের উন্নয়নের সম্ভাবনা দেখলেও পশ্চিমাঞ্চলের জনগণ তীব্র বিরোধিতা করে। পূর্ববঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ শিক্ষা, প্রশাসনিক সুযোগ ও রাজনৈতিক ক্ষমতায়নের আশায় উচ্ছ্বসিত হয়। ঢাকায় প্রশাসনিক কেন্দ্র স্থাপন, অবকাঠামো উন্নয়ন এবং মুসলিম লীগের জন্ম মুসলিম জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গের শিক্ষিত, উচ্চবিত্ত ও উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায় অর্থনৈতিক ক্ষতি ও রাজনৈতিক প্রভাবহানির আশঙ্কায় তীব্র প্রতিক্রিয়া জানায়। কংগ্রেস তাদের সমর্থন করে এবং স্বদেশি আন্দোলন শুরু হয়, যা ব্রিটিশ সরকারের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে। ফলে হিন্দু-মুসলিম সম্পর্কের অবনতি ঘটে এবং সাম্প্রদায়িক বিভাজন তীব্র হয়। শেষপর্যন্ত স্বদেশ আন্দোলনসহ নানা বিরোধিতার মুখে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, যা পশ্চিমাঞ্চলের জন্য রাজনৈতিক সাফল্য হলেও পূর্বাঞ্চলের জন্য হতাশাজনক ছিল।
সার্বিকভাবে বলা হয়েছে, বঙ্গভঙ্গ পূর্ব ও পশ্চিম উভয় প্রদেশে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে পূর্বে উন্নয়ন ও রাজনৈতিক আত্মবিশ্বাসের উন্মেষ, পশ্চিমে বঞ্চনা ও প্রতিবাদের তীব্রতা। এই দ্বিমুখী প্রভাব পরবর্তী সময়ে ভারতীয় রাজনীতিতে স্থায়ী বিভাজনের বীজ বপন করে।

২. উদ্দীপক

ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনামলে ক্রমাগত শাসনতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর একটি আইন প্রণীত হয়। আইনটি ব্যর্থতার কারণে ১৬ বছর পর আরও একটি আইন প্রণীত হয়। প্রথমটির তুলনায় দ্বিতীয় আইনটি অপেক্ষাকৃত উত্তম হলেও শেষপর্যন্ত এ আইনটির কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
উত্তর মর্লে-মিন্টো সংস্কার আইনবলে মুসলমানদের পৃথক নির্বাচন পদ্ধতি স্বীকৃত হয়।
উত্তর ১৯১৯ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রদেশে দ্বৈতশাসন প্রবর্তন। প্রাদেশিক বিষয়গুলোকে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যেমন- ক. হস্তান্তরিত বিষয় এবং খ. সংরক্ষিত বিষয়। হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। আর সংরক্ষিত বিষয় কেবল গভর্নর ও শাসন পরিষদের নেতৃত্বে পরিচালিত হতো। এভাবে প্রাদেশিক শাসনসংক্রান্ত বিষয়কে দুই ভাগে বিভক্ত করায় একে দ্বৈতশাসন বলে অভিহিত করা হয়।
উত্তর উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আইনটি হলো ১৯৩৫ সালের আইনকে নির্দেশ করা হয়েছে।
উদ্দীপকে উল্লেখ্য যে, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনামলে ক্রমাগত শাসনতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য প্রথম বিশ্বযুদ্ধের ১৬। বছর পর দ্বিতীয় আইন প্রণীত হয়। প্রথমটির তুলনায় দ্বিতীয় আইনটি অপেক্ষাকৃত উত্তম হলেও শেষ পর্যন্ত এ আইনটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় আইনটির সাথে আমার পঠিত ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সাদৃশ্য রয়েছে।
১৯৩৫ সালের ভারত শাসন আইন ছিল ব্রিটিশ সরকারের প্রণীত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক আইন, যা ভারতের শাসনব্যবস্থায় কিছু সংস্কার আনে। এ আইনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে শাসন কাঠামোয় পরিবর্তন আনা হলেও বাস্তবে ব্রিটিশ কর্তৃত্বই বজায় থাকে। তবুও এটি ভারতের স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এ. আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা নেওয়া হয় এবং শাসনবিষয়ক ক্ষমতা কেন্দ্রীয়, প্রাদেশিক ও যুগ্ম তালিকায় বিভক্ত করা হয়। এ আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হলেও কেন্দ্রের হস্তক্ষেপের সুযোগ ছিল। যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন, কেন্দ্রে দ্বৈতশাসন, দ্বিকক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা ও মুসলমানদের জন্য, এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ ছিল এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রাদেশিক পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, গভর্নরের পদ সৃষ্টি, নতুন প্রদেশ প্রতিষ্ঠা ও রাজপ্রতিনিধির পদ চালু করা হয়। উপদেষ্টা সংস্থা গঠন এবং প্রাদেশিক সরকারের দায়বদ্ধতার ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত ছিল। যদিও এই আইন কাগজে-কলমে ভারতীয়দের দাবির প্রতিফলন ঘটায়, কার্যক্ষেত্রে ব্রিটিশ শাসনই প্রাধান্য পায় এবং তা শেষপর্যন্ত কার্যকারিতার প্রশ্নে সমালোচিত হয়।
উত্তর ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা ছিল সীমিত।
১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্য ছিল প্রদেশগুলোকে স্বাধীনভাবে শাসনের
সুযোগ দেওয়া। এর মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের পথ তৈরি করতে চেয়েছিল। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও কেন্দ্রীয় দ্বৈতশাসনের প্রেক্ষাপটে প্রাদেশিক স্বায়ত্তশাসন তত্ত্বগতভাবে প্রতিষ্ঠা পেলেও বাস্তবে তা পুরাপুরি কার্যকর হয়নি। ১৯৩৭ সালের নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রদেশে কংগ্রেস ও মুসলিম লীগ ক্ষমতায় আসে এবং কিছু ক্ষেত্রে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করে। তবে কংগ্রেস মুসলিম লীগকে উপেক্ষা করে এককভাবে মন্ত্রিসভা গঠন করে, যা দ্বন্দ্ব বাড়ায়। যদিও ব্রিটিশ সরকার গভর্নরের অনুপ্রবেশ না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিহার ও যুক্ত প্রদেশে রাজবন্দিদের মুক্তি ইস্যুতে মতানৈক্য স্পষ্ট হয়। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে জড়িয়ে নেওয়ার ঘটনায় কংগ্রেস পদত্যাগ করে, যা স্বায়ত্তশাসন বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্যদিকে, মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও মুসলমানদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় সক্রিয় থাকলেও তাদের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি স্বীকৃতি পায়নি। সর্বোপরি, গভর্নর জেনারেল, গভর্নর ও ভারত সচিবের অযাচিত হস্তক্ষেপের কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বাস্তব রূপ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সুতরাং বলা যায়, ১৯৩৫ সালের আইনে 'প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হলেও রাজনৈতিক প্রতিযোগিতা, একচেটিয়া মনোভাব ও ব্রিটিশ শাসকদের নিয়ন্ত্রণে এর কার্যকারিতা সফলভাবে বাস্তবায়িত হয়নি।

৩. উদ্দীপক

'ক' রাষ্ট্রটি ব্রিটিশ শাসনাধীন ছিল। স্থানীয় জনগণের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে রাষ্ট্রটির সর্বশেষ গভর্নর জেনারেল প্রদত্ত সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে পার্লামেন্টে একটি বিখ্যাত আইন পাস হয়। এই আইনের মাধ্যমেই রাষ্ট্রটিতে প্রায় ২০০ বছরের বিদেশি শাসনের অবসান হয় এবং দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়।
উত্তর স্বাধীন সার্বভৌম অখন্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।
উত্তর এ উদ্দীপকে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ছিল ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাসকৃত একটি ঐতিহাসিক আইন, যার মাধ্যমে ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। এ আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় এবং ক্ষমতা ভারতীয়দের হাতে ন্যস্ত হয়।
উদ্দীপকে উল্লিখিত বর্ণনায় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা চিত্র প্রকাশ পেয়েছে। কেননা, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন-এর পরিকল্পনার ভিত্তিতে ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট যে আইন পাস করে, সেটিই ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন নামেই পরিচিত।
দীর্ঘ আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধের প্রেক্ষাপটে লর্ড মাউন্টব্যাটেন একটি পরিকল্পনা তৈরি করেন, যা ৩ জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় ভারত বিভাগের প্রস্তাব ছিল, যা রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত মেনে নেন। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পাস হওয়া ভারত স্বাধীনতা আইন অনুযায়ী ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে। এর মাধ্যমে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি নতুন রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে, যা উপমহাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
উত্তর উদ্দীপকে বর্ণিত আইনটি হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এই আইনের সাথে রাষ্ট্রটির গভর্নর জেনারেল প্রদত্ত পরিকল্পনা তথা ৩ জুন পরিকল্পনার সম্পর্ক রয়েছে।
১৯৪৭ সালের ৩ জুন লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষের জটিল রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে একটি ঐতিহাসিক পরিকল্পনা ঘোষণা করেন যা ৩ জুন পরিকল্পনা নামে পরিচিত। এ পরিকল্পনার মাধ্যমে ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়, যা পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাসকৃত আইন বাস্তবায়নে সহায়ক হয়।
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছিল। শেষ গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন পরিস্থিতি বিশ্লেষণ করে ভারত বিভাজনের সিদ্ধান্ত নেন ও ৩ জুন পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা কংগ্রেস, মুসলিম লীগ ও শিখ নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে গৃহীত হয় এবং ব্রিটিশ সরকারের অনুমোদন পায়। পরিকল্পনার ভিত্তিতে ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয়, যাতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব ছিল। অবশেষে ১৮ জুলাই 'ভারত স্বাধীনতা আইন' পাস হয়, যা প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটায়। অর্থাৎ, মাউন্টব্যাটেন পরিকল্পনাই ছিল আইনটির কাঠামো নির্ধারণের মূলভিত্তি, যা আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। পরিকল্পনা ছাড়া আইনটির কার্যকরী রূপ দেওয়া সম্ভব হতো না এবং আইন ছাড়া পরিকল্পনাটি কার্যকর হতো না- এ দুটি একে অপরের পরিপূরক ছিল।
আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, ৩ জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনা ও 'ভারত স্বাধীনতা আইন' ছিল একই উদ্দেশ্য পূরণের দুটি ধাপ, যা একসঙ্গে ভারতবর্ষে স্বাধীনতা ও নতুন রাষ্ট্রের জন্ম নিশ্চিত করেছে।

৪. উদ্দীপক

'বাংলার বাঘ' নামে খ্যাত অবিসংবাদিত নেতা সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়। অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনদের শোষণ থেকে বাংলার দরিদ্র কৃষকদের মুক্তির জন্য তিনি কৃষিঋণ আইন ও ঋণ সালিশি বোর্ড গঠন করেন।
উত্তর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বলা হয়।
উত্তর উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা করাই ছিল লাহোর প্রস্তাবের মূলকথা। ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন এবং এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌম নিশ্চিতকরণ, সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থরক্ষার জন্য উপযুক্ত সংবিধান প্রণয়ন ও নীতি গ্রহণ ইত্যাদি বিষয় ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূলকথা।
উত্তর উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পঠিত যে রাজনীতিবিদের মিল রয়েছে তিনি হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
উদ্দীপকে 'বাংলার বাঘ' নামে খ্যাত অবিসংবাদিত নেতা সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়। অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনদের শোষণ থেকে বাংলার দরিদ্র কৃষকদের মুক্তির জন্য তিনি কৃষিঋণ আইন ও ঋণ সালিশি বোর্ড গঠন করেন। উদ্দীপকের এ নেতার সাথে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের স্পষ্ট মিল রয়েছে। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন অসাধারণ মেধাবী, মানবতাবাদী ও আপসহীন নেতা। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন, শুরু করলেও বাংলার সাধারণ জনগণের দুঃখ-কষ্ট দেখে তিনি রাজনীতিতে সক্রিয় হন। বাংলার ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি আইন ব্যবসায় সাফল্য অর্জনের পরও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখেই রাজনীতিতে যোগ দেন। বাংলার কৃষকদের শোষণমুক্ত করার উদ্দেশ্যে তিনি 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 'কৃষক-প্রজা পার্টিতে রূপ নেয়। ১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যেমন- কৃষিঋণ সহজলভ্য করা, মহাজনি শোষণ কমানো ইত্যাদি। উদ্দীপকে উল্লেখ্য রাজনীতিবিদ যেমন কৃষকের জন্য দায়িত্ব পালন করেন, তেমনি, ফজলুল হকও ছিলেন কৃষকের নেতা। কাজেই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাজনীতিবিদের সঙ্গে শেরে বাংলার রাজনৈতিক জীবন ও উদ্দেশ্যের একটি সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে।
উত্তর উদ্দীপকের শেষাংশে উল্লিখিত উক্ত কর্মকাণ্ড তথা কৃষিঋণ আইন ও ঋণ সালিশি বোর্ড গঠন বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাংলার দরিদ্র কৃষকদের মুক্তির লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকদের ঋণের বোঝা কমাতে তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন এবং সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা পেতে কৃষিঋণ আইন প্রণয়ন করেন, যা কৃষকদের অর্থনৈতিক স্বস্তি এনে দেয়।
উদ্দীপকে বর্ণনা অনুযায়ী বাংলার বাঘ খ্যাত ব্যক্তি তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক জমিদার ও মহাজনদের শোষণ থেকে কৃষকদের রক্ষায় কৃষিঋণ আইন পাশ করেন এবং ঋণ সালিশি বোর্ড গঠন করেন। এর ফলে কৃষকেরা অতিরিক্ত সুদ ও অবৈধ ঋণ দাবির হাত থেকে মুক্তি পায়। জমিদারদের অন্যায্য উৎপীড়ন বন্ধ হওয়ায় কৃষকেরা নিজেদের জমিতে অধিক স্বাধীনভাবে চাষাবাদ করতে পারে। ঋণ সালিশি বোর্ডের মাধ্যমে সুষ্ঠু সমাধান প্রাপ্ত হওয়ায় কৃষকেরা আর মহাজনের হাতে জমি হারানোর আশঙ্কায় ভুগত না। কৃষিঋণ আইনের ফলে ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদের হার নিয়ন্ত্রিত হয় এবং কৃষকেরা ন্যায্য শর্তে ঋণ গ্রহণের সুযোগ পায়। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতিতে স্বস্তি ফিরে আসে। এসব উদ্যোগ শুধু তাৎক্ষণিক মুক্তিই দেয়নি, বরং কৃষকদের সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করেছে, যা দীর্ঘমেয়াদে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হয়।
সুতরাং বলা যায়, শেরে বাংলার এসব উদ্যোগ বাংলার কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ ছিল। এর মাধ্যমে তারা শোষণমুক্ত জীবন, অর্থনৈতিক স্বস্তি ও মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করে, যা তাদের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫. উদ্দীপক

'খ' একটি স্বাধীন রাষ্ট্র। রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিম দুই অংশে বিভক্ত ছিল। রাষ্ট্রটির অধিকাংশ শাসকগোষ্ঠী ও প্রশাসনিক কর্মকর্তাগণ পশ্চিম অংশে বসবাস করতেন। তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রটির সংখ্যাগরিষ্ঠের ভাষা ও সংস্কৃতি বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠের ভাষা ও সংস্কৃতিকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শেষপর্যন্ত শাসকগোষ্ঠী রাষ্ট্রটির সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিবাদ ও আত্মত্যাগের কারণে নিজেদের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।
উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী, যিনি কুমিল্লা থেকে নির্বাচিত পাকিস্তান গণপরিষদ সদস্য ছিলেন।
উত্তর

ব্রিটিশ শাসনামলে তিতুমীর বা সৈয়দ মীর নিসার আলীর নেতৃত্বে জমিদার, নীলকর ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে গড়ে ওঠা কৃষকভিত্তিক প্রতিরোধ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

তিনি নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে প্রতিরোধ সংগঠিত করেন। ১৮৩১ সালে ব্রিটিশ বাহিনীর আক্রমণে তিনি শহিদ হন। এ আন্দোলনে ধর্মীয় সংস্কারের পাশাপাশি নিপীড়িত কৃষকের অধিকার রক্ষার দিকও গুরুত্বপূর্ণ ছিল।

উত্তর উদ্দীপকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইঙ্গিত রয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ।
উদ্দীপকে ১৯৫২ সালের যে গুরুত্বপূর্ণ দাবির জন্য আন্দোলনের কথা বলা হয়েছে, তা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মনে করে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। ভাষার অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠে আন্দোলন, যা ২১ ফেব্রুয়ারি ১৯৫২-এ চূড়ান্ত রূপ নেয়। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহীদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে এবং স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে।
উত্তর "উক্ত আন্দোলন পরবর্তীতে ঐ ভাষাভাষী মানুষকে অন্যান্য আন্দোলনে উদ্বুদ্ধ করে" ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে এ মন্তব্য পুরোপুরি সঠিক ও যথার্থ।
ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূলভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার' অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।

৬. উদ্দীপক

ডানদিকের ‘?’ থেকে বামদিকের বন্ধনীর চারটি বিষয় নির্দেশ করা হয়েছে:

  • আইনগত কাঠামো আদেশ
  • আওয়ামী লীগ—১৬৭
  • পিপলস পার্টি—৮৮
  • ক্ষমতা হস্তান্তরে অস্বীকার
উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
উত্তর ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।
উত্তর

উদ্দীপকে বর্ণিত ছকটি আমার পাঠ্যবইয়ের ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ঘটনাকে নির্দেশ করে।

উদ্দীপকের তথ্যগুলোর দিকে লক্ষ করলে দেখা যায়, নির্বাচনটি আইনগত কাঠামোর ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ১৬৭ টি এবং পাকিস্তান পিপলস পার্টি ৮৮ টি আসন লাভ করে। কিন্তু ক্ষমতাসীন দল ক্ষমতা হস্তান্তরে নানারকম টালবাহানা শুরু করে। এসব তথ্যগুলোর আলোকে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের চিত্র প্রকাশ পায়।

পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচনই ছিল প্রথম জাতীয় পর্যায়ের সাধারণ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন। এ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তি হিসেবে কাজ করে। এরই ফলশ্রুতিতে জনগণের আস্থা ও অকুণ্ঠ সমর্থন নিয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানা রকম টালবাহানা শুরু করে। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। ফলে আইনগত কাঠামো অনুযায়ী আওয়ামী লীগ দেশ পরিচালনার শাসনভার প্রাপ্ত হয়। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা আটকে পড়ে থাকতে এবং বাঙালিকে ক্ষমতা বঞ্চিত করতে নানা রকম টালবাহানা শুরু করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনাটি নিঃসন্দেহে ১৯৭০ সালের নির্বাচন ও পরবর্তী পাকিস্তান শাসকগোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করার সাথে সাদৃশপূর্ণ।

উত্তর বাংলাদেশের, অভ্যুদয়ে উদ্দীপকে নির্দেশিত ঘটনা তথা ১৯৭০ সালের নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ।
১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। কেননা এ নির্বাচনের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বায়ত্তশাসন ও আত্মপ্রতিষ্ঠার সুযোগ লাভ করে। দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাঙালিরা নিজেদের শক্তি-সামর্থ্য সম্পর্কে সচেতন হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলার জনগণের ঔপনিবেশিক শোষণ-শাসন থেকে মুক্তির পথ সুগম হয়। এ নির্বাচন আওয়ামী লীগকে পূর্ব বাংলার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত মহান নেতা হিসেবে গ্রহণ করা হয়। এ নির্বাচনে বাঙালির বিজয় অর্জন পাকিস্তান শাসকগোষ্ঠীর শোষণের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়। ১৯৭০ সালের নির্বাচনে পরাজিত হয়ে পাক শাসকগোষ্ঠী বাঙালিদের নিকট ক্ষমতা না দিয়ে ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর ইতিহাসের জঘন্যতম বর্বর হামলা চালায়। বাঙালিরা নিজেদের স্বাধীনতার প্রশ্নে মুজিবনগর সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে প্রশিক্ষিত নিয়মিত বাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, নারী, কৃষক, পেশাজীবী, পুলিশ, ইপিআর, আনসার সকলে অস্ত্রধারণ করে। অল্প কিছুদিনের মধ্যেই প্রশিক্ষণ শেষে সবাই দেশের অভ্যন্তরে শত্রু নিধনে ঝাঁপিয়ে পড়ে। প্রশিক্ষিত পাকিস্তান হানাদার বাহিনী একের পর এক আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। তারা বাঙালির রণকৌশলের মুখে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৩০ লক্ষ লোক শহিদ হয়। সম্ভ্রম হারায় প্রায় ২ লক্ষ মা-বোন। তাদের বীরত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। বিশ্বের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।

৭. উদ্দীপক

দ্বাদশ শ্রেণির ক্লাসরুমে শিক্ষক 'গ' রাষ্ট্রের সংবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, লিখিত, মৌলিক অধিকার সন্নিবেশিত এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবলিত এই সংবিধানটি বিশ্বের অন্যতম সংবিধান।
উত্তর নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক তথা ১৮ বছর বয়স্ক নাগরিকের ভোটদানের অধিকারকে সর্বজনীন ভোটাধিকার বলে।
উত্তর পূর্ব পাকিস্তানে ৬ দফাভিত্তিক আন্দোলন যখন তুঙ্গে তখন শাসকগোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। তারপর ছাত্রসমাজ পাকিস্তান সামরিক সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে বিশেষ করে আগরতলা মামলা প্রত্যাহারসহ ওই মামলার সকল আসামির বিনাশর্তে মুক্তি ও অন্যান্য যৌক্তিক দাবিতে ১৯৬৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। একপর্যায়ে ছাত্র-জনতার এ আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। ইতিহাসে এ গণঅভ্যুত্থানই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান নামে পরিচিত।
উত্তর উদ্দীপকে বর্ণিত সংবিধানটি হলো বাংলাদেশের সংবিধান। এ সংবিধানের অনেক অনন্য বৈশিষ্ট্য রয়েছে।
১৯৭২ সালের সংবিধান স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো, নাগরিকের অধিকার এবং জাতীয় আদর্শসমূহ সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্র, মৌলিক অধিকার এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম সেরা সংবিধানের মর্যাদা দিয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে যে, রাষ্ট্র 'গ'-এর সংবিধান লিখিত, মৌলিক অধিকার সন্নিবেশিত এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অন্তর্ভুক্ত। এটি মূলত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য নির্দেশ করে। এটি একটি লিখিত সংবিধান, যেখানে রাষ্ট্রের কাঠামো ও শাসনব্যবস্থা সুসংগঠিতভাবে লিপিবদ্ধ হয়েছে। এতে মৌলিক অধিকার যেমন বাকস্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। এ সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা রাষ্ট্র পরিচালনায় একটি আদর্শিক ভিত্তি প্রদান করে। এসব বৈশিষ্ট্য সংবিধানটিকে শুধু একটি আইনি দলিল নয়, বরং একটি জাতির নৈতিক, সামাজিক ও রাজনৈতিক রূপরেখা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই ১৯৭২ সালের সংবিধান আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ একটি সংবিধানে পরিণত হয়েছে।
উত্তর জনগণের অধিকার রক্ষায় উক্ত সংবিধানের তথা ১৯৭২ সালের সংবিধানের কার্যকারিতা অপরিসীম।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান শুধু রাষ্ট্র পরিচালনার রূপরেখাই নির্ধারণ করে না, বরং জনগণের অধিকার রক্ষার মৌলিক সুরক্ষাও নিশ্চিত করে। বাংলাদেশের সংবিধানের তৃতীয়, ভাগে মৌলিক অধিকারসমূহ অন্তর্ভুক্ত করে নাগরিকদের জীবন, স্বাধীনতা ও মর্যাদার ভিত্তি গড়ে তুলেছে। এটি জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিকার পাওয়ার সাংবিধানিক সুযোগও দেয়। এটি নাগরিকদের আইনের দৃষ্টিতে সমান অধিকার, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, বিনা কারণে গ্রেফতার ও নির্যাতন থেকে সুরক্ষা, চিন্তা ও বাকস্বাধীনতা, ধর্মপালনের স্বাধীনতা, চলাফেরা ও পেশা বেছে নেওয়ার অধিকার এবং সম্পত্তির অধিকার প্রদান করে। প্রতিটি অধিকার রাষ্ট্রের আইন দ্বারা সংরক্ষিত এবং কোনো রকম লঙ্ঘন ঘটলে নাগরিকরা সুপ্রিম কোর্টে মামলা করে প্রতিকার চাইতে পারে। এতে করে ক্ষমতার অপব্যবহার রোধ হয় এবং জনগণ সচেতন ও সুরক্ষিত থাকে। সংবিধান নাগরিকদের গোপনীয়তা রক্ষা, সভা-সমাবেশ ও সংগঠন গঠনের অধিকারও নিশ্চিত করেছে, যা একটি স্বাধীন ও মানবিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। এসব অধিকার রক্ষার সাংবিধানিক নিশ্চয়তা থাকায় সাধারণ মানুষ রাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারে এবং মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে সজাগ থাকতে পারে।
সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সংবিধান নাগরিকদের অধিকার রক্ষায় একটি কার্যকর, সুসংগঠিত ও ন্যায়ভিত্তিক দলিল হিসেবে কাজ করে যাচ্ছে। এটি একটি দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।

৮. উদ্দীপক

জনাব 'M' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি প্রজাতন্ত্রের একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগদান, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে সচল রাখে।
উত্তর বাংলাদেশ সংবিধানের অভিভাবক বিচার বিভাগের সুপ্রিম কোর্ট।
উত্তর

মৌলিক গণতন্ত্র আদেশ ছিল আইয়ুব খান প্রবর্তিত ১৯৫৯ সালের একটি স্থানীয় সরকার ও পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা।

এ ব্যবস্থায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে মোট ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী প্রতিনিধি নির্বাচিত হতেন। স্থানীয় কাজ পরিচালনার পাশাপাশি তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচকমণ্ডলীর ভূমিকা পালন করেন। ফলে সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের পরিবর্তে সীমিত প্রতিনিধিদের মাধ্যমে শাসকের বৈধতা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত যে সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে সেটি হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন। এটি প্রভূত সাংবিধানিক ক্ষমতা ভোগ করে।

উদ্দীপকে বলা হয়েছে, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ কর্মকর্তা-কর্মচারীর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে সেই প্রয়োজন পূরণে গঠিত হয়েছে সরকারি কর্মকমিশন, যা সংবিধান দ্বারা নির্ধারিত একটি স্বাধীন প্রতিষ্ঠান।

আধুনিক রাষ্ট্র পরিচালনায় দক্ষ জনবল নিশ্চিত করা সরকারের একটি মৌলিক দায়িত্ব। এই লক্ষ্যে বাংলাদেশে সরকারি কর্মকমিশন গঠিত হয়েছে, যা রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করে। তাই এ কমিশন প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে তার কাজ পরিচালনা করে থাকে। এই কমিশনের মূল দায়িত্ব হলো প্রজাতন্ত্রের কাজে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন ও নিয়োগের ব্যবস্থা করা। এজন্য তারা প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তসহ নানা স্তরের যাচাই-বাছাই পরিচালনা করে। রাষ্ট্রপতি প্রয়োজন অনুসারে কমিশনের কাছে পরামর্শ চাইলে কমিশন সঠিক মতামত প্রদান করে থাকে। কমিশন প্রতিবছর তাদের কার্যাবলি সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপন করে। রাষ্ট্রীয় কর্মসংস্থানের যোগ্যতা, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি নির্ধারণে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে প্রজাতন্ত্রে দক্ষ, নিরপেক্ষ ও ন্যায়সংগত জনবল নিশ্চিতকরণে এ কমিশনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর "উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির তথা বাংলাদেশে সরকারি কর্মকমিশনের ভূমিকার ওপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল"- উক্তিটি যথার্থ।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, যা প্রজাতন্ত্রের জন্য যোগ্য কর্মকর্তা-কর্মচারী নির্বাচন ও নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ, রাষ্ট্রপতিকে নীতিগত পরামর্শ প্রদান, বদলি ও পদোন্নতির নীতি নির্ধারণসহ প্রশাসনিক জনবল ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা পালন করে। কর্মকমিশনের এ ধরনের কার্যক্রম অর্থাৎ নিয়োগ, বদলি ও পদোন্নতির মাধ্যমে প্রশাসনকে দক্ষভাবে পরিচালনায় সহায়তা করে, যা রাষ্ট্রের উন্নয়নের জন্য অপরিহার্য। এ কমিশনের কাজের ওপর মেধাভিত্তিক নিয়োগ হয় ফলে প্রশাসনে দক্ষতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। নিরপেক্ষতার কারণে যোগ্যরা সমান সুযোগ পায় এবং গোপনীয়তার মাধ্যমে দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধ হয়। রাষ্ট্রপতিকে যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, শৃঙ্খলা ও অবসরভাতা বিষয়ে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি জনবল নীতিকে ন্যায়সংগত রাখে। বার্ষিক রিপোর্ট প্রদানের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত হয় এবং সাংবিধানিক স্বাধীনতা প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সুরক্ষা দেয়। এসব কারণে নীতি প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত দক্ষ জনবল নিশ্চিত হয়, যা প্রশাসনিক গতি ও সেবার মান বাড়ায় এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে।
আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, উক্ত প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। এর স্বাধীনতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা যত বজায় থাকবে; রাষ্ট্রের অগ্রগতি ও সুশাসন ততই নিশ্চিত হবে।

৯. উদ্দীপক

জন্মগতভাবে একাদশ শ্রেণির শিক্ষার্থী 'B' এর পায়ের আকৃতি ও গড়ন স্বাভাবিক মানুষের মতো নয়। অন্যান্য শিক্ষার্থীদের মতো সে প্রতিদিন কলেজে এসে ক্লাস করতে পারে না। পরীক্ষার সময় সে তার মায়ের সাথে এসে হুইল চেয়ারে বসে পরীক্ষা দেয়। সে পড়ালেখা করে স্বাবলম্বী হতে চায়। শিক্ষকগণ তার প্রতি মানবিক ও সহনশীল।
উত্তর পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত, ঠাট্টা, বিরক্ত, বিব্রত, লাঞ্ছিত এবং যৌন নিপীড়ন করাকে ইভটিজিং বলে।
উত্তর

অটিজম একটি স্নায়ুবিকাশগত বৈশিষ্ট্যের পরিসর, যেখানে সামাজিক যোগাযোগ, পারস্পরিক মিথস্ক্রিয়া, আচরণের পুনরাবৃত্তি ও সংবেদনপ্রক্রিয়ায় পার্থক্য থাকতে পারে।

লক্ষণ শৈশবের বিকাশপর্বে দেখা দিলেও শনাক্ত হওয়ার সময় ব্যক্তি অনুযায়ী ভিন্ন হয়। সবার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বা সহায়তার প্রয়োজন এক নয়। তাই শুধু মানসিক সীমাবদ্ধতা বা বাহ্যিক চেহারা দিয়ে অটিজমকে সংজ্ঞায়িত করা ঠিক নয়।

উত্তর উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী 'B' শারীরিক প্রতিবন্ধী সমস্যায় আক্রান্ত।
শারীরিক প্রতিবন্ধী হলো যারা শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি বা বিকৃতি, দৃষ্টিসমস্যা, শ্রবণহীনতা বা স্নায়বিক সমস্যা ইত্যাদির কারণে স্বাভাবিকভাবে স্বাবলম্বী ও সম্মানজনক জীবনযাপন করতে পারে না। তাদেরও শিক্ষা ও অংশগ্রহণের সমান অধিকার রয়েছে।
উদ্দীপকে একাদশ শ্রেণির শিক্ষার্থী 'B' জন্মগতভাবে পায়ের গড়ন অস্বাভাবিক; নিয়মিত ক্লাসে আসতে পারে না এবং পরীক্ষায় মায়ের সহায়তায় হুইলচেয়ারে বসে অংশ নেয়। এ অবস্থা 'শারীরিক প্রতিবন্ধিতা', বিশেষত গতিশক্তিসংক্রান্ত অক্ষমতার লক্ষণ। কারণ, অঙ্গগঠনে বিকৃতি থাকায় হাঁটাচলা ও ভারসাম্য রক্ষা ব্যাহত হয়, ফলে স্বাভাবিক উপস্থিতি কঠিন হয়ে পড়ে। শারীরিক প্রতিবন্ধিতায় হাত-পা অনুপস্থিত/দুর্বল বা অবশ থাকা, গঠনে বিকৃতি কিংবা স্নায়বিক বৈকল্যের কারণে স্থায়ী ভারসাম্যহীনতা দেখা দেয়-'B'-এর হুইলচেয়ার নির্ভরতা ঠিক এ বৈশিষ্ট্যগুলোর সঙ্গেই মেলে। তাই 'B' 'স্পষ্টতই শারীরিক প্রতিবন্ধী সমস্যায় আক্রান্ত।
উত্তর উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন তথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের করণীয় রয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমাদের করণীয় হলো তাদেরকে অন্য শিক্ষার্থীর মতোই সমঅধিকারে শিক্ষার সুযোগ দেওয়া। এজন্য পড়াশোনায় প্রয়োজনীয় সহায়তা, পরিবেশ ও উৎসাহ প্রদান করে তাঁদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিতে হবে। উদ্দীপকের শিক্ষার্থীর মতো শিক্ষার্থীদের জন্য প্রথমেই কলেজে লিফট, সহজ প্রবেশপথ ও বিশেষ আসনের ব্যবস্থা করা দরকার। পরীক্ষার সময় অতিরিক্ত সময় দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তাকারী নিশ্চিত করা উচিত। তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার ও কারিগরি শিক্ষা দিলে আত্মনির্ভর হওয়ার সুযোগ বাড়ে। শিক্ষকরা যেন সহনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ করেন এবং পাঠদানে তাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনেন, সেটিও গুরুত্বপূর্ণ। পরিবার, সহপাঠী ও সমাজের মানুষের মানসিক সমর্থন তাদের আত্মবিশ্বাস বাড়ায়। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে চাকরির সুযোগ ও আর্থিক সহায়তা দিলে তারা শিক্ষাজীবন শেষে সম্মানের সাথে সমাজে অবদান-রাখতে পারবে।
আলোচনার শেষে তাই বলা যায়, শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহায়তা প্রদান, সচেতনতা বৃদ্ধি ও সমঅধিকার নিশ্চিত করলে 'B'-এর মতো শিক্ষার্থীরা স্বপ্ন পূরণ করে সফল জীবন গড়তে পারবে।

১০. উদ্দীপক

সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানে বলা হয়, দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে হলে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিকভাবে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
উত্তর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকেন।
উত্তর পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য পূর্ব পাকিস্তানের কতিপয় নেতৃবৃন্দ মিলিতভাবে যুক্তফ্রন্ট গঠন করে। এ রাজনৈতিক দলটি গঠনের পিছনে নানা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি ছিল মুসলিম লীগের প্রতিশ্রুতি ভঙ্গ। আঞ্চলিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে মুসলিম লীগ আশার বাণী শুনিয়েছিল তা বাস্তবায়ন না করায় এর বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠিত হয়। এছাড়া আরও একটি উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা বৈষম্যমূলক নীতি অবলম্বন করে। এ বৈষম্য দূর করার স্বার্থেও যুক্তফ্রন্ট গঠিত হয়।
উত্তর উদ্দীপকে দুর্নীতি দমন কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 'দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনারে দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিক দায়িত্ব পালনের বিকল্প নেই। এই কমিশন হলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।। দুর্নীতি দমন কমিশন (দুদক) হলো ২০০৪ সালে গঠিত একটি স্বাধীন সংস্থা, যার মূল উদ্দেশ্য দেশের সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতি অনুসন্ধান, প্রতিরোধ ও দমন করা। দুদক তিনজন কমিশনারের নেতৃত্বে স্বাধীনভাবে কাজ করে, তদন্ত ও মামলা করতে পারে এবং নীতিগত সুপারিশ প্রদান করে। কমিশনের কাঠামো ও কঠোর যোগ্যতার শর্ত এটিকে কার্যকর ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের সকল খাতে দুর্নীতি রোধে দুদকই প্রধান কর্তৃপক্ষ এবং জাতীয় পর্যায়ে শুধুমাত্র এটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।
উত্তর উদ্দীপকের সর্বশেষ বাক্যটি ছিল, দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে হলে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিকভাবে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি এ বাক্যটির সাথে সম্পূর্ণ একমত।
দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার প্রধান লক্ষ্য রাষ্ট্র ও সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়।
এই কমিশন জনসচেতনতা বৃদ্ধি, তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে এটি বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হয়। এই প্রতিষ্ঠানটি সাক্ষী তলব, জেরা ও গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা আইনগতভাবে লাভ করেছে, যা তাকে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম করে। যদিও এই প্রতিষ্ঠানটির কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি জনসচেতনতা গড়ে তোলা এবং প্রশাসনিক খাতের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তা ছাড়া, দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক অঙ্গীকার ও দলমতনিরপেক্ষ প্রয়োগ থাকলে কমিশন আরও কার্যকর
ভূমিকা রাখতে পারবে।
পরিশেষে বলা যায়, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকরী প্রতিষ্ঠান, তবে এর সর্বোচ্চ সফলতা নির্ভর করে সমন্বিত প্রয়াস ও'রাজমেতিক সদিচ্ছার ওপর।

১১. উদ্দীপক

১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ভারতবর্ষের মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন। এরই প্রেক্ষিতে ঢাকায় এক শিক্ষা সম্মেলনে একটি মুসলিম রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। এ রাজনৈতিক সংগঠনটি পরবর্তীতে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
উত্তর AIDS-এর ভাইরাসের নাম হলো HIV.
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত দলটি হলো মুসলিম লীগ।

১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের অসাম্প্রদায়িক পরিচয়ের পরিবর্তে হিন্দু-সমর্থক সংগঠনে পরিণত হওয়ায় মুসলমানরা নিজেদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার প্রয়োজন অনুভব করেন। এর ফলে ১৯০৬ সালে মুসলমান নেতৃবৃন্দ 'নিখিল ভারত মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক সংগঠন গঠন করেন, যা মুসলমানদের রাজনৈতিক অধিকার সংরক্ষণ ও সমাজে সম্ভাব বজায় রাখার জন্য কাজ করে।

উদ্দীপকে বলা হয়েছে, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর মুসলমান নেতৃবৃন্দ নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজন অনুভব করেন এবং ঢাকায় এক শিক্ষা সম্মেলনে মুসলিম একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়। এখানে মূলত মুসলিম লীগের কথা বলা হয়েছে। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং ভুল বোঝাবুঝি দূর করা। পাশাপাশি মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থরক্ষা করা এবং সরকারকে তাদের দাবি ও আশা-আকাঙ্ক্ষা জানানোর মাধ্যমে কার্যকর সমাধান অর্জন করা। মুসলিম লীগ ব্রিটিশ ভারতের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সম্ভাব বজায় রেখে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও স্বার্থ নিশ্চিত করতে কাজ করে। সংগঠনটি মুসলিম সমাজের একতা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকার সুযোগ তৈরি করে।

উত্তর ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক দলটি অর্থাৎ মুসলিম লীগের ভূমিকা ছিল অপরিসীম।
ভারতে স্বাধীনতার পথে মুসলিম লীগের অবদান গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট ছিল। মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি সুসংগঠিত রাজনৈতিক মঞ্চ প্রদান করে, যা তাদের সামাজিক, রাজনৈতিক ও নির্বাচনি অধিকারের জন্য লড়াইকে সুসংহত করেছিল।
এ সংগঠনই ভারতের মুসলমানদের একক প্রতিনিধি হিসেবে আবির্ভূত হয় এবং রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিম লীগ ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুসলিম লীগ প্রথম থেকেই মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক অধিকারের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। ১৯০৯ সালের সংস্কার আইন ও ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা, আইন পরিষদে প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানে সংখ্যানুপাতে নিয়োগের সুযোগ তৈরি হয়। ১৯২৯ সালের নেহেরু রিপোর্টে পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকায় চৌদ্দ দফা দাবি উপস্থাপন এবং ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বিরোধী অবস্থান মুসলিম লীগের কার্যক্রমকে আরও প্রাসঙ্গিক করে। জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ও ১৯৪০ সালের লাহোর প্রস্তাব মুসলিম লীগের নেতৃত্বে মুসলমানদের স্বাতন্ত্র্য ও পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে সামনে আনে। এভাবে মুসলিম লীগ ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের স্বার্থ রক্ষা, নেতৃত্ব বিকাশ ও স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে অবদান রাখে।