কুমিল্লা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

'X' নামক রাষ্ট্রের একটি প্রদেশ আয়তন ও জনসংখ্যায় ছিল বিশাল। একজন প্রশাসকের পক্ষে প্রদেশটির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা ছিল দুরূহ। প্রদেশটির পশ্চিমাঞ্চল সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও পূর্বাঞ্চল ছিল অবহেলিত। পূর্বাঞ্চলের জনগণের দাবির ভিত্তিতে কর্তৃপক্ষ প্রদেশটিকে দুটি ভাগে বিভক্ত করে। এতে পূর্বাঞ্চলের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণ অখুশি হয়। জনগণের বিরোধিতার কারণে কর্তৃপক্ষ প্রদেশটিকে পুনরায় একত্রীকরণ করে।
উত্তর 'দেশবন্ধু' উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে।
উত্তর সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী (Disability)। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীরও মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গভঙ্গের মিল আছে।

উদ্দীপকে 'X' রাষ্ট্রের বৃহৎ একটি প্রদেশকে প্রশাসনিক দুর্বলতা ও উন্নয়নে বৈষম্যের কারণে দুটি ভাগে বিভক্ত করা হয়। পূর্বাঞ্চলের জনগণ এতে খুশি হলেও পশ্চিমাঞ্চল বিরূপ প্রতিক্রিয়া জানায় এবং পরে পুনরায় একত্রীকরণ করা হয়। এ ঘটনাটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সঙ্গে মিল রাখে।

১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং। পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ ছিল, যার মধ্যে 'ভাগ কর ও। শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও। প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে। বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এই বিভক্তিকে। স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।

উত্তর উল্লিখিত ঘটনা তথা বঙ্গভঙ্গের ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি ঐতিহাসিক প্রশাসনিক পদক্ষেপ, যা ব্রিটিশ শাসনামলে বাংলাকে পূর্ব ও পশ্চিম-দুটি প্রদেশে বিভক্ত করে। এই বিভাজনের ফলে সমাজের দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলে।
উদ্দীপকে আবহে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিচ্ছবি প্রকাশ পায়। তৎকালীন এই বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণ ক্ষুব্ধ হয়। কারণ, পূর্বাঞ্চলের মুসলমানগণ নতুন রাজধানী ঢাকাকে ঘিরে শিক্ষা, প্রশাসন ও অর্থনীতির ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। ঢাকায় নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গকে নিজেদের পুনরুত্থানের সুযোগ হিসেবে দেখেছিল। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের শিক্ষিত হিন্দু সমাজ ও পেশাজীবীরা এ বিভাজনকে নিজেদের প্রভাব হ্রাসের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে তীব্র প্রতিবাদ করে। তাদের আশঙ্কা ছিল, পূর্বাঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা পেলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা হবে। এভাবে বিভক্তির ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে পারস্পরিক সন্দেহ, অসন্তোষ এবং দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়। তবে মুসলমান সমাজে আত্মবিশ্বাস ও অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হলেও হিন্দু সমাজে শঙ্কা ও ক্ষোভ তীব্র হয়।
সুতরাং বলা যায়, বঙ্গভঙ্গ দুই সম্প্রদায়ের মধ্যে ভিন্নমুখী প্রভাব ফেলেছিল-একপক্ষ লাভবান হলেও অন্যপক্ষ নিজেকে বঞ্চিত ও শঙ্কিত মনে করেছিল, যা পরবর্তীকালে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পথও প্রশস্ত করেছিল।

২. উদ্দীপক

সুজন ও লিমন দুই বন্ধু। উভয়েই নীতিবিরোধী কাজে লিপ্ত। সুজন ক্রেতার নিকট পণ্যের স্বাদ বৃদ্ধি ও পণ্যকে লোভনীয় করার জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে। অপরদিকে, লিমন স্বল্প বেতনের চাকরি করলেও অদৃশ্য উপায়ে অল্প সময়ের মধ্যে অঢেল সম্পদের মালিক হয়ে যায়। বিষয়টি একটি প্রতিষ্ঠানের নজরে আসে। প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে গঠিত হয়।
উত্তর যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালির প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
উত্তর সুজনের কর্মকাণ্ডে আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্যে ভেজাল-এর ইঙ্গিত রয়েছে।
উদ্দীপকে বর্ণিত হয়েছে, সুজন তার পণ্যের স্বাদ বৃদ্ধি ও তা লোভনীয় করার উদ্দেশ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে। তার এই কর্মকান্ডে খাদ্যে ভেজাল সংক্রান্ত নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। সুজনের ব্যবহার করা রাসায়নিক পদার্থ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ।
খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। খাদ্যে ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের। দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। সুজনের মতো অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।
উত্তর লিমনের কর্মকাণ্ডে দুর্নীতির প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। এই দুর্নীতি প্রতিরোধে উক্ত প্রতিষ্ঠানটি তথা দুর্নীতি দমন কমিশনের ভূমিকা রয়েছে। উদ্দীপকে দেখা যায়, লিমন স্বল্প বেতনের চাকরিজীবী হয়েও অল্প সময়ে। অঢেল সম্পদের মালিক হয়, যা দুর্নীতিকে নির্দেশ করে। এমন দুর্নীতি প্রতিরোধে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো দুর্নীতি দমন কমিশন বা দুদক।
দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ ব্যাধি, যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সামাজিক ন্যায়বিচারকে বিপন্ন করে তোলে। বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও এই ব্যাধির বিস্তার দেশের উন্নয়নপ্রবাহকে ঝুঁকির মুখে ফেলছে। তাই দুর্নীতির মূলোৎপাটনে একটি কার্যকর, শক্তিশালী এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা অপরিহার্য। দুর্নীতি প্রতিরোধে দুদক-এর প্রধান লক্ষ্য হলো স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ। প্রথমে, দুদককে অবশ্যই সম্পদের উৎস অনুসন্ধান করে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তদন্ত পরিচালনা করতে হবে। এরপর, আইনানুযায়ী তার অবৈধ সম্পদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আদালতের মাধ্যমে প্রমাণিত হলে সে সম্পদ বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির -ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, সরকারি-বেসরকারি সকল পর্যায়ে কর্মরত ব্যক্তিদের সম্পদের বার্ষিক বিবরণী যাচাই ও বিশ্লেষণ করা এবং সন্দেহজনক লেনদেন নজরদারিতে রাখা প্রয়োজন। দুদকের কার্যক্রম আরও শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও নিরাপদ তথ্য দেওয়ার ব্যবস্থা জোরদার করতে হবে।
সুতরাং, দুর্নীতির মতো সামাজিক ব্যাধি নির্মূলে দুদককে ন্যায়বিচার, জবাবদিহিতা ও দৃঢ়তার সাথে কাজ করে সমাজে নৈতিকতার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

৩. উদ্দীপক

'ক' নামক একটি রাষ্ট্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর দেশটি দ্রুত সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানটিতে লিখিত, দুষ্পরিবর্তনীয়, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি বৈশিষ্ট্যসহ নাগরিকের কিছু সুযোগ- সুবিধার উল্লেখ রয়েছে।
উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ।
উত্তর পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের কুসংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।
উত্তর উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে আমার পঠিত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক একটি রাষ্ট্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর দেশটি দ্রুত সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানটিতে লিখিত, দুষ্পরিবর্তনীয়, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি বৈশিষ্ট্যসহ নাগরিকের কিছু সুযোগ সুবিধার উল্লেখ রয়েছে। এরূপ বর্ণনায় বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান স্পষ্টভাবে সাদৃশ্যপূর্ণ।
সাধারণভাবে, একটি স্বাধীন জাতি রাষ্ট্র গঠনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটি স্থায়ী সংবিধান প্রণয়ন করা। এটি দেশের শাসনব্যবস্থা, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় আদর্শ নির্ধারণ করে। স্বাধীনতা-উত্তর বাস্তবতায়, গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য দ্রুত ও কার্যকরভাবে সংবিধান প্রণয়ন একটি ঐতিহাসিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। যেমনটি ১৯৭২ সালের সংবিধানের ক্ষেত্রে আমরা লক্ষ করি। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এবং ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ গঠনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয়। আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয় এবং ১২ অক্টোবর খসড়া উত্থাপন করে ৪ নভেম্বর তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অবশেষে ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারসমূহ যেমন উল্লেখ আছে, একইসাথে এটি দুষ্পরিবর্তনীয়, বিচার বিভাগের স্বাধীনতা ও সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে।
উত্তর বাংলাদেশের সংবিধানটি সুশাসন প্রতিষ্ঠায় উপযোগী- বক্তব্যটি যথার্থ।
সুশাসন বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকে। এটি একটি গণতান্ত্রিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করে এবং রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও কার্যকারিতা নিশ্চিত করে।
উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে লিখিত রূপ, দুষ্পরিবর্তনীয়তা এবং বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি নাগরিকের কিছু সুযোগ-সুবিধার উল্লেখ রয়েছে। আসলে বাংলাদেশের সংবিধানটি সুশাসনের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে। এটি একটি লিখিত দলিল হওয়ায় রাষ্ট্রের সকল অঙ্গ, কর্তৃপক্ষ ও নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে। দুষ্পরিবর্তনীয়তা সংবিধানকে স্থিতিশীল করে তোলে এবং রাজনৈতিক অনিশ্চয়তা রোধ করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করায় আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতহীনতা বজায় থাকে, যা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংবিধানে মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার পাওয়ার অধিকার, সমান সুযোগ প্রাপ্তির নিশ্চয়তা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, যা নাগরিকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শাসকের জবাবদিহিতা নিশ্চিত করে। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের অংশগ্রহণের সুযোগ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সুশাসনের নীতিকে আরও সুদৃঢ় করে। সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিক ও কর্মচারীদের প্রতি জনগণের সেবা করার নির্দেশনা, শাসনব্যবস্থায় নৈতিকতার চর্চাকে উৎসাহিত করে।
সুতরাং, বাংলাদেশের সংবিধানটি কাঠামোগতভাবে সুশাসনের মৌলিক উপাদানসমূহ নিশ্চিত করায় এটি সুশাসন প্রতিষ্ঠার জন্য যথার্থভাবেই উপযোগী।

৪. উদ্দীপক

ধর্মভিত্তিক জাতীয়তার ভিত্তিতে দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী অগণতান্ত্রিক উপায়ে মাত্র ৩% জনগণের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলে। শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে কিছু ছাত্র শহিদ হন। পরবর্তীতে শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
উত্তর BPSC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Public Service Commission.
উত্তর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।
উত্তর উদ্দীপকে আমার পঠিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইঙ্গিত রয়েছে।
উদ্দীপকে ধর্মভিত্তিক জাতীয়তার ভিত্তিতে দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী অগণতান্ত্রিক উপায়ে মাত্র ৩% জনগণের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলে। শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে কিছু ছাত্র শহিদ হন। পরবর্তীতে শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। যা ১৯৪৭-১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। যখন কোনো জাতিগোষ্ঠীর ভাষাকে দমন করার অপচেষ্টা করা হয়, তখন তারা ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশের ভাষা আন্দোলন ছিল ঠিক তেমনই একটি - ঐতিহাসিক প্রতিরোধ, যা জাতিসত্তার ভিত্তি মজবুত করেছে।
পাকিস্তান সৃষ্টির পর সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় পূর্ব বাংলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গণতান্ত্রিক যুবলীগ, তমদ্দুন মজলিসসহ বিভিন্ন সংগঠন বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলে। দাবি উপেক্ষিত হওয়ায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। পুলিশের গুলিতে শহিদ হন সালাম, রফিক, জব্বার প্রমুখ। তাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করে এবং শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। সুতরাং, উদ্দীপকের আন্দোলনের মতোই বাঙালির ভাষা আন্দোলন ছিল আত্মপরিচয় ও অধিকার রক্ষার সংগ্রাম।
উত্তর বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলন যথেষ্ট গুরুত্ব বহন করেছিল।
ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূলভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।

৫. উদ্দীপক

তুহিন রহমান একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত। তিনি রাষ্ট্রপতি কর্তৃক একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের লক্ষ্যে যোগ্য, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে।
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।
উত্তর মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প সময়ের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। এক্ষেত্রে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। যার কারণে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।
উত্তর তুহিন রহমানের কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন-এর মিল আছে।
উদ্দীপকে উল্লিখিত তুহিন রহমান রাষ্ট্রপতির নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ে দায়িত্ব পালন করেন। এই বর্ণনার সঙ্গে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের স্পষ্ট মিল রয়েছে। কারণ, সরকারি কর্ম কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তাদের দায়িত্ব হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তাসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল দায়িত্ব হলো যোগ্য, দক্ষ ও মেধাবী ব্যক্তি বাছাইয়ের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশনটি নিরপেক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবিধানের ১৩৭ ও ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে নিরপেক্ষতা ও দক্ষতার ভিত্তিতে কাজ করে, যা উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তাই বলা যায়, তুহিন রহমান যে প্রতিষ্ঠানে কর্মরত তা হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
উত্তর 'দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম'- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সম্পর্কিত এ মন্তব্যটি যথার্থ।
আধুনিক রাষ্ট্রে মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের কল্যাণ ও রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মকমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, যা প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে। উদ্দীপকে বাংলাদেশ 'সরকারি কমিশনের কথা বলা হয়েছে, যেটি প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও গোপনীয় ব্যবস্থা নিশ্চিত করে থাকে। এটি প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন ও স্বতন্ত্র, যাতে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ সম্ভব নয়। গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি স্বচ্ছতা বজায় রাখে। পিএসসি সদস্যরা উচ্চমাত্রার সততা ও দক্ষতা নিয়ে কাজ করেন, ফলে দুর্নীতি, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ কম থাকে। ফলে, এ কমিশনের কার্যক্রম মেধাভিত্তিক প্রশাসন গঠনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং দক্ষ মানবসম্পদ গঠনের পথ সুগম করে তোলে।
সবশেষে বলা যায়, সরকারি কর্মকমিশন দেশের প্রশাসনকে মেধাভিত্তিক ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে গতিশীল করে তোলে, যা একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গঠনের পূর্বশর্ত।

৬. উদ্দীপক

বীরযোদ্ধা, বিপ্লবী নেতা কদর আলী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুস্তী, অস্ত্রচালনা প্রভৃতির জন্য ছোটবেলাতেই তিনি সকলের মনোযোগ আকর্ষণ করেন। তিনি সমাজ ও ধর্মীয় সংস্কারের পাশাপাশি নীলকর বণিক ও সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। অত্যাচারী জমিদার ও সুদখোর মহাজনদের হাত থেকে নির্যাতিত কৃষকদের রক্ষার জন্য একটি দুর্গও নির্মাণ করেন। তিনি কয়েকটি জেলা সংযুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন।
উত্তর খাদ্যদ্রব্যের সঙ্গে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে খাদ্যে ভেজাল বলা হয়।
উত্তর ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো 'Ombudsman', যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণে বাংলাদেশে ন্যায়পাল পদটি সংবিধানের ৭৭নং অনুচ্ছেদের মাধ্যমে সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো সেই পদ, পদাধিকারবলে যিনি সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নিযুক্ত হবেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ-সুবিধা লাভ করবেন এবং তার কাজের জন্য তিনি সংসদের নিকট দায়ী থাকেন।
উত্তর উদ্দীপকে উল্লিখিত কদর আলীর সাথে আমার পঠিত শহিদ তিতুমীরের সাদৃশ্য আছে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক শহিদ তিতুমীর সমাজ ও ধর্মের নামে প্রচলিত কুসংস্কার দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি জমিদার, নীলকর ও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং শোষণমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জীবন উৎসর্গ করেন।
উদ্দীপকে কদর আলীর যে বর্ণনা দেওয়া হয়েছে, তা শহিদ তিতুমীরের জীবনের সাথে স্পষ্ট সাদৃশ্যপূর্ণ। কদর আলী ছোটবেলা থেকেই কুস্তি ও অস্ত্রচালনায় পারদর্শিতা দেখিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, যা তিতুমীরের বাল্যজীবনের প্রতিচ্ছবি। সমাজ ও ধর্মীয় সংস্কার এবং জমিদার ও নীলকরদের অন্যায়ের বিরুদ্ধে কদর আলীর সংগ্রাম, তিতুমীরের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিফলন। কদর আলী যেমন অত্যাচারীদের হাত থেকে কৃষকদের রক্ষায় দুর্গ নির্মাণ ও স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন, তেমনি তিতুমীরও বারো হাজার অনুসারী নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন। অতএব, কদর আলীর জীবনচরিত্র 'শহিদ তিতুমীরের জীবন ও সংগ্রামেরই প্রতিরূপ।
উত্তর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান রয়েছে।
শহিদ তিতুমীর ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সংগ্রামী পুরুষ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তার সংগ্রামী চেতনা জাতিকে শিখিয়েছে আত্মমর্যাদা ও স্বাধীনতার মূল্য।
উদ্দীপকে কদর আলীর ভূমিকায় শহিদ তিতুমীরের সংগ্রামী চেতনার রূপ দেখা যায় যা বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল। কেননা শহিদ তিতুমীরই প্রথম ব্যক্তি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গণবিদ্রোহ সংগঠিত করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্রধারণ করেন। যদিও তার বিদ্রোহ আপাতদৃষ্টিতে সফল হয়নি, চূড়ান্তভাবে এটি ছিল অত্যাচার ও শোষণের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। তিতুমীর অন্যায়ের কাছে মাথা নত করেননি; বরং ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তার বাঁশের কেল্লার প্রতিরোধ বাঙালির স্বাধীনতা চেতনায় যুগান্তকারী প্রভাব ফেলে। তার সংগ্রাম জাতিকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণে। এভাবেই তিতুমীরের বিদ্রোহ সরাসরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুতরাং বলা যায়, শহিদ তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ ছিল যেকোনো স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস, যা বাঙালির জাতিসত্তা গঠনে এক ঐতিহাসিক অবদান রেখেছে।

৭. উদ্দীপক

১৯৪৭ সালের ১৪ আগস্ট 'ক' নামক একটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের সুদীর্ঘ নয় বছর পরে রাষ্ট্রটি একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানটির বৈশিষ্ট্য ছিল ইসলামি প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা, প্রাদেশিক স্বায়ত্তশাসন ইত্যাদি। নানা কারণে সংবিধানটি বেশিদিন টিকে থাকেনি।
উত্তর আক্ষরিক অর্থে দুর্নীতি (Corruption) বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণকে বোঝায়। সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাকে দুর্নীতি বলে।
উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
উত্তর উদ্দীপকে আমার পঠিত ১৯৫৬ সালের সংবিধানের ইঙ্গিত রয়েছে।
১৯৫৬ সালের সংবিধান ছিল পাকিস্তানের প্রথম সংবিধান, যা ৯ বছরের প্রস্তুতি শেষে প্রণীত হয়। এটি একটি লিখিত, দুষ্পরিবর্তনীয়, যুক্তরাষ্ট্রীয় এবং ইসলামিক ভিত্তিক সংবিধান ছিল। এই সংবিধানের মাধ্যমে পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি সংসদীয় শাসনব্যবস্থা চালু করা হয়।
উদ্দীপকে যে রাষ্ট্রটির কথা বলা হয়েছে তা হলো পাকিস্তান, যা ১৯৫৬ সালে একটি সংবিধান প্রণয়ন করে। উক্ত সংবিধানের তিনটি বৈশিষ্ট্য উদ্দীপকে বর্ণিত হয়েছে। সেগুলো ছাড়া এই সংবিধানের অপর তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-এককক্ষবিশিষ্ট আইনসভা, মৌলিক অধিকার, এবং বিচার বিভাগের স্বাধীনতা। এই সংবিধানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয়কেই এককক্ষবিশিষ্ট করা হয় এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে সমসংখ্যক সদস্য নির্বাচন নিশ্চিত করা হয়। নাগরিকদের মৌলিক অধিকার যেমন মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার ইত্যাদি স্বীকৃত হয় এবং এগুলো ভঙ্গ হলে আদালতে যাওয়ার অধিকার দেওয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট ও প্রাদেশিক হাইকোর্ট প্রতিষ্ঠার বিধান রাখা হয়, যা সংবিধানের শ্রেষ্ঠত্ব ও নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উত্তর ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ হলো সংবিধানে ক্ষমতার যে বিভাজনের কথা বলা হয়েছিল তা মেনে না চলা।
১৯৫৬ সালের শাসনতন্ত্রের অধীনে। পাকিস্তানে পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। কারও মতে এই শাসনতন্ত্র তথা এর অধীনে প্রবর্তিত শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। কারণ কেন্দ্রীয় সরকার বারবার অযাচিতভাবে প্রাদেশিক সরকারের ওপর হস্তক্ষেপ তো করেছেনই এমনকি সাংবিধানিক রাষ্ট্রপতি মন্ত্রীদের কাজে অহেতুক হস্তক্ষেপ করতেন। তাছাড়া সংবিধান প্রণয়নের দুই বছরেও কোনো নির্বাচন অনুষ্ঠান যেমন সম্ভব হয়নি, তেমনি নির্বাচিত সরকারের বদলে অন্যরা দেশ চালিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান কার্যকর হওয়া খুবই দুরূহ ছিল। তখন সুসংগঠিত কোনো রাজনৈতিক দল ছিল না। মূলকথা সাধারণ নির্বাচন অনুষ্ঠানে অনীহা, আমলা ও সেনাবাহিনীর চক্রান্ত প্রভৃতি কারণে ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধান ব্যর্থ হয়েছিল। মূলত এ শাসনতন্ত্রকে কার্যকর বা সাফল্যমণ্ডিত করার কোনো প্রকার আন্তরিক প্রচেষ্টা পাকিস্তানি শাসকশ্রেণি চালায়নি। আমার মতে, যে শাসনতন্ত্র কার্যকর করার কোনো প্রচেষ্টাই গৃহীত হয়নি, তা ব্যর্থ হয়েছে বলা মোটেই যুক্তিসঙ্গত নয়। প্রকৃতপক্ষে ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হয়েছে না বলে একে ব্যর্থ করা হয়েছে বলাই অধিক যুক্তিযুক্ত। ১৯৫৬ সালের সংবিধান মাত্র ২ বছর ৬ মাস ১৫ দিন কার্যকর ছিল।
আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো রাষ্ট্রে একটি কার্যকর ও স্থায়ী সংবিধান প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায়ের ভিত্তিতে ক্ষমতার বণ্টন এবং গণসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। যেটি ১৯৫৬ সালের সংবিধানে ছিল না।

৮. উদ্দীপক

কলেজ পড়ুয়া তমাল পিতামাতার একমাত্র সন্তান। পড়াশোনায় তার তেমন মনোযোগ ছিল না। কয়েকজন বখাটে বন্ধুকে নিয়ে সে প্রায়ই একটি বালিকা বিদ্যালয়ের মোড়ে গিয়ে ছাত্রীদের দেখে শিষ বাজায়, অশ্লীল গান গায় এবং বাজে অঙ্গভঙ্গি করে। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তমালের পিতার কাছে অভিযোগ করলে তিনি তমালকে প্রবাসে পাঠিয়ে দেন। বিদেশ যাওয়ার দুই বছরের মধ্যেই তমাল জ্বর, কাশি, নিউমোনিয়াসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছে, তার ওজনও কমে যাচ্ছে। হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বললেন যে, তমাল একটি ভাইরাসজনিত প্রাণঘাতি ব্যাধিতে আক্রান্ত।
উত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।
উত্তর তমাল ও তার বন্ধুদের আচরণ আমার পঠিত নাগরিক সমস্যা ইভটিজিং-কে নির্দেশ করে।
উদ্দীপকে উল্লিখিত তমাল ও তার বন্ধুদের আচরণ ইভটিজিং নামক নাগরিক সমস্যারই প্রতিফলন। তারা প্রতিনিয়ত বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে ছাত্রীদের লক্ষ্য করে শিস বাজায়, অশ্লীল গান গায় এবং অঙ্গভঙ্গি করে যা একধরনের যৌন হয়রানি। আর অশালীন অঙ্গভঙ্গি, উদ্দেশ্যমূলক গান গাওয়া, শিস বাজানো, এবং ভয়ভীতি প্রদর্শন ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত।
ইভটিজিং হলো প্রকাশ্য যৌন হয়রানির একটি ভয়াবহ রূপ, যা সমাজে নারী ও কিশোরীদের নিরাপত্তা ও সম্মানকে হুমকির মুখে ফেলে। এটি শুধু একটি সামাজিক অপরাধ নয়, বরং নারীর প্রতি বৈষম্যমূলক ও সহিংস আচরণের বহিঃপ্রকাশ। এ সমস্যা সমাজে উদ্বেগজনক হারে বাড়ছে এবং আইনগতভাবে দমনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। উদ্দীপকের তমাল ও তার বন্ধুদের আচরণ নারীর চলাফেরার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে। তমালদের এই আচরণ কেবল আইনবিরোধীই নয়, এটি সামাজিকভাবে বিকৃত এবং নৈতিক অবক্ষয়ের লক্ষণ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ ধরনের কর্মকান্ড যৌন হয়রানি হিসেবে চিহ্নিত এবং দণ্ডনীয় অপরাধ।
উত্তর

উদ্দীপকের তমালের ক্ষেত্রে এইডসের প্রসঙ্গ এসেছে। এ অবস্থায় প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা—সবগুলোই গুরুত্বপূর্ণ।

HIV প্রতিরোধে নিরাপদ যৌনাচার ও কনডম ব্যবহার, পরীক্ষিত রক্ত গ্রহণ, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং সুচ-সিরিঞ্জ ভাগাভাগি না করা প্রয়োজন। পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং গর্ভাবস্থা ও প্রসবের সময় চিকিৎসকের পরামর্শ সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সাধারণ সামাজিক মেলামেশা, একসঙ্গে খাওয়া, হাত মেলানো বা আলিঙ্গনে HIV ছড়ায় না। তাই আক্রান্ত ব্যক্তিকে বর্জন না করে চিকিৎসা, গোপনীয়তা, মর্যাদা ও সহমর্মিতা নিশ্চিত করতে হবে। শুধু নৈতিক উপদেশ বা অস্পষ্ট লক্ষণের ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

৯. উদ্দীপক

সিরাজুল হকের জীবন বর্ণাঢ্য, কর্মমুখর ও বৈচিত্র্যময়। তার ছিল অপূর্ব সাংগঠনিক শক্তি, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বাচনভঙ্গি। আজীবন তিনি ছিলেন গণতান্ত্রিক আদর্শের প্রতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করতেন "বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী।” তিনি মনে করতেন, শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। তার কর্মময় জীবন মূল্যায়ন করে তাকে গণতন্ত্রের পথিকৃৎ মনে করা হয়।
উত্তর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে রাষ্ট্রপতি নিয়োগদান করেন।
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
উত্তর উদ্দীপকের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল আছে।
উদ্দীপকে সিরাজুল হক একজন গণতন্ত্রপ্রিয় ও নিয়মতান্ত্রিক রাজনীতির রিশ্বাসী নেতা, যিনি জনগণের কল্যাণে কাজ করে বৈরুতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনের সঙ্গে স্পষ্টভাবে মিল রয়েছে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, যিনি নিয়মতান্ত্রিক রাজনীতির অগ্রদূত ও গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিত। ১৮৯২ সালে পশ্চিম মেদিনীপুরে জন্ম নেওয়া এই নেতা কলকাতা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন পেশায় যোগ দেন। তিনি আজীবন গণতন্ত্র, জনকল্যাণ ও প্রগতিশীল রাজনীতির পক্ষে কাজ করেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং রাজনৈতিক জীবনে কখনো উগ্রতা, দুর্নীতি বা সন্ত্রাসকে প্রশ্রয় দেননি। পাকিস্তানি শাসকদের দমননীতির বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিরোধী রাজনৈতিক শক্তিকে সুসংগঠিত করার জন্য তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তার জীবনাবসানও ঘটে ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায়।
উত্তর উদ্দীপকে বর্ণিত নেতা তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান অবিস্মরণীয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী নেতা। তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টির জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তিনি কঠোর সংগ্রামী ছিলেন এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। উদ্দীপকের সিরাজুল হকের মাঝে হোসেন সোহরাওয়ার্দীর প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন আপদমস্তক একজন গণতন্ত্রমনা রাজনীতিবীদ। মুসলিম লীগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার রাজনীতিতে প্রবেশ ঘটে। ১৯৩১ সালে 'নিখিল ভারত মুসলিম যুব সংস্থা' গঠন করেন এবং ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেন। অবিভক্ত বাংলার স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি বঙ্গভঙ্গের বিপদ সম্পর্কে সতর্ক ছিলেন ও এক স্বাধীন সম্মিলিত বঙ্গগঠনের পক্ষে ছিলেন। ১৯৪৯ সালে তিনি 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন, যা পরে 'আওয়ামী লীগ' নামে পরিচিতি লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দিয়ে মুসলিম লীগের ক্ষমতা কমিয়ে দেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবসময় বিরোধী দল গঠনের গুরুত্ব ব্যক্ত করতেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ১৯৬২ সালে তিনি National Democratic Front গঠনে অংশগ্রহণ করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়ে যান। তার বিশ্বাস ছিল, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী' এবং জনগণের রায় সর্বোচ্চ।
সুতরাং, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী, সংগ্রামী এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পৃষ্ঠপোষক। তার অবদান বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় আজও স্মরণীয় এবং তিনি ছিলেন নববাংলার আদর্শ স্রষ্টা।

১০. উদ্দীপক

জনাব আমিরুল ইসলাম একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তার প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি বাছাই করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। উপযুক্ত জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম।
উত্তর পাকিস্তানি শাসক কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তাই ইতিহাসে 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত।
উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চাল করেন।
উত্তর উদ্দীপকে উল্লিখিত জনাব আমিরুল ইসলামের কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত নির্বাচন কমিশনের মিল আছে।
উদ্দীপকে জনাব আমিরুল ইসলাম একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তার প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি বাছাই করে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। উপযুক্ত জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে নির্বাচন কমিশনের সাদৃশ্য পাওয়া যায়।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করে। এ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও কার্যকারিতা গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে। বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। নির্বাচন কমিশন নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ব্যয় নিরীক্ষণ, সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন পরিচালনাসহ সব ধরনের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে থাকে। অর্থাৎ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন তার কার্যাবলি পরিচালনা করে থাকে।
উত্তর

বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যা দেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনের ওপর রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের যাবতীয় কার্যাবলি পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; আর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে নির্বাচন কমিশন নানা রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রথমত ভোটার তালিকা সঠিকভাবে প্রণয়ন, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে পারে। দ্বিতীয়ত, নির্বাচনি এলাকার যথাযথ সীমানা নির্ধারণ এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। তৃতীয়ত, নির্বাচন পরিচালনার জন্য দক্ষ রিটার্নিং অফিসার নিয়োগ, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নির্বাচনি আইন ভঙ্গকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সকল পক্ষের ন্যায্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশন। চতুর্থত, নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে সকল রাজনৈতিক চাপ ও প্রভাবমুক্ত থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন গণতান্ত্রিক শাসনের ভিত্তিকে সুদৃঢ় করে।
সর্বোপরি, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা রকম পদক্ষেপ গ্রহণ করে, যা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।

১১. উদ্দীপক

আজমল সাহেব একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি তার সম্প্রদায়ের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য নিজ দলের অধিবেশনে একাধিক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে একাধিক রাষ্ট্র গঠিত হয়। শিক্ষার প্রতিও তার আকর্ষণ ছিল প্রগাঢ়। গ্রামবাংলায় তারই প্রচেষ্টায় গড়ে উঠেছিল বহু শিক্ষাপ্রতিষ্ঠান।
উত্তর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
উত্তর অ্যাটর্নি জেনারেলের দুটি কাজ নিম্নরূপ। যথা-
১. অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
২. আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ এবং সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
উত্তর উদ্দীপক বর্ণিত আজমল সাহেবের প্রস্তাবের সাথে আমি যে ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য মিল খুঁজে পাই তা হলো ১৯৪০ সালের লাহোর প্রস্তাব।
উল্লেখ্য যে, আজমল সাহেব একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি তার সম্প্রদায়ের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারনের জন্য নিজ দলের অধিবেশনে একাধিক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে একাধিক রাষ্ট্র গঠিত হয়। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সরাসরি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কংগ্রেসের একচেটিয়া শাসনের প্রেক্ষিতে মুসলমানদের স্বার্থরক্ষায় বিকল্প রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তখন প্রবলভাবে অনুভূত হয়। এমন প্রেক্ষাপটেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এমন একটি ঘোষণা, যার মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন, তা ছিল মুসলিম জাতিসত্তার স্বীকৃতি আদায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ। লাহোর প্রস্তাবে শুধু 'পৃথক রাষ্ট্র গঠনের ধারণাই নয়, বরং ওই রাষ্ট্রসমূহের স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শাসনতান্ত্রিক নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এ প্রস্তাবের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়, যা পরবর্তীকালে উপমহাদেশ বিভাজনের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
উত্তর উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতা হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। তিনি শিক্ষাক্ষেত্রে অসমান্য অবদান রাখেন।
উদ্দীপকের আজমল সাহেব গ্রাম বাংলায় নিজের প্রচেষ্টায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার সাথে সাদৃশ্যপূর্ণ নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক শিক্ষাক্ষেত্রে সাধারণ মানুষের জন্য শিক্ষার দুয়ার খুলে দেন। গ্রামীণ জনগোষ্ঠী যেন শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সরাসরি শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। তার প্রচেষ্টায় গড়ে ওঠে চাখার কলেজ, হরগঙ্গা কলেজ ও আদিনা ফজলুল হক কলেজের মতো প্রতিষ্ঠান। মুসলিম নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন লেডি ব্রাবোন কলেজ ও ইডেন গার্লস কলেজ। সর্বস্তরের শিক্ষার্থীর জন্য হোস্টেল নির্মাণ এবং তহবিল গঠনের উদ্যোগ নেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা একটি জাতির ভিত্তি, আর সেই ভিত্তিকে দৃঢ় করতেই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। সর্বোপরি শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন কৃষককুলের বন্ধু, সমাজসংস্কারক এবং একজন দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষানুরাগী। তিনি বিশ্বাস করতেন, সমাজের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এ লক্ষ্যে তিনি শিক্ষাবিস্তারে নিরলস ভূমিকা পালন করেন।
আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কৃষককূলের নেতা হলেও শেরে বাংলা এ. কে. ফজলুল হক শিক্ষা ক্ষেত্রেও অভূতপূর্ব অবদান রেখেছিলেন।