রাজশাহী বোর্ড ২০২৫

১. উদ্দীপক

ব্রিটিশ শাসনামলে একজন মুসলিম নেতা ঐতিহাসিক অধিবেশনের মাধ্যমে নিজ সম্প্রদায়ের জন্য অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন।
উত্তর ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল।
উত্তর ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।
উত্তর উদ্দীপক বর্ণিত প্রস্তাবের সাথে আমি যে ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য খুঁজে পাই তা হলো ১৯৪০ সালের লাহোর প্রস্তাব।
উদ্দীপকে উল্লেখ্য যে, ব্রিটিশ শাসনামলে একজন মুসলিম নেতা ঐতিহাসিক অধিবেশনের মাধ্যমে নিজ সম্প্রদায়ের জন্য অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত প্রস্তাবের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সরাসরি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কংগ্রেসের একচেটিয়া শাসনের প্রেক্ষিতে মুসলমানদের স্বার্থরক্ষায় বিকল্প রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তখন প্রবলভাবে অনুভূত হয়। এমন প্রেক্ষাপটেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা. মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এমন একটি ঘোষণা, যার মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন, তা ছিল, মুসলিম জাতিসত্তার স্বীকৃতি আদায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ। লাহোর প্রস্তাবে শুধু পৃথক রাষ্ট্র গঠনের ধারণাই নয়, বরং ওই রাষ্ট্রসমূহের স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শাসনতান্ত্রিক নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এ প্রস্তাবের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়, যা পরবর্তীকালে উপমহাদেশ বিভাজনের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
উত্তর হ্যাঁ, উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল।
ঔপনিবেশিক শাসনামলে ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং স্বতন্ত্র জাতিসত্তা রক্ষার প্রয়োজনে কিছু প্রস্তাব উত্থাপিত হয়, যার মধ্যে একটি বিশেষ প্রস্তাব ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এই প্রস্তাব পরবর্তীতে শুধু একটি রাষ্ট্রের জন্মই নয়, বরং নতুন রাষ্ট্রের অংশবিশেষে স্বাধীনতার চেতনা গঠনের বীজ রোপণ করে।
উদ্দীপকে উল্লিখিত ঐতিহাসিক প্রস্তাবটি হলো ১৯৪০ সালের ঐ লাহোর প্রস্তাব, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এ প্রস্তাব মুসলমানদের মাঝে স্বতন্ত্র রাজনৈতিক সত্তার অনুভব জাগিয়ে তোলে এবং জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্তি হলে পূর্বাঞ্চলে (বর্তমান বাংলাদেশ) ওই সময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। পাকিস্তান, প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার জনগণ যখন বৈষম্যের শিকার হয়, তখন লাহোর প্রস্তাবেই তারা অনুপ্রেরণা খুঁজে পায়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান- সবই লাহোর প্রস্তাবের সেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারারই ধারাবাহিক রূপ। এভাবেই পূর্ব বাংলার জনগণের স্বাধিকার চেতনা একসময় স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। সুতরাং, লাহোর প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উৎস ও প্রেরণা হিসেবে কাজ করেছে।
আলোচনার শেষে বলা যায়, লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান রাষ্ট্রের ভিত্তিই ছিল না, ছিল বরং স্বাধীন বাংলাদেশের পথরেখাও। এই প্রস্তাবেই নিহিত ছিল বাংলাদেশের স্বাধীনতার শিকড়।

২. উদ্দীপক

প্রথম বিশ্বযুদ্ধের পর এ উপমহাদেশে ব্রিটিশ প্রণীত একটি ভারত শাসন আইন পাশ হয়। এই আইনে প্রাদেশিক বিষয়গুলোকে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত' এ দুই ভাগে ভাগ করা হয়।
উত্তর মর্লে-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে প্রণয়ন করা হয়।
উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।
উত্তর উদ্দীপকে প্রণীত আইনটির সাথে আমার পঠিত যে আইনের সাদৃশ্য আছে সেটি হলো ১৯১৯ সালের ভারত শাসন আইন।
উদ্দীপকে উল্লেখ রয়েছে যে, প্রথম বিশ্বযুদ্ধের পর এ উপমহাদেশে ব্রিটিশ প্রণীত একটি ভারত শাসন আইন পাস হয় যা প্রাদেশিক বিষয়গুলোকে 'সংরক্ষিত ও হস্তান্তরিত' এ দুই ভাগে ভাগ করে। অর্থাৎ উদ্দীপকে যে ভারত শাসন আইনের কথা বলা হয়েছে, তা ১৯১৯ সালের ভারত শাসন আইন।
প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শিক্ষিত ও সচেতন জনগণ যখন স্বশাসনের দাবিতে সোচ্চার হয়। তখন সেই প্রেক্ষাপটে প্রাদেশিক পর্যায়ে দায়িত্বশীল শাসনব্যবস্থা চালু ও ভারতীয়দের প্রশাসনে অংশগ্রহণ নিশ্চিত করতে ১৯১৯ সালে একটি আইন প্রণয়ন করা হয়, যা শাসনতান্ত্রিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করে। এ আইনের প্রথম বৈশিষ্ট্য ছিল দ্বৈত শাসনব্যবস্থা, যেখানে প্রাদেশিক বিষয়গুলোকে 'হস্তান্তরিত' ও 'সংরক্ষিত' বিভাগে ভাগ করা হয়। দ্বিতীয়ত, এতে দায়িত্বশীল শাসনব্যবস্থার ধারণা তুলে ধরা হয়, যেখানে প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যরা আইনসভার নিকট দায়বদ্ধ ছিলেন। তবে এই দায়বদ্ধতা ছিল সীমিত। তৃতীয়ত, সংসদীয় শাসনব্যবস্থার আংশিক সূচনা ঘটে, যেখানে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে সরকার গঠনের রূপরেখা তৈরি হয়। যদিও বাস্তবে গভর্নরের প্রাধান্য রয়ে গিয়েছিল, তবুও এটি ভারতীয় শাসনব্যবস্থায় গণতন্ত্রমুখী পরিবর্তনের ইঙ্গিত দেয়। এভাবে ১৯১৯ সালের আইনটি ব্রিটিশ শাসনের কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয়।
উত্তর উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি তথা ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতে গণতন্ত্র বিকাশে সীমিত সহায়ক ছিল।
প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভারতবর্ষে জাতীয়তাবাদী চেতনার প্রবল জোয়ারের মুখে ব্রিটিশ সরকার ১৯১৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করে। যদিও এই আইন ব্রিটিশ কর্তৃত্বের সীমাবদ্ধতা ভেদ করে ভারতীয়দের অংশগ্রহণের একটি দ্বার উন্মুক্ত করে, তথাপি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এটি গণতন্ত্রের বিকাশে আশানুরূপ ভূমিকা রাখতে ব্যর্থ হয়। কারণ আইনটি ছিল দ্বৈত প্রকৃতির, সীমিত দায়িত্বশীলতা এবং নিয়ন্ত্রণের ফাঁদে আবদ্ধ। ১৯১৯ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক বিষয়ে 'সংরক্ষিত' ও 'হস্তান্তরিত' বিভাজনের মাধ্যমে দ্বৈতশাসনের ব্যবস্থা করা হয়। এটি গণতন্ত্রের বিকাশে অন্তরায় সৃষ্টি করে। কারণ 'হস্তান্তরিত' বিষয়ের উপর নির্বাচিত মন্ত্রীদের নিয়ন্ত্রণ থাকলেও 'সংরক্ষিত' গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়ন্ত্রণ ছিল গভর্নরের হাতে। পাশাপাশি নির্বাচিত সদস্যদের উপস্থিতি সত্ত্বেও গভর্নর জেনারেলের আইনি ক্ষমতা, অধ্যাদেশ জারির ক্ষমতা এবং আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। উপরন্তু, পৃথক নির্বাচকমণ্ডলীর মাধ্যমে ধর্ম ও জাতিভেদে বিভাজন গণতন্ত্রের অন্তর্নিহিত সাম্যনীতি বিরোধী ছিল। যদিও নির্বাচনের ব্যবস্থা ছিল, কিন্তু তা ছিল সীমিত ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের স্তরে। বাস্তবে অধিকাংশ ক্ষমতা রয়ে যায় ব্রিটিশ শাসকদের হাজ্বে এবং ভারতীয়দের অংশগ্রহণ ছিল প্রতীকী মাত্র। ফলে আইনটি গণতান্ত্রিক বিকাশের কোনো কার্যকর ভিত্তি রচনা করতে পারেনি।
অতএব বলা যায়, ১৯১৯ সালের ভারত শাসন আইন গণতন্ত্রের বীজ বপন করলেও বাস্তবে তা ব্রিটিশ স্বৈরশাসনকে বৈধতা দিয়েছিল, গণতন্ত্রের বিকাশে নয়।

৩. উদ্দীপক

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সদ্য স্বাধীনপ্রাপ্ত 'Z' রাষ্ট্রের গঠিত গণপরিষদ অতি দ্রুততম সময়ের মধ্যে সংবিধান তৈরি করে। লিখিত ও দুষ্পরিবর্তনীয় প্রকৃতির এই সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি উল্লেখের পাশাপাশি রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা দেওয়া হয়।
উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. এটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
উত্তর উদ্দীপকে বর্ণিত 'Z' রাষ্ট্রের সংবিধান প্রণয়নের সাথে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে উল্লিখিত 'Z' রাষ্ট্র সদ্য স্বাধীনতা অর্জনের পর গণপরিষদের মাধ্যমে একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রণয়ন করে, যাতে রাষ্ট্রীয় মূলনীতি ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। এই ঘটনা বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে স্পষ্টভাবে সাদৃশ্যপূর্ণ।
সাধারণভাবে, একটি স্বাধীন জাতি রাষ্ট্র গঠনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটি স্থায়ী সংবিধান প্রণয়ন করা। এটি দেশের শাসনব্যবস্থা, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় আদর্শ নির্ধারণ করে।
স্বাধীনতা-উত্তর বাস্তবতায়, গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য দ্রুত ও কার্যকরভাবে সংবিধান প্রণয়ন একটি ঐতিহাসিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। এ ধরনের প্রক্রিয়ায় সাধারণত গণপরিষদ বা প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এবং ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ গঠনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয়। আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয় এবং ১২ অক্টোবর খসড়া উত্থাপন করে ৪ নভেম্বর তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অবশেষে ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। এই প্রক্রিয়া বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল, যা 'Z' রাষ্ট্রের সংবিধান প্রণয়নের প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উত্তর উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান তথা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান একটি উত্তম সংবিধান- মন্তব্যটি যথার্থ।
একটি উত্তম সংবিধান জনগণের ইচ্ছা, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুসংগঠিত কাঠামো দেয়। স্বাধীনতার পরপরই গণপরিষদের মাধ্যমে প্রণীত বাংলাদেশের সংবিধান এমনই এক দলিল, যা গণতন্ত্র, মৌলিক অধিকার ও শাসনের ভিত্তি নির্ধারণে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
উদ্দীপকে উল্লেখিত 'z' রাষ্ট্রের সংবিধান একটি লিখিত, "দুষ্পরিবর্তনীয় এবং মৌলিক অধিকারের নিশ্চয়তাপ্রদানকারী দলিল-যা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ। সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশের প্রেক্ষাপটে প্রণীত এই সংবিধান ছিল দ্রুততম সময়ের মধ্যে গৃহীত, সুসংগঠিত ও গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক। এটি জনগণের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে, গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করেছে। সংবিধানে মৌলিক অধিকারসমূহ যেমন-জীবনধারণ, বাক-স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদির উল্লেখ রয়েছে, যা নাগরিকদের অধিকার রক্ষায় সহায়ক। একইসাথে এটি দুষ্পরিবর্তনীয় বিধান সংযোজন করে আইনপ্রণয়নে স্থিতিশীলতা এনেছে। বিচার বিভাগের স্বাধীনতা ও সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে। উদ্দীপকে যেমন বলা হয়েছে, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় নীতিমালার নির্ধারণে -সংবিধানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি ১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের জাতীয় পরিচয় ও গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। সবদিক থেকে বিচার করলে এটি একটি আদর্শ ও উত্তম সংবিধান হিসেবে গণ্য হওয়া যৌক্তিক।
সবশেষে বলা যায়, ১৯৭২ সালের সংবিধান শুধু একটি আইনগত দলিল নয়, বরং একটি জাতির স্বপ্ন, আদর্শ ও ভবিষ্যতের দিকনির্দেশনা। সুতরাং এটি নিঃসন্দেহে একটি উত্তম সংবিধান।

৪. উদ্দীপক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে ব্রিটিশ সরকার ৩ সদস্যের একটি কমিশন গঠন করে। কিন্তু শাসনতান্ত্রিক বিষয়ে দুটি রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে কমিশন নিজস্ব চিন্তাধারা সংবলিত একটি পরিকল্পনা পেশ করে।
উত্তর বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে।
উত্তর 'বাঙালির ম্যাগনাকার্টা' বলা হয় ৬ দফা কর্মসূচিকে। পাকিস্তানি -শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ৬ দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ৬ দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জনতা আকুণ্ঠচিত্তে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ৬ দফার ঐক্য থেকে। ৬ দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। এজন্য ৬ দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।
উত্তর উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার মিল রয়েছে।
উদ্দীপকে উল্লিখিতভাবে, ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংকট্ নিরসনের উদ্দেশ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতানৈক্যের কারণে ঐ কমিশন নিজস্ব চিন্তাভাবনার ভিত্তিতে একটি পরিকল্পনা ঘোষণা করে, যা মন্ত্রিমিশন পরিকল্পনা নামে পরিচিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় ছিল ভারত উপমহাদেশের রাজনৈতিক অস্থিরতা ও শাসনতান্ত্রিক অনিশ্চয়তার যুগ। স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠছিল। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপমহাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সমন্বিত ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রয়োজন অনুভব করে। ফলস্বরূপ, গঠিত হয় মন্ত্রিমিশন এবং প্রণীত হয় মন্ত্রিমিশন পরিকল্পনা। এ পরিকল্পনায় সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন, প্রদেশসমূহকে তিনটি গ্রুপে বিভক্তকরণ, কেন্দ্রীয় ও প্রাদেশিক ক্ষমতা বণ্টন, সংবিধান প্রণয়ন পরিষদ গঠন ও ১০ বছর পর সংবিধান পুনর্বিবেচনার বিধান অন্তর্ভুক্ত ছিল। এই পরিকল্পনা ভারতের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। অতএব, উদ্দীপকে বর্ণিত ঘটনাবলির সঙ্গে মন্ত্রিমিশন পরিকল্পনার সুস্পষ্ট মিল রয়েছে।
উত্তর উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ মন্ত্রিমিশন পরিকল্পনাটি গ্রহণযোগ্য ছিল না, কারণ এটি ভারতের রাজনৈতিক বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না এবং প্রধান রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি সমাধান খুঁজতে চেয়েছিল। এই প্রেক্ষাপটে মন্ত্রিমিশন পরিকল্পনা প্রস্তাব করা হয়, যা একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলে। পরিকল্পনাটি অনেক মৌলিক বিষয়কে স্পর্শ করলেও এটি রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করতে পারেনি। ফলে এটি বাস্তবায়িত হয়নি। উদ্দীপকে উল্লিখিত মন্ত্রিমিশন পরিকল্পনা, ভারতীয় উপমহাদেশের শাসনতান্ত্রিক সমস্যার একটি সমাধান দেওয়ার প্রয়াস ছিল। এটি ইউনিয়ন সরকার, প্রাদেশিক বিভাজন ও সংবিধান প্রণয়নের প্রস্তাব দেয়। তবে এর কয়েকটি গুরুতর ত্রুটি ছিল। গণপরিষদের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত ছিলেন না, যা গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি। দেশীয় রাজ্যগুলোতে গণতন্ত্রহীন শাসনব্যবস্থা স্বীকৃত হওয়ায় সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়নি। আবার, প্রাদেশিক গ্রুপ ভিত্তিক বিভাজন ছিল জটিল ও বাস্তবতাবর্জিত। এতে ভারত বিভক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। একইসাথে পরিকল্পনায় একটি দুর্বল কেন্দ্রীয় সরকার প্রস্তাব করা হয়, যা ঐ সমযের জন্য উপযোগী ছিল না। সর্বোপরি, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ-দুই প্রধান রাজনৈতিক শক্তিই পরিকল্পনাটিকে প্রত্যাখ্যান করে। ফলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পরিকল্পনাটি রাজনৈতিক সমাধান না হয়ে আরও বিভাজন সৃষ্টি করে।
সবশেষে বলা যায়, পরিকল্পনার কিছু ইতিবাচক দিক থাকলেও রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক ঘাটতি ও পারস্পরিক আস্থার অভাবে এটি গ্রহণযোগ্যতা হারায় এবং ব্যর্থতায় পর্যবসিত হয়।

৫. উদ্দীপক

১৯৫৩ সালে ৪ টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনি জোট কতিপয় কর্মসূচি ঘোষণা করে জনমত সংগঠিত করে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
উত্তর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
উত্তর পাকিস্তানের প্রথম গণপরিষদ মোট ৭৯ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর পরই একটি গণপরিষদ গঠন করা হয় সংবিধান রচনার উদ্দেশ্যে। প্রথমে এ গণপরিষদের সদস্যসংখ্যা ছিল ৬৯ জন। তবে পরবর্তীতে দেশীয় রাজ্য ও উপজাতীয় অঞ্চল থেকে আরও ১০ জন সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় মোট সদস্যসংখ্যা দাঁড়ায় ৭৯ জনে। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন যোগেন্দ্রনাথ মন্ডল, এরপর মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি নির্বাচিত হন।
উত্তর উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য আছে।
রাজনীতিতে জনমত সংগঠনের জন্য বিভিন্ন দল প্রাথমিক মতভেদ ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়। কখনো কখনো এই ধরনের জোট জনগণের দীর্ঘদিনের অসন্তোষকে প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পূর্ব বাংলার রাজনীতিতে এমন এক সন্ধিক্ষণ সৃষ্টি করেছিল, যেখানে বহুদিনের বঞ্চনার বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ।
উদ্দীপকে উল্লেখ্য যে, ১৯৫৩ সালে ৪ টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনি জোট কতিপয় কর্মসূচি ঘোষণা করে জনমত সংগঠিত করে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অর্থাৎ উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ১৯৫৪ সালের নির্বাচনের বাস্তবতা তুলে ধরে, যেখানে চারটি প্রধান রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি কার্যকরী নির্বাচনী জোট গঠন করে। যুক্তফ্রন্ট নামে পরিচিত এই জোট পরবর্তীতে আরও একটি দলকে সঙ্গে নিয়ে মোট পাঁচটি দলের সমন্বয়ে নির্বাচন করে। তারা ২১ দফা কর্মসূচির মাধ্যমে জনজীবনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের অঙ্গীকার করে। এই ইশতেহার জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং মুসলিম লীগের দীর্ঘদিনের দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিকল্প আশা জাগায়। ফলে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়। এটি একটি যুগান্তকারী রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত।
উত্তর ১৯৫৪ সালের পূর্ব বাংলার নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বাঙালি জাতিসত্তার জাগরণ এবং স্বায়ত্তশাসনের আন্দোলনকে সুদৃঢ় করে।
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল তৎকালীন পূর্ব বাংলার জনমানসে স্বাধিকার ও জাতিসত্তার উত্থানের বহিঃপ্রকাশ। এটি শুধু একটি নির্বাচনি বিজয় ছিল না; বরং পাকিস্তানের কেন্দ্রীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে বাঙালির রাজনৈতিক চেতনার জাগরণ ও আত্মনিয়ন্ত্রণের প্রবল আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। মুসলিম লীগের জনপ্রিয়তা হারিয়ে বাঙালি জনগণের আস্থা হারানোর প্রক্রিয়াটিও এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। ১৯৫৩ সালে গঠিত যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে জনমত সংগঠিত করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই বিজয় পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত করে। ক্ষমতাসীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় বাঙালিদের কেন্দ্রবিমুখ মনোভাব ও স্বতন্ত্র জাতিসত্তার প্রমাণ দেয়। বাঙালি মুসলিম লীগের নেতারাও এ নির্বাচনের মাধ্যমে জনআস্থা হারান। নির্বাচনে যুক্তফ্রন্টের জয় বাংলার জনগণের আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি ও আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি গণসমর্থন নিশ্চিত করে। একইসঙ্গে সংবিধান প্রণয়নে বাঙালিদের অংশগ্রহণের পথ সুগম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বিজয়ের ফলে বাংলাভাষার প্রশ্নে পাকিস্তানি শাসকগোষ্ঠী আপোষে বাধ্য হয় এবং বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। যদিও যুক্তফ্রন্ট সরকার দীর্ঘস্থায়ী হয়নি, তবে এই নির্বাচনের মধ্য দিয়েই বাঙালি জাতি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধিকার চেতনার প্রকাশ ঘটায়, যা পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি গড়ে দেয়।
আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন বাঙালির রাজনৈতিক অগ্রযাত্রায় একটি মাইলফলক, যা স্বাধীনতার পথে ইতিহাসের গতিপথ পরিবর্তন করে।

৬. উদ্দীপক

একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রজাতন্ত্রের জন্য যোগ্যপ্রার্থীকে বাছাই করা হয়।
উত্তর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে রাষ্ট্রপতি নিয়োগদান করেন।
উত্তর

প্রশাসনিক অনিয়ম বা অবিচারের বিরুদ্ধে অভিযোগ নিরপেক্ষভাবে অনুসন্ধান করে প্রতিকার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়োজিত স্বাধীন প্রতিষ্ঠান বা পদ হলো ন্যায়পাল।

বাংলাদেশের সংবিধানের ৭৭ অনুচ্ছেদে সংসদকে আইন করে ন্যায়পালের পদ প্রতিষ্ঠার ব্যবস্থা করার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি কর্তৃপক্ষের কাজ অনুসন্ধান ও সংসদে প্রতিবেদন প্রদান এর আলোচ্য ভূমিকার অন্তর্ভুক্ত।

উত্তর উদ্দীপকের প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মিল খুঁজে পাই।
একটি রাষ্ট্রের কার্যকর প্রশাসনিক কাঠামো গঠনে মেধাবী ও দক্ষ, জনবল অনিবার্য। জনকল্যাণ নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে এমন ব্যক্তিদের প্রয়োজন যারা নীতিনিষ্ঠ, দক্ষ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। এই কারণে রাষ্ট্র সংবিধানসম্মতভাবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী নির্বাচন করে। বাংলাদেশে এমন দায়িত্ব পালন করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
উদ্দীপকে উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। এটি এমন একটি প্রতিষ্ঠান যা মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রজাতন্ত্রের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে গঠিত এই কমিশনে একজন সভাপতির নেতৃত্বে সর্বনিম্ন ছয় এবং সর্বোচ্চ পনেরোজন সদস্য থাকতে পারেন। কমিশনের অর্ধেক সদস্য হতে হয় সরকারে ২০ বছর বা তদূর্ধ্বকাল কর্মরত ছিলেন এমন ব্যক্তিদের মধ্য থেকে। সভাপতি ও সদস্যরা পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করতে পারলেও, তাদের অপসারণ সুপ্রিম কোর্টের বিচারকদের মতো কঠোর নিয়মে সম্পন্ন হয়। এভাবেই গঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রজাতন্ত্রের জন্য যোগ্য মানবসম্পদ নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উত্তর দক্ষ ও সৎ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম'- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সম্পর্কিত এ মন্তব্যটি যথার্থ।
আধুনিক রাষ্ট্রে মেধা ও যোগ্যতাভিত্তিক প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা জনগণের কল্যাণ ও রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মকমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, যা প্রশাসনের ভিত্তিকে সুদৃঢ় করে।
উদ্দীপকে বাংলাদেশ সরকারি কমিশনের কথা বলা হয়েছে, যেটি প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ ও গোপনীয় ব্যবস্থা নিশ্চিত করে থাকে। এটি প্রাথমিক বাছাই, লিখিত, মৌখিক, ডাক্তারি পরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন ও স্বতন্ত্র, যাতে রাজনৈতিক বা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ সম্ভব নয়। গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা পরিচালনা এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি স্বচ্ছতা বজায় রাখে। পিএসসি সদস্যরা উচ্চমাত্রার সততা ও দক্ষতা নিয়ে কাজ করেন, ফলে দুর্নীতি, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ কম থাকে। ফলে, এ কমিশনের কার্যক্রম মেধাভিত্তিক প্রশাসন গঠনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং দক্ষ মানবসম্পদ গঠনের পথ সুগম করে তোলে।
সবশেষে বলা যায়, সরকারি কর্মকমিশন দেশের প্রশাসনকে মেধাভিত্তিক ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রকে গতিশীল করে তোলে, যা একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গঠনের পূর্বশর্ত।

৭. উদ্দীপক

মালির 'ক' ভাষাভাষি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষাকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠী চক্রান্ত করে। বিক্ষুব্ধ জনতার সংঘবদ্ধ আন্দোলন ও আত্মত্মত্যাগের বিনিময়ে ভাষাটি অবশেষে রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
উত্তর মজলুম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
উত্তর পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য বাংলার কতিপয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল যেমন-মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে বামপন্থি গণতন্ত্রী দল এবং আবুল হাশিমের নেতৃত্বে পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে রাজনৈতিক জোট গঠন করা হয় তাকে 'যুক্তফ্রন্ট' বলা হয়।
উত্তর উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিল রয়েছে।
উদ্দীপকে মালির 'ক' ভাষাভাষী জনগণের ভাষা ও সংস্কৃতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে গণআন্দোলনের কথা বলা হয়েছে, যা ১৯৪৭-১৯৫২ 'সালের বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। যখন কোনো জাতিগোষ্ঠীর ভাষাকে দমন করার অপচেষ্টা করা হয়, তখন তারা ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশের ভাষা আন্দোলন ছিল ঠিক তেমনই একটি ঐতিহাসিক প্রতিরোধ, যা জাতিসত্তার ভিত্তি মজবুত করেছে।
পাকিস্তান সৃষ্টির পর সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় পূর্ব বাংলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গণতান্ত্রিক যুবলীগ, তমদ্দুন মজলিসসহ বিভিন্ন সংগঠন বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলে। দাবি উপেক্ষিত হওয়ায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। পুলিশের গুলিতে শহিদ হন সালাম, রফিক, জব্বার প্রমুখ। তাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করে এবং শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। সুতরাং, 'ক' ভাষাভাষী জনগণের আন্দোলনের মতোই বাঙালির ভাষা আন্দোলন ছিল আত্মপরিচয় ও অধিকার রক্ষার সংগ্রাম।
উত্তর

'উক্ত আন্দোলনই বাংলাদেশ স্বাধীনতার সূত্রপাত করে' ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কিত- এ উক্তিটি যথার্থ।
ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও. স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়।

উদ্দীপকের ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যের বোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।

৮. উদ্দীপক

মি. 'A' ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম নেতা। তিনি ধর্মীয় কুসংস্কার দূরীকরণে জোর প্রচেষ্টা চালায়, একপর্যায়ে তা আন্দোলনে রূপ নেয়। অপরদিকে, মিলে 'B' অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারী শাসকচক্রের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষায় একটি লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। তাদের প্রশিক্ষণের জন্য দুর্গ নির্মাণ করেন।
উত্তর 'দেশবন্ধু' উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে।
উত্তর ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই 'ভাগ কর শাসন কর' নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সাম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা।
উত্তর মি. 'A'-এর আন্দোলনের সাথে আমার পঠিত হাজী শরীয়তউল্লাহর কার্যক্রমের মিল পাওয়া যায়।
উদ্দীপকে মি. 'A' ছিলেন উপমহাদেশের একজন মুসলিম নেতা। তিনি ধর্মীয় কুসংস্কার দূরীকরণে জোর প্রচেষ্টা চালান, এক পর্যায়ে তা আন্দোলনে রূপ নেয়। উদ্দপকে বর্ণিত মি. 'A'-এর আন্দোলনের সাথে হাজী শরীয়তউল্লাহর কার্যক্রমের স্পষ্ট মিল পাওয়া যায়।
হাজী শরীয়তউল্লাহ ছিলেন উনবিংশ শতাব্দীর একজন প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা, যিনি সমাজে প্রচলিত কুসংস্কার, অনাচার ও - অনৈসলামিক কার্যকলাপ দূর করে মুসলমানদের ফরজ পালন ও ইসলামি জীবনাচারে উদ্বুদ্ধ করতে 'ফরায়েজি আন্দোলন' পরিচালনা করেন। এই আন্দোলন মুসলমানদের আত্মসচেতনতা জাগিয়ে তোলে এবং একপর্যায়ে রাজনৈতিক রূপ লাভ করে। হাজী শরীয়তউল্লাহ উপমহাদেশের মুসলমানদের ধর্মীয় কুসংস্কার ও বিভ্রান্তি থেকে মুক্ত করতে 'ফরজ' পালনের উপর গুরুত্বারোপ করেন। মুসলমানদের অনৈসলামিক কর্মকান্ড যেমন কবরপূজা, দরগায় মানত ইত্যাদির বিরোধিতা করে তিনি ধর্মীয় সংস্কার শুরু করেন। ধীরে ধীরে এই ধর্মীয় আন্দোলন একটি গণজাগরণে রূপ নেয়, যা রাজনৈতিক ও অর্থনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে রূপান্তরিত হয়। জমিদার-মহাজন, ইংরেজ শাসকদের শোষণের বিরুদ্ধে তার আন্দোলন জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছিল। শ্রেণিবৈষম্যের প্রতিবাদ করে তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করেন। তার আন্দোলন কেবল মুসলমানদের নয়, হিন্দু কৃষকদেরও আকৃষ্ট করেছিল, যা সাম্প্রদায়িক ঐক্যের একটি বিরল দৃষ্টান্ত।
উত্তর মি. 'B'-এর কার্যক্রম তিতুমীরের কার্যক্রমের সাথে মিলে যায়, যা ব্রিটিশ বিরোধী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিতুমীর বাংলার কৃষক-শ্রমজীবী জনগণের ওপর জমিদার, নীলকর ও ব্রিটিশদের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে। উঠেছিলেন। তিনি ধর্ম, জাতি নির্বিশেষে নিপীড়িতদের একত্রিত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে গড়ে ওঠে উপনিবেশবাদবিরোধী প্রথম সংগঠিত গণআন্দোলন।
উদ্দীপকের ঘটনাটির মতো মি. 'B' অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সাধারণ জনগণকে রক্ষা করতে লাঠিয়াল বাহিনী গঠন ও দুর্গ নির্মাণের যে পদক্ষেপ নিয়েছেন, তা নিঃসন্দেহে ব্রিটিশ বিরোধী চেতনার প্রতিফলন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় তিতুমীরের মতো একজন নেতা কীভাবে নির্যাতিত কৃষকদের সংগঠিত করে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিতুমীর তার নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, বরং শোষণ ও দখলের বিরুদ্ধে স্বাধীনতার প্রত্যয় ব্যক্ত করার জন্য। উদ্দীপকের মি. 'B'-এর কার্যক্রমও একইরকমভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়াস। তিনি জনগণকে আত্মরক্ষার উপায় শিখিয়ে শাসক চক্রের অন্যায় প্রতিরোধে সচেতন করে তুলেছেন, যা তিতুমীরের চেতনারই এক আধুনিক রূপ। এক্ষেত্রে শুধু প্রতিরোধ নয়, বরং শোষিত মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা এবং নিজেদের অধিকারের প্রতি সচেতনতা সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ।
সুতরাং বলা যায়, তিতুমীরের কার্যক্রম নিপীড়িত জনগণকে শাসকচক্রের শোষণ থেকে মুক্ত করতে উদ্দীপ্ত করে, যা ব্রিটিশবিরোধী জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৯. উদ্দীপক

(ক) (খ)
কৃষককুলের মুক্তির অগ্রদূত অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী
↓ ↓
ঋণ সালিশি বোর্ড গঠন বিশ্ব দরবারে বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী
উত্তর কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মিত হয়।
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অপরিসীম। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত এ ভূখণ্ডের মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোনো বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় 'মোহামেডান লিটারারি সোসাইটি' বা 'মুসলিম সাহিত্য সমিতি' নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে 'কলকাতা হিন্দু কলেজ' প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পুনর্গঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়।
উত্তর উদ্দীপক 'ক' তে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন কৃষককুলের বন্ধু, সমাজসংস্কারক এবং একজন দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষানুরাগী। তিনি বিশ্বাস করতেন, সমাজের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এ লক্ষ্যে তিনি শিক্ষাবিস্তারে নিরলস ভূমিকা পালন করেন।
উদ্দীপকে বলা হয়েছে, ক ব্যক্তিত্ব 'ঋণ সালিশি বোর্ড' গঠন করে কৃষকদের মুক্তির পথ প্রশস্ত করেছিলেন। এমন বর্ণনায় শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান চিত্রিত হয়েছে। কৃষক দরদী নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক শিক্ষাক্ষেত্রেও সাধারণ মানুষের জন্য শিক্ষার দুয়ার খুলে দেন। গ্রামীণ জনগোষ্ঠী যেন শিক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সরাসরি শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। তার প্রচেষ্টায় গড়ে ওঠে চাখার কলেজ, হরগঙ্গা কলেজ ও আদিনা ফজলুল হক কলেজের মতো প্রতিষ্ঠান। মুসলিম নারীদের শিক্ষায় সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন লেডি ব্রাবোন কলেজ ও ইডেন গার্লস কলেজ। সর্বস্তরের শিক্ষার্থীর জন্য হোস্টেল নির্মাণ এবং তহবিল গঠনের উদ্যোগ নেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা একটি জাতির ভিত্তি, আর সেই ভিত্তিকে দৃঢ় করতেই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান বাংলাদেশের শিক্ষার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
উত্তর ছকে উল্লিখিত 'খ' ব্যক্তিত্বের তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা অসামান্য।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিক ও গণতন্ত্রপ্রেমী নেতা। তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি ছিলেন নিষ্ঠাবান এবং আজীবন গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। আইনের শাসন, স্বাধীন আইনসভা ও শক্তিশালী বিরোধী দলকে তিনি গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতেন।
উদ্দীপকে উল্লিখিত 'খ' ব্যক্তিত্ব হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যিনি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে বলেছিলেন, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী'। তার রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। পাকিস্তানের রাজনীতিতে তিনি প্রথম শক্তিশালী বিরোধী দল গঠন করেন, যা গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে যখন অনেক রাজনৈতিক নেতা ভীত হয়ে আত্মগোপনে চলে যান, তখন সোহরাওয়ার্দী ছিলেন সোচ্চার ও সংগ্রামী। তিনি সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ১৯৬২ সালে তার নেতৃত্বে গঠিত হয় National Democratic Front (NDF), যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ ছিল। তিনি সব সময় বিশ্বাস করতেন জনগণের রায়ই চূড়ান্ত, এবং জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ষড়যন্ত্রের রাজনীতিকে তিনি ঘৃণা করতেন এবং শৃঙ্খলাপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিকেই গ্রহণ করেছিলেন।
সুতরাং, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন। তার আপসহীন সংগ্রাম ও আদর্শিক অবস্থানই তাকে গণতন্ত্রের মানসপুত্ররূপে চিহ্নিত করেছে।

১০. উদ্দীপক

মি. 'X' সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রার্থীদের আচরণবিধি প্রণয়ন ও নির্বাচনি ব্যয় পর্যবেক্ষণ করে। অপরদিকে, মি. 'Y' প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করেন।
উত্তর দুদক/ দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
উত্তর

ন্যায়পাল বা Ombudsman হলেন সরকারি প্রশাসনের অনিয়ম ও অন্যায় সম্পর্কে অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষভাবে অনুসন্ধানকারী ব্যক্তি। তিনি সরকারের মুখপাত্র নন।

বাংলাদেশের সংবিধানের ৭৭ অনুচ্ছেদে আইন দ্বারা ন্যায়পাল প্রতিষ্ঠার ব্যবস্থা রয়েছে। তাঁর দায়িত্ব ও এখতিয়ার সংশ্লিষ্ট আইনে নির্ধারিত হবে; সাংবিধানিকবিধান থাকা এবং বাস্তবে কোনো ব্যক্তির নিয়োগ হওয়া এক বিষয় নয়।

উত্তর মি. 'X'-এর সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মিল খুঁজে পাই।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করে। এ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও কার্যকারিতা গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।
উদ্দীপকে বর্ণিত মি. 'X' যে দায়িত্ব পালন করছেন তা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। কমিশনের সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন। একাধিক সদস্য থাকলে সিদ্ধান্ত গ্রহণে সম্মিলিতভাবে কাজ করে কমিশন। কমিশন নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ব্যয় নিরীক্ষণ, সীমানা পুনর্নির্ধারণসহ সব ধরনের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে থাকে।
উত্তর আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'Y'-এর প্রতিষ্ঠানের তথা অ্যাটর্নি জেনারেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে উল্লিখিত মি. 'Y' আইনের 'জটিল প্রশ্নে প্রজাতন্ত্রের পক্ষে মত প্রদান করেছেন, যা থেকে বোঝা যায় তিনি অ্যাটর্নি জেনারেল। প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে তিনি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন এবং সরকারের পক্ষে আদালতে বিভিন্ন মামলা পরিচালনা করে থাকেন। আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সরকারের কৌসুলি হিসেবে আদালতে বিভিন্ন মামলায় রাষ্ট্রের পক্ষে সঠিক আইনগত ব্যাখ্যা উপস্থাপন করেন, যা আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে। বিচার বিভাগীয় স্বাধীনতা বজায় রেখে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে তিনি রাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এতে করে বিচার প্রক্রিয়ার ন্যায়সংগতা বজায় থাকে এবং জনগণের আইনের প্রতি আস্থা বাড়ে। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতি হওয়ায় আইনজীবীদের সুশৃঙ্খল ও পেশাদার কার্যক্রম পরিচালনায়ও তার ভূমিকা থাকে। তাছাড়া, আইন প্রণয়ন বা সংশোধনের সময় সরকারকে সঠিক পরামর্শ প্রদান 'করে আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সহায়তা করেন। পাশাপাশি, অতিরিক্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণকে সমন্বয় করে পুরো আইনজীবী দলকে কার্যকরভাবে পরিচালনা করেন। ফলে রাষ্ট্রীয় আইনি কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হয়, যা গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করে।
আলোচনা হতে তাই বলা যায়, মি. 'Y'-এর নেতৃত্বাধীন অ্যাটর্নি জেনারেলের প্রতিষ্ঠান ন্যায়বিচার ও সংবিধান প্রতিষ্ঠায় এক অবিচ্ছেদ্য উপাদান হিসেবে কাজ করে।

১১. উদ্দীপক

কেন্দ্রের ‘?’ থেকে তিনটি শাখা:

  • অর্থলিপ্সা ও স্বার্থসিদ্ধির চিন্তা
  • ক্যালসিয়াম কার্বাইড
  • ক্ষতিকর সুগন্ধী
উত্তর এইডস (AIDS) হলো HIV সংক্রমণের অগ্রসর পর্যায়ের একটি অবস্থা, যাতে দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা গুরুতরভাবে দুর্বল হয়ে পড়ে। কার্যকর চিকিৎসা ও যত্নে রোগীর দীর্ঘ ও সুস্থ জীবনযাপন সম্ভব; নিশ্চিত মৃত্যু অবধারিত—এ দাবি ভুল।
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
উত্তর উদ্দীপকে ‘?’ চিহ্নিত নাগরিক সমস্যার সাথে আমার পঠিত যে নাগরিক সমস্যার সাদৃশ্য আছে সেটি হলো খাদ্যে ভেজাল।
খাদ্যে ভেজাল বর্তমান সমাজের এক ভয়াবহ নাগরিক সমস্যা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অধিক মুনাফালাভ, সস্তায় অধিক উৎপাদন ও বাজার দখলের প্রতিযোগিতা খাদ্যকে বিষে পরিণত করছে। ফলে নাগরিকরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রোগ-শোক বাড়িয়ে তুলছে।
উদ্দীপকে বর্ণিত "?" চিহ্নিত উপাদানগুলো যে সমস্যাটিকে উপস্থাপন করে তা 'খাদ্যে ভেজাল' নামে পরিচিত। এই সমস্যার মূল কারণ হলো কিছু ব্যবসায়ীর সীমাহীন অর্থলিপ্সা ও নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্যের সহজলভ্যতা। খাদ্যপণ্যের চেহারা, স্বাদ বা সংরক্ষণ বাড়াতে তারা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে। এতে যেমন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে, তেমনি প্রকৃত ও সৎ ব্যবসায়ীরা বঞ্চিত হন। বাজারে টিকে থাকতে অনেকেই অনিচ্ছায় এই ভেজালের প্রতিযোগিতায় নামেন। নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকির অভাব এবং সাধারণ ভোক্তাদের মান সচেতনতার ঘাটতি এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই নাগরিক সমস্যা শুধু ব্যক্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।
উত্তর উক্ত নাগরিক সমস্যা তথা খাদ্যে ভেজাল নামক সমস্যা নিরসনে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা যায়।
ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য একটি ভয়াবহ হুমকি। এটি শুধু জনস্বাস্থ্য নয়, বরং একটি সুস্থ সমাজ ও জাতি গঠনের পথেও বাধা সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে আইন প্রণয়ন ও প্রয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন সঠিক সাংবিধানিক পদে দায়িত্বরত ব্যক্তিদের কার্যকর ভূমিকা। এই খাদ্যে ভেজাল রোধে প্রথমেই প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভেজালকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যা বাস্তবে কার্যকর করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা, জরিমানা ও ভেজাল পণ্য ধ্বংস কার্যক্রম চালিয়ে যেতে হবে। জাতীয় খাদ্যনীতি ও হাইকোর্টের যুগান্তকারী রায় অনুসারে খাদ্যের মান বজায় রাখতে 'বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রতিষ্ঠান' ও 'খাদ্য পরীক্ষাগার' প্রতিটি জেলা ও বাজার পর্যায়ে সক্রিয় করতে হবে। পাশাপাশি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর যথাযথ বাস্তবায়ন এবং বিএসটিআই-কে অধিকতর সক্রিয় করে খাদ্যদ্রব্যের মান নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ জোরদার করা আবশ্যক। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলনের মাধ্যমে ভেজালকারীদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা জানানো প্রয়োজন। ব্যক্তিগতভাবেও সতর্ক থেকে ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়া এবং খাদ্য ক্রয়ের সময় মান যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে।
সুতরাং বলা যায়, খাদ্যে ভেজাল রোধে শুধু আইন নয়, দরকার সঠিক প্রয়োগ, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সম্মিলিত প্রয়াস।