১. উদ্দীপক
| চিত্রে অবস্থান/উৎস | তীরচিহ্নের দিক |
|---|---|
| বন্যা, খরা, ঘূর্ণিঝড় (বাঁদিকে উপরে) | → ? |
| সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি (বাঁদিকে নিচে) | → ? |
| ? (কেন্দ্রে) | → ওজোনস্তরের ক্ষয় (ডানদিকে) |
উদ্দীপকে দেখা যায় বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ওজোনস্তরের ক্ষয় জনিত সমস্যা বেড়ে চলেছে যা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নাগরিক সমস্যার প্রতিফলন।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয় এবং এই জলবায়ুতে সময়ের সাথে সাথে যে দৃশ্যমান পরিবর্তন ঘটে, তাকেই জলবায়ু পরিবর্তন বলে। এই পরিবর্তন এখন বৈশ্বিক এক সংকটে পরিণত হয়েছে, যার জন্য মূলত দায়ী মনুষ্যসৃষ্ট কার্যকলাপ। বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের পানি বেড়ে উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বাস্তুচ্যুতি জলবায়ু পরিবর্তনেরই বাস্তব উদাহরণ। এসব সমস্যা জনস্বাস্থ্য, কৃষি, আবাসন, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সুতরাং, উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগজনিত নাগরিক সমস্যার প্রতিফলন ঘটেছে, যা আমাদের জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বড় এক চ্যালেঞ্জ।
বিগত কয়েক দশকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে মানবজাতি মারাত্মক পরিবেশগত বিপদের মুখোমুখি হয়েছে। এ সংকট মোকাবেলায় কেবল সরকার নয়, প্রতিটি সচেতন নাগরিককেও কার্যকর ভূমিকা পালন করতে হরে। জলবায়ু ভারসাম্য রক্ষায় নাগরিক দায়িত্ব এখন সময়ের দাবি। উদ্দীপকের বর্ণনায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের প্রথম করণীয় হলো বনভূমি রক্ষা ও বনায়ন কার্যক্রমে অংশগ্রহণ করা। গাছপালা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। কাঠ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সামাজিক সচেতনতা বাড়াতে হবে-এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে এখনও যথেষ্ট সচেতন নয়। এ লক্ষ্যে - সরকার, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে। পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তকরণ শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
আলোচনার শেষে বলা যায়, প্রত্যেক নাগরিকের উচিত জলবায়ু বিষয়ে সচেতন হয়ে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে।
২. উদ্দীপক
উদ্দীপকে উল্লেখ্য যে, জনাব 'ক' বিশাল অঞ্চলের শাসক ছিলেন। তার একার পক্ষে বিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করা কঠিন ছিল। ফলে জনাব 'ক'-এর কর্তৃপক্ষ এ বিশাল আয়তনের অঞ্চলটিকে 'X' ও 'Y' নামক অঞ্চলে বিভক্ত করেন। এ ঘটনাটির সাথে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ।
১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ ছিল, যার মধ্যে 'ভাগ কর ও শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এই বিভক্তিকে স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।
বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গের মুসলমানরা এক নতুন সম্ভাবনার সূচনা দেখতে পায়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে এ অঞ্চলের অবহেলিত জনগণ আত্মনির্ভরশীলতা অর্জনের আশায় আশাবাদী হয়ে ওঠে। এতে তারা নিজেদের স্বতন্ত্র পরিচয় ও উন্নয়নের সুযোগ লাভের সম্ভাবনা খুঁজে পায়।
উদ্দীপকে জনাব 'ক' কর্তৃক অঞ্চল বিভক্তির ঘটনা মূলত বঙ্গভঙ্গের ঐতিহাসিক ঘটনার প্রতিফলন। বাস্তবেও বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের মুসলমানরা দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অবহেলার অবসান ঘটানোর আশায় আনন্দিত হয়েছিল। এ অঞ্চলের আইনশৃঙ্খলা, প্রশাসন ও শিক্ষাব্যবস্থায় উন্নতির আশা দেখা দেয়। নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে মুসলমানদের জন্য সরকারি চাকরি, শিক্ষা ও ব্যবসার সুযোগ বাড়তে থাকে। নবাব সলিমুল্লাহর মতো নেতারা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও মুসলমানদের উন্নয়নে সক্রিয় হয়ে ওঠেন। একই সঙ্গে এ. কে. ফজলুল হক ও নবাব আলী চৌধুরীর মতো নেতারা এ নীতিকে সমর্থন জানিয়ে মুসলমানদের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটান। এ বিভক্তি মুসলমানদের আত্মপরিচয় ও সংঘবদ্ধতার বোধ জাগিয়ে তোলে, যা পরবর্তীতে রাজনৈতিক সংগঠনের ভিত্তি রচনা করে। তবে বঙ্গভঙ্গ রদের ফলে যেমন উদ্দীপকের 'X' অঞ্চলের জনগণ অসন্তুষ্ট হয়েছিল, তেমনি মুসলমানদের মাঝেও হতাশা ও ক্ষোভ জন্ম নেয়। কারণ তারা উপলব্ধি করে, তাদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে।
সুতরাং বলা যায়, বঙ্গভঙ্গ পূর্ববঙ্গের মুসলমানদের উন্নয়নের যে আশা জাগিয়ে তুলেছিল, তা রদের ফলে গভীরভাবে ব্যাহত হয়। ফলে রাজনৈতিকভাবে তারা আরও সংগঠিত ও সচেতন হয়ে ওঠে।
৩. উদ্দীপক
ছক–১: ক্ষমতা ও বিষয় বণ্টন
| শাখা | বিষয় |
|---|---|
| সংরক্ষিত বিষয় | পররাষ্ট্র, দেশরক্ষা |
| হস্তান্তরিত বিষয় | শিক্ষা, স্বাস্থ্য |
ছক–২: ? থেকে তিনটি শাখা → প্রাদেশিক স্বায়ত্তশাসন; পৃথক নির্বাচন; যুক্তরাষ্ট্রীয় আদালত।
ছক-১-এর সংরক্ষিত ও হস্তান্তরিত বিষয়ে বিভাজন পাঠ্যপ্রসঙ্গে ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক দ্বৈতশাসনকে ইঙ্গিত করে। তবে ছকের উদাহরণগুলোতে কেন্দ্র ও প্রদেশের বিষয় মিশে গেছে; তাই সব বৈশিষ্ট্যকে নিঃশর্তভাবে সঠিক বলা যায় না।
১৯১৯ সালের আইনে প্রাদেশিক বিষয়গুলো সংরক্ষিত ও হস্তান্তরিত ভাগে বিভক্ত হয়। সংরক্ষিত বিষয় গভর্নর ও তাঁর নির্বাহী পরিষদের অধীনে এবং হস্তান্তরিত বিষয় নির্বাচিত আইনসভার কাছে দায়িত্বশীল মন্ত্রীদের মাধ্যমে পরিচালিত হতো। শিক্ষা ও জনস্বাস্থ্য হস্তান্তরিত প্রাদেশিক বিষয়ের উদাহরণ।
কিন্তু ছকে দেখানো পররাষ্ট্র ও দেশরক্ষা প্রদেশের সংরক্ষিত বিষয়ের যথাযথ উদাহরণ নয়; এগুলো কেন্দ্রীয় বিষয়। প্রাদেশিক সংরক্ষিত বিষয়ের উদাহরণ হিসেবে আইনশৃঙ্খলা ও অর্থের কথা বলা যায়। পররাষ্ট্র ও প্রতিরক্ষাকে রেখে এ ছককে১৯১৯ সালের প্রাদেশিক দ্বৈতশাসনের সম্পূর্ণ নির্ভুল চিত্র বলা যাবে না।
সুতরাং প্রধান শ্রেণিবিভাগ ও শিক্ষা-স্বাস্থ্যের ইঙ্গিত১৯১৯ সালের প্রাদেশিক ব্যবস্থার সঙ্গে মেলে, কিন্তু স্তরবিভ্রান্তির কারণে উৎসছকের নির্দিষ্ট শনাক্তকরণে সতর্কতা ও পর্যালোচনা প্রয়োজন।
উদ্দীপকের ছক-২ এ উল্লেখ রয়েছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক নির্বাচন এবং যুক্তরাষ্ট্রীয় আদালত, যা ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যকেই নির্দেশ করছে।
১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্য ছিল প্রদেশগুলোকে স্বাধীনভাবে শাসনের সুযোগ দেওয়া। এর মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের পথ তৈরি করতে চেয়েছিল। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও কেন্দ্রীয় দ্বৈতশাসনের প্রেক্ষাপটে 'প্রাদেশিক স্বায়ত্তশাসন তত্ত্বগতভাবে প্রতিষ্ঠা পেলেও বাস্তবে তা পুরাপুরি কার্যকর হয়নি। ১৯৩৭ সালের নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রদেশে কংগ্রেস ও মুসলিম লীগ ক্ষমতায় আসে এবং কিছু ক্ষেত্রে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করে। তবে কংগ্রেস মুসলিম লীগকে উপেক্ষা করে এককভাবে মন্ত্রিসভা গঠন করে, যা দ্বন্দ্ব বাড়ায়। যদিও | ব্রিটিশ সরকার গভর্নরের অনুপ্রবেশ না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিহার ও যুক্ত প্রদেশে রাজবন্দিদের মুক্তি ইস্যুতে মতানৈক্য স্পষ্ট হয়। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে জড়িয়ে নেওয়ার ঘটনায় কংগ্রেস পদত্যাগ করে, যা স্বায়ত্তশাসন বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্যদিকে, মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও মুসলমানদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় সক্রিয় থাকলেও তাদের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি স্বীকৃতি পায়নি। সর্বোপরি, গভর্নর জেনারেল, গভর্নর ও ভারত সচিবের অযাচিত হস্তক্ষেপের কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বাস্তব রূপ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সুতরাং বলা যায়, ১৯৩৫ সালের আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হলেও রাজনৈতিক, প্রতিযোগিতা, একচেটিয়া মনোভাব ও ব্রিটিশ শাসকদের নিয়ন্ত্রণে এর কার্যকারিতা সফলভাবে বাস্তবায়িত হয়নি।
৪. উদ্দীপক
বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি বা বিদ্যমান বিভেদকে কাজে লাগিয়ে শাসকের কর্তৃত্ব বজায় রাখার কৌশলকে ভাগ কর ও শাসন কর নীতি বলে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে সম্প্রদায়গত বিভেদ ও পৃথক স্বার্থকে প্রশাসনিক ও রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ নিয়ে বিতর্কে এ নীতির প্রয়োগ আলোচিত হয়; তবে নীতিটির অর্থ কেবল ওই একটি ঘটনাতেই সীমাবদ্ধ নয়।
উদ্দীপকে উল্লিখিত 'X' নামক রাষ্ট্রটি ছিল বিদেশি শাসকদের দ্বারা দীর্ঘকাল শাসিত, যারা শাসন টিকিয়ে রাখতে নানা কৌশল গ্রহণ করেও জনগণের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয় এবং শেষপর্যন্ত একটি আইন দ্বারা দেশটিকে দুটি ভাগে বিভক্ত করে। এ ঘটনার সঙ্গে পাঠ্যবইয়ে আলোচিত ভারত স্বাধীনতা আইনের ঘটনার সরাসরি মিল রয়েছে।
প্রায় দুই শতাব্দী ব্রিটিশ শাসনের পর ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা যখন চরমে পৌঁছে তখন মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে ভারতকে ভাগ করে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালে পাস হয় ভারত স্বাধীনতা আইন, যার মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।
১৯৪৭ সালের ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার আলোকে কংগ্রেস ও মুসলিম লীগের সম্মতিতে ভারত বিভাগ অনুমোদিত হয়। পরে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাসের মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই আইন ছিল দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ও উপমহাদেশে ক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত পরিণতি।
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি ছিল দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দুটি রাষ্ট্র- ভারত ও পাকিস্তানের অভ্যুদয়ের মূলভিত্তি। উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে এ আইনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। উদ্দীপকে উল্লিখিত ৩ জুনের পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্ট যে আইনটি পাস করে, তা ছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রায় ১৯০ বছরের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এবং জন্ম নেয় স্বাধীন ভারত ও পাকিস্তান। এ আইন শুধু ব্রিটিশ উপনিবেশের সমাপ্তি ঘটায়নি, বরং ভবিষ্যতের জন্য একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিও গড়ে দেয়। গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত করে সংসদীয় ও দায়িত্বশীল সরকার গঠনের পথ প্রশস্ত হয়। এ আইন রক্তপাতহীনভাবে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেয়, যার ফলে জনগণের মধ্যে এক নবীন আশাবাদ ও আত্মপরিচয়ের চেতনার বিকাশ ঘটে। পাশ্চাত্য ঘরানার গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূত্রপাত হয় উভয় রাষ্ট্রে। এ আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচিত হয়, যা পরবর্তী কালে এ অঞ্চলের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার ভিত্তি হয়ে ওঠে।
পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন শুধু দুটি রাষ্ট্রের জন্মই দেয়নি, এটি ছিল উপমহাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার বাস্তব পরিণতি ও একটি নতুন যুগের সূচনা।
৫. উদ্দীপক
| ‘ক’ | ‘খ’ |
|---|---|
| ২১ দফা কর্মসূচি | এক ব্যক্তি, এক ভোট |
| ২২০ আসন লাভ | ১৬৭ আসন লাভ |
উদ্দীপকে ছক-ক এ উল্লেখ রয়েছে ২১ দফা কর্মসূচি ও ২২৩ আসন লাভ। এ থেকে প্রতীয়মান হয় যে, ছক-ক ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকেই ইঙ্গিত করছে। কেননা যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং নির্বাচনে ২২৩টি আসন পেয়েছিল। রাজনীতিতে জনমত সংগঠনের জন্য বিভিন্ন দল প্রাথমিক মতভেদ ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়। কখনো কখনো এ ধরনের জোট জনগণের দীর্ঘদিনের অসন্তোষকে প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন পূর্ব বাংলার রাজনীতিতে এমন এক সন্ধিক্ষণ সৃষ্টি করেছিল, যেখানে বহুদিনের বঞ্চনার বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ। যেখানে চারটি প্রধান রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি কার্যকরী নির্বাচনি জোট গঠন করে। যুক্তফ্রন্ট নামে পরিচিত এ জোট পরবর্তীতে আরও একটি দলকে সঙ্গে নিয়ে মোট পাঁচটি দলের সমন্বয়ে নির্বাচন করে। তারা ২১ দফা কর্মসূচির মাধ্যমে জনজীবনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের অঙ্গীকার করে। এই ইশতেহার জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং মুসলিম লীগের দীর্ঘদিনের দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিকল্প আশা জাগায়। ফলে যুক্তফ্রন্ট বিপুল ভোটে
জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়। এ নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করেছিল। আর মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভকরেছিল। এ নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। ইতিহাসে এটি একটি যুগান্তকারী রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত।
উদ্দীপকে উল্লিখিত ছক 'খ'-এ 'এক ব্যক্তি এক ভোট' নীতিতে অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন অর্জন করে। এরূপ তথ্য ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সাদৃশ্য পাওয়া যায়। ১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম সরাসরি, গণতান্ত্রিক ও সর্বজনীন ভোটাধিকারভিত্তিক নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের রাজনৈতিক অধিকার চর্চা এবং স্বতন্ত্র জাতিসত্তার দাবি সুস্পষ্টভাবে উপস্থাপন করে। এই নির্বাচনে অভূতপূর্ব বিজয় পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ঐক্য, আত্মপ্রত্যয় এবং শোষণমুক্তির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। পশ্চিম পাকিস্তানের কোনো দল পূর্ব অঞ্চলে আসন না পেয়ে এবং পূর্ব পাকিস্তানের দলগুলো পশ্চিমে বিজয় লাভে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের দুটি অংশের মধ্যে রাজনৈতিক বিচ্ছিন্নতা প্রকট হয়ে ওঠে। এর ফলে বোঝা যায়, একটি সমন্বিত পাকিস্তান আর টিকিয়ে রাখা সম্ভব নয়। একই সঙ্গে এ নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকদের একতরফা শাসন ও আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে বাঙালিদের গণতান্ত্রিক প্রতিরোধ প্রতিষ্ঠিত হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার রায়। নির্বাচন-পরবর্তী ক্ষমতা হস্তান্তরে কেন্দ্রীয় শাসকদের গড়িমসি বাঙালিদের স্বাধীনতা অর্জনের পথকে আরও দৃঢ় করে তোলে।
আলোচনার শেষে এটা বলা যায়, এ নির্বাচন বাঙালির রাজনৈতিক বিজয়ের প্রতীক এবং ভবিষ্যতের স্বাধীন বাংলাদেশের ভিত্তি স্থাপন করে।
৬. উদ্দীপক
১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ।
উদ্দীপকে ১৯৫২ সালের যে গুরুত্বপূর্ণ দাবির জন্য আন্দোলনের কথা বলা হয়েছে, তা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মনে করে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। ভাষার অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠে আন্দোলন, যা ২১ ফেব্রুয়ারি ১৯৫২-এ চূড়ান্ত রূপ নেয়। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহীদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে এবং স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে।
ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূলভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার' অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।
৭. উদ্দীপক
| ক | খ |
|---|---|
| সৎ, ধর্মপ্রাণ ও সমাজ সংস্কারক | মক্কায় গিয়ে সৈয়দ আহমদ বেরেলভীর শিষ্যত্ব গ্রহণ |
| ১৮ বছর বয়সে মক্কায় গমন | জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন |
| মুসলমান সমাজ হতে কুসংস্কার দূরীকরণ | যুদ্ধরত অবস্থায় শহিদ হন |
হাজী শরীয়তউল্লাহ ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট ধর্মীয় ও সমাজ সংস্কারক, যিনি বাংলার মুসলমানদের ধর্মীয় সচেতনতা ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি ফরায়েজি আন্দোলনের মাধ্যমে মুসলমানদের কুসংস্কার ও অনৈতিক আচার-অনুষ্ঠানের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং ইসলামি জীবনচর্চা অনুসরণের আহ্বান জানান।
উদ্দীপকে উল্লিখিত 'ক' চিত্রের ধর্মপ্রাণ, সৎ ও সমাজ সংস্কারক ব্যক্তি হলেন হাজী শরীয়তউল্লাহ। কারণ তিনি ১৮ বছর বয়সে মক্কায় গিয়ে দীর্ঘ ২০ বছর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং ওয়াহাবি মতাদর্শে প্রভাবিত হন। ফিরে এসে তিনি বাংলার মুসলমান সমাজে প্রচলিত অনৈসলামিক কর্মকাণ্ড যেমন- পিরপূজা, কবর পূজা, দরগায় মানত ইত্যাদির ঘোর বিরোধিতা করেন। ফরজ পালনভিত্তিক ধর্মচর্চা প্রতিষ্ঠা করে তিনি মুসলমানদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইংরেজ শাসন ও জমিদারদের অত্যাচারে মুসলমানরা যখন সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছিল, তখন তিনি তাদের জন্য ফরায়েজি আন্দোলন শুরু করেন। ধর্মের মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সমাজ পরিবর্তনে তার অবদান অনস্বীকার্য। অতএব, উপস্থাপিত চিত্রে যে ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে, তিনি নিঃসন্দেহে হাজী শরীয়তউল্লাহ।
উদ্দীপকে 'খ' ব্যক্তিত্বের ছকে উল্লেখ রয়েছে- মক্কায় গিয়ে সৈয়দ বেরেলভীর শিষ্যত্ব গ্রহণ, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধরত অবস্থায় শহিদ হন- এ তিনটি তথ্য তিতুমীরের সাথেই সাদৃশ্যপূর্ণ।
শহিদ তিতুমীর ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সংগ্রামী পুরুষ। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তার সংগ্রামী চেতনা জাতিকে শিখিয়েছে আত্মমর্যাদা ও স্বাধীনতার মূল্য। কেননা শহিদ তিতুমীরই প্রথম ব্যক্তি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গণবিদ্রোহ সংগঠিত করেন এবং দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্রধারণ করেন। যদিও তার বিদ্রোহ আপাতদৃষ্টিতে সফল হয়নি, চূড়ান্তভাবে এটি ছিল অত্যাচার ও শোষণের বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। তিতুমীর অন্যায়ের কাছে মাথা নত করেননি; বরং ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তার বাঁশের কেল্লার প্রতিরোধ বাঙালির স্বাধীনতা চেতনায় যুগান্তকারী প্রভাব ফেলে। তার সংগ্রাম জাতিকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণে। এভাবেই তিতুমীরের বিদ্রোহ সরাসরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিসংগ্রামের পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুতরাং বলা যায়, শহিদ তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ ছিল যেকোনো স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস, যা বাঙালির জাতিসত্তা গঠনে এক ঐতিহাসিক অবদান রেখেছে।
৮. উদ্দীপক
দৃশ্যকল্প-১: জনাব 'ক' সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসাধারণ মেধাবী ছিলেন এবং একই সাথে একাধিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে, সরকারি চাকরি ছেড়ে আইন ব্যবসায় শুরু করেন। পরবর্তীতে রাজনীতিতে যোগদান করে কৃষকদের জন্য অবদান রাখেন।
দৃশ্যকল্প-২: জনাব 'খ' সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবন শেষ করে রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা করেন। তিনি একটি বিরোধী দল গঠনে অবদান রাখেন। রাজনীতির কারণে কারাবরণ করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিদেশে চিকিৎসা নেন এবং সেখানেই মারা যান।
উদ্দীপকে জনাব 'ক' আইন পেশা ত্যাগ করে রাজনীতিতে এসে দরিদ্র কৃষকদের কল্যাণে কাজ করেছেন। এই অবস্থার সঙ্গে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জীবনের স্পষ্ট মিল রয়েছে।
শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন অসাধারণ মেধাবী, মানবতাবাদী ও আপোসহীন নেতা। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও বাংলার সাধারণ জনগণের দুঃখ-কষ্ট দেখে তিনি রাজনীতিতে, সক্রিয় হন। বাংলার ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি আইন ব্যবসায় সাফল্য অর্জনের পরও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখেই রাজনীতিতে যোগ দেন। বাংলার কৃষকদের শোষণমুক্ত করার উদ্দেশ্যে তিনি 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 'কৃষক-প্রজা পার্টিতে রূপ নেয়। ১৯৩৭সালে প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যেমন: কৃষিঋণ সহজলভ্য করা, মহাজনী শোষণ কমানো ইত্যাদি। জনাব 'ক' যেমন কৃষকের জন্য দায়িত্ব পালন করেন, তেমনি ফজলুল হকও ছিলেন কৃষকের নেতা। কাজেই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর সঙ্গে শেরে বাংলার রাজনৈতিক জীবন ও উদ্দেশ্যের একটি সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিক ও গণতন্ত্রপ্রেমী নেতা। তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি ছিলেন নিষ্ঠাবান এবং আজীবন গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। আইনের শাসন, স্বাধীন আইনসভা ও শক্তিশালী বিরোধী দলকে তিনি গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতেন।
উদ্দীপকে উল্লিখিত 'খ' ব্যক্তিত্ব হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যিনি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে বলেছিলেন, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী'। তার রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। পাকিস্তানের রাজনীতিতে তিনি প্রথম শক্তিশালী বিরোধী দল গঠন করেন, যা গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে যখন অনেক রাজনৈতিক নেতা ভীত হয়ে আত্মগোপনে চলে যান, তখন সোহরাওয়ার্দী ছিলেন সোচ্চার ও সংগ্রামী। তিনি সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ১৯৬২ সালে তার নেতৃত্বে গঠিত হয় National Democratic Front (NDF), যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ ছিল। তিনি সবসময় বিশ্বাস করতেন জনগণের রায়ই চূড়ান্ত, এবং জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ষড়যন্ত্রের রাজনীতিকে তিনি ঘৃণা করতেন এবং শৃঙ্খলাপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিকেই গ্রহণ করেছিলেন।
৯. উদ্দীপক
দৃশ্যকল্প-২: রফিকের বন্ধুর বাবা ২৬ বছর যাবৎ সরকারি চাকরি করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। সম্প্রতি একটি প্রতিষ্ঠান তার অবৈধভাবে উপার্জিত সম্পদের তদন্ত করে। উক্ত প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হন।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ রফিকের বাবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে কর্মরত।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর রফিকের বাবা দীর্ঘ ২৫ বছর সরকারি চাকরিতে নিয়োজিত থাকার পর রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের 'প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, যার কার্যাবলি সংবিধানের ১৪০ ও ১৪১ অনুচ্ছেদে বর্ণিত। এটি স্পষ্টভাবে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কথাই বোঝায়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের দায়িত্ব পালন করে। সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে এর গঠন এবং ১৪০ ও ১৪১ অনুচ্ছেদে এর কার্যাবলি নির্ধারিত হয়েছে। এটি রাষ্ট্রপতির অধীন একটি পরামর্শমূলক প্রতিষ্ঠান। কারণ সংবিধান অনুসারে কমিশনের সভাপতি হতে হলে কমপক্ষে অর্ধেক সদস্যকে দীর্ঘদিন সরকারি কর্মে নিয়োজিত হতে হয়। রফিকের বাবার অভিজ্ঞতা তাকে এ পদে মনোনীত হওয়ার উপযুক্ত প্রার্থী করে তুলেছে। কমিশনের দায়িত্বে রয়েছে নিয়োগ, পরীক্ষা গ্রহণ, রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান এবং বার্ষিক প্রতিবেদন প্রণয়ন। তাই দৃশ্যকল্পের ভিত্তিতে বলা যায়, রফিকের বাবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতির দায়িত্বে নিয়োজিত হয়েছেন।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রফিকের বন্ধুর বাবার অবৈধ সম্পদ তদন্ত করছে যে প্রতিষ্ঠানটি, সেটি হলো দুর্নীতি দমন কমিশন। এটি বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার প্রধান লক্ষ্য রাষ্ট্র ও সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়। এই কমিশন জনসচেতনতা বৃদ্ধি, তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে।
দুর্নীতির বিরুদ্ধে এ প্রতিষ্ঠান বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে এবং প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হয়। এ প্রতিষ্ঠানটি সাক্ষী তলব, জেরা ও গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা আইনগতভাবে লাভ করেছে, যা তাকে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম করে। উদাহরণস্বরূপ, রফিকের বন্ধুর বাবার বিরুদ্ধে তদন্ত চালানো এবং আদালতে যাওয়া- এই দুটোই কমিশনের ক্ষমতার আওতায় পড়ে। যদিও এ প্রতিষ্ঠানটির কার্যক্রমে কিছু' সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি জনসচেতনতা গড়ে তোলা এবং প্রশাসনিক খাতের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাছাড়া, দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক অঙ্গীকার ও দলমত নিরপেক্ষ প্রয়োগ থাকলে কমিশন আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সুতরাং বলা যায়, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকর প্রতিষ্ঠান, তবে এর সর্বোচ্চ সফলতা নির্ভর করে সমন্বিত প্রয়াস ও রাজনৈতিক সদিচ্ছার ওপর।
১০. উদ্দীপক
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে।
স্বাধীনতা লাভের পর বাংলাদেশে একটি কার্যকর, গণতান্ত্রিক ও জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত একটি সংবিধান প্রণয়ন জরুরি হয়ে পড়ে। সে লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল জাতীয় সংসদের সদস্যদের নিয়ে 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটির মূল দায়িত্ব ছিল বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম, গণমানস ও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি সংবিধানের কাঠামো তৈরি করা।
উদ্দীপকে উল্লিখিত 'Z' রাষ্ট্র সদ্য স্বাধীনতা অর্জনের পর গণপরিষদের মাধ্যমে একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রণয়ন করে, যাতে রাষ্ট্রীয় মূলনীতি ও মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। এ ঘটনা বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে স্পষ্টভাবে সাদৃশ্যপূর্ণ।
সাধারণভাবে, একটি স্বাধীন জাতি রাষ্ট্র গঠনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটি স্থায়ী সংবিধান প্রণয়ন করা। এটি দেশের শাসনব্যবস্থা, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় আদর্শ নির্ধারণ করে। স্বাধীনতা-উত্তর বাস্তবতায়, গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য দ্রুত ও কার্যকরভাবে সংবিধান প্রণয়ন একটি ঐতিহাসিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। এধরনের প্রক্রিয়ায় সাধারণত গণপরিষদ বা প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এবং ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ গঠনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয়। আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয় এবং ১২ অক্টোবর খসড়া উত্থাপন করে ৪ নভেম্বর তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অবশেষে ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। এই প্রক্রিয়া বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল, যা 'X' রাষ্ট্রের সংবিধান প্রণয়নের প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে বিবেচিত। এসব নীতির মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য, দিকনির্দেশনা ও জনকল্যাণ নিশ্চিত করার ধারা নির্ধারিত হয়।
উদ্দীপকে জনাব 'X!-এর দেশ স্বাধীনতার পর যে দলিল প্রণয়ন করেছে, তা বাংলাদেশের সংবিধানের মতোই মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবলিত এবং সাংবিধানিকভাবে সুরক্ষিত।বাংলাদেশ সংবিধানের ৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহকে রাষ্ট্রের কর্মকান্ডের মূলমন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব নীতিকে আইন প্রণয়ন, সংবিধান ব্যাখ্যা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্দেশক হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। যদিও এগুলো মৌলিক অধিকারের মতো বলবৎযোগ্য নয়, তবুও এগুলোর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। উদাহরণস্বরূপ, সংবিধানের ৪৭অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র যদি কোনো মূলনীতি কার্যকর করার উদ্দেশ্যে সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে, তবে তা মৌলিক অধিকারের পরিপন্থি হলেও অবৈধ গণ্য হবে না। এটি দেখায় যে, মূলনীতিসমূহের আইনগত মর্যাদা এবং কার্যকারিতা কতটা গভীর। এই নীতিগুলোর মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রের আদর্শিক রূপরেখা বাস্তবায়ন সম্ভব হয়।
সুতরাং বলা যায়, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ দেশের আদর্শিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেগুলো জনগণ ও সরকারের জন্য পথনির্দেশক হিসেবে কাজ করে।
১১. উদ্দীপক
ঘটনা-২: দশম শ্রেণির শিক্ষার্থী কনা স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই কয়েকটি বখাটে ছেলের দ্বারা উত্ত্যক্তের শিকার হন। বিষয়টিতে অতিষ্ঠ হয়ে কনা প্রধান শিক্ষককে অবহিত করে। প্রধান শিক্ষক বখাটেদের অভিভাবকদের অবহিত করে পদক্ষেপ নিতে অনুরোধ করেন। তাতেও কোনো পরিবর্তন না হওয়ায় প্রধান শিক্ষক পুলিশকে অবহিত করে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে।
উদ্দীপকের ঘটনা-১ এ উল্লিখিত জনাব শরাফতের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা খাদ্যে ভেজাল নামক নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে।
ঘটনা-১ এ জনাব শরাফত সাহেব বাজার থেকে মৌসুমি ফল ক্রয় করে বাসায় যান। ক্রয়কৃত ফল খাওয়ার পর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাসায় ফিরে শরাফত সাহেব লক্ষ করলেন অনেকদিন অতিবাহিত হলেও ফলগুলো পচেনি; যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ।
খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। উদ্দীপকে বর্ণিত হয়েছে, জনাব শরাফত সাহেবের ক্রয়কৃত ফলে ব্যবহার করা রাসায়নিক পদার্থ বা ফরমালিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। বাজারে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।
ইভটিজিং হলো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারীর ব্যক্তিত্ব, নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি নারীর আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং সামাজিকভাবে অসুস্থ একটি পরিবেশ সৃষ্টি করে। ফলে নারীর স্বাভাবিক বিকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।
উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, কনা স্কুলে আসা-যাওয়ার পথেকয়েকজন বখাটের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিল। প্রধান শিক্ষক প্রথমে বখাটেদের অভিভাবকদের অবহিত করেন এবং পরবর্তীতে পুলিশের সহায়তা গ্রহণ করেন, যার ফলে কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে। এ ঘটনায় প্রধান শিক্ষক ও পুলিশের ভূমিকা যথার্থ ও সময়োপযোগী ছিল। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও কর্তব্য। প্রধান শিক্ষক কনার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিভাবকদের জড়িত করেন, যা সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী পর্যায়ে পুলিশের সাহায্য নেওয়া ছিল অত্যন্ত কার্যকর পদক্ষেপ, কারণ ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা প্রতিরোধে আইনের প্রয়োগ অপরিহার্য। পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা কনাকে মানসিকভাবে সাহসী করেছে এবং 'নিরাপত্তাবোধ ফিরিয়ে দিয়েছে। এ ধরনের বাস্তব পদক্ষেপ সামাজিক প্রতিরোধ গড়ার দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়া ঘটনাটি আমাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে।
আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক ও পুলিশের তৎপরতা আমাদের শেখায় বিচার, সচেতনতা ও দায়িত্বশীল পদক্ষেপের সম্মিলনে সমাজকে একটি নিরাপদ ও মানবিক পরিবেশে রূপান্তর করা সম্ভব।