যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

'বিক্রম নগর' বিশাল আয়তনের একটি জনবহুল অঞ্চল। অঞ্চলটিতে প্রধানত দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অঞ্চলটি দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের অধীনে থাকায় প্রায়ই অস্থিরতা বিরাজমান ছিল। একটি সম্প্রদায়ের একজন জনপ্রিয় নেতা বিরোধী দলীয় সম্মেলনে রাজনৈতিক সমস্যা নিরসনের জন্য একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে সংখ্যালঘুরা যেসব স্থানে সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। এ প্রস্তাবটি সুদূরপ্রসারী প্রভাব ফেলে।
উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী (বা প্রধানমন্ত্রী) ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের পর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক এন্থনি ম্যাসকারেনহাস বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই 'অপারেশন সার্চলাইট' হিসেবে পরিচিত।
উত্তর উদ্দীপকে পেশকৃত প্রস্তাবটি আমার পঠিত লাহোর প্রস্তাবকে নির্দেশ করে।
ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কংগ্রেসের একচেটিয়া শাসনের প্রেক্ষিতে মুসলমানদের স্বার্থরক্ষায় বিকল্প রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তখন প্রবলভাবে অনুভূত হয়। এমন প্রেক্ষাপটেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকে বলা হয়েছে, বিশাল আয়তনের 'বিক্রম নগর' অঞ্চলটিতে প্রধানত দুইটি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অঞ্চলটির একটি সম্প্রদায়ের একজন জনপ্রিয় নেতা বিরোধী দলীয় সম্মেলনে রাজনৈতিক সমস্যা নিরসনের জন্য একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে সংখ্যালঘুরা যেসব স্থানে সংখ্যাগরিষ্ট সেসব অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। উদ্দীপকের উল্লিখিত প্রস্তাবের সাথে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সরাসরি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এমন একটি ঘোষণা, যার মাধ্যমে মুসলিম লীগ ভারতবর্ষে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উত্থাপন করেন, তা ছিল মুসলিম জাতিসত্তার স্বীকৃতি আদায়ের এক ঐতিহাসিক পদক্ষেপ। লাহোর প্রস্তাবে শুধু পৃথক রাষ্ট্র গঠনের ধারণাই নয়, বরং ওই রাষ্ট্রসমূহের স্বায়ত্তশাসন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং শাসনতান্ত্রিক 'নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এ প্রস্তাবের মাধ্যমেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় হয়, যা পরবর্তীকালে উপমহাদেশ বিভাজনের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
উত্তর উদ্দীপকে নির্দেশিত প্রস্তাবটি হলো লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। ১৯৪০ সালে পেশকৃত এই প্রস্তাব মুসলমানদের জন্য একটি বা একাধিক স্বাধীন আবাসভূমির দাবি তুলে ধরে, যা পরবর্তীতে পাকিস্তান ও পরোক্ষভাবে বাংলাদেশের অভ্যুদয়ের পথে গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করে।
ইতিহাসে দেখা যায়, লাহোর প্রস্তাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, যা ভারতের মুসলমানদের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগকে সমর্থন দেয় এবং পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। যদিও একাধিক রাষ্ট্রের ধারণা পরিবর্তন করে কৌশলে একটি পাকিস্তান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, তবু পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা বজায় থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৬৬ সালের ছয় দফা, এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হয়। এগুলোর শেষ পরিণতি ঘটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এভাবে, উদ্দীপকের প্রস্তাবের মতোই লাহোর প্রস্তাব মুসলমানদের রাজনৈতিক অধিকারের দাবিকে বেগবান করে এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করে তোলে।
আলোচনা শেষে তাই বলা যায়, লাহোর প্রস্তাব শুধু পাকিস্তান নয়, বরং স্বাধীন বাংলাদেশের সূচনার পেছনেও এক ঐতিহাসিক প্রেরণা হিসেবে কাজ করেছে।

২. উদ্দীপক

একটি ব্রিটিশ কোম্পানি প্রথমে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে আসে এবং পরবর্তীতে ভারতীয় শাসকদের রাজনৈতিক দক্ষতা না থাকার কারণে ক্ষমতার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৭৫৭ সালে যুদ্ধের মাধ্যমে তারা ভারতের শাসনক্ষমতায় আরোহণ করে এবং তারা প্রায় দু'শ বছর ভারতে শাসনকার্য চালায়।
উত্তর ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।
উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।
উত্তর উদ্দীপকে বর্ণিত যুদ্ধটি হলো ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধ। এ যুদ্ধে নবাবের পরাজয়ের একাধিক কারণ ছিল।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ছিল ভারতের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধ শুধু একটি শাসকের পতন নয়, বরং একটি সমৃদ্ধ অঞ্চলের স্বাধীনতা হারানোর সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়। ক্ষমতালোভী অভ্যন্তরীণ গোষ্ঠীর বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক দূরদর্শিতার অভাব এর প্রধান কারণ ছিল।
উদ্দীপকের বর্ণনায় ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধের ঘটনা উঠে এসেছে। পালাশী যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিল প্রাসাদ ষড়যন্ত্র। অভ্যন্তরীণ শত্রু যেমন মীরজাফর, ঘসেটি বেগম, রাজবল্লভ, রায় দুর্লভ ও জগৎ শেঠরা ইংরেজদের সাথে গোপনে মিলিত হয়ে নবাবকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হন। ফ্রান্সের সহায়তা থাকা সত্ত্বেও নবাবের কৌশলগত ভুল, যেমন যুদ্ধ চলাকালে যুদ্ধবিরতি, ইংরেজদের সুবিধা এনে দেয়। মীরজাফর প্রধান সেনাপতি হিসেবে নিজের বাহিনীকে নিষ্ক্রিয় রাখেন, যা ইংরেজদের পক্ষে জয় নিশ্চিত করে। উপরন্তু, কলকাতা পুনর্দখলের পর ইংরেজদের প্রস্তুতি ও ক্লাইভের চাতুর্যও নবাবের পতনে ভূমিকা রাখে। সব মিলিয়ে বিশ্বাসঘাতকতা, কৌশলগত দুর্বলতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বই ছিল নবাবের পরাজয়ের মূল কারণ।
উত্তর উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির অধীনে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করে বলে আমি মনে করি।
১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এই পরিবর্তনের ফলে বাংলার সাধারণ মানুষের জীবনধারা ও সামগ্রিক অবস্থা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। প্রাচীন সামন্তপ্রথা দুর্বল হয় এবং নবীন ধনিক শ্রেণি গড়ে ওঠে। শিক্ষার ক্ষেত্রে সংস্কার না থাকায় সমাজে অগ্রগতির গতি' মন্থর হয়ে পড়ে। রাজনৈতিকভাবে নবাবশাহী ব্যবস্থা বিলুপ্ত হয় এবং কোম্পানি প্রশাসনিক কর্তৃত্ব গ্রহণ করে। তারা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ানি' লাভ করে এবং 'স্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করে। এর ফলে জমিদারদের ক্ষমতা বাড়ে, কিন্তু কৃষকরা নিদারুণ শোষণের শিকার হয়। অর্থনৈতিকভাবে কোম্পানির একচেটিয়া বাণিজ্যনীতি স্থানীয় শিল্প, বিশেষত তাঁত ও মসলিন শিল্পকে ধ্বংস করে। বিদেশে কাঁচামাল রপ্তানি ও ব্রিটিশ পণ্যের আমদানি বাংলার বাজার দখল করে নেয়। ফলস্বরূপ বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য চরম আকার ধারণ করে।
সার্বিকভাবে বলা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক নেতিবাচক পরিবর্তন আনে। এই পরিবর্তন উপনিবেশিক শোষণ ও শাসনের পরিণতিস্বরূপ, যা বাংলার জনগণের দুর্দশা ও উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ ছিল।

৩. উদ্দীপক

নবদ্বীপ রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই রাষ্ট্রটির সরকার একটি অঞ্চলের জনগণের ওপর শোষণ-নির্যাতন চালায়। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই অঞ্চলের একজন জনপ্রিয় নেতা দাবি সংবলিত একটি প্রস্তাব পেশ করেন।
উত্তর সামরিক বাহিনী যখন আমলাদের সহায়তায় রাজনৈতিক নেতৃবৃন্দকে পশ্চাতে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে তখন তাকে সামরিক শাসন বলে।
উত্তর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ২১ ফেব্রুয়ারির বিশ্বব্যাপী রূপই হলো' আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে একটি অনন্যসাধারণ ঘটনা। মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাঙালির আত্মত্যাগ অবিস্মরণীয় ইতিহাস। ভাষার জন্য এত বড় ত্যাগ বিশ্বে আর কোনো জাতি করেনি। বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এত লোকের জীবন দেওয়ার ঘটনা আর কোথাও নেই। তাই আমাদের ভাষা দিবসকে জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
উত্তর উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত বইয়ের ৬ দফা কর্মসূচির মিল আছে।
উদ্দীপকে বলা হয়েছে, নবদ্বীপ রাষ্ট্রের সরকার একটি অঞ্চলের জনগণের ওপর শোষণ চালায় এবং এ থেকে মুক্তির জন্য একজন জনপ্রিয় নেতা একটি দাবি পেশ করেন। এই ঘটনার সঙ্গে ১৯৬৬ সালের ৬ দফার মিল রয়েছে।
১৯৬৬ সালের ৬ দফা ছিল বাঙালির স্বায়ত্তশাসনের এক সুস্পষ্ট দাবি, যা পূর্ব পাকিস্তানের জনগণের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিপীড়নের প্রতিক্রিয়ায় গঠিত হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পেশকৃত এই দাবিগুলো পূর্ব বাংলার মানুষের দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে একটি সুসংগঠিত প্রতিবাদ এবং স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে। কারণ পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণ রাজনৈতিকভাবে নিপীড়িত ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছিল। উন্নয়ন ব্যয়, প্রতিরক্ষা বরাদ্দ, বৈদেশিক ঋণ-সবক্ষেত্রেই বৈষম্য প্রকট ছিল। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সামরিক অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এমনি প্রেক্ষাপটে শেখ মুজিব ৬ দফা পেশ করেন, যা ছিল পূর্ব বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মনির্ভরশীলতার পথে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। সুতরাং উদ্দীপকের প্রস্তাবিত কর্মসূচির সঙ্গে ৬ দফার। বিষয়বস্তুর গভীর মিল রয়েছে।
উত্তর উদ্দীপকে বর্ণিত কর্মসূচির তথা ছয় দফা কর্মসূচি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল।
একটি অঞ্চল যখন দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়, তখন সেই জনগণ মুক্তির উপায় খোঁজে। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচি ছিল পূর্ব পাকিস্তানের শোষিত মানুষের জন্য এমনই একটি মুক্তির সনদ, যা পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের ভিত্তি তৈরি করে। তৎকালীন পাকিস্তানে বাঙালিরা শাসন, অর্থনীতি, প্রশাসন, প্রতিরক্ষা-সবখানেই অবহেলিত ও বঞ্চিত ছিল। শেখ মুজিবুর রহমান এই বৈষম্যের অবসান এবং পূর্ণ স্বায়ত্তশাসনের লক্ষ্যে ছয় দফা পেশ করেন। এতে বাঙালিরা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের বাস্তব ভিত্তি পায়। ছয় দফা ছিল পূর্ব বাংলার মানুষের প্রাণের দাবি, যা সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লাভ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী এই দাবিকে দেশবিরোধী বলে আখ্যা দিয়ে দমননীতি গ্রহণ করে, যার ফলে গণআন্দোলন তীব্র হয়। এই ধারাবাহিকতায় ঘটে ঊনসত্তরের গণআন্দোলন, সত্তরের নির্বাচন এবং শেষ পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধ। তাই ছয় দফাকে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাঙালির জাতিসত্তার জাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মাইলফলক বলা যায়।
সার্বিকভাবে বলা যায়, ছয় দফা ছিল বাঙালির আত্মনির্ভরতার ঘোষণাপত্র, যা পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভাঙার মূল প্রেরণা জুগিয়েছিল।

৪. উদ্দীপক

সদ্য স্বাধীন একটি দেশের দুটি অঞ্চল বরেন্দ্র ও ময়নামতি। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী বরেন্দ্র অঞ্চলের মাত্র ৫% জনগণের ভাষাকে রাষ্ট্রভাষা করার মতামত দেয়। এ মতামতের বিরুদ্ধে ময়নামতি রাষ্ট্রের জনগণ আন্দোলন করে। অবশেষে বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের দাবি প্রতিষ্ঠা করে।
উত্তর গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে।
উত্তর একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। এটি একটি সাংবিধানিক পদ। রাষ্ট্রপ্রতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলি নির্ধারিত হবে।
উত্তর উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে সদ্য স্বাধীন একটি দেশের দুটি অঞ্চল বরেন্দ্র ও ময়নামতি। রাষ্ট্রটির শাসকগোষ্ঠী বরেন্দ্র অঞ্চলের মাত্র ৫% জনগণের ভাষাকে রাষ্ট্র ভাষা করার মতামত দেয়। এ মতামতের বিরুদ্ধে ময়নামতি রাষ্ট্রের জনগণ আন্দোলন করে। অবশেষে বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের দাবি প্রতিষ্ঠা করে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ।
কেননা, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। যার প্রেক্ষিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করলে পুলিশ গুলি করে। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহিদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়।
উত্তর উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন হলো ভাষা আন্দোলন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর তাৎপর্য ব্যাপক।
ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ - মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যবোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের - অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।

৫. উদ্দীপক

একটি সম্ভ্রান্ত পরিবার থেকে একটা নেতার আবির্ভাব ঘটে এবং একটি রাজনৈতিক দলে তার অনেক অবদান রাখতে তিনি 'সক্ষম হন। সেই নেতা বুঝতে পারেন যে, একটি জাতি শিক্ষাদীক্ষায় এবং জ্ঞান-বিজ্ঞান না শিখলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি ১৯০৫ সালের বঙ্গভঙ্গে বিশেষ ভূমিকা রাখেন।
উত্তর ফরায়েজি আন্দোলন ছিল উনিশ শতকে বাংলায় সংঘটিত একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন।
উত্তর ভারত কর্তৃক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে তীব্র পানির সংকট দেখা দেয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী এর প্রতিবাদে ফারাক্কা অভিমুখে ১৯৭৬ সালে ১৯ মাইল দীর্ঘ এক পদযাত্রা করেন। এটিই ইতিহাসে 'ফারাক্কা লং মার্চ' হিসেবে পরিচিত।
উত্তর উদ্দীপকে নবাব স্যার সলিমুল্লাহর কথা বলা হয়েছে।
নবাব স্যার সলিমুল্লাহ ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা মুসলিম নেতা এবং ঢাকার চতুর্থ নবাব ছিলেন। তিনি ১৮৭১ সালের ৭ জুন ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নবাব খাজা আহসানউল্লাহর পুত্র ও নবাব নবাব খাজা আবদুল গনির পৌত্র। রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা ও নেতৃত্বগুণে নেতৃত্বগুণে তিনি মুসলিম সমাজে অসামান্য ভূমিকা পালন করেন।
উদ্দীপকে উল্লেখ্য যে, একটি সম্ভ্রান্ত পরিবার থেকে একজন নেতার আবির্ভাব ঘটে। একটি রাজনৈতিক দলে তার অনেক অবদান রয়েছে। তিনি বুঝতে পারেন যে, একটি জাতি শিক্ষাদীক্ষায়, জ্ঞান-বিজ্ঞান না শিখলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি ১৯০৫ সালের বঙ্গভঙ্গে বিশেষ অবদান রাখেন। অর্থাৎ উদ্দীপকের সাথে নবার স‍্যার সলিমুল্লাহর সাদৃশ্য রয়েছে। যিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি বুঝেছিলেন, শিক্ষা-দীক্ষা ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে মুসলিম সমাজকে সচেতন করে তুলতে না পারলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। এই উপলব্ধি থেকেই তিনি ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের প্রস্তাব দেন এবং বঙ্গভঙ্গকে সমর্থন করে মুসলিম স্বার্থ রক্ষায় নেতৃত্ব দেন। প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক নানা ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ইম্পেরিয়াল কাউন্সিল "ও ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন এবং কারুশিল্প উন্নয়নে কাজ করেন। ব্রিটিশ সরকার তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন উপাধিতে ভূষিত করে। সৎ, সাহসী ও ধার্মিক এই নেতা মুসলিম জাতির জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন, যা ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় করে রেখেছে। এই প্রখ্যাত রাজনীতিবিদ শিক্ষা ও সমাজ সংস্কারক ব্যক্তিত্বের জীবনের অবসান ঘটে ১৯১৫ সালের ১৬ জানুয়ারি কলকাতায়।
উত্তর উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব তথা নবাব স্যার সলিমুল্লাহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিলেন।
নবাব স্যার সলিমুল্লাহ উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাগত অগ্রগতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি মুসলমানদের স্বার্থরক্ষায় একাধারে দূরদর্শী নেতা, সংগঠক ও শিক্ষা-সংস্কারক ছিলেন। তার অবদান বাংলা তথা ভারতীয় মুসলমানদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাগত প্রভৃতি ক্ষেত্রে তিনি তার স্পর্শে আলোকিত করেছেন। রাজনৈতিক ক্ষেত্রে তিনি বঙ্গভঙ্গকে সমর্থন করে পূর্ববাংলার মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ঢাকায় মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন এবং ১৯০৬ সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা তারই প্রত্যক্ষ উদ্যোগে সম্পন্ন হয়। তিনি মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি উত্থাপন করেন, যা ১৯০৯ সালের মরেনমিন্টো সংস্কারে বাস্তবায়িত হয়। শিক্ষা ক্ষেত্রেও তার অবদান অনুস্বীকার্য। আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিশ শীল প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষ্যাচসংষ্কাশাল নারীশিক্ষায় অংশগ্রহণ। এবংসস্টাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যাকীর ভূমিকা বিশাল। ঢাকায় হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয়ের দাবিসহ ১৯৮০ সালে ভাইসরয়ের নিকট ৮ দফা দাবি উপস্থাপন ছিল তার দূরদর্শিতার প্রমাণ। ঢাকার সলিমুল্লাহ মুসলিম হল, এতিমখানা ও মিটফোর্ড হাসপাতাল তার সামাজিক অবদানের সাক্ষ্য বহন করে।
সার্বিকভাবে বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের রাজনৈতিক জাগরণ ও শিক্ষায় অগ্রগতির পথপ্রদর্শক ছিলেন। তার দূরদর্শিতা ও নেতৃত্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

৬. উদ্দীপক

রহিম একটি দেশের রাজনৈতিক নেতা। তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন। তিনি তার জীবনে গণতান্ত্রিক আদর্শের ও নিয়মতান্ত্রিক রাজনীতির ওপর আস্থা রাখতেন এবং উগ্র, দুর্নীতিবাজ ও নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে থাকতেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন তিনি সংগ্রাম করেন এবং বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন।
উত্তর বিশ্বায়ন হলো একটি বহুবিধ প্রক্রিয়া যা বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করে।
উত্তর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।
উত্তর উদ্দীপকের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল আছে।
উদ্দীপকে রহিম একজন গণতন্ত্রপ্রিয় ও নিয়মতান্ত্রিক রাজনীতির রিশ্বাসী নেতা, যিনি জনগণের কল্যাণে কাজ করে বৈরুতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনের সঙ্গে স্পষ্টভাবে মিল রয়েছে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, যিনি নিয়মতান্ত্রিক রাজনীতির অগ্রদূত ও গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিত। ১৮৯২ সালে পশ্চিম মেদিনীপুরে জন্ম নেওয়া এই নেতা কলকাতা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আইন পেশায় যোগ দেন। তিনি আজীবন গণতন্ত্র, জনকল্যাণ ও প্রগতিশীল রাজনীতির পক্ষে কাজ করেছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং রাজনৈতিক জীবনে কখনো উগ্রতা, দুর্নীতি বা সন্ত্রাসকে প্রশ্রয় দেননি। পাকিস্তানি শাসকদের দমননীতির বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বিরোধী রাজনৈতিক শক্তিকে সুসংগঠিত করার জন্য তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তার জীবনাবসানও ঘটে ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায়।
উত্তর উদ্দীপকে বর্ণিত নেতা তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান অবিস্মরণীয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী নেতা। তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টির জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তিনি কঠোর সংগ্রামী ছিলেন এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। উদ্দীপকের রহিমের মাঝে হোসেন সোহরাওয়ার্দীর প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন আপদমস্তক একজন গণতন্ত্রমনা রাজনীতিবীদ। মুসলিম লীগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার রাজনীতিতে প্রবেশ ঘটে। ১৯৩১ সালে 'নিখিল ভারত মুসলিম যুব সংস্থা' গঠন করেন এবং ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেন। অবিভক্ত বাংলার স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি বঙ্গভঙ্গের বিপদ সম্পর্কে সতর্ক ছিলেন ও এক স্বাধীন সম্মিলিত বঙ্গগঠনের পক্ষে ছিলেন। ১৯৪৯ সালে তিনি 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন, যা পরে 'আওয়ামী লীগ' নামে পরিচিতি লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দিয়ে মুসলিম লীগের ক্ষমতা কমিয়ে দেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবসময় বিরোধী দল গঠনের গুরুত্ব ব্যক্ত করতেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ১৯৬২ সালে তিনি National Democratic Front গঠনে অংশগ্রহণ করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়ে যান। তার বিশ্বাস ছিল, 'বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী' এবং জনগণের রায় সর্বোচ্চ।
সুতরাং, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী, সংগ্রামী এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পৃষ্ঠপোষক। তার অবদান বাংলা ও পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠায় আজও স্মরণীয় এবং তিনি ছিলেন নববাংলার আদর্শ স্রষ্টা।

৭. উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রের স্বাধীনতা লাভের পর ব্যাপক আলাপ-আলোচনার মাধ্যমে দেশটি পরিচালনার জন্য একটি দলিল পেশ করা হয়। উক্ত দলিলটিতে সরকারব্যবস্থা, আইনসভা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়। পরবর্তীতে রাষ্ট্রের প্রয়োজনে উক্ত দলিলের বিভিন্নভাবে পরিমার্জন ও সংযোজন করা হয়।
উত্তর মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।
উত্তর উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রটির দলিলের সাথে বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের মিল রয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে যে, 'ক' নামক রাষ্ট্রের স্বাধীনতা লাভের পর ব্যাপক আলাপ-আলোচনার মাধ্যমে দেশটি পরিচালনার জন্য একটি দলিল পেশ করা হয়। উক্ত দলিলটিতে সরকার ব্যবস্থা, আইনসভা, রাষ্ট্রপরিচালনার মূলনীতি ও মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়। এটি মূলত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের প্রতিচ্ছবি।
১৯৭২ সালের সংবিধান স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো, নাগরিকের অধিকার এবং জাতীয় আদর্শসমূহ সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্র, মৌলিক অধিকার এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম সেরা সংবিধানের মর্যাদা দিয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর মাত্র কয়েক মাসের মধ্যে বাংলোদেশের এই সংবিধান প্রণীত হয়। এটি একটি লিখিত সংবিধান, যেখানে রাষ্ট্রের কাঠামো ও শাসনব্যবস্থা সুসংগঠিতভাবে লিপিবদ্ধ হয়েছে। এতে মৌলিক অধিকার যেমন বাকস্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। এ সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা রাষ্ট্র পরিচালনায় একটি আদর্শিক ভিত্তি প্রদান করে।
উত্তর উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের দলিলের তথা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের কথা বলা হয়েছে যেখানে ইতোমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়েছে।
সংবিধান সংশোধন একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার গতিশীলতা ও সময়োপযোগিতা নিশ্চিত করে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, সামাজিক চাহিদা এবং জাতির আকাঙ্ক্ষার প্রতিফলনে সংবিধানে সংশোধনী আনা হয়। বাংলাদেশের সংবিধানে কিছু সংশোধনী রয়েছে, যা দেশের শাসনতান্ত্রিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী সর্বাধিক বিতর্কিত ও গুরুত্বপূর্ণ। এটি সংসদীয় সরকারব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসনব্যবস্থা চালু করে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী ছিল। ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত হয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারে মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়, যা নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তবে ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে এবং সংবিধানের মূল চারটি রাষ্ট্রীয় নীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করে। এই সংশোধনীগুলো বাংলাদেশের শাসনতান্ত্রিক ধারা, গণতন্ত্র ও নীতিগত অগ্রগতি নির্ধারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আলোচনার শেষে বলা যায়, বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। তবে উল্লিখিত সংশোধনীগুলো রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থার মৌলিক রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং জাতির গণতান্ত্রিক অভিযাত্রায় গভীর ছাপ ফেলেছে।

৮. উদ্দীপক

নাফিসা রহমান একটি দেশের সরকারি চাকরিজীবী। তিনি সেই দেশের সাংবিধানিক পদে আছেন। যে পদে থেকে তিনি দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন। তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি তার সরকারি চাকরির শেষ বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন।
উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি অ্যাটর্নি জেনারেল।
উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন চেয়ারম্যানসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭নং অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যসংখ্যা অন্যূন ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হবে। তবে কমিশনের অর্ধেক সদস্য এমন হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তারও বেশি সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। সরকারি-কর্মকমিশনের প্রধানের পদবি হলো চেয়ারম্যান। কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া (এর মধ্যে যেটি অগ্রে ঘটবে) পর্যন্ত স্ব-স্ব পদে বহাল থাকবেন।
উত্তর উদ্দীপকে উল্লিখিত নাফিসা রহমানের সাংবিধানিক পদটি হলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
উদ্দীপকে দেখা যায়, নাফিসা রহমান রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং সরকারি চাকরির শেষ বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন। তিনি একটি সাংবিধানিক পদে থেকে দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন। এ তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদে অধিষ্ঠিত।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ, যা সংবিধানের ১২৭-১৩২ অনুচ্ছেদে বর্ণিত। এই পদে থেকে দেশের হিসাব নিরীক্ষা ও আর্থিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা হয়। রাষ্ট্রপতির নিয়োগে নিয়োজিত এ পদধারী ব্যক্তি নির্দিষ্ট বয়স পর্যন্ত দায়িত্বে বহাল থাকেন এবং তার অপসারণ প্রক্রিয়াও সুপ্রিম কোর্টের বিচারকের মতোই জটিল ও সুরক্ষিত। কারণ, এই পদে থাকা ব্যক্তিই দেশের হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করেন এবং রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ পান। এছাড়া, সংবিধান অনুযায়ী তিনি ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন এবং স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত সাধারণত অপসারিত হন না। তাই নিঃসন্দেহে বলা যায়, নাফিসা রহমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে কর্মরত আছেন।
উত্তর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের সঠিক দায়িত্ব পালনের ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। - আমি এ বক্তব্যের সাথে একমত।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রীয় সার্থিক শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তিনি সরকারি আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা ও বিশ্লেষণ করে জাতীয় অর্থের জবাবদিহিতা নিশ্চিত করেন। তার নিরপেক্ষতা ও স্বাধীনতা রাষ্ট্রের আর্থিক স্বচ্ছতা প্রতিষ্ঠান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পদে অধিষ্ঠিত ব্যক্তি রাষ্ট্রের সকল আয়-ব্যয়ের হিসাব যাচাই করে রিপোর্ট প্রদান করেন, যা সংসদে উপস্থাপন হয় এবং জনগণের অর্থ ব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করে। সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি সরকারি হিসাব ও সংস্থাগুলোর হিসাব নিরীক্ষা করেন এবং তা সম্পর্কে রিপোর্ট দেন। এ লক্ষ্যে তিনি সরকারি দলিল, নগদ অর্থ, সম্পত্তি ইত্যাদি পরীক্ষার পূর্ণ অধিকার রাখেন। মহাহিসাব নিরীক্ষকের স্বাধীনতা সংরক্ষণের জন্য ১২৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে যে, তিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকবেন না। এই স্বাধীনতা তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সহায়তা করে। রাষ্ট্রপতির অনুমোদিত নিরীক্ষা পদ্ধতিতে হিসাব পরিচালিত হয় এবং তার রিপোর্ট রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপিত হয় (অনুচ্ছেদ ১৩২)। ফলে,। মহাহিসাব নিরীক্ষকের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসনের ভিত্তি সুদৃঢ় হয়।
সুতরাং উপরের আলোচনার মাধ্যমে এটি প্রতীয়মান হয় যে, মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়া সম্ভব।

৯. উদ্দীপক

মতিউর রহমান বাংলাদেশ সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে দেশের আইনি জটিলতা নিরসনে অনেক ভূমিকা পালন করেন। তিনি সর্বোচ্চ আইন কর্মকর্তার মর্যাদা ভোগ করে রাষ্ট্রপতির সন্তুষ্টি অর্জন করে সেই পদে বহাল থাকেন।
উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
উত্তর ভোটাধিকার যখন সকল শ্রেণি, পেশা, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। এতে আইনে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন যেকোনো ব্যক্তি ভোটার হবে এবং ভোট দিতে পারে। আধুনিক বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এরূপ ভোটাধিকার চালু আছে।
উত্তর উদ্দীপকে বর্ণিত জনাব মতিউর রহমানের পদের সাথে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাটর্নি জেনারেল পদের মিল রয়েছে।
উদ্দীপকে উল্লিখিত মতিউর রহমান একজন সাংবিধানিক পদে থেকে। দেশের আইনি জটিলতা নিরসনে ভূমিকা পালন করছেন এবং রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল আছেন। এ থেকে বোঝা যায়, তার পদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল পদের মিল রয়েছে।
বাংলাদেশ সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এবং সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হতে হয়। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে আইনি মতামত প্রদান করেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন। কারণ, অ্যাটর্নি জেনারেলই হচ্ছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির নিযুক্ত ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা ও আইনি পরামর্শ প্রদান করে থাকেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী দায়িত্ব পালন করেন এবং পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রেও সংবিধান ও আইন অনুযায়ী নির্ধারিত বিধি অনুসরণ করতে হয়। অতএব, মতিউর রহমানের পদের দায়িত্ব, নিয়োগ প্রক্রিয়া এবং অবস্থান অ্যাটর্নি জেনারেল পদের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ।
উত্তর হ্যাঁ, আমি মনে করি অ্যাটর্নি জেনারেল পদে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে তিনি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন এবং সরকারের পক্ষে আদালতে বিভিন্ন মামলা পরিচালনা করে থাকেন। তিনি সরকারের কৌসুলি হিসেবে আদালতে বিভিন্ন মামলায় রাষ্ট্রের পক্ষে সঠিক আইনগত ব্যাখ্যা উপস্থাপন করেন, যা আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে। বিচার বিভাগীয় স্বাধীনতা বজায় রেখে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে তিনি রাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এতে করে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা বজায় থাকে এবং জনগণের আইনের প্রতি আস্থা বাড়ে। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতি হওয়ায় আইনজীবীদের সুশৃঙ্খল ও পেশাদার কার্যক্রম পরিচালনায়ও তার ভূমিকা থাকে। তাছাড়া, আইন প্রণয়ন বা সংশোধনের সময় সরকারকে সঠিক পরামর্শ প্রদান করে আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সহায়তা করেন। পাশাপাশি, অতিরিক্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণকে সমন্বয় করে পুরো আইনজীবী দলকে কার্যকরভাবে পরিচালনা করেন। ফলে রাষ্ট্রীয় আইনি কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হয়, যা গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করে।
সুতরাং এটির যথর্থতা প্রতীয়মান হয় যে, অ্যাটর্নি জেনারেলের প্রতিষ্ঠান ন্যায়বিচার ও দেশে আইনের শাসন প্রতিষ্টার এক অবিচ্ছেদ্য উপাদান হিসেবে কাজ করে।

১০. উদ্দীপক

'নাইমা রহমান' প্রতিদিন কলেজে যাতায়াত করার সময় কিছু খারাপ ছেলেদের আজে-বাজে কথার দ্বারা হয়রানির শিকার হয়। নাইমা রহমান তার ভাইকে বিষয়টি অবহিত করেন। তখন তার ভাই প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার জন্য নাইমা রহমানের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিছুদিন পর খারাপ ছেলেগুলোকে পুলিশ ধরে নিয়ে যায় এবং নাইমা রহমান আবার পড়ালেখা শুরু করে।
উত্তর অটিজম একটি স্নায়ুবিকাশগত অবস্থা, যাতে সামাজিক যোগাযোগ ও মিথস্ক্রিয়ায় পার্থক্য এবং সীমিত বা পুনরাবৃত্ত আচরণ বা আগ্রহ দেখা যেতে পারে। ব্যক্তিভেদে বৈশিষ্ট্য ও সহায়তার প্রয়োজন ভিন্ন হয়।
উত্তর খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। খাদ্য খেয়ে মানুষ বেঁচে থাকে, ক্ষয়পূরণ হয়, বৃদ্ধি হয় এবং কর্মক্ষমতা বাড়ে, যদি তা মানসম্পন্ন হয়। আর যে খাদ্য ভেজাল ও ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করতে পারে, তাই নিরাপদ খাদ্য।
উত্তর উদ্দীপকে নাইমা রহমান ইভটিজিং-এর শিকার হয়েছে।
উদ্দীপকে নাইমা রহমান কলেজে যাতায়াতকালে কিছু ছেলের অশালীন কথাবার্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়। তার ভাই প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং নাইমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এটি স্পষ্টতই ইভটিজিং বা যৌন হয়রানির একটি গুরুতর উদাহরণ।
ইভটিজিং হলো এক ধরনের প্রকাশ্য যৌন হয়রানি যা নারী নির্যাতনের একটি রূপ। এটি সাধারণত নারীদের চলাফেরার সময় প্রকাশ্যে কটূক্তি, অশালীন ইঙ্গিত, অকারণে টিজ করা বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘটানো হয়। ইভটিজিংয়ের কারণে অনেক নারী শিক্ষা, চলাফেরা এবং নিরাপত্তা থেকে বঞ্চিত হয়, যা ব্যক্তিগত জীবন ও সমাজে মারাত্মক প্রভাব ফেলে। উদ্দীপকের তথ্য অনুযায়ী, এই ঘটনাটিতে অশালীন উক্তি, ভয়ভীতি প্রদর্শন এবং চলাফেরায় বাধা সৃষ্টি করা হয়েছে, যা ইভটিজিংয়ের গুরুত্বপূর্ণ উপাদান। উপরন্তু, হুমকির মাধ্যমে প্রতিবাদ দমন করার চেষ্টা করা হয়েছে, যা একটি সামাজিক অপরাধ। হাইকোর্টের রায়ে এই ধরনের আচরণ যৌন হয়রানি হিসেবে গণ্য হয় এবং আইনি শাস্তির আওতায় পড়ে। এই ধরনের অপরাধ নারীর ব্যক্তিত্ব, স্বাধীনতা ও শিক্ষার অধিকারকে বাধাগ্রস্ত করে। সুতরাং, উদ্দীপকের ঘটনা বিশ্লেষণে বলা যায় যে, নাইমা রহমান একটি স্পষ্ট ইভটিজিং বা যৌন হয়রানির শিকার হয়েছেন।
উত্তর উক্ত সমস্যা তথা ইভটিজিং নামক সমস্যার সমাধানে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্দীপকে দেখা যায়, নাইমা রহমান ইভটিজিংয়ের শিকার হয়ে লেখাপড়া বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশ দোষীদের গ্রেপ্তার করে এবং নাইমা আবার পড়ালেখা শুরু করে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, সরকার ইভটিজিং প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সরকার ইভটিজিংকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করেছে এবং এ সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করছে। উদ্দীপকে পুলিশের হস্তক্ষেপে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার যে পদক্ষেপ দেখা যায়, তা সরকারের দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক। এ ধরনের ব্যবস্থা ভুক্তভোগীদের মানসিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং অন্য ভুক্তভোগীদেরও সাহসী হতে উৎসাহিত করে। একইসঙ্গে এটি সমাজে একটি বার্তা পৌঁছে দেয় যে, ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর বিরুদ্ধে রাষ্ট্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সরকার এ সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করছে।
আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে সরকারের পদক্ষেপ খুবই কার্যকরী। তবে সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় ইভটিজিং সমূলে নির্মূল করা সম্ভব। এর মাধ্যমে প্রত্যেক মেয়ে তার শিক্ষা ও জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।

১১. উদ্দীপক

হাসেম সাহেবের একটি ছেলের বয়স ২০। কিন্তু ছেলেটির তার বয়স অনুপাতে বুদ্ধি কম, চঞ্চলতা বেশি, অসংগতিপূর্ণ হাসি-কান্না ও অঙ্গভঙ্গি। যার ফলে ছোট ভাই-বোনেরা ভালো কলেজে পড়াশোনা করলেও তাকে ভর্তি করা হয়েছে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে।
উত্তর AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
উত্তর

উদ্দীপকের ছেলেটির শেখা ও দৈনন্দিন আচরণে সহায়তার প্রয়োজন রয়েছে। কিন্তু বয়স অনুপাতে বুদ্ধির ঘাটতি, চঞ্চলতা বা হাসি-কান্নার বর্ণনা থেকে এককভাবে অটিজম নিশ্চিত করা যায় না।

মূল পাঠ্য-উদ্দেশ্য হিসেবে স্নায়ুবিকাশগত বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতার প্রসঙ্গ বোঝা যায়। অটিজমে সামাজিক যোগাযোগ ও পুনরাবৃত্ত আচরণের বৈশিষ্ট্য বিবেচনা করতে হয়; বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ব্যক্তিভেদে ভিন্ন।

তাই বিশেষজ্ঞ মূল্যায়ন ও ব্যক্তির প্রয়োজন অনুযায়ী শিক্ষা ও সহায়তা প্রয়োজন। উদ্দীপকের তথ্যের অতিরিক্ত রোগ নির্ণয় না করে তার সহায়তার প্রয়োজন ব্যাখ্যা করাই যথাযথ।

উত্তর

এ ধরনের তথা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিবন্ধী জনগোষ্ঠী এমন একটি শ্রেণি, যারা শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক কিংবা স্নায়ুবিক বিকাশজনিত সীমাবদ্ধতার কারণে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। সমাজের এই জনগোষ্ঠীর কল্যাণ ও অধিকার সুরক্ষা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উদ্দীপকে বর্ণিত হাসেম সাহেবের ছেলেটি বিশেষ শিক্ষা ও সহায়তার প্রয়োজন অনুভব করছে, যা আমাদের দেশের অনেক পরিবারের বাস্তবতা। এই জনগোষ্ঠীর সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার বিভিন্ন নীতিমালা ও কর্মসূচি গ্রহণ করেছে। ২০১৩ সালে "প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন" প্রণয়ন করা হয়, যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও চলাফেরার অধিকার নিশ্চিতে আইনি ভিত্তি দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় প্রতিবন্ধিতা পরিচয়পত্র প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। "জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন” ও ৬৪ জেলায় প্রতিষ্ঠিত "জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র” এর মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, বৃত্তি, এবং উপবৃত্তি চালু রয়েছে। প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ, চলাচলে র্যাম্প ও লিফট স্থাপন এবং হুইলচেয়ারের ব্যবস্থা করাও সরকারের উদ্যোগের অংশ।
সুতরাং বলা যায়, এইসব পদক্ষেপ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বাস্তব প্রয়োগে আরও জবাবদিহিতা ও সমন্বয় প্রয়োজন। সরকারি উদ্যোগসমূহ প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তা দিলেও তা বাস্তবায়নে সক্রিয় সামাজিক সহযোগিতা অপরিহার্য।