১. উদ্দীপক
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে শুধু বাজার চাহিদা ও বাজার জোগান পণ্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে।
মিশ্র অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের কিছু বৈশিষ্ট্যের সংমিশ্রণ দেখা যায়। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি খাতের সহাবস্থান থাকে। এখানে উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হলেও, সমাজের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করে। বাজার ব্যবস্থায় দাম নির্ধারণের ক্ষেত্রে। সরকারি হস্তক্ষেপ থাকে এবং সরকার তার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজের দুর্বল অংশের সুরক্ষা নিশ্চিত করে।
উদ্দীপকে বলা হয়েছে, 'X' দেশে সবকিছুই ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, যা পুঁজিবাদী ব্যবস্থার বৈশিষ্ট্য। আবার একই সাথে অনেক ক্ষেত্রেই সরকারি নিয়ন্ত্রণও আছে, যা সমাজতান্ত্রিক ব্যবস্থার উপাদানকে নির্দেশ করে। এ দুই ব্যবস্থার সমন্বিত রূপই প্রমাণ করে যে, 'X' দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত।
ইসলামি অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, যা ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত হয়। এর মূলভিত্তি হলো কুরআন ও সুন্নাহ, যা অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটি নৈতিক ও ধর্মীয় কাঠামো সরবরাহ করে। ইসলামি অর্থনীতিতে সম্পদ কেবল একক ব্যক্তির নয়, বরং আল্লাহর দেওয়া আমানত হিসেবে গণ্য হয়। এ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হলেও তা শরিয়ার আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর প্রধান লক্ষ্য হলো মানবকল্যাণে সম্পদের সর্বোচ্চ ও ন্যায়সংগত ব্যবহার নিশ্চিত করা।
অপরদিকে, উদ্দীপকে বর্ণিত 'X' দেশের অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা, যা মানব সৃষ্ট। এ ব্যবস্থা পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে তৈরি হয়েছে, যেখানে ব্যক্তিগত মুনাফা অর্জন এবং সরকারি নিয়ন্ত্রণ উভয়ই সহাবস্থান করে। এখানে সম্পদের মালিকানা ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের হাতে থাকলেও ইসলামি অর্থনীতির মতো শরিয়াভিত্তিক নৈতিক কাঠামো এর মূলভিত্তি নয়। যদিও মিশ্র অর্থনীতিতেও সামাজিক কল্যাণের চেষ্টা করা হয়, কিন্তু তা ইসলামি অর্থনীতির মতো ঐশী বিধানের ওপর নির্ভরশীল নয়।
সুতরাং, 'X' দেশের অর্থব্যবস্থা (মিশ্র) এবং ইসলামি অর্থব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্য হলো দার্শনিক ভিত্তি ও নিয়ন্ত্রণের উৎসে। মিশ্র অর্থনীতির ভিত্তি যেখানে মানুষে রচিত আইন, সেখানে ইসলামি অর্থনীতির ভিত্তি ঐশী বিধান। এই ভিন্নতার কারণে তাদের কার্যাবলি ও লক্ষ্য অর্জনের পদ্ধতিও ভিন্ন হয়, যেখানে ইসলামি অর্থব্যবস্থা সম্পদের সর্বোচ্চ ও ন্যায়সংগত ব্যবহার নিশ্চিত করে একটি সুষম সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
২. উদ্দীপক
নিচের X ও Y দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো-
| X দ্রব্য | Y দ্রব্য | সংমিশ্রণ |
|---|---|---|
| 0 | 125 | A |
| 50 | 100 | B |
| 100 | 50 | C |
| 125 | 0 | D |
উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে X-দ্রব্য এবং লম্ব অক্ষে Y-দ্রব্য উৎপাদন দেখানো হয়েছে। উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বিন্দু (০, ১২৫) = A, (৫০,১০০) = B, ( 200, (0) = C এবং (১২৫, ০) = D পাওয়া যায়। এবার A, B, C ও D বিন্দু চিত্রে উপস্থাপন করে বিন্দুগুলো যুক্ত করে AD রেখা পাওয়া যায়। AD রেখার প্রতিটি বিন্দু X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উক্ত রেখাই উদ্দীপকের সূচি ব্যবহার করে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
উদ্দীপক অনুযায়ী X-দ্রব্যের উৎপাদন ১০০ একক হলে Y-দ্রব্যের উৎপাদনও ১০০ একক করা সম্ভব হবে না।
চিত্রে উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AD। AD রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এই রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। কোনো উৎপাদক AD রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কেননা সমাজের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। উদ্দীপকের সারণি অনুযায়ী যখন X-দ্রব্যের উৎপাদন ১০০ একক, তখন Y-দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সম্ভব মাত্র ৫০ একক (C বিন্দু)। এখানে (X = ১০০, Y = ১০০) = E বিন্দুটি AD রেখার বাইরে অবস্থান করছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক E বিন্দুতে উৎপাদন করতে পারবে না। তাই বলা যায়, X-দ্রব্যের উৎপাদন ১০০ একক হলে Y-দ্রব্যের উৎপাদনও ১০০ একক করা সম্ভব হবে না।
৩. উদ্দীপক
X ও Y দুটি দ্রব্যের চাহিদা সূচি নিম্নরূপ-
| X দ্রব্যের দাম (টাকা) | X দ্রব্যের চাহিদা (একক) | Y দ্রব্যের চাহিদা (একক) |
|---|---|---|
| 20 | 60 | 60 |
| 30 | 40 | 90 |
আবহাওয়ার অনুকূল প্রভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় ফলে জোগানও বৃদ্ধি পায়। প্রতিকূল প্রভাবে কৃষি উৎপাদন হ্রাস পায় অর্থাৎ জোগানও হ্রাস পায়।
উদ্দীপকের তথ্য অনুযায়ী, দ্রব্যের দাম পরিবর্তনের ফলে তার চাহিদাও পরিবর্তিত হয়েছে। চাহিদা সমীকরণ নির্ণয়ের জন্য রৈখিক চাহিদা সমীকরণ (Q = a + bP) সূত্র ব্যবহার করা হয়, যেখানে-
Q = চাহিদার পরিমাণ
P = পণ্যের দাম
a = স্থির চাহিদা (যখন P = ০)
b = চাহিদা পরিবর্তনের হার (ঢাল বা গতি)
এখন, উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে X দ্রব্যের ক্ষেত্রে-
প্রথম অবস্থা : $\mathrm{P}_1=$ ২০, $\mathrm{Q}_1=$ ৬০
দ্বিতীয় অবস্থা : $\mathrm{P}_2=৩ ০, \mathrm{Q}_2=80$
আমরা জানি b নির্ণয়ের সূত্র :
$b =\frac{Q_2-Q_1}{P_2-P_1} $
$ =\frac{৪০-৬০}{৩০-২০} $
$ =\frac{-২০}{১০} $
$=-২$
এখন, ৮-এর মান চাহিদা সমীকরণে বসিয়ে a-এর মান নির্ণয় করি
$Q=a+b P$
বা, ৬০ = a + (-২×২০)
বা, ৬০ = a - ৪০
$\therefore a=>১০০$
a ও b-এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই:
$Q=১০০-২ P$
সুতরাং, উদ্দীপকের তথ্য অনুযায়ী চাহিদার সমীকরণ হলো- $Q=$১০০ - ২P
স্থিতিস্থাপকতার আলোকে X ও Y দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করা হলো-
আড়াআড়ি স্থিতিস্থাপকতা হলো এমন একটি অর্থনৈতিক ধারণা, যা দেখায় একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদা কী পরিমাণ পরিবর্তিত হয়।
আমরা জানি, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাধারণ সূত্র হলো-
এখানে,
$\Delta Q_y=Y$ দ্রব্যের চাহিদার পরিবর্তন
$\Delta \mathrm{P}_{\mathrm{x}}=\mathrm{X}$ দ্রব্যের দামের পরিবর্তন
$\mathrm{P}_{\mathrm{x}}=\mathrm{X}=$ দ্রব্যের প্রাথমিক দাম
$Q_y=Y$ দ্রব্যের প্রাথমিক চাহিদা
$E_p=\frac{\Delta Q_x}{\Delta P_x} \times \frac{P_x}{Q_y}$
উদ্দীপকে দেওয়া আছে,
$X$ দ্রব্যের প্রাথমিক দাম $\left(P_x\right)=$ ২০ টাকা, $Y$ দ্রব্যের প্রাথমিক চাহিদা
$ \left(Q_y\right)=৬০$ একক
$ \Delta Q_y= ৯০ - ৬০ = ৩০$ একক
$ \Delta P_x= ৩০ - ২০ = ১০ $ টাকা
এখন স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা যাক-
$ E_{p x y} =\frac{৩ ০}{১ ০} \times \frac{২০}{৬ ০}$
$=৩ \times \frac{১}{৩}$
$E_{p x y}=১>০$
এক্ষেত্রে লক্ষ করা যায়, দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক। আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটি পরিবর্তক বা বিকল্প প্রকৃতির হয়। যখন একটি দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অন্য একটি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, তখন তাদের মধ্যে সম্পর্ককে ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলা হয়। এ ধরনের দ্রব্যকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে।
৪. উদ্দীপক
প্রদত্ত সমীকরণের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
চাহিদা সমীকরণ : $\mathrm{Q}_{\mathrm{d}}=110-10 \mathrm{P}$
জোগান সমীকরণ : $Q_s=-50+6 P$
অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে। ভোগ দ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টিই মোট উপযোগ।
সূত্রাক্রারে, $\mathrm{Tu}=\mathrm{Mu}_1+\mathrm{Mu}_2+ \mathrm{Mu}_3+-\mathrm{Mu}_n$
এখানে, $\mathrm{Tu}=$ মোট উপয়োগ
$\mathrm{Mu}=$ প্রান্তিক উপযোগ
$\mathrm{Mu}_{\mathrm{n}}=\mathrm{n}$ সংখ্যক দ্রব্যের প্রান্তিক উপযোগ।
উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো-
উদ্দীপকে দেওয়া আছে,
চাহিদা সমীকরণ : $Q_d=110-10 P$
জোগান সমীকরণ : $Q_s=-50+6 P$
আমরা জানি, বাজারের ভারসাম্য তখনই ঘটে, যখন চাহিদার পরিমাণ
$\left(\mathrm{Q}_{\mathrm{d}}\right)$ ও জোগানের পরিমাণ $\left(\mathrm{Q}_{\mathrm{s}}\right)$ সমান হয়। অর্থাৎ, $\mathrm{Q}_{\mathrm{d}}=\mathrm{Q}_{\mathrm{s}}$
বা, $110-10 \mathrm{P}=-50+6 \mathrm{P}$
বা, $110+50=10 \mathrm{P}+6 \mathrm{P}$
বা, $160=16 \mathrm{P}$
বা, $P=\frac{160}{16}$
বা, $P=10$
এখন $P$ এর মান চাহিদা সমীকরণে বসিয়ে ভারসাম্য পরিমাণ বের করি।
$\mathrm{Q}_{\mathrm{d}}=110-10 \mathrm{P}$
বা, $\mathrm{Q}_{\mathrm{d}}=110-10(10)$
বা, $\mathrm{Q}_{\mathrm{d}}=110-100$
বা, $Q d=10$
সুতরাং, বাজারের ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ 10 ইউনিট। এই অবস্থায় বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত সরবরাহের সমস্যা থাকে না, যা বাজারের কার্যকারিতা নিশ্চিত করে।
৫. উদ্দীপক
নিচের উদ্দীপকটি লক্ষ কর:
| উৎপাদনের পরিমাণ Q | মোট স্থির ব্যয় TFC | মোট পরিবর্তনীয় ব্যয় TVC |
|---|---|---|
| 1 | 60 | 40 |
| 2 | 60 | 120 |
| 3 | 60 | 180 |
| 4 | 60 | 260 |
| 5 | 60 | 440 |
উদ্দীপকের আলোকে AFC রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর মন্তব্য করা হলো-
| উৎপাদনের পরিমাণ Q | মোট স্থির ব্যয় TFC | গড় স্থির ব্যয় AFC=TFC/Q |
|---|---|---|
| 1 | 60 | 60 |
| 2 | 60 | 30 |
| 3 | 60 | 20 |
| 4 | 60 | 15 |
| 5 | 60 | 12 |
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় স্থির বায় নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ হলে তাদের গড় স্থির ব্যয় হয় যথাক্রমে ৬০, ৩০, ২০, ১৫ ও ১২ হয়। যাদের সমন্বয় বিন্দু হবে যথাক্রমে a, b, c, d ও e. এই বিন্দুগুলো যোগ করে গড় স্থির ব্যয় রেখা AFC অঙ্কন করা হয়েছে।
প্রাপ্ত AFC রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুকে স্পর্শ করে না। রেখাটির আকৃতি সমপরাবৃত্তকার। রেখাটি নিম্নগামী হয় কারণ মোট স্থির ব্যয় (TFC) স্থির থাকে, কিন্তু উৎপাদনের পরিমাণ (Q) বাড়তে থাকায় গড় স্থির ব্যয় ক্রমাগত কমতে থাকে।
TC=১০০,১৮০,২৪০,৩২০,৫০০ এবং AC=১০০,৯০,৮০,৮০,১০০। শূন্য উৎপাদনে TC=TFC=৬০ ধরলে MC=৪০,৮০,৬০,৮০,১৮০। তৃতীয় ও চতুর্থ একক—উভয় স্তরে AC সর্বনিম্ন ৮০; চতুর্থ এককে MC=AC=৮০। পঞ্চমে MC>AC হওয়ায় AC বাড়ে।
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| Q | 1 |
| TFC | 60 |
| TVC | 40 |
| TC=TFC+TVC | 100 |
| AC=TC/Q | 100 |
| MC=ΔTC/ΔQ | 40 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| Q | 2 |
| TFC | 60 |
| TVC | 120 |
| TC=TFC+TVC | 180 |
| AC=TC/Q | 90 |
| MC=ΔTC/ΔQ | 80 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| Q | 3 |
| TFC | 60 |
| TVC | 180 |
| TC=TFC+TVC | 240 |
| AC=TC/Q | 80 |
| MC=ΔTC/ΔQ | 60 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| Q | 4 |
| TFC | 60 |
| TVC | 260 |
| TC=TFC+TVC | 320 |
| AC=TC/Q | 80 |
| MC=ΔTC/ΔQ | 80 |
5
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| Q | 5 |
| TFC | 60 |
| TVC | 440 |
| TC=TFC+TVC | 500 |
| AC=TC/Q | 100 |
| MC=ΔTC/ΔQ | 180 |
৬. উদ্দীপক
উদ্দীপকের তথ্যের আলোকে মাল্টার মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে শ্রম নিয়োগ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের তথ্য অনুযায়ী, ১ জন শ্রমিক নিয়োগে. মোট উৎপাদন হয় ২০০ কেজি, যার সমন্বয় বিন্দু । শ্রমের নিয়োগ বৃদ্ধি। করে ২, ৩, ৪ জন করা হলে মোট উৎপাদন হয় যথাক্রমে ৩৫০, ৪৫০। ও ৫০০ কেজি। এদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c ও d। এখন a, b, c ও এ বিন্দুগুলো যোগ করে TP রেখা পাওয়া যায়। উক্ত TP রেখাই উদ্দীপকের আলোকে অঙ্কিত মাল্টার মোট উৎপাদন রেখা।
TP=২০০,৩৫০,৪৫০,৫০০। শূন্য শ্রমে TP=০ ধরলে MP=২০০,১৫০,১০০,৫০। স্থির জমিতে শ্রম বাড়ানোর সঙ্গে অতিরিক্ত উৎপাদন কমেছে; অন্য উপকরণ ও প্রযুক্তি অপরিবর্তিত ধরে এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির উদাহরণ।
| শ্রমিক সংখ্যা | মোট উৎপাদন | প্রান্তিক উৎপাদন |
|---|---|---|
| 1 | 200 | 200 |
| 2 | 350 | 150 |
| 3 | 450 | 100 |
| 4 | 500 | 50 |
৭. উদ্দীপক
প্রদত্ত উদ্দীপকের ভিত্তিতে ভারসাম্য বিন্দু, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে গড় ব্যয় রেখা AC₁ অনুসারে মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো-
উদ্দীপকের চিত্রে AR, MR দ্বারা গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। AC₁ ও MC হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শর্ত অনুযায়ী E বিন্দুতে MC = MR হয়, ফলে E বিন্দু ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম ৫০ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১০০ একক হয়।
আমরা জানি, মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ
TR = = ৫০ × ১০০
TR = ৫০০০ টাকা
এবং AC₁-এর অবস্থান অনুযায়ী গড় ব্যয় AC = ৫০
অর্থাৎ মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ
TC = ৫০ × ১০০
TC = ৫০০০ টাকা
এক্ষেত্রে মুনাফার পরিমাণ, $\pi=\mathrm{TR}-\mathrm{TC}$
$ \pi=৫ ০ ০ ০-৫ ০ ০ ০ $
$ \pi=০ $ টাকা
সুতরাং, উদ্দীপকের $\mathrm{AC}_1$ এর আলোকে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে।
AC, রেখার ক্ষেত্রে, যখন গড় আয় (AR) ৫০ টাকা এবং গড় ব্যয় (AC) ৫০ টাকা, তখন ভারসাম্য উৎপাদন ১০০ একক। এ অবস্থায়, ফার্মটির মোট আয় (TR = ৫০ টাকা × ১০০ একক = ৫০০০ টাকা) এবং মোট ব্যয় (TC = ৫০ টাকা ০১০০ একক = ৫০০০ টাকা) সমান হয়, যার ফলে মুনাফা শূন্য হয়। অর্থাৎ, ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছিল।
কিন্তু AC₂ রেখার ক্ষেত্রে, ভারসাম্য উৎপাদন ১০০ একক থাকা অবস্থায় ফার্মটির গড় ব্যয় কমে ৪০ টাকা হয়। এ অবস্থায় ফার্মটির মোট আয় ৫০০০ টাকা থাকলেও, মোট ব্যয় হয় TC = ৪০ × ১০০ একক = ৪০০০ টাকা। এর ফলে ফার্মটির মুনাফার পরিমাণ হয় ৫০০০ - ৪০০০ = ১০০০ টাকা।
সুতরাং, AC, রেখার ক্ষেত্রে ফার্মটি যেখানে স্বাভাবিক মুনাফায় ছিল, সেখানে AC₂ রেখার ক্ষেত্রে তার গড় ব্যয় কমে যাওয়ায় ফার্মটি ১০০০ অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা ফার্মের সম্প্রসারণ ও টিকে থাকার জন্য অত্যাবশ্যক।
৮. উদ্দীপক
কয়েকটি ফার্ম নিয়ে শিল্পের অস্তিত্ব। যেহেতু একচেটিয়া বাজার একক ফার্মের বাজার, তাই এ বাজারের ফার্ম ও শিল্প একই। আলাদাভাবে শিল্পের অস্তিত্ব লক্ষ করা যায় না। তাই বলা যায়, একচেটিয়া বাজার ফার্ম ও শিল্প অভিন্ন।
উদ্দীপকের ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে। নিচে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো-
উদ্দীপকের চিত্রে ভারসাম্য বিন্দু E যেখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। চিত্রে AR ও MR ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। আবার AC ও MC রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। MC রেখা MR রেখার সাথে মিলিত হয়ে E বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে।
যেখানে MC = MR। ভারসাম্য দাম ২৫, এবং ভারসাম্য পরিমাণ ৩৫০।
এখন, ২৫ টাকা দামে-
মোট আয়, $TR =\mathrm{P} \times \mathrm{Q} $
$ =২৫ \times ৩৫০ $
$ \therefore \mathrm{TR} =\text { ৮৭৫০ }$
ভারসাম্য অনুযায়ী $\mathrm{AC}=$ ২৫
$\therefore$ ভারসাম্য বিন্দুতে $TC=\mathrm{AC} \times \mathrm{Q} $
$ =\text { ২৫ } \times \text { ৩৫০ } $
$ \mathrm{TC} =\text { ৮৭৫০ } $
আমরা জানি, মুনাফা $\pi =\mathrm{TR}-\mathrm{TC} $
$=\text { ৮৭৫০-৮৭৫০ } $
$ \therefore \pi =০$
আর এ শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। সুতরাং বলা যায়, উদ্দীপকের ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
উদ্দীপকের ফার্মটির AC রেখা C বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটির ভারসাম্য মুনাফার ক্ষেত্রে বিরূপ পরিবর্তন হবে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-
চিত্রে দেখা যায়, MC রেখা MR রেখার সাথে মিলিত হয়ে E বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে। যেখানে MC = MR। ভারসাম্য দাম ২৫ এবং ভারসাম্য পরিমাণ ৩৫০।
এখন, ২৫ টাকা দামে-
এখন, ২৫ টাকা দামে-
মোট আয়, $\mathrm{TR} =\mathrm{P} \times \mathrm{Q} $
$ =২৫ \times ৩ ৫ ০ $
$ \therefore \mathrm{TR} =\text { ৮৭৫০ }$
এখন AC রেখা C বিন্দু দিয়ে অতিক্রম করলে নতুন AC রেখা হবে AC $\{ \}_1$.
ভারসাম্য অনুযায়ী, $\mathrm{AC}_1=$ ৩০
ভারসাম্য বিন্দুতে, $\mathrm{TC} =\mathrm{AC} \times \mathrm{Q} $
$ =\text { ৩০ } \times \text { ৩৫০ } $
$ \mathrm{TC} =\text { ১০৫০০ }$
আমরা জানি, মুনাফা $=\text { TR - TC } $
$ =\text { ৮৭৫০-১০৫০০ } $
$ =-১ ৭ ৫ ০$
উদ্দীপকে ভারসাম্য বিন্দু E অনুযায়ী ঋণাত্মক মুনাফা = – ১৭৫০ সুতরাং দেখা যায়, উদ্দীপকে AC রেখা C বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটির ১৭৫০ টাকা লোকশান হয়।
অর্থাৎ পূর্বে যেখানে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছিল সেখানে AC রেখাটি C বিন্দু দিয়ে অতিক্রম করায় লোকসানের সম্মুখীন হচ্ছে।
৯. উদ্দীপক
জিএনপি হলো একটি দেশের নাগরিকদের মোট আয়। অন্যদিকে, এনএনপি হলো সেই আয় থেকে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি বা অন্যান্য মূলধনী সম্পদের মূল্যহ্রাস বা অবচয় বাদ দিয়ে প্রাপ্ত নিট আয়। এটি একটি দেশের প্রকৃত উৎপাদনশীলতাকে প্রতিফলিত করে। এই সম্পর্কটি গাণিতিকভাবে প্রকাশ করা যায় এভাবে: NNP=GNP - CCA.
উদ্দীপকের ভোগ ব্যয় অপেক্ষকটি হলো: $C = 100 + 0, 75Y$ । এই অপেক্ষকটির আলোকে নিচে একটি ভোগ ভোগ রেখা অঙ্কন করা হলো-
| আয় Y | ভোগ C = 100 + 0.75Y |
|---|---|
| 0 | 100 |
| 100 | 175 |
| 200 | 250 |
| 300 | 325 |
| 400 | 400 |
চিত্রে ভূমি অক্ষে আয় (Y) এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় (C) নির্দেশ করা হয়েছে। প্রাথমিক অবস্থায়, শূন্য আয়েও 100 একক ভোগ করা হয়, যা চিত্রে এ বিন্দু দিয়ে চিহ্নিত। এরপর, আয় বৃদ্ধি পেয়ে 100 টাকা হলে ভোগের পরিমাণ হয় 175 একক, যা ৮ বিন্দু দিয়ে নির্দেশিত। একইভাবে, 200 টাকা আয়ে ভোগ হয় 250 একক, যা চিত্রে বিন্দু দিয়ে চিহ্নিত। 300 টাকা আয়ে ভোগের পরিমাণ 325 একক হয়, যা d বিন্দু দিয়ে নির্দেশিত। আয় 400 টাকা হলে ভোগ হয় 400 টাকা যা বিন্দু দিয়ে নির্দেশিত। এখন a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে C রেখা পাওয়া যায়, যা উদ্দীপকের আলোকে অঙ্কিত্ব ভোগ রেখা।
উদ্দীপকের দেশটির প্রাথমিক বিনিয়োগ (1) থেকে পরিবর্তিত বিনিয়োগ (I') হলে জাতীয় আয়ের বৃদ্ধি হয়।
প্রাথমিক অবস্থায় জাতীয় আয় (Y) নির্ণয় :
একটি অর্থনীতির ক্ষেত্রে, মোট জাতীয় আয় হলো ভোগ (C), প্রাথমিক বিনিয়োগ (I), সরকারি ব্যয় (G) এবং নিট রপ্তানি (X-M) সমষ্টি।
$ \therefore Y=C+I+G+(X-M) $
$ Y=(100+0.75 Y)+200+150+(200-150) $
বা, $Y=500+0.75 Y$.
বা, $Y-0.75 \mathrm{Y}=500$
বা, $0.25 \mathrm{Y}=500$
বা, $Y=\frac{500}{0.25}$
$\therefore \mathrm{Y}=2000$
সুতরাৎ, প্রাথমিক বিনিয়োগ অবস্থায় জাতীয় আয় ছিল 2000 একক। পরিবর্তিত অবস্থায় জাতীয় আয় (Y') নির্ণয় :
যখন বিনিয়োগ পরিবর্তিত হয়ে 300 একক হয় (I), তখন জাতীয় আয় হবে:
$Y^{\prime}=C^{\prime}+I^{\prime}+G+(X-M)$
বা, $Y^{\prime}=\left(100+0.75 Y^{\prime}\right)+300+150+(200-150)$
বা, $\mathrm{Y}^{\prime}=600+0.75 \mathrm{Y}^{\prime}$
বা, $\mathrm{Y}^{\prime}-0.75 \mathrm{Y}^{\prime}=600$
বা, $0.25 \mathrm{Y}^{\prime}=600$
বা, $Y^{\prime}=\frac{600}{0.25}$
$\therefore Y^{\prime}=2400$
সুতরাং, পরিবর্তিত বিনিয়োগ অবস্থায় জাতীয় আয় হলো 2400 একক। এখন জাতীয় আয়ের পরিবর্তন ( $\Delta \mathrm{Y}$ ) নির্ণয় করি:
$ \Delta \mathrm{Y}=\mathrm{Y}^{\prime}-\mathrm{Y} $
$ \Delta \mathrm{Y}=2400-2000 $
$ \Delta \mathrm{Y}=400 $
সুতরাং, দেশটির বিনিয়োগ 100 একক বৃদ্ধি পাওয়ায় জাতীয় আয়ে 400 একক বৃদ্ধি হবে।
১০. উদ্দীপক
দৃশ্যকল্প-২ : 'Y' ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান, বিনিময়ের মাধ্যম, বিল বাট্টাকরণ।
দৃশ্যকল্প-১ ও. ২ ব্যাংক দুটির মধ্যে যেকোনো একটি ব্যাংক দেশের ঋণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে ব্যাংক হারের পরিবর্তন, খোলাবাজার কার্যক্রম, ঋণের রেশনিং এবং নৈতিক প্ররোচনাসহ নানা পদক্ষেপ গ্রহণ করে।
১.নোট ও মুদ্রা প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকই কোনো দেশের একমাত্র নোট ও মুদ্রা প্রচলনকারী প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের অর্থনৈতিক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট ও মুদ্রা প্রচলন করে।
২. সরকারের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার, উপদেষ্টা ও আর্থিক প্রতিনিধি হিসেবে কাজ করে। এটি সরকারের পক্ষে রাজস্ব আদায় ও বিভিন্ন খাতে অর্থ প্রদান করে।
৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকে অভিভাবক হিসেবে কাজ করে। এটি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন প্রয়োজনে ঋণ দেয় এবং তাদের লেনদেন নিষ্পত্তি করে।
৪. ঋণ নিয়ন্ত্রণ: দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি প্রয়োগের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে।
৫. সর্বশেষ ঋণদাতা: কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটের সম্মুখীন হলে অন্য কোনো উৎস থেকে ঋণ পেতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তাদের জামানতের বিপরীতে ঋণ প্রদান করে।
সুতরাং, দৃশ্যকল্প-১ এর ব্যাংকটির উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে।
উদ্দীপকে উল্লিখিত, ঋণ নিয়ন্ত্রণের কার্যক্রমগুলোর মধ্যে আমি পরিমাণগত পদ্ধতিগুলোকে অধিক কার্যকর মনে করি।
ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো বাজারে অর্থের জোগান ও চাহিদা নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচনের মতো পরিস্থিতি মোকাবিলা করা। এ পদ্ধতিগুলোকে সাধারণত পরিমাণগত (Quantitative) ও গুণগত (Qualitative)-এ দুটি ভাগে ভাগ করা হয়। পরিমাণগত পদ্ধতিগুলো সামগ্রিকভাবে বাজারে ঋণের পরিমাণকে প্রভাবিত করে, অন্যদিকে গুণগত পদ্ধতিগুলো ঋণের দিক বা ব্যবহারকে প্রভাবিত করে।
১. পরিমাণগত পদ্ধতি: উদ্দীপকে উল্লিখিত ব্যাংক হারের পরিবর্তন এবং খোলাবাজার কার্যক্রম হলো পরিমাণগত পদ্ধতি। এ পদ্ধতিগুলো দেশের সামগ্রিক ঋণের জোগানকে সরাসরি প্রভাবিত করে। ব্যাংক হার পরিবর্তন করা হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের ব্যয় পরিবর্তিত হয়, যা তাদের ঋণ প্রদানের ক্ষমতাকে প্রভাবিত করে। খোলাবাজার কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক সরকারি বিল ও বন্ড ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাজারে অর্থের জোগান বাড়াতে বা কমাতে পারে। এ. পদ্ধতিগুলো ব্যাপক পরিসরে এবং দ্রুত কার্যকর হয়।
২ . গুণগত পদ্ধতি: উদ্দীপকে উল্লিখিত ঋণের রেশনিং এবং নৈতিক প্ররোচনা হলো গুণগত পদ্ধতি। এ পদ্ধতিগুলো সাধারণত ততটা কার্যকর হয় না। নৈতিক প্ররোচনা নির্ভর করে বাণিজ্যিক ব্যাংকগুলোর স্বেচ্ছাপ্রণোদিত সহযোগিতার ওপর, যা সবসময় পাওয়া যায় না। ঋণের রেশনিং একটি কঠোর পদ্ধতি এবং এর প্রয়োগ অনেক সময় জটিল ও কঠিন হয়।
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত ঋণ নিয়ন্ত্রণের কার্যক্রমগুলোর মধ্যে ব্যাংক হারের পরিবর্তন ও খোলাবাজার কার্যক্রমের মতো পরিমাণগত পদ্ধতিগুলো অধিক কার্যকর, কারণ এগুলোর প্রভাব সুদূরপ্রসারী এবং দ্রুত, যা সামগ্রিকভাবে ঋণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে।
১১. উদ্দীপক
বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৫০০
ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রা (M') = ২৫০
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = ১০
ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V') = ৫
লেনদেনের পরিমাণ (T) = ৬২৫
সেই উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় করা হলো-আমরা জানি, ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী :
MV + M'V' = PT
উদ্দীপকে দেওয়া আছে,
বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৫০০
ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রা (M') = ২৫০
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = ১০
ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V') = ৫
লেনদেনের পরিমাণ (T) = ৬২৫
P = দামস্তর
সুতরাং,
MV + M'V' = PT
বা, (৫০০ × ১০) + (২৫০ x ৫) = P × ৬২৫
বা, ৫০০০ + ১২৫০ = ৬২৫P
বা, ৬২৫০ = ৬২৫P
∴ P = ১০
অতএব, দামস্তর (P) = ১০
M = ১০০০ এবং M' = ৫০০ হলে পরিবর্তিত দামস্তর ও অর্থের মূল্য নির্ণয়পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-
M-এর উত্তর থেকে পাওয়া যায়, প্রাথমিক অবস্থায় দামস্তর ছিল টাকা তাহলে অর্থের মূল্য $\frac{\partial}{\mathrm{P}}$ অর্থাৎ $\frac{\partial}{\mathrm{JO}^{-}}=0 . ১ ০$ টাকা।
এখন, পরিবর্তিত তথ্য (M = ১০০০ এবং M' = ৫০০) ব্যবহার করে নতুন দামস্তর নির্ণয় করি। এখানে V, V' এবং T স্থির থাকবে।
MV+M'V' = PT
বা, (১০০০ × ১০) + (৫০০ x ৫) = P × ৬২৫
বা, ১০০০০ + ২৫০০ = ৬২৫P
বা, ১২৫০০ = ৬২৫P
∴ P = ২০ অতএব, পরিবর্তিত দামস্তর (P') = ২০
সুতরাং, নতুন দামস্তর হলো ২০ টাকা এবং অর্থের নতুন মূল্য হলো ১/২০ = ০.০৫ টাকা।
চিত্রে অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক নির্দেশক বিন্দুগুলো যোগ করে Vm রেখা অঙ্কন করা হয়েছে। রেখাটি রাম থেকে ডান দিকে নিম্নগামী। এক্ষেত্রে লক্ষ করা যায় বাজারে অর্থের জোগান (M + M') বৃদ্ধি পাওয়ায় দামস্তর ১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। এর ফলে অর্থের মূল্য ০.১০ টাকা থেকে কমে ০.০৫ টাকা হয়েছে। এই হিসাবটি প্রমাণ করে যে, দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।