ঢাকা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

আদিব সাহেব '$A$' দেশে গিয়ে দেখলেন যে, দেশটিতে বৃহদায়তন উৎপাদনব্যবস্থা ও সম্পদের ব্যক্তিমালিকানা বিদ্যমান। কিন্তু তার নিজের দেশে সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উত্তর নির্দিষ্ট সম্পদ ও প্রচলিত প্রযুক্তি সম্পূর্ণ ও দক্ষভাবে ব্যবহার করে দুটি দ্রব্যের সর্বোচ্চ যেসব বিকল্প উৎপাদন-সংমিশ্রণ অর্জন করা যায়, সেগুলোর সংযোগরেখাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে।
উত্তর

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক ও নির্ভরশীল। অর্থনীতির প্রত্যেকটি বিশেষ অংশের (যেমন- একজন ভোক্তার আচরণ, একটি ফার্মের উৎপাদন) পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, অর্থনীতির সামগ্রিক বিষয় (যেমন- জাতীয় আয়, সামগ্রিক চাহিদা) সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত।

সামষ্টিক অর্থনীতির ভিত্তি হলো ব্যষ্টিক অর্থনীতি। কারণ একক ফার্ম বা ব্যক্তির আচরণের সমষ্টি নিয়েই সামগ্রিক অর্থনীতি গঠিত হয়। আবার, সামষ্টিক অর্থনীতির অবস্থা (যেমন- দেশের মোট মুদ্রাস্ফীতি) প্রতিটি একক ফার্ম বা ব্যক্তির ওপর প্রভাব ফেলে। তাই বলা যায়, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং এরা একে অপরের পরিপূরক।

উত্তর আদিবের নিজের দেশে কেন্দ্রীয় পরিকল্পনা প্রধান হওয়ায় উদ্দীপকটি নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক মডেলের ইঙ্গিত দেয়। এর তিনটি বৈশিষ্ট্য হলো: উৎপাদনের গুরুত্বপূর্ণ সম্পদে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা; কী ও কত উৎপাদন হবে সে বিষয়ে কেন্দ্রীয় পরিকল্পনার সিদ্ধান্ত; এবং পরিকল্পনা অনুযায়ী উপকরণ ও উৎপাদিত পণ্যের বণ্টন। বৈষম্য ও শোষণ কমানো এর ঘোষিত লক্ষ্য হতে পারে, তবে বাস্তবে বৈষম্য একেবারে থাকে না—এটি নিশ্চিত ফল নয়।
উত্তর

'$A$' দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা একই নয়। কারণ, '$A$' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কিন্তু বাংলাদেশে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।

বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, এখানে মিশ্র অর্থব্যবস্থায় কী উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কারা তা ভোগ করবে- এ বিষয় গুলো মোটামুটি বাজার অর্থনীতির মাধ্যমে স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা নির্ধারণ করা হয়। তবে পাশাপাশি এসব ক্ষেত্রে সীমিত পরিসরে রাষ্ট্রীয় উদ্যোগ ও নিয়ন্ত্রণ বজায় থাকে। বাংলাদেশে বিদ্যমান অর্থব্যবস্থায় ভোক্তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সম্পদ অর্জন ও তার ভোগের স্বাধীনতা যেমন স্বীকৃত, তেমনি সম্পদ ও আয় বণ্টনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ আংশিকভাবে কার্যকর। তাই দেখা যায়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থার মাধ্যমে এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়।

সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই পাশাপাশি বিরাজমান যা থেকে বোঝা যায়, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। তাই বলা যায়, '$A$' দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা এক নয়।

২. উদ্দীপক

দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি নিম্নরূপ-

X দ্রব্য Y দ্রব্য
0 60
10 55
20 40
30 30
40 15
50 0
উত্তর যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থব্যবস্থা বলে।
উত্তর

অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে নির্বাচনের সমস্যা দেখা দেয়।

মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রয়োজনেই নির্বাচন সমস্যা দেখা দেয়।

উত্তর সূচির (X,Y) সমন্বয় (০,৬০),(১০,৫৫),(২০,৪০),(৩০,৩০),(৪০,১৫),(৫০,০)। এসব বিন্দু যুক্ত করলে বর্তমান উৎপাদন সম্ভাবনা সীমা পাওয়া যায়। প্রতি অতিরিক্ত X-এর সুযোগব্যয় পর্যায়ক্রমে ০.৫,১.৫,১,১.৫,১.৫ একক Y; তাই এই নির্দিষ্ট সূচিতে সুযোগব্যয় কঠোরভাবে সর্বত্র বাড়ছে বলা যায় না। উত্তরের ছবি
উত্তর X=২০-এ বর্তমান সীমায় Y=৪০ উৎপাদন সম্ভব। তাই (X=২০,Y=৩০) বিন্দু G উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে এবং অর্জনযোগ্য। বর্তমান ক্ষমতার তুলনায় এটি উৎপাদনগত অদক্ষতা বা কিছু সম্পদের অব্যবহার নির্দেশ করে। শুধু উৎপাদনদক্ষতা সর্বাধিক করাই উদ্দেশ্য হলে সীমার বিন্দু ভালো হবে; কিন্তু বিশ্রাম, পরিবেশ বা অন্য উদ্দেশ্য থাকলে ভেতরের সমন্বয় বেছে নেওয়া অবধারিতভাবে অযৌক্তিক নয়। উত্তরের ছবি

৩. উদ্দীপক

কোনো দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। দাম হ্রাস পেয়ে 4 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 20 একক।
উত্তর যেসব রাশির মান স্থান ও সময়ের সাথে পরিবর্তনশীল তাকে চলক বলে।
উত্তর দ্রব্যের জোগানের ওপর ভর্তুকির ধনাত্মক প্রভাব রয়েছে।
ভর্তুকির প্রভাবে দ্রব্যের জোগানের পরিমাণ প্রভাবিত হয়। কোনো দ্রব্যের উৎপাদনে ভর্তুকি দিলে জোগানের পরিমাণ বৃদ্ধি পায়। আবার ভর্তুকির পরিমাণ কমিয়ে দিলে জোগানের পরিমাণ হ্রাস পায়। তাই বলা যায়, ভর্তুকির দ্বারা দ্রব্যের জোগান প্রভাবিত হয়।
উত্তর

উদ্দীপক হতে দ্রব্যটির চাহিদা সূচি তৈরি করা হলো-

দাম (P), টাকা চাহিদার পরিমাণ (Q)
5 10
4 20

উক্ত সূচি থেকে নিচে দ্রব্যটির চাহিদা রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হয় 10 একক। চিত্রে যার সমন্বয় বিন্দু । এখন দ্রব্যের দাম কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 20 একক হয়। চিত্রে যার সমন্বয় বিন্দু b। এখন সমন্বয় বিন্দু a ও b যোগ করে $\mathrm{DD}^{\prime}$ রেখা পাওয়া যায়। উক্ত $\mathrm{DD}^{\prime}$ রেখাই উদ্দীপক থেকে প্রাপ্ত চাহিদা সূচির আলোকে অঙ্কিত চাহিদা রেখা।

উত্তরের ছবি
উত্তর প্রাথমিক-ভিত্তিক দাম স্থিতিস্থাপকতা Ed=(ΔQ/ΔP)×(P₀/Q₀)। এখানে ΔQ=২০−১০=১০, ΔP=৪−৫=−১, P₀=৫,Q₀=১০; তাই Ed=−৫ এবং পরম মান ৫>১। এই পরিসরে চাহিদা স্থিতিস্থাপক। মাঝবিন্দু সূত্রে পরম মান ৩ হয়; দুটোতেই স্থিতিস্থাপক সিদ্ধান্ত একই। তবে শুধু দাম স্থিতিস্থাপকতা দিয়ে দ্রব্য নিশ্চিতভাবে বিলাসদ্রব্য কি না বলা যায় না; আয় স্থিতিস্থাপকতা ও ব্যবহারের প্রকৃতিও বিবেচ্য।

৪. উদ্দীপক

চাহিদার অপেক্ষক, Qd = 20 - 2P
জোগানের অপেক্ষক, Qs = - 5 + 3P
উত্তর কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
উত্তর কোনো দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। চাহিদার সাথে আয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ক্রেতার ক্রয়ের সামর্থ্য প্রত্যক্ষভাবে তার আয়ের ওপর নির্ভরশীল। আয় বৃদ্ধি পেলে ভোক্তার ক্রয়ক্ষমতা অর্থাৎ চাহিদা বৃদ্ধি পায়। আবার আয় কমে গেলে চাহিদা কমে যায়। চাহিদা আয়ের ওপর নির্ভরশীল। এভাবে আয় চাহিদাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে।
উত্তর

উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো
দেওয়া আছে,

$\begin{aligned} Q_d & =20-2 P \\ \therefore Q_s & =-5+3 P \end{aligned}$

ভারসাম্য অবস্থায়, $\mathrm{Q}_{\mathrm{d}}=\mathrm{Q}_{\mathrm{s}}$

$\begin{aligned}& \therefore 20-2 P=-5+3 P \\& \Rightarrow-2 P-3 P=-5-20 \\ & \Rightarrow-5 P=-25 \\ & \Rightarrow P=\frac{25}{5} \\ & \Rightarrow P=5 \end{aligned}$

এখন P এর মান চাহিদা ও জোগান সমীকরণে বসিয়ে পায়।

$\begin{aligned} Q_d & =20-2 P \\ & =20-(2 \times 5) \\ & =20-10 \\ & =10 \end{aligned}$

[P-এর মান বসিয়ে]
আবার, $\mathrm{Q}_{\mathrm{s}}=-5+3 \mathrm{P}$

$=-5+(3 \times 5)$ [$\mathrm{P}$ এর মান বসিয়ে]

$=-5+15$

$=10$

সুতরাং ভারসাম্য দাম 5 টাকা এবং পরিমাণ 10 একক।

উত্তর

উদ্দীপকের আলোকে দাম ও টাকা এবং 6 টাকা হলে ভারসাম্যের ওপর যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করা হলো-
চাহিদার ক্ষেত্রে,
3 টাকা দামে, $\mathrm{Q}_{\mathrm{d}}=20-2 \mathrm{P}=20-(2 \times 3)=20-6=14$ একক

6 টাকা দামে, $\mathrm{Q}_{\mathrm{d}}=20-2 \mathrm{P}=20-(2 \times 6)=20-12=8$ একক

জোগানের ক্ষেত্রে,
3 টাকা দামে, $\mathrm{Q}_{\mathrm{d}}=-5+3 \mathrm{P}=-5+(3 \times 3)=-5+9=4$ একক
6 টাকা দামে, $Q_s=-5+3 P=-5+(3 \times 6)=-5+18=13$ একক
দ্রব্যের দাম ও টাকা এবং 6 টাকা হলে চাহিদা ও জোগানের যে মান পাওয়া যায় তার সূচি নিম্নরূপ-

3

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
দ্রব্যের দাম 3
চাহিদার পরিমাণ 14
যোগানের পরিমাণ 4
চাহিদা ও যোগানের সম্পর্ক চাহিদা > যোগান
দামের অবস্থা দাম বৃদ্ধি পাবে

6

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
দ্রব্যের দাম 6
চাহিদার পরিমাণ 8
যোগানের পরিমাণ 13
চাহিদা ও যোগানের সম্পর্ক চাহিদা < যোগান
দামের অবস্থা দাম হ্রাস পাবে

উপরে সূচি হতে দেখা যায়, দ্রব্যের দাম যখন ও টাকা চাহিদার পরিমাণ তখন 14 একক এবং জোগানের পরিমাণ 4 একক অর্থাৎ জোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি। ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। আবার দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ ৪ একক এবং জোগানের পরিমাণ 13 একক। অর্থাৎ জোগানের তুলনায় চাহিদা অনেক কম ফলে দাম হ্রাস পাবে।

৫. উদ্দীপক

একটি ফার্মের উৎপাদন ও ব্যয় সূচি নিম্নরূপ-

উৎপাদন (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনশীল ব্যয় (TVC)
1 20 10
2 20 16
3 20 19
4 20 32
5 20 45
উত্তর কোনো দ্রব্য বিক্রয় করে এককপ্রতি যে আয় হয় তাকে গড় আয় বলে।
উত্তর যতক্ষণ শ্রমিকের জীবনীশক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব। থাকে। এ কারণে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়। শ্রম। বলতে মানুষের বা শ্রমিকের কর্মশক্তিকে বোঝায়। এ শ্রমশক্তি শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। উৎপাদন কাজে সহায়ক শারীরিক ও. মানসিক সকল প্রকার প্রচেষ্টাকে শ্রম বলে।
উত্তর

স্বল্পকালে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় যোগ করে মোট খরচ পাওয়া যায়।

অর্থাৎ স্বল্পকালে মোট ব্যয়, TC = TFC + TVC

উক্ত সূত্র ব্যবহার করে উদ্দীপক হতে মোট ব্যয় (TC) সূচি তৈরি করা হলো-

1

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদন (Q) 1
মোট স্থির ব্যয় (TFC) 20
মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) 10
মোট ব্যয় (TC = TFC + TVC) 30

2

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদন (Q) 2
মোট স্থির ব্যয় (TFC) 20
মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) 16
মোট ব্যয় (TC = TFC + TVC) 36

3

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদন (Q) 3
মোট স্থির ব্যয় (TFC) 20
মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) 19
মোট ব্যয় (TC = TFC + TVC) 39

4

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদন (Q) 4
মোট স্থির ব্যয় (TFC) 20
মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) 32
মোট ব্যয় (TC = TFC + TVC) 52

5

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদন (Q) 5
মোট স্থির ব্যয় (TFC) 20
মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) 45
মোট ব্যয় (TC = TFC + TVC) 65
উত্তর

উদ্দীপকের সূচির আলোকে নিচে TFC বা মোট স্থির ব্যয় রেখা অঙ্কন করা হলো-

উপরের AF রেখাটি হলো উদ্দীপকের সূচি হতে অঙ্কিত মোট স্থির ব্যয় (TFC) রেখা, যা ভূমি অক্ষের সমান্তরাল।

উৎপাদন ক্ষেত্রে উৎপাদন কার্যক্রম চলুক বা সাময়িকভাবে বন্ধ থাকুক, ফার্মকে যেসব ব্যয় বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। অর্থাৎ স্থির ব্যয় উপাদান প্রতিষ্ঠান উৎপাদন করলেও বহন করতে হয়, না করলেও বহন করতে হয়। তবে স্থির ব্যয় স্বল্পকালে বিদ্যমান থাকে এবং সেটি একটি নির্দিষ্ট পরিমাণ স্থির ব্যয়। অর্থাৎ ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণের পরিবর্তন হলেও লম্ব অক্ষে TFC-এর কোনো পরিবর্তন হয় না। এজন্য TFC রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।

উত্তরের ছবি

৬. উদ্দীপক

নিচের সূচিটি লক্ষ কর:

জমি (একক) শ্রম ও মূলধন (একক) মোট উৎপাদন (একক)
1 1 20
1 2 35
1 3 45
1 4 50
উত্তর কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয় যতটুকু পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।
উত্তর একচেটিয়া বাজারে গড় আয় (AR) ও চাহিদা রেখা সমান। একচেটিয়া বাজারে বিক্রেতা তার পণ্যের জোগান নিয়ন্ত্রণ করে। কিন্তু চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না। দামের পরিবর্তনে চাহিদা বিপরীতভাবে পরিবর্তিত হয়। তাই চাহিদা রেখা বা AR রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়।
উত্তর

উদ্দীপকের সূচি থেকে মোট উৎপাদন রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ একক শ্রম ও মূলধন নিয়োগ স্তরে মোট উৎপাদন 20 একক, যার সমন্বয় বিন্দু । এখন 2 একক, ও একক) এবং 4 একক শ্রম ও মূলধন নিয়োগ স্তরে মোট উৎপাদন যথাক্রমে 35 একক, 45 একক এবং 50 একক হয়। যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে ৮, с এবং d। এখন a, b, c ও d বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন রেখা TP পাওয়া যায়।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকের সূচি ব্যবহার করে প্রান্তিক উৎপাদন রেখা বের করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো-

1

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
জমি (একক) 1
শ্রম ও মূলধন (একক) 1
মোট উৎপাদন (একক) 20
প্রান্তিক উৎপাদন (একক) 20

1

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
জমি (একক) 1
শ্রম ও মূলধন (একক) 2
মোট উৎপাদন (একক) 35
প্রান্তিক উৎপাদন (একক) 15

1

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
জমি (একক) 1
শ্রম ও মূলধন (একক) 3
মোট উৎপাদন (একক) 45
প্রান্তিক উৎপাদন (একক) 10

1

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
জমি (একক) 1
শ্রম ও মূলধন (একক) 4
মোট উৎপাদন (একক) 50
প্রান্তিক উৎপাদন (একক) 5

উপরের সূচি হতে নিচে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। 1 একক শ্রম ও মূলধন নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদনের পরিমাণ 20 একক। যার সমন্বয় বিন্দু । এখন 2 একক, 3 একক এবং 4 একক শ্রম ও মূলধন নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদনের পরিমাণ যথাক্রমে 15 একক, 10 একক এবং 5 একক। যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c ও d। এখন বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা MP পাওয়া যায়, যা বাম থেকে ডান দিকে ক্রমশ নিম্নগামী। এ রেখার নিম্নগামিতা থেকে বোঝা যায়, শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে। এভাবে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ উদ্দীপকের সূচি হতে প্রাপ্ত MP রেখা বিশ্লেষণ করে বলা যায়, উক্ত রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তরের ছবি

৭. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো।
উদ্দীপকের ছবি
উত্তর যে বাজারে মুষ্টিমেয় কয়েকটি বিক্রেতা বা ফার্ম পরস্পরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল অবস্থায় সমজাতীয় বা পৃথকীকৃত পণ্য বিক্রি করে, তাকে অলিগোপলি বাজার বলে।
উত্তর আদর্শ একচেটিয়া বাজারে একই পণ্যের সরাসরি প্রতিযোগী ও নিকট বিকল্প না থাকায় প্রতিযোগীর কাছ থেকে ক্রেতা টানার বিজ্ঞাপনের প্রয়োজন কম হতে পারে। তবে একচেটিয়া ফার্মও পণ্যের তথ্য দেওয়া, নতুন ব্যবহার শেখানো বা মোট বাজার-চাহিদা বাড়ানোর জন্য বিজ্ঞাপন করতে পারে। তাই একচেটিয়ায় কখনো বিজ্ঞাপন লাগে না—এটি সর্বজনীন সত্য নয়।
উত্তর উদ্দীপকের চিত্র অনুযায়ী এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারের ভারসাম্য অনুযায়ী আয়, ব্যয়, দাম ও মুনাফার পরিমাণ নির্ধারিত হয়। উক্ত বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে-
১. প্রথম বা প্রয়োজনীয় শর্ত: MR = MC। অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়।
২. দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত: ভারসাম্য বিন্দুতে MR রেখার ঢাল < MC রেখার ঢাল। অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে।
এছাড়া এ বাজারে AC-এর অবস্থানের ওপর মোট ব্যয় ও মুনাফার অবস্থা নির্ভর করে। উদ্দীপকের চিত্রে AR = MR হলো গড় আয় ও প্রান্তিক আয় রেখা। AC ও MC হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শর্তানুসারে a বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। সুতরাং ভারসাম্য দাম 40 টাকা এবং ভারসাম্য পরিমাণ 50 একক।
আমরা জানি, মোট আয় (TR) = P × Q = 40 × 50 = 2000
AC-এর অবস্থান অনুযায়ী, AC = 30
মোট ব্যয় (TC) = AC × Q = 30 × 50 = 1500
... মুনাফা $\{\pi\}$ = TR - TC = 2000 - 1500 = 500
অতএব, উদ্দীপক হতে ফার্মটির মুনাফা $\{\pi\}$ = 500 টাকা।
উত্তর

উদ্দীপকের চিত্রের AC রেখা a বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো-

চিত্র হতে দেখা যায়, MC ও MR রেখা পরস্পর a বিন্দুতে ছেদ করেছে। ফলে a বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করবে। ভারসাম্য বিন্দু a অনুযায়ী ভারসাম্য দাম 40 টাকা-এর ভারসাম্য পরিমাণ 50 একক। এখন মোট আয়, $\mathrm{TR}=\mathrm{P} \times \mathrm{Q}=40 \times 50=2000$

AC -এর অবস্থান অনুযায়ী, $\mathrm{AC}=40$
$\therefore$ মোট ব্যায়, $\mathrm{TC}=\mathrm{AC} \times \mathrm{Q}=40 \times 50=2000$
$\therefore$ মুনাফা, $(\pi)=2000-2000=0$
যেহেতু মুনাফার পরিমাণ ০ (শূন্য), সেহেতু ফার্মটি স্থাভাবিক মুনাফা অর্জন করবে।

উত্তরের ছবি

৮. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো।
উদ্দীপকের ছবি
উত্তর কোনো নির্দিষ্ট দ্রব্য বা সেবার ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও দাম নির্ধারণের ব্যবস্থাকে অর্থনীতিতে বাজার বলে। বাজারের জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থান থাকা আবশ্যক নয়।
উত্তর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দামগ্রহীতা বলা হয়। এ বাজারের মূল বৈশিষ্ট্য হলো P = AR = MR, অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা ও জোগান দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই নির্ধারিত দামটি ফার্মকে গ্রহণ করতে হয় এবং এ দামেই দ্রব্য বিক্রি করতে হয়। এ কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়।
উত্তর

এ উদ্দীপকের চিত্র অনুযায়ী এই বাজারটি একচেটিয়া বাজার। উক্ত বাজারের ভারসাম্যের দুটি শর্ত রয়েছে-
১. প্রাথমিক শর্ত: MR = MC
২. পর্যাপ্ত শর্ত: MC রেখার ঢাল > MR রেখার ঢাল।

এখানে চিত্রে শর্ত অনুযায়ী ভারসাম্য বিন্দু হলো a, যেখানে গড় আয় $\mathrm{AR}=25$ এবং উৎপাদনের পরিমাণ $\mathrm{Q}=80$ একক।

$\begin{aligned} \text { এখন, মোট আয় TR } & =\mathrm{AR} \times \mathrm{Q} \\ & =25 \times 80 \\ & =2000 \end{aligned}$

এখন, AC এর অবস্থান অনুযায়ী গড় ব্যয় $\mathrm{AC}=20$
অর্থাৎ মোট ব্যয় $\mathrm{TC}=\mathrm{AC} \times \mathrm{Q}$

$\begin{aligned} & =20 \times 80 \\ & =1600 \end{aligned}$

$\begin{aligned} \therefore \text { মুনাফার পরিমাণ }(\pi) & =\text { TR - TC } \\ & =2000-1600 \\& =400 \end{aligned}$

সুতরাং উদ্দীপকে ফার্মের ভারসাম্য বিন্দু a এবং এই a বিন্দু অনুযায়ী মুনাফার পরিমাণ $\pi=400$.

উত্তর

উদ্দীপকের AC রেখা 'f' বিন্দু দিয়ে অতিক্রম করলে মুনাফার ওপর কী প্রভাব পড়বে তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো-

চিত্রে ভারসাম্য বিন্দু a অনুযায়ী ভারসাম্য দাম 25 টাকা এবং পরিমাণ 80 একক।
ভারসাম্য বিন্দু অনুযায়ী, মোট আয় $\mathrm{TR}=\mathrm{AR} \times \mathrm{Q}$

$\begin{aligned} & =25 \times 80 \\ & =2000 \end{aligned}$

এখন AC রেখা b বিন্দুর পরিবর্তে f বিন্দু দিয়ে গেলে গড় ব্যয় AC হবে 30। এখন মোট ব্যয় $\mathrm{TC}=\mathrm{AC} \times \mathrm{Q}$

$\begin{aligned} & =30 \times 80 \\ & =2400 \end{aligned}$

$\therefore$ মুনাফার পরিমাণ $(\pi)=2000-2400$

$=-400$

যেহেতু মুনাফার পরিমাণ - 400, যা ঋণাত্মক। সুতরাং ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং বলা যায়, AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্ম ক্ষতিসহ ভারসাম্য লাভ করবে।

উত্তরের ছবি

৯. উদ্দীপক

$\begin{aligned} & \mathrm{C}=200+.5 \mathrm{Y} \\ & \mathrm{I}=300 \\ & \text { যেখানে } \mathrm{C}=\text { ভোগ, } \mathrm{I}=\text { বিনিয়োগ } \end{aligned}$
উত্তর কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে।
উত্তর সঞ্চয় ভবিষ্যৎ বিনিয়োগের অর্থায়নের উৎস, আর বিনিয়োগ উৎপাদন ও আয় সৃষ্টির মাধ্যমে সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। দ্বিখাত আবদ্ধ অর্থনীতিতে বাস্তবায়িত সঞ্চয় ও বিনিয়োগ হিসাবগতভাবে সমান; পরিকল্পিত সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে আয় ভারসাম্যে থাকে। বেশি সঞ্চয়ের ইচ্ছা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে বেশি বিনিয়োগ হয় না; প্রত্যাশিত মুনাফা, সুদের হার ও কার্যকর চাহিদাও গুরুত্বপূর্ণ।
উত্তর

উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা হলো

দেওয়া আছে,

$\begin{aligned}& \text { ভোগ = C=200+0.5Y } \\ & \text { বিনিয়োগ = I=300 }\end{aligned}$

আমরা জানি,

অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় $\mathbf{Y}=\mathbf{C}+\mathbf{I}$

$\begin{aligned} & \Rightarrow \mathrm{Y}=200+0.5 \mathrm{Y}+300 \\ & \Rightarrow \mathrm{Y}-0.5 \mathrm{Y}=500 \\ & \Rightarrow 0.5 \mathrm{Y}=500 \\ & \Rightarrow \mathrm{Y}=\frac{500}{0.5} \\ & \Rightarrow \mathrm{Y}=1000 \end{aligned}$

উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় Y=1000.

উত্তর

সরকারি ব্যয় (G) 625 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয়ের যে পরিবর্তন হবে—

সরকারি ব্যয় যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র হবে

$\begin{aligned} Y^*=C & +I+G \\ & \Rightarrow Y^*=200+0.5 Y+300+625 \\ & \Rightarrow Y^*-0.5 Y=1125 \\ & \Rightarrow 0.5 Y^*=1125 \\ & \Rightarrow Y^*=\frac{1125}{0.5} \\ & \Rightarrow Y^*=2250 \end{aligned}$

‘গ’ এর উত্তর থেকে পাওয়া সরকরি ব্যয় যুক্ত হওয়ার আগে ভারসাম্য জাতীয় আয় ছিল Y=1000 এবং সরকারি ব্যয় যুক্ত হওয়ার পর ভারসাম্য জাতীয় আয় হবে $\mathbf{Y}^*=2250$

$\therefore$ জাতীয় আয়ের পার্থক্য, $\Delta \mathbf{Y}=\mathbf{Y}^*-\mathbf{Y}$

$=2250-1000=1250$

$\therefore$ বলা যায়, সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে জাতীয় আয় বৃদ্ধি পায় 1250 টাকা।

১০. উদ্দীপক

মোট বিহিত অর্থের পরিমাণ, M = 5000

অর্থের প্রচলন গতি, $\mathrm{V}=10$

লেনদেনের পরিমাণ, T=10000

উত্তর কিছু বিনিময়ের মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো অর্থ।
উত্তর মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো, বিল দেওয়া, ব্যালান্স দেখা ও অনুমোদিত অন্যান্য আর্থিক সেবা দূর থেকে করা যায়। এতে শাখায় যাওয়ার সময় ও যাতায়াত কমে এবং অনেক মানুষের সেবায় প্রবেশ সহজ হয়। তবে সব সেবায় খরচ কম বা জালিয়াতির আশঙ্কা নেই—এ নিশ্চয়তা দেওয়া যায় না; পরিচয় যাচাই, গোপন PIN এবং নিরাপদ ব্যবহার প্রয়োজন।
উত্তর

উদ্দীপক হতে দামস্তর (P) নির্ণয় করা হলো

দেওয়া আছে,

বিহিত অর্থের পরিমাণ, M=5000

অর্থের প্রচলন গতি, $\mathrm{V}=10$

লেনদেনের পরিমাণ, T=10000

দামস্তর, $\mathrm{P}=$ ?

আমরা জানি, ফিশারের বিনিময় সমীকরণ

$\begin{aligned} & \mathrm{MV}=\mathrm{PT} \\ \Rightarrow & \mathrm{PT}=\mathrm{MV} \\ \Rightarrow & \mathrm{P}=\frac{\mathrm{MV}}{\mathrm{~T}} \\ \Rightarrow & \mathrm{P}=\frac{5000 \times 10}{10000} \\ \Rightarrow & \mathrm{P}=5 \end{aligned}$

$\therefore$ উদ্দীপকের আলোকে দামস্তর $(P)=5$.

উত্তর

উদ্দীপকে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে আমরা পাই,
মোট বিহিত অর্থের পরিমাণ, $\mathrm{M}_2=5000 \times 2$
$=10000$
অর্থের প্রচলন গতি, $\mathrm{V}_2=10$
লেনদেনের পরিমাণ, $\mathrm{T}_2=10000$
$\therefore$ পরিবর্তিত দাম স্তর, $\mathrm{P}_2=$ ?
আমরা জানি,
$\begin{aligned} & \mathrm{M}_2 \mathrm{~V}_2=\mathrm{P}_2 \mathrm{~T}_2 \\ \Rightarrow & \mathrm{P}_2 \mathrm{~T}_2=\mathrm{M}_2 \mathrm{~V}_2 \\ \Rightarrow & \mathrm{P}_2=\frac{\mathrm{M}_2 \mathrm{~V}_2}{\mathrm{~T}_2}\end{aligned}$

$\begin{aligned} & \Rightarrow P_2=\frac{10000 \times 10}{10000} \\ & \Rightarrow P_2=10 \end{aligned}$
‘গ’ হতে প্রাপ্ত পূর্বের দাম স্তর $\mathrm{P}=5$
এবং অর্থের মূল্য, $\mathrm{Vm}_1=\frac{1}{\mathrm{P}}=\frac{1}{5}=0.2$
পরিবর্তিত দামস্তর, $\mathrm{P}_2=10$
$\therefore$ পরিবর্তিত অর্থের মূল্য, $\mathrm{Vm}_2=\frac{1}{\mathrm{P}_2}=\frac{1}{10}=0.1$
এক্ষেত্রে লক্ষ করা যায়, দামস্তর 5 থেকে বেড়ে 10 হলে অর্থাৎ দ্বিগুণ
হলে অর্থের মূল্য 0.20 থেকে কমে 0.10 হয়। অর্থাৎ অর্ধেক হয়।
সুতরাং বলা যায়, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়।

১১. উদ্দীপক

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ 4,00,000 টাকা এবং ন্যূনতম রিজার্ভ অনুপাত $10 \%$।
উত্তর একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকেই মুদ্রা বা অর্থের চাহিদা বলে।
উত্তর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলাবাজারে প্রথম শ্রেণির ঋণপত্র, সঞ্চয়পত্র ইত্যাদি ক্রয়-বিক্রয় করাকে খোলাবাজার নীতি বলা হয়। ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয় করে। যেমন ঋণ কমানোর প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বিক্রয় করে। আবার ঋণের পরিমাণ বাড়াতে হলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে ঋণপত্র ক্রয় করে।
উত্তর দেওয়া আছে,
প্রাথমিক আমানতের পরিমাণ ($P$) = $4,00,000$ টাকা
ন্যূনতম রিজার্ভ অনুপাত ($r$) = $10\%$ বা $0.10$
আমরা জানি,
মোট সৃষ্ট আমানত = প্রাথমিক আমানত $\times$ আমানত গুণক
$= P \times \frac{1}{r}$
$= 4,00,000 \times \frac{1}{10\%}$
$= 4,00,000 \times \frac{100}{10}$
$= 40,00,000$
সুতরাং, মোট সৃষ্ট আমানতের পরিমাণ $40,00,000$ টাকা।
উত্তর প্রাথমিক আমানত ৪,০০,০০০ টাকা এবং রিজার্ভ ১০% হলে সরল গুণক মডেলে মোট আমানত ৪০,০০,০০০ টাকা। ‘২০% বৃদ্ধি’ বাক্যটির অর্থ স্পষ্ট নয়: অনুপাত ২০%-এ নির্ধারণ বোঝালে মোট আমানত ২০,০০,০০০; ১০%-কে আপেক্ষিকভাবে ২০% বাড়ানো বোঝালে নতুন অনুপাত ১২% এবং মোট আমানত প্রায় ৩৩,৩৩,৩৩৩.৩৩; ২০ শতাংশ-পয়েন্ট যোগ বোঝালে অনুপাত ৩০% ও মোট আমানত প্রায় ১৩,৩৩,৩৩৩.৩৩। প্রতিটি ক্ষেত্রেই আদর্শ মডেলে ঋণ ও আমানত সম্প্রসারণের ক্ষমতা কমে, তবে কোন সংখ্যাগত ফল প্রযোজ্য তা নির্ভর করে প্রশ্নে অভিপ্রেত অনুপাতের ওপর।