দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

রহমান ও রাজ্জাক অবস্থাসম্পন্ন কৃষক পরিবারের দুই ভাই। লেখাপড়া করার জন্য রহমান 'A' দেশে ও রাজ্জাক 'B' দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় 'A' দেশে উৎপাদন উপকরণের মালিকানা সরকারের, পাশাপাশি কেন্দ্রীয় পরিকল্পনায় উৎপাদন, বণ্টন, বিনিয়োগ সম্পাদিত হয়। অন্যদিকে, 'B' দেশে স্বয়ংক্রিয় দামব্যবস্থা, উদ্যোগের স্বাধীনতা, সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান।
উত্তর যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ ও সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়।
উত্তর ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য হলো-
১. অর্থনীতির প্রত্যেকটির বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত।
২. ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ক্ষুদ্র। কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি বৃহৎ।
উত্তর উদ্দীপকের 'A' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা সরকারের এবং সরকারই যৌথভাবে সমাজের অন্যান্য সকল সম্পদের মালিক। নিচে এ অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
(i ) সম্পদের রাষ্ট্রীয় মালিকানা: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ (জমি, কলকারখানা, খনি ইত্যাদি) ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে।
( ii) কেন্দ্রীয় পরিকল্পনা: রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়।
(iii) শ্রেণি শোষণ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি আর শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মতো এখানে বিভিন্ন শ্রেণি যথা- ধনী শ্রেণি, সর্বহারা শ্রেণি এরূপ বিভেদ থাকে না। তাই শোষণও নেই।
উদ্দীপকে উল্লিখিত রহমানের দেশে কেন্দ্রীয়ভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিশেষ তাৎপর্য বহন করে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'A' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং 'B' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। আর এই দুই দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। নিচে যুক্তিসহকারে তাদের পার্থক্যের তুলনামূলক আলোচনা করা হলো:

১. মালিকানা ব্যবস্থা: ধনতান্ত্রিক ('B' দেশ) অর্থব্যবস্থায় দেশের ভূমি, কারখানা ও অন্যান্য সম্পদের মালিকানা ব্যক্তিবিশেষের ওপর ন্যস্ত থাকে। অপরদিকে, সমাজতান্ত্রিক ('A' দেশ) অর্থব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে।
২. নিয়ন্ত্রণ ও দামব্যবস্থা: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ পরিচালিত হয়। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ পরিচালিত হয়।
৩. উৎপাদনের উদ্দেশ্য: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বোচ্চ সামাজিক কল্যাণের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়।
৪. শ্রমিকের অধিকার ও শোষণ: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদান ব্যক্তিমালিকানায় থাকে বলে অনেক সময় শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের কোনো সুযোগ থাকে না।
৫. বাণিজ্যচক্র ও বেকারত্ব: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারের উত্থান-পতনের কারণে বাণিজ্যচক্র ও বেকারত্বের সৃষ্টি হয়। অপরদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যচক্রের প্রভাব রোধ করে সবার জন্য কাজের সংস্থান করা হয়।
৬. ভোক্তার স্বাধীনতা: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোগকারীর অবাধ স্বাধীনতা বজায় থাকে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার কারণে ভোগকারী পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে না।

পরিশেষে বলা যায়, উদ্দীপকের 'A' দেশ ও 'B' দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ বিপরীত দুটি কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং অন্যটি ব্যক্তিমালিকানাধীন ধনতান্ত্রিক ব্যবস্থা।

২. উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং উত্তর দাও :

দাম P (টাকা) চাহিদার পরিমাণ Q (একক)
20 20
15 30
10 40
উত্তর যেসব রাশির মান স্থান ও সময়ের সাথে পরিবর্তনশীল তাকে চলক বলে।
উত্তর কোনো দ্রব্যের দামের সাথে তার জোগানের সম্পর্ক সমমুখী। দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে জোগান কমে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে জোগানের এরূপ সম্পর্কের জন্য জোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দামের সাথে জোগানের সম্পর্ক সমমুখী।
উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে চাহিদা রেখা অঙ্ককন করে ব্যাখ্যা করা হলো-

চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ ও OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। A সংমিশ্রণে দাম যখন ২০ টাকা তখন চাহিদার পরিমাণ ২০ একক। আবার ১৫ ও ১০ টাকা দামে চাহিদার পরিমাণ যথাক্রমে ৩০ ও ৪০ একক, যা B ও C বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন A, B ও C বিন্দুগুলো যোগ করে DD চাহিদা রেখা পাওয়া যায়, যা বাম থেকে ডান দিকে নিম্নগামী। DD রেখাই হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত চাহিদা রেখা।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকে উল্লিখিত দামের ভিত্তিতে স্থিতিস্থাপকতা নির্ণয় করা হলো-
আমরা জানি, চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হলো

$E_p=\frac{\Delta Q}{\Delta P} \times \frac{P}{Q}$

যেখানে,
P= প্রাথমিক দাম
Q= প্রাথমিক চাহিদা
$\dot{\Delta} Q=$ চাহিদার পরিবর্তনের পরিমাণ
$\Delta P=$ দামের পরিবর্তনের পরিমাণ
উদ্দীপক অনুযায়ী,
প্রাথমিক দাম, $\mathrm{P}=২০$
পরিবর্তিত দাম, $\mathrm{P}_1=$ ১৫
$\therefore$ দামের পরিবর্তন $\Delta \mathrm{P}=\mathrm{P}_1-\mathrm{P}$

$\therefore \Delta \mathrm{P}=১ ৫-২ ০=-৫$

প্রাথমিক চাহিদা, Q = ২০
পরিবর্তিত চাহিদা, $\mathrm{Q}_1=৩ ০$
$\therefore$ চাহিদার পরিবর্তন $\Delta Q=Q_1-Q$
= ৩০ - ২০

$\therefore \Delta Q=\text { ১০ }$

অর্থাৎ, চাহিদার স্থিতিস্পাপকতা হবে,

$ \mathrm{E}_{\mathrm{p}} =\frac{\Delta \mathrm{Q}}{\Delta \mathrm{P}} \times \frac{\mathrm{P}}{\mathrm{Q}} $
$ =\frac{১০}{-৫} \times \frac{২০}{২০}=-2 $
$\therefore \quad \mathrm{E}_{\mathrm{p}} =-২$

পরম মান ধরে পাই | $\mathbf{E}_p \mid=২>১$

যেহেতু স্থিতিস্থাপকতার মান ১-এর চেয়ে বেশি তাই এটি স্থিতিস্থাপক চাহিদাকে নির্দেশ করে। সাধারণত বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়। তাই বলা যায়, B ওC বিন্দু বিবেচনা করলে দ্রব্যটি বিলাসজাত প্রকৃতির হবে।

৩. উদ্দীপক

নিচে একজন ভোক্তার প্রতি একক কমলা থেকে প্রাপ্ত উপযোগের তথ্য নিম্নরূপ-

কমলা Q (একক) মোট উপযোগ TU
1 10
2 15
3 17
4 17
5 16
উত্তর স্বাধীন চলক X-এর পরিবর্তনের অনুপাতে অধীন চলক Y-এর পরিবর্তনকে রেখার ঢাল বলে; ঢাল = ΔY/ΔX। কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল হলে তা dY/dX দ্বারা প্রকাশ করা হয়।
উত্তর অন্যান্য অবস্থা স্থির থাকলে আয় বাড়ায় স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ে এবং আয় কমলে কমে। কিন্তু নিকৃষ্ট দ্রব্যে আয় বাড়লে চাহিদা কমতে পারে; আয়-নিরপেক্ষ ক্ষেত্রে পরিবর্তন নাও হতে পারে। তাই সব দ্রব্যে আয় ও চাহিদার সম্পর্ক একইভাবে ধনাত্মক নয়।
উত্তর

TU=১০,১৫,১৭,১৭,১৬। শূন্য ভোগে TU=০ ধরলে MU=১০,৫,২,০,−১। তৃতীয় MU=১৭−১৫=২।

কমলা Q (একক) মোট উপযোগ TU প্রান্তিক উপযোগ MU
1 10 10
2 15 5
3 17 2
4 17 0
5 16 -1
উত্তর MU=১০,৫,২,০,−১ ধারাবাহিকভাবে কমছে। ধনাত্মক MU অবস্থায় TU বাড়ে; চতুর্থ এককে MU=০ এবং তৃতীয় ও চতুর্থ উভয় স্তরে TU সর্বোচ্চ ১৭। পঞ্চমে MU=−১ হওয়ায় TU ১৬-এ নামে। অন্যান্য প্রাসঙ্গিক শর্ত অপরিবর্তিত থাকলে এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উত্তরের ছবি

৪. উদ্দীপক

বেলায়েত তার জমিতে ধান চাষ করতে প্রথম বছর ৫০০ টাকার শ্রম নিয়োগ করে ১৫০ কেজি ধান উৎপাদন করেন। পরবর্তী তিন বছর অধিক উৎপাদনের আশায় যথাক্রমে ১০০০, ১৫০০, ২০০০ টাকার শ্রম নিয়োগ করে ২০০, ২৩০, ২৫০ কেজি ধান পেলেন।
উত্তর অন্যান্য উপকরণ ও প্রযুক্তি অপরিবর্তিত রেখে একটি পরিবর্তনশীল উপকরণের ব্যবহার এক একক বাড়ালে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে, তাকে ওই উপকরণের প্রান্তিক উৎপাদন বলে।
উত্তর দীর্ঘকাল এমন বিশ্লেষণকাল যখন উৎপাদনের সব উপকরণ, প্রতিষ্ঠানের আকার ও প্লান্ট পরিবর্তন করা যায়। কোনো উপকরণ বাধ্যতামূলকভাবে স্থির থাকে না বলে স্বল্পকালীন অর্থে স্থির ব্যয় থাকে না। স্বল্পকালের স্থির ব্যয় এবং সুস্পষ্ট বা অব্যক্ত ব্যয়ের শ্রেণিবিভাগ আলাদা বিষয়।
উত্তর

উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা (TP) অঙ্কন করা হলো-

চিত্রে, ভূমি অক্ষে শ্রম (L) এর নিয়োগ ও লম্ব অক্ষে মোট উৎপাদন (TP) দেখানো হয়েছে। এখানে শ্রমের নিয়োগ যখন ৫০০ টাকা তখন মোট ধান উৎপাদন হয় ১৫০ কেজি যার সংমিশ্রণ চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে শ্রমের নিয়োগ বৃদ্ধি করে যথাক্রমে ১০০০, ১৫০০ ও ২০০০ টাকার করা হলে মোট ধান উৎপাদন হয়

যথাক্রমে ২০০, ২৩০ ও ২৫০ কেজি যাদের সংমিশ্রণ বিন্দুগুলো যথাক্রমে b, c, d এখন a, b, c, d বিন্দুগুলো যোগ করে মোট উৎপাদন রেখা TP পাওয়া যায়, যা উদ্দীপকের আলোকে অঙ্কিত TP রেখা।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকে শ্রমিকের সংখ্যা নয়, শ্রমে টাকার ব্যয় দেওয়া আছে। ৫০০ টাকা করে ব্যয় বাড়ালে TP-এর বৃদ্ধি যথাক্রমে ১৫০,৫০,৩০,২০; প্রথম বৃদ্ধি নির্ণয়ে শূন্য ব্যয়ে TP=০ ধরা হয়েছে। প্রতি টাকার অতিরিক্ত উৎপাদন যথাক্রমে ০.৩০,০.১০,০.০৬,০.০৪। সমান অর্থব্যয় বৃদ্ধিতে উৎপাদনের সংযোজন কমছে। কিন্তু শ্রমের মজুরিহার অপরিবর্তিত ধরে অর্থব্যয়কে ভৌত শ্রমের সঙ্গে আনুপাতিক না ধরলে এটিকে সরাসরি প্রতি শ্রমিকের MP বলা যাবে না।

শ্রমে ব্যয় L (টাকা) মোট উৎপাদন TP (ধান) প্রতি ৫০০ টাকা ব্যয় বৃদ্ধিতে অতিরিক্ত উৎপাদন ΔTP
500 150 150
1000 200 50
1500 230 30
2000 250 20
উত্তরের ছবি

৫. উদ্দীপক

একটি ফার্মে শ্রমিক নিয়োগের পরিমাণ যথাক্রমে ৫, ১০, ১৫ এবং পুঁজি বিনিয়োগের পরিমাণ যথাক্রমে ১০০০, ২০০০, ৩০০০ একক। ফলশ্রুতিতে উৎপাদন যথাক্রমে ১০০, ১৭০, ২০০ একক।
উত্তর অর্থনীতিতে উৎপাদন বলতে দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়।
উত্তর মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের, ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।
উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সব উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা দেয়, তাকে মাত্রাগত উৎপাদন বলে।
উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মাত্রাগত উৎপাদনের সূচি তৈরি করা হলো-

শ্রম L পুঁজি K উৎপাদন
5 1000 100
10 2000 170
15 3000 200

সূচি হতে দেখা যায়, উৎপাদনের উপকরণসমূহ যেমন শ্রম (L) এবং পুঁজি (K) একটি নির্দিষ্ট মাত্রায় যেমন: শ্রম (L) ৫ থেকে ১০, ১০ থেকে ১৫ এবং পুঁজি (K) ১০০০ থেকে ২০০০, ২০০০ থেকে ৩০০০ অর্থাৎ একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয়েছে যা মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করে।

উত্তর শ্রম ও মূলধন একসঙ্গে দ্বিগুণ করে (৫,১০০০) থেকে (১০,২০০০) নিলে উৎপাদন ১০০ থেকে ১৭০, অর্থাৎ দ্বিগুণের কম হয়। তিনগুণ উপকরণে (১৫,৩০০০) উৎপাদন ২০০, যা প্রাথমিক উৎপাদনের তিনগুণের কম। একই প্রযুক্তির শর্তে এই সমানুপাতিক উপকরণ পরিবর্তনের তুলনায় কম অনুপাতের উৎপাদনবৃদ্ধি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। উত্তরের ছবি

৬. উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং উত্তর দাও :
উদ্দীপকের ছবি
উত্তর কোনো নির্দিষ্ট দ্রব্য বা সেবার ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও দাম নির্ধারণের ব্যবস্থাকে অর্থনীতিতে বাজার বলে। বাজারের জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থান থাকা আবশ্যক নয়।
উত্তর ফার্ম হলো একই মালিকানা বা ব্যবস্থাপনার অধীনে উৎপাদন-সিদ্ধান্ত নেওয়া ব্যবসায়িক একক; এক বা একাধিক পণ্য উৎপাদন করতে পারে। শিল্প হলো একই বা ঘনিষ্ঠ বিকল্প পণ্য উৎপাদনকারী ফার্মগুলোর সমষ্টি। ফার্ম কেবল স্বল্পকাল এবং শিল্প কেবল দীর্ঘকালের ধারণা নয়; উভয়কেই দুই সময়সীমায় বিশ্লেষণ করা যায়। একচেটিয়া বাজারে একমাত্র ফার্মই পুরো শিল্প।
উত্তর

ফার্মটি অস্বাভাবিক মুনাফার সম্মুখীন হয়েছে।
উদ্দীপকে AR ও MR যথাক্রমে ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। আবার AC ও MC রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের শর্ত অনুযায়ী, E বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে। যেখানে MC = MR। সুতরাং এক্ষেত্রে ভারসাম্য দাম 6 এবং ভারসাম্য পরিমাণ 10। গড় ব্যয় (AC) = 5

আমরা জানি,

মোট আয়$(\mathrm{TR}) $=দাম } ×উৎপাদনের পরিমাণ
$=6 \times 10=60$

AC রেখার অবস্প্বান অনুযায়ী,

মোট ব্যয় $(\mathrm{TC})$ = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ
$=5 \times 10=50$

এক্ষেত্রে মুনাফার পরিমাণ $(\pi)=$ TR - TC

$=60-50=10$

এক্ষেত্রে ফার্মের মুনাফার পরিমাপ $(\pi) \simeq 10$
অর্থাৎ ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।

উত্তর

SAC রেখা যদি 'G' বিন্দুতে স্পর্শ করে তবে ফার্ম লোকসানের সম্মুখীন হবে। নিচে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো-

চিত্রে SAC ও SMC যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। AR = MR হলো গড় আয়, প্রান্তিক আয় ও দাম রেখা, যা ভূমি অক্ষের সমান্তরাল। চিত্রে E হলো ভারসাম্য বিন্দু। কারণ E বিন্দুতে MC = MR এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে। ভারসাম্য বিন্দু E অনুযায়ী ভারসাম্য দাম = 6 এবং ভারসাম্য পরিমাণ 10। SAC রেখার অবস্থান অনুযায়ী, গড় ব্যয় (AC) = 8
আমরা জানি,

মোট আয় $(\mathrm{TR}) =$দাম × উৎপাদনের পরিমাণ
$ =6 \times 10=60$

মোট ব্যয় $(\mathrm{TC})=$ গড় ব্যয় $\times$ উৎপাদনের পরিমাণ

$=8 \times 10=80$

ফার্মের মুনাফা $(\pi)=\mathrm{TR}-\mathrm{TC}$

$ =60-80 $
$ =-20$

ঋণাত্মক মুনাফাহেতু ফার্মের ক্ষতি হবে। এক্ষেত্রে ফার্মের ক্ষতির পরিমাণ 20 টাকা।

উত্তরের ছবি

৭. উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং উত্তর দাও :

Pₐ Pᵦ Q
10 10 1
10 8 2
10 6 3
10 4 4

যেখানে $P_A=A $ দ্রব্যের দাম,
$P_B=B$ দ্রব্যের দাম,
Q=দ্রব্যের পরিমাণ।

উত্তর যে বাজারে একজন উৎপাদক বা বিক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতার মধ্যে দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তাকে একচেটিয়া বাজার বলে।
উত্তর পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম একই জাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট জোগানের একটি অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও জোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও জোগানের সমন্বয়ে যে দাম বাজারে নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সে দাম গ্রহণ করে। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে 'দামগ্রহীতা' বা Price Taker বলা হয়।
উত্তর

উদ্দীপকের সূচি হতে A দ্রব্যের ক্ষেত্রে ফার্মের মোট আয় (TR) নির্ণয় করে সূচি তৈরি করা হলো-
কোনো উৎপাদনকারী উৎপাদিত সকল দ্রব্য বিক্রয় করে যে পরিমাণ মুদ্রা লাভ করে, তাকে মোট আয় বলে। দ্রব্য বিক্রয়ের পরিমাণকে - দ্রব্যের বাজার দাম দিয়ে গুণ করলে মোট আয় মোট আয় (TR) পাওয়া যায়।

উৎপাদনের পরিমাণ Q A দ্রব্যের দাম Pₐ মোট আয় TR=Q×Pₐ
1 10 10
2 10 20
3 10 30
4 10 40

উপরের সূচি হতে ফার্মের TR রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ (Q) এবং লম্ব অক্ষে মোট আয় (TR) দেখানো হয়েছে। এক একক উৎপাদনে ফার্মের মোট আয় 10 একক, যার সমন্বয় বিন্দু a. এখন উৎপাদনের পরিমাণ যখন 2, 3 এবং 4 একক হয় তখন মোট আয়ের পরিমাণ হয় যথাক্রমে 20, 30 এবং 40 একক, যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c এবং d। এখন a, b, c, d বিন্দুগুলো যোগ করে TR রেখা পাওয়া যায়। যা উদ্দীপকের সূচি হতে অঙ্কিত A দ্রব্যের মোট আয় 'TR' রেখা।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকে B দ্রব্যের ক্ষেত্রে সূচি হতে মোট আয় বের করে তা থেকে গড় আয় (AR)নির্ণয় করা যায়। আর গড় আয় (AR) থেকে প্রান্তিক আয় (MR)নির্ণয় করা যায়।
দ্রব্য বিক্রয়ের পরিমাণকে দ্রব্য উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করে মোট আয় TR পাওয়া যায়।

$\therefore T R=P_B \times Q$

আবার, মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় AR পাওয়া যায়।

$\therefore \mathrm{AR}=\frac{\mathrm{TR}}{\mathrm{Q}}$

আবার কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রয় করলে মোট আয়ের সাথে যে পরিমাণ যোগ করতে হয় বা এক একক কম বিক্রয় করলে মোট আয় হতে যে পরিমাণ আয় কমে, তাকে প্রান্তিক আয় বলে।

প্রান্তিক আয় $=\frac{\text { মোট আয়ের পরিবর্তন }}{\text { মোট বিক্রয়ের পরিবর্তন }}$ বা, $\mathrm{MR}=\frac{\Delta \mathrm{TR}}{\Delta \mathrm{Q}}$

নিচে উদ্দীপকের সূচি হতে B দ্রব্যের AR ও MR নির্ণয় করে সূচি তৈরি করা হলো-

1

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদনের পরিমাণ Q 1
B দ্রব্যের দাম Pᵦ 10
মোট আয় TR 10
গড় আয় AR 10
প্রান্তিক আয় MR 10

2

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদনের পরিমাণ Q 2
B দ্রব্যের দাম Pᵦ 8
মোট আয় TR 16
গড় আয় AR 8
প্রান্তিক আয় MR 6

3

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদনের পরিমাণ Q 3
B দ্রব্যের দাম Pᵦ 6
মোট আয় TR 18
গড় আয় AR 6
প্রান্তিক আয় MR 2

4

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
উৎপাদনের পরিমাণ Q 4
B দ্রব্যের দাম Pᵦ 4
মোট আয় TR 16
গড় আয় AR 4
প্রান্তিক আয় MR -2

উপরের সূচি হতে AR ও MR রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ (Q) এবং লম্ব অক্ষে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন ১ একক তখন গড় আয় ১০ একক এবং প্রান্তিক আয় ১০ একক যার সমন্বয় বিন্দু a. আবার 2, 3 এবং 4 একক উৎপাদনের স্তরে গড় আয় হয় যথাক্রমে ৪, 6 এবং 4 একক যাদের সমন্বয় বিন্দুগুলো হলো b, c এবং d, আবার একই একক উৎপাদন স্তরে সাথে সাথে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হয় যথাক্রমে 6, 2 এবং 2 যাদের সমন্বয় বিন্দুগুলো হলো e, f এবং g. এখন a, b, c, d বিন্দুগলো যোগ করে গড় আয় (AR) রেখা এবং a, e, f, g বিন্দুগুলো যোগ করে প্রান্তিক আয় (MR) রেখা পাওয়া যায়, যা উদ্দীপকের আলোকে B দ্রব্যের ক্ষেত্রে AR ও MR রেখা। -
এখানে, AR ও MR রেখা উভয়ই নিম্নগামী তবে MR রেখা AR রেখার নিচে অবস্থান করে এবং AR > MR হয়। যা একচেটিয়া বাজারকে নির্দেশ করে।

উত্তরের ছবি

৮. উদ্দীপক

একটি দেশে বিহিত মুদ্রা (M) ও ঋণপত্রের পরিমাণ (M') যথাক্রমে 200 ও ১৫০। বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = 10 ঋণপত্রের প্রচলন গতি (V') = 5 এবং লেনদেনের পরিমাণ (T) = 100 .
উত্তর জনগণের গচ্ছিত অর্থ চাহিবা মাত্র ব্যাংক থেকে উত্তোলন করা যায় এরূপ আমানতকে চাহিদা আমানত বলে।
উত্তর

অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য হ্রাস পায়। আবার দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর হ্রাস পেলে মুদ্রার মূল্য বৃদ্ধি
পায়। মুদ্রার মূল্যের সাথে দামস্তরের সম্পর্ককে নিচে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়-

$V_m=\frac{1}{P}$

এখানে, $\mathrm{P}=$ দ্রব্যের দাম

$\mathrm{V}_{\mathrm{m}}=$ { মুদ্রার মূল্য|

এক্ষেত্রে দামস্তর ( P ) বাড়লে মুদ্রার মূল্য ( $\mathrm{V}_{\mathrm{m}}$ ) হ্যাস পায় এবং দামস্তর কমলে মুদ্রার মুল্য বদ্ধি পায় ।

উত্তর

দেওয়া আছে,
বিহিত মুদ্রা, (M) = ২০০
ঋণপত্রের পরিমাণ, ( $\mathrm{M}^{\prime}$ ) = 150
বিহিত মুদ্রার প্রচলন গতি, $\mathrm{V}=10$
ঋণপত্রের প্রচলন গতি, $\mathrm{V}^{\prime}=5$
লেনদেনের পরিমাণ, T=100
দামস্তর, $\mathrm{P}=$ ?
ফিশারের সমীকরণ থেকে আমরা জানি,

$ \mathrm{MV}+\mathrm{M}^{\prime} \mathrm{V}^{\prime}=\mathrm{PT} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{\mathrm{MV}+\mathrm{M}^{\prime} \mathrm{V}^{\prime}}{\mathrm{T}} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{(200 \times 10)+(150 \times 5)}{100} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{2000+750}{100} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{2750}{100} $
$ \Rightarrow \mathrm{P}=27.5 $

অতএব, উদ্দীপকের ভিত্তিতে দামস্তর 27.5 ।

উত্তর

‘গ’ হতে প্রাপ্ত প্রাথমিক দামস্তর 27.5 উদ্দীপকে ঝণপত্রের পরিমাণ 200 এবং ঝলপত্রের প্রচলন গতি 10 হলে, ?
বিহিত মুদ্রা, (M) = 200
ঝলপত্রের পরিমাণ, $\left(\mathrm{M}^{\prime}\right)=200$
বিহিত মুদ্রার প্রচলন গতি, $\mathrm{V}=10$
ফলপত্রের প্রচলন গতি, $\mathrm{V}^{\prime}=10$
লেনদেনের পরিমাণ, T=100
দামস্তর, $\mathrm{P}=$ ?
ফিশারের সমীকরণ থেকে আমরা পাই,

$ \mathrm{MV}+\mathrm{M}^{\prime} \mathrm{V}^{\prime}=\mathrm{PT} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{\mathrm{MV}+\mathrm{M}^{\prime} \mathrm{V}^{\prime}}{\mathrm{T}} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{(200 \times 10)+(200 \times 10)}{100} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{2000+2000}{100} $
$ \Rightarrow \mathrm{P}=\frac{4000}{100} $
$ \Rightarrow \mathrm{P}=40 $

যা 'প' হতে প্রাণ্ড প্রাথমিক দামস্তর 27.5 এর চেয়ে বেশি।
সুতরাং বলা যায়, উদ্দীপকে ফলপত্রের পরিমাণ 200 এবং ঝলপত্রের প্রচলন গতি 10 হলে দামস্তর বৃন্ধি পাবে।

৯. উদ্দীপক

জনাব মনির ও জনাব জাহাঙ্গীর দুই ভাই। তারা দেশে দুটি ব্যাংকের কর্মকর্তা। জনাব মনিরের ব্যাংকে আমানত গ্রহণ করে এবং গ্রাহকগণকে ঋণ প্রদানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, জনাব জাহাঙ্গীরের ব্যাংক দেশে মুদ্রা প্রচলন, সংরক্ষণ, মুদ্রাবাজার পরিচালনা ও ঋণ নিয়ন্ত্রণে কাজ করে। এজন্য জাহাঙ্গীরের ব্যাংককে 'অন্যান্য ব্যাংকের ব্যাংকও' বলা হয়।
উত্তর ইন্টারনেটের মাধ্যমে যে সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।
উত্তর আধুনিক বিনিময় ব্যবস্থায় অর্থ একটি অনবদ্য আবিষ্কার। অতীতে সমাজে যখন অর্থের প্রচলন ছিল না তখন মানুষ এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের সরাসরি বিনিময় করত। এ ব্যবস্থাকে 'দ্রব্য বিনিময় প্রথা' বলা হয়। কিন্তু এ ধরনের বিনিময় ব্যবস্থায় মানুষকে বেশকিছু অসুবিধার সম্মুখীন হতে হতো। মানুষের বিভিন্ন অভাবের মধ্যে অসামঞ্জস্যতা, দ্রব্যের অবিভাজ্যতা, সঞ্চয়ের সমস্যা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে সমাজে মুদ্রা বা অর্থের প্রচলন ঘটে। যার ফলে দ্রব্যের বিনিময় সহজতর হয়েছে। তাই অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয়।
উত্তর উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। ৭কেন্দ্রীয় ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে নিচে আলোচনা
করা হলো-
১. নোট প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা।
২. মুদ্রার বহির্মূল্য নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বাণিজ্যে দেনা-পাওনা পরিশোধ এবং লেনদেনে ভারসাম্য সৃষ্টির স্বার্থে তাকে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়।
৩. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি করে এবং তাদেরকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করে।
উদ্দীপকে দেখা যায়, জনাব জাহাঙ্গীর যে ব্যাংকে চাকরি করেন সেটি দেশে মুদ্রা প্রচলন, সংরক্ষণ, মুদ্রাব্যবস্থার পরিচালনা ও ঋণ নিয়ন্ত্রণে কাজ করে। অর্থাৎ তার ব্যাংকটি যে কেন্দ্রীয় ব্যাংক তা নিশ্চিত করে বলা যায় এবং উপরে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে।
উত্তর

উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে জনাব মনিরের ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করে তা নিচে আলোচনা করা হলো-

অন্যান্য ব্যাংকের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকসমূহের ব্যাংক হিসেবে তাদের ওপর কর্তৃত্ব করে। তফসিলভুক্ত প্রতিটি ব্যাংকের চলতি ও স্থায়ী আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এর ফলে অন্যান্য ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়। মুদ্রা নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন সহজতর ও কার্যকর হয়।
ঋণের শেষ আশ্রয়স্থল অন্য কোথাও ঋণ পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে গেলে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে অন্যান্য ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। আমানতকারীরা হঠাৎ ব্যাংক থেকে তাদের নগদ টাকা উঠিয়ে নিলে বাণিজ্যিক ব্যাংকসমূহ অসুবিধার মুখোমুখি হয়। এ রকম আর্থিক অনটনের সময় কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত আমানত জমা রেখে অথবা অঙ্গীকারপত্র বা হুন্ডি ভাঙিয়ে বাণিজ্যিক ব্যাংককে নগদ টাকার ব্যবস্থা করে দেয়। ফলে উক্ত ব্যাংক নিশ্চিত ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পায়।
ঋণ নিয়ন্ত্রণ: বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্তৃক প্রদত্ত ঋণ নিয়ন্ত্রণ হলো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম মৌলিক দায়িত্ব। কারণ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ মুদ্রার জোগান বাড়িয়ে দেয়। ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রার জোগান হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করতে হয়। আবার ব্যাংকসমূহ প্রয়োজনের তুলনায় কম ঋণ সরবরাহ করলে দেশে মুদ্রা সংকোচন দেখা দেয়। তখন বাধ্য হয়েই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের জোগান বাড়ানোর ব্যবস্থা করতে হয়। ঋণের জোগান বাড়ানো বা কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
নিকাশঘর: কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকসমূহের নিকাশঘর হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে চেকের মাধ্যমে লেনদেনের ফলে পারস্পরিক দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে লেনদেন মিটিয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখে।

১০. উদ্দীপক

একটি দেশের সামগ্রিক আয় নির্ধারণ মডেল নিম্নরূপ-

$ \mathrm{C}=50+0.75 \mathrm{Y} $
$ \mathrm{I}=100, \mathrm{G}=150 $

যেখানে $C =$ ভোগ ব্যয়,$I =$ বিনিয়োগ ব্যয়, $Y =$ সামগ্রিক
আয়, $G =$ সরকারি ব্যয় ।

উত্তর একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।
উত্তর আয়ের সাথে প্ররোচিত ভোগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আয়ের পরিবর্তন দ্বারা ভোগ ব্যয় যখন প্রভাবিত হয়, তখন তাকে প্ররোচিত ভোগ বলে। ভোক্তার আয়ের পরিমাণ বাড়লে বা কমলে ভোগের পরিমাণ বাড়ে বা কমে। অর্থাৎ আয়ের সাথে সাথে ভোগের পরিমাণেরও পরিবর্তন ঘটে।
উত্তর

দেওয়া আছে,

$ C=50+0.75 Y $
$ I=100 $
$ G=150$

আমরা জানি, ভারসাম্য জাতীয় আয়, $\overline{\mathrm{Y}}=\mathrm{C}+\mathrm{I}+\mathrm{G}$

$ \Rightarrow \overline{\mathrm{Y}}=50+0.75 \mathrm{Y}+100+150 $
$ \Rightarrow \overline{\mathrm{Y}}-0.75 \mathrm{Y}=300 $
$ \Rightarrow 0.25 \overline{\mathrm{Y}}=300 $
$ \Rightarrow \overline{\mathrm{Y}}=\frac{300}{0.25} $
$ \Rightarrow \overline{\mathrm{Y}}=1200 $

অতএব, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় $\overline{\mathrm{Y}}=1200$.

উত্তর

উদ্দীপকে দেশের আয় নির্ধারণী মডেলে রপ্তানি $\mathrm{X}=$ ১০০ এবং আমদানি $\mathrm{M}=$ ৫০ যুক্ত করা হলে ভারসাম্য জাতীয় আয় বাড়বে।

ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ অর্থনীতির বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণের ওপর নির্ভরশীল। ব্যয়গুলো হলো ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং আমদানি-রপ্তানি ব্যয়। এ ব্যয়গুলোর কোনো একটি হ্রাস বা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও হ্রাস-বৃদ্ধি পায়।

উদ্দীপকে ভোগ সমীকরণ $(\mathrm{C})=50+0.75 \mathrm{Y}$, সরকারি ব্যয় $(\mathrm{G})=$ 150 , আমদানি $(\mathrm{I})=100$ দেওয়া আছে। উক্ত তথ্যানুযায়ী জাতীয় আয় 1200 । এখন দেশের আয় নির্ধারণী মডেল রপ্তানি $\mathrm{X}=100$ এবং আমদানি $\mathrm{M}=50$ যুক্ত করলে ভারসাম্য জাতীয় আয় হবে-

ভারসাম্যের শর্তানুসারে, সামগ্রিক আয় (AS) = সামগ্রিক ব্যয় (AD)

বা, $Y=50+0.75 Y+100+150+(100-50)$
বা, $.25 \mathrm{Y}=350$
বা, $Y=1400$

অর্থাৎ, নতুন ভারসাম্য জাতীয় আয় 1400।
নিম্নে ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন চিত্রের মাধ্যমে দেখানো হলো—

চিত্রে ভূমি অক্ষে ভারসাম্য জাতীয় আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট আমদানি ব্যয় পরিমাপ করা হয়েছে। $C + I + G$ প্রাথমিক মোট ব্যয় রেখা এবং $C+I+G+X_n$ পরিবর্তিত মোট ব্যয় রেখা । AS মোট আয় রেখা । পরিবর্তিত মোট ব্যয় রেখা $\mathrm{E}_1$ বিন্দুতে মোট আয় রেখার সাথে পরস্পর ছেদ করেছে। অর্থাৎ $\mathrm{E}_1$ বিন্দুতে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় সমান হয়েছে। সুতরাং, $\mathrm{E}_1$ বিন্দুতে নতুন ভারসাম্য মোট আয় 1400 কোটি একক।

উত্তরের ছবি

১১. উদ্দীপক

২০২৩ সালে 'X' দেশে মোট ভোগ ব্যয় (C) = 5 বিলিয়ন ডলার, বিনিয়োগ ব্যয় (I) = 3 বিলিয়ন ডলার ও সরকারি ব্যয় (G) = 3 বিলিয়ন ডলার। ওই দেশে আমদানি ব্যয় (M) = 3 বিলিয়ন ডলার এবং রপ্তানি আয় (X) = 2 বিলিয়ন ডলার।
উত্তর আবদ্ধ অর্থনীতি বলতে আন্তর্জাতিক বাণিজ্যবহির্ভূত অর্থাৎ দেশীয় বাণিজ্যের মাধ্যমে যে ভারসাম্য অর্জিত হয় তাকে বোঝায়।
উত্তর সাধারণত বিনিয়োগ বাড়লে GNP বাড়ে। মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায়, যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা করে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে। আর উৎপাদন বাড়ালে GNP বাড়ে। তাই বিনিয়োগ বাড়লে GNP বাড়ে।
তাই বলা যায়,বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
উত্তর ব্যয় পদ্ধতিতে GDP=C+I+G+(X−M)=৫+৩+৩+(২−৩)=১০ বিলিয়ন ডলার। GNI=GDP+বিদেশ থেকে নিট প্রাথমিক আয়। ওই নিট আয় দেওয়া নেই বলে GNI নির্দিষ্টভাবে নির্ণয় করা যায় না; তা শূন্য ধরলে GNI=১০ বিলিয়ন ডলার হবে।
উত্তর অন্য ব্যয় অপরিবর্তিত রেখে রপ্তানি ২ থেকে ৩ বিলিয়ন ডলার হলে GDP=৫+৩+৩+(৩−৩)=১১ বিলিয়ন ডলার, অর্থাৎ সরাসরি ব্যয় পরিচিতিতে ১ বিলিয়ন বৃদ্ধি। বিদেশ থেকে নিট প্রাথমিক আয় অপরিবর্তিত থাকলে GNI-ও একই পরিমাণ বাড়বে। তার প্রাথমিক স্তর জানা না থাকলে GNI-এর মোট স্তর নিশ্চিত বলা যায় না। এটি অন্যান্য ব্যয় অপরিবর্তিত রাখার তুলনা; প্ররোচিত গুণক প্রভাব আলাদাভাবে নির্ণয় করা হয়নি।