১. উদ্দীপক
'X' দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ সাধারণত এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। স্যামুয়েলসন বলেন, মিশ্র অর্থব্যবস্থা এরূপ একটি অর্থনৈতিক কাঠামো যেখানে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের মতো অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা থাকে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ দ্রব্য ও সেবা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
উদ্দীপকে দেখা যায়, 'X' দেশের নাগরিক হায়াৎ সাহেব একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার ভাই পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে নিজে ব্যবসা শুরু করেছেন। অতএব, 'X' দেশটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থান করছে। সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগও প্রচলিত আছে। সুতরাং, 'X' দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
১. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের বেশিরভাগ উপাদানগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে বলে ব্যক্তি বিশেষ শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। পক্ষান্তরে নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের অধিকাংশ উপাদানগুলোর ওপর সরকারি মালিকানা থাকে বলে শ্রেণি বৈষম্য সৃষ্টি হয় না।
২. মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনকারী নিজের ইচ্ছামতো লাভজনক ব্যবসায়ে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারে, কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে না। সকল অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত হয়।
৩. মিশ্র অর্থনীতিতে ব্যক্তি নিজের ইচ্ছামতো ভোগ করতে পারে। ফলে ভোগের ক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব বিরাজ করে। অন্যদিকে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোগকারীর স্বাধীনতা থাকে না।।
৪. মিশ্র অর্থনীতিতে উৎপাদনকারীর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, যা শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। অপরদিকে, সমাজতন্ত্রে উৎপাদনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সামাজিক কল্যাণ।
৫. উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা থাকায় মিশ্র অর্থনীতিতে শ্রেণি শোষণ বিরাজ করে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্য পরিচালিত হওয়ায় এখানে শ্রেণি শোষণের অবকাশ কম।
২. উদ্দীপক
| X দ্রব্য | Y দ্রব্য |
|---|---|
| 0 | 50 |
| 20 | 40 |
| 30 | 30 |
| 40 | 20 |
| 50 | 0 |
৩. উদ্দীপক
এখানে,
Qd = চাহিদার পরিমাণ
P = দাম
সাধারণভাবে Qd=৩০−bP, b>০ হলে |Ep|=bP/(৩০−bP)। তাই নির্দিষ্ট সহগ এবং কোন দাম বা ব্যবধানে স্থিতিস্থাপকতা চাওয়া হয়েছে, তা জানা প্রয়োজন। b=২ ধরে P=২-এ |E|=৪/২৬=২/১৩; অন্য দামে মান বদলায়। এই মান থেকে নিত্যপ্রয়োজনীয় বা বিলাসদ্রব্যের নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া যায় না।
| দ্রব্যের দাম (P) | চাহিদার পরিমাণ (Q) |
|---|---|
| 6 | 18 |
| 4 | 22 |
৪. উদ্দীপক
| ভোগের একক Q | মোট উপযোগ TU |
|---|---|
| 1 | 6 |
| 2 | 10 |
| 3 | 12 |
| 4 | 12 |
| 5 | 10 |
উদ্দীপকের সূচি থেকে প্রান্তিক উপযোগ বের করে তা থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হলো-
| ভোগের একক Q | মোট উপযোগ TU | প্রান্তিক উপযোগ MU |
|---|---|---|
| 1 | 6 | 6 |
| 2 | 10 | 4 |
| 3 | 12 | 2 |
| 4 | 12 | 0 |
| 5 | 10 | -2 |
চিত্রে ভূমি অক্ষে (OX) ভোগের একক এবং লম্ব অক্ষে (OY) প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। প্রাপ্ত সূচির আলোকে ১ একক ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৬ একক, যার সমন্বয় বিন্দু a। এখন ভোগের পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ একক হলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ৪. ২. ০ ও-২ একক হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d ও ৫। এখন a, b, c, d ও বিন্দুগুলো যোগা করে MU রেখা পাওয়া যায়। MU রেখাই হলো উদ্দীপকের প্রাপ্ত তথ্য হতে অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা।
প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দাঁড়ায় নিম্নরূপ-
১. প্রান্তিক উপযোগ মূলত মোট উপযোগের একটি অংশ।
২. 'ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কী হারে বাড়ে তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে।
৩. কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
৪. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে।
৫. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়।
৬. প্রান্তিক উপযোগ শূন্যে পৌছার পর ভোগ বাড়লে মোট উপযোগ হ্রাস পায়। এ অবস্থায় প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে।
এভাবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্লেষণ করা যায়।
৫. উদ্দীপক
যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে।
অতএব, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে বহুসংখ্যক বিক্রেতা একই ধরনের কিন্তু পৃথকৃত ও নিকট পরিবর্তক দ্রব্য বিক্রি করে থাকে। এরূপ বাজারের সূত্রপাত তখনই ঘটে যখন বহুসংখ্যক বিক্রেতা পৃথকৃত দ্রব্য উৎপাদন করে। এরূপ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে- বহুসংখ্যক বিক্রেতা, পৃথকৃত দ্রব্য, নিজস্ব দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বিক্রেতার আংশিক প্রভাব, নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা, বিজ্ঞাপনের আবশ্যকতা ইত্যাদি। বাংলাদেশে সাবান, টুথপেস্ট, কলম ইত্যাদির বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ।
'ক' দ্রব্যটির বৈশিষ্ট্যগুলোর সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। এসব দ্রব্যের বাজারে অনেক কোম্পানি আছে। বিভিন্ন নামে ও বিভিন্ন মোড়কে প্রক্রিয়াজাত হয়ে দ্রব্যটি বিক্রয় হয়। বিক্রয় বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বৈশিষ্ট্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হয়।
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। আবার, পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।
'ক' দ্রব্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার পূর্ণ প্রতিযোগিতায় AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতার তুলনা করা যায়।
৬. উদ্দীপক
| জমির পরিমাণ (একক) | শ্রম (একক) | প্রান্তিক উৎপাদন MP |
|---|---|---|
| 1 | 1 | 8 |
| 1 | 2 | 6 |
| 1 | 3 | 4 |
| 1 | 4 | 2 |
উদ্দীপকের সূচি হতে মোট উৎপাদন সূচি তৈরি করা হলো-
উৎপাদন ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন সৃষ্টি হয় তার সমষ্টিকে মোট উৎপাদন বলে।
১ একক বা ১ম একক শ্রমনিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন ৮ একক এবং মোট উৎপাদনও হবে ৮ একক।
২য় একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন ৬ একক, অতএব মোট উৎপাদন হবে (৮ + ৬) = ১৪ একক।
৩য় একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন ৪ একক অতএব, মোট উৎপাদন হবে (১৪ + ৪) = ১৮ একক।
৪র্থ একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন ২ একক অতএব, মোট উৎপাদন হবে (১৮ + ২) = ২০ একক।
সতরাং মোট উৎপাদনের সূচিটি হবে নিম্নরূপ-
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| জমির পরিমাণ (একক) | 1 |
| শ্রম (একক) | 1 |
| প্রান্তিক উৎপাদন MP | 8 |
| মোট উৎপাদন TP | 8 |
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| জমির পরিমাণ (একক) | 1 |
| শ্রম (একক) | 2 |
| প্রান্তিক উৎপাদন MP | 6 |
| মোট উৎপাদন TP | 14 |
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| জমির পরিমাণ (একক) | 1 |
| শ্রম (একক) | 3 |
| প্রান্তিক উৎপাদন MP | 4 |
| মোট উৎপাদন TP | 18 |
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| জমির পরিমাণ (একক) | 1 |
| শ্রম (একক) | 4 |
| প্রান্তিক উৎপাদন MP | 2 |
| মোট উৎপাদন TP | 20 |
উদ্দীপকে উল্লিখিত সূচি হতে প্রান্তিক উৎপাদনের তথ্যের সাহায্যে নিচে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। ১ একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদনের পরিমাণ ৮ একক। যার সমন্বয় বিন্দু a. এখন ২, ৩ ও ৪ একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৬, ৪ ও ২ একক। যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c ও d. এখন a, b, c, d বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন MP রেখা অঙ্কন করা হলো। এই MP রেখা বিশ্লেষণ করলে দেখা যায় রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এ রেখার নিম্নগামিতা প্রমাণ করে শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে প্রান্তিক উৎপাদনের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে। এভাবে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।
৭. উদ্দীপক
| উৎপাদনের একক Q | মোট স্থির ব্যয় TFC | মোট পরিবর্তনীয় ব্যয় TVC |
|---|---|---|
| 1 | 5 | 5 |
| 2 | 5 | 13 |
| 3 | 5 | 19 |
| 4 | 5 | 27 |
| 5 | 5 | 40 |
| 6 | 5 | 55 |
TFC=৫ এবং TVC=৫,১৩,১৯,২৭,৪০,৫৫। তাই TC=১০,১৮,২৪,৩২,৪৫,৬০। AC=TC/Q থেকে ১–৬ এককে AC=১০,৯,৮,৮,৯,১০ টাকা। তৃতীয় ও চতুর্থ উভয় এককে সর্বনিম্ন গড় ব্যয় ৮।
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 1 |
| মোট স্থির ব্যয় TFC | 5 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 5 |
| মোট ব্যয় TC=TFC+TVC | 10 |
| গড় ব্যয় AC=TC/Q | 10 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 2 |
| মোট স্থির ব্যয় TFC | 5 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 13 |
| মোট ব্যয় TC=TFC+TVC | 18 |
| গড় ব্যয় AC=TC/Q | 9 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 3 |
| মোট স্থির ব্যয় TFC | 5 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 19 |
| মোট ব্যয় TC=TFC+TVC | 24 |
| গড় ব্যয় AC=TC/Q | 8 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 4 |
| মোট স্থির ব্যয় TFC | 5 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 27 |
| মোট ব্যয় TC=TFC+TVC | 32 |
| গড় ব্যয় AC=TC/Q | 8 |
5
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 5 |
| মোট স্থির ব্যয় TFC | 5 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 40 |
| মোট ব্যয় TC=TFC+TVC | 45 |
| গড় ব্যয় AC=TC/Q | 9 |
6
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 6 |
| মোট স্থির ব্যয় TFC | 5 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 55 |
| মোট ব্যয় TC=TFC+TVC | 60 |
| গড় ব্যয় AC=TC/Q | 10 |
উৎপাদন শূন্যে TC=TFC=৫ ধরে MC=ΔTC/ΔQ যথাক্রমে ৫,৮,৬,৮,১৩,১৫ টাকা। MC প্রথমে একটানা কমে না: ৫ থেকে ৮, পরে ৬ হয়। অতিরিক্ত এককের ব্যয় পূর্ববর্তী গড়ের কম হলে নতুন গড় কমে; সমান হলে অপরিবর্তিত থাকে, বেশি হলে বাড়ে। চতুর্থ এককে MC=AC=৮; পঞ্চম ও ষষ্ঠে AC বাড়ে।
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 1 |
| মোট ব্যয় TC | 10 |
| গড় ব্যয় AC | 10 |
| প্রান্তিক ব্যয় MC | 5 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 2 |
| মোট ব্যয় TC | 18 |
| গড় ব্যয় AC | 9 |
| প্রান্তিক ব্যয় MC | 8 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 3 |
| মোট ব্যয় TC | 24 |
| গড় ব্যয় AC | 8 |
| প্রান্তিক ব্যয় MC | 6 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 4 |
| মোট ব্যয় TC | 32 |
| গড় ব্যয় AC | 8 |
| প্রান্তিক ব্যয় MC | 8 |
5
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 5 |
| মোট ব্যয় TC | 45 |
| গড় ব্যয় AC | 9 |
| প্রান্তিক ব্যয় MC | 13 |
6
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের একক Q | 6 |
| মোট ব্যয় TC | 60 |
| গড় ব্যয় AC | 10 |
| প্রান্তিক ব্যয় MC | 15 |
৮. উদ্দীপক
উদ্দীপকের চিত্র অনুযায়ী এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারের ভারসাম্য অনুযায়ী আয়, ব্যয়, দাম ও মুনাফার পরিমাণ নির্ধারিত হয়। উক্ত বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে-
i. প্রথম বা প্রয়োজনীয় শর্ত: MR = MC। অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়।
ii. দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত: ভারসাম্য বিন্দুতে MR রেখার ঢাল < MC
রেখার ঢাল। এক্ষেত্রে MC রেখা MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে।
এছাড়া এ বাজারে AC-এর অবস্থানের ওপর মোট ব্যয় ও মুনাফার অবস্থা নির্ভর করে। উদ্দীপকের চিত্রে AR = MR হলো গড় আয় ও প্রান্তিক আয় রেখা। AC ও MC. হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শর্তানুসারে ও বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। সুতরাং ভারসাম্য দাম ১৫ টাকা এবং ভারসাম্য পরিমাণ ২০ একক।
আমরা জানি, মোট আয় (TR) = P × Q = ১৫ × ২০ = ৩০০
AC এর অবস্থান অনুযায়ী, AC = ১০
∴ মোট ব্যয় (TC) = AC × Q= ১০ × ২০ = ২০০
∴ মুনাফা (π) = TR - TC = ৩০০ – ২০০ = ১০০
অতএব উদ্দীপক হতে ফার্মটির মুনাফা π = ১০০ টাকা।
উদ্দীপকের চিত্রানুযায়ী AC রেখা যদি e বিন্দুতে স্পর্শ করে তবে চিত্রটি হবে-
চিত্রে AR = MR হলো ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় রেখা, AC ও MC হলো ফার্মের গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে যেখানে MC = MR। e বিন্দু অনুযায়ী, ভারসাম্য দাম ১৫ টাকা এবং ভারসাম্য পরিমাণ ২০ একক। গড় ব্যয় (AC) = ১৫ টাকা।
আমরা জানি,
মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ
= ১৫ × ২০
= ৩০০
AC-এর অবস্থান অনুযায়ী, গড় আয় AC = ১৫
∴ মোট ব্যয় (TC) = গড় ব্যয় উৎপাদনের পরিমাণ
= ১৫ × ২০
= ৩০০
সুতরাং মুনাফার পরিমাণ (π) = TR-TC
= ৩০০ -৩০০
= 0
অতএব, ফার্মের মুনাফা (π) = 0 টাকা। শূন্য মুনাফাই হলো ফার্মেরস্বাভাবিক মুনাফা।
অর্থাৎ ফার্মটির গড় ব্যয় রেখা e বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি স্বাভাবিকমুনাফা অর্জন করবে।
৯. উদ্দীপক
C = ১৫০ + ০.৭৫Y
I = ১০০
G = ১৫০
এখানে C = ভোগ ব্যয়, I = বিনিয়োগ ব্যয় এবং G = সরকারি ব্যয়।
উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা হলো-
উদ্দীপকে দেওয়া আছে,
C = SCo + 0.9CY
I = ১০০
G = ১৫০
আমরা জানি, ভারসাম্য জাতীয় আয় Y = C +I+G
আমরা জানি, ভারসাম্য জাতীয় আয় Y=C+I+G
$ \Rightarrow Y=১ ৫ ০+0 . ৭ ৫ Y+১ ০ ০+১ ৫ ০ $
$ \Rightarrow Y-০ . ৭ ৫ Y=৪ ০ ০ $
$ \Rightarrow 0 . ২ ৫ Y=৪০০ $
$ \Rightarrow Y=\frac{৪০০}{0 . ২ ৫} $
$ \Rightarrow Y=১ ৬ ০ ০$
অতএব, উদ্দীপক অনুসারে ভারসাম্য জাতীয় আয় ১৬০০ একক।
বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হলে ভারসাম্য জাতীয় আয়ের কী পরিবর্তন হবে তা বিশ্লেষণ. করা হলো- বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হলে নতুন বিনিয়োগ হবে
$I^*=(১ ০ ০ \times ২)=২ ০ ০$
আবার, দেওয়া আছে, $\mathrm{C}=১ ৫ ০+০ . ৭ ৫ \mathrm{Y}$
$G=১ ০ ০$
সুতরাং পরিবর্তিত ভারসাম্য জাতীয় আয়, Y* $=\mathrm{C}+\mathrm{I}^*+\mathrm{G}$
$ \Rightarrow Y^*=১ ৫ ০+০ . ৭ ৫ Y+২ ০ ০+১ ৫ ০ $
$ \Rightarrow Y^*=০ . ৭ ৫ Y=৫ ০ ০ $
$ \Rightarrow 0 . ২ ৫ Y^*=৫ ০ ০ $
$ \Rightarrow Y^*=\frac{৫ . ০ ০}{0 . ২ ৫} $
$ \Rightarrow Y^*=২ ০ ০ ০ $
অতএব, ভারসাম্য জাতীয় আয়ের পার্থক্য $\Delta \mathrm{Y}=\mathrm{Y}^*-\mathrm{Y}$
$ =২ ০ ০ ০-১ ৬ ০ ০ $
$ =৪০০$
উদ্দীপকে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হলে ভারসাম্য জাতীয় আয় ৪০০ একক বৃদ্ধি পায়।
সুতরাং বিনিয়োগের পরিমাণ বাড়লে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়।
১০. উদ্দীপক
সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণ ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসার ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন করা এবং বিদেশি মুদ্রার সাথে সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে তা স্থিতিশীল রাখা। অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে দেশের মুদ্রানীতি গ্রহণের দ্বারা মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন সমস্যার সমাধান করে। কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বিনা সুদে সরকারের তহবিল সংরক্ষণ করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পরামর্শ প্রদান করে।
'উদ্দীপকের মনোয়ার যে ব্যাংকে চাকরি করেন সেটি একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে। যে বৈশিষ্ট্যগুলো উপরে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, মনোয়ারের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।
১. নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে যে ব্যাংক কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। অপরপক্ষে, মুনাফা অর্জনকে প্রাধান্য দিয়ে যে ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।
২. সংখ্যাগত দিক বিচারে একটি দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে। অপরদিকে, ১টি দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে।
৩. কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকার কর্তৃক পরিচালিত হয়। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক সরকারি ও বেসরকারি মালিকানাধীন পরিচালিত হয়।
৪. কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে।
৫. কেন্দ্রীয় ব্যাংক একচ্ছত্রভাবে নোট ইস্যু করে থাকে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করার কোনো ক্ষমতা রাখে না।
৬. কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্ত সকল বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের সুবিধা প্রদান করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে নিকাশঘরের সুবিধা গ্রহণ করে।
উদ্দীপক থেকে দেখা যায়, মনোয়ার যে ব্যাংকে চাকরি করেন সেটি একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে। সুতরাং মনোয়ারের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, ফাহিম যে ব্যাংকে চাকরি করে সেটি জনগণ থেকে আমানত গ্রহণ করে ও ঋণ প্রদান করে। সুতরাং ফাহিমের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।
অতএব বলা যায়, উপরের আলোচনাই উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যকার পার্থক্য নির্দেশ করে।
১১. উদ্দীপক
মোট বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৬০০
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) =৬
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ (M') = ৫০০
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V') = ৫
লেনদেনের পরিমাণ (T) = ৫০
উদ্দীপকে দেওয়া আছে,
মোট বিহিত মুদ্রার পরিমাণ, (M) = ৬০০
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = ৬
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ (M') = ৫০০
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V') = ৫
লেনদেনের পরিমাণ (T) = ৫০
উপরের তথ্যের আলোকে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দেশটির দামস্তর নির্ণয় করা হলো-
আমরা জানি, ফিশারের বিনিময় সমীকরণটি হলো-
এখানে, P = দামস্তর
$ M V+M^{\prime} V^{\prime}=P T $
$ \Rightarrow P=\frac{M V+M^{\prime} V^{\prime}}{T} $
$ \Rightarrow P=\frac{(\text { ৬০০ } \times \text { ৬ })+(৫ ০ ০ \times ৫)}{৫ ০} $
$ \Rightarrow P=\frac{\text { ৩৬০০ }+ \text { ২৫০০ }}{৫ ০} $
$ \Rightarrow P=\frac{\text { ৬১০০ }}{৫ ০}$
$ \Rightarrow P=১ ২ ২$
সুতরাং, উদ্দীপক অনুসারে দেশটির দামস্তর P = ১২২
যদি বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ অর্ধেক হয় তাহলে,
মোট বিহিত মুদ্রার পরিমাণ, $\mathrm{M}=\frac{\text { ৬০০ }}{২}=৩ ০ ০$
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ, $\mathrm{M}^{\prime}=\frac{৫ ০ ০}{২}=২ ৫ ০$
উদ্দীপকে দেওয়া আছে,
বিহিত মুদ্রার প্রচলন গতি, V = ৬
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি, V' = ৫
লেনদেনের পরিমাণ, T = ৫০
এখন, ফিশারের বিনিময় সমীকরণ অনুসারে আমরা জানি,
$ M V+M^{\prime} V^{\prime}=P T $
$ \Rightarrow P=\frac{M V+M^{\prime} V^{\prime}}{T} $
$ \Rightarrow P=\frac{(৩ ০ ০ \times ৬)+(২ ৫ ০ \times ৫)}{৫ ০} $
$ \Rightarrow P=\frac{১ ৮ ০ ০+১ ২ ৫ ০}{৫ ০} $
$ \Rightarrow P=\frac{৩ ০ ৫ ০}{৫ ৫} $
$ \Rightarrow P=৬ ১$
অর্থাৎ পরিবর্তিত দামস্তর, P* = ৬১
‘গ’ হতে প্রাপ্ত পূর্ববর্তী দামস্তর, $\mathrm{P}=$ ১২২
আমরা জানি, অর্থের মূল্য $V_m^*=\frac{১}{P}=\frac{১}{১ ২ ২}$ [পূর্ববর্তী দামস্তর অনুসারে]
পরিবর্তিত দামস্তর অনুসারে অর্থের মূল্য $\mathrm{V}_{\mathrm{m}}^*=\frac{১}{\mathrm{P}}=\frac{১}{\mathrm ৬১}$
যা পূর্ববর্তী অর্থের মূল্যের চেয়ে দ্বিগুণ।
অর্থাৎ, বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ অর্ধেক হলে মুদ্রার মূল্য দ্বিগুণ হয়।