১. উদ্দীপক
নিচে X ও Y নামক দুটি দ্রব্য উৎপাদনের একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো-
| সমন্বয় | X দ্রব্য | Y দ্রব্য |
|---|---|---|
| M | 0 | 24 |
| N | 10 | 20 |
| P | 20 | 10 |
| Q | 24 | 0 |
উদ্দীপক অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে ১ দ্রব্য উৎপাদন দেখানো হয়েছে। উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বিন্দু (0,24) = M, (10,20) = N, (20,10) = P এবং (24,0) = Q পাওয়া যায়। এবার M, N, P ও Q বিন্দু চিত্রে উপস্থাপন করে বিন্দুগুলো যুক্ত করে MQ রেখা পাওয়া যায়। MQ রেখার প্রতিটি বিন্দু X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উক্ত রেখাই উদ্দীপকের সূচি ব্যবহার করে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
উদ্দীপক অনুযায়ী X দ্রব্যের উৎপাদন 24 একক হলে Y দ্রব্যের উৎপাদনও 24 একক করা সম্ভব হবে না। নিচে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো-
চিত্রে উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো MQ। MQ রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। কোনো উৎপাদক MQ রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কেননা সমাজের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এখানে (X দ্রব্য = 24 একক, Y দ্রব্য = 24 একক) = T বিন্দুটি MQ রেখার বাইরে অবস্থান করছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক T বিন্দুতে উৎপাদন করতে পারবে না। তাই বলা যায়, X ও Y উভয় দ্রব্য একই সাথে 24 একক করে উৎপাদন করা সম্ভব হবে না।
২. উদ্দীপক
নিচের উদ্দীপক হতে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
চাহিদা সমীকরণ, $Q_d=16-4 p$
জোগান সমীকরণ, $Q_s=-8+4 p$
এখানে, P= দাম, $Q_d$ = চাহিদার পরিমাণ,
$Q_s$ = জোগানের পরিমাণ
দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটির দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন ঘটে। এ দুই অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যদ্বয়ের সম্পর্ক পরিবর্তক হবে। যেমন- চা, কফি।
উদ্দীপক থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো-
দেওয়া আছে,
চাহিদা সমীকরণ, $Q_d=16-4 p$
জোগান সমীকরণ, $Q_s=-8+4 p$
এখানে, P= দাম, $Q_d$ = চাহিদার পরিমাণ,
$Q_s$ = জোগানের পরিমাণ
আমরা জানি, ভারসাম্য অবস্থায়,
$Q_d=Q s$
বা, $16-4 P=-8+4 P$
বা, $-4 P-4 P=-8-16$
বা, $-8 P=-24$
বা, $\mathrm{P}=3$
$\therefore \overline{\mathbf{p}}=\mathbf{3}$
$\therefore$ ভারসাম্য দাম $\overline{\mathrm{p}}=3$
ভারসাম্য দামের মান বসিয়ে পাই,
$Q_d =16-4 P $
$ =16-(4 \times 3) $
$ =16-12 $
$ =4$
$Q_s =-8+4 P$
$ =-8+(4 \times 3) $
$ =-8+12 $
$=4$
$\therefore$ ভারসাম্য পরিমাণ $=4$
চাহিদা সমীকরণ ন্থির রেখে জোগান সমীকরণ পরিবর্তন হয়ে $Q_{s_1}=-4+4 P$ হলে তারসাম্য অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করা হলো-‘গ’-এর উত্তর হতে পাই,
ভারসাম্য দাম $\overline{\mathrm{p}}=3$
চাহিদার পরিমাণ $Q_d=4$
এখন, চাহিদা সমীকরণ $\mathrm{Q}_{\mathrm{d}}=16-4 \mathrm{P}$
নতুন জোগান সমীকরণ $\mathrm{Qs}_1=-4+4 \mathrm{P}$
$\therefore$ তারসাম্য অবস্থায়
$ Q_d=Q_{s_1} $
$ \Rightarrow 16-4 P=-4+4 P $
$ \Rightarrow -4 P-4 P=-4-16 $
$ \Rightarrow -8 P=-20 $
$\Rightarrow P=2.5$
$\therefore$ ভারসাম্য পরিমাণ
$ Q_d =16-(4 \times 2.5) $
$ =16-10 $
$ =6$
$ Q_{s_1} =-4+(4 \times 2.5) $
$=-4+10$
$=6$
এক্ষেত্রে লক্ষ করা যায়, চাহিদা সমীকরণ স্থির থেকে জোগান সমীকরণ পরিবর্তন হয়ে $Q_{1_1}=-4+4 P$ হলে ভারসাম্য দাম $P=3$ থেকে কমে $P=2.5$ হবে এবং তারসাম্য পরিমাণ $Q_d=4$ থেকে বেড়ে $Q=6$ হবে।
৩. উদ্দীপক
দেওয়া আছে,
| দ্রব্যের পরিমাণ | প্রান্তিক উপযোগ |
|---|---|
| 1 | 15 |
| 2 | 10 |
| 3 | 5 |
| 4 | 0 |
| 5 | -5 |
উদ্দীপকের তথ্য থেকে মোট উপযোগ বের করে তার ভিত্তিতে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো-
| দ্রব্যের পরিমাণ | মোট উপযোগ | প্রান্তিক উপযোগ |
|---|---|---|
| 1 | 15 | 15 |
| 2 | 25 | 10 |
| 3 | 30 | 5 |
| 4 | 30 | 0 |
| 5 | 25 | -5 |
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য ভোগের একক এবং লম্ব অক্ষে মোট উপযোগ নির্দেশ করা হয়েছে। সূচির আলোকে ১ম একক X দ্রব্য থেকে প্রাপ্ত মোট উপযোগ ১৫ ইউটিল, চিত্রে যার সমন্বয় বিন্দু । এখন দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ একক হলে মোট উপযোগ ২৫, ৩০, ৩০ ও ২৫ ইউটিল হয়, যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c, d ও e। এখন a, b, c, d ও বিন্দু যোগ করে TU রেখা পাওয়া যায়। উক্ত TU রেখাই উদ্দীপকে প্রাপ্ত তথ্য হতে অঙ্কিত মোট উপযোগ রেখা।
৪. উদ্দীপক
যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। এ অর্থব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে- কী উৎপাদিত হবে, কীভাবে উৎপাদিত হবে এবং উৎপাদনের বণ্টন কী রকম হবে। ক্রেতা-বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদনের উপকরণের মালিক এবং বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই এসবের দাম নির্ধারিত হয়।
উদ্দীপকে দেখা যায়, সাঈদের দেশে উৎপাদক ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সরকার অর্থনীতির কোনো খাতে হস্তক্ষেপ করে না- এসবই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য।
সুতরাং বলা যায়, সাঈদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
১. যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। পক্ষান্তরে, যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় প্রায় সকল ক্ষেত্রেই ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে।
৩. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের দাম রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। অপরদিকে, মিশ্র অর্থব্যবস্থায় চাহিদা ও জোগানের স্বয়ংক্রিয় ঘাত-প্রতিঘাতের দ্বারা দাম নির্ধারিত হয়।
৪. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য কী পরিমাণে ও কীভাবে উৎপাদিত হবে এবং কীভাবে বণ্টন করা হবে এসব পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়। অপরপক্ষে, মিশ্র অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য কী পরিমাণ ও কীভাবে উৎপাদন করবে এসব বিষয়ে উৎপাদক ভূমিকা পালন করে।
৫. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ থাকে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে।
সাঈদের উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া দেশের তথা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশের সাথে বাংলাদেশের তথা মিশ্র অর্থব্যবস্থার মৌলিক পার্থক্য রয়েছে।
৫. উদ্দীপক
সাবান কারখানার উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো-
| উৎপাদন Q | মোট স্থির ব্যয় TFC (টাকা) | মোট পরিবর্তনীয় ব্যয় TVC (টাকা) |
|---|---|---|
| 1 | 15 | 4 |
| 2 | 15 | 10 |
| 3 | 15 | 15 |
| 4 | 15 | 22 |
| 5 | 15 | 34 |
উদ্দীপক হতে গড় খরচ সূচি তৈরি করা হলো-
মোট স্থির ব্যয় ($TFC$) ও মোট পরিবর্তনশীল ব্যয় ($TVC$) যোগ করে মোট ব্যয় ($TC$) পাওয়া যায়। অর্থাৎ $TC = TFC + TVC$
আবার, কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। গড় খরচকে নিম্নরূপে প্রকাশ করা যায়-
গড় খরচ $(AC) =\frac{\mathrm{TC}}{\mathrm{Q}}$
যেখানে,
$AC =$ গড় খরচ
$TC =$ মোট খরচ
$Q =$ উৎপাদনের পরিমাণ
গড় খরচ (AC) নির্ণয়ের সূত্র প্রয়োগ করে গড় খরচ নির্ণয় করে সূচিতে দেখানো হলো-
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদন Q | 1 |
| TFC | 15 |
| TVC | 4 |
| মোট ব্যয় TC | 19 |
| গড় ব্যয় AC | 19 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদন Q | 2 |
| TFC | 15 |
| TVC | 10 |
| মোট ব্যয় TC | 25 |
| গড় ব্যয় AC | 12.5 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদন Q | 3 |
| TFC | 15 |
| TVC | 15 |
| মোট ব্যয় TC | 30 |
| গড় ব্যয় AC | 10 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদন Q | 4 |
| TFC | 15 |
| TVC | 22 |
| মোট ব্যয় TC | 37 |
| গড় ব্যয় AC | 9.25 |
5
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদন Q | 5 |
| TFC | 15 |
| TVC | 34 |
| মোট ব্যয় TC | 49 |
| গড় ব্যয় AC | 9.8 |
উদ্দীপকের সূচির আলোকে প্রথমে মোট ব্যয় তারপর গড় ব্যয় নির্ণয় করে সূচিতে দেখানো হয়েছে।
৬. উদ্দীপক
একটি দ্রব্য উৎপাদনে মূলধনের পরিমাণ ও প্রান্তিক উৎপাদন নিচে দেওয়া হলো-
| মূলধনের পরিমাণ (একক) | প্রান্তিক উৎপাদন MP |
|---|---|
| 100 | 5 |
| 200 | 7 |
| 300 | 9 |
| 400 | 11 |
| 500 | 13 |
দেওয়া প্রান্তিক উৎপাদন ৫,৭,৯,১১,১৩-কে প্রতিটি ১০০ একক মূলধন বৃদ্ধির অতিরিক্ত উৎপাদন হিসেবে ধরলে এবং প্রাথমিক TP=০ হলে মোট উৎপাদন ৫,১২,২১,৩২,৪৫ হয়। এ সমন্বয়গুলো যুক্ত করে TP রেখা পাওয়া যায়। মূলধনের প্রতি এককের MP বোঝালে ΔTP=MP×১০০ করতে হবে; তাই সূচির MP-এর ধাপভিত্তিক এককটি স্পষ্ট রাখা প্রয়োজন।
| মূলধনের পরিমাণ K | প্রান্তিক উৎপাদন MP | মোট উৎপাদন TP |
|---|---|---|
| 100 | 5 | 5 |
| 200 | 7 | 12 |
| 300 | 9 | 21 |
| 400 | 11 | 32 |
| 500 | 13 | 45 |
৭. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত চিত্র অনুযায়ী এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। উদ্দীপকের চিত্রে $AR = MR$ হলো গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করে। $AC$ ও $MC$ হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শর্ত অনুযায়ী ও বিন্দুতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। সুতরাং এক্ষেত্রে ভারসাম্য দাম $10$ টাকা এবং ভারসাম্য পরিমাণ $50$ হয়। এছাড়া এ বাজারে $AC$-এর অবস্থানের ওপর মোট ব্যয় ও মুনাফার অবস্থা নির্ভর করে। এখানে গড় ব্যয় $AC = 4$ ।
আমরা জানি,
মোট আয় $(T R)=$ দাম $\times$ উৎপাদনের পরিমাণ
বা, $TR =6 \times 50$
$\therefore \mathrm{TR}=300$
এবং $AC$ -এর অবস্থান অনুযায়ী মোট ব্যয়
TC $=$ পড় ব্যায় $\times$ উৎপাদনের পরিমাশ
বা, TC $=4 \times 50$
$\therefore \mathrm{TC}=200$
এক্ষেত্রে মুনাফার পরিমাণ $\pi=$ মোট আয় - মোট ব্যায়
$ =\text { TR -TC } $
$ =300-200 $
$\pi =100$
উদ্দীপক অনুযায়ী ফার্মের মুনাকা $= 100$ টাকা।
এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম যে মুনাফা অর্জন করে তা মূলত অত্নাভাবিক মুনাফা।
উদ্দীপকের $AC$ রেখা $E$ বিন্দুতে স্পর্শ করলে ফার্মের মুনাফার ক্ষেত্রে পরিবর্তন আসবে। এক্ষেত্রে ফার্ম মূলত স্বাভাবিক মুনাফা অর্জন করবে। মুনাফার এ পরিবর্তন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-
অঙ্কিত চিত্রে $AR = MR$ হলো ফার্মের গড় ও প্রান্তিক আয় রেখা। $AC$ হলো ফার্মের প্রাথমিক গড় ব্যয় রেখা এবং $MC$ হলো প্রান্তিক ব্যয় রেখা। বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী $E$ বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। গ-এর উত্তর থেকে পাওয়া যায় প্রাথমিক অবস্থায় ফার্মের মুনাফার পরিমাণ $\pi=100$ টাকা।
এখন $AC$ রেখা পরিবর্তিত হয়ে যদি $E$ বিন্দুতে স্পশ করে পরিবর্তিত AC রেখা হবে $AC\{ \}_1$ । $AC$ রেখা পরিবর্তিত হওয়ায় ব্যয় পরিবর্তিত হবে। এক্ষেত্রে $\mathrm{AC}_1$ রেখা অনুযায়ী,
মোট ব্যায় $TC =A C_1 \times Q . $
$=6 \times 50=300$
আর মোট আয় $TR =A R \times Q $
$ =6 \times 50=300$
সুতরাং মুনাফা হবে $\pi=T R-T C$
$\therefore \pi=300-300=0 $
$ \therefore$ মুনাফা=0 হবে।
এ শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। অতএব দেখা যায়, উদ্দীপকের $AC$ রেখা $E$ বিন্দুতেস্পর্শক হলে মুনাফা $0$ হবে অর্থাৎ স্বাভাবিক হবে।
৮. উদ্দীপক
যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে।
অতএব, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে বহুসংখ্যক বিক্রেতা একই ধরনের কিন্তু পৃথকৃত ও নিকট পরিবর্তক দ্রব্য বিক্রি করে থাকে। এরূপ বাজারের সূত্রপাত তখনই ঘটে যখন বহুসংখ্যক বিক্রেতা পৃথকৃত দ্রব্য উৎপাদন করে। এরূপ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে- বহুসংখ্যক বিক্রেতা, পৃথকৃত দ্রব্য, নিজস্ব দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বিক্রেতার আংশিক প্রভাব, নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা, বিজ্ঞাপনের আবশ্যকতা ইত্যাদি। বাংলাদেশে সাবান, টুথপেস্ট, কলম ইত্যাদির বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ।
'ক' দ্রব্যটির বৈশিষ্ট্যগুলোর সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। এসব দ্রব্যের বাজারে অনেক কোম্পানি আছে। বিভিন্ন নামে ও বিভিন্ন মোড়কে প্রক্রিয়াজাত হয়ে দ্রব্যটি বিক্রয় হয়। বিক্রয় বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বৈশিষ্ট্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হয়।
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। আবার, পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।
'ক' দ্রব্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার পূর্ণ প্রতিযোগিতায় AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতার তুলনা করা যায়।
৯. উদ্দীপক
মুদ্রার কাজ চারটি। যথা- মাধ্যম, পরিমাপক, মান ও ভান্ডার। মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। মুদ্রা দ্রব্য ও সেবার পরিমাপক হিসেবে কাজ করে। তাছাড়া মুদ্রা স্থগিত লেনদেনের মান হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মুদ্রা সঞ্চয়ের ভান্ডার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাকে সর্বাপেক্ষা তারল্য সম্পদ হিসেবে গণ্য করেছেন।
যে ব্যাংক কোনো দেশের মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে নোট ও মুদ্রা ছাপানোর একচেটিয়া অধিকার রাখে, দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে, মুদ্রাবাজার পরিচালনা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ব্যাংককে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক অর্থনৈতিক কার্যক্রম গতিশীল ও সামগ্রিকভাবে দেশের কল্যাণ নিশ্চিত করে। সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা এবং ঋণদানের একটি অন্যতম আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। অধ্যাপক হট্টের মতে, “কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের শেষ আশ্রয়স্থল।” অধ্যাপক কিসচ এবং এলকিন-এর মতে, “কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক, যার অপরিহার্য দায়িত্ব হলো মুদ্রামানের স্থিতিশীলতা রক্ষা করা।”
উদ্দীপকে উল্লিখিত জনাব আক্তার সাহেবের চাকরিরত ব্যাংকটিকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। আবার ব্যাংকটি নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। আর এ মুদ্রাবাজারের অভিভাবক এবং নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে মূলত কেন্দ্রীয় ব্যাংক।
সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব আক্তার সাহেবের ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় না বরং দেশের মুদ্রাবাজারকে যথাযথভাবে পরিচালিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হলো কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট থেকে নগদ জমা গ্রহণ করে এবং স্বল্পমেয়াদি ঋণের কারবার করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণের সাথে কোনো প্রত্যক্ষ ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে না। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনগণের ব্যাংকার হিসেবে কাজ করে। আবার, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের ওপর নানারূপ বিধিনিষেধ আরোপ করতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক 'ব্যাংকের অধীন নয়। এছাড়া একটি দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক একাধিক থাকতে পারে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক বিদেশে শাখা খুলতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো বৈদেশিক শাখা থাকে না।
উদ্দীপকে জনাব আক্তার সাহেব যে ব্যাংকে কর্মরত তা বৈশিষ্ট্যের বিচারে একটি কেন্দ্রীয় ব্যাংক এবং জনাব গোফরান সাহেব যে ব্যাংকে চাকরি করেন তা বৈশিষ্ট্যের বিচারে একটি বাণিজ্যিক ব্যাংক। মূলত দেশে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। তবে তাদের কার্যাবলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
১০. উদ্দীপক
বিহিত মুদ্রার পরিমাণ (M) = 7,500
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = 15
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ $(M_{1})$ = 3000
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলনগতি $(V_{1})$ = 10
লেনদেনের পরিমাণ (T) = 1000
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের কিছু অংশ জমা রাখতে বলে। আমানতের এ অংশকেই নগদ জমার হার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ প্রদানের হার কমাতে চায় তখন - তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নগদ জমার হার বাড়িয়ে দেয় - ফলে ঋণ প্রদানের পরিমাণ কমে যায়।
উদ্দীপক উল্লিখিত তথ্যের ভিত্তিতে দামস্তর নির্ণয় করা হলো-
উদ্দীপকে দেওয়া আছে,
বিহিত মুদ্রার পরিমাণ (M) = 7,500
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = 15
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ $(M_{1})$ = 3000
ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলনগতি $(V_{1})$ = 10
লেনদেনের পরিমাণ (T) = 1000
আমরা জানি,
ফিশারের বিনিময় সমীকরণটি $M V+M_1 . V_1=P T$
বা, $\mathrm{PT}=\mathrm{MV}+\mathrm{M}_1 \mathrm{~V}_1$
বা, $P=\frac{M V+M_1 V_1}{T}$
বা, $P=\frac{(7,500 \times 15)+(3,000 \times 10)}{1,000}$
বা, $\mathrm{P}=142.5$
অতএব, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে উদ্দীপকের দেশের দামস্তর P = 142.5
উদ্দীপকের আলোকে বিহিত মুদ্রার পরিমাণ (M) ও ব্যাংক অর্থের -পরিমাণ (M₁) দ্বিগুণ করা হলে ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বের আলোকে মূল্যস্তরের উপর যে প্রভাব পড়বে তা গাণিতিক প্রক্রিয়ায় - নির্ণয় করা হলো-
ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী অর্থের পরিমাণ (বিহিত মুদ্রা + ব্যাংক অর্থ) দ্বিগুণ হলে দামস্তর দ্বিগুণ হবে সেক্ষেত্রে অর্থের মূল্য অর্ধেক হবে।
গ-এর উত্তরের আলোকে দামস্তর P = 142.5
আমরা জানি,
অর্থের মূল্য $\dot{\mathrm{V}}_{\mathrm{m}}=\frac{1}{\mathrm{P}}$
$V_m=\frac{1}{142.5}$
এখন উদ্দীপক অনুযায়ী বিহিত মুদ্রার পরিমাণ (M) ও ব্যাংক অর্থের পরিমাণ (M') দ্বিগুণ করা হলে নতুন বিহিত অর্থের পরিমাণ (M ×2)
$=7500 \times 2=15000$
এবং নতুন ব্যাংক অর্থের পরিমাণ $\left(\mathrm{M}_1 \times 2\right)=3000 \times 2=6000$ এখানে, বিনিময় সমীকরণ অনুযায়ী নতুন দামস্তর,
$P=\frac{M V+M_1 V_1}{T}$
বা, $P=\frac{(15000 \times 15)+(6000 \times 10)}{1000}$
বা, $\mathrm{P}=285$
$\therefore$ অর্থের মূল্য $\mathrm{Vm}_1=\frac{1}{\mathrm{P}}=\frac{1}{285}$
নতুন দামস্তর $\mathrm{P}=285$, যা পূর্বের দামস্তরের $(\mathrm{P}=142.5)$ এর তুলনায় দ্বিগুণ এবং নতুন অর্থের মূল্য $V_m=\frac{1}{285}$ যা পূর্বের অর্থমূল্য $\left(V_m=\right. \frac{1}{142.5}$ ) এর তুলনায় অর্ধেক।
সুতরাং দেখা যায়, অর্থের জোগান দ্বিগুণ হলে দামন্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়, যা ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।
১১. উদ্দীপক
C = 100 + 0.75y I = 100 G = 150
যেখানে,
Y = জাতীয় আয়, C = ভোগ ব্যয়
I = বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়
করে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে। আর উৎপাদন বাড়ালে GNP বাড়ে। তাই বিনিয়োগ বাড়লে GNP বাড়ে।
ভোগ অপেক্ষক: (C) = 100 + 0.75Y
সয়ম্ভূত বিনিয়োগ (I) = 100
সরকারি ব্যয় (G) = 150
আমরা জানি, তিন খাতবিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয়
Y=C+I+G
বা, Y = 100 + 0.75Y + 100 + 150
বা, Y - 0.75Y = 350
বা, 0.25Y = 350
বা, Y = 1400
উদ্দীপকের আলোকে নির্ণেয় ভারসাম্য জাতীয় আয়, Y = 1400
উদ্দীপক অনুযায়ী সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে জাতীয় আয়ের ওপর কেমন প্রভাব পড়বে তা গাণিতিক ব্যাখ্যাসহ বিশ্লেষণ করা হলো-
গনং-এর উত্তর থেকে পাওয়া যায় প্রাথমিক অবস্থায় ভারসাম্য জাতীয় আয়, Y = 1400
এখন সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে,
$G^*=150-50=100$
অতএব, পরিবর্তিত জাতীয় আয় হবে-
$\mathbf{Y}^*=\mathbf{C}+\mathbf{I}+\mathbf{G}^*$
বা, $Y=100+0.75 Y+100+100$
বা, $Y-0.75 Y=300$
বা, $0.25 \mathrm{Y}=300$
বা, $Y^*=\frac{300}{0.25}=1200$
সরকারি ব্যয় 50 টাকা হাস করার পূর্বে ভারসাম্য জাতীয় আয় ছিল 1400 টাকা। এখন সরকারি ব্যয় হ্যাস হলে ভারসাম্য আয় হয় 1200 টাকা। এক্ষেত্রে জাতীয় আয়ের পরিবর্তন হবে,
$\Delta Y=Y^*-Y$
=1200-1400
=-200
সুতরাং সরকারি ব্যয় 50 টাকা হ্রাস হলে জাতীয় আয় 200 টাকা হ্রাস পাবে।