১. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশের অর্থব্যবস্থার প্রকৃতি হলো-ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
ধনতন্ত্র এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বেসরকারি মালিকানায় মানুষের তৈরি মূলধন ও প্রকৃতি প্রদত্ত মূলধন বেসরকারি মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয়। এ ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণ অনুপস্থিত এবং সরকারি মালিকানা সীমিত। দেশের প্রত্যেক ব্যাক্ত উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকে।
উদ্দীপক থেকে দেখা যায়, 'ক' দেশের নাগরিক মি. জন নিজ উদ্যোগে উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করছেন। সে দেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ - প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। 'ক' দেশের প্রকৃতি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, 'ক' দেশটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। নিচে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লেখা হলো-
১. সম্পদের ব্যক্তিমালিকানা : ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপাদানের ওপর প্রধানত ব্যক্তিমালিকানা বজায় থাকে।
২. স্বয়ংক্রিয় দামব্যবস্থা : ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না।
৩. মুনাফা অর্জন : ধনতন্ত্রে মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে উৎপাদন পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফা বেশি হয় সেখানে বিনিয়োগ বাড়ে।
নিচে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দেশের অর্থব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্যসমূহ আলোচনা করা হলো-
১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের বেশিরভাগ উপাদানগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। ফলে ব্যক্তি বিশেষ শ্রেণি বৈষম্য সৃষ্টি করে। পক্ষান্তরে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের অধিকাংশ উপাদানগুলোর ওপর সরকারি মালিকানা। থাকে। ফলে শ্রেণিবৈষম্য সৃষ্টি হয় না।
২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী নিজের ইচ্ছামতো লাভজনক ব্যবসায়ে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের। স্বাধীনতা থাকে না। ফলে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই।
৩. ধনতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি নিজের ইচ্ছামতো ভোগ করতে পারে, ফলে ভোগের ক্ষেত্রে শ্রেণি বিভাজন তৈরি হয়। অন্যদিকে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোগকারীর স্বাধীনতা থাকে না।
৪. ধনতন্ত্রে উৎপাদনকারীর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। অপরদিকে, সমাজতন্ত্রে উৎপাদনের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সামাজিক কল্যাণ।
৫. উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা থাকায় ধনতান্ত্রিক অর্থনীতিতে শ্রেণি শোষণ বিরাজ করে। কিন্তু নির্দেশমূলক দেশে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্য পরিচালিত হওয়ায় এখানে শ্রেণি শোষণের অবকাশ কম।
উদ্দীপকে দেখা যায়, 'ক' দেশে উৎপাদন ও বিনিয়োগসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত যা ধনতান্ত্রিক। অর্থব্যবস্থাকে নির্দেশ করে। অপরদিকে 'খ' দেশে উৎপাদন, বণ্টন, ভোগ সবই কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত হয় যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চিত্র। আর উপরে এই দুই অর্থব্যবস্থার পার্থক্য তুলে ধরা হয়েছে।
২. উদ্দীপক
উদ্দীপকের চিত্র থেকে চাহিদা সূচি তৈরি করে তা থেকে চাহিদা সমীকরণ তৈরি করা হলো-
| দাম (টাকা) | চাহিদার পরিমাণ |
|---|---|
| 10 | 25 |
| 15 | 20 |
এখানে, $\mathrm{Q}_{\mathrm{d}}=$ চাহিদার পরিমাণ
$\mathrm{Q}_1=$ প্রাথমিক চাহিদার পরিমাণ = ২৫
$\mathrm{Q}_2=$ পরিবর্তিত চাহিদার পরিমাণ = ২০
$\mathrm{P}=$ দ্রব্যের দাম
$\mathrm{P}_1=$ প্রাথমিক দাম = ১০
$\mathrm{P}_2=$ পরিবর্তিত দাম = ১৫
এখন, $\frac{Q_d-Q_1}{Q_1-Q_2}=\frac{P-P_1}{P_1-P_2}$
$\Rightarrow \frac{Q_d-2 ৫}{2 ৫-২০}=\frac{P-১ ০}{১ ০-১ ৫}$
$\Rightarrow \frac{\mathrm{Qd}-২৫}{৫}=\frac{\mathrm{P}-২০}{-৫}$
$\Rightarrow Q_d-$ ২৫ $=-P+$ ১০
$\Rightarrow \mathrm{Q}_{\mathrm{d}}=-\mathrm{P}+$ ১০ + ২৫
$\Rightarrow Q_d=৩ ৫-P$
অতএব বলা যায়, উদ্দীপকের চিত্র হতে ১০ টাকা ও ১৫ টাকা দামে চাহিদা সমীকরণ হলো $\mathrm{Q}_{\mathrm{d}}=$ ৩৫-P.
৩. উদ্দীপক
একটি গ্রামের একজন কৃষক তার কৃষি খামারের অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে শুধুমাত্র শ্রম বৃদ্ধি করে। যার ফলে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যেরূপ হয় তা নিচের ছকে প্রদত্ত হলো-
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| শ্রম (একক) | 1 |
| মূলধন (টাকা) | 100 |
| মোট উৎপাদন | 12 |
| প্রান্তিক উৎপাদন | 12 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| শ্রম (একক) | 2 |
| মূলধন (টাকা) | 100 |
| মোট উৎপাদন | 22 |
| প্রান্তিক উৎপাদন | 10 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| শ্রম (একক) | 3 |
| মূলধন (টাকা) | 100 |
| মোট উৎপাদন | 30 |
| প্রান্তিক উৎপাদন | 8 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| শ্রম (একক) | 4 |
| মূলধন (টাকা) | 100 |
| মোট উৎপাদন | 36 |
| প্রান্তিক উৎপাদন | 6 |
উদ্দীপকের সূচির আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ এবং লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। সূচি হতে ১ জন শ্রমিক ও ১০০ টাকা মূলধন বিনিয়োগে মোট উৎপাদন ১২ একক, যার সংমিশ্রণ বিন্দু a। শ্রম ও মূলধনের বিনিয়োগ বৃদ্ধি করে যথাক্রমে ২ জন শ্রমিক ও ১০০ টাকা মূলধন, ৩ জন শ্রমিক ও ১০০ টাকা মূলধন, ৪ জন শ্রমিক ও ১০০ টাকা মূলধন বিনিয়োগ করে মোট উৎপাদন যথাক্রমে ২২, ৩০ ও ৩৬ একক হবে, যাদের সংমিশ্রণ বিন্দুসমূহ যথাক্রমে b, c ও d। এখন সংমিশ্রণ বিন্দুসমূহ a, b, c, d যোগ করে TP রেখা পাওয়া যায়। উক্ত TP রেখাই উদ্দীপকের আলোকে অঙ্কিত মোট উৎপাদন রেখা।
উদ্দীপকে কৃষি খামারে উৎপাদন কাজে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, শ্রম ও মূলধন বিনিয়োগ একটি নির্দিষ্ট হারে অর্থাৎ প্রতি ক্ষেত্রে ১ জন করে শ্রমিক বৃদ্ধি করা হয়েছে। কিন্তু মোট উৎপাদন নির্দিষ্ট হারে বৃদ্ধি না পেয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটিই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-
চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। সূচি থেকে প্রান্তিক উৎপাদন, শ্রম ও মূলধনের পরিমাণের সমন্বয় বিন্দুসমূহ a, b, c ও d যোগ করে MP রেখা পাওয়া যায়। তাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন রেখা। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমতে থাকে। এ প্রান্তিক উৎপাদন এভাবে কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়।
এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য। কৃষিক্ষেত্রে ভূমির উর্বরাশক্তি সবসময় সমান থাকে না। একই ভূমি বারবার ব্যবহারের কারণে প্রাকৃতিক উপায়ে উর্বরাশক্তি হ্রাস পায়। যার দরুন উৎপাদনও হ্রাস পায়। তাছাড়া দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। কিন্তু ভূমি বাড়ছে না। ভূমির জোগান সীমাবদ্ধ। বিশেষ করে ভূমির ওপর কৃষি নির্ভরশীল। ভূমিতে উৎপাদনের লক্ষ্যে যে উপকরণ ব্যয় করা হয় উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। শিল্পক্ষেত্রে যে ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে তার তুলনায় নিম্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এ কারণে এ বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য।
৪. উদ্দীপক
জোগান অপেক্ষক $Qs = - 2 + 2P$
যেখানে $Qd$ = চাহিদার পরিমাণ, $Qs$ = জোগানের পরিমাণ এবং $P$= দাম।
দেওয়া আছে,
চাহিদা অপেক্ষক $Qd = 10 - P$
জোগান অপেক্ষক $Qs = - 2 + 2P$
ভারসাম্য অবস্থায়, $Qd = Qs$
$ \Rightarrow 10-P=-2+2 P $
$ \Rightarrow-P-2 P=-2-10 $
$ \Rightarrow-3 P=-12 $
$ \Rightarrow 3 P=12 $
$ \Rightarrow P=\frac{12}{3} $
$ \Rightarrow P=4 $
এখন P = 4 চাহিদা অপেক্ষক (Qd) বা জোগান অপেক্ষকে Qs বসিয়ে পাই,
Qd = 10 - 4
$\Rightarrow Q d=6$
আবার, $Q s=-2+2.4=-2+8=6$
$\therefore \mathrm{Qd}=\mathrm{Qs}=6$; যা ভারসাম্য দাম নির্দেশ করে।
অতএব, ভারসাম্য দাম (P) =4 টাকা
ভারসাম্য পরিমাণ (Q) = 6 একক
ভারসাম্য দাম P = 4 টাকা থেকে বেড়ে 6 টাকা হলে ক্রেতা বা ভোক্তার ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। ফলে বাজারে পণ্যের চাহিদার পরিমাণও হ্রাস পাবে। নিচে এর গাণিতিক ব্যাখ্যা তুলে ধরা হলো-
পণ্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ হবে,
$Qd = 10 - P = 10 - 4 = 6$
এবং জোগানের পরিমাণ হবে $Q s=-2+2 \times 4=6$
সুতরাং ভারসাম্য পরিমাণ $(Q) = 6$ একক
আবার দাম বেড়ে 6 টাকা হলে চাহিদার পরিমাণ হবে-
$Qd = 10 - P = 10 - 6 = 4$
এবং জোগানের পরিমাণ হবে $\mathrm{Qs}=-2+(2 \times 6)=10$
অতএব লক্ষ করা যায়, দাম বৃদ্ধির সাথে সাথে পণ্যের চাহিদা হ্রাস পায়। ফলে বাজারে পণ্যের জোগান বৃদ্ধি পাবে। নিচে একটি তালিকার মাধ্যমে ধারণাটি ব্যাখ্যা করা হলো-
৪ টাকা
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| দাম | ৪ টাকা |
| চাহিদার পরিমাণ | ৬ একক |
| যোগানের পরিমাণ | ৬ একক |
| বাজারের অবস্থা | সমতা বা ভারসাম্য লাভ করে। |
৬ টাকা
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| দাম | ৬ টাকা |
| চাহিদার পরিমাণ | ৪ একক |
| যোগানের পরিমাণ | ১০ একক |
| বাজারের অবস্থা | উদ্বৃত্ত থেকে যায়। |
তালিকানুসারে 4 টাকা দামে পণ্যের চাহিদা 6 একক হলে জোগানের পরিমাণ 6 একক। অর্থাৎ এক্ষেত্রে বাজার ভারসাম্য লাভ করে। দাম যখন 6 টাকা হয় তখন পণ্যের চাহিদা 4 একক এবং জোগানের পরিমাণ 10 একক। বাজারে (10 – 4) = 6 একক পণ্য উদ্বৃত্ত থাকে। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা ও জোগানের পরিমাণের যেমন পরিবর্তন হয়, তেমনি বাজার ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়।
সুতরাং চাহিদা ও জোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে বাজারে ভারসাম্য দাম ও ভারসাম্য উৎপাদনের পরিমাণ পাওয়া যায়।
৫. উদ্দীপক
আলুর দাম ও বিক্রয়ের পরিমাণ নিম্নরূপ-
| দ্রব্যের দাম | বিক্রয়ের পরিমাণ |
|---|---|
| 10 | 10 |
| 9 | 20 |
| 8 | 30 |
| 7 | 40 |
দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় পায় তাকে গড় আয় $(AR)$ বলে।
অর্থাৎ গড় আয় $(AR) =$ মোট আয় $(TR)$ $\div$ মোট বিক্রয়ের পরিমাণ $(Q)$
কোনো দ্রব্যের' বিক্রয় এক একক ঝড়ালে মোট,আয় যতটুকু বাড়ে, তাকে প্রান্তিক আয় বলে।
অর্থাৎ প্রান্তিক আয় $(MR) =$ মোট আয়ের পরিবর্তন $\div$ মোট বিক্রয়ের পরিবর্তন
এছাড়া বিক্রয়ের পরিমাণকে (Q) দাম (P) দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়।
অর্থাৎ মোট আয় $(\mathrm{TR})=\mathrm{Q} \times \mathrm{P}$
উপরিউক্ত সূত্রের মাধ্যমে উদ্দীপকের তথ্যের আলোকে $AR$ ও $MR$ নির্ণয় করা হলো —
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 1 |
| দাম P (টাকা) | 10 |
| মোট আয় TR (টাকা) | 10 |
| গড় আয় AR (টাকা) | 10 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 10 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 2 |
| দাম P (টাকা) | 9 |
| মোট আয় TR (টাকা) | 18 |
| গড় আয় AR (টাকা) | 9 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 8 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 3 |
| দাম P (টাকা) | 8 |
| মোট আয় TR (টাকা) | 24 |
| গড় আয় AR (টাকা) | 8 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 6 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 4 |
| দাম P (টাকা) | 7 |
| মোট আয় TR (টাকা) | 28 |
| গড় আয় AR (টাকা) | 7 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 4 |
হিসাবের ব্যাখ্যা (প্রান্তিক আয় $MR$ এর ক্ষেত্রে):
দ্বিতীয় স্তরে, $\Delta TR = (180 - 100) = 80$ এবং $\Delta Q = (20 - 10) = 10$; অতএব $MR = \frac{80}{10} = 8$। একইভাবে পরবর্তী স্তরগুলোতে $MR$ যথাক্রমে 6 এবং 4 নির্ণয় করা হয়েছে। উক্ত সূচিতে চতুর্থ কলামে $AR$ এবং পঞ্চম কলামে $MR$ নির্ণয় করে দেখানো হয়েছে।
দাম হ্রাস না পেয়ে $10$ টাকায় স্থির থাকলে $AR$ ও $MR$-এর সূচি তৈরি করে সূচির ভিত্তিতে $AR$ ও $MR$ রেখা অঙ্কন করে বাজার ব্যরস্থার প্রকৃতির ওপর মন্তব্য করা হলো-
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 1 |
| দাম P (টাকা) | 10 |
| মোট আয় TR (টাকা) | 10 |
| গড় আয় AR (টাকা) | 10 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 10 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 2 |
| দাম P (টাকা) | 10 |
| মোট আয় TR (টাকা) | 20 |
| গড় আয় AR (টাকা) | 10 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 10 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 3 |
| দাম P (টাকা) | 10 |
| মোট আয় TR (টাকা) | 30 |
| গড় আয় AR (টাকা) | 10 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 10 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিক্রয়ের পরিমাণ Q (কেজি) | 4 |
| দাম P (টাকা) | 10 |
| মোট আয় TR (টাকা) | 40 |
| গড় আয় AR (টাকা) | 10 |
| প্রান্তিক আয় MR (টাকা) | 10 |
সূচির ভিত্তিতে গড় আয় $(AR)$ ও প্রান্তিক আয় $(MR)$ রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ ($Q$) এবং লম্ব অক্ষে গড় আয় ও প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। বিক্রয়ের পরিমাণ যখন $10$ একক, গড় আয় ও প্রান্তিক আয় তখন 10 টাকা, যাদের সমন্বয় সূচক বিন্দু $a$। এভাবে বিক্রয়ের পরিমাণ $20, 30$ ও $40$ একক হলে সবক্ষেত্রেই গড় আয় ও প্রান্তিক আয় $10$ টাকা হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে $b$, $c$ ও $d$। এই $a, b, c, d$ বিন্দুগুলো যোগ করে গড় আয় ($AR$) ও প্রান্তিক আয় ($MR$) রেখা পাওয়া যায়।চিত্র থেকে লক্ষ করা যায়, $AR = MR$ রেখা ভূমি অক্ষের সমান্তরাল, যা বিক্রয়ের মান যতই পরিবর্তিত হোক না কেন দাম, গড় আয় ও প্রান্তিক আয় একই থাকে তা নির্দেশ করে। এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বাজারের নির্ধারিত দামে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে। একক কোনো ফার্ম বাজার দামকে প্রভাবিত করতে পারে না বলে দাম স্থির থাকে এবং $P = AR = MR$ হয়। সুতরাং, উদ্দীপকের আলোচ্য বাজার ব্যবস্থাটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
৬. উদ্দীপক
একটি পোশাক কারখানার উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্য নিচের ছকে উপস্থাপন করা হলো-
| উৎপাদনের পরিমাণ | মোট স্থির ব্যয় TFC (টাকা) | মোট পরিবর্তনীয় ব্যয় TVC (টাকা) |
|---|---|---|
| 1 | 10 | 8 |
| 2 | 10 | 14 |
| 3 | 10 | 20 |
| 4 | 10 | 38 |
| 5 | 10 | 60 |
উদ্দীপকের সূচি হতে TC নির্ণয় করে TC-এর সূচি তৈরি করা হলো- মোট স্থির ব্যয় TFC ও মোট পরিবর্তনশীল ব্যয়ের (TV) সমষ্টিকে মোট ব্যয় TC বলা হয়। অর্থাৎ, TC = TFC+ TVC
1
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের পরিমাণ | 1 |
| মোট স্থির ব্যয় TFC | 10 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 8 |
| মোট ব্যয় TC | 18 |
2
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের পরিমাণ | 2 |
| মোট স্থির ব্যয় TFC | 10 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 14 |
| মোট ব্যয় TC | 24 |
3
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের পরিমাণ | 3 |
| মোট স্থির ব্যয় TFC | 10 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 20 |
| মোট ব্যয় TC | 30 |
4
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের পরিমাণ | 4 |
| মোট স্থির ব্যয় TFC | 10 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 38 |
| মোট ব্যয় TC | 48 |
5
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| উৎপাদনের পরিমাণ | 5 |
| মোট স্থির ব্যয় TFC | 10 |
| মোট পরিবর্তনীয় ব্যয় TVC | 60 |
| মোট ব্যয় TC | 70 |
সূচি হতে নিচে মোট ব্যয় TC রেখা অঙ্কন করা হলো-
মোট ব্যয় TC কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যাওয়া যায় তাই হলো গড় ব্যয় (AC).
$\therefore$ গড় ব্যয় $(\mathrm{AC})=\frac{\mathrm{TC}}{\mathrm{Q}}$
গ হতে প্রাপ্ত সূচি হতে গড় ব্যয় AC নির্ণয় করে গড় ব্যয় রেখা অঙ্কন করা হলো-
| উৎপাদনের একক Q | মোট ব্যয় TC | গড় ব্যয় AC = TC/Q |
|---|---|---|
| 1 | 18 | 18 |
| 2 | 24 | 12 |
| 3 | 30 | 10 |
| 4 | 48 | 12 |
| 5 | 70 | 14 |
নিচে সূচি হতে প্রাপ্ত গড় ব্যয় রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে গড় ব্যয় দেখানো হয়েছে। ১ একক উৎপাদন স্তরে গড় ব্যয় ১৮ একক, যার সমন্বয় বিন্দু a এবং উৎপাদন যখন ২, ৩, ৪ এবং ৫ একক হয় গড় ব্যয় তখন যথাক্রমে ১২, ১০, ১২ এবং ১৪ একক হয়। যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c, d এবং বিন্দুগুলো যোগ করে গড় ব্যয় (AC) রেখা পাওয়া যায়। যা উদ্দীপকের তথ্য অনুযায়ী অঙ্কিত গড় ব্যয় AC রেখা।
৭. উদ্দীপক
উদ্দীপকের চিত্র হতে দেখা যায়, স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের AC রেখা AR রেখার উপরে অবস্থান করছে। অর্থাৎ ফার্মটি ক্ষতি বা লোকসানসহ ভারসাম্যে উপনীত হবে। নিচে ফার্মটির ক্ষতির পরিমাণ নির্ণয় করা হলো-
চিত্রে AR ও MR রেখা হলো যথাক্রমে ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় রেখা। আবার SAC ও MC রেখা যথাক্রমে ফার্মের স্বল্পকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্য শর্ত অনুযায়ী E বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে। যেখানে MC = MR। E বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম ON এবং ভারসাম্য পরিমাণ OM এবং গড় ব্যয় OH।
আমরা জানি, মোট আয়, TR = দাম × উৎপাদনের পরিমাণ
= ON × OM
= ONEN.
আবার মোট ব্যয়, TC = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ
= AC × OM
= OHFM
মুনাফার পরিমাণ, $(\pi) =\text { TR - TC } $
$=\text { ONEM - OHFM }$
$ =- \text { NHFE }$
যেহেতু মুনাফা উদ্দীপক অনুসারে ধনাত্মক যা লোকসানসহ ভারসাম্যে উপনীত হওয়াকে বোঝায়। অর্থাৎ উদ্দীপক অনুসারে ফার্মের ক্ষতির পরিমাণ NHFE.
স্বল্লকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম P > AC শর্তে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকের আলোকে এ বাজারে স্বল্পকালীন অস্বাভাবিক মুনাফার ভারসাম্য রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে SAC ও SMC যথাক্রমে স্বল্পকালীন গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা এবং MR = AR = P = D যথাক্রমে প্রান্তিক আয়, গড় আয়, দাম ও চাহিদা রেখা নির্দেশ করে। চিত্রে E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। কারণ E বিন্দুতে SMC রেখা MR রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপরে ওঠে। ফলে E বিন্দুতে SMC = SMR এবং SMC রেখার ঢাল > SMR রেখার ঢাল হওয়ায় ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়।
এ অবস্থায় ভারসাম্য দাম ON এবং ভারসাম্য পরিমাণ OM | SAC অনুযায়ী এই OM পরিমাণ উৎপাদন করতে ফার্মের মোট ব্যয় হয় OP × OM = OPRM। আবার OM পরিমাণ উৎপাদন করে ফার্মের মোট আয় হয় ON × OM = ONEM পরিমাণ। এ অবস্থায় ফার্মের মুনাফা π = TR-TC = ONEM – OPRM = PNER যা অস্বাভাবিক মুনাফা নির্দেশ করে।
৮. উদ্দীপক
৯. উদ্দীপক
দেওয়া আছে, $\mathrm{C}=100+0.50 \mathrm{Y}$
$I=20$
আমরা জানি, ভারসাম্য জাতীয় আয় $Y=C+I$
$\Rightarrow Y=100+0.50 Y+20 $
$ \Rightarrow Y-0.50 Y=120 $
$ \Rightarrow 0.5 Y=120 $
$ \Rightarrow Y=\frac{120}{0.5} $
$ \Rightarrow Y=240 $টাকা।
$\therefore$ ভারসাম্য জাতীয় আয় 240
এখন ভোগস্তর$ \mathrm{C} =100+0.50 \mathrm{Y} $
$ =100+0.50 \times 240 $
$ =100+120 $
$ =220 $ টাকা।
অত্রএব, উদ্দীপক অনুসারে ভারসাম্য জাতীয় আয় 240 এরং ভোগস্তর 220 টাকা।
উদ্দীপকে দেওয়া আছে $\mathrm{C}=100+0.50 \mathrm{Y}$ এবং $\mathrm{I}=20$
এখন, সরকারি ব্যয় $(G)=100$ টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয়
$ \mathrm{Y}^*=\mathrm{C}+\mathrm{I}+\mathrm{G} $
$ \Rightarrow \mathrm{Y}^*=100+0.50 \mathrm{Y}+20+100 $
$ \Rightarrow \mathrm{Y}^*-0.50 \mathrm{Y}=220 $
$ \Rightarrow 0.50 \mathrm{Y}^*=220 $
$ \Rightarrow \mathrm{Y}^*=\frac{220}{0.50} $
$ \Rightarrow \mathrm{Y}^*=440 $ টাকা।
‘গ’ হতে প্রাপ্ত জাতীয় আয়, Y=240 টাকা।
সুতরাং ভারসাম্য জাতীয় আয়ের পার্থক্য $\Delta \mathrm{Y}=\mathrm{Y}^*-\mathrm{Y}$
$ =(440-240) $ টাকা
$ =200 $ টাকা।
সুতরাং বলা যায়, সরকারি $100$ টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয় $200$ টাকা বেড়ে $240$ টাকা থেকে $440$ টাকা হবে।
অতএব বলা যায়, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়।
১০. উদ্দীপক
নিচে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি প্রধান কাজের বর্ণনা করা হলো-
১. নোট প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা।
২. মুদ্রার বহির্মুল্য নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রা সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বাণিজ্যে দেনা-পাওনা পরিশোধ এবং লেনদেনে ভারসাম্য সৃষ্টির স্বার্থে তাকে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়।
৩. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারক এবং তাদেরকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে।
উদ্দীপকের জনাব 'X'-এর ব্যাংকটি নোট প্রচলন করে এবং সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। অর্থাৎ তিনি কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন।
আর উপরের আলোচনাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান তিনটি কার্যাবলি আলোচনা করা হয়েছে।
১. ব্যাংক হারের পরিবর্তন: এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার, যা বিনিময় বিল পুনর্বাট্টা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহন করতে হয়, তাকে ব্যাংক হার বলে। দেশে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক এই সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও তাদের প্রদত্ত ঋণের ওপর সুদ বাড়াতে হয়। এতে ঋণ প্রার্থীরা কম ঋণ গ্রহণ করে।
২. নগদ জমার হার পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয়, তাকে নগদ জমার হার বলে। এই জমার হার বাড়ানো-কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোর ঋণ প্রদানের হার নিয়ন্ত্রণ করে।
৩. খোলাবাজার নীতি: কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ ক্ষেত্র এবং বিশেষ উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে। যেমন-
(i) রেশনিং এ পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নীতির মাধ্যমে ঋণ প্রার্থীদের প্রকৃতিভেদে কে কত ঋণ পাবে তার মাত্রা নির্ধারণ করে দেয়। এছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করার চেষ্টা করে।
(ii) নৈতিক প্ররোচনা যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকিং, তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে।
(iii) বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন এই নীতির আলোকে জামানতের হার বেশি হলে প্রদেয় ঋণের পরিমাণ কম হয়।
১১. উদ্দীপক
অবচয় ব্যয় $(DC) = ২,০০০$ কোটি টাকা।
নিট রপ্তানি $(X – M) = ৫,০০০$ কোটি টাকা।