যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো।
উদ্দীপকের ছবি
উত্তর মানবজীবনে অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
উত্তর সম্পদের স্বল্পতার জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ অপ্রতুল। তাই এই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
উত্তর উদ্দীপকে "কীভাবে উৎপাদন করা হবে" মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে।
একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উপাদানসমূহের বিভিন্ন বিকল্প সংমিশ্রণ ব্যবহার করা যায়। যেমন- একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ বেশি শ্রম ও কম মূলধন (শ্রমনিবিড় উৎপাদন কৌশল) অথবা বেশি মূলধন ও কম শ্রম (পুঁজিনিবিড় উৎপাদন কৌশল) এ দুটি সমন্বয়ের যে কোনো একটি দ্বারা উৎপাদন করা যায়। অর্থাৎ অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সমাজ তথা উদ্যোক্তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় শ্রমনিবিড় না মূলধননিবিড় পদ্ধতিতে উৎপাদন পরিচালনা করবে।
উদ্দীপকের চিত্রটিতে দেখা যায়; QQ, একটি সম উৎপাদন রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন হয়। এখানে R ও ৪ দুটি উৎপাদন কৌশল। যেখানে R মূলধননিবিড় উৎপাদন কৌশল এবং ৪ শ্রমনিবিড় উৎপাদন কৌশল। এখন উদ্যোক্তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে শ্রম বেশি দিয়ে উৎপাদন করবে নাকি মূলধন বেশি দিয়ে উৎপাদন করবে। এটি মূলত "কীভাবে উৎপাদন করা হবে" মৌলিক অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করে।
উত্তর উদ্দীপকের চিত্রে R মূলধননিবিড় উৎপাদন কৌশল এবং S শ্রমনিবিড় উৎপাদন কৌশল। বাংলাদেশের জন্য উদ্দীপকের R ও উৎপাদন কৌশলের মধ্যে ১ কৌশলটি অধিক যুক্তিযুক্ত।
পৃথিবীর প্রত্যেক দেশে উৎপাদন কৌশল হয় শ্রমনিবিড় (Labour intensive) অথবা পুঁজিনিবিড় (Capital intensive)। অর্থাৎ যে দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি, শ্রমের মূল্য সম্ভা, সে দেশে উৎপাদন কৌশল শ্রমনির্ভর হয়। অন্যদিকে, যে দেশে পুঁজির পরিমাণ বেশি, শ্রমের মজুরি বেশি, সে দেশে উৎপাদন কৌশল পুঁজিনির্ভর হয়।
যেমন- উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল পুঁজিনিবিড়, অন্যদিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশে উৎপাদন কৌশল শ্রমনিবিড় হয়।
বাংলাদেশ একটি জনবহুল উন্নয়নশীল দেশ। যেখানে মূলধনের পর্যাপ্ততা নেই; কিন্তু শ্রম পর্যাপ্ত রয়েছে। এছাড়া শ্রম যথেষ্ট সম্ভা। তাই কোনো যুক্তিশীল উৎপাদক অবশ্যই চাইবেন উৎপাদনের উপকরণ ব্যয় যে কৌশলে কম হবে সেটাই নির্ধারণ করতে। যেহেতু শ্রমনিবিড় উৎপাদন কৌশলে উৎপাদন ব্যয় কম হয়, তাই শ্রমনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করাই অধিক যুক্তিযুক্ত।
তাই বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের ROS উৎপাদন কৌশলের মধ্যে S কৌশলটি অধিক যুক্তিযুক্ত।

২. উদ্দীপক

$Q_{d} = 10 - 2P$
যেখানে, $Q_{d}$= চাহিদার পরিমাণ
P = দ্রব্যের দাম।
উত্তর কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুক পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
উত্তর যে যেসব বিষয়ের মান পরিবর্তিত হতে পারে বা যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়, তাই চলক। কোনো একটি দ্রব্যের দাম বিভিন্ন অবস্থায় বিভিন্ন হতে পারে। এজন্যই দামকে চলক বলে। চলককে X, Y, Z, π, φ, μ ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে, ধ্রুবক একটি স্থির রাশি। যেসব বিষয় বা রাশির মান একটি গাণিতিক প্রক্রিয়ায় সবসময় স্থির বা নির্দিষ্ট থাকে, তাকে ধ্রুবক বলে। যেমন- প্রাকৃতিক সংখ্যা ১, ২, ৩... ইত্যাদি। আর তাই চলক ও ধ্রুবক একই নয়।
উত্তর

উদ্দীপকে দেওয়া আছে, চাহিদা সমীকরণ Qd = 10 - 2P । এখন P-এর বিভিন্ন কাল্পনিক মানের জন্য চাহিদার চাহিদা' সূচি তৈরি করে তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা হলো-

P = 1হলে $Q_d=10-(2 \times 1)=8$.
P = 2 হলে $\mathrm{Q}_{\mathrm{d}}=10-(2 \times 2)=6$
P = 3 হলে $\mathrm{Q}_{\mathrm{d}}=10-(2 \times 3)=4$

চাহিদা সূচি,

দাম চাহিদার পরিমাণ
1 8
2 6
3 4

চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ ৪ একক, যা ও বিন্দু দ্বারা নির্দেশিত। দাম বেড়ে যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কমে 6 একক হয়, যা ৮ বিন্দু দ্বারা নির্দেশিত। আবার দাম বেড়ে যখন 3- টাকা তখন চাহিদার পরিমাণ কমে 4 একক হয়, যা c বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c বিন্দুগুলো যোগ করে DD রেখা পাওয়া যায়। উক্ত DD রেখাই উদ্দীপকের সমীকরণের আলোকে. অঙ্কিত চাহিদা রেখা।

উত্তরের ছবি
উত্তর Qd=১০−২P হলে বিন্দু দাম স্থিতিস্থাপকতার পরম মান |Ed|=|dQ/dP|×P/Q=২P/(১০−২P)=P/(৫−P), যেখানে ০≤P<৫। তাই ০<P<২.৫ হলে অস্থিতিস্থাপক, P=২.৫ হলে একক স্থিতিস্থাপক এবং ২.৫<P<৫ হলে স্থিতিস্থাপক। দাম বা নির্দিষ্ট পরিসর না দিলে সমগ্র দ্রব্যকে এক ধরনের স্থিতিস্থাপক বলে নির্ধারণ করা যায় না। শুধু দাম স্থিতিস্থাপকতা দিয়ে নিত্যপ্রয়োজনীয় বা বিলাসদ্রব্যের আয়ভিত্তিক পরিচয়ও নিশ্চিত করা যায় না।

৩. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো।
উদ্দীপকের ছবি
উত্তর একই মালিকানা ও ব্যবস্থাপনার অধীনে দ্রব্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণকারী অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। একটি ফার্মের এক বা একাধিক উৎপাদনকেন্দ্র থাকতে পারে।
উত্তর একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য লক্ষ করা যায় না। ফার্ম একক ব্যবস্থাপনায় এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র অনুযায়ী এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে। যথা-
i. প্রথম বা প্রয়োজনীয় শর্ত: MR = MC। অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়।
ii. দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত: ভারসাম্য বিন্দুতে MR রেখার ঢাল < MC রেখার ঢাল। অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে।
উদ্দীপকের চিত্রে AR = MR ফার্মের গড় আয় ও প্রান্তিক আয়। AC ও MC হলো গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের প্রাথমিক ও পর্যাপ্ত শর্তানুযায়ী E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। E বিন্দুতে ভারসাম্য দাম 10 এবং ভারসাম্য পরিমাণ 20। গড় ব্যয় (AC) = 10 আমরা জানি,
মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ
= 10 × 20
= 200

AC-এর অবস্থান অনুযায়ী, মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ
= 10 × 20
= 200.

মুনাফার পরিমাণ $(\pi)$ = TR – TC
= 200-200
= 0
অতএব, ফার্মের মুনাফার পরিমাণ ০। শূন্য (0) মুনাফাই স্বাভাবিক মুনাফা।

উত্তর

উদ্দীপকের ফার্মের গড় খরচ 5 টাকা হলে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো-

চিত্রে AR = MR হলো ফার্মের গড় ও প্রান্তিক আয় রেখা। AC ও MC হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্যের শর্ত অনুযায়ী E বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে। যেখানে MC = MR | E বিন্দুতে ভারসাম্য দাম 10 এবং ভারসাম্য পরিমাণ 20। গড় ব্যয় (AC) = 51

আমরা জানি,
মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ
= 10 × 20
= 200

AC-এর অবস্থান অনুযায়ী,
মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ
= 5 × 20
= 100

মুনাফা পরিমাণ $(\pi)$ = TR – TC
= 200-100
= 100

এখানে, ফার্মের মুনাফার পরিমাণ 100, যা অস্বাভাবিক মুনাফা নির্দেশ করে। অর্থাৎ উদ্দীপকে ফার্মের গড় খরচ 5 টাকা হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে।

উত্তরের ছবি

৪. উদ্দীপক

'ক' এবং 'খ' দুই ধরনের দ্রব্য। ক দ্রব্যটি উৎপাদনের জন্য অনেকগুলো কোম্পানি রয়েছে। বিভিন্ন নামে ও বিভিন্ন রঙের মোড়কে প্রক্রিয়াজাত হয়ে দ্রব্যটি বাজারে বিক্রয় হয়। বিক্রয়ের পরিমাণ বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে, 'খ' দ্রব্যটির অসংখ্য ক্রেতা ও বিক্রেতা রয়েছে এবং একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি বিক্রয় হয়।
উত্তর একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের কাজে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টিকে শিল্প বলা হয়।
উত্তর স্বাভাবিক মুনাফায় মোট আয় মোট অর্থনৈতিক ব্যয়ের সমান; এই ব্যয়ের মধ্যে উদ্যোক্তার নিজস্ব উপকরণের সুযোগব্যয়ও থাকে। তাই অর্থনৈতিক মুনাফা শূন্য হলেও উদ্যোক্তা স্বাভাবিক প্রতিদান পান। মুক্ত প্রবেশ-প্রস্থানের আদর্শ পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়ামূলক প্রতিযোগিতার দীর্ঘকালীন মডেলে এ ফল হতে পারে। একচেটিয়া বাজারে দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা নিশ্চিত নয়; প্রবেশবাধায় অতিরিক্ত মুনাফা টিকে থাকতে পারে।
উত্তর উদ্দীপকে উল্লিখিত 'ক' দ্রব্যটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।
যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে।
অতএব, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে বহুসংখ্যক বিক্রেতা একই ধরনের কিন্তু পৃথকৃত ও নিকট পরিবর্তক দ্রব্য বিক্রি করে থাকে। এরূপ বাজারের সূত্রপাত তখনই ঘটে যখন বহুসংখ্যক বিক্রেতা পৃথকৃত দ্রব্য উৎপাদন করে। এরূপ বাজারের বৈশিষ্ট্য হচ্ছে- বহুসংখ্যক বিক্রেতা, পৃথকৃত দ্রব্য, নিজস্ব দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বিক্রেতার আংশিক প্রভাব, নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা, বিজ্ঞাপনের আবশ্যকতা ইত্যাদি। বাংলাদেশে সাবান, টুথপেস্ট, কলম ইত্যাদির বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ।
'ক' দ্রব্যটির বৈশিষ্ট্যগুলোর সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। এসব দ্রব্যের বাজারে অনেক কোম্পানি আছে। বিভিন্ন নামে ও বিভিন্ন মোড়কে প্রক্রিয়াজাত হয়ে দ্রব্যটি বিক্রয় হয়। বিক্রয় বাড়াতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বৈশিষ্ট্য একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পরিলক্ষিত হয়।
উত্তর উদ্দীপকে 'ক' দ্রব্যের বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামলক বাজারের পণ্য। অপরদিকে, 'খ' দ্রব্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ দুটি বাজারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। অন্যদিকে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য ক্রয়-বিক্রয় করে তাকে একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার বলে। আবার, পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এরা সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে এবং একটি নির্ধারিত দামে দ্রব্যটি কেনাবেচা করে। অন্যদিকে, একচেটিয়া প্রতিযোগিতায় এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। দামগুলো দ্বারা উৎপাদিত দ্রব্য একই রকম হলেও তাদের পৃথক করা যায়। কোনো ফার্মের শিল্পে প্রবেশ ও প্রস্থানে বাধানিষেধ নেই। প্রত্যেক ফার্ম তাদের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করতে চায়।
'ক' দ্রব্যটি একটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এরূপ বাজারের ক্ষেত্রে একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য একযোগে লক্ষ করা যায়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে সমজাতীয় পণ্যের ক্রয়-বিক্রয় করা হয়। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো সদৃশ হলেও এদের সহজেই পৃথক করা যায়। পূর্ণ প্রতিযোগিতায় বিজ্ঞাপন দরকার না থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিজ্ঞাপন আবশ্যক। আবার পূর্ণ প্রতিযোগিতায় AR (গড় আয়) ও চাহিদা রেখা একই থাকে এবং সেগুলো ভূমি অক্ষের সমান্তরাল থাকে; কিন্তু একচেটিয়া প্রতিযোগিতায় সেগুলো নিম্নগামী থাকে। এভাবে পূর্ণ প্রতিযোগিতার সাথে একচেটিয়া প্রতিযোগিতার তুলনা করা যায়।

৫. উদ্দীপক

C = 100 + 0.5Y I = 100 G = 200
যেখানে, C = ভোগ্য ব্যয়
Y = জাতীয় আয়
1 = বিনিয়োগ
G = সরকারি ব্যয়
উত্তর কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে।
উত্তর কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। জিডিপি হিসাব করার সময় শুধু দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করে তাই জিডিপিতে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না।
উত্তর

উদ্দীপকে দেওয়া আছে,

C = 100 + 0.5Y
I = 100
G = 200

যেখানে, C = ভোগ ব্যয়, Y = জাতীয় আয়, I = বিনিয়োগ ব্যয়, G = সরকারি ব্যয়।
আমরা জানি, তিন খাতবিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় Y=C+I+G
বা, Y = 100 + 0.5Y + 100 + 200
বা, Y - 0.5Y = 400
বা, 0.5Y = 400
বা, Y = 800
Y = 800
উদ্দীপকের আলোকে নির্ণীত ভারসাম্য জাতীয় আয়, Y = 800

উত্তর

যে সরকারি ব্যয় $G = 400$ হলে ভারসাম্যের ওপর যে প্রভাব পড়বে তা নিচে আলোচনা করা হলো-
গ নং-এর উত্তর থেকে পাওয়া যায় প্রাথমিক অবস্থায় ভারসাম্য জাতীয় আয়, $Y = 800$
এখন সরকারি ব্যয় $400$ হলে

$G=400$

অতএব, পরিবর্তিত জাতীয় আয় হবে-

$Y = C+I+G$

বা, $Y=100+0.5 Y+100+400$
বা, $Y-0.5 Y=600$
বা, $0.5 Y=600$
বা, $Y=1200$

$\therefore Y=1200$

সরকারি ব্যয় দ্বিপুণ করার পূর্বে ভারসাম্য জাতীয় আয় ছিল 800 একক। এখন সরকারি ব্যয় দ্বিগুপ হলে ভারসাম্য' আয় হয় 1200 একক। এক্ষেত্রে জাতীয় আয়ের পরিবর্তন হবে,

$\Delta Y = Y-Y $
=$1200 - 800$
=$400$

সুতরাং সরকারি ব্যয় $G- 400$ হলে জাতীয় আয় $400$ একক বৃদ্ধি পাবে।

৬. উদ্দীপক

দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ
1 10 —
2 18 —
3 24 —
4 28 —
5 30 —
6 30 —
7 28 —
উত্তর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক এবং ক্রয় করতে সক্ষম, তাকে ওই দ্রব্যের চাহিদা বলে।
উত্তর কোনো দ্রব্যের দামের সাথে তার জোগানের সম্পর্ক সমমুখী। দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে জোগান কমে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে জোগানের এরূপ সম্পর্কের জন্য জোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দামের সাথে জোগানের সম্পর্ক সমমুখী। তাই জোগান রেখা সাধারণত উর্ধ্বগামী হয়।
উত্তর

উদ্দীপকের আলোকে বিভিন্ন দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করা হলো-
একজন ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করলে সর্বশেষ এককটিকে প্রান্তিক একক বলে। প্রান্তিক একক বা অতিরিক্ত এক একক থেকে ভোক্তা যে উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে।

প্রান্তিক উপযোগ (MU) $=\frac{\Delta T U}{\Delta Q}$

যেখানে,
TU = মোট উপযোগ
Q = দ্রব্যের পরিমাণ

দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ
1 10 10
2 18 8
3 24 6
4 28 4
5 30 2
6 30 0
7 28 -2
উত্তর

গ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের মানের ওপর ভিত্তি করে বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
আমরা জানি, দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে উপযোগ ক্রমেই হ্রাস পাওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-

চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। চিত্রে ১ একক দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ১০ একক। যার সমন্বয় বিন্দু । এখন দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক হলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যথাক্রমে ৮, ৬, ৪, ২, ০ ও ২ হয়, যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে b, c, d, e, f ও ৪। এক্ষেত্রে। বিন্দুতে প্রান্তিক উপযোগ শূন্য (০) এবং ৪ বিন্দুতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে। তখন a, b, c, d, e, fও বিন্দু যোগ করে MU রেখা পাওয়া যায়। এই MU রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। রেখাটির নিম্নগামিতা থেকে বোঝা যায়, দ্রব্যটির ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ কমে যাচ্ছে। প্রান্তিক উপযোগ এভাবে ক্রমাগত কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়।
অর্থাৎ রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে।
অতএব বলা যায়, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।

উত্তরের ছবি

৭. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো।
উদ্দীপকের ছবি
উত্তর উপাদান নিয়োগের ওপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।
উত্তর

স্বল্পকাল বলতে এমন এক সময় মেয়াদকে বোঝানো হয়, যখন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় না। অর্থাৎ ফার্মকে স্থির খরচ বহন করতে হয়। আর তাই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না।
স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটি হলো-

$Q=f(L, \bar{K})$

এখানে, Q = উৎপাদনের পরিমাণ
L = শ্রমের পরিমাণ, যা পরিবর্তনশীল
$\overline{\mathbf{K}}$ = মূলধনের পরিমাণ যা স্থির।

উত্তর উদ্দীপকে প্রদত্ত রেখাদ্বয়ের আলোকে গড় ব্যয় AC ও প্রান্তিক ব্যয় MC-এর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) পরিমাপ করা হয়েছে। চিত্রে AC ও MC হলো যথাক্রমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। চিত্রে লক্ষ করা যায়, যখন গড় ব্যয় (AC) রেখা নিম্নগামী হচ্ছে, তখন প্রান্তিক ব্যয় (MC) রেখা তার নিচে অবস্থান করছে। অর্থাৎ AC কমতে থাকলে MC রেখাও কমতে থাকে এক্ষেত্রে AC > MC হয়। যখন AC রেখা তার সর্বনিম্ন বিন্দুতে পৌছায় তখন MC রেখা তাকে ছেদ করে। AC-এর সর্বনিম্নাবস্থায় MC = AC হয়। আবার যখন AC রেখা ঊর্ধ্বগামী হয় তখন MC রেখা তার উপরে অবস্থান করে। অর্থাৎ AC বাড়তে থাকলে MCও বাড়তে থাকে তবে এক্ষেত্রে MC > AC হয়।
উত্তর উদ্দীপকের AC রেখা মূলত গড় ব্যয় (AC) রেখা। উৎপাদনের প্রথমদিকে গড় ব্যয় কমতে থাকে এবং একটি নির্দিষ্ট স্তরের পর আবার গড় ব্যয় বাড়তে থাকে বলে উদ্দীপকের AC রেখা 'U' আকৃতির হয়। এছাড়া বিভিন্ন কারণে AC রেখা 'U' আকৃতির হয়, যা নিচে আলোচনা করা হলো-
১. গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয়ের সমন্বিত প্রভাবে AC রেখা 'U' আকৃতির মতো হয়।
২. অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ-সুবিধার প্রভাবে উৎপাদনের প্রথমদিকে AC রেখা নিম্নগামী হয় কিন্তু একটি নির্দিষ্ট স্তরের পর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে AC রেখা ঊর্ধ্বগামী হয়। এভাবেই AC রেখাটি 'U' আকৃতির মতো হয়।
৩. পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির কারণে AC রেখাটি 'U' আকৃতিবিশিষ্ট হয়ে থাকে।
৪. উৎপাদনের শুরুতে উপাদানের ব্যয় সাময়িকভাবে হ্রাস করা গেলেও পরবর্তী সময়ে ওই ব্যয় আবার বৃদ্ধি পায়। ফলে AC রেখা 'U' আকৃতির হয়।
পরিশেষে বলা যায়, উপরোল্লিখিত কারণগুলোর প্রভাবে AC রেখা তথা গড় ব্যয় রেখা 'U' আকৃতির হয়।

৮. উদ্দীপক

জাতীয় আয় Y (টাকায়) সঞ্চয় S (টাকায়) বিনিয়োগ I (টাকায়)
100 0 100
200 100 100
400 200 100
উত্তর "মানুষের অভাব বা চাহিদা সরাসরি পূরণের উদ্দেশ্যে পণ্য ও উপযোগের বা সেবার ব্যবহার করাকে ভোগ বলে।"
উত্তর ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর বাদ দিলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। ব্যক্তি এই আয় ভোগ বা সঞ্চয় করতে পারেন। অন্যান্য অবস্থা স্থির থাকলে ব্যয়যোগ্য আয় বাড়লে ভোগ সাধারণত বাড়ে, তবে পুরো বৃদ্ধিই ভোগে যায় না; কিছু অংশ সঞ্চিত হয়। সাধারণ পারিবারিক ব্যয়কে ব্যয়যোগ্য আয় নির্ণয়ে করের মতো বাদ দেওয়া হয় না।
উত্তর

উদ্দপকের আলোকে সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন করা হলো-

চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগ দেখানো হলো। জাতীয় আয়স্তর $100$ টাকা হলে সঞ্চয়ের পরিমাণ শূন্য যার সমন্বয় বিন্দু $a$ এই আয়স্তরে বিনিয়োগের পরিমাণ হয়ে $100$ টাকা যার সমন্বয় বিন্দু $p$ আয়স্তর যখন $200$ টাকা সঞ্চয়ের পরিমাণ তখন $100$ টাকা হয়। যার সমন্বয় বিন্দু $e$ এবং এই আয়স্তরে বিনিয়োগের পরিমাণ হয় $100$ টাকা যার সমন্বয় বিন্দু ও নির্ধারিত হয় বিন্দুতে। আবার আয়স্তর 'যখন $400$ টাকা হয় সঞ্চয়ের পরিমাণ হয় $200$ টাকা যার সমন্বয় বিন্দু $b$ এবং এই আয়স্তরে ও বিনিয়োগের পরিমাণ হয় $100$ টাকা যার সমন্বয় বিন্দু হলো $c$ এখন $a, e, b$ বিন্দুগুলো যোগ করে সঞ্চয় রেখা $S$ পাওয়া যায় এবং $p, e, c$ বিন্দুগুলো যোগ করে বিনিয়োগ রেখা I পাওয়া যায়। এবং এর সঞ্চয় ও বিনিয়োগ রেখা পরস্পর বিন্দুতে ভারসাম্য অর্জন করে।

উত্তরের ছবি
উত্তর প্রাথমিক বিনিয়োগ ১০০-এ S=I হয় Y=২০০-তে। বিনিয়োগ ১৫০ করলে নতুন ভারসাম্য এমন আয়ে হবে যেখানে S=১৫০। Y=২০০,S=১০০ এবং Y=৪০০,S=২০০-এর মধ্যে সঞ্চয় সরলরৈখিক ধরে অন্তর্বেশন করলে নতুন Y=৩০০; আয়বৃদ্ধি ১০০ ও বিনিয়োগবৃদ্ধি ৫০। তবে পুরো সূচির ঢাল ধ্রুব নয়: ১০০→২০০ আয়পরিসরে MPS=১, পরের পরিসরে ০.৫। তাই সমগ্র আয়পরিসরের জন্য এক ধ্রুব গুণক বা সঞ্চয় সমীকরণ দাবি করা যাবে না; ৩০০-এর হিসাব স্থানীয় সরলরৈখিক অন্তর্বেশনের শর্তে। উত্তরের ছবি

৯. উদ্দীপক

দেওয়া আছে,
M = মোট বিহিত অর্থের পরিমাণ = ৫০০
M' = ব্যাংক অর্থের পরিমাণ = ৩০০
V = অর্থের প্রচলন গতি = ৩
V' = ব্যাংক অর্থের প্রচলন গতি = ২
P = দামস্তর
T = লেনদেন = ১০
উত্তর ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ী ও অন্যান্যদের ঋণ প্রদান করে।
উত্তর আধুনিক বিনিময় ব্যবস্থায় অর্থ একটি অনবদ্য আবিষ্কার। অতীতে সমাজে যখন অর্থের প্রচলন ছিল না তখন মানুষ এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের সরাসরি বিনিময় করত। এ ব্যবস্থাকে 'দ্রব্য বিনিময় প্রথা' বলা হয়। কিন্তু এ ধরনের বিনিময় ব্যবস্থায় মানুষকে বেশকিছু অসুবিধার সম্মুখীন হতে হতো। মানুষের বিভিন্ন অভাবের মধ্যে অসামঞ্জস্যতা, দ্রব্যের অবিভাজ্যতা, সঞ্চয়ের সমস্যা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে সমাজে মুদ্রা বা অর্থের প্রচলন ঘটে। যার ফলে দ্রব্যের বিনিময় সহজতর হয়েছে। তাই অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয়।
উত্তর

দেওয়া আছে,
মোট চিহ্নিত অর্থের পরিমাণ, (M) = ৫০০
ব্যাংক অর্থের পরিমাণ, (M') = ৩০০
অর্থের প্রচলন গৃতি, V = ৩
ব্যাংক অর্থের প্রচলন গতি, V' = ২
লেনদেনের পরিমাণ, T = ১০
দামস্তর, P = ?
ফিশারের সমীকরণ হতে আমরা জানি,

$\mathbf{M V}+\mathbf{M}^{\prime} \mathbf{V}^{\prime}=\mathbf{P T} $

$ \Rightarrow \quad \mathbf{P}=\frac{\mathbf{M V}+\mathbf{M}^{\prime} \mathbf{V}^{\prime}}{\mathbf{T}}$

$\Rightarrow P=\frac{(৫ ০ ০ \times ৩)+(৩ ০ ০ \times ২)}{১ ০}$

$\Rightarrow \quad \mathrm{P}=\frac{১৫০০+৬০০}{১০০}$

$\Rightarrow P=\frac{২১০০}{১০}$

$\Rightarrow P=২১০$

অতএব, উদ্দীপকের আলোকে দামস্তর P = ২১০।

উত্তর

উদ্দীপকের তথ্যের M ও M'-এর দ্বিগুণ করা হলে আমরা পাই,
মোট বিহিত অর্থের পরিমাণ, (M) = ৫০০ × ২ = ১০০০
ব্যাংক অর্থের পরিমাণ, (M') = ৩০০ × ২ = ৬০০
অর্থের প্রচলন গতি, v = 0
ব্যাংক অর্থের প্রচলন গতি, V' = 2
লেনদেনের পরিমাণ, T = ১০
দামস্তর, P = ?

ফিশারের সমীকরণ অনুসারে আমরা জানি,

$\mathrm{MV}+\mathrm{M}^{\prime} \mathrm{V}^{\prime}=\mathrm{PT} $

$\Rightarrow \quad \mathrm{P}=\frac{\mathrm{MV}+\mathrm{M}^{\prime} \mathrm{V}^{\prime}}{\mathrm{T}}$

$\Rightarrow \quad \mathrm{P}=\frac{(\text { ১০০০ } \times \text { ৩ })+(\text { ৬০০ } \times \text { ২ })}{\text { ১০ }}$

$\Rightarrow \quad \mathrm{P}=\frac{৩০০০+১২০০}{১০}$

$\Rightarrow \quad \mathrm{P}=\frac{৪২০০}{১০}$

$\Rightarrow \quad P=৪২০,$

যা পূববর্তী দামস্তর (২১০) অপেক্ষা দ্বিগুণ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে M ও M'-এর মান দ্বিগুণ করা হলে দামস্তর দ্বিগুণ হবে।

১০. উদ্দীপক

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ৫,০০,০০০ টাকা, প্রয়োজনীয় রিজার্ভ হার ৫%। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার ১০% বৃদ্ধি করে।
উত্তর "একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, তাকে অর্থের মূল্য ($Value\ of\ Money$ বা $V_m$) বলে।"
উত্তর দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে, তা থেকে এরকম দেনা-পাওনার নিষ্পত্তি করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে -নিকাশঘর বলা হয়।
উত্তর সরল আমানত গুণক মডেলে নগদ ফাঁস ও অতিরিক্ত রিজার্ভ নেই এবং সব ঋণ পুনরায় জমা হয় ধরে, মোট আমানত D=D₀/r=৫,০০,০০০/০.০৫=১,০০,০০,০০০ টাকা। প্রাথমিক আমানত বাদে ঋণজনিত নতুন আমানত বা সর্বাধিক নিট ঋণসৃষ্টি ৯৫,০০,০০০ টাকা।
উত্তর রিজার্ভ বাড়লে আদর্শ গুণক মডেলে ঋণসৃষ্টির ক্ষমতা কমে। প্রশ্নে ‘১০% বৃদ্ধি’ স্পষ্ট নয়: অনুপাত ১০%-এ ওঠানো বোঝালে মোট আমানত ৫০,০০,০০০ ও প্রাথমিক আমানত বাদে নতুন ঋণজনিত আমানত ৪৫,০০,০০০ টাকা। ৫%-কে আপেক্ষিকভাবে ১০% বাড়ানো বোঝালে নতুন অনুপাত ৫.৫% এবং মোট আমানত প্রায় ৯০,৯০,৯০৯.০৯ টাকা। ১০ শতাংশ-পয়েন্ট যোগ বোঝালে নতুন অনুপাত ১৫% ও মোট আমানত প্রায় ৩৩,৩৩,৩৩৩.৩৩ টাকা। নির্দিষ্ট ব্যাখ্যা ছাড়া একটিমাত্র নতুন সংখ্যামান নিশ্চিত নয়; প্রতিটি ব্যাখ্যায় অন্য শর্ত স্থির রেখে সম্প্রসারণের ক্ষমতা কমে।

১১. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো।
উদ্দীপকের ছবি
উত্তর একই মূল্যায়নভিত্তিতে মোট জাতীয় আয় GNI থেকে মূলধন ব্যবহারের ক্ষয় বা অবচয় CCA বাদ দিলে নিট জাতীয় আয় NNI পাওয়া যায়; NNI = GNI − CCA।
উত্তর সাধারণত বিনিয়োগ 'বাড়লে GNP বাড়ে। মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায়, যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা করে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে। আর উৎপাদন বাড়ালে GNP বাড়ে। তাই বিনিয়োগ বাড়লে GNP বাড়ে।
উত্তর গ. উদ্দীপকের চিত্রে E, বিন্দুতে অপূর্ণ নিয়োগের প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে।
কেইনসীয় ধারণা অনুযায়ী, আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় (C), বিনিয়োগ ব্যয় (I) এবং সরকারি ব্যয় (G)-এর সমষ্টির দ্বারা। ত্রিখাতবিশিষ্ট অর্থনীতিতে এটিই ভারসাম্য জাতীয় আয় প্রকাশ করে। এক্ষেত্রে সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক জোগান (AS) পরস্পর সমান হয়।
উদ্দীপকের চিত্রে, ভূমি অক্ষে জাতীয় আয় (Y), লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক জোগান (AS) এবং 45° রেখাকে সামগ্রিক জোগান (AS) হিসেবে দেখানো হয়েছে। ভোগ ও বিনিয়োগের প্রেক্ষিতে E1 বিন্দুতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য জাতীয় আয় অর্জিত হয়েছে। কেননা এক্ষেত্রে অর্থনীতিতে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ বিদ্যমান রয়েছে এবং AD1 সামগ্রিক চাহিদা অনুসারে এখানে সরকারি ব্যয় অনুপস্থিত, যা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। সুতরাং কেইনসের ধারণা থেকে উদ্দীপকে E1 বিন্দুর ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের প্রাথমিক ভারসাম্য জাতীয় আয় বলে নির্ধারণ করা হয়েছে।
উত্তর চিত্রে $\mathrm{AD}_1$ থেকে $\mathrm{AD}_2$-এর মাধ্যমে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জিত হয়েছে। কেইনস মনে করেন, অর্থনৈতিক কার্যক্রমে সরকারের ভূমিকার দ্বারা অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের ভারসাম্যে পৌঁছানো সম্ভব। ব্যক্তিগত পর্যায়ের মোট চাহিদার সঙ্গে সরকারি ব্যয় যুক্ত হলে মোট চাহিদা রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়, যা চিত্রে $\mathrm{AD}_1$ থেকে $\mathrm{AD}_2$-এর স্থানান্তরের মাধ্যমে দেখানো হয়েছে। এর ফলে পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হয়েছে। চিত্রে Yı অপূর্ণ নিয়োগ হিসেবে বিবেচ্য। ধরা যাক, দেশে কাজ পেতে ইচ্ছুক শ্রমিকের সংখ্যা $\mathrm{Y}_2$ । এক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধি হলে $\mathrm{AD}_1$ রেখা থেকে $\mathrm{AD}_2$ হলো, যা AS রেখাকে $\mathrm{E}_2$ বিন্দুতে ছেদ করে এবং ভারসাম্য নিয়োগ নির্ধারিত হবে $\mathrm{Y}_2$ বিন্দুতে। এভাবে $\mathrm{Y}_1$ অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগ $\mathrm{Y}_2$-এ পৌঁছানো যায়। তাই আমরা বলতে পারি, সামগ্রিক চাহিদা বা ব্যয় $\mathrm{AD}_1$ থেকে $\mathrm{AD}_2$-তে স্থানান্তরের মাধ্যমে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জিত হলো।