বরিশাল বোর্ড ২০২৫

১. উদ্দীপক

কৃষি খামার (A) কৃষি খামার (B)
সীমিত জমির ব্যবহার আধুনিক প্রযুক্তির ব্যবহার
উৎপাদিত ফসল দ্বারা শুধু পারিবারিক ব্যয় নির্বাহ হয়। উৎপাদিত ফসল দ্বারা পারিবারিক ব্যয় নির্বাহের সাথে অধিক মুনাফা অর্জন হয়।
উত্তর কৃষিপ্রযুক্তি হলো কৃষিপণ্যের উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, কৌশল ও যন্ত্রপাতির ব্যবহার।
উত্তর শস্য বহুমুখীকরণের ফলে একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয়, যার ফলে মাটির পুষ্টি উপাদানের ভারসাম্য রক্ষা পায় এবং মাটির উর্বরতা বজায় থাকে। পাশাপাশি এটি কৃষকদের একাধিক মৌসুমি ফসল চাষের সুযোগ করে দেয়, ফলে সারা বছর জমি চাষযোগ্য থাকে ও উৎপাদনের পরিমাণ বাড়ে। বহুমুখীকরণ ঝুঁকি কমায়, কারণ একটি ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে কৃষক আয় করতে পারেন। সবমিলিয়ে শস্য বহুমুখীকরণ টেকসই কৃষিব্যবস্থার জন্য অপরিহার্য এবং তা উৎপাদন বৃদ্ধিতে কার্যকরভাবে সহায়ক।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'A' খামারটি হলো জীবননির্বাহী খামার ও 'B' কৃষি খামারটি হলো বাণিজ্যিক খামার।
নিচে জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য তুলে ধরা হলো-

পার্থক্যের বিষয় জীবননির্বাহী খামার বাণিজ্যিক খামার
খামারের আয়তন ক্ষুদ্রায়তনবিশিষ্ট খামার। বৃহদায়তনবিশিষ্ট খামার।
উৎপাদন পদ্ধতি প্রচলিত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে। সাধারণত মূলধন নিবিড় কৌশল অর্থাৎ আধুনিক পদ্ধতি অনুসরণ করে।
ঝুঁকির ভিন্নতা এ ধরনের খামারের ঝুঁকির পরিমাণ কম। বাণিজ্যিক খামারে ঝুঁকির পরিমাণ তুলনামূলকভাবে বেশি।
পণ্যের ধরন অনুযায়ী অমিল সাধারণত একটি প্রধান খাদ্যশস্যের উৎপাদনকে কেন্দ্র করে পরিচালিত হয়। একটি প্রধান অর্থকরী ফসলকে কেন্দ্র করে উৎপাদন পরিচালনা করা হয়।
উদ্দেশ্য পারিবারিক প্রয়োজনে উৎপাদন করা। পারিবারিক প্রয়োজন মিটিয়ে মুনাফার উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা।
মূলধনের পরিমাণ পর্যাপ্ত মূলধন বিনিয়োগ হয় না। মূলধন বেশি বিনিয়োগ হয়।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'A' খামার যার রয়েছে সীমিত জমির ব্যবহার ও উৎপাদিত ফসল শুধু পারিবারিক ব্যয় নির্বাহের জন্য, যা জীবননির্বাহী খামার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারসমৃদ্ধ ও অধিক মুনাফা অর্জিত হওয়া খামারটি বাণিজ্যিক খামারকে নির্দেশ করে। উক্ত খামার দুটির মধ্যে বাংলাদেশের অর্থনীতির জন্য বাণিজ্যিক খামার বেশি গুরুত্বপূর্ণ। কারণ-

পরিবারের ভরণপোষণই জীবননির্বাহী খামারের প্রধান লক্ষ্য। এজন্য জীবননির্বাহী খামারকে আত্মপোষণ খামারও বলা হয়। এ ধরনের খামার বাণিজ্যিক খামর হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা কম থাকে। বাংলাদেশে জীবননির্বাহী খামারের প্রাধান্য রয়েছে। অপরদিকে, বাণিজ্যিক খামার বলতে ওই ধরনের খামারকে বোঝায়, যেখানে উৎপাদনকারী বাণিজ্যিক উদ্দেশ্যে বৃহদায়তনভিত্তিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। বাণিজ্যিক খামারের মুখ্য উদ্দেশ্য হলো উৎপাদিত ফসল বিক্রয় করে উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এ ধরনের খামারে প্রচুর শ্রমিক এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করা হয় এবং উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা সৃষ্টি করা হয়। বাংলাদেশে এরূপ খামার খুবই কম আছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে পর্যাপ্ত জমি থাকায় বাণিজ্যিক খামারের ব্যাপক প্রাধান্য দেখা যায়।
অতএব, বাণিজ্যিক খামারে যেহেতু অধিক মুনাফা অর্জনের সুযোগ তৈরি হয়, সেই সাথে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র তৈরি হয় এবং বৃহদায়তন ভিত্তিতে উৎপাদনের সাথে জড়িত, সেক্ষেত্রে উদ্দীপকে 'B' খামার অর্থাৎ বাণিজ্যিক খামার দেশের অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ।

২. উদ্দীপক

অর্থবছর GDP-তে অবদান (কোটি টাকায়) GDP-তে প্রবৃদ্ধির হার
২০১০–১১ ১২২২১ ২.৫৯
২০১১–১২ ১২৫৪৯ ২.৬৮
২০১৩–১৪ ১৩২৫৮ ২.৮৩
২০২০–২১ ৫৩৮৯৯ ১.৯৮
২০২১–২২ ৫৫৬৬১ ১.৯০
উত্তর কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার কাছে পৌছায় সে প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা বলে।
উত্তর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে কখনো অতিবৃষ্টি ও বন্যা এবং কখনো অনাবৃষ্টি ও খরা দেখা দেয়। বৈশ্বিক উষ্ণতার কারণে প্রায় প্রতিবছরই ঝড়, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় ফলে কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হয় এবং খাদ্য আমদানি বৃদ্ধি পায়। যার ফলে দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
উত্তর

উদ্দীপক থেকে বাংলাদেশের প্রাণিসম্পদের প্রবৃদ্ধির হার স্তম্ভচিত্রের মাধ্যমে দেখানো হলো-

চিত্রে ভূমি অক্ষে বছর এবং লম্ব অক্ষে প্রাণিসম্পদের প্রবৃদ্ধির হার নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত ২০১০-১১, ২০১১-১২, ২০১৩-১৪, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে প্রাণিসম্পদের প্রবৃদ্ধির হার যথাক্রমে ২.৫৯, ২.৬৮, ২.৮৩, ১.৯৮ ও ১.৯০ নিয়ে লেখচিত্র অঙ্কন করা হয়েছে।

উত্তরের ছবি
উত্তর বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ উপখাতের অবদান ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যা এ খাতের উজ্জ্বল সম্ভাবনার সুস্পষ্ট দিক নির্দেশ করে।
২০১০-১১ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১২,২২১ কোটি টাকা, যা পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০১১-১২ সালে হয় ১২,৫৪৯ কোটি টাকা এবং ২০১৩-১৪ সালে পৌঁছায় ১৩,২৫৮ কোটিতে। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে এ খাতের অবদান দাঁড়ায় ৫৩,৯৮৯ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়ায় ৫৫,৬৬১ কোটি টাকায়। এই উপাত্ত থেকে স্পষ্ট যে, এক দশকের ব্যবধানে প্রাণিসম্পদ খাতের মোট অর্থনৈতিক অবদান প্রায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এ সময়কালের মধ্যে প্রবৃদ্ধির হারও উল্লেখযোগ্য ছিল। যেমন- ২০১০-১১ সালে প্রবৃদ্ধির হার ছিল ২.৫৯%, ২০১১-১২ সালে ২.৬৮%, ২০১৩-১৪ সালে ২.৮৩%, যদিও ২০২০-২১ সালে তা কিছুটা কমে দাঁড়ায় ১.৯৮%, তবে ২০২১-২২ সালে পুনরায় তা কমে হয় ১.৯০%। এসব তথ্য প্রাণিসম্পদ খাতের স্থিতিশীলতা ও ক্রমবর্ধমান অবদানকে প্রতিফলিত করে।। প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাত থেকে প্রাপ্ত দুধ, মাংস, ডিম ও চামড়া অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করছে। দেশের গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী উদ্যোক্তারা, গবাদি পশুপালন ও খামার কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ায় এ খাতে কর্মসংস্থান, আয় বৃদিধ ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাণিসম্পদভিত্তিক ক্ষুদ্র খামার ব্যবস্থাপনা, পোলট্রি শিল্প, দুগ্ধ খামার ও চামড়া শিল্প এ খাতের পরিধিকে আরও বিস্তৃত করছে।
উদ্দীপকে তথ্যের বিবেচনায় বলা যায়, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতিতে এক সম্ভাবনাময়, কর্মসংস্থানমুখী এবং বহুমাত্রিক উপখাত,, যা সঠিক পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে সক্ষম হবে।

৩. উদ্দীপক

কেন্দ্র সংযুক্ত বৈশিষ্ট্য
S-শিল্প উৎপাদিত পণ্য বহির্বিশ্বে বিক্রয় হয়
S-শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে স্থাপিত
S-শিল্প বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক বিদ্যমান
উত্তর সরকারি নির্দেশের মাধ্যমে যেসব শিল্প জাতীয় স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত থাকে তাকে সংরক্ষিত শিল্প বলা হয়।
উত্তর শিল্পায়ন বেকারত্ব দূরীকরণের সহায়ক। কারণ- শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন কলকারখানা ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা বিভিন্ন স্তরে মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের প্রয়োজন হয়, ফলে বেকার জনগোষ্ঠী কাজের সুযোগ পায়। এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর কারণে পরিবহণ, বিপণন, কাঁচামাল সরবরাহ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের মতো সহায়ক খাতেও কর্মসংস্থান বৃদ্ধি পায়। শহরের পাশাপাশি গ্রামঞ্চলেও যখন শিল্প গড়ে ওঠে, তখন গ্রামীণ বেকারত্ব কমে এবং মানুষের আয় বাড়ে। তাছাড়া শিল্পায়ন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে, যা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এভাবে শিল্পায়ন বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর ভূমিকা পালন করে।
উত্তর উদ্দীপকে 'S' নির্দেশিত শিল্পটি হলো রপ্তানিমুখী শিল্প।
যেসব শিল্পপ্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। যেসব পণ্যের বৈদেশিক চাহিদা, ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয়। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আয় বৃদ্ধি করা। রপ্তানিমুখী শিল্প বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, দেশি-বিদেশি যৌথ উদ্যোগ বা সম্পূর্ণভাবে দেশি বিনিয়োগ দ্বারা ব্যক্তি খাত বা সরকারি খাতে স্থাপিত হতে পারে। যেসব রপ্তানিমুখী শিল্পে দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়, সেসব শিল্পের পণ্য উৎপাদনে মূল্য সংযোজন বেশি হয়। পক্ষান্তরে, আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীল রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে (বাংলাদেশের তৈরি পোশাক শিল্প) মূল্য সংযোজনের মাত্রা তুলনামূলকভাবে কম হয়। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- ক. পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য যেমন- উৎপাদিত পণ্য বহির্বিশ্বে বিক্রয়, বৈদেশিক মুদ্রা অর্জনে স্থাপিত, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক এগুলো মূলত রপ্তানিমুখী শিল্পেরই নির্দেশক।
উত্তর

উদ্দীপকে 'S' শিল্পটি রপ্তানিমুখী শিল্প, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অন্যতম। রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। নিচে বাংলাদেশে এ শিল্পের গুরুত্ব আলোচনা করা হলো-

১. উৎপাদন ব্যয় হ্রাস: রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে যে দেশ যে শিল্প
উৎপাদনে কাঁচামাল, শ্রমিক ইত্যাদি দিক থেকে অধিকতর সুবিধা ভোগ করে, সে দেশ সেই শিল্প উৎপাদন করে। এতে শিল্পোৎপাদনের ব্যয় বহুলাংশে হ্রাস পায়।
২ . দেশীয় শিল্পের প্রসার: রপ্তানিমুখী শিল্পের দ্রব্যসমূহের বাজার
হলো আন্তর্জাতিক বাজার। এ দ্রব্যসমূহের ক্রেতার সংখ্যা থাকে অনেক। এতে একদিকে যেমন তাদের উৎপাদন ব্যয়ের সাশ্রয় হয় অন্যদিকে বিক্রয়ও অনেক বেশি হয়।
৩. সম্পদের পূর্ণ ব্যবহার: আমাদের রয়েছে শিল্পোৎপাদন উপযোগী
প্রচুর কাঁচামাল। দেশে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হলে আমাদের দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
৪ . বৈদেশিক ঋণের বোঝা হ্রাস: বাংলাদেশ ঋণে জর্জরিত একটি
উন্নয়নশীল দেশ। এখানে রপ্তানিমুখী শিল্পোৎপাদন করা সম্ভব হলে আমাদের বৈদেশিক মুদ্রার আয় বাড়বে এবং বৈদেশিক ঋণের বোঝা হ্রাস করা সম্ভব হবে।
৫. বেকার সমস্যা হ্রাস: বাংলাদেশ জনবহুল দেশ। দেশীয় সম্পদ
ব্যবহার করে এদেশে শ্রমবহুল রপ্তানিমুখী শিল্পোৎপাদন শুরু করলে দেশে বেকার সমস্যা বহুলাংশে হ্রাস পাবে।
অতএব আলোচনার শেষে বলা যায়, রপ্তানিমুখী শিল্পের ব্যাপকতা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আশীর্বাদ।

৪. উদ্দীপক

'A' কারখানায় নিয়োজিত শ্রমিকের শতকরা আশি ভাগের বেশি নারী। কারখানাটি স্থাপনের ফলে ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি (যেমন-সুতা, কার্টুন, পলিব্যাগ প্রভৃতি পণ্যের কারখানা)-এর দ্রুত বিকাশ ঘটেছে। বর্তমানে কারখানাটি উৎপাদিত দ্রব্য বিক্রির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
উত্তর হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজিনির্ভর, 'উচ্চ প্রযুক্তিভিত্তিক, পরিবেশবান্ধব এবং আইটি (IT) বা গবেষণামূলক শিল্পকে বোঝায়।
উত্তর বাংলাদেশের উৎপাদন তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌছাতে পারে না এর প্রধান এবং বড় অন্তরায় হচ্ছে পুঁজির স্বল্পতা। কুটিরশিল্প হলো পারিবারিক শ্রম এবং অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালিত শিল্প। ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা বেকার সমস্যা সমাধান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। কুসংস্কারাচ্ছন্ন এদেশের স্বল্প বা অশিক্ষিত গ্রামীণ মহিলারা স্বল্প পুঁজিতে ও পরিসরে কাজ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
উত্তর উদ্দীপকের 'A' কারখানাটি দেশের পোশাক শিল্পকে প্রতিনিধিত্ব করে।
তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি দ্রুত বিকশিত রপ্তানিমুখী শিল্প।
১৯৭৬ সালের শেষের দিকে কতিপয় সাহসী উদ্যোক্তার হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে এ শিল্পটির যাত্রা শুরু হয়। অনগ্রসর মহিলাদের কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে এ শিল্পটি প্রধান ভূমিকা পালন করছে। রপ্তানিভিত্তিক শিল্পের প্রসারের প্রক্রিয়ার মাঝ দিয়েই এ শিল্পটি এত দ্রুত বিকশিত হতে পেরেছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বর্তমানে এ শিল্পের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে। আর কর্মপরিধি এবং ম্যানুফ্যাকচারিং বৈশিষ্ট্য বিবেচনায় শিল্পটি বৃহৎ শিল্পের অন্তর্গত।
বাংলাদেশে পাট শিল্প, বস্ত্র শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতি বৃহৎ শিল্পের শ্রেণিভুক্ত।
উদ্দীপকের কারখানা যেখানে নারীর অংশগ্রহণ বেশি ও তাদের কাজের মাধ্যমে ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং শিল্পটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা তৈরি পৈাশাক শিল্পকে নির্দেশ করে।
উত্তর

উদ্দীপকে নির্দেশিত 'A' কারখানা দ্বারা তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করা হয়েছে। এ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে।

১.উন্নত যন্ত্রপাতি আমদানি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয়
যন্ত্রপাতি আমদানির ব্যবস্থা করতে হবে। কারণ আধুনিক ও উন্নত উৎপাদন পদ্ধতি যন্ত্রনির্ভর।

২. বেসরকারি খাতকে উৎসাহ প্রদান: শুধু নিজেদের চাহিদা
মেটাতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণে বস্ত্র ও সুতার উৎপাদনের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে দেশের বেসরকারি উদ্যোক্তাদের আরও উৎসাহ প্রদান করা উচিত।

৩. প্রশিক্ষণ ও গবেষণা: উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে শ্রমিকদের-
দক্ষতা বৃদ্ধিসহ ব্যবস্থাপনায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে।

৪.বিদ্যুৎ সরবরাহ: বস্ত্রকলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। এদেশে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। তাই সরকারের উচিত এদিকে দৃষ্টিপাত করা।

৫.ঋণ সরবরাহ : বস্ত্র শিল্পে ক্ষুদ্র কিংবা নতুন উদ্যোক্তাদের পর্যাপ্ত ঋণ সরবরাহ করতে হবে। এছাড়া সহজ শর্তে এবং কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই এ ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।

উপরিউক বিষয়াবলি বিশ্লেষণ করে আমরা অনুধাবন করতে পারি, আমাদের তৈরি পোশাক শিল্প নানা সমস্যায় জর্জরিত হলেও উপরের পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে যদি এসব সমস্যা কাটিয়ে ওঠা যায় তবে বস্ত্র শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল।

৫. উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :
উদ্দীপকের ছবি
উত্তর অর্থনীতির সাধারণ দামস্তর ধারাবাহিকভাবে কমতে থাকাকে মুদ্রাসংকোচন বা Deflation বলে। অর্থের চাহিদা-যোগান ও সামগ্রিক ব্যয়ের পরিবর্তন এর কারণ হতে পারে; শুধু কোনো একটি পণ্যের দাম কমা মুদ্রাসংকোচন নয়।
উত্তর মুদ্রাস্ফীতি ঋণগ্রহীতার ওপর দ্বিমুখী প্রভাব ফেলে। একদিকে যদি ঋণটি স্থির সুদের হারে নেওয়া হয়, তাহলে মুদ্রস্ফীতির কারণে টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ঋণগ্রহীতা ভবিষ্যতে কম মূল্যের অর্থে ঋণ পরিশোধ করতে পারে। এতে প্রকৃত অর্থে তার ঋণভার হ্রাস পায়, যা তার জন্য লাভজনক। অন্যদিকে, যদি ঋণের সুদের হার পরিবর্তনশীল হয় বা বাজারে সুদের হার বৃদ্ধি পায়, তাহলে ঋণ পরিশোধের ব্যয় বাড়ে। পাশাপাশি মুদ্রাস্ফীতির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে ঋণগ্রহীতার ব্যয় বেড়ে যায়, ফলে তার ওপর আর্থিক চাপ সৃষ্টি হয়। তাই মুদ্রস্ফীতি কখনো ঋণগ্রহীতার জন্য সহায়ক, আবার কখনো সমস্যারও সৃষ্টি করে।
উত্তর

উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হলো-
ভিত্তি রা পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরের মূল্য স্তর বৃদ্ধির শতকরা হারকে মুদ্রাস্ফীতির হার বলে। মুদ্রাস্ফীতির হার নিম্নোক্ত সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়-

$\therefore$ মুদ্রাস্ফীতির হার $=\frac{\mathrm{P}_1-\mathrm{P}_O}{\mathrm{P}_O} \times 100$
এখানে, $\mathrm{P}_O=$ ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা
$\mathrm{P}_1=$ চলতি বছরের মূল্য সূচক সংখ্যা
চিত্রে দেখা যায়,
ভিত্তি বছরের মূল্যসূচক সংখ্যা $\mathrm{P}_{\mathrm{O}}=50$ এবং
চলতি বছরের মূল্য সূচক সংখ্যা $\mathrm{P}_1=70$
$\therefore$ মুদ্রাস্ফীতির হার $=\frac{\mathrm{P}_1-\mathrm{P}_O}{\mathrm{P}_O} \times 100$
$\begin{aligned} & =\frac{70-50}{50} \times 100 \\ & =\frac{20}{50} \times 100 \\ & =40 \%\end{aligned}$

উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির হার 40%.

উত্তর চিত্রে $\mathrm{AD}_1$ স্থানান্তরিত হয়ে $\mathrm{AD}_2$হওয়ায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হলো এবং অর্থনীতিতে এর মিশ্র প্রভাব পড়ছে বলে আমি মনে করি। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি অত্যন্ত অপ্রিয় একটি বিষয়। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, খরচজনিত মুদ্রাস্ফীতি এবং কাঠামোগত মুদ্রাস্ফীতি এ তিনটি কারণেই মুদ্রাস্ফীতি হয়ে থাকে। মুদ্রাস্ফীতির ফলে অর্থনীতিতে বেশ কুপ্রভাব পড়ে এবং জনগণের জীবনযাত্রার মান কমে যায়। তবে এর ভালো দিকও আছে। উদ্দীপকের চিত্রে দেখা যায়, যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা $\mathrm{AD}_1$ থেকে $\mathrm{AD}_2$ -তে স্থানান্তরিত হয়েছে। ফলে দামস্তর বৃদ্ধি পেয়ে 50 থেকে 70 হলো। দামস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রার মূল্য হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে। এটিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বেশ খারাপ প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতির ফলে নির্দিষ্ট আয় অর্জনকারী শ্রেণি ক্ষতিগ্রস্ত হয়। জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, সঞ্চয় কমে যায়, বিনিয়োগ কমে যায় এবং উৎপাদন ব্যাহত হয়। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নেও এর প্রভাব পড়ে। লেনদেনের ভারসাম্যে এর প্রতিকূল প্রভাব পড়ে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তবে মুদ্রাস্ফীতি সর্বদাই খারাপ নয়। মুদ্রাস্ফীতির ফলে দামস্তর বৃদ্ধি পাওয়ায় মুনাফা বৃদ্ধির আশায় বিনিয়োগকারীরা উৎপাদন ক্ষেত্রে উপকরণগুলোর বিনিয়োগ বাড়াতে থাকে। ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে ও জাতীয় আয় বৃদ্ধি পায়। অতএব বলা যায় যে, মুদ্রাস্ফীতির যেমন খারাপ প্রভাব আছে তেমন ভালো প্রভাবও আছে। তাই আমি মনে করি, উদ্দীপকের চিত্রে $\mathrm{AD}_1$ স্থানান্তরিত হয়ে $\mathrm{AD}_2$ হওয়ায় অর্থনীতিতে এর মিশ্র প্রভাব পড়ছে

৬. উদ্দীপক

'M' দেশে সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা বেড়েছে ও মুদ্রাস্ফীতি ঘটেছে। অপরদিকে, 'N' দেশে হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয় এবং উপকরণ খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক জোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।
উত্তর নামিক বা চলতি দামে পরিমাপ করা GNP-কে একই বছরের প্রকৃত বা স্থির দামে পরিমাপ করা GNP দিয়ে ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে GNP ডিফ্লেটর পাওয়া যায়।
উত্তর অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ ফল বয়ে আনে না। স্বল্প মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। দামস্তর সহনীয় মাত্রায় বাড়তে থাকলে মুনাফা, বিনিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। নিয়োগ বাড়ে ফলে বেকারত্ব কমে। কাজেই সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়
উত্তর উদ্দীপকের 'M' দেশে চাহিদা বৃদ্ধিজনিত ও 'N' দেশে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।
সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে এক বা একাধিক কারণে সামগ্রিক চাহিদা বাড়তে পারে। সামগ্রিক চাহিদা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ হলো-অর্থের জোগান বৃদ্ধি, করের পরিমাণ হ্রাস, সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি ভোগ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক হার হ্রাস, খোলাবাজারে ঋণপত্র ক্রয়, রেমিটেন্স বৃদ্ধি ইত্যাদি।
আবার, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। উৎপাদন ব্যয় বাড়লে উৎপাদন কমে, বাজারে দ্রব্যসামগ্রীর জোগান কমে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো-
অর্থের জোগান হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, বেসরকারি ভোগ হ্রাস, বেসরকারি বিনিয়োগ হ্রাস, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রয়, উপকরণের দাম বৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি।
উদ্দীপকে 'M' দেশে সরকারের বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা বেড়েছে এবং মুদ্রাস্ফীতি ঘটেছে, যা স্পষ্টতই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অপরদিকে 'N' দেশে চলমান মুদ্রাস্ফীতি হলো ব্যয় বৃদ্ধিজনিত, কেননা সেখানে হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয় এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাস পেয়েছে।
উত্তর

N' দেশে যে ধরনের মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে তা মূলত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। 'N' দেশে হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয় এবং উপকরণ খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক জোগান হ্রাস পেয়ে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটেছে। তবে কার্যকর কিছু পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে-

১. উৎপাদন বৃদ্ধি : মুদ্রাস্ফীতি প্রতিকারের অন্যতম উপায় হলো
কৃষি, শিল্প ও অন্যান্য সব খাতে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বাড়লে দ্রব্যসামগ্রীর জোগান বাড়বে এবং তা দ্রব্য ও সেবার বর্ধিত চাহিদা পূরণের মাধ্যমে দামস্তরের ঊর্ধ্বগতি রোধ করবে।

২. খাদ্য ঘাটতি হ্রাস: খাদ্য ঘাটতি হ্রাস করতে পারলে
বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যথেষ্ট সহজ হবে। সরকার এ লক্ষ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর জোর প্রদান করে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আর্জত হলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়।

৩. উৎপাদন খরচ হ্রাস: মুদ্রাস্ফীতির চাপ ও দ্রব্যসামগ্রীর মূল্য
হ্রাস করতে পারলে দ্রব্যসামগ্রীর উৎপাদন খরচ যথাসম্ভব কমাতে হবে। দ্রব্যসামগ্রীর উৎপাদন খরচ কম হলে দ্রব্যের দামও কম হবে এবং মুদ্রাস্ফীতির চাপও হ্রাস পাবে।

৪ .মূল্য নিয়ন্ত্রণ ও রেশনিং ব্যবস্থার প্রবর্তন: মুদ্র। ফীতির চাপ
এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য মূল্য নিয়ন্ত্রণ এবং রেশনিং পদ্ধতি প্রবর্তন করতে হবে। রেশনিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হবে।
৫.রাজনৈতিক স্থিতিশীলতা: রাজনৈতিক স্থিতিশীলতার ওপর
দামস্তরের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে। তাই রাজনৈতিক পরিবেশের উন্নয়ন করে সুন্দর ও স্থিতিশীল অবস্থা সৃষ্টির মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব।
উপরের আলোচনায় উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করলে উদ্দীপকের 'N' দেশের ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

৭. উদ্দীপক

একটি উন্নয়নশীল দেশের খাদ্য উৎপাদন ও জনসংখ্যা সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো-

সন জনসংখ্যা (কোটি) খাদ্য উৎপাদন (কোটি টন)
১৯০০ ১ ১
১৯২৫ ২ ২
১৯৫০ ৪ ৩
১৯৭৫ ৮ ৪
২০০০ ১৬ ৫
উত্তর জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গমাইলে বা প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তাকেই বোঝায়। কোনো দেশে জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।
উত্তর শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপর্যুক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দাঁড় করিয়ে তোলে। একজন শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন সাধনে শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেয়। তাই মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ প্রথম শর্ত হিসেবে কাজ করে।
তাই বলা যায়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন পরস্পরের সাথে সম্পর্কিত।
উত্তর

জনসংখ্যার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে উদ্দীপকের তথ্য সংগতিপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর শেষদিকে ১৭৯৮ সালে ইংল্যান্ডের প্রখ্যাত ধর্মযাজক ও অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বটি প্রচার করেন।

এ তত্ত্বের মূলকথা হলো- অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। জমির জোগান সীমাবদ্ধ হওয়ায় জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। ম্যালথাসের মতে, প্রতিটি দেশেই প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। কিন্তু জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর বলে খাদ্য উৎপাদন দ্রুত বাড়তে পারে না। ফলে একটি পর্যায়ে জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের, পরিমাণকে ছাড়িয়ে যায় এবং দেশে জনাধিক্য সমস্যা দেখা দেয়।

উদ্দীপকে একটি দেশের তথ্য তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়, খাদ্য উৎপাদন যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ হারে বা গাণিতিক হারে বৃদ্ধি পেলেও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১, ২, ৪, ৮ ও ১৬০ হারে বা জ্যামিতিক হারে। অর্থাৎ প্রতি ২৫ বছর পর দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে (১,২,৪,৮,৩২) এবং খাদ্য উৎপাদন বেড়েছে গাণিতিক হারে (১,২,৩,৪,৫)। এ তথ্যটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

উত্তর উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি তথা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশে কতটুকু প্রাসঙ্গিক তা বিশ্লেষণ করা হলো-
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশকে পর্যবেক্ষণ করলে আমরা যেসব বৈশিষ্ট্য দেখতে পাই তা হলো জনসংখ্যা ও খাদ্য বৃদ্ধিতে বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি।
বর্তমানে এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন হয় ৪৮৪.৯৮ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশে একজন লোকের ভরণপোষণের জন্য ১.২ হতে ১.৮০ একর জমির প্রয়োজন। অথচ মাথাপিছু জমি রয়েছে মাত্র ০.২৫ একর। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অনাহার, রোগব্যাধি, মহামারি এদেশের জনগণের নিত্য সহচর। বাংলাদেশের জন্মহার ও মৃত্যুহার উভয়ই অধিক। প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.৮ এবং স্থূল মৃত্যুহার ৫.৭ জন। বাংলাদেশে বর্তমান মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ বেকার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মাত্র ২৭৬৫ মার্কিন ডলার। ফলে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এখনও প্রায় ১৮.৮ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে।
তাই বলা যায়, উদ্দীপকে প্রদত্ত ম্যালথাসীয় তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে পুরাপুরি প্রাসঙ্গিক না হলেও আংশিক মিল খুঁজে পাওয়া যায়।

৮. উদ্দীপক

D' দেশে সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা এবং উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার দেশটির উন্নয়নকে ব্যাহত করেছে। এর ফলে শিশুরা অপুষ্টিতে ভুগছে। খাদ্য, বাসস্থান ও ভূমির উপর ভীষণ চাপ পড়েছে। ফলে মানবসম্পদ উন্নয়ন বিঘ্নিত হচ্ছে।
উত্তর নির্দিষ্ট সম্পদ, প্রযুক্তি ও অন্যান্য অবস্থা বজায় থাকলে যে জনসংখ্যায় মাথাপিছু প্রকৃত আয় সর্বোচ্চ হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে।
উত্তর মানুষের প্রধান হাতিয়ার তার নিজের আত্মবিশ্বাস। যার ওপর ভিত্তি করে সে তার নিজের দারিদ্র্য বিমোচনে সক্ষম হতে পারে। আত্মবিশ্বাস ও উপযুক্ত পরিবেশ থেকেই আত্মকর্মসংস্থানের সৃষ্টি। নিজেকে নিজের কোনো কাজে নিয়োজিত করাই আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেই নিজের বেকারত্ব লাঘব করতে পারে। আত্মকর্মসংস্থান হলো এমন এক ধরনের কর্মসংস্থান, যা স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণ দিয়ে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়। ফলে দারিদ্র্য। দূর হয়। তাই বলা যায়, আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরিকরণে সহায়ক ।
উত্তর

উদ্দীপকে 'D' দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব উদ্দীপকের - আলোকে ব্যাখ্যা করা হলো-
খাদ্যের ওপর প্রভাব: জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদনের মাত্রাকে অতিক্রম করলে তার অনিবার্য পরিণতি খাদ্যাভাব। জনাধিক্যের কারণে খাদ্য ঘাটতি সৃষ্টি করে।
স্বাস্থ্যের ওপর প্রভাব: অতিরিক্ত জনগোষ্ঠীর অন্যান্য চাহিদা মেটাতে গেলে চিকিৎসাসেবা ব্যাহত হয়। জনসংখ্যা বৃদ্ধি, হাসপাতালের স্বল্পতা, চিকিৎসা সরঞ্জামের অভাব, ওষুধের উচ্চমূল্য, ডাক্তার ও সেবিকার স্বল্পতা ইত্যাদি চিকিৎসাসেবা সমস্যার 'আবর্তে ফেলে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দেয়।

কর্মসংস্থানের ওপর প্রভাব: জনাধিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলে। কারণ যে দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি পায় সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ে না। ফলে দেশে বেকারত্ব, অর্ধবেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব দিন দিন বৃদ্ধি পেয়ে মারাত্মক আকার ধারণ করে।

পরিবেশের ওপর প্রভাব : অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত মহাবিপর্যয় ডেকে আনে।

অতএব উদ্দীপকে 'D' দেশের অধিক জনসংখ্যা ও উচ্চ বৃদ্ধির হার * বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

উত্তর

উদ্দীপকের 'D' দেশের অধিক জনসংখ্যা ও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার উন্নয়নকে ব্যাহত করছে। ফলে মানবসমম্পদ উন্নয়ন ব্যাহত হচ্ছে।
'D' দেশ মানবসম্পদ উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো-

শিক্ষার মানোন্নয়ন : শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেই কর্মজীবনে প্রবেশ করতে পারে।

স্বাস্থ্যসেবার উন্নতি: সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। হবে। সুস্থ ও কর্মঠ জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য।

দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ : বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে, তথ্যপ্রযুক্তি (IT) এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ওপর জোর দিতে হবে।

নারীর অংশগ্রহণ বৃদ্ধি: কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশের সুযোগ সৃষ্টি করতে হবে।

কর্মসংস্থান সৃষ্টি: নতুন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়াতে হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ: নতুন জ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য গৱেষণা ও উন্নয়নে (RD) বিনিয়োগ বাড়াতে হবে।

সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ: দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি আরও শক্তিশালী করতে হবে।

এ পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে 'D' দেশ তার মানবসম্পদকে আরও কার্যকর ও উৎপাদনশীল করে তুলতে পারে।

৯. উদ্দীপক

জনাব 'X' সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে ফল বিক্রি করেন এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে তৈরি পোশাক কিনে সিলেটে বিক্রি করেন। অন্যদিকে, জনাব 'Y' শাকসবজি ও হিমায়িত চিংড়ি বাংলাদেশ থেকে ইউরোপের কয়েকটি দেশে বিক্রি করেন এবং চীন থেকে ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করেন।
উত্তর বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে; রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরানো কাঠামো ও সীমানা অবলুপ্ত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এক বিশ্ব সীমানা ও বিশ্ব সম্প্রদায়।
উত্তর কোনো দেশের নিজেদের উদ্বৃত্ত পণ্য বিক্রয় এবং ঘাটতি পণ্য আমদানির জন্য দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়। পৃথিবীর কোনো একটি দেশের পক্ষেই তার প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য এবং সেবা এককভাবে উৎপাদন করা সম্ভব নয়। নিজের প্রয়োজনে একটি দেশকে পণ্যের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। আবার নিজের কিছু দ্রব্যে উদ্বৃত্ত পণ্য থাকে, যা অন্য দেশের নিকট বিক্রয় করতে হয়। এ কারণেই দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।
উত্তর উদ্দীপকের জনাব 'X'-এর বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য চলে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। এ ধরনের বাণিজ্য একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যেই সংঘটিত হয়। একই মুদ্রাব্যবস্থা, রাজস্বনীতি ও দেশের প্রচলিত আইনের অধীনে পরিচালিত হয়। অভ্যন্তরীণ বাণিজ্য একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাধিত হয়। যেমন- বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা এবং অন্যান্য শহর ও গ্রামাঞ্চলের মধ্যে যেরূপ বাণিজ্য চলে সেটিই হলো অভ্যন্তরীণ বাণিজ্য। এ ধরনের বাণিজ্য একই জাতিভুক্ত মানুষের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হয়। একই মুদ্রাব্যবস্থা, রাজস্বনীতি ও দেশের প্রচলিত আইনের আধীনেই অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালিত হয়। উদ্দীপকের জনাব 'X' সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে ফল বিক্রি করেন এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে তৈরি পোশাক কিনে সিলেটে বিক্রি করেন। একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য আদান-প্রদান হওয়ায় এ ধরনের বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়ে থাকে।
সুতরাং উদ্দীপকে জনাব 'X'-এর বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়।
উত্তর

উদ্দীপকে জনাব 'X'-এর দেশের বাণিজ্যটি হলো অভ্যন্তরীণ বাণিজ্য এবং জনাব 'Y'-এর দেশের বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। হ্যাঁ, জনাব 'X'-এর ও জনাব 'Y'-এর দেশের বাণিজ্যের মধ্যে তথা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বেশকিছু পার্থক্য আছে। এগুলো হলো-

১. একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোনো পণ্যের ক্রয়-বিক্রয় সংঘটিত হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। পক্ষান্তরে, কোনো পণ্যের ক্রয়-বিক্রয় যখন দুই বা ততোধিক দেশের মধ্যে সংঘটিত হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

২. অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যসামগ্রীর ক্রয়-বিক্রয় অবাধে চলে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে এক দেশের দ্রব্যসামগ্রী অন্য দেশে অবাধে বিক্রি হয় না।

৩. একটি দেশের ভেতরে অভিন্ন বাণিজ্যনীতি অনুসৃত হয় বলে অভ্যন্তরীণ বাণিজ্যে তেমন বাধার সৃষ্টি হয় না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি প্রযোজ্য হয় বলে আমদানি-রপ্তানির ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপিত হয়।

৪. অভ্যন্তরীণ বাণিজ্যে, সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। অপরদিকে, আন্তর্জাতিক বাণিজ্য সরকার অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করে।

৫. অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা তেমন জটিল নয়। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা অত্যন্ত জটিল।

সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

১০. উদ্দীপক

'A' দেশের সরকার শিক্ষা ও প্রযুক্তি, জননিরাপত্তা, জনপ্রশাসন, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা, রাস্তাঘাট ও সেতু নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজ করছে। এসব কাজে ব্যয় নির্বাহের জন্য আয় ও মূলধনের ওপর কর, আমদানি-রপ্তানি শুল্ক, ভাড়া-ও ইজারা, টোল, VAT এবং ফি-এর আওতা বৃদ্ধির নীতিমালা গ্রহণ করে।
উত্তর যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে, তাকে পরোক্ষ কর বলে।
উত্তর আয়কর যার ওপর কর ধার্য করা হয় তার বোঝা তাকেই বহন। করতে হয় তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
যে ব্যক্তির ওপর কর ধার্য করা হয় তার বোঝা যদি তাকে বহন করতে হয় তবে সেই করকে প্রত্যক্ষ কর বলে। এ ধরনের করের বোঝা বা ভার অন্যের ওপর চাপানো যায় না। আয়কর হলো ব্যক্তির ওপর ধার্য কর, যা আয়ের ভিত্তিতে নিজেকেই প্রদান করতে হয়। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
উত্তর উদ্দীপকের 'A' দেশের সরকারের উল্লিখিত ব্যয়ের খাতগুলো
ব্যাখ্যা করা হলো-
সরকারের ব্যয়ের বিভিন্ন খাতের মধ্যে শিক্ষা ও প্রযুক্তি, জননিরাপত্তা, জনপ্রশাসন, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা, রাস্তাঘাট ও সেতু নির্মাণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা ও প্রযুক্তি খাতে সরকার ব্যয় করে মানবসম্পদ গড়ে তুলতে, শিক্ষার মান উন্নয়নে, প্রযুক্তির প্রসার ঘটাতে এবং গবেষণার সুযোগ বাড়াতে। এটি একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক। জননিরাপত্তা খাতে ব্যয় করা হয় নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। জনপ্রশাসন খাতে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় পরিচালনায় অর্থ ব্যয় হয়, যার মাধ্যমে রাষ্ট্রের নীতি ও কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়। স্বাস্থ্যসেবা খাতে সরকার হাসপাতাল, ক্লিনিক, ওষুধ, টিকাদান, চিকিৎসক ও নার্স নিয়োগ এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমে ব্যয় করে, যাতে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যয় অপরাধ নিয়ন্ত্রণ, আদালতের কার্যক্রম পরিচালনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। রাস্তাঘাট ও সেতু নির্মাণ খাতে সরকারের ব্যয় দেশের অবকাঠামো উন্নয়ন করে, যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ, ত্রাণ বিতরণ, উদ্ধার ও পুনর্বাসনের কাজসহ দুর্যোগ ব্যবস্থাপনার নানা প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যয় করে। এসব খাতে সঠিকভাবে ব্যয় হলে। দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়।
উত্তর

'A' দেশের সরকার গুরুত্বপূর্ণ খাতে যেমন- শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আইনশৃঙ্খলা ইত্যাদি খাতে ব্যয় নির্বাহের জন্য নানা ধরনের রাজস্ব আহরণ ও অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করে। নিচে এই পদক্ষেপগুলো বিশ্লেষণ দেওয়া হলো-
সরকারের ব্যয় নির্বাহের জন্য অন্যতম প্রধান উৎস হলো আয় ও মূলধনের ওপর কর। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়ের ভিত্তিতে সরাসরি কর (যেমন- ইনকাম ট্যাক্স) আরোপ করা হয়, যা রাজস্ব বৃদ্ধির একটি নির্ভরযোগ্য মাধ্যম। মূলধনের ওপর কর যেমন- সম্পত্তি কর, সম্পদ হস্তান্তর কর ইত্যাদিও সরকারের আয় বাড়াতে সহায়ক। এছাড়া সরকার আমদানি ও রপ্তানি শুল্ক আরোপের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য থেকে আয় করে থাকে। ভাড়া ও ইজারা থেকেও সরকার আয় করে থাকে, যেমন- খাস জমি, জলাশয়, রেলওয়ে, সরকারি ভবন বা যানবাহনের ইজারা প্রদান করে অর্থ উপার্জন। এ ধরনের আয় রাষ্ট্রের অব্যবহৃত সম্পদের সঠিক ব্যবহারের সুযোগ তৈরি করে। টোল, ভ্যাট এবং ফি হলো আধুনিক রাজস্ব আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। টোল আদায় করা হয় সড়ক, সেতু বা হাইওয়ে ব্যবহারের জন্য, যা অবকাঠামো রক্ষণাবেক্ষণে সাহায্য করে। ভ্যাট (মূল্য সংযোজন কর) ভোক্তা পর্যায়ে পণ্যের ওপর আরোপিত হয়, যা একটি স্থিতিশীল ও ধারাবাহিক আয়ের উৎস। এছাড়া জন্মনিবন্ধন, লাইসেন্স, ট্রেড সনদ, আদালতের ফাইলিং, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ইত্যাদি সেবার ক্ষেত্রে ফি আদায় হয়, যা ছোট অথচ বিস্তৃত আয়ের একটি উৎস।

উদ্দীপকের 'A' দেশের সরকারের এসব নীতিমালা ও রাজস্ব ব্যবস্থার মূল লক্ষ্য হলো ব্যয়ের চাহিদা পূরণ করে সরকার যেন দেশের উন্নয়ন, সেবা প্রদান ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে এগুলো বাস্তবায়ন হলে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং জনগণের জীবনমান উন্নয়ন নিশ্চিত হয়।

১১. উদ্দীপক

'R' দেশ বিশ্বব্যাংক, আইএমএফ, জাপান ও চীন থেকে ঋণ গ্রহণ করে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করে। একইসাথে দেশটির সরকার কেন্দ্রীয়, ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এবং বন্ড বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ICT-তে দক্ষ জনশক্তি গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে।
উত্তর কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা বা সেবা প্রদানের জন্য সরকার তার কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলা হয়।
উত্তর পরোক্ষ কর বিক্রিত পণ্যের চূড়ান্ত ভোক্তা দ্বারা প্রদান করা হয়। এর আকার চাহিদার স্থিতিস্থাপকতা দ্বারা প্রভাবিত হয়। চাহিদা যত বেশি, পেআউট তত বেশি। আবার পরোক্ষ কর নিঃশর্ত, কারণ এটি প্রাপ্ত আয় এবং লাভের ওপর নির্ভর করে না, অর্থনৈতিক কার্যকলাপ্রে ফলাফলের ওপর এবং উৎপাদিত পণ্যের পরিমাণ অনুযায়ী প্রত্যাহার করা হয়। এছাড়া পরোক্ষ কর পণ্যের ব্যবহার এবং বিতরণের সাথে সম্পর্কিত, তাই সেগুলো ব্যয়ের ওপর কর হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, যখন প্রত্যক্ষ কর আয়ের ওপর কর হিসেবে বিবেচিত হয়। এসব কারণেই পরোক্ষ কর অধিক জনপ্রিয়।
উত্তর উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎসসমূহ হলো- অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস।
সরকার যখন চিরাচরিত রাজস্ব উৎস হতে সংগৃহীত অর্থ দ্বারা ব্যয় সংকুলান করতে পারে না তখন অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহ করে। উদ্দীপকে দেখা যায়, অনুন্নত দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য ঘাটতি বাজেট প্রণয়ন করে। ফলে দেশি-বিদেশি ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পায়। সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে থাকে। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের মধ্যে গুরুত্বপূর্ণ হলো জনগণ। বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। সরকার বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকেও ঋণ গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ সরকারি ঋণপত্রের বিপরীতে সরকারকে ঋণ দিয়ে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার ঋণ গ্রহণ করে থাকে। আবার বৈদেশিক সরকার, বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার ঋণ গ্রহণ করে থাকে। এগুলো হলো সরকারি ঋণের বাহ্যিক উৎস।
এসব অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকেই সরকার ঋণ গ্রহণ করে থাকে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'R' দেশটি অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই ঋণ গ্রহণ করে থাকে। নিচে সরকারি ঋণের উৎসসমূহের সুবিধা-অসুবিধাগুলো নিচে উল্লেখ করা হলো-

সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের সুবিধাসমূহ:
১. এ উৎস থেকে সরকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঋণ পেতে পারে সহজেই।
২. এ উৎসের ঋণের সুদ কম
৩. ঋণ গ্রহণের ক্ষেত্রে এ উৎসগুলো অধিক নির্ভরযোগ্য।
৪. ঋণের উৎসগুলো সরকারেরই প্রণীত নিয়মকানুন মেনে চলে।
৫. এ ঋণের উৎসগুলোর কার্যকলাপ জনস্বার্থ পরিপন্থি নয়।
৬. এ ঋণের উৎসগুলোকে সরকার ঋণ দিতে বাধ্য করতে পারে।

সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের অসুবিধাসমূহ:
১. এ উৎস থেকে প্রয়োজনমাফিক ঋণ নাও সংগ্রহ করা যেতে পারে।
২. ঋণের এ উৎস অধিক ব্যবহার করলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বিরূপভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।
৩. ঋণ জবরদস্তিমূলক হওয়ার আশঙ্কা থাকে।

সরকারি ঋণের বাহ্যিক উৎসের সুবিধাসমূহ:
১. বিদেশি উৎস থেকে প্রাপ্ত ঋণ বৈদেশিক মুদ্রায় পাওয়া যায়।
২. এ উৎস থেকে প্রাপ্ত ঋণের অর্থ দ্বারা বিদেশ থেকে শিল্পের কাঁচামাল ও

যন্ত্রপাতি সহজেই আমদানি করা সম্ভব হয়।
৩. এ ঋণের বদৌলতে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ কারিগর
পাওয়ার সুযোগ সৃষ্টি হয়।
৪. এ উৎস থেকে কখনো কখনো বিপুল অঙ্কের ঋণপ্রাপ্তি সম্ভব হয়।

সরকারি ঋণের বাহ্যিক উৎসের অসুবিধাসমূহ :
১. এ ঋণের উৎস অনিশ্চিত ও নির্ভরশীল নয়।
২. এ উৎস থেকে প্রদত্ত ঋণ শর্তযুক্ত হয়, যা প্রায়ই গ্রহণকারী দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক হয়ে থাকে।
৩. এরূপ উৎস থেকে ঋণ গ্রহণ করলে কখনো কখনো ঋণের আড়ালে ঋণগ্রহীতার দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ ঘটে ।