১. উদ্দীপক
আসলামের খামারটি জীবননির্বাহী খামার। এ ধরনের খামারে উৎপাদনের প্রধান উদ্দেশ্য পরিবারের প্রয়োজন মেটানো। উদ্দীপকে ছোট খামার থেকে শুধু পরিবারের ভরণপোষণের জন্য তাঁর চাষাবাদের কথা আছে; মুনাফার জন্য উদ্বৃত্ত বিক্রির কথা নেই।
এ থেকেই খামারের ধরন চিহ্নিত করা যায়। তবে জীবননির্বাহী খামার সব সময় স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে বা কখনো বাণিজ্যিক খামারে রূপান্তরিত হতে পারে না—এমন দাবি ঠিক নয়।
আসলামের খামার জীবননির্বাহী এবং রাকিবের খামার বাণিজ্যিক বৈশিষ্ট্য বহন করে।
| বিষয় | আসলামের খামার | রাকিবের খামার |
|---|---|---|
| উৎসে বর্ণিত আয়তন | ছোট | বড় |
| উৎপাদনের উদ্দেশ্য | পরিবারের ভরণপোষণ | পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিক্রয় ও মুনাফা |
| বাজারে বিক্রি | উৎসে উদ্বৃত্ত বিক্রির কথা নেই | উদ্বৃত্ত ফসল বিক্রি করেন |
প্রধান পার্থক্য হলো উৎপাদনের উদ্দেশ্য ও বাজারে অংশগ্রহণ। উদ্দীপকে প্রযুক্তি, দক্ষতা বা ঝুঁকির পরিমাণ দেওয়া নেই; তাই আসলামের ব্যবস্থাপনা অদক্ষ অথবা রাকিবের ঝুঁকি নিশ্চিত বেশি বলা যাবে না।
২. উদ্দীপক
সুতরাং দেখা যায় কৃষি জাতীয় উন্নয়নে সহায়ক।
কৃষিপণ্যের বিপণন সমস্যা বলতে উৎপাদিত ফসল কৃষকের হাত থেকে ভোক্তার কাছে পৌঁছানোর প্রক্রিয়ায় যে সকল বাধা বা ত্রুটি দেখা যায়, সেগুলোকে বোঝায়। এর মধ্যে পণ্যের সঠিক মূল্য নির্ধারণ না হওয়া, পরিবহণ ব্যবস্থার দুর্বলতা, সংরক্ষণ সুবিধার অভাব এবং মধ্যস্বত্বভোগীদের তানৈতিক হস্তক্ষেপ অন্যতম। এই সমস্যাগুলো কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বাধা দেয় এবং তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে তারা উৎপাদনে নিরুৎসাহিত হন।
উদ্দীপকে হাসিবের গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে তার ফসল বাজারে নিতে সমস্যা হয়। ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে বাধ্য হয়ে দ্রুত ফসল বিক্রি করতে হয়। এছাড়াও, পণ্যের দাম সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে সে দালাল ও ফড়িয়াদের কাছে অল্প দামে ফসল বিক্রি করতে বাধ্য হয়, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের ফল। এই সবগুলো বিষয়ই কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার দুর্বলতা এবং সমস্যাকে স্পষ্টভাবে নির্দেশ করে।
প্রথমত, পরিবহণ ব্যবস্থার উন্নয়ন একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকদের পণ্য বাজারে নিতে সমস্যা হয় এবং পরিবহণ খরচও বেড়ে যায়। সরকার কর্তৃক 'পরিবহণ ব্যবস্থার উন্নয়নে কৃষকরা সহজে ও কম খরচে তাদের পণ্য বাজারে নিতে পারবে, যা তাদের আর্থিক ক্ষতি কমাবে।
দ্বিতীয়ত, সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করে বা তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করে, তাহলে দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য কমে আসবে।
তৃতীয়ত, ঋণ সহজীকরণ কৃষকদের জন্য আধুনিক কৃষিসামগ্রী ক্রয় ও উৎপাদনে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে তাদের উৎপাদনশীলতা বাড়াবে এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে।
তরে এ পদক্ষেপগুলো যথেষ্ট হলেও আরও কিছু বিষয় রয়েছে, যা এই সমস্যা সমাধানে অতিরিক্ত ভূমিকা রাখতে পারে। যেমন- পর্যাপ্ত সংরক্ষণাগার (হিমাগার) নির্মাণ, যা হাসিবের মতো কৃষকদের ফসল সংরক্ষণে সহায়তা করবে এবং তাদের অল্প দামে ফসল বিক্রি করার বাধ্যবাধকতা দূর করবে। কৃষকদের বাজার তথ্য সরবরাহ নিশ্চিত করা, যাতে তারা পণ্যের সঠিক দাম সম্পর্কে জানতে পারে এবং প্রতারিত না হয়। এছাড়াও কৃষি সমবায় সমিতিগুলোকে শক্তিশালীকরণ এবং তাদের মাধ্যমে কৃষকদের সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করা যেতে পারে, যা মধ্যস্বত্বভোগীদের প্রভাব আরও কমাবে।
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত সরকারি পদক্ষেপগুলো নিঃসন্দেহে কৃষকের বিপণন সমস্যা সমাধানে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তবে সম্পূর্ণ ও টেকসই সমাধানের জন্য উল্লিখিত অতিরিক্ত পদক্ষে পগুলোও গ্রহণ করা প্রয়োজন।
৩. উদ্দীপক
(যেমন- সুতা, বস্ত্র) ব্যবহার করে বিভিন্ন ধরনের পোশাক (যেমন- শার্ট, প্যান্ট, টি-শার্ট, জ্যাকেট ইত্যাদি) উৎপাদন ও বাজারজাত করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পের অবদান অপরিসীম। এটি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, বিশেষ করে মহিলা শ্রমিকদের জন্য এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করে। এ শিল্পের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। উদ্দীপকে 'X' নামক শিল্পটিকে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ শিল্পে কর্মরতদের শতকরা ৮০ ভাগ মহিলা শ্রমিক বলে উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও বৈদেশিক বাজারে এ শিল্পের উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা থাকার বিষয়টিও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক পরিচিতির সাথে সংগতিপূর্ণ। এসব বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে তৈরি পোশাক শিল্পকেই নির্দেশ করে।
সমাধানে অর্থনীতিবিদদের পরামর্শ (সরকারি প্রণোদনা প্রদান, ঋণের সহজলভ্যতা ও উদার শিল্পনীতি প্রণয়ন) গুরুত্বপূর্ণ হলেও সম্পূর্ণরূপে পর্যাপ্ত নয়। এগুলোর সাথে সাথে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করলে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে-
১. শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুবিধা বৃদ্ধি: শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করলে এবং শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা হলে তাদের উৎপাদনশীলতাও বাড়বে।
২. শিল্প অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা: পোশাক শিল্পে ভবন ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা সংস্কার ও উন্নয়ন করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা চালু করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমানো সম্ভব।
৩. রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত শিল্প খাতকে হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত রাখা। এর ফলে রপ্তানি কার্যক্রম নির্বিয়ে চলবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা বাড়বে।
৪. প্রযুক্তির আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি তৈরি: পোশাক খাতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা প্রয়োজন, যাতে তারা উন্নতমানের পোশাক উৎপাদন করতে পারে।
৫. বৈদেশিক বাজার সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বেশিরভাগ রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে করে। বিকল্প বাজার খুঁজে প্রবেশ করতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকে।
সুতরাং, অর্থনীতিবিদদের পরামর্শগুলো শিল্পের আর্থিক ও নীতিগত দিক থেকে অত্যন্ত সহায়ক। কিন্তু সমস্যাগুলোর সমাধানে আরও ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা না হলে শিল্পটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সম্পূর্ণরূপে পৌছাতে পারবে না।
৪. উদ্দীপক
আমদানি বিকল্প শিল্প বলতে সেইসব শিল্পকে বোঝায়, যা আমদানি করা পণ্যের উৎপাদন দেশে শুরু বা বৃদ্ধি করে। এর প্রধান উদ্দেশ্য হলো আমদানি হ্রাস করে বৈদেশিক মুদ্রার বহির্গমন কমানো বা সাশ্রয় করা। এই কৌশলের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা কমিয়ে বাণিজ্য ঘাটতি কমাতে পারে, যা দেশের অর্থনীতিকে আরও স্বাবলম্বী করে তোলে।
শিল্প বলতে অর্থনৈতিক কর্মকান্ডের সেই খাতকে বোঝায় যেখানে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য উৎপাদন করা হয়। মূলধন বিনিয়োগ এবং শ্রমিক সংখ্যার ওপর ভিত্তি করে শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ক্ষুদ্র শিল্প হলো মাঝারি শিল্পের চেয়ে ছোট আকারের শিল্প প্রতিষ্ঠান, যেখানে মূলধন বিনিয়োগ এবং শ্রমিকের সংখ্যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ক্ষুদ্রশিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানাভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ৩১-১২০ জন শ্রমিক কাজ করে।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'X' ২০১৫ সালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি কারখানা স্থাপন করেন। তখন তার কারখানায় শ্রমিক সংখ্যা ছিল ৮০ জন। বাংলাদেশের শিল্প নীতি অনুযায়ী, ২০১৫ সালে প্রতিষ্ঠিত শিল্পটি ক্ষুদ্র শিল্পের সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই বৈশিষ্ট্যগুলো স্পষ্টতই নির্দেশ করে যে, ২০১৫ সালে জনাব 'X'-এর প্রতিষ্ঠিত কারখানাটি একটি ক্ষুদ্র শিল্প ছিল।
ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 'মাঝারি শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক এবং অনধিক ৫০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১ থেকে ৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন। মাঝারি শিল্পগুলো একটি দেশের অর্থনীতিতে বহুমুখী ও শক্তিশালী অবদান রাখে। এ ধরনের শিল্প ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে, বিশেষ করে শহরের পার্শ্ববর্তী এলাকায় ও গ্রামীণ অঞ্চলে, যা বেকারত্ব কমাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়।
উদ্দীপকে দেখা যায়, ২০১৫ সালে জনাব 'X'-এর কারখানাটি ১০ কোটি টাকা ব্যয়ে ৮০ জন শ্রমিক নিয়ে একটি ক্ষুদ্র শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সাত বছর পর, অর্থাৎ ২০২২ সালে তিনি ১০ কোটি টাকা ঋণ গ্রহণ করে শিল্পে আরও বিনিয়োগ করেন ফলে তার বিনিয়োগ হয় (১০ + ১০) = ২০ কোটি। আরও ৮০ জন শ্রমিক নিয়োগ করেন, যার ফলে তার মোট শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ১৬০ জন (৮০+৮০)। বাংলাদেশের শিল্প নীতি অনুযায়ী এই শ্রমিক সংখ্যা (১৬০ জন) এবং বিনিয়োেগ (২০ কোটি) মাঝারি শিল্পের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার এই উৎপাদন সম্প্রসারণ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে, জাতীয় উৎপাদনে অবদান রাখবে এবং শিল্পায়নকে আরও গতিশীল করবে।
৫. উদ্দীপক
নিচের ছকে মুনতাসিরের দেশের জনসংখ্যা ও খাদ্যোৎপাদন সম্পর্কিত তথ্য দেওয়া আছে-
| বছর | জনসংখ্যা বৃদ্ধি | খাদ্যোৎপাদন বৃদ্ধি |
|---|---|---|
| — | ৮ | — |
| ১৯২৫ | — | ৫ |
| — | ৩২ | — |
| ১৯৭৫ | — | — |
| — | — | ৮ |
| — | ২৫৬ | — |
উদ্দীপকের টেবিলটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলোকে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মধ্যে বিদ্যমান অসামঞ্জস্যকে নির্দেশ করছে। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। নিচে উদ্দীপকের টেবিলটি পূরণ করে ব্যাখ্যা করা হলো-
| বছর | জনসংখ্যা বৃদ্ধি | খাদ্যোৎপাদন বৃদ্ধি |
|---|---|---|
| ১৯০০ | ৮ | ৪ |
| ১৯২৫ | ১৬ | ৫ |
| ১৯৫০ | ৩২ | ৬ |
| ১৯৭৫ | ৬৪ | ৭ |
| ২০০০ | ১২৮ | ৮ |
| ২০২৫ | ২৫৬ | ৯ |
টেবিলের জনসংখ্যা বৃদ্ধির হার ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী জ্যামিতিক ধারা অনুসরণ করছে। ১৯০০ সালে ৮ একক থেকে শুরু হয়ে, প্রতি ২৫ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে (৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬)। এই হার অনুযায়ী খালিঘরগুলো পূরণ করা হয়েছে, যা উদ্দীপকের প্রদত্ত উপাত্ত (৮, ৩২, ২৫৬)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার খাদ্য উৎপাদন বৃদ্ধির হার ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী গাণিতিক ধারা অনুসরণ করে। ১৯০০ সালে ৪ একক থেকে শুরু হয়ে প্রতি ২৫ বছরে ১ একক করে বৃদ্ধি পেয়েছে (৪, ৫, ৬, ৭, ৮, ৯)। এই ধারাবাহিকতা অনুযায়ী টেবিলের খালিঘরগুলো পূরণ করা হয়েছে, যা খাদ্য উৎপাদনের ধীর ও স্থিতিশীল গাণিতিক বৃদ্ধিকে নির্দেশ করে।
প্রথমত, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা অপরিহার্য। ম্যালথাস তার তত্ত্বে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য 'নিবারণমূলক প্রতিবন্ধকতা' এবং 'ইতিবাচক প্রতিবন্ধকতা'-এর কথা বলেছেন। সরকার নিবারণমূলক প্রতিবন্ধকতার ওপর জোর দিতে পারে, যেমন- পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করা, জনগণকে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করে ছোট পরিবার গঠনে উৎসাহিত করা, বাল্যবিবাহ রোধ এবং বিবাহের বয়স বৃদ্ধি করা। এসব পদক্ষেপ জন্মহার কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতিকে শ্লথ করবে।
দ্বিতীয়ত, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে প্রতি একক জমিতে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এর জন্য উচ্চ ফলনশীল (HYV) বীজ সরবরাহ, উন্নত সার ও কীটনাশকের ব্যবহার নিশ্চিত করা, আধুনিক সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি গবেষণায় পর্যাপ্ত বিনিয়োগ বৃদ্ধি করা উচিত। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে ম্যালথাসের ধারণার চেয়ে দ্রুত গতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা জনসংখ্যা বৃদ্ধির চাপকে মোকাবিলা করতে পারে।
তৃতীয়ত, সম্পদের সুষ্ঠু বণ্টন ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উৎপাদিত খাদ্যের অপচয় রোধ করার জন্য উন্নত সংরক্ষণাগার (যেমন হিমাগার) নির্মাণ এবং একটি কার্যকর সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা দরকার। খাদ্য নষ্ট হওয়ার হার কমানো গেলে বিদ্যমান উৎপাদন দিয়েই অধিক সংখ্যক মানুষের চাহিদা মেটানো সম্ভব হয়।
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের অসামঞ্জস্য দূর করতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি উভয় ক্ষেত্রেই সমন্বিত ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দ্বিমুখী কৌশল অবলম্বন করলেই কেবল একটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ম্যালথাসীয় সংকট এড়ানো সম্ভব।
৬. উদ্দীপক
প্রসার, প্রশিক্ষণের ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নয়ন, খাদ্য ও পুষ্টি হীনতা দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, গ্রামাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বাসস্থান সমস্যা দূরীকরণ, সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি। এ উপায়গুলো বাস্তবায়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন সম্ভব।
স্থূল জন্মহার CBR = (মোট জীবিত জন্মসংখ্যা ÷ মধ্যবর্ষের জনসংখ্যা) × ১০০০।
= (২০,০০,০০০ ÷ ১৮,০০,০০,০০০) × ১০০০ ≈ ১১.১১ প্রতি হাজারে।
**১. প্রাকৃতিক সম্পদের উপর চাপ: **সীমিত জমির কারণে বর্ধিত জনসংখ্যার জন্য আবাসন, কৃষি জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ (যেমন- পানি, বনভূমি) সরবরাহে ব্যাপক চাপ সৃষ্টি হয়।
২. পরিবেশগত অবনতি ও স্বাস্থ্য ঝুঁকি: অতিরিক্ত জনসংখ্যা সরাসরি
পরিবেশ দূষণ বৃদ্ধিতে অবদান রাখে। বর্ধিত বর্জ্য উৎপাদন, অপরিকল্পিত নগরায়ণ এবং শিল্পায়নের কারণে বায়ু ও পানি দূষণ বৃদ্ধি পায়। এর ফলে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে।
**৩. সামাজিক সেবার অপ্রতুলতা: **জনসংখ্যা বৃদ্ধির ফলে সীমিত সম্পদের কারণে মানসম্মত স্বাস্থ্যসেবার অপ্রতুলতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়াও শিক্ষা, পানীয় জল, পয়ঃনিষ্কাশন এবং অন্যান্য মৌলিক সামাজিক অবকাঠামো সকলের জন্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
**৪. কর্মসংস্থান সংকট ও বেকারত্ব বৃদ্ধি: **সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব হলো কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়া। 'X' দেশের মতো যেখানে নতুন শিল্পায়ন বা কৃষির সম্প্রসারণের সুযোগ কম, সেখানে বিপুল সংখ্যক নতুন শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয় না। এর ফলস্বরূপ বেকারত্বের হার বৃদ্ধি পায়।
সুতরাং, উদ্দীপকের আলোকে 'X' দেশের অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধি কেবল একটি সামাজিক সমস্যা নয়, বরং এটি পরিবেশের ওপর চাপ, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং কর্মসংস্থান সংকটের মতো গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।
৭. উদ্দীপক
উদ্দীপকের 'ক' দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হলো-
মুদ্রাস্ফীতির হার বলতে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যমূল্যের শতাংশিক বৃদ্ধিকে বোঝায়। অতীতের কোনো একটি নির্দিষ্ট স্বাভাবিক বছরকে 'ভিত্তি বছর' (Base year) হিসেবে গণ্য করে উক্ত বছরের দামস্তরের তুলনায় আলোচ্য বছরের দামস্তরের যে শতকরা বৃদ্ধি ঘটে তাকে মুদ্রাস্ফীতির হার বলে।
মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র হলো-
মুদ্রাস্ফীতির হার $=\frac{\text { বর্তমান বছরের দামস্তর - পূর্ববর্তী বছরের দামস্তর }}{\text { পূর্ববর্তী বছরের দামস্তর }} \times$ ১০০
উদ্দীপকে দেওয়া তথ্য অনুযায়ী,
পূর্ববর্তী বছরের দামস্তর (২০২৩ সাল) = ২১৩ টাকা
বর্তমান বছরের দামস্তর (২০২৪ সাল) = ২২৫ টাকা
এখন সূত্রে মান বসিয়ে পাই-
$\begin{aligned} \text { মুদ্রাস্ফীতির হার } & =\frac{\text { ২২৫-২১৩ }}{\text { ২১৩ }} \times \text { ১০০ } \\ & =\frac{১ ২}{২ ১ ৩} \times ১ ০ ০ \\ & =৫ . ৬ ৪ \%\end{aligned}$
সুতরাং, 'ক' দেশের মুদ্রাস্ফীতির হার হলো প্রায় ৫.৬৪%।
**১. রাজস্বনীতি: **রাজস্বনীতি সরকারের আয়-ব্যয় নীতির সমন্বয়ে
গড়ে ওঠে। সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে ভোগ ব্যয় ও বিনিয়োগ হ্রাস করে এবং নিজস্ব ব্যয় কমিয়ে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।।
২. সামগ্রিক জোগান বৃদ্ধি: সামগ্রিক চাহিদা সহজে পূরণের জন্য দ্রব্য ও সেবার উৎপাদন বৃদ্ধি করলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। তবে পূর্ণ নিয়োগের ক্ষেত্রে এটি সম্ভব নয়। শুধু অপূর্ণ নিয়োগ অবস্থায় এটি সম্ভবপর।
**৩. আমদানি বৃদ্ধিকরণ: **বিদেশ থেকে দ্রব্যসামগ্রী আমদানির মাধ্যমে চাহিদার উপর অতিরিক্ত চাপ হ্রাস করতে পারলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হ্রাস পায়। উল্লেখ্য, এটি একটি স্বল্পকালীন ব্যবস্থা।
**৪. বাধ্যতামূলক সঞ্চয়: **জনগণকে বাধ্যতামূলক সঞ্চয়ে বাধ্য করতে পারলে হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায়। অর্থের প্রচলনগতিও হ্রাস পায়। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে চলে আসে।
**৫. ফটকা কারবার রোধ: **ফটকা কারবার মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তোলে। এ কারণে এ ধরনের কারবার নিয়ন্ত্রণের মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যথেষ্ট ইতিবাচক। তবে এগুলোর সাথে উপর্যুক্ত নীতিগুলো প্রয়োগ করলে দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির চাপ আরও কমবে এবং অর্থনীতি স্থিতিশীল হবে।
৮. উদ্দীপক
যখন কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উপায়ে বাজারে অর্থের জোগান বাড়ায়, তখন জনগণের হাতে ব্যয় করার মতো অর্থের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সামগ্রিক চাহিদা (Aggregate Demand) বৃদ্ধি পায়। যদি অর্থনীতিতে পণ্যের উৎপাদন বা জোগান (Aggregate Supply) সেই অনুপাতে না বাড়ে, তখন অতিরিক্ত চাহিদা সীমিত পণ্যের পেছনে ধাবিত হয়। এর ফলস্বরূপ, পণ্যের দাম বেড়ে যায়, যা মুদ্রাস্ফীতি সৃষ্টি করে।
সামগ্রিক চাহিদা সামগ্রিক জোগানের চেয়ে বেশি হলে দামস্তরের বৃদ্ধি ঘটে। দামস্তরের এ ধরনের বৃদ্ধিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদন ও লম্ব অক্ষে দামস্তর নির্দেশ করা হয়েছে। ১ রেখাটি হলো সামগ্রিক জোগান রেখা এবং D₁ ও D₂
হলো সামগ্রিক চাহিদা রেখাদ্বয়। সামগ্রিক চাহিদা রেখা D₁ জোগান রেখা S-এর সাথে T বিন্দুতে ছেদ করাই T বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। ভারসাম্য অনুযায়ী দাম P₁। এখন সামগ্রিক জোগান স্থির থাকা অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়াই D₁ রেখা D₂-তে স্থানান্তরিত হয়। এই D₂ অনুযায়ী নতুন ভারসাম্য বিন্দু R নির্ধারিত হয়। ফলে দাম বৃদ্ধি পেয়ে P₁ থেকে P₂ হয়। এক্ষেত্রে দামের বৃদ্ধি ঘটেছে সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত কারণে।
তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটিতে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে।
**১. রাজস্বনীতি: **রাজস্বনীতি সরকারের আয়-ব্যয় নীতির সমন্বয়ে গড়ে ওঠে। সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে ভোগ ব্যয় ও বিনিয়োগ হ্রাস করে এবং নিজস্ব ব্যয় কমিয়ে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
**২. আর্থিক নীতি: **এ নীতির মাধ্যমে ঋণের পরিমাণ হ্রাস করে অর্থের পরিমাণ কমানো সম্ভব। অর্থের পরিমাণ কমলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়।
**৩. সামগ্রিক জোগান বৃদ্ধি: **সামগ্রিক চাহিদা সহজে পূরণের জন্য দ্রব্য ও সেবার উৎপাদন বৃদ্ধি করলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। তবে পূর্ণ নিয়োগের ক্ষেত্রে এটি সম্ভব নয়। শুধু অপূর্ণ নিয়োগ অবস্থায় এটি সম্ভবপর।
**৪. আমদানি বৃদ্ধিকরণ: **বিদেশ থেকে দ্রব্যসামগ্রী আমদানির মাধ্যমে চাহিদার ওপর অতিরিক্ত চাপ হ্রাস করতে পারলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হ্রাস পায়। উল্লেখ্য, এটি একটি স্বল্পকালীন ব্যবস্থা।
**৫. বাধ্যতামূলক সঞ্চয়: **জনগণকে বাধ্যতামূলক সঞ্চয়ে বাধ্য করতে পারলে হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায়। অর্থের প্রচলনগতিও হ্রাস পায়। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে চলে আসে।
**৬. ফটকা কারবার রোধ: **ফটকা কারবার মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তোলে। এ কারণে এ ধরনের কারবার নিয়ন্ত্রণের মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
উদ্দীপকে দেখা যায়, সামগ্রিক চাহিদা রেখার পরিবর্তনের ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। আর এরূপ মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। যেটি নিয়ন্ত্রণের জন্য সরকার উপরে আলোচিত পদক্ষেপসমূহ গ্রহণ করতে পারে।
৯. উদ্দীপক
বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক বাজার উন্মুক্ত হয় এবং দেশীয় শিল্পকে বিদেশি বৃহৎ প্রতিষ্ঠানের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। বিদেশি প্রতিষ্ঠানগুলো সাধারণত উন্নত প্রযুক্তি, কম উৎপাদন খরচ এবং বৃহৎ আকারের সুবিধা ভোগ করে, যা দেশীয় ছোট ও মাঝারি শিল্পের জন্য টিকে থাকা কঠিন করে তোলে। এর ফলে অনেক দেশীয় শিল্প ক্ষতির শিকার হয় এবং বন্ধ হয়ে যায় ও বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারায়, যা দেশের শিল্পায়নকে বাধাগ্রস্ত করতে পারে।
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অথবা একই কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবা বিনিময়ের লক্ষ্যে সংঘটিত বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অর্থাৎ একই জাতিভুক্ত মানুষের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময় সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলিকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যেমন- বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও যশোর এবং অন্যান্য শহর ও গ্রামাঞ্চলের মধ্যে যেরূপ বাণিজ্য চলে, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এরূপ বাণিজ্য একই মুদ্রা, রাজস্বনীতি ও দেশের প্রচলিত আইনের অধীনে পরিচালিত হয়।"
উদ্দীপকে দেখা যায়, সবুজ ফরিদপুর থেকে শাকসবজি ক্রয় করে ঢাকার স্থানীয় বাজারে বিক্রয় করে এবং ঢাকা থেকে কাপড় কিনে ফরিদপুরে বিক্রি করে। ফরিদপুর এবং ঢাকা উভয়ই বাংলাদেশের দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চল। এই দুটি অঞ্চলের মধ্যেই সবুজের পণ্য আদান-প্রদান সীমাবদ্ধ রয়েছে। যেহেতু সবুজের এই ব্যবসায়িক কার্যক্রমগুলো বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সংঘটিত হচ্ছে এবং এর সাথে কোনো আন্তর্জাতিক লেনদেন জড়িত নয়, তাই এটি সুস্পষ্টভাবে অভ্যন্তরীণ বাণিজ্যের একটি উদাহরণ।
**১. বাণিজ্যের পরিধি: **অভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের অভ্যন্তরে পরিচালিত হয় এবং এতে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যেই লেনদেন সীমিত থাকে। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্য একাধিক দেশের মধ্যে পরিচালিত হয় এবং এতে রপ্তানি ও আমদানির মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়।
**২. ব্যবহৃত মুদ্রা: **অভ্যন্তরীণ বাণিজ্যে একক মুদ্রা ব্যবহৃত হয়, কারণ এটি একই দেশের মধ্যে পরিচালিত হয়। অপরদিকে, আন্তর্জাতিক' বাণিজ্যে বিভিন্ন দেশের মুদ্রা ব্যবহৃত হয়, কারণ লেনদেন বিভিন্ন দেশের মধ্যে সম্পন্ন হয়।
৩. ব্যাংকিং ব্যবস্থা: অভ্যন্তরীণ বাণিজ্যে সাধারণ ব্যাংকিং পরিষেবার মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়। অপরদিকে, আন্তর্জাতিক ৰাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য আন্তর্জাতিক ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করতে হয়।
**৪. শুল্ক ও বাণিজ্য নীতি: **অভ্যন্তরীণ বাণিজ্যে শুল্ক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ নেই, কারণ এটি একই দেশের বাজারের মধ্যে পরিচালিত হয়। অপরদিকে, আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, কাস্টমস নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুসরণ করতে হয়।
**৫ . বাণিজ্যের প্রভাব: **অভ্যন্তরীণ বাণিজ্য দেশের অভ্যন্তরীণ বাজার ও স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলে। পক্ষান্তরে, আন্তর্জাতিক বাণিজ্য দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে, রপ্তানি আয় বৃদ্ধি করে এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করে।
সুতরাং, সবুজের বাণিজ্য দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণে ভূমিকা রাখলেও, শাকিলের বাণিজ্য দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন, আমদানি চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১০. উদ্দীপক
কোনা ব্যক্তি যদি তার আয় বা সম্পদের কিছু অংশ গোপন করে তবে সেদ আংশের কর পরিশোধ করতে হবে না।
তাই বলা যায়, প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়া যায় বা ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।
আয়কর হলো একটি প্রত্যক্ষ কর, যা সরাসরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্য করা হয়। এই করের বোঝা সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই বহন করতে হয়, যার ওপর এটি ধার্য করা হয়েছে এবং - এটি অন্য কারও ওপর চাপানোর সুযোগ নেই। এটি সরকারের রাজস্ব আয়ের একটি প্রধান উৎস এবং সাধারণত করদাতার আর্থিক ক্ষমতা বা পরিশোধ ক্ষমতা অনুযায়ী ধার্য করা হয়, যা করব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিক।
উদ্দীপকে বলা হয়েছে, জহির একজন সরকারি কর্মকর্তা এবং তিনি প্রতিবছর তার আয়ের ওপর আয়কর পরিশোধ করে থাকেন। যেহেতু এই কর সরাসরি জহিরের ব্যক্তিগত আয়ের ওপর ধার্য হয়েছে এবং এর সম্পূর্ণ দায়ভার তিনিই বহন করছেন, সেহেতু এটি আয়করের মূল বৈশিষ্ট্যকে ধারণ করে।
অর্থনীতিতে কর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আয় বৈষম্য হ্রাস করা। আয়কর সাধারণত ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয় এবং এর বৈশিষ্ট্য হলো, যার আয় যত বেশি, তাকে তত বেশি হারে কর দিতে হয়। এই প্রগতিশীলতার কারণে আয়কর ধনী ও দরিদ্রের আয়ের ব্যবধান কমাতে সাহায্য করে, কারণ এটি উচ্চ আয়ের মানুষের কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ সংগ্রহ করে। অন্যদিকে, মূল্য সংযোজন কর (VAT) পণ্যের উৎপাদন বা বিক্রয়ের উপর ধার্য করা হয় এবং পণ্য বা সেবা ক্রয়কারী সকলকেই একই হারে এটি পরিশোধ করতে হয় তাদের আয় বা আর্থিক অবস্থা নির্বিশেষে। ফলে এধরনের কর দরিদ্রদের ওপর বেশি চাপ সৃষ্টি করে, কারণ তাদের আয়ের একটি বড় অংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে ব্যয় হয়।
উদ্দীপকে জহির তার আয়ের ওপর আয়কর পরিশোধ করেন, যা তার আয় অনুযায়ী ধার্য হয় এবং সমাজে আয় বৈষম্য দূরীকরণে একটি কার্যকর ভূমিকা পালন করে। সরকার এই আয়করের মাধ্যমে সংগৃহীত অর্থ জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দরিদ্রদের জীবনমান উন্নয়নে সহায়তা করতে পারে। অপরদিকে, একজন দরিদ্র ব্যক্তিকেও একটি প্রয়োজনীয় পণ্যের জন্য একই পরিমাণ VAT দিতে হয়, যা একজন ধনী ব্যক্তি দেন, যা তাদের সীমিত আয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং সমাজে আয় বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আয়করের মতো আয়ের ওপর সরাসরি ধার্য করের ওপর অধিক গুরুত্ব দেওয়া অপরিহার্য।
১১. উদ্দীপক
যে করের করঘাত ও করপাত একাধিক ব্যক্তির ওপর পতিত হয় তাকে পরোক্ষ কর বলে। এ সংজ্ঞাটি থেকে দেখা যায়, মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। কারণ উৎপাদক থেকে শুরু করে সকলের করভার শেষ পর্যন্ত ওই পণ্যে ক্রেতার ওপর পতিত হয়। শেষে ক্রেতা তা পরিশোধ করতে বাধ্য হয়। তাই মূল্য সংযোজন করকে একটি পরোক্ষ কর বলা হয়।
কর রাজস্ব হলো সরকারের আয়ের সেইসব উৎস, যা জনগণের ওপর বাধ্যতামূলকভাবে কর ধার্য করে সংগ্রহ করা হয় এবং যার বিনিময়ে সরাসরি কোনো সুবিধা প্রদান করা হয় না। এই করগুলো সাধারণত আইন দ্বারা আরোপিত হয়। অন্যদিকে, অকর রাজস্ব হলো সরকারের আয়ের সেইসব উৎস, যা কর ব্যতীত অন্য উপায়ে সংগৃহীত হয়, যেমন-সরকারি সেবার মূল্য, জরিমানা, বা সরকারি প্রতিষ্ঠানের মুনাফা।
উদ্দীপকে উল্লিখিত করগুলোর মধ্যে-
**কর রাজস্ব: **আয়কর, সম্পদ কর, VAT (মূল্য সংযোজন কর), আমদানি শুল্ক।
**অকর রাজস্ব: **ফি, মুনাফা (রাষ্ট্রীয় কারখানার মুনাফা), রেলওয়ে থেকে আয়, তার ও টেলিফোন থেকে আয়, লাইসেন্স ফি, জরিমানা, ডাক থেকে আয়।
সুতরাং, উদ্দীপকে সরকারের রাজস্ব আহরণের বিভিন্ন উৎসকে কর ও অকর- এই দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত করে দেখানো হয়েছে, যা সরকারের বাজেট ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।
অভ্যন্তরীণ উৎস থেকে সরকার দেশের অভ্যন্তরস্থ ব্যাংক বা জনগণ থেকে ঋণ গ্রহণ করে। এর সুবিধা হলো, এটি সহজে ও দ্রুত সংগ্রহ করা যায় এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি থাকে না। তবে অসুবিধা হলো, অতিরিক্ত অভ্যন্তরীণ ঋণ মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে এবং বেসরকারি খাতের বিনিয়োগে সুযোগ কমিয়ে দিতে পারে।
অন্যদিকে, বৈদেশিক উৎস থেকে সরকার বিদেশি সংস্থা বা দেশ থেকে ঋণ গ্রহণ করে। এর সুবিধা হলো, এই ঋণ প্রায়শই স্বল্পসুদে ও দীর্ঘমেয়াদি হয় এবং এর সাথে কারিগরি সহায়তাও পাওয়া যেতে পারে। তবে অসুবিধা হলো, এর সাথে প্রায়শই শর্তাবলি জুড়ে দেওয়া হয়, যা দেশের নীতি নির্ধারণের স্বাধীনতা সীমিত করতে পারে। এছাড়াও বৈদেশিক মুদ্রায় ঋণ হওয়ায় বিনিময় হারের তারতম্যে ঋণের বোঝা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
উদ্দীপকে বলা হয়েছে যে, আয় দ্বারা ব্যয় সংকুলান না হলে সরকার এই দুটি উৎস থেকে ঋণ নেয়। একটি উন্নয়নশীল দেশের জন্য সমন্বিতভাবে উভয় উৎস থেকে ঋণ গ্রহণ করা অধিক কার্যকর।। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ঝুঁকি ও সুবিধা বিশ্লেষণ করে উভয় উৎসের সুষম ব্যবহারই সর্বোত্তম।