১. উদ্দীপক
উদ্দীপকের জনাব শামীম ও সালামের কৃষি খামারের স্বরূপ যথাক্রমে ক্ষুদ্রায়তন ও বৃহদায়তন খামার।
যেসব খামারের আয়তন অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জমির মালিকেরা স্বল্প পুঁজির সাহায্যে নিজেরাই জমি চাষ করে তাকে ক্ষুদ্রায়তন খামার বলে। এসব ক্ষুদ্রায়তন খামারের আয়তন ০.৫-২.৪৯ একর বিশিষ্ট হয়। বাংলাদেশের মোট খামারের শতকরা প্রায় ৮০ ভাগ খামারই ক্ষুদ্রায়তন খামার। এ ধরনের খামারে বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শ্রম ব্যবহার করা হয়।
যেসব খামারের আয়তন অপেক্ষাকৃত বড় এবং অধিক মূলধন ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চাষকার্য পরিচালনা করা হয় তাকে বহৃদায়তন খামার বলে। এ ধরনের খামারগুলোর আয়তন ৭.৫ একর বা তার চেয়ে অধিক হয়। এসব খামার সাধারণত বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়।
উদ্দীপকে উল্লিখিত খামারসমূহের আয়তন যথাক্রমে ১ একর ও ৯ একর। আয়তনের ভিত্তিতে জনাব শামীম সাহেবের খামার ১ একর যা মূলত ক্ষুদ্রায়তন খামার এবং সালামের খামার ৯ একর যা মূলত বৃহদায়তন খামারকে নির্দেশ করে।
উদ্দীপকের জনাব শামীমের গৃহীত ঋণ হলো অপ্রাতিষ্ঠানিক ঋণ অন্যদিকে জনাব সালামের গৃহীত ঋণ হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ।
কৃষি উৎপাদনের উপকরণ ক্রয়ের জন্য অথবা খামারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগের উদ্দেশ্যে কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয়। এছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্যও কৃষিঋণের প্রয়োজন হয়। বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক উৎস থেকে এ ঋণ গ্রহণ করে। অপ্রাতিষ্ঠানিক কৃষিঋণের উৎসের মধ্যে আছে গ্রাম্য মহাজন, দোকানদার, ভূস্বামী, ব্যাপারি ইত্যাদি। উপানুষ্ঠানিক কৃষিঋণের উৎসের মধ্যে আছে NGO, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় সমিতি, ব্যাংক, সমবায়, বাংলাদেশ ব্যাংক, সরকার ইত্যাদি হলো কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎস।
উদ্দীপকে শামীম তার বীজ, সার, সেচব্যবস্থা, কীটনাশক ক্রয়বাবদ মহাজন, ভূস্বামী ও ধনী কৃষকদের নিকট হতে উচ্চ সুদে ঋণ গ্রহণ করে উৎপাদন করেন, যা মূলত অপ্রাতিষ্ঠানিক ঋণ। এ ধরনের ঋণ গ্রহণে মহাজনদের টাকা ফেরত না দিলে এরা জমিজমাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তিও দখল করে নেয়। কিন্তু সালাম সাহেবের গৃহীত ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি হলো- প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।
অতএব, উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের কৃষি ঋণসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক ঋণ হলো কৃষকবান্ধব।
২. উদ্দীপক
ভোজ্য মাশরুম খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং পুষ্টির উৎস হতে পারে।
কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ নিরাময় বা প্রতিরোধে নিশ্চিত কার্যকারিতার দাবি উৎসে প্রমাণ করা হয়নি। তাই একে চিকিৎসার বিকল্প হিসেবে দেখানো যাবে না; প্রশ্নের ঔষধি গুণের দাবিটি যাচাইসাপেক্ষ।
উদ্দীপকে বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে দরিদ্রতা, অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা এবং দুর্বল বাজার কাঠামো ইত্যাদি সমস্যার কথা উল্লেখ আছে। নিচে এগুলো বর্ণনা করা হলো-
১. কৃষকের দারিদ্র্য: বাংলাদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র। এ দারিদ্র্যের কারণে কৃষকরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে ফসল ওঠার আগেই নামমাত্র মূল্যে তা বিক্রয় করে দিতে বাধ্য হয়।
২. অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা: আমাদের দেশে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। ফলে দরিদ্র কৃষকের জন্য এটি অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে, যা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
৩. গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,বিত্তশালী ব্যবসায়ী এমনকি রাষ্ট্রীয়ভাবেও কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামঘরের অভাব রয়েছে। এরূপ সংরক্ষণের অসুবিধার কারণে অনেক উদ্বৃত্ত ফসল নষ্ট হয়। ফলে কৃষকরা ফসলের মৌসুমেই কম দামে ফসল বিক্রি করে ফেলতে বাধ্য হয়।
৪. দুর্বল বাজার কাঠামো: কৃষিজাত পণ্য বেশিরভাগই গ্রামীণ প্রাথমিক বাজারে কেনাবেচা হয়। এ বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল, তাছাড়া টোল ও চাঁদা দেওয়ার কারণে কৃষকরা পণ্যদ্রব্য বিক্রয়ের নিট দাম কম পায়।
সুতরাং দেখা যায়, উল্লিখিত কারণে বাংলাদেশের কৃষকেরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পায় না যা মূলত কৃষিপণ্যের বাজারজাতকরণ সমস্যাকে নির্দেশ করে।
বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিগুলো হলো-উপকরণ বিতরণ, বীজ সহায়তা, প্রকৃত কৃষকদের মধ্যে খাস জমি বণ্টন এবং সেচ সুবিধা সম্প্রসারণ ইত্যাদি। নিচে এসমস্ত কর্মসূচি Y দেশের কৃষি বিপণনে রাষ্ট্রের উদ্যোগের সাথে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সাদৃশ্যপূর্ণ।
কৃষি উপকরণ বিতরণ: শুধু কৃষিঋণ বিতরণই কৃষি উন্নয়নের একমাত্র কর্মসূচি নয়। কৃষি উপকরণে ভর্তুকি, উপকরণ সহজলভ্যকরণ, উপকরণ সহায়তা কার্ড বিতরণসহ নানারূপ কর্মসূচি কৃষি উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।
কৃষি বীজ সহায়তা: উন্নত জাতের বীজ সরবরাহের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে শক্তিশালী করা হয়েছে। সরকার ইতোমধ্যে ছোট, বড়, মাঝারি, বর্গাচাষি, ভূমির মালিক এবং ধনী চাষিদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছে।
সেচ সুবিধা সম্প্রসারণ: অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে এদেশে কৃষি উৎপাদন প্রায়ই ব্যাহত হয়। এরূপ অনিশ্চয়তা থেকে মুক্তির লক্ষ্যে কৃষি জমিতে পানিসেচ করা হয়। সরকারিভাবে ষাটের দশকের গোড়ার দিকে ক্ষুদ্র সেচ প্রকল্পসমূহ (শক্তিচালিত পাম্প, গভীর নলকূপ, অগভীর নলকূপ, ভাসমান পাম্প ইত্যাদি) বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার পর দ্রুত সেচের অধীনে জমির পরিমাণ বাড়তে থাকে।
সুতরাং বলা যায়, বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচিগুলো, উপকরণ বিতরণ, বীজ সহায়তা, প্রকৃত 'কৃষকদের মধ্যে খাস জমি বণ্টন এবং সেচ সুবিধা সম্প্রসারণ ইত্যাদি কৃষি উৎপাদন বৃদ্ধি করবে এবং কৃষি উন্নয়নে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে যা Y দেশের কৃষি বিপণনে রাষ্ট্রের উদ্যোগের সাথে মিল রয়েছে।
৩. উদ্দীপক
করিম সাহেবের কারখানাটি বৃহৎ শিল্পের অন্তর্গত।
ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 'বৃহৎ শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ কোটি টাকার অধিক কিংবা তৈরি পোশাক/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। উদ্দীপকে করিম সাহেবের কারখানায় স্থায়ী মূলধন ১৫০ কোটি টাকা এবং তার কারখানায় ২০০০ জন শ্রমিক কাজ করে, যা বৃহৎ শিল্পকে নির্দেশ করে।নিচে বৃহৎ শিল্পের তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
◉ বৃহৎ শিল্পে উন্নত এবং দামি মেশিনের মাধ্যমে বেশি পণ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে উৎপাদন খরচ অনেক কমে যায়। ফলে দ্রব্যের দাম কম হয় এবং অধিক উৎপাদন করে কোম্পানির লভ্যাংশ বেশি পায়।
◉ কোনো নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞ একজন কর্মী দ্বারা ওই নির্দিষ্ট কাজ করিয়ে অনেক বেশি উৎপাদন পাওয়া সম্ভব হয়।
◉ বৃহৎ শিল্পে অনেক কাঁচামাল প্রয়োজন, সেক্ষেত্রে একসঙ্গে অনেক বেশি পরিমাণ কাঁচামাল কেনার ফলে কোম্পানিগুলো কম দামে কাঁচামাল কিনতে পারে, যার ফলে উৎপাদিত পণ্য 'ভোক্তাগণ অনেক কম দামে পেয়ে থাকে।
উদ্দীপকে X শিল্পটি হলো বৃহৎ শিল্প এবং Y. শিল্পটি হলো কুটিরশিল্প।
বৃহৎ শিল্প ও কুটির শিল্পের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব সর্বাধিক।
বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে শিল্পের বিকাশের জন্য যে পরিমাণ মূলধন প্রয়োজন তা অপ্রতুল। আবার দেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশ বেকার। সেই অর্থে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বেকারত্ব দূরীকরণে কুটির শিল্পের গুরুত্ব অত্যন্ত বেশি। তবে বৃহৎ অর্থে চিন্তা করলে অধিক কর্মসংস্থান, ব্যাপক হারে বেকারত্ব নিরসনে, প্রাকৃতিক সম্পদকে বৃহৎ শিল্পে ব্যবহার নিশ্চিত করা গেলে বৃহৎ শিল্প দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন সাধন করতে পারে। এছাড়া ব্যাপক মুনাফা অর্জন, কর্মসংস্থান, রপ্তানি আয় ও বৈদেশিক সাহায্যের উন্নতির নানাদিক বিবেচনায় বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের চেয়ে বৃহৎ শিল্পের গুরুত্ব অত্যধিক।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের 'X' শিল্পটি তথা বৃহৎ শিল্পটি 'Y' শিল্প বা কুটিরশিল্পের চেয়ে অত্যধিক গুরুত্ব বহন করে।
৪. উদ্দীপক
স্বনির্ভরতা অর্জনে বৃহৎ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ শিল্পগুলো দেশীয় কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য উৎপাদনে সহায়তা করে, ফলে আমদানির ওপর নির্ভরতা কমে যায়। এর পাশাপাশি, বৃহৎ শিল্পে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, যা জনগণের আয় বাড়িয়ে অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করে তোলে। এ ধরনের শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হয়, যা দেশের অর্থনৈতিক স্বনির্ভরতাকে আরও মজবুত করে। তাছাড়া বৃহৎ শিল্পের মাধ্যমে প্রযুক্তি ও দক্ষতা বিকাশ ঘটে, যা দীর্ঘমেয়াদে নিজস্ব উন্নয়ন কাঠামো গঠনে সহায়তা করে।
উদ্দীপকের B শিল্পের ধরন অনুযায়ী এটি আমদানি বিকল্প শিল্প। নিচে আমদানি বিকল্প শিল্পের তিনটি গুরুত্ব আলোচনা করা হলো-
১. দেশীয় শিল্পের সংরক্ষণ: বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নবীন শিল্পসমূহকে বাঁচিয়ে রাখার জন্য আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে বিদেশি পণ্য আমদানি বন্ধ বা নিরুৎসাহিত করা প্রয়োজন। এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আসবে এবং দেশীয় শিল্পের উৎপাদিত পণ্য দেশের নাগরিকদের ব্যবহারের উপযোগী হবে।
২. বাণিজ্য ঘাটতি হ্রাস: বাংলাদেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি বলে বাণিজ্য ভারসাম্যে প্রায়ই ঘাটতি দেখা দেয়। তাই এ শিল্পায়ন কৌশল গ্রহণ করা হলে দেশেই আমদানিকৃত দ্রব্যসামগ্রী উৎপাদন করা সম্ভব হবে। এ ব্যবস্থায় দেশীয় শিল্পের সম্প্রসারণ হবে এবং বাণিজ্য ঘাটতি হ্রাস হবে।
৩. বৈদেশিক মুদ্রা সাশ্রয়: বাংলাদেশ প্রতিবছর ভোগ্যপণ্য ও শিল্পজাত দ্রব্য বিপুল পরিমাণে আমদানি করে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। যদি দেশে আমদানি বিকল্প শিল্পকারখানা স্থাপন করা হয় তবে আমদানি ব্যয় অনেকাংশে হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
উদ্দীপকে উল্লিখিত B দেশটি M ও N পণ্য বিদেশ হতে আমদানি করলেও তা এখন কম মূল্যে উৎপাদন করে ভোক্তার নিকট পৌঁছে দিচ্ছে যা আমদানি বিকল্প শিল্পের অন্তর্ভুক্ত। যা বাণিজ্য ঘাটতি হ্রাস, দেশীয় শিল্পের সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ বিভিন্নভাবে দেশের অর্থনীতিতে গুরুত্ব বহন করে।
উদ্দীপকে উল্লিখিত C দেশের অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি উভয়ের উদ্যোগ গ্রহণ করে থাকে। যা মূলত সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে বোঝায়, যেখানে সরকারি নীতি যথার্থতা উল্লেখযোগ্য। 'C' দেশের অর্থনীতিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব যেভাবে ভূমিকা রাখছে তা নিম্নরূপ-
১. ব্যাপক পুঁজির সরবরাহ: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের দ্রুত উন্নয়ন সাধনে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে যা এককভাবে সরকার বা বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পাদন করা দুরূহ। এরূপ প্রেক্ষাপটে সরকারের PPP উদ্যোগ যথার্থ বলা যায়।
২. ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়ন: দেশের আর্থসামাজিকউন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামোর উন্নয়ন বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক এবং স্থায়ী উন্নয়নের মাধ্যমে অর্থনীতির অপরাপর খাতসমূহও দ্রুত সমৃদ্ধি লাভ করবে। উন্নয়নের ভিত মজবুত হবে।
৩. দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ: স্থায়ী এবং নির্ভরযোগ্য' উন্নয়ন সাধনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের যৌক্তিকতা যথেষ্ট গুরুত্ব বহন করে। এরূপ প্রকল্প সরকার PPP খাতে হস্তান্তর করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে।
৪. স্বচ্ছতা ও জবাবদিহিতা: যেহেতু এরূপ শিল্পে বেসরকারি উদ্যোগ,তদারকি, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো কার্যকর থাকে। তাই সরকারি প্রতিষ্ঠানের তুলনায় PPP এর আওতায় পরিচালিত প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা অধিকতর বিদ্যমান থাকে।
৫. উদ্দীপক
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ নারীদের অশিক্ষা ও অসচেতনতা। শিক্ষিত নারীরা জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে অবহিত হতে পারে ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক ব্যবহার করতে পারে। এভাবে নারী শিক্ষা জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে।
Z দেশের জন্মহার নির্ণয় করা হলো-
কোনো দেশে প্রতিবছর মোট জনসংখ্যার মধ্যে প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের জন্মহার বলে। কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে যত শিশু জন্মগ্রহণ করে তাকে ওই বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে ১০০০ দিয়ে গুণ করলে ওই বছরের জন্মহার পাওয়া যায়।
জন্মহার = (জনসংখ্যাবৃদ্ধির মোট জীবিত শিশুর সংখ্যা ÷ বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা) × ১০০০।
উদ্দীপকে দেওয়া আছে,
'Z' দেশে মোট জীবিত জন্মসংখ্যা = ২৮,০০,০০০ একই সালের
মধ্যবর্তী সময়ের জনসংখ্যা = ১৬,০০,০০,০০০
স্থূল জন্মহার $=\frac{\text{২৮,০০,০০০}}{১৬,০০,০০,০০০} \times১০০০$
= ১৭.৫
Z দেশের জন্মহার = ১৭.৫
উদ্দীপকে উল্লিখিত Z দেশের জনগণকে স্বকর্মসংস্থানে যুক্ত হতে উদ্দীপকে যে যে গুণাবলির কথা উল্লেখ রয়েছে সেগুলো পর্যাপ্ত নয় বলে আমি মনে করি। উক্ত গুণাবলি ছাড়াও আরও কিছু গুণাবলি অর্জনের মাধ্যমে একজন আত্মকর্মী নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারে। নিচে একজন আত্মকর্মী বা স্বকর্মসংস্থানে আগ্রহী ব্যক্তির যে যে গুণাবলি প্রয়োজন তা আলোচনা করা হলো-
১. আত্মপ্রত্যয়ী : আত্মকর্মসংস্থানের বা স্বকর্মসংস্থানের মূলভিত্তি হলো আত্মপ্রত্যয়। এটি একজন উদ্যোক্তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়।
২. দূরদৃষ্টি: একজন আত্মকর্মীর নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হয়। একটি নির্দিষ্ট সময় পরে তিনি নিজেকে কোথায় দেখতে চান তা স্থির করবেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে অঙ্গীকারবদ্ধ থাকবেন।
**৩. কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলা: **একজন স্বকর্মসংস্থানে আগ্রহী ব্যক্তি তার কাজের ক্ষেত্রে সর্বদা পরিশ্রমী, সৎ এবং শৃঙ্খল থাকবেন। ফলে তার সফলতা পেতে সহজ হয়।
৪. সেবা ও পণ্যের মান: একজন আত্মকর্মী তার সফলতার জন্য গ্রাহকসেবা ও পণ্যের মানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
৫. উদ্যম ও সাংস: একজন আত্মকর্মীকে তার লালিত স্বপ্ন বুকে নিয়ে অফুরন্ত উদ্যম ও সাহসকে পুঁজি করে সামনের সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে।
৬. উদ্দীপক
X দেশের জনসংখ্যার বিভিন্ন স্তরে মাথাপিছু আয়ের একটি তালিকা নিচে দেওয়া হলো। এ তালিকায় জনসংখ্যার তৃতীয় পর্যায়ে উক্ত দেশে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতির সুযোগ হ্রাস পায়।
| জনসংখ্যা | মাথাপিছু আয় |
|---|---|
| ২ কোটি | ১২০০ ডলার |
| ৪ কোটি | ১৮০০ ডলার |
| ৬ কোটি | ১০০০ ডলার |
শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপযুক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দক্ষ করে তোলে। একজন শ্রমিকের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন ঘটে। মানবসম্পদ উন্নয়নের জন্য আমাদের দেশে সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে আমাদের শ্রমশক্তির দক্ষতা বাড়বে এবং বিদেশে শ্রম নিয়োগ বৃদ্ধি পাবে।
তাই বলা যায়, প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান।
উদ্দীপকে বর্ণিত X দেশের জনগণের তত্ত্বটি হলো কাম্য জনসংখ্যা, তত্ত্ব। উদ্দীপকের তথ্য রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-
চিত্রে OX অক্ষে জনসংখ্যা এবং OY অক্ষে মাথাপিছু আয় নির্দেশ করা হয়েছে। SS হলো মাথাপিছু আয় রেখা। A বিন্দুতে ২ কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় ১২০০ মার্কিন ডলার। জনসংখ্যা যখন B বিন্দুতে পৌঁছায় অর্থাৎ ৪ কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় ১৮০০ মার্কিন ডলার এবং - এটিই হলো সর্বাধিক মাথাপিছু আয়। জনসংখ্যা B বিন্দুর পর বাড়তে থাকলে মাথাপিছু আয় কমতে থাকে। তখন C' বিন্দুতে ১৮ কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় ১০০০ মার্কিন ডলার। সুতরাং ৪ কোটি হলো কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। জনসংখ্যা ৪ কোটির কম হলে তাকে নিম্ন জনসংখ্যার দেশ এবং জনসংখ্যা ৪ কোটির বেশি হলে তাকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত প্রথম ও তৃতীয় পর্যায়ের জনসংখ্যাকে অর্থাৎ নিম্ন জনসংখ্যা ও উচ্চ জনসংখ্যাসম্পন্ন দেশকে কাম্য জনসংখ্যা স্তরে পৌছাতে যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নিচে আলোচনা করা হলো-
নিম্ন জনসংখ্যাসম্পন্ন দেশের জন্য কিছু কার্যকর কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। যেমন- বৈদেশিক অভিবাসনের মাধ্যমে বিদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিকদের দেশে এনে শ্রমবাজার চাঙা করা, নাগরিকত্ব সহজ করা, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দেওয়া, পরিবারে সন্তান জন্মদানে প্রণোদনা প্রদান, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার বা শিশু কেন্দ্র স্থাপন এবং সামাজিক নিরাপত্তা কাঠামোকে আরও সহায়ক করে তোলা।
অন্যদিকে, অতিরিক্ত জনসংখ্যাসম্পন্ন দেশের জন্য প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক সচেতন কর্মসূচি। যেমন- বিস্তৃত পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সরবরাহ বৃদ্ধি, নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা এবং বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থানের সৃষ্টি। একইসঙ্গে, শহরকেন্দ্রিক চাপ কমাতে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা দরকার, যাতে মানুষের জীবনমান উন্নত হয় এবং পরিবার ছোট রাখতে উৎসাহিত হয়।
এছাড়া এ ধরনের দেশে সরকারের উচিত একটি শক্তিশালী জনসংখ্যা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে হ্রাস করা এবং একটি উন্নতমানের জীবনের নিশ্চয়তা প্রদান করা।
৭. উদ্দীপক
আরিফের দেশে বিগত কয়েক মাস যাবৎ পণ্যদ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে সেখানে ব্যাংক হার বৃদ্ধি ঋণের রেশনিং প্রগতিশীল হারে আয়কর আরোপ এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাসের ফলে দেশটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাফল্য লাভ করেছে। বিগত দুই বছরে দেশটির বাজার পরিস্থিতি নিম্নরূপ-
| ভোগ্যদ্রব্যের নাম | লবণ |
|---|---|
| পরিমাণ (কেজি) | ৩ |
| ২০২৩ সাল দাম (টাকা) | ৩০ |
| ২০২৪ সাল দাম (টাকা) | ৪০ |
| ভোগ্যদ্রব্যের নাম | চাল |
|---|---|
| পরিমাণ (কেজি) | ৪ |
| ২০২৩ সাল দাম (টাকা) | ৫০ |
| ২০২৪ সাল দাম (টাকা) | ৬০ |
| ভোগ্যদ্রব্যের নাম | আটা |
|---|---|
| পরিমাণ (কেজি) | ৮ |
| ২০২৩ সাল দাম (টাকা) | ৪০ |
| ২০২৪ সাল দাম (টাকা) | ৫০ |
সরকারি ব্যয় বাড়লে আয় ও সামগ্রিক চাহিদা বাড়তে পারে। উৎপাদন ও যোগান একই হারে না বাড়লে দামস্তরের ওপর চাপ পড়ে।
তবে অর্থায়নের ধরন, অব্যবহৃত উৎপাদনক্ষমতা ও ব্যয়ের প্রকৃতি বিবেচ্য। সব সরকারি ব্যয় স্বয়ংক্রিয়ভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে না; উৎপাদনশীল বিনিয়োগ ভবিষ্যতে যোগান বাড়াতেও পারে।
উদ্দীপকের আলোকে আরিফের দেশের ভোক্তার মূল্য সূচক সূত্র ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হলো-
ভোক্তার দাম সূচক (CPI) নির্ণয়ের সূত্র-
ভোক্তার দাম সূচক (CPI) $=\frac{\Sigma P_n Q_0}{\Sigma P_0 Q_0} \times 100$
এখানে,
$P_n$ = চলতি বছরের মূল্য
$Q_n$ = চলতি বছরের দ্রব্যের পরিমাণ
$P_o$= ভিত্তি বছরের মূল্য
$Q_o$ = ভিত্তি বছরের দ্রব্যের পরিমাণ
$\Sigma$ = সমষ্টি।
ধরি, ভিত্তি বছর ২০২১ = ০, চলতি বছর = N, দাম = P, পরিমাণ= Q
| ভোগ্যদ্রব্য | লবণ |
|---|---|
| পরিমাণ Q₀ (কেজি) | ৩ |
| ২০২৩ দাম P₀ | ৩০ |
| ২০২৪ দাম Pₙ | ৪০ |
| ব্যয় P₀Q₀ | ৯০ |
| ব্যয় PₙQ₀ | ১২০ |
| ভোগ্যদ্রব্য | চাল |
|---|---|
| পরিমাণ Q₀ (কেজি) | ৪ |
| ২০২৩ দাম P₀ | ৫০ |
| ২০২৪ দাম Pₙ | ৬০ |
| ব্যয় P₀Q₀ | ২০০ |
| ব্যয় PₙQ₀ | ২৪০ |
| ভোগ্যদ্রব্য | আটা |
|---|---|
| পরিমাণ Q₀ (কেজি) | ৮ |
| ২০২৩ দাম P₀ | ৪০ |
| ২০২৪ দাম Pₙ | ৫০ |
| ব্যয় P₀Q₀ | ৩২০ |
| ব্যয় PₙQ₀ | ৪০০ |
| ভোগ্যদ্রব্য | মোট |
|---|---|
| পরিমাণ Q₀ (কেজি) | |
| ২০২৩ দাম P₀ | |
| ২০২৪ দাম Pₙ | |
| ব্যয় P₀Q₀ | ৬১০ |
| ব্যয় PₙQ₀ | ৭৬০ |
∴ ভোক্তার মূল্য সূচক (CPI) $(C P I)=\frac{\Sigma P_n Q_0}{\Sigma P_0 Q_0} \times ১০০$
$=\frac{\text{৭৬০}}{\text{৬১০}}\times$ ১০০
= ১২৪.৫৯
= ১২৪.৬
X দেশটির মূল্য স্তর বৃদ্ধি পেয়ে (১২৪.৬ $-$ ১০০) = ২৪.৬%।
উদ্দীপকে আরিফের দেশে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উদ্দীপকে যেসব পদক্ষেপ গৃহীত হয়েছে তাছাড়াও সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আরও কিছু পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
খোলাবাজারে ঋণপত্র বিক্রয়: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথা জনগণের তরল অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে, ফলে সামগ্রিক চাহিদা (AD) হ্রাস পায়।
নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন: বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ রিজার্ভ বৃদ্ধির আইনগত বিধান প্রয়োগ করলে অর্থনীতিতে বিনিয়োগ ও ভোগপ্রবণতা হ্রাস পায় এবং ক্রয়ক্ষমতা হ্রাসহেতু মূল্যস্তর হ্রাস পায়।
রাজস্বনীতি: রাজস্বনীতি সরকারের আয়-ব্যয় নীতির সমন্বয়ে গড়ে ওঠে। সংকোচনমূলক রাজস্বনীতির মাধ্যমে ভোগ ব্যয় ও বিনিয়োগ হ্রাস করে এবং নিজস্ব ব্যয় কমিয়ে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
আমদানি বৃদ্ধিকরণ: বিদেশ থেকে দ্রব্যসামগ্রী আমদানির মাধ্যমে চাহিদার ওপর অতিরিক্ত চাপ হ্রাস করতে পারলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হ্রাস পায়।
বাধ্যতামূলক সঞ্চয়: জনগণকে বাধ্যতামূলক সঞ্চয়ে বাধ্য করতে পারলে হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায়। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে চলে আসে।
অর্থাৎ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সঠিক আর্থিক ও রাজস্বনীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
৮. উদ্দীপক
চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্রে দামস্তর $OP_1$ হতে $OP_0$ এ হ্রাস করার জন্য অর্থের জোগান হ্রাস ও মজুরি নিয়ন্ত্রণ করা আবশ্যক।
মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণির জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব লক্ষণীয়।
মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে পণ্যের দাম বাড়ে, অথচ শ্রমিক শ্রেণির আয় সাধারণত একই থাকে বা তুলনামূলক কম হারে বাড়ে। ফলে তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পায় এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে চরম অর্থনৈতিক চাপের মুখে পড়ে। মজুরি না বাড়লে বাস্তব আয় (real income) কমে যায়, যা তাদের জীবনযাত্রার মানকে অবনতির দিকে ঠেলে দেয়। শ্রমিকশ্রেণির সন্তানদের পড়াশোনায় ছেদ পড়ে, অপুষ্টি বাড়ে এবং স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়। এতে সামগ্রিকভাবে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে। ফলে মুদ্রাস্ফীতি শ্রমিকশ্রেণির জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
চিত্রটি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নির্দেশ করে। এখানে AD₀ সামগ্রিক চাহিদার রেখা; AS₁ প্রাথমিক এবং AS₂ পরিবর্তিত সামগ্রিক যোগানরেখা।
উৎপাদনব্যয় বাড়লে সামগ্রিক যোগান বামদিকে বা ওপরের দিকে সরে যায়। একই AD₀ রেখায় নতুন ছেদবিন্দু e₂-তে দামস্তর P₀ থেকে P₁ হয় এবং উৎপাদন কমে।
অতএব দাম বাড়ার কারণ এখানে যোগানসংকোচন।
উদ্দীপকে নির্দেশিত মুদ্রাস্ফীতি তথা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
দেশে বিদ্যমান অব্যবহৃত সম্পদ এবং অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি কর্মসংস্থানের ওপর অনুকূল প্রভাব বিস্তার করে। কারণ তখন দেশে দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের ও উৎপাদকের প্রত্যাশা বাড়ে। এ অবস্থায় দেশে ব্যাপকহারে উৎপাদন বৃদ্ধি হওয়ার কথা এবং এর ফলে কর্মসংস্থানও যথেষ্ট বৃদ্ধি পাওয়ার কথা। তবে দেশে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দুর্বল প্রশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাব ইত্যাদি কারণে যে পরিমাণ শিল্পকারখানার বৃদ্ধি হওয়া উচিত ছিল তা হয় না। ফলে বিনিয়োগকারীর বিনিয়োগের ফলে উৎপাদন ও কর্মসংস্থান আশানুরূপ বৃদ্ধি ঘটে না।
সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি কর্মসংস্থান ও উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
৯. উদ্দীপক
উদ্দীপকে আমরা দেখতে পাই বর্তমান সময়ের বাণিজ্য যুদ্ধ ও বিশ্ব প্রতিযোগিতার নানা মেরুকরণের ফলে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে। দেশটির রপ্তানি পণ্যগুলোর মধ্যে যেসব পণ্য আগে থেকেই রঙানি করা হতো তাকে প্রচলিত পণ্য বলে। আর যেসব পণ্য নতুন-করে রপ্তানি করা হয় তাকে অপ্রচলিত পণ্য বলে। এর আলোকে উদ্দীপকে উল্লিখিত দেশের প্রচলিত ও অপ্রচলিত পণ্যসমূহের তালিকা আকারে নিচে দেখানো হলো-
| প্রচলিত পণ্য | অপ্রচলিত পণ্য |
|---|---|
| কাঁচা পাট | হিমায়িত খাদ্য |
| চামড়া | হস্তশিল্পজাত দ্রব্য |
| চামড়াজাত দ্রব্য ও ফার্নেস অয়েল | জুতা |
| ন্যাপথা | তৈরি ও হোসিয়ারি পোশাক |
| টেরিটাওয়েল |
না, উদ্দীপকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয়।
উদ্দীপকে উল্লিখিত রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়গুলোর সাথে আরও কিছু উপায় সুপারিশ করা যায়। দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে আরও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে এ দেশের সরকার রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দীপকে দেখা যায়, বাণিজ্য ব্যবস্থায় অধিক উন্নয়নের জন্য সরকার বাজার সার্ভে, শুল্ক রেয়াত, আয়কর সুবিধাসহ নানারূপ সুবিধা প্রদান করছে। যার ফলে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অবশ্যই কার্যকরী ও প্রশংসনীয় তবে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের আরও নানা পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন- রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটি গঠন, রপ্তানি উন্নয়ন ব্যুরে। প্রতিষ্ঠা, কম সুদে রপ্তানি ঋণদান করা, ক্রেডিট কার্ড প্রবর্তন করা, বিদেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ করা, বাণিজ্যিক অফিস খোলা, রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা, নতুন বাজার অনুসন্ধান, বাণিজ্য মেলার আয়োজন ইত্যাদি পদক্ষেপ নেওয়া যেতে পারে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এসব পদক্ষেপ গ্রহণ করা হলে অর্থনৈতিক দিক দিয়ে দেশটি অনেক এগিয়ে যাবে। তাই আমি মনে করি, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে উপরিউক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে।
১০. উদ্দীপক
সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য
| সরকারি অর্থব্যবস্থা | ব্যক্তিগত অর্থব্যবস্থা |
|---|---|
| অর্থের উৎস হলো—কর, শুল্ক, ফি, সরকারি প্রতিষ্ঠানের আয়। | অর্থের উৎস হলো—চাকরি, ব্যবসা, সম্পদ থেকে অর্জিত আয়। |
| এটি জনগণের প্রতি দায়বদ্ধ। | এটি নিজের বা পরিবারের প্রতি দায়বদ্ধ। |
উদ্দীপকে বাংলাদেশ সরকারের ব্যয়ের বিভিন্ন খাত পরিলক্ষিত হচ্ছে। ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস হতে আয় করে থাকে।
সরকারের আয় বলতে সরকার কর্তৃক সকল প্রকার মুদ্রা প্রাপ্তিকে বোঝায়। বিভিন্ন প্রকার মুদ্রা প্রাপ্তি, সরকারি ঋণ, রাষ্ট্রের সম্পত্তির বিক্রয়লব্ধ মুদ্রা ইত্যাদি সরকারি আয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ সরকার বিভিন্ন উৎস হতে যে আয় সংগ্রহ করে, তাই সরকারি আয়। সরকারের আয়ের বিভিন্ন খাত রয়েছে। তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতু হলো- ক. কর রাজস্ব ও খ. কর বহির্ভূত রাজস্ব।
নিচে সরকারের আয়ের কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্বের তালিকা প্রস্তুত করা হলো-
| কর রাজস্ব | কর বহির্ভূত রাজস্ব |
|---|---|
| আয়কর | ফি |
| শুল্ককর | জরিমানা আদায় |
| মুনাফা কর | জামানত বাজেয়াপ্ত |
| বিক্রয় কর | রেলওয়ে ও বিমান থেকে ভাড়া |
| প্রমোদ কর | ডাক ও তার বিভাগ হতে মাশুল |
| মূল্য সংযোজন কর | প্রাকৃতিক ও খনিজ পদার্থ বিক্রি |
উদ্দীপকে বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদি খাতে প্রচুর অর্থ ব্যয় করো। থাকে। উদ্দীপকের খাতগুলো ছাড়াও আরও বিভিন্ন খাতে সরকার ব্যয় করে থাকেন।
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ হলো রাজস্ব ব্যয় ও উন্নয়ন ব্যয়।
সরকারের চিরাচরিত ব্যয়ের খাতসমূহ পরিচালনা করতে যে ব্যয় হয় তাকে রাজস্ব ব্যয় বলে। অথবা বলা যায়, সরকারকে দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা ও জনকল্যাণ সাধনে যে ব্যয় বার বার করতে হয়, যা পৌনঃপুনিক ব্যয়, তাকে রাজস্ব ব্যয় বলে। যেমন-জনপ্রশাসন খাত, সমাজকল্যাণ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে প্রতিরক্ষা খাতে ব্যয় ইত্যাদি। এ ধরনের ব্যয় দেশের কল্যাণ বৃদ্ধিতে সহায়ক হলেও প্রত্যক্ষভাবে উন্নয়নে সহায়তা করে না। এটি পরোক্ষভাবে উন্নয়নে সহায়তা করে। অনেকে এ ধরনের ব্যয়কে অনুন্নয়ন ব্যয় বলে অভিহিত করেন।
আবার উন্নয়নশীল দেশে মজবুত আর্থসামাজিক অবকাঠামো নির্মাণসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরাট অঙ্কের উন্নয়ন খাত তৈরি করা হয়। যেমন- পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পের উন্নয়ন ও প্রসার এবং জীবনযাত্রার মানোন্নয়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণ প্রভৃতি। এখানে অর্থনীতির প্রতিটি খাতকে দেশের জনগণের চাহিদার সাথে সমন্বয় করে উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি প্রয়োজনকে বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রচুর অর্থ ব্যয় করা হয়। এ ধরনের রায়কে উন্নয়ন ব্যয় হিসেবে অভিহিত করা হয়।
উদ্দীপকে উল্লিখিত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা আইন ও বিচার বিভাগ, দুর্যোগ মোকাবিলা এসব খাত ব্যতীত রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের অধীনে উপরের খাতগুলোতে ব্যয় করে থাকে।
১১. উদ্দীপক
কর ও ফি-এর মধ্যে পার্থক্য আছে।
সরাসরি কোনো প্রকারের সুবিধা বা প্রাপ্তি প্রত্যাশা না করে সরকারকে জনগণ বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। যেমন-আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। অপরদিকে, সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। ফি-এর বিনিময়ে বিশেষ সুবিধা পাওয়া যায়। যেমন- জমি রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ইত্যাদি। অর্থাৎ কর ও ফি-এর মধ্যে পার্থক্য আছে।
সরকারি ঋণ বলতে সরকার কর্তৃক গৃহীত ঋণকে বোঝায়। একজন ব্যক্তির ন্যায় সরকারও অনেক সময় মুদ্রা ধার করতে বাধ্য হয়।
বর্তমানে সরকারের আর্থসামাজিক দায়িত্ব ও কর্তব্য এত ব্যাপক যে, স্বাভাবিক রাজস্ব আয় দ্বারা এসবের ব্যয় সংকুলান করা মোটেই সম্ভব হয় না। তাই বর্ধিত ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। সরকার ঋণের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার উৎস হতেই সাহায্য গ্রহণ করে থাকে। দেশের ভিতরে বিদ্যমান যেসব প্রতিষ্ঠান সরকারকে তার উন্নয়নের প্রয়োজন সেসব প্রতিষ্ঠানই ঋণের অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ সংগৃহীত ঋণ প্রয়োজনের তুলনায় কম হলে সরকারকে ঋণের বাহ্যিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করতে হয়।
উদ্দীপকের বাংলাদেশ সরকার যেসব বৈদেশিক উৎস হতে ঋণ নিয়ে থাকে তাদের মধ্যে বন্ধুদেশ, বিশ্বব্যাংক, JAICA, IMF, IFC ও বিদেশি সরকার।
উদ্দীপকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের বিভিন্ন উৎস উল্লেখ আছে। উৎসের বৈচিত্র্য অর্থসংস্থানের সুযোগ দেখায়, কিন্তু ঋণের পরিমাণ, সুদ, মেয়াদ ও পরিশোধসক্ষমতার তথ্য ছাড়া সেগুলো পর্যাপ্ত বলা যায় না।
অভ্যন্তরীণ উৎসে ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের তহবিল এবং বৈদেশিক উৎসে বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থাকতে পারে।
উৎস নির্বাচনকালে প্রকল্পের প্রয়োজন, অর্থের ব্যয়, বিনিময়হারঝুঁকি এবং বেসরকারি বিনিয়োগের ওপর প্রভাব বিবেচনা করা প্রয়োজন।
তাই উৎসগুলো সম্ভাবনাময় হলেও পর্যাপ্ততা যাচাইসাপেক্ষ; শুধু তালিকা দীর্ঘ হলেই প্রয়োজনীয় অর্থ নিশ্চিত হয় না।