সিলেট বোর্ড ২০২৫

১. উদ্দীপক

বাংলাদেশের বিভিন্ন উৎস থেকে মাছের উৎপাদন (লাখ মেট্রিক টন)
নিম্নোক্ত টেবিলে দেখানো হলো-

উৎস ২০১৩–১৪ ২০২০–২১
অভ্যন্তরীণ জলাশয় ২৯.৫১ ৩৯.৪০
সামুদ্রিক ৫.৯৬ ৬.৮১
উত্তর একজন কৃষক বা কৃষি পরিচালকের অধীনে কৃষিকাজে ব্যবহৃত মোট জমিকে কৃষিজোত বলে; জমি এক জায়গায় বা বিভিন্ন খণ্ডে থাকতে পারে।
উত্তর কৃষি প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়াতে পারে, তবে অনুপযুক্ত বা অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক প্রভাব আছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক মাটি, পানি ও জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে। ভূগর্ভের পানি অতিরিক্ত উত্তোলনে পানির স্তর নেমে যেতে পারে। একজাতীয় ফসল ও অল্প কিছু জাতের ওপর নির্ভরতা কৃষিজ জীববৈচিত্র্য কমাতে পারে। তাই পরিমিত উপকরণ ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও সাশ্রয়ী সেচ প্রয়োজন।
উত্তর

প্রদত্ত সূচির ভিত্তিতে নিচের যুগ্ম স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে।

ভূমি অক্ষে অর্থবছর এবং লম্ব অক্ষে মাছের উৎপাদন (লাখ মেট্রিক টন)। ২০১৩–১৪ সালে অভ্যন্তরীণ জলাশয় ও সামুদ্রিক উৎসে উৎপাদন যথাক্রমে ২৯.৫১ ও ৫.৯৬; ২০২০–২১ সালে যথাক্রমে ৩৯.৪০ ও ৬.৮১। পৃথক শৈলীর স্তম্ভ দিয়ে দুই উৎস বোঝানো হয়েছে।

উত্তরের ছবি
উত্তর

উদ্দীপকে কৃষির মৎস্য উপখাত দেখানো হয়েছে। ২০১৩–১৪ সালে উল্লিখিত দুই উৎসের মোট উৎপাদন ২৯.৫১ + ৫.৯৬ = ৩৫.৪৭ লাখ মেট্রিক টন; ২০২০–২১ সালে তা ৩৯.৪০ + ৬.৮১ = ৪৬.২১ লাখ মেট্রিক টন। অর্থাৎ প্রদত্ত উৎসগুলোর উৎপাদন ১০.৭৪ লাখ মেট্রিক টন বেড়েছে।

মাছ প্রাণিজ আমিষ ও অন্যান্য পুষ্টি সরবরাহ করে। চাষ, আহরণ, পোনা উৎপাদন, পরিবহন, বরফ, সংরক্ষণ ও বিপণনে কর্মসংস্থান ও আয় সৃষ্টি হয়। মানসম্পন্ন মাছ ও মৎস্যপণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থাকে। তবে উৎপাদন বাড়ানোর সঙ্গে জলাশয়, প্রজননক্ষেত্র, পরিবেশ ও পণ্যের নিরাপত্তা রক্ষা জরুরি।

সুতরাং এই উপখাত পুষ্টি, কর্মসংস্থান, জাতীয় উৎপাদন ও বাণিজ্যে ভূমিকা রাখে। উদ্দীপকের বাইরের অযাচাইকৃত বর্তমান পরিসংখ্যান দিয়ে এর অবদান নির্দিষ্ট করা হয়নি।

২. উদ্দীপক

বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক কৃষিঋণ ও কৃষি উপকরণ বিতরণের ন্যায় কর্মসূচিসমূহ গ্রহণের ফলে বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরও বৈরী আবহাওয়া ও আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতার কারণে বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
উত্তর প্রচলিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জমিতে একটি ফার্মের একরপ্রতি সর্বাধিক উৎপাদন পাওয়া যায় এবং উৎপাদিত ফসলের আয় হতে কৃষক ও তার পরিবার সন্তোষজনকভাবে জীবিকা নির্বাহ করে জীবনযাপনের সুযোগ পায়, সে পরিমাণ জমিকে আদর্শ খামার বলে।
উত্তর জীবন নির্বাহী খামার হলো এমন একটি খামার, যেখানে উৎপাদিত ফসলের আয় হতে মূলত কৃষক পরিবারের নিজের চাহিদা মেটাতে ব্যবহার করে।
জীবন নির্বাহী খামারে সাধারণত কৃষকরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন। এ ধরনের খামারে একাধিক ফসল উৎপন্ন হওয়ায় একটি ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে আয়ের সুযোগ থাকে। ফলে সামগ্রিকভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা কমে যায়। আবহাওয়া, রোগবালাই বা বাজারমূল্যের ওঠানামার মতো ঝুঁকিগুলো অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এ কারণে বহুবিধ ফসল উৎপাদন জীবন নির্বাহী খামারগুলোকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত করে তোলে।
উত্তর

উদ্দীপকে কৃষি উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কৃষিঋণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির বিষয়টি ফুটে উঠেছে। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো-

কৃষকেরা সাধারণত বীজ, সার, সেচ ইত্যাদি চলতি উৎপাদনের উপকরণ ক্রয়ের জন্য যে ঋণ প্রয়োজন হয় অথবা ভূমি সমতলীয়করণ, খাল খনন, পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি খামারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিনিয়োগের জন্য যে ঋণের প্রয়োজন হয় তাকে কৃষিঋণ বলা হয়। এছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্যও তহবিলের প্রয়োজন হয়। বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক উৎস থেকে এ ঋণ গ্রহণ করে। এছাড়া কৃষি উপকরণ সহজলভ্যকরণ কর্মসূচির আওতায় সরকারি সংস্থাগুলোর মাধ্যমে উচ্চফলনশীল বীজ, উন্নত মানের সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। এতে করে কৃষকরা উৎপাদন নিশ্চিত করতে পারছেন। কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি ও সুবিধা পেয়ে থাকেন, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে দিয়েছে এবং কৃষকদের সরকারি সহায়তায় অংশগ্রহণ বাড়িয়েছে শস্য বহুমুখীকরণ কর্মসূচির আওতায় এক জমিতে একাধিক ফসল চাষ, যেমন ধান, ডাল, সবজি, তেলবীজ ইত্যাদি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এতে কৃষি আয়ের উৎস বৃদ্ধি পাচ্ছে।

উদ্দীপকে কৃষিঋণ ও কৃষি উপকরণ বিতরণের ন্যায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, কৃষকের আয় বেড়েছে এবং কৃষিখাতে আত্মনির্ভরশীলতার একটি দৃঢ় ভিত্তি গড়ে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে কৃষক আর ভোক্তার স্বার্থে আরও বিভিন্ন পদক্ষেপ সরকারের গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। নিচে বিষয়গুলো আলোচনা করা হলো-

প্রথমত, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় কৃষি বিমা কার্যক্রম চালু ও বিস্তারের মাধ্যমে কৃষকের উৎপাদন ঝুঁকি হ্রাস করা যেতে পারে।

দ্বিতীয়ত, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল কৃষিপণ্য বাজার চালু এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা আবশ্যক।

তৃতীয়ত, শহর ও গ্রামে টিসিবির মাধ্যমে ভর্তুকিযুক্ত পণ্য যেমন চাল, ডাল, তেল ও চিনি সরবরাহের পরিসর বাড়িয়ে ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

চতুর্থত, সরকারিভাবে খাদ্য মজুত সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনমতো তা বাজারে সরবরাহ করে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন 'খাদ্যবান্ধব কর্মসূচি' 'ভিজিএফ', 'ওএমএস' আরও বিস্তৃতি করে খাদ্য সহায়তা প্রদান জরুরি।

উদ্দীপকে উল্লিখিত প্রতিকূল পরিস্থিতিতে এ ধরনের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সরকার একদিকে যেমন কৃষকের উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, অন্যদিকে সাধারণ মানুষের খাদ্যসামগ্রীর সহজলভ্যতা ও মূল্য স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষম হবে, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

৩. উদ্দীপক

করিমের কারখানায় ২০ জন শ্রমিক কাজ করে। তার স্থায়ী মূলধন প্রায় ৪৫ লক্ষ টাকা। তার বন্ধু ফাহিম পরিবারের লোকজনের পুঁজি ও শ্রম ব্যবহার করে নিজ গৃহে উৎপাদন কাজ পরিচালনা করেন। তবে দুইজনেই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনা করে দিন দিন ব্যবসার প্রসার করছেন।
উত্তর দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে দীর্ঘমেয়াদি কার্যসম্পর্ক গড়ে তোলাকে PPP (Public Private Partnership) বলা হয়।
উত্তর কৃষির উন্নয়নের সাথে শিল্পের সম্পর্ক ঘনিষ্ঠ। কৃষির উন্নয়নের জন্য যে সমস্ত উপাদান অপরিহার্য সে সমস্ত উপাদান শিল্পের মাধ্যমে তৈরি হয়। যেমন- সেচযন্ত্র, সার, বীজ, কীটনাশক ইত্যাদি। শিল্পের উন্নয়ন না ঘটলে কৃষির আধুনিক উপকরণ পাওয়া যায় না। তাই বলা যায়, কৃষি উন্নয়নে শিল্প গুরুত্বপূর্ণ।
উত্তর উদ্দীপকের কারখানাটি মাইক্রো শিল্পের অন্তর্গত।
জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী 'মাইক্রো 'শিল্প' (Micro Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১৬ থেকে ৩০ জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে।
জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী 'মাইক্রো শিল্প' (Micro Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১ থেকে ২৫ জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে।
উদ্দীপকে উল্লিখিত করিমের কারখানায় ২০ জন শ্রমিক কাজ L করে এবং তার স্থায়ী মূলধনের পরিমাণ প্রায় ৪৫ লক্ষ টাকা, যা মূলত মাইক্রো শিল্পকেই নির্দেশ করে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত ফাহিমের শিল্পটি হলো কুটিরশিল্প। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে ফাহিমের শিল্প অর্থাৎ কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম।
১. কর্মসংস্থান সৃষ্টি: বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বেকার সমস্যা। এ বিপুল বেকার জনশক্তিকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তাদেরকে ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায়। আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিশাল অঙ্কের নারীসমাজ ধর্মীয় কারণে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদির কারণে ঘরের বাইরে কোনো কাজ করতে পারে না। তখন ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তারা ঘরে বসেই কাজের ব্যবস্থা করতে পারে।

২. দারিদ্র্য দূরীকরণ: বৃহদায়তন শিল্পের কারণে দেশের সম্পদ
মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত থাকে। পক্ষান্তরে, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে এ সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা যায়। আর এ বৈষম্য যত দ্রুত হ্রাস করা সম্ভব হবে দেশের দারিদ্র্য বিমোচন তত প্রসারতা লাভ করবে।

৩. জাতীয় ঐতিহ্য রক্ষা: কুটিরশিল্প যেহেতু দেশের প্রান্তিক পর্যায়
থেকে ওঠে আসে, সেহেতু ঐ অঞ্চলের ঐতিহ্য নিয়েই কুটিরশিল্প কাজ করে। যা অন্যদিকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষিত হয়ে থাকে এ শিল্পের মাধ্যমে।

পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ফাহিমের শিল্পটি কুটিরশিল্প যা দেশের কর্মসংস্থানে, দারিদ্র্য বিমোচন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪. উদ্দীপক

চামড়া শিল্প বাংলাদেশের একটি উদীয়মান ম্যানুফ্যাকচারিং শিল্প। এ শিল্পের উৎপাদিত প্রধান দ্রব্যগুলোর মধ্যে রয়েছে জুতা, ব্যাগ, বেল্ট, অলংকারের বাক্স ইত্যাদি। এ সমস্ত দ্রব্য বিদেশে বিক্রয় করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
উত্তর যে শিল্পে কৃষি উৎপাদিত কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয় তাকে কৃষিভিত্তিক শিল্প বলে।
উত্তর আমদানি বিকল্প শিল্প বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করে, কারণ এটি দেশের অভ্যন্তরে পূর্বে আমদানি করা পণ্যের উৎপাদন নিশ্চিত করে। ফলে বিদেশ থেকে সেই পণ্য আমদানি করার প্রয়োজন কমে যায়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় এবং আমদানিনির্ভরতা হ্রাস পায়। যেমন- আগে একটি দেশ বিদেশে থেকে টমেটো সস আমদানি করত, এখন দেশেই যদি সস উৎপাদনের কারখানা গড়ে ওঠে, তাহলে সৈই আমদানি বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের বাণিজ্য ঘাটতি কমে, বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় থাকে এবং স্থানীয় শিল্পের বিকাশ ঘটে।
উত্তর উদ্দীপকে উল্লিখিত চামড়া শিল্পটি মাঝারি শিল্পের অন্তর্গত। নিচে তা বর্ণনা করা হলো-
জাতীয় শিল্পনীতি-২০১৬ ও ২০২২ অনুযায়ী, ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রে মাঝারি শিল্প (Medium Industry) বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক এবং অনধিক ৫০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১ থেকে ৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্প-প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন। সেবা শিল্পের ক্ষেত্রে 'মাঝারি শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ২ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ৫১ থেকে ১২০ e জন শ্রমিক নিয়োজিত রয়েছে। মাঝারি শিল্প মূলত বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের তুলনায় কম থাকে। বাংলাদেশে বহুসংখ্যক মাঝারি শিল্প গড়ে উঠেছে এবং সংখ্যা ক্রমবর্ধমান। বাংলাদেশে বর্তমানে উল্লেখযোগ্য মাঝারি শিল্পগুলো হলো চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প, দিয়াশলাই শিল্প ইত্যাদি।
'উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে বলা যায় চামড়া শিল্প একটি উদীয়মান ম্যানুফ্যাকটারিং শিল্প, এ শিল্পে উৎপাদিত দ্রব্যগুলো যেমন জুতা, বেল্ট, অলংকারের বাক্স যা মূলত মাঝারি শিল্পের অন্তর্গত।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিল্পটি একটি উদীয়মান ম্যানুফ্যাকচারিং শিল্প। এ শিল্পকে সঠিকভাবে কাজে লাগানো গেলে ভবিষ্যৎ সমৃদ্ধির সোপানরূপে দেশের অর্থনীতি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।
এদেশে চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাসমূহ নিচে আলোচনা করা হলো-
১. বাংলাদেশে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের কাঁচা চামড়ার পর্যাপ্ত জোগান রয়েছে।
২. এদেশে যে চামড়া পাওয়া যায় তা উন্নতমানের এবং দিন দিন এ শিল্পে দক্ষ শ্রমিক ও উদ্যোক্তার সংখ্যা বাড়ছে।
৩. জনবহুল দেশ হওয়ায় এদেশে শ্রমিকের সংখ্যা বেশি। ফলে চামড়া শিল্পে কাজের জন্য এদেশে 'স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়।
৪. বিদেশের বাজারে এদেশের চামড়া ও চামড়াজাত দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে।

৫. ঢাকা মহানগরীর হাজারীবাগের ট্যানারি শিল্পসমূহকে পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সাভার ও কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে চামড়া শিল্প নগরীর অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

৬. সরকার শিল্পনীতিতে চামড়া শিল্পকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করে এর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করেছে।

এই সম্ভাবনাময় শিল্পকে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি করতে সরকারকেও এগিয়ে আসতে হবে। ঋণ প্রক্রিয়া সহজ, অবকাঠামোগত উন্নয়ন, চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি উৎপাদন, পাচার রোধ, উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা সরকারি সহযোগিতা, আইন প্রণয়নসহ সকল পদক্ষেপ গ্রহণ করলে এই শিল্প দিয়ে দেশের অন্যতম পরিচিতি লাভ করা সম্ভব।

৫. উদ্দীপক

'ক' দেশের মোট জনসংখ্যা ৩০ কোটি; মোট আয়তন ৯১,৪৭,৫৯০ বর্গকিলোমিটার এবং মোট মৃত্যুসংখ্যা ২৫ লক্ষ। উক্ত দেশে বহিরাগমন (in migration) ৮ কোটি এবং বহির্গমন (out migration) ৮০ হাজার।
উত্তর গুণন হারে বৃদ্ধি পাওয়া হলো জ্যামিতিক হার। যেমন- ১, ২, ৪, ৮, ১৬, ৩২,...।
উত্তর সকল ক্ষেত্রে জনসংখ্যা সম্পদ হয়ে থাকে না।
একটি দেশের জনসংখ্যা তখনই সম্পদে পরিণত হয়, যখন তারা শিক্ষিত, দক্ষ, সুস্বাস্থ্যের অধিকারী এবং উৎপাদনক্ষম হয়। যদি জনসংখ্যার একটি বড় অংশ অশিক্ষিত, অসুস্থ ও বেকার থাকে, তবে তারা দেশের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। উন্নত মানবসম্পদ তৈরি করতে হলে তাদের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করুতে হয়। জনসংখ্যা সঠিকভাবে ব্যবহৃত হলে তা জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠতে পারে, অন্যথায় তা দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।
উত্তর

'ক' দেশের জনসংখ্যার ঘনত্ব ও অশোধিত জন্মহার নির্ণয় করা হলো-
কোনো দেশে জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। জনসংখ্যার 'ঘনত্ব নির্ণয়ের সূত্র হলো-

জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা ÷ মোট আয়তন = ৩০,০০,০০,০০০ ÷ ৯১,৪৭,৫৯০ ≈ ৩২.৭৯ জন প্রতি বর্গ কিমি, অর্থাৎ প্রায় ৩৩ জন প্রতি বর্গ কিমি।

এখানে DP = জনসংখ্যার ঘনত্ব, TP = মোট জনসংখ্যা এবং A = আয়তন; DP = TP/A।

কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট বছরে নিবন্ধনকৃত মোট জীবিত জনসংখ্যাকে বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায়, তাকে ১০০০ দিয়ে গুণ করলে অশোধিত বা স্থূল মৃত্যুহার পাওয়া যায়।

অর্থাৎ, অশোধিত জন্মহার, $\mathrm{CBR}=\frac{\sum \mathrm{B}}{\sum \mathrm{P}} \times$ ১০০০ উদ্দীপকে দেওয়া আছে
$\sum \mathrm{B}=$ মোট মৃত জনসংখ্যা = ২৫,০০০০০
$\sum \mathrm{p}=$ মোট জনসংখ্যা = ৩০,০০,০০,০০০
$\therefore \mathrm{CBR}=\frac{\mathrm{২৫০০০০০}}{\mathrm{৩০,০০,০০,০০০}} \times \mathrm{১০০০}=৮ . \mathrm{৩৩}$
অতএব, 'ক' দেশের অশোধিত মৃত্যুহার ৮.৩৩।

উত্তর

'ক' দেশের নিট অভিবাসন হার নির্ণয় করে তার ভিত্তিতে উক্ত দেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আমার মতামত দেওয়া হলো-কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি স্থানে স্থায়িভাবে বহিরাগমন সংখ্যা। এবং স্থায়িভাবে বহির্গমন সংখ্যা E এবং জনসংখ্যা P হয় তবে উক্ত

স্থানের নিট অভিবাসন হার নিম্নোক্তভাবে প্রকাশ করা যায় $=\frac{\mathrm{I}-\mathrm{E}}{\mathrm{P}}$

উদ্দীপকে দেওয়া আছে,

বহিরাগমন I = ৮,০০,০০,০০০ এবং

বহির্গমন E = ৮০,০০০

মোট জনসংখ্যা = ৩০,০০,০০,০০০

নিট অভিবাসন হার $=\frac{\mathrm{I}-\mathrm{E}}{\mathrm{P}}=\frac{\mathrm{৮}, ০ ০, ০ ০, ০ ০ ০-\mathrm{৮০}, ০ ০ ০}{\mathrm{৩০}, ০ ০, ০ ০, ০ ০ ০}$

= - ০.২৬৬

একটি দেশে বিভিন্ন কারণে নিট অভিবাসনের হ্রাস-বৃদ্ধি ঘটে। কর্মসংস্থান, শিক্ষা, নগরায়ণ, ব্যবসায় বাণিজ্যের সুযোগ-সুবিধা, বৈবাহিক সম্পর্ক, প্রাকৃতিক দুর্যোগ, বৈষম্যমূলক আচরণ, ধর্মীয় অনুভূতি, রাজনৈতিক অবস্থা ইত্যাদি কারণে নিট অভিবাসনের এ পরিবর্তন ঘটে থাকে। নিট অভিবাসনের এ হার ধনাত্মক হলে দেশটির আর্থসামাজিক অবস্থা ভালো। অর্থাৎ অতিরিক্ত নাগরিক সুবিধা, উচ্চ জীবনমান ও উচ্চ আয়ের জন্য এই দেশে অন্যান্য দেশ থেকে মানুষ এসে বসবাস করতে চায়। আর নিট অভিবাসনের হার ঋণাত্মক মানে দেশটির আর্থসামাজিক অবস্থা ভালো নয়। এই দেশ থেকে মানুষ বাইরের কোনো দেশে বসবাস করার জন্য চলে যেতে চায়া
'ক' দেশে নিট অভিবাসন হার ধনাত্মক তাই বলা যায়; দেশটির আর্থসামাজিক অবস্থা ভালো।

৬. উদ্দীপক

বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে খাদ্য ঘাটতি, উচ্চ জন্ম ও মৃত্যুহার, অধিক বেকারত্বসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির কারণে জন্মহার সফলভাবে হ্রাস পাচ্ছে। এ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নারী উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এই অতিরিক্ত জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব।
উত্তর পুরো, জনসংখ্যার পরিবর্তে একটি ছোট অংশের ওপর তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে নমুনা জরিপ বলে।
উত্তর নারীর ক্ষমতায়ন ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
যখন নারীরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিকভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার লাভ করেন, তখন তারা পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হন, কম বয়সে বিয়ে এড়িয়ে চলেন এবং ইচ্ছেমতো সন্তান নেওয়ার সক্ষমতা অর্জন করেন। এর ফলে সন্তান জন্মহার হ্রাস পায়, জনসংখ্যা নিয়ন্ত্রণে আসে এবং পরিবার ও সমাজে টেকসই উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। অতএব, নারীর ক্ষমতায়ন জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
উত্তর

উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।

প্রখ্যাত ইংরেজ ধর্মযাজক টমাস রবার্ট ম্যালথাস ১৭৯৮ সালে তার বিখ্যাত গ্রন্থ 'Essay on the Principle of Population' গ্রন্থে জনসংখ্যা সম্পর্কে যে মৌলিক তত্ত্ব প্রদান করেন তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তার বক্তব্য অনুসারে প্রত্যেক দেশেই প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। স্বাভাবিক কারণে জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়ে। কিন্তু কৃষিক্ষেত্রে ক্রমহ্রামান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর বলে খাদ্য উৎপাদন কম হারে বাড়ে। ম্যালথাসের মতে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে অর্থাৎ ১, ২, ৪, ৮, ১৬... ইত্যাদি হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে অর্থাৎ, ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি হারে। তার মতে, যতদিন দেশে খাদ্য উৎপাদন বাড়ানো যায় ততদিন পর্যন্ত জৈবিক কারণে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকে। তারপর গিয়ে জনাধিক্য সমস্যা দেখা দেয়। জনাধিক্য সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটিই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলকথা। উদ্দীপকে দেখা যায়, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্যদ্রব্য বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং প্রত্যেক দেশে প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ! হয়। এসবই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে।
অতএব বলা যায়, উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।
অর্থাৎ এদেশে খাদ্য ঘাটতি, উচ্চ জন্মহার, মৃত্যুহার অধিক বেকারত্ব নির্দেশিত।

উত্তর বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ সমস্ত পদক্ষেপ মূল্যায়ন করা হলো-
১. শিক্ষা বিস্তার: মানবসম্পদ উন্নয়নের শক্তিশালী হাতিয়ার শিক্ষা।
শিক্ষা বিস্তারে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারিগরি শিক্ষা প্রসারে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে। দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নারীশিক্ষা প্রসারে বেতন মওকুফ, ছাত্রী উপবৃত্তি, শিক্ষক নিয়োগে মহিলা কোটা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
২. প্রশিক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টির প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বাড়ায়। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন- মৌমাছি চাষ, হিসাবরক্ষণ ব্যবস্থা, হাঁস-মুরগির খামার গঠন, নেতৃত্ব অর্জন ইত্যাদি। তাছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
৩ . স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম
বাস্তবায়নে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন, ওয়ার্ড কমিউনিটি সেন্টার স্থাপন। নবজাতক ও সন্তান জন্মদানকারী মায়েদের নানা সেবা প্রদান। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন উপাদান বিনামূল্যে সরবরাহ, স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন।
৪. সমাজকল্যাণমূলক কর্মসূচি: সরকার প্রতিবন্ধীদের শিক্ষা ও
প্রশিক্ষণসহ পুনর্বাসন, বিধবা, দুস্থ মহিলাদের ভাতা প্রদান, এসিডদগ্ধ নারীদের আইনগত সহায়তা ও পুনর্বাসন, বস্তি উন্নয়ন কর্মসূচি, মাতৃমঙ্গল প্রতিষ্ঠা ইত্যাদি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

৭. উদ্দীপক

জামানের শিক্ষক উপরের চিত্রের মাধ্যমে একটি জনসংখ্যার তত্ত্ব ব্যাখ্যা করছিলেন। তখন সে বুঝতে পারল যে, তার দেশ অতি জনবহুল। তাই সে চাকরির চিন্তা না করে একটি বাণিজ্যিক কৃষি খামার গড়ে তোলে। এর মাধ্যমে সে বেশকিছু লোকের কর্মসংস্থান করতে সক্ষম হয়।
উদ্দীপকের ছবি
উত্তর জনসংখ্যার সংখ্যাভিত্তিক পরিমাণের সাথে সাথে জনসংখ্যার হ্রাসবৃদ্ধি, হ্রাসবৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, জন্মহার ও মৃত্যুহার, নারী-পুরুষের সংখ্যা ও অনুপাত ইত্যাদি পরিমাপ হলো জনসংখ্যার পরিমাপ।
উত্তর

কোন দেশে জনসংখ্যা স্থির অবস্থায় রাখতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে হবে।
কিছু কিছু দেশে লক্ষ করা যায় তাদের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের ওপর নির্ভর করে জনসংখ্যার হ্রাসবৃদ্ধি। জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (%) = [(জন্মহার − মৃত্যুহার) ÷ ১০০০] × ১০০।

এখন, একটি নির্দিষ্ট সময়ে যদি একটি দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হয়, তাহলে ঐ দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে।
তাই বলা যায়, কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে পারে।

উত্তর

উদ্দীপকের চিত্রে কাম্য জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। কাম্য জনসংখ্যা তত্ত্বের মাধ্যমে চিত্রের 'ক' ও 'গ' বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে অতিরিক্ত ও নিম্ন জনসংখ্যা নির্ণয় করা যায়। অর্থনীতিবিদ ডাল্টন-এর সূত্র প্রয়োগ করে চিত্রের 'ক' ও 'গ' বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ধারণ করা হলো-

যেখানে, M = অসামঞ্জস্যের 'পরিমাণ O = কাম্য জনসংখ্যা A = প্রকৃত জনসংখ্যা।

সূত্র: $M=\frac{A-O}{O}$

চিত্রে 'ক' বিন্দুতে জনসংখ্যার পরিমাণ ৮ কোটি তাহলে A = ৮ চিত্রে 'খ' বিন্দুতে কাম্য জনসংখ্যা নির্দেশ করে তাহলে, O= ১২ সুতরাং 'ক' বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ

$\begin{aligned} M & =\frac{A-O}{O} \\ & =\frac{৮-১২}{১২}=-০.৩৩\end{aligned}$

আবার চিত্রে 'গ' বিন্দুতে, জনসংখ্যার পরিমাণ A = ২০ কোটি। সুতরাং ১ বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ

$\begin{aligned} M & =\frac{A-O}{O} \\ & =\frac{২ ০-১ ২}{১২}=\frac{৮}{১২}=০ . ৬ ৬\end{aligned}$

যেহেতু চিত্রটিতে 'ক' বিন্দুতে অসামঞ্জস্যতা, ঋণাত্মক তাই এই বিন্দুতে কাম্য অপেক্ষা কম জনসংখ্যাকে নির্দেশ করে। এবং 'গ' বিন্দুতে অসামঞ্জস্যতা ধনাত্মক তাই এই বিন্দুতে কাম্য অপেক্ষা অধিক জনসংখ্যা নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জামানের কর্মসংস্থান তৈরির বিষয়টিকে বলা হয় আত্মকর্মসংস্থান। আর আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিম্নরূপ-

বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেমন- মোটর মেকানিক্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি।

প্রশিক্ষণ কোর্সগুলো দেশের গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে হবে এবং স্বল্প কোর্স ফির মাধ্যমে চালাতে হবে।

দেশে পর্যাপ্ত কারিগরি স্কুল, পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপন করতে হবে।

ভারী শিল্পকারখানা স্থাপন করতে হবে। কারণ একটি ভারী ও বৃহৎ শিল্পকারখানাকে কেন্দ্র করে কয়েকশ ক্ষুদ্র ও মাঝারি কারখানা গড়ে ওঠে। এতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে।

দেশের কর্মক্ষম জনসংখ্যার শতভাগ কাজে লাগাতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে পণ্যের দাম কমে আসবে, সেইসাথে উদ্বৃত্ত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।

সুতরাং বলা যায়, উপরে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে অধিক জনসংখ্যাকেও কাম্য জনসংখ্যায় রূপান্তর করা যায় এবং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হয়।

৮. উদ্দীপক

X' দেশে ভিত্তিবছর ও বর্তমান বছরে দুটি ভোগ্যপণ্যের পরিমাপ ও দাম নিম্নরূপ-

ভোগ্যদ্রব্য চাল
পরিমাণ (কেজি/লিটার) 30
ভিত্তিবছর: দাম (টাকা) 40
বর্তমান বছর: দাম (টাকা) 60
ভোগ্যদ্রব্য তেল
পরিমাণ (কেজি/লিটার) 5
ভিত্তিবছর: দাম (টাকা) 100
বর্তমান বছর: দাম (টাকা) 120

মুদ্রাস্ফীতি কমানোর জন্য উক্ত দেশের সরকার সুদের হার বৃদ্ধি, উন্নয়ন ব্যয় হ্রাস, ভ্যাট ও শুল্ক হ্রাস করলেও তাৎক্ষণিকভাবে আশানুরূপ ফল পাচ্ছে না।

উত্তর সাধারণ মূল্যস্তরের ধারাবাহিক বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে; এতে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়।
উত্তর উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ কারণ। যখন কাঁচামাল, জ্বালানি, শ্রম বা বিদ্যুতের মতো উপকরণের দাম বাড়ে, তখন উৎপাদন খরচ বেড়ে যায়। এই বাড়তি খরচ উৎপাদকরা পণ্যের বিক্রয়মূল্যে অন্তর্ভুক্ত করেন, ফলে বাজারে সেই পণ্যের দাম বৃদ্ধি পায়। একাধিক খাতে একই পরিস্থিতি দেখা দিলে সামগ্রিকভাবে পণ্যের দাম বাড়তে থাকে, অর্থাৎ, মূল্যস্তর ঊর্ধ্বমুখী হয়। এ প্রক্রিয়াকে উৎপাদন ব্যয়ভিত্তিক মুদ্রাস্ফীতি (cost-push inflation) বলা হয়। ফলে উপকরণ ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ জনগণকে আগের চেয়ে বেশি দামে প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে হয়, যা তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।
উত্তর

ভিত্তিবছরের পণ্যের পরিমাণ Q₀ স্থির রেখে Laspeyres পদ্ধতিতে CPI নির্ণয় করা যায়।

ভোগ্যপণ্য চাল
পরিমাণ Q₀ (কেজি/লিটার) 30
ভিত্তিবছর দাম P₀ (টাকা) 40
ভিত্তিবছর ব্যয় P₀Q₀ (টাকা) 1200
বর্তমান দাম P₁ (টাকা) 60
বর্তমান ব্যয় P₁Q₀ (টাকা) 1800
ভোগ্যপণ্য তেল
পরিমাণ Q₀ (কেজি/লিটার) 5
ভিত্তিবছর দাম P₀ (টাকা) 100
ভিত্তিবছর ব্যয় P₀Q₀ (টাকা) 500
বর্তমান দাম P₁ (টাকা) 120
বর্তমান ব্যয় P₁Q₀ (টাকা) 600
ভোগ্যপণ্য মোট
পরিমাণ Q₀ (কেজি/লিটার)
ভিত্তিবছর দাম P₀ (টাকা)
ভিত্তিবছর ব্যয় P₀Q₀ (টাকা) 1700
বর্তমান দাম P₁ (টাকা)
বর্তমান ব্যয় P₁Q₀ (টাকা) 2400

এখানে P₀ = ভিত্তিবছরের দাম, P₁ = বর্তমান বছরের দাম এবং Q₀ = ভিত্তিবছরের পরিমাণ।

CPI = [Σ(P₁Q₀) ÷ Σ(P₀Q₀)] × ১০০ = (২৪০০ ÷ ১৭০০) × ১০০ ≈ ১৪১.১৮।

ভিত্তিবছরের CPI = ১০০। তাই প্রদত্ত বর্তমান বছরের মুদ্রাস্ফীতির হার = [(১৪১.১৭৬৪৭ − ১০০) ÷ ১০০] × ১০০ ≈ ৪১.১৮%।

উত্তর

উদ্দীপকে সুদের হার বৃদ্ধি, উন্নয়ন ব্যয় হ্রাস এবং ভ্যাট-শুল্ক হ্রাসের পরও তাৎক্ষণিক ফল না পাওয়ার কথা বলা হয়েছে। এসব নীতির প্রভাব পড়তে সময় লাগে। সুদ বাড়ার পর ঋণ ও ব্যয়ের সিদ্ধান্ত বদলানো, পূর্বনির্ধারিত ব্যয় সমন্বয় এবং নতুন সরবরাহ বাজারে আসা তাৎক্ষণিক হয় না।

সুদ বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্রাস মূলত অতিরিক্ত চাহিদা কমাতে পারে। কিন্তু আমদানির দাম, জ্বালানি-পরিবহন ব্যয়, উৎপাদন ঘাটতি বা সরবরাহব্যবস্থার বাধা থাকলে শুধু চাহিদা কমিয়ে দ্রুত সব মূল্যচাপ দূর হয় না। ভ্যাট ও শুল্ক কমানোর সুবিধা ভোক্তার দামে পৌঁছাতে বাজারে প্রতিযোগিতা, পর্যাপ্ত সরবরাহ ও তদারকি প্রয়োজন।

তাই কারণভিত্তিক সমন্বয় দরকার: প্রয়োজনীয় উৎপাদন ও সরবরাহ বজায় রাখা, অপচয় কমানো এবং বাজারের বাধা দূর করা। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ও সরকারের রাজস্বনীতির মধ্যে সমন্বয় জরুরি। উদ্দীপক থেকে নির্দিষ্ট কোন বাধাটি কাজ করছে তা নিশ্চিত নয়; এগুলো তাৎক্ষণিক ফল না পাওয়ার সম্ভাব্য ব্যাখ্যা।

৯. উদ্দীপক

অর্থনীতি ক্লাসে শিক্ষক বললেন যে, 'ক' দেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও 'খ' দেশের সাথে কোনো দেশের এরকম সম্পর্ক নেই। 'ক' দেশটি তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ ও সাহায্য গ্রহণ করে থাকে। তবে শিক্ষক বললেন যে, বৈদেশিক সাহায্যের চেয়ে বাণিজ্য বেশি কাম্য।
উত্তর কোনো দেশ থেকে পণ্য আমদানি করলে সেই পণ্যের ওপর আরোপিত করকে আমদানি শুল্ক বলে।
উত্তর আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কারণ হলো বিভিন্ন দেশে উৎপাদন খরচে পার্থক্য থাকা।
বিশ্বের প্রতিটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, শ্রমের মূল্য ও প্রযুক্তিগত দক্ষতা একরকম নয়। ফলে এক দেশ যে পণ্য সহজে ও কম খরচে উৎপাদন করতে পারে, অন্য দেশ সেই পণ্য উৎপাদনে বেশি খরচ করে। যেমন, বাংলাদেশে শ্রম সস্তা হওয়ায় পোশাক শিল্প বিকশিত হয়েছে, আর জার্মানিতে প্রযুক্তির উৎকর্ষ থাকায় যন্ত্রপাতি উৎপাদনে তারা দক্ষ। এই পার্থক্যের ফলে দেশগুলো একে অপরের সঙ্গে বাণিজ্য করে, যাতে তারা তুলনামূলকভাবে কম খরচে উৎপাদিত পণ্য রপ্তানি করে এবং অন্য দেশের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারে। এর ফলে বিশ্বব্যাপী সম্পদের দক্ষ ব্যবহার ও অর্থনৈতিক লাভ বৃদ্ধি পায় ।
উত্তর উদ্দীপকে 'ক' দেশে আন্তর্জাতিক বাণিজ্য ও 'খ' দেশে অভ্যন্তরীণ বাণিজ্য বিদ্যমান।
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের মধ্যে 'ক' দেশ অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের দেশ তার সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং উৎপাদনের পরিমাণ ও দক্ষতা বৃদ্ধিতে অধিক সহায়ক হবে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-
১. উদ্বৃত্ত পণ্য রপ্তানি: কোনো দেশ যখন তার অভ্যন্তরীণ
প্রয়োজনের তুলনায় বেশি দ্রব্য উৎপাদন করে, তখন সে দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
২. বৈদেশিক মুদ্রা অর্জন: আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কোনো
দেশ তার নিজ দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারে। ফলে রপ্তানি আয় তথা বৈদেশিক মুদ্রা বাড়ে।
৩. প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি আন্তর্জাতিক
বাণিজ্যের ফলে উন্নয়নশীল দেশগুলো, উন্নত দেশ হতে উৎপাদন ব্যবস্থার উৎকর্ষতা অর্জনে সহায়তা পেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে পারে।
৪. বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি পায় : আন্তর্জাতিক
বাণিজ্যের কারণে প্রতিটি দেশেই বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান এবং উৎপাদন দুই-ই বাড়ে।
৫. উৎপাদন ব্যয় হ্রাস: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আঞ্চলিক
শ্রমবিভাগ ও ভৌগোলিক বিশেষীকরণ প্রবর্তন করা সম্ভব হয়। এর ফলে বিভিন্ন দেশের উৎপাদনের পরিমাণ যেমন বৃদ্ধি পায় তেমনি উৎপাদন ব্যয় ও পণ্যসামগ্রীর দাম কম হয়।
উত্তর

উদ্দীপকের শিক্ষকের মন্তব্য “বৈদেশিক সাহায্য নয়; বৈদেশিক বাণিজ্যই একটি দেশকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে।"-উদ্দীপকের আলোকে তা সমর্থনসহ ব্যাখ্যা করা হলো-
বৈদেশিক সাহায্য দেশের অর্থনীতির পরমুখাপেক্ষিতা বৃদ্ধি করে। দেশের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নষ্ট করে। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে স্বনির্ভর করে। বৈদেশিক সাহায্যে শর্তযুক্ত থাকে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ শর্তহীন। তাই বৈদেশিক সাহায্যে শ্রমের গতিশীলতা বৃদ্ধির হার কম। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্পে শ্রমের গতিশীলতা বেশি। বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। এ অর্থসামগ্রী উন্নয়নের জন্য ব্যয় করা যেতে পারে। কিন্তু বৈদেশিক সাহায্য থেকে প্রাপ্ত অর্থদাতাদের নির্দেশিত খাতেই কেবল ব্যয় করতে হয়।

উদ্দীপকে দেখা যায়, বৈদেশিক সাহায্য কঠিন শর্তযুক্ত হয়, সুদের হার উচ্চ হয়ে থাকে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দাতার স্বার্থ সংরক্ষণে ব্যবহার হয় এবং গ্রহীতা দেশকে পরনির্ভরশীল করে রাখে। অন্যদিকে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়, স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায় এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করা যায়।
সুতরাং বলা যায়, বৈদেশিক সাহায্য নয়; বৈদেশিক বাণিজ্যই একটি দেশকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে।"

১০. উদ্দীপক

বাংলাদেশে ২০২০-২১ অর্থবছরে কয়েকটি পণ্যের রপ্তানি আয় নিম্নরূপ-

ক্রমিক পণ্যের নাম পরিমাণ (মিলিয়ন ডলার)
1 হিমায়িত খাদ্য 477
2 কাঁচা পাট 138
3 চা ০৪
4 কৃষিজাত পণ্য 532
5 তৈরি পোশাক 14497
6 চামড়া 119

বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের রপ্তানি বাণিজ্য আশানুরূপ নয়।

উত্তর অন্যান্য দ্রব্য ও সেবা উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, ভবন ও সরঞ্জামের মতো উৎপাদিত উপকরণকে মূলধনী দ্রব্য বলে। এগুলো দেশীয় বা আমদানিকৃত হতে পারে।
উত্তর

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও নানা কারণে খাদ্যসামগ্রী আমদানি করতে হয়।

দেশের কৃষি উৎপাদন অনেক সময় চাহিদার তুলনায় কম থাকে, বিশেষ করে গম, ডাল, ভোজ্যতেল ইত্যাদি খাদ্যপণ্যে। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে ফসল নষ্ট হয় এবং উৎপাদনে ঘাটতি দেখা দেয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা দিন দিন বাড়ছে, যা স্থানীয় উৎপাদন দিয়ে পূরণ করা সম্ভব হয় না। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তির অভাব, কৃষিজমির, অব্যবস্থাপনা এবং অব্যাহত নগরায়ণও খাদ্য উৎপাদনে বাধা সৃষ্টি করছে। এসব কারণে বাংলাদেশকে চাহিদা মেটাতে বিদেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করতে হয়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের ২০২০-২১ অর্থবছরের প্রচলিত ও অপ্রচলিত পণ্যের রপ্তানি আয় পৃথকভাবে নিরূপণপূর্বক ব্যাখ্যা করা হলো:
সাধারণত কোনো দেশ ঐতিহ্যগতভাবে তার বিশেষায়িত উৎপাদন ক্ষমতার সুযোগ নিয়ে অনেক আগে থেকেই যেসব পণ্য রপ্তানি করে আসছে তাকে প্রচলিত রপ্তানি পণ্য বলে।
২০২০-২১ অর্থবছরে রপ্তানি প্রচলিত পণ্যের মধ্যে কাঁচা পাট ১৩৮ মিলিয়ন ডলার। চা ও চামড়া যথাক্রমে ৪ ও ১১৯ মিলিয়ন ডলার রপ্তানি করেছে। এসব পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক।

আবার যে সমস্ত পণ্যসামগ্রী সাম্প্রতিককালে বাংলাদেশের বাণিজ্যতে অন্তর্ভুক্ত হয়েছে তা অপ্রচলিত রপ্তানি পণ্য নামে পরিচিত।

অপ্রচলিত পণ্য পরিমাণ (মিলিয়ন ডলার)
হিমায়িত খাদ্য 477
কৃষিজাত পণ্য 532
তৈরি পোশাক ১৪,৪৯৭

অপ্রচলিত পণ্যের মধ্যে হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য ও তৈরি পোশাক যা যথাক্রমে ৪৭৭,৫৩২ ও ১৪,৪৯৭ মিলিয়ন ডলার রপ্তানি করে দেশের অর্থনীতিকে বেগবান করে অনন্য অবস্থান তৈরি করেছে, যা উদ্দীপকের মূল বিষয়।

উত্তর

বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধিতে নিম্নলিখিত নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

প্রথমত, রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনতে হবে। বর্তমানে প্রায় ৮০ শতাংশ রপ্তানি আয় আসে তৈরি পোশাক খাত থেকে, যা একমুখী নির্ভরতা সৃষ্টি করে। এ নির্ভরতা কমিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, কৃষিপণ্য (যেমন ফল, সবজি, চা, ধান), ওষুধ এবং তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানিতে জোর দিতে হবে।

দ্বিতীয়ত, নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধান করতে হবে। বর্তমানে ইউরোপ ও উত্তর আমেরিকাই প্রধান রপ্তানি গন্তব্য, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীন ও ভারতের মতো বৃহৎ বাজারগুলোতে প্রবেশের কৌশল নিতে হবে।

তৃতীয়ত, পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য। রপ্তানি পণ্য যাতে ISO, HACCP, Halal ইত্যাদি সার্টিফিকেট অর্জন করতে পারে, সেজন্য রপ্তানিকারকদের প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার ও পরামর্শ সেবা দিতে হবে।

চতুর্থত, রপ্তানি সহায়ক অবকাঠামো ও লজিস্টিক উন্নয়ন করতে হবে। বর্তমানে বন্দরে দীর্ঘ সময় ধরে পণ্য আটকে থাকার কারণে রপ্তানি খরচ ও সময় বেড়ে যায়। পণ্য পরিবহণে সময় ও ব্যয় কমাতে বন্দরের আধুনিকায়ন, দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স, রাস্তা-রেলপথের উন্নয়ন এবং ওয়্যারহাউজ সুবিধা বাড়াতে হবে।

পঞ্চমত, ডিজিটাল ও ই-কমার্সভিত্তিক রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে। সবশেষে, নীতিনির্ধারণী পর্যায়ে সহায়ক নীতি ও প্রণোদনা যেমন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (EPZ), নগদ সহায়তা, কর ছাড় ইত্যাদি আরও কার্যকর ও স্বচ্ছ করতে হবে, যাতে উদ্যোক্তারা উৎসাহিত হন।

এ পদক্ষেপগুলো একসঙ্গে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের রপ্তানি আয় অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বহুমুখী ও টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠবে।

১১. উদ্দীপক

সরকারের ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং মানবসম্পদ উন্নয়ন। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার কর রাজস্ব ও অ-কর রাজস্ব গ্রহণ করে থাকে। এছাড়াও উন্নয়নশীল দেশের সরকার বিভিন্ন প্রয়োজনে দেশের জনগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, বিদেশি সরকার, বিশ্বব্যাংক, IMF, ADB, IDA-এর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ গ্রহণ করে থাকে।
উত্তর পণ্যের উৎপাদন, বিক্রয়, ক্রয় বা ব্যবহারকে ভিত্তি করে আরোপিত করকে পণ্য কর বলে। করের ধরন অনুযায়ী তা উৎপাদক, বিক্রেতা বা ক্রেতার মাধ্যমে আদায় হতে পারে।
উত্তর সরকার প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য প্রথমেই নতুন নোট ছাপাতে চায় না।
কারণ এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে। যখন বাজারে অতিরিক্ত টাকা প্রবেশ করে কিন্তু পণ্যের সরবরাহ একই থাকে, তখন পণ্যের দাম বাড়তে থাকে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এছাড়া অতিরিক্ত নোট ছাপার ফলে দেশের মুদ্রার মান কমে যেতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের মুদ্রার ওপর আস্থা ক্ষুণ্ণ হয় এবং সঞ্চয়ের প্রবণতাও কমে যায়। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য সরকার সাধারণত প্রথমে অন্যান্য উপায় যেমন কর বৃদ্ধি বা ঋণ সংগ্রহের মাধ্যমে অর্থ সংগ্রহ করে, তারপর প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণে নোট ছাপায়।
উত্তর

সরকার শাসনকার্য, অন্যান্য উন্নয়নমূলক ও জনহিতকর কাজের জন্য যা ব্যয় করে, তাই সরকারি ব্যয়। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার কর রাজস্ব ও অ-কর রাজস্ব গ্রহণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত খাতগুলো প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
প্রতিরক্ষা: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন'। তাই বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার সেনা, নৌ ও বিমানবাহিনী এবং যুদ্ধের সাজসরঞ্জাম উৎপাদন ও ক্রয়ে পর্যাপ্ত মুদ্রা ব্যয় করে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই জাতীয় আয়ের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে।

খাদ্য নিরাপত্তা: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কৃষিতে ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রচুর ব্যয় করতে হয়। এছাড়া দুস্থ ও অসহায় মানুষদের জীবনযাপনের সুবিধার্থে নিরাপত্তামূলক ব্যয় করতে হয়।

মানবসম্পদ উন্নয়ন: দেশের অদক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কোনো একটি বিষয়ে বিশেষভাবে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে মানবসম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। এতে সরকারি ব্যয় বৃদ্ধি পায়।

উদ্দীপকে উল্লিখিত গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন উল্লেখযোগ্য, যা সরকার পূরণে বাধ্য থাকে এবং এতে ব্যয়ের পরিমাণও তুলনামূলক বেশি।

উত্তর

সরকারের ব্যয়ের মাত্রা বেশি হলে, ব্যয় নির্বাহের জন্য সরকারকে ঋণ দিতে হয়। ঋণ গ্রহণের দুটি উৎস রয়েছে অভ্যন্তরীণ উৎস (দেশের জনগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক) ও বাহ্যিক উৎস (বিদেশি সরকার, বিশ্বব্যাংক, IMF, ADB, IDA)
উদ্দীপকে উল্লিখিত দুটি উৎস হলো অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস।

এ দুটি উৎসের মধ্যে অভ্যন্তরীণ উৎস বাংলাদেশের জন্য মঙ্গলজনক।
সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা হতে ঋণ গ্রহণ করতে পারে। একে ঋণের বৈদেশিক উৎস বলা হয়। আবার দেশের অভ্যন্তরের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও ব্যক্তিবর্গের নিকট থেকে ঋণ নিতে পারে একে ঋণের অভ্যন্তরীণ উৎস বলা হয়।
বৈদেশিক উৎস যদি রাজনৈতিক প্রভাবমুক্ত, কম সুদ ও দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য হয় এবং ঋণ ব্যবহারের ক্ষেত্রে যদি গ্রহীতা দেশের প্রয়োজনের ওপর নির্ভর করে, সেক্ষেত্রে এরূপ ঋণ অর্থনীতিতে তেমন বিরূপ প্রভাব সৃষ্টি করে না বরং অর্থনীতির উপকার হয়। কিন্তু প্রায়ই লক্ষ করা যায়, দাতাদেশ বা সংস্থাসমূহ প্রদেয় ঋণের সাথে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, উচ্চ সুদ, পরিশোধের সময় কম এবং একাধিক ঋণের প্যাকেজ সংযুক্ত করে গ্রহীতা দেশের সার্বভৌম চিন্তার স্বাধীনতাকে খর্ব করে এবং আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করে। এর ফলে দীর্ঘমেয়াদে গ্রহীতা দেশ ক্ষতিগ্রস্ত হয়। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মধ্যে তুলনামূলক বিচারে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ বৈদেশিক ঋণের তুলনায় উত্তম। কারণ এর ফলে স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে না। সুদ পরিশোধের ফলে লভ্যাংশ দেশের অর্থনীতির মধ্যে ক্রিয়াশীল থেকে জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।

উপরের আলোচনা থেকে বলা যায়, সরকারের ঘাটতি অর্থায়নের অভ্যন্তরীণ, উৎস ও বৈদেশিক উৎস এ দুটির মধ্যে অভ্যন্তরীণ উৎস উত্তম।