১. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত প্রথম খামারটির ধরন হলো বহুমুখী খামার।
যদি কোনো কৃষি খামার একাধিক ফসল উৎপাদনে নিয়েজিত থাকে তাহলে তাকে বহুমুখী খামার বলা হয়। যেমন- কোনো খামারে যদি পর্যায়ক্রমে ধান, পাট, তেলবীজ 'বা' শাকসবজি প্রভৃতি একাধিক ফসল উৎপাদন করা হয় তাহলে তাকে বহুমুখী খামার (Diversified Farming) বলা হয়। প্রথমত, বহুমুখী খামারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এ ধরনের খামারে উৎপাদিত প্রতিটি পণ্য থেকেই কৃষকের আয়ের উল্লেখযোগ্য অংশ অর্জিত হয়। বহুমুখী খামার - সাধারণত জীবননির্বাহী খামার বা আত্মপোষণ খামারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বহুমুখী খামারে উৎপাদিত বিভিন্ন দ্রব্য মূলত ভোগের জন্যই ব্যবহৃত হয়। এছাড়া বহুমুখী খামারে প্রধান ফসল চক্র (Rotantion of Crops) নীতি অনুসরণ করে উৎপাদন কার্য পরিচালনা করা হয়।
উদ্দীপকে উল্লিখিত এ ব্যক্তির ক্ষেত্রে যে খামারের কথা উল্লেখ আছে তাতে খামারে বাজারজাতকরণ ব্যবস্থার প্রয়োজন পড়ে না এবং বহুবিধ ফসল উৎপাদন হলেও তা উপকরণের কাম্য ব্যবহার সম্ভব না, যা মূলত বহুমুখী খামারকেই নির্দেশ করে।
উদ্দীপকের উল্লিখিত দ্বিতীয় খামারটি হলো বিশেষায়িত খামার।
যদি কোনো কৃষি খামার কেবল একটি বা দুটি কৃষিপণ্য উৎপাদনে নিয়োজিত থাকে তাহলে তাকে সম্পূর্ণ বিশেষায়িত খামার বলে। অবশ্য আপেক্ষিক অর্থে কোনো খামারে একাধিক পণ্য উৎপাদিত হলেও যদি মোট আয়ের সিংহভাগ একটি পণ্যের উৎপাদন থেকে আসে তাহলেও তাকে বিশেষায়িত প্রায়ার, বলা হয়। বিশেষায়িত খামার সাধারণত ব্যণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। বিশেষায়িত খামারে মুনাফার উদ্দেশ্যে দ্রব্য উৎপাদিত হয় এবং উৎপাদিত পণ্য বাজারজাত করা হয়।
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় খামারে তথা বিশেষায়িত খামারে নির্দিষ্ট পণ্য উৎপাদনের কারণে উপকরণসমূহ সঠিক পরিকল্পনায়, দক্ষভাবে ও প্রযুক্তির সহায়তায় ব্যবহৃত হওয়ায় লক্ষ্য স্পির থাকে ও পরিকল্পনা সহজ হয়, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, প্রযুক্তি ব্যবহার সহজ হয় এবং বাজার চাহিদা অনুযায়ী উৎপাদন হয় এবং এভাবেই উক্ত খামারে উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। বাণিজ্যিকভাবেও এ খামারে সফলতা আসে। এ ধরনের খামারে প্রচুর শ্রমিক এবং পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করা হয় এবং উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা সৃষ্টি করা হয়।
২. উদ্দীপক
কৃষকের দরিদ্রতাই পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির অন্যতম অন্তরায়।
কারণ কৃষকের ভোগের অর্থের অভাবের কারণে তারা উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারে না। ফলে মাঝে মাঝে নগদ অর্থের জন্য মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে বিক্রি করে দেয়। এছাড়া পর্যাপ্ত তথ্য না পাওয়ায় কত দামে বিক্রি করতে হবে তা জানতে পারে না। ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
উদ্দীপকে পরমাণু ও বায়োটেকনোলজি প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের কথা বলা হয়েছে।
আজকাল কৃষি উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে সনাতন ও প্রচলিত উৎপাদন পদ্ধতি প্রয়োগের সাথে সাথে নতুন ও আধুনিক উৎপাদন পদ্ধতি প্রয়োগের চেষ্টা চলছে। এটি পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি বলে পরিচিত। পরমাণু শক্তি হলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। আজকাল অনেক উন্নত দেশেই পরমাণু শক্তিকে কৃষিসহ উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) দেশে দেশে খাদ্যোৎপাদনের ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহার বিষয়ে যৌথভাবে কতকগুলো গবেষণাকার্য পরিচালনা করেছে। সেখান থেকে খাদ্যোৎপাদন বিষয়ে যে জ্ঞান ও কৌশল প্রাপ্ত হয়েছে তা বর্তমানে পৃথিবীব্যাপী খাদ্যের মানোন্নয়ন ও পরিমাণ বৃদ্ধিতে অবদান রাখছে। এছাড়া আণবিক শক্তি কাজে লাগিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি। রোগ জীবাণু ও পোকামাকড় নিধনে গামা রশ্মির ব্যবহার, খাদ্যের মানোন্নয়নে এর ব্যবহার রয়েছে। যা উৎপাদনকে বহুলাংশে বৃদ্ধি করেছে।
উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য দ্বারা কৃষিক্ষেত্রে পরমাণু ও বায়োটেকনোলজি এর ব্যবহারের কথাই বলা হয়েছে যার মাধ্যমে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি হ্রাস ও সমস্যার প্রতিকার ও প্রতিরোধ হয়ে থাকে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের কৃষি উন্নয়নের পথে পরিবেশ দূষণ একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক উষ্ণতা। এ পরিবেশ দূষণের জন্য চিহ্নিত প্রধান প্রাকৃতিক কারণ হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে শিল্পকলকারখানার সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। এসব কলকারখানা থেকে অনবরত নির্গত ধোঁয়া থেকে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশে গিয়ে তাপমাত্রা আরও বৃদ্ধি করছে এবং বায়ুমণ্ডলের ঘনত্ব বাড়াচ্ছে। বাংলাদেশসহ অনেক দেশে পর্যাপ্ত বনাঞ্চল ও উদ্ভিদ না থাকায় বা নির্বিচারে বৃক্ষ ও বনভূমি ধ্বংসের ফলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণের সুযোগ কমে যাচ্ছে। এর ফলে তা বায়ুমণ্ডলে বর্ধিত মাত্রায় মিশ্রিত হচ্ছে। এজন্য তাপমাত্রা আরও বাড়ছে।
জলবায়ু পরিবর্তনের অন্যতম বিরূপ প্রভাব হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। গত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১০ থেকে ২৫ সেন্টিমিটার। সমুদ্র উপকূল এলাকায় অবস্থিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল প্রভাবগুলোর কারণে বন্যা, খরা, সাইক্লোন, লবণাক্ততা এবং সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
ফলে কৃষির বিভিন্ন উপখাত যেমন- ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক একই সাথে জন জীবনকেও বিপর্যস্ত করে তুলেছে যা উদ্দীপকের আলোচ্য বিষয়।
৩. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক শিল্পসমূহের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের ধারণাকে ইঙ্গিত করা হয়েছে। যেসব শিল্পপ্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। যেসব পণ্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয়। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল্য উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার ও আয় বৃদ্ধি করা।
রপ্তানিমুখী শিল্প বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, দেশি-বিদেশি যৌথ উদ্যোগ বা সম্পূর্ণভাবে দেশি বিনিয়োগ দ্বারা ব্যক্তি খাত বা সরকারি খাতে স্থাপিত হতে পারে। যেমন রপ্তানিমুখী শিল্পে দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়, সেসব শিল্পের পণ্য উৎপাদনে মূল্য সংযোজন বেশি হয়। পক্ষান্তরে, আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীল রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে (বাংলাদেশের তৈরি পোশাক শিল্প) মূল্য সংযোজনের মাত্রা তুলনামূলকভাবে কম হয়। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প।
তেমনি উদ্দীপকেও এ শিল্পগুলোর (পাট, বস্ত্র, চা, চামড়া ও তৈরি পোশাক) কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পের অন্তর্গত। এসব শিল্পের আওতায় উৎপাদিত পণ্য ও সেবা বিদেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে গড়ে ওঠে।
উদ্দীপকে উল্লিখিত শিল্প দুটি হলো যথাক্রমে রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্প শিল্প। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এই উভয় ধরনের শিল্পেরই তুলনামূলক ও অপরিসীম গুরুত্ব রয়েছে।
যেসব শিল্প কেবল দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানির উদ্দেশ্যে গড়ে ওঠে, তাকে রপ্তানিমুখী শিল্প বলে। তৈরি পোশাক বা চামড়াশিল্প এর অন্তর্ভুক্ত। এই শিল্পের মাধ্যমে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা মূলধন গঠন ও আমদানির ব্যয় মেটাতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকারত্ব হ্রাস পায় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়।
অন্যদিকে, বিদেশ থেকে সরাসরি আমদানি কমানোর লক্ষ্যে দেশের অভ্যন্তরে পণ্য উৎপাদনের জন্য যে শিল্প গড়ে ওঠে, তাকে আমদানি বিকল্প শিল্প বলে। এই শিল্প দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় করে এবং বিদেশের ওপর ক্ষতিকর নির্ভরশীলতা কমায়। এটি দেশের নিজস্ব কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং স্থানীয় বাজারকে শক্তিশালী করে। ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা আসে।
পরিশেষে বলা যায়, অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে উভয় শিল্পের বিকল্প নেই। রপ্তানিমুখী শিল্প বৈদেশিক মুদ্রা আনে, আর আমদানি বিকল্প শিল্প মুদ্রা সাশ্রয় করে। তাই টেকসই উন্নয়নের জন্য এই দুই শিল্পের সমান ও পরিপূরক গুরুত্ব রয়েছে।
৪. উদ্দীপক
সাধারণত নিট অভিবাসন বলতে কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক দেশ থেকে অন্য দেশে গমন করাকে নির্দেশ করে। অতএব নির্দিষ্ট করে বলতে গেলে কোনো নির্দিষ্ট দেশে বা স্থানে বহিরাগমন (In-migration) এবং বহির্গমন (Out-migration)-এর পার্থক্যকে নিট অভিবাসন (Net-migration) বলা হয়।
যদি কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি স্থানে স্থায়িভাবে বহিরাগতদের সংখ্যা $I$ এবং স্থায়িভাবে বহির্গামীর সংখ্যা $E$ এবং জনসংখ্যা $P$ হয়, তবে উক্ত স্থানের নিট অভিবাসন হার $=\frac{I-E}{P}$
যদি কোনো দেশের বাইরের থেকে বেশি মানুষ আসে এবং সে দেশ হতে কম মানুষ অন্য দেশে যায় তখন নিট অভিবাসন হার ধনাত্মক হয়।
জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা ÷ মোট আয়তন।
উদ্দীপকে মোট জনসংখ্যা ১৭,০১,৪৮,২০১ জন এবং আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
ঘনত্ব = ১৭,০১,৪৮,২০১ ÷ ১,৪৭,৫৭০ ≈ ১১৫৩ জন প্রতি বর্গকিলোমিটার।
উদ্দীপকে উল্লিখিত নির্ধারকসমূহ নানাভাবে দেশটির উচ্চ জনসংখ্যার জন্য দায়ী।
১. ভৌগোলিক অবস্থান: ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জীবনযাপনের অনুকূল বা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়। যেসক অঞ্চলে জীবনযাপনের অনুকূল পরিবেশ বিদ্যমান, সেসব অঞ্চলে কৃষি, শিল্প, পশুপালন, ব্যবসায় বাণিজ্য তুলনামূলকভাবে বেশি। ফলে জনসংখ্যার ঘনত্বও অধিক।
২. জলবায়ু: জনসংখ্যার ঘনত্বের ওপর আবহাওয়া ও জলবায় প্রভাব বিস্তার করে। যেসব দেশের আবহাওয়া ও জলবায়ু খাদ্য-বস্ত্র, বাসস্থান ইত্যাদির জন্য অনুকূল, সেখানে জনসংখ্যার অধিক ঘনত্ব লক্ষ করা যায়।
**৩. প্রাকৃতিক সম্পদ: **জনসংখ্যার ঘনত্বের ওপর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও স্বল্পতা প্রভাব বিস্তার করে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য জনঘনত্ব বৃদ্ধি করে আর স্বল্পতা ঘনত্ব হ্রাস করে।
**৪. ভূপ্রকৃতি: **জনসংখ্যার ঘনত্ব ভূপ্রকৃতির গঠনের ওপর বিশেষভাবে নির্ভরশীল। সমতল ভূমি, উর্বর মাটি, জীবন-জীবিকার অনুকূল পরিবেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়।
**৫. রাজনৈতিক অবস্থা: **অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে কোনো সভ্য মানুষ বসবাস করতে চায় না। তাই অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা মানুষকে স্থিতিশীল রাজনৈতিক অবস্থার দেশে স্থানান্তরে ভূমিকা রাখে। ফলে সেখানে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়।
**৬. জীবনযাত্রার মান: **সাধারণত উচ্চ জীবনযাত্রার মান মানুষকে স্থানান্তরিত করে। ফলে যেসব অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত সেখানে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়।
**৭. কৃষিকাজের সুবিধা: **বিশ্বের যেসব অঞ্চলে কৃষিকাজের সুবিধা রয়েছে সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি।
**৮. সামাজিক নিরাপত্তা: **কোনো অঞ্চলের জনসংখ্যা কতটা ঘনত্ব হবে, তা অনেকাংশে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে। বিশ্বের যেসব অঞ্চলে সামাজিক নিরাপত্তা পরিস্থিতি ভালো সেখানে অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায় ও ঘনত্ব বাড়ে। এ কারণে গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, এক দেশ থেকে অন্য দেশে মানুষ স্থানান্তরিত হয়ে থাকে।
উপরের নির্দেশসমূহ ছাড়াও আরও বিভিন্ন নির্ধারকের কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে।
৫. উদ্দীপক
উদ্দীপকের সংশ্লিন্ট জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। প্রখ্যাত ইংরেজ ধর্মযাজক টমাস টমাস রবার্ট ম্যালথাস ১৭৯৮ সালে তার বিখ্যাত গ্রন্থ 'Essay on the Principle of Popultion' গ্রন্থে জনসংখ্যা সম্পর্কে যে মৌলিক তত্ত্ব প্রদান করেন তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তার বক্তব্য অনুসারে প্রত্যেক দেশেই প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। স্বাভাবিক কারণে জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়ে। কিন্তু কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর বলে খাদ্য উৎপাদন কম হারে বাড়ে ম্যালথাসের মতে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে অর্থাৎ ১, ২, ৪, ৮, ১৬... ইত্যাদি হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে অর্থাৎ, ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি হারে। তার মতে, যত দিন দেশে খাদ্য উৎপাদন বাড়ানো যায় ততদিন পর্যন্ত জৈবিক কারণে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকে। তারপর গিয়ে জনাধিক্য সমস্যা দেখা দেয়। জনাধিক্য সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটিই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলকথা।
উদ্দীপকে ছকটিতে দেখা যায়, জনসংখ্যা বাড়ছে ১,২,৪,৮.১৬ ক্রমানুসারে ও খাদ্য উৎপাদন বাড়ছে ১,২,৩,৪ ক্রমানুসারে। অর্থাৎ জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক হারে। এর ফলে জনাধিক্য সমস্যা দেখা দিচ্ছে, আর এই জনাধিক্য সমস্যা দূর করার জন্য প্রাকৃতিক নিরোধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে, যা মূলত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকের সংশ্লিষ্ট জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।
উদ্দীপকের দুটি তত্ত্বের মধ্যে একটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও ২য়টি হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। এদের তুলনামূলক আলোক করা হলো-
১. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যাকে খাদ্যের সাথে তুলনা করা হয়েছে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বে দেশের যাবতীয় সম্পদের সাথে সম্পর্ক রেখে এবং তার ওপর নির্ভর করে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এদিক থেকে কাম্য জনসংখ্যা তত্ত্বটি অধিক বাস্তবধর্মী।
২. ম্যালথাসের তত্ত্বটি গতিশীল। এ তত্ত্বে সময়ের সাথে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির সম্পর্ক আলোচিত হয়েছে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বটি স্থির অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য।
৩. ম্যালথাসের তত্ত্ব মতে, দেশে মহামারি, খাদ্যাভাব ইত্যাদি দেখা দিলে বুঝতে হবে দেশে জনাধিক্য হয়েছে। আর কাম্য তত্ত্বে বলা হয়েছে, মাথাপিছু আয় কমলে বুঝতে হবে দেশে জনাধিক্য হয়েছে।
৪. ম্যালথাসের তত্ত্ব মতে, দেশে জনাধিক্য হলেই অশান্তি, মহামারি, খাদ্যাভাব প্রভৃতি দেখা দিবে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা হয়েছে, জনসংখ্যা অধিক হলে মাথাপিছু আয় কমবে। আবার কাম্য জনসংখ্যা থেকে জনসংখ্যা কম হলেও মাথাপিছু আয় কমবে। অর্থাৎ কাম্য জনসংখ্যার কমবেশি উভয় ক্ষেত্রেই দেশের অকল্যাণ সৃষ্টি হবে।
৫. ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যাকে একটি বোঝাস্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যাকে উৎপাদনের হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সর্বশেষে বলা যায়, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সমালোচিত হওয়ার পরই কাম্য জনসংখ্যা তত্ত্বটির সৃষ্টি হয়েছে। কাম্য জনসংখ্যা তত্ত্বটি অধিক বাস্তবসম্মত এবং বিজ্ঞানভিত্তিক।
৬. উদ্দীপক
সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য প্রধান হাতিয়ারসমূহ হলো আর্থিকনীতি ও রাজস্বনীতি। অর্থনীতিতে মুদ্রার পরিমাণ ও সুদের হার নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্থিতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে নীতি গ্রহণ করে তাকে আর্থিক নীতি বলে।
অন্যদিকে, সরকার রাজস্ব আদায় ও ব্যয়ের মাধ্যমে যে অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব বিস্তার করা হয় যে নীতির মাধ্যমে তাকে রাজস্বনীতি বলে। উদ্দীপক অনুসারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আর্থিকনীতির হাতিয়ারসমূহ হলো- ১. ব্যাংক হার, ২. খোলাবাজার নীতি এবং রাজস্বনীতির হাতিয়ারসমূহ হলো- ১. সরকারি ব্যয়, ২. কর, ৩ ঋণ ও নগদ জমার অনুপাত পরিবর্তন।
উদ্দীপকে উল্লিখিত হাতিয়ারসমূহ যেমন- ব্যাংক হার, খোলা বাজার নীতি, সরকারি ব্যয় ইত্যাদি ব্যতীত আরও বিভিন্ন হাতিয়ার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতিসমূহ হাতিয়ার হিসেবে ব্যবহার করে 'কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত হাতিয়ারগুলো হলো ব্যাংক হার ও খোলা বাজার নীতি। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অধিক নীতি হিসেবে কাজ করে।
একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যেসব নীতি বা পদ্ধতি ব্যবহার করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টিকে বলা হয় আর্থিক নীতি। নিচে পদ্ধতিগুলো আলোচনা করা হলো-
১. ব্যাংক হার বৃদ্ধি: দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে বিনিয়োগ ও ভোগের জন্য ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস করার জন্য কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি করে ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহ সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণের পরিমাণ কমে।
২ . খোলাবাজারে ঋণপত্র বিক্রয়: সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলাবাজারে ঋণপত্র বিক্রয় করা হলে জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়।
৩. নগদ জমার হার বৃদ্ধি: বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে নগদ জমার পরিমাণ বাড়ার ফলে তাদের ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায় ফলে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ হয়।
৪. ঋণ নিয়ন্ত্রণ: কিছু বিশেষ প্রয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ঋণ প্রদান বন্ধ বা নিয়ন্ত্রণ করার মাধ্যমে অর্থের জোগান কমিয়ে দেওয়া হয় ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়।
এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অধিক নীতি হিসেবে কাজ করে।
৭. উদ্দীপক
উদ্দীপকের চিত্রে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে।
একটি দেশের অর্থনীতিতে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে মূল্যস্তরের যে বৃদ্ধি ঘটে তাকে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি বলে।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে দামস্তর নির্দেশ করে। চিত্র থেকে দেখা যায় যে, $\mathrm{OQ}_0$ উৎপাদনে AS (সামগ্রিক যোগান) স্থির থাকলে পূর্ণ নিয়োগস্তরে সামগ্রিক চাহিদা $\mathrm{AD}_1$ থেকে বৃদ্ধি পেয়ে $\mathrm{AD}_2$ হলে দামস্তরও বৃদ্ধি পেয়ে $\mathrm{P}_1$ থেকে $\mathrm{P}_2$ হয় ফলে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি হবে $\mathrm{P}_1 \mathrm{P}_2$ ।
অর্থের যোগান বৃদ্ধি, সুদের হার হ্রাস, ভোগ ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি দেখা যায় ।
উদ্দীপকের চাহিদাজনিত মুদ্রাস্ফীতি দূরীকরণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব। যেমন-
**১. অর্থের যোগান হ্রাস: **মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। তাই সরকার কর্তৃক চালুকৃত অর্থ এবং অর্থের প্রচলন গতি নিয়ন্ত্রণ করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
২. ব্যাংক হার বৃদ্ধি: কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়। ফলে ব্যাংক হতে ঋণ নিয়ন্ত্রণ ব্যয়সাধ্য হয়ে পড়ে। এভাবে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
**৩. বাজেট নিয়ন্ত্রণ: **সরকার উদ্বৃত্ত বাজেট নীতির মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
৪. সরকারি ব্যয় হ্রাস: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে দিতে পারে।
**৫.কর বৃদ্ধি: **অতিরিক্ত কর আরোপ ও কর ধার্যের ফলে বাজারে পণ্যসামগ্রী ও সেবার চাহিদাসহ সামগ্রিক চাহিদা কমে। ফলে দামস্তর হ্রাস পায়। তাই চাহিদাজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কর বৃদ্ধি করতে পারে।
৮. উদ্দীপক
বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা হলো বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ বিপর্যয়ের মুখে পড়তে পারে। কারণ-
বিশ্বায়নের বিপক্ষে অন্যতম যুক্তি হলো সাংস্কৃতিক আগ্রাসন। বিশ্বায়নের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের যে ধারা প্রবাহিত হচ্ছে, তার ফলে স্বল্পোন্নত দেশসমূহের সংস্কৃতি ও মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব পড়েছে। বিশ্বায়নের ফলে উন্নত দেশগুলোর সংস্কৃতির আগ্রাসনে স্বল্পোন্নত দেশসমূহ তাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ হারিয়ে পশ্চিমা অপসংস্কৃতির শিকারে পরিণত হচ্ছে।
ক ও খ দেশের বাণিজ্যের ধরন যথাক্রমে অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য।
একই দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চল বিভিন্ন প্রকৃতির প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দ্রব্য উৎপাদনে দক্ষতা অর্জন মূলত আঞ্চলিক শ্রমবিভাজন (Territorial Division of Labour)-এর আশীর্বাদ। তাই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলের মধ্যে পারস্পরিক দ্রব্য বিনিময়ের ফলে অভ্যন্তরীণ বাণিজ্য গড়ে ওঠে। এছাড়া এ ধরনের বাণিজ্যের, দেশগুলোতে উৎপাদনের উপকরণ অত্যন্ত গতিশীল, বাণিজ্যনীতি, মানুষের রুচিও পছন্দ তেমন কোন পার্থক্য থাকে না।
দুই বা ততোধিক দেশের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন প্রকার উৎপাদনে বিশেষায়িত এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, যা আন্তর্জাতিক শ্রমবিভাজন (International Division of Labour) হিসেবে খ্যাত। আন্তর্জাতিক শ্রমবিভাজনের, ফলে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দ্রব্য উৎপাদনে বিশেষায়িত হয় এবং সেগুলোর মধ্যে বাণিজ্য গড়ে ওঠে। এ বাণিজ্যই আন্তর্জাতিক বাণিজ্য হিসেবে পরিচিত। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ, ভোগের পরিমাণ, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার পার্থক্য পরিলক্ষিত হয়। উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা, বাণিজ্যনীতির পরিবর্তন না হওয়া একদিকে একটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে নির্দেশ করে, ঠিক তেমনি ভোগের পরিবর্তন মুদ্রাও ব্যাংকব্যবস্থার পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্যকে নির্দেশ করে।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 'খ' দেশের বাণিজ্য তথা আন্তর্জাতিক বাণিজ্য অধিক গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যে লিপ্ত দেশগুলোর লাভ হয়। যে যা উৎপাদন করতে পারে না, বাণিজ্যের মাধ্যমে তাও সে ভোগ করার সুযোগ পায়। প্রযুক্তিগত উৎকর্ষতা সাধিত হয় এবং তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারে। এমনকি বাড়তি শ্রম ও মূলধন বিভিন্ন দেশের মধ্যে চলাচল করার সুযোগ পায়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়। আন্তর্জাতিকতা বিকাশ লাভ করে। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশে মজুরি স্তর বাড়তে পারে। তার দ্বারা শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়ে এবং সার্বিকভাবে দেশের কল্যাণ অর্জিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের যোগান বৃদ্ধি পায়।
প্রতিযোগিতার কারণে দ্রব্যগুলোর দামও কম হয়। ফলে জনগণের ভোগসংক্রান্ত কল্যাণ বাড়ে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। ফলে স্বল্পোন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উন্নত বিশ্ব থেকে সাহায্য ও মূলধন স্বল্পোন্নত দেশে প্রবেশ করে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য হলে দেশের অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহার করা সম্ভব হয়, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব বিস্তার করে।
৯. উদ্দীপক
বিশ্বায়নের ফলে দ্রব্যমূল্য হ্রাস পায়। কারণ-
বিশ্বায়নের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে পণ্য, প্রযুক্তি ও তথ্যের আদান-প্রদান সহজ হয়। এতে বৈদেশিক পণ্য প্রতিযোগিতামূলক দামে বাজারে আসে। উৎপাদনে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধি পাওয়া উৎপাদন খরচ কমে যায়। ফলে বাজারে পণ্যের সরবরাহ বাড়ে এবং দ্রব্যমূল্য হ্রাস পায়।
বৈদেশিক সাহায্য বলতে কোন দেশ, সরকার বা সংস্থা কর্তৃক কোন প্রকল্প বাস্তবায়ন বা অন্য কোনো কারণে ঋণ বা অনুদানকে বোঝায়। বৈদেশিক সাহায্য গ্রহণে সকল বিষয়ের ওপর সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি।
বিভিন্ন দাতা বা সংস্থাসমূহ তাদের ঋণের বিপরীতে বিভিন্ন শর্তারোপ করে। অনেক ক্ষেত্রে এসব শর্ত সাহায্য গ্রহণকারী দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিদেশি দাতা সংস্থা বা দেশগুলো নিজেদের আধিপত্য বিস্তার করতে রাজনৈতিক দলগুলোকে নানাভাবে প্রভাবিত করে। প্রভাবিত কর তারা দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে। তাছাড়া বিদেশি উদ্যোক্তাগণ তাদের অর্জিত মুনাফা নিজ দেশে প্রেরণ করে। ফলে অভ্যন্তরীণ সম্পদের এক বৃহৎ অংশ মুনাফা আকারে বিদেশে চলে যায়। তাছাড়া বৈদেশিক সাহায্যের ওপর অত্যধিক নির্ভরশীলতা দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করে। বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে তোলে। এর ফলে দেশটি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পিছিয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায়, বেশিরভাগ ঋণ ও সাহায্যের সাথে কঠিন শর্ত থাকে। দাতা দেশসমূহ বিভিন্ন অজুহাতে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে। এগুলো বৈদেশিক ঋণ ও সাহায্যের ক্ষতিকর দিক। অতএব, বৈদেশিক সাহায্য গ্রহণে উল্লিখিত বিষয়গুলোর প্রতি সতর্ক হতে হবে।
উদ্দীপকে বর্ণিত দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য অধিক প্রয়োজনীয় বলে আমি মনে করি।
বৈদেশিক সাহায্য দেশের অর্থনীতির পরমুখাপেক্ষিতা বৃদ্ধি করে। দেশের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নষ্ট করে। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে স্বনির্ভর করে। বৈদেশিক সাহায্যে শর্তযুক্ত থাকে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ শর্তহীন। তাই বৈদেশিক সাহায্যে শ্রমের গতিশীলতা বৃদ্ধির হার কম। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্পে শ্রমের গতিশীলতা বেশি। বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। এ অর্থসামগ্রী উন্নয়নের জন্য ব্যয় করা যেতে পারে। কিন্তু বৈদেশিক সাহায্য থেকে প্রাপ্ত অর্থদাতাদের নির্দেশিত খাতেই কেবল ব্যয় করতে হয়। অর্থাৎ দাতাদের অর্থ এমন সবক্ষেত্রেই কেবল ব্যবহার করার অনুমতি থাকে, যার মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন না হয়। কিন্তু বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে অর্জিত অর্থ স্বাধীনভাবে যেকোনো ক্ষেত্রে ব্যয় করার সামর্থ্য সংশ্লিষ্ট দেশটির থাকে। এ কারণেই সাহায্যের পরিবর্তে বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।
উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ একসময় শুধু প্রচলিত দ্রব্যসামগ্রী রপ্তানি করত। কিন্তু বর্তমানে অনেকগুলো অপ্রচলিত দ্রব্যসামগ্রী রপ্তানি করে। ফলে দেশ শক্তিশালী হয় উঠছে। এর মধ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য কঠিন শর্ত মেনে বৈদেশিক সাহায্য গ্রহণ করছে। এ সমস্ত শর্ত বাংলাদেশকে পরনির্ভরশীল করে গড়ে তুলছে। তাই বলা যায়, বাংলাদেশের ক্ষেত্রে বৈদেশিক সাহায্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য অধিক প্রয়োজনীয়।
১০. উদ্দীপক
উদ্দীপকে সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস ও সরকারি ঋণের বাহ্যিক উৎস দুটির কথা বলা হয়েছে।
সরকারি ঋণ বলতে সরকার কর্তৃক গৃহীত ঋণকে বোঝায়। একজন ব্যক্তির ন্যায় সরকারও অনেক সময় মুদ্রা ধার করতে বাধ্য হয়। বর্তমানে সরকারের আর্থসামজিক দায়িত্ব ও কর্তব্য এত ব্যাপক যে, স্বাভাবিক রাজস্ব আয় দ্বারা এসবের ব্যয় সংকুলান করা মোটেই সম্ভব হয় না। তাই বর্ধিত ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাক। সরকার অভ্যন্তরীণ যেসব উৎস থেকে ঋণ সংগ্রহ করে তার মধ্যে প্রধান হলো ব্যক্তিবর্গ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি।
অভ্যন্তরীণ সংগৃহীত ঋণ প্রয়োজনের তুলনায় কম হলে সরকারকে ঋণের বাহ্যিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করতে হয়। বাহ্যিক যেসব উৎস থেকে সরকার ঋণ গ্রহণ করে থাকে তা হলো- বিদেশি সরকার, বিদেশি ব্যক্তি, বিদেশি বেসরকারি কোম্পানি ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তবে এ ঋণ অনিশ্চিত ও নির্ভরশীল নয়। এছাড়া দেশের স্বাস্থ্যের জন্য তা কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
উদ্দীপকের বর্ণিত প্রথম অংশের ঋণদান প্রতিষ্ঠান জনগণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসকে এবং দ্বিতীয় অংশের ঋণদান প্রতিষ্ঠান বিদেশি সরকার, সংস্থা যা বাহ্যিক উৎসকে প্রতিফলিত করে।
১১. উদ্দীপক
প্রত্যক্ষ কর অপ্রিয়, কারণ এটি সরাসরি করদাতার আয় ও সম্পদের ওপর ধার্য করা হয়।
এতে করদাতা বুঝতে পারে তাকে ঠিক কতটুকু টাকা কর দিতে হচ্ছে। দৃশ্যমান এই কর করদাতার কাছে বিরক্তির প্রকাশ ঘটায়। এছাড়া এই কর দেওয়ার সময় ব্যক্তিকে তার সম্পদের পুরো হিসেবে দিতে হয়, যাতে তার গোপনীয়তা লঙ্ঘন হয়ে থাকে। এছাড়া করের হিসাব অনেকটা জটিল। যা করদাতার কাছে একে অপ্রিয় করে তোলে।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয় এ দুটি ব্যয়ের কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যয় হলো সেই ব্যয়, যা দেশের কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য বিভিন্ন খাতে সম্পাদন করে থাকে। দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণের উদ্দেশ্যে এ ব্যয় করা হয়, যার মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন পরিষেবা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যয়ের মূল উদ্দেশ্য হলো, সরকারের সামাজিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা।
অপরদিকে, স্থানীয় ব্যয় হলো সেই ব্যয়, যা স্থানীয় সরকার কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণসাধনের জন্য করা হয়। দেশের স্থানীয় সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন- ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদি স্বায়ত্তশাসিত সংস্থাসমূহ স্থানীয় সমস্যাবলি সমাধান করার জন্য এ ব্যয় সম্পাদন করে থাকে। স্থানীয় ব্যয়ের উদ্দেশ্য হলো স্থানীয় জনগণের মৌলিক চাহিদাসমমূহ পূরণ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত ব্যয় দুটি হলো যথাক্রমে কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়, যেখানে কেন্দ্রীয় ব্যয়ের মাধ্যমে জাতীয় স্বার্থকে বিবেচনা করে অর্থ ব্যয় করে এবং স্থানীয় ব্যয়ের মাধ্যমে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো স্থানীয় সমস্যা সমাধানে কাজ করে থাকে।
কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয় দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পরস্পরের পরিপূরক।
কেন্দ্রীয় সরকার তার জাতীয় দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য যেসব ব্যয় করে, তা কেন্দ্রীয় ব্যয় হিসেবে পরিচিত। অন্যদিকে, স্থানীয় সরকার জনগণের কল্যাণ এবং স্থানীয় সমস্যাবলি সমাধানের জন্য যে ব্যয় করে, তাকে স্থানীয় ব্যয় বলা হয়। কেন্দ্রীয় সরকার মূলত বৃহৎ জাতীয় সমস্যা এবং উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ ব্যয় করে, যেমন- প্রতিরক্ষা, বিচার বিভাগ, সাধারণ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিরাপত্তা ইত্যাদি। অন্যদিকে, স্থানীয় সরকার স্থানীয় জনগণের জন্য সড়ক, সেতু, বাঁধ নির্মাণ, খাল খনন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নসংক্রান্ত প্রকল্পে ব্যয় করে থাকে।' কেন্দ্রীয় সরকারের ব্যয় সর্বদা জাতীয় স্বাথ্যে পরিচালিত হয়, যেখানে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন লক্ষ্য থাকে। কিন্তু স্থানীয় সরকারের ব্যয় স্থানীয় জনগণের স্বার্থে পরিচালিত হয়, যা ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকারের ব্যয় জন্য কর্তৃপক্ষ হলো দেশের সরকার, যেটি জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। অপরদিকে, স্থানীয় সরকারের ব্যয়ের জন্য কর্তৃপক্ষ হলো নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা, যারা তাদের অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করে। কেন্দ্রীয় সরকারের কার্যক্রম এবং ব্যয়ের পরিধি অত্যন্ত ব্যাপক, কারণ এটি পুরো দেশের সব খাত এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যয় করে। অন্যদিকে, স্থানীয় সরকারের কার্যক্রম এবং ব্যয়ের পরিধি কম, কারণ এটি শুধুমাত্র স্থানীয় উন্নয়ন এবং পরিষেবার মধ্যে সীমাবদ্ধ।
সাধারণত কেন্দ্রীয় ব্যয় হয়ে থাকে বৃহৎ প্রকল্পে ও উন্নয়নে কিন্তু স্থানীয় ব্যয় হয়ে থাকে অঞ্চল ভেদে। তবে সঙ্গাগত দিক থেকে আলাদা হলেও দুটি ব্যয়ই সরকারের উন্নয়নের জন্য পরিচালিত হয়। তাই তারা একে অপরের পরিপূরক।