১. উদ্দীপক
তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।
নগদ অর্থ বা তারল্য যত বেশি থাকবে বিনিয়োগের পরিমাণ তত কম হবে। ফলে বিনিয়োগ কম হলে মুনাফার পরিমাণ কম হবে। অন্যদিকে, তারল্য কম হলে বিনিয়োগ বেশি হবে। ফলে মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে।
উদ্দীপকের বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এক্ষেত্রে স্থায়ী সম্পত্তি ক্রয়ে কী পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হবে, সম্পত্তির আয়ুষ্কাল, ভবিষ্যৎ সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিষয় বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উদ্দীপকে বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপক কোম্পানির বর্তমান ঔষধ ব্যবসায়ের পাশাপাশি সিরামিক ও প্যাকেজিং ব্যবসায় শুরু করার মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের নতুন প্রকল্পে বিনিয়োগে প্রতিষ্ঠানকে সম্ভাব্য নগদ প্রবাহ বিবেচনা করতে হয়। পরবর্তীতে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যের সাথে নগদ বহিঃপ্রবাহের তুলনা করে লাভজনকতা নির্ণয়পূর্বক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যা মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হয়।
উদ্দীপকে বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করতে চায়। তাই কোম্পানির বর্তমান ঔষধ ব্যবসায়ের পাশাপাশি সিরামিক ও প্যাকেজিং ব্যবসায় শুরুর মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক খাতে মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির অন্তর্ভুক্ত।
বিন্দু লি. এর মূলধন একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে কোম্পানির বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পাবে। এছাড়া কোম্পানির ঝুঁকি হ্রাস পাবে। কেননা একটি প্রকল্পের ক্ষতি হলে অন্য প্রকল্পের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাই বলা যায়, বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে সম্পূর্ণ যৌক্তিক।
২. উদ্দীপক
ব্যবসায় অর্থায়নে নৈতিকতার প্রভাব আছে।
একটি ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক সিদ্ধান্ত গ্রহণে নৈতিকতা অবলম্বন করলে দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে। এছাড়া কোম্পানির সুনাম বাড়ে এবং ব্যবসায়ের প্রসার ঘটে।
উদ্দীপকে জনাব প্রীতির প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ হলো সরকারি অর্থায়ন।
সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। সরকার আয়কর, শুল্ক, ভ্যাট প্রভৃতি উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। সংগৃহীত অর্থ থেকে দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। যেমন-রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি।
উদ্দীপকে জনাব প্রীতির কর্মরত প্রতিষ্ঠানটি বিভিন্ন কর ও শুল্ক থেকে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করে থাকে। মূলত সরকারি অর্থায়নে সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। যেমন আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক ইত্যাদি। সংগৃহীত অর্থ থেকে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এর মুখ্য অংশ ব্যয় করে থাকে। জনাব প্রীতির কর্মরত প্রতিষ্ঠানটিও এ ধরনের অর্থায়ন করে থাকে। তাই বলা যায়, জনাব প্রীতির প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ হলো সরকারি অর্থায়ন।
জনাব মিথির প্রতিষ্ঠানের ব্যবসায় অর্থায়ন তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ- বক্তব্যটি যথার্থ।
ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ ও বিনিয়োগের ক্ষেত্রে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তা হলো ব্যবসায় অর্থায়ন। অপরদিকে, জনকল্যাণের উদ্দেশ্যে সরকার যে অর্থায়ন করে তা হলো সরকারি অর্থায়ন।
উদ্দীপকে জনাব প্রীতির কর্মরত প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ হলো সরকারি অর্থায়ন। অপরদিকে, জনাব মিথির কর্মরত প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ হলো ব্যবসায় অর্থায়ন। তাই তার প্রতিষ্ঠানকে ঝুঁকি ও অন্যান্য বিষয় বিবেচনা করে ব্যবসায় অর্থায়ন করতে হয়।
সরকারি অর্থায়নের ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য থাকে জনকল্যাণ। তাই এ, ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। তাছাড়া সরকার বাধ্যতামূলকভাবে কর ও শুল্ক আদায় করে আয় নিশ্চিত করতে পারে। অপরদিকে, ব্যবসায় অর্থায়নে কম ব্যয়সম্পন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করতে হয়। অর্থায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত ভুল হলে সেক্ষেত্রে ব্যবসায়কে বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয়। ফলে ব্যবসায় দেউলিয়া পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বলা যায়, জনাব মিথির প্রতিষ্ঠানের ব্যবসায় অর্থায়ন তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ।
৩. উদ্দীপক
যে অব্যবসায় প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে অব্যবসায় অর্থায়ন বলা হয়।
অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য হলো মানবকল্যাণ। এ ধরনের প্রতিষ্ঠান অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে। সংগৃহীত তহবিল এতিমখানা কিংবা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় ব্যয় করে থাকে।
উদ্দীপকে ডেনিম ব্যাংকটির গ্রাহক সন্তুষ্টির পেছনে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির ভূমিকা রয়েছে।
তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে কোনো প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে।
উদ্দীপকে ডেনিম ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। বিভিন্ন উৎসবের সময় অতিরিক্ত নগদ অর্থ রাখায় ব্যাংকটি গ্রাহকের চাহিদামতো নগদ অর্থ পরিশোধ করতে পারে। অর্থাৎ ব্যাংকটি গ্রাহকের চাহিদা বিবেচনায় কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের সন্তুষ্টি বজায় থাকে। এছাড়া ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। উক্ত ব্যাংকটির কার্যক্রম তারল্য ও মুনাফা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ডেনিম ব্যাংটির গ্রাহক সন্তুষ্টির পেছনে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির ভূমিকা রয়েছে।
উদ্দীপকের ডেনিম ব্যাংকটি অর্থায়নের মূল লক্ষ্য তথা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করতে পেরেছে।
কোনো কোম্পানির নিট বর্তমান মূল্য বা শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিকরণকেই সম্পদ সর্বাধিকরণ বলে। এটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। কারণ এ লক্ষ্যটি অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করে থাকে।
উদ্দীপকে ডেনিম ব্যাংক দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে। ব্যাংকটির ইতিবাচক কার্যক্রমে গ্রাহকরাও খুব সন্তুষ্ট। ব্যাংকটি মুনাফার অংশ পুনঃবিনিয়োগ করায় শেয়ারহোল্ডারদের নিট সম্পদের পরিমাণ, বৃদ্ধি পেয়েছে, যা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের প্রতিফলন।
শেয়ারহোল্ডারদের নিট সম্পদের পরিমাণ বৃদ্ধি কিংবা শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়া হচ্ছে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের নির্দেশক। উদ্দীপকে ডেনিম ব্যাংকটি ভালো ব্যবসা করায় উক্ত প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ বাড়ছে। এছাড়া সুনাম বাড়ায় শেয়ারের বাজার মূল্যেও ইতিবাচক প্রভাব পড়ছে। ফলে ব্যাংকটির শেয়ারহোল্ডারদের নিট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, ডেনিম ব্যাংকটি সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জন করতে পেরেছে।
৪. উদ্দীপক
জনাব নাবিল ৯% সুদে ১০ বছর মেয়াদে ব্যাংকে ৫,০০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। অন্যদিকে তিনি একটি ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী। এজন্য তার কাছে দুইটি বিকল্প আছে।
বিকল্প-১: ২২,০০,০০০ টাকায় নগদ ক্রয়।
বিকল্প-২: ৩০ হাজার টাকা মাসিক কিস্তিতে ১৫ বছর মেয়াদে, ১২% সুদে ব্যাংক হতে ঋণ গ্রহণ।
ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে।
বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কার্যকরী সুদের হার নির্ণয় করতে হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে কার্যকরী সুদের হার বৃদ্ধি পায় এবং চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে কার্যকরী সুদের হার হ্রাস পায়।
জনাব নাবিলের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় :
এখানে,
বর্তমান মূল্য (PV) = ৫,০০,০০০ টাকা
মেয়াদকাল (n) = ১০ বছর
সুদের হার (i) = ৯% বা, ০.০৯
আমরা জানি,
ভবিষ্যৎ মূল্য (FV) = $P V(1+i)^n$
= ৫,০০,০০০ $(১+০.০৯)^{১০}$
= ৫,০০,০০০ $(১.০৯)^{১০}$
= ৫,০০,০০০ × ২.৩৬৭৩৬৪
= ১১,৮৩,৬৮২ টাকা
সুতরাং জনাব নাবিল ফিক্সড ডিপোজিট থেকে মেয়াদ শেষে ১১,৮৩,৬৮২ টাকা পাবেন।
বিকল্প-১: বর্তমান মূল্য ২২,০০,০০০ টাকা
বিকল্প-২: বর্তমান মূল্য নির্ণয় :
এখানে,
মাসিক কিস্তির পরিমাণ (A) = ৩০,০০০ টাকা
বছরে কিস্তির সংখ্যা (m) = ১২
মেয়াদকাল (n) = ১৫ বছর
সুদের হার (i) = ১২% বা, ০.১২
আমরা জানি,
সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য,
$P V_A=A \times\left[\frac{1-\frac{1}{\left(1+\frac{i}{m}\right)^{n \times m}}}{\frac{i}{m}}\right]$
$=৩০,০০০ \times\left[\frac{১-\frac{১}{\left(১+\frac{০.১২}{১২}\right)^{১৫ \times ১২}}}{\frac{০.১২}{১২}}\right]$
$=৩০,০০০ \times\left[\frac{১-\frac{১}{(১.০১)^{১৮০}}}{০.০১}\right]$
$=৩০,০০০\times\left[\frac{১-০.১৬৬৭৮৩}{০.০১}\right]$
$=৩০,০০০\times\left[\frac{০.৮৩৩২১৭}{০.০১}\right]$
= ৩০,০০০ × ৮৩.৩২১৭
= ২৪,৯৯,৬৫১ টাকা
লক্ষণীয় যে, বিকল্প-১ এর বর্তমান মূল্য ২২,০০,০০০ টাকা, যা বিকল্প-২ এর বর্তমান মূল্য ২৪,৯৯,৬৫১ টাকা হতে কম। অর্থাৎ বিকল্প-১ গ্রহণ করলে জনাব নাবিলের ফ্ল্যাট ক্রয়বাবদ তুলনামূলক কম ব্যয় হবে। তাই বলা যায়, জনাব নাবিলের ফ্ল্যাট ক্রয়ের জন্য বিকল্প-১ উপযুক্ত।
৫. উদ্দীপক
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় বিধায় অর্থের ভবিষ্যৎ মূল্য অপছন্দনীয়।
আজকের ১০০ টাকা এক বছর পরের ১০০ টাকার সমান নয়। কারণ অর্থের সময়মূল্য আছে। কোনো ব্যক্তি অবশ্যই এক বছর পরের তুলনায় আজকের ১০০ টাকা বেশি পছন্দ করবে। কারণ এতে কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা নেই। আবার সেই অর্থ বিনিয়োগ করারও সুযোগ আছে। তাই অর্থের ভবিষ্যৎ মূল্য অপছন্দনীয়।
ইস্ট ব্যাংক লি. এর বার্ষিক সুদের হার নির্ণয় :
এখানে,
বর্তমান মূল্য (PV) = ৫,০০,০০০ টাকা
ভবিষ্যৎ মূল্য (FV) = ২০,০০,০০০ টাকা
মেয়াদকাল (n) = ১০ বছর
সুদের হার (i) = কত?
আমরা জানি,
ভবিষ্যৎ মূল্য (FV) = $P V(1+i)^n$
বা, ২০,০০,০০০ = ৫,০০,০০০ $(১+i)^{১০}$
বা, ৫,০০,০০০ $(১+i)^{১০}$ = ২০,০০,০০০
বা, $(১+i)^{১০}$ = \frac{২০,০০,০০০}{৫,০০,০০০}$
বা, $(১+i)^{১০}$ = ৪
বা, ১ + i = $৪^{১/১০}$
বা, ১ + i = ১.১৪৮৬৯৮
বা, i = ১.১৪৮৬৯৮ - ১
বা, i = ০.১৪৮৬৯৮
বা, i = ১৪.৮৭%
∴ i = ১৪.৮৭%
সুতরাং ইস্ট ব্যাংক লি. এর বার্ষিক সুদের হার ১৪.৮৭%।
হাওলা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় :
এখানে,
বার্ষিক বৃত্তির পরিমাণ (A) = ১,২০,০০০ টাকা
মেয়াদকাল (n) = ১০ বছর
সুদের হার (i) = ১০% বা, ০.১০
আমরা জানি,
সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য,
$\mathrm{FV}_{\mathrm{A}}=\mathrm{A} \times\left[\frac{(1+\mathrm{i})^{\mathrm{n}}-1}{\mathrm{i}}\right]$
= ১,২০,০০০ × $=\mathrm{১,২০,০০০} \times\left[\frac{(১+\mathrm{০.১০})^{\mathrm{১০}}-১}{\mathrm{০.১০}}\right]$
= ১,২০,০০০ × $=\mathrm{১,২০,০০০} \times\left[\frac{(১.১০)^{\mathrm{১০}}-১}{\mathrm{০.১০}}\right]$
= ১,২০,০০০ × $\left[\frac{\text{২.৫৯৩৭৪২ - ১}}{\text{০.১০}}\right]$
= ১,২০,০০০ × $\left[\frac{\text{১.৫৯৩৭৪২}}{\text{০.১০}}\right]$
= ১,২০,০০০ × ১৫.৯৩৭৪২
= ১৯,১২,৪৯০.৪০ টাকা
লক্ষণীয় যে, জনাব রাব্বি হাওলা ব্যাংক লি. থেকে মেয়াদ শেষে পাবেন ১৯,১২,৪৯০.৪০ টাকা কিন্তু বাড়ি ক্রয়ে তার প্রয়োজন হবে ২০,০০,০০০ টাকা। এমতাবস্থায় বলা যায়, জনাব রাব্বি হাওলা ব্যাংক লি. এ জমাকৃত অর্থ দিয়ে বাড়িটি ক্রয় করতে সক্ষম হবেন না।
৬. উদ্দীপক
যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারাকে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড বলে।
জিরো কুপন বন্ডের মূল্য নিম্নোক্ত সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় :
জিরো কুপন বন্ডের মূল্য, $V_B=\frac{M V}{\left(1+K_d\right)^n}$
এখানে,
$V_B$ = বন্ডের বর্তমান মূল্য
MV = মেয়াদপূর্তি মূল্য
$K_d$ = প্রয়োজনীয় আয়ের হার
n = মেয়াদকাল
গ্রীন লি. এর বন্ডের চলতি আয়ের হার নির্ণয় :
এখানে,
লিখিত মূল্য (FV) = ৫,০০০ টাকা
বাজার মূল্য (SV) = ৫,৫০০ টাকা
সুদের পরিমাণ (I) = ৫,০০০ ×, ১২% = ৬০০ টাকা
আমরা জানি,
চলতি আয়ের হার $(C Y)=\frac{I}{S V} \times 100$
$=\frac{৬০০}{৫,৫০০}\times ১০০$
= ১০.৯১%
সুতরাং গ্রীন লি. এর বন্ডের চলতি আয়ের হার ১০.৯১%
গ্রীন লি. বন্ডের বর্তমান মূল্য নির্ণয় :
এখানে,
লিখিত মূল্য (FV) = ৫,০০০ টাকা
বাজার মূল্য (SV) = ৫,৫০০ টাকা
সুদের পরিমাণ (I) = ৫,০০০ × ১২% = ৬০০ টাকা
প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১০% বা, ০.১০
আমরা জানি,
চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য, $V_B=\frac{I}{K_d}$
$=\frac{\text{৬০০}}{\text {০.১০}}$
= ৬,০০০ টাকা
লক্ষণীয় যে, গ্রীন লি. এর বন্ডের বাজার মূল্য ৫,৫০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৬,০০০ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভহবে। এমতাবস্থায় বলা যায়, জনাব বাবুর গ্রীন লি. এর বন্ডে বিনিয়োগ লাভজনক হবে।
৭. উদ্দীপক
জনাব আবির বন্ডবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি ১,০০০ টাকা অভিহিত মূল্যের নিচের দুটি বন্ড বিবেচনা করেছেন:
A
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বন্ড | A |
| কুপন সুদের হার | ১১% |
| মেয়াদ | ৫ বছর |
| বাজার মূল্য | ১,১০০ টাকা |
B
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বন্ড | B |
| কুপন সুদের হার | ১৪% |
| মেয়াদ | ৫ বছর |
| বাজার মূল্য | ১,১৫০ টাকা |
জনাব আবিরের প্রয়োজনীয় আয়ের হার ১০%। তিনি অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে 'B' বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলা হয়।
ট্রেজারি বন্ডকে ঝুঁকিবিহীন সিকিউরিটি বলা হয়, কারণ উক্ত বন্ড থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে। এছাড়া সরকার কর্তৃক ইস্যু হয় বিধায় উক্ত সিকিউরিটিতে দেউলিয়াত্ব ঝুঁকি নেই। কারণ সরকার দেউলিয়া হয় না।
A বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় :
এখানে,
অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা
মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা
বাজার মূল্য (SV) = ১,১০০ টাকা
সুদের পরিমাণ (I) = ১,০০০ × ১১% = ১১০ টাকা
মেয়াদকাল (n) = ৫ বছর
আমরা জানি,
মেয়াদপূর্তিতে আয়ের হার, $\mathrm{YTM}=\frac{\mathrm{I}+\frac{\mathrm{MV}-\mathrm{SV}}{\mathrm{n}}}{\frac{\mathrm{MV}+\mathrm{SV}}{2}} \times 100$
$=\frac{\mathrm{১১০}+\frac{\mathrm{১,০০০}-\mathrm{১,১০০}}{\mathrm{৫}}}{\frac{\mathrm{১,০০০}+\mathrm{১,১০০}}{২}} \times ১০০$
$=\frac{\mathrm{১১০}+\frac{-১০০}{\mathrm{৫}}}{\frac{২,১০০}{২}} \times ১০০$
$=\frac{১১০+(-২০)}{১,০৫০} \times ১০০$
$=\frac{৯০}{১,০৫০} \times ১০০$
= ৮.৫৭%
সুতরাং 'A' বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার ৮.৫৭%।
'A' বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় :
এখানে,
অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা
মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা
বাজার মূল্য (SV) = ১,১০০ টাকা
সুদের পরিমাণ (I) = ১,০০০ × ১১% = ১১০ টাকা
মেয়াদকাল (n) = ৫ বছর
প্রয়োজনীয় আয়ের হার ($K_d$) = ১০% বা, ০.১০
আমরা জানি,
পরিশোধযোগ্য বন্ডের অন্তর্নিহিত মূল্য,
$V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+K_d\right)^n}}{K_d}\right]+\frac{M V}{\left(1+K_d\right)^n}$
$=১১০ \times\left[\frac{১-\frac{১}{\left(১+০.১০\right)^৫}}{০.১০}\right]+\frac{১,০০০}{\left(১+০.১০\right)^৫}$
$=১১০ \times\left[\frac{১-\frac{১}{\left(১.১০\right)^৫}}{০.১০}\right]+\frac{১,০০০}{\left(১.১০\right)^৫}$
$=$ ১১০ $\times\left[\frac{১-\text { ০.৬২০৯২১ }}{০.১০}\right]+\frac{১,০০০}{১.৬১০৫১}$
= (১১০ × ৩.৭৯০৭৯) + ৬২০.৯২১৩২৩
= ৪১৬.৯৮৬৯ + ৬২০.৯২১৩২৩
= ১,০৩৭.৯১ টাকা
B বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় :
এখানে,
অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা
মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা
বাজার মূল্য (SV) = ১,১৫০ টাকা
সুদের পরিমাণ (I) = ১,০০০ × ১৪% = ১৪০ টাকা
মেয়াদকাল (n) = ৫ বছর
প্রয়োজনীয় আয়ের হার ($K_d$) = ১০% বা, ০.১০
আমরা জানি,
পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য,
$V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+K_d\right)^n}}{K_d}\right]+\frac{M V}{\left(1+K_d\right)^n}$
$=১৪০ \times\left[\frac{১-\frac{১}{\left(১+০.১০\right)^৫}}{০.১০}\right]+\frac{১,০০০}{\left(১+০.১০\right)^৫}$
$=১৪০ \times\left[\frac{১-\frac{১}{\left(১.১০\right)^৫}}{০.১০}\right]+\frac{১,০০০}{\left(১.১০\right)^৫}$
$=১ ৪ ০ \times\left[\frac{১-০.৬২০৯২১}{০.১০}\right]+\frac{১,০০০}{১.৬১০৫১}$
= (১৪০ × ৩.৭৯০৭৯) + ৬২০.৯২১৩২৩
= ৫৩০.৭১০৬ + ৬২০.৯২১৩২৩
= ১,১৫১.৬৩ টাকা।
লক্ষণীয় যে, 'A' বন্ডের বাজার মূল্য ১,১০০ টাকা, যা উক্ত বন্ডের অন্তনির্হিত মূল্য ১,০৩৭.৯১ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে। অপরদিকে, 'B' বন্ডের বাজার মূল্য ১,১৫০ টাকা, যা উক্ত বন্ডের অন্তর্নিহিত মূল্য ১,১৫১.৬৩ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভ হবে। এমতাবস্থায় বলা যায়, জনাব আবিরের 'B' বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।
৮. উদ্দীপক
মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের লাভজনকতা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পে মূলধন বরাদ্দ দেওয়াকে মূলধন রেশনিং বলে।
মূলধন রেশনিংয়ের ক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি যেমন : নিট বর্তমান মূল্য, আন্তঃআয় হার ইত্যাদি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা হয়। পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে লাভজনক প্রকল্পের ক্রমানুসারে বরাদ্দকৃত মূলধন পর্যন্ত প্রকল্প গ্রহণ করা হয় এবং অবশিষ্ট প্রকল্প বিলম্ব বা বাতিল করা হয়।
উদ্দীপকের প্রকল্পটির গড় আয়ের হার নির্ণয় :
এখানে,
গড় নিট মুনাফা
$=\frac{৬০,০০০+৭০,০০০+৯০,০০০+৮০,০০০+৭৫,০০০}{৫}$
$=\frac{৩,৭৫,০০০}{৫}$
= ৭৫,০০০ টাকা
গড় বিনিয়োগ = (প্রাথমিক বিনিয়োগ + ভগ্নাবশেষ মূল্য) ÷ ২।
$=\frac{৪,৫০,০০০+০}{২}$
= ২,২৫,০০০ টাকা
আমরা জানি,
গড় আয়ের হার (ARR) = (গড় কর-পরবর্তী নিট মুনাফা ÷ গড় বিনিয়োগ) × ১০০।
$=\frac{\text{৭৫,০০০}}{\text{২,২৫,০০০}}\times ১০০$
= ৩৩.৩৩%
সুতরাং XYZ লি. এর গড় আয়ের হার ৩৩.৩৩%।
উদ্দীপকের প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় :
এখানে,
প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ৪,৫০,০০০ টাকা
মূলধন ব্যয় (K) = ১২% বা, ০.১২
নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় :
নিট আয়
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিবরণ | নিট আয় |
| বছর-১ | ৬০,০০০ |
| বছর-২ | ৭০,০০০ |
| বছর-৩ | ৯০,০০০ |
| বছর-৪ | ৮০,০০০ |
| বছর-৫ | ৭৫,০০০ |
যোগ: অবচয়
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিবরণ | যোগ: অবচয় |
| বছর-১ | ৯০,০০০ |
| বছর-২ | ৯০,০০০ |
| বছর-৩ | ৯০,০০০ |
| বছর-৪ | ৯০,০০০ |
| বছর-৫ | ৯০,০০০ |
নগদ আন্তঃপ্রবাহ
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| বিবরণ | নগদ আন্তঃপ্রবাহ |
| বছর-১ | ১,৫০,০০০ |
| বছর-২ | ১,৬০,০০০ |
| বছর-৩ | ১,৮০,০০০ |
| বছর-৪ | ১,৭০,০০০ |
| বছর-৫ | ১,৬৫,০০০ |
আমরা জানি,
নিট বর্তমান মূল্য,
$\{NPV\}=\frac{\{CF\}_1}{(1+\{K\})^1}+\frac{\{CF\}_2}{(1+\{K\})^2}+\frac{\{CF\}_3}{(1+\{K\})^3}+\frac{\{CF\}_4}{(1+\{K\})^4}+\frac{\{CF\}_5}{(1+\{K\})^5}-\{CF\}_0$
$=\frac{১,৫০,০০০}{(১+০.১২)^১}+\frac{১,৬০,০০০}{(১+০.১২)^২}+\frac{১,৮০,০০০}{(১+০.১২)^৩}+\frac{১,৭০,০০০}{(১+০.১২)^৪}+\frac{১,৬৫,০০০}{(১+০.১২)^৫}-৪,৫০,০০০$
$=\frac{১,৫০,০০০}{(১.১২)^১}+\frac{১,৬০,০০০}{(১.১২)^২}+\frac{১,৮০,০০০}{(১.১২)^৩}+\frac{১,৭০,০০০}{(১.১২)^৪}+\frac{১,৬৫,০০০}{(১.১২)^৫}-৪,৫০,০০০$
= ১,৩৩,৯২৮.৫৭ + ১,২৭,৫৫১.০২ + ১,২৮,১২০.৪৪ + ১,০৮,০৩৮.০৭ + ৯৩,৬২৫.৪৩ – ৪,৫০,০০০
= ৫,৯১,২৬৩.৫৩ - ৪,৫০,০০০
= ১,৪১,২৬৩.৫৩ টাকা
লক্ষণীয় যে, উদ্দীপকের প্রকল্পটির নিট বর্তমান মূল্য ১,৪১,২৬৩.৫৩ টাকা অর্থাৎ ধনাত্মক, যা উক্ত প্রকল্পের লাভজনকতা নির্দেশ করে। এমতাবস্থায় বলা যায়, উক্ত প্রকল্পটিতে XYZ লি. এর বিনিয়োগ করা উচিত হবে।
৯. উদ্দীপক
নিট বর্তমান মূল্যের সাথে মূলধন ব্যয়ের বিপরীত সম্পর্ক বিদ্যমান।
মূলধন ব্যয় বৃদ্ধি পেলে ভবিষ্যৎ নগদ প্রবাহের বর্তমান মূল্য হ্রাস পায়। ফলে নিট বর্তমান মূল্যও হ্রাস পায়। আবার মূলধন ব্যয় হ্রাস পেলে ভবিষ্যৎ নগদ প্রবাহের বর্তমান মূল্য বৃদ্ধি পায়। ফলে নিট বর্তমান মূল্যও বৃদ্ধি পায়।
উদ্দীপকের প্রকল্পটির পে-ব্যাক সময় নির্ণয় :
এখানে,
প্রাথমিক বিনিয়োগ (NCO) = ১,৭০,০০০ টাকা
বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ (NCB) = ৫০,০০০ টাকা
আমরা জানি,
পে-ব্যাক সময় (PBP) $=\frac{\mathrm{NCO}}{\mathrm{NCB}}$
$=\frac{\mathrm{১,৭০,০০০}}{\mathrm{৫০,০০০}}$
= ৩.৪০ বছর
সুতরাং উদ্দীপকের প্রকল্পটির পে-ব্যাক সময় ৩.৪০ বছর।
উদ্দীপকের প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় :
এখানে,
প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ১,৭০,০০০ টাকা
বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ (A) = ৫০,০০০ টাকা
মেয়য়াদকাল (n) = ৫ বছর
সুযোদ ব্যয়ের হার (K) = ১০% বা, ০.১০
আমরা জানি,
নিট বর্তমান মূল্য,
$\mathrm{NPV}=\mathrm{A} \times\left[\frac{1-\frac{1}{(1+\mathrm{K})^{\mathrm{n}}}}{\mathrm{K}}\right]-\mathrm{CF}_0$
$=\mathrm{৫০,০০০} \times\left[\frac{১-\frac{১}{(১+\mathrm{০.১০})^{\mathrm{৫}}}}{\mathrm{০.১০}}\right]-১,৭০,০০০$
$=\mathrm{৫০,০০০} \times\left[\frac{১-\frac{১}{(১.১০)^{\mathrm{৫}}}}{\mathrm{০.১০}}\right]-১,৭০,০০০$
$=৫০,০০০ \times\left[\frac{১-০.৬২০৯২১}{০.১০}\right]-১,৭০,০০০$
= (৫০,০০০০ × ৩.৭৯০৭৯) - ১,৭০,০০০
= ১,৮৯,৫৩৯.৫০ - ১,৭০,০০০
= ১৯,৫৩৯.৫০ টাকা
লক্ষণীয় যে, উদ্দীপকের প্রকল্পটির নিট বর্তমান মূল্য ১৯,৫৩৯.৫০ টাকা অর্থাৎ ধনাত্মক, যা উক্ত প্রকল্পের লাভজনকতা নির্দেশ করে। এমতাবস্থায় বলা যায়, সাহারা লি. এর জন্য প্রকল্পটি গ্রহণযোগ্য।
১০. উদ্দীপক
আর্থিক ব্যবস্থাপক জনাব মিঠু বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুইটি সিকিউরিটি মূল্যায়ন করেছেন:
ভালো
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| অর্থনৈতিক অবস্থা | ভালো |
| সম্ভাবনা | ০.৩ |
| সিকিউরিটি-A | ১০% |
| সিকিউরিটি-B | ৮% |
স্বাভাবিক
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| অর্থনৈতিক অবস্থা | স্বাভাবিক |
| সম্ভাবনা | ০.৩ |
| সিকিউরিটি-A | ১২% |
| সিকিউরিটি-B | ১০% |
মন্দ
| হিসাব/বিবরণ | পরিমাণ/তথ্য |
|---|---|
| অর্থনৈতিক অবস্থা | মন্দ |
| সম্ভাবনা | ০.৪ |
| সিকিউরিটি-A | ১৫% |
| সিকিউরিটি-B | ১৮% |
সিকিউরিটি 'A' এর গড় আয়ের হার ১২.৬% এবং সিকিউরিটি 'B' এর আদর্শ বিচ্যুতি ৪.৪৮%।
মোট ঝুঁকি থেকে পরিহারযোগ্য ঝুঁকি বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে অপরিহারযোগ্য ঝুঁকি বলে।
অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, শেয়ার বাজারের ধস ইত্যাদি কারণে অপরিহারযোগ্য ঝুঁকি সৃষ্টি হয়। এ ধরনের ঝুঁকি পোর্টফোলিও গঠন করেও পরিহার বা নিয়ন্ত্রণ করা যায় না।
সিকিউরিটি 'B' এর গড় আয়ের হার নির্ণয়:
আমরা জানি,
গড় আয়ের হার $\left(\bar{R}_B\right)=\Sigma R_i \times P_i$
= ( ৮ × ০.৩) + ( ১০ × ০.৩) + ( ১৮ × ০.৪)
= ২.৪ + ৩ + ৭.২
= ১২.৬%
সুতরাং সিকিউরিটি 'B' এর গড় আয়ের হার ১২.৬%।
সিকিউরিটি 'A' এর আদর্শ বিচ্যুতি নির্ণয় :
দেওয়া আছে,
সিকিউরিটি 'A' এর গড় আয়ের হার ($\overline{\mathrm{R}}_{\Lambda}$) = ১২.৬%
আমরা জানি,
আদর্শ বিচ্যুতি $\left(\sigma_A\right)=\sqrt{\Sigma\left(R_i-\bar{R}\right)^2 \times P_i}$
= √( ( ১০ − ১২.৬)^(২) × ০.৩ + ( ১২ − ১২.৬)^(২) × ০.৩ + ( ১৫ − ১২.৬)^(২) × ০.৪)
$=\sqrt{২.০২৮+০.১০৮+২.৩০৪}$
$=\sqrt{৪.৪৪}$
= ২.১১%
লক্ষণীয় যে, সিকিউরিটি 'A' এর গড় আয়ের হার ১২.৬% এবং আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ ২.১১%। অপরদিকে, সিকিউরিটি 'B' এর গড় আয়ের হার ১২.৬% ('গ' নং থেকে প্রাপ্ত) এবং আদর্শ বিচ্যুতি ৪.৪৮% (দেওয়া আছে)। এক্ষেত্রে সমান আয়ে সিকিউরিটি 'A' কম ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় বলা যায়, সিকিউরিটি 'A' বিনিয়োগের জন্য উত্তম হবে।
১১. উদ্দীপক
ঋণ মূলধন ব্যবহারের কারণে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। প্রতিষ্ঠানের ঋণ মূলধনের পরিমাণের ওপর আর্থিক ঝুঁকি নির্ভর করে। কোনো প্রতিষ্ঠানে ঋণকৃত মূলধন না থাকলে ঐ প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকিও থাকবে না। এ ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে।
জনাব আদিলের বিনিয়োগের গড় আয়ের হার নির্ণয় :
আমরা জানি,
গড় আয়ের হার $(\overline{\mathrm{R}})=\frac{\sum \mathrm{R}_{\mathrm{i}}}{\mathrm{n}}$
$=\frac{৮+১২+৭+১০+১৫}{৫}$
$=\frac{৫২}{৫}$
= ১০.৪০%
সুতরাং জনাব আদিলের বিনিয়োগের গড় আয়ের হার ১০.৪০%।
রিমঝিম কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয়:
এখানে,
ঝুঁকিমুক্ত আয়ের হার ($R_f$) = ১১%
বাজার আয়ের হার ($R_m$) = ১৬%
বিটার. মান ($\beta$) = ১.৫০
আমরা জানি,
প্রয়োজনীয় আয়ের হার,
$R_i=R_f+\left(R_m-R_f\right) \times \beta$
= ১১% + ( ১৬% - ১১%) × ১.৫০
= ১১% + (৫% × ১.৫০)
= ১১% + ৭.৫০
= ১৮.৫০%
লক্ষণীয় যে, জনাব কবিরের প্রাক্কলিত বা প্রত্যাশিত আয়ের হার ২০%, যা রিমঝিম কোম্পানির সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার ১৮.৫০% হতে বেশি। অর্থাৎ উক্ত সিকিউরিটিতে বিনিয়োগ থেকে তিনি ১৮.৫০% হতে বেশি মুনাফা পাবেন বলে প্রত্যাশা করছেন। এমতাবস্থায় বলা যায়; জনাব কবির রিমঝিম কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করলে অধিকতর লাভবান হবেন।