দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

কামরান কোম্পানি লি. একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাছাড়া কোম্পানির ভবিষ্যৎ ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য উৎপাদিত পণ্যের পাশাপাশি শ্যাম্পু, কসমেটিক উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। অতিরিক্ত অর্থের প্রয়োজনে কোম্পানিটি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয়।
উত্তর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলিকে অর্থায়ন বলা হয়।
উত্তর

তারল্য সংকটে ব্যবসায়ে অসচ্ছলতার ঝুঁকি সৃষ্টি হয়।

একটি প্রতিষ্ঠানের চলতি খরচ যেমন- কর্মচারীদের বেতন, কাঁচামাল ক্রয়, ব্যাংক ঋণের সুদ প্রভৃতি খরচ নির্বাহের ব্যর্থতা হচ্ছে অসচ্ছলতার ঝুঁকি। হাতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বা তারল্য না থাকলে এসব চলতি খরচ মেটানো যায় না। ফলে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অসচ্ছলতার ঝুঁকি সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে কামরান কোম্পানির শেয়ার বিক্রয় অর্থায়নের তহবিল সংগ্রহ কার্যাবলি।

তহবিলের বিভিন্ন উৎস চিহ্নিতকরণ এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে তহবিল সংগ্রহ বলে। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়।

উদ্দীপকে কামরান কোম্পানি একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটাতে কোম্পানিটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। অর্থাৎ কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদি ইক্যুইটি মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। ফলে উক্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোনো ব্যয় সৃষ্টি হবে না। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহে এ ধরনের তহবিল খুবই উপযোগী। সুতরাং বলা যায়, কামরান কোম্পানির শেয়ার বিক্রির অর্থায়নের তহবিল সংগ্রহ কার্যাবলি।

উত্তর

উদ্দীপকে কামরান কোম্পানির ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে যৌক্তিক।

পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হয়।

উদ্দীপকে কামরান কোম্পানি সাবান উৎপাদনের পাশাপাশি শ্যাম্পু, কসমেটিক উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানিটি ভবিষ্যতে মুনাফা বৃদ্ধি ও সাফল্য অর্জনে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, যা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির প্রতিফলন।

উদ্দীপকে কামরান কোম্পানি একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে ব্যবসায়ে বিক্রি বৃদ্ধি পাবে। ফলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এর ফলে কারবারের ঝুঁকিও হ্রাস পাবে। তাই বলা যায়, কামরান কোম্পানির ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে যৌক্তিক।

২. উদ্দীপক

সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ যথাসময়ে পরিশোধ বাবদ অতিরিক্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করেন। এছাড়াও বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্ট প্রাপ্য বিল দ্রুত আদায়ের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্যদিকে রোমা টেক্সটাইল কোম্পানির পণ্যের উৎপাদন ব‍্যয় সিরাজ টেক্সটাইল কোম্পানির তুলনায় বেশি হওয়া সত্ত্বেও কোম্পানিটি প্রত্যেক বছর মুনাফার একটি অংশ এতিম খানায় প্রদান করে। এছাড়াও বেকার যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করে। ফলে সমাজে রোমা টেক্সটাইল কোম্পানির ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে এবং বিক্রয় বৃদ্ধি পাচ্ছে।
উত্তর একটি কোম্পানির শেয়ারের বাজারমূল্য বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকেই সম্পদ সর্বাধিকরণ বলা হয়।
উত্তর

ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

ঝুঁকি ও মুনাফা ওতপ্রোতভাবে জড়িত। কারণ যেখানে ঝুঁকি বেশি সেখানে অধিক মুনাফা প্রাপ্তির সম্ভাবনা থাকে। এছাড়াও একজন বিনিয়োগকারী অধিক ঝুঁকি গ্রহণ করলে সেখান থেকে অধিক মুনাফা প্রত্যাশা করে। তাই বলা হয়, ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেছেন।

তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে।

উদ্দীপকে সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্বাহের উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। এছাড়া তারল্য নিশ্চিতে প্রাপ্য বিলের অর্থ দ্রুত আদায়ের চেষ্টা করে। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের তারল্য সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত সচেতন। ফলে তার প্রতিষ্ঠানের উৎপাদনকার্য সচল থাকবে এবং কোনোরূপ অসচ্ছলতার ঝুঁকি সৃষ্টি হবে না। তাই বলা যায়, সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করেছে।

উত্তর

উদ্দীপকে সিরাজ টেক্সটাইলের তুলনায় রোমা টেক্সটাইল মুনাফা অর্জনের ক্ষেত্রে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার ধারণাটি অনুসরণ করেছে, যার প্রভাব পড়বে ইতিবাচক।

সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব থাকে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ারমালিক, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সাধারণ সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে।

উদ্দীপকে সিরাজ টেক্সটাইল পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বাড়ানোর প্রতি অধিক দৃষ্টি দেয়। অন্যদিকে, রোমা টেক্সটাইল সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে মুনাফা অর্জন ক্ষমতা বাড়ানোর প্রতি অধিক গুরুত্ব দেয়।

সিরাজ টেক্সটাইল পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে কিংবা সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে ব্যবসায়ের মুনাফা বৃদ্ধিতে অধিক সচেতন। ফলে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটির মুনাফা অর্জন ক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, রোমা টেক্সটাইল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটির সুনাম বেড়েছে। যার ফলে ঐ কোম্পানির বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। আর বিক্রয় বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই বলা যায়, সিরাজ টেক্সটাইলের তুলনায় রোমা টেক্সটাইল মুনাফা অর্জনের ক্ষেত্রে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার ধারণাটি অনুসরণ করেছে, যার প্রভাব পড়বে ইতিবাচক।

৩. উদ্দীপক

জনাব আনোয়ার একজন কৃষক যার কাছে ৫,০০,০০০ টাকা রয়েছে। তিনি একটি ডেইরী ফার্ম প্রকল্পে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী ৫ বছর যথাক্রমে ৮০,০০০ টাকা, ১,১২,০০০ টাকা, ৮৪,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ১,৬০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু তাকে পরামর্শ দেয় পোট্রি ফার্মের ব্যবসা করতে যা হতে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ১,০০,০০০ টাকা করে পাওয়া যাবে। প্রত্যাশিত আয়ের হার ১০%।
উত্তর কেবল আসলের ওপর ধার্যকৃত সুদকে সরল সুদ বলে।
উত্তর

সুদের হার ও সময়ের কারণে বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয়।

যদি সুদের হার না থাকে তবে যা বর্তমান মূল্য তাই ভবিষ্যৎ মূল্য হবে। আবার সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে। অর্থাৎ সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অন্যদিকে, সময় যত বাড়তে থাকবে বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্যও তত বাড়তে থাকবে। অর্থাৎ সময়ের সাথেও ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

উত্তর

আনোয়ার সাহেবের ডেইরী ফার্ম প্রকল্প থেকে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

$FV_1$ = ৮০,০০০ টাকা; $FV_2$ = ১,১২,০০০ টাকা; $FV_3$ = ৮৪,০০০ টাকা; $FV_4$ = ৫০,০০০ টাকা এবং $FV_5$ = ১,৬০,০০০ টাকা।

প্রত্যাশিত আয়ের হার (i) =১০% বা ০.১০

আমরা জানি,

মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য,

$P V=\frac{F V_1}{(1+i)^1}+\frac{F V_2}{(1+i)^2}+\frac{F V_3}{(1+i)^3}+\frac{F V_4}{(1+i)^4}+\frac{F V_5}{(1+i)^5}$

$=\frac{৮০,০০০}{(১+০.১০)^১}+\frac{১,১২,০০০}{(১+০.১০)^২}+\frac{৮৪,০০০}{(১+০.১০)^৩}+\frac{৫ ০, ০০০}{(১+০ . ১ ০)^৪}+\frac{১, ৬ ০, ০০০}{(১+০ . ১ ০)^৫}$

$=\frac{৮ ০, ০ ০ ০}{(১ . ১ ০)^১}+\frac{১, ১ ২, ০ ০ ০}{(১ . ১ ০)^২}+\frac{৮ ৪, ০ ০ ০}{(১ . ১ ০)^৩}+\frac{৫ ০, ০ ০ ০}{(১ . ১ ০)^৪}+\frac{১, ৬ ০, ০ ০ ০}{(১ . ১ ০)^৫}$

= ৭২,৭২৭.২৭ + ৯২,৫৬১.৯৮ + ৬৩,১১০.৪৪ + ৩৪,১৫০.৬৭ + ৯৯,৩৪৭.৪১

= ৩,৬১,৮৯৭.৭৭ টাকা

সুতরাং আনোয়ার সাহেবের ডেইরী ফার্ম প্রকল্প থেকে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ৩,৬১,৮৯৭.৭৭ টাকা।

উত্তর

পোল্ট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় :

এখানে, বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ (A) = ১,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

প্রত্যাশিত আয়ের হার (i) = ১০% বা, ০.১০

আমরা জানি, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য,

$P V_A =A \times\left[\frac{1-\frac{1}{(1+i)^n}}{i}\right]$

$=১, ০ ০, ০ ০ ০ \times\left[\frac{১-\frac{১}{(১+০ . ১ ০)^৫}}{০ . ১ ০}\right]$

$=১, ০ ০, ০ ০ ০ \times\left[\frac{১-\frac{১}{(১ . ১ ০)^৫}}{০ . ১ ০}\right]$

$=১, ০ ০, ০ ০ ০ \times\left[\frac{১-০. ৬ ২ ০ ৯ ২ ১}{০.১০}\right]$

$=১, ০ ০, ০ ০ ০ \times\left[\frac{০.৩৭৯০৭৯}{০.১০}\right]$

= ১,০০,০০০ × ৩.৭৯০৭৯

= ৩,৭৯,০৭৯ টাকা

লক্ষণীয় যে, পোল্ট্রি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য ৩,৭৯,০৭৯ টাকা, যা ডেইরী ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য ৩,৬১,৮৯৭.৭৭ টাকা হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, আনোয়ার সাহেবের পোল্ট্রি ফার্ম প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে।

৪. উদ্দীপক

জনাব আরিফ ঢাকা শহরের উত্তরায় জমি বিক্রয় করে ৩,০০,০০০ টাকা পেলেন। তিনি উক্ত টাকা ব্যাংকে জমা রাখতে চান। 'ABC' ব্যাংক লি. এ ৫ বছরের জন্য জমা রাখলে উক্ত ব্যাংক তাকে ৩,৭৫,০০০ টাকা প্রদান করবে। অন্যদিকে 'XYZ' ব্যাংক লি. এ ৮ বছরের জন্য জমা রাখলে উক্ত ব্যাংক তাকে ৪,২৫,০০০ টাকা প্রদান করবে।
উত্তর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে।
উত্তর

সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হওয়ার ধারণাকে অর্থের সময়মূল্য বলে।

অন্যান্য বিষয় স্থির থেকে সময় বৃদ্ধি পেলে অর্থের বর্তমান মূল্য হ্রাস পায় এবং সময় হ্রাস পেলে অর্থের বর্তমান মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ সময় ও বর্তমান মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।

উত্তর

'ABC' ব্যাংক লিমিটেডের সুদের হার নির্ণয়:

এখানে,

বর্তমান মূল্য (PV) = ৩,০০,০০০ টাকা

ভবিষ্যৎ মূল্য (FV) = ৩,৭৫,০০০ টাকা
মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = কত?

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV) = $PV(1 + i)^n$

বা, ৩,৭৫,০০০ = $৩,০০,০০০(১ + i)^৫$

বা, ৩,০০,০০০ $(১ + i)^৫$ = ৩,৭৫,০০০

বা, $(১+i)^৫=\frac{৩,৭৫,০০০}{৩,০০,০০০}$

বা, $(১ + i)^৫$ = ১.২৫

বা, ১ + i = $১.২৫^{১/৫}$

বা, ১ + i = ১.০৪৫৬৪০

বা, i = ১.০৪৫৬৪০ - ১

বা, i = ০.০৪৫৬৪০

বা, i = ৪.৫৬%

∴ i = ৪.৫৬%

সুতরাং 'ABC' ব্যাংক লিমিটেডের সুদের হার ৪.৫৬%।

উত্তর

'XYZ' ব্যাংক লিমিটেডের সুদের হার নির্ণয়:

এখানে,

বর্তমান মূল্য (PV) = ৩,০০,০০০ টাকা
ভবিষ্যৎ মূল্য (FV) = ৪,২৫,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৮ বছর

সুদের হার (i) = কত?

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV) = $PV(1 + i)^n$

বা, ৪,২৫,০০০ = $৩,০০,০০০(১ + i)^৮$

বা, ৩,০০,০০০ $(১ + i)^৮$ = ৪,২৫,০০০

বা, $(১+i)^৮=\frac{৪,২৫,০০০}{৩,০০,০০০}$

বা, $(১ + i)^৮$ = ১.৪২

বা, ১ + i = $১.৪২^{১/৮}$

বা, ১ + i = ১.০৪৪৮০৭

বা, i = ১.০৪৪৮০৭ - ১

বা, i = ০.০৪৪৮০৭

বা, i = ৪.৪৮%

∴ i = ৪.৪৮%

লক্ষণীয় যে, ABC ব্যাংক লিমিটেডের সুদের ৪.৫৬% ('গ' নং থেকে প্রাপ্ত), যা XYZ ব্যাংক লিমিটেডের সুদের হার ৪.৪৮% হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, জনাব আরিফ ABC ব্যাংক থেকে বেশি লাভবান হবেন।

৫. উদ্দীপক

মি. তুহিন ও মি. রিমন দুই জন বন্ধু। তারা অফিসে যাতায়াত করার জন্য গাড়ি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করল। মি. তুহিন ব্যাংক হতে ১০ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ শর্তে ১২% চক্রবৃদ্ধি হার সুদে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়ি ক্রয় করেন। অপর দিকে মি. রিমন শোরুম থেকে গাড়ি ক্রয় করতে গেলে বিক্রেতা তাকে দুটি বিকল্প প্রস্তাব দেন।

প্রস্তাব:

(i) আগামী (১ – ৫) বছরে যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা প্রদান করতে হবে। সুযোগ ব্যয় ১০%।

(ii) বর্তমানে ১ লক্ষ টাকা প্রদান করতে হবে।

উত্তর '৭২' বিধি বলতে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।
উত্তর

চক্রবৃদ্ধি সংখ্যার সাথে কার্যকরী সুদের হারের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কার্যকরী সুদের হার বৃদ্ধি পায়। কারণ চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে বছরে সুদ গণনার সংখ্যা বৃদ্ধি পায় এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। এজন্য চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কার্যকরী সুদের হার বৃদ্ধি পায়।

উত্তর

মি. তুহিনের ঋণের কিস্তি নির্ণয়:

এখানে,

ঋণের পরিমাণ ($PV_A$) = ১,০০,০০০ টাকা

বছরে কিস্তির সংখ্যা (m) = ১২

মেয়াদকাল (n) = ১০ বছর

সুদের হার (i) = ১২% বা, ০.১২

মাসিক কিস্তির পরিমাণ (A) = কত?

আমরা জানি,

সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য,

$\mathrm{PV}_{\mathrm{A}}=\mathrm{A} \times\left[\frac{1-\frac{1}{\left(1+\frac{\mathrm{i}}{\mathrm{m}}\right)^{\mathrm{n} \times \mathrm{~m}}}}{\frac{\mathrm{i}}{\mathrm{m}}}\right]$

বা, $১,০০,০০০ =\mathrm{A} \times\left[\frac{১-\frac{১}{\left(১+\frac{০. ১ ২}{১২}\right)^{১০ \times ১২}}}{\frac{০. ১ ২}{১ ২}}\right]$

বা, ১,০০,০০০ $=A \times\left[\frac{১-\frac{১}{(১.০১)^{১২০}}}{০.০১}\right]$

বা, $১,০০,০০০ =\mathrm{A} \times\left[\frac{১-০.৩০২৯৯৫}{০.০ ১}\right]$

বা, ১,০০,০০০ = A × ৬৯.৭০০৫

বা, A × ৬৯.৭০০৫ = ১,০০,০০০

বা, $A=\frac{১,০০,০০০}{৬ ৯ . ৭ ০ ০ ৫}$

বা, A = ১,৪৩৪.৭১

∴ A = ১,৪৩৪.৭১ টাকা

সুতরাং মি. তুহিনের ঋণের মাসিক কিস্তির পরিমাণ ১,৪৩৪.৭১ টাকা।

উত্তর

প্রস্তাব (i) এর বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

$FV_1$ = ২০,০০০ টাকা; $FV_2$ = ৩০,০০০ টাকা; $FV_3$ = ২৫,০০০ টাকা; $FV_4$ = ১৫,০০০ টাকা এবং $FV_5$ = ২৫,০০০ টাকা

সুযোগ ব্যয় (i) = ১০% বা, ০.১০

আমরা জানি,

মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে,

বর্তমান মূল্য,

$P V=\frac{F V_1}{(1+i)^1}+\frac{F V_2}{(1+i)^2}+\frac{F V_3}{(1+i)^3}+\frac{F V_4}{(1+i)^4}+\frac{F V_5}{(1+i)^5}$

$=\frac{২ ০, ০ ০ ০}{(১+০ . ১ ০)^১}+\frac{৩ ০, ০০০}{(১+০ . ১ ০)^২}+\frac{২ ৫, ০০০}{(১+০ . ১ ০)^৩}+\frac{১ ৫, ০০০}{(১+০ . ১ ০)^৪}+\frac{২ ৫,০০০}{(১+০ . ১ ০)^৫}$

$=\frac{২ ০, ০ ০ ০}{(১ . ১ ০)^১}+\frac{৩ ০, ০ ০ ০}{(১ . ১ ০)^২}+\frac{২ ৫, ০ ০ ০}{(১ . ১ ০)^৩}+\frac{১ ৫, ০ ০ ০}{(১ . ১ ০)^৪}+\frac{২ ৫, ০ ০ ০}{(১ . ১ ০)^৫}$

= ১৮,১৮১.৮২ + ২৪,৭৯৩.৩৯ + ১৮,৭৮২.৮৭ + ১০,২৪৫.২০ + ১৫,৫২৩.০৩

= ৮৭,৫২৫.৩১ টাকা

লক্ষণীয় যে, প্রস্তাব (ⅰ) এর বর্তমান মূল্য ৮৭,৫২৬.৩১ টাকা, যা প্রস্তাব (ii) এর বর্তমান মূল্য ১,০০,০০০ টাকা (দেওয়া আছে) হতে কম। অর্থাৎ প্রস্তাব (i) অনুসারে গাড়িটি ক্রয় করলে গাড়ির মূল্য কম পড়বে। এমতাবস্থায় বলা যায়, মি. রিমনের প্রস্তাব (ⅰ) গ্রহণ করা লাভজনক হবে।

৬. উদ্দীপক

মি. ফাহিম বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুটি কোম্পানির বন্ডকে বিবেচনা করেছেন:

P

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
কোম্পানি P
অভিহিত মূল্য ১,৫০০ টাকা
কুপন হার ১৬%
মেয়াদকাল ১২ বছর
বাজারমূল্য ১,৫০০ টাকা
প্রয়োজনীয় আয়ের হার ১৪%

Q

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
কোম্পানি Q
অভিহিত মূল্য ১,৫০০ টাকা
কুপন হার —
মেয়াদকাল ৭ বছর
বাজারমূল্য ৮০০ টাকা
প্রয়োজনীয় আয়ের হার ১৫%
উত্তর যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড বলে।
উত্তর

কুপন রেট বৃদ্ধি পেলে বন্ডের চলতি আয় বৃদ্ধি পাবে।

বন্ডের বাজারমূল্য স্থির রেখে কুপন রেট বৃদ্ধি পেলে বন্ডের চলতি আয় বৃদ্ধি পায়। কারণ কুপন রেট বৃদ্ধির ফলে বার্ষিক সুদের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ কুপন রেট ও বন্ডের চলতি আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

উত্তর

Q কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,৫০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,৫০০ টাকা

মেয়াদকাল (n) = ৭ বছর

প্রয়োজনীয় আয়ের হার ($K_d$) = ১৫% বা, ০.১৫

আমরা জানি,

জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য

$\left(\mathrm{V}_{\mathrm{B}}\right)=\frac{\mathrm{MV}}{\left(1+\mathrm{K}_{\mathrm{d}}\right)^{\mathrm{n}}}$

$=\frac{১, ৫ ০ ০}{(১+০ . ১ ৫)^৭}$

$=\frac{১, ৫ ০ ০}{(১ . ১ ৫)^৭}$

$=\frac{১, ৫ ০ ০}{২ . ৬ ৬ ০ ০ ২ ০}$

= ৫৬৩.৯১ টাকা

সুতরাং Q কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বতের বর্তমান মূল্য ৫৬৩.৯১ টাকা।

উত্তর

P বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,৫০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,৫০০ টাকা

বাজারমূল্য (SV) = ১,৫০০ টাকা

সুদের পরিমাণ ($I$) = ১,৫০০ × ১৬% = ২৪০ টাকা

মেয়াদকাল (n) = ১২ বছর

প্রয়োজনীয় আয়ের হার ($K_d$) = ১৪% বা, ০.১৪

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের অন্তর্নিহিত মূল্য,

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের অন্তর্নিহিত মূল্য,

$V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+K_d\right)^n}}{K_d}\right]+\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=২৪০ \times\left[\frac{১-\frac{১}{(১+০ . ১ ৪)^{১২}}}{০. ১৪}\right]+\frac{১, ৫ ০ ০}{(১+০ . ১ ৪)^{১ ২}}$

$=২৪০ \times\left[\frac{১-\frac{১}{(১ . ১৪)^{১২}}}{০ . ১ ৪}\right]+\frac{১, ৫ ০ ০}{(১ . ১ ৪)^{১ ২}}$

$=২৪০ \times\left[\frac{১-০ . ২ ০ ৭ ৫ ৫ ৯}{০ . ১ ৪}\right]+\frac{১, ৫ ০ ০}{৪ . ৮ ১ ৭ ৯ ০ ৫}$

= (২৪০ × ৫.৬৬০২৯৩) + ৩১১.৩৩৮৬৪২

= ১,৩৫৮.৪৭ + ৩১১.৩৩৮৬৪২

= ১,৬৬৯.৮১ টাকা

লক্ষণীয় যে, P বন্ডের বাজারমূল্য ১,৫০০ টাকা, যা উক্ত বন্ডের অন্তর্নিহিত মূল্য ১,৬৬৯.৮১ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভহবে। অপরদিকে, Q বন্ডের বাজারমূল্য ৮০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৫৬৩.৯১ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত) হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে। এমতাবস্থায় বলা যায়, মি. ফাহিমের P কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত।

৭. উদ্দীপক

জনাব আবির একটি কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে চান। যার মেয়াদ ৫ বছর এবং অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং কুপন সুদের হার ১২%। বাজারমূল্য ৮৫০ টাকা। তাছাড়া আশা ১০ বছর মেয়াদি জিরো কুপন বন্ড ক্রয় করতে চান যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ৩৫০ টাকা। উভয়ের প্রত্যাশিত আয়ের হার ১৫%।
উত্তর বন্ড ইস্যুকারী মেয়াদপূর্তির পূর্বেই কোনো বন্ড তলব করলে উক্ত বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল্ড টু কল (YTC) বলে।
উত্তর সাধারণ শেয়ারধারীদের জন্য প্রযোজ্য নিট মুনাফাকে সংশ্লিষ্ট সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে শেয়ারপ্রতি আয় (EPS) পাওয়া যায়। EPS কোম্পানির লাভজনকতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। তবে শুধু EPS বেশি হলেই বিনিয়োগ শ্রেষ্ঠ হয় না; শেয়ারের মূল্য, ঝুঁকি, প্রবৃদ্ধি, আয়ের স্থায়িত্ব ও অন্যান্য তথ্যও বিবেচনা করতে হয়। তাই EPS বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের একটি নির্দেশক, একমাত্র নির্ণায়ক নয়।
উত্তর

জনাব আবিরের বিনিয়োগকৃত বন্ডের বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা

সুদের পরিমাণ ($I$) = ১,০০০ × ১২% = ১২০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১৫% বা, ০.১৫

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য,

$V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+K_d\right)^n}}{K_d}\right]+\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=১ ২ ০ \times\left[\frac{১-\frac{১}{(১+০ . ১ ৫)^৫}}{০ . ১ ৫}\right]+\frac{১, ০ ০ ০}{(১+০ . ১ ৫)^৫}$

$=১ ২ ০ \times\left[\frac{১-\frac{১}{(১ . ১ ৫)^৫}}{০ . ১ ৫}\right]+\frac{১, ০ ০ ০}{(১ . ১ ৫)^৫}$

$=১ ২ ০ \times\left[\frac{১-০ . ৪ ৯ ৭ ১ ৭ ৭}{০ . ১ ৫}\right]+\frac{১, ০ ০ ০}{২ . ০ ১ ১ ৩ ৫ ৭}$

= (১২০ × ৩.৩৫২১৫৩) + ৪৯৭.১৭৬৭৮২

= ৪০২.২৫৮৩৬ + ৪৯৭.১৭৬৭৮২

= ৮৯৯.৪৪ টাকা

সুতরাং জনাব আবিরের বিনিয়োগকৃত বন্ডের বর্তমান মূল্য ৮৯৯.৪৪ টাকা।

উত্তর

জনাব আশার বিনিয়োগকৃত বন্ডের বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা

বাজারমূল্য (SV) = ৩৫০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১৫% বা, ০.১৫

আমরা জানি,

জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য,

$V_B =\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=\frac{১,০০০}{(১+০ .১ ৫)^{১০}}$

$=\frac{১,০০০}{(১. ১ ৫)^{১ ০}}$

$=\frac{১,০০০}{৪.০৪ ৫ ৫ ৫ ৮}$

= ২৪৭.১৮ টাকা

লক্ষণীয় যে, জনাব আবিরের বিনিয়োগকৃত বন্ডের বাজারমূল্য ৮৫০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৮৯৯.৪৪ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভ হবে। অপরদিকে, আশার বিনিয়োগকৃত বন্ডের বাজারমূল্য ৩৫০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ২৪৭.১৮ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে। এমতাবস্থায় বলা যায়, জনাব আবিরের বিনিয়োগটি লাভজনক।

৮. উদ্দীপক

জনাব রাজু প্রকল্প 'A' ও প্রকল্প 'B' নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। প্রকল্প ২টির বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো-

প্রারম্ভিক বিনিয়োগ

প্রকল্প 'A': ৬৫,০০০ টাকা।

প্রকল্প 'B' : ৮৫,০০০ টাকা।

প্রকল্পদ্বয়ের নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ:

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ১
প্রকল্প A ২৫,০০০
প্রকল্প B ২৫,০০০

২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২
প্রকল্প A ২৫,০০০
প্রকল্প B ৩৫,০০০

৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৩
প্রকল্প A ২৫,০০০
প্রকল্প B ২৮,০০০

৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৪
প্রকল্প A ২৫,০০০
প্রকল্প B ৩২,০০০
উত্তর যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় তাকে অভ্যন্তরীণ মুনাফার হার বলে।
উত্তর কতকগুলো প্রকল্পের মধ্য থেকে কিছুসংখ্যক উত্তম প্রকল্প বেছে নেওয়ার প্রক্রিয়াকে মূলধন রেশনিং বলে। যখন মূলধনের যোগান কম থাকে কিন্তু একাধিক লাভজনক প্রকল্প হাতে নেওয়া হয় তখন বিনিয়োগকারী কেবল সর্বাধিক লাভজনক প্রকল্পে মূলধন ব্যবহার করে থাকে। অর্থাৎ স্বল্প মূলধনের সাহায্যে সর্বাধিক লাভজনক প্রকল্প বেছে নেওয়ার প্রক্রিয়াকে মূলধন রেশনিং বলে। মূলধনের পর্যাপ্ততা অনুসারে প্রকল্পের লাভজনকতার ভিত্তিতে সর্বাধিক লাভজনক প্রকল্প বেছে নেওয়ার জন্য মূলধন রেশনিং করা হয়।
উত্তর

প্রকল্প 'B' এর পে-ব্যাক সময় নির্ণয়:

এখানে,

প্রারম্ভিক বিনিয়োগ (NCO) = ৮৫,০০০ টাকা

ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়:

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ১
নগদ আন্তঃপ্রবাহ ২৫,০০০
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ২৫,০০০

২ (A)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২ (A)
নগদ আন্তঃপ্রবাহ ৩৫,০০০
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ৬০,০০০ (C)

৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৩
নগদ আন্তঃপ্রবাহ ২৮,০০০ (D)
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ৮৮,০০০

৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৪
নগদ আন্তঃপ্রবাহ ৩২,০০০
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ১,২০,০০০

আমরা জানি,

পে-ব্যাক সময় (PBP)

$=A+\frac{N C O-C}{D}$

$=২+\frac{৮ ৫, ০ ০ ০-৬ ০, ০ ০ ০}{২ ৮, ০ ০ ০}$

$=২+\frac{২ ৫, ০ ০ ০}{২ ৮, ০ ০ ০}$

= ২ + ০.৮৯ = ২.৮৯ বছর

সুতরাং প্রকল্প 'B' এর পে-ব্যাক সময় ২.৮৯ বছর।

উত্তর

প্রকল্প 'A' এর পে-ব্যাক সময় নির্ণয়:

এখানে,

প্রারম্ভিক বিনিয়োগ (NCO) = ৬৫,০০০ টাকা

বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ (NCB) = ২৫,০০০ টাকা

আমরা জানি,

পে-ব্যাক সময়

$(PBP)=\frac{NCO}{NCB}$

$=\frac{৬৫,০০০}{২৫,০০০}$

= ২.৬০ বছর

লক্ষণীয় যে, প্রকল্প 'A' এর পে-ব্যাক সময় ২.৬০ বছর, যা প্রকল্প 'B' এর পে-ব্যাক সময় ২.৮৯ বছর ('গ' নং থেকে প্রাপ্ত) হতে কম। অর্থাৎ প্রকল্প 'A' থেকে বিনিয়োগকৃত অর্থ তুলনামূলক কম সময়ে ফেরত আসবে। এমতাবস্থায় বলা যায়, দুইটি প্রকল্পের মধ্যে 'A' প্রকল্পটি অধিকতর গ্রহণযোগ্য।

৯. উদ্দীপক

মি. কালাম দুটি প্রকল্পের মধ্যে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চান। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং বাট্টার হার ১০%। প্রকল্প দুটির আন্তঃপ্রবাহ নিম্নরূপ:

প্রকল্প-১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর প্রকল্প-১
বছর-১ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ২৪,০০০
বছর-২ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩২,০০০
বছর-৩ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৫০,০০০
বছর-৪ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩৫,০০০
বছর-৫ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৪১,০০০

প্রকল্প-২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর প্রকল্প-২
বছর-১ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩০,০০০
বছর-২ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩২,০০০
বছর-৩ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩৫,০০০
বছর-৪ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩৮,০০০
বছর-৫ নগদ আন্তঃপ্রবাহ (টাকা) ৩০,০০০
উত্তর দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
উত্তর

যে সকল প্রকল্প অন্যটির সাথে প্রতিযোগিতা করে তাদেরকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে।

পরস্পর বর্জনশীল প্রকল্পগুলোর মধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হলে বাকিগুলোকে বর্জন করা হয়। যেমন: কোনো প্রতিষ্ঠানের একটি মেশিন ক্রয়ের প্রয়োজন এবং মেশিনটির বাজারে তিনটি ব্র্যান্ড রয়েছে। ফলে কোম্পানি যেকোনো একটি ব্র্যান্ডের মেশিন ক্রয় করবে এবং অন্যগুলো বাতিল করবে।

উত্তর

প্রকল্প-১ এর গড় মুনাফার হার নির্ণয়:

বার্ষিক অবচয় = (প্রাথমিক বিনিয়োগ − ভগ্নাবশেষ মূল্য) ÷ আয়ুষ্কাল = (১,০০,০০০ − ০) ÷ ৫ = ২০,০০০ টাকা।

নগদ আন্তঃপ্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ নগদ আন্তঃপ্রবাহ
বছর-১ ২৪,০০০
বছর-২ ৩২,০০০
বছর-৩ ৫০,০০০
বছর-৪ ৩৫,০০০
বছর-৫ ৪১,০০০

বাদ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: অবচয়
বছর-১ ২০,০০০
বছর-২ ২০,০০০
বছর-৩ ২০,০০০
বছর-৪ ২০,০০০
বছর-৫ ২০,০০০

কর-পরবর্তী নিট মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পরবর্তী নিট মুনাফা
বছর-১ ৪,০০০
বছর-২ ১২,০০০
বছর-৩ ৩০,০০০
বছর-৪ ১৫,০০০
বছর-৫ ২১,০০০

এখানে,

গড় নিট মুনাফা

$=\frac{৪,০০০ + ১২,০০০ + ৩০,০০০ + ১৫,০০০ + ২১,০০০}{৫}$

$=\frac{৮২,০০০}{৫}$

= ১৬,৪০০ টাকা

গড় বিনিয়োগ = (প্রাথমিক বিনিয়োগ + ভগ্নাবশেষ মূল্য) ÷ ২ = (১,০০,০০০ + ০) ÷ ২ = ৫০,০০০ টাকা।

গড় মুনাফার হার (ARR) = (গড় কর-পরবর্তী নিট মুনাফা ÷ গড় বিনিয়োগ) × ১০০ = (১৬,৪০০ ÷ ৫০,০০০) × ১০০ = ৩২.৮০%।

সুতরাং প্রকল্প-১ এর গড় মুনাফার হার ৩২.৮০%

উত্তর

প্রকল্প-১ এর নিট বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

নগদ আন্তঃপ্রবাহ, $CF_1$ = ২৪,০০০ টাকা; $CF_2$ = ৩২,০০০ টাকা; $CF_3$ = ৫০,০০০ টাকা; $CF_4$ = ৩৫,০০০ টাকা এবং $CF_5$ = ৪১,০০০ টাকা। প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ১,০০,০০০ টাকা এবং বাট্টার হার (K) = ১০% বা, ০.১০

আমরা জানি,

নিট বর্তমান মূল্য,

$N P V=\frac{\mathrm{CF}_1}{(1+\mathrm{K})^1}+\frac{\mathrm{CF}_2}{(1+\mathrm{K})^2}+\frac{\mathrm{CF}_3}{(1+\mathrm{K})^3}+\frac{\mathrm{CF}_4}{(1+\mathrm{K})^4}+\frac{\mathrm{CF}_5}{(1+\mathrm{K})^5}-\mathrm{CF}_0$

$=\frac{২৪,০০০}{(১+০ . ১ ০)^১}+\frac{৩২,০০০}{(১+০ . ১ ০)^২}+\frac{৫ ০, ০ ০ ০}{(১+০ . ১ ০)^৩}+\frac{৩৫,০০০}{(১+০ . ১ ০)^৪}$

$\quad\quad\quad\quad\quad\quad+\frac{৪ ১, ০ ০ ০}{(১+০ . ১ ০)^৫}-১, ০ ০, ০ ০ ০$

$=\frac{২ ৪, ০ ০ ০}{(১ . ১ ০)^১}+\frac{৩ ২, ০ ০ ০}{(১ . ১ ০)^২}+\frac{৫ ০, ০ ০ ০}{(১ . ১ ০)^৩}+\frac{৩ ৫, ০ ০ ০}{(১ . ১ ০)^৪}+\frac{৪১, ০ ০ ০}{(১ . ১ ০)^৫}-১, ০ ০, ০ ০ ০$

= ২১,৮১৮.১৮ + ২৬,৪৪৬.২৮ + ৩৭,৫৬৫.৭৪ + ২৩,৯০৫.৪৭ + ২৫,৪৫৭.৭৭ – ১,০০,০০০

= ১,৩৫,১৯৩.৪৪ – ১,০০,০০০

= ৩৫,১৯৩.৪৪ টাকা

প্রকল্প-২ এর নিট বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

নগদ আন্তঃপ্রবাহ, $CF_1$ = ৩০,০০০ টাকা; $CF_2$ = ৩২,০০০ টাকা; $CF_3$ = ৩৫,০০০ টাকা; $CF_4$ = ৩৮,০০০ টাকা এবং $CF_5$ = ৩০,০০০ টাকা

প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ১,০০,০০০ টাকা এবং বাট্টার হার (K) = ১০% বা, ০.১০

আমরা জানি,

নিট বর্তমান মূল্য,

$N P V=\frac{\mathrm{CF}_1}{(1+\mathrm{K})^1}+\frac{\mathrm{CF}_2}{(1+\mathrm{K})^2}+\frac{\mathrm{CF}_3}{(1+\mathrm{K})^3}+\frac{\mathrm{CF}_4}{(1+\mathrm{K})^4}+\frac{\mathrm{CF}_5}{(1+\mathrm{K})^5}-\mathrm{CF}_0$

$=\frac{৩০,০০০}{(১+০ . ১ ০)^১}+\frac{৩২,০০০}{(১+০ . ১ ০)^২}+\frac{৩৫, ০ ০ ০}{(১+০ . ১ ০)^৩}+\frac{৩৮,০০০}{(১+০ . ১ ০)^৪}$

$\quad\quad\quad\quad\quad\quad+\frac{৩০, ০ ০ ০}{(১+০ . ১ ০)^৫}-১, ০ ০, ০ ০ ০$

$=\frac{৩০,০০০}{(১ . ১ ০)^১}+\frac{৩ ২, ০ ০ ০}{(১ . ১ ০)^২}+\frac{৩৫, ০ ০ ০}{(১ . ১ ০)^৩}+\frac{৩ ৮, ০ ০ ০}{(১ . ১ ০)^৪}+\frac{৩০, ০ ০ ০}{(১ . ১ ০)^৫}-১, ০ ০, ০ ০ ০$

= ২৭,২৭২.৭৩ + ২৬,৪৪৬.২৮ + ২৬,২৯৬.০২ + ২৫,৯৫৪.৫১ + ১৮,৬২৭.৬৪ – ১,০০,০০০

= ১,২৪,৫৯৭.১৮ – ১,০০,০০০

= ২৪,৫৯৭.১৮ টাকা

লক্ষণীয় যে, প্রকল্প-১ এর নিট বর্তমান মূল্য ৩৫,১৯৩.৪৪ টাকা, যা প্রকল্প-২ এর নিট বর্তমান মূল্য ২৪,৫৯৭.১৮ টাকা হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, মি. কালামের প্রকল্প-১ এ বিনিয়োগ করা লাভজনক হবে।

১০. উদ্দীপক

জনাব রাতুল শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। বাজার অনুসন্ধান করে তিনি দুটি শেয়ার চিহ্নিত করেছেন। সিকিউরিটি দুটির আয়ের হার নিম্নরূপ:

২০২১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২০২১
সিকিউরিটি-ক আয়ের হার ২৫%
সিকিউরিটি-খ আয়ের হার ১৫%

২০২২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২০২২
সিকিউরিটি-ক আয়ের হার −৮%
সিকিউরিটি-খ আয়ের হার ১০%

২০২৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২০২৩
সিকিউরিটি-ক আয়ের হার ২০%
সিকিউরিটি-খ আয়ের হার ২২%
উত্তর ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে।
উত্তর

বাজার ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না বলে একে অপরিহারযোগ্য ঝুঁকি বলে।

অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, শেয়ারবাজার ধস ইত্যাদি কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। এ সকল কারণ কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য উক্ত বিষয়সমূহের দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয় যা পোর্টফোলিও গঠন করেও পরিহার করা যায় না। এজন্য বাজার ঝুঁকিকে অপরিহারযোগ্য ঝুঁকি বলা হয়।

উত্তর

সিকিউরিটি-ক এর গড় আয়ের হার নির্ণয়:

আমরা জানি,

গড় আয়ের হার

$\left(\overline{R}_ক\right) =\frac{\sum R_i}{n}$

$=\frac{২৫-৮+২০}{৩}$

$=\frac{৩ ৭}{৩}$

= ১২.৩৩%

সুতরাং সিকিউরিটি-ক এর গড় আয়ের হার ১২.৩৩%।

উত্তর

সিকিউরিটি-ক এর বিভেদাঙ্ক নির্ণয়:

এখানে,

গড় আয়ের হার $\left(\overline{R}_ক\right)$ = ১২.৩৩% ('গ' নং থেকে প্রাপ্ত)

∴ আদর্শ বিচ্যুতি $\left(\sigma_ক\right)=\sqrt{\frac{\sum\left(R_i-\bar{R}\right)^2}{n-1}}$

$=\sqrt{\frac{(২ ৫-১ ২ . ৩ ৩)^২+(-৮-১ ২ . ৩ ৩)^২+(২ ০-১ ২ . ৩ ৩)^২}{৩-১}}$

$=\sqrt{\frac{১ ৬ ০ . ৫ ২ ৮ ৯+৪ ১ ৩ . ৩ ০ ৮ ৯+৫ ৮ . ৮ ২ ৮ ৯}{২}}$

$=\sqrt{\frac{\text { ৬৩২.৬৬৬৭ }}{২}}$

$=\sqrt{\text { ৩১৬.৩৩৩৩৫ }}$

= ১৭.৭৯%

আমরা জানি,

বিভেদাঙ্ক: $CV_{\text{ক}}=\frac{\sigma_{\text{ক}}}{\bar{R}_{\text{ক}}}\times100=\frac{17.79}{12.33}\times100=144.28\%$। σ = আদর্শ বিচ্যুতি; R̄ = গড় আয়ের হার।

সিকিউরিটি-খ এর বিভেদাঙ্ক নির্ণয় :

এখানে,

গড় আয়ের হার

$\left(\overline{R}_খ\right) =\frac{\sum R_i}{n}$

$=\frac{১৫+১০+২২}{৩}$

$=\frac{৪ ৭}{৩}$

= ১৫.৬৭%

∴ আদর্শ বিচ্যুতি $\left(\sigma_খ\right)=\sqrt{\frac{\sum\left(R_i-\bar{R}\right)^2}{n-1}}$

$=\sqrt{\frac{(১৫-১৫.৬৭)^২+(১০-১৫.৬৭)^২+(২২-১৫.৬৭)^২}{৩-১}}$

$=\sqrt{\frac{০.৪৪৮৯ + ৩২.১৪৮৯ + ৪০.০৬৮৯}{২}}$

$=\sqrt{\frac{\text {৭২.৬৬৬৭}}{২}}$

$=\sqrt{\text { ৩৬.৩৩৩৩৫}}$

= ৬.০৩%

আমরা জানি,

বিভেদাঙ্ক: $CV_{\text{খ}}=\frac{\sigma_{\text{খ}}}{\bar{R}_{\text{খ}}}\times100=\frac{6.03}{15.67}\times100=38.48\%$। σ = আদর্শ বিচ্যুতি; R̄ = গড় আয়ের হার।

লক্ষণীয় যে, সিকিউরিটি-ক এর বিভেদাঙ্ক বা ঝুঁকির পরিমাণ ১৪৪.২৮%, যা সিকিউরিটি-খ এর বিভেদাঙ্ক ৩৮.৪৮% হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, জনাব রাতুলের 'ক' সিকিউরিটিতে বিনিয়োগ করা অধিক ঝুঁকিপূর্ণ হবে।

১১. উদ্দীপক

মি. রাহাত দেশের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা চিন্তা করে দুটি স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। নিম্নে স্টক দুটির সম্ভাবনা বিন্যাস ও আয়ের হার দেওয়া হলো:

ভালো

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনৈতিক অবস্থা ভালো
সম্ভাবনা বিন্যাস ০.৩০
স্টক M আয়ের হার ২৫%
স্টক N আয়ের হার ২০%

স্বাভাবিক

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক
সম্ভাবনা বিন্যাস ০.৪৫
স্টক M আয়ের হার ৩৫%
স্টক N আয়ের হার ৪০%

খারাপ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনৈতিক অবস্থা খারাপ
সম্ভাবনা বিন্যাস ০.২৫
স্টক M আয়ের হার ১০%
স্টক N আয়ের হার ১২%
উত্তর বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতিকে ঝুঁকি বলে।
উত্তর

কোনো সিকিউরিটি সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার যে সম্ভাবনা, তাকে তারল্য ঝুঁকি বলে।

বিনিয়োগকারী অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর যেকোনো সময় এসব বিনিয়োগ নগদ টাকায় রূপান্তর করার প্রয়োজন হতে পারে। আশা করা হয়, বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদ টাকায় রূপান্তর করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে তার সম্পদ বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়।

উত্তর

মি. রাহাতের স্টক 'M' এর আদর্শ বিচ্যুতি নির্ণয়:

এখানে,

গড় আয়ের হার

$\left(\bar{R}_M\right)=\Sigma R_i \times P_i$

= (২৫ × ০.৩০) + (৩৫ × ০.৪৫) + (১০ × ০.২৫)

= ৭.৫০ + ১৫.৭৫ + ২.৫০

= ২৫.৭৫%

আমরা জানি,

আদর্শ বিচ্যুতি $\left(\sigma_M\right)=\sqrt{\sum\left(R_i-\bar{R}\right)^2 \times P_i}$

= √( (  ২৫-২৫.৭৫ )^(২) × ০.৩০ + ((৩৫-২৫.৭৫))^(২) × ০.৪৫ + ( ১০ − ২৫.৭৫)^(২) × ০.২৫)

= √( ০.১৬৮৭৫  +  ৩৮.৫০৩১২৫  +  ৬২.০১৫৬২৫ )

$=\sqrt{\text { ১০০.৬৮৭৫ }}$

= ১০.০৩%

সুতরাং মি. রাহাতের স্টক 'M' এর আদর্শ বিচ্যুতি ১০.০৩%।

উত্তর

স্টক 'M' এর বিভেদাঙ্ক নির্ণয় :

'গ' নং থেকে প্রাপ্ত,

গড় আয়ের হার $\left(\overline{\mathrm{R}}_{\mathrm{M}}\right)$ = ২৫.৭৫%

আদর্শ বিচ্যুতি $\left(\sigma_{\mathrm{M}}\right)$ = ১০.০৩%

বিভেদাঙ্ক: CV_(M) = ((σ_(M)) ÷ (bar(R) [ ˉ ]_(M))) × 100 = ((10.03) ÷ (25.75)) × 100 = 38.95%। σₘ = আদর্শ বিচ্যুতি, R̄ₘ = গড় আয়ের হার।

স্টক 'N' এর বিভেদাঙ্ক নির্ণয় :

এখানে,

গড় আয়ের হার $\left(\bar{R}_N\right)=\Sigma R_i \times P_i$

= (২০ × ০.৩০) + (৪০ × ০.৪৫) + (১২ × ০.২৫)

= ৬ + ১৮ + ৩

= ২৭%

∴ আদর্শ বিচ্যুতি $\left(\sigma_N\right)=\sqrt{\sum\left(R_i-\bar{R}\right)^2 \times P_i}$

= √( (  ২০-২৭ )^(২) × ০.৩০ + ((৪০-২৭))^(২) × ০.৪৫ + ( ১২ − ২৭)^(২) × ০.২৫)

$=\sqrt{১৪.৭০ + ৭৬.০৫ + ৫৬.২৫ }$

$=\sqrt{\text {১৪৭}}$

= ১২.১২%

আমরা জানি,

বিভেদাঙ্ক: CV_(N) = ((σ_(N)) ÷ (bar(R) [ ˉ ]_(N))) × 100 = ((12.12) ÷ (27)) × 100 = 44.89%। σₙ = আদর্শ বিচ্যুতি, R̄ₙ = গড় আয়ের হার।

লক্ষণীয় যে, স্টক 'M' এর বিভেদাঙ্ক বা ঝুঁকির পরিমাণ ৩৮.৯৫%, যা স্টক 'N' এর বিভেদাঙ্ক ৪৪.৮৯% হতে কম। এমতাবস্থায় বলা যায়, মি রাহাতের 'M' স্টকে বিনিয়োগ করা উচিত।