কুমিল্লা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

রাহাত কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। এর জন্য কোম্পানি কর্তৃপক্ষ একটি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ৫ কোটি টাকা প্রয়োজন। যন্ত্রটির আয়ুষ্কাল ১৫ বছর।
উত্তর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলিকে অর্থায়ন বলা হয়।
উত্তর

সম্পদ সর্বোচ্চকরণ বলতে কোম্পানির শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকে বোঝায়।

শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বোচ্চকরণ ফার্মের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। ফার্মের মালিকদের সম্পদ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা। সম্পদ সর্বোচ্চকরণে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয়।

উত্তর

উদ্দীপকে রাহাত কোম্পানি কর্তৃক পানি পরিশোধকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।

স্থায়ী সম্পত্তি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্তকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলা হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

উদ্দীপকে রাহাত কোম্পানি লি. একটি পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। পানি পরিশোধনকারী যন্ত্র হলো স্থায়ী সম্পদ। এ ধরনের স্থায়ী সম্পদ ক্রয়ে প্রতিষ্ঠান বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে, যা মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে রাহাত কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত।

সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকেই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এর সাথে সমাজের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ যেমন : ভোক্তা, সাধারণ জনগণ, সরকার, পরিবেশ প্রভৃতির স্বার্থরক্ষা করে ব্যবসায়ের সম্পদ সর্বোচ্চকরণের চেষ্টা করা হয়। এ দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে।

উদ্দীপকে রাহাত কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষিত করে। এই দূষণ রোধকল্পে কোম্পানির কর্তৃপক্ষ পানি পরিশোধনকারী একটি যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, যার আয়ুষ্কাল ১৫ বছর এবং খরচ ৫ কোটি টাকা। কোম্পানিটির কারণে যাতে পরিবেশ দূষিত না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত প্রতিষ্ঠানটি এই যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, যা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত।

কোম্পানি হিসেবে রাহাত কোম্পানি লি. কে সম্পদ সর্বোচ্চকরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্বও পালন করতে হয়। যেমন : বিভিন্ন সামাজিক দায়িত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব হলো সমাজের প্রতি দায়িত্ব। তাই পরিবেশ দূষণমুক্ত রাখতেই রাহাত কোম্পানি পানি পরিশোধনকারী যন্ত্র কেনার জন্য অর্থায়ন করছে, যা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত।

২. উদ্দীপক

নর্থওয়ে কোম্পানি বিশ্ববাজারে মোবাইল ব্যবসায়ের সাথে জড়িত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। যথাযথ নিয়মে কোম্পানিটি কার্যক্রম শুরু করে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই তারা শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে।
উত্তর ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালার জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত বোধ বা উপলব্ধিকে ব্যবসায়িক মূল্যবোধ বলে।
উত্তর

সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্বকেই সামাজিক দায়বদ্ধতা বলে।

ব্যবসায়ের সাথে বিভিন্ন পক্ষ জড়িত থাকে; যেমন- শেয়ারমালিক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সরকার, ঋণদাতা। এসব স্বার্থসংশ্লিষ্ট পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের যে দায়বদ্ধতা তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।

উত্তর

উদ্দীপকে নর্থওয়ে কোম্পানির শেয়ার বিক্রয় তহবিল সংগ্রহ সিদ্ধান্ত।

তহবিলের বিভিন্ন উৎস চিহ্নিতকরণ এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে তহবিল সংগ্রহ বলে। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়।

উদ্দীপকে নর্থওয়ে কোম্পানি বিশ্ববাজারে মোবাইল ব্যবসায়ের সাথে জড়িত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। এক্ষেত্রে আর্থিক সংকট মোকাবিলায় কোম্পানিটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদি ইক্যুইটি মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। ফলে উক্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোনো ব্যয় সৃষ্টি হবে না। সুতরাং বলা যায়, নর্থওয়ে কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের সিদ্ধান্ত হলো তহবিল সংগ্রহ সিদ্ধান্ত।

উত্তর

উদ্দীপকে নর্থওয়ে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ হয়েছে।

যৌথমূলধনি কোম্পানি স্থায়ী ব্যয় নির্বাহে শেয়ার বিক্রির মাধ্যমে ইক্যুইটি মূলধন সংগ্রহ করতে পারে। সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপক তহবিল সংগ্রহের ক্ষেত্রে ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের সমন্বয়ে কাম্য মূলধন কাঠামো গঠন করে থাকে।

উদ্দীপকে নর্থওয়ে কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। নতুন পরিকল্পনায় কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটি ইক্যুইটি মূলধন সংগ্রহ করবে, যা দীর্ঘমেয়াদি অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়।

শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মূলধন হলো দীর্ঘমেয়াদি অর্থায়ন। ফলে শেয়ার মূলধন কোম্পানি দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ পায়। এছাড়া শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক বিবেচিত হওয়ায় তাদের লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক না। তাই কোম্পানির কোনোরূপ দায় সৃষ্টি হয় না। ফলে ঋণের দায় পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকিও হ্রাস পায়। তাই সার্বিক বিবেচনায় নর্থওয়ে কোম্পানি কর্তৃক দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ হয়েছে।

৩. উদ্দীপক

জনাব হক ১০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের ২০% অর্থ ব্যবসায় পরিচালনার জন্য সংরক্ষণ করেন। এতে তার মুনাফা বৃদ্ধি পেলেও বিভিন্ন দায় পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমস্যা সমাধানে তিনি বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান করছেন। তাই তিনি চিন্তা করছেন। তিনি যদি ঋণ গ্রহণ করেন তবে কোনোভাবেই তা আগামী ১০ বছরের পূর্বে পরিশোধ করা সম্ভব হবে না।
উত্তর ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধের অঙ্গীকার করে সরকার যে স্বল্পমেয়াদি অঙ্গীকারপত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলে।
উত্তর

ঝুঁকি ও মুনাফা উভয়ের মধ্যে সমন্বয়সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার নীতিকে ঝুঁকি-মুনাফা নীতি বলে।

ঝুঁকি-মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। কারণ একজন বিনিয়োগকারী যখন অধিক ঝুঁকি গ্রহণ করে তখন তিনি অধিক মুনাফা প্রত্যাশা করেন। আর্থিক ব্যবস্থাপককে ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয়সাধন করে ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য-অর্জিত হয়।

উত্তর

উদ্দীপকে জনাব হক অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি এবং ও উপযুক্ততার নীতির প্রতি ইঙ্গিত করেছেন।

উপযুক্ততার নীতির বিষয়বস্তু হচ্ছে কম সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। অনুরূপভাবে, দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। আর তারল্য ও মুনাফা নীতির বিষয়বস্তু হচ্ছে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করা।

উদ্দীপকে জনাব হক ১০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের ২০% অর্থ ব্যবসায় পরিচালনার জন্য সংরক্ষণ করেন। তবে তিনি দায় পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি প্রতিষ্ঠানকে চলতি দায় পরিশোধের সক্ষমতা অর্জনে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করতে হয়। কিন্তু জনাব হক তারল্য ও মুনাফা নীতি অনুসারে যথাযথ পরিমাণে তারল্য সংরক্ষণে ব্যর্থ হয়। এছাড়া তিনি অর্থায়নের ক্ষেত্রে উপযুক্ততার নীতিটি যথাযথভাবে অনুসরণ করেননি। ফলে তিনি দায় পরিশোধের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই বলা যায়, জনাব হক তারল্য ও মুনাফা নীতি এবং উপযুক্ততার নীতির প্রতি ইঙ্গিত করেছেন।

উত্তর

উপযুক্ততার নীতি অনুসরণের মাধ্যমে জনাব হক বিকল্প অর্থায়নের ক্ষেত্রে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উৎস পছন্দ করবেন বলে আমি মনে করি।

উপযুক্ততার নীতির বিষয়বস্তু হচ্ছে কম সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। অনুরূপভাবে, দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা।

উদ্দীপকের জনাব হক ১০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের ২০% অর্থ ব্যবসায় পরিচালনার জন্য সংরক্ষণ করেন। এতে তার ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি পেলেও বিভিন্ন দায় পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমস্যা সমাধানে তিনি বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান করছেন।

জনাব হককে পাওনাদারদের অর্থ সময়মতো পরিশোধ করার জন্য উপযুক্ত উৎস থেকে অর্থসংস্থান করতে হবে। এক্ষেত্রে চলতি দায় পরিশোধে তিনি স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থসংস্থান করতে পারেন। আর যদি দায় পরিশোধে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি বিকল্প উৎস হিসেবে দীর্ঘমেয়াদি উৎস নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে তিনি ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারেন। কিংবা শেয়ার ইস্যুর মাধ্যমে বা অভ্যন্তরীণ উৎসের অন্যকোনো মাধ্যম থেকে অর্থসংস্থান করতে পারেন। অর্থাৎ অর্থায়নের প্রয়োজনের ধরন এবং সময় বিবেচনায় উপযুক্ততার নীতি অনুসারে তাকে বিকল্প অর্থায়নের উৎস পছন্দ করতে হবে যেন পরবর্তীতে দায় পরিশোধে আবার সমস্যায় পড়তে না হয়।

৪. উদ্দীপক

জনাব সোহেল রানা ১০ বছরের জন্য ৫,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখতে চান। সুরমা ব্যাংক তাকে ৮% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেন। অন্যপক্ষে, মেঘনা ব্যাংক তাকে ৮% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের অঙ্গীকার করেন।
উত্তর নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বলে।
উত্তর

ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে।

বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কার্যকরী সুদের হার নির্ণয় করতে হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে কার্যকরী সুদের হার বৃদ্ধি পায় এবং চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে কার্যকরী সুদের হার হ্রাস পায়।

উত্তর

সুরমা ব্যাংক থেকে ১০ বছর পর কত টাকা পাওয়া যাবে তা জানতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়:

বর্তমান মূল্য (PV) = ৫,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

সুদের হার (i) = ৮% বা, ০.০৮

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য $(FV)=PV(1 + i)^n$

= ৫,০০,০০০ $(১ + ০.০৮)^{১০}$

= ৫,০০,০০০ $(১ .০৮)^{১০}$

= ৫,০০,০০০ × ২.১৫৮৯২৫

= ১০,৭৯,৪৬২.৫০ টাকা

সুতরাং সুরমা ব্যাংক থেকে ১০ বছর পর ১০,৭৯,৪৬২.৫০ টাকা পাওয়া যাবে।

উত্তর

মেঘনা ব্যাংকের প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে,

বর্তমান মূল্য (PV) = ৫,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

সুদের হার (i) = ৮% বা, ০.০৮

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ৪

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য $(F V)=P V\left(1+\frac{i}{m}\right)^{n \times m}$

$=৫,০০,০০০\left(১+\frac{০.০৮}{৪}\right)^{১০ \times ৪}$

= ৫,০০,০০০ $(১.০২)^{৪০}$

= ৫,০০,০০০ × ২.২০৮০৪০

= ১১,০৪,০২০ টাকা

লক্ষণীয় যে, জনাব সোহেল রানা সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে পাবেন ১০,৭৯,৪৬২.৫০ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত)। অপরদিকে, মেঘনা ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে পাবেন ১১,০৪,০২০ টাকা। অর্থাৎ, মেঘনা ব্যাংক থেকে তুলনামূলক বেশি টাকা পাবেন। এমতাবস্থায় বলা যায়, মেঘনা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব সোহেল রানা বেশি লাভবান হবেন।

৫. উদ্দীপক

রেহানা ও সোহানা চাকরিজীবী। রেহানা গামা ব্যাংকে বছরের শুরুতে ১২% সুদে এবং সোহানা লামা ব্যাংকে বছরের শেষে ১৩% সুদে ১২,০০০ টাকা করে ১০ বছর জমা করেন।
উত্তর বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
উত্তর

সমপরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো তারিখে পাওয়ার চেয়ে বর্তমান সময়ে পাওয়া বেশি পছন্দনীয়। একে অর্থের সময়মূল্য পছন্দ বলে।

আজকের ১০০ টাকা এক বছর পরের ১০০ টাকার সমান নয়। কারণ অর্থের সময়মূল্য আছে। কোনো ব্যক্তি অবশ্যই এক বছর পরের তুলনায় আজকের ১০০ টাকা বেশি পছন্দ করবে। কারণ এতে কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা নেই। আবার সেই অর্থ বিনিয়োগ করারও সুযোগ আছে।

উত্তর

উদ্দীপকে রেহানা গামা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন তা জানতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে,

বার্ষিক কৃস্তির পরিমাণ (A) = ১২,০০০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

সুদের হার (i) = ১২% বা ০.১২

আমরা জানি,

অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য,

$F V_A=A \times\left[\frac{(1+i)^n-1}{i}\right](1+i)$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{(১+০ . ১ ২)^{১০}-১}{০ . ১ ২}\right](০.১২)$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{(১ . ১ ২)^{১ ০}-১}{০ . ১ ২}\right](১ . ১ ২)$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{৩ . ১ ০ ৫ ৮ ৪ ৮-১}{০ . ১ ২}\right](১ . ১ ২)$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{২ . ১ ০ ৫ ৮ ৪ ৮}{০ . ১ ২}\right](১ . ১ ২)$

= ১২,০০০ × ১৭.৫৪৮৭৩৩ × ১.১২

= ২,৩৫,৮৫৪.৯৭ টাকা

সুতরাং রেহানা মেয়াদ শেষে ২,৩৫,৮৫৪.৯৭ টাকা পাবেন।

উত্তর

সোহানা মেয়াদ শেষে কত টাকা পাবেন তা জানতে ভবিষ্যৎ মূল্য নির্ণয়:

এখানে,

বার্ষিক কিস্তির পরিমাণ (A) = ১২,০০০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

সুদের হার (i) = ১৩% বা ০.১৩

আমরা জানি,

সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য,

$F V_A=A \times\left[\frac{(1+i)^n-1}{i}\right]$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{(১+০ . ১ ৩)^{১০}-১}{০ . ১ ৩}\right]$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{(১ . ১৩)^{১ ০}-১}{০ . ১ ৩}\right]$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{৩.৩৯৪৫৬৭-১}{০ . ১ ৩}\right]$

$=১ ২, ০ ০ ০ \times\left[\frac{২.৩৯৪৫৬৭}{০ . ১ ৩}\right]$

= ১২,০০০ × ১৮.৪১৯৭৪৬

= ২,২১,০৩৬.৯৫ টাকা

লক্ষণীয় যে, রেহানা মেয়াদ শেষে পাবেন ২,৩৫,৮৫৪.৯৭ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত)। অপরদিকে, সোহানা মেয়াদ শেষে পাবেন ২,২১,০৩৬.৯৫ টাকা। এমতাবস্থায় বলা যায়, রেহানা মেয়াদ শেষে বেশি টাকা পাবেন।

৬. উদ্দীপক

মি. রবিন চাকমা তার ব্যাংকে সঞ্চয়কৃত অর্থ বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। তার প্রত্যাশিত আয়ের হার ১২.৫%। তিনি বন্ডবাজার অনুসন্ধান করে ২টি বন্ডকে পছন্দ করেন। বন্ড দুটির প্রাসঙ্গিক তথ্য নিচে দেওয়া হলো:

A

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বন্ড A
অভিহিত মূল্য (টাকা) ১,৫০০
কুপন সুদের হার (টাকা) ১৫%
বাজারমূল্য (টাকা) ১,০০০
মেয়াদ বছর ১৫

B

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বন্ড B
অভিহিত মূল্য (টাকা) ২,০০০
কুপন সুদের হার (টাকা) —
বাজারমূল্য (টাকা) ১,০০০
মেয়াদ বছর ১০
উত্তর যে জামানতযুক্ত ঋণের দলিল বিক্রয় করে কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করে তাকে বন্ড বলে।
উত্তর

কোনো বিনিয়োগকারী বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখলে যে আয় হার অর্জিত হয় তাকে মেয়াদপূর্তিতে উপার্জন হার বলে।

যদি বন্ডের বর্তমান মূল্য অভিহিত মূল্যের সমান হয় তবে এর মেয়াদপূর্তিতে উপার্জন হার কুপন রেটের সমান হবে। আর যদি বন্ডের মূল্য অভিহিত মূল্য থেকে ভিন্ন হয় তবে মেয়াদপূর্তিতে উপার্জন হার কুপন রেট হতে ভিন্ন হবে।

উত্তর

A বন্ডের বাজারমূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,৫০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,৫০০ টাকা

সুদের পরিমাণ ($I$) = ১,৫০০ × ১৫% = ২২৫ টাকা

মেয়াদকাল (n) = ১৫ বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১২.৫% বা, ০.১২৫

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের বাজারমূল্য,

$\mathrm{V}_{\mathrm{B}} =\mathrm{I} \times\left[\frac{1-\frac{1}{\left(1+\mathrm{K}_{\mathrm{d}}\right)^{\mathrm{n}}}}{\mathrm{K}_{\mathrm{d}}}\right]+\frac{\mathrm{MV}}{\left(1+\mathrm{K}_{\mathrm{i}}\right)^{\mathrm{n}}}$

$=২২৫ \times\left[\frac{১-\frac{১}{(১+০.১২৫)^{১৫}}}{০ . ১ ২ ৫}\right]+\frac{১, ৫ ০ ০}{(১+০ . ১ ২ ৫)^{১৫}}$

$=২২৫ \times\left[\frac{১-\frac{১}{(১. ১ ২ ৫)^{১৫}}}{০ . ১ ২ ৫}\right]+\frac{১, ৫ ০ ০}{(১. ১ ২ ৫)^{১৫}}$

$=২ ২ ৫ \times\left[\frac{১-০ . ১ ৭ ০ ৮ ৮ ৮}{০ . ১ ২ ৫}\right]+\frac{১, ৫ ০ ০}{৫ . ৮ ৫ ১ ৭ ৭ ৮}$

= (২২৫ × ৬.৬৩২৮৯৬) + ২৫৬. ৩৩২৩৪৯

= ১,৪৯২.৪০১৬ + ২৫৬. ৩৩২৩৪৯

= ১,৭৪৮.৭৩ টাকা

B বন্ডের বাজারমূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ২,০০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ২,০০০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১২.৫% বা, ০.১২৫

আমরা জানি,

জিরো কুপন বন্ডের বাজারমূল্য

$\left(V_B\right) =\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=\frac{২,০০০}{(১+০.১২৫)^{১০}}$

$=\frac{২,০০০}{(১. ১ ২ ৫)^{১০}}$

$=\frac{২,০০০}{৩.২৪৭৩২১}$

= ৬১৫.৮৯ টাকা

সুতরাং A ও B বন্ডের বাজারমূল্য যথাক্রমে ১,৭৪৮.৭৩ টাকা ও ৬১৫.৮৯ টাকা।

উত্তর

এখানে,

A বন্ডের বাজারমূল্য (SV) = ১,০০০ টাকা (দেওয়া আছে)

A বন্ডের বর্তমান মূল্য ($V_B$) = ১,৭৪৮.৭৩ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত)

আবার,

B বন্ডের বাজারমূল্য (SV) = ১,০০০ টাকা

B বন্ডের বাজার বা বর্তমান মূল্য ($V_B$) = ৬১৫.৮৯ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত)

সাধারণত কোনো বন্ডের বাজারমূল্য উক্ত বন্ডের বর্তমান মূল্য অপেক্ষা কম হলে বন্ডটি লাভজনক প্রতীয়মান হয়। কেননা বন্ডের বর্তমান মূল্য বলতে যে মূল্যে বন্ডটি বাজারে বিক্রি হওয়া যৌক্তিক সেই মূল্যকে বোঝায়। আবার, কোনো বন্ডের বাজারমূল্য উক্ত বন্ডের বর্তমান মূল্য অপেক্ষা বেশি হলে বন্ডটিতে বিনিয়োগে বিনিয়োগকারীকে ক্ষতির সম্মুখীন হতে হবে। লক্ষণীয় যে, A বন্ডের বাজারমূল্য ১,০০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ১,৭৪৮.৭৩ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগ লাভ হবে (১,৭৪৮.৭৩ – ১,০০০) = ৭৪৮.৭৩ টাকা।

অপরপক্ষে, B বন্ডের বাজারমূল্য ১,০০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৬১৫.৮৯ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে (১,০০০ – ৬১৫.৮৯) = ৩৮৪.১১ টাকা। এমতাবস্থায় বলা যায়, মি. রবিন চাকমার A বন্ডে বিনিয়োগ করা উচিত।

৭. উদ্দীপক

কেয়া লিমিটেড ১০ লক্ষ টাকায় ৬% হারে অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। পূর্ববর্তী বছরের বকেয়া লভ্যাংশ পরবর্তী বছরে প্রাপ্তির সুযোগ থাকায় বিজ্ঞপ্তিকৃত শেয়ার ক্রয়ে প্রচুর আবেদন জমা হয়। তাছাড়া চলতি বছরে ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা করায় স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয়-বিক্রয়ের বেশ চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে।
উত্তর যৌথমূলধনি কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের প্রথমবার যে প্রস্তাব দেয় তাকে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) বলে।
উত্তর

যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ ও মূলধন ফেরত পাওয়ার ব্যাপারে সাধারণ শেয়ারহোল্ডারের চেয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে।

অগ্রাধিকার শেয়ারহোল্ডারা কোম্পানি থেকে প্রতি বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। এছাড়া অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ প্রদান ও মূলধন ফেরত দেওয়ার ব্যাপারে সাধারণ শেয়ারহোল্ডারদের থেকে অগ্রাধিকার দিয়ে থাকে। তাই বলা হয়, অগ্রাধিকার শেয়ার হলো নিশ্চিত নিরাপদ আয়ের উৎস।

উত্তর

উদ্দীপকে কেয়া লিমিটেড সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে।

সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনো বছর কোম্পানির মুনাফা না হলে এ ধরনের শেয়ারমালিকগণ একটি নির্দিষ্ট হারে যে বছর মুনাফা হবে সে বছর বকেয়াসহ লভ্যাংশ পাবেন। আইন অনুযায়ী ছয় বছর পর্যন্ত বকেয়া লভ্যাংশ সঞ্চিত থাকে।

উদ্দীপকে কেয়া লিমিটেড অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। ইস্যুকৃত শেয়ারের বৈশিষ্ট্য হলো শেয়ারের মালিকগণ পূর্ববর্তী বছরের বকেয়া লভ্যাংশ পরবর্তী বছরে প্রাপ্তির সুযোগ পাবেন। অর্থাৎ অপরিশোধিত লভ্যাংশ কোম্পানির কাছে পাওনা হতে। থাকে। মুনাফা অর্জিত হলে আগের পাওনাসহ বর্তমান লভ্যাংশ একসাথে পরিশোধ করা হয়। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন শেয়ার হলো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। তাই বলা যায়, কেয়া লিমিটেড সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে।

উত্তর

উদ্দীপকে কেয়া লিমিটেডের সাম্প্রতিক কর্মকান্ডে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রাথমিক ও মাধ্যমিক বাজার উভয়ই হলো শেয়ার বাজারের অংশ। এ বাজারে কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করে থাকে। তবে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ার প্রথমবারের মতো প্রাথমিক বাজারে বিক্রি হয়ে থাকে। আর মাধ্যমিক বাজারে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর শেয়ার লেনদেন হয়ে থাকে।

উদ্দীপকে কেয়া লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানিটি মূলধন বাজারে শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ার বা ইক্যুইটি মূলধন সংগ্রহ করে থাকে। চলতি বছরে কোম্পানিটি ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয়-বিক্রয়ে বেশ চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে।

কেয়া লিমিটেড অধিক হারে লভ্যাংশ ঘোষণা করায় শেয়ারমালিকদের মধ্যে সন্তুষ্টি কাজ করবে। ফলে উক্ত কোম্পানির সুনাম বাড়বে। যার ইতিবাচক প্রভাব পড়বে উক্ত কোম্পানির শেয়ারের বাজারমূল্যে। একই সাথে নতুন বিনিয়োগকারীরা উক্ত কোম্পানির ইস্যুকৃত শেয়ারে বিনিয়োগে অধিক আগ্রহী হবে। তাই বলা যায়, কেয়া লিমিটেডের সাম্প্রতিক কর্মকান্ডে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

৮. উদ্দীপক

ব্যবস্থাপক মিস শান্তা ইসলাম দুটি প্রকল্প থেকে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রকল্প দুটির বিস্তারিত নিম্নে দেওয়া হলো:

A

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
প্রকল্প A
পে-ব্যাক সময় (PBP) ৫ বছর
অভ্যন্তরীণ আয়ের হার (IRR) ১৬%
নিট বর্তমান মূল্য NPV (টাকা) ৫০,০০০
লভার্জন ক্ষমতা সূচক ১.০০

B

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
প্রকল্প B
পে-ব্যাক সময় (PBP) ৪.৫ বছর
অভ্যন্তরীণ আয়ের হার (IRR) ১৮%
নিট বর্তমান মূল্য NPV (টাকা) ৭০,০০০
লভার্জন ক্ষমতা সূচক ১.২০

মিস শান্তা ইসলামের আর্থিক ব্যবস্থাপনার সহায়তার জন্য একজন বিশ্লেষক রয়েছে। তিনি লাভজনক প্রকল্প খুঁজে পেতে শান্তা ইসলামকে সহায়তা দিয়ে থাকেন।

উত্তর মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের লাভজনকতা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পে মূলধন বরাদ্দ দেওয়াকে মূলধন রেশনিং বলে।
উত্তর

দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।

সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্যই মূলধন বাজেটিং করা হয়ে থাকে। বিনিয়োগ হতে ভবিষ্যতের সম্ভাব্য নগদ প্রবাহের বর্তমান মূল্য এ পদ্ধতির মাধ্যমে জানা যায়। ফলে বিনিয়োগটি লাভজনক হবে কিনা তা সহজেই মূল্যায়ন করা যায়। এছাড়া অনেকগুলো বিকল্প হতে কোন প্রকল্পটিতে বিনিয়োগ সর্বোত্তম হবে তাও এ পদ্ধতিতে জানা যায়। অর্থাৎ সর্বোত্তম এবং সঠিক বিনিয়োগ প্রকল্প নির্বাচনের জন্যই মূলধন বাজেটিং করা হয়।

উত্তর

উদ্দীপকে লক্ষণীয় যে, প্রকল্প-A এবং প্রকল্প B এর পে-ব্যাক সময় (PBP), অভ্যন্তরীণ আয়ের হার (IRR), নিট বর্তমান মূল্য (NPV) এবং লভ্যার্জন ক্ষমতা সূচক দেওয়া আছে। প্রত্যেক পদ্ধতি বিশ্লেষণে দেখা যায়, প্রকল্প-A অপেক্ষা প্রকল্প B অধিক গ্রহণযোগ্য।

কেননা প্রকল্প-B এর PBP ৪.৫ বছর যেখানে প্রকল্প-A এর PBP ৫ বছর। এক্ষেত্রে প্রকল্প B তে বিনিয়োগকৃত অর্থ আগে ফেরত আসবে। আবার, প্রকল্প B এর IRR ১৮%, যা প্রকল্প A হতে বেশি। অর্থাৎ B প্রকল্পে বিনিয়োগে তুলনামূলক অধিক হারে আয় পাওয়া যাবে। NPV এর ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, প্রকল্প B এর NPV ৭০,০০০ টাকা, যা প্রকল্প A এর NPV ৫০,০০০ টাকা হতে বেশি। অর্থাৎ B প্রকল্পে বিনিয়োগে নিট বর্তমান বেশি হওয়ায় ফার্মের মূল্য ও সম্পদ বৃদ্ধি পাবে। আবার লভ্যার্জন ক্ষমতা সূচকের ক্ষেত্রে দেখা যায়, B প্রকল্পের লভ্যার্জন ক্ষমতা সূচক ১.২০, যা প্রকল্প A হতে বেশি। লভ্যার্জন ক্ষমতা সূচক বেশি বিধায় বলা যায়, B প্রকল্পের লাভ বা আয়ের ক্ষমতা তুলনামূলক বেশি।

উত্তর

দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কিংবা প্রকল্প নির্বাচনে মূলধন, বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতিগুলোর মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো নিট বর্তমান মূল্য (NPV) পদ্ধতি। এটি বাট্টাকৃত পদ্ধতি। এ পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলে সঠিক বিনিয়োগ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সাধারণত যে প্রকল্পের নিট বর্তমান মূল্য (NPV) বেশি সে প্রকল্পটি অধিক লাভজনক প্রতীয়মান হয়।

উদ্দীপকে লক্ষণীয় যে, A প্রকল্পের নিট বর্তমান মূল্য ৫০,০০০ টাকা এবং B প্রকল্পের নিট বর্তমান মূল্য ৭০,০০০ টাকা। অর্থাৎ A প্রকল্প অপেক্ষা B প্রকল্পের নিট বর্তমান মূল্য (৭০,০০০ – ৫০,০০০) = ২০,০০০ টাকা বেশি। এছাড়া মূলধন বাজেটিংয়ের অন্যান্য পদ্ধতিগুলোর ফলাফল বিবেচনা করলেও B প্রকল্পটি অধিক লাভজনক প্রতীয়মান হয়। এমতাবস্থায় বলা যায়, মিস শান্তা ইসলাম B প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবেন।

৯. উদ্দীপক

আমিন মটরস লি একটি নতুন মেশিন ক্রয়ের চিন্তা করছেন। মেশিনটির ক্রয়মূল্য ১,২০,০০০ টাকা যা থেকে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ৩০,০০০ টাকা করে আয় হবে। মেশিনটির কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। প্রতিষ্ঠানটি সরলরৈখিক হারে অবচয় ধার্য করে। মূলধন ব্যয় ১০%। কোম্পানির কর হার ৩৫%।
উত্তর যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যায় সে সময়কে পরিশোধকাল বলে।
উত্তর পরস্পর বর্জনশীল প্রকল্পগুলোর মধ্যে একটি গ্রহণ করলে অন্যগুলো গ্রহণ করা যায় না। একই মূল্যায়নভিত্তিতে গ্রহণযোগ্য প্রকল্পগুলোর তুলনা করতে হয়। নিট বর্তমান মূল্য পদ্ধতিতে ধনাত্মক NPV-যুক্ত প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ NPV-যুক্ত প্রকল্প নির্বাচন করা হয়। শুধু IRR বেশি হলেই সব ক্ষেত্রে একটি প্রকল্পকে শ্রেষ্ঠ বলা যায় না; প্রকল্পের আকার বা নগদ প্রবাহের সময়ভেদের কারণে IRR ও NPV-এর ক্রম ভিন্ন হতে পারে।
উত্তর

উৎসের সমাধান-সারণি অনুসারে বার্ষিক ৩০,০০০ টাকাকে অবচয় ও কর-পূর্ব আয় ধরে হিসাব করা হলো। উদ্দীপকে শুধু “আয়” বলা হয়েছে বলে এই ব্যাখ্যাটি স্পষ্ট করা প্রয়োজন।

বার্ষিক সরলরৈখিক অবচয় = (১,২০,০০০ − ০) ÷ ৫ = ২৪,০০০ টাকা।

কর-পূর্ব মুনাফা = ৩০,০০০ − ২৪,০০০ = ৬,০০০ টাকা।

কর = ৬,০০০ × ৩৫% = ২,১০০ টাকা।

কর-পরবর্তী মুনাফা = ৬,০০০ − ২,১০০ = ৩,৯০০ টাকা।

বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ = ৩,৯০০ + ২৪,০০০ = ২৭,৯০০ টাকা।

পরিশোধকাল = প্রাথমিক বিনিয়োগ ÷ বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ = ১,২০,০০০ ÷ ২৭,৯০০ = ৪.৩০ বছর (প্রায়)।

উত্তর

গ অংশের উৎসসমর্থিত ব্যাখ্যা অনুযায়ী বার্ষিক সমান কর-পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ ২৭,৯০০ টাকা। নগদ প্রবাহ প্রতি বছর শেষে পাওয়া যায়; ভগ্নাবশেষ মূল্য শূন্য।

$NPV = 27900\times\frac{1-(1.10)^{-5}}{0.10}-120000$

পূর্ণ নির্ভুলতায় বর্তমান মূল্য = ১,০৫,৭৬২.৯৫ টাকা (দুই দশমিকে)।

NPV = ১,০৫,৭৬২.৯৫ − ১,২০,০০০ = −১৪,২৩৭.০৫ টাকা।

NPV ঋণাত্মক হওয়ায় ১০% মূলধন ব্যয়ে মেশিনটি কেনা গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত গ অংশে উল্লিখিত আয়-ব্যাখ্যার ওপর নির্ভরশীল।

১০. উদ্দীপক

সজিব ফুডস লিমিটেড এবং আকিজ ফুডস লিমিটেডের বিগত ৩ বছরের আয়ের হার নিম্নরূপ:

২০২২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২০২২
সজিব ফুডস লি. আয়ের হার ১২%
আকিজ ফুডস লি. আয়ের হার ১৫%

২০২৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২০২৩
সজিব ফুডস লি. আয়ের হার ১১%
আকিজ ফুডস লি. আয়ের হার −০৩%

২০২৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২০২৪
সজিব ফুডস লি. আয়ের হার ১৪%
আকিজ ফুডস লি. আয়ের হার ১৮%
উত্তর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে অনিশ্চয়তা বলে।
উত্তর

কোনো সিকিউরিটি সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার যে সম্ভাবনা, তাকে তারল্য ঝুঁকি বলে।

বিনিয়োগকারী অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর যেকোনো সময় এসব বিনিয়োগ নগদ টাকায় রূপান্তর করার প্রয়োজন হতে পারে। আশা করা হয়, বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদ টাকায় রূপান্তর করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে তার সম্পদ বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়।

উত্তর

সজিব ফুডস্ লিমিটেডের আয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় :

এখানে,

গড় আয়ের হার

$(\bar{R})=\frac{\sum R_i}{n}$

$=\frac{১২+১১+১৪}{৩}$

$=\frac{৩৭}{৩}$

= ১২.৩৩%

আমরা জানি,

আদর্শ বিচ্যুতি $\left(\sigma_A\right)=\sqrt{\frac{\sum\left(R_i-\bar{R}\right)^2}{n-1}}$

$=\sqrt{\frac{(১ ২-১ ২ . ৩ ৩)^২+(১ ১-১ ২ . ৩ ৩)^২+(১ ৪-১ ২ . ৩ ৩)^২}{৩-১}}$

$=\sqrt{\frac{০.১০৮৯ + ১.৭৬৮৯ + ২.৭৮৮৯}{২}}$

$=\sqrt{\frac{৪.৬৬৭}{২}}$

$=\sqrt{\text { ২.৩৩৩৩৫ }}$

= ১.৫৩%

সুতরাং সজিব ফুডস লিমিটেডের আয়ের আদর্শ বিচ্যুতি ১.৫৩%।

উত্তর

সজিব ফুডস্ লি. ও আকিজ ফুডস্ লি. এর সহভেদাঙ্ক নির্ণয়:

'গ' নং থেকে প্রাপ্ত,

সজিব ফুডস্ লিমিটেডের গড় আয়ের হার $\left(\bar{\mathbf{R}}_{\mathrm{A}}\right)$ = ১২.৩৩%

আকিজ ফুডস্ লিমিটেডের গড় আয়ের হার নির্ণয়ঃ

এখানে,

গড় আয়ের হার

$(\bar{R}_B)=\frac{১৫-০৩+১৮}{৩}$

$=\frac{৩০}{৩}$

=১০%

∴ সহভেদাঙ্ক, $\operatorname{Cov}\left(R_A, R_B\right)=\frac{\sum\left(R_A-\bar{R}_A\right)\left(R_B-\bar{R}_B\right)}{n-1}$

= (( ( ১২ − ১২.৩৩ ) ( ১৫ − ১০ ) + ( ১১ − ১২.৩৩ ) ( − ০৩ − ১০ ) + ( ১৪ − ১২.৩৩ ) ( ১৮ − ১০ ) ) ÷ (৩ − ১))

$=\frac{-১ . ৬ ৫+১ ৭ . ২ ৯+১ ৩ . ৩ ৬}{২}$

$=\frac{২৯}{২}$

= ১৪.৫০%

সুতরাং সজিব ফুডস্ লি. ও আকিজ ফুডস্ লি. এর সহভেদাঙ্ক ১৪.৫০%।

[নোট : উদ্দীপকে বাজার মুনাফার হার দেওয়া না থাকায় পৃথকভাবে সহভেদাঙ্ক নির্ণয়পূর্বক সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।]

১১. উদ্দীপক

নিম্নে দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় ও সম্ভাবনার হার দেওয়া হলো:

০.২৫

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
সম্ভাবনার হার ০.২৫
প্রকল্প-ক প্রত্যাশিত আয় −১০
প্রকল্প-খ প্রত্যাশিত আয় ২৫

০.৩৫

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
সম্ভাবনার হার ০.৩৫
প্রকল্প-ক প্রত্যাশিত আয় ১৫
প্রকল্প-খ প্রত্যাশিত আয় ১৮

০.৩০

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
সম্ভাবনার হার ০.৩০
প্রকল্প-ক প্রত্যাশিত আয় ২৫
প্রকল্প-খ প্রত্যাশিত আয় ২৮
উত্তর বিটাসহগ হলো একটি আপেক্ষিক ঝুঁকি পরিমাপ পদ্ধতি। বিটাসহগের মাধ্যমে বাজার ঝুঁকি পরিমাপ করা হয়।
উত্তর

ঋণ মূলধন ব্যবহারের মাধ্যমে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। প্রতিষ্ঠানের ঋণ মূলধনের পরিমাণের ওপর আর্থিক ঝুঁকি নির্ভর করে। কোনো প্রতিষ্ঠানে ঋণকৃত মূলধন না থাকলে ঐ প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকিও থাকবে না। এ ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে।

উত্তর

উদ্দীপকের সম্ভাবনাগুলোর যোগফল ১ নয়। কোন মানটি ভুল বা কোন অবস্থা বাদ পড়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না; অনুমান করে সম্ভাবনা বদলানো হয়নি। সঠিক সম্ভাবনা ছাড়া প্রত্যাশিত আয়, সম্ভাবনাভিত্তিক আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্কের নির্ভরযোগ্য একক সংখ্যাগত উত্তর পাওয়া যায় না।

প্রযোজ্য পদ্ধতি: E(R) = ΣpR; σ = √Σp(R − E(R))²; CV = σ/E(R)। সঠিক পূর্ণ সম্ভাবনাবিন্যাস সংগ্রহ করে পুনর্গণনা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের সম্ভাবনাগুলোর যোগফল ১ নয়। কোন মানটি ভুল বা কোন অবস্থা বাদ পড়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না; অনুমান করে সম্ভাবনা বদলানো হয়নি। সঠিক সম্ভাবনা ছাড়া প্রত্যাশিত আয়, সম্ভাবনাভিত্তিক আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্কের নির্ভরযোগ্য একক সংখ্যাগত উত্তর পাওয়া যায় না।

প্রযোজ্য পদ্ধতি: E(R) = ΣpR; σ = √Σp(R − E(R))²; CV = σ/E(R)। সঠিক পূর্ণ সম্ভাবনাবিন্যাস সংগ্রহ করে পুনর্গণনা প্রয়োজন।