ময়মনসিংহ বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব আকাশ ও জনাব শফিক দুজনই বন্ধু। জনাব আকাশের প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ, দাতা সংস্থার ঋণ, ট্যাক্স, ভ্যাট ও বন্ড ইত্যাদি হতে অর্থ সংগ্রহ করে। বড় বড় ব্রিজ, মহাসড়ক, হাসপাতাল, স্কুল ও কলেজ ইত্যাদি নির্মাণে উক্ত অর্থ ব্যয় করে। অপরদিকে, জনাব শফিকের প্রতিষ্ঠানটি একটি স্বনামধন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি উপকূলীয় অঞ্চলে বনায়ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কমিউনিটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে ইচ্ছুক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনে করেন বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা প্রদানের ফলে প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে।
উত্তর সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে ট্রেজারি বন্ড বলে।
উত্তর

মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকে মুনাফা বলে।

মুনাফা সর্বোচ্চকরণের জন্য একটা ফার্মের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুনাফার কোনো সুনির্দিষ্ট অর্থ নেই। যেমন: মুনাফা স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি হতে পারে। আবার এটা মোট মুনাফা বা মুনাফার হার হতে পারে। এটা করপূর্ববর্তী বা করপরবর্তী হতে পারে। তাই বলা যায়, মুনাফা একটি অস্পষ্ট ধারণা।

উত্তর

উদ্দীপকে জনাব আকাশের প্রতিষ্ঠানটি সরকারি অর্থায়ন করে।

জনকল্যাণ হলো সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য। সরকার জনগণের কল্যাণে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি খাতে অর্থ ব্যয় করে থাকে। এসব ব্যয় মেটানোর জন্য বিভিন্ন উৎস যেমন- আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক ইত্যাদি হতে সরকার আয় করে থাকে।

উদ্দীপকে জনাব আকাশের প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ, দাতা সংস্থার ঋণ, ট্যাক্স, ভ্যাট ও বন্ড ইত্যাদি হতে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ বড় বড় ব্রিজ, মহাসড়ক, হাসপাতাল, স্কুল ও কলেজ ইত্যাদি নির্মাণে ব্যয় করে থাকে। মূলত সরকারি অর্থায়নের মূল লক্ষ হলো সামাজিক কল্যাণসাধন। তাই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থায়ন হয়ে থাকে। জনাব আকাশের প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরন সরকারি অর্থায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকাশের প্রতিষ্ঠানটি সরকারি অর্থায়ন করে।

উত্তর

উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব থাকে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ারমালিক, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সাধারণ সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে।

উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি ব্যবসায় প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন।

উদ্দীপকে জনাব শফিকের প্রতিষ্ঠানটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়ায় উক্ত প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি এর সুফল ভোগ করবে। কেননা সামাজিক দায়বদ্ধতা পালন করায় প্রতিষ্ঠানটির সুনাম বাড়বে। ফলে প্রতিষ্ঠাটির বিক্রয় বাড়বে। আর বিক্রয় বাড়লে প্রতিষ্ঠানটির মুনাফাও বাড়বে। তাই বলা যায়, জনাব শফিকের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের সামাজিক দায়বদ্ধতা পালনের মানসিকতা প্রতিষ্ঠানটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

২. উদ্দীপক

জনাব রফিক একজন শিক্ষিত বেকার। তিনি আত্মকর্মসংস্থানের জন্য হাঁসের খামার স্থাপন করতে ইচ্ছুক। তাহার বিনিয়োগযোগ্য তহবিলের পরিমাণ ১,০০,০০০ টাকা। তিনি বাজার বিশ্লেষণ করে খাঁকি ক্যাম্ববেল ও পিকিং নামে দুটি হাঁসের জাত নির্ধারণ করেন। খাঁকি ক্যাম্ববেল হাঁস থেকে আগামী ৪ বছরে নগদ প্রবাহ হবে যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অপরদিকে পিকিং জাতের হাঁস হতে প্রতি বছর ৩০,০০০ টাকা পাওয়া যেতে পারে। উভয় ক্ষেত্রে সুযোগ ব্যয় ১১%। জনাব রফিক যেকোনো একটি জাতের হাঁসের খামার স্থাপন করতে চায়।
উত্তর কেবল আসলের ওপর ধার্যকৃত সুদকে সরল সুদ বলে।
উত্তর ভোগের ক্ষেত্রে মানুষ স্বভাবতই ভবিষ্যৎ সময়ের চেয়ে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এছাড়া, মানুষ মনে করে ভবিষ্যতে কোনো দৈব ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর কারণে দ্রব্য বা সেবা ভোগ করা সম্ভব নাও হতে পারে। তাই তারা ভোগের ক্ষেত্রে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে থাকে। সুতরাং বলা যায়, ভোগ অগ্রাধিকার অর্থের সময়মূল্যকে প্রভাবিত করে।l
উত্তর

এখানে,

বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ (A) = ৩০,০০০ টাকা

মেয়াদকাল (n) = 8 বছর

সুযোগ ব্যয় (i) = ১১% বা ০.১১

আমরা জানি,

সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য,

$P V_A=A \times\left[\frac{1-\frac{1}{(1+i)^n}}{i}\right]$

$=৩০,০০০ \times\left[\frac{১-\frac{১}{(১+০.১১)^৪}}{০.১১}\right]$

$=৩০,০০০ \times\left[\frac{১-\frac{১}{(১.১১)^৪}}{০.১১}\right]$

$=৩০,০০০ \times\left[\frac{১-০.৬৫৮৭৩১}{০.১১}\right]$

$=৩০,০০০ \times\left[\frac{০.৩৪১২৬৯}{০.১১}\right]$

= ৩০,০০০ × ৩.১০২৪৪৫

= ৯৩,০৭৩.৩৫ টাকা

সুতরাং জনাব রফিক পিকিং জাতের হাঁসের খামার ৪ বছরের জন্য স্থাপন করতে চাইলে তাকে ৯৩,০৭৩.৩৫ টাকা বিনিয়োগ করতে হবে।

উত্তর

খাঁকি ক্যাম্ববেল হাঁসের খামার প্রকল্পে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তা জানতে বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

$FV_1$ = ২০,০০০ টাকা; $FV_2$ = ৩০,০০০ টাকা; $FV_3$ = ৪০,০০০ টাকা এবং $FV_4$ = ৩০,০০০ টাকা। সুযোগ ব্যয় (i) = ১১% বা, ০.১১

আমরা জানি,

মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে,

বর্তমান মূল্য,

$P V=\frac{F V_1}{(1+i)^1}+\frac{F V_2}{(1+i)^2}+\frac{F V_3}{(1+i)^3}+\frac{F V_4}{(1+i)^4}$

$=\frac{\text{২০,০০০}}{(১+০.১১)^১}+\frac{৩০,০০০}{(১+০.১১)^২}+\frac{৪০,০০০}{(১+০.১১)^৩}+\frac{৩০,০০০}{(১+০.১১)^৪}$

$=\frac{\text{২০,০০০}}{(১.১১)^১}+\frac{৩০,০০০}{(১.১১)^২}+\frac{৪০,০০০}{(১.১১)^৩}+\frac{৩০,০০০}{(১.১১)^৪}$

= ১৮,০১৮.০২ + ২৪,৩৪৮.৬৭ + ২৯,২৪৭.৬৬ + ১৯,৭৬১.৯৩

= ৯১,৩৭৬.২৮ টাকা

লক্ষণীয় যে, খাঁকি ক্যাম্ববেল হাঁসের খামার প্রকল্পে বিনিয়োগ করতে হবে ৯১,৩৭৬.২৮ টাকা। অপরদিকে, পিকিং জাতের হাঁসের খামার প্রকল্পে বিনিয়োগ করতে হবে, ৯৩,০৭৩.৩৫ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত)। অর্থাৎ তুলনামূলকভাবে খাঁকি ক্যাম্ববেল হাঁস প্রকল্পে কম বিনিয়োগ করতে হবে বিধায় জনাব রফিক খাঁকি ক্যাম্ববেল হাঁসের খামার স্থাপন করবে বলে আমি মনে করি।

৩. উদ্দীপক

মি. সুমন 'মৌ' স্টকসের স্বত্বাধিকারী। নিম্নের দুটি বন্ডের মধ্যে যেকোনো একটিতে তিনি বিনিয়োগ করতে ইচ্ছুক। বন্ড দুটির তথ্য হলো-

ইস্ট কোম্পানি

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ ইস্ট কোম্পানি
মেয়াদপূর্তি মূল্য (টাকা) ১,২০০
বাজারমূল্য (টাকা) ১,০৮০
মেয়াদ ৫ বছর
কুপন রেট ৯%

ওয়েস্ট কোম্পানি

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ ওয়েস্ট কোম্পানি
মেয়াদপূর্তি মূল্য (টাকা) ১,২০০
বাজারমূল্য (টাকা) ১,৩৫০
মেয়াদ ৫ বছর
কুপন রেট ১২%

উভয় কোম্পানির প্রত্যাশিত আয়ের হার ১০%।

উত্তর যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না তাকে শূন্য কুপন বন্ড বলে।
উত্তর

রূপান্তযোগ্য বন্ড ক্রয় করে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে কোম্পানির মালিক হওয়া যায়।

রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে এমন একটি রূপান্তরযোগ্য ঋণ সিকিউরিটি যেটা একটা নির্দিষ্ট মূল্যে, একটি নির্দিষ্ট সময় পরে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে সেই সমস্ত বিনিয়োগকারীর জন্য আকর্ষণীয় প্রস্তাব যারা বিকল্প চায়। এ ধরনের বন্ডহোল্ডারকে দুটি সুযোগ প্রদান করে। প্রথমত, বন্ডটি ধরে রেখে প্রতিবছর সুদ সংগ্রহ করা। দ্বিতীয়ত, বন্ডগুলোকে সাধারণ শেয়ারে রূপান্তর করে কোম্পানির শেয়ারহোল্ডার হওয়া।

উত্তর

ওয়েস্ট কোম্পানির বন্ডটির তলব মেয়াদে আয়ের হার (YTC) নির্ণয়:
এখানে,
লিখিত মূল্য (FV) = ১,২০০ টাকা
বাজারমূল্য (SV) = ১,৩৫০ টাকা
তলব মূল্য (CP) = ৯০০ টাকা
সুদের পরিমাণ (I) = ১,২০০ × ১২% = ১৪৪ টাকা
তলব পর্যন্ত মেয়াদকাল (n) = ৪ বছর
আমরা জানি,
তলব মেয়াদে আয়ের হার,

$\begin{aligned} \mathrm{YTC} & =\frac{I+\frac{\mathrm{CP}-\mathrm{SV}}{\mathrm{n}}}{\frac{\mathrm{CP}+\mathrm{SV}}{2}} \times 100 \\ & =\frac{\text { ১৪৪+ } \frac{\text { ৯০০-১,৩৫০ }}{৪}}{\frac{\text { ৯০০+১,৩৫০ }}{২}} \times \text { ১০০ } \\ & =\frac{\text { ১৪৪+ } \frac{-৪ ৫ ০}{৪}}{\frac{\text { ২,২৫০ }}{২}} \times \text { ১০০ } \\ & =\frac{\text { ১৪৪+ (-১১২.৫০) }}{\text { ১,১২৫ }} \times \text { ১০০ } \\ & =\frac{\text { ৩১.৫০ }}{\text { ১,১২৫ }} \times \text { ১০০ } \\ & =২.৮০\%\end{aligned}$

লক্ষণীয় যে, ওয়েস্ট কোম্পানির বন্ডের কল মেয়াদে আয়ের হার ২.৮০%। সুতরাং ওয়েস্ট কোম্পানির বন্ডহোল্ডারগণ ক্ষতিগ্রস্ত হবেন, কারণ প্রত্যাশিত আয়ের হার ১০% (দেওয়া আছে) থেকে তলব মেয়াদে আয়ের হার কম।

উত্তর

ইস্ট কোম্পানির বন্ডটির অন্তর্নিহিত আয়ের হার নির্ণয় :

এখানে,

লিখিত মূল্য (FV) = ১,২০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,২০০ টাকা

বাজারমূল্য (SV) = ১,০৮০ টাকা

সুদের পরিমাণ (I) = ১,২০০ × ৯% = ১০৮ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

আমরা জানি,

মেয়াদপূর্তিতে আয়ের হার,

$\mathrm{YTM}=\frac{\mathrm{I}+\frac{\mathrm{MV}-\mathrm{SV}}{\mathrm{n}}}{\frac{\mathrm{MV}+\mathrm{SV}}{2}} \times 100$

$=\frac{\mathrm{১০৮}+\frac{\mathrm{১,২০০}-\mathrm{১,০৮০}}{\mathrm{৫}}}{\frac{\mathrm{১,২০০}+\mathrm{১,০৮০}}{২}} \times ১০০$

$=\frac{\mathrm{১০৮}+\frac{১২০}{\mathrm{৫}}}{\frac{২,২৮০}{২}} \times ১০০$

$=\frac{\mathrm{১০৮}+২৪}{১,১৪০} \times ১০০$

$=\frac{১৩২}{১,১৪০} \times ১০০$

= ১১.৫৮%

ওয়েস্ট কোম্পানির বন্ডের অন্তর্নিহিত আয়ের হার নির্ণয় :

এখানে,

লিখিত মূল্য (FV) = ১,২০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,২০০ টাকা

বাজারমূল্য (SV) = ১,৩৫০ টাকা

সুদের পরিমাণ (I) = ১,২০০ × ১২% = ১৪৪ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

আমরা জানি,

মেয়াদপূর্তিতে আয়ের হার,

$\mathrm{YTM}=\frac{\mathrm{I}+\frac{\mathrm{MV}-\mathrm{SV}}{\mathrm{n}}}{\frac{\mathrm{MV}+\mathrm{SV}}{2}} \times 100$

$=\frac{\mathrm{১৪৪}+\frac{\mathrm{১,২০০}-\mathrm{১,৩৫০}}{\mathrm{৫}}}{\frac{\mathrm{১,২০০}+\mathrm{১,৩৫০}}{২}} \times ১০০$

$=\frac{\mathrm{১৪৪}+\frac{- ১৫০}{\mathrm{৫}}}{\frac{২,৫৫০}{২}} \times ১০০$

$=\frac{\mathrm{১৪৪}+(-৩০)}{১,২৭৫} \times ১০০$

$=\frac{১৪৪}{১,২৭৫} \times ১০০$

= ৮.৯৪%

লক্ষণীয় যে, ইস্ট কোম্পানির অন্তর্নিহিত আয়ের হার ১১.৫৮%, যা ওয়েস্ট কোম্পানির অন্তর্নিহিত আয়ের হার ৮.৯৪% হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, মি. সুমনের ইস্ট কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত।

৪. উদ্দীপক

জনাব শাহীন শেয়ারবাজারে বিনিয়োগ করতে চায়। নিম্নে দুটি স্টকের সম্ভাবনা ও 'আয়ের হার দেওয়া হলো:

অনেক ভালো

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনীতির অবস্থা অনেক ভালো
সম্ভাবনা (%) ৩০
স্টক-এ আয়ের হার (%) ২০
স্টক-বি আয়ের হার (%) ১৬

ভালো

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনীতির অবস্থা ভালো
সম্ভাবনা (%) ২৫
স্টক-এ আয়ের হার (%) ১৫
স্টক-বি আয়ের হার (%) ১৪

স্বাভাবিক

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনীতির অবস্থা স্বাভাবিক
সম্ভাবনা (%) ২০
স্টক-এ আয়ের হার (%) ২২
স্টক-বি আয়ের হার (%) ১৫

খারাপ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনীতির অবস্থা খারাপ
সম্ভাবনা (%) ১৫
স্টক-এ আয়ের হার (%) ১৬
স্টক-বি আয়ের হার (%) ১০
উত্তর বিনিয়োজিত সিকিউরিটি বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে মূলধনি আয় বলে।
উত্তর

বাজার ঝুঁকিকে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে পরিহার বা কমানো যায় না বিধায় বাজার ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায় না।

অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, শেয়ারবাজারের ধস ইত্যাদি কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। এ ঝুঁকি সকল ফার্মকে প্রভাবিত করে, যা বৈচিত্র্যায়নের মাধ্যমেও পরিহার করা যায় না। তাই বাজার ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায় না।

উত্তর

উদ্দীপকের সম্ভাবনাগুলোর যোগফল ১ নয়। কোন মানটি ভুল বা কোন অবস্থা বাদ পড়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না; অনুমান করে সম্ভাবনা বদলানো হয়নি। সঠিক সম্ভাবনা ছাড়া প্রত্যাশিত আয়, সম্ভাবনাভিত্তিক আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্কের নির্ভরযোগ্য একক সংখ্যাগত উত্তর পাওয়া যায় না।

প্রযোজ্য পদ্ধতি: E(R) = ΣpR; σ = √Σp(R − E(R))²; CV = σ/E(R)। সঠিক পূর্ণ সম্ভাবনাবিন্যাস সংগ্রহ করে পুনর্গণনা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের সম্ভাবনাগুলোর যোগফল ১ নয়। কোন মানটি ভুল বা কোন অবস্থা বাদ পড়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না; অনুমান করে সম্ভাবনা বদলানো হয়নি। সঠিক সম্ভাবনা ছাড়া প্রত্যাশিত আয়, সম্ভাবনাভিত্তিক আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্কের নির্ভরযোগ্য একক সংখ্যাগত উত্তর পাওয়া যায় না।

প্রযোজ্য পদ্ধতি: E(R) = ΣpR; σ = √Σp(R − E(R))²; CV = σ/E(R)। সঠিক পূর্ণ সম্ভাবনাবিন্যাস সংগ্রহ করে পুনর্গণনা প্রয়োজন।

৫. উদ্দীপক

ডিকে লি. এর অন্যতম পরিচালক মি. অভিজিৎ। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের উৎস নির্ণয়পূর্বক প্রাপ্তি নিশ্চিত করেন। যেকোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রকল্পটির সম্ভাব্য ব্যয়, প্রয়োজনীয় মূলধন, প্রকল্পের আয়ুষ্কাল, প্রত্যাশিত নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী। সেখানে অন্যান্য পরিচালকগণ মুনাফার অধিকাংশ লভ্যাংশ নিতে আগ্রহী, সেখানে তিনি চান মুনাফার উল্লেখযোগ্য অংশ ব্যবসায় সম্প্রসারণের জন্য 'জমা রাখতে। যাহা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
উত্তর কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে।
উত্তর

উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প সর্বদাই গ্রহণযোগ্য নয়।

প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে মুনাফা সর্বাধিকরণকে অধিকতর গুরুত্ব না দিয়ে সম্পদ সর্বাধিকরণের দিকে নজর দিয়ে প্রকল্প নির্বাচন করলে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ মুনাফার বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রকল্প নির্বাচন করলে সেক্ষেত্রে প্রকল্পের নগদ প্রবাহ, ঝুঁকি এবং অর্থের সময়মূল্য এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করা হয় না। তাই উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়।

উত্তর

উদ্দীপকে মি. অভিজিৎ নতুন প্রকল্প গ্রহণে অর্থায়নের মূলধন বাজেটিং কাজটি সম্পন্ন করেন।

দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এক্ষেত্রে স্থায়ী সম্পত্তি ক্রয়ে কী পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হবে, সম্পত্তির আয়ুষ্কাল, ভবিষ্যৎ সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিষয় বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উদ্দীপকে মি. অভিজিৎ ডিকে লি. এর অন্যতম পরিচালক। যেকোনো নতুন প্রকল্প গ্রহণে তিনি প্রকল্পটির সম্ভাব্য ব্যয়, প্রয়োজনীয় মূলধন, প্রকল্পের আয়ুষ্কাল, প্রত্যশিত নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ মি. অভিজিৎ উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগপূর্বক প্রকল্পের লাভজকতা নির্ণয় করে দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেন, যা মূলধন বাজেটিং কার্যাবলির সাথে সম্পর্কযুক্ত। তাই বলা যায়, মি. অভিজিৎ নতুন প্রকল্প গ্রহণে অর্থায়নের মূলধন বাজেটিং কাজটি সম্পন্ন করেন।

উত্তর

উদ্দীপকে ডিকে লি.-এর উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জিত হবে।

সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য সর্বাধিকরণকে বোঝায়। এ লক্ষ্যটি অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করে বিধায় এটি অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।

উদ্দীপকে ডিকে লি. এর অন্যতম পরিচালক মি. অভিজিৎ। তিনি চান মুনাফার উল্লেখযোগ্য অংশ ব্যবসায় সম্প্রসারণের জন্য জমা রাখতে।যা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আর শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ হবে।

সম্পদ সর্বাধিকরণের অন্যতম নির্দেশক হলো শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি। উদ্দীপকে ডিকে লি. এর ব্যবসায় সম্প্রসারিত হলে প্রতিষ্ঠানটি অধিকসংখ্যক গ্রাহকদের পণ্য ও সেবা দিতে সক্ষম হবে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতি বাড়বে। যার ইতিবাচক প্রভাব পড়বে উক্ত কোম্পানির শেয়ারের বাজারমূল্যে। তাই বলা যায়, ডিকে লি.-এর উল্লেখযোগ্য মুনাফা সংরক্ষণে অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অর্জিত হবে।

৬. উদ্দীপক

জনাব বাবুল একজন খুচরা ব্যবসায়ী। তার ব্যবসায় সম্প্রসারণের জন্য ১,০০,০০০ টাকা প্রয়োজন। তাই তিনি 'ভূমি ও প্রগতি' ব্যাংকের সাথে যোগাযোগ করলে, তারা বলে-

প্রথমত: ভূমি ব্যাংক ৫ বছরে অর্ধবার্ষিক কিস্তিতে এবং প্রতিমাসের শুরুতে ১০% সুদে পরিশোধের শর্ত দেয়।

দ্বিতীয়ত: প্রগতি ব্যাংক ১০% সুদের হারে সমান পাঁচ কিস্তিতে সুদসহ ১,৬০,০০০ টাকা পরিশোধ করতে বলে।

উত্তর বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।
উত্তর অর্থের সময়মূল্য ধারণাটি চারটি প্রধান উপাদানের ওপর নির্ভরশীল। যেমন- সুদের হার, প্রকল্পের মেয়াদ, নগদ প্রবাহ এবং সুদের বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। যদি সুদের হার বৃদ্ধি পায় তাহলে অর্থের বর্তমান মূল্য হ্রাস পাবে অর্থাৎ অর্থের বর্তমান মূল্যের সাথে সুদের হারের ঋণাত্মক সম্পর্ক। যদি সুদের হার বৃদ্ধি পায় তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্যের সাথে সুদের হারের ধনাত্মক সম্পর্ক। তাই সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্য নির্ণয়ে সুদের হারকে গুরুত্ব দেওয়া হয়।
উত্তর

জনাব বাবুলের ভূমি ব্যাংকের ক্ষেত্রে কিস্তির পরিমাণ নির্ণয় :

যেহেতু কিস্তি অর্ধবার্ষিক কিন্তু সুদ মাসিক চক্রবৃদ্ধি তাই প্রথমে প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে।

এখানে,

বার্ষিক সুদের হার (i) = ১০% বা, ০.১০

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

∴ প্রকৃত সুদের হার (EAR) $=\left\{\left(1+\frac{i}{m}\right)^m-1\right\} \times ১০০$

$=\left\{\left(১+\frac{০.১০}{১২}\right)^{১২}-১\right\} \times ১০০$

$=\left\{(১.০০৮৩৩৩)^{১২}-১\right\} \times ১০০$

= ( ১.১০৪৭০৯ -১) × ১০০

= ০.১০৪৭০৯ × ১০০

= ১০.৪৭%

এখানে,

ঋণের পরিমাণ (PVA) = ১,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = (EAR) = ১০.৪৭% বা, ০.১০৪৭

বছরে কিস্তির সংখ্যা (m) = ২

অর্ধবার্ষিক কিস্তির পরিমাণ (A) = কত?

আমরা জানি,

সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য,

$P V_A=A \times\left[\frac{1-\frac{1}{\left(1+\frac{i}{m}\right)^{n \times m}}}{\frac{i}{m}}\right]$

বা, ১,০০,০০০ $=A \times\left[\frac{১-\frac{১}{\left(১+\frac{০.১০৪৭}{২}\right)^{৫ \times ২}}}{\frac{০.১০৪৭}{২}}\right]$

বা, ১,০০,০০০ $=\mathrm{A} \times\left[\frac{১-\frac{১}{(১.০৫২৩৫)^{১০}}}{০.০৫২৩৫}\right]$

বা, ১,০০,০০০ $=\mathrm{A} \times\left[\frac{১-০.৬০০৩৪১}{০.০৫২৩৫}\right]$

বা, ১,০০,০০০ = A × ৭.৬৩৪৩৬৫

বা, A × ৭.৬৩৪৩৬৫ = ১,০০,০০০

বা, A $=\frac{\text {১,০০,০০০}}{\text {৭.৬৩৪৩৬৫}}$

বা, A = ১৩,০৯৮.৬৭

∴ A = ১৩,০৯৮.৬৭ টাকা

সুতরাং জনাব বাবুল ভূমি ব্যাংকে প্রতি অর্ধবার্ষিক কিস্তিতে ১৩,০৯৮.৬৭ টাকা পরিশোধ করবে।

উত্তর

'প্রগতি ব্যাংকের' ক্ষেত্রে বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় :

এখানে,

ঋণের পরিমাণ (PVA) = ১,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = ১০% বা, ০.১০

বার্ষিক কিস্তির পরিমাণ (A) = কত?

আমরা জানি,

সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য,

$P V_A=A \times\left[\frac{1-\frac{1}{(1+i)^n}}{i}\right]$

বা, ১,০০,০০০ $=A \times\left[\frac{১-\frac{১}{(১+০.১০)^৫}}{০.১০}\right]$

বা, ১,০০,০০০ $=A \times\left[\frac{১-\frac{১}{(১.১০)^৫}}{০.১০}\right]$

বা, ১,০০,০০০ $=A \times\left[\frac{১-০.৬২০৯২১}{০.১০}\right]$

বা, ১,০০,০০০ = A × ৩.৭৯০৭৯

বা, A × ৩.৭৯০৭৯ = ১,০০,০০০

বা, $A=\frac{১,০০,০০০}{৩.৭৯০৭৯}$

বা, A = ২৬,৩৭৯.৭৩

∴ A = ২৬,৩৭৯.৭৩ টাকা (প্রায়)

জনাব বাবুল প্রতি কিস্তিতে কী পরিমাণ আসল ও সুদ 'প্রগতি ব্যাংকে' প্রদান করবে তা জানতে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে হবে।

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ১
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ১,০০,০০০
কিস্তির পরিমাণ (৩) ২৬,৩৮০
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ১০,০০০
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ১৬,৩৮০
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ৮৩,৬২০

২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ২
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ৮৩,৬২০
কিস্তির পরিমাণ (৩) ২৬,৩৮০
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ৮,৩৬২
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ১৮,০১৮
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ৬৫,৬০২

৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ৩
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ৬৫,৬০২
কিস্তির পরিমাণ (৩) ২৬,৩৮০
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ৬,৫৬০
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ১৯,৮২০
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ৪৫,৭৮২

৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ৪
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ৪৫,৭৮২
কিস্তির পরিমাণ (৩) ২৬,৩৮০
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ৪,৫৭৮
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ২১,৮০২
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ২৩,৯৮০

৫

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ৫
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ২৩,৯৮০
কিস্তির পরিমাণ (৩) ২৬,৩৮০
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ২,৪০০
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ২৩,৯৮০
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ০

৭. উদ্দীপক

যমুনা মটরস একটি নতুন মেশিন আমদানির কথা ভাবছে। মেশিনটি আমদানি করতে খরচ হবে-

ক্রয়মূল্য ৮০,০০০ টাকা, আমদানি শুল্ক ১০,০০০ টাকা, জাহাজ ভাড়া ৫,০০০ টাকা এবং কার্যকরী মূলধন ৫,০০০ টাকা। আগামী ৫ বছর উক্ত মেশিনের উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৫৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা ও ৪৫,০০০ টাকা। মেশিনটির পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ১৫% এবং স্থির ব্যয় ৫,০০০ টাকা। ৫ বছর পরে মেশিনটির অবশিষ্টাংশের মূল্য হবে ৪০,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের কর হার ২৫%। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সর্বনিম্ন গড় মুনাফা নির্ধারণ করে ১২%।

উত্তর নিট বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে বোঝায়।
উত্তর

প্রকল্পের গ্রহণযোগ্যতা বিচার করাকে প্রকল্প মূল্যায়ন বলা হয়।

মূলধন বাজেটিং প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপ হলো প্রকল্প মূল্যায়ন। এক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের যথাযথ পদ্ধতি প্রয়োগ করে একটি প্রকল্পের গ্রহণযোগ্যতা বা লাভজনকতা নির্ণয় করা হয়। কারণ প্রকল্পটি যথাযথ ও সঠিক পদ্ধতিতে মূল্যায়ন করা না হলে প্রতিষ্ঠান ভবিষ্যতে বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়। তাই প্রকল্প মূল্যায়ন করা প্রয়োজন।

উত্তর

নতুন মেশিনটির মূল্য ফেরত পেতে কত বছর সময় লাগবে তা জানতে পে-ব্যাক সময় নির্ণয় করতে হবে।

এখানে,

প্রাথমিক বিনিয়োগ (NCO) = (মেশিনের ক্রয়মূল্য + আমদানি শুল্ক + জাহাজ ভাড়া + কার্যকরী মূলধন)

= ৮০,০০০ + ১০,০০০ + ৫,০০০ + ৫,০০০ = ১,০০,০০০ টাকা

নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় :

বিক্রয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বিক্রয়
বছর-১ ৪০,০০০
বছর-২ ৬০,০০০
বছর-৩ ৫৫,০০০
বছর-৪ ৫০,০০০
বছর-৫ ৪৫,০০০

বাদ: পরিবর্তনশীল ব্যয় (বিক্রয়ের ১৫%)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: পরিবর্তনশীল ব্যয় (বিক্রয়ের ১৫%)
বছর-১ ৬,০০০
বছর-২ ৯,০০০
বছর-৩ ৮,২৫০
বছর-৪ ৭,৫০০
বছর-৫ ৬,৭৫০

বাদ: স্থির ব্যয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: স্থির ব্যয়
বছর-১ ৫,০০০
বছর-২ ৫,০০০
বছর-৩ ৫,০০০
বছর-৪ ৫,০০০
বছর-৫ ৫,০০০

বাদ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: অবচয়
বছর-১ ১১,০০০
বছর-২ ১১,০০০
বছর-৩ ১১,০০০
বছর-৪ ১১,০০০
বছর-৫ ১১,০০০

কর-পূর্ব মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পূর্ব মুনাফা
বছর-১ ১৮,০০০
বছর-২ ৩৫,০০০
বছর-৩ ৩০,৭৫০
বছর-৪ ২৬,৫০০
বছর-৫ ২২,২৫০

বাদ: কর (২৫%)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: কর (২৫%)
বছর-১ ৪,৫০০
বছর-২ ৮,৭৫০
বছর-৩ ৭,৬৮৮
বছর-৪ ৬,৬২৫
বছর-৫ ৫,৫৬৩

কর-পরবর্তী নিট মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পরবর্তী নিট মুনাফা
বছর-১ ১৩,৫০০
বছর-২ ২৬,২৫০
বছর-৩ ২৩,০৬২
বছর-৪ ১৯,৮৭৫
বছর-৫ ১৬,৬৮৭

যোগ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ যোগ: অবচয়
বছর-১ ১১,০০০
বছর-২ ১১,০০০
বছর-৩ ১১,০০০
বছর-৪ ১১,০০০
বছর-৫ ১১,০০০

যোগ: ভগ্নাবশেষ মূল্য

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ যোগ: ভগ্নাবশেষ মূল্য
বছর-১
বছর-২
বছর-৩
বছর-৪
বছর-৫ ৪০,০০০

যোগ: কার্যকরী মূলধন

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ যোগ: কার্যকরী মূলধন
বছর-১
বছর-২
বছর-৩
বছর-৪
বছর-৫ ৫,০০০

নগদ আন্তঃপ্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ নগদ আন্তঃপ্রবাহ
বছর-১ ২৪,৫০০
বছর-২ ৩৭,২৫০
বছর-৩ ৩৪,০৬২
বছর-৪ ৩০,৮৭৫
বছর-৫ ৭২,৬৮৭

এখানে,

বার্ষিক অবচয়

বার্ষিক অবচয় = [(মেশিনের ক্রয়মূল্য + আমদানি শুল্ক + জাহাজ ভাড়া) − ভগ্নাবশেষ মূল্য] ÷ আয়ুষ্কাল।

$=\frac{৮০,০০০+১০,০০০+৫,০০০-৪০,০০০}{৫}$

$=\frac{৫৫,০০০}{৫}$

= ১১,০০০ টাকা

ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় :

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ১
নগদ আন্তঃপ্রবাহ ২৪,৫০০
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ২৪,৫০০

২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২
নগদ আন্তঃপ্রবাহ ৩৭,২৫০
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ৬১,৭৫০

৩ (A)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৩ (A)
নগদ আন্তঃপ্রবাহ ৩৪,০৬২
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ৯৫,৮১২ (C)

৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৪
নগদ আন্তঃপ্রবাহ ৩০,৮৭৫ (D)
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ১,২৬,৬৮৭

৫

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৫
নগদ আন্তঃপ্রবাহ ৭২,৬৮৭
ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ১,৯৯,৩৭৪

আমরা জানি,

পে-ব্যাক সময় (PBP) $=\mathrm{A}+\frac{\mathrm{NCO}-\mathrm{C}}{\mathrm{D}}$

$=৩+\frac{১,০০,০০০-৯৫,৮১২}{৩০,৮৭৫}$

$=৩+\frac{৪,১৮৮}{৩০,৮৭৫}$

= ৩ + ০.১৪

= ৩.১৪ বছর

সুতরাং উদ্দীপক অনুযায়ী নতুন মেশিনটির মূল্য ফেরত পেতে যমুনা মটরসের ৩.১৪ বছর সময় লাগবে।

উত্তর

উদ্দীপকের নতুন মেশিনটির গড় মুনাফার হার নির্ণয় :

'গ' নং থেকে প্রাপ্ত,

প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত করপরবর্তী নিট মুনাফা যথাক্রমে ১৩,৫০০ টাকা; ২৬,২৫০ টাকা; ২৩,০৬২ টাকা; ১৯,৮৭৫ টাকা এবং ১৬,৬৮৭ টাকা

∴ গড় নিট মুনাফা $=\frac{১৩,৫০০+২৬,২৫০+২৩,০৬২+১৯,৮৭৫+১৬,৬৮৭}{৫}$

$=\frac{৯৯,৩৭৪}{৫}$

= ১৯,৮৭৪.৮০ টাকা

গড় বিনিয়োগ = (প্রাথমিক বিনিয়োগ + ভগ্নাবশেষ মূল্য) ÷ ২ + কার্যকরী মূলধন।

$=\frac{(৮০,০০০+১০,০০০+৫,০০০)-৪০,০০০}{২}+৫,০০০$

$=\frac{১,৩৫,০০০}{২}+৫,০০০$

= ৭২,৫০০ টাকা

আমরা জানি,

গড় মুনাফার হার (ARR) = (গড় কর-পরবর্তী নিট মুনাফা ÷ গড় বিনিয়োগ) × ১০০।

$=\frac{\text{১৯,৮৭৪.৮০}}{\text{৭২,৫০০}}\times১০০$

= ২৭.৪১%

লক্ষণীয় যে, উদ্দীপকের নতুন মেশিনটির গড় মুনাফার হার ২৭.৪১%, যা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার ১২% হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, যমুনা মটরসের উক্ত মেশিনটি আমদানি করা যুক্তিসঙ্গত হবে।

৮. উদ্দীপক

মি. আজাদ একজন বিনিয়োগকারী। তিনি বিনিয়োগের ক্ষেত্রে অপরিহারযোগ্য ঝুঁকি বিবেচনা করেন। তিনি নিম্নোক্ত দুটি কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী :

৩০

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
সম্ভাবনা (%) ৩০
আলফা কোম্পানির আয়ের হার (%) ৬
মিম কোম্পানির আয়ের হার (%) ৮
বাজার আয়ের হার (%) ১০

২০

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
সম্ভাবনা (%) ২০
আলফা কোম্পানির আয়ের হার (%) ১২
মিম কোম্পানির আয়ের হার (%) ১৫
বাজার আয়ের হার (%) ১৮

১৫

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
সম্ভাবনা (%) ১৫
আলফা কোম্পানির আয়ের হার (%) ৮
মিম কোম্পানির আয়ের হার (%) ১০
বাজার আয়ের হার (%) ৯

তিনি দুটি কোম্পানিতে সমান অনুপাতে বিনিয়োগ করেন। এখানে ঝুঁকি মুক্ত হার ৬%।

উত্তর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে অনিশ্চয়তা বলে।
উত্তর

ব্যবসায়ের আয় থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়।

ব্যবসায়িক ঝুঁকি পুরোপুরি পরিহার করা যায় না। তবে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে হ্রাস করা যায়। এক্ষেত্রে ঝুঁকি হ্রাসে বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে। যেমন- ঝুঁকি পরিহার, ঝুঁকি স্থানান্তর, পণ্য বৈচিত্র্যায়ন প্রভৃতি।

উত্তর

উদ্দীপকের সম্ভাবনাগুলোর যোগফল ১ নয়। কোন মানটি ভুল বা কোন অবস্থা বাদ পড়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না; অনুমান করে সম্ভাবনা বদলানো হয়নি। সঠিক সম্ভাবনা ছাড়া প্রত্যাশিত আয়, সম্ভাবনাভিত্তিক আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্কের নির্ভরযোগ্য একক সংখ্যাগত উত্তর পাওয়া যায় না।

প্রযোজ্য পদ্ধতি: E(R) = ΣpR; σ = √Σp(R − E(R))²; CV = σ/E(R)। সঠিক পূর্ণ সম্ভাবনাবিন্যাস সংগ্রহ করে পুনর্গণনা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের সম্ভাবনাগুলোর যোগফল ১ নয়। কোন মানটি ভুল বা কোন অবস্থা বাদ পড়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না; অনুমান করে সম্ভাবনা বদলানো হয়নি। সঠিক সম্ভাবনা ছাড়া প্রত্যাশিত আয়, সম্ভাবনাভিত্তিক আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্কের নির্ভরযোগ্য একক সংখ্যাগত উত্তর পাওয়া যায় না।

প্রযোজ্য পদ্ধতি: E(R) = ΣpR; σ = √Σp(R − E(R))²; CV = σ/E(R)। সঠিক পূর্ণ সম্ভাবনাবিন্যাস সংগ্রহ করে পুনর্গণনা প্রয়োজন।

৯. উদ্দীপক

রাতুল ও রাহাত দুই বন্ধু। রাতুল রাহাতের কাছে ব্যবসায় করার জন্য ১,৫০,০০০ টাকা ধার নেয়। রাতুল ধার গ্রহণের সময় প্রতিশ্রুতি দিল তিন বছর পর রাহাতকে ২,৫০,০০০ টাকা ফেরত দিবে। রাহাত প্রদত্ত অর্থের ওপর ১৫% সুদ ধার্য করে।
উত্তর একটি বিকল্প বেছে নেওয়ার কারণে ত্যাগ করতে হয় এমন সর্বোত্তম পরবর্তী বিকল্পের সুবিধা বা আয়কে সুযোগ ব্যয় বলে। সব বর্জিত বিকল্পের আয় একত্র করে সুযোগ ব্যয় বলা হয় না।
উত্তর

বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী সুদের হার নামিক সুদের হারের সমান হবে। বিষয়টিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাক। ব্যাংক সুদের হার ১২%। ব্যাংক বছরে একবার সুদ প্রদান করে। এক্ষেত্রে নামিক সুদের হার হচ্ছে ১২%। কার্যকরী সুদের হার হবে-

$\mathrm{EAR}=\left\{\left(1+\frac{\mathrm{i}}{\mathrm{m}}\right)^{\mathrm{m}}-1\right\} \times 100$

$=\left\{\left(১+\frac{\mathrm{০.১২}}{\mathrm{১}}\right)^{\mathrm{১}}-১\right\}\times১০০$

= (১.১২ – ১) × ১০০

= ০.১২ × ১০০

= ১২%

উত্তর

এখানে,

বর্তমান মূল্য (PV) = ১,৫০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৩ বছর

সুদের হার (i) = ১৫% বা, ০.১৫

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV) = $P V(1+i)^n$

= ১,৫০,০০০ $(১+০.১৫)^৩$

= ১,৫০,০০০ $(১.১৫)^৩$

= ১,৫০,০০০ × ১.৫২০৮৭৫

= ২,২৮,১৩১.২৫ টাকা

লক্ষণীয় যে, রাহাত ধারের বিনিময়ে ৩ বছর শেষে রাতুল থেকে সুদসহ প্রত্যাশা করেন ২,২৮,১৩১.২৫ টাকা। তবে রাতুল প্রতিশ্রুতি দেয় ২,৫০,০০০ টাকা দেবে অর্থাৎ বেশি। তাই বলা যায়, রাহাতের রাতুলকে টাকা ধার দেওয়া উচিত।

উত্তর

মাসিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে,

মাসিক বৃত্তির পরিমাণ (A) = ৫,৫০০ টাকা

বছরে কিস্তির সংখ্যা (m) = ১২

সুদের হার (i) = ১৫% বা, ০.১৫

মেয়াদকাল (n) = ৩ বছর

আমরা জানি,

অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য

$F V_A=A \times\left[\frac{\left(1+\frac{i}{m}\right)^{n \times m}-1}{\frac{i}{m}}\right]\left(1+\frac{i}{m}\right)$

$=৫,৫০০ \times\left[\frac{\left(১+\frac{০.১৫}{১২}\right)^{৩ \times ১২}-১}{\frac{০.১৫}{১২}}\right]\left(১+\frac{০.১৫}{১২}\right)$

$=৫,৫০০\times\left[\frac{(১.০১২৫)^{৩৬}-১}{০.০১২৫}\right](১.০১২৫)$

$=৫,৫০০\times\left[\frac{১.৫৬৩৯৪৪-১}{০.০১২৫}\right](১.০১২৫)$

= ৫,৫০০ × ৪৫.১১৫৫২ × ১.০১২৫

= ২,৫১,২৩৭.০৫ টাকা

সুতরাং রাহাতের রাতুলকে টাকা ধার দেওয়া যৌক্তিক হবে। কারণ বৃত্তিতে অর্থ গ্রহণ করলে তার ভবিষ্যৎ মূল্য দাঁড়ায় ২,৫১,২৩৭.০৫ টাকা, যা এককালীন ভবিষ্যৎ মূল্য ২,৫০,০০০ টাকা হতে বেশি।

১০. উদ্দীপক

মি. নাহিদ একজন চাকরিজীবী। তিনি পুঁজিবাজারে বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। নিম্নে গগন লি. ,পবন লি. ও শাওন লি. কর্তৃক ইস্যুকৃত বন্ডের বিবরণ দেওয়া হলো :

লিখিত মূল্য

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ লিখিত মূল্য
গগন লি. (টাকা) ২,৫০০
পবন লি. (টাকা) ২,০৫০
শাওন লি. (টাকা) ৩,০০০

বাজারমূল্য

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাজারমূল্য
গগন লি. (টাকা) ২,০০০
পবন লি. (টাকা) ১,০০০
শাওন লি. (টাকা) ২,৫০০

মেয়াদ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ মেয়াদ
গগন লি. (টাকা) ৭ বছর
পবন লি. (টাকা) ৭ বছর
শাওন লি. (টাকা)

কুপন হার

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কুপন হার
গগন লি. (টাকা) ১২%
পবন লি. (টাকা) —
শাওন লি. (টাকা) ১২%

প্রত্যাশিত আয়ের হার

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ প্রত্যাশিত আয়ের হার
গগন লি. (টাকা) ১৪%
পবন লি. (টাকা) ১৪%
শাওন লি. (টাকা) ১৪%
উত্তর যে বন্ডের নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে না, তাকে চিরস্থায়ী বন্ড বলে।
উত্তর সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলা হয়। ট্রেজারি বন্ডকে ঝুঁকিমুক্ত সিকিউরিটি বলা হয়, কারণ উক্ত বন্ড থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে। এছাড়া সরকার কর্তৃক ইস্যু হয় বিধায় উক্ত সিকিউরিটিতে' দেউলিয়াত্ব ঝুঁকি নেই। কারণ সরকার দেউলিয়া হয় না।
উত্তর

গগণ লি. এর বন্ডের পরিশোধযোগ্য মূল্য নির্ণয় :

এখানে,

লিখিত মূল্য (FV) = ২,৫০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ২,৫০০ টাকা

সুদের পরিমাণ (I) = ২,৫০০ × ১২% = ৩০০ টাকা

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ২

মেয়াদকাল (n) = 9 বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১৪% বা ০.১৪

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য,

$V_B=\frac{I}{m} \times\left[\frac{1-\frac{1}{\left(1+\frac{k_d}{m}\right)^{n \times m}}}{\frac{k_d}{m}}\right]+\frac{M V}{\left(1+\frac{k_d}{m}\right)^{n \times m}}$

$=\frac{৩০০}{২} \times\left[\frac{১-\frac{১}{\left(১+\frac{০.১৪}{২}\right)^{৭ \times ২}}}{\frac{০.১৪}{২}}\right]+\frac{২,৫০০}{\left(১+\frac{০.১৪}{২}\right)^{৭ \times ২}}$

$=২৫০ \times\left[\frac{১-\frac{১}{(১.০৭)^{১8}}}{০.০৭}\right]+\frac{২,৫০০}{(১.০৭)^{১8}}$

$=১৫০ \times\left[\frac{১-০.৩৮৭৮১৭}{০.০৭}\right]+\frac{২,৫০০}{২.৫৭৮৫৩৪}$

= (১৫০ × ৮.৭৪৫৪৭১) + ৯৬৯.৫৪৩১৫৯

= ১,৩১১.৮২০৬৫ + ৯৬৯.৫৪৩১৫৯

= ২,২৮১.৩৬ টাকা

সুতরাং গগন লি. প্রতি ৬ মাস অন্তর সুদ পরিশোধ করলে তাদের বন্ডের পরিশোধ মূল্য হবে ২,২৮১.৩৬ টাকা।

উত্তর

গগন লি. এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

লিখিত মূল্য (FV) = ২,৫০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ২,৫০০ টাকা

বাজারমূল্য (SV) = ২,০০০ টাকা

সুদের পরিমাণ (I) = ২,৫০০ × ১২% = ৩০০ টাকা

মেয়াদকাল (n) = ৭ বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১৪% বা ০.১৪

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য,

$V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+k_d\right)^n}}{k_d}\right]+\frac{M V}{\left(1+k_d\right)^n}$

$=৩০০ \times\left[\frac{১-\frac{১}{\left(১+০.১৪\right)^৭}}{০.১৪}\right]+\frac{২,৫০০}{\left(১+০.১৪\right)^৭}$

$=৩০০ \times\left[\frac{১-\frac{১}{\left(১.১৪\right)^৭}}{০.১৪}\right]+\frac{২,৫০০}{\left(১.১৪\right)^৭}$

$=৩০০\times\left[\frac{১-০.৩৯৯৬৩৭}{০.১৪}\right]+\frac{\text{২.৫০০}}{\text{২.৫০২২৬৯}}$

= (৩০০ × ৪.২৮৮৩০৭) + ৯৯৯.০৯৩২২৩

= ১,২৮৬.৪৯২১ + ৯৯৯.০৯৩২২৩

= ২,২৮৫.৫৯ টাকা

পবন লি. এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

লিখিত মূল্য (FV) = ২,০৫০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ২,০৫০ টাকা

বাজারমূল্য (SV) = ১,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৭ বছর

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১৪% বা ০.১৪

আমরা জানি,

জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য, $V_B=\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=\frac{২,০৫০}{\left(১+০.১৪\right)^৭}$

$=\frac{২,০৫০}{\left(১.১৪\right)^৭}$

$=\frac{২,০৫০}{২.৫০২২৬৯}$

= ৮১৯.২৬ টাকা

শাওন লি. বন্ডের বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

লিখিত মূল্য (FV) = ৩,০০০ টাকা

বাজারমূল্য (SV) = ২,৫০০ টাকা

সুদের পরিমাণ (l) = ৩,০০০ × ১২= ৩৬০ টাকা

প্রত্যাশিত আয়ের হার ($K_d$) = ১৪% বা ০.১৪

আমরা জানি,

চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য, $V_B=\frac{I}{K_d}$

$=\frac{৩৬০}{০.১৪}$

= ২,৫৭১.৪৩ টাকা

লক্ষণীয় যে, গগণ লি. এর বন্ডের বাজারমূল্য ২,০০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ২,২৮৫.৫৯ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভ হবে (২,২৮৫.৫৯ – ২,০০০) = ২৮৫.৫৯ টাকা। পবন লি. এর বন্ডের বাজারমূল্য ১,০০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৮১৯.২৬ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে। আবার, শাওন লি. এর বন্ডের বাজারমূল্য ২,৫০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ২,৫৭১.৪৩ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভ হবে (২,৫৭১.৪৩ – ২,৫০০) = ৭১.৪৩ টাকা। এমতাবস্থায় বলা যায়, বন্ড তিনটির মধ্যে মি. নাহিদের গগণ লি. এর বন্ডে বিনিয়োগ করা যৌক্তিক হবে।

১১. উদ্দীপক

জনাব রবিন একজন আর্থিক ব্যবস্থাপক। তার ৫ বছর মেয়াদি দুটি প্রকল্পের মধ্যে একটিতে বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রকল্প দুটির অবচয় ও করপূর্ব নগদ প্রবাহ নিম্নরূপ :

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ১
প্রকল্প গ্রীন (টাকা) ৪০,০০০
প্রকল্প রেড (টাকা) ২৫,০০০

২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২
প্রকল্প গ্রীন (টাকা) ২০,০০০
প্রকল্প রেড (টাকা) ৩০,০০০

৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৩
প্রকল্প গ্রীন (টাকা) ২২,০০০
প্রকল্প রেড (টাকা) ২০,০০০

৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৪
প্রকল্প গ্রীন (টাকা) ২৫,০০০
প্রকল্প রেড (টাকা) ৩৫,০০০

৫

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৫
প্রকল্প গ্রীন (টাকা) ৩২,০০০
প্রকল্প রেড (টাকা) ৪০,০০০

বাট্টার হার ১২%। জনাব রবিন বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে। তার বিনিয়োগযোগ্য তহবিল ৮০,০০০ টাকা। প্রকল্প দুটির কর হার ৪০% এবং অবচয় সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়।

উত্তর অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারকে চিরস্থায়ী বৃত্তি বলে।
উত্তর

দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।

একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প হতে সর্বনিম্ন যে পরিমাণ আয় প্রত্যাশা করে এবং যেটা থেকে আয়ের হার কম হলে কোম্পানি লোকসানের সম্মুখীন হবে তাকে মূলধন ব্যয় বলে। একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে বিভিন্ন সময়ে মূলধনের প্রয়োজন হয়। কোম্পানি প্রকল্পের শুরুতে একটি মূলধন ব্যয় প্রাক্কলন করে থাকে। পরবর্তীতে যদি মূলধন ব্যয় বেড়ে যায় তবে প্রকল্প ব্যয়ও বেড়ে যাবে। এতে করে প্রকল্পটি ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই বলা যায়, মূলধন ব্যয়ের পরিবর্তন মূলধন বাজেটিংকে প্রভাবিত করে।

উত্তর

রেড প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ৮০,০০০ টাকা

বাট্টার হার (K) = ১২% বা, ০.১২

বার্ষিক অবচয় = (প্রাথমিক বিনিয়োগ − ভগ্নাবশেষ মূল্য) ÷ আয়ুষ্কাল।

$=\frac{\text{৮০,০০০-০}}{৫}$

= ১৬,০০০ টাকা

নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়:

অবচয় ও কর-পূর্ব নগদ প্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ অবচয় ও কর-পূর্ব নগদ প্রবাহ
বছর-১ ২৫,০০০
বছর-২ ৩০,০০০
বছর-৩ ২০,০০০
বছর-৪ ৩৫,০০০
বছর-৫ ৪০,০০০

বাদ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: অবচয়
বছর-১ ১৬,০০০
বছর-২ ১৬,০০০
বছর-৩ ১৬,০০০
বছর-৪ ১৬,০০০
বছর-৫ ১৬,০০০

কর-পূর্ববর্তী মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পূর্ববর্তী মুনাফা
বছর-১ ৯,০০০
বছর-২ ১৪,০০০
বছর-৩ ৪,০০০
বছর-৪ ১৯,০০০
বছর-৫ ২৪,০০০

বাদ: কর (৪০%)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: কর (৪০%)
বছর-১ ৩,৬০০
বছর-২ ৫,৬০০
বছর-৩ ১,৬০০
বছর-৪ ৭,৬০০
বছর-৫ ৯,৬০০

কর-পরবর্তী নিট মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পরবর্তী নিট মুনাফা
বছর-১ ৫,৪০০
বছর-২ ৮,৪০০
বছর-৩ ২,৪০০
বছর-৪ ১১,৪০০
বছর-৫ ১৪,৪০০

যোগ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ যোগ: অবচয়
বছর-১ ১৬,০০০
বছর-২ ১৬,০০০
বছর-৩ ১৬,০০০
বছর-৪ ১৬,০০০
বছর-৫ ১৬,০০০

নগদ আন্তঃপ্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ নগদ আন্তঃপ্রবাহ
বছর-১ ২১,৪০০
বছর-২ ২৪,৪০০
বছর-৩ ১৮,৪০০
বছর-৪ ২৭,৪০০
বছর-৫ ৩০,৪০০

আমরা জানি,

নিট বর্তমান মূল্য,

$\{NPV\}=\frac{\{CF\}_1}{(1+\{K\})^1}+\frac{\{CF\}_2}{(1+\{K\})^2}+\frac{\{CF\}_3}{(1+\{K\})^3}+\frac{\{CF\}_4}{(1+\{K\})^4}+\frac{\{CF\}_5}{(1+\{K\})^5}-\{CF\}_0$

$=\frac{২১,৪০০}{(১+০.১২)^১}+\frac{২৪,৪০০}{(১+০.১২)^২}+\frac{১৮,৪০০}{(১+০.১২)^৩}+\frac{২৭,৪০০}{(১+০.১২)^৪}+\frac{৩০,৪০০}{(১+০.১২)^৫}-৮০,০০০$

$=\frac{২১,৪০০}{(১.১২)^১}+\frac{২৪,৪০০}{(১.১২)^২}+\frac{১৮,৪০০}{(১.১২)^৩}+\frac{২৭,৪০০}{(১.১২)^৪}+\frac{৩০,৪০০}{(১.১২)^৫}-৮০,০০০$

= ১৯,১০৭.১৪ + ১৯,৪৫১.৫৩ + ১৩,০৯৬.৭৬ + ১৭,৪১৩.২০+ ১৭,২৪৯.৭৮ – ৮০,০০০

= ৮৬,৩১৮.৪১ - ৮০,০০০

= ৬,৩১৮.৪১ টাকা

সুতরাং রেড প্রকল্পের নিট বর্তমান মূল্য ৬,৩১৮.৪১ টাকা।

উত্তর

গ্রীন প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় :

এখানে,

প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ৮০,০০০ টাকা

বাট্টার হার (K) = ১২% বা, ০.১২

বার্ষিক অবচয় = ১৬,০০০ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত)

নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় :

অবচয় ও কর-পূর্ব নগদ প্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ অবচয় ও কর-পূর্ব নগদ প্রবাহ
বছর-১ ৪০,০০০
বছর-২ ২০,০০০
বছর-৩ ২২,০০০
বছর-৪ ২৫,০০০
বছর-৫ ৩২,০০০

বাদ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: অবচয়
বছর-১ ১৬,০০০
বছর-২ ১৬,০০০
বছর-৩ ১৬,০০০
বছর-৪ ১৬,০০০
বছর-৫ ১৬,০০০

কর-পূর্ববর্তী মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পূর্ববর্তী মুনাফা
বছর-১ ২৪,০০০
বছর-২ ৪,০০০
বছর-৩ ৬,০০০
বছর-৪ ৯,০০০
বছর-৫ ১৬,০০০

বাদ: কর (৪০%)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: কর (৪০%)
বছর-১ ৯,৬০০
বছর-২ ১,৬০০
বছর-৩ ২,৪০০
বছর-৪ ৩,৬০০
বছর-৫ ৬,৪০০

কর-পরবর্তী নিট মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পরবর্তী নিট মুনাফা
বছর-১ ১৪,৪০০
বছর-২ ২,৪০০
বছর-৩ ৩,৬০০
বছর-৪ ৫,৪০০
বছর-৫ ৯,৬০০

যোগ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ যোগ: অবচয়
বছর-১ ১৬,০০০
বছর-২ ১৬,০০০
বছর-৩ ১৬,০০০
বছর-৪ ১৬,০০০
বছর-৫ ১৬,০০০

নগদ আন্তঃপ্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ নগদ আন্তঃপ্রবাহ
বছর-১ ৩০,৪০০
বছর-২ ১৮,৪০০
বছর-৩ ১৯,৬০০
বছর-৪ ২১,৪০০
বছর-৫ ২৫,৬০০

আমরা জানি,

নিট বর্তমান মূল্য,

$\{NPV\}=\frac{\{CF\}_1}{(1+\{K\})^1}+\frac{\{CF\}_2}{(1+\{K\})^2}+\frac{\{CF\}_3}{(1+\{K\})^3}+\frac{\{CF\}_4}{(1+\{K\})^4}+\frac{\{CF\}_5}{(1+\{K\})^5}-\{CF\}_0$

$=\frac{৩০,৪০০}{(১+০.১২)^১}+\frac{১৮,৪০০}{(১+০.১২)^২}+\frac{১৯,৬০০}{(১+০.১২)^৩}+\frac{২১,৪০০}{(১+০.১২)^৪}+\frac{২৫,৬০০}{(১+০.১২)^৫}-৮০,০০০$

$=\frac{৩০,৪০০}{(১.১২)^১}+\frac{১৮,৪০০}{(১.১২)^২}+\frac{১৯,৬০০}{(১.১২)^৩}+\frac{২১,৪০০}{(১.১২)^৪}+\frac{২৫,৬০০}{(১.১২)^৫}-৮০,০০০$

= ২৭,১৪২.৮৬ + ১৪,৬৬৮.৩৭ + ১৩,৯৫০.৮৯ + ১৩,৬০০.০৯ + ১৪,৫২৬.১৩ – ৮০,০০০

= ৮৩,৮৮৮.৩৪ - ৮০,০০০

= ৩,৮৮৮.৩৪ টাকা

লক্ষণীয় যে, রেড প্রকল্পের নিট বর্তমান মূল্য ৬,৩১৮.৪১ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত), যা গ্রীন প্রকল্পের নিট বর্তমান মূল্য ৩,৮৮৮.৩৪ টাকা হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, জনাব রবিন প্রকল্প দুটির মধ্যে রেড প্রকল্পে বিনিয়োগ করবেন।