যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

জনাব রনি সামি লি.-এর আর্থিক ব্যবস্থাপক। উৎপাদন বিভাগের হিসাব পদ্ধতি সনাতন থেকে আধুনিক করতে নতুন মেশিন স্থাপনের জন্য তিনি ব্যাংক থেকে ১২% সুদের হারে ১০ বছরের ঋণ গ্রহণ করেন। বছর শেষে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায় এবং এতে শেয়ার মালিকরা খুবই খুশি। কিন্তু সামি লি. শেয়ার প্রতি আয়ের মাত্র ১৫% লভ্যাংশ হিসাবে ঘোষণা করে।
উত্তর একটিমাত্র সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাসের কৌশলকে পোর্টফোলিও নীতি বলা হয়।
উত্তর

বিনিময়ের মাধ্যম হচ্ছে অর্থ। অপরদিকে, অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলিকে অর্থায়ন বলা হয়।

অর্থ দিয়েই অর্থায়নের কাজ সম্পন্ন করা হয়। অর্থায়ন কোন উৎস থেকে কীভাবে, কখন এবং কত কম খরচে অর্থ সংগ্রহ করা যাবে তা পরিকল্পনা করে। একই সাথে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই বলা যায়, অর্থ ও অর্থায়ন একে অপরের পরিপূরক।

উত্তর

উদ্দীপকে জনাব রনি 'তহবিল সংগ্রহ' সংক্রান্ত আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন।

তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায়। এটি আর্থিক ব্যবস্থাপকের একটি প্রধান কাজ হিসেবে বিবেচিত হয়।

উদ্দীপকে জনাব রনি মুন লি. এর আর্থিক ব্যবস্থাপক। তিনি উৎপাদন বিভাগের হিসাব পদ্ধতি সনাতন থেকে আধুনিক করতে একটি নতুন মেশিন স্থাপন করতে চান। তাই ব্যাংক থেকে ১২% সুদের হারে ১০ বছরের জন্য ঋণ গ্রহণ করেন। অর্থাৎ ঋণ মূলধন সংগ্রহের মাধ্যমে তিনি প্রয়োজনীয় অর্থসংস্থান করেন। এক্ষেত্রে ঋণ মূলধন কম ব্যয়যুক্ত তহবিলের উৎস বিধায় তহবিল সংগ্রহের ব্যয় হ্রাস পাবে। সুতরাং বলা যায়, জনাব রনি 'তহবিল সংগ্রহ' সংক্রান্ত আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন।

উত্তর

উদ্দীপকে সামি লি. এর লভ্যাংশ বণ্টনে অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য প্রতিফলিত হয়েছে।

মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় সর্বোচ্চকরণকে বোঝায়। এক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধির পরিবর্তে মোট মুনাফা বৃদ্ধির চেষ্টা করা হয়।

উদ্দীপকে সামি লি. উৎপাদন বিভাগে হিসাব পদ্ধতি সনাতন থেকে আধুনিক করেছে। বছর শেষে উক্ত প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বাড়ে। কিন্তু সামি লি. শেয়ারপ্রতি আয়ের মাত্র ১৫% লভ্যাংশ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি মুনাফা বৃদ্ধির মাধ্যমে শেয়ারপ্রতি আয় বাড়াতে আগ্রহী। এটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের প্রতিফলন।

মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধির পরিবর্তে প্রতিষ্ঠানের মুনাফা বাড়িয়ে শেয়ারপ্রতি আয় বৃদ্ধির চেষ্টা করা হয়। উদ্দীপকে সামি লি. তাই কম পরিমাণ লভ্যাংশ শেয়ারমালিকদের পরিশোধ করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি সংরক্ষিত তহবিল বাড়িয়ে অধিক পণ্য উৎপাদন ও বিক্রয় করে মুনাফা বাড়াতে আগ্রহী। কেননা সংরক্ষিত তহবিল ব্যবসায়ে মুনাফার্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা যায়। তবে সংরক্ষিত তহবিল বাড়াতে কম লভ্যাংশ বণ্টনে উক্ত প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং বলা যায়, সামি লি. লভ্যাংশ বণ্টনে অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি প্রতিফলিত হয়েছে।

২. উদ্দীপক

জনাব A এবং B দুজনই পাইকারি ব্যবসা করেন। জনাব A কাপড়ের ব্যবসা করেন। জনাব B একই সাথে কাপড় এবং জুতার ব্যবসা করেন। জনার B মনে করেন একটি ব্যবসায় ক্ষতি হলে অন্য ব্যবসা দিয়ে যেন তা পুষিয়ে নেওয়া যায়। জনাব A বেশি মুনাফার আশায় হাতে অল্প কিছু নগদ অর্থ রেখে সম্পূর্ণ বিনিয়োগ করেন।
উত্তর মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা (শেয়ারপ্রতি আয়) বৃদ্ধি করাকে বোঝায়।
উত্তর

কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে।

যথাযথ তারল্য বজায় রাখা একটি প্রতিষ্ঠানের সফলতার অন্যতম শর্ত। কারণ তারল্য বেশি হলে 'বিনিয়োগ কমায় প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। আবার তারল্য কম থাকলে মুনাফা বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

উত্তর

উদ্দীপকে জনাব B অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন।

পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়।

উদ্দীপকে জনাব B একই সাথে কাপড় এবং জুতার ব্যবসায় করেন। অর্থাৎ জনাব B একাধিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। যার ফলে একটি ব্যবসায়ে ক্ষতি হলে অন্য ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হবে। ফলে ঝুঁকি হ্রাস পাবে। তাই বলা যায়, জনাব B অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব A এর বিনিয়োগ সিদ্ধান্ত তার ব্যবসায়ে তারল্য সংকট সৃষ্টি করতে পারে।

পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাবে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ দৈনন্দিন ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিবে। তাই ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা উচিত।

উদ্দীপকে জনাব A বেশি মুনাফার আশায় অল্প কিছু নগদ অর্থ হাতে রেখে সম্পূর্ণ বিনিয়োগ করেন। অধিক বিনিয়োগের কারণে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু নগদ অর্থ হাতে কম রাখার কারণে তিনি চলতি খরচ মেটাতে সমস্যায় পড়তে পারেন। ফলে তার ব্যবসায়ে তারল্য সংকট থেকে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হতে পারে।

উদ্দীপকে জনাব A এর উচিত ছিল তারল্য ও মুনাফা নীতি অনুসারে ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা। কারণ বেশি মুনাফার আশায় নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ তার ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি করলেও প্রতিষ্ঠানে তারল্য সংকট সৃষ্টি করতে পারে। ফলে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ব্যাহত হবে। তাই বলা যায়, জনাব A এর বিনিয়োেগ সিদ্ধান্ত তার ব্যবসায়ে তারল্য সংকট সৃষ্টি করতে পারে।

৩. উদ্দীপক

জনাব রাজ ২,০০,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন কিনতে চান। এ জন্য তিনি ব্র্যাক ব্যাংকে ঋণের আবেদন করলে ব্র্যাক ব্যাংক প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করার শর্ত দেয়। ব্যাংক সুদের হার ১০% হলে জনাব রাজ ৫ বছরে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়ে ভাবছেন।
উত্তর কেবল আসলের ওপর ধার্যকৃত সুদকে সরল সুদ বলে।
উত্তর

সমপরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো তারিখে পাওয়ার চেয়ে বর্তমান সময়ে পাওয়া বেশি পছন্দনীয়, একে অর্থের সময়মূল্য পছন্দ বলে।

আজকের ১০০ টাকা এক বছর পরের ১০০ টাকার সমান নয়। কারণ অর্থের সময়মূল্য আছে। কোনো ব্যক্তি অবশ্যই এক বছর পরের তুলনায় আজকের ১০০ টাকা বেশি পছন্দ করবে। কারণ এতে কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা নেই। আবার সেই অর্থ বিনিয়োগ করারও সুযোগ আছে।

উত্তর

ঋণের বার্ষিক কিস্তির পরিমাণ নির্ণয় :

এখানে,

ঋণের পরিমাণ ($PV_A$) = ২,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = ১০% বা, ০.১০

বার্ষিক কিস্তির পরিমাণ (A) = কত?

আমরা জানি,

অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য,

$P V_A=A \times\left[\frac{1-\frac{1}{(1+i)^n}}{i}\right](1+i)$

বা, ২,০০,০০০ $=A \times\left[\frac{১-\frac{১}{(১+০.১০)^৫}}{০.১০}\right](১+০.১০)$

বা, ২,০০,০০০ $=A \times\left[\frac{১-\frac{১}{(১.১০)^৫}}{০.১০}\right](১. ১ ০)$

বা, ২,০০,০০০ $=A \times\left[\frac{১-০ . ৬ ২ ০ ৯ ২ ১}{০ . ১ ০}\right](১ . ১ ০)$

বা, ২,০০,০০০ = A × ৩.৭৯০৭৯ × ১.১০

বা, ২,০০,০০০ = A × ৪.১৬৯৮৬৯

বা, A × ৪.১৬৯৮৬৯ = ২,০০,০০০

বা, $A=\frac{\text { ২,০০,০০০ }}{\text { ৪.১৬৯৮৬৯ }}$

বা, A = ৪৭,৯৬৩.১৪

∴ A = ৪৭,৯৬৩ টাকা (প্রায়)

লক্ষণীয় যে, জনাব রাজ যদি ঋণ গ্রহণ করেন তাহলে প্রতি কিস্তিতে ৪৭,৯৬৩ টাকা পরিশোধ করতে হবে।

উত্তর

জনাব রাজ ঋণ পরিশোধ সূচির মাধ্যমে গৃহীত ঋণের বার্ষিক সুদের পরিমাণ, আসল পরিশোধ ও বছরের শেষে ঋণের পরিমাণ প্রত্যেক বছর জানতে পারবেন।

ঋণ পরিশোধ সূচি :
এখানে,

বার্ষিক কিস্তির পরিমাণ ৪৭,৯৬৩ টাকা। ('গ' নং থেকে প্রাপ্ত)

০

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ০
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ২,০০,০০০
কিস্তির পরিমাণ (৩) ৪৭,৯৬৩
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ০
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ৪৭,৯৬৩
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ১,৫২,০৩৭

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ১
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ১,৫২,০৩৭
কিস্তির পরিমাণ (৩) ৪৭,৯৬৩
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ১৫,২০৪
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ৩২,৭৫৯
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ১,১৯,২৭৮

২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ২
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ১,১৯,২৭৮
কিস্তির পরিমাণ (৩) ৪৭,৯৬৩
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ১১,৯২৮
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ৩৬,০৩৫
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ৮৩,২৪৩

৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ৩
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ৮৩,২৪৩
কিস্তির পরিমাণ (৩) ৪৭,৯৬৩
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ৮,৩২৪
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ৩৯,৬৩৯
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ৪৩,৬০৪

৪

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর (১) ৪
বছরের শুরুতে ঋণের পরিমাণ (২) ৪৩,৬০৪
কিস্তির পরিমাণ (৩) ৪৭,৯৬৩
সুদের পরিমাণ: ৪ = (২) × ১০% ৪,৩৫৯
আসলের পরিমাণ: ৫ = (৩ − ৪) ৪৩,৬০৪
বছরের শেষে ঋণের পরিমাণ: ৬ = (২ − ৫) ০

৪. উদ্দীপক

জনাব আমিন সাহেব অবসর ভাতা বাবদ ২,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি ৫ বছরের জন্য যমুনা ব্যাংক লি. এ জমা রাখলে যমুনা ব্যাংক লি. তাকে ৩,৭০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করে। অন্যদিকে, রুপালি ব্যাংক লি. এ ৮. বছরের জন্য জমা রাখলে রুপালি ব্যাংক লি. তাকে ৫,০০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করে।
উত্তর ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের যে মূল্য তাকে অর্থের বর্তমান মূল্য বলে।
উত্তর

বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কোন বিনিয়োগ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার পদ্ধতিকে '৭২ বিধি' বলে।

'৭২ বিধি' প্রয়োগ করে আমরা দুটি বিষয় নির্ণয় করতে পারি।

১. বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সময় : $n=\frac{৭২}{i}$ এবং

২. বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সুদের হার : $i=\frac{৭২}{n}$

উত্তর

যমুনা ব্যাংক লি. এর সুদের হার নির্ণয় :

এখানে,

বর্তমান মূল্য (PV) = ২,০০,০০০ টাকা

ভবিষ্যৎ মূল্য (FV) = ৩,৭০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = কত?

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য $(FV)=PV(1 + i)^n$

বা, ৩,৭০,০০০ = ২,০০,০০০ $(১ + i)^৫$

বা, ২,০০,০০০ $(১ + i)^৫$ = ৩,৭০,০০০

বা, $(১+i)^৫=\frac{৩,৭০,০০০}{২,০০,০০০}$

বা, $(১ + i)^৫$ = ১.৮৫

বা, ১ + i = $(১.৮৫)^{১/৫}$

বা, ১ + i = ১.১৩০৯২৬

বা, i = ১.১৩০৯২৬ – ১

বা, i = ০.১৩০৯২৬

বা, i = ১৩.০৯%

∴ i = ১৩.০৯%

সুতরাং যমুনা ব্যাংক লি. এর সুদের হার ১৩.০৯%।

উত্তর

রূপালি ব্যাংকের সুদের হার নির্ণয় :

এখানে,

বর্তমান মূল্য (PV) = ২,০০,০০০ টাকা

ভবিষ্যৎ মূল্য (FV) = ৫,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৮ বছর

সুদের হার (i) = কত?

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য $(FV)=PV(1 + i)^n$

বা, ৫,০০,০০০ = ২,০০,০০০ $(১ + i)^৮$

বা, ২,০০,০০০ $(১ + i)^৮$ = ৫,০০,০০০

বা, $(১+i)^৮=\frac{৫,০০,০০০}{২,০০,০০০}$

বা, $(১ + i)^৮$ = ২.৫

বা, ১ + i = $(২.৫)^{১/৮}$

বা, ১ + i = ১.১২১৩৫৩

বা, i = ১.১২১৩৫৩ – ১

বা, i = ০.১২১৩৫৩

বা, i = ১২.১৪%

∴ i = ১২.১৪%

লক্ষণীয় যে, যমুনা ব্যাংকের সুদের হার ১৩.০৯% ('গ' নং থেকে প্রাপ্ত), যা রুপালি ব্যাংকের সুদের হার ১২.১৪% হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, জনাব আমিন সাহেব যমুনা ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন।

৫. উদ্দীপক

মিসেস মলি একজন বিউটি পার্লারের মালিক। তিনি ৫ বছর মেয়াদি ১০% কুপন বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি কুপন বন্ডের অভিহিত মূল্য ৪,০০০ টাকা হলেও বর্তমানে বাজারে তা ৪,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যাশিত আয়ের হার ৮%।
উত্তর কোনো কোম্পানির সিকিউরিটিজ ইস্যু ও বিক্রয় বাবদ যে ব্যয় হয় তাকে উত্তরণ ব্যয় বলে।
উত্তর

কোনো দ্রব্য বা সেবা মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে।

মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়। আর এই ক্রয়ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি এড়ানোর জন্য অধিকাংশ মানুষ বর্তমান নগদ অর্থ প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেয়। ফলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হয়। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি হলে বিনিয়োগের পরিমাণ কমে যায়।

উত্তর

চলতি আয়ের হার নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ৪,০০০ টাকা

বাজার মূল্য (SV) = ৪,৫০০ টাকা

সুদের পরিমাণ ($I$) = ৪,০০০ × ১০% = ৪০০ টাকা

আমরা জানি,

চলতি আয়ের হার

$(\mathrm{CY}) =\frac{\mathrm{I}}{\mathrm{SV}} \times 100$

$=\frac{৪০০}{৪,৫০০} \times ১০০$

=৮.৮৯%

সুতরাং উদ্দীপকে উল্লিখিত বন্ডের চলতি আয়ের হার ৮.৮৯%।

উত্তর

মেয়াদপূর্তিতে আয়ের হার (YTM) নির্ণয় :

এখানে,

অভিহিত মূল্য (FV) = ৪,০০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ৪,০০০ টাকা

বাজার মূল্য (SV) = ৪,৫০০ টাকা

সুদের পরিমাণ ($I$) = ৪,০০০ × ১০% = ৪০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

আমরা জানি,

মেয়াদপূর্তিতে আয়ের হার,

$\begin{aligned} Y T M & =\frac{I+\frac{M V-S V}{n}}{\frac{M V+S V}{2}} \times 100 \\ & =\frac{৪০০+\frac{৪০০-৪,৫০০}{৫}}{\frac{৪,০০০+৪,৫০০}{২}} \times ১০০\end{aligned}$

$\begin{aligned} & =\frac{৪০০+\frac{-৫ ০০}{৫}}{\frac{৮, ৫ ০০}{২}} \times ১০০ \\ & =\frac{৪০০+(-১০০)}{৪,২৫০} \times ১০০ \\ & =\frac{৩০০}{৪,২৫০} \times ১০০ \\ & =৭.০৬ \%\end{aligned}$

লক্ষণীয় যে, উদ্দীপকের বন্ডটির মেয়াদপূর্তিতে আয়ের হার (YTM) ৭.০৬%, যা মিসেস মলির প্রত্যাশিত আয়ের হার ৮% হতে কম। এমতাবস্থায় বলা যায়, মিসেস মলির বন্ডটি ক্রয় করা লাভজনক হবে না।

৬. উদ্দীপক

জনাব আলীম দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগে আগ্রহী। তার দুটি বন্ডে বিনিয়োগের সুযোগ আছে। বন্ড দুটির তথ্যাবলি নিম্নরূপ:

P

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বন্ড P
অভিহিত মূল্য ১,০০০
কুপন সুদের হার ১২%
বাজার মূল্য ৯০০
মেয়াদকাল ১২ বছর

Q

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বন্ড Q
অভিহিত মূল্য ১,২০০
কুপন সুদের হার —
বাজার মূল্য ৯৫০
মেয়াদকাল ১০ বছর

প্রয়োজনীয় আয়ের হার ১১%।

উত্তর ৫ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে।
উত্তর

যে শেয়ারমালিকগণ কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি ও বিলোপসাধনকালে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে।

যেসব বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে, তাদের জন্য অগ্রাধিকার শেয়ার একটি ভালো বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। কারণ অগ্রাধিকার শেয়ারমালিকগণ কোম্পানি থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। অনেক অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তরের বিকল্প সুযোগ থাকে।

উত্তর

P বন্ডের বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা

সুদের পরিমাণ ($I$) = ১,০০০ × ১২% = ১২০ টাকা

মেয়াদকাল (n) = ১২ বছর

প্রয়োজনীয় আয়ের হার ($K_d$) = ১১% বা, ০.১১

আমরা জানি,

পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য,

$V_B=I \times\left[\frac{1-\frac{1}{\left(1+K_d\right)^n}}{K_d}\right]+\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=১২০ \times\left[\frac{১-\frac{১}{\left(১+০.১১\right)^{১২}}}{০.১১}\right]+\frac{১,০০০}{\left(১+০.১১\right)^{১২}}$

$=১২০ \times\left[\frac{১-\frac{১}{(১.১১)^{১২}}}{০.১১}\right]+\frac{১,০০০}{(১.১১)^{১২}}$

$=১২০ \times\left[\frac{১-০.২ ৮ ৫ ৮ ৪ ১}{০ . ১ ১}\right]+\frac{১,০০০}{৩.৪ ৯ ৮ ৪ ৫ ১}$

= (১২০ × ৬.৪৯২৩৫৫) + ২৮৫.৮৪০৭৯১

= ৭৭৯.০৮২৬ + ২৮৫.৮৪০৭৯১

= ১,০৬৪.৯২ টাকা

সুতরাং P বন্ডের বর্তমান মূল্য ১,০৬৪.৯২ টাকা।

উত্তর

Q বন্ডের বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

অভিহিত মূল্য (FV) = ১,২০০ টাকা

মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,২০০ টাকা

বাজার মূল্য (SV) = ৯৫০ টাকা

মেয়াদকাল (n) = ১০ বছর

প্রয়োজনীয় আয়ের হার ($K_d$) = ১১% বা, ০.১১

আমরা জানি,

জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য

$\left(V_B\right) =\frac{M V}{\left(1+K_d\right)^n}$

$=\frac{১,২০০}{(১+০.১১)^{১০}}$

$=\frac{১, ২ ০ ০}{(১.১১)^{১০}}$

$=\frac{১, ২ ০ ০}{২.৮৩৯৪২১}$

= ৪২২.৬২ টাকা

লক্ষণীয় যে, P বন্ডের বাজার মূল্য ৯০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ১,০৬৪.৯২ টাকা ('গ' নং থেকে প্রাপ্ত) হতে কম। এ বন্ডে বিনিয়োগ লাভ হবে। অপরদিকে, Q বন্ডের বাজার মূল্য ৯৫০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৪২২.৬২ টাকা হতে বেশি। এ বন্ডে বিনিয়োগে ক্ষতি হবে। এমতাবস্থায় বলা যায়, জনাব আলীমের P বন্ডে বিনিয়োগ করা উচিত।

৭. উদ্দীপক

সনি এন্ড কোঃ একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্পের জন্য একটি মেশিনের প্রয়োজন হবে যেটির মূল্য হবে ১,০০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। ৫ বছর যাবৎ কর-পূর্ব মুনাফা হবে যথাক্রমে ২০,০০০; ৩০,০০০; ২০,০০০; ২৫,০০০; ও ২০,০০০ টাকা। কর হার ৪০%।
উত্তর কোনো বিকল্প গ্রহণের কারণে পরিত্যক্ত সর্বোত্তম বিকল্প থেকে যে সুবিধা পাওয়া যেত, তার মূল্যকে সুযোগ ব্যয় বলে।
উত্তর

যেকোনো আন্তঃআয় হারে নিট বর্তমান মূল্য (NPV) শূন্য হয়।

কোনো প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও প্রাথমিক বিনিয়োগের পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলে। যেকোনো আন্তঃআয় হারে কোনো প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য প্রাথমিক বিনিয়োগের সমান হয়। তাই নিট বর্তমান মূল্য (NPV) শূন্য হয়।

উত্তর

সনি অ্যান্ড কো. এর মেশিনটির নিট বর্তমান মূল্য (NPV) নির্ণয়:

এখানে,

প্রাথমিক বিনিয়োগ (CF) = ১,০০,০০০ টাকা

বাট্টার হার (K) = ১৫% বা, ০.১৫

নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়:

কর-পূর্ব মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পূর্ব মুনাফা
বছর-১ ২০,০০০
বছর-২ ৩০,০০০
বছর-৩ ২০,০০০
বছর-৪ ২৫,০০০
বছর-৫ ২০,০০০

বাদ: কর (৪০%)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: কর (৪০%)
বছর-১ ৮,০০০
বছর-২ ১২,০০০
বছর-৩ ৮,০০০
বছর-৪ ১০,০০০
বছর-৫ ৮,০০০

কর-পরবর্তী নিট মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পরবর্তী নিট মুনাফা
বছর-১ ১২,০০০
বছর-২ ১৮,০০০
বছর-৩ ১২,০০০
বছর-৪ ১৫,০০০
বছর-৫ ১২,০০০

যোগ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ যোগ: অবচয়
বছর-১ ২০,০০০
বছর-২ ২০,০০০
বছর-৩ ২০,০০০
বছর-৪ ২০,০০০
বছর-৫ ২০,০০০

নগদ আন্তঃপ্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ নগদ আন্তঃপ্রবাহ
বছর-১ ৩২,০০০
বছর-২ ৩৮,০০০
বছর-৩ ৩২,০০০
বছর-৪ ৩৫,০০০
বছর-৫ ৩২,০০০

বার্ষিক অবচয় = (প্রাথমিক বিনিয়োগ − ভগ্নাবশেষ মূল্য) ÷ আয়ুষ্কাল = (১,০০,০০০ − ০) ÷ ৫ = ২০,০০০ টাকা।

আমরা জানি, নিট বর্তমান মূল্য,

$\mathrm{NPV}=\frac{\mathrm{CF}_1}{(1+\mathrm{k})^1}+\frac{\mathrm{CF}_2}{(1+\mathrm{k})^2}+\frac{\mathrm{CF}_3}{(1+\mathrm{k})^3}+\frac{\mathrm{CF}_4}{(1+\mathrm{k})^4}+\frac{\mathrm{CF}_5}{(1+\mathrm{k})^5}-\mathrm{CF}_0$

$=\frac{৩২,০০০}{(১+০.১৫)^১}+\frac{৩৮,০০০}{(১+০.১৫)^২}+\frac{৩২,০০০}{(১+০.১৫)^৩}$

$\quad\quad\quad\quad+\frac{৩৫,০০০}{(১+০. ১ ৫)^৪}+\frac{৩২,০০০}{(১+০ . ১ ৫)^৫}-১,০০,০০০$

$=\frac{৩ ২, ০০০}{(১ . ১ ৫)^১}+\frac{৩৮,০০০}{(১ . ১ ৫)^২}+\frac{৩২,০০০}{(১ . ১ ৫)^৩}+\frac{৩ ৫, ০০০}{(১ . ১ ৫)^৪}+\frac{৩২,০০০}{(১ . ১ ৫)^৫}-১,০০,০০০$

= ২৭,৮২৬.০৯ + ২৮,৭৩৩.৪৬ + ২১,০৪০.৫২ + ২০,০১১.৩৬ + ১৫,৯০৯.৬৬ – ১,০০,০০০

= ১,১৩,৫২১.০৯ – ১,০০,০০০ = ১৩,৫২১.০৯ টাকা

সুতরাং ১৫% বাট্টার হারে সনি অ্যান্ড কো. এর মেশিনটির নিট বর্তমান মূল্য NPV ১৩,৫২১.০৯ টাকা।

উত্তর

সনি অ্যান্ড কো. এর অভ্যন্তরীণ মুনাফার হার (IRR) নির্ণয় :

'গ' নং থেকে প্রাপ্ত,

নগদ আন্তঃপ্রবাহ, $CF_1$ = ৩২,০০০ টাকা; $CF_2$ = ৩৮,০০০ টাকা; $CF_3$ = ৩২,০০০ টাকা; $CF_4$ = ৩৫,০০০ টাকা এবং $CF_5$ = ৩২,০০০ টাকা।

১৫% বাট্টার হারে নিট বর্তমান মূল্য (NPV) = ১৩,৫২১.০৯ টাকা।

ধরি, উচ্চ বাট্টার হার, (K) = ২১% বা, ০.২১

∴ নিট বর্তমান মূল্য,

$\mathrm{NPV}=\frac{\mathrm{CF}_1}{(1+\mathrm{k})^1}+\frac{\mathrm{CF}_2}{(1+\mathrm{k})^2}+\frac{\mathrm{CF}_3}{(1+\mathrm{k})^3}+\frac{\mathrm{CF}_4}{(1+\mathrm{k})^4}+\frac{\mathrm{CF}_5}{(1+\mathrm{k})^5}-\mathrm{CF}_0$

$=\frac{৩২,০০০}{(১+০.২১)^১}+\frac{৩৮,০০০}{(১+০.২১)^২}+\frac{৩২,০০০}{(১+০.২১)^৩}$

$\quad\quad\quad\quad+\frac{৩৫,০০০}{(১+০.২১)^৪}+\frac{৩২,০০০}{(১+০.২১)^৫}-১,০০,০০০$

$=\frac{৩ ২, ০০০}{(১.২১)^১}+\frac{৩৮,০০০}{(১.২১)^২}+\frac{৩২,০০০}{(১.২১)^৩}+\frac{৩ ৫, ০০০}{(১.২১)^৪}+\frac{৩২,০০০}{(১.২১)^৫}-১,০০,০০০$

= ২৬,৪৪৬.২৮ + ২৫,৯৫৪.৫১ + ১৮,০৬৩.১৭ + ১৬,৩২৭.৭৬ + ১২,৩৩৭.৩৯ - ১,০০,০০০

= ৯৯,১২৯.১১ – ১,০০,০০০ = – ৮৭০.৮৯ টাকা

আমরা জানি, অভ্যন্তরীণ মুনাফার হার,

$\mathrm{IRR} =\mathrm{LR}+\frac{\mathrm{NPV}_{\mathrm{LR}}}{\mathrm{NPV}_{\mathrm{LR}}-\mathrm{NPV}_{\mathrm{HR}}} \times(\mathrm{HR}-\mathrm{LR})$

$=০ . ১ ৫+\frac{১৩, ৫ ২ ১ . ০ ৯}{১৩, ৫ ২ ১ . ০ ৯-(-৮ ৭ ০ . ৮ ৯)} \times(০ . ২ ১-০ . ১ ৫)$

$= ০. ১ ৫+\frac{১৩, ৫ ২ ১ . ০ ৯}{১৪, ৩ ৯ ১ . ৯ ৮} \times ০ . ০ ৬$

= ০.১৫ + ০.০৫৬৪.

= ০.২০৬৪ = ২০.৬৪%

লক্ষণীয় যে, সনি অ্যান্ড কো. এর অভ্যন্তরীণ মুনাফার হার ২০.৬৪%, যা উক্ত কোম্পানির সর্বনিম্ন মূলধন ব্যয় ১৫% হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, সনি অ্যান্ড কো. এর প্রকল্পটি গ্রহণযোগ্য।

৮. উদ্দীপক

জনাব রহিম 'A' ও 'B' দুইটি প্রকল্পের মধ্যে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের জন্য ভাবছেন। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫,০০,০০০ টাকা। বাট্টার হার ১২%।

প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ:

A (টাকা)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
প্রকল্প A (টাকা)
বছর-১ ১,৫০,০০০
বছর-২ ২,০০,০০০
বছর-৩ ৩,৫০,০০০
বছর-৪ ১,৫০,০০০
বছর-৫ ১,০০,০০০

B (টাকা)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
প্রকল্প B (টাকা)
বছর-১ ২,০০,০০০
বছর-২ ২,০০,০০০
বছর-৩ ২,০০,০০০
বছর-৪ ২,০০,০০০
বছর-৫ ২,০০,০০০
উত্তর পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হয়।
উত্তর

একাধিক প্রকল্পের ক্ষেত্রে লাভজনকতার ভিত্তিতে কোন প্রকল্প গ্রহণ করা হবে এবং কোন প্রকল্প বর্জন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে গ্রহণ-বর্জন সিদ্ধান্ত বলে।

সাধারণত প্রকল্পের গড় মুনাফার হার যদি মূলধন ব্যয় অপেক্ষা বেশি হয় সেক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা হয় অন্যথায় বর্জন করা হয়। এছাড়া কোনো প্রকল্পের নিট বর্তমান মূল্য ধনাত্মক হলে প্রকল্প গ্রহণ করা হয় এবং ঋণাত্মক হলে প্রকল্প বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর

প্রকল্প 'A'-এর গড় মুনাফার হার নির্ণয়:

বার্ষিক অবচয় = (প্রাথমিক বিনিয়োগ − ভগ্নাবশেষ মূল্য) ÷ আয়ুষ্কাল = (৫,০০,০০০ − ০) ÷ ৫ = ১,০০,০০০ টাকা।

কর-পরবর্তী নিট মুনাফা নির্ণয়:

নগদ আন্তঃপ্রবাহ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ নগদ আন্তঃপ্রবাহ
বছর-১ ১,৫০,০০০
বছর-২ ২,০০,০০০
বছর-৩ ৩,৫০,০০০
বছর-৪ ১,৫০,০০০
বছর-৫ ১,০০,০০০

বাদ: অবচয়

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ বাদ: অবচয়
বছর-১ ১,০০,০০০
বছর-২ ১,০০,০০০
বছর-৩ ১,০০,০০০
বছর-৪ ১,০০,০০০
বছর-৫ ১,০০,০০০

কর-পরবর্তী নিট মুনাফা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ কর-পরবর্তী নিট মুনাফা
বছর-১ ৫০,০০০
বছর-২ ১,০০,০০০
বছর-৩ ২,৫০,০০০
বছর-৪ ৫০,০০০
বছর-৫ ০

এখানে,

গড় নিট মুনাফা

$=\frac{(৫০,০০০+১,০০,০০০+২,৫০,০০০+৫০,০০০+০}{৫}$

$=\frac{৪,৫০,০০০}{৫}$

= ৯০,০০০

গড় বিনিয়োগ = (প্রাথমিক বিনিয়োগ + ভগ্নাবশেষ মূল্য) ÷ ২ = (৫,০০,০০০ + ০) ÷ ২ = ২,৫০,০০০ টাকা।

গড় মুনাফার হার (ARR) = (গড় কর-পরবর্তী নিট মুনাফা ÷ গড় বিনিয়োগ) × ১০০ = (৯০,০০০ ÷ ২,৫০,০০০) × ১০০ = ৩৬%।

সুতরাং প্রকল্প 'A'-এর গড় মুনাফার হার ৩৬%।

উত্তর

প্রকল্প 'A'-এর নিট বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

নগদ আন্তঃপ্রবাহ, $CF_1$ = ১,৫০,০০০ টাকা; $CF_2$ = ২,০০,০০০ টাকা; $CF_3$ = ৩,৫০,০০০ টাকা; $CF_4$ = 2, 60000 টাকা এবং $CF_5$ = ১,০০,০০০ টাকা। প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ৫,০০,০০০ টাকা এবং বাট্টার হার (K) = ১২% বা, ০.১২

আমরা জানি,

নিট বর্তমান মূল্য,

$N P V=\frac{\mathrm{CF}_1}{(1+\mathrm{k})^1}+\frac{\mathrm{CF}_2}{(1+\mathrm{k})^2}+\frac{\mathrm{CF}_3}{(1+\mathrm{k})^3}+\frac{\mathrm{CF}_4}{(1+\mathrm{k})^4}+\frac{\mathrm{CF}_5}{(1+\mathrm{k})^5}-\mathrm{CF}_0$

$\frac{১,৫০,০০০}{(১+০.১২)^১}+\frac{২,০০,০০০}{(১+০.১২)^২}+\frac{৩,৫০,০০০}{(১+০.১২)^৩}+\frac{১,৫০,০০০}{(১+০.১২)^৪}$

$\quad \quad \quad\quad\quad+\frac{১,০০,০০০}{(১+০.১২)^৫}-৫,০০,০০০$

$=\frac{১,৫০,০০০}{(১.১২)^১}+\frac{২,০০,০০০}{((১.১২)^২}+\frac{৩,৫০,০০০}{((১.১২)^৩}+\frac{১,৫০,০০০}{((১.১২)^৪}$

$\quad \quad \quad\quad\quad\quad+\frac{১,০০,০০০}{(১.১২)^৫}-৫,০০,০০০$

= ৬,৯৪,৫৬০.৮৪ – ৫,০০,০০০

= ১,৯৪,৫৬০.৮৪ টাকা

প্রকল্প 'B' এর নিট বর্তমান মূল্য নির্ণয়:

এখানে,

প্রাথমিক বিনিয়োগ ($CF_0$) = ৫,০০,০০০ টাকা

বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ (A) = ২,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

বাট্টার হার (K) = ১২% বা, ০.১২

আমরা জানি,

নিট বর্তমান মূল্য,

$NPV=\mathrm{A} \times\left[\frac{1-\frac{1}{(1+\mathrm{K})^{\mathrm{n}}}}{\mathrm{K}}\right]-\mathrm{CF}_0$

$=২,০০,০০০ \times\left[\frac{১-\frac{১}{(১+০.১২)^৫}}{০.১২}\right]-৫,০০,০০০$

$=২, ০ ০, ০ ০ ০ \times\left[\frac{১-\frac{১}{(১.১২)^৫}}{০.১২}\right]-৫,০০,০০০$

$=২, ০ ০, ০ ০ ০ \times\left[\frac{১-০ . ৫ ৬ ৭ ৪ ২ ৭}{০.১২}\right]-৫,০০,০০০$

= (২,০০,০০০ × ৩.৬০৪৭৭৫) – ৫,০০,০০০

= ৭,২০,৯৫৫ – ৫,০০,০০০

= ২,২০,৯৫৫ টাকা

লক্ষণীয় যে, প্রকল্প 'B'-এর নিট বর্তমান মূল্য ২,২০,৯৫৫ টাকা, যা প্রকল্প 'A'-এর নিট বর্তমান মূল্য ১,৯৪,৫৬০.৮৪ টাকা হতে বেশি। এমতাবস্থায় বলা যায়, জনাব রহিমের 'B' প্রকল্পে বিনিয়োগ করা উচিত।

৯. উদ্দীপক

জামিল সিকিউরিটিতে বিনিয়োগে ইচ্ছুক। সে বাজার থেকে দুটি সিকিউরিটির তথ্য সংগ্রহ করেছে। বিগত তিন বছরের আয়ের হার নিম্নরূপ :

১

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ১
সিকিউরিটি A ১০%
সিকিউরিটি B ১২%

২

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ২
সিকিউরিটি A ১৫%
সিকিউরিটি B −৮%

৩

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর ৩
সিকিউরিটি A ৫%
সিকিউরিটি B ২০%
উত্তর যে ঝুঁকির ওপর কোম্পানির ব্যবস্থাপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না তাকে বাজার ঝুঁকি বলে।
উত্তর

CAPM বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ যৌক্তিক।

CAPM (মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল) এর সাহায্যে প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করা হয়। কোনো সিকিউরিটির প্রাক্কলিত আয়ের হার প্রয়োজনীয় আয়ের হার হতে বেশি হলে সেক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোনো বিনিয়োগকারী কোনো নির্দিষ্ট সম্পদ বা সিকিউরিটিতে বিনিয়োগ করবে কিনা সেই সিদ্ধান্ত CAPM প্রয়োগ করে বিশ্লেষণের মাধ্যমে নিলে সবচেয়ে ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায়।

উত্তর

সিকিউরিটি A এর গড় আয়ের হার নির্ণয়:

আমরা জানি,

গড় আয়ের হার

$\left(\overline{\mathbf{R}}_{A}\right)=\frac{\sum \mathbf{R}_i}{n}$

$=\frac{১০+১৫+৫}{৩}$

$=\frac{৩০}{৩}$

= ১০%

সিকিউরিটি B এর গড় আয়ের হার নির্ণয়:

আমরা জানি,

গড় আয়ের হার

$\left(\overline{\mathbf{R}}_{B}\right)=\frac{\sum \mathbf{R}_i}{n}$

$=\frac{১২-৮+২০}{৩}$

$=\frac{২৪}{৩}$

= ৮%

সুতরাং সিকিউরিটি A ও B এর গড় আয়ের হার যথাক্রমে ১০% ও ৮%।

উত্তর

সিকিউরিটি A এর বিভেদাঙ্ক নির্ণয়:

'গ' নং থেকে প্রাপ্ত,

গড় আয়ের হার $\left(\overline{\mathrm{R}}_{\mathrm{A}}\right)$= ১০%

∴ আদর্শ বিচ্যুতি $\left(\sigma_A\right)=\sqrt{\frac{\sum\left(R_i-\bar{R}\right)^2}{n-1}}$

$=\sqrt{\frac{(১০-১০)^২+(১৫-১০)^২+(৫-১০)^২}{৩-১}}$

$=\sqrt{\frac{০+২৫+২৫}{২}}$

$=\sqrt{\frac{৫০}{২}}$

$=\sqrt{২৫}$

= ৫%

আমরা জানি,

বিভেদাঙ্ক: $CV_A=\frac{\sigma_A}{\bar{R}_A}\times100$; σₐ = আদর্শ বিচ্যুতি, R̄ₐ = গড় আয়ের হার।

$=\frac{৫}{১০} \times ১০০$

= ৫০%

সিকিউরিটি B এর বিভেদাঙ্ক নির্ণয়:

'গ' নং থেকে প্রাপ্ত,

গড় আয়ের হার $\left(\overline{\mathrm{R}}_{\mathrm{B}}\right)$= ৮%

∴ আদর্শ বিচ্যুতি $\left(\sigma_B\right)=\sqrt{\frac{\sum\left(R_i-\bar{R}\right)^2}{n-1}}$

$=\sqrt{\frac{(১২-৮)^২+(-৮-৮)^২+(২০-৮)^২}{৩-১}}$

$=\sqrt{\frac{১৬+২৫৬+১৪৪}{২}}$

$=\sqrt{\frac{৪১৬}{২}}$

$=\sqrt{২০৮}$

=১৪.৪২%

আমরা জানি,

বিভেদাঙ্ক: $CV_B=\frac{\sigma_B}{\bar{R}_B}\times100$; σᵦ = আদর্শ বিচ্যুতি, R̄ᵦ = গড় আয়ের হার।

$=\frac{১৪.৪২}{৮} \times ১০০$

= ১৮০.২৫%

লক্ষণীয় যে, সিকিউরিটি A এর বিভেদাঙ্ক বা ঝুঁকির পরিমাণ ১৪.৪২%, যা সিকিউরিটি B এর বিভেদাঙ্ক ১৮০.২৫% হতে কম। অর্থাৎ সিকিউরিটি A কম ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় বলা যায়, জামিলের A সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম হবে।

১০. উদ্দীপক

জনাব শাহাব বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুটি কোম্পানির বিগত চার বছরের আয় পর্যালোচনা করেছেন:

পদ্মা লি.

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর পদ্মা লি.
২০২১ ১০%
২০২২ ১৪%
২০২৩ ১৬%
২০২৪ ২০%
গড় আয় ১৫%
বিভেদাঙ্ক ৪৮.১০%

মেঘনা লি.

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বছর মেঘনা লি.
২০২১ ৬%
২০২২ ১০%
২০২৩ ২০%
২০২৪ ২৪%
গড় আয় ১৫%
বিভেদাঙ্ক ?

অন্যদিকে, জনাব শাহাবের বন্ধু জনাব সিরাজ সুমা লি. এর শেয়ার ক্রয় করেছেন যেটির বাজার ঝুঁকির মান ১.৪০। বাজার আয়ের হার ১৪% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৫%।

উত্তর বিনিয়োজিত সিকিউরিটি বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে মূলধনি লাভ বলে।
উত্তর

ঋণ মূলধন ব্যবহারের কারণে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। প্রতিষ্ঠানের ঋণ মূলধনের পরিমাণের ওপর আর্থিক ঝুঁকি নির্ভর করে। কোনো প্রতিষ্ঠানে ঋণকৃত মূলধন না থাকলে ঐ প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকিও থাকবে না। এ ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে।

উত্তর

ঝুঁকিমুক্ত আয়ের হার ৫%, বাজার আয়ের হার ১৪% এবং বিটা ১.৪০। বিটা একটি অনুপাত; এর সঙ্গে শতাংশ চিহ্ন বসবে না।

$R_i=R_f+(R_m-R_f)\beta$

= ৫% + (১৪% − ৫%) × ১.৪০ = ৫% + ১২.৬০% = ১৭.৬০%।

উত্তর

উভয় কোম্পানির গড় আয়ের হার ১৫%। উৎসের সমাধানের মতো ঐতিহাসিক নমুনা আদর্শ বিচ্যুতিতে n − 1 হর ব্যবহার করা হলো।

পদ্মা লি.:

$\sigma_P=\sqrt{\frac{(10-15)^2+(14-15)^2+(16-15)^2+(20-15)^2}{4-1}}=\sqrt{52/3}$

আদর্শ বিচ্যুতি ≈ ৪.১৬৩৩৩ শতাংশ-বিন্দু এবং CV = (৪.১৬৩৩৩ ÷ ১৫) × ১০০ ≈ ২৭.৭৬%।

মেঘনা লি.:

$\sigma_M=\sqrt{\frac{(6-15)^2+(10-15)^2+(20-15)^2+(24-15)^2}{4-1}}=\sqrt{212/3}$

আদর্শ বিচ্যুতি ≈ ৮.৪০৬৩৫ শতাংশ-বিন্দু এবং CV = (৮.৪০৬৩৫ ÷ ১৫) × ১০০ ≈ ৫৬.০৪%।

উদ্দীপকে পদ্মার প্রদত্ত CV ৪৮.১০% তার তালিকাভুক্ত আয় দিয়ে এই পদ্ধতিতে পাওয়া যায় না। প্রদত্ত ৪৮.১০% গ্রহণ করলেও তা মেঘনার CV-এর চেয়ে কম; তালিকাভুক্ত তথ্য থেকে পুনর্গণনা করলেও পদ্মার আপেক্ষিক ঝুঁকি কম। সমান গড় আয়ে কম ঝুঁকি চাইলে জনাব শাহাবের পদ্মা লি.-তে বিনিয়োগ উপযুক্ত হবে।

১১. উদ্দীপক

সিকিউরিটি A ও B এর উপার্জন হার ও সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ:

ভালো

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনৈতিক অবস্থা ভালো
সম্ভাবনা (P) ০.২৫
সিকিউরিটি A ১২%
সিকিউরিটি B ১৪%

স্বাভাবিক

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক
সম্ভাবনা (P) ০.৫০
সিকিউরিটি A ১০%
সিকিউরিটি B ১১%

মন্দা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
অর্থনৈতিক অবস্থা মন্দা
সম্ভাবনা (P) ০.২৫
সিকিউরিটি A ১৪%
সিকিউরিটি B ১৪%
উত্তর বাজারের আয়ের পরিবর্তনের তুলনায় কোনো সিকিউরিটির আয়ের সংবেদনশীলতার পরিমাপকে বিটা সহগ বলে। এর মাধ্যমে নিয়মতান্ত্রিক বা বাজারঝুঁকি পরিমাপ করা হয়।
উত্তর

সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড বলে।

বিনিয়োগ ঝুঁকি বলতে বন্ডের সুদ ও আসল টাকা পরিশোধ করার অক্ষমতাকে বোঝায়। সরকারি বন্ডে এ ধরনের ঝুঁকি প্রযোজ্য নয়, কারণ সরকার দেউলিয়া হতে পারে না। তাছাড়া সরকার প্রয়োজনে বাধ্যতামূলকভাবে কর আদায় করতে পারে। তাই সরকারি বন্ডে বিনিয়োগ ঝুঁকিমুক্ত।

উত্তর

সিকিউরিটি A এর আদর্শ বিচ্যুতি নির্ণয় :

এখানে,

গড় আয়ের হার $\left(\bar{R}_A\right)=\Sigma R_i \times P_i$

= (১২ × ০.২৫) + (১০ × ০.৫০) + (১৪ × ০.২৫)

= ৩ + ৫ + ৩.৫০

= ১১.৫০%

আমরা জানি,

আদর্শ বিচ্যুতি $\left(\sigma_A\right)=\sqrt{\sum\left(R_i-\bar{R}\right)^2 \times P_i}$

= √( ( ১২ − ১১.৫০)^(২) × ০.২৫ + ( ১০ − ১১.৫০)^(২) × ০.৫০ + ( ১৪ − ১১.৫০)^(২) × ০.২৫)

$=\sqrt{০.০৬২৫ + ১.১২৫ + ১.৫৬২৫}$

$=\sqrt{২.৭ ৫}$

= ১.৬৬%

সুতরাং সিকিউরিটি A এর আদর্শ বিচ্যুতি ১.৬৬%।

উত্তর

সিকিউরিটি A এর বিভেদাঙ্ক নির্ণয় :

'গ' নং থেকে প্রাপ্ত,

গড় আয়ের হার $\left(\bar{R}_A\right)=$ ১১.৫০%

আদর্শ বিচ্যুতি $\left(\sigma_{\mathrm{A}}\right)$ = ১.৬৬%

আমরা জানি,

বিভেদাঙ্ক: $CV_A=\frac{\sigma_A}{\bar{R}_A}\times100$; σₐ = আদর্শ বিচ্যুতি, R̄ₐ = গড় আয়ের হার।

$=\frac{\text { ১.৬৬ }}{\text { ১১.৫০ }} \times$ ১০০

= ১৪.৪৩%

সিকিউরিটি B এর বিভেদাঙ্ক নির্ণয়:

এখানে,

গড় আয়ের হার $\left(\bar{R}_B\right)=\Sigma R_i \times P_i$

= (১৪ × ০.২৫) + (১১ × ০.৫০) + (১৪ × ০.২৫)

= ৩.৫০ + ৫.৫০ + ৩.৫০

= ১২.৫০%

∴ আদর্শ বিচ্যুতি $\left(\sigma_B\right)=\sqrt{\sum\left(R_i-\bar{R}\right)^2 \times P_i}$

= √( ( ১৪ − ১২.৫০)^(২) × ০.২৫ + ( ১১ − ১২.৫০)^(২) × ০.৫০ + ( ১৪ − ১২.৫০)^(২) × ০.২৫)

$=\sqrt{০.৫৬২৫ + ১.১২৫ + ০.৫৬২৫}$

$=\sqrt{২.২৫}$

= ১.৫০%

আমরা জানি,

বিভেদাঙ্ক: $CV_B=\frac{\sigma_B}{\bar{R}_B}\times100$; σᵦ = আদর্শ বিচ্যুতি, R̄ᵦ = গড় আয়ের হার।

$=\frac{\text { ১.৫০ }}{\text { ১২১.৫০ }} \times$ ১০০

= ১২%

লক্ষণীয় যে, সিকিউরিটি A এর বিভেদাঙ্ক বা ঝুঁকির পরিমাণ ১৪.৪৩%, যা সিকিউরিটি B এর বিভেদাঙ্ক ১২% হতে বেশি। যেহেতু সিকিউরিটি B এর ঝুঁকি কম, তাই এমতাবস্থায় বলা যায়, B সিকিউরিটিতে বিনিয়োগ করা বেশি যুক্তিযুক্ত।