বরিশাল বোর্ড ২০২৫

১. উদ্দীপক

চট্টগ্রাম ইপিজেড এলাকায় 'A' ব্যাংক ব্যবসায়ীদের নিকট খুবই জনপ্রিয়। 'A' ব্যাংক ব্যবসায়ীদের কাছ থেকে আমানত গ্রহণ, ঋণ প্রদানসহ প্রভৃতি কাজের সাথে যুক্ত। সম্প্রতি 'A' ব্যাংক 'B' ব্যাংকের অনুমতি নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে নতুন একটি শাখা খুলে। 'A' ব্যাংক যখন আর্থিক সংকটে থাকে এবং অন্য কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়। তখন 'B' ব্যাংক 'A' ব্যাংকের উদ্ধারকারী হয়ে জরুরি ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা করে। 'B' ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণও করে থাকে।
উত্তর ব্যাংকার বলতে ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে বোঝায়।
উত্তর

যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে।

ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ঋণ সরবরাহ ও বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের চাকাকে সচল রাখে। এতে জাতীয় উৎপাদন বাড়ে ও জাতীয় আয় বৃদ্ধি পায়। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় একদিকে মানুষের আয় বাড়ে অন্যদিকে ব্যবসায়-বাণিজ্যের উন্নতি ঘটে।

ভোগ্যপণ্যে ঋণ দেওয়ার কারণে ভোগের সুযোগ সৃষ্টি হয়। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা মানুষের জীবনকে করেছে আরও সহজ। তাই বলা যায়, জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংকের ভূমিকা অপরিসীম।

উত্তর

উদ্দীপকে 'A' ব্যাংক কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক আমানত গ্রহণ, ঋণদানসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে।

উদ্দীপকে 'A' ব্যাংক ব্যবসায়ীদের কাছ থেকে আমানত গ্রহণ, ঋণ প্রদানসহ প্রভৃতি কাজের সাথে যুক্ত। মূলত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের নিকট হতে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। সংগৃহীত অর্থ হতে বিভিন্ন খাতে ঋণদান করে থাকে। এছাড়া গ্রাহকদের বহুমুখী সেবা প্রদান করে থাকে। 'A' ব্যাংকের কার্যক্রমের সাথে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'A' ব্যাংক কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে।'

বাজারে ঋণ সরবরাহ কাম্যমাত্রায় বজায় রাখাই হলো ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে থাকে।

উদ্দীপকে 'A' ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক এবং 'B' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাই 'A' ব্যাংকের আর্থিক সংকটে 'B' ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে ঋণ দিয়ে ভূমিকা রাখে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'B' ব্যাংকটি মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ফলে মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন উভয়টি নিয়ন্ত্রণে থাকে। এতে করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি বিবেচনায় ঋণ নিয়ন্ত্রণ কৌশলে প্রয়োগ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ঋণ নিয়ন্ত্রণে পরোক্ষ ভূমিকা পালন করে থাকে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে উদ্দীপকের 'B' ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে।

২. উদ্দীপক

কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার ১% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সুদের হার বৃদ্ধি করার পরও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসার ব্যাংকটি ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। যার ফলে বাজারে স্থিতিশীলতা আসে।
উত্তর ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর।
উত্তর

জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক।

তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদানে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।

উত্তর

উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমে সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতি ব্যবহার করেছে।

যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে। কেন্দ্রীয় ব্যাংক উক্ত হারের হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে।

উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে চায়। এ উদ্দেশ্যে ব্যাংকটি তার সুদের হার ১% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক পূর্বের চেয়ে ১% অধিক সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। ফলে বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণের সুদের হার বাড়বে। এ কারণে জনগণের মাঝে ঋণ গ্রহণে অনাগ্রহ সৃষ্টি হবে, যা ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত এ ধরনের পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণে সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির সাথে সম্পৃক্ত।

উত্তর

উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপটি হলো ঋণের বরাদ্দকরণ নীতি।

বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যেসব খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আর যেসব খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে।

উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি প্রথমে ব্যাংক হার নীতি ব্যবহার করলেও মুদ্রাস্ফীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসার পরবর্তীতে ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। এটি ঋণের বরাদ্দকরণ নীতির ব্যবহার।

উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের বরাদ্দকরণ নীতি প্রয়োগ করায় বাজারে স্থিতিশীলতা আসে। অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। কারণ ঋণের বরাদ্দকরণ নীতির আলোকে যে খাতে ঋণ সরবরাহ বাড়ানো উচিত কেন্দ্রীয় ব্যাংক সে খাতে ঋণের বরাদ্দ বাড়িয়ে দেয় আবার কমানোর প্রয়োজন হলে ঋণের বরাদ্দ কমিয়ে দেয়, যা দ্রুত ঋণ নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ। তাই বলা যায়, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ ঋণের বরাদ্দকরণ নীতির প্রয়োগ যৌক্তিক হয়েছে।

৩. উদ্দীপক

বর্তমানে ব্যাংকিং সেবা ও সুবিধার ক্ষেত্রে ব্যাপক উন্নতিসাধিত হয়েছে। অতীতে যেখানে ব্যাংকিং সেবাপ্রাপ্তির বিষয়টি যথেষ্ট সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল বর্তমানে তা যথেষ্ট সময় ও ব্যয় সাশ্রয়ী হয়ে উঠেছে। ব্যাংকিং সেবার এ উন্নতির বিষয়টি মাথায় রেখে জনাব মামুন ব্যাংক থেকে এমন একটি কার্ড সংগ্রহ করেন, যার সাহায্যে অর্থ উত্তোলন, তববিল স্থানান্তর, হিসাবে রক্ষিত অর্থের বিপরীতে পণ্য ও সেবা ক্রয়ের সুবিধা পাওয়া যায়। অন্যদিকে জনাব কাশেম লেনদেনের সুবিধার্থে একটি ব্যাংক কার্ড সংগ্রহ করেন যাতে উপরিউক্ত সুবিধার পাশাপাশি তাকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করে।
উত্তর একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়েই গ্রাহক কর্তৃক তার প্রয়োজনীয় ব্যাংকিং সেবালাভ করাকে ওয়ান স্টপ সার্ভিস বলে।
উত্তর

উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বলে।

ই-ব্যাংকিং-এর অন্যতম সৃষ্টি হলো এটিএম কার্ড। মোবাইল ব্যাংকিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিএম কার্ড ব্যবহার করে পণ্য ও সেবা ক্রয় সহজ। ফলে গ্রাহক নগদ টাকা নিয়ে বাজারে বা প্রতিষ্ঠানে গিয়ে লেনদেন আগ্রহ হারাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর সুবাদে মূল্য পরিশোধ, ক্রয়-বিক্রয়, বিল পরিশোধ, অর্থ স্থানান্তর ইত্যাদি কাগজী মুদ্রার ব্যবহার ছাড়াই করা সম্ভব হচ্ছে। তাই কাগজী মুদ্রার ব্যবহার হ্রাস পেয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব মামুনের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।

ডেবিট কার্ড এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তবে এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়।

উদ্দীপকে জনাব মামুন ব্যাংক থেকে একটি কার্ড সংগ্রহ করেন। কার্ডটি দ্বারা তিনি অর্থ উত্তোলন, তহবিল স্থানান্তর, হিসাবে রক্ষিত অর্থের পণ্য ও সেবা ক্রয় করতে পারেন। তবে উক্ত কার্ডটিতে কোনো ঋণ সুবিধা নেই। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব মামুনের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কার্ডটি হলো ডেবিট কার্ড এবং জনাব কাশেমের কার্ডটি হলো ক্রেডিট কার্ড।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক নগদ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই।

উদ্দীপকে জনাব মামুন ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন। তাই তার কার্ডটিতে ঋণ সুবিধা নেই। অপরদিকে, কাশেমের কার্ডটিতে ঋণ সুবিধা আছে। তাই বলা যায়, জনাব কাশেমের কার্ডটি হলো ক্রেডিট কার্ড।

ডেবিট কার্ডের সুবিধা হলো ব্যাংক হিসাবে টাকা জমা থাকলে গ্রাহক যেকোনো সময় টাকা উত্তোলন, বিল পরিশোধ, অর্থ স্থানান্তর কিংবা কেনাকাটা করতে পারবেন। অপরদিকে, ক্রেডিট কার্ডের সুবিধা হলো এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দুইটির তুলনামূলক সুবিধা রয়েছে।

৪. উদ্দীপক

জনাব নীলা সংসার খরচ হতে কিছু অর্থ সঞ্চয় করেন এবং একটি ব্যাংক হিসাবে জমা রাখেন, তিনি উক্ত হিসাবে সামান্য সুদ পান। ঐ হিসাবে জমানো অর্থ দিয়ে তিনি একটি অনলাইন ব্যবসা শুরু করেন। ব্যবসায়ের প্রয়োজনে প্রতিদিন তাকে অর্থ জমা দিতে হয় এবং উত্তোলন করতে হয়। তাই তিনি আরেকটি ব্যাংক, হিসাব খুলেন, যে হিসাবে কোনো সুদ দেওয়া হয় না। নতুন হিসাবের স্থিতির পরিমাণ, ৩০,০০০ টাকা হলেও তিনি উক্ত হিসাবের ৩৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করেন।
উত্তর ব্যাংক যে কার্ডে গ্রাহকের নমুনা স্বাক্ষর 'সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।
উত্তর

যে হিসাবে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে।

সঞ্চয়ী হিসাব বন্ধ করতে ব্যাংকে গিয়ে হিসাব বন্ধের অনুরোধপত্র প্রদান করতে হবে। অব্যবহৃত চেক বই, পাসবই, ডেবিট কার্ড ফেরত দিতে হবে। পরবর্তীতে কোনো ধরনের ঋণ না থাকলে ব্যাংক গ্রাহকের হিসাবটি বন্ধ করে দেয়।

উত্তর

উদ্দীপকে জনাব নীলা প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।

যে হিসাবে যতবার খুশি অর্থ জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে।

উদ্দীপকে জনাব নীলা সংসার খরচ হতে কিছু অর্থ সঞ্চয় করেন। তিনি সঞ্চিত অর্থ একটি ব্যাংক হিসাবে জমা রাখেন। উক্ত হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। মূলত সঞ্চয়ী হিসাবের গ্রাহকরা যেকোনো সময় ব্যাংক হিসাবে অর্থ জমা রাখতে পারেন। এ হিসাবে গ্রাহকরা সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী সঞ্চিত অর্থ উত্তোলন করতে পারেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব নীলা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।

উত্তর

চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন সুবিধা থাকায় জনাব নীলা কর্তৃক উত্থাপিত চেকের অর্থ পরবর্তী হিসাব তথা চলতি হিসাব হতে উত্তোলন করতে পারবে বলে আমি মনে করি।

যে হিসাবে যতবার প্রয়োজন অর্থ জমা ও উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। এ হিসাবে ব্যাংক জমাতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়।

উদ্দীপকে জনাব নীলা ব্যবসায়ের প্রয়োজনে আরেকটি ব্যাংক হিসাব খুলেন। উক্ত হিসাবে কোনো সুদ দেওয়া হয় না। তার হিসাবটিতে স্থিতির পরিমাণ ৩০,০০০ টাকা হলেও তিনি উক্ত হিসাবে ৩৫,০০০ টাকা একটি ব্যাংকে উপস্থাপন করেন। অর্থাৎ তিনি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের জন্য চেক উপস্থাপন করেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব নীলার হিসাবটি হলো চলতি হিসাব।

চলতি হিসাবে জমাকৃত অর্থ গ্রাহক যেকোনো সময়ে উত্তোলন করতে পারেন। তাই এই হিসাবে ব্যাংক সুদ প্রদান করে না। উক্ত হিসাবের অন্যতম বৈশিষ্ট্য হলো জমাতিরিক্ত ঋণ। ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ হিসাব থেকে ব্যাংক জমার অধিক পরিমাণ অর্থ উত্তোলন করা যায়। তাই বলা যায়, চলতি হিসাবে জমাতিরিক্ত। উত্তোলন সুবিধা থাকায় জনাব নীলা কর্তৃক উত্থাপিত চেকের অর্থ পরবর্তী হিসাব তথা চলতি হিসাব হতে উত্তোলন করতে পারবেন।

৫. উদ্দীপক

জনাব কবিরের একটি ব্যাংক হিসাব ছিল। যেখানে তিনি পাঁচ বছর ধরে প্রতি মাসে ১,০০০ টাকা কিস্তি প্রদান করেন। পাঁচ বছর পর হিসাবের মেয়াদপূর্তিতে তিনি ১ লক্ষ টাকা পান। তিনি সর্বোচ্চ মুনাফা হারে আরেকটি হিসাব খুলেন এবং উক্ত ১ লক্ষ টাকা আরও চার বছরের জন্য ঐ হিসাবে জমা রাখেন। তিন বছর পর তিনি ঐ ১ লক্ষ টাকা জরুরি প্রয়োজনে উত্তেলন করতে চাইলেন, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে টাকা উত্তোলন না করে হিসাবটির মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন।
উত্তর ব্যাংক গ্রাহকের নামে যে হিসাব খুলে অর্থ লেনদেনের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে।
উত্তর

ব্যাংকে হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর বিভিন্ন তথ্যসংবলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাকে KYC ফর্ম বলে।

KYC এর পূর্ণরূপ 'Know Your Customer' অর্থাৎ তোমার গ্রাহককে জানো। গ্রাহক যেন ভুয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান না হয় এবং তার প্রদত্ত তথ্যাদি ও আর্থিক সামর্থ্য সম্পর্কে যাতে মিথ্যা তথ্য দিতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্যাংক KYC ফর্ম ব্যবহার করে থাকে। ভুয়া লেনদেন, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মতো অপরাধ দমনে এরূপ ফর্ম গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে জনাব কবির প্রথমে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছিলেন।

প্রতি মাসে সমপরিমাণ অর্থ জমা দেবে শর্তে নির্দিষ্ট মেয়াদে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে ডিপিএস হিসাব বলে। এ হিসাবে ব্যাংক সঞ্চয়ী হিসাব অপেক্ষা অধিক হারে সুদ প্রদান করে থাকে।

উদ্দীপকে জনাব কবির ব্যাংকে একটি হিসাব খুলেছিলেন। তিনি পাঁচ বছরের জন্য হিসাবটি খুলেছিলেন। উক্ত হিসাবে প্রতিমাসে ১,০০০ টাকা করে কিস্তি প্রদান করেন। মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর জমা দিয়ে ডিপোজিট পেনশন স্কিম হিসাব খোলা হয়ে থাকে। এ হিসাবের অর্থ ব্যাংক মেয়াদপূর্তিতে সুদসহ এককালীন পরিশোধ করে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব কবির প্রথমে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছিলেন।

উত্তর

উদ্দীপকে জনাব কবির পরবর্তীতে স্থায়ী হিসাব খোলায় ব্যাংক ম্যানেজার কর্তৃক তাকে প্রদত্ত পরামর্শ যৌক্তিক হয়েছে।

যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য এককালীন টাকা জমা রাখা হয় এবং মেয়াদপূর্তির আগে সাধারণত অর্থ উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবের গ্রাহকগণ ব্যাংক থেকে অধিক সুদ বা লাভ প্রাপ্ত হয়।

উদ্দীপকে জনাব কবির প্রথমে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছিলেন। পরবর্তীতে তিনি এককালীন ১ লক্ষ টাকা জমা দিয়ে চার বছরের জন্য আরেকটি হিসাব খুলেন। মূলত নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন জমা দিয়ে ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হয়।
সুতরাং জনাব কবির পরবর্তীতে স্থায়ী হিসাব খুলেন।

উদ্দীপকে জনাব কবির চার বছরের জন্য স্থায়ী হিসাব খোলে টাকা জমা রাখলেন। তিন বছর পর জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেন। তার কারণ হলো স্থায়ী হিসাবের অর্থ মেয়াদপূর্তির পূর্বে ব্যাংক থেকে উত্তোলন করা যায় না। তবে জরুরি প্রয়োজনে উত্তোলন করতে পারলেও সেক্ষেত্রে ব্যাংক চুক্তি অনুযায়ী সুদ বা মুনাফা পরিশোধ করে না। সেক্ষেত্রে সুদের পরিমাণ হয় চুক্তির চেয়ে অনেক কম। তাই জনাব কবির যেহেতু ৪ বছরের মধ্যে তিন ৩ বছর অপেক্ষা করেছেন। তাই তাকে আর একটি বছর অপেক্ষা করতে পরামর্শ দেন। সেক্ষেত্রে জনাব কবির মেয়াদপূর্তিতে চুক্তি অনুসারে সুদসহ সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। ফলে তিনি লাভবান হবেন। এমতাবস্থায় বলা যায়, ব্যাংক ম্যানেজারের পরামর্শ যৌক্তিক।

৬. উদ্দীপক

ব্যাংক

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ ব্যাংক
১নং চেক শাপলা ব্যাংক লিমিটেড
২নং চেক রূপসা ব্যাংক লিমিটেড

শাখা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ শাখা
১নং চেক মতিঝিল শাখা, ঢাকা
২নং চেক নাসিরাবাদ শাখা, চট্টগ্রাম

হিসাব

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ হিসাব
১নং চেক চলতি হিসাব নং: ১০২০৩০৪০
২নং চেক সঞ্চয়ী হিসাব নং: ৪০৫০১২৩

তারিখ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ তারিখ
১নং চেক ১২.১১.২০২৪
২নং চেক ১০.০১.২০২৫

প্রদানের নির্দেশ

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ প্রদানের নির্দেশ
১নং চেক শামীম অথবা বাহককে প্রদান করুন
২নং চেক শারমিন অথবা বাহককে প্রদান করুন

টাকা (কথায়)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ টাকা (কথায়)
১নং চেক ত্রিশ হাজার মাত্র
২নং চেক দশ হাজার মাত্র

টাকা (অঙ্কে)

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ টাকা (অঙ্কে)
১নং চেক ৩০,০০০/-
২নং চেক ১০,০০০/-

স্বাক্ষর

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ স্বাক্ষর
১নং চেক লাকী
২নং চেক সুমি

দাগকাটার অবস্থা

হিসাব/বিবরণ পরিমাণ/তথ্য
বিবরণ দাগকাটার অবস্থা
১নং চেক দাগবিহীন
২নং চেক বাম ওপরের কোণে দুটি সমান্তরাল আড়াআড়ি দাগ; মাঝখানে কোনো ব্যাংকের নাম নেই
উত্তর যে দলিলের মাধ্যমে প্রস্তুতকারক কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে অন্য কাউকে বা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে প্রদানের শর্তহীন আদেশ দেয় তাকে বিনিময় বিল বলে।
উত্তর প্রতিশ্রুতিপত্রে প্রস্তুতকারক নিজেই নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে নির্দিষ্ট অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার করেন। বিলের মতো অন্য কোনো আদিষ্ট ব্যক্তিকে গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয় না। তাই প্রতিশ্রুতিপত্রে পৃথক স্বীকৃতির প্রয়োজন হয় না।
উত্তর

উদ্দীপকের ১নং চেকটি হলো বাহক চেক।

যে চেকে প্রাপকের নামের স্থানের পর 'অথবা বাহককে' শব্দদ্বয় লেখা থাকে, তাকে বাহক চেক বলে। এ চেকে প্রাপকের নাম লেখা না থাকলেও ব্যাংক এর বাহককে টাকা পরিশোধ করতে পারে।

উদ্দীপকে ১নং চিত্রে লক্ষণীয় যে, প্রাপকের নামের স্থান শামীমের পরে অথবা বাহককে শব্দদ্বয় লেখা রয়েছে। অর্থাৎ উক্ত চেকটির অর্থ শামীম কিংবা যেকোনো বাহক ব্যাংক থেকে নগদ উত্তোলন করতে পারবেন। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, ১নং চিত্রের চেকটি হলো বাহক চেক।

উত্তর

১নং চেকটি দাগবিহীন বাহক চেক; ২নং চেকটি সাধারণ দাগকাটা বাহক চেক। দ্বিতীয়টিতে “অথবা বাহককে” থাকলেও ওপরের বাম কোণে দুটি সমান্তরাল দাগ আছে এবং দাগের মধ্যে নির্দিষ্ট ব্যাংকের নাম নেই।

দাগবিহীন বাহক চেক নগদায়নের তুলনায় দাগকাটা চেকের অর্থ ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করার বিধান থাকায় লেনদেনের অনুসরণযোগ্যতা বেশি। চেক হারানো বা চুরির ক্ষেত্রে অননুমোদিত ব্যক্তির সরাসরি কাউন্টারে নগদ গ্রহণের ঝুঁকি কমে। তাই উদ্দীপকের ২নং চেকটি তুলনামূলক বেশি নিরাপদ; দাগকাটা থাকলেই সব ধরনের জালিয়াতির ঝুঁকি সম্পূর্ণ দূর হয় না।

৭. উদ্দীপক

'P' ও 'Q' কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত দুইটি ব্যাংক। 'P' ব্যাংক একাধিক অফিসের মাধ্যমে দেশে ও বিদেশে কার্যক্রম পরিচালনায় সক্ষম হলেও 'Q' ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকার জনগণকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
উত্তর চাহিবামাত্র গ্রাহকের জমাকৃত অর্থ পরিশোধের ক্ষমতাকে তারল্য বলা হয়।
উত্তর

যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলা হয়।

একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান তার উদ্বৃত্ত অর্থ সেই প্রতিষ্ঠানে জমা রাখে যে প্রতিষ্ঠান তার অর্থের নিরাপত্তা দিতে পারবে এবং সাথে সাথে গোপনীয়তা রক্ষা করতে পারবে। ব্যাংক গ্রাহকের আস্থা ধরে রাখতে পারে এবং অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে ব্যাংককে বিশ্বস্ততার প্রতীক বলা হয়।

উত্তর

উদ্দীপকে 'Q' ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে একটি একক ব্যাংক।

যে ব্যাংকিং ব্যবস্থায় শুধু একটি অফিসের মধ্যে ব্যাংকের সকল কার্যক্রম সীমাবদ্ধ থাকে, তাকে একক ব্যাংক বলা হয়। একক ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এর কোনো শাখা অফিস থাকে না।

উদ্দীপকে 'Q' ব্যাংক কেবল একটি অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় জনগণকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। অর্থাৎ এ ব্যাংকের একাধিক শাখা নেই। শাখা অফিসের অস্তিত্বহীনতা একক ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য, যা 'Q' ব্যাংকের মধ্যে বিদ্যমান। তাই বলা যায়, 'Q' ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে একটি একক ব্যাংক।

উত্তর

উদ্দীপকে 'P' ব্যাংকটি শাখা ব্যাংক বিধায় ব্যবসা-বাণিজ্যের বিকাশে উক্ত ব্যাংকটির ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ- এর সাথে আমি একমত।

যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে শাখা ব্যাংক বলে। শাখা ব্যাংক বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদানে সক্ষম হয়।

উদ্দীপকে 'Q' ব্যাংক একটি একক ব্যাংক। তাই ব্যাংকটির কার্যক্রম সীমিত। অপরদিকে, 'P' ব্যাংকটি একাধিক অফিসের মাধ্যমে দেশে ও বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় 'Q' ব্যাংকটি হলো শাখা ব্যাংক।

'Q' ব্যাংকটি শাখা ব্যাংক বিধায় এর শাখা দেশে ও বিদেশে বিস্তৃত।ফলে ব্যাংকটি ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখতে পারছে। ব্যাংকটির অধিক শাখা থাকায় 'অধিক পরিমাণ' মূলধন গঠন করতে পারছে। তাই ঋণদান কার্যক্রম অনেক বিস্তৃত করার সুযোগ পাচ্ছে। দেশে-বিদেশে শাখা থাকায় উক্ত ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা দিয়ে সহায়তা করতে পারছে। তাই বলা যায়, ব্যবসা-বাণিজ্যের বিকাশে শাখা ব্যাংক হিসেবে 'P' ব্যাংকটির ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ।

৮. উদ্দীপক

জনাব করিম 'এম ভি সুরমা' 'নামক জাহাজের মালিক। তিনি জাহাজটির জন্য 'XYZ' বিমা কোম্পানির সাথে এক কোটি টাকার বিমা করেন। উক্ত বিমার এক-তৃতীয়াংশ ঝুঁকির জন্য 'XYZ' বিমা কোম্পানি 'PQR' বিমা কোম্পানির সাথে আরেকটি বিমাচুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করে।
উত্তর মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা।
উত্তর

বিমা আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি কমিয়ে আমদানি-রপ্তানিকারকদের বিনিয়োগে উৎসাহিত করায় আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে।

অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্যে সাধারণত সমুদ্রপথ ব্যবহার হয়। সমুদ্রপথে পণ্য আনা-নেওয়া করার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান। কারণ যাত্রাপথে জাহাজ যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। এতে ব্যবসায়ীর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিমা করার ফলে ব্যবসায়ী এ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ফলে ব্যবসায়ীরা বেশি পরিমাণে আন্তর্জাতিক বাণিজ্য করতে উৎসাহী হয়। এভাবে বিমা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে সাহায্য করে।

উত্তর

উদ্দীপকে জনাব করিম নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন।

নৌপথে পণ্যসামগ্রী পরিবহনকালে বাহিত পণ্য, জাহাজ, পণ্য মাশুল ইত্যাদির যেকোনো সম্ভাব্য ক্ষতির বিষয়ে যে বিমা করা হয় তাকে নৌ বিমা বলে। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়।

উদ্দীপকে জনাব করিম তার জাহাজটির জন্য 'XYZ' বিমা কোম্পানির সাথে এক কোটি টাকার বিমা করেন। এক্ষেত্রে নৌপথে তার জাহাজটির ক্ষতি হলে চুক্তির শর্ত বিবেচনায় বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ প্রদান করবে। এ ধরনের বিমা নৌ বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব করিম নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন।

উত্তর

উদ্দীপকে ঝুঁকি বিবেচনায় 'XYZ' বিমা কোম্পানি কর্তৃক পরবর্তীতে পুনর্বিমা করার সিদ্ধান্ত যৌক্তিক।

বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে। এরূপ চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই থাকে বিমা কোম্পানি।

উদ্দীপকে জনাব করিম 'XYZ' বিমা কোম্পানির সাথে এক কোটি টাকার বিমা করেন। উক্ত বিমার এক-তৃতীয়াংশ ঝুঁকির 'জন্য 'XYZ' বিমা কোম্পানি 'PQR' বিমা কোম্পানির সাথে আরেকটি বিমাচুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ধরনের বিমাচুক্তি হলো পুনর্বিমা চুক্তি।

বিমা প্রতিষ্ঠান তার গৃহীত নির্দিষ্ট পরিমাণ অঙ্কের অতিরিক্ত ঝুঁকির জন্য অন্যকোনো বিমা কোম্পানির সাথে পুনর্বিমা করতে পারে। 'XYZ' বিমা কোম্পানি এ ধরনের বিমা করায় ঝুঁকির বোঝা প্রথম থেকেই বণ্টিত হবে ও হ্রাস পাবে। এছাড়া 'XYZ' বিমা কোম্পানির পক্ষে অধিকসংখ্যক ঝুঁকির বিপক্ষে বিমা গ্রহণ করা সম্ভব হবে। ফলে ব্যবসায় সম্প্রসারিত হবে, কেননা বৃহৎ ঝুঁকি এড়ানো 'XYZ' বিমা কোম্পানির পক্ষে সম্ভব হবে। এতে মূল বিমাগ্রহীতারও অর্থ প্রাপ্তির নিশ্চয়তা বাড়বে। সুতরাং বলা যায়, 'XYZ' বিমা কোম্পানি 'PQR' বিমা কোম্পানির সাথে পুনর্বিমা চুক্তি গ্রহণের সিদ্ধান্ত যৌক্তিক।

৯. উদ্দীপক

জনাব রিফাত তার ব্যক্তিগত ব্যবহৃত প্রাইভেট কারটি 'জ্বালানি বিমা কোম্পানি'র নিকট ২৫ লক্ষ টাকার বিমা করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জনাব রিফাত বিমাদাবি করলে বিমা কোম্পানি সম্পূর্ণ অর্থ পরিশোধ করে। আবার বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি ৪ লক্ষ টাকায় বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ গ্রহণ করে। কিন্তু জনাব রিফাত ক্ষতিগ্রস্ত গাঁড়ির বিক্রয়লব্ধ অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধে অস্বীকৃতি জানায়।
উত্তর যে ঝুঁকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অযোগ্য কোনো কারণে সৃষ্টি হয় এবং এর ফলাফল সবাইকে ক্ষতিগ্রস্ত করে তাকে মৌলিক ঝুঁকি বলে।
উত্তর

ক্ষতিসাধনের নিকটতম কারণকে প্রত্যক্ষ কারণ বলে।

যেসব কারণ কোনো ক্ষতি ঘটাতে সরাসরি ভূমিকা রাখে তাদেরকে ক্ষতিসাধনের প্রত্যক্ষ কারণ বলে। সাধারণত প্রত্যক্ষ কারণে বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে বিমাগ্রহীতা ক্ষতিপূরণ পেয়ে থাকে। প্রত্যক্ষ কারণসমূহ বিমাচুক্তিতে উল্লেখ থাকে। চুক্তিতে উল্লিখিত এসব কারণ দ্বারা ক্ষতি ঘটলে বিমাকারী ক্ষতিপূরণ করতে বাধ্য থাকে।

উত্তর

উদ্দীপকের জনাব রিফাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আলোকে বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেছেন।

বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে চুক্তিতে উল্লিখিত কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে অন্যথায় নয়।

উদ্দীপকের জনাব রিফাত তার ব্যক্তিগত গাড়ির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। জনাব রিফাত ক্ষতিপূরণ দাবি করে এবং বিমাকারী প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী বিমাদাবি পরিশোধ করে। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে বিমাচুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রিফাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেছেন।

উত্তর

স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক জনাব রিফাতকে পরবর্তী দাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।

সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে।

উদ্দীপকে জনাব রিফাতকে তার বিমাকৃত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত গাড়িটির ভগ্নাবশেষ বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ বিমা প্রতিষ্ঠান গ্রহণ করে। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ জনাব রিফাত দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি অর্থ প্রদানের দাবি প্রত্যাখ্যান করে।

স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকের জনাব রিফাতর ক্ষতিগ্রস্ত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রাপ্তির পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক এখন বিমা কোম্পানি। তাই বলা যায়, বিমা কোম্পানি কর্তৃক জনাব রিফাতকে ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়কৃত অর্থ পরিশোধ না করাই যৌক্তিক।

১০. উদ্দীপক

জনাব সলিল ২০২০ সালে একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। ঐ বিমার জন্য তাকে যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রিমিয়াম প্রদান করতে হবে। তার মৃত্যুর পর তার সন্তানরা বিমাদাবি পাবে। ২০২৪ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি বিমাটি বন্ধ করে দেন এবং তার প্রদত্ত প্রিমিয়াম ফেরত প্রদানের দাবি করেন।
উত্তর মানুষের জীবনসংশ্লিষ্ট বিপদের ঝুঁকির বিপক্ষে সম্পাদিত বিমাচুক্তিই হলো জীবন বিমা।
উত্তর কোনো ব্যক্তি জীবন বিমা করতে আগ্রহী হলে তাকে বিমা কোম্পানির অফিস থেকে বা বিমা প্রতিনিধির নিকট হতে সর্বাগ্রে ছাপানো বিমা প্রস্তাব ফরম সংগ্রহ করতে হয়। অতঃপর এই ফরম যথাযথভাবে পূরণ করে বিমা কোম্পানিতে জমা দিলে তা প্রস্তাব হিসেবে গণ্য হয়। এরূপ ফরমে বিমাপত্র গ্রহণেচ্ছু ব্যক্তির পরিচয়, বয়স, পেশা, শারীরিক সুস্থতা, বিমাপত্রের ধরন, বিমাকৃত অঙ্কের পরিমাণ এবং প্রয়োজনীয় তথ্য সংবলিত প্রশ্নমালা সন্নিবেশিত থাকে। এর ওপর ভিত্তি করেই জীবন বিমা প্রস্তাব গ্রহণ কার্যকর হয়।
উত্তর

উদ্দীপকে জনাব সলিল আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।

যে জীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পরেই তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবির অর্থ পরিশোধ করা হয়, তাকে আজীবন বিমাপত্র বলে। এক্ষেত্রে বিমাগ্রহীতাকে আমৃত্যু পর্যন্ত বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অথবা একবারে প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে হয়।

উদ্দীপকে জনাব সলিল তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি যতদিন বেঁচে থাকবেন প্রিমিয়াম দিয়ে যাবেন। তার মৃত্যুর পরই নমিনি হিসেবে তার সন্তানদের বিমাদাবি পরিশোধ করা হবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো আজীবন বিমা। তাই বলা যায়, জনাব সলিল আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।

উত্তর

প্রিমিয়াম ফেরতযোগ্য নয় বিধায় জনাব সলিলের দাবিটি যৌক্তিক ছিল না।

বিমাগ্রহীতা বিমাকারীকে যে অর্থ প্রদান করে তা হলো প্রিমিয়াম। সমর্পণ মূল্য হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ যা বিমাপত্র ফেরতদানের সময় বিমাগ্রহীতাকে পরিশোধ করা হয়। ন্যূনতম ২ বছর প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়।

উদ্দীপকে জনাব সলিল ২০২০ সালে একটি আজীবন বিমা পলিসি গ্রহণ করেছিলেন। ২০২৪ সালে অর্থাৎ ৪ বছর পর অসুস্থতার কারণে বিমাটি বন্ধ করে দেন। এখন তিনি প্রিমিয়ামের টাকা ফেরত চান।
বিমাচুক্তির শর্তানুসারে, প্রিমিয়ামের টাকা ফেরতযোগ্য নয়।

জনাব সলিল প্রিমিয়াম পরিশোধে অপারগ হওয়ায় তিনি বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারেন। মেয়াদি বা আজীবন বিমাপত্রের গ্রহীতা ন্যূনতম ২ বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে বিমা পলিসি সমর্পণপূর্বক সমর্পণ মূল্য পাওয়ার যোগ্য হবেন। তাই জনাব সলিল ৪ বছর প্রিমিয়াম পরিশোধ করায় তিনি সমর্পণ মূল্য পাবেন। তবে প্রিমিয়াম অফেরতযোগ্য বিধায় জনাব সলিলের প্রিমিয়ামের টাকা দাবি যৌক্তিক নয়।

১১. উদ্দীপক

স্টার স্টীল মিল সকল শ্রমিকের জীবনের জন্য একত্রে একটি জীবন বিমাপত্র গ্রহণ করেছে। জনাব শফিক ঐ মিলের একজন শ্রমিক। তিনি এখন তার জীবনের ঝুঁকি নিয়ে চিন্তামুক্ত। কিন্তু তিনি তার সন্তানের ভবিষ্যৎ উচ্চশিক্ষার খরচ নিয়েও চিন্তিত।
উত্তর অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়স সীমায় প্রতিহাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যাসংবলিত সারণিকে মৃত্যুহারপঞ্জি বলে।
উত্তর

যে জীবন বিমাপত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদপূর্তিতে বিমাদাবি পরিশোধিত হয়, তাকে মেয়াদি জীবন বিমা বলে।

মেয়াদি জীবন বিমাপত্রে নির্দিষ্ট সময় অন্তর প্রিমিয়াম পরিশোধ করতে হয় বিধায় তা একধরনের বাধ্যতামূলক সঞ্চয় হিসেবে গণ্য হয়ে থাকে। এতে বিমাগ্রহীতার মিতব্যয়ী হওয়ারও সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, মেয়াদি জীবন বিমা সঞ্চয়ের হাতিয়ার হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে স্টার স্টীল মিল গোষ্ঠী বিমাপত্র গ্রহণ করেছে।

যে বিমা ব্যবস্থায় একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমাপত্র বলে। নিয়োগকর্তা এ ধরনের বিমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে।

উদ্দীপকে স্টার স্টীল মিল তার কোম্পানির সকল শ্রমিকের জীবনের জন্য একটি একক বিমাপত্রের আওতায় বিমা করেন। সকল শ্রমিকের জীবন একটি বিমাপত্রের অধীনে বিমা করা যায় গোষ্ঠী বিমাপত্রে। এক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির দুর্ঘটনা বা মৃত্যুতে বিমা প্রতিষ্ঠান বিমাদাবি পরিশোধ করে থাকে। তাই বলা যায়, স্টার স্টীল মিল গোষ্ঠী বিমাপত্র গ্রহণ করেছে।

উত্তর

উদ্দীপকে জনাব শফিকের চিন্তা দূরীকরণে শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করা যৌক্তিক হবে।

শিক্ষাবৃত্তি বিমাপত্র সন্তান-সন্ততিদের লেখাপড়ার স্বার্থে গ্রহণ করা হয়। এক্ষেত্রে বিমার মেয়াদ শেষে বিমাকারী নির্দিষ্ট সময় পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় অন্তর অর্থ প্রদান করে থাকে।

উদ্দীপকে জনাব শফিক তার সন্তানের ভবিষ্যৎ উচ্চ শিক্ষার খরচ নিয়ে চিন্তিত। এক্ষেত্রে শিক্ষাবৃত্তি বিমাপত্র তার চিন্তা দূরীকরণে সহায়ক হবে। কেননা এ ধরনের বিমা করা থাকলে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পর সন্তানের লেখাপড়ার খরচ বিমা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দ্বারা মেটানো যায়।

শিক্ষাবৃত্তি বিমাপত্রে বিমাগ্রহীতা নির্দিষ্ট মেয়াদের জন্য এরূপ বিমাপত্র খুলে বিমাকিস্তির অর্থ প্রদান করতে থাকে। মেয়াদ শেষে আবার বিমাকারী নির্দিষ্ট সময় পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তানকে শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট সময় অন্তর বৃত্তি হিসেবে অর্থ প্রদান করে। তবে বিমাগ্রহীতা যদি নির্দিষ্ট মেয়াদের আগে মারা যায় সেক্ষেত্রে আর বিমাকিস্তির অর্থ প্রদানের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর হতেই বিমাকারী শিক্ষাবৃত্তি হিসেবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত সন্তান বা সন্তানদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে। তাই বলা যায়, জনাব শফিকের চিন্তা দূরীকরণে শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করা যৌক্তিক হবে।