১. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত জনাব শাফির ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার, দেশের মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসেবে দেশের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে।
উদ্দীপকের জনাব শাফি যে ব্যাংকে কর্মরত আছেন সেটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। মূলত দেশের মুদ্রাবাজার ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। জনাব শাফির ব্যাংকটিও দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে রেখে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং বলা যায়, জনাব শাফির ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
উদ্দীপকে জনাব কাফিরের কর্মরত ব্যাংকটি একটি তালিকাভুক্ত ব্যাংক হওয়ায় জনাব শাফির কর্মরত ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকা যৌক্তিক।
কেন্দ্রীয় ব্যাংকের আদেশ-নির্দেশ মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়ে যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
উদ্দীপকের জনাব কাফির কর্মরত ব্যাংকটি প্রধানত জনগণের কাছ থেকে আমানত গ্রহণ। ব্যাংকটি ঋণদানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য মুনাফা অর্জন নিশ্চিত করে। এছাড়া ব্যাংকটি তার কাজের জন্য কেন্দ্রীয় ব্যাংক তথা শাফির ব্যাংকের নিকট দায়বদ্ধ। কার্যক্রম অনুযায়ী ব্যাংকটি একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি ও নির্দেশনা মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে উক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক সংকটে ঋণ সহায়তাসহ নানা বিষয়ে সহযোগিতা ও পরামর্শ পেয়ে থাকে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অমান্য করলে সেক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংকগুলো শাস্তির সম্মুখীন হয়। সুতরাং জনাব কাফির কর্মরত ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক বিধায় উক্ত ব্যাংককে জনাব শাফির কর্মরত কেন্দ্রীয় ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকাটা যৌক্তিক।
২. উদ্দীপক
যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক বলে।
শাখা ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। আর্থিক সামর্থ্য বেশি থাকায় এ ব্যাংক গ্রাহকদের বহুমুখী সেবা সুবিধা নিশ্চিত করতে পারে। অনলাইন ব্যাংকিং সুবিধাও শাখা ব্যাংকিং ব্যবস্থায় প্রদান করা সম্ভব। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের আওতাধীন।
উদ্দীপকে উল্লিখিত যমুনা ব্যাংকটি শাখা ব্যাংকের সুবিধা পায়।
যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশে অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংক বলে। এ ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হয়।
উদ্দীপকের যমুনা ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। সুতরাং যমুনা ব্যাংকটি হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক বৃহদায়তন ব্যাংকের সুবিধা লাভ করতে পারে। বিভিন্ন শাখার মাধ্যমে জনগণের আমানত সংগ্রহ করে বৃহৎ ঋণদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। একাধিক শাখা থাকায় তারল্য সুবিধার পাশাপাশি ঝুঁকি বণ্টন এবং হ্রাসের সুবিধা থাকে। তাছাড়া অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের অধিক ব্যাংকিং সেবাও দিতে পারে। এতে ব্যাংকের মুনাফার পরিমাণও বাড়ে। অতএব যমুনা ব্যাংকটি শাখা ব্যাংক হওয়ায় উল্লিখিত সুবিধাগুলো ভোগ করতে পারে।
উদ্দীপকে যমুনা ব্যাংক হলো শাখা ব্যাংক এবং মেঘনা ব্যাংক হলো একক ব্যাংক।
যে ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলে ব্যাংকিং করে থাকে, তাকে একক ব্যাংক বলা হয়। পক্ষান্তরে, যে ব্যাংক বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলা হয়। একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংকের পরিধি অনেক ব্যাপক।
উদ্দীপকে উল্লিখিত যমুনা ও মেঘনা ব্যাংক তাদের যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে বেশকিছু বৈসাদৃশ্য বিদ্যমান। কারণ যমুনা ব্যাংক হলো শাখা ব্যাংক অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠান। অপরদিকে, মেঘনা ব্যাংক হলো একক ব্যাংক অর্থাৎ ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান। গ্রাহকরা একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংকে ব্যাংক হিসাব খুলে লেনদেনে অধিক আগ্রহী হয়।
যমুনা ব্যাংকের কার্যক্রম অনেক ব্যাপক ও বিস্তৃত। মেঘনা ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। যমুনা ব্যাংকের দেশে-বিদেশে অনেক শাখা থাকতে পারে। মেঘনা ব্যাংকের কোনো শাখা অফিসের অস্তিত্ব নেই। যমুনা ব্যাংকের একাধিক শাখা থাকায় ঝুঁকি বণ্টনের সুযোগ রয়েছে। মেঘনা ব্যাংকের ঝুঁকি বণ্টনের সুযোগ নেই। যমুনা ব্যাংকের একাধিক শাখা থাকায় অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ না করলেও চলে। মেঘনা ব্যাংকের অধিক তারল্য সবসময় সংরক্ষণ করতে হয়। সুতরাং বলা যায়, যমুনা ব্যাংক শাখা ব্যাংক এবং মেঘনা ব্যাংক একক ব্যাংক বিধায় উভয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
৩. উদ্দীপক
কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের তালিকাভুক্তকরণ ও ঋণদানসহ বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যসম্পাদন করে বিধায় কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো নতুন ব্যাংক গঠন এবং পুরাতন ব্যাংকের নতুন শাখা খোলার ক্ষেত্রে অনুমতি প্রদান করা। আবার বিভিন্ন কারণে দেশের তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন আর্থিক সংকটে সম্মুখীন হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে অন্যান্য ব্যাংককে ঋণ দিয়ে সহযোগিতা করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।
জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়া উক্ত ব্যাংক হলো নিকাশ ঘরের প্রধান।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, ঢাকায় একটি ব্যাংক আছে। ব্যাংকটি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যেখানে আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্য প্রতিদিন সকল ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয়। আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান তথা নিকাশ ঘরের প্রধান হলো কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সকল ব্যাংকের অভিভাবক হলো একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ 'ঘরের কার্যাবলির কথা বলা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক পালন করতে পারে না।
নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান। নির্দিষ্ট এলাকায় অবস্থিত তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যকার চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি লেনদেন থেকে সৃষ্ট দেনা-পাওনা নিকাশ ঘরে নিষ্পত্তি হয়।
উদ্দীপকের ব্যাংকটি ঢাকায় অবস্থিত। ব্যাংকটির দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যা নিকাশ ঘর নামে পরিচিত। নিকাশ ঘরের দায়িত্ব পালনকারী ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং উদ্দীপকের ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।
আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির প্রয়োজন হলে তখন ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের শরণাপন্ন হয়। কারণ নিকাশ ঘরের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী একক অধিকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। তাই নিকাশ ঘরের কাজ অন্যান্য ব্যাংকগুলো করতে পারে না।
৪. উদ্দীপক
যে হিসাবের মাধ্যমে ব্যাংক চলাকালীন যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।
ব্যবসায়ীদের জন্য এ হিসাব অধিক উপযোগী। কেননা ব্যবসায়ীরা প্রতিদিন অসংখ্যবার লেনদেন করেন; যার সুবিধা শুধু চলতি হিসাবের মাধ্যমেই পাওয়া যায়। তাছাড়া এ হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়।
উদ্দীপকে জনাব আলীর প্রথম ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। 9
যে হিসাবে যতবার খুশি অর্থ জমা রাখা যায় কিন্তু সপ্তাহে দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের ব্যক্তিরা এ ধরনের হিসাব খুলে থাকে।
উদ্দীপকে জনাব আলী প্রথমে ব্যাংকে একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখা যায়। তবে কিছু বাধ্যবাধকতার মধ্যে থেকে টাকা উত্তোলন করতে হয়। অর্থাৎ সপ্তাহে দু'বার বা ব্যাংকের নিয়মানুযায়ী টাকা উত্তোলন করতে হয়। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো সঞ্চয়ী হিসাব। উক্ত হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক সুদ দিয়ে থাকে। যে সকল ব্যক্তির দৈনিক একাধিকবার অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে না তাদের জন্য এ হিসাব উপযোগী। সুতরাং বলা যায়, জনাব আলীর প্রথম ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব।
উদ্দীপকে জনাব আলীর অবশিষ্ট টাকা দীর্ঘমেয়াদের জন্য স্থায়ী হিসাবে জমা রাখার সিদ্ধান্ত যৌক্তিক।
এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক উচ্চহারে সুদ প্রদান করে থাকে। এ হিসাবে ঝুঁকিবিহীন বিনিয়োগ সুবিধা বিদ্যমান থাকে। উদ্দীপকে জনাব আলী তার আম বিক্রির ৬ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা বাদে অর্থাৎ ৫ লক্ষ টাকা দীর্ঘ সময়ের জন্য একটি হিসাবে এককালীন জমা রাখেন। এককালীন অর্থ নির্দিষ্ট মেয়াদে জমা রাখা হয় স্থায়ী হিসাবে। সুতরাং জনাব আলী স্থায়ী হিসাবেই ৫ লক্ষ টাকা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখেন।
জনাব আলী স্থায়ী হিসাবে টাকা জমা রাখায় তিনি অধিক লাভবান হবেন। কেননা উক্ত হিসাবে ব্যাংক অন্যান্য হিসাব অপেক্ষা উচ্চহারে সুদ প্রদান করে থাকে। ফলে তিনি অধিক মুনাফা প্রাপ্ত হবেন। মুনাফার অর্থ, তিনি চাইলে নির্দিষ্ট সময় অন্তর 'উত্তোলনের সুযোগও পাবেন। এছাড়া প্রয়োজনে তিনি তার জমার বিপরীত ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তাই বলা যায়, জনাব আলী পরবর্তী ৫ লক্ষ টাকা দীর্ঘমেয়াদের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখা যৌক্তিক হয়েছে।
৫. উদ্দীপক
যে চেকের অর্থ নির্দিষ্ট প্রাপক বা তাঁর যথাযথ অনুমোদনবলে অধিকারপ্রাপ্ত ব্যক্তিকে প্রদেয়, তাকে হুকুম চেক বলে।
এটি শুধু নামোল্লিখিত ব্যক্তির কাছেই চিরতরে সীমিত থাকে না; প্রয়োজনীয় অনুমোদন ও হস্তান্তরের মাধ্যমে অন্য বৈধ ধারকও অর্থ সংগ্রহ করতে পারেন।
উদ্দীপকের চেকটি দাগকাটা চেক বিধায় অধিক নিরাপদ।
বাহক বা হুকুম চেকের উপরিভাগে বামকোণে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল দাগ টেনে দাগকাটা চেক প্রস্তুত করা হয়। এরূপ চেকে দু'দাগের মাঝে প্রাপকের হিসাবে দেয়, A/C Payee ইত্যাদি লেখা থাকতে পারে।
উদ্দীপকে সুমন সাহেব কর্মচারীদের দাগকাটা চেকের মাধ্যমে বেতন পরিশোধ করেন। এরূপ চেক অধিক নিরাপদ। এরূপ চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে চেকের অর্থ গ্রহণ করতে হয়। ফলে চুরি বা হারিয়ে গেলেও চেকের প্রাপককে দুশ্চিন্তায় পড়তে হয় না। তাই বলা যায়, উদ্দীপকের দাগকাটা চেকটি অধিক নিরাপদ।
উদ্দীপকে সুমন সাহেব তার কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করা সঠিক বলে আমি মনে করি।
দাগকাটা চেক অন্যান্য চেক অপেক্ষা অধিক নিরাপদ। কারণ দাগকাটা চেকের অর্থ ব্যাংক নগদে পরিশোধ করে না। প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের অর্থ উত্তোলন করতে হয়।
উদ্দীপকে সুমন সাহেব একজন শিল্পপতি। তিনি দাগকাটা চেকের মাধ্যমে বেতন পরিশোধ করেন। অর্থাৎ তিনি তার কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করেন, যা অধিক নিরাপদ।
দাগকাটা চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে না। চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এ চেকের অর্থ সংগ্রহ করতে হয়। ফলে লেনদেনের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পায়। এছাড়া এরূপ চেক লেনদেনের, প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তাই বলা যায়, সুমন সাহেবের কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করা সঠিক ও যুক্তিযুক্ত।
৬. উদ্দীপক
স্বয়ংক্রিয় নিকাশ ঘর এমন একটা সমন্বিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় ও নিষ্পন্ন করা হয়।
স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থায় ব্যাংকগুলো ইলেকট্রনিক উপায়ে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে থাকে। ফলে যেখানে নির্দিষ্ট অঞ্চলের নিকাশ ঘর কার্য সম্পাদিত হতো সেখানে স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা চালু হওয়ায় দেশের যেকোনো অঞ্চলের ব্যাংকের দেনা-পাওনা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।
উদ্দীপকে জনাব রায়হানের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।
ডেবিট কার্ড একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ও কেনাকাটা করতে পারেন। তবে এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়।
উদ্দীপকে জনাব রায়হান ব্যাংক প্রদত্ত একটি চুম্বকীয় কার্ড ব্যবহার করেন। তিনি কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়া তিনি কার্ডটি দ্বারা কেনাকাটা করতে পারেন। বৈশিষ্ট্যানুযায়ী তার কার্ডটি হলো ডেবিট কার্ড। কারণ গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে এ কার্ড ব্যবহার করে উল্লিখিত লেনদেন করা যায়। তাই বলা যায়, জনাব রায়হানের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।
উদ্দীপকে জনাব রনির ক্রেডিট কার্ডটি জনাব রায়হানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম।
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন ও কেনাকাটা 'করা সম্ভব। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই।
উদ্দীপকে জনাব রায়হান তার ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে তার কার্ডটি দ্বারা লেনদেন করতে পারেন। সুতরাং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে জনাব রনির নিকট যে কার্ডটি রয়েছে সেটি দ্বারা তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলেও লেনদেন করতে পারেন। ঋণ সুবিধা প্রাপ্তি বিবেচনায় বলা যায়, জনাব রনির কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
জনাব রনির ক্রেডিট কার্ডটি জনাব রায়হানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম। কারণ জনাব রনির ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে। তাই ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলেও তিনি কার্ডটি ব্যবহার করে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে উত্তোলন ও ধারে কেনাকাটা করতে পারেন। ফলে সংকটময় মুহূর্তেও আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। অন্যদিকে জনাব রায়হানের ডেবিট কার্ডে এ ধরনের কোনো সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ জমা থাকলে এ কার্ড দ্বারা লেনদেন সুবিধা পায়। তাই জনাব রনির ক্রেডিট কার্ডটি জনাব রায়হানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম।
৭. উদ্দীপক
বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা টানা হলে তাকে দাগকাটা চেক বলে।
দাগকাটা চেক সবচেয়ে নিরাপদ একটি চেক। এই চেকের অর্থ নির্দিষ্ট প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। এরূপ চেকের অর্থ নগদে পরিশোধ করা হয় না। ফলে এ ধরনের চেক চুরি বা হারিয়ে গেলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারে না।
উদ্দীপকে উল্লিখিত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক জনাব কালামকে চেকটির টাকা পরিশোধে অস্বীকৃতি জানায়।
চেকে উল্লিখিত তারিখ হতে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেকের অর্থ উত্তোলন করা না হলে তাকে বাসি চেক বলে। সাধারণত চেক প্রস্তুতের তারিখ হতে ৬ মাস দিন অতিক্রান্ত হয়ে গেলে উক্ত চেক বাসি চেক হিসেবে গণ্য হয় এবং ব্যাংক এক্ষেত্রে চেকের অর্থ পরিশোধ করে না।
উদ্দীপকে জনাব ছালাম তালুকদার তার পাওনাদার জনাব কালামকে ৫ লক্ষ টাকার একটি চেক দেন। জনাব কালাম তার নামে ১০ ফেব্রুয়ারি ২০২৪ সালে ইস্যুকৃত চেকটি ২০ আগস্ট ২০২৪ সালে অর্থাৎ ৬ মাস পরে ব্যাংকে তার হিসাবে জমা দিতে গেলে ব্যাংক টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। আইনগতভাবে ৬ মাস পূর্ণ হয়ে গেলে উক্ত চেক বাসি চেক হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে প্রথম দর্শনেই চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তাই উল্লিখিত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় চেকটির টাকা জনাব কালামকে পরিশোধে ব্যাংকের অস্বীকৃতি জানানোর মূল কারণ বলে আমি মনে করি।
চেক ঋণের প্রমাণস্বরূপ বিধায় জনাব কালামের পক্ষে তার প্রাপ্য টাকা আদায় করা সম্ভব হবে।
চেক এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এরূপ দলিলের হস্তান্তরকারীরা, হস্তান্তরগ্রহীতার নিকট দায়বদ্ধ হয়ে থাকে। এছাড়া এরূপ দলিল ঋণের প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হয়।
উদ্দীপকে জনাব ছালাম তালুকদার তার পাওনাদার জনাব কালামকে - প্রদত্ত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় পাওনাদার জনাব কালাম তার প্রাপ্য টাকা আদায় করতে পারেননি। সেক্ষেত্রে উভয়ের মধ্যে দেনাদার-পাওনাদার সম্পর্কের নিষ্পত্তি ঘটেনি। তাই জনাব কালাম তার প্রাপ্য টাকা আদায় করতে পারবেন।
চেককে ঋণের দলিল বা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে পাওনাদার জনাব কালাম তার বাসি চেকটির ব্যাপারে জনাব ছালাম তালুকদারকে জ্ঞাত করে তার থেকে পাওনা টাকা আদায়পূর্বক চেকটি ফেরত দিতে পারেন কিংবা তার অনুস্বাক্ষরে চেকের তারিখ পরিবর্তন করিয়ে নিয়ে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। যদি তিনি টাকা প্রদানে অস্বীকৃতি জানান সেক্ষেত্রে উক্ত চেক ঋণের প্রমাণ হিসেবে ব্যবহার করে পাওনাদার জনাব কালাম আদালতের মাধ্যমে তার টাকা আদায় করতে পারবেন। এ প্রেক্ষিতে বলা যায়, জনাব কালামের পক্ষে তার প্রাপ্য টাকা আদায় করা সম্ভব হবে।
৮. উদ্দীপক
মেয়াদপূর্তির পূর্বে বিমাপত্র ফেরত দিলে যে মূল্য প্রদত্ত হয়, তাকে সমর্পণ মূল্য বলে।
বিমাপত্র চালাতে অসমর্থ হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে। সমর্পণ মূল্যের পরিমাণ কত হবে তা নির্ভর করে বিমাগ্রহীতার জমাকৃত প্রিমিয়ামের ওপর। কারণ প্রিমিয়ামের অংশ হিসেবেই এ মূল্য পরিশোধ করা হয়। তবে কমপক্ষে দু'বছর কিস্তির টাকা পরিশোধিত হলে সমর্পণ মূল্য প্রদান করা হয়।
উদ্দীপকের জনাব আকমল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন।
যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে। এক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে।
উদ্দীপকের, জনাব আকমলের বর্তমান বয়স ৪৫ বছর। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে ১৫ বছরের জন্য একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। জনাব আকমল সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জীবন বিমা করেন এবং নমিনি হিসেবে তার স্ত্রীর নাম উল্লেখ করেন। জনাব আকমলের গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্য মেয়াদি বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকমল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
উদ্দীপকের জনাব আকমলের স্ত্রী বিমাদাবি পেশ করতে পারবেন।
মেয়াদি বিমার ক্ষেত্রে বিমার মেয়াদপূর্তির পূর্বে বিমাগ্রহীতার মৃত্যু হলে বিমাপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তি বিমাদাবি পায়। ফলে বিমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি আদায়ের জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করতে পারেন। আর নমিনি উল্লেখ না থাকলে সেক্ষেত্রে উত্তরাধিকারীরা বিমাদাবি পেশ করতে পারেন।
উদ্দীপকে জনাব আকমল তার মেয়াদি বিমাপত্রে স্ত্রীকে নমিনি করে যান। তিন বছর কিস্তি পরিশোধের পর তিনি মারা যান। সাধারণত মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি বিমাদাবি আদায়ের জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করতে পারেন। তাই এক্ষেত্রে জনাব আকমলের স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন।
উদ্দীপকের জনাব আকমল বিমা পলিসি চলাকালীন অবস্থায় মারা যান। তিনি ৩ বছর পর্যন্ত নিয়মিত কিস্তি প্রদান করেন। অর্থাৎ তার বিমা পলিসিটি চালু থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাই মেয়াদপূর্তিতে নমিনি হিসেবে তার স্ত্রী বিমাদাবি পেশ করার আইনগত অধিকার রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব আকমলের স্ত্রী নমিনি হিসেবে বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন, যা যৌক্তিক।
৯. উদ্দীপক
যে বিমাপত্রে একক কোনো ব্যক্তির জীবন বিমা করা হয় তাকে একক জীবন বিমাপত্র বলে।
একক জীবন বিমাপত্রে উক্ত বিমাপত্রের মাধ্যমে বিমাগ্রহীতা নিজ জীবনের ওপর বা বিমাযোগ্য স্বার্থ রয়েছে এমন কোনো ব্যক্তির ওপর বিমা পলিসি গ্রহণ করতে পারেন। মেয়াদি, আজীবন বা সাময়িক সকল ধরনের জীবন বিমার ক্ষেত্রেই একক জীবন বিমাপত্র ইস্যু করা হয়।
উদ্দীপকের মি. আবির আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
যে বিমাচুক্তির ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের কোনো নির্দিষ্ট মেয়াদকাল থাকে না।
উদ্দীপকের মি. আবির একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। চুক্তির শর্তানুসারে তিনি যতদিন বেঁচে থাকবেন, প্রিমিয়াম পরিশোধ করতে হবে। অর্থাৎ তার জীবদ্দশায় তিনি কোনো বিমাদাবি পাবেন না। মৃত্যুর পরই বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করবে। বিমাপত্রটি কোনো নির্দিষ্ট মেয়াদকালের জন্য করা হয়নি। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব মি. আবির আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
উদ্দীপকে মি. নাদিম সাময়িক বিমাপত্র গ্রহণ করায় বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমার অর্থ পরিশোধ না করার সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পারিশোধ করা হয়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না।
উদ্দীপকে মি. নাদিম নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের পরিপ্রেক্ষিতে ২ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। মেয়াদ শেষ হলেও বিমা প্রতিষ্ঠান কোনো অর্থ পরিশোধ করেনি। তাই বলা যায়, মি. নাদিম সাময়িক বিমাপত্র গ্রহণ করেছিলেন।
সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে বিমাচুক্তিতে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে সেক্ষেত্রে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। তবে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা বেঁচে থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না'। সাধারণত অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এ ধরনের বিমা করে থাকেন। তাই বলা যায়, মি. নাদিম সাময়িক বিমাপত্র গ্রহণ করায় বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমার অর্থ পরিশোধ না করার সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
১০. উদ্দীপক
যে নীতির আলোকে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে তাকে ক্ষতিপূরণের নীতি বলে।
ক্ষতিপূরণ নীতির ফলে চুক্তিতে উল্লিখিত কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে। সম্পত্তি বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করলেও জীবন বিমার ক্ষেত্রে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয়।
উদ্দীপকে বিমায়োগ্য স্বার্থের নীতির কারণে জনাব রবিনের প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।
বিমাযোগ্য স্বার্থ বলতে বিমাগ্রহীতার মালিকানাস্বত্ব বা আর্থিক স্বার্থকে বোঝায়। সুতরাং বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বিমাগ্রহীতার আর্থিক ক্ষতির বিষয়টি জড়িত থাকে। বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমাচুক্তি করা যায় না।
উদ্দীপকে জনাব রবিন যে বাড়িতে থাকেন বাড়িটি তার বাবার নামে ছিল। সুতরাং বাড়িটির প্রকৃত মালিক তার বাবা। ভূমিকম্পজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বিমা কোম্পানির কাছে জনাব রবিন বাড়িটি বিমা করতে চায়। এ বাড়িতে জনাব রবিনের আর্থিক স্বার্থ নেই, কারণ বাড়িটি তার বাবার। এজন্য বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের নীতির কারণে জনাব রবিনের প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতিটি লঙ্ঘিত হওয়ায় জনাব রবিনের বাবা বিমাদাবি পাওয়ার যোগ্য নন।
বিমায় সদ্বিশ্বাসের সম্পর্ক বলতে বিমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনে উভয়পক্ষের বাধ্যবাধকতা বোঝায়। যে কারণে চুক্তিভুক্ত প্রত্যেকে একে অন্যের কাছে চুক্তির বিষয়ে আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে।
উদ্দীপকে জনাব রবিনের বাবা তার মালিকানাধীন বাড়িটি বিমা করেন। পরবর্তীতে জনাব রবিনের বাবা বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়িটির দ্বিতীয় তলার কাজ শেষ শেষ করতে গেলে বাড়িটি একপাশে হেলে যায়। মূলত তথ্য গোপন করে বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়িটির কাজ করায় বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির লঙ্ঘন হয়েছে।
বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির আলোকে বিমা কোম্পানি এবং বিমাগ্রহীতা একে অপরকে গুরুত্বপূর্ণ সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে বাধ্য থাকে। এ তথ্য গোপনে পরবর্তীতে দু'পক্ষের মধ্যে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়, যে কারণে বিমাচুক্তি বাতিল হতে পারে। উদ্দীপকে জনাব রবিনের বাবা বিমাকৃত বাড়িটির দ্বিতীয় তলার কাজ শুরুর ব্যাপারে বিমা প্রতিষ্ঠানকে অবগত করেননি, যা বিমাচুক্তির সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির লঙ্ঘন। তাই জনাব রবিনের বাবা বিমাদাবি পাওয়ার যোগ্য নন।
১১. উদ্দীপক
কোনো বিপদাপদ বা দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, তাকে আর্থিক ঝুঁকি বলে।
আর্থিক ঝুঁকির পরিমাণ কত হতে পারে তা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য।যেমন: কোনো ব্যক্তির কারখানায় অগ্নিকাণ্ডের ফলে সম্পদ পুড়ে গেলে, নদীতে কোনো জাহাজ ডুবে সম্পদের ক্ষতি হলে উক্ত ঝুঁকি পরিমাপযোগ্য বিধায় তা আর্থিক ঝুঁকি হিসেবে গণ্য হয়। এ ধরনের ঝুঁকি পরিমাপযোগ্য বিধায় উক্ত ঝুঁকি বিমাযোগ্য হয়ে থাকে।
উদ্দীপকে উল্লিখিত মি. বারির বিনিয়োগযোগ্য মূলধন ফটকা ঝুঁকির অন্তর্ভুক্ত।
ফটকা ঝুঁকির ক্ষেত্রে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি উভয়ই হতে পারে।যেমন: কোনো অপরিচিত নতুন পণ্য উৎপাদনে মূলধন বিনিয়োগ করা লাভজনক বা অলাভজনক দুটিই হতে পারে। এ ধরনের ঝুঁকি সাধারণত বিমা করা যায় না।
উদ্দীপকে মি. বারি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। শিল্পের সম্প্রসারণের জন্য নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য অনেক মূলধন প্রয়োজন। উক্ত মূলধন বিনিয়োগে ঝুঁকিও প্রচুর। এখানে মি. বারির মূলধন বিনিয়োগের সাথে ফটকা ঝুঁকি জড়িত। কারণ তার এ বিনিয়োগ লাভজনক বা অলাভজনক দুটোই হতে পারে। তার বিনিয়োগের ফলাফল সম্পূর্ণই অনিশ্চিত, যা নির্ভর করে ভবিষ্যৎ পারিপার্শ্বিক বিষয়ের ওপর। তাই বলা যায়, মি. বারির বিনিয়োগযোগ্য মূলধন ফটকা ঝুঁকির অন্তর্ভুক্ত।
উদ্দীপকে ফটকা ঝুঁকি বিমাযোগ্য নয় বিধায় মি. বারির নতুন প্রকল্পের জন্য বিমা প্রতিষ্ঠান কর্তৃক বিমা করতে অপারগতা জানানো যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি।
বিমা হলো সম্ভাব্য ঝুঁকি বা ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিমাচুক্তিতে ক্ষতির বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। অর্থাৎ কোনো অনিশ্চয়তাকে ঘিরে বিমাচুক্তি সম্পাদিত হয় না। ফলে সব ঝুঁকিই বিমা করা যায় না।
উদ্দীপকের ব্যবসায়ী মি. বারি শিল্পের সম্প্রসারণের জন্য নতুন প্রকল্প হাতে নিতে চান। নতুন প্রকল্প বাস্তবায়নে অনেক মূলধন প্রয়োজন। উক্ত মূলধন বিনিয়োগে তার ঝুঁকিও প্রচুর। তাই মূলধন (সম্পত্তি) হারানোর ভয়ে তিনি বিমা কোম্পানির কাছে বিমা করতে চান। কিন্তু তার বিনিয়োগে ফটকা ঝুঁকি বিদ্যমান থাকায় বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়।
মি. বারির মূলধন বিনিয়োগ ফটকা ঝুঁকির আওতাভুক্ত, যেখানে ভবিষ্যতে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে। এছাড়াও মূলধন বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ভবিষ্যৎ ঝুঁকি অনির্দিষ্ট এবং বিনিয়োগের ফলাফলও অনিশ্চিত। আর অনিশ্চয়তা এবং অনির্দিষ্টতার কারণে ফটকা ঝুঁকি বিমা করা যায় না। তাই বলা যায়, ফটকা ঝুঁকি হওয়ায় বিমা প্রতিষ্ঠান কর্তৃক মি. বারির বিমা প্রস্তাবে অপারগতা জানানো সম্পূর্ণ যুক্তিসঙ্গত হয়েছে।