১. উদ্দীপক
ব্যাংকে হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর বিভিন্ন তথ্যসংবলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাকে KYC ফর্ম বলে।
KYC এর পূর্ণরূপ 'Know Your Customer' অর্থাৎ তোমার গ্রাহককে জানো। গ্রাহক যেন ভুয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান না হয় এবং তার প্রদত্ত তথ্যাদি ও আর্থিক সামর্থ্য সম্পর্কে যাতে মিথ্যা তথ্য দিতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্যাংক KYC ফর্ম ব্যবহার করে থাকে।ভুয়া লেনদেন, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মতো অপরাধ দমনে এরূপ ফর্ম গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে সাকিবের কর্মরত শিল্প ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
দেশের শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত হয়, তাকে শিল্প ব্যাংক বলা হয়। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে।
উদ্দীপকে সাকিব একটি ব্যাংকে কর্মরত। তার ব্যাংকটির কাজ হলো দেশের শিল্পপ্রতিষ্ঠানের উন্নতিসাধন করা। মূলত শিল্প খাতের মতো বিশেষ খাতে উন্নতিসাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো শিল্প ব্যাংক। এ ধরনের ব্যাংক শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী মূলধন সরবরাহের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এছাড়া প্রয়োজনে স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। পাশাপাশি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ে সহযোগিতা করে। সুতরাং বলা যায়, সাকিবের কর্মরত শিল্প ব্যাংকটি দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
উদ্দীপকে রাকিবের কর্মরত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক বিধায় সাকিবের শিল্প ব্যাংক অপেক্ষা আলাদা প্রকৃতির।
যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অপরদিকে, যে প্রতিষ্ঠান মূলত শিল্প খাতের উন্নয়নে কাজ করে তাকে শিল্প ব্যাংক বলা হয়। শিল্প ব্যাংক অপেক্ষা বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম অনেক বিস্তৃত।
উদ্দীপকে সাকিবের ব্যাংকটি মূলত শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে। সুতরাং ব্যাংকটি হলো বিশেষায়িত ব্যাংকের অন্তর্ভুক্ত শিল্প ব্যাংক। অপরদিকে, রাকিবের কর্মরত ব্যাংকটির মূল কাজ হলো আমানত সংগ্রহ, ঋণদান ও আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করা। সুতরাং কার্যক্রম বিবেচনায় রাকিবের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।
শিল্প ব্যাংক মূলত একটি বিশেষ খাতের উন্নয়নে কাজ করে। তবে বাণিজ্যিক ব্যাংক দেশের সামগ্রিক সকল খাতের উন্নয়নসাধনে কাজ করে থাকে। তাই ব্যাংকটি দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানতের মাধ্যমে মূলধন গঠন করে। উক্ত মূলধন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণদান ও বিনিয়োগ করে। এছাড়া বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে ব্যাংকটি প্রত্যয়পত্র ও. ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় পরামর্শ ব্যবসায়ীদের দিয়ে থাকে। তাই বলা যায়, রাকিবের বাণিজ্যিক ব্যাংকটি সাকিবের শিল্প ব্যাংক অপেক্ষা আলাদা প্রকৃতির।
২. উদ্দীপক
গ্রাহকের কোনো হিসাব বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর কোনো অর্ডার প্রদত্ত হলে তাকে গারনিশি অর্ডার বলে।
পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি গারনিশি অর্ডার জারি করে থাকে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর নিকট দায়গ্রস্ত তবেই এরূপ নির্দেশ দেওয়া হয়ে থাকে। এরূপ অর্ডার পাওয়ার পর ব্যাংকের কর্তব্য হলো এ বিষয়ে গ্রাহককে অবহিত করা এবং উক্ত অর্ডার প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ হিসাবের লেনদেন বন্ধ রাখা।
উদ্দীপকে উল্লিখিত কৃষি ব্যাংকটি মি. মোসলেমকে ঋণদান ও কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবে।
যে ব্যাংক মূলত কৃষিখাতের উন্নয়নে কাজ করে থাকে, তাকে কৃষি ব্যাংক বলে। এ ব্যাংক কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ে ঋণ সরবরাহ করে থাকে। এছাড়া কৃষিখাতের উন্নয়নে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে।
উদ্দীপকে কৃষি ব্যাংকের কথা বলা হয়েছে। কেননা মূলত কৃষি উন্নয়নে কাজ করে থাকে বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক। এ ব্যাংক মি. মোসলেমকে আলু চাষাবাদের জন্য ঋণ দিয়ে সহায়তা করতে পারবে। আলু চাষের উন্নতিকল্পে উক্ত বিষয়ে পরামর্শ দিতে পারবে। এছাড়া ব্যাংকে হিসাব খোলার ব্যবস্থা করে সঞ্চয়ের উৎসাহ সৃষ্টিতে সহায়তা করতে পারবে।
উদ্দীপকে মি. মোসলেমের পরিকল্পনা বাস্তবায়নে উদ্দীপকে উল্লিখিত কৃষি ব্যাংকটি কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।
কৃষি ব্যাংক দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থানের জন্য প্রতিষ্ঠিত। এ ধরনের ব্যাংকের মূল কাজ হলো স্বল্প সুদে কৃষি যন্ত্রপাতি, সার, বীজ তথা কৃষি উন্নয়নে প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করা।
উদ্দীপকে মি. মোসলেম একজন আলু চাষি। তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি ব্যাংকের সন্ধান পেয়েছেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন উক্ত ব্যাংক হতে প্রয়োজনে স্বল্প সুদে ঋণ গ্রহণ করবেন এবং উদ্বৃত্ত অর্থ জমা রাখবেন। কৃষি ব্যাংকটির মাধ্যমে তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন।
কৃষি ব্যাংক কৃষকদের কৃষি সরঞ্জাম ও চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ ক্রয়ে স্বল্প ও প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এছাড়া কৃষকদের ন্যূনতম প্রাথমিক জমা নিয়ে সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা করে দেয়। উক্ত হিসাবে যেকোনো পরিমাণ অর্থ কৃষকরা সঞ্চয় করতে পারেন। যেহেতু মি. মোসলেম আলু চাষি এবং তার খাতটি কৃষির অন্তর্ভুক্ত তাই উদ্দীপকে উল্লিখিত কৃষি ব্যাংকটি মি. মোসলেমের পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।
৩. উদ্দীপক
ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে।
ঋণের আধিক্য বা স্বল্পতা অর্থবাজারকে অস্থিতিশীল করে। এ কারণে মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচন সৃষ্টি হতে পারে। যা অর্থনীতিতে মন্দাভাব সৃষ্টি করবে। তাই অর্থবাজারকে স্থিতিশীল করতে এবং ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখতে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হিসেবে গণ্য হয়।
উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতি গ্রহণ করে।
যে নীতির আলোকে বাজারে অর্থ সরবরাহ হ্রাস-বৃদ্ধির কৌশল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বন্ড, সিকিউরিটিজ, বিল ইত্যাদি ক্রয়-বিক্রয় করে তাকে খোলাবাজার নীতি বলে। এ. নীতি প্রয়োগে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস-বৃদ্ধি করা সম্ভব হয়।
উদ্দীপকে লক্ষণীয় যে, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন খাতে অতিরিক্ত ঋণ প্রদান করায় দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই বাজারে অর্থ সরবরাহ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের সরকারি বন্ড আকর্ষণীয় শর্তে বিক্রয় করে। জনগণ উক্ত বন্ড ক্রয়ের কারণে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে। এতে করে বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং ঋণদান ক্ষমতা কমবে। ফলে বাজারে ঋণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের কার্যক্রম ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে খোলাবাজার নীতি গ্রহণ করে।
উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় নীতি তথা জমার হার পরিবর্তন নীতি গ্রহণ যৌক্তিক হয়েছে।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ আমানতের যে অংশে নগদে ও অংশবিশেষ বন্ড বা সিকিউরিটিজ কিনে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এ জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণ কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। এক্ষেত্রে নগদে যে অর্থ জমা রাখে তাকে নগদ জমার হার বলে।
উদ্দীপকে লক্ষণীয় যে, কেন্দ্রীয় ব্যাংক প্রথমে মুদ্রাস্ফীতি রোধে ঋণ নিয়ন্ত্রণে খোলাবাজার নীতির প্রয়োগ করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে তালিকাভুক্ত ব্যাংকের নগদ জমার হার ১% বৃদ্ধি করায় তা নিয়ন্ত্রণে আসে। এ ধরনের ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জমার হার পরিবর্তন নীতির সাথে সাদৃশ্যপূর্ণ।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস করার পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে নগদ জমার হার ১% বৃদ্ধি করায় তালিকাভুক্ত ব্যাংক থেকে পূর্বের তুলনায় ১% অধিক নগদ জমা 'কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হয়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পেয়েছে এবং বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কমছে। একই সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় নীতি তথা জমার হার পরিবর্তন নীতি গ্রহণ যৌক্তিক হয়েছে।
৪. উদ্দীপক
চলতি হিসাবের আমানতি অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না বিধায় চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না।
চলতি হিসাবের আমানতি অর্থ যেকোনো মুহূর্তে সংশ্লিষ্ট আমানতকারী উত্তোলন করতে পারে বিধায় এ আমানতের ওপর কোনো বিনিয়োগ সুবিধা নেই বললেই চলে। তাই চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না।
উদ্দীপকে মি. মাহিমের প্রথম হিসাবটি হলো স্থায়ী হিসাব।
এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক উচ্চহারে সুদ প্রদান করে থাকে।
উদ্দীপকে মি. মাহিম খুলনার রূপসা ব্যাংকে একটি হিসাব খুলেছেন। উক্ত হিসাব তিনি নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা জমা রাখেন। এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য হিসাব খোলায় বলা যায়, তিনি ব্যাংকে স্থায়ী হিসাব খুলেছেন। এ হিসাবের অর্থ তিনি মেয়াদ শেষে সুদসহ একসাথে উত্তোলন করতে - পারবেন। নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখায় উক্ত হিসাবে ব্যাংক অধিক হারে লাভ দিয়ে থাকে। সুতরাং বলা যায়, মি. মাহিমের প্রথম হিসাবটি হলো স্থায়ী হিসাব।
উদ্দীপকে লেনদেন বিবেচনায় সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাবটি মি. মাহিমের জন্য উত্তম বলে আমি মনে করি।
সঞ্চয়ী হিসাব খুলে গ্রাহক যেকোনো সময় অর্থ জমা ও সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন। অপরদিকে স্থায়ী হিসাবে এ ধরনের সুবিধা নেই। এ হিসাবের অর্থ মেয়াদ শেষে লাভসহ এককালীন উত্তোলন করতে হয়।
উদ্দীপকে মি. মাহিম একজন চাকরিজীবী। তিনি প্রথমে রূপসা ব্যাংকে একটি স্থায়ী হিসাব খুলেছিলেন। পরবর্তীতে লেনদেনের সুবিধা বিবেচনায় ব্যাংকারের পরামর্শে অন্য একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে তিনি নিয়মিত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। বৈশিষ্ট্য বিবেচনায় তিনি সঞ্চয়ী হিসাব খুলেছেন।
স্থায়ী হিসাবে ব্যাংক কোনো চেক বই প্রদান করে না। কারণ এ হিসাবে জমাকৃত অর্থ যেকোনো সময় উত্তোলন করা যায় না। তবে উক্ত হিসাবে জমার বিপরীত ব্যাংক উচ্চহারে সুদ দেয়। অন্যদিকে, মি. মাহিম চান তার প্রয়োজনে নিয়মিত অর্থ জমা ও উত্তোলন করতে। এক্ষেত্রে বহুমুখী লেনদেনের সুবিধা বিবেচনায় তার জন্য সঞ্চয়ী হিসাবটি উত্তম বিবেচিত হবে। কেননা এ হিসাবে তিনি তার প্রয়োজন অনুসারে টাকা জমা, উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারবেন। তাই বলা যায়, লেনদেন বিবেচনায় মি. মাহিমের জন্য সঞ্চয়ী হিসাব উত্তম।
৫. উদ্দীপক
যে চেকে প্রাপকের নামের স্থানের পর 'কে অথবা বাহককে' শব্দসমূহ লেখা থাকে, তাকে বাহক চেক বলে।
বাহক চেক শুধু অর্পণের দ্বারাই হস্তান্তর করা হয়। এতে হস্তান্তরগ্রহীতার জন্য অর্থ সংগ্রহ সহজ হয় এবং একই চেক একাধিক লেনদেনে ব্যবহৃত হতে পারে। ব্যাংকের জন্য এরূপ চেকে লেনদেনে প্রাপকের যথার্থতা নিয়ে অধিক সতর্কতা অবলম্বনের প্রয়োজন হয় না। তাই বাহক চেক অধিক জনপ্রিয়।
উদ্দীপকে উল্লিখিত মি. আবির 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নিজ হিসাবে চেকটি জমা দিয়ে পরবর্তীতে নতুন চেক কেটে টাকা উত্তোলন করতে পারবেন।
যে চেকে দাগের মধ্যে কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ থাকে, তাকে বিশেষ দাগকাটা চেক বলে। এরূপ চেকের অর্থ দুই দাগের মধ্যে উল্লিখিত ব্যাংকের প্রাপকের হিসাবে জমা দেওয়া ছাড়া এর অর্থ উত্তোলন করা যায় না।
উদ্দীপকে লক্ষণীয় যে, মি. আবির তার ব্যবসায়ী বন্ধু মি. জামালের নিকট থেকে ১০ লক্ষ টাকার একটি চেক পেলেন। মি. জামাল চেকটির বাম কোণে আড়াআড়িভাবে দুটি দাগ টেনে মাঝখানে 'উর্বশী ব্যাংক পিএলসি' কথাটি লিখে দিলেন। অর্থাৎ চেকটি বিশেষ দাগকাটা চেকে পরিণত হলো। তাই মি. আবির উক্ত বিশেষ দাগকাটা চেকের টাকা উত্তোলন করার জন্য 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নিজ হিসাবে চেকটি জমা দিয়ে পুনরায় চেক কেটে চেকটির অর্থ উত্তোলন করতে পারবেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. আবির 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নিজ হিসাবে চেকটি জমা দিয়ে পুনরায় চেক কেটে টাকা উত্তোলন করতে পারবেন।
উদ্দীপকের দাগকাটা চেকটি ঋণ আমানত সৃষ্টি করতে পারবে বলে আমি মনে করি।
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে যে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে তাকে প্রাথমিক আমানত বলে। এ ব্যাংক আমানতকৃত অর্থ হতেই প্রাথমিকভাবে ঋণ আমানত সৃষ্টি করে থাকে। আবার গ্রাহকদের মঞ্জুরীকৃত ঋণের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করেও ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি করে থাকে।
উদ্দীপকে লক্ষণীয় যে, মি. আবির তার ব্যবসায়ী বন্ধু মি. জামালের নিকট থেকে ১০ লক্ষ টাকার একটি বিশেষ দাগকাটা চেক পেয়েছেন। চেকটি বাহক বা হুকুম চেক হলে মি. আবির সরাসরি চেকটির অর্থ নগদে উত্তোলন করতে পারতেন। ফলে ব্যাংকের পক্ষে উক্ত চেক দ্বারা ঋণ আমানত সৃষ্টি-করা সম্ভব হতো না। চেকটি বিশেষ দাগকাটা চেক হওয়ায় 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
উদ্দীপকে দাগকাটা চেকটির অর্থ ব্যাংক সরাসরি মি. আবিরকে প্রদান করবে না। চেকটি মি. আবিরের হিসাবে জমা দিতে হবে। ফলে উক্ত চেকের অর্থ 'উর্বশী ব্যাংক পিএলসি'-এর নতুন প্রাথমিক আমানত হিসেবে গণ্য হবে। আমানতের সমুদয় অর্থ নগদ অবস্থায় ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি শেষে বাকিটা ঋণ দেয়। ফলে 'উর্বশী ব্যাংক পিএলসি' ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকের দাগকাটা চেকটি ঋণ আমানত সৃষ্টি করতে পারবে।
৬. উদ্দীপক
উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বলে।
ই-ব্যাংকিংয়ের ফলে ব্যাংকিং কার্যক্রম দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়। গ্রাহকগণ ২৪ ঘণ্টার যেকোনো সময় ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারে। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা; যেমন- এটিএম, এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে। তাই গ্রাহক সেবা নিশ্চিতকরণে ই-ব্যাংকিং গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে মি. শাহিন ডেবিট কার্ড ব্যবহার করে অর্থ সংগ্রহ করেছেন।
ডেবিট কার্ড এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড ব্যবহার করে গ্রাহক হিসাবে জমাকৃত টাকা এটিএম থেকে উত্তোলন করতে পারেন। এছাড়া প্রয়োজনে কেনাকাটা করতে পারেন।
উদ্দীপকে মি. শাহিন তার কার্ডটি ব্যবহার করে এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করেন এবং বন্ধুকে ধার দেন। মূলত এটিএম থেকে ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলনের ক্ষেত্রে ডেবিট কার্ড ব্যবহার করা হয়। এ কার্ডে অতিরিক্ত টাকা উত্তোলনের সুবিধা নেই। কেবল হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করা যায়। তাই বলা যায়, মি. শাহিন তার নিকট থাকা ডেবিট কার্ডটি ব্যবহার করে অর্থ সংগ্রহ করেছেন।
উদ্দীপকে মি. শাহিনের প্রয়োজন বিবেচনায় পরবর্তীতে ক্রেডিট কার্ড সংগ্রহ করেছেন যা প্রথম ডেবিট কার্ড অপেক্ষা অধিক সুবিধাজনক হবে বলে আমি মনে করি।
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই।
উদ্দীপকে মি. শাহিন প্রথমে ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করতেন। উক্ত কার্ডটিতে হিসাবে জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ নেই। তবে প্রায়ই ব্যবসায়ের প্রয়োজনে বিদেশ গমনকালে তার অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। এ সুবিধা বিবেচনায় তিনি তার পূর্বের ডেবিট কার্ডটি ব্যাংকে জমা দিয়ে নতুন একটি কার্ড তথা ক্রেডিট কার্ড সংগ্রহ করেন।
ডেবিট কার্ডে জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না বিধায় মি. শাহিন তার কার্ডটি দিয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটাতে পারেন না। তাই তার সুবিধা বিবেচনায় তার জন্য ক্রেডিট কার্ডটি অধিক উপযোগী হবে। কেননা ক্রেডিট কার্ডটি ব্যবহার করে তিনি নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত অর্থ নগদ উত্তোলন করতে পারবেন। ফলে বিদেশ গমনকালে তার যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তা তিনি ক্রেডিট কার্ডটি ব্যবহার করে সমাধান করতে পারবেন। সুতরাং মি. শাহিনের প্রয়োজন বিবেচনায় তার জন্য প্রথম ডেবিট কার্ডটি অপেক্ষা পরবর্তীতে গৃহীত ক্রেডিট কার্ডটি অধিক সুবিধাজনক হবে।
৭. উদ্দীপক
ব্যাংক ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে।
আমানত গ্রহণ, ঋণদান, গ্রাহকদের পক্ষে দেনা-পাওনা নিষ্পত্তি, অর্থ স্থানান্তর ও অন্যান্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করে ব্যাংক অভ্যন্তরীণ। বাণিজ্যে সহায়তা করে। এছাড়া প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট প্রভৃতি ইস্যু ও বিভিন্ন সেবা প্রদান করে বৈদেশিক বাণিজ্য সম্পাদনেও ব্যাংক ব্যবসায়ীদের সহায়তা করে থাকে।
উদ্দীপকে আলফা ব্যাংক মি. হাসানকে ডেবিট কার্ড ইস্যু করেছিল।
ডেবিট কার্ড একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। ডেবিট কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ও কেনাকাটা করতে পারেন। এ কার্ড সংগ্রহে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক।
উদ্দীপকে মি. হাসানের ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি কার্ড ইস্যু করেন। তিনি কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়া কার্ডটি ব্যবহার করে কেনাকাটা করতে পারেন। তার কার্ডটি হলো ডেবিট কার্ড। কারণ গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে এ কার্ড ব্যবহার করে লেনদেন করা যায়। সুতরাং বলা যায়, আলফা ব্যাংক মি. হাসানকে ডেবিট কার্ড ইস্যু করেছিল।
উদ্দীপকে মি. হোসেনের ক্রেডিট কার্ডটি মি. হাসানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম বলে আমি মনে করি।
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা অর্থ উত্তোলন ও কেনাকাটা করা সম্ভব হলেও ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই।
উদ্দীপকে মি. হাসান ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন। অপরদিকে মি. হোসেনের নিকট যে কার্ডটি রয়েছে সেটি দ্বারা তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলেও লেনদেন করতে পারেন। কারণ তার কার্ডটিতে ঋণ সুবিধা রয়েছে। সুতরাং তার কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
মি. হোসেনের ক্রেডিট কার্ডটি মি. হাসানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম। কারণ মি. হোসেনের ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে। তাই ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলে তিনি কার্ডটি ব্যবহার করে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। যার ফলে সংকটময় মুহূর্তেও আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। অন্যদিকে মি. হাসানের ডেবিট কার্ডে এ ধরনের কোনো সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে টাকা থাকলে এ কার্ড দ্বারা লেনদেন সুবিধা পায়। তাই মি. হোসেনের ক্রেডিট কার্ডটি মি. হাসানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম বলে আমি মনে করি।
৮. উদ্দীপক
বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকেই বিমাযোগ্য স্বার্থ বলে।
আইনানুযায়ী বিমা একটি বৈধ ব্যবসায়। অসুস্থ মৃতপ্রায় কোনো ব্যক্তির জীবন বা অন্যের সম্পত্তি রিমা করে, বিমাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করা সম্ভব হলে তা জুয়াখেলা হতো। কিন্তু বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ থাকাকে অপরিহার্য গণ্য করা হয়েছে। সেই স্বার্থ আর্থিকভাবে সুরক্ষার জন্য বিমার উদ্ভব। মূলত 'স্বার্থ ছাড়া বিমাচুক্তি সম্পন্ন হয় না। তাই বিমা ব্যবসায়ে বিমাযোগ্য স্বার্থ গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের মি. আসলাম আর্থিক ক্ষতিপূরণের নীতির আলোকে বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেছেন।
বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে চুক্তিতে উল্লিখিত কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে অন্যথায় নয়।
উদ্দীপকের মি. আসলাম তার ব্যক্তিগত গাড়ির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মি. আসলাম ক্ষতিপূরণ দাবি করে এবং বিমাকারী প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী বিমাদাবি পরিশোধ করে। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে বিমাচুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের মি. আসলাম আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমাদাবি লাভ করেছেন।
স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক মি. আসলামের পরবর্তী দাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে।
উদ্দীপকে মি. আসলামকে তার বিমাকৃত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত গাড়িটির ভগ্নাবশেষ বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ বিমা প্রতিষ্ঠান গ্রহণ করে। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ মি. আসলাম দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি অর্থ প্রদানের দাবি প্রত্যাখ্যান করে।
স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকের মি. আসলামের ক্ষতিগ্রস্ত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রাপ্তির পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক এখন বিমা কোম্পানি। তাই বলা যায়, বিমা কোম্পানি কর্তৃক মি. আসলামকে ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়কৃত অর্থ পরিশোধ না করাই যৌক্তিক।
৯. উদ্দীপক
মেয়াদপূর্তির পূর্বে বিমাপত্র ফেরত দিলে যে মূল্য প্রদত্ত হয়, তাকে সমর্পণ মূল্য বলে।
বিমাপত্র চালাতে অসমর্থ হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে। সমর্পণ মূল্যের পরিমাণ কত হবে তা নির্ভর করে বিমাগ্রহীতার জমাকৃত প্রিমিয়ামের ওপর। কারণ প্রিমিয়ামের অংশ হিসেবেই এ মূল্য পরিশোধ করা হয়। তবে কমপক্ষে দু'বছর নিয়মিত কিস্তির টাকা পরিশোধিত হলে সমর্পণ মূল্য প্রদান করা হয়।
উদ্দীপকে জনাব নাজীব বিমাচুক্তির মূল উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক অমান্য করায় বিমা কোম্পানি তার বিমাদাবি পরিশোধ করেনি।
বিমাচুক্তিতে বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক সৃষ্টি হয়। এ সম্পর্কের কারণে. উভয়পক্ষ একে অন্যকে বিমা সম্পর্কিত সব তথ্য সঠিকভাবে দিতে বাধ্য থাকে। কোনো তথ্য গোপন করা হলে বিমাচুক্তি বাতিল হয়ে যায়।
উদ্দীপকে জনাব নাজীব তার বন্ধু রাজুর সম্পত্তির জন্য বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্র গ্রহণের সময় জনাব নাজীব উক্ত সম্পত্তি তার নিজের উল্লেখ করেন। এক্ষেত্রে বিমাচুক্তি সম্পাদনকালে তিনি সঠিক তথ্য প্রদান করেননি এবং তথ্য গোপন করেছেন। অর্থাৎ তিনি সদ্বিশ্বাসের সম্পর্ক রক্ষা করেননি। তাই বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলেও বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, 'জনাব নাজীব বিমাচুক্তির মূল উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক অমান্য করায় বিমা কোম্পানি তার বিমাদাবি পরিশোধ করেনি।
উদ্দীপকে জনাব নাজীবকে ক্ষতিপূরণ করলে বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘিত হবে।
সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি অনুসারে বিমাকারী ও বিমাগ্রহীতা পরস্পরকে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে বাধ্য থাকে। কোনো তথ্য গোপন করলে সেক্ষেত্রে বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়।
উদ্দীপকে জনাব নাজীব বিমাচুক্তি সম্পাদনকালে তথ্য গোপন করে এবং ভুল তথ্য দিয়ে তার বন্ধু রাজুর সম্পত্তি নিজের নামে বিমা করেন। ফলে বিমাচুক্তির উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক অমান্য করা হয়। তাই তার ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাদাবি বিমা কোম্পানি প্রত্যাখ্যান করে।
বিমার সদ্বিশ্বাসের নীতি অনুসারে বিমাগ্রহীতা কোনো তথ্য গোপন করলে বা ভুল তথ্য প্রদান করলে যদি তা পরবর্তীতে প্রমাণিত হয় সেক্ষেত্রে বিমাচুক্তি বাতিল হয়ে যায়। ফলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধে বিমা কোম্পানি বাধ্য নয়। সেক্ষেত্রে বিমাদাবি পরিশোধ করলে তা হবে সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির লঙ্ঘন। তাই বলা যায়, জনাব নাজীবকে ক্ষতিপূরণ করলে বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘিত হবে।
১০. উদ্দীপক
বিমাচুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য বিমাকারীকে জানানো আবশ্যক কেননা বিমাচুক্তির মূল ভিত্তি হলো চূড়ান্ত সদ্বিশ্বাস।
বিমাচুক্তির ফলে বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে এমন সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যে, একপক্ষ অপরপক্ষকে বিমাচুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানাতে আইনগত বাধ্য থাকে। অন্যথায় বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়। তাই বলা হয়, বিশ্বাসই হলো বিমাচুক্তির মূল উপাদান।
উদ্দীপকে মি. কামাল বিমা কোম্পানির সাথে জীবন বিমাচুক্তি সম্পাদন করেছিলেন।
মানুষের জীবনের ওপর সম্পাদিত বিমাচুক্তিকেই জীবন বিমা বলে। এ জীবন বিমা আর্থিক সংকট থেকে পরিবারকে রক্ষা করে। অর্থাৎ এ বিমা মানুষের জীবনের মূল্য দিতে না পারলেও তার পরিবারের আর্থিক নিরাপত্তা বিধান করতে পারে।
উদ্দীপকে মি. কামাল তার অবর্তমানে কিংবা ভবিষ্যতে কর্মদক্ষতা হারিয়ে ফেলার শঙ্কায় পরিবার নিয়ে চিন্তিত। তাই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পেতে মাসিক ২,০০০ টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। তিনি মূলত জীবন বিমাচুক্তি সম্পাদন করেছেন। কারণ তার সম্পাদিত বিমাচুক্তির ক্ষেত্রে বিমার বিষয়বস্তু হলো তার জীবন। জীবন বিমাচুক্তি করায় তিনি আর্থিক নিশ্চয়তা পাবেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. কামাল জীবন বিমাচুক্তি সম্পাদন করেছিলেন।
উদ্দীপকে মি. কামাল জীবন বিমাচুক্তি করায় তার অবর্তমানে পরিবার বিমাদাবি পাবে বিধায় উক্ত বিমা পলিসিটি তার স্ত্রী ও সন্তানের উপকারে আসবে।
জীবন বিমাচুক্তি হলো নিশ্চয়তার চুক্তি। কারণ এ বিমায় বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় বিমাপ্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়।
উদ্দীপকে মি. কামাল একটি পোশাক কারখানায় ম্যানেজার পদে চাকরি করেন। তিনি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য মাসিক ২,০০০ টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে জীবনা বিমাচুক্তি করেন। বিমা পলিসিটি করায় মি. কামালের অবর্তমানে তার পরিবার বিমাদাবি পাবে।
মি. কামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী ও সন্তান আছে। তাই তার অবর্তমানে পরিবার নিয়ে তিনি চিন্তিত। কারণ তার চলে যাওয়া পরিবারের জন্য বিপর্যয়ের কারণ হবে। এমতাবস্থায় তার জীবন বিমা পলিসি করা থাকায় তার অবর্তমানে বিমাদাবি থেকে প্রাপ্ত অর্থ পরিবারকে কিছুটা আর্থিক সচ্ছলতা দিয়ে সহায়তা করবে।সুতরাং বলা যায়, মি. কামাল জীবন বিমাচুক্তি করায় তার অবর্তমানে পরিবার বিমাদাবি পাবে বিধায় বিমা পলিসিটি তার স্ত্রী ও সন্তানের উপকারে আসবে।
১১. উদ্দীপক
বিমা হলো একই ধরনের ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বণ্টনের একটা যৌথ ব্যবস্থা।
মানুষের জীবন ও সম্পত্তি সবসময়ই ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। তাই মানুষ এই ঝুঁকি হ্রাসের বিষয়টি নিয়ে প্রথম থেকেই ভেবেছেন। সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তা হ্রাসের চেষ্টা করেছেন। এরই এক পর্যায়ে বিমা ব্যবসায় গড়ে উঠে। এক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের নিকট থেকে প্রিমিয়াম নিয়ে যাদের প্রকৃতই ক্ষতি ঘটে তাদেরকে কার্যত অর্থ প্রদান করা হয়। তাই বিমাকে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা হয়।
উদ্দীপকে মি. আসাদ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।
যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে।
উদ্দীপকে মি. আসাদ তার একমাত্র ছেলে মি. টিপুকে নমিনি করে বিমা প্রতিষ্ঠানের সাথে ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি বিমা করেন। এক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে মি. আসাদ মারা গেলে নমিনি হিসেবে তার একমাত্র ছেলে মি. টিপুকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর মি. আসাদ জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বিমাদাবির অর্থ প্রদান করা হবে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. আসাদ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।
উদ্দীপকে বিমা কোম্পানি মি. আসাদকে সমর্পণ মূল্য প্রদান করেছে, যা যৌক্তিক।
বিমাপত্র সমর্পণ করলে বিমা প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যায় তাকে সমর্পণ মূল্য বলে। কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়।
উদ্দীপকে মি. আসাদ ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তিনি ৬ বছর পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। পরবর্তীতে প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবির আবেদন করেন। বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে তাকে প্রিমিয়ামের অংশবিশেষ অর্থাৎ সমর্পণ মূল্য প্রদান করে।
বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে সেক্ষেত্রে বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে পরিশোধিত প্রিমিয়াম ফেরত পাবেন না। কারণ চুক্তির শর্তানুসারে বিমা প্রিমিয়াম অফেরতযোগ্য। তবে মেয়াদি ও আজীবন বিমায় বিমাগ্রহীতা কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পেয়ে থাকেন। তাই মি. আসাদ ৬ বছর অর্থাৎ ২ বছরের অধিক সময় নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করায় বিমা কোম্পানি মি. আসাদকে সমর্পণ মূল্য প্রদান করেছে, যা যৌক্তিক হয়েছে।