রাজশাহী বোর্ড ২০২৫

১. উদ্দীপক

ABC ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাঝে সম্পাদিত আন্তঃব্যাংক লেনদেনের নিষ্পত্তির কাজ করে। পূর্বেকার দিনে ব্যাংকটির একটি নির্দিষ্ট কক্ষে এ ধরনের লেনদেন নিষ্পত্তি করা হলেও বর্তমানে তা ইলেক্ট্রনিক উপায়ে স্বল্পতম সময়ে সমাধান করতে পারে। সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং গতিশীলতা এসেছে আন্তঃব্যাংকিং লেনদেনে।
উত্তর তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য BIS প্রবর্তিত বিধিবিধান ব্যাসেল-২ নামে পরিচিত।
উত্তর

খোলাবাজারে বিল, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয়-বিক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করলে তাকে খোলাবাজার নীতি বলে।

কেন্দ্রীয় ব্যাংক এরূপ বিল, বন্ড, সিকিউরিটিজ বিক্রয় করলে বাজার বা বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হয়। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য কমায় বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক এরূপ বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করলে বাজারে নগদ অর্থের সরবরাহ বাড়ে। যা প্রকারান্তরে বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকের ABC ব্যাংক যে কার্যক্রম সম্পাদন করে তা বর্তমানে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা নামে অভিহিত।

আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর। এ ধরনের নিষ্পত্তি যখন ইলেকট্রনিক উপায়ে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয় তখন তাকে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা বলা হয়। এ সেবায় দ্রুত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি সম্ভব হয়।

উদ্দীপকে ABC ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেনের নিষ্পত্তির কাজ করে থাকে। পূর্বেকার দিনে সনাতন পদ্ধতিতে নিকাশ ঘর সেবা সম্পাদিত হতো। বর্তমানে, ইলেকট্রনিক উপায়ে স্বল্পতম সময়ের মধ্যে নিকাশ ঘর সেবা দেওয়া হচ্ছে, যা স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা হিসেবে পরিচিত। এ সেবায় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত আন্তঃব্যাংকিং লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় নিষ্পত্তি করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, ABC ব্যাংক যে কার্যক্রম সম্পাদন করে তা স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা নামে অভিহিত।

উত্তর

উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের কার্যাবলির কথা বলা হয়েছে যা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ABC ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক করতে পারবে না।

নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান। নির্দিষ্ট এলাকায় অবস্থিত তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যকার চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি লেনদেন থেকে সৃষ্ট দেনা-পাওনা নিকাশ ঘরে নিষ্পত্তি হয়।

উদ্দীপকের ABC ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির কাজ করে। ব্যাংকটির দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যা নিকাশ ঘর নামে পরিচিত। নিকাশ ঘরের দায়িত্ব পালনকারী একমাত্র ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং উদ্দীপকের ABC ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।

আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির প্রয়োজন হলে তখন ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের শরণাপন্ন হয়। কারণ নিকাশ ঘরের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী একক অধিকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় নিকাশ ঘরের কাজ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই বলা যায়, নিকাশ ঘরের কাজ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ABC ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক করতে পারে না।

২. উদ্দীপক

ক-ব্যাংকটি জনগণের কল্যাণের উদ্দেশ্যে কাজ করে। প্রয়োজনমাফিক মুদ্রা ছাপানো, এর যথাযথ মূল্যমান সংরক্ষণ, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্যদিকে, খ-ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এবং ক-ব্যাংকের যাবতীয় নির্দেশনা মেনে চলে।
উত্তর বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং-এর সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংককেই মার্চেন্ট ব্যাংক বলে।
উত্তর

যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি পালনের শর্তে এর সদস্যভুক্ত হয়, তাকে তফসিলি ব্যাংক বলে।

তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনামতো এ ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। তফসিলি ব্যাংক অতফসিলি ব্যাংক অপেক্ষা কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।

জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের একমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে সকল দেশেই নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবেও কাজ করে থাকে।
উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংক দেশের নোট ও মুদ্রার প্রচলন করে এবং

মুদ্রার মূল্যমান সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া ব্যাংকটি মুদ্রাবাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মূলত কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনে একক অধিকার ভোগ করে। এ ব্যাংক মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্তর স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।

উত্তর

উদ্দীপকের খ-ব্যাংকটি একটি তালিকাভুক্ত ব্যাংক বিধায় অত্যন্ত সতর্কতার সাথে ক-ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি মেনে ব্যাংকিং কার্যক্রম করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশ-নির্দেশ মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়ে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে তখন তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উদ্দীপকের খ-ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় ব্যাংকিং 'কার্যক্রম পরিচালনা করে। উক্ত ব্যাংকটি ক-ব্যাংকের যাবতীয় নির্দেশনা মেনে চলে। কার্যক্রম বিবেচনায় খ-ব্যাংকটি একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। আর দেশের যেকোনো তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকে।

তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি, নির্দেশনা মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই উক্ত ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বেশি থাকে। তাছাড়া তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক থেকে নিকাশ ঘর সেবা, ঋণ সুবিধাসহ নানান বিষয়ে পরামর্শ পেয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি অমান্য করলে সেক্ষেত্রে অমান্যকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের শাস্তির সম্মুখীন হয়। তাই উদ্দীপকের খ-ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক বিধায় অত্যন্ত সতর্কতার সাথে ক-ব্যাংকের নিয়মনীতি মেনে ব্যাংকিং কার্যক্রম করতে হবে।

৩. উদ্দীপক

জনাব সাইফুল তার পাওনাদার রুহুল আমিনকে ০১-০১-২০২৪ ইং তারিখে ১,০০,০০০ টাকার একটি চেক প্রদান করেন এবং চেকের আড়াআড়ি কোণে 'অ্যান্ড, কোং' শব্দদ্বয় লিখে দেন। জনাব রুহুল আমিন ০১-০৯-২০২৪ ইং তারিখে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় উপস্থাপন করলে ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে।
উত্তর যে চেকে প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' শব্দসমূহ লেখা থাকে, তাকে বাহক চেক বলে।
উত্তর

যে চেক টাকার ঘর ফাঁকা রেখে প্রস্তুত করা হয় তাকে ফাঁকা চেক বলে।

ফাঁকা চেকে আমানতকারী চেকের টাকার ঘর ফাঁকা রেখে বাকিসব যথাযথভাবে পূরণপূর্বক স্বাক্ষর করে অন্য কাউকে ইস্যু করে থাকে।পরবর্তীতে প্রাপক টাকার পরিমাণ লিখে ব্যাংকে উপস্থাপন করে।

উত্তর

উদ্দীপকে জনাব রুহুল আমিন সাধারণ দাগকাটা চেক পেয়েছিলেন।

কোনো চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা অঙ্কন করা হলে তাকে সাধারণ দাগকাটা চেক বলে। এরূপ চেকে দুই দাগের মাঝে 'অ্যান্ড কোং' বা 'হস্তান্তরযোগ্য নহে' এ ধরনের শব্দ থাকতে পারে।

উদ্দীপকে জনাব সাইফুল একজন ব্যবসায়ী। তিনি তার পাওনাদার রুহুল আমিনকে ১,০০,০০০ টাকার একটি চেক প্রদান করেন। চেকটির আড়াআড়ি কোণে 'অ্যান্ড কোং' শব্দদ্বয় লেখা ছিল। এক্ষেত্রে জনাব রুহুল আমিন তার যেকোনো ব্যাংকের হিসাবে চেকটি জমা দিতে পারবেন। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণ দাগকাটা চেকের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রুহুল আমিন সাধারণ দাগকাটা চেক পেয়েছিলেন।

উত্তর

উদ্দীপকে জনাব রুহুল আমিনের চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেছে।

প্রস্তুত তারিখের পর থেকে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বলে। আমাদের দেশে এই মেয়াদ ছয় মাস।

উদ্দীপকে জনাব রুহুল আমিনের চেকটিতে তারিখ লেখা ছিল ০১-০১-২০২৪ ইং। কিন্তু চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয় ০১-০৯-২০২৪ ইং তারিখে। অর্থাৎ চেকে উল্লিখিত তারিখের ছয় মাস পর চেকটি ব্যাংকে -উপস্থাপন করা হয়। তাই ব্যাংক উক্ত চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে।

উদ্দীপকের চেকটি চেকে উল্লিখিত তারিখের ছয় মাস পরে ব্যাংকে উপস্থাপন করায় চেকটি বাসি চেকে পরিণত হয়। ছয় মাস সময়ের পরে কোনো চেকের অর্থ আইনগতভাবে ব্যাংক প্রদান করে না। জনাব রুহুল আমিন যদি ছয়মাস সময়ের পূর্বেই চেকটি ব্যাংকে উপস্থাপন করত সেক্ষেত্রে অন্যান্য সবকিছু ঠিক থাকলে ব্যাংক চেকটি জমা গ্রহণ করত। সুতরাং বলা যায়, উদ্দীপকের চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেছে।

৪. উদ্দীপক

জনাব তরিকুল একটা বিশেষ ধরনের কার্ড ব্যবহার করেন যেটা দিয়ে তিনি নগদ অর্থ উত্তোলন করতে পারেন কিন্তু হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন না। অপরদিকে, জনাব মিরাজ যে বিশেষ ধরনের কার্ড ব্যবহার করেন সেটি দিয়ে নগদ অর্থ উত্তোলন, কেনাকাটা করতে পারেন। এমনকি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলেও প্রয়োজনমাফিক জমাতিরিক্ত ঋণ নিতে পারেন।
উত্তর কোনো ব্যাংকের একাধিক শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাকেই অনলাইন ব্যাংকিং বলে।
উত্তর

ব্যাংকিংয়ের ক্ষেত্রে ২৪/৭ বলতে দৈনিক ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭দিন ব্যাংকিং সেবা পাওয়াকে বোঝায়।

এটিএম এক ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। এ সেবার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে। যেমন- অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর, হিসাবের বিবরণী, টাকা বা চেক জমা ইত্যাদি। দৈনিক ২৪ ঘণ্টা এক সপ্তাহে ৭দিন এই মেশিনের মাধ্যমে উক্ত ব্যাংকিং সেবা নেওয়া যায়।

উত্তর

উদ্দীপকে জনাব তরিকুলের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।

ডেবিট কার্ড একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ও কেনাকাটা করতে পারেন। তবে এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়।

উদ্দীপকে জনাব তরিকুল ব্যাংক প্রদত্ত একটি চুম্বকীয় কার্ড ব্যবহার করেন। তিনি কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়া তিনি কার্ডটি দ্বারা কেনাকাটা করতে পারেন। বৈশিষ্ট্যানুযায়ী তার কার্ডটি হলো ডেবিট কার্ড। কারণ গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে এ কার্ড ব্যবহার করে উল্লিখিত লেনদেন করা যায়। তাই বলা যায়, জনাব রায়হানের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।

উত্তর

উদ্দীপকে জনাব মিরাজের ক্রেডিট কার্ডটি জনাব তরিকুলের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন ও কেনাকাটা 'করা সম্ভব। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই।

উদ্দীপকে জনাব তরিকুল তার ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে তার কার্ডটি দ্বারা লেনদেন করতে পারেন। সুতরাং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে জনাব রনির নিকট যে কার্ডটি রয়েছে সেটি দ্বারা তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলেও লেনদেন করতে পারেন। ঋণ সুবিধা প্রাপ্তি বিবেচনায় বলা যায়, জনাব রনির কার্ডটি হলো ক্রেডিট কার্ড।

জনাব মিরাজ ক্রেডিট কার্ডটি জনাব তরিকুলের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম। কারণ জনাব মিরাজ ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে। তাই ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলেও তিনি কার্ডটি ব্যবহার করে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে উত্তোলন ও ধারে কেনাকাটা করতে পারেন। ফলে সংকটময় মুহূর্তেও আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। অন্যদিকে জনাব তরিকুলের ডেবিট কার্ডে এ ধরনের কোনো সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ জমা থাকলে এ কার্ড দ্বারা লেনদেন সুবিধা পায়। তাই জনাব মিরাজ ক্রেডিট কার্ডটি জনাব তরিকুলের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম।

৫. উদ্দীপক

A ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করে কেন্দ্রীয় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ। অন্যদিকে, B ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সব নিয়মকানুন মেনে চললেও আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ নয়। প্রতিকূল অর্থনৈতিক পরিবেশে উভয় ব্যাংক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়লে A ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ সহায়তা পেলেও B ব্যাংক তেমনটা পায়নি।
উত্তর ব্যাংক হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলা হয়।
উত্তর

যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।

তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক উক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদানে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।

উত্তর

উদ্দীপকে A ব্যাংকটি হলো একটি তালিকাভুক্ত ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নির্দেশনা মানবে শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়। এ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনেই পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উদ্দীপকের A ব্যাংকটি কেন্দ্রীয় ব‍্যাংকের যাবতীয় নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করে উক্ত ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ। মূলত তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের আদেশ, নির্দেশ মানবে শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয়। এ প্রেক্ষিতে ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করতে হয়। তাই বলা যায়, A ব্যাংকটি হলো একটি তালিকাভুক্ত ব্যাংক।

উত্তর

উদ্দীপকের অতালিকাভুক্ত B ব্যাংকটির বর্তমান ও ভবিষ্যৎ বিপর্যয় রোধে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়া অপরিহার্য- বক্তব্যটি যথার্থ।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নির্দেশনা মানবে শর্তে যে ব্যাংক এর তালিকাভুক্ত হয় তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। অন্যদিকে যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। এ ধরনের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত কোনো সুবিধা পায় না।

উদ্দীপকের B ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের সব নিয়মকানুন মেনে চলে। তবে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নিকট প্রতিশ্রুতিবদ্ধ নয়। তাই অর্থনৈতিক বিপর্যয়ে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো সহায়তা পায় না। সুতরাং বলা যায়, B ব্যাংকটি হলো অতালিকাভুক্ত ব্যাংক।

অতালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ না করায় উক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত সুবিধা পায় না। তাই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিশ্চিতে উদ্দীপকের B ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংকে রূপান্তর হতে হবে। তবে ব্যাংকটি বর্তমান ও ভবিষ্যৎ বিপর্যয় রোধে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সহায়তাসহ কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত সকল সুবিধা পাবে। - এছাড়া ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থাও বাড়বে। তাই বলা যায়, অতালিকাভুক্ত B ব্যাংকটির বর্তমান ও ভবিষ্যৎ বিপর্যয় রোধে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়া অপরিহার্য।

৬. উদ্দীপক

জনাব রায়হান নিজের ব্যাংক হিসাব থেকে ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য অথবা 'আদেশ অনুসারে' কথাটি লিখে ব্যাংকের ক্যাশ শাখায় জমা দিলে উক্ত ব্যাংক কর্তৃক চেকটি অমর্যাদা হয়। উক্ত হিসাবে পর্যাপ্ত পরিমাণে অর্থ জমা ছিল এবং যথাযথভাবে চেক লিখে জমা দেন বলে রায়হান সাহেব দাবি করেন। কিন্তু ব্যাংক থেকে জানানো হয় চেকের কথায় ও অঙ্কে লেখার মাঝে গরমিল আছে।
উত্তর ব্যাংক গ্রাহকের নামে যে হিসাব খুলে অর্থ লেনদেনের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে।
উত্তর

চেকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, অধিক নিরাপত্তা এবং ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন উদ্দেশ্যে চেকে দাগকাটা হয়।

বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা টানা হলে তাকে দাগকাটা চেক বলে। দাগকাটা চেক সবচেয়ে নিরাপদ একটি চেক। এই চেকের অর্থ নির্দিষ্ট প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। ফলে এ ধরনের চেক চুরি বা হারিয়ে গেলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারে না।

উত্তর

উদ্দীপকে জনাব রায়হান টাকা উত্তোলনের জন্য হুকুম চেক ব্যবহার করেছেন।

যে চেকে প্রাপকের নামের 'শেষে 'অথবা আদেশানুসারে' শব্দসমূহ লেখা থাকে, তাকে হুকুম চেক বলে। হুকুম চেকে যার নাম উল্লেখ থাকে ব্যাংক শুধু তাকে বা তার অনুমোদনক্রমে অন্য ব্যক্তিকে টাকা দিতে বাধ্য থাকে।

উদ্দীপকে জনাব রায়হান নিজের ব্যাংক হিসাব থেকে ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকের ক্যাশ শাখায় জমা দেন। চেকটিতে প্রাপকের নামের স্থানের পর অথবা 'আদেশ অনুসারে' শব্দদ্বয় লেখা ছিল। মূলত হুকুম চেকের ক্ষেত্রে এ ধরনের শব্দদ্বয় লেখা থাকে। এক্ষেত্রে চেকে উল্লিখিত ব্যক্তির অনুমোদনে অনুমোদন প্রাপ্ত ব্যক্তি এ ধরনের চেকের অর্থ ব্যাংক থেকে নগদে উত্তোলন করতে পারেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব রায়হান টাকা উত্তোলনের জন্য হুকুম চেক ব্যবহার করেছেন।

উত্তর

একটি উপযুক্ত চেকে যে সকল শর্ত বিদ্যমান, উক্ত শর্তাবলি না থাকলে ব্যাংক চেকের অমর্যাদা করাতে পারে।

চেক উপস্থাপনের পর কোনো ন্যায়সঙ্গত কারণে ব্যাংক যদি এর টাকা পরিশোধ না করে তখন তাকে চেকের অমর্যাদা বলে। চাহিবামাত্র গ্রাহকের আমানতকৃত অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। তবে এমন কিছু আইনসঙ্গত বাধা থাকে যার ফলে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না বা চেক ফেরত দিতে বাধ্য থাকে।'

উদ্দীপকে জনাব রায়হান নিজের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য একটি চেক প্রদান করেন। তবে চেকের কথায় ও অঙ্কে লেখার মাঝে গরমিল ছিল। তাই ব্যাংক কর্তৃক চেকটি অমর্যাদা হয়।

চেকের কথায় ও অঙ্কে লেখার মাঝে গরমিল ছাড়া আরও অন্যান্য কারণে ব্যাংক চেকের অমর্যাদা করতে পারে। এরূপ কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকা, চেকে প্রদত্ত স্বাক্ষর ও ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষরে অমিল থাকা, চেকে তারিখ না থাকা, পূর্ব বা পর তারিখের চেক, বাসি চেক, চেকে কাটাকাটি বা ঘষামাজা, চেকে হিসাব নম্বর না থাকা ইত্যাদি। সুতরাং বলা যায়, বিভিন্ন যৌক্তিক কারণে ব্যাংক চেকের অমর্যাদা করতে পারে।

৭. উদ্দীপক

'BC' ব্যাংক অধিক মুনাফার আশায় আবাসন খাতে মাত্রাতিরিক্ত ঋণ দেয়। নানান অর্থনৈতিক কারণে সম্ভাবনাময় খাতটি খারাপ করায় অনেক ঋণগ্রহীতা ঋণখেলাপি হয়ে পড়েন। ব্যাংকটি মুনাফা থেকে প্রভিশন রাখার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে যেয়ে সম্পদ থেকে প্রকৃত দায়ের পরিমাণ বেশি হয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক তাই ব্যাংকটিকে সংগৃহীত আমানতের পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধির নির্দেশনা দিয়েছে।
উত্তর ব্যাংকের আমানত/প্রাসঙ্গিক দায়ের বিপরীতে নির্ধারিত হারে সংরক্ষণযোগ্য অংশকে জমার হার বলা হয়। CRR নগদে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করা হয়; SLR অনুমোদিত তরল সম্পদে সংরক্ষণযোগ্য বিধিবদ্ধ হার। CRR ও SLR একই বিষয় নয় এবং SLR-এর সব সম্পদ কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা থাকে না।
উত্তর

নিকাশ ঘর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত এমন একটি স্থান যেখানে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিগণ তাদের আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে।

ব্যাংকিং লেনদেনে অন্য ব্যাংকের চেক, পে-অর্ডার ইত্যাদি প্রাপ্ত হয়ে গ্রাহক তা তার নিজের হিসাবে অর্থ সংগ্রহের জন্য জমা দেয়। এভাবে আন্তঃব্যাংকিং দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংকে সকল তালিকাভুক্ত ব্যাংকের হিসাব থাকায় এ ব্যাংক নিকাশ ঘর সুবিধা প্রদান করে আন্তঃব্যাংকিং দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তি করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'BC' ব্যাংকটি কাজের দিক দিয়ে একটি গৃহসংস্থান ব্যাংক।

শহর এলাকায় যে প্রকট আবাসন সমস্যা পরিলক্ষিত হয় তা দূর করার জন্য প্রতিষ্ঠিত বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠানকে গৃহসংস্থান ব্যাংক বলে। বাড়ি নির্মাণ, সংস্কার, ফ্ল্যাট ক্রয় ইত্যাদি খাতে এ ধরনের ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে।

উদ্দীপকে 'BC' ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি আবাসন খাতের উন্নয়নে প্রতিষ্ঠিত একটি ব্যাংক। অর্থাৎ ব্যাংকটি গৃহসংস্থান ব্যাংক হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই বলা যায়, 'BC' ব্যাংক হলো কাজের দিক দিয়ে একটি গৃহসংস্থান ব্যাংক।

উত্তর

আমানত বৃদ্ধির পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধি উদ্দীপকে 'BC' ব্যাংকটির সমস্যা সমাধানে অধিক কার্যকর হবে, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা যথার্থ।

সচ্ছলতা বলতে ব্যাংকের দায় পরিশোধের সামর্থ্যকে বোঝায়। আর্থিকভাবে সচ্ছল ব্যাংকের প্রতি জনগণের আস্থা বেশি থাকে। ফলে এ ধরনের ব্যাংক দীর্ঘমেয়াদে সাফল্য লাভ করে।

উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে 'BC' ব্যাংক মুনাফা থেকে প্রভিশন রাখতে গিয়ে সম্পদ থেকে প্রকৃত দায়ের পরিমাণ বেশি হয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক তাই ব্যাংকটিকে সংগৃহীত আমানতের পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধির নির্দেশনা দেয়। কারণ আমানত বাড়লে ব্যাংকের দায় আরও বৃদ্ধি পাবে। ফলে ব্যাংকের সচ্ছলতা কমে যাবে। এতে-আমানতকারীর আমানত ঝুঁকির মধ্যে পড়বে। আর সমস্যা মোকাবিলায় ব্যাংক পরিশোধিত মূলধন বাড়ালে সেক্ষেত্রে গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যাংকের সচ্ছলতায় প্রভাব পড়বে না। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথার্থ হয়েছে।

৮. উদ্দীপক

সাভারে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ডের ফলে আশেপাশে অবস্থিত কারখানার শ্রমিকদের মাঝে দুশ্চিন্তা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ব্যাপক শ্রমিক অসন্তোষের মুখে ঐ কারখানার মালিক একক বিমাপত্রের অধীনে প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য বিমা পলিসি গ্রহণ করেন। একসাথে অনেক পরিমাণে বিমা করায় বিমা কোম্পানি ১০% বোনাস ঘোষণা করে।
উত্তর বিমাকারী কর্তৃক অন্যের ঝুঁকি গ্রহণের বিনিময়কে বিমা প্রিমিয়াম বলে।
উত্তর

বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে।

পুনর্বিমা তখন করা হয় যখন একটি বিমা কোম্পানি অনুধাবন করে যে তার গৃহীত ঝুঁকির পরিমাণ অত্যধিক হয়ে যাচ্ছে এবং সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। পুনর্বিমার মাধ্যমে ঝুঁকিকে বিমাকারীদের মাঝে পুনর্বণ্টন করা হয় ঝুঁকি বণ্টন ও ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে।

উত্তর

জীবন বিমা ব্যবসায়ের তহবিল সৃষ্টিতে উদ্দীপকের গার্মেন্টস কারখানার অবদানের স্বীকৃতিস্বরূপ বিমা কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাস যৌক্তিক হয়েছে।

কোনো বিমা কোম্পানি তার মূলধনি লাভ হতে যে অতিরিক্ত পাওনা (বিমাগ্রহীতাদের) প্রদান করে তাকে বোনাস বলে। এটি হলো জীবন বিমা ব্যবসায়ের তহবিল সৃষ্টিতে বিমাগ্রহীতার অবদানের স্বীকৃতি।

উদ্দীপকে গার্মেন্টস ম্যানেজার তার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য বিমা পলিসি গ্রহণ করেন। একসাথে অনেক পরিমাণ বিমা করায় বিমা কোম্পানি ১০% বোনাস ঘোষণা করে। জীবন বিমা প্রতিষ্ঠানের তহবিল মানেই বিমাগ্রহীতাদের প্রদত্ত প্রিমিয়াম হতে সংগৃহীত অর্থ। এরূপ উৎস থেকে প্রাপ্ত অর্থ বিমা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যথেষ্ট আয় করতে পারে। তাই জীবন বিমা ব্যবসায়ের তহবিল সৃষ্টিতে উদ্দীপকের গার্মেন্টস কারখানার অবদানের স্বীকৃতিস্বরূপ বিমা কোম্পানি কর্তৃক ঘোষিত বোনাস যৌক্তিক হয়েছে।

উত্তর

উদ্দীপকে গার্মেন্টস ম্যানেজার সব শ্রমিকের জন্য একক বিমাপত্রের আওতায় গোষ্ঠী বিমা পলিসি গ্রহণ করা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।

যে বিমা ব্যবস্থায় বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমা বলে। সাধারণত একই স্থানে কর্মরত কর্মীদের জন্য এ ধরনের বিমা করা হয়ে থাকে।

উদ্দীপকের গার্মেন্টস কারখানার মালিক একক বিমাপত্রের অধীনে প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য বিমা পলিসি গ্রহণ করেন। সেক্ষেত্রে তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য একক বিমাপত্রের আওতায় গোষ্ঠী বিমা করেন।

গোষ্ঠী বিমার ক্ষেত্রে অনেক মানুষের জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয়। এক্ষেত্রে বিমাপত্রের সাথে বিমাকৃত ব্যক্তিদের বিবরণসমেত একটা তালিকা সংযুক্ত থাকে। তালিকাভুক্ত কোনো বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পেয়ে থাকেন। এছাড়া গোষ্ঠী বিমার ক্ষেত্রে বিমা খরচ এবং সেই সাথে প্রিমিয়ামের হার অনেক কম হয়ে থাকে। তাই সার্বিক দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে গার্মেন্টস ম্যানেজার সব শ্রমিকের জন্য একক বিমাপত্রের আওতায় গোষ্ঠী বিমা পলিসি গ্রহণ করা যৌক্তিক হয়েছে।

৯. উদ্দীপক

জনাব জহির অগ্রগতি লাইফ ইনসুরেন্স কোম্পানির সাথে একটি ২০০ বছর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার, হিসেবে কন্যার নাম উল্লেখ করেন। উনার মৃত্যুর পর পুত্র বিমাদাবি আদায়ের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমা কোম্পানির কাছে জমা দিলে ম্যানেজার বিমাদাবি পরিশোধে অস্বীকার করে জানান শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবেন।
উত্তর সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকে স্থলাভিষিক্তকরণ নীতি বলে।
উত্তর

মানুষের জীবনসংশ্লিষ্ট বিপদের ঝুঁকির বিপক্ষে সম্পাদিত বিমাচুক্তিই হলো জীবন বিমা।

জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। কারণ, মানুষের মৃত্যু হলে বা হাত-পা ভেঙে গেলে বা পঙ্গুত্ব বরণ করলে তার ক্ষতির পরিমাণ আর্থিকভাবে নিরূপণযোগ্য নয়। এক্ষেত্রে বিমা কোম্পানি শুধু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়।

উত্তর

উদ্দীপকে জনাব জহিরের পুত্র বিমার মনোনীত ব্যক্তি নয় বিধায় তার দাবি প্রত্যাখ্যান হয়।

যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি জীবন বিমাপত্র বলে। এ ধরনের বিমাপত্রে প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ্য।

উদ্দীপকে জনাব জহির একটি মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন।বিমাচুক্তি সম্পাদনকালে তিনি মনোনীত ব্যক্তি হিসেবে তার উত্তরাধিকারী কন্যার নাম উল্লেখ করেন। তার মৃত্যুর পর পুত্র বিমাদাবি আদায়ের জন্য বিমাদাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠানের, ম্যানেজার পুত্রের দাবি পরিশোধে অস্বীকার করেন, কেননা তিনি উক্ত বিমায় মনোনীত ব্যক্তি নন। তাই বলা যায়, জনাব জহিরের পুত্র বিমায় মনোনীত ব্যক্তি নয় বিধায় তার দাবি প্রত্যাখ্যান হয়।

উত্তর

উদ্দীপকে জনাব জহির মেয়াদি বিমাচুক্তি সম্পাদনকালে মনোনীত ব্যক্তি হিসেবে কেবল কন্যার নাম উল্লেখ করেন বিধায় শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবে-ম্যানেজারের এমন দাবি যৌক্তিক।

মেয়াদি জীবন বিমাচুক্তিতে বিমাগ্রহীতার প্রদত্ত প্রিমিয়ামের বিপরীতে বিমাকারী যে পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের অঙ্গীকার করে তাকে বিমাদাবি বলে। এরূপ বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাপত্রের মেয়াদপূর্তির পর বিমাগ্রহীতাকে অথবা বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি প্রদান করা হয়।

উদ্দীপকে জনাব জহির ২০ বছর মেয়াদি একটি মেয়াদি জীবন বিমা করেন। জনাব জহিরের মৃত্যু হলে তার পুত্র বিমাদাবি প্রাপ্তির জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করেন। বিমা কোম্পানি জনাব জহিরের পুত্রের দাবি প্রত্যাখ্যান করে এবং জানান শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবেন।

বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারিগণ বিমাকারীর কাছ থেকে বিমাকৃত অর্থ পাওয়ার দাবিদার। সে হিসেবে জনাব জহিরের মনোনীত ব্যক্তি ছিলেন তার কন্যা। যার দরুন বিমা কোম্পানি জনাব জহিরের পুত্রের বিমাদাবি প্রত্যাখ্যান করে। তাই বলা যায়, উদ্দীপকে ম্যানেজারের দাবি যৌক্তিক।

১০. উদ্দীপক

জনাব জসীম একজন সরকারি চাকরিজীবী। অফিসে যাতায়াতের সুবিধার্থে তিনি একটি মোটরসাইকেল ক্রয় করে এর পূর্ণ মূল্য ২ লক্ষ টাকার একটি বিমা কোম্পানির সাথে বিমা করেন। দুর্ঘটনায় বাইকটি ক্ষতিগ্রস্ত হলে চুক্তি মোতাবেক বিমা কোম্পানি থেকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পান। পরবর্তীতে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলে জনাব জসীম অংশবিশেষ দাবি করেন।
উত্তর কবিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকেই বিমাযোগ্য স্বার্থ বলে।
উত্তর

যে নীতির আলোকে বিমাগ্রহীতা ও বিমাকারী একে অপরকে গুরুত্বপূর্ণ সকল তথ্য সঠিকভাবে প্রদানে বাধ্য থাকে, তাকে সদ্বিশ্বাসের নীতি বলা হয়।

সদ্বিশ্বাসের নীতি অনুযায়ী চুক্তিভুক্ত উভয়পক্ষের মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং পক্ষসমূহ একে অপরের প্রতি বিশ্বস্ত আচরণ করতে বাধ্য থাকে। তথ্য গোপনে পরবর্তীতে দু'পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ফলে বিমাচুক্তি বাতিল হয়ে যায়।

উত্তর

উদ্দীপকে বিমার আর্থিক ক্ষতিপূরণের নীতির কারণে জনাব জসীম সম্পত্তির পূর্ণ মূল্যের কম ক্ষতিপূরণ পেয়েছেন।

বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণ নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে।

উদ্দীপকে জনাব জসীম তার ব্যক্তিগত গাড়ির জন্য ২ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। জনাব জসিম চুক্তি মোতাবেক বিমা কোম্পানি থেকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পান। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুযায়ী, বিমাকৃত বিষয়বস্তু যৌক্তিক কারণে আংশিক বা সম্পূর্ণ ক্ষতি যাই হোক না কেন বিমা কোম্পানি চুক্তি মোতাবেক তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জসীম আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাপ্রতিষ্ঠানের কাছ থেকে পূর্ণ মূল্যের কম ক্ষতিপূরণ পেয়েছেন।

উত্তর

উদ্দীপকে স্থলাভিষিক্তকরণের নীতি অনুসারে জনাব জসিমের দাবি যৌক্তিক।

সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে।

উদ্দীপকে জনাব জসীম মোটরসাইকেল ক্রয় করে এর পূর্ণমূল্য ২ লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় বাইকটি ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি তাকে চুক্তি মোতাবেক ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে।

বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলে জনাব জসীম অংশবিশেষ দাবি করেন। যেহেতু জনাব জসীমের মোটরসাইকেলের সম্পূর্ণ ক্ষতি হয়নি এবং বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়নি সেহেতু ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির মালিকানা বিমা কোম্পানির ওপর হস্তান্তর হবে না। তাই স্থলাভিষিক্তকরণ নীতি অনুসারে পঞ্চাশ হাজার টাকার অংশবিশেষ জনাব জসীমের দাবি করা যৌক্তিক হয়েছে।

১১. উদ্দীপক

জনাব জামাল একজন বাস ড্রাইভার। পেশাটি ঝুঁকিপূর্ণ মনে করে পরিবারের সদস্যদের জন্য ১০ বছর মেয়াদি একটি বিমা পলিসি গ্রহণ করেন। ৩ বছর ধরে বিমা প্রিমিয়াম পরিশোধের পর তিনি একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জনাব জামালের স্ত্রী বিমাদাবি উত্থাপন করলে বিমা কোম্পানি সম্পূর্ণ দাবি পরিশোধ করে।
উত্তর প্রযোজ্য শর্ত পূরণ করে মেয়াদপূর্তির আগে জীবন বিমাপত্র সমর্পণ করলে বিমাগ্রহীতা যে নগদ মূল্য পান, তাকে সমর্পণ মূল্য বলে। এটি সবসময় জমা দেওয়া প্রিমিয়ামের পুরোটা বা সরল আনুপাতিক ফেরত নয়।
উত্তর

অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমায় প্রতিহাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যাসংবলিত সারণিকে মৃত্যুহারপঞ্জি বলে।

মৃত্যুহারপঞ্জি জীবন বিমা ব্যবসায়কে অনুমানের গতানুগতিক ধারা থেকে বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ধারায় নিয়ে আসতে সাহায্য করেছে। এর ফলে একজন বিমা ব্যবসায়ী কোনো এলাকার নির্দিষ্ট বয়সের লোকদের হাজারপ্রতি মারা যাওয়ার সম্ভাব্য হার সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী সম্ভাব্য ঝুঁকির পরিমাণ নিরূপণ করে ব্যবসায় পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে।

উত্তর

উদ্দীপকে জনাব জামাল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।

যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে।

উদ্দীপকে জনাব জামাল ১০ বছর মেয়াদি একটি বিমা পলিসি গ্রহণ করেন। বিমা, পলিসিতে তিনি নমিনি হিসেবে তার স্ত্রীকে মনোনীত করেন। অর্থাৎ বিমার মেয়াদের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর বেঁচে থাকলে তাকে বিমাদাবি পরিশোধ করা হবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো মেয়াদি বিমা। তাই বলা যায়, জনাব জামাল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব জামাল মেয়াদি বিমাপত্র গ্রহণ করাই সম্পূর্ণ বিমা প্রিমিয়াম পরিশোধ ছাড়াই বিমা কোম্পানি কর্তৃক সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ যৌক্তিক হয়েছে।

মেয়াদি জীবন বিমাচুক্তিতে বিমাগ্রহীতার প্রদত্ত প্রিমিয়ামের বিপরীতে বিমাকারী যে পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের অঙ্গীকার করে তাকে বিমাদাবি বলে। এরূপ বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাপত্রের মেয়াদপূর্তির পর বিমাগ্রহীতাকে অথবা বিমাগ্রহীতার মৃত্যুর পর বিমার অর্থ বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে প্রদান করতে হয়।

উদ্দীপকে জনাব জামাল ১০ বছর মেয়াদি একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। ৩ বছর ধরে বিমা প্রিমিয়াম পরিশোধের পর তিনি একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বিমা কোম্পানি তার স্ত্রীর বিমাদাবির প্রেক্ষিতে সম্পূর্ণ দাবি পরিশোধ করে।

মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদপূর্তির পূর্বে যদি বিমাগ্রহীতা মারা যায় সেক্ষেত্রে বিমা কোম্পানি বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করে। সেক্ষেত্রে কত কিস্তি বা কী পরিমাণ প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে তা বিবেচ্য নয়। জনাব জামাল বিমাচুক্তি সম্পাদনকালে তার স্ত্রীকে মনোনীত করেন। তাই মেয়াদি বিমাপত্রের বিষয়টি বিবেচনায় বিমা কোম্পানি কর্তৃক জনাব জামালের স্ত্রীকে সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ যৌক্তিক হয়েছে।