১. উদ্দীপক
যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলা হয়।
ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যাংক সমাজের যেই পক্ষের নিকট তহবিল উদ্বৃত্ত আছে এবং যেই পক্ষের নিকট তহবিলের ঘাটতি আছে তাদের মধ্যস্থকারী হিসেবে কাজ করে। ব্যাংক স্বল্প সুদে অর্থের উদ্বৃত্ত শ্রেণি হতে তহবিল সংগ্রহ করে এবং অধিক সুদে অর্থের ঘাটতি শ্রেণির নিকট তহবিল স্থানান্তর করে। এই দুই সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়।
উদ্দীপকে জনাব আনিস বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা একক ব্যাংক হবে ভেবেছিলেন।
একটিমাত্র অফিসের মাধ্যমে পরিচালিত ব্যাংক হলো একক ব্যাংক। এ ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না। নির্দিষ্ট অঞ্চলে এ ধরনের ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।
উদ্দীপকে জনাব আনিসের ছেলেমেয়ে আমেরিকায় বাস করেন। তিনি শেষ জীবনে বেশিরভাগ সময় দেশে কাটাবেন মনে করে দেশে ফিরেছেন। তিনি ভেবেছিলেন বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা আমেরিকার মতো হবে। মূলত আমেরিকার অধিকাংশ ব্যাংক একক ব্যাংক। একক ব্যাংককে যুক্তরাষ্ট্রীয় ব্যাংক ব্যবস্থাও বলে। তাই বলা যায়, জনাব আনিস বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা একক ব্যাংক হবে ভেবেছিলেন।
ব্যাংকের নিরাপত্তার বৈশিষ্ট্যটি জনাব আনিসকে ব্যাংকে টাকা রাখতে উৎসাহিত করেছে।
ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংক গ্রাহকের আস্থা ধরে রেখে গ্রাহকের অর্থের নিরাপত্তা বিধান করে থাকে। তাই ব্যাংককে নিরাপত্তার প্রতীক বলা হয়।
উদ্দীপকে জনাব আনিস তার শেষ জীবনে বেশিরভাগ সময় দেশে কাটাবেন মনে করে দেশে ফিরেছেন। তিনি আর্থিকভাবে খুব সচ্ছল। তাই তিনি অধিক আয়ের প্রত্যাশায় অধিক ঝুঁকি নিতে প্রস্তুত নয়। যে কারণে ঝুঁকিবিহীন বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তিনি ব্যাংকে অর্থ জমা রেখেছেন।
ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থের নিরাপত্তা বিধান করে থাকে। গ্রাহক নিরাপদে ব্যাংকে হিসাব খুলে অর্থ সঞ্চয়ের সুযোগ পায়। ব্যাংকও গ্রাহকের আস্থা ধরে রেখে গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তাই মি. আনিস মনে করেন ব্যাংকে টাকা রাখলে ঝুঁকি নেই। সুতরাং বলা যায়, ব্যাংকের নিরাপত্তার বৈশিষ্ট্যটি জনাব আনিসকে ব্যাংকে টাকা রাখতে উৎসাহিত করেছে।
২. উদ্দীপক
কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অর্থ লেনদেন করে, হিসাব রাখে এবং সরকারকে প্রয়োজনে ঋণ দেয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রতিনিধি হিসেবে এ ব্যাংক দায়িত্ব পালন করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়নেও কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে। তাই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়।
উদ্দীপকের কার্যক্রমটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির প্রয়োগ।
বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিসমূহ বাট্টা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। ব্যাংক হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কৌশল হলো ব্যাংক হার নীতি।
উদ্দীপকে মিডল্যান্ড ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। গত মাসে তাদের তারল্য অবস্থা ভালো থাকায় অন্যান্য কোম্পানির বিনিময় বিল ও প্রাপ্য বিল ৫% হারে বাট্টা করে। বর্তমান মাসে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। তাই কেন্দ্রীয় ব্যাংকের নিকট পূর্বের বাট্টাকৃত বিলগুলো পুনরায় বাট্টাকরণের সিদ্ধান্ত দেয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ৫% হারেই বিলগুলো পুনরায় বাট্টাকরণের প্রস্তাব দেয়। মূলত বাজারে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক কৌশলভিত্তিক এ হার নির্ধারণ করে, যা ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির প্রয়োগ।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতির প্রয়োগ দেশের ঋণ প্রবাহ বৃদ্ধি করবে না বলে আমি মনে করি।
বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিসমূহ বাট্টা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। ব্যাংক হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কৌশল হলো ব্যাংক হার নীতি।
উদ্দীপকে মিডল্যান্ড ব্যাংক তারল্য সংকটে পড়ায় ৫% হারে বাট্টাকৃত বিলগুলো পুনঃবাট্টাকরণের সিদ্ধান্ত নেয়। তবে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে কৌশলভিত্তিক ৫% বাট্টার হার নির্ধারণ করে। ফলে লাভ-ক্ষতির কথা বিবেচনা করে মিডল্যান্ড ব্যাংক বিল পুনঃবাট্টাকরণ থেকে বিরত থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ব্যাংক হার নীতি প্রয়োগ করে।
মিডল্যান্ড ব্যাংক তারল্য সংকটে পড়ায় পূর্বের ন্যায় গ্রাহকদের ঋণ দিতে সক্ষম হবে না। আবার কেন্দ্রীয় ব্যাংক ৫% বাট্টার হার নির্ধারণ করায় বিল বাট্টাকরণে উক্ত ব্যাংকের লাভ হবে না। তাই বিল বাট্টাকরণ থেকে বিরত থাকায় উক্ত ব্যাংকের তারল্য বা নগদ অর্থ বাড়বে না। ফলে বাজারে ঋণ প্রবাহ বাড়বে না। যদি কেন্দ্রীয় ব্যাংক বাট্টার হার ৫% এর কম নির্ধারণ করত সেক্ষেত্রে মিডল্যান্ডের ব্যাংকের তারল্য বাড়ত এবং ঋণদানে সক্ষম হতো। তাই বলা যায়, উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতির প্রয়োগ দেশের ঋণ প্রবাহ বৃদ্ধি করবে না।
৩. উদ্দীপক
গ্রাহকের নামে যে হিসাব খুলে ব্যাংক অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ প্রদান করে তাকে ব্যাংক হিসাব বলে।
ব্যাংক হিসাব খুলতে আগ্রহী এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদনপত্রের নির্দিষ্ট কলামে পরিচয়দানকারী ব্যক্তির পরিচয় স্পষ্টভাবে লিখতে হয়।পরিচয়দানকারী ব্যক্তিকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবধারী হতে হয়। ভবিষ্যৎ হিসাবের জালিয়াতি ও জুয়াচুরি রোধে ব্যাংক এ ব্যবস্থা নিয়ে থাকে। এছাড়া যেকোনো সমস্যা হলে বা গ্রাহক সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে পরিচয়দানকারীর সাথে আলোচনা করলেই সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। তাই হিসাব খুলতে পরিচয়করণের প্রয়োজন পড়ে।
উদ্দীপকে রফিকের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
যে হিসাবে যতবার খুশি অর্থ জমা রাখা যায় কিন্তু সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবের জমার বিপরীতে ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে।
উদ্দীপকে রফিক স্বল্প ও স্থায়ী আয়ের ব্যক্তি। তিনি ব্যাংকে হিসাব খুলতে চান। সেক্ষেত্রে তার জন্য সঞ্চয়ী হিসাব অধিক উপযোগী হবে। স্বল্প ও স্থায়ী আয়ের ব্যক্তি হিসেবে তিনি যেকোনো সময় তার উদ্বৃত্ত অর্থ উক্ত হিসাবে জমা করতে পারবেন। প্রয়োজনে ব্যাংকের নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এছাড়া তার সঞ্চিত অর্থের ওপর ব্যাংক তাকে স্বল্প হারে সুদ প্রদান করবে, যা তার অতিরিক্ত আয় সৃষ্টিতে সহায়ক হবে। তাই বলা যায়, রফিকের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
উদ্দীপকে শফিক দেশীয় কোনো ব্যাংকে অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পারবেন।
কোনো নাগরিক দেশের বাইরে অবস্থানকালে দেশের কোনো' শাখায় সঞ্চয়ী বা স্থায়ী হিসাব খুলতে পারেন। এরূপ হিসাবকে অনাবাসিক বহিস্থ হিসাব বলা হয়। এরূপ হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক সুদ বা মুনাফা প্রদান করে থাকে।
উদ্দীপকে শফিক বিদেশে থাকেন। তিনি বিদেশ থেকে দেশীয় কোনো ব্যাংকে হিসাব খুলতে চান। সেক্ষেত্রে তিনি দেশীয় ব্যাংকে অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পারবেন।
শফিক দেশীয় কোনো ব্যাংকে তার ইচ্ছামতো সঞ্চয়ী হিসাব বা স্থায়ী হিসাব খুলতে পারেন। উক্ত হিসাবে বিদেশ থেকে প্রেরিত অর্থ দেশীয় মুদ্রায় রূপান্তরপূর্বক জমা রাখা হবে। জমাকৃত অর্থের ওপর ব্যাংক দেশীয় মুদ্রায় সুদ বা মুনাফা পরিশোধ করবে। এ ধরনের হিসাবকে অনাবাসিক বহিস্থ হিসাব বলা হয়। সুতরাং বলা যায়, শফিক দেশীয় কোনো ব্যাংকে অনাবাসিক বহিস্থ হিসাব খুলতে পারবেন।
৪. উদ্দীপক
যে চেক প্রস্তুত করে এবং চেকে স্বাক্ষর প্রদান করে তাকে চেকের আদেষ্টা বলে।
আমানতকারীই সাধারণত চেকের আদেষ্টা হয়ে থাকে। অবশ্য অনেক ক্ষেত্রে আমানতকারীর নিকট থেকে প্রাপ্ত ক্ষমতাবলে অনুমোদিত কোনো ব্যক্তিও চেকের আদেষ্টা হতে পারেন। আদেষ্টা চেকের প্রথম পক্ষ হিসেবে বিবেচিত হয়।
উদ্দীপকে মি. আলীর প্রাপ্ত চেকটি হলো বাহক চেক।
যে চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে তাকে বাহক চেক বলে। এ চেকের অর্থ যে কেউ ব্যাংক থেকে উত্তোলন করতে পারেন।
উদ্দীপকে মি. আলী তার একজন দেনাদার থেকে ৫০,০০০ টাকার একটি চেক পেয়েছেন। তিনি চেকটির টাকা উত্তোলনের জন্য তার বাসার দারোয়ানকে ব্যাংকে পাঠান। বাসার দারোয়ান চেকটির টাকা উত্তোলন করে পালিয়ে যান। চেকটি বাহক চেক ছিল বিধায় চেকটির বাহক ব্যাংক থেকে সহজেই টাকা উত্তোলন করতে পেরেছেন। কেননা একমাত্র বাহক চেকের টাকাই ব্যাংক চেকের বাহককে নগদে প্রদান করে থাকে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. আলীর প্রাপ্ত চেকটি বাহক চেক ছিল।
উদ্দীপকে মি. আলী প্রাপ্ত চেকটিকে দাগকাটা চেকে রূপান্তরের মাধ্যমে চেকের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন।
বাহক বা হুকুম চেকের উপরিভাগে বামকোণে আড়াআড়ি দুটি দাগ টেনে যে চেক প্রস্তুত করা হয়, তাকে দাগকাটা চেক বলে। এ চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হয়।
উদ্দীপকে মি. আলী তার দেনাদার থেকে একটি বাহক চেক পেয়েছিলেন। চেকটি তিনি তার বাসার দারোয়ানের মাধ্যমে ব্যাংকে প্রেরণ করেন। তবে তার বাসার দারোয়ান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যান।
মি. আলী বাহক চেকটির উপরিভাগে বামকোণে সমান্তরাল দুটি রেখা টেনে দিলে চেকটি দাগকাটা চেকে রূপান্তরিত হতো। সেক্ষেত্রে তার বাসার দারোয়ান চেকটির টাকা উত্তোলন করতে পারত না। কারণ দাগকাটা চেকের টাকা ব্যাংক নগদে পরিশোধ করে না। চেকে উল্লিখিত ব্যক্তির ব্যাংক হিসাবে চেকটি জমা দিয়ে পরবর্তীতে টাকা উত্তোলন করতে হয়। তাই এই চেক অন্যান্য চেক অপেক্ষা অধিক নিরাপদ। সুতরাং বলা যায়, মি. আলী তার প্রাপ্ত বাহক চেকটিকে দাগকাটা চেকে রূপান্তর করলে প্রাপ্ত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন।
৫. উদ্দীপক
ই-ব্যাংকিং ব্যাংকের কার্যাবলিকে সহজ করেছে।
উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থা হলো ই-ব্যাংকিং। এ ব্যবস্থায় দ্রুত, নির্ভুল ও সহজে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা যায়। এছাড়া কায়িক শ্রম অনেকাংশ হ্রাস পায়। তাই বলা যায়, ই-ব্যাংকিং ব্যাংকের কার্যাবলিকে সহজ করেছে।
উদ্দীপকে ক্রেডিট কার্ডের মাধ্যমে মি. রতন কক্সবাজারের শপিংয়ের মূল্য পরিশোধ করেন।
ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক, গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করে বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। হিসাবে টাকা জমা না থাকলেও উক্ত কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করা যায়।
উদ্দীপকের মি. রতন ব্যাংকের একটি কার্ড ব্যবহার করেন। এ কার্ডের মাধ্যমে তিনি কক্সবাজারে শপিং করে মূল্য পরিশোধ করতে সক্ষম হয়েছিলেন। তার ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না। মূলত ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও ঋণ সুবিধার কারণে নগদ টাকা উত্তোলন এবং বাকিতে কেনাকাটা করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের মি. রতন ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে শপিংয়ের মূল্য পরিশোধ করতে সক্ষম হন।
উদ্দীপকের উল্লিখিত মি. রতনের ক্রেডিট কার্ড ও ভিসা ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা ক্রেডিট কার্ডের সেবা বেশি বিস্তৃত বলে আমি মনে করি।
ক্রেডিট কার্ড হলো ঋণ সুবিধাসংবলিত কার্ড, যা দ্বারা গ্রাহক দেশের অভ্যন্তরে ব্যাংকিং লেনদেন করতে পারেন। অপরপক্ষে ভিসা ক্রেডিট কার্ড হলো আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, যা দ্বারা গ্রাহক দেশে ও বিদেশে ব্যাংকিং লেনদেন করতে পারেন। তবে ভিসা কার্ড ডেবিট বা ক্রেডিট উভয় কার্ডই হতে পারে।
উদ্দীপকে মি. রতন ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যান। সেখানে তিনি শপিং করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। পরবর্তীতে এমন সুবিধা বিবেচনায় তিনি একটি কার্ড নিতে চান যেখানে বিদেশ গিয়েও একই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ তিনি ভিসা ক্রেডিট কার্ড নিতে চান।
মি. রতনের নিকট যে সাধারণ ক্রেডিট কার্ড আছে সেটা দ্বারা তিনি কেবল দেশের অভ্যন্তরে নগদ টাকা উত্তোলন ও ধারে কেনাকাটা করতে পারবেন। তবে তিনি ভিসা ক্রেডিট কার্ড সংগ্রহ করলে দেশে ও বিদেশে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে তিনি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে নগদ উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। আবার একই সেবা তিনি বিদেশ ভ্রমণকালেও পাবেন। তাই বলা যায়, ভিসা ক্রেডিট কার্ডের সেবা বেশি বিস্তৃত।
৬. উদ্দীপক
যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদানে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে।
উদ্দীপকে প্রথম অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহে ঋণদানের মাধ্যমে ভূমিকা রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। কেননা ব্যাংকগুলো যখন তারল্য সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে সংকট মোকাবিলা করতে পারে। অনুরূপভাবে, দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নিতে পারে।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, দেশে হঠাৎ করে মুদ্রা সংকোচন দেখা দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। পাশাপাশি সরকারও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ যোগান দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সহায়তা করেছে। এছাড়া নগদ জমার হার (CRR) কমিয়ে দিয়েও তারল্য সংকট নিরসনে ভূমিকা রেখেছে। পাশাপাশি সরকারকে ঋণ দিয়ে এ ব্যাংক সরকারের আর্থিক সংকট নিরসনে ভূমিকা রেখেছে।
নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ার ফলে প্রকৃত অর্থ সরবরাহ অনেক বাড়বে কিন্তু দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে-উক্তিটি যথার্থ।
কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কাম্যমাত্রায় বজায় রাখার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ নিয়ন্ত্রণ সহায়ক ভূমিকা রাখে। তবে সরকারের ব্যাংক হিসেবেও এ ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনে দায়িত্ব পালন করে থাকে।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, দেশে মুদ্রাসংকোচন দেখা দেওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। একই সাথে সরকারও আর্থিক সংকটের কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ যোগান দিতে সমস্যায় পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে কেন্দ্রীয় ব্যাংক ঋণদান ও অন্যভাবে ভূমিকা রাখলেও তা যথেষ্ট নয়। তাই সরকার কেন্দ্রীয় ব্যাংককে ১০ হাজার কোটি টাকার ব্যাংক নোট সরবরাহের নির্দেশ দেয়।
কেন্দ্রীয় ব্যাংক সরকারের নির্দেশমতো ব্যাংক নোট বাজারে ছাড়লে বাজারে অর্থ সরবরাহ বাড়বে। একই সাথে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের আর্থিক সংকট দূর হবে। এক্ষেত্রে নেতিবাচক দিক হলো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কেননা নতুন ব্যাংক নোট ছাড়ায় জনগণের হাতে অলস অর্থের পরিমাণ বাড়বে। ফলে তাদের ভোগব্যয় বেড়ে যাবে। সে তুলনায় তাৎক্ষণিক উৎপাদন বৃদ্ধি সম্ভব হয় না বিধায় সেক্ষেত্রে দ্রব্যমূল্য বাড়ার প্রবণতা থাকে। তাই বলা যায়, নতুন ব্যাংক নোট বাজারে ছাড়লে প্রকৃত সরবরাহ অনেক বাড়বে কিন্তু দ্রব্যমূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
৭. উদ্দীপক
মোবাইলের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের যে ব্যাংকিং সুবিধা প্রদান করে তাকে মোবাইল ব্যাংকিং বলে।
মোবাইল ব্যাংকিং এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহক অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর এবং বিল পরিশোধসহ অন্যান্য লেনদেন করতে পারে। যার ফলে গ্রাহক ব্যাংকে না গিয়ে যেকোনো স্থান থেকে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। তাই মোবাইল ব্যাংকিং বর্তমানে খুব জনপ্রিয়।
উদ্দীপকে মি. কামরুল তার ব্যাংক থেকে অনলাইন ব্যাংকিং সুবিধা পাচ্ছেন।
ইলেকট্রনিক ব্যাংকিং সেবার একটি গুরুত্বপূর্ণ সেবা হলো অনলাইন ব্যাংকিং। এ ব্যবস্থার কারণে গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যেকোনো শাখায় লেনদেন করতে পারেন।
উদ্দীপকে মি. কামরুল একজন ব্যবসায়ী। তার ব্যাংকে একটি হিসাব আছে। তিনি উক্ত ব্যাংকের যেকোনো শাখা থেকে তার চেক ভাঙাতে পারেন। এছাড়া যেকোনো পাওনাদারকে তিনি চেক ইস্যু করে দেনা-পাওনা নিষ্পত্তি করতে পারেন। তার ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকায় তিনি চেকের মাধ্যমে এ ধরনের সুবিধা পাচ্ছেন। ফলে তাকে নগদ অর্থ সর্বদা ব্যবহার করতে হয় না। তাই বলা যায়, মি. কামরুল তার ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধা পাচ্ছেন।
উদ্দীপকে মি. কামরুল ব্যাংকের ডেবিট কার্ড সংগ্রহ করেছেন বিধায় তিনি চেক ব্যবহারের সমস্যা থেকেও এখন মুক্ত।
চেকের মাধ্যমে গ্রাহক ব্যাংক কার্যদিবসে নগদ অর্থ উত্তোলন করতে পারেন। অপরপক্ষে, ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহক তার হিসাবে জমাকৃত টাকা এটিএম থেকে নগদ উত্তোলন করতে পারেন। ফলে ২৪ ঘণ্টার যেকোনো সময় এ সুবিধা নিতে পারেন।
উদ্দীপকে মি. কামরুল একজন ব্যবসায়ী। তিনি চেকের মাধ্যমে ব্যবসায়িক দেনা-পাওনা নিষ্পত্তি করেন। পাশাপাশি নগদ অর্থের প্রয়োজনেও তিনি চেক ব্যবহার করেন। তবে চেক ব্যবহারে কিছু সমস্যা থাকায় তিনি উক্ত সমস্যা থেকে মুক্তি পেতে ব্যাংক থেকে একটি কার্ড সংগ্রহ করেছেন। অর্থাৎ তিনি ব্যাংক হিসাবের বিপরীতে ডেবিট কার্ড সংগ্রহ করেছেন।
উদ্দীপকে মি. কামরুল চেক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যায় পড়েন। কারণ ব্যাংক কার্যদিবস ব্যতীত চেক ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করা সম্ভব হয় না। তাই তিনি ব্যাংকের ডেবিট কার্ড সংগ্রহ করেছেন। এ কার্ড দ্বারা তিনি ২৪ ঘণ্টার যেকোনো সময়েই এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে যেকোনো সময় অর্থ স্থানান্তর করতে পারবেন, যা চেক দ্বারা সম্ভব হয় না। তাই বলা যায়, ডেবিট কার্ড ব্যবহারের কারণে মি. কামরুল চেক ব্যবহারের সমস্যা থেকেও এখন মুক্ত।
৮. উদ্দীপক
বিমাচুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য বিমাকারীকে জানানো আবশ্যক কেননা বিমাচুক্তির মূল ভিত্তি হলো চূড়ান্ত সদ্বিশ্বাস।
বিমাচুক্তির ফলে বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে এমন সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যে, একপক্ষ অপরপক্ষকে বিমাচুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানাতে আইনগত বাধ্য থাকে। অন্যথায় বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়। এ জন্যই বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয়।
উদ্দীপকে জনাব রাহাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন।
বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুসারে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে।
উদ্দীপকে জনাব রাহাত তার ব্যক্তিগত গাড়ির জন্য ২৫ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জনাব রাহাত উক্ত ক্ষতিপূরণ দাবি করে বিমাদাবি পেশ করার পর বিমা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুযায়ী, বিমাকৃত বিষয়বস্তু যৌক্তিক কারণে আংশিক বা সম্পূর্ণ ক্ষতি যাই হোক না কেন বিমা কোম্পানি তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রাহাত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন।
স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমা প্রতিষ্ঠান কর্তৃক জনাব রাহাতের সর্বশেষ দাবিপূরণ না করা যৌক্তিক ছিল।
স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমাকৃত সম্পত্তির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমা প্রতিষ্ঠান পায়। ফলে উক্ত সম্পত্তির ওপর বিমাগ্রহীতার অধিকার থাকে না। এ নীতি 'কেবল সামগ্রিক ক্ষতি এবং সম্পত্তি বিমার ক্ষেত্রের প্রযোজ্য।
উদ্দীপকে লক্ষণীয় যে, জনাব রাহাতের বিমাকৃত গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে।পরবর্তীতে ক্ষতিগ্রস্ত গাড়িটি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ জনাব রাহাত দাবি করেন। তবে বিমা প্রতিষ্ঠান তা প্রদানে অস্বীকৃতি জানায়।
স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকে জনাব রাহাত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির বিক্রয়কৃত প্রাপ্ত অর্থের মালিক এখন বিমা কোম্পানি। তাই বলা যায়, বিমা প্রতিষ্ঠান কর্তৃক জনাব রাহাতের সর্বশেষ দাবিপূরণ না করা স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী যৌক্তিক।
৯. উদ্দীপক
মানুষের জীবনসংশ্লিষ্ট বিপদের ঝুঁকির বিপক্ষে সম্পাদিত বিমাচুক্তিই হলো জীবন বিমা।
জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। কারণ, মানুষের মৃত্যু হলে বা হাত-পা ভেঙে গেলে বা পঙ্গুত্ব বরণ করলে তার ক্ষতির পরিমাণ আর্থিকভাবে নিরূপণযোগ্য নয়। এক্ষেত্রে বিমা কোম্পানি শুধু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এ কারণেই জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
উদ্দীপকে মি. মারুফ সাময়িক বিমাপত্র খুলেছেন।
সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পারিশোধ করা হয়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না। এরূপ বিমাপত্র নবায়নের সুযোগ থাকে।
উদ্দীপকে মি. মারুফ জাতিসংঘ মিশনে যাওয়ার আগে এক বছর মেয়াদি একটি জীবন বিমা করেন। এক বছর পর তিনি বিমাপত্রটি নবায়ন করেন। মূলত সাময়িক বিমাপত্র নবায়ন করা যায়। এরূপ বিমা স্বল্পমেয়াদি হয়ে থাকে। আর মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। মারা না গেলে বিমাদাবি পরিশোধ করা হয় না। তবে বিমাগ্রহীতা প্রয়োজনে উক্ত বিমাপত্র নবায়ন করতে পারে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. মারুফ সাময়িক বিমাপত্র খুলেছেন।
উদ্দীপকে প্রিমিয়ামের হার বেশি হলেও মেয়াদি বিমাপত্র করায় মি. সুমন অধিক সুবিধা পাবেন।
যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি এবং জীবিত থাকলে নিজেই বিমাদাবি পেয়ে থাকে, তাকে মেয়াদি বিমা বলা হয়। অপরপক্ষে বিমাপত্রে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে কেবল বিমাদাবি পরিশোধ করা হলে তাকে সাময়িক বিমাপত্র বলে।
উদ্দীপকে মি. মারুফ সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন। এরূপ বিমা নবায়নের সুযোগ থাকে। এছাড়া বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা না গেলে বিমাদাবি পরিশোধ করা হয় না। তাই প্রিমিয়াম কম। অপরদিকে, মি. সুমন মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। এরূপ বিমায় প্রিমিয়ামের হার বেশি হয়।
সাময়িক বিমাপত্র অপেক্ষা মেয়াদি বিমাপত্র অধিক সুবিধাজনক। কারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত। বিমাগ্রহীতা মারা গেলে তার পরিবার বিমাদাবি পায়। ফলে পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। আবার জীবিত থাকলে সেক্ষেত্রে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবির অর্থ পেয়ে থাকে যা বিনিয়োগ সুবিধা কিংবা বৃদ্ধ বয়সের নিরাপত্তা হিসেবে কাজ করে। অন্যদিকে, সাময়িক বিমাপত্রে এ ধরনের সুবিধা পাওয়া যায় না। তাই প্রিমিয়ামের হার বেশি হলেও মি. সুমনের মেয়াদি বিমাপত্র অধিক সুবিধাজনক।
১০. উদ্দীপক
বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকেই বিমাযোগ্য স্বার্থ বলে।
যে বিষয়বস্তুর উপস্থিতিতে বিমাগ্রহীতা আর্থিকভাবে লাভবান এবং অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়, তাই বিমাযোগ্য স্বার্থ বলে অভিহিত। বিমাকৃত বিষয়বস্তুর ওপর যার স্বার্থ আছে কেবল সেই বিমাগ্রহীতা হতে পারেন এবং বিমাকারীর সাথে বিমাচুক্তি সম্পাদন করতে পারেন।
উদ্দীপকে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে উভয় বিমা কোম্পানি মি. খানকে ক্ষতিপূরণ প্রদান করে।
একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা যায়। এরূপ বিমা করা হলে যদি ঐ সম্পত্তির ক্ষতি হয় তবে বিমাকারী প্রতিষ্ঠানসমূহ বিমাকৃত অঙ্ক অনুসারে আনুপাতিক হারে ঐ ক্ষতিপূরণে বাধ্য থাকবে। এটিই হলো আনুপাতিক অংশগ্রহণের নীতি।
উদ্দীপকে মি. খান তার কারখানার জন্য 'পপুলার' ও 'গ্রীন' নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। তিনি একই বিষয়বস্তু দুটি বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করেন। সুতরাং বলা যায়, মি. খান দ্বৈত বিমা গ্রহণ করেন। তাই মি. খানের কারখানার ১ লক্ষ টাকা ক্ষতি উভয় বিমা কোম্পানি সমান হারে তাকে প্রদান করে। দ্বৈত বিমার ক্ষেত্রে সম্পত্তির ক্ষতি হলে আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসারে উভয় বিমা কোম্পানি আনুপাতিক হারে বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাই বলা যায়, ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতিটি অনুসৃত হয়েছে।
উদ্দীপকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর উভয় কোম্পানির দাবি স্থলাভিষিক্তকরণ নীতি অনুসারে যৌক্তিক।
স্থলাভিষিক্তকরণ নীতিটি সম্পূর্ণ ক্ষতির বেলায় প্রযোজ্য হয়। এ নীতি অনুসারে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ভগ্নাবশেষ অংশের মালিক হয় বিমা কোম্পানি।
উদ্দীপকে মি. খান তার কারখানার জন্য 'পপুলার' ও 'গ্রীন' কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। অর্থাৎ মি. খান দ্বৈত বিমা পলিসি গ্রহণ. করেছেন। তাই তার সম্পত্তির ক্ষতিতে উভয় বিমা কোম্পানি তাকে সমান হারে ক্ষতিপূরণ প্রদান করে।
মি. খানের কারখানার ১ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। উভয় বিমাকারী প্রতিষ্ঠান মি. খানকে সমান হারে ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়ের ২০ হাজার টাকা বিমা কোম্পানিগুলো দাবি করে। মি. খান তার ক্ষতিগ্রস্ত সম্পত্তির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রাপ্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্টাংশ অংশের ওপর তার কোনো অধিকার থাকবে না। অবশিষ্টাংশের মালিক হবে বিমা কোম্পানি। স্থলাভিষিক্তকরণ নীতি অনুসারে এটাই যৌক্তিক। তাই বলা যায়, উদ্দীপকে উভয় বিমা কোম্পানির দাবি যৌক্তিক।
১১. উদ্দীপক
অতীত পরিসংখ্যানের আলোকে নির্দিষ্ট বয়সসীমায় হাজার প্রতি মৃত্যুর সম্ভাবনা যে সারণিতে প্রস্তুত করা হয় তাকে মৃত্যুহারপঞ্জি বলে।
সম্ভাব্য মৃত্যুর হার বের করা না গেলে কোন বয়সে ঝুঁকির মাত্রা কত তা নিরূপণ করা যায় না। ফলে কোন বয়সের বিমাগ্রহীতার নির্দিষ্ট বয়সে ও নির্দিষ্ট বিমাকৃত অর্থে প্রিমিয়ামের হার কত হবে তা নির্দিষ্ট করা অসম্ভব হয়। তাই জীবন বিমায় মৃত্যুহারপঞ্জি গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে মি. জামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের - বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে।
উদ্দীপকে মি. জামান তার অবর্তমানে ছোট ছোট ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ৯ বছর মেয়াদের জন্য একটি বিমাপত্র 'গ্রহণ করেছেন। নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। সেক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে তিনি মারা গেলে তার উত্তরাধিকারীকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর জীবিত থাকলে তাকে বিমাদাবি পরিশোধ করা হবে। সুতরাং বলা যায়, মি. জামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
উদ্দীপকে মি. জামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করায় তিনি বিমা কোম্পানির নিকট হতে বিমাদাবি পাবেন।
মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে অথবা উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা না গেলে মেয়াদ শেষে তাকে বিমাকৃত অর্থ প্রদান করা হয়। ফলে এরূপ বিমাপত্র একাধারে বিনিয়োগ ও আর্থিক নিশ্চয়তা সুবিধা প্রদান করে।
উদ্দীপকে মি. জামান একটি কলেজের প্রভাষক। তিনি ৯ বছর মেয়াদি একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। বিমার নির্ধারিত সময় অতিক্রমের পর তিনি আর্থিক সুবিধা পাওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন। তিনি মেয়াদি জীবন বিমাপত্র করেছিলেন বিধায় তার এরূপ সিদ্ধান্ত যৌক্তিক।
মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতা মারা গেলে তার নমিনী বা উত্তরাধিকারীকে বিমাদাবি পরিশোধ করা হয়। ফলে নমিনী আর্থিক নিরাপত্তা পায়। আবার, বিমাগ্রহীতা বেঁচে থাকলে মেয়াদপূর্তিতে চুক্তি মোতাবেক বিমাদাবি পরিশোধ করা হয়। তাই বলা যায়, মি. জামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করায় বিমা কোম্পানির নিকট হতে তিনি বিমাদাবি পাবেন।