যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

দেশের শিল্পখাতকে সহায়তার মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয় ব্যাংক 'A'। ব্যাংকটি তার সাধারণ 'ব্যাংকিং কার্যাবলির পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি খঋণ প্রদান করেন। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।
উত্তর ব্যাংকে সম্পাদিত সকল কাজের সমষ্টিকেই ব্যাংকিং বলে।
উত্তর

গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে।

আমানতকারী যখন টাকা উত্তোলন করতে চায়, তখন তাদের নগদ টাকা দিতে হবে। এটা বিবেচনায় রেখে ব্যাংককে নগদ টাকা সঞ্চিত রাখতে হয়। যা তারল্য হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে ব্যাংককে কাম্য পরিমাণ তারল্য সংরক্ষণ করতে হয় যাতে অতিরিক্ত তারল্যও না থাকে আবার তারল্য সংকটও না হয়।

উত্তর

উদ্দীপকে 'A' ব্যাংক হলো একটি শিল্প ব্যাংক।

দেশের শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলা হয়। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে।

উদ্দীপকে 'A' ব্যাংকের মূল উদ্দেশ্য হলো দেশের শিল্পখাতকে সহায়তা করা। এ উদ্দেশ্য নিয়ে ব্যাংকটি গঠিত হয়েছে। পাশাপাশি ব্যাংকটি আমানত গ্রহণ ও অন্যান্য সাধারণ ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে থাকে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন ব্যাংক হলো শিল্প ব্যাংক। তাই বলা যায়, উদ্দীপকের 'A' ব্যাংকটি হলো শিল্প ব্যাংক।

উত্তর

উদ্দীপকে 'A' ব্যাংকটি শিল্প ব্যাংক হিসেবে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশের শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো শিল্প ব্যাংক। এ ব্যাংক শিল্প উদ্যোক্তাদের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণদান করে থাকে। এছাড়া জনগণের সঞ্চর সংগ্রহপূর্বক মূলধন গঠনে ভূমিকা রাখে।

উদ্দীপকে দেশের শিল্পখাতকে সহায়তার মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয় 'A' ব্যাংক। তাই বলা যায়, 'A' ব্যাংক হলো একটি শিল্প ব্যাংক। তবে ব্যাংকটি মূলধন গঠনের উদ্দেশ্যে সাধারণ ব্যাংকিং কার্যাবলির অংশ হিসেবে আমানত সংগ্রহ করে থাকে।

উদ্দীপকের শিল্প ব্যাংক জনগণের উদ্বৃত্ত সঞ্চয় সংগ্রহ করে শিল্পের উন্নয়নে মূলধন গঠন করে। দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প উদ্যোক্তাদের শিল্প প্রতিষ্ঠায় মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ দেয়। ফলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। একই সাথে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, শিল্প ব্যাংক হিসেবে 'A' ব্যাংকটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. উদ্দীপক

মি. পাপন একটি ব্যাংকের মক্কেল। তাঁর স্ত্রীও ঐ ব্যাংকের' একজন মক্কেল। এই হিসাবের মাধ্যমে তাঁর স্ত্রী বেতন উত্তোলন করে থাকেন। মি. পাপন একদিন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে চাইলে ব্যাংক তাঁকে ঐ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে। অন্যদিকে, ব্যাংকটি জনসাধারণকে বিভিন্ন সেবা দিয়ে ভ্যাট ও উৎসে ট্যাক্স কর্তন করে তা নিয়মিত সরকারকে প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করছে।
উত্তর যে ব্যাংকিং ব্যবস্থায় শুধু একটি অফিসের মধ্যেই ব্যাংকের সকল কার্যক্রম সীমাবদ্ধ থাকে, তাকে একক ব্যাংক বলে।
উত্তর

যে ব্যাংকিং ব্যবস্থায় একটি ব্যাংক বিশেষায়িত ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক উভয় ব্যাংকের সেবা প্রদান করে তাকে মিশ্র ব্যাংক বলে।

মিশ্র ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হলো একটি বিশেষায়িত ব্যাংক হয়েও সাধারণ বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষকদের অর্থসংস্থানের জন্য কাজ করে আবার বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ, ঋণদান এবং অন্যান্য সাধারণ ব্যাংকিং সুবিধা প্রদান করে। তাই বাংলাদেশ কৃষি ব্যাংককে মিশ্র ব্যাংক বলা হয়।

উত্তর

উদ্দীপকে ব্যাংকের গোপনীয়তার নীতির কারণে মি. পাপন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে পারেননি।

গোপনীয়তার নীতির আলোকে ব্যাংক গ্রাহকের হিসাবসংক্রান্ত তথ্য গ্রাহকের অনুমতি ব্যতীত কাউকে প্রকাশ করে না। তবে আদালতের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ কিংবা সরকারের বিশেষ নির্দেশে জাতীয় স্বার্থে ব্যাংক এ তথ্য প্রকাশ করতে পারে।

উদ্দীপকের মি. পাপন ও তাঁর স্ত্রী একই ব্যাংকের মক্কেল। মি. পাপন একদিন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে চাইলে ব্যাংক তাঁকে ঐ তথ্য জানতে অপরাগতা প্রকাশ করে। গোপনীয়তার নীতির আলোকে গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের পবিত্র দায়িত্ব। এ নীতির ব্যত্যয় ঘটলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যায়। তাই বলা যায়, ব্যাংকের গোপনীয়তার নীতির কারণে মি. পাপন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে পারেননি।

উত্তর

উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখছে।

বাণিজ্যিক, ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান, বিনিময় মাধ্যম সৃষ্টি ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে। এ ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হলেও দেশ ও জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্দীপকে মি. পাপন ও তাঁর স্ত্রী একটি বাণিজ্যিক ব্যাংকে হিসাব পরিচালনা করেন। ব্যাংকটি জনসাধারণকে বিভিন্ন সেবা দিয়ে ভ্যাট ও উৎসে ট্যাক্স কর্তন করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি জনসাধারণকে যত বেশি সেবা দিতে সক্ষম হবে সরকারের রাজস্ব তত বৃদ্ধি পাবে। ফলে সরকার দেশের অবকাঠামোগত খাতে অধিক অর্থ ব্যয় করতে সক্ষম হবে, যা আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি বিভিন্ন খাতে ঋণদান করায় দেশে কর্মসংস্থান বাড়বে। ফলে বেকারত্ব হ্রাস পাবে এবং জনগণের জীবনযাত্রার মানোন্নত হবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দায়িত্ব পালন দেশের সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। তাই বলা যায়, উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংকটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখছে।

৩. উদ্দীপক

ব্যাংক 'X' আইনগত সত্তাবিশিষ্ট একটি ব্যাংক। ব্যাংকটি জনগণের নিকট থেকে কোনো আমানত গ্রহণ করে না এবং ঋণও প্রদান করে না। কিন্তু সরকারের প্রয়োজনে ঋণদান করে আবার আমানতও গ্রহণ করে। দেশের জনগণের জীবনমান বৃদ্ধির জন্য এবং সরকারের মুদ্রানীতি বাস্তবায়নের জন্য এই ব্যাংক অর্থের যোগান হ্রাস-বৃদ্ধি করে থাকে।
উত্তর কযে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে একাধিক শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংক বলে।
উত্তর

ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখার প্রয়াসকে ঋণ নিয়ন্ত্রণ বলে।

ব্যাংক ঋণ বাজারে অর্থ যোগানের গুরুত্বপূর্ণ উৎস। এ যোগান কম হলে উৎপাদন ব্যাহত হয়। আবার যোগান বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই উভয় অবস্থা এড়িয়ে বাজারে ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখতে ঋণ নিয়ন্ত্রণ করা হয়।

উত্তর

উদ্দীপকে আলোচিত 'X' ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে সরকারের পক্ষে অর্থ জমা রাখে, সরকারের পক্ষে অর্থ লেনদেন করে, হিসাব রাখে এবং সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে।

উদ্দীপকের 'X' ব্যাংকটি জনগণের নিকট থেকে কোনো আমানত গ্রহণ করে না এবং ঋণও প্রদান করে না। তবে ব্যাংকটি সরকারের ব্যাংক হিসেবে সরকারকে প্রয়োজনে ঋণ দেয় এবং আমানত গ্রহণ করে। সরকারের পক্ষ হয়ে এ ধরনের কার্যক্রম সম্পাদনকারী একমাত্র ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যায়, উদ্দীপকে আলোচিত 'X' ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'X' ব্যাংকটি সরকারের মুদ্রানীতি বাস্তবায়নে তাদের ঋণ নিয়ন্ত্রণ কাজকে অধিক গুরুত্ব দেয়।

ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি বাস্তবায়নে বাজারে ঋণ সরবরাহ তথা অর্থের যোগান কাম্যমাত্রায় বজায় রাখতে কাজ করে থাকে।

উদ্দীপকের 'X' ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি জনগণের জীবনমান বৃদ্ধির জন্য কাজ করে। একই সাথে সরকারের মুদ্রানীতি বাস্তবায়নের জন্য ব্যাংকটি অর্থের যোগান হ্রাস-বৃদ্ধি করে থাকে, যা ঋণ নিয়ন্ত্রণ কাজ হিসেবে পরিচিত।

কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ সরবরাহ কাম্যমাত্রায় বজায় রাখতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে উক্ত ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক ও গুণগত পদ্ধতি প্রয়োগ করে থাকে। এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে এবং দেশের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে ফলে দেশের জনগণের জীবনমান উন্নত হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। তাই বলা যায়, 'X' ব্যাংকটি সরকারের মুদ্রানীতি বাস্তবায়নে তাদের ঋণ নিয়ন্ত্রণ কাজকে অধিক গুরুত্ব দেয়।

৪. উদ্দীপক

মি. স্বপন একজন সরকারি কর্মচারী। তিনি তার চাকরির প্রথম মাসের বেতন চেকের মাধ্যমে পেলেন। বেতনের অর্থ সংগ্রহের জন্য তিনি ব্যাংকে গেলেন কিন্তু ব্যাংক তার চেকের টাকা সরাসরি পরিশোধ করেনি। পরবর্তীতে তিনি ব্যাংক কর্মকর্তার সাথে আলোচনা করে চেকের টাকা উঠানোর ব্যবস্থা করেন।
উত্তর চেকের আদেষ্টা হলো আমানতকারী, যিনি চেক প্রস্তুত করে ব্যাংকের ওপর অর্থ প্রদানের শর্তহীন আদেশ জারি করেন।
উত্তর চেকের প্রতারণা ও জালিয়াতি বলতে চেকের তারিখ, টাকার অঙ্ক, প্রাপকের নাম বা সই প্রভৃতি পরিবর্তন করে ব্যাংক হতে চেক ভাঙানোর প্রচেষ্টাকে বোঝায়। এ ধরনের প্রতারণায় সফল হলে সেক্ষেত্রে চেকের প্রকৃত প্রাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। চেকের প্রতারণা ও জালিয়াতি আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়।
উত্তর

উদ্দীপকে মি. স্বপন বেতন বাবদ দাগকাটা চেক পেয়েছেন।

বাহক বা হুকুম চেকের উপরিভাগে বামকোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয়, তাকে দাগকাটা চেক বলে। প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে হয়।

উদ্দীপকে মি. স্বপন একজন সরকারি কর্মচারী। তিনি তার চাকরির প্রথম মাসের বেতন চেকের মাধ্যমে পেলেন। বেতনের অর্থ সংগ্রহে তিনি ব্যাংকে গেলেন। ব্যাংক তার চেকের টাকা সরাসরি পরিশোধ করেনি। মূলত দাগকাটা চেকের টাকা ব্যাংক নগদে পরিশোধ করে না। এরূপ, চেকের টাকা প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. স্বপন বেতন বাবদ যে চেক পেয়েছেন তা হলো দাগকাটা চেক।

উত্তর

মি. স্বপন তার ব্যাংক হিসাবে চেকটি জমা করে পরবর্তীতে চেকের টাকা উঠাতে পেরেছিলেন।

রাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে দাগকাটা চেক প্রস্তুত করা হয়। এ চেক অধিক নিরাপদ। কারণ এই চেকের অর্থ চেকে উল্লিখিত ব্যক্তির হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়।

উদ্দীপকে মি. স্বপন একজন সরকারি কর্মচারী। তিনি প্রথম মাসের বেতন বাবদ একটি দাগকাটা চেক পেয়েছিলেন। চেকটির অর্থ ব্যাংক থেকে নগদে উত্তোলন করতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে নগদ টাকা পরিশোধ করেননি।

দাগকাটা চেকের টাকা ব্যাংক নগদে পরিশোধ করে না। এরূপ চেক প্রথমে চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিতে হয়। পরবর্তীতে চেক কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে নগদে উত্তোলন করা যায়। তাই ব্যাংক কর্মকর্তার পরামর্শে মি. স্বপন চেকটি ব্যাংকে জমা করে চেকের অর্থ উঠাতে পেরেছিলেন।

৫. উদ্দীপক

মি. নাসির একজন সাধারণ চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি মাসের বেতনের কিছু কিছু টাকা ব্যাংকে জমা করেন। এ হিসাবে ব্যাংক তাতে কিছু লাভ দেয়। আবার প্রয়োজনে তিনি এ হিসাব থেকে টাকা উত্তোলনও করেন। এ বছর তিনি একটি লটারির মাধ্যমে ১০ লক্ষ টাকার পুরস্কার লাভ করেন। এখন তিনি এই টাকা ব্যাংকের একটি লাভজনক হিসাবে জমা রাখতে চান।
উত্তর সঞ্চয়ের উদ্দেশ্যে খোলা যে আমানত হিসাবে অর্থ জমা রাখা এবং ব্যাংকের প্রযোজ্য শর্ত অনুযায়ী উত্তোলন করা যায়, তাকে সঞ্চয়ী হিসাব বলে। উত্তোলনের সংখ্যা, সুদ ও অন্যান্য সুবিধা পণ্যের শর্তভেদে নির্ধারিত হয়।
উত্তর

স্থায়ী হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না।

যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় এবং এর মধ্যে নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় না তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবকে মেয়াদি আমানত হিসাবও বলা হয়। মেয়াদের পূর্বে অর্থ উত্তোলন করা যায় না বিধায় চেক বইয়ের প্রয়োজন হয় না। যার দরুন স্থায়ী হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না।

উত্তর

উদ্দীপকে মি. নাসির প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখেন।

যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে।

উদ্দীপকে মি. নাসির প্রতিমাসের বেতনের কিছু কিছু টাকা ব্যাংকে জমা করেন এবং মাঝে মাঝে প্রয়োজন হলে সেখান থেকে উত্তোলন করেন। এ হিসাব থেকে তিনি কিছু লাভও পেয়ে থাকেন। এ ধরনের বৈশিষ্ট্য সঞ্চয়ী হিসাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. নাসির ব্যাংকের সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখেন।

উত্তর

উদ্দীপকের মি. নাসিরের লটারির টাকা ব্যাংকের স্থায়ী হিসাবে জমা রাখলে বেশি লাভবান হবেন।

যে হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে জমার বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ বা মুনাফা প্রদান করে থাকে।

উদ্দীপকের মি নাসির একটি লটারির মাধ্যমে ১০ লক্ষ টাকার পুরস্কার লার্ভ করেন। তিনি এই টাকা ব্যাংকের একটি লাভজনক হিসাবে জমা রাখতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংকে স্থায়ী হিসাব খুলতে পারেন।

স্থায়ী হিসাবে এককালীন টাকা রাখলে মেয়াদ শেষে অধিক মুনাফাসহ টাকা ফেরত পাওয়া যাবে। এ হিসাব ঝুঁকিবিহীন আয়ের সুযোগ করে দেয়। আবার স্থায়ী আমানত রসিদ জমা রেখে প্রয়োজন হলে ঋণও নেওয়া যায়। তাই বলা যায়, মি. নাসির ব্যাংকের স্থায়ী হিসাবে লটারির টাকা রাখা জমা রাখলে বেশি লাভবান হবেন।

৬. উদ্দীপক

মি. রমজান তার ছেলে মিজানকে প্রতি মাসে লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ ৭ (সাত) হাজার টাকার একটি চেক প্রদান করেন। মিজান সেই টাকা তুলে তার যাবতীয় ব্যয় নির্বাহ করে। এ বছর মিজান শিক্ষাবোর্ড থেকে ৫ হাজার টাকার বৃত্তি পেয়েছে। বৃত্তির টাকার চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক ব্যবস্থাপক তাকে একটি হিসাব খুলে টাকা উত্তোলনের পরামর্শ দিলেন।
উত্তর বাহক বা হুকুম চেকের উপরিভাগে বামকোণে দুটো সমান্তরাল * রেখা এঁকে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা 'চেক বলে।
উত্তর

প্রস্তুত তারিখের পর থেকে চেক ভাঙানোর আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেক ভাঙানো না হলে তাকে বাসি চেক বলে।

বাসি চেককে বাতিল চেকও বলা হয়। আমাদের দেশে এই মেয়াদ ছয় মাস। এ সময়ের পরের কোনো চেকের অর্থ ব্যাংক প্রদান করে না।

উত্তর

উদ্দীপকে মি. রমজান বাহক চেক ব্যবহার করেন।

যে চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে তাকে বাহক চেক বলে। এ চেকের অর্থ যে কেউ ব্যাংক থেকে নগদে উত্তোলন করতে পারেন।

উদ্দীপকে মি. রমজান তার ছেলে মিজানকে প্রতি মাসে লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ সাত হাজার টাকার একটি চেক প্রদান করেন। মিজান সেই টাকা ব্যাংক থেকে নগদে উত্তোলন করেন। মূলত বাহক চেকের টাকা ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে থাকে। তাই মি. রমজান প্রদত্ত চেক তার ছেলে মিজান ব্যাংক থেকে সহজেই নগদে উত্তোলন করতে পারেন। সুতরাং বলা যায়, মি. রমজান বাহক চেক ব্যবহার করেন।

উত্তর

উদ্দীপকে মিজানের বৃত্তির দাগকাটা চেক এবং তার বাবার দেয়া বাহক চেকের মধ্যে দাগকাটা চেকটি উত্তম।

বাহক চেকের অর্থ যে কেউ ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। যার ফলে এরূপ চেক হারিয়ে গেলে চেকের প্রাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে দাগকাটা চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয় বলে এরূপ চেক অধিক নিরাপদ।

উদ্দীপকে মি. রমজান তার ছেলেকে লেখাপড়া ও অন্যান্য ব্যয় বাবদ প্রতি মাসে বাহক চেক প্রদান করেন। অপরদিকে, মিজান শিক্ষাবোর্ড থেকে বৃত্তির টাকা বাবদ ৫ হাজার টাকার একটি চেক পেয়েছেন। চেকটি ছিল দাগকাটা চেক। তাই ব্যাংক ব্যবস্থাপক তাকে একটি ব্যাংক হিসাব খুলে চেকের টাকা উত্তোলনের পরামর্শ দিলেন।

বাহক চেক অপেক্ষা দাগকাটা চেক অধিক নিরাপদ। কারণ বাহক চেক চুরি বা হারিয়ে গেলে চেকটির বাহক ব্যাংকে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারবেন। ফলে চেকের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে, দাগকাটা চেকের অর্থ চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরবর্তীতে অর্থ উত্তোলন করতে হয়। তাই এরূপ চেক চুরি বা হারিয়ে গেলেও প্রাপককে দুশ্চিন্তায় পড়তে হয় না। এমতাবস্থায় বলা যায়, উদ্দীপকের মিজানের বৃত্তির চেকটি দাগকাটা চেক বিধায় তার বাবার প্রদত্ত বাহক চেক অপেক্ষা উত্তম।

৭. উদ্দীপক

মি, রনি ও মি. জনি করতোয়া ব্যাংক লি. এর দুজন গ্রাহক। ব্যাংক তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তাদের কাছে নগদ টাকা না থাকলেও তারা ঐ প্লাস্টিক কার্ডের মাধ্যমে শপিং মলে কেনা-কাটা করতে সক্ষম হন। এক্ষেত্রে যদিও রনির, ব্যাংক হিসাবে টাকা ছিল, মি. জনির ব্যাংক হিসাবে টাকা ছিল না। তবুও মি. জনি তার কেনা-কাটা সম্পন্ন করেছিল।
উত্তর মোবাইল ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক। ব্যাংকিং লেনদেন মোবাইলের মাধ্যমে সম্পন্ন করে থাকে।
উত্তর

ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড উভয়ই এটিএম থেকে অর্থ উত্তোলনে এবং পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহৃত এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড।

ডেবিট কার্ডের গ্রাহক কোনো ঋণ সুবিধা পায় না। ক্রেডিট কার্ডগ্রহীতা তার অবস্থা বিবেচনায় একটা সীমা পর্যন্ত ঋণ সুবিধা পায়। ফলে নগদ অর্থের প্রয়োজনে বা কোনোকিছু ক্রয়ে এ ঋণ সুবিধাকে কাজে লাগাতে পারে। ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক হিসাবের প্রয়োজন হয় না। তাই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের চেয়ে উত্তম।

উত্তর

উদ্দীপকের ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে মি. জনি কেনাকাটা করতে সক্ষম হয়েছিলেন।

ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক, গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করে বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন ও কেনাকাটা করা যায়।

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মি. জনিকে করতোয়া ব্যাংক একটি প্লাস্টিক কার্ড প্রদান করে। এ কার্ডের মাধ্যমে তিনি কেনাকাটা করতে সক্ষম হয়েছিলেন যদিও তার ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা না থাকলেও ঋণ সুবিধার কারণে বাকিতে কেনাকাটা করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের মি. জনি ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে কেনাকাটা করতে সক্ষম হয়েছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটোর মধ্যে মি. জনির ক্রেডিট কার্ডটি অতি উত্তম।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এরূপ কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই।

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মি. রনি ও মি. জনি দু'জনেই করতোয়া ব্যাংক থেকে দুটি প্লাস্টিক কার্ড নেন। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও উক্ত প্লাস্টিক কার্ডের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা থাকায় মি. রনি কেনাকাটা করতে সক্ষম হন অর্থাৎ মি. রনির কার্ডটি হলো ডেবিট কার্ড। মি. জনির ব্যাংক হিসাবে টাকা ছিল না অথচ তিনিও কেনাকাটা করতে সক্ষম হন। কারণ মি. জনির কার্ডটি হলো ক্রেডিট কার্ড।

ব্যাংক হিসাবে টাকা জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা যায়। কিন্তু হিসাবে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে কেনাকাটা করার সুযোগ থাকে। এছাড়া ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। আবার ব্যাংক হিসাবে টাকা না থাকলেও ঋণ সুবিধা প্রাপ্তির কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায়, যা ডেবিট কার্ডের মাধ্যমে সম্ভব নয়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটোর মধ্যে মি. রনির ডেবিট কার্ড অপেক্ষা মি. জনির ক্রেডিট -কার্ডটি অতি উত্তম।

৮. উদ্দীপক

মি. পিকুল তার কারখানার জন্য 'আলফা' ও 'বিটা' নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি সম্পাদন করেন। একটি দুর্ঘটনায় তাঁর কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। চুক্তি মোতাবেক উভয় কোম্পানি যৌথভাবে মি. পিকুলকে সমানভাবে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সম্পত্তি মি. পিকুল ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। সংবাদ পেয়ে উভয় বিমা কোম্পানি ঐ বিক্রয়মূল্যের ওপর দাবি করে।
উত্তর বিমাপত্র চালাতে অসমর্থ হলে বিমাকারীর নিকট তা সমর্পণপূর্বক যে মূল্য ফেরত পাওয়া যায় তাকে সমর্পণ মূল্য বলে।
উত্তর

বিমা হলো একই ধরনের ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বণ্টনের একটা যৌথ ব্যবস্থা।

মানুষের জীবন ও সম্পত্তি সবসময়ই ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। তাই মানুষ এই ঝুঁকি হ্রাসের বিষয়টি নিয়ে প্রথম থেকেই ভেবেছেন।সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তা হ্রাসের চেষ্টা করেছেন। এরই এক পর্যায়ে বিমা ব্যবসায় গড়ে উঠে। এক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের নিকট থেকে প্রিমিয়াম নিয়ে যাদের প্রকৃতই ক্ষতি ঘটে তাদেরকে কার্যত অর্থ প্রদান করা হয়। তাই বিমাকে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা হয়।

উত্তর

উদ্দীকে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে বিমা কোম্পানি মি. পিকুলকে ক্ষতিপূরণ প্রদান করে।

একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করলে আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসরণ করা হয়। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে সব বিমাকারী আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে।

উদ্দীপকে মি. পিকুল তার কারখানার জন্য 'আলফা' ও 'বিটা' নামক দুইটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। দুর্ঘটনায় কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। বিমাচুক্তি অনুযায়ী উভয় কোম্পানি যৌথভাবে মি. পিকুলকে সমানভাবে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের বৈশিষ্ট্যগুলো আনুপাতিক অংশগ্রহণের নীতির সাদৃশ্যপূর্ণ।

তাই বলা যায়, আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে বিমা কোম্পানি মি. পিকুলকে ক্ষতিপূরণ প্রদান করে।

উত্তর

উদ্দীপকে উভয় কোম্পানি কর্তৃক সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর দাবি স্থলাভিষিক্তকরণের নীতি অনুসারে যৌক্তিকতা আছে বলে আমি মনে করি।

সম্পত্তি বিমার ক্ষেত্রে কোনো সম্পত্তি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে এবং বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির যা কিছু অবশিষ্ট থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে এটাই যৌক্তিক।

উদ্দীপকের মি. পিকুল তার কারখানার জন্য 'আলফা' ও 'বিটা' নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করে। অর্থাৎ, দ্বৈত বিমাচুক্তি সম্পাদন করেন। তার কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে উভয় বিমা কোম্পানি উক্ত প্রতিষ্ঠানকে যৌথভাবে সমানভাবে ২ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সম্পত্তি ৫০ হাজার টাকায় বিক্রি করলে উভয় বিমা কোম্পানি দাবি করে।

উদ্দীপকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতি যতটুকু হয়েছে ততটুকুই বিমা কোম্পানি পরিশোধ করে। তাই ঐ ক্ষতিগ্রস্ত সম্পত্তির ওপর আর বিমাগ্রহীতার অধিকার থাকবে না, যা স্থলাভিষিক্তকরণ নীতির আলোকে যৌক্তিক। যে কারণে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ৫০,০০০ টাকা উভয় বিমা কোম্পানি সমান হারে পাবে। কেননা উভয় কোম্পানিই সমান হারে ক্ষতিপূরণ করে। তাই বলা যায়, ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিক্রয়মূল্যের ওপর উভয় বিমা কোম্পানির দাবি স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী যৌক্তিক।

৯. উদ্দীপক

একজন সচেতন অভিভাবক হিসাবে মি. রহমান তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এককালীন ৫ লক্ষ টাকার একটি বিমাচুক্তি করেন। তার মৃত্যুর পরই কেবল সন্তানরা এ বিমার আর্থিক সুবিধা পাবে। অপরদিকে মি. ছামান প্রতি বছরে ৫০ হাজার টাকার কিস্তিতে ১০ বছরের জন্য ৫ লক্ষ টাকার একটি বিমা করেন।
উত্তর বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকদের কার্যকলাপ থেকে সৃষ্ট বিপদের ঝুঁকিকেই নৈতিক ঝুঁকি বলে।
উত্তর

অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমায় প্রতিহাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যাসংবলিত সারণিকে মৃত্যুহারপঞ্জি বলে।

মৃত্যুহারপঞ্জি জীবন বিমা ব্যবসায়কে অনুমানের গতানুগতিক ধারা থেকে, বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ধারায় নিয়ে আসতে সাহায্য করেছে। এর ফলে একজন বিমা ব্যবসায়ী কোনো এলাকার নির্দিষ্ট বয়সের লোকদের হাজারপ্রতি মারা যাওয়ার সম্ভাব্য হার সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী সম্ভাব্য ঝুঁকির পরিমাণ নিরূপণ করে ব্যবসায় পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে।

উত্তর

উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে মি. রহমানের বিমাপত্রটি হলো সাময়িক বিমাপত্র।

সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পারিশোধ করা হয়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না।

উদ্দীপকে মি. রহমান ভবিষ্যতের কথা চিন্তা করে একটি বিমাপত্র গ্রহণ করেন। নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি বিমাপত্রটি গ্রহণ করেন। তাই এটি আজীবন বিমাপত্র নয়। তবে শর্ত হলো চুক্তি অনুযায়ী তার মৃত্যুর পরই কেবল সন্তানেরা বিমাদাবি পাবে। অর্থাৎ বিমার মেয়াদের মধ্যে মি. রহমান মারা গেলে তার সন্তানেরা বিমাদাবির অর্থ পাবেন, অন্যথায় নয়। তাই, বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. রহমানের বিমাপত্রটি হলো সাময়িক বিমাপত্র।

উত্তর

ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. রহমানের সাময়িক বিমাপত্রের তুলনায় মি. ছামানের মেয়াদি বিমাটি উত্তম-এর সাথে আমি একমত।

যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি এবং জীবিত থাকলে নিজেই বিমাদাবি পেয়ে থাকে, তাকে মেয়াদি বিমা বলা হয়। অপরপক্ষে বিমাপত্রে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে কেবল বিমাদাবি পরিশোধ করা হলে তাকে সাময়িক বিমাপত্র বলে।

উদ্দীপকে মি. রহমান সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন। তাই তার মৃত্যুতে বিমা কোম্পানি তার সন্তানদের বিমাদাবি পরিশোধ করবে। অন্যদিকে, মি. ছামান মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি পাবেন। কারণ মি. ছামান মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।

সাময়িক বিমাপত্র অপেক্ষা মেয়াদি বিমাপত্র অধিক সুবিধাজনক। কারণ, মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত। বিমাগ্রহীতা মারা গেলে তার পরিবার বিমাদাবি পায়। ফলে পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। আবার জীবিত থাকলে সেক্ষেত্রে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবির অর্থ পেয়ে থাকেন, যা বিনিয়োগ সুবিধা কিংবা বৃদ্ধ বয়সের নিরাপত্তা হিসেবে কাজ করে। অন্যদিকে, সাময়িক বিমাপত্রে এ ধরনের সুবিধা পাওয়া যায় না। তাই ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. রহমানের সাময়িক বিমাপত্রের তুলনায় মি. ছামানের মেয়াদি বিমাটি উত্তম- এর সাথে আমি একমত।

১০. উদ্দীপক

মি. রশিদ একজন বেসরকারি চাকরিজীবী। তিনি শুধু চাকরির ওপর নির্ভরশীল। হঠাৎ করে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। মি. রশিদ মারা যাবার পর তাঁর স্ত্রী জানতে পারলেন যে, তার স্বামী ভবিষ্যতের কথা ভেবে ৫ বছর পূর্বে একটি বিমাচুক্তি করেছিলেন। বর্তমানে বিমা কোম্পানি মি. রশিদের স্ত্রীকে বিমাকৃত অর্থ পরিশোধ করেছে।
উত্তর যে জীবন বিমাপত্র নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় এবং বিমাচুক্তিতে উল্লিখিত কারণে বিমাগ্রহীতা মারা গেলে কেবল প্রতিশ্রুত অর্থ প্রদত্ত হয় তাকে সাময়িক বিমাপত্র বলে।
উত্তর বাজি ধরার চুক্তি বলতে বোঝায় ভবিষ্যতে অনিশ্চিত কোনো ঘটনা ঘটলে বা না ঘটলে একপক্ষ অপরপক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা স্বার্থ প্রদানের প্রতিশ্রুতি। এরূপ ঘটনা ঘটা বা না ঘটার সাথে কোনো পক্ষের আর্থিক স্বার্থ থাকে না। ফলে এরূপ চুক্তি অবৈধ ও অকল্যাণকর।
উত্তর

উদ্দীপকের মি. রশিদ আজীবন বিমাচুক্তি করেছিলেন।

যে জীবন বিমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধু বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে। সেক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে থাকে।

উদ্দীপকের মি. রশিদ একজন, বেসরকারি চাকরিজীবী। তিনি তাঁর জীবনের ওপর একটি বিমা পলিসি গ্রহণ করেছেন। চুক্তি অনুযায়ী তিনি মারা গেলে নমিনী হিসেবে তাঁর স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করা হবে। অর্থাৎ তার জীবদ্দশায় বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করবে না। আর তাই মি. রশিদ মারা যাওয়ার পরেই তাঁর মনোনীত ব্যক্তি হিসেবে তার স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করা হয়, যা আজীবন বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকে মেয়াদের কোনো কথা বলা নেই। তাই বলা যায়, মি. রশিদ আজীবন বিমাচুক্তি করেছিলেন।

উত্তর

উদ্দীপকে মি. রশিদের আজীবন বিমাপত্রটি তার স্ত্রীর তথা পরিবারের আর্থিক নিশ্চয়তা বাড়াতে সহায়ক।

জীবন বিমাচুক্তি হলো নিশ্চয়তার চুক্তি। কারণ এ বিমায় বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় বিমা প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। সেক্ষেত্রে আজীবন বিমা পলিসি গ্রহণ করা হলে বিমাগ্রহীতার মৃত্যুতে পরিবারকে আর্থিক অনিশ্চয়তায় ভোগতে হয় না। উদ্দীপকে মি. রশিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনায় একটি বিমা কোম্পানির সাথে আজীবন বিমাচুক্তি করেন। বিমা পলিসিটি করায় মি. রশিদের অবর্তমানে তার পরিবার বিমাদাবি পাবে।

মি. রশিদ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী আছে। তাই তার অবর্তমানে পরিবার নিয়ে তিনি চিন্তিত ছিলেন বিধায় আজীবন বিমাচুক্তি করেছিলেন। কারণ তার চলে যাওয়া পরিবারের জন্য বিপর্যয়ের কারণ হবে। পরবর্তীতে তিনি মারা যাওয়ায় তার স্ত্রী বিমাকৃত অর্থ পেয়েছিলেন। ফলে কিছুটা হলেও তার পরিবারের আর্থিক দুর্দশা কমবে। তাই বলা যায়, মি. রশিদের আজীবন বিমাপত্রটি তার স্ত্রী তথা পরিবারের আর্থিক নিরাপত্তা বাড়াতে সহায়ক।

১১. উদ্দীপক

মি. কাজল একটি জীবন বিমাচুক্তি সম্পাদন করেন। যার মেয়াদ ১০ বছর এবং যার মূল্য ১০ লক্ষ টাকা। মি. কাজল ৪ বছর প্রিমিয়াম পরিশোধের পর অবশিষ্ট প্রিমিয়াম পরিশোধে অপারগতা প্রকাশ করে এবং বিমা কোম্পানির নিকট প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করে।
উত্তর যে জীবন বিমাপত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পরই শুধু বিমাদাবি পরিশোধ করা হয় তাকে আজীবন বিমাপত্র বলে।
উত্তর

খবিমাচুক্তি সংশ্লিষ্ট উভয়পক্ষ একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবে এবং আবশ্যকীয় সকল তথ্য প্রদান করবে, এই নীতিকে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি বলে।

জীবন বিমাচুক্তির ফলে বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে এমন সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় যে, একপক্ষ অপরপক্ষকে বিমাচুক্তির বিষয়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য জানাতে আইনগত বাধ্য থাকে। অন্যথায় জীবন বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়। এজন্যই জীবন বিমায়, চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে মি. কাজল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।

যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে।

উদ্দীপকে মি. কাজল একটি জীবন বিমা কোম্পানিতে ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি জীবন বিমাচুক্তি করেন। এক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে মি. কাজল মারা গেলে নমিনিকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর মি. কাজল জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বিমাদাবির অর্থ প্রদান করা হবে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. কাজল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।

উত্তর

উদ্দীপকে মি. কাজল প্রিমিয়াম ফেরত পাবেন না, তবে তিনি সমর্পণ মূল্য পাবেন।

বিমাপত্র সমর্পণ করলে বিমা প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যায় তাকে সমর্পণ মূল্য বলে। কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়।

উদ্দীপকে মি. কাজল ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তিনি ৪ বছর পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। পরবর্তীতে প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে তিনি বিমা কোম্পানির নিকট প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করেন। তবে তিনি প্রিমিয়াম ফেরত পাবেন না।

বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে সেক্ষেত্রে বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারে। তবে পরিশোধিত প্রিমিয়াম ফেরত পাবেন না। কারণ চুক্তির শর্তানুসারে বিমা প্রিমিয়াম অফেরতযোগ্য। মেয়াদি ও আজীবন বিমায় বিমাগ্রহীতা কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পেয়ে থাকেন। তাই মি. কাজল ৪ বছর অর্থাৎ ২ বছরের অধিক সময় নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করায় বিমা কোম্পানি মি. কাজলকে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য প্রদান করবে, পরিশোধিত প্রিমিয়াম ফেরত দেবে না, যা যথার্থ।