দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেজ তৈরির কাজ নিয়ে গবেষণা করছেন। তার মামা গবেষণার কক্ষে প্রবেশের সময় একটি যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজাটি খুলে গেল।
উত্তর নিয়ন্ত্রিতভাবে অত্যন্ত নিম্নতাপমাত্রা প্রয়োগ করে নির্দিষ্ট অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংসের চিকিৎসাপদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে।
উত্তর প্রযুক্তির কল্যাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের জিন বা বংশগত উপাদানে কৃত্রিম পরিবর্তন এনে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারেন, যেমন-পোকামাকড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহনশীলতা, লবণাক্ত মাটিতে বেড়ে ওঠার সক্ষমতা, দ্রুত বৃদ্ধির গতি এবং অধিক ফলন ক্ষমতা। এই প্রযুক্তির ফলে উদ্ভিদে এমন জিন সংযোজন করা সম্ভব হয়েছে, যা তাদের বেশি ফল দিতে সাহায্য করে। যেমন- বিটি কটন ও বিটি বেগুন। বর্তমান কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
উত্তর

গবেষণাকক্ষে প্রবেশে বায়োমেট্রিক পরিচয়যাচাই ব্যবহৃত হয়েছে বলে বোঝা যায়। কিন্তু শুধু যন্ত্রের দিকে তাকানোর তথ্য থেকে iris,retinaবাfacerecognitionকোনটি হয়েছে তা নিশ্চিত নয়।

irisপদ্ধতিতে চোখের রঙিনঅংশের নকশা;retinaপদ্ধতিতে চোখের পেছনের রক্তনালির নকশা বিশ্লেষণ করা হয়। চোখেরমণি ওretinaএকবস্তু নয়।

প্রাপ্তবৈশিষ্ট্যের ছাঁচ সংরক্ষিতছাঁচের সঙ্গে নির্ধারিতসীমায় মিলিয়ে অনুমতিদেওয়া হয়। নির্দিষ্টযন্ত্রেরতথ্য ছাড়া স্থায়ী,ত্রুটিমুক্তবা অন্যসববায়োমেট্রিকের চেয়ে নির্ভুল—এমন দাবি করা হয়নি।

উত্তর

উদ্দীপকের আরিয়ার মামার গবেষণার প্রযুক্তিটি হলো বায়োইনফরমেটিক্স। এই প্রযুক্তি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিচে প্রধান কিছু ক্ষেত্রে বায়োইনফরমেটিক্সের অবদান ব্যাখ্যা করা হলো:
১. বায়োইনফরমেটিক্সের মাধ্যমে ডিএনএ বিশ্লেষণ করে কোনো ব্যক্তি জন্মগতভাবে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি না তা জানা যায়। রোগীর জিনগত তথ্য বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত ওষুধ ও চিকিৎসা নির্ধারণ করা যায়।
২. বায়োইনফরমেটিক্স ব্যবহারে কম্পিউটারে ওষুধের মডেল তৈরি করে দেখা যায় তা মানব শরীরের কোষে কিভাবে কাজ করবে। বিভিন্ন ওষুধের ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কার্যকর ও নিরাপদ ওষুধ চিহ্নিত করা যায়।
৩. মানুষের সম্পূর্ণ জিনোম ম্যাপিংয়ে বায়োইনফরমেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৪. ফসলের জিন বিশ্লেষণ করে রোগ প্রতিরোধী ও অধিক ফলনশীল জাত তৈরি করা হচ্ছে। উচ্চ উৎপাদনশীল গবাদিপশু নির্বাচনে সহায়তা করছে।
৫. ভাইরাস জিন বিশ্লেষণ যেমন- COVID-19 ভাইরাসের জিন বিশ্লেষণ করে দ্রুত টিকা তৈরি সম্ভব হয়েছে।
৬. বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ডিএনএ ব্যবহার করে শনাক্ত করা যায়। বিলুপ্তপ্রায় প্রাণীর জিন বিশ্লেষণের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া যায়।

পরিশেষে বলা যায় বায়োইনফরমেটিক্স আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি আশীর্বাদস্বরূপ শাখা। এটি শুধুমাত্র চিকিৎসা নয়, বরং কৃষি, পরিবেশ, খাদ্য ও জীববৈচিত্র্যসহ মানব জীবনের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ও উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি করছে।

২. উদ্দীপক

দৃশ্যকল্প-১: সিয়াদ টেলিভিশনে T-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সে খেলার সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ পর তার বন্ধুর কাছে মোবাইলে কল করল।

দৃশ্যকল্প-২:

চিত্র-১: চার নোড একটি বদ্ধ বৃত্তে; তীর উপরের নোড→ডানের নোড→নিচের নোড→বামের নোড→উপরের নোড।

চিত্র-২: মাঝখানে একটি বর্গাকার ডিভাইস; উপরে,ডানে,নিচে,বামে চারটি পৃথক নোড এর সঙ্গে পৃথক link-এ যুক্ত।

উত্তর বৃহৎ ভৌগোলিক অঞ্চল,শহর বা দেশজুড়ে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করা নেটওয়ার্ককে WANবাWide Area Networkবলে। এর জন্য100থেকে1000কিলোমিটারের কোনো সর্বজনীন নির্দিষ্টসীমা নেই।
উত্তর ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ হলো-
১. ক্রেতার যত সুবিধা প্রয়োজন হবে সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারবে।
২. ক্রেতাকে আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হবে না।
৩. ক্রেতা যতটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে।
৪. ক্রেতা ক্লাউড এর উপর চলছে এমন সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সিয়াদ টেলিভিশন দেখছিল যেখানে শুধুমাত্র ডেটা একদিক থেকে প্রবাহিত হচ্ছে। তাই এটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। আবার, সিয়াদ মোবাইল ব্যবহার করে কথা বলছে ও শুনছে অর্থাৎ ডেটা দুইদিকে সমানভাবে আদান-প্রদান করা হচ্ছে। তাই এটি ফুল-ডুপ্লেক্স মোডের উদাহরণ। নিচে সিমপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডের ব্যাখ্যা দেওয়া হলো-'

সিমপ্লেক্স মোড: যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। উদাহরণ- রেডিও, টেলিভিশন। একইভাবে কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়াও এ মোডের মধ্যে পড়ে।

ফুল-ডুপ্লেক্স মোড: যে পদ্ধতিতে ডেটা একই সাথে উভয়দিকে আদান-প্রদান করা যায় তাকে ফুল-ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলোই ফুল-ডুপ্লেক্স ডিভাইস। উদাহরণ-ল্যান্ড ফোন, মোবাইল ফোন। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান-প্রদান করতে পারে।

উত্তর

চিত্রে ring ও star বিন্যাসের তুলনা করা যায়। সাধারণ switched star-এ একটি leaf/link নষ্ট হলেও অন্য leaf-গুলোর যোগাযোগ সচল থাকতে পারে এবং নতুন leaf যুক্ত করা সহজ। কিন্তু কেন্দ্রীয় switch ব্যর্থ হলে পুরো অংশে প্রভাব পড়ে।

সাধারণ একক ring-এ পথ ভাঙলে যোগাযোগ বাধাগ্রস্ত হতে পারে; redundancy থাকলে ফল ভিন্ন। প্রয়োজনীয় port, cable, budget ও ব্যবস্থাপনা অনুযায়ী নির্বাচন করতে হয়। Star নিজেই গোপনীয়তা বা সকল পরিস্থিতিতে শ্রেষ্ঠ গতি নিশ্চিত করে না।

৩. উদ্দীপক

চিত্র-১:1↔2↔3 এবং3↔4। প্রতিটি সংযোগে বিপরীতমুখী তীর। চিত্র-২: দুটি নামহীন block-এর মধ্যে দুই বিপরীতমুখী তীর।
উত্তর IP ঠিকানা হলো IP নেটওয়ার্কে কোনো ইন্টারফেসকে চিহ্নিত ও ডেটা পৌঁছাতে ব্যবহৃত যৌক্তিক ঠিকানা। ঠিকানার স্বতন্ত্রতা সংশ্লিষ্ট নেটওয়ার্ক-পরিসরে বিবেচ্য; সব ব্যক্তিগত নেটওয়ার্কের ঠিকানা বিশ্বজুড়ে আলাদা নয়।
উত্তর বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট ডাইনামিক- কারণ এতে কনটেন্ট সহজে পরিবর্তন করা যায় এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তথ্য দেখানো সম্ভব হয়। এটি ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে, ফলে তথ্য সংরক্ষণ ও আপডেট সহজ হয়। এতে ইউজার লাইন, রেজিস্ট্রেশন, কমেন্ট বা সার্চ করার সুবিধা পাওয়া যায়।
উত্তর উদ্দীপকে চিত্র-২ এর ডেটা ট্রান্সমিশনে সিমপ্লেক্স মোড দেখানো
হয়েছে। যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। উদাহরণ- রেডিও, টেলিভিশন। একইভাবে কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়াও এ মোডের মধ্যে পড়ে।
উত্তর

উদ্দীপকের চিত্র-১ হচ্ছে ফুল-ডুপ্লেক্স মোড, যেখানে ডেটা একই সাথে উভয়দিকে আদান-প্রদান হয়। আবার চিত্র-২ হচ্ছে সিমপ্লেক্স মোড, যেখানে ডেটা শুধুমাত্র একদিক থেকে প্রবাহিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে ডেটা কমিউনিকেশনের জন্য ফুল-ডুপ্লেক্স মোড বেশি উপযোগী। এই মোডে একই সাথে ডেটা আদান-প্রদান করা যায়, যা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রিয়েল-টাইম ইন্টারেকশন এবং সহযোগিতা আরও সহজ করে তোলে। শিক্ষা প্রতিষ্ঠানে ডেটা কমিউনিকেশনের জন্য ফুল-ডুপ্লেক্স মোড উপযোগী হওয়ার কারণগুলো হলো-
১. ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে ডেটা আদান-প্রদান করা যায়, যা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক আলোচনা ও সহযোগিতা করার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, অনলাইন ক্লাসে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে কথা বলতে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে।
২. এই মোডে ডেটা স্থানান্তরের গতি বেশি থাকে, যার ফলে ডেটা আদান-প্রদানে সময় কম লাগে। এটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল ল্যাব এবং অন্যান্য শিক্ষা বিষয়ক কার্যক্রমে সহায়তা করে।
৩. ফুল-ডুপ্লেক্স মোড ব্যবহার করে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, যা তাদের শিক্ষায় আরও বেশি সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।

৪. এই মোডে শিক্ষার্থীরা একে অপরের সাথে সহযোগিতা করে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, একটি প্রজেক্টে কাজ করার সময়, শিক্ষার্থীরা একে অপরের সাথে ডেটা আদান-প্রদান করে এবং একসাথে কাজ করে একটি সমাধানে পৌঁছাতে পারে।
৫. ফুল-ডুপ্লেক্স মোড ব্যবহার করে শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ যেমন- অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি আদান-প্রদান করতে পারে।
এসব কারণে, শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের জন্য ফুল-ডুপ্লেক্স মোড একটি কার্যকর এবং উপযোগী মাধ্যম।

৪. উদ্দীপক

মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে $(165)_8$ এবং $(7 \mathrm{~A})_{16}$ টাকার বই কিনল। টিনা বললো, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারব।
উত্তর MSB বা Most Significant Bit হলো বাইনারি সংখ্যার সবচেয়ে বাম পাশের বিট যা সংখ্যা মান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উত্তর

বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে।
বাইনারি যোগের সত্যক সারণি-

A 0
B 0
S 0
C 0
A 0
B 1
S 1
C 0
A 1
B 0
S 1
C 0
A 1
B 1
S 0
C 1

বুলিয়ান যোগ:

A B Y
0 0 0
0 1 1
1 0 1
1 1 1

বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 = 10 কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+ 1 = 1. সুতরাং বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়।

উত্তর

মিনার বইয়ের দাম $(165)_8=1×64+6×8+5=117$ টাকা।

রিনার দাম $(7A)_{16}=122$ টাকা। বাইনারিতে $01111010$, তিন বিটে ভাগ করলে $001\ 111\ 010$, তাই অক্টালে $(172)_8$।

উত্তর

রিনা ও মিনার বইয়ের দামের পার্থক্য $122−117=5$ টাকা।

8-বিটে 122=01111010 ও 117=01110101। 117-এর 2-এর পরিপূরক 10001011।

  01111010
+ 10001011
-----------
1 00000101

বাইরের carry বাদ দিলে 00000101=5। এটি signed overflow নয়। তাই পরিপূরক যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের উক্তিটি যথার্থ।

৫. উদ্দীপক

$x+y z=(x+y)(x+z)$

চিত্র-১

চিত্র-২

উদ্দীপকের ছবি
উত্তর কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
উত্তর

নিচে NOR গেইট দ্বারা NAND গেইটের বাস্তবায়ন দেখানো হলো-

চিত্রের সংযোগ ও সমীকরণ:

P′ = NOR(P, P), Q′ = NOR(Q, Q); T = NOR(P′, Q′); R = NOR(T, T) = ¬(PQ)।

অতএব, NAND গেইটকে NOR গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর সমীকরণটি হলো: $x+y z=(x+y)(x+z)$

নিচে সত্যক সারণির সাহায্যে সমীকরণটি প্রমাণ করে দেখানো হলো-

x 0
y 0
z 0
yz 0
x+yz 0
x+y 0
x+z 0
(x+y)(x+z) 0
x 0
y 0
z 1
yz 0
x+yz 0
x+y 0
x+z 1
(x+y)(x+z) 0
x 0
y 1
z 0
yz 0
x+yz 0
x+y 1
x+z 0
(x+y)(x+z) 0
x 0
y 1
z 1
yz 1
x+yz 1
x+y 1
x+z 1
(x+y)(x+z) 1
x 1
y 0
z 0
yz 0
x+yz 1
x+y 1
x+z 1
(x+y)(x+z) 1
x 1
y 0
z 1
yz 0
x+yz 1
x+y 1
x+z 1
(x+y)(x+z) 1
x 1
y 1
z 0
yz 0
x+yz 1
x+y 1
x+z 1
(x+y)(x+z) 1
x 1
y 1
z 1
yz 1
x+yz 1
x+y 1
x+z 1
(x+y)(x+z) 1

উৎসের তীর x+yz ও(x+y)(x+z) কলামের সমতা নির্দেশ করে।

উপরিউক্ত সত্যক সারণি থেকে দেখা যাচ্ছে $x+y z=(x+y)(x+z)$.

(প্রমাণিত)

উত্তর

চিত্র-২-এর কেবল ইনপুট ও আউটপুটের সংখ্যা দেখে ব্লকটির কাজ অনন্যভাবে নির্ধারণ করা যায় না। উৎসের উত্তর এটিকে হাফ অ্যাডার হিসেবে ধরেছে; সেই উদ্দেশ্য ধরে নিচের বিশ্লেষণ।

হাফ অ্যাডারের $S=A\oplus B$, $C=AB$। পূর্ণ অ্যাডারে তৃতীয় ইনপুট $C_i$ থাকে। প্রথম হাফ অ্যাডার: $S_1=A\oplus B$, $C_1=AB$। দ্বিতীয়: $S=S_1\oplus C_i$, $C_2=S_1C_i$।

দুটি carry OR করলে $C_o=C_1+C_2=AB+C_i(A\oplus B)$। অর্থাৎ দুটি হাফ অ্যাডার এবং একটি OR গেইট দিয়ে পূর্ণ অ্যাডার হয়। ব্লকটি সত্যিই হাফ অ্যাডার কি না, সেই অনুপস্থিত কার্যবর্ণনা যাচাই প্রয়োজন।

৬. উদ্দীপক

চিত্র-১:

SL.No. Subject Name
1 Bangla
2 English
3 ICT

চিত্র-২: Subject List:

  • Bangla
  • English
  • ICT
উত্তর সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
উত্তর http://www.xyz.com.bd-এ http স্কিম, www সাবডোমেইন, xyz নিবন্ধিত নামের অংশ, com দ্বিতীয় স্তরের শ্রেণি এবং bd দেশভিত্তিক top-level domain। সম্পূর্ণ হোস্টনাম www.xyz.com.bd।
উত্তর
<!DOCTYPE html>
<html><body>
<table border="1" cellspacing="0">
<tr><th>SL No.</th><th>Subject Name</th></tr>
<tr><td>1.</td><td>Bangla</td></tr>
<tr><td>2.</td><td>English</td></tr>
<tr><td>3.</td><td>ICT</td></tr>
</table>
</body></html>
উত্তর

চিত্র-১ হলো ওয়েবপেইজে বিভিন্ন তথ্য টেবিল আকারে সাজানো এবং চিত্র-২ হলো উক্ত তথ্যসমূহ লিস্ট বা তালিকা আকারে সাজানো-।
উদ্দীপকের বিভিন্ন Subject Name টেবিল থেকে খুব সহজেই লিস্ট আকারে উপস্থাপন করা যায়। নিচে আনঅর্ডার্ড লিস্ট আকারে
Subject List অর্থাৎ চিত্র-২ এর HTML কোড লেখা হলো-

<!DOCTYPE html>
<html>
<body>
<h3>Subject Name:</h3>
<ul>
<li>Bangla</li>
<li>English</li>
<li>ICT</li>
</ul>
</body>
</html>

৭. উদ্দীপক

দৃশ্যকল্প-১: A, B ও C তিন বন্ধু। তাদের বয়স যথাক্রমে 25, 27 ও 26 বছর।
দৃশ্যকল্প-২: Enter the Last Number of the series :
7 Sum of the series: 28.
উত্তর কী-ওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ।
উত্তর C-তে নামের শুরুতে অক্ষর বা আন্ডারস্কোর এবং পরে অক্ষর, অঙ্ক বা আন্ডারস্কোর ব্যবহার করা যায়; ফাঁকা স্থান বা keyword নয়। বড় ও ছোট হাতের অক্ষর আলাদা। একই scope-এ অসামঞ্জস্যপূর্ণ পুনর্ঘোষণা করা যাবে না; nested scope-এ shadowing হতে পারে। Implementation-এর জন্য সংরক্ষিত identifier এড়িয়ে অর্থবহ নাম নেওয়া উচিত।
উত্তর
  1. শুরু।
  2. a=25, b=27, c=26 নিই।
  3. যদি a≥b এবং a≥c হয় তবে A-এর বয়স দেখাই।
  4. নতুবা b≥c হলে B-এর বয়স দেখাই; অন্যথায় C-এর বয়স দেখাই।
  5. শেষ।

প্রদত্ত মানে B-এর বয়স 27 বছর, যা সর্বাধিক।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মত আউটপুট পাওয়ার জন্য সি-ভাষায় প্রোগ্রাম রচনা করা সম্ভব। নিচে প্রোগ্রামটি দেখানো হলো:

#include <stdio.h>

int main() {

int i, s=0,n ;

printf ( "Enter the last number of the series:" );

scanf ( "%d",&n );

for ( i=1;i<=n;i++ )

{

s=s+i;

}

printf ( "Sum of the series:%d",s );

return 0;

}

৮. উদ্দীপক

আফিয়া ও মেহেক দুই বোন। আফিয়ার ব্যবহৃত মোবাইলে শুধু কথা বলা ও SMS পাঠানো যায়। কিন্তু মেহেক এর ব্যবহৃত মোবাইলের মাধ্যমে ভিডিও কল এবং ই-কমার্সের কাজও করা যায়। আফিয়া মেহেককে ছবি আঁকতে বলায় মেহেক নিচের মতো করে কয়েকটি ছবি, আঁকল।
উদ্দীপকের ছবি
উত্তর মান বা চলকের ওপর নির্দিষ্ট ক্রিয়া সম্পাদনের প্রতীককে অপারেটর বলে; যেমন C-তে +, -, * ও /।
উত্তর ++a চলকের মান এক বাড়িয়ে সেই নতুন মান expression-এ দেয়। a++ expression-এ পুরোনো মান দেয়, তবে চলকটিও এক বাড়ে। উদাহরণ: a=5 হলে b=++a; শেষে a=6,b=6; আলাদা পরীক্ষায় a=5 হলে b=a++; শেষে a=6,b=5। একই চলকের একাধিক unsequenced পরিবর্তনযুক্ত expression ব্যবহার করা যাবে না।
উত্তর

উদ্দীপকে মেহেকের অঙ্কিত চিত্রগুলো পাঠ্যবইয়ের আলোকে 'প্রোগ্রাম ফ্লোচার্ট' বিষয়টি নির্দেশ করে।
প্রোগ্রাম ফ্লোচার্ট
একটি কম্পিউটার প্রোগ্রামের ধারাবাহিক কার্যপ্রণালি একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্টের সকল কার্যধারা পুরোপুরিই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত।
উদ্দীপকের প্রতীকগুলোর বর্ণনা নিচে দেওয়া হলো:

প্রতীক উদ্দেশ্য কাজ
ডিম্বাকৃতি শুরু/শেষ Program-এর শুরু ও শেষ; একাধিক terminal থাকতে পারে।
তীর প্রবাহের দিক পরবর্তী operation-এর দিকে নির্দেশ।
আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ Processing operation।
বৃত্ত সংযোগ বড় flowchart-এর অন্য অংশের সংযোগ।
উত্তর

শুধু কল ও SMS-এর বর্ণনা 2G-এর প্রচলিত সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিডিও কল ও ই-কমার্স 3G বা পরবর্তী প্রজন্মেও সম্ভব; এই তথ্য দিয়ে মেহেকের নেটওয়ার্ককে অনন্যভাবে 3G বলা যায় না।

উৎসের উদ্দেশ্য অনুযায়ী 2G বনাম 3G তুলনায় পরেরটিতে সাধারণত বেশি ডেটা-সক্ষমতা ও ভিডিও যোগাযোগের সুবিধা থাকে। তবে প্রকৃত গতি ও সুবিধা নেটওয়ার্ক, যন্ত্র ও সেবার ওপর নির্ভর করে। শুধু এসব কাজের তালিকা দিয়ে নির্দিষ্ট প্রজন্ম বা বর্তমান জনপ্রিয়তা নিশ্চিত করা হয়নি।