১. উদ্দীপক
জৈব তথ্যবিজ্ঞান তথা বায়োইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। এখানে ব্যবহৃত ডেটাসমূহ হলো ডিএনএ, জিন, অ্যামিনো এসিড এবং নিউক্লিক এসিড। এসব ডেটাকে ব্যবহার করে জৈব ও জেনেটিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রীকরণের কাজ কম্পিউটারের মাধমে করা হয়, যা জিনভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার এবং উন্নয়নের কাজে লাগে।
বায়োইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ হলো রিশাল জৈবডেটার ভান্ডারকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, এতে সহজ বিচরণ এবং নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করা। যে কোনো ডেটা বিশ্লেষণের পূর্বে একেবারে অর্থহীন ডেটাকে অর্থপূর্ণ জৈবতথ্য প্রদানের উপযোগী করতে কম্পিউটারের ডেটা প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়।
উদ্দীপকে গাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানোটেকনোলজি। নিচে এর প্রয়োগক্ষেত্রসমূহ বর্ণনা করা হলো-
১. ন্যানোটেকনোলজি প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্যে ব্যবহার্য। সেই সাথে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে।
২. ন্যানো-রোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন-এনজিওপ্লাস্টি। সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা, যেমন- ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস করা, যেমন-এন্ডোস্কপি, এনজিওগ্রাম, কলোনোস্কপি ইত্যাদি।
৩. খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং, খাদ্যে স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরির জন্য ব্যবহৃত হয়।
৪. জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে।
৫. হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি প্রস্তুতকরণে।
৬. বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী যেমন- ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, ফুটবলের বাতাসে ভারসাম্য রক্ষার্থে।
৭. শিল্প কারখানার ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুকে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করা যায়।
৮. প্রসাধনীতে জিংক অক্সাইড এর ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় ত্বকের ক্যান্সার রোধ সম্ভব হয়েছে। সেই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চরাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এবং এন্টি এজিং ক্রিম তৈরিতেও ন্যানোটেকনোলজি ব্যবহৃত হয়।
২. উদ্দীপক
দৃশ্যকল্প-২: পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেইল করল।
দৃশ্যকল্প-১ এ যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হচ্ছে তা হলো
-সিমপ্লেক্স মোড।
যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
ডিভাইস-1 (প্রেরক) → মাধ্যম → ডিভাইস-2 (গ্রাহক)। তীর কেবল প্রেরক থেকে গ্রাহকের দিকে; এটি সিমপ্লেক্স মোড।
অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। উদাহরণ- রেডিও, টেলিভিশন। একইভাবে কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়াও এ মোডের মধ্যে পড়ে।
ডেটা কমিউনিকেশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। ফলে এই ট্রান্সমিশনে সময় বেশি লাগে। এই ট্রান্সমিশনের গতি ও দক্ষতাও সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় কম।
অপরদিকে, ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হওয়াকে বলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই মেথডে প্রতি ব্লক ট্রান্সমিশনের মাঝে বিরতির সময় সমান থাকে। ফলে সিনক্রোনাস ট্রান্সমিশনে সময় তুলনামূলক কম লাগে। পাশাপাশি এর গতি ও দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে ডেটা পাঠানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
৩. উদ্দীপক
সেজুতি তার অফিসের অভ্যন্তরের ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান-প্রদান করে। এ ধরনের নেটওয়ার্ক স্টার টপোলজিকে নির্দেশ করে। নিচে স্টার টপোলজি ব্যাখ্যা করা হলো-
স্টার সংযোগের গঠন: একটি কেন্দ্রীয় নোড H এবং পাঁচটি বাইরের নোড N1–N5। সংযোগগুলো H–N1, H–N2, H–N3, H–N4, H–N5; বাইরের নোডগুলোর মধ্যে সরাসরি সংযোগ দেখানো হয়নি।
স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক, কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস (যেমন-কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) একটি কেন্দ্রীয় ডিভাইসের (যেমন- হাব বা সুইচ) সাথে সংযুক্ত থাকে। এই টপোলজিতে, কেন্দ্রীয় ডিভাইসটি নেওয়ার্কের সকল ডেটা আদান-প্রদনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। সহজ ভাষায়, এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ, দ্বিমুখী হয়। হাব বা সুইচ-বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে।
সেজুতি যে প্রযুক্তির মাধ্যমে কোনো অনুমোদন ছাড়াই তার অফিসের নেটওয়ার্কগুলোকে যুক্ত করে ডেটা আদান-প্রদান করছে তা হলো Wi-Fi। আবার সে যে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলার শাখা অফিসের সাথে ডেটা আদান-প্রদান করছে তা হলো WiMax। নিচের এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
১. Wi-Fi এর কভারেজ 50 100 মিটার। পক্ষান্তরে WiMax এর কভারেজ প্রায় 10-50 কিলোমিটার।
২. Wi-Fi নেটওয়ার্কে খরচ কম, কিন্তু WiMax নেটওয়ার্ক ব্যয়বহুল।
৩. Wi-Fi এর নেটওয়ার্ক WLAN, WiMax এর নেটওয়ার্ক WMAN।
8. Wi-Fi এর গতি 11-200 Mbps, WiMax এর গতি 80-1000 Mbps ।
৫. Wi-Fi এর স্ট্যান্ডার্ড IEEE 802.11 অন্যদিকে WiMax এর স্ট্যান্ডার্ড IEEE 802.16 ।
৬. Wi-Fi এ হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হলেও WiMax এ ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়।
৭. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি 2.4-5 GHz, WiMax এর ফ্রিকোয়েন্সি 2-66 GHz।
৪. উদ্দীপক
দৃশ্যকল্প-১ : $\mathrm{(56)_{10} + (?)_8 = (BD)_{16}}$
দৃশ্যকল্প-২ : আকাশ রফিককে $\mathrm{2}$ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে $\mathrm{(20)_{10}}$ থেকে $\mathrm{(42)_{10}}$ বিয়োগ করে দেখাল।
কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের নিজস্ব মানের পাশাপাশি সংখ্যাটিতে তার অবস্থানের ওপর ভিত্তি করে যে মান নির্ধারিত হয়, তাকে ওই অঙ্কের স্থানীয় মান বা $\mathrm{Positional\ Value}$ বলে।
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের একটি নির্দিষ্ট স্থানীয় মান থাকে যা নির্ভর করে সংখ্যাটির বেজ বা ভিত্তির ওপর। যেমন- দশমিক সংখ্যা পদ্ধতিতে $\mathrm{252}$ সংখ্যাটিতে ডানদিকের $\mathrm{2}$ এর স্থানীয় মান $\mathrm{2 \times 10^0 = 2}$, কিন্তু বামদিকের $\mathrm{2}$ এর স্থানীয় মান $\mathrm{2 \times 10^2 = 200}$। এখানে অঙ্ক একই হলেও অবস্থানের কারণে তাদের স্থানীয় মান ভিন্ন।
দৃশ্যকল্প-১ এ দেওয়া আছে-
$\mathrm{(56)_{10} + (?)_8 = (BD)_{16}}$
এখানে, $\mathrm{(BD)_{16} = (?)_{10}}$
$\begin{aligned} \mathrm{(BD)_{16}} & = \mathrm{B \times 16^1 + D \times 16^0} \\ & = \mathrm{11 \times 16 + 13 \times 1} \\ & = \mathrm{176 + 13 = 189} \\ \mathrm{\therefore (BD)_{16}} & = \mathrm{(189)_{10}} \end{aligned}$
ধরি, $\mathrm{(x)_{10} = (?)_8}$
সুতরাং, $\mathrm{(56)_{10} + (x)_{10} = (189)_{10}}$
বা, $\mathrm{(x)_{10} = (189)_{10} - (56)_{10}}$
$\mathrm{\therefore (x)_{10} = (133)_{10}}$
এখন, $\mathrm{(133)_{10} = (?)_8}$
| ভাজ্য | ভাগফল | ভাগশেষ |
|---|---|---|
| 133 | 16 | 5 |
| 16 | 2 | 0 |
| 2 | 0 | 2 |
ভাগশেষগুলো নিচ থেকে ওপরে পড়তে হবে।
(133)₁₀ = (205)₈।
অর্থাৎ, দৃশ্যকল্প-$\mathrm{1}$ এ উল্লিখিত $\mathrm{(?)_8}$ এর মান $\mathrm{(205)_8}$
বাইনারি সংখ্যা পদ্ধতিতে $\mathrm{2}$ এর পরিপূরক পদ্ধতিতে $\mathrm{(20)_{10}}$ থেকে $\mathrm{(42)_{10}}$ বিয়োগ করা সম্ভব। নিচে তা দেখানো হলো-
| ভাজ্য | ভাগফল | ভাগশেষ |
|---|---|---|
| 20 | 10 | 0 |
| 10 | 5 | 0 |
| 5 | 2 | 1 |
| 2 | 1 | 0 |
| 1 | 0 | 1 |
ভাগশেষগুলো নিচ থেকে ওপরে পড়তে হবে।
(20)₁₀ = (10100)₂।
| ভাজ্য | ভাগফল | ভাগশেষ |
|---|---|---|
| 42 | 21 | 0 |
| 21 | 10 | 1 |
| 10 | 5 | 0 |
| 5 | 2 | 1 |
| 2 | 1 | 0 |
| 1 | 0 | 1 |
ভাগশেষগুলো নিচ থেকে ওপরে পড়তে হবে।
(42)₁₀ = (101010)₂।
$\mathrm{(20)_{10} = (?)_2}$
এখন, $\mathrm{(42)_{10} = 00101010}$ [$\mathrm{8}$ বিট রেজিস্টার]
$\mathrm{1}$ এর পরিপূরক $\mathrm{= 11010101}$
যোগ $\mathrm{1 \ \ \ \ \ \ \ \ \ \ \ = \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ 1}$
$\mathrm{2}$ এর পরিপূরক $\mathrm{(-42)_{10} = 11010110}$
$\mathrm{(20)_{10} \ \ \ \ \ \ = 00010100}$ [$\mathrm{8}$ বিট রেজিস্টার]
$\mathrm{(-42)_{10} \ \ \ \ = 11010110}$
যোগফল $\mathrm{(-22)_{10} = 11101010}$
চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতির কারণে $\mathrm{(20)_{10}}$ থেকে $\mathrm{(42)_{10}}$ এর বিয়োগফল হবে $\mathrm{(11101010)_2}$ বা $\mathrm{(-22)_{10}}$।
৫. উদ্দীপক
দৃশ্যকল্প-১: $\mathrm{F}=(\mathrm{A}+\overline{\mathrm{B}}) \cdot \mathrm{BC}$
দৃশ্যকল্প-২:
| P | Q | R |
|---|---|---|
| 0 | 0 | 1 |
| 0 | 1 | 0 |
| 1 | 0 | 0 |
| 1 | 1 | 0 |
বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে।
বাইনারি যোগের সত্যক সারণি-
| A | 0 |
|---|---|
| B | 0 |
| বাইনারি Sum | 0 |
| Carry | 0 |
| বুলিয়ান OR | 0 |
| A | 0 |
|---|---|
| B | 1 |
| বাইনারি Sum | 1 |
| Carry | 0 |
| বুলিয়ান OR | 1 |
| A | 1 |
|---|---|
| B | 0 |
| বাইনারি Sum | 1 |
| Carry | 0 |
| বুলিয়ান OR | 1 |
| A | 1 |
|---|---|
| B | 1 |
| বাইনারি Sum | 0 |
| Carry | 1 |
| বুলিয়ান OR | 1 |
বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 = 10 কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+ 1 = 1. সুতরাং বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়।
দৃশ্যকল্প-১ এ দেওয়া আছে-
$F=(A+\bar{B}) \cdot B C$
এর সত্যক সারণি নিম্নরূপ-
| A | 0 |
|---|---|
| B | 0 |
| C | 0 |
| B̄ | 1 |
| A+B̄ | 1 |
| BC | 0 |
| F | 0 |
| A | 0 |
|---|---|
| B | 0 |
| C | 1 |
| B̄ | 1 |
| A+B̄ | 1 |
| BC | 0 |
| F | 0 |
| A | 0 |
|---|---|
| B | 1 |
| C | 0 |
| B̄ | 0 |
| A+B̄ | 0 |
| BC | 0 |
| F | 0 |
| A | 0 |
|---|---|
| B | 1 |
| C | 1 |
| B̄ | 0 |
| A+B̄ | 0 |
| BC | 1 |
| F | 0 |
| A | 1 |
|---|---|
| B | 0 |
| C | 0 |
| B̄ | 1 |
| A+B̄ | 1 |
| BC | 0 |
| F | 0 |
| A | 1 |
|---|---|
| B | 0 |
| C | 1 |
| B̄ | 1 |
| A+B̄ | 1 |
| BC | 0 |
| F | 0 |
| A | 1 |
|---|---|
| B | 1 |
| C | 0 |
| B̄ | 0 |
| A+B̄ | 1 |
| BC | 0 |
| F | 0 |
| A | 1 |
|---|---|
| B | 1 |
| C | 1 |
| B̄ | 0 |
| A+B̄ | 1 |
| BC | 1 |
| F | 1 |
দৃশ্যকল্প-১ প্রদত্ত সমীকরণটি হলো-
$F=(A+\bar{B}) \cdot B C$
দৃশ্যকল্প-২ এ একটি NOR গেইটের সত্যক সারণি দেওয়া আছে। NOR গেইট দিয়ে দৃশ্যকল্প-১ এর সমীকরণটির বাস্তবায়ন সম্ভব। নিচে তা বিশ্লেষণ করে দেখানো হলো-
F=(A+B̄)BC। NOR দিয়ে একই সংযোগ:
G₁=NOR(B,B)=B̄।
G₂=NOR(A,G₁)=¬(A+B̄)।
G₃=NOR(C,C)=C̄।
G₄=NOR(G₁,G₃)=BC।
G₅=NOR(G₄,G₄)=¬(BC)।
F=NOR(G₂,G₅)=(A+B̄)BC।
প্রত্যেক মধ্যবর্তী সিগন্যাল পরের নির্দিষ্ট ইনপুটে যুক্ত।
৬. উদ্দীপক
দৃশ্যকল্প-1: caption “A Sample Table”; দুই সারি/তিন মূল কলাম। বাম কোষ ICT দুই সারিজুড়ে (rowspan=2); প্রথম সারির ডান দুই কলাম একত্র HSC Exam-2025 (colspan=2)। দ্বিতীয় সারির মাঝের কোষে বামদিকে MCQ এবং ডানের কোষে ডানদিকে CQ।
দৃশ্যকল্প-2: ফাঁপা-বৃত্ত bullet-এ Vegetables ও Fruits। Fruits হাইপারলিংক; তার নিচে রোমান তালিকা iv. Ripe, v. Dried।
ট্যাগ: <> এবং </> এবং এর মধ্যে লেখা একটি কীওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। ওয়েব ব্রাউজারে HTML ট্যাগ এর লেখা প্রদর্শন করে থাকে। একটি ট্যাগে শুরু ট্যাগ, তথ্য বা ধারণকৃত অংশ ও শেষ ট্যাগ-এ তিনটি অংশ থাকে। যেমন-
Hello World!
। এখানেহলো শুরু ট্যাগ। Hello World! হলো তথ্য বা ধারণকৃত অংশ এবং
হলো শেষ ট্যাগ।অ্যাট্রিবিউট: HTML-এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে। যেমন- <img src' = "flower.jpg" width = "100" height = "100">। এখানে <img> হলো ট্যাগ, src হচ্ছে অ্যাট্রিবিউট, যার দ্বারা ছবির সোর্স বা উৎস নির্ধারণ করে এবং Width এবং height অ্যাট্রিবিউট দ্বারা ছবির প্রস্থ ও উচ্চতা নির্ধারণ করা হয়।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর ন্যায় ব্রাউজারে ফলাফল পেতে HTML কোড নিচে দেওয়া হলো-
< !DOCTYPE html >
< html >
< body >
< table border="1" cellspacing="0" >
< caption > A Sample Table < /caption >
< tr >
< td rowspan = " 2 " align = " center " > ICT< /td >
< td colspan= " 2 " >HSC Exam-2025< /td >
< /tr >
< tr >
< td align="left" >MCQ< /td >
< td align="right" >CQ< /td>
< /tr >
< /table >
< /body >
< html >
দৃশ্যকল্প-২ এর HTML কোড নিম্নরূপ, যেখানে Fruits-এ ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে।
< !DOCTYPE html >
< html >
< body >
< ul type="circle" >
< li >Vegetables</li >
< li >
< a href="www.Fruitbox.com" target="_blank" >Fruits< /a >
< ol type="i" start = "4" >
< li >Ripe < /li >
< li >Dried< /li >
< /ol >
< /li >
< /ul >
< /body >
< /html >
৭. উদ্দীপক
_ICT-এর গঠন identifier-এর সাধারণ বর্ণ/underscore নিয়ম মেনে চলে। কিন্তু C-তে underscore-এর পর বড় হাতের অক্ষর দিয়ে শুরু নাম সবসময় implementation-এর জন্য সংরক্ষিত। তাই ব্যবহারকারীর নিজস্ব চলক হিসেবে _ICT ব্যবহার করা উচিত নয়; যেমন ict_value ব্যবহার করা যায়।
উৎসে শুধু গঠনগত নিয়ম দেখে নামটিকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য বলা হয়েছে; সংরক্ষিত identifier-এর নিয়মটি বাদ পড়েছে।
উদ্দীপক অনুযায়ী জন্মসালের ভিত্তিতে গ্রুপ নির্ধারণ করার ফ্লোচার্ট নিম্নরূপ-
Start → জন্মসাল B ইনপুট।
- 1950≤B≤1980? Yes → Print Group A → End; No → ধাপ 2।
- 1981≤B≤2000? Yes → Print Group B → End; No → ধাপ 3।
- 2001≤B≤2025? Yes → Print Group C → End; No → Print No Group → End।
উদ্দীপকে প্রদত্ত শর্তানুযায়ী জন্মসালের ভিত্তিতে গ্রুপ নির্ধারণ করার জন্য সি $(\text{C})$ ভাষায় রচিত প্রোগ্রামটি নিচে দেওয়া হলো:
#include <stdio.h>
int main() {
int y;
printf("Enter your birth year: ");
scanf("%d", &y);
if (y >= 1950 && y <= 1980) {
printf("Group-A\n");
}
else if (y >= 1981 && y <= 2000) {
printf("Group-B\n");
}
else if (y >= 2001 && y <= 2025) {
printf("Group-C\n");
}
else {
printf("No Group\n");
}
return 0;
}
৮. উদ্দীপক
ধাপ-১: শুরু করি।
ধাপ-২ : n এর মান ইনপুট করি।
ধাপ-৩: যোগফলের জন্য s = 0 এবং চলক i = 100 ব্যবহার করা হয়েছে।
ধাপ-৪: যদি i >= n হয় তাহলে ৫নং ও ৬নং ধাপে গমন করি; অন্যথায় ৭নং ধাপে গমন করি।
ধাপ-৫: s =s+i * i
ধাপ-৬ : i = i - 10 (i এর মান হ্রাস করি এবং পুনরায় ৪নং ধাপে যাই।)
ধাপ-৭ : ৪ এর মান প্রিন্ট করি।
ধাপ-৮: শেষ করি।
do....while লুপ দ্বারা তৈরি উদ্দীপকের ধারাটি নির্ণয়ের সি প্রোগ্রামটি নিম্নরূপ-
#include <stdio.h>
int main(void) {
int n,i=100; long long s=0;
if(scanf("%d",&n)!=1 || n<0 || n>100 || n%10!=0)return 1;
do{s+=1LL*i*i;i-=10;}while(i>=n);
printf("%lld\n",s);
return 0;
}
সংশোধনের নোট: শেষ পদ n ধারায় 100, 90, …, 0-এরএকটি হওয়া আবশ্যক; এখানে সেই domain পরীক্ষাকরাহয়েছে।