১. উদ্দীপক
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। নিচে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারা ব্যাখ্যা করা হলো-
যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারাকে প্রাচীনকাল থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত ৪টি অংশে ভাগ করা হয়েছে। এগুলো হলো- ১. প্রাচীন যুগ, ২. 'মধ্যযুগ,
৩. আধুনিক যুগ, ৪. সাম্প্রতিক যুগ।
১. প্রাচীন যুগ: যুক্তিবিদ্যায় প্রাচীন দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল। তারা সকলেই যুক্তিবিদ্যার ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সক্রেটিসের' মতে, জ্ঞান হলো বিশেষ থেকে সার্বিকে উপনীতি হওয়ার পদ্ধতি। প্লেটোর অনেক সংলাপেই ন্যায়, সত্য, ঈশ্বর প্রভৃতি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। অ্যারিস্টটল গঠনমূলক চিন্তা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্তিবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন। যার জন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়।
২. মধ্যযুগ: মধ্যযুগের যুক্তিবিদ্যা বলতে, মূলত স্কলাস্টিক যুক্তিতত্ত্বকেই নির্দেশ করে। আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশ মধ্যযুগীয় দর্শনের ক্রমবিকাশে বিশেষ অবদান রাখেন। মধ্যযুগে যুক্তিবিদ্যার তাত্ত্বিক প্রসার ঘটে।
৩. আধুনিক যুগ: রেনেসাঁ পরবর্তী সময় যুক্তিবিদ্যা ক্রমবিকাশের আধুনিক যুগ ধরা হয়েছে। এ যুগে প্রচলিত যুক্তিবিদ্যার আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়। আধুনিক গাণিতিক ও প্রতীকী বিকাশে লাইবনিজ, ফ্রেগে, বার্ট্রান্ড রাসেল ও আলফ্রেড নর্থ হোয়াইটহেড প্রমুখ দার্শনিকগণ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারাকে সাম্প্রতিক কাল পর্যন্ত এগিয়ে নিয়ে আসেন।
৪. সাম্প্রতিক যুগ: গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুল-এর মাধ্যমে যুক্তিবিদ্যার সমকালীন ধারাটি শুরু হয়। তিনি যুক্তিবিদ্যার গাণিতিক পদ্ধতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া জে. এস. মিল, ডি মরগ্যান, আরভিং এম কপি, যোসেফ প্রমুখ যুক্তিবিদগণ যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় বিশেষ অবদান রাখেন।
প্রশিক্ষণ কার্যক্রমটির স্বরূপের সঙ্গে যুক্তিবিদ্যার স্বরূপের সাদৃশ্য রয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটির মতো যুক্তিবিদ্যারও তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে।
কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা সম্পর্কিত কতকগুলো নিয়ম ও নীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজেও বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কিছু নিয়মকানুন প্রণয়ন করে। তাই যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতোই একটি বিজ্ঞান। আবার কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করেছেন। কেননা কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তিবিদ্যার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা।
প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যা বিজ্ঞান এই কারণে যে এটি নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় সেটি তুলে ধরে। আবার যুক্তিবিদ্যা কলা এ কারণে যে, এটি যুক্তির নিয়মাবলিকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক রয়েছে বিধায় যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
উদ্দীপকে প্রশিক্ষক শিহাব প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানদান করতেন, তা যুক্তিবিদ্যার স্বরূপের তত্ত্বমূলক বিজ্ঞান বা তাত্ত্বিক দিক। অন্যদিকে, প্রশিক্ষক রিয়াজ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য হলো প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা। যেটা যুক্তিবিদ্যা স্বরূপের ব্যবহারিক দিকের সাথে সাদৃশ্য রয়েছে।
তাই বলা যায়, উদ্দীপকের সাথে যুক্তিবিদ্যা স্বরূপের তত্ত্বমূলক বিজ্ঞান ও ব্যবহারিক দিকে সাদৃশ্য পাওয়া যায়।
২. উদ্দীপক
| ১: পদের নাম | ২: যোগ্যতা | ৩: আবেদনকারীর সংখ্যা |
|---|---|---|
| অফিসার | স্নাতক + সৎ + পরিশ্রমী | ৫০ জন |
| মাঠকর্মী | এইচএসসি + পরিশ্রমী | ৮০ জন |
| অফিস সহকারী | এইচএসসি | ১১০ জন |
উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো অজাত্যর্থক। কেননা এগুলোর শুধু ব্যক্ত্যর্থ আছে কিন্তু জাত্যর্থ নেই।
পরিমাণ ও গুণের একত্রে প্রকাশ অনুসারে পদ দুই প্রকার। এর মধ্যে একটি হলো অজাত্যর্থক পদ। যে পদ বস্তু বা এর গুণ নির্দেশ করে অর্থাৎ যে পদের শুধু ব্যক্ত্যর্থ না হয় শুধু জাত্যর্থ আছে; কিন্তু দুটি একত্রে নেই যে পদকে অজাত্যর্থক পদ বলে। উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো হলো বাংলাদেশ, হিমালয়, ইমরান। এ পদগুলো স্বকীয় নামবাচক পদ। কেননা কোনো স্থান বা বস্তু বা প্রাণী বা ব্যক্তিবিশেষকে চিহ্নিত করার জন্য যে সাংকেতিক শব্দ বা ভাষাগত প্রতীক ব্যবহার করা হয় তাকে স্বকীয় নামবাচক পদ বলে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, স্বকীয় নামবাচক পদ অজাত্যর্থক। যে-বিশিষ্ট নামটি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে চিহ্নিত করে তা কেবল উক্ত ব্যক্তি, বস্তু বা স্থানের ব্যক্ত্যর্থ প্রকাশ করে। কোনো গুণ বা জাত্যর্থ নির্দেশ করে না। স্বকীয় নামবাচক পদের কেবল ব্যক্ত্যর্থ আছে, কোনো জাত্যর্থঃ নেই। তাই স্বকীয় নামবাচক পদ অজাত্যর্থক।
সুতরাং উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো স্বকীয় নামবাচক পদ। এদের শুধু ব্যক্ত্যর্থ আছে কোনো জাত্যর্থ নেই, তাই এ পদগুলো অজাত্যর্থক পদ।
তবে পাওয়া উৎসচিত্রে কেবল চাকরির পদ, যোগ্যতা ও আবেদনকারীর সংখ্যার সারণি আছে; প্রশ্নে বর্ণিত চিত্র-১ বা বাংলাদেশ/হিমালয়/ইমরান নামগুলো দৃশ্যমান নয়। উপরোক্ত আলোচনা উৎসের লিখিত উত্তরের শর্তাধীন ব্যাখ্যা, অনুপস্থিত চিত্র পুনরুদ্ধার নয়।
উদ্দীপকে চিত্র-২ এর কলম-২ এবং কলম-৩ এর সম্পর্ক হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক। পাঠ্যবইয়ের আলোকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক বিশ্লেষণ করা হলো-
জাত্যর্থক শ্রেণিপদের দুটি আলোচ্য দিক থাকে। এর একটি হলো ব্যক্ত্যর্থের দিক এবং অন্যটি হলো জাত্যর্থের দিক। ব্যক্ত্যর্থের দিক বলতে পদের পরিমাণগত দিককে বোঝায়। আর জাত্যর্থের দিক বলতে পদের গুণগত দিককে বোঝায়। পদের এ দুটি দিকের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। তবে এদের মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী। এ বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক লক্ষ করা যায়। যথা-
১. কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে তার জাত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি করে 'জীব' করা হলে জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি' হয়।
২. কোনো পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেলে তার জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হ্রাস করে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে 'জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' হয়।
৩. কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পেলে তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা, হলে ব্যক্ত্যর্থ 'মানুষ' থেকে হ্রাস পেয়ে কেবল 'সৎ মানুষ' হয়।
৪. কোনো পদের জাত্যর্থ হ্রাস পেলে তার ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'সৎ মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা' থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হলে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়ে 'সৎ মানুষ' থেকে 'সকল মানুষ' হয়।
সুতরাং দেখা যাচ্ছে, কোনো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এ সম্পর্ক অবশ্যই বিপরীতমুখী হয়। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
বিপরীত হ্রাসবৃদ্ধি এখানে একই শ্রেণিবিন্যাসের অধীন অধিক-কম নির্ধারক গুণ যোগ-বিয়োগের জন্য। নিছক সদস্যসংখ্যা বদলালেই গুণগত সংজ্ঞা বদলায় না; সমব্যক্ত্যর্থক গুণ যোগ হলেও প্রকৃত শ্রেণিসীমা ছোট নাও হতে পারে।
৩. উদ্দীপক
উদ্দীপকের জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য। কারণ বাক্যটি যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। যুক্তিবাক্যের গঠনপ্রণালি পাঠ্যবইয়ের আলোকে নিচে বর্ণনা করা হলো-
অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তিবাকা বলে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক। সম্পর্ক। যখন দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক সম্পর্ক লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ। যথা- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। এদের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় পদ এবং এ পদ দুটি সংযোজক দ্বারা যুক্ত থাকে। যুক্তিবাক্যের যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। যে শব্দটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোজক সাধন করে তাকে সংযোজক বলে। অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজক দ্বারা যুক্ত থাকে। তাই যুক্তিবাক্য সবসময় উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে প্রকাশিত হয়। উদ্দীপকের আহসানের বক্তব্য হলো, "সকল শিক্ষার্থী হয় মেধাবী।"- এটি একটি যুক্তিবাক্য। কেননা এখানে সকল শিক্ষার্থী উদ্দেশ্য পদ, মেধাবী পদটি বিধেয় পদ এবং হয় শব্দটি সংযোজক, যা উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সুতরাং জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য হিসেবে প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকের জনাব রশিদের বক্তব্যটি একটি সাধারণ বাক্য আর জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য। বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-
১. সকল যুক্তিবাক্যই বাক্য। কিন্তু সকল বাক্য যুক্তিবাক্য নয়।
২. যুক্তিবাক্যে মোট তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। কিন্তু বাক্যে শুধু দুটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য ও বিধেয়।
৩. যুক্তিবাক্যের প্রথমে উদ্দেশ্য, মাঝে সংযোজক এবং শেষে বিধেয় থাকে। কিন্তু বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই।
৪. যুক্তিবাক্যের সংযোজক সবসময়ই বর্তমান কালসূচক হবে। কিন্তু বাক্যের ক্রিয়া যেকোনো কালসূচক হতে পারে।
৫. যুক্তিবাক্যের মাধ্যমে শুধু মনের চিন্তা প্রকাশিত হয়। কিন্তু বাক্যের মাধ্যমে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আবেগ, বিস্ময় ইত্যাদি নানা প্রকার মনের ভাব প্রকাশিত হয়।
৬. যুক্তিবাক্যের মধ্যে সত্য-মিথ্যা গুণ থাকে। কিন্তু বাক্যে কেবল . ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যে এ গুণ থাকে না। তাই তাদেরকে সত্যও বলা যায় না। মিথ্যাও বলা যায় না।
৭. যুক্তিবাক্যের একক হলো পদ, অন্যদিকে বাক্যের একক শব্দ।
পরিশেষে বলা যায়, জনাব রশিদের বক্তব্য যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত না হওয়ায় এটি একটি সাধারণ বাক্য। অন্যদিকে, জনাব আহসানের বক্তব্যটি যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত হওয়ায় এটি একটি যুক্তিবাক্য হিসেবে পরিগণিত হয়েছে। বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য থাকলেও তাদের মধ্যে গভীর সম্পর্কও বিদ্যমান।
এই তুলনা প্রচলিত বর্ণনামূলক শ্রেণিগত যুক্তিবাক্যের সীমায়। “শিক্ষার্থীদের মনোযোগী হওয়া জরুরি” একটি প্রয়োজনীয়তা বা মূল্যায়নের বক্তব্য; একে নিছক সংযোজক অনুক্ত বলে প্রশ্ন বা আদেশের সমার্থক ধরা যায় না। তিনটি প্রকাশ্য শব্দ বা বর্তমানকাল থাকাই সব যুক্তিবাক্যের শর্ত নয়।
৪. উদ্দীপক
দুই বন্ধু মিশরীয় মানুষ নিয়ে আলোচনা করছিল। মিশরীয় মানুষ সম্পর্কে দুইজনের বক্তব্য নিম্নরূপ-
আবীর: সকল মিশরীয় হয় সুখী।
হাসিব: কিছু মিশরীয় নয় শিক্ষিত।
উদ্দীপকের আবীরের বক্তব্যটি সার্বিক সদর্থক 'A' যুক্তিবাক্যকে ও হাসিবের বক্তব্যটি বিশেষ নঞর্থক 'O' যুক্তিবাক্যকে নির্দেশ করে।
যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কের একটি ভাষাগত স্বীকৃতি বা অস্বীকৃতি। যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A' দ্বারা চিহ্নিত করা হয়। আর যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের ব্যক্ত্যর্থের আংশিক সম্পর্কে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে 'O' দ্বারা চিহ্নিত করা হয়।
উদ্দীপকে আবীরের বক্তব্য- 'সকল মিশরীয় হয় সুখী। এটি একটি যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে বিধেয় পদ সুখী উদ্দেশ্য পদ সক্ল মিশরীয় সম্পর্কে স্বীকার করেছে। তাই গুণের দিক থেকে এটি সদর্থক. যুক্তিবাক্য। আবার বিধেয় পদ সুখী উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই এটি পরিমাণের দিক দিয়ে সার্বিক। সুতরাং গুণ ও পরিমাণের দিক দিয়ে আবীরের বক্তব্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A' যুক্তিবাক্য।
উদ্দীপকের হাসিবের বক্তব্যটি হলো, "কিছু মিশরীয় নয় শিক্ষিত।" এটি একটি যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে বিধেয় পদ শিক্ষিত কিছু মিশরীয় সম্পর্কে অস্বীকার করেছে। তাই গুণের দিক দিয়ে যুক্তিবাক্যটি একটি নঞর্থক যুক্তিবাক্য। আর বিধেয় পদ শিক্ষিত উদ্দেশ্য পদ মিশরীয়ের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই পরিমাণের দিক দিয়ে বাক্যটি একটি বিশেষ যুক্তিবাক্য। সুতরাং পরিমাণের দিক দিয়ে হাসিবের বক্তব্যটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা 'O' যুক্তিবাক্য।
সুতরাং গুণ ও পরিমাণ অনুসারে আবীরের বক্তব্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং হাসিবের বক্তব্যটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।
উদ্দীপকে দুই বন্ধুর বক্তব্যে ব্যবহৃত বাক্য গুলো যথাক্রমে সার্বিক সদর্থক এবং বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। এ বাক্যগুলোতে ব্যবহৃত পদগুলোর ব্যাপত্য নিয়মসহ বিশ্লেষণ করা হলো-
ব্যাপ্যতা অর্থ প্রসারতা বা ব্যাপকতা। ব্যাপ্যতা হলো বাক্যে ব্যবহৃত পদের ব্যক্ত্যর্থের পরিমাণ। কোনো বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য ও বিধেয় পদ পরিমাণগতভাবে সেই বাক্যে যতটুকু বিস্তার লাভ করে তাকেই পদের ব্যাপ্যতা বলে। যুক্তিবিদ্যায় পদের ব্যাপ্যতার চারটি নিয়ম রয়েছে; সেগুলো হলো-
১. সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য।
২. বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য।
৩. নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য।
৪. সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য।
উদ্দীপকে উল্লিখিত আবীরের বক্তব্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুসারে সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্য হিসেরে এর বিধেয় পদ অব্যাপ্য। অর্থাৎ আবীরের বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যটির উদ্দেশ্য পদ ব্যাপ্য; এবং বিধেয় পদ অব্যাপ্য। অপরদিকে, হাসিবের বক্তব্যটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুসারে বিশেষ যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ হাসিবের বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যটির উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে দুই বন্ধুর রক্তব্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে আবীরের বক্তব্যে ব্যবহৃত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য এবং হাসিবের বক্তব্যে ব্যবহৃত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য।
৫. উদ্দীপক
অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না; কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মধ্যে বিদ্যমান তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি।
উদ্দীপকে বর্ণিত, ড. আমিনুল ইসলাম ১৯৪৩ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করে। তার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ তিনি ইচ্ছা করলেই নিজ থেকে এ বৈশিষ্ট্য আলাদা করতে বা পরিবর্তন করতে পারেন না। এ বিষয়গুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে। এ কারণে এটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের দৃষ্টান্ত।
উদ্দীপকে ড. আমিনুল ইসলামকে “অত্যন্ত জ্ঞানপিপাসু” বলা হয়েছে। কোনো ব্যক্তির বাস্তব তীব্র জ্ঞানানুরাগ মানুষ হওয়ার সংজ্ঞাগত গুণ নয় এবং মানুষের বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে সকলের মধ্যে সমানভাবে নিঃসৃতও হয় না। এই ব্যক্তিগত, পরিবর্তনশীল প্রবণতা বোঝালে এটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ। অবান্তর লক্ষণ জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়।
উৎসের অন্য উত্তরধারায় “জ্ঞানপিপাসু”কে জ্ঞানার্জনের সাধারণ বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্থে নিয়ে উপজাতিগত উপলক্ষণ বলা হয়েছে। উপলক্ষণ জাত্যর্থের অংশ না হয়েও তার থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণ; জাতিগত উপলক্ষণ আসন্নতম জাতিসূচক বৈশিষ্ট্য থেকে এবং উপজাতিগত উপলক্ষণ বিভেদক বৈশিষ্ট্য থেকে নিঃসৃত হয়। সেই নির্দিষ্ট পাঠ্য অর্থে বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত সাধারণ জ্ঞানার্জনসামর্থ্যকে উপজাতিগত উপলক্ষণ বলা যেতে পারে।
তবে সামর্থ্য এবং কোনো ব্যক্তির অর্জিত তীব্র আগ্রহ এক নয়। উদ্দীপকের “অত্যন্ত” ও ব্যক্তিগত প্রশংসার বর্ণনা দ্বিতীয় অর্থটিকে নিশ্চিত করে না। তাই শর্ত ছাড়া একই গুণকে একদিকে অবান্তর লক্ষণ, অন্যদিকে অনিবার্য উপলক্ষণ বলা সঙ্গত নয়। প্রশ্নটির শব্দার্থ অস্পষ্ট হওয়ায় এই দুই পাঠ পৃথক করে উত্তর দিতে হবে; উৎসের পরস্পরবিরোধী শ্রেণিবিন্যাস পর্যালোচনাধীন।
৬. উদ্দীপক
উদ্দীপকের আনিসের বক্তব্যে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা আরোহে যে প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, উদ্দীপকে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। এই অনুমানের সিদ্ধান্ত সংশ্লেষক বাক্য হওয়ার কারণে এটি নতুন তথ্য প্রকাশ করে। তবে আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত নাও হতে পারে। আরোহ অনুমানের সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য। তবে কোনো কোনো ক্ষেত্রে আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।
সুতরাং উদ্দীপকে আনিসের বক্তব্যে আরোহের সে অনুমানের চিত্র ফুটে উঠেছে।
এ নির্দিষ্ট ঘটনায় পরিচিত কয়েকজনের আচরণ সব বাসিন্দার প্রতিনিধিত্ব করে কি না যাচাই হয়নি। অতএব আনিসের সিদ্ধান্ত সম্ভাব্য সাধারণীকরণ, নিশ্চিত সত্য নয়।
উদ্দীপকের আজাদের ভাবনাতে নির্দেশিত অনুমানটি হলো অবরোহ অনুমান এবং আনিসের ভাবনাতে নির্দেশিত অনুমানটি হলো আরোহ অনুমান। অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-
১. আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। কিন্তু অবরোহ অনুমানের, সিদ্ধান্ত কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। কিন্তু সমান হতে পারে।
২. আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়। কিন্তু অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন করা হয়।
৩. আরোহ অনুমানের আশ্রয়বাক্য পর্যবেক্ষণনির্ভর, কিন্তু পর্যবেক্ষণেও ভুল হতে পারে। কারণ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেগুলো সংগ্রহ করি। অন্যদিকে, অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না।
৪. আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। এর আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে গৃহীত। সত্য দৃষ্টান্ত থেকেও অসম্পূর্ণ সাধারণীকরণ মিথ্যা হতে পারে; নির্ভরযোগ্যতা প্রমাণ ও নমুনার ওপর নির্ভর করে। আর অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। এতে নিয়মকানুনের ওপর নির্ভরশীলতা বেশি।
৫. আরোহ অনুমানের গতি উর্ধ্বমুখী। কিন্তু অবরোহ অনুমানের গতি নিম্নমুখী।
সুতরাং বলা যায়, আরোহ অনুমান ও অবরোহ অনুমানের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।
আজাদের যুক্তিতে গাড়িচালক দার্জিলিংয়ের বাসিন্দা—এই অতিরিক্ত আশ্রয়ও প্রয়োজন। শুধু তাঁকে নিতে আসা দিয়ে বাসিন্দা হওয়া নিশ্চিত নয়।
৭. উদ্দীপক
যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। কোনো কোনো যুক্তিবিদ মনে করেন, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যে বিবৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই। অর্থাৎ এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কে ভিন্নভাবে সিদ্ধান্তে উপস্থাপন করা হয়। যেহেতু অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় না, তাই অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়।
এটি নতুন তথ্যের প্রশ্নে কিছু যুক্তিবিদের ঐতিহাসিক মত; অমাধ্যম অনুমান বৈধ বা অনিবার্য অনুসরণ হতে পারে—তার অস্বীকৃতি নয়।
উদ্দীপকে সোহেলের গাছে উঠার বিষয় অমাধ্যম অনুমানকে নির্দেশ করেছে। কেননা সোহেল কোনো মাধ্যম বা সাহায্য ছাড়াই গাছে উঠেছিল। নিচে অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-
১. অমাধ্যম অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।
২. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়।
৩. এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়।
৪. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক অবিচ্ছেদ্য।
৫. আশ্রয়বাক্যের পদ দুটি সিদ্ধান্তে স্থান পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়।
৬. সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হতে পারে না।
৭. অমাধ্যম অনুমান এক প্রকার অবরোহ অনুমান।
৮. সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে।
৯. সিদ্ধান্ত বাস্তবিক পক্ষে আশ্রয়বাক্য থেকে নতুন কোনো তথ্য প্রকাশ করে না।
১০. অবরোহ অনুমান হিসেবে অমাধ্যম অনুমানের আকারগত সত্যতাই মূল লক্ষ্য।
গাছে ওঠা নিজে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ নয়; এখানে তা সরাসরি সিদ্ধান্তের উপমা হিসেবে ব্যবহৃত।
উদ্দীপকে সোহেল ও রাসেলের গাছের উঠার পদ্ধতিগুলো যথাক্রমে অমাধ্যম ও মাধ্যম অনুমানকে নির্দেশ করেছে। কেননা সোহেল কোনো মাধ্যম ছাড়া সরাসরি গাছে উঠে পড়ে আর রাসেল মইয়ের সাহায্য নিয়ে গাছে ওঠে।
মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নিচে করা হলো-
১. মাধ্যম অনুমান দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান, করা হয়। পক্ষান্তরে, অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয়।
২. শ্রেণিগত সহানুমানে পদ থাকে তিনটি। যথা- প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। কিন্তু অমাধ্যম অনুমানে পদ থাকে দুটি। যথা-উদ্দেশ্য পদ ও বিধেয় পদ।
৩. মাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান। এখানে জানা থেকে অজানায় গমনের সুযোগ থাকে। অন্যদিকে, অমাধ্যম অনুমান খাঁটি অনুমান নয়। এখানে জানা থেকে অজানায় গমনের সুযোগ নেই।
৪. মাধ্যম অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কিন্তু বৈধ অমাধ্যম অনুমানেও সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। বরং আশ্রয়বাক্যের অন্তর্নিহিত অর্থকে সিদ্ধান্ত হিসেবে প্রকাশ পায়।
৫. মাধ্যম অনুমান আমাদের জ্ঞানের প্রসারে সহায়তা করে। অপরদিকে, অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের লুক্কায়িত ও সুপ্ত ভাবটি সিদ্ধান্তে ফুটে ওঠে।
৬. মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পদ দুটি সর্বদা অপরিবর্তিতভাবে সিদ্ধান্তে ব্যবহৃত হয়। কিন্তু অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পদ দুটি কখনো কখনো পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে ব্যবহৃত হয়।
৭. মাধ্যম অনুমান সহানুমান বা ন্যায়ানুমান নিয়ে আলোচনা করে। অন্যদিকে, অমাধ্যম অনুমানের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। সেগুলো হলো- আবর্তন, প্রতিবর্তন, প্রতিআবর্তন, বিরোধানুমান, অন্তরাবর্তন ইত্যাদি।
উপমায় মই মধ্যস্থতার প্রতীক; সব মাধ্যম যুক্তিতে তিনটি শ্রেণিপদ থাকতে হবে এমন নয়। “খাঁটি” কথাটি নতুনত্বের ঐতিহাসিক বিতর্ক, বৈধতা নির্ণয়ের মানদণ্ড নয়।
৮. উদ্দীপক
দৃষ্টান্ত-১: কিছু আম হয় মিষ্টি।
দৃষ্টান্ত-২: সকল বাংলাদেশি হয় মানুষ-A
অতত্রব, সকল মানুষ হয় বাংলাদেশি।- A
আবর্তনকে দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো সরল আবর্তন। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ এক্ষেত্রে আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয়। আবার আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হয়।
যেমন-'E' কোনো মানুষ নয় অমর
অতএব, 'E' কোনো অমর নয় মানুষ।
উপরিউক্ত উদাহরণটির দিকে তাকালে দেখা যাচ্ছে, এখানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই। তাই এটি সরল আবর্তন।
দৃষ্টান্ত-১ এ উল্লিখিত যুক্তিবাক্যটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য। নিয়মসহ যুক্তিবাক্যটির আবর্তন নিচে দেখানো হলো যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তের এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন হয় না। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ কতকগুলো নিচে অনুসরণ করেই উদ্দেশ্য ও বিধেয়ের এ স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করা হয়। আবর্তনের নিয়মগুলো হলো-
১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে।
২. আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে।
৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাদ সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক আর আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে।
৪. আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটি হলো, "কিছু আম হয় মিষ্টি এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা 'I' যুক্তিবাক্য। 'I' যুক্তিবাক্য সদর্থক বলে তার আবর্তিত ও সদর্থক হতে হবে। 'I' যুক্তিবাক্যেকে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। তাই আবর্তিতেও উভয় পদকে অব্যাপ্য থাকতে হবে। ফলে 'I' যুক্তিবাক্যের বৈধ আবর্তন হবে I যুক্তিবাক্য।
যেমন- কিছু আম হয় মিষ্টি
অতত্রব, কিছু মিষ্টি ফল হয় আম।
উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটিতে সার্বিক সদর্থক করে 'A' যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন নির্দেশিত হয়েছে। ফলে অনুমানটি একটি অবৈধ অনুমান।
যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের যেকোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। 'A' যুক্তিবাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য হওয়ায় এব উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিধেয় পদ অব্যাপ্য।
তাই 'A' যুক্তিবাক্যের সরল আবর্তন করলে এর অব্যাপ্য. বিধেয় পায় সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনেই নিয়মবিরোধী। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর অনুমানটি হলো-
সকল বাংলাদেশি হয় মানুষ-A
অতত্রব, সকল মানুষ হয় বাংলাদেশি-A
এখানে আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তাই এর উদ্দেশ্য পদ 'সকল বাংলাদেশি' পদটি ব্যাপ্য; কিন্তু বিধেয় 'মানুষ পদটি অব্যাপ্য। আবর্তনের নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যটির আবর্তন করার ফলে আশ্রয়বাক্যের বিধেয় 'মানুষ' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে 'A' যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। যার ফলে 'মানুষ' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। কেননা আবর্তনের নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আবর্তনের এ নিয়ম লঙ্ঘন করায় উদ্দীপকের অনুমানটি অবৈধ অনুমান।
৯. উদ্দীপক
বাবা ও ছেলে গল্প করছিল। বাবা তার ছেলেকে এক রাজার গল্প বলছিল। বাবা বলল:
সকল রাজা হয় মানুষ।
কোনো প্রজা নয় রাজা।
অতত্রব, কোনো প্রজা নয় মানুষ।
উদ্দীপকের বাবার বক্তব্যটি একটি সহানুমানের দৃষ্টান্ত। নিচে সহানুমানের গঠন প্রণালি বর্ণনা করা হলো-
সহানুমান এক প্রকার মাধ্যম অনুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ -থাকে, যার মধ্যে দুটি হলো প্রধান ও অপ্রধান পদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ। সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলে অপ্রধান পদ। সহানুমানের যে আশ্রয়বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয়বাক্য বলে। আর সহানুমানে যে আশ্রয়বাক্যে অপ্রধান পদ থাকে তাকে অপ্রধান আশ্রয়বাক্য বলে। সহানুমানের তৃতীয় পদটি হলো মধ্যপদ, যা প্রদান ও অপ্রধান আশ্রয়বাক্যে থাকে; কিন্তু সিদ্ধান্তে থাকে না। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপদ অবস্থান করে উভয় আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক সৃষ্টি করে। আর এ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমতি হয়। উদ্দীপকের অনুমানটি হলো-
সকল রাজা হয় মানুষ।
কোনো প্রজা নয় রাজা।
অতত্রব, কোনো প্রজা নয় মানুষ।
এ অনুমানটিতে তিনটি পদ হলো প্রধান পদ- মানুষ, অপ্রধান পদ-প্রজা এবং মধ্যপদ- রাজা। মধ্যপদ রাজা দুই আশ্রয়বাক্যে আছে, কিন্তু এই বিন্যাসে প্রদত্ত সিদ্ধান্ত অনিবার্য নয়; পরের উত্তরে অবৈধ প্রধান পদ দেখানো হয়েছে। সুতরাং উদ্দীপকের বাবার বক্তব্যটি সহানুমানের তিন-পদ তিন-বাক্যের গঠন অনুসরণ করেছে, তবে বৈধতার সব নিয়ম মানেনি। তাই এটি সহানুমানের একটি দৃষ্টান্ত।
উদ্দীপকে উল্লিখিত বাবার বক্তব্যে অনুমানটিতে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য প্রধান পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, যা সহানুমানের নিয়মবিরোধী। ফলে অনুমানটি অবৈধ হয়েছে।
অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো সহানুমান। এই প্রকার অনুমানে দুটি আশ্রয়বাক্য থাকে। আর আশ্রয়বাক্যদ্বয়ের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সহানুমানের কোনো যুক্তি উপস্থাপন করতে হলে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের নিয়মগুলোর মধ্য একটি হলো আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। যদি সহানুমানের এ নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়, তাহলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। আর সহানুমানের ক্ষেত্রে প্রধান পদ আশ্রয়বাক্যে অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয় বা অনুপপত্তি ঘটে। সহানুমানের এ অনুপপত্তিকে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি বলে। উদ্দীপকের এ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদটি 'মানুষ' অব্যাপ্য। কেননা এখানে প্রধান আশ্রয়বাক্যটি সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদটি অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্তটি সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য হওয়ায় বিধেয় পদটি (মানুষ) ব্যাপ্য হয়েছে। যেহেতু এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে আশ্রয়বাক্যের অব্যাপ্য প্রধান পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই এখানে এ অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
১০. উদ্দীপক
আশরাফ হয় জ্ঞানী।
রুবেল হয় জ্ঞানী।
সাঈদ হয় জ্ঞানী।
∴ সকল মানুষ হয় জ্ঞানী।
ঘটনা-২ :
আগুন থেকেই ধোঁয়ার সৃষ্টি।
তাই আগুন হলো ধোঁয়ার কারণ।
মিলের আরোহ-ব্যাখ্যায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলা হয়; অথচ ওই সাধারণ নীতির সত্যতাও বিশেষ অভিজ্ঞতা থেকে আরোহের মাধ্যমে পাওয়া বলে ব্যাখ্যা করা হয়। ফলে যে নীতি দিয়ে আরোহকে সমর্থন করা হচ্ছে, সেই নীতিকেই আবার আরোহের ফল হিসেবে প্রতিষ্ঠা করতে হয়।
এই আপাত চক্র বা পারস্পরিক নির্ভরতাকে পাঠ্যবইয়ে আরোহের কূটাভাস বলা হয়। সমস্যাটি “বৈজ্ঞানিক অনুমানের আদর্শ অস্বীকার” করা মাত্র নয়; নীতিটির ভিত্তি ও নীতিটির প্রমাণ একই আরোহী প্রক্রিয়ার ওপর নির্ভর করার আপাত অসংগতি।
ঘটনা-১ এ দৃষ্টান্তটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। বিভিন্ন যুক্তিবিদ আরোহ অনুমানের জন্য নয়টি স্তর উল্লেখ করেছেন।
আরোহ অনুমানের প্রথম স্তর হলো 'সংজ্ঞায়ন'। সাধারণত কোনো বস্তু বা ঘটনাকে অন্যান্য ঘটনা থেকে পৃথক করে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করাকে বলে সংজ্ঞায়ন। আরোহ অনুমানের দ্বিতীয় স্তর হলো 'নিরীক্ষণ'। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বিষয় ও ঘটনাবলি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ। 'বিশ্লেষণ' আরোহ অনুমানের তৃতীয় স্তর। এই স্তরে বিভিন্ন জটিল বিষয়কে পৃথক করে সহজভাবে প্রকাশ করা হয়। অনুমানের চতুর্থ স্তর হলো 'অপনয়ন'। এই স্তরে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দেওয়া হয়।
আরোহ অনুমানের পঞ্চম স্তর হলো 'প্রকল্প' প্রণয়ন। প্রকল্পের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অগ্রসর হতে হয়। শ্রেণিকরণ আরোহ অনুমানের ষষ্ঠ স্তর। শ্রেণিকরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়সমূহের মধ্য থেকে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আলাদা করতে হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্তে কোনো একটি বিষয় উপস্থিত থাকতে দেখে তাকে সাধারণ বিষয় হিসেবে গ্রহণ করাকে বলে 'সার্বিকীকরণ'। এটি আরোহ অনুমানের সপ্তম স্তর। আরোহের অষ্টম স্তর হলো 'যাচাইকরণ'। আরোহের ক্ষেত্রে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার যথার্থতা পরীক্ষার পদ্ধতিকে বলে যাচাইকরণ। সর্বোপরি নবম স্তর হলো 'সিদ্ধান্ত গ্রহণ'। এই স্তরে প্রতিষ্ঠিত সার্বিক সিদ্ধান্তটি বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বলে গণ্য হয়। এটি আরোহের শেষ স্তর।
এ নয় স্তর পাঠ্যবইয়ের একটি পদ্ধতিগত বিবরণ; প্রতিটি সংক্ষিপ্ত অনুমানে সব স্তরের কাজ আলাদাভাবে দৃশ্যমান নয়। উদ্দীপকে তিনজন জ্ঞানী হওয়া থেকে সকল মানুষ জ্ঞানী—এ সিদ্ধান্ত যথেষ্ট সমর্থিত নয়। সিদ্ধান্ত গ্রহণ করলেই তা অব্যর্থ বৈজ্ঞানিক সত্য হয়ে যায় না; প্রতিকূল দৃষ্টান্ত ও নমুনার প্রতিনিধিত্ব বিচার দরকার।
ঘটনা-২ এ "আগুন" দ্বারা নির্দেশিত বিষয়টি হলো কারণ। নিচে কারণের গুণগত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো-
যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলির সংমিশ্রণের পর অন্য একটি ঘটনা অনিবার্যভাবে এবং শর্তহীনভাবে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্য বলে। কারণ সবসময় কার্যের সাথে সম্বন্ধযুক্ত। কার্য ছাড়া কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। কারণ হলো কোনো স্থানের ও কালের ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। তাই স্থান ও কালের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য পরে আসে। সর্বোপরি, কারণ হলো অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা।
উদ্দীপকের ঘটনা-২ এ বলা হয়েছে, 'আগুন থেকেই ধোঁয়ার সৃষ্টি। তাই আগুন হলো ধোঁয়ার কারণ।' এখানে 'আগুন' হলো পূর্ববর্তী ঘটনা এবং 'ধোঁয়ার সৃষ্টি' পরবর্তী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী ঘটনা হিসেবে 'আগুন' হলো কারণ। আর পরবর্তী ঘটনা 'ধোঁয়ার সৃষ্টি' হলো কার্য। উদ্দীপকের ঘটনা-২ এ কার্যের সাথে কারণের গুণগত বৈশিষ্ট্যের এরূপ সম্বন্ধযুক্ত সম্পর্কই প্রকাশ পেয়েছে।
আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনা-২ এর কার্যের সাথে কারণের গুণগত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যা কারণ ও কার্যকে চিহ্নিত করে।
আগুন-ধোঁয়া উদাহরণে প্রাসঙ্গিক জ্বালানি ও অসম্পূর্ণ দহনসহ শর্ত দরকার; সব আগুন দৃশ্যমান ধোঁয়া দেয় না। তাই শুধু ঘটনার আগে থাকা যথেষ্ট নয় এবং ঘটনাটিকে প্রত্যক্ষ পর্যবেক্ষণ ছাড়াই শর্তনিরপেক্ষ সার্বিক নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত বলা যাবে না।
১১. উদ্দীপক
দৃষ্টান্ত-১: অক্সিজেন + হাইড্রোজেন = পানি।
দৃষ্টান্ত-২
সফলতা থেকে পৃথক চারটি তীর যথাক্রমে চাকরি, ব্যবসায়, অভিনয় ও খেলাধুলার দিকে নির্দেশ করেছে।
যা কিছু কার্য সংঘটনের জন্য প্রভাব সৃষ্টি করে তাকেই শর্ত বলে। শর্ত হলো কারণের একটি অংশ। শর্ত দুই প্রকার। যথা- সদর্থক শর্ত ও নঞর্থক শর্ত। কোনো কার্য উৎপাদনের জন্য কারণের সদর্থক এবং নঞর্থক উভয় শর্তেরই প্রয়োজন। সদর্থক শর্তের উপস্থিতি এবং নঞর্থক শর্তের অনুপস্থিতির ওপর নির্ভর করে কার্য উৎপাদন।
সুতরাং কার্য সংঘটনের জন্য যে শর্তের অনুপস্থিতি দরকার তাকে কারণের নঞর্থক শর্ত বলে।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণের উল্লেখ রয়েছে। কারণ এখানে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ায় পৃথক উপাদান থেকে ভিন্ন ধর্মের যৌগ পানি উৎপন্ন হয়।
কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যক, সম্পর্ক বিদ্যমান। আর প্রতি ক্ষেত্রেই একই কারণ একই কার্য উৎপন্ন করে। কারণ ছাড়া কোনো কার্য সংঘটিত হয় না। কিন্তু অনেক সময় দেখা যায়, একাধিক কারণ মেনে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। যখন একাধিক কারণ মিলে একসাথে একটি মিশ্রকার্য সংঘটিত করে এবং ওই কারণগুলো পৃথকভাবে প্রকাশিত না হয়ে এক সাথে প্রকাশিত হয় তখন মিশ্রকার্যকে কার্যসংমিশ্রণ বলে। কার্যসংমিশ্রণ দুই প্রকার। এর মধ্যে একটি হলো-
ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ যখন একাধিক কারণ একসাথে মিলিত হয়ে। কাজ করার ফলে একটি মিশ্রকার্য উৎপন্ন হয় এবং ওই মিশ্রকার্যটি যদি কারণগুলো থেকে ভিন্নজাতীয় হয় তাহলে ওই কার্যসংমিশ্রণকে ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ. দেখানো হয়েছে, অক্সিজেন + হাইড্রোজেন = পানি। এখানে কারণগুলো মিলিতভাবে ভিন্নজাতীয় একটি কার্যসংমিশ্রণ উৎপন্ন করেছে। তাই উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ নির্দেশিত হয়েছে।
এটি শুধু গ্যাস দুটি মেশানোর সমীকরণ নয়; উপযুক্ত বিক্রিয়ার শর্তে সুষম রূপ 2H₂ + O₂ → 2H₂O।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ উল্লিখিত বিষয়টি হলো বহুকারণবাদ। বিভিন্ন দিক থেকে বিচার করলে বহুকারণবাদকে যথার্থ মতবাদ বলা যায় না। বহুকারণবাদ খণ্ডনের উপায়সমূহ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-
১. বহুকারণবাদে কারণকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা হয়। আর বলা হয়, একই কাজের বিভিন্ন কারণ যদি বহুকারণবাদের মতো কার্যকেও বিশিষ্ট ঘটনা হিসেবে ধরা হয় তাহলে বহুকারণবাদের অসারতা প্রমাণিত হয়।
২. বহুকারণবাদের ভুল প্রমাণের জন্য আরেকটা উপায় হচ্ছে কারণের সার্বিকীকরণ করা। বহুকারণবাদে কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল বলে উল্লেখ করা হয়। কার্যের মতো যদি কারণকেও সাধারণভাবে গ্রহণ করা হয় তাহলে বিভিন্ন কারণ একটি কারণে পরিণত হয়। ফলে বহুকারণবাদ বাতিল হয়।
৩. বহুকারণবাদ কার্যকারণ নিয়মের সাথে বিরোধপূর্ণ। কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হলো একটা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দ্বারা উৎপন্ন হয়। এভাবে একই কার্য যদি ভিন্ন ভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয় তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না।
৪. কার্যকারণ সম্পর্ক অনুসারে একটি কার্যের একটি কারণ থাকবে। যদি বহুকারণবাদ সত্য বলে ধরে নেওয়া হয়, তবে কার্যকারণ মিথ্যা বলে প্রমাণিত হবে।
সুতরাং বলা যায়, বহুকারণবাদ অনুযায়ী একটি কার্যের অনেকগুলো কারণ আছে বলে স্বীকার করা হয়। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বহুকারণবাদ অসার প্রমাণিত হয়।
এই সমালোচনা কারণ ও কার্যকে সমান নির্দিষ্টতার স্তরে বিচার করার প্রচলিত আলোচনা। একই পূর্ণ কারণ একই অবস্থায় একই ফল দেয়—এ থেকে প্রত্যেক বিস্তৃত ফলের একটিই উৎপাদনপথ আসে না। তাই ভিন্ন পথে একই ধরনের ফল পাওয়া একা কার্যকারণ নিয়ম খণ্ডন করে না।
প্রাপ্ত চিত্রে সফলতা থেকে চাকরি, ব্যবসায়, অভিনয় ও খেলাধুলার দিকে তীর গেছে। লিখিত উত্তর ওই শাখাগুলোকে সফলতার কারণ ধরে পড়েছে, যা তীরের বিপরীত পাঠ। তাই এ দিকগত অমিল অমীমাংসিত রেখেই কারণের ব্যাখ্যাটি শর্তসাপেক্ষ।