চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপক

আতিক ও মাসুদ দুই বন্ধু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করেছে। আতিক ভালো ফলাফল করলেও সে এ বিষয়ে আরও উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী। অন্যদিকে, মাসুদ একজন দক্ষ পাইলট হিসেবে সুনামের সাথে বিমান চালনা করে যাচ্ছে।
উত্তর যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
উত্তর ব্যুৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আর চিন্তা প্রকাশিত হয় ভাষার মাধ্যমে। তাই এদিক থেকে যুক্তিবিদ্যাকে ভাষা ও চিন্তার বিজ্ঞান বলা যায়। কোনো কোনো যুক্তিবিদ বিশেষ করে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কারণ জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। আর মানুষ চিন্তা প্রকাশ করে ভাষার মাধ্যমে। তাই বলা যায়, যুক্তিবিদ্যা ভাষা ও চিন্তার বিজ্ঞান।
উত্তর

উদ্দীপকের আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার তত্ত্বমূলক বিজ্ঞানের দিকটিকে নির্দেশ করে।

তত্ত্বমূলক বিজ্ঞান প্রকৃতির কোনো নির্দিষ্ট শাখা সম্পর্কে আমাদেরকে সামগ্রিক জ্ঞানদান করে। যেমন ওই শাখার মধ্যে কী কী আছে, তারা কীভাবে কাজ করে এবং তারা কী কী নিয়ম দ্বারা পরিচালিত হয়-এসব বিষয়ে আমাদের জ্ঞানদান করে। বিজ্ঞানীরা বস্তু বা ঘটনার আচরণ সম্পর্কে বিভিন্ন নিয়মকানুন আবিষ্কার করে এবং সেগুলোর সাহায্যে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয় বা ঘটনার ব্যাখ্যাদান করে এরূপ বিজ্ঞানে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পদার্থবিজ্ঞান একটি তত্ত্বমূলক বিজ্ঞান। উদ্দীপকে আতিকের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা এবং আরও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়টি নিজ আলোচ্য বিষয় ও আলোচ্য বিষয়কে ব্যাখ্যা দেওয়ার জন্য বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে থাকে। যুক্তিবিদ্যা একটি তত্ত্বমূলক বিজ্ঞান। কেননা তত্ত্বমূলক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতির বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে থাকে।

উত্তর

উদ্দীপকে মাসুদের কর্মকান্ড যুক্তিবিদ্যার স্বরূপের পূর্ণ বিশ্লেষণ করে। আমার মতের পক্ষে নিচে যুক্তি প্রদান করা হলো-

যুক্তিবিদ্যা বলতে মূলত বোঝায়, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সত্য আবিষ্কারের উপায় বের করা। এ বিচার-প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে গিয়ে দেখা যায়, যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। উদ্দীপকের মাসুদের কাজের মাধ্যমে ঠিক এ বিষয়গুলো ফুটে ওঠে। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞানদান করে। এখানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমাদের তাত্ত্বিক জ্ঞানদান করে। উদ্দীপকের মাসুদ যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক কাজ করেছেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনার সাথে বিজ্ঞানের মিল পাওয়া যায়। আবার দক্ষ পাইলট হিসেবে বিমান চালনার সাথে কলাবিদ্যার মিল পাওয়া যায়। কেননা মাসুদ তার বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিমান চালাচ্ছে। এখানে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা হয়। কারণ যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির যেসব নিয়মকানুন প্রণয়ন করে, সেগুলোকে আমাদের বাস্তবচিন্তার ক্ষেত্রে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। সুতরাং যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা যায়। যুক্তিবিদ মিলের মতে, “যুক্তিবিদ্যা যতটা বিজ্ঞানময়, ততটাই কলাবিদ্যাময়।”

পরিশেষে বলা যায়, উদ্দীপকে মাসুদের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই- এ বিষয়টি ফুটে উঠেছে। মূলত উক্ত বিষয়টিই হলো যুক্তিবিদ্যার স্বরূপ।

২. উদ্দীপক

দৃশ্যকল্প-১: চট্টগ্রাম, রফিক, কমলা।

দৃশ্যকল্প-২:

ব্যক্তার্থ পদ জাত্যর্থ
সকল প্রাণী প্রাণী প্রাণিত্ব
সকল মানব মানব প্রাণিত্ব + বুদ্ধিবৃত্তি
সকল শিক্ষিত মানব শিক্ষিত মানব প্রাণিত্ব + বুদ্ধিবৃত্তি + শিক্ষা
উত্তর যেসব শব্দ স্বাধীনভাবে অর্থাৎ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে।
উত্তর অর্থবোধক বর্ণ বা বর্ণসমষ্টিকে শব্দ বলে। আর পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি, যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিটি পদই একটি শব্দ বা শব্দসমষ্টি। কিন্তু প্রতিটি শব্দই পদ নয়। কারণ প্রতিটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। শব্দকে পদ হতে হলে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা' বিধেয়রূপে ব্যবহৃত হওয়ার যোগ্য হতে হবে। সুতরাং দেখা যাচ্ছে, সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়।
উত্তর

দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার পদযোগ্য শব্দকে নির্দেশ করে। নিচে ব্যাখ্যা করা হলো-

যেসব শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ পদযোগ্য শব্দ স্বাধীনভাবে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে।

যেমন- 'ফুল হয় সুন্দর' যুক্তিবাক্যটিতে 'ফুল' ও 'সুন্দর' শব্দ দুটি পদযোগ্য শব্দ। কারণ এ যুক্তিবাক্যে ফুল শব্দটি উদ্দেশ্য এবং সুন্দর শব্দটি বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। উদ্দীপকের চট্টগ্রাম, রফিক, কমলা পদযোগ্য শব্দের উদাহরণ।

যেমন- "কমলা হয় মিষ্টি।" যুক্তিবাক্যটিতে 'কমলা' ও 'মিষ্টি' শব্দ দুটি পদযোগ্য শব্দ। কারণ এ যুক্তিবাক্যে কমলা শব্দটি উদ্দেশ্য এবং মিষ্টি শব্দটি বিধেয়রূপে, ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে রফিক ও চট্টগ্রাম শব্দদ্বয়ও পদযোগ্য শব্দ। কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্কের ইঙ্গিত রয়েছে।

পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি পায়। অর্থাৎ ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে এবং ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। আবার জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে এবং জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। দৃশ্যকল্প-২ এ দেখা যাচ্ছে, প্রাণী পদের ব্যক্ত্যর্থ সকল প্রাণী সব থেকে বেশি। কিন্তু তার জাত্যর্থ একটি প্রাণিত্ব, আবার মানুষের সংখ্যা প্রাণীর থেকে কম কিন্তু জাত্যর্থ প্রাণীর থেকে বেশি তথা-জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আর সকল শিক্ষিত মানুষের সংখ্যা প্রাণী এবং মানুষ উভয়ের থেকে কম কিন্তু তার জাত্যর্থ প্রাণী এবং মানুষ উভয়ের থেকে বেশি তথা তিনটি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা। আবার জাত্যর্থ কমাতে থাকলে পদের ব্যক্ত্যর্থ বাড়তে থাকবে।

৩. উদ্দীপক

উদাহরণ-১: সকল বাঘ হয় হিংস্র।

উদাহরণ-২: কিছু পাখি হয় সাদা।

'উদাহরণ-৩: কিছু ফুল নয় লাল।

উত্তর যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে।
উত্তর একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যার মধ্যে একটি হলো সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যে যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের জন্য স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক তাই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে। একটি যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। তাই যেকোনো যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উত্তর

উদাহরণ-১ সার্বিক সদর্থক যুক্তিবাক্য তথা A যুক্তিবাক্যকে নির্দেশ করে।

গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যথা- সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নঞর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।

যে যুক্তিবাক্যে বিধেয়টি উদ্দেশ্যের পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A' দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়। উদাহরণ-১: "সকল বাঘ হয় হিংস্র।" একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য তথা A যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় 'হিংস্র' উদ্দেশ্য 'বাঘ'-এর সকল সদস্য সম্পর্কেই স্বীকার করা হয়েছে।

সুতরাং, উপরের উদাহরণ-১ দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদাহরণ-২ 'কিছু পাখি হয় সাদা' একটি বিশেষ সদর্থক Ⅰ-যুক্তিবাক্য এবং উদাহরণ-৩ 'কিছু ফুল নয় লাল' একটি বিশেষ নঞর্থক O-যুক্তিবাক্য। নিচে এ দুইয়ের পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-

১. গুণের দিক থেকে একটি সদর্থক ও অন্যটি নঞর্থক। এটি বিরোধিতার চতুষ্কোণের বিপরীত সম্পর্ক দাবি নয়, কারণ এখানে উদ্দেশ্য ও বিধেয় একই নয়। যেখানে উদাহরণ-২ একটি সদর্থক যুক্তিবাক্য সেখানে উদাহরণ-৩ একটি নঞর্থক যুক্তিবাক্য।

২. উদাহরণ-২ এর বিধেয় উদ্দেশ্য পাখি সম্পর্কে সাদা হওয়ার বিষয়টি স্বীকার করেছে। অন্যদিকে, উদাহরণ-৩ এর বিধেয় উদ্দেশ্য কিছু ফুল সম্পর্কে লাল হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

৩. ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এ দুটি যুক্তিবাক্যে পার্থক্য দেখা যায়। উদাহরণ-২ একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। অন্যদিকে, উদাহরণ-৩ একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদ ব্যাপ্য হয় এবং উদ্দেশ্য পদ হয় অব্যাপ্য।

৪. উদ্দীপক

সংকেত: ঢেউখেলানো রেখায় ভরা ঘর = ব্যাপ্য; ফাঁকা ঘর = অব্যাপ্য।

চিত্র বাম ঘর: উদ্দেশ্য ডান ঘর: বিধেয়
১ ব্যাপ্য (রেখায় ভরা) অব্যাপ্য (ফাঁকা)
২ ব্যাপ্য (রেখায় ভরা) ব্যাপ্য (রেখায় ভরা)
৩ অব্যাপ্য (ফাঁকা) অব্যাপ্য (ফাঁকা)
উত্তর যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি-তবে' অথবা তার সমার্থক শব্দ ব্যবহারে শর্তারোপ করা হয়, তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে।
উত্তর অবধারণ ও যুক্তিবাক্য দুটি পৃথক বিষয়। দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক মানসিক অবস্থাকে অবধারণ বলে। তাই অবধারণ একটি মানসিক বিষয়। আর দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। যেহেতু অবধারণ একটি মানসিক বিষয় আর যুক্তিবাক্য একটি প্রকাশিত বিষয়, তাই অবধারণ ও যুক্তিবাক্য এক নয়।
উত্তর

উদ্দীপকের '১নং চিত্র' সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্যকে নির্দেশ করে।

উদ্দীপকের 'চিত্র-১' এ একটি ভরাট অংশ ও একটি খালি অংশ দেখানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী ভরাট অংশ ব্যাপ্য এবং খালি অংশ অব্যাপ্য পদ। এ বিষয়টির মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্যের নির্দেশ পাওয়া যায়। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র সম্পর্কের কোনো কিছু স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A' যুক্তিবাক্য বলে। 'A' যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। সার্বিক বিধায় 'A' যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর সদর্থক বিধায় 'A' যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকের ১নং চিত্রে দেখা যাচ্ছে, এর উদ্দেশ্য বা প্রথম অংশ ভরাট রয়েছে। আর ভরাট অংশকে ব্যাপ্য হিসেবে দেখানো হয়েছে। যেহেতু ১নং চিত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ. অব্যাপ্য, তাই ১নং চিত্র সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্যকে নির্দেশ করছে। অর্থাৎ ১নং চিত্রের দ্বারা সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।

উত্তর

চিত্র-২ দ্বারা সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য এবং ৩নং চিত্র দ্বারা বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। নিচে এই দুই প্রকার যুক্তিবাক্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

উদ্দীপকের ২নং চিত্রে দেখা যাচ্ছে, এখানে দুটি অংশই ভরাট। অর্থাৎ এ যুক্তিবাক্যটির উভয় অংশই ব্যাপ্য। তাই এটি সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্যকে নির্দেশ করছে। আর উদ্দীপকের ৩নং চিত্রে দেখা যাচ্ছে, এখানে দুটি অংশই খালি অর্থাৎ এ যুক্তিবাক্যটির উভয় অংশই অব্যাপ্য। তাই এটি বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্যকে নির্দেশ করছে।

বিশেষ যুক্তিবাক্য বিধায় 'I' যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়; আর সদর্থক যুক্তিবাক্য বিধায় 'I' যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয়। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'I' যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়। যেহেতু ২নং চিত্রে দেখা যাচ্ছে, যুক্তিবাক্যটির উভয় পদই ব্যাপ্য। তাই ২নং চিত্রের দ্বারা 'E' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্য থেকে গুণ ও ব্যাপ্যতা উভয় দিক থেকে পৃথক।

পরিমাণেও তারা ভিন্ন: E সার্বিক এবং I বিশেষ। একই S ও P হলে আধুনিক ব্যাখ্যায় E বলে S∩P শূন্য, আর I বলে অন্তত একটি যৌথ সদস্য আছে।

৫. উদ্দীপক

উদাহরণ-১: মানুষ হয় চিন্তাশীল বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।

উদাহরণ-২: শামীমা সিলেট জেলায় জন্মগ্রহণ করেন।

উদাহরণ-৩: বাংলাদেশিরা হয় সাহসী।

উত্তর যে শ্রেণির ব্যক্ত্যর্থ সবচেয়ে বেশি এবং যে শ্রেণিকে সর্বাধিক ব্যক্ত্যর্থের কারণে অন্য কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না তাকে পরমতম বা বৃহত্তম জাতি বলা হয়।
উত্তর বিভেদক লক্ষণ বলতে কোনো জাতি বা শ্রেণির অপরিহার্য গুণকে বোঝায়। অর্থাৎ, বিভেদক লক্ষণ হলো কোনো জাতি বা শ্রেণির এমন গুণ যা সংশ্লিষ্ট জাতি বা শ্রেণিকে সমজাতীয় অন্যান্য জাতি বা শ্রেণি থেকে পৃথক করে। তাই বিভেদক লক্ষণের মাধ্যমে কোনো শ্রেণির সারসত্তা প্রকাশ পায়।
উত্তর

উদাহরণ-১ এ রেখাঙ্কিত অংশ দ্বারা বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণের পরিচয় পাওয়া যায়। কারণ চিন্তাশীল গুণটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে চতুর্থটি হলো উপলক্ষণ।

উপলক্ষণ কোনো জাতি বা শ্রেণির লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই বলা যায়, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। অর্থাৎ উপলক্ষণ কোনো শ্রেণির জাত্যর্থের অংশ না হলেও জাত্যর্থের সাথে অনিবার্যভাবে যুক্ত। উদ্দীপকের উদাহরণ-১ অনুযায়ী, "মানুষ হয় চিন্তাশীল বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।" এখানে চিন্তাশীল মানুষের একটি গুণ যা তার জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। অর্থাৎ চিন্তাশীল গুণটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তির সাথে অনিবার্যভাবে যুক্ত। অর্থাৎ মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হওয়ায় চিন্তাশীল গুণটি একটি উপলক্ষণ। সুতরাং উদাহরণ-১ এর রেখাঙ্কিত অংশ দ্বারা বিধেয়কের প্রকারভেদ হিসেবে উপলক্ষণের পরিচয় প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ এ উল্লিখিত শামীমার 'জন্মস্থান' হলো 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' এবং উদাহরণ-৩ এ উল্লিখিত 'সাহসী' গুণটি হলো 'শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ'। এখানে 'জন্মস্থান' অপরিবর্তনীয় গুণ। ফলে এটি ব্যক্তির সাথে অবিচ্ছেদ্য। কিন্তু 'সাহসী' গুণটি পরিবর্তনযোগ্য। এটি শ্রেণির সাথে বিচ্ছেদ্য।

বিধেয়কসমূহের পার্থক্য নিচে দেওয়া হলো-

১.. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিক, যে অবান্তর লক্ষণ 'কোনো শ্রেণিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।

২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণির অস্থায়ী গুণ।

৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত সার্বিক গুণ। কিন্তু শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণিগত আপেক্ষিক গুণ।

৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণির অস্তিত্বের সাথে জড়িত নয়।

বাংলাদেশি হলেই প্রত্যেক ব্যক্তি সাহসী—এ সার্বিক বাস্তব দাবি এখানে প্রমাণিত নয়। পাঠ্য উদাহরণে সাহসকে জাতীয় পরিচয়ের সংজ্ঞাগত বা অপরিহার্য গুণ ধরা হচ্ছে না; তাই সদস্যভেদে ও পরিস্থিতিভেদে পার্থক্য থাকতে পারে।

৬. উদ্দীপক

দৃষ্টান্ত-১:

সকল বন্যপ্রাণী হয় হিংস্র।

সকল সিংহ হয় বন্যপ্রাণী।

অতএব, সকল সিংহ হয় হিংস্র।

দৃষ্টান্ত-২:

সক্রেটিস হয় মরণশীল।

প্লেটো হয় মরণশীল।

অ্যারিস্টটল হয় মরণশীল।

অতএব, সকল মানুষ হয় মরণশীল।

উত্তর কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।
উত্তর

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। কোনো কোনো যুক্তিবিদ মনে করেন, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যের বিবৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই। অর্থাৎ এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কে ভিন্নভাবে সিদ্ধান্তে উপস্থাপন করা হয়। যেহেতু অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় না, তাই অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়।

এটি একদল যুক্তিবিদের আপত্তি; একমাত্র গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত আশ্রয়বাক্যের যৌক্তিক ফল কি না নির্ণয়ও অনুমান হিসেবে গণ্য হয়।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে একাধিক আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে।

যে অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় অথবা আশ্রয়বাক্যের সমান ব্যাপক হয়। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য, থেকে বেশি ব্যাপক হয় না। উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-১ অনুযায়ী-

সকল বন্যপ্রাণী হয় হিংস্র।

সকল সিংহ হয় বন্যপ্রাণী।

অতএব, সকল সিংহ হয় হিংস্র।

এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে এবং অনুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করার সময় অনুমানসংক্রান্ত নিয়মসমূহ অনুসরণ করা হয়েছে।

উত্তর

পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১.ও দৃষ্টান্ত-২ এর মাধ্যমে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমানকে নির্দেশ করে। এ দুই ধরনের অনুমানের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

১. অবরোহ অনুমানে সার্বিক থেকে বিশেষ বাক্যে পদার্পণ করা হয়। কিন্তু আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়।

২. অবরোহ অনুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় অনুমানের গতি নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় গতি ঊর্ধ্বমুখী।

৩. অবরোহ অনুমানে আকারগত সত্যতার দিকে লক্ষ রাখা হয়। কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকে লক্ষ রাখা হয়।

৪. অবরোহ অনুমানের সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত অনুমিত হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে।

৫. অবরোহ অনুমানের যুক্তি হয় বৈধ হবে, না হয় অবৈধ হবে। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত মূলত সম্ভাব্য হয়।

৬. অবরোহ অনুমানের ক্ষেত্রে কখনো কখনো একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় আবার একাধিক আশ্রয়বাক্য থেকেও সিদ্ধান্ত অনুমিত হয়। আরোহের শক্তি নির্ভর করে প্রমাণের পরিমাণ ও মানের ওপর; ভাষায় প্রমাণ এক বা একাধিক বাক্যে দেওয়া যেতে পারে।

৭. অবরোহের আশ্রয়বাক্যও বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা যেতে পারে; বৈধতা বিচার তার সত্যতা বিচার থেকে আলাদা। কিন্তু আরোহ অনুমানে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আশ্রয়বাক্য সংগ্রহ করা হয়।

৮. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো কখনো বিশেষ যুক্তিবাক্য হয়। এ উদাহরণে আরোহের সিদ্ধান্ত সার্বিক; সব ধরনের আরোহী বা সম্ভাব্য অনুমানের সিদ্ধান্ত সার্বিক হতেই হবে না।

পরিশেষে উদ্দীপকের দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ পর্যালোচনা করে দেখা যায়, একটি অবরোহ অনুমান এবং অন্যটি আরোহ অনুমান। এরা ভিন্নধর্মী অনুমান হওয়ায় এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।

দৃষ্টান্ত-১-এর সব বন্যপ্রাণী হিংস্র আশ্রয়বাক্যটি বাস্তব সত্য নয়। তবু সিদ্ধান্তটি আশ্রয়বাক্যদ্বয় থেকে আকারগতভাবে অনুসৃত হয়; বৈধতা ও সত্যাশ্রয়িতা আলাদা।

৭. উদ্দীপক

দৃষ্টান্ত-১ :

সকল গরু হয় চতুষ্পদী।

অতএব, সকল চতুষ্পদী প্রাণী হয় গরু।

দৃষ্টান্ত-২ :

সকল মাছ হয় মরণশীল।

অতএব, কিছু মরণশীল প্রাণী হয় মাছ।

উত্তর আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যকে আবর্তনীয় বলে।
উত্তর সহানুমানের একটি নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয়, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যদি এ নিয়ম লঙ্ঘন করে সহানুমানের প্রধান পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে যে অনুপপত্তি ঘটে তা হলো অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি।
উত্তর

দৃষ্টান্ত-২ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। নিচে সবিস্তারে ব্যাখ্যা করা হলো-

যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। অন্যভাবে বলা যায়, আবর্তনে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করা হয় না। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। অবরোহ অনুমানের নিয়ম অনুসরণ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ অনুসারে-

সকল মাছ হয় মরণশীল।

অতএব, কিছু মরণশীল প্রাণী হয় মাছ।

উক্ত দৃষ্টান্তে 'সকল মাছ হয় মরণশীল' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কিছু মরণশীল প্রাণী হয় মাছ' হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান বিধিসম্মতভাবে পরিবর্তন করে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে। সুতরাং এ অনুমানটি আবর্তনের একটি উদাহরণ।

এটি A থেকে I সীমিত বা অসরল আবর্তন। ঐতিহ্যগত ব্যাখ্যায় অন্তত একটি মাছ আছে ধরে নেওয়া হয়; আধুনিক শূন্যশ্রেণি-সম্ভব ব্যাখ্যায় সার্বিক বাক্য একা অস্তিত্ব নিশ্চিত করে না। মাছ প্রাণী—এই পটভূমিও সিদ্ধান্তের অতিরিক্ত প্রাণী শব্দের সঙ্গে যুক্ত।

উত্তর

দৃষ্টান্ত-১ এ 'A' বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। তাই যুক্তিটি যথার্থ নয়।

আবর্তনের ক্ষেত্রে কতকগুলো নিয়ম রয়েছে, যা আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে গেলে আবশ্যিকভাবে পালন করতে হয়। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। আবর্তনের ক্ষেত্রে যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর আশ্রয়বাক্যটি হলো- "সকল গরু হয় চতুষ্পদী।" এটি একটি সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, 'A' যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে সিদ্ধান্ত হচ্ছে 'সকল চতুষ্পদী প্রাণী হয় গরু', যা একটি সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য। এখানে 'A' যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। যার ফলে এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে, যা আবর্তনের নিয়মবিরোধী। অর্থাৎ দৃষ্টান্ত-১ এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A' যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। ফলে 'A' যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে এবং যুক্তিটি যথার্থ হয়নি।

৮. উদ্দীপক

দৃষ্টান্ত-১:

কিছু ফল হয় মিষ্টি।

অতএব; কিছু ফল নয় অমিষ্টি।

দৃষ্টান্ত-২:

সকল জ্ঞানী হয় দার্শনিক।

সেলিম হয় একজন জ্ঞানী ব্যক্তি।

অতএব, সেলিম হয় একজন দার্শনিক।

উত্তর যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে।
উত্তর মধ্যপদ প্রথমে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে যুক্ত হয়ে সম্বন্ধ স্থাপন করে। পরে মধ্যপদ অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্ক স্থাপন করে। মধ্যপদ যদি উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয় তবে প্রধান পদ মধ্যপদের এক অংশের সাথে সম্পর্কিত হতে পারে এবং অপ্রধান পদ মধ্যপদের অন্য অংশের সাথে সম্পর্কিত হয়। এতে করে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সদর্থক বা নঞর্থক কোনো সম্বন্ধ স্থাপন করা সম্ভব হয় না। সুতরাং সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করতে গেলে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।
উত্তর

উদ্দীপকে যুক্তিটিতে অমাধ্যম অনুমানের একটা বিশেষ ধরন প্রতিবর্তন সম্পর্কে বলা হয়েছে।

যে অমাধ্যম অবরোহ অনুমানে কোনো প্রদত্ত বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তন একটা অমাধ্যম অনুমান। এতে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয়। এখানে একটি সদর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো নঞর্থক যুক্তিবাক্য বা কোনো নঞর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো সদর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্ত প্রতিবর্তিত।

উদাহরণস্বরূপ: উদ্দীপকের দৃষ্টান্ত-১.এ প্রদত্ত যুক্তি হলো-

কিছু ফল হয় মিষ্টি।

অতএব, কিছু ফল নয় অমিষ্টি।

এ যুক্তিটিতে 'কিছু ফল হয় মিষ্টি' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কিছু ফল নয় অমিষ্টি' হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে বিধেয় পদের স্থলে বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এ যুক্তিটিতে একটি প্রতিবর্তন প্রক্রিয়া ঘটেছে।

উত্তর

দৃষ্টান্ত-১ অমাধ্যম অনুমান এবং দৃষ্টান্ত-২ মাধ্যম অনুমানকে নির্দেশ করছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে এ দুই প্রকার অনুমানের তুলনামূলক আলোচনা করা হলো-

১. যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত। হয় তাকে মাধ্যম অনুমান বলে।

২. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাকা থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই এখানে অনুমানের সুযোগ থাকে।

৩. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। এখানে সিদ্ধান্ত অনেকটা আশ্রয়বাক্যেরই পরিবর্তিত রূপ। অন্যদিকে, মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এখানে একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় একটি নতুন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়।
৪. অমাধ্যম অনুমানে সরাসরি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এটি অনুমান হিসেবে কম গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মাধ্যম অনুমানে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এটি অনুমান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।
তাই বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু দিক থেকে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।

এখানে পার্থক্য মূলত আশ্রয়বাক্যের সংখ্যায়। অমাধ্যম অনুমানে কোনো অনুমানের সুযোগ নেই বা সেটি অপরিহার্যভাবে কম গুরুত্বপূর্ণ—এ মূল্যায়ন ঠিক নয়; সরাসরি যৌক্তিক ফল নির্ণয়ও প্রয়োজনীয় কাজ। দুই ধরনের বৈধ অবরোহের সিদ্ধান্তই আশ্রয়বাক্যে সমর্থিত, আর গ্রহণকারীর কাছে নতুন বলে মনে হওয়া আলাদা বিষয়।

৯. উদ্দীপক

সকল দার্শনিক হন চিন্তাশীল।

সকল কবি হন চিন্তাশীল।

অতএব, সকল কবি হন দার্শনিক।

উত্তর সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ বলে।
উত্তর একটি সহানুমানে তিনটি পদ থাকে। আর প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। কোনোভাবেই সহানুমানে তিনটির অধিক পদ ব্যবহৃত হতে পারবে না। যদি কোনো কারণে সহানুমানের নিয়ম অমান্য করে সহানুমান তিনটির অধিক পদ ব্যবহার করা হয়, তখন সহানুমান ত্রুটিপূর্ণ হয়। তখনই চতুষ্পদী অনুপপত্তি ঘটে।
উত্তর

উদ্দীপকে 'চিন্তাশীল' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।

যে পদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সিদ্ধান্তে থাকে না সে পদটিকে মধ্যপদ বলে। মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্কিত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়। এ সম্পর্কের ভিত্তিতেই প্রধান ও অপ্রধান পদের মধ্যে সিদ্ধান্তে একটি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়।

তবে উদ্দীপকে উল্লিখিত উদাহরণে মধ্যপদজনিত অনুপপত্তি দেখা যায়। সহানুমানে মধ্যপদ আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হলে যে দোষ ঘটে তাকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি দোষ বলে।
যেমন-

সকল দার্শনিক হন চিন্তাশীল।

সকল কবি হন চিন্তাশীল।'

অতএব, সকল কবি হন দার্শনিক।

উক্ত সহানুমানে মধ্যপদ 'চিন্তাশীল' A যুক্তিবাক্যের বিধেয় হিসেবে উভয় যুক্তিবাক্যে অব্যাপ্য। মধ্যপদ 'চিন্তাশীল' প্রধান পদ দার্শনিক ও অপ্রধান পদ কবিকে যথার্থরূপে সম্পর্কিত করতে ব্যর্থ হয়েছে। ফলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির কারণে যুক্তিটি অবৈধ হয়েছে। অতএব, সহানুমানে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে।

উত্তর

উদ্দীপকটি যথার্থ সহানুমান নয়। এ যুক্তিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।

সহানুমানের নিয়ম অনুযায়ী' মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয় অর্থাৎ প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য যেকোনো একটিতে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এ নিয়ম লঙ্ঘন করলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে।

উদ্দীপকটিতে দেওয়া আছে-

সকল দার্শনিক হন চিন্তাশীল,

সকল কবি হন চিন্তাশীল

অতএব, সকল কবি হন দার্শনিক।

উক্ত সহানুমানে মধ্যপদ 'চিন্তাশীল' A যুক্তিবাক্যের বিধেয় হিসেবে অব্যাপ্য। প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যে একই অবস্থা। কারণ দুটিই 'A' যুক্তিবাক্য। ফলে মধ্যপদ 'চিন্তাশীল' প্রধান পদ 'দার্শনিক' এবং অপ্রধান পদ 'কবি'কে যথাযথভাবে সম্পর্কিত করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এখানে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি দেখা দিয়েছে।

১০. উদ্দীপক

উৎস থেকে তীর গন্তব্য
সূর্য আলো
চন্দ্র আলো
বৈদ্যুতিক বাতি আলো
মোমবাতি আলো
হারিকেন ইত্যাদি আলো
উত্তর যে আরোহ অনুমানে আরোহের মৌলিক বৈশিষ্ট্যসমূহ বিশেষভাবে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন ও আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে তাকে প্রকৃত বা যথার্থ আরোহ বলে।
উত্তর "প্রকৃতিতে নিয়মের রাজ্য বিদ্যমান" তথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি মৌলিক নীতি। তাই এক কথায় এটির সংজ্ঞা দেওয়া যায় না। এ নীতিকে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়। যেমন-প্রকৃতি সর্বত্র নিয়মের রাজত্ব, প্রকৃতিতে একই অবস্থায় একই ঘটনা ঘটে, প্রকৃতি ইতিহাসের অনুসারী ইত্যাদি। তবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মূল কথা হলো প্রকৃতি সর্বত্র একই অবস্থায় একই রূপ আচরণ করে।
উত্তর

উদ্দীপকের চিত্রের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।

উদ্দীপকে একটি কার্যের একাধিক কারণ দেখানো হয়েছে। এখানে আলো নামক কার্যের কারণ হিসেবে সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, হারিকেন ইত্যাদিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটতে পারে বলে এখানে উপস্থাপন করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রীড বলেন, একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে। বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে। এ কথার পরিপ্রেক্ষিতে বলা যায়, একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য পৃথক পৃথক কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপর্কের চিত্রে দেখানো হয়েছে, একই কার্য 'আলো' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা যেমন হিসেবে সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক বাতি ইত্যাদির মাধ্যমে সৃষ্টি হতে পারে। সুতরাং বহুকারণবাদ অনুসারে একাধিক কারণ বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে।.

চাঁদ প্রধানত সূর্যালোক প্রতিফলিত করে, নিজস্ব দৃশ্যমান আলো উৎপাদনের উৎস নয়। তাই আলো দেখা পাওয়ার বিকল্প মাধ্যম ও মূল শক্তির উৎসকে আলাদা করে ধরতে হবে।

উত্তর

বহুকারণবাদ আলোচনায় একই কার্য বলতে কতটা নির্দিষ্ট ফল বোঝানো হচ্ছে তা গুরুত্বপূর্ণ। আলো পাওয়া একটি বিস্তৃত ফলধরন; সূর্য, বৈদ্যুতিক বাতি ও মোমবাতির ভিন্ন প্রক্রিয়ায় তা পাওয়া যায়। চাঁদ প্রতিফলক। আলোর তীব্রতা, বর্ণালি বা উৎপাদনপ্রক্রিয়া আলাদা হলেও এগুলো আলো হিসেবে সাধারণ ধর্ম ভাগ করতে পারে।

পাঠ্য সমালোচনা বলে, একটি নির্দিষ্ট ঘটনার পূর্ণ শর্তসমষ্টি ও কেবল আংশিক কারণের তালিকা এক বিষয় নয়। এই সতর্কতা গ্রহণযোগ্য। কিন্তু একই কারণ একই ফল দেয় থেকে একই ফলের বিকল্প কারণ থাকতে পারে না—এ উল্টো সিদ্ধান্ত যৌক্তিকভাবে অনুসৃত নয়। কারণ নির্দিষ্ট করা মানে সব বিকল্প প্রক্রিয়া অস্বীকার করা নয়। তাই বহুকারণবাদকে সব বৈজ্ঞানিক ক্ষেত্রে অর্থহীন বলা অতিরঞ্জন; কার্য ও কারণের বর্ণনার স্তর স্পষ্ট করে মূল্যায়ন করতে হয়।

১১. উদ্দীপক

চিত্র-১: 150W আলো = 75W আলো + 75W আলো। বামদিকে কার্য; ডানদিকে কারণ।

চিত্র-২: পানি = হাইড্রোজেন + অক্সিজেন। বামদিকে কার্য; ডানদিকে কারণ।

উত্তর কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ বলে।
উত্তর আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আরোহের ক্ষেত্রে সবসময় সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। কেননা এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয় সেটি হলো আরোহাত্মক উল্লম্ফন। তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।
উত্তর

এ উদ্দীপকের চিত্র-১ এ পাঠ্যবইয়ের কার্যসংমিশ্রণের সমজাতীয় কার্যসংমিশ্রণ নির্দেশ করেছে। একাধিক কারণ একসাথে মিলিত হয়ে কাজ করার ফলে যখন একটা মিশ্রকার্যের সৃষ্টি হয় এবং মিশ্রকার্যটা যদি সমজাতীয় হয় তবে তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে।

আরোহের আকারগত ভিত্তির একটি অংশ হলো কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। আর প্রতিক্ষেত্রে একই, কারণ একই কার্য ঘটায়। অর্থাৎ প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এ' হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো জটিল কার্য সম্পাদনের জন্য একাধিক কারণের দরকার হয়। যখন একাধিক কারণ একসাথে মিলিত হয়ে একটি জটিল কার্য সংঘটিত করে তখন তাকে বহুকারণ সমন্বয়বাদ বলে। উদ্দীপকের চিত্র-১ এ দেখানো হয়েছে, ৭৫ ওয়াট ও ৭৫ ওয়াট এ দুটি কারণ একসাথে মিলিতভাবে একটি জটিল কার্য উৎপন্ন করেছে। তাই চিত্র-১ এর মাধ্যমে সমজাতীয় কার্যসংমিশ্রণ-নির্দেশিত হয়েছে।

চিত্রে ৭৫ W + ৭৫ W = ১৫০ W লেখা আছে। W ক্ষমতা বা শক্তি ব্যবহারের হার, আলোর দৃশ্যমান পরিমাণের সরাসরি একক নয়। বৈদ্যুতিক ক্ষমতা যোগের হিসাব ঠিক হলেও দুই বাতির আলো সব পরিস্থিতিতে একটি ১৫০ W বাতির আলোর সমান হবে—এ দাবি নয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর মাধ্যমে সমজাতীয় কার্যসংমিশ্রণ এবং চিত্র-২ এর মাধ্যমে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বিষয়টি প্রতিফলিত হয়েছে। এ দুইয়ের তুলনামূলক আলোচনা করা হলো-

যখন বিভিন্ন 'কারণ একত্রে কাজ করার ফলে কোনো জটিল কার্য উৎপন্ন হয়, তখন ওই কারণগুলোকে একত্রে বহুকারণ সমন্বয় বলে আর যখন একাধিক কারণ একসাথে মিলিতভাবে একটি মিশ্রিত কার্যবে উৎপন্ন করে তখন বিভিন্ন কার্যের এ মিশ্রণকে কার্যসংমিশ্রণ বলে।

সমজাতীয় কার্যসংমিশ্রণ দ্বারা যে মিশ্রকার্যটি সংঘটিত হয় তা অনেকগুলো ভিন্নজাতীয় কারণের সম্মেলনে ঘটতে পারে অথবা অনেকগুলো সমজাতীয় কারণের সম্মেলনেও ঘটতে পারে। আর কার্যসংমিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন কারণ থেকে সৃষ্ট কার্যগুলো স্বতন্ত্রভাবে অবস্থান করে না। তারা এমনভাবে মিশ্রিত অবস্থায় আত্মপ্রকাশ করে যে, কারণ অনুসারে তাদের আর পৃথক করা যায় না।

সুতরাং বলা যায়, চিত্র-১ এর কার্যটি সমজাতীয় কার্যসংমিশ্রণ এবং চিত্র-২ এর পানি কার্যটি ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ মাধ্যমে সৃষ্টি হয়েছে।

চিত্র-২-এ পানি = হাইড্রোজেন + অক্সিজেন দেখানো একটি সরলীকৃত উপস্থাপনা। উপযুক্ত বিক্রিয়ায় নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন থেকে ভিন্ন গুণের পানি হয়; শুধু যেকোনো পরিমাণে পাশাপাশি রাখলেই পানি হয় না। চিত্রে পরমাণু বা অণুর অনুপাত দেওয়া নেই, তাই সেটি সম্পূর্ণ রাসায়নিক সমীকরণ নয়।