১. উদ্দীপক
দৃশ্যকল্প-১: গ্রন্থাগার, সেনাদল, জুরি, কমিটি
দৃশ্যকল্প-২: চাল, চিনি, লবণ
দৃশ্যকল্প-৩: সততা, সাদাত্ব, মিষ্টত্ব
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সমষ্টিবাচক পদের উদাহরণ। আরও স্পষ্টভাবে বলা যায়, পদগুলো সাধারণ সমষ্টিবাচক পদ।
যে পদ কতিপয় একক সদস্য নিয়ে গঠিত একটি দলকে নির্দেশ করে, যা একটি ইউনিট হিসেবে কাজ করে তাকে সমষ্টিবাচক পদ বলে।
যেমন- গ্রন্থাগার, সেনাদল, কমিটি ইত্যাদি। গ্রন্থাগার বলতে কোনো একটি বিশেষ গ্রন্থকে বোঝায় না, গ্রন্থের সমষ্টিগত অবস্থানকে বোঝায়। সমষ্টিবাচক পদ আবার তিন প্রকার। যথা-
১. বিশিষ্ট সমষ্টিবাচক পদ,
২. সাধারণ সমষ্টিবাচক পদ ও
৩. বিশেষ সমষ্টিবাচক পদ।
যে সমষ্টিবাচক পদ কোনো একক সমষ্টিকে নাঁ বুঝিয়ে সাধারণভাবে সমষ্টিগুলোর প্রত্যেকটি বোঝায় তাকে সাধারণ সমষ্টিবাচক পদ বলে। যেমন- দৃশ্যকল্প-১ এর 'গ্রন্থাগার' পদ দ্বারা পৃথিবীর সকল গ্রন্থাগারকে বোঝানো হয় এবং সেনাদল দ্বারা সকল সেনাদল বোঝানো হয় বলে এ পদগুলো সাধারণ সমষ্টিবাচক পদ।
দৃশ্যকল্প-২-এ বস্তুবাচক পদ এবং দৃশ্যকল্প-৩ এ গুণবাচক পদ নির্দেশিত হয়েছে। এ দুইয়ের মধ্যে নিম্নোক্ত পার্থক্য পরিলক্ষিত হয়।
১. যে পদ নির্দেশিত বিষয় বা বস্তু দৃশ্যমান বা ইন্দ্রিয়ের মাধ্যমে যার সংবেদন পাওয়া যায় তাকে বস্তুবাচক পদ বলে। যেমন-উদ্দীপকের চাল, চিনি, লবণ। আর যেসব পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণ নির্দেশ করে, তাকে গুণবাচক পদ বলে। যেমন- উদ্দীপকের সততা, সাদাত্ব, মিষ্টত্ব।
২. বস্তুবাচক পদ বস্তু বা পদার্থ নির্দেশ করে; সবই গণনাযোগ্য নয়—চিনি ও লবণ পরিমাপ করা হয়। গুণবাচক পদ গুণকে বিমূর্তভাবে নির্দেশ করে।
৩. বস্তুবাচক পদ দ্বারা মূর্ত বিষয়বস্তুকে নির্দেশ করা হয় বলে বস্তুবাচক পদকে মূর্ত পদও বলা হয়। আর গুণবাচক পদসমূহ হয় বিমূর্ত।
সুতরাং দৃশ্যকল্প-২ এ বস্তুবাচক পদ এবং দৃশ্যকল্প-৩ এ গুণবাচক পদ নির্দেশিত হয়েছে।
২. উদ্দীপক
উদ্দীপকে কালামের বক্তব্যটি একটি সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য। যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য বলে।
সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A' দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু স্বীকার করা হয়।
উদ্দীপকের কালামের যুক্তিবাক্যটি হলো- "সকল আপেল হয় বিদেশি ফল।"- এখানে যুক্তিবাক্যটির বিধেয় পদ 'বিদেশি ফল' এবং উদ্দেশ্য পদ 'সকল আপেল'-এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই উদ্দীপকের কালামের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
উদ্দীপকের বাবুর বক্তব্যে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য অর্থাৎ 'O' যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে এবং আমিনুলের বক্তব্যে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য 'E' প্রকাশ পেয়েছে। এদের মধ্যে নিম্নোক্ত পার্থক্য লক্ষণীয়-গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। এর মধ্যে চতুর্থ প্রকার যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা 'O' যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয়টি উদ্দেশ্যের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। বিশেষ নঞর্থক যুক্তিবাক্য 'O' দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির কিছু অংশ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয়। উদ্দীপকের বাবুর যুক্তিবাক্যটি হলো- "কিছু কমলা নয় দেশি।” এটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। কারণ এখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে আংশিক ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে।
আবার আমিনুলের বক্তব্যটি একটি সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক। আর গুণের দিক থেকে নঞর্থক। তাই বলা যায়, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য বলে। উদ্দীপকের আমিনুলের বক্তব্যে "কোনো ফল নয় সস্তা।" এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে 'E' প্রকাশ পেয়েছে। এখানে যুক্তিবাক্যটি বিধেয় পদটি (সস্তা) উদ্দেশ্য পদের (ফল) সকল ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। যেহেতু যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে, তাই আমিনুলের বক্তব্যের মাধ্যমে সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
৩. উদ্দীপক
উদ্দীপকের রাজুর বক্তব্য একটি সার্বিক নঞর্থক 'E' যুক্তিবাক্য। 'E' যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য।
এ বাক্যটি হলো- 'কোনো কাক নয় সাদা' যা একটি সার্বিক নঞর্থক বা 'E' যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু অস্বীকার করে। 'E' যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কারণ এখানে উদ্দেশ্য পদকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়। উদ্দেশ্যের সামগ্রিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কিছু অস্বীকার করা হয়।
অন্যদিকে, বিধেয় পদটিও ব্যাপ্য। কারণ একে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়। এখানে কাক পদ সম্পর্কে একটি বক্তব্যকে অস্বীকার করা হয়েছে এবং সাদা পদটিকে কাকের বেলায় সামগ্রিক অর্থে অস্বীকার করা হয়েছে। সুতরাং E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য।
উদ্দীপকের নাফিসের উক্তির মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য এবং সাদিকের উক্তির মাধ্যমে বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর পদের ব্যাপ্যতার দিক থেকে এই দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য রয়েছে।
যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য বলে। উদ্দীপকের নাফিসের উক্তি হলো- "সকল কাক হয় কালো।" এখানে নাফিসের বক্তব্যের বিধেয় পদটি (কালো) উদ্দেশ্য পদের (কাক) সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই নাফিসের বক্তব্যের দ্বারা সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য ব্যাপ্য।
অপরপক্ষে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্য বলে। উদ্দীপকের সাদিকের বক্তব্য হলো- "কিছু পাখি হয় কালো।" এখানে সাদিকের বক্তব্যের বিধেয় পদটি (কালো) উদ্দেশ্য পদের (কিছু পাখি) আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই সাদিকের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ সদর্থক বা 'I' যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। অর্থাৎ, সাদিকের বক্তব্যের দ্বারা নির্দেশিত যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়।
৪. উদ্দীপক
যে উদ্দীপকের টিপু ও অপুর উক্তিতে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ এবং উপলক্ষণ প্রকাশিত হয়েছে। কেননা এখানে যে গুণগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ ও উপলক্ষণ।
বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষটি হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় এবং - পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায় না, সেসব গুণ বা * গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ, অবান্তর লক্ষণ হলো এমন গুণ, যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থের সাথে অনিবার্যভাবে যুক্তও নয়। উদ্দীপকের টিপুর উক্তির বিষয়টি হলো 'দ্বিপদ' এমন গুণ যা 'মানুষ' পদের জাত্যর্থের অংশ নয় এবং পদটির জাত্যর্থ থেকে পাওয়াও যায় না। তাই এটি বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ স্পষ্টভাবে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর' লক্ষণ।
আর যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায় সে গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। অর্থাৎ, উপলক্ষণ কোনো পদের - জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থের সাথে সম্পর্কিত। উদ্দীপকের অপুর উক্তিতে যে গুণের উল্লেখ আছে তা হলো 'মরণশীল'।
'মরণশীল' গুণটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ নয়; কিন্তু 'মানুষ' পদের জাত্যর্থের অংশ 'জীববৃত্তি' থেকে পাওয়া যায়। অর্থাৎ, 'মরণশীল' গুণটি 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই 'মরণশীল' গুণটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ।
এখানে দ্বিপদতা মানুষের সাধারণ শারীরিক গঠন বোঝায়; আঘাতজনিত ব্যতিক্রমে মানুষ পরিচয় নষ্ট হয় না। জীববৃত্তি থেকে মরণশীলতা নিঃসরণ প্রচলিত মানব-বিধেয়কের উদাহরণ; সব জীবের সংজ্ঞা থেকে একই ধরনের ব্যক্তিগত মৃত্যু অনিবার্য—এ বৃহত্তর বৈজ্ঞানিক দাবি এখানে প্রমাণ করা হয়নি।
৫. উদ্দীপক
দৃষ্টান্ত-১: লাভলী ১৯৭৭ সালের ১০ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন।
দৃষ্টান্ত-২: আজিজ সাহেব সুন্দর ও পরিপাটি পোশাক পরিধান করেন।
দৃষ্টান্ত-৩ : সকল বিড়াল হয় মরণশীল।
দৃষ্টান্ত-৩-এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ নির্দেশিত হয়েছে। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণকে ওই পদের উপলক্ষণ বলে। যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণটা মানুষ শ্রেণির বা উপজাতির একটা উপলক্ষণ। দৃষ্টান্ত-৩-এ বলা হয়েছে, "সকল বিড়াল হয় মরণশীল।” এখানে বিড়ালকে 'মরণশীল' প্রাণী হিসেবে অভিহিত করা হয়েছে। তাই দৃষ্টান্ত-৩-এর মাধ্যমে বিধেয়ক হিসেবে উপলক্ষণ নির্দেশিত হয়েছে। কেননা, 'মরণশীল' গুণটি 'বিড়াল' পদের' জাত্যর্থের অংশ নয় কিন্তু 'বিড়াল' পদের জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। তাই এটি জাত্যর্থ থেকে নিঃসৃত একটি গুণ। সুতরাং দৃষ্টান্ত-৩-এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ নির্দেশিত হয়েছে।
এটি প্রচলিত বিধেয়ক শ্রেণিবিন্যাস। বিড়ালের মরণশীলতা জীববৈজ্ঞানিক সাধারণ বৈশিষ্ট্য; কেবল জীব শব্দের সংজ্ঞা থেকে কোনো অতিরিক্ত অভিজ্ঞতা ছাড়াই প্রমাণিত বলে ধরে নেওয়া ঠিক নয়। বিচারশক্তির উদাহরণও ক্ষমতা অর্থে বুঝতে হয়, সকল মানুষের প্রতিটি বাস্তব বিচার নির্ভুল নয়।
উদ্দীপকে দৃষ্টান্ত-১-এ জন্মসাল ও তারিখ গুণগুলোর মাধ্যমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও দৃষ্টান্ত-২-এ 'পরিপাটি পোশাক' গুণটির মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়ক প্রকাশিত হয়েছে। নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-
১. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিকে, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাঙ্কে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।
২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্থায়ী গুণ।
৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির সার্বিক গুণ। কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির আপেক্ষিক গুণ।
৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত নয়।
৬. উদ্দীপক
যুক্তি-১: "সকল দেশি ফল হয় পুস্টিকর। আম হয় একটি দেশি ফল। সুতরাং আম হয় পুস্টিকর ফল।"
যুক্তি-২: "পদ্ম ফুল হয় সুন্দর। পলাশ ফুল হয় সুন্দর। বেলী ফুল হয় সুন্দর। বকুল ফুল হয় সুন্দর। সুতরাং সকল ফুল হয় সুন্দর।"
উদ্দীপক যুক্তি-২ এ আরোহ অনুমানকে প্রকাশ করেছে। কেননা এ দৃষ্টান্তে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আমরা জানি, যে অনুমানে সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করি এবং বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। এ অনুমানের আশ্রয়বাক্যগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে পেয়ে থাকি। যেমন- উদ্দীপকে পদ্ম ফুল হয় সুন্দর। পলাশ ফুল হয় সুন্দর। বেলী ফুল হয় সুন্দর। বকুল ফুল হয় সুন্দর। এ আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। যাদের ওপর নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নিতে পারি- "সকল ফুল হয় সুন্দর।” আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। আরোহমূলক লম্ফ হলো বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা।
তাই বলা যায়, যুক্তি-২ এ আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।
সৌন্দর্যের মানদণ্ড ও নমুনার প্রতিনিধিত্ব যাচাই ছাড়া কয়েকটি ফুল থেকে সকল ফুল সম্পর্কে সিদ্ধান্ত নিশ্চিত হয় না। পর্যবেক্ষণও ভুল হতে পারে।
উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২ এ উল্লিখিত দুটি অনুমান হলো যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান। এ দুই ধরনের অনুমানের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-১. অবরোহ অনুমানে সার্বিক থেকে বিশেষ বাক্যে পদার্পণ করা হয়। কিন্তু আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়।
২. অবরোহ অনুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় অনুমানের গতি নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় গতি ঊর্ধ্বমুখী।
৩. অবরোহ অনুমানে আকারগত সত্যতার দিকে লক্ষ রাখা হয়। কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকে লক্ষ রাখা হয়।
৪. অবরোহ অনুমানের সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত অনুমিত হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে।
৫. অবরোহ অনুমানের যুক্তি হয় বৈধ হবে, না হয় অবৈধ হবে। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত মূলত সম্ভাব্য হয়।
৬. অবরোহ অনুমানের ক্ষেত্রে কখনো কখনো একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় আবার একাধিক আশ্রয়বাক্য থেকেও সিদ্ধান্ত অনুমিত হয়; কিন্তু আরোহ অনুমানে সবসময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।
৭. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো কখনো বিশেষ যুক্তিবাক্য হয়; কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই সার্বিক যুক্তিবাক্য হয়।
পরিশেষে উদ্দীপকের যুক্তি-১ ও যুক্তি-২ পর্যালোচনা করে দেখা যায়, একটি অবরোহ অনুমান এবং অন্যটি আরোহ অনুমান। এরা ভিন্নধর্মী অনুমান হওয়ায় এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
উল্লিখিত তুলনা পাঠ্য উদাহরণের সাধারণ প্রবণতা। বৈধ অবরোহের আসল বৈশিষ্ট্য সত্য-সংরক্ষণ; সব সিদ্ধান্ত বিশেষ নয়। আরোহের সিদ্ধান্ত সবসময় সার্বিক বা একাধিক আশ্রয়বিশিষ্টই হতে হবে না। উভয় পদ্ধতির বাস্তব প্রয়োগে আশ্রয়ের সত্যতা ও প্রমাণের মান গুরুত্বপূর্ণ।
৭. উদ্দীপক
দৃষ্টান্ত-১
কোনো মানব নয় নির্ভুল।
অতএব, সকল মানব হয় অ-নির্ভুল।
দৃষ্টান্ত-২
কোনো মানব নয় ফেরেশতা।
অতএব, কোনো ফেরেশতা নয় মানব।
উদ্দীপকের যুক্তি-১ অমাধ্যম অনুমানের প্রতিবর্তনকে নির্দেশ করেছে।যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপরিবর্তিত রেখে গুণগত পরিবর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয় তাকে প্রতিবর্তন বলে।
উদ্দীপকের উদাহরণে দেখা যায়।
কোনো মানুষ নয় নিখুঁত। (E)
অতএব, সকল মানুষ হয় অনিখুঁত। (A)
এখানে দেখা যায়, E যুক্তিবাক্য ও A যুক্তিবাক্যের একই উদ্দেশ্য পদ মানুষ' হয়েছে। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হয়েছে। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণের পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রতিবর্তনীয় নঞর্থক হওয়ায় প্রতিবর্তিত সদর্থক হয়েছে। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের পরিমাণ একই বা অভিন্ন রয়েছে। অর্থাৎ যুক্তিবাক্য সার্বিক হওয়ায় A যুক্তিবাক্যও সার্বিক হয়েছে।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ অমাধ্যম অনুমানের প্রতিবর্তন এবং দৃষ্টান্ত-২ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। এ দুইয়ের মধ্যে নিম্নোক্ত পার্থক্য দেখা যায়-
১. প্রতিবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। আর আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে।
২. প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে।
৩. প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে, সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আর আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে।
৪. প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হবে। আবার আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে। অন্যদিকে, আবর্তনে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না।
৮. উদ্দীপক
যুক্তি-১ : "কোনো ব্যবসায়ী নয় ভিক্ষুক।
কিছু মানুষ হয় ব্যবসায়ী।
অতএব, কিছু মানুষ নয় ভিক্ষুক।"
যুক্তি-২: "কিছু মানুষ হয় রাজনীতিবিদ।
অতএব, কিছু রাজনীতিবিদ হয় মানুষ।"
উদ্দীপকের যুক্তি-২ এ অনুমানটি অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। কেননা এখানে আবর্তনের নিয়মে, অনুমানটির নির্ণয় করা হয়েছে।
অবরোহ অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে অমাধ্যম অনুমান একটি। যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাই এ অনুমানে মাত্র দুটি যুক্তিবাক্য থাকে। এদের একটি হলো আশ্রয়বাক্য, অপরটি সিদ্ধান্ত। উদ্দীপকের যুক্তি-২ এর যুক্তিটি হলো-
কিছু মানুষ হয় রাজনীতিবিদ। 'I'
অতএব, কিছু রাজনীতিবিদ হয় মানুষ। 'I'
উদ্দীপকের অনুমানটিতে অমাধ্যম অনুমানের আবর্তন নির্দেশ করেছে। কেননা আবর্তনের নিয়মের ওপর নির্ভর করে অনুমানটি নির্ণয় করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'মানুষ' সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় 'রাজনীতিবিদ' সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। কারণ আশ্রয়বাক্যটির 'I' যুক্তিবাক্য উভয় পদই অব্যাপ্য। সুতরাং উদ্দীপকের যুক্তি-২-এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন পরিলক্ষিত হয়েছে।
যুক্তি-১ মাধ্যম অবরোহের EIO-১ আকার: কোনো ব্যবসায়ী ভিক্ষুক নয়; কিছু মানুষ ব্যবসায়ী; তাই কিছু মানুষ ভিক্ষুক নয়। সিদ্ধান্তে ব্যবসায়ী মধ্যপদ নেই, কিন্তু দুটি আশ্রয়কে যুক্ত করেছে। আশ্রয় সত্য হলে সিদ্ধান্ত অনুসৃত হয়; ব্যবসায়ী ও ভিক্ষুকের বাস্তব শ্রেণিসম্পর্ক পৃথক বিষয়।
যুক্তি-২ অমাধ্যম অবরোহের I বাক্যের সরল আবর্তন: কিছু মানুষ রাজনীতিবিদ থেকে কিছু রাজনীতিবিদ মানুষ। একটিমাত্র আশ্রয়, একই বিশেষ সদর্থক গুণ-পরিমাণ এবং পদদ্বয়ের স্থানবদল আছে।
মাধ্যমে একাধিক আশ্রয় যৌথভাবে ব্যবহৃত হয়, অমাধ্যমে একটি আশ্রয়ের যৌক্তিক ফল নির্ণীত হয়। উভয়ই বৈধ যুক্তি হতে পারে। অমাধ্যমে অনুমানের সুযোগ নেই বা তা স্বভাবত কম গুরুত্বপূর্ণ—এ মূল্যায়ন সর্বসম্মত নয়; মাধ্যম অবরোহও আশ্রয়ে সমর্থিত নয় এমন নতুন বাস্তব তথ্যের নিশ্চয়তা দেয় না।
৯. উদ্দীপক
দৃষ্টান্ত-১ : সকল মানুষ হয় মরণশীল।
সকল শিক্ষক হয় মানুষ।
অতএব, সকল শিক্ষক হন মরণশীল।
দৃষ্টান্ত-২ : সকল রাজা হয় মরণশীল।
কিছু মানুষ নয় রাজা।
অতএব, কিছু মানুষ নয় মরণশীল।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ যুক্তিটির সকল আশ্রয়বাক্য সদর্থক বিধায় এর সিদ্ধান্তও সদর্থক এবং যুক্তিটি একটি বৈধ যুক্তি। আর দৃষ্টান্ত-২ এর উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে বিধায় যুক্তিটি অবৈধ হয়েছে।
উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি সহানুমানের একটি যুক্তি। কেননা যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে, অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানে মোট তিনটি যুক্তবাক্য থাকে। এর মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। দৃষ্টান্ত-১ এ যুক্তিটির তিনটি যুক্তিবাক্যের মধ্যে আশ্রয়বাক্য দুটি সার্বিক সদর্থক। উক্ত আশ্রয়বাক্য দুটির ভিত্তিতে এখানে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, সেটিও একটি সার্বিক সদর্থক বা 'A' যুক্তিবাক্য। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসরণ করা হয়েছে। তাই যুক্তিটি বৈধ।
উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর ক্ষেত্রে সহানুমানের নিয়ম অনুযায়ী, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটি সহানুমানের একটি অন্যতম নিয়ম। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হলে পদের ব্যাপ্যতাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- যুক্তিটির প্রধান আশ্রয়বাক্য হলো "সকল রাজা হয় মরণশীল।” যা একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A' যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য 'রাজা' পদটি ব্যাপ্য; কিন্তু বিধেয় 'মরণশীল' পদটি অব্যাপ্য। এই প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ মরণশীল পদটি সিদ্ধান্তে, বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু সিদ্ধান্তটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য, তাই মরণশীল পদটি নঞর্থক যুক্তিবাক্য হিসেবে ব্যাপ্য হয়েছে। যার ফলে এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে। কেননা সহানুমানের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু উদ্দীপকের যুক্তিটিতে প্রধান পদ 'মরণশীল' প্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার কারণে ব্যাপ্য হয়নি; কিন্তু সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে। তাই দৃষ্টান্ত-২ এর অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
১০. উদ্দীপক
দৃশ্যকল্প-১: একই কার্য 'মৃত্যু' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। যেমন- দুর্ঘটনা, কলেরা, বিষপান, আগুনে পুড়ে, অনাহার ইত্যাদি থেকে ঘটতে পারে।
দৃশ্যকল্প-২: একটি কক্ষে ৫০ ক্ষমতাসম্পন্ন ৪টি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দিলে কক্ষের মধ্যে ২০০ ক্ষমতাসম্পন্ন মিশ্রিত আলোর সৃষ্টি হবে।
দৃশ্যকল্প-৩: হাইড্রোজেন ও অক্সিজেন নামক দুটি ভিন্ন গ্যাসকে নির্দিষ্ট অনুপাতে একসাথে মিশ্রণের ফলে পানি উৎপন্ন হয়।
দৃশ্যকল্প-১ এ পাঠ্যবইয়ের বহুকারণবাদ বিষয়টি নির্দেশিত হয়েছে।
'বহুকারণবাদ' আরোহ যুক্তিবিদ্যার একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মতবাদ। এটি যুক্তিবিদ জে. এস. মিল ও বেইনের ব্যাখ্যায় অভিনব রূপ লাভ করে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। যুক্তিবিদ কার্ভেথ রীড বলেন, "একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে; বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে।” এ কথার পরিপ্রেক্ষিতে বলা যায়, একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য পৃথক পৃথক কারণের 'দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে- একই কার্য 'মৃত্যু' বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হয়েছে। যেমন কখনো দুর্ঘটনা থেকে, কখনো কলেরা থেকে আবার কখনো বিষপান থেকে ঘটতে পারে। সুতরাং বহুকারণবাদ অনুসারে একাধিক কারণ স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে।
দৃশ্যকল্প-২ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে এবং দৃশ্যকল্প-৩ ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে। এ দুটি কার্যসংমিশ্রণ একটি অপরটি থেকে পৃথক। নিচে তা দেখানো হলো-
১ . সমজাতীয় কার্যসংমিশ্রণ হলো- যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অপরদিকে, ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ হলো- যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক ভিন্নজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ বলে।
২. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ অপরিবর্তিত থাকে। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যের গুণ পরিবর্তিত হয়ে যায়।
৩. সমজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলোর সমজাতীয়। কিন্তু ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি কারণগুলো থেকে ভিন্ন জাতীয়।
সুতরাং দেখা যাচ্ছে, সমজাতীয় কার্যসংমিশ্রণ ও ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়।
দ্বিতীয় দৃশ্যের ক্ষমতার একক লেখা নেই। প্রতিটি বাতির বৈদ্যুতিক ক্ষমতা ৫০ ওয়াট হলে মোট ক্ষমতা ২০০ ওয়াট; তা সরাসরি ২০০ একক আলো বা নির্দিষ্ট আলোকিতকরণ প্রমাণ করে না। তৃতীয় দৃশ্যে শুধু গ্যাস মেশালেই পানি হয় না; উপযুক্ত অবস্থায় রাসায়নিক বিক্রিয়া প্রয়োজন। হাইড্রোজেন ও অক্সিজেনের সমীকরণ 2H₂ + O₂ → 2H₂O। তাই যৌথ ফলের পাঠ্যতুলনা বজায় রেখেও উৎসের ভৌত ভাষা শর্তসহ পড়তে হয়।
১১. উদ্দীপক
দৃষ্টান্ত-১ : এডিস মশার কামড়েই ডেঙ্গুজ্বর হয়।
দৃষ্টান্ত-২ : দিন রাতের আগে আসে, তাই দিনই রাতের কারণ।
দৃষ্টান্ত-৩ : নেপোলিয়নের রাশিয়া অভিযানই তার পতনের কারণ।
পাঠ্যপ্রসঙ্গে প্রথম দৃশ্য দিয়ে প্রকৃত উৎপাদক শর্ত ও নিছক পূর্ববর্তী ঘটনার পার্থক্য বোঝানোর চেষ্টা আছে। তবে এডিসের প্রত্যেক কামড়ে ডেঙ্গু হয় না। সাধারণ সংক্রমণ ঘটে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত স্ত্রী এডিস মশার কামড়ে; ভাইরাস ও সংক্রমণযোগ্যতার মতো শর্ত গুরুত্বপূর্ণ।
তাই কামড়কে শর্তহীন কারণ বলা বৈজ্ঞানিকভাবে যথার্থ নয়। কারণকে পূর্ণ শর্তসমষ্টি অর্থে নিলে প্রয়োজনীয় শর্তগুলো সেই সমষ্টির অন্তর্ভুক্ত; কারণ কোনো অবস্থার ওপরই নির্ভর করে না—এ ব্যাখ্যা ভুল।
দৃষ্টান্ত-২-এ দিনের পরে রাত আসে বলেই দিন রাতের কারণ বলা হয়েছে। এটি নিয়মিত পূর্বাপরতা থেকে কারণ ধরে নেওয়ার ভুল। পৃথিবীর ঘূর্ণন ও সংশ্লিষ্ট আলোকাবস্থার বিশ্লেষণ ছাড়া কেবল ক্রম কারণ প্রমাণ করে না।
দৃষ্টান্ত-৩-এ রাশিয়া অভিযানকে নেপোলিয়নের পতনের একমাত্র কারণ বলা হয়েছে। অভিযান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কিন্তু অন্য সামরিক ও রাজনৈতিক শর্ত বাদ দিয়ে একমাত্র কারণ প্রতিষ্ঠা করা যায় না। আবার দূরবর্তী ঘটনা বলেই তার কারণগত ভূমিকা অস্বীকার করাও ঠিক নয়; সবচেয়ে কাছের পূর্বঘটনাই সর্বদা প্রকৃত কারণ নয়।
প্রথমটিতে সহক্রমকে উৎপাদনসম্পর্ক ভাবার সমস্যা, দ্বিতীয়টিতে বহুশর্তের ঐতিহাসিক ফলকে একটিমাত্র কারণে সীমাবদ্ধ করার সমস্যা।